Author: শুভ্র চট্টোপাধ্যায়

  • IPL Auction 2023: শুক্রবার আইপিএলের মিনি নিলাম! কলকাতার পকেটে সবচেয়ে কম টাকা

    IPL Auction 2023: শুক্রবার আইপিএলের মিনি নিলাম! কলকাতার পকেটে সবচেয়ে কম টাকা

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী শুক্রবার, ২৩ ডিসেম্বর কোচি শহরে ২০২৩ আইপিএলের (2023 IPL Auction) মিনি নিলাম। এবারই প্রথম আইপিএল-এর নিলামের আসর বসতে চলেছে কেরালায়। দুপুর সাড়ে ১২’টা থেকে নিলাম শুরু হওয়ার কথা চলবে সন্ধ্যা পর্যন্ত। অকশনের জন্য মোট ৯৯১ জন ক্রিকেটার নিজেদের নাম রেজিস্টার করেছিলেন। তার মধ্যে প্রথমে ৩৬৯ জনকে অকশনের জন্য বেছে নেওয়া হয়। পরে ফ্র্যাঞ্চাইজিগুলির তরফে আরও ৩৬ জনের নাম যোগ করার প্রস্তাব আসে। সব মিলিয়ে ২৩ ডিসেম্বরের নিলামে থাকছে দেশ-বিদেশের ৪০৫ জন ক্রিকেটারের নাম। 

    কার পকেটে কত টাকা

    মোট বাজেটের ৭৫ শতাংশ প্রতিটা ফ্র্যাঞ্চাইজি খরচ করতে পারবে, তার থেকে বেশি খরচ করার অনুমতি নেই কারোর। সব মিলিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলির কাছে রয়েছে সর্বমোট ২০৬.৫ কোটি টাকা। হায়দ্রাবাদের কাছে সবচেয়ে বেশি ৪২.২৫ কোটি টাকা রয়েছে। কেকেআরের কাছে সবচেয়ে কম ৭.০৫ কোটি টাকা আছে। মুম্বই ইন্ডিয়ান্সের ঝুলিতে রয়েছে ২০.০৫ কোটি টাকা, দিল্লি ক্যাপিটলসের ঝুলিতে রয়েছে ১৯.৪৫ কোটি টাকা, চেন্নাই সুপার কিংসের ঝুলিতে রয়েছে ২০.৪৫ কোটি টাকা, গুজরাট টাইটানসের ঝুলিতে রয়েছে ১৯.২৫ কোটি টাকা,লখনউ সুপার জায়ান্টসের কাছে আছে ২৩.৩৫ কোটি টাকা, পাঞ্জাব কিংসের কাছে রয়েছে ৩২.২ কোটি টাকা, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে রয়েছে ৮.৭৫ কোটি টাকা, রাজস্থান রয়্যালসের কাছে আছে ১৩.২ কোটি টাকা।

    আরও পড়ুন: বাংলাদেশ টেস্ট সিরিজে অনিশ্চিত জাদেজা, শামি! পরিবর্তে ভারতের হয়ে খেলবেন কে?

    কোন দলে কতজন

    গত বছরের মতো রাইট টু ম্যাচ (আরটিএম) কার্ডের কোনও অপশন থাকছে না আইপিএল ২০২৩-এর জন্য নিলামে। প্রতিটা ফ্র্যাঞ্চাইজির স্কোয়াডে নূন্যতম ১৮ জন ক্রিকেটার থাকতে হবে এবং সর্বাধিক ২৫ জন ক্রিকেটার থাকতে পারে। সবচেয়ে বেশি ক্রিকেটার কেনার স্লট রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে। দলটির ৪ জন বিদেশি খেলোয়াড় প্রয়োজন। কলকাতা নাইট রাইডার্সের ১১ এবং লখনউ সুপার জায়ান্টসের ১০ জন খেলোয়াড় প্রয়োজন। যে ৪০৫ জনের নাম শর্টলিস্ট করা হয়েছে তার মধ্যে ২৭৩ জন ভারতীয় ক্রিকেটারের নাম সামিল রয়েছে। বিদেশি ক্রিকেটারের সংখ্যা ১৩২। ৪টি আইসিসি অ্যাসোসিয়েট দেশের ক্রিকেটাররাও এ বারের নিলামে থাকছেন। ১১৯ জন ক্রিকেটার ইতিমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট খেলে ফেলেছেন। ঈশান পোড়েল, অভিমন্যু ঈশ্বরণ, ঋত্বিক চট্টোপাধ্যায়, মুকেশ কুমারের মতো একঝাঁক বাংলার ক্রিকেটাররা নিলামে উঠবেন। টিভিতে আইপিএল নিলাম দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এই নিলাম অনলাইনে দেখা যাবে জিও সিনেমা অ্যাপে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Bhairon Singh Rathore: মারা গেলেন ১৯৭১-এ পাক যুদ্ধের সৈনিক ভৈরোঁ সিং রাঠোর! শোকবার্তা প্রধানমন্ত্রীর

    Bhairon Singh Rathore: মারা গেলেন ১৯৭১-এ পাক যুদ্ধের সৈনিক ভৈরোঁ সিং রাঠোর! শোকবার্তা প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রয়াত হলেন ১৯৭১ সালে পাকিস্তান যুদ্ধের সৈনিক ভৈরোঁ সিং রাঠোর। জে পি দত্তর বিখ্যাত ছবি বর্ডারে সুনীল শেট্টির চরিত্রটি তৈরি হয়েছিল তাঁকে নিয়েই। রাজস্থানের প্রাক্তন সেনা ভৈরোঁ সিং রাঠোরের (Bhairon Singh Rathore) অনুকরণে তৈরি হয়েছিল এই চরিত্র। ভারতীয় সীমান্তরক্ষা বাহিনীর এই কিংবদন্তি সেনা ভৈরোঁ সিং রাঠোর ছিলেন দেশের গর্ব। ১৯৭১ সালে ভারত-পাক যুদ্ধে (1971 India-Pakistan war) অনন্য বীরত্বের নজির রেখেছিলেন তিনি। লোঙ্গেওয়ালা পোস্টে তাঁরই নেতৃত্বে মাত্র ১২০ জন সেনা মিলে রুখে দিয়েছিলেন পাক সেনার ট্যাঙ্ক বাহিনীকে! দু’হাজার সদস্যের সেই বাহিনীর তুলনায় ভারতীয় সেনার আয়তন ছিল নিতান্তই কম। কিন্তু কম ছিল না সাহস এবং শক্তি। তারই ফলস্বরূপ এসেছিল জয়। ১৯৭২ সালে সেনা পদকও পেয়েছিলেন ভৈরোঁ সিং রাঠোর। জীবনের তোয়াক্কা না করে নিজের মার্তৃভূমিকে বাঁচানোর জন্য লড়েছিলেন BSF-এর নায়েক ভৈরোঁ সিং।

    সোমবার জয়পুরের AIIMS-এ প্রয়াত হন ৮১ বছরের ভৈরোঁ সিং রাঠোর। ১৯৭১ সালের যুদ্ধের এই নায়কের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শ্রদ্ধা জানিয়েছে তাঁর চরিত্রকে পর্দায় ফুটিয়ে তোলা অভিনেতা সুনীল শেট্টিও। পরিবার সূত্রে জানানো হয়েছে ১৪ ডিসেম্বর যোধপুরের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে ভর্তি করা হয় তাঁকে। ICU-তে তাঁর চিকিৎসা চলছিল। প্রয়াত নায়েক ভৈরোঁ সিংয়ের ছেলে জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই তাঁর বাবা অসুস্থ ছিলেন। তাঁর পায়ে পক্ষাঘাতের লক্ষণ দেখা গিয়েছিল। সম্ভবত ব্রেন স্ট্রোক হয়েছিল তাঁর।

    আরও পড়ুন:নকাশ্মীরে সেনা অভিযানে খতম পণ্ডিত হত্যায় মূল অভিযুক্ত সহ ৩ লস্কর জঙ্গি

    সেদিনের কাহিনী

    ১৯৭১ সালে রাজস্থান সীমান্তে মরুভূমি দিয়ে পাকিস্তান ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। চোখে-চোখ রেখে লড়াই করে ভারতীয় সেনা। জয়শলমেরে থর মরুভূমির মাঝে লোঙ্গেওয়ালা পোস্টে ডিউটিতে ছিলেন নায়েক ভৈরোঁ সিং। সঙ্গে ছিলেন আরও ছয় থেকে সাত জন BSF জওয়ান। পরে তাঁদের সঙ্গে যোগ দেয় সেনার ২৩ পঞ্জাব রেজিমেন্টের ১২০ জন। তবে এই ছোট্ট বাহিনীই ১৯৭১ সালের ৬ ডিসেম্বর রুখে দেয় পাকিস্তানের সেনা ব্রিগেডকে। ধংস করে দেয় পাক সেনার ট্যাঙ্ক রেজিমেন্ট। দেশের পূর্ব এবং পশ্চিম দুই সীমান্তে পাক বাহিনীর সঙ্গে যুদ্ধ চলেছিল সেই সময়। শেষপর্যন্ত হার মানতে বাধ্য হয় পাকিস্তান। ১৩ দিনের যুদ্ধের শেষে প্রায় ৯৩ হাজার সেনা নিয়ে ভারতের কাছে আত্মসমর্পণ করে পাক বাহিনী। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Kashmir Encounter: কাশ্মীরে সেনা অভিযানে খতম পণ্ডিত হত্যায় মূল অভিযুক্ত সহ ৩ লস্কর জঙ্গি

    Kashmir Encounter: কাশ্মীরে সেনা অভিযানে খতম পণ্ডিত হত্যায় মূল অভিযুক্ত সহ ৩ লস্কর জঙ্গি

    মাধ্যম নিউজ ডেস্ক: জম্মু কাশ্মীরের সোপিয়ানে (Shopian) নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত তিন লস্কর ই তৈবা (Lashkar-e-Taiba) জঙ্গি।  নিহত জঙ্গিদের মধ্যে এক জন অক্টোবরে কাশ্মীরি পণ্ডিত খুনে অভিযুক্ত ছিল বলে জানিয়েছে জম্মু-কাশ্মীর পুলিশ। অন্য এক জঙ্গির বিরুদ্ধে ছিল নেপালি নাগরিককে খুনের অভিযোগ।

    দুপক্ষের গুলির লড়াই

    সোপিয়ানের মুঞ্জ মার্গ এলাকায় কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে এই খবর পেয়ে তল্লাশি অভিযান শুরু করে সেনাবাহিনী। সেনাকে দেখেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা।  শুরু হয় গুলির লড়াই। জম্মু কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ-জওয়ানরা যৌথ ভাবে এই অভিযান চালায়। মঙ্গলবার ভোররাতে এই অভিযানে নিহত তিন জঙ্গির মধ্যে দু’জনকে চিহ্নিত করা গিয়েছে বলে জানিয়েছেন কাশ্মীর পুলিশের এডিজিপি বিজয় কুমার। গোটা এলাকা নিরাপত্তারক্ষীরা মুড়ে রেখেছে। আরও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না তা জানতে চলছে তল্লাশি। উদ্ধার করা হয়েছে একে-৪৭ রাইফেল সহ কয়েকটি অস্ত্র। উদ্ধার হয়েছে দুটি পিস্তলও।

    আরও পড়ুন: আজ না হয় কাল, জম্মু ও কাশ্মীর ফের রাজ্যের তকমা পাবে! ইঙ্গিত কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

    সেনার সাফল্য

    গত ১৫ অক্টোবর সোপিয়ানে জঙ্গিদের গুলিতে খুন হয়ে যান কাশ্মীরি পণ্ডিত পূর্ণ কৃষ্ণন ভাট। দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানের চৌধুরী গুন্ড এলাকার ওই বাসিন্দা বাড়ি থেকে বের হবার পরেই তাঁর উপর হামলা চালায় জঙ্গিরা। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কাশ্মীর পুলিশ জানিয়েছে সেই ঘটনায় যুক্ত ছিল মঙ্গলবারের এনকাউন্টারে নিহত লস্কর জঙ্গি লাতিফ লোন (Lateef Lone)। অন্যজন অনন্তনাগের উমের নাজির নেপালের তিল বাহদুর থাপার খুনে অভিযুক্ত। এর আগে নভেম্বরেও লস্কর ই তৈবার বিরুদ্ধে বড় সাফল্য পায় কাশ্মীর পুলিশ। অবন্তীপোরায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে এনকাউন্টারে নিহত হয় লস্কর (Lashkar-e-Taiba) কমান্ডার মুখতার আহমেদ ভাট সহ তিন জঙ্গি। এদের বিরুদ্ধেও পুলিশ কর্মীকে হত্যা, পরিযায়ী শ্রমিকদের উপর হামলার অভিযোগ ছিল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Bengal BJP: সকলকে নিয়ে কাজ করার পরামর্শ নাড্ডার! বিজেপির সর্বভারতীয় সভাপতির সঙ্গে বৈঠক রাজ্যের সাংসদদের

    Bengal BJP: সকলকে নিয়ে কাজ করার পরামর্শ নাড্ডার! বিজেপির সর্বভারতীয় সভাপতির সঙ্গে বৈঠক রাজ্যের সাংসদদের

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন, তারপর ২০২৪ লোকসভা ভোট। এই দুই নির্বাচনে ভাল ফল করার লক্ষ্যে সোমবার দিল্লিতে রাজ্য বিজেপির সব সাংসদদের ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় নেতৃত্ব। সোমবার রাতের এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। দিলীপ ঘোষ, সৌমিত্র খাঁ, শান্তনু ঠাকুর-সহ উপস্থিত ছিলেন বাংলার সব সাংসদেরা।  বিজেপি সূত্রে খবর, দলগতভাবে গেরুয়া শিবির রাজ্যে কোন পথে এগোবে, সেই নিয়েই বৈঠকে আলোচনা হয়েছে। পরবর্তী ভোটগুলোয় যাতে বিজেপি ভাল ফল করতে পারে, তার দিকে লক্ষ্য রেখেই আলোচনা হয়।

    বৈঠকে শুভেন্দুর দাবি

    রাজ্যের বহু নেতার উপরে অনেক মামলার চাপ রয়েছে। ভোট পরবর্তী রাজনৈতিক সংঘর্ষের মামলায় জড়িয়েছেন জেলা স্তরের নেতা থেকে বুথকর্মীরা। সে সব মামলা লড়ার জন্য কেন্দ্রীয় নেতৃত্বের সাহায্য চেয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি সূত্রে খবর, দিল্লিতে দলের এ রাজ্যের সাংসদদের বৈঠকে হাজির হয়ে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে এমনটাই দাবি জানিয়েছেন শুভেন্দু। সংসদে অধিবেশন চলায় এখন বাংলার বিজেপি সাংসদেরা সকলেই দিল্লিতে রয়েছেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকারের বাড়িতে হওয়া ওই বৈঠকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষের থাকার কথা থাকলেও তিনি আসেননি বলেই জানা গিয়েছে। 

    আরও পড়ুন: আজ শাহী দরবারে শুভেন্দু, সুকান্তরা! দেখা হতে পারে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গেও

    নাড্ডার পরামর্শ

    দলীয় সূত্রে খবর, বৈঠকে হাজির ছিলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারাও। সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনশল ছাড়াও ছিলেন এই রাজ্যের পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে এবং দুই সহ-পর্যবেক্ষক অমিত মালব্য এবং আশা লকড়া। বিজেপি সূত্রে জানা গিয়েছে, বৈঠকে রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার পঞ্চায়েত ভোটের জন্য কেমন প্রস্তুতি নেওয়া হচ্ছে সে বিষয়ে জানান। কী কী সমস্যার মুখে দলকে পড়তে হচ্ছে, তা নিয়ে কথা বলেন দিলীপ ঘোষ-সহ অন্য সাংসদেরাও। সকলের কথাই মন দিয়ে শুনেছেন নাড্ডা। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা বৈঠকে রাজ্য বিজেপিকে বেশ কিছু পরামর্শও দিয়েছেন তিনি। সব বিরোধ মিটিয়ে সকলকে নিয়ে কাজ করার পরামর্শও দেন। যেখানে যত বিক্ষুব্ধ নেতা রয়েছেন তাঁদের সঙ্গে যোগাযোগ করা এবং ক্ষোভের কারণ জানারও পরামর্শ দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। একইসঙ্গে বলেছেন, পরিষদীয় দল তথা বিধায়কদের সঙ্গে নিয়ে রাজ্য নেতৃত্বকে কাজ করতে হবে। নিয়মিত ভাবে বিধায়কদের নিয়ে বৈঠক এবং সাংসদদের একসঙ্গে বসার উপরেও জোর দিয়েছেন নাড্ডা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Abhijit Ganguly: ‘‘মেসির জন্য এই বিশ্বকাপ দরকার ছিল’’, বললেন আদ্যান্ত মারাদোনা-ভক্ত অভিজিৎ গঙ্গোপাধ্যায়

    Abhijit Ganguly: ‘‘মেসির জন্য এই বিশ্বকাপ দরকার ছিল’’, বললেন আদ্যান্ত মারাদোনা-ভক্ত অভিজিৎ গঙ্গোপাধ্যায়

    মাধ্যম নিউজ ডেস্ক: রুদ্ধশ্বাস এক ফাইনাল শেষে কাপ উঠল ফুটবল ম্যাজিশিয়ানের হাতে। কেরিয়ারের শেষ বিশ্বকাপটা বর্ণময় হয়ে থাকল লিওনেল আন্দ্রেস মেসির। ফুটবলের যাদুকরের খেলা দেখতে টিভির পর্দায় চোখ রেখেছিলেন বহু বাঙালি। রাতজেগে বিশ্বকাপ  ফুটবল ফাইনাল দেখলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও। আদ্যোপান্ত মারাদোনা ভক্ত অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুরু থেকেই আর্জেন্টিনার হয়ে গলা ফাটিয়েছিলেন। মেসির জন্য এই বিশ্বকাপ দরকার ছিল, বলছেন বিচারপতি।

    কী বললেন বিচারপতি

    একটি মামলা চলাকালীন হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদকের সঙ্গে কথাবার্তার মধ্যেই উঠে আসে বিশ্বকাপ প্রসঙ্গ। তখনই ফুটবল ভক্ত অভিজিৎ জানান, কলকাতাবাসীর পক্ষ থেকে মেসিকে ইমেইল করে শুভেচ্ছা জানানো উচিত। তবে মারাদোনা ভক্ত বিচারপতি বলেন, ” মেসির পায়ে শাপমুক্তি ঘটলেও লিও কিন্তু মারাদোনা নয়। মেসি মারাদোনা হলে একা দশজনকে কাটিয়ে গোল দিত। ম্যাচ টাইব্রেকার পর্যন্ত গড়াত না। আর্জেন্টিনা না অন্য দেশ কে জিতলো সেটা বড় বিষয় নয়। ভাল ফুটবল খেলা দেখা গেল।” ২০১৮ সালের চ্যাম্পিয়ন ফ্রান্সের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় লা আলবিসেলেস্তেদের। কাতারে সাতটি গোল করে আর্জেন্টিনার (Argentina) জয় নায়ক কিন্তু মেসিই, বলছে ফুটবল বিশ্ব।

    আরও পড়ুন: “নিশ্চয়ই দিয়েগো এখন হাসছেন…”, মেসিদের অভিনন্দন জানালেন ‘ফুটবল সম্রাট’ পেলে

    আর্জেন্টিনা, মেসির জন্য খুশি হলেও বর্তমানে বাংলার ফুটবল নিয়ে আক্ষেপ শোনা গেল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে। একদা ময়দানে নিয়মিত ফুটবল খেলতেন বিচারপতি। ১৯৭৭-১৯৭৮ সালে কলকাতার ভেটেরান ক্লাবে খেলতেন। পরিতোষ চক্রবর্তী’র কোচিংয়ে প্র্যাকটিস করতেন। লাতিন আমেরিকার ফুটবল তাঁকে বরাবর আকর্ষণ করে। ব্রাজিল জিতলে খুশি হন। তবে এবার ব্রাজিল বিদায় নেওয়ায় আর্জেন্টিনাকেই সমর্থন করছিলেন। তবে, আর্জেন্টিনা জিতলেও তাঁর গলায় আফসোসের সুর। বললেন, ” স্ক্রিনে স্ক্রল হতে দেখলাম মোস্ট এক্সাইটেড ফাইনাল ম্যাচ। ভালো কথা। আমরা খেলা দেখতে ভালবাসি। ভাল সমর্থক। কিন্তু আমরা খেলতে পারি না। দীর্ঘদিন সন্তোষ ট্রফি অধরা বাংলার। সুরজিৎ, পি কে, অমল দত্তরা অতীত। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • PCOD:  জীবন যাপনের বদলই পিসিওডি নিয়ন্ত্রণের চাবিকাঠি! জানেন পিসিওডি কী, কেন হয়?

    PCOD: জীবন যাপনের বদলই পিসিওডি নিয়ন্ত্রণের চাবিকাঠি! জানেন পিসিওডি কী, কেন হয়?

    মাধ্যম নিউজ ডেস্ক: আধুনিক ব্যস্ত জীবনে বেড়েছে নানান সমস্যা। তার মধ্যে অন্যতম হল পিসিওডি। পিসিওডি হল পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। মহিলাদের বয়ঃসন্ধিকাল থেকেই সাধারণত এই সমস্যা দেখা যায়। দেহে হরমোনের পরিবর্তনের জেরেই এই সমস্যায় ভুগছেন বহু মহিলা। ভারতে এক নিঃশব্দ মহামারির মতো বাড়ছে এই সমস্যা। পিসিওডি একদিকে যেমন বন্ধ্যাত্বের মতো সমস্যাকে বাড়িয়ে তুলছে, তেমনি স্থূলতা, অবসাদের মতো জীবনযাপনের সমস্যাকেও বাড়িয়ে দিচ্ছে। চলতি বছরে এক সমীক্ষায় দেখা গিয়েছে, ভারতে প্রায় ৭ কোটি মহিলা পিসিওডি-র সমস্যায় ভুগছেন। ১৪-১৫ বছর বয়স থেকে ৪৫ বছর পর্যন্ত মহিলারা এই সমস্যায় ভোগেন।

    পিসিওডি-র উপসর্গ

    বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ঋতুস্রাবের পরেই এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। অনিয়মিত ঋতুস্রাব এই রোগের প্রধান উপসর্গ। নিয়মিত ঋতুস্রাব না হওয়া, অতিরিক্ত পরিমাণ ঋতুস্রাব, দেহে অতিরিক্ত লোম এই ধরণের উপসর্গ দেখা দিলে পিসিওডি-র লক্ষণ বুঝতে হবে। তাছাড়া, অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া, চুল পড়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দিলেও সেগুলো পিসিওডি-র উপসর্গ বলেই মনে করছেন চিকিৎসকেরা।

    কেন বাড়ছে বিপদ?

    বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অস্বাস্থ্যকর জীবন যাপনে বাড়ছে পিসিওডি-র সমস্যা। কারণ, ভারতে অধিকাংশ মহিলারাই নিয়মিত শরীর চর্চা করেন না, যোগাভ্যাস নেই। তাই দেহের হরমোনের ভারসাম্য বজায় থাকছে না। নিয়মিত যোগাভ্যাস দেহে হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। তাছাড়া, খাদ্যাভ্যাসের পরিবর্তন এই রোগ বৃদ্ধিতে সাহায্য করছে। আধুনিক জীবনে বদলে গিয়েছে খাওয়ার ধরণ। তাই শরীরে তৈরি হচ্ছে নানান নতুন বিপদ। অধিকাংশ ক্ষেত্রেই ব্যস্ত জীবনে খাবারের মেনুতে থাকে নানান চটজলদি খাবার। তাছাড়া প্রিজারভেটিভ খাবারে অধিকাংশ অভ্যস্ত। পিৎজা, বার্গার, হটডগ, নানা রকমের ফ্রাই এখন দিন রাতের সঙ্গী। আর এগুলো শরীরে নানান হরমোনের তারতম্য ঘটাচ্ছে। স্থূলতার সমস্যা ডেকে আনছে। আর তার ফলেই পিসিওডি-র মতো রোগ দেখা দিচ্ছে।

    আরও পড়ুন: শীতের খাদ্য তালিকায় আদা রাখুন, জানুন এর গুণাগুণ

    মোকাবিলার উপায়

    চিকিৎসকেরা জানাচ্ছেন, পিসিওডি-র সম্পূর্ণ মুক্তি সম্ভব নয়। অর্থাৎ, পিসিওডি সারে না। কিন্তু নিয়ন্ত্রণে রাখা যায়। জীবনযাপনের ধরণ বদলেই এই নিয়ন্ত্রণ সম্ভব। তাই পিসিওডি-কে কাবু করতে হলে জীবনযাপনের নিয়ন্ত্রণ জরুরি। প্রথমেই নিয়মিত যোগাভ্যাস করতে হবে। এতে একদিকে শরীরে হরমোনের ভারসাম্য বজায় থাকবে, অন্যদিকে স্থূলতা কমবে। পিসিওডি নিয়ন্ত্রণ রাখতে চাইলে দেহের ওজন কোনওভাবেই যাতে অতিরিক্ত না হয়, সে দিকে নজর দিতে হবে। বিরিয়ানি, চাউমিন, পিৎজার মতো অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার একেবারেই বাদ দিতে হবে। অতিরিক্ত মাংস, মাছ খাওয়া চলবে না। প্রোটিনের প্রয়োজন মেটাতে পরিমিত পরিমাণে খেতে হবে। চিকেন খাবারের তালিকায় থাকলেও মটন, কাতলা মাছের মতো খাবার খাওয়ার পরিমাণ কমাতে হবে। কারণ, অতিরিক্ত চর্বি জাতীয় কোনও খাবার একেবারেই উপযুক্ত নয়। চিকিৎসকেরা জানাচ্ছেন, নিয়মমাফিক চললে পিসিওডি নিয়ন্ত্রণ করা যায়। প্রয়োজন মতো ওষুধ যেমন নিতে হবে, তেমনি জীবনযাপনেও বদল আনতে হবে। জীবনযাপনের বদলই পিসিওডি নিয়ন্ত্রণের চাবিকাঠি। পিসিওডি নিয়ন্ত্রণে থাকলে বন্ধ্যাত্বের মতো বিপদও আটকানো সম্ভব।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Bengal BJP: আজ শাহী দরবারে শুভেন্দু, সুকান্তরা! দেখা হতে পারে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গেও

    Bengal BJP: আজ শাহী দরবারে শুভেন্দু, সুকান্তরা! দেখা হতে পারে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গেও

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে বসছেন বঙ্গ বিজেপির দুই নেতা শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার। এদিন রাজ্যের বিরোধী দলনেতা ও রাজ্য বিজেপির সভাপতির সঙ্গে শাহী বৈঠকে বঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি রাজ্যে সিএএ লাগু নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে। গত কয়েকমাস ধরে একাধিক ইস্যুতে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছে বঙ্গ বিজেপি। কয়লাপাচার,গরুপাচার থেকে আবাস দুর্নীতি, একশো দিনের প্রকল্প। সব নিয়েই কথাবার্তা হওয়ার সম্ভাবনা রয়েছে। 

    কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রীর সঙ্গে সাক্ষাত

    কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করার পাশাপাশি এদিন রাজধানীতে কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গেও দেখা করতে পারেন সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী। আবাস যোজনা নিয়ে দিল্লিতে দরবার করার কথা আগেই জানিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। সোমবার গিরিরাজ সিংয়ের সঙ্গে সে বৈঠক থাকলেও পরে তা বাতিল হয়ে যায়। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রীর সময় হলে সে বৈঠক হতে পারে। আবাস যোজনার বরাদ্দ এসে পৌঁছনোর পর থেকেই রাজ্যজুড়ে প্রধানমন্ত্রী আবাস যোজনায় গৃহপ্রাপকদের তালিকা যাচাইয়ের কাজ শুরু করে দিয়েছে রাজ্য। আর সেই কাজ শুরু হতেই সামনে আসছে ভুরি ভুরি অভিযোগ। কোথাও চারতলা বাড়ি থাকা সত্ত্বেও তালিকায় নাম থাকছে তৃণমূল উপপ্রধানের স্ত্রীয়ের, কোথাও আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের কপালে জুটছে হুমকি। মাটির বাড়িতে বসবাস করলেও আবাস যোজনার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বহু মানুষ।প্রধানমন্ত্রী আবাস যোজনাতেও ওয়েব পোর্টাল চালু করা হোক। কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে বৈঠকে বঙ্গ বিজেপির অন্যতম দুই নেতা সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীরা এই আবেদনও করতে পারেন বলে সূত্রের খবর। কেন্দ্রীয় মন্ত্রীর কাছে  আবেদন করে  প্রধানমন্ত্রী কিষান নিধি সম্মানের মতো পোর্টাল চালু করে নির্দিষ্ট নিয়ম মেনে প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদনের ব্যবস্থা করার কথাও বলতে পারেন পদ্ম শিবিরের দুই নেতা। পাশাপাশি পুরনো তালিকা বাতিল করার দাবিও জানানো হতে পারে।

    আরও পড়ুন: রাজ্য জুড়ে আবাস তালিকায় দুর্নীতি! বিজেপির প্রতিবাদ-বিক্ষোভে উত্তাল পুরুলিয়া-বাঁকুড়া

    সব মিলিয়ে বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। তার আগে দিল্লির দরবারে বাংলার পদ্ম শিবিরের দুই প্রথম সারির নেতা শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। এই সফর নিয়ে রাজ্য-রাজনীতিতে তরজাও চলছে। এই বৈঠকের দিকে নজর রাখছে শাসকদল তৃণমূলও।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • FIFA World Cup: ট্র্যাজিক হিরো! চার গোল করেও দলের হার, এমবাপেকে সান্ত্বনা দিলেন ফরাসি প্রেসিডেন্ট

    FIFA World Cup: ট্র্যাজিক হিরো! চার গোল করেও দলের হার, এমবাপেকে সান্ত্বনা দিলেন ফরাসি প্রেসিডেন্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: আরও হয়ত দুটো বিশ্বকাপ খেলবেন। মাত্র ২৩ বছর বয়সেই কাতার বিশ্বকাপে নিজের জাত চিনিয়েছেন কিলিয়ান এমবাপে। এই বয়সেই বিশ্বের অন্যতম সেরা ফুটবল তারকার সম্মান পান। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বাদও পেয়েছেন এমবাপে। কাতার বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করেছেন তিনি। তবুও খেতাব ধরে রাখতে পারেনি তাঁর দল। আর্জেন্টিনার কাছে হেরে পর পর দুবার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হাতছাড়া হয়েছে ফ্রান্সের।

    ফাইনালে হ্যাটট্রিক

    একা খুব চেষ্টা করেছিলেন। বিশ্বকাপ ফাইনালে দেশের হয়ে চার চারটে গোল করে গোল্ডেন বুট জিতেছেন এমবাপে। ৮টি গোল করে ছুঁয়ে ফেলেছেন ২০০২ সালে ব্রাজিলের স্ট্রাইকার রোনাল্ডোর রেকর্ড। কিন্তু যতই গোল হোক দেশকে জেতাতে না পারলে তার দাম নেই। তাই মাঠেই হতাশায় ভেঙে পড়েন ফ্রান্সের ১০ নম্বর তারকা। তাঁকে  সান্ত্বনা দিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। যে ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এদিন খেলার শুরু থেকেই কেমন যেন দিশেহারা ছিল ফ্রান্স। প্রথম ৭০ মিনিট মাঠে রাজত্ব করে আর্জেন্টিনা।  ৮০ মিনিটের মাথায় খেলা ঘুরিয়ে দেন এমবাপে। প্রথমে পেনাল্টি থেকে গোল করেন। পরের মিনিটেই দুর্দান্ত ভলিতে গোল করে খেলার ফল ২-২ করে দেন ফরাসি তারকা। আবার এক্সট্রা টাইমের ১৮ মিনিটে যখন আর্জেন্টিনা এগিয়ে গিয়েছিল, তখনও ফ্রান্সকে ম্যাচে ফেরান এমবাপে। ১১৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন। পেনাল্টি শ্যুট-আউটে নিয়ে যান ম্যাচ। তাই টাইব্রেকারে দল হারতেই ভেঙে পড়লেন এমবাপে।

    আরও পড়ুন: বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে আরও কয়েকটি ম্যাচ খেলতে চাই! এখনই অবসর নয় ঘোষণা মেসির

    পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গোল্ডেন বুট হাতে নিয়েও চোখের কোন চিকচিক করছিল এমবাপের। তাঁকে সান্ত্বনা দিতে আসেন ফরাসি প্রেসিডেন্ট। একই সঙ্গে দলকে সান্ত্বনা দিয়ে ম্যাক্রোঁ বলেন, ‘দ্য ব্লুজরা আমাদের স্বপ্ন দেখিয়েছিল।’ সেইসঙ্গে তিনি বলেন, ‘এই বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স ও লড়াকু মানসিকতার জন্য ফ্রান্সের (ফুটবল) দলকে অভিনন্দন। তোমরা দেশবাসী এবং বিশ্বজুড়ে সমস্ত সমর্থকদের শিহরিত করে তুলেছ। জয়ের জন্য আর্জেন্টিনাকে অভিনন্দন।’ 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Bengal BJP: লক্ষ্য পঞ্চায়েত! দিল্লিতে বৈঠকে বঙ্গ বিজেপির নেতারা

    Bengal BJP: লক্ষ্য পঞ্চায়েত! দিল্লিতে বৈঠকে বঙ্গ বিজেপির নেতারা

    মাধ্যম নিউজ ডেস্ক: সামনেই পঞ্চায়েত ভোট(Panchayat Election)। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সোমবার দিল্লিতে বঙ্গ বিজেপির বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও সাংসদ সুভাষ সরকারের বাড়িতে এই বৈঠকে থাকবেন দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, নিশীথ প্রামাণিক, লকেট চট্টোপাধ্যায় সহ রাজ্যের সব সাংসদরা। থাকবেন শুভেন্দু অধিকারীও। বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে।

    বৈঠকের বিষয় 

    বিজেপি সূত্রে খবর, পশ্চিমবঙ্গের ১৬ জন দলীয় সাংসদের সঙ্গে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি নিয়ে বৈঠক করবেন বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক (সাংগঠনিক) বিএল সন্তোষ এবং দুই কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল ও মঙ্গল পাণ্ডে। মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা’র সঙ্গে বৈঠকের কথা রয়েছে শুভেন্দু-সুকান্তর। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখা করার কথা রয়েছে শুভেন্দুদের।  সেই বৈঠকে ১০০ দিনের কাজের পোর্টাল চালুর আবেদন জানানো হতে পারে। প্রকৃত অর্থে ১০০ দিনের কাজ করলে তাদের দ্রুত পারিশ্রমিক প্রদানের আর্জিও জানানো হতে পারে। পাশাপাশি কিষাণ সম্মান নিধির আদলে কৃষকদের হাতে সরাসরি টাকা পৌঁছনোর দাবি,জানানো হতে পারে। বিজেপি রাজ্য সভাপতি বলেন, “কেন্দ্রের পাঠানো টাকা লুঠ করে রাজ্যের অর্থনীতি চলছে।”

    আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাই! পথে চাকরিপ্রার্থীদের মহাজোট

    আমজনতার কাছে কেন্দ্রীয় প্রকল্পকে আরও গ্রহণযোগ্য করে তোলার ব্যাপারেও চলতে পারে আলোচনা। গতবারের জেতা আসন ও জেতার সম্ভাবনা ছিল এমন বুথ কমিটি নিয়ে পর্যালোচনা হতে পারে। পঞ্চায়েত ভোটে সাংসদদের দায়িত্ব বণ্টনের বিষয়ে এদিন বৈঠকে আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, সাংসদদের নিজের নির্বাচনি এলাকায় প্রচারে নামানো এবং দলীয় প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়া নিশ্চিত করার ভার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তুলে দিতে চলেছেন সাংসদদের ওপর। তবে এই কৌশলে কতদূর কাজ হবে তা নিয়ে সংশয় রয়েছে দলের অন্দরেই। কারণ সংসদীয় দলের সঙ্গে বিজেপির সাংগঠনিক নেতাদের সমন্বয়ের অভাব নিয়ে একাধিকবার চর্চা হয়েছে গেরুয়া শিবিরে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Tawang Monastery: মোদি সরকারের উপর আস্থা! ভারতীয় সেনার পাশে তাওয়াং মঠ

    Tawang Monastery: মোদি সরকারের উপর আস্থা! ভারতীয় সেনার পাশে তাওয়াং মঠ

    মাধ্যম নিউজ ডেস্ক: এটা ১৯৬২ সাল নয়, ২০২২। দেশে নরেন্দ্র মোদির সরকার। এই সরকার দেশের নিরাপত্তার স্বার্থে সবাইকে কড়া জবাব দেয়। চিনকে সতর্ক করলেন তাওয়াং বৌদ্ধমঠের সন্ন্যাসীরা। তাওয়াংয়ে চিনের আগ্রাসনে চিন্তিত দেশ। কয়েকদিন আগেই প্রকৃত নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এলাকায় চিনা সেনার অনুপ্রবেশ রুখে দেয় ভারতীয় সেনা বাহিনী। গালওয়ান থেকে শিক্ষা নিয়ে এবার পিপলস লিবারেশন আর্মির ষড়যন্ত্র শুরুতেই ধরে ফেলেন সীমান্তের প্রহরীরা।

    লামার কথায়

    তাওয়াংয়ে চিনের আগ্রাসন প্রসঙ্গে  লামা ইয়েশি খাও বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাউকে ছাড় দেবেন না। আমরা মোদি সরকার এবং ভারতীয় সেনাবাহিনীকে সমর্থন করি।” প্রাচীন তাওয়াং মঠ ১৯৬২ সালের যুদ্ধেরও সাক্ষী বলে জানান খাও। তিনি বলেন, “পৃথিবীতে শান্তি চাইলে অন্যের জমি আগ্রাসন করা উচিত নয়। চিনা সরকার সবসময় অন্যের সীমান্তে নজর দেয়। এটা সম্পূর্ণ ভুল। চিন ভারতের জমির দিকে হাত ওঠাচ্ছে। তারা ভুল করছে। চিন যদি সত্যি শান্তি চায়, তাহলে এটা তাদের করা উচিত নয়। অন্যের ক্ষতি করা কখনওই কাম্য নয়।”

    অরুণাচলপ্রদেশ (Arunachal Pradesh)সীমান্তে চীনকে নিয়ে সদাসতর্ক ভারত। যে কোনও পরিস্থিতি মোকাবিলায় তৈরি ভারতীয় সেনা। তবে, শীতের সময় বরফ ঢাকা সেলা পাস ( Sela Pass) পার করে দুর্গম তাওয়াং (Tawang) এলাকায় পৌঁছনো রীতিমতো চ্যালেঞ্জের। সেই বাধাও এবার দূর করে ফেলছে ভারত। এবার যে কোনও আবহাওয়ায় তাওয়াং পৌঁছতে সেলা পাসে নতুন টানেল তৈরি করা হচ্ছে। তাওয়াং মঠের লামা খাও জানান, বর্তমান ভারত সরকার এবং ভারতীয় সেনাবাহিনীর উপর তার পূর্ণ আস্থা রয়েছে, যারা তাওয়াংকে সুরক্ষিত রাখবে। তিনি বলেন, “১৯৬২ সালের যুদ্ধের সময়, এই মঠের সন্ন্যাসীরা ভারতীয় সেনাবাহিনীকে সাহায্য করেছিলেন। চিনা সেনাবাহিনীও মঠে প্রবেশ করেছিল, কিন্তু তারা কাউকে আঘাত করেনি। এর আগে তাওয়াং তিব্বতের অংশ ছিল এবং চিন সরকার তিব্বতের জমি দখল করে নিয়েছিল। চিন সরকারের দাবি, তাওয়াংও তিব্বতের অংশ। কিন্তু তাওয়াং ভারতের অবিচ্ছেদ্য অংশ। আমরা চিন্তা করি না কারণ ভারতীয় সেনাবাহিনী সীমান্তে রয়েছে। সীমান্তে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে আমরা চিন্তিত নই এবং আমরা এখানে শান্তিপূর্ণভাবে বসবাস করছি।”

    আরও পড়ুন: তাওয়াং সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করল চিন! জবাব ভারতীয় সেনার

    ১৬৮১ সালে পঞ্চম দলাই লামার অনুমোদনের পর তৈরি হয়েছিল তাওয়াং মঠ।  এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং প্রাচীনতম মঠ এটি। তাওয়াংয়েই জন্মগ্রহণ করেছিলেন ষষ্ঠ দলাই লামা। বর্তমানে এই মঠে প্রায় ৫০০ সন্ন্যাসী রয়েছেন। বৌদ্ধ দর্শনের পাশাপাশি সাধারণ শিক্ষাও দেওয়া হয় এই মঠে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share