Author: শুভ্র চট্টোপাধ্যায়

  • Justice Abhijit Gangopadhyay: এখনও কেন আড়ালের চেষ্টা? স্কুল সার্ভিস কমিশনের ভূমিকায় ক্ষোভ বিচারপতির

    Justice Abhijit Gangopadhyay: এখনও কেন আড়ালের চেষ্টা? স্কুল সার্ভিস কমিশনের ভূমিকায় ক্ষোভ বিচারপতির

    মাধ্যম নিউজ ডেস্ক: স্কুল সার্ভিস কমিশনের ভূমিকায় ফের ক্ষোভ প্রকাশ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলায় স্কুল সার্ভিস কমিশনের কাজ কর্ম নিয়ে বিচারপতি ক্ষোভ উগরে দিয়ে বলেন, ” ৯৫২টি বিকৃত ওএমআর (OMR) শিট প্রকাশ করতে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তা মানা হয়নি। ওই ওএমআর (OMR) শিট দেখার জন্য কোনও প্রার্থীর রোল নম্বর এবং জন্ম তারিখ দিতে হবে? কেন এই পদ্ধতি?  কিসের জন্য আড়াল করার চেষ্টা?”

    কী বললেন বিচারপতি

    বিচারপতি গঙ্গোপাধ্যায় আরও বলেন, “এই ধরনের দুর্নীতি প্রকাশ্যে আনা উচিত। কিন্তু কমিশন এখনও আড়াল করার চেষ্টা করছে? আদালতের নির্দেশের পরেও স্বচ্ছতার ধার ধারছে না কমিশন। স্কুল সার্ভিস কমিশনের এই ভূমিকায় আদালত মোটেও সন্তুষ্ট নয়।” কমিশনের সচিবকে আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন বিচারপতি। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, “আদালতের নির্দেশের পরও স্কুল সার্ভিস কমিশনের কাজ দেখে আশ্চর্য হলাম। ওএমআর শিট প্রকাশ করতে বলা হয়েছিল। সেখানে কেন প্রার্থীর রোল নম্বর এবং জন্ম তারিখ দিতে হবে? কেন এই ঘোমটা?” “এই দুর্নীতি তো জনসমক্ষে আনা প্রয়োজন। সেখানে এখনও কেন আড়াল করছে কমিশন?” এর পাশাপাশি বিচারপতি গঙ্গোপাধ্যায় কমিশনের সচিবকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। 

    আরও পড়ুন: বছরটা বাংলাতেই কাটছে অনুব্রতের! পরবর্তী শুনানি পর্যন্ত দিল্লি যাত্রায় স্থগিতাদেশ হাইকোর্টের

    স্কুল সার্ভিস কমিশনের যুক্তি

    পরিস্থিতি বেগতিক দেখে কমিশনের আইনজীবী বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে ওএমআর (OMR) শিট পুরোপুরি লোড করা যায়নি। বৃহস্পতিবারের মধ্যে সব নির্দেশ সঠিকভাবে পালিত হবে বলেও আশ্বস্ত করেন কমিশনের আইনজীবী। দুপুর ১২টা নাগাদ আদালতে হাজিরা দিয়ে কমিশনের সচিব অর্ণব চট্টোপাধ্যায় বিচারপতিকে জানান, যান্ত্রিক ত্রুটির কারণে উত্তরপত্রগুলি সকলে দেখতে পাচ্ছেন না। খুব দ্রুতই এই সমস্যা কেটে যাবে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবারই সবাই উত্তরপত্রগুলি দেখতে পারবেন। কাল ফের মামলার শুনানি। ‘কীভাবে ওএমআর (OMR) শিট বিকৃতি প্রকাশ করা হচ্ছে তা নজর রাখবে, আদালত।’ মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Weather Update: শীতের আমেজেই ঘুম ভাঙল শহরবাসীর! বড়দিনে থাকবে না ঠান্ডা, ইঙ্গিত আবহাওয়া দফতরের

    Weather Update: শীতের আমেজেই ঘুম ভাঙল শহরবাসীর! বড়দিনে থাকবে না ঠান্ডা, ইঙ্গিত আবহাওয়া দফতরের

    মাধ্যম নিউজ ডেস্ক: হঠাতই উধাও শীতের আমেজ। বেশ কয়েকদিন তাপমাত্রার পারদ উপরে উঠলেও বৃহস্পতিবার সকালে শহরবাসীর ঘুম ভাঙলো শীতের আমেজ গায়ে নিয়েই। বৃহস্পতিবার ফের ভেলকি দেখাল শীত। কলকাতার তাপমাত্রা ফের নেমে গেল চোদ্দর ঘরে। বৃহস্পতিবার কলকাতায় তাপমাত্রা ১৪.৮ ডিগ্রি। তবে এই ঠান্ডা স্থায়ী নয়। আগামী চারদিনে বিপরীত ঘূর্ণাবর্তের দরুণ তাপমাত্রার পারদ চড়বে। শুক্র,শনি,রবি,সোম এই চারদিনে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা। বড়দিনে আবহাওয়া গরম থাকবে। 

    কুয়াশার দাপট

    আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার থেকে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হবে বঙ্গোপসাগরে। এর ফলে জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। ২৫শে ডিসেম্বর বড়দিনে আরও বাড়বে তাপমাত্রা। স্বাভাবিকের উপরে থাকবে দিন ও রাতের তাপমাত্রা। কার্যত উষ্ণতাতেই কাটবে বড়দিন। শুক্রবার থেকে সোমবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়া দফতরের। রাজ্যে কুয়াশার দাপট অব্যাহত থাকবে। বৃহস্পতিবার পর্যন্ত ঘন কুয়াশা থাকবে উত্তরবঙ্গের মালদা ও দুই দিনাজপুরে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে উত্তরবঙ্গের অন্যান্য জেলাতে। ঘূর্ণাবর্তের জেরে উত্তুরে হাওয়ার দাপট কমেছে দক্ষিণবঙ্গে। এর ফলে শীতের আমেজ কমছে রাজ্যে। আগামী শুক্রবার পর্যন্ত এই পরিস্থিতি জারি থাকবে। তারপর থেকে আরও একটু তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে জলীয় বাষ্প ঢুকবে আর তার ফলেই রাতের তাপমাত্রা ক্রমশ বাড়বে।

    আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে কাঁথি লোকসভা উপহার দেবেন, সভার আগে বললেন শুভেন্দু

    কনকনে ঠান্ডার আশা

    রাজ্যের ক্ষেত্রে উত্তরবঙ্গের তিন জেলায় ঘন কুয়াশার দাপট দেখা যাবে। দক্ষিণবঙ্গে সকালে কুয়াশা থাকলেও পরে পরিষ্কার আকাশ দেখা যাবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। তাপমাত্রার এই ওঠা নামার ফলে কনকনে শীত উপভোগ করতে পারছে না শহরবাসী। হঠাৎ ঠান্ডা, হঠাৎ গরমের ফলে সর্দি-কাশির মতো উপসর্গ লেগেই থাকছে বড় থেকে ছোটদের মধ্যে। তাই বড়দিন ও বর্ষশেষের আগে কনকনে ঠান্ডা চাইছে শীতবিলাসীরা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • PM Modi: করোনা সংক্রমণ রুখতে সক্রিয় কেন্দ্র, কলকাতায় জনসভা বাতিল করলেন প্রধানমন্ত্রী মোদি

    PM Modi: করোনা সংক্রমণ রুখতে সক্রিয় কেন্দ্র, কলকাতায় জনসভা বাতিল করলেন প্রধানমন্ত্রী মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: চিনে কোভিড পরিস্থিতি ভয়াবহ। ভারতে সংক্রমণ যাতে বাড়তে না পারে তাই সতর্ক কেন্দ্র। দেশে ফের করোনা বিধি চালু করা হচ্ছে। করোনা সংক্রমণের আশঙ্কায় সুরক্ষার খাতিরে কলকাতার জনসভা বাতিল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চিনের করোনা সংক্রমণ সংকটজনক তাই দেশেও বড় জমায়েত ফের বাতিল করার নির্দেশ দিতে পারে কেন্দ্র। ভাইরাস বিশেষজ্ঞদের মতে, করোনার নতুন ভ্যারিয়েন্ট অতি দ্রুত ছড়াতে পারে। ফলে মারাত্মক আকার নিতে পারে করোনা এমন আভাস দিচ্ছে বিশেষজ্ঞ মহল।

    বাতিল সভা, হবে অন্য কর্মসূচি 

    প্রসঙ্গত, বছর শেষের আগেই কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। ৩০ ডিসেম্বর জাতীয় গঙ্গা কাউন্সিলের (National Ganga Council) বৈঠক হবে কলকাতায়। এই বৈঠকে যোগ দিতেই কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী। ৩০ তারিখের ওই বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। জাতীয় গঙ্গা কাউন্সিলের সভাপতি স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর সদস্য পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ ছাড়াও গঙ্গা কাউন্সিলের সদস্য রাজ্য হল উত্তর প্রদেশ, বিহার, উত্তরাখণ্ড ও ঝাড়খণ্ড। জাতীয় গঙ্গা কাউন্সিলের বৈঠকের পর বারাণসী এক্সপ্রেসওয়ে নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী। এদিনই হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে এক জনসভায় যোগ দেওয়ার কথা  ছিল মোদির। একুশের বিধানসভা নির্বাচনের পর এই প্রথমবার বাংলায় সভা করার কথা ছিল তাঁর। কিন্তু করোনা-সতর্কতার কারণে সেই সভা বাতিল করা হচ্ছে বলে খবর। তবে গঙ্গা কাউন্সিলের বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সূচনা করবেন হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের।

    আরও পড়ুন: করোনা পরীক্ষা ছাড়া তাজমহলে প্রবেশ নয়, নির্দেশিকা কেন্দ্রের

    সচেতন ভারত

    করোনা নিয়ে চিনের (China Corona) পরিস্থিতির উপর নজর রেখে ভারতেও একাধিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। শনিবার থেকে করোনা (Corona) বিধি ফিরছে দেশের সব আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানবন্দরেই ২ শতাংশ যাত্রীর করোনা পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে গতকালের একটি উচ্চ পর্যায়ের বৈঠকে করোনার জিনোম সিকোয়েন্সিংয়ের ওপর জোর দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য আগেই জানিয়েছেন, এখন মূল লক্ষ্য হল কোনওভাবেই যেন করোনার নতুন ভ্যারিয়েন্ট ভারতে প্রবেশ করতে না পারে। আবার যাত্রীদের সুবিধা-অসুবিধার বিষয়টিও দেখা হচ্ছে। ইতিমধ্যে ভারতেও করোনার নতুন সাব ভ্যারিয়েন্ট BF.7-এ আক্রান্ত চারজনের হদিশ মিলেছে। এই পরিস্থিতিতে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ কেন্দ্র। পরিস্থিতি পর্যালোচনায় আজই প্রতিটি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। এদিন দুপুর ৩টেয় নাগাদ এই বৈঠক হবে বলে খবর।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Amit Shah: আপনার বয়স ও অভিজ্ঞতার দিক থেকে এটা শোভা পায় না! সৌগতকে বললেন বিরক্ত শাহ

    Amit Shah: আপনার বয়স ও অভিজ্ঞতার দিক থেকে এটা শোভা পায় না! সৌগতকে বললেন বিরক্ত শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: সংসদে বক্তব্য রাখার সময় বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়ের আচরণে মেজাজ হারালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার লোকসভার শীতকালীন অধিবেশনে মাদক সমস্যা নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিতর্ক চলাকালে তার পক্ষে অনেক বিষয় তুলে ধরা হয়, তবে এদিন বক্তব্য রাখার মাঝেই বিরক্ত হন অমিত। নেপথ্যে তৃণমূল সাংসদ সৌগত রায়। অমিত শাহের বক্তব্যের সময়ই সংসদে কথা বলতে শুরু করেন সৌগত রায়। এতেই স্বরাষ্ট্রমন্ত্রী রেগে যান। তিনি বলেন, ‘দাদা, আপনি যদি ভাষণ দিতে চান, আমি বসে যাচ্ছি। ১০ মিনিট বলুন।’ আরও রেগে গিয়ে শাহ বলেন, ‘কথার মধ্যে কথা বলার বিষয়টি আপনার বয়স ও অভিজ্ঞতার দিক থেকে শোভা পায় না।’ লোকসভায় তৃণমূল সাংসদ সৌগত রায়ের উপর তুমুল চটে এমনই বললেন অমিত শাহ। 

    এরপর যখন বিরোধী দলের এক সাংসদ জানতে চান কেন স্বরাষ্ট্রমন্ত্রী রেগে গেলন, তখন অমিত শাহ শুধু বলেন যে তিনি রাগ করেননি, তবে বিষয়টির গুরুত্ব বোঝাচ্ছিলেন।  তাঁর কথায়, “মাঝে মাঝে বড়রা ভুল করলে ছোটদের শুধরে দিতে হয়।”

    আরও পড়ুন: আসানসোলের পদপিষ্ট কাণ্ডে জিতেন্দ্রজায়া চৈতালিকে রক্ষাকবজ দিল হাইকোর্ট

    মাদক প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

    মাদক ব্যবহার নিয়ে বিতর্কের সময় লোকসভায় শাহ জানান, ভারতে যে রুট ধরে মাদক পাচার করা হয়, তা চিহ্নিত করে ফেলেছে কেন্দ্রীয় সরকার। যা দেশের ৪৭২ টি জেলায় ছড়িয়ে আছে। সেইসঙ্গে মাদকের পরিবর্ত হিসেবে যে সামগ্রী ব্যবহার করা হয়, সেগুলিরও বড় অংশ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। আগামী দু’বছরে এমন পরিস্থিতি তৈরি হবে যে কেউ রেহাই পাবে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মাদক একটি বড় সমস্যা। মাদকের অর্থ সন্ত্রাসে ব্যবহৃত হয়। এই সমস্যার মোকাবিলা করার তিনটি উপায় আছে – সহযোগিতা, সমন্বয় এবং সহায়তা। এই লড়াইয়ের ক্ষেত্রে এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা (মাদক) কোনও একটি সরকার বা রাজনৈতিক দল বা সরকারি এজেন্সির কোনও লড়াই নয়। এটার (মাদক) বিরুদ্ধে সার্বিকভাবে পদক্ষেপ করা উচিত।’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Covid-19: লোকসভায় ফিরে এল মাস্ক! করোনা রুখতে সচেষ্ট কেন্দ্র

    Covid-19: লোকসভায় ফিরে এল মাস্ক! করোনা রুখতে সচেষ্ট কেন্দ্র

    মাধ্যম নিউজ ডেস্ক: চিনে দাপট দেখাচ্ছে ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট বিএফ.৭। লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমিতের সংখ্যা। চিনের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভারতও। চিন থেকে ভারতেও যাতে করোনা সংক্রমণ ছড়িয়ে না পড়ে, তার জন্য অতি তৎপর কেন্দ্র। করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়তেই তাই সংসদেও দেখা গেল সচেতনতা। রাজ্যসভায় মাস্ক পরে এলেন চেয়ারম্যান জগদীপ ধনকর (Jagdeep Dhankar)। একই সঙ্গে মাস্ক পরে থাকতে দেখা গেল লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকেও (Om Birla)। উভয় কক্ষের বহু সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রীর মুখেও দেখা গেল মাস্ক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বস্ত্রমন্ত্রী পীযূষ গয়াল-সহ অনেক মন্ত্রী, সাংসদকেই মাস্ক পরে অধিবেশনে অংশ নিতে দেখা গিয়েছে।

    সকলকে মাস্ক পরার আর্জি

    বৃহস্পতিবার করোনার (Corona) পুনঃ প্রাদুর্ভাবের আশঙ্কায় সকল সাংসদকে মাস্ক পরে থাকা ও কোভিডবিধি মেনে চলার পরামর্শ দেন উপরাষ্ট্রপতি ধনকড় ও লোকসভা অধ্যক্ষ ওম বিড়লা। সকলকে সাবধানতা অবলম্বন করার কথাও বলেন তাঁরা।  ভারতেও যাতে সংক্রমণের পুরনো ছবি আর ফিরে না আসে, তা নিশ্চিত করতে বুধবারই বিকেলে বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য, কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ, নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য) বি কে পল-সহ স্বাস্থ্য মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকেরা। তাঁদের সকলেরই মুখে ছিল মাস্ক। বৈঠকের শেষেও সাধারণ মানুষকে মাস্ক পরা ও করোনাবিধি অনুসরণ করে চলার পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী।

    আরও পড়ুন: দেশে ফের কোভিড-হানার আশঙ্কা, রুখতে তৎপর কেন্দ্র, উচ্চপর্যায়ের বৈঠকে মোদি

    বুধবার কংগ্রেসের ধর্নামঞ্চেও মাস্ক পরে থাকতে দেখা গিয়েছে কংগ্রেস সংসদীয় দলনেত্রী সোনিয়া গান্ধীকেও (Sonia Gandhi)। তবে এখনও বহু সাংসদকেই বিনা মাস্কে দেখা গিয়েছে সংসদ চত্বরে। তাঁদেরও করোনা প্রতিরোধী মাস্ক পরার জন্য আর্জি জানিয়েছেন সংসদ ভবনের দুই কক্ষের সভাধ্যক্ষরা। এদিন কংগ্রেস সভাপতি তথা রাজ্য়সভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গের ঘরে যে বিরোধী দলের বৈঠক বসেছিল, তাতে অধিকাংশ সাংসদেরই অরক্ষিত মুখ দেখা যায়। মাস্ক ছিল না কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, অভিনেতা পরেশ রাওয়ালের মুখেও।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • FIFA World Cup: নাটকীয় ফাইনাল! টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ আর্জেন্টিনার

    FIFA World Cup: নাটকীয় ফাইনাল! টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ আর্জেন্টিনার

    মাধ্যম নিউজ ডেস্ক: ফাইনাল এরকমই হওয়া উচিত! ভবানীপুর থেকে চন্দননগর, টালা থেকে টালিগঞ্জ, চায়ের দোকান থেকে পাড়ার ক্লাব রবিবার রাতে কান পাতলে শোনা যাচ্ছিল একটাই কথা। সোমবার সকালে অফিস-স্কুল! একদিনের জন্য থাক না সেই চিন্তা। আবার তো চার বছর! মেসির স্কিল, এমবাপের দৌড় ভুলিয়ে দিল সব কথা। কলকাতার অলিগলি আর্জেন্টিনার দখলে থাকলেও কোথাও কোথাও এমবাপের জন্য আফসোসও শোনা গেল। বিশ্বকাপের ইতিহাসে সেরা ফাইনাল দেখে তৃপ্ত ফুটবল অনুরাগীরা। গোটা ম্যাচ জুড়ে বার বার বদলাল খেলার রং। প্রথমার্ধে মেসি  (Lionel Messi) ও আঞ্জেল ডি মারিয়ার (Angel Di Maria) গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। নির্ধারিত সময়ের শেষ দিকে জোড়া গোল করলেন এমবাপে (Kylian Mbappe)। অতিরিক্ত সময়ে নিজের দ্বিতীয় গোল করলেন মেসি। খেলা শেষ হওয়ার তিন মিনিট আগে নিজের হ্যাটট্রিক পূর্ণ করলেন এমবাপে। শেষ পর্যন্ত টাইব্রেকারে হল খেলার ফয়সালা। সেখানে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা। নায়ক এমিলিয়ানো মার্টিনেজ (Emiliano Martinez)। 

    ম্যাচের হালচাল

    ম্যাচের প্রথমার্ধ ছিল আর্জেন্টিনার। ফ্রান্স গোলের তেকাঠির মধ্যে একটি শট পর্যন্ত রাখতে পারেনি। ২৩ মিনিটের মাথায় পেনাল্টি বক্স থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি। উসমান দেম্বেলে পেনাল্টি বক্সে ডি মারিয়াকে ফাউল করায় পেনাল্টি পায় আর্জেন্টিনা। সেই পেনাল্টি থেকেই গোল করেন মেসি। প্রথম গোলটি পেনাল্টি থেকে আসলেও, দ্বিতীয় গোলে আর্জেন্টিনার দুরন্ত ফুটবলের পরিচয় মেলে। এই গোলেও মেসির অবদান ছিল। তাঁর রক্ষণভেদী পাস থেকে ফ্রান্সের পেনাল্টি বক্সের বাইরে বল পেয়ে যান অ্যালেক্সিস ম্য়াক অ্যালিস্টার। তাঁর পাস থেকে অনবদ্য এক গোল করে দলকে ২-০ এগিয়ে দিলেন ডি মারিয়া।

    দ্বিতীয়ার্ধে ভেলকির শুরু। ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত গ্যালারি ছিল আর্জেন্টিনার দখলে। ক্রিকেটের মতো ফুটবলও যে ঘোর অনিশ্চয়তায় মোড়া তা বোঝা গেল ৮০ মিনিটের মাথায়।  মাত্র ৯০ সেকেন্ডে দুটি গোল করে এমবাপে শুধু ম্যাচই ঘুরিয়ে দিলেন না, মনে হচ্ছিল মেসির বিশ্বকাপ জয়ের স্বপ্নকেও চুরমার করে দেবেন!নির্ধারিত সময় খেলার ফল ছিল ২-২।  অতিরিক্ত সময়ে আবার ১০৮ মিনিটের মাথায় গোল করে মেসি বুঝিয়ে দিলেন তিনিই রাজা। বৃদ্ধ হলেও যাদুকর তিনি। তবে নাটক বাকি ছিল। অতিরিক্ত সময় শেষ হওয়ার তিন মিনিট আগে এমবাপের শট আটকাতে গিয়ে বক্সের মধ্যেই বল হাতে লাগালেন মন্তিয়েল। সেখান থেকে হ্যাটট্রিক করে ফের ফ্রান্সকে ম্যাচে ফিরিয়ে আনলেন ২৩ বছরের তারকা। ফলে অতিরিক্ত সময় খেলার ফলাফল ছিল ৩-৩। তবে শেষরক্ষা হল না। টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জিতে তৃতীয়বারের জন্য বিশ্বজয়ী হল আর্জেন্টিনা। ৩৬ বছর পর কাপ পেল দিয়েগোর দেশ। স্বপ্নপূরণ হল লিওনেল মেসির। এদিন চারটে গোল করায় গোল্ডেন বুট পেলেন এমবাপে। গোল্ডেন গ্লাভস মার্টিনেজ আর গোল্ডেন বল মেসির হাতে।

    আরও পড়ুন:মেসি বনাম এমবাপে! কাপ কার দখলে? ফাইনালের আগে দ্বিধাবিভক্ত ফুটবল বিশ্ব

  • Lionel Messi: ইনস্টাগ্রামেও রোনাল্ডোকে পিছনে ফেললেন মেসি! জানেন কী সেই পোস্ট?

    Lionel Messi: ইনস্টাগ্রামেও রোনাল্ডোকে পিছনে ফেললেন মেসি! জানেন কী সেই পোস্ট?

    মাধ্যম নিউজ ডেস্ক: শুধু মাঠে নয় সোশ্যাল সাইটেও বন্ধু থেকে প্রতিপক্ষ সকলকেই কয়েক ডজন গোল দিলেন লিওনেল মেসি। ফুটবলের রাজপুত্র তিনি। তাই তাঁর স্থান সবার আগে। দেশকে বিশ্বকাপ দিয়ে শুধু খেলার মাঠে নয় সমাজমাধ্যমের লড়াইয়েও পর্তুগিজ প্রতিদ্বন্দ্বী ক্রিস্চিয়ানো রোনাল্ডোকে হারিয়ে দিলেন আর্জেন্টাইন মহাতারকা। বিশ্বকাপ শুরুর আগে রোনাল্ডোর একটি ইনস্টাগ্রাম পোস্ট সবচেয়ে বেশি লাইক ও শেয়ার হয়েছিল। বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে মেসি যে ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন, তা ছাপিয়ে গিয়েছে রোনাল্ডোর ছবিকেও।

    মেসির পোস্ট

    বিশ্বকাপ জেতার পর ইনস্টাগ্রামে একটি পোস্ট করে মেসি লিখেছিলেন, “বিশ্বের চ্যাম্পিয়ন”। মেসির এই পোস্ট ৪৩ মিলিয়ন লাইক পেয়েছে। ইনস্টাগ্রামে কোনও স্পোর্টস পার্সনের করা পোস্টে এটাই সর্বাধিক লাইক। মেসির এই পোস্ট ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর রেকর্ড ভেঙে দিয়েছে। বিশ্বকাপের আগে লিওনেল মেসির সঙ্গে দাবা খেলার একটি ছবি নিজের প্রোফাইলে পোস্ট করেছিলেন রোনাল্ডো, যেটি সোমবার সন্ধ্যা পর্যন্ত ৪১.৯ মিলিয়ান লাইক পেয়েছে।

    আরও পড়ুন: দেশের মাটিতে পা রাখল মেসি ব্রিগেড! আর্জেন্টিনায় আজ সরকারি ছুটি

    প্রসঙ্গত, গত রবিবার দোহায় বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে ট্রফি জেতে আর্জেন্টিনা। প্রথমার্ধে ফ্রান্সকে উড়িয়ে দেওয়ার পর দ্বিতীয়ার্ধের দ্বিতীয় ভাগে খেলা থেকেই হারিয়ে যায় আর্জেন্টিনা। ফলস্বরূপ, পর পর দু’টি গোল করে সমতা ফেরায় এমবাপের দেশ। তার পর অতিরিক্ত সময়ের খেলাও শেষ হয়। অতঃপর শুরু হয় পেনাল্টি শুটআউট। তাতেই বাজিমাত করে মেসির আর্জেন্টিনা। দীর্ঘ অপেক্ষার পর বিশ্বকাপ ট্রফি হাতে পেয়ে উল্লসিত হয়ে ওঠেন মেসি। ট্রফি হাতে মেসি সতীর্থদের কাঁধে চেপে মাঠে ঘোরেন। সেই ছবিই দেন নিজের ইনস্টার পাতায়। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর লিওনেল মেসি বিশ্বকাপ হাতে পোস্টে লিখেছেন, “বহু বার এর স্বপ্ন আমি দেখেছি, বিরাট ভাবে আমি এটাকে চেয়েছি, আমি এখনও বিশ্বাস করতে পারছি না… অসংখ্য ধন্যবাদ জানাই আমার পরিবারকে, তাদের সকলকে যাঁরা আমায় সমর্থন করেছেন, তাঁদের প্রত্যেককে যাঁরা আমাদের প্রতি বিশ্বাস রেখেছেন। ব্যক্তিগত মেরিটের থেকেও বেশি এই দলের মেরিট। প্রত্যেকেই একটা স্বপ্নকে সফল করার জন্য লড়াই করেছে। আমরা এটা করতে পেরেছি।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Subiresh Bhattacharya: জামিন না-মঞ্জুর সুবীরেশের! ‘‘সমাজের সঙ্গে বেইমানি’’, অভিমত হাইকোর্টের

    Subiresh Bhattacharya: জামিন না-মঞ্জুর সুবীরেশের! ‘‘সমাজের সঙ্গে বেইমানি’’, অভিমত হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। আদালতের যুক্তি, “শিক্ষক সমাজের মেরুদণ্ড। তাই শিক্ষক নিয়োগে যদি দুর্নীতি হয়, তা হবে সমাজের সঙ্গে বেইমানি।” 

    আদালতে সওয়াল জবাব

    বুধবার বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চে সুবীরেশের জামিনের মামলার শুনানি ছিল। সুবীরেশের আইনজীবী আদলতকে জানান, ‘‘তাঁর মক্কেল এসএসসির চেয়ারম্যান থাকাকালীন নিয়োগ দুর্নীতি হয়নি। ২১ অক্টোবরের চার্জশিট মোতাবেক আমার মক্কেলের বিরুদ্ধে অভিযোগ, তাঁর মৌখিক নির্দেশেই প্রোগ্রামিং অফিসার উত্তরপত্র (ওএমআর শিট) পরিবর্তন করেছেন। কম নম্বর পেয়েছেন এমন প্রার্থীদের বেশি নম্বর দেওয়া হয়েছে। এমনকী, এসএসসির ওয়েবসাইটেও নম্বর পরিবর্তন করা হয়েছে। অথচ এই নিয়োগ প্রক্রিয়ার জন্য তৈরি কমিটির মাথায় ছিলেন শান্তিপ্রসাদ সিনহা। আমার মক্কেলকে প্রথমে সাক্ষী হিসাবে ডাকা হয়েছিল। তার পরে গ্রেফতার করা হয়।’’এরপরই বিচারপতি বলেন, ‘‘একটি সংস্থার সর্বোচ্চ পদে ছিলেন। সেই জায়গায় কী ভাবে আপনাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ এড়িয়ে যেতে পারেন? যিনিই অভিযোগ আনুন, আপনি এত দিন কেন সচেতন হননি?’’

    আরও পড়ুন: শাহী সাক্ষাতে রাজ্য সরকারের বিরুদ্ধে নালিশ, তুলে ধরলের তাঁর বিরুদ্ধে মামলার তালিকা

    সুবীরেশের ভাগ্নেকে তলব

    অন্যদিকে, নম্বরে গড়মিল করে নিজের ভাগ্নেকেও চাকরি করিয়ে দিয়েছেন সুবীরেশ ভট্টাচার্য,দাবি সিবিআইয়ের। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় তাই এবার সুবীরেশের ভাগ্নেকে নিজাম প্যালেসে তলব করল সিবিআই। কয়েকদিন আগে সুবীরেশ ভট্টাচার্যের অধীনে কাজ করা চারজন কর্মীকে তলব করেছিল সিবিআই। একইসঙ্গে ডাকা হয়েছিল দুই প্রাক্তন আধিকারিককে। তাঁদের কাছ থেকে যে তথ্য মিলেছে তা নিয়ে বেশ চাপে পড়ে গিয়েছে সুবীরেশ। সূত্রের খবর, এঁদের মাধ্যমেই সিবিআই জানতে পেরেছে সুবীরেশ ভট্টাচার্যের ভাগ্নের চাকরি পাওয়ার কাহিনী। সেটাই এবার যাচাই করতে চান সিবিআই অফিসাররা। সুতরাং মামা–ভাগ্নেকে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter 

  • Taliban: উচ্চশিক্ষার দরজা বন্ধ! মেয়েদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি তালিবানের

    Taliban: উচ্চশিক্ষার দরজা বন্ধ! মেয়েদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি তালিবানের

    মাধ্যম নিউজ ডেস্ক: নারীশিক্ষায় ফতোয়া জারি করল তালিবান। মহিলাদের উচ্চশিক্ষার অধিকার কেড়ে নেওয়া হল। অনির্দিষ্ট কালের জন্য মেয়েদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা বন্ধের কথা ঘোষণা করেছে আফগানিস্তানের উচ্চশিক্ষা মন্ত্রক। দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ে মেয়েদের প্রবেশে নিষেদ্ধাজ্ঞা জারি করা হয়েছে। পড়ুয়া, শিক্ষিকা বা শিক্ষাকর্মী, কোনও মহিলাই আর ঢুকতে পারবেন না বিশ্ববিদ্যালয়গুলিতে। রাজ্যে রাজ্যে বিশ্ববিদ্যালয়গুলিতে চিঠি দিয়ে এই ফরমান জারি করা হয়েছে। শিক্ষামন্ত্রী নেদা মহম্মদ নাদিমের বক্তব্য , ‘‘যত দিন পর্যন্ত দেশে ইসলামি আবহ তৈরি না-হচ্ছে, তত দিন আমি মেয়েদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে দিতে পারি না। আগে ইসলাম, পরে অন্য সব কিছু।’’

    তালিবান আছে তালিবানেই

    আফগানিস্তানে ফের ক্ষমতায় আসার পর তালিবান মুখপাত্র জানিয়েছিলেন, সময় পাল্টেছে। ২০ বছর আগে যেমন নিয়ম ছিল, তেমন না-ও থাকতে পারে। তবে যা-ই হোক না কেন, হবে শরিয়তি আইন মেনে। ক্ষমতায় আসার পরে, মেয়েদের উচ্চশিক্ষার অনুমতি দিলেও নানা বিধিনিষেধ বেঁধে দেওয়া হয়েছিল। যেমন–ক্লাসঘরে একসঙ্গে বসে পড়াশোনা করতে পারবে না ছেলেমেয়েরা, স্কুল, কলেজে মেয়েদের পড়াবেন শুধু শিক্ষিকারাই।  তবে শিক্ষার দরজা বন্ধ করে দেওয়া হয়নি। কিন্তু এবার তাই হল। পার্ক, জিমের পর বিশ্ববিদ্যালয়ের দরজাও বন্ধ হয়ে গেল মেয়েদের জন্য। 

    আরও পড়ুন: হিজাব বিরোধী আন্দোলনের সমর্থনে শাস্তি! গ্রেফতার অস্কারজয়ী সিনেমার অভিনেত্রী

    আফগানিস্তানে (Afghanistan) মহিলাদের অধিকার এবং স্বাধীনতার প্রশ্নে নিন্দায় সরব আন্তর্জাতিক মহল। কিন্তু তাতে যে তালিব (Taliban) শাসকদের কিছু যায় আসে না, তা স্পষ্ট করে দিল তারা। মেয়েদের জন্য শিক্ষার দরজা বন্ধ হওয়ার পর আমেরিকা সাফ জানিয়েছে, আফগানিস্তানে মহিলাদের শিক্ষা নিয়ে নীতি পরিবর্তন প্রয়োজন। তাহলেই তালিবান শাসিত সরকারকে স্বীকৃতি দেওয়া সম্ভব। নাহলে তালিবান প্রশাসনের উপর নিষেধাজ্ঞা বহাল থাকবে। তালিবান প্রশাসনের এই ঘোষণায় পর রাষ্ট্রসংঘে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট উড জানিয়েছেন, “তালিবান কখনও আশা করতে পারে না আন্তর্জাতিক সংগঠনের সদস্য হব অথচ আফগানদের অধিকার হরণ করব। বিশেষ করে, মহিলা এবং শিশুদের মানবাধিকার এবং মৌলিক অধিকার হরণ করা অনুচিত।” তালিবান এই নীতি আত্মনির্ভর এবং সমৃদ্ধ আফগানিস্তান তৈরির পথে আরও একটা বাধা সৃষ্টি করল বলে মনে করছে আন্তর্জাতিক মহল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • FIFA World Cup: মেসিদের মাঠে নিয়ে গিয়েছিলেন শিখ বাস চালক! ভাইরাল ভিডিও

    FIFA World Cup: মেসিদের মাঠে নিয়ে গিয়েছিলেন শিখ বাস চালক! ভাইরাল ভিডিও

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার বিশ্ব ফুটবলের মহাযুদ্ধে অংশ নিতে মেসিদের বাসে করে লুসেইল স্টেডিয়ামে পৌঁছে দিয়েছিলেন এক শিখ ব্যক্তি। তিনি নিজেও আর্জেন্টিনার ভক্ত। মেসি অনুরাগী। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নিমেষে তা ভাইরাল হয়ে যায়।

    ভাইরাল ভিডিও

    ফাইনাল বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে দেয় আর্জেন্টিনা। ৩৬ বছর পর বিশ্বকাপ জেতে তারা। ভারত বিশ্বকাপের আসরে ফুটবল ময়দানে না নামলেও অগণিত ভারতীয় রবিবার আর্জেন্টিনাকে সমর্থন করেছেন। কাশ্মীর থেকে কেরল, দিল্লি থেকে কলকাতা, পাঞ্জাব থেকে বিহারের অলিগলি ভরে গিয়েছিল নীল-সাদা পতাকা আর জার্সিতে। মেসিদের জন্যই সমর্থন ছিল সব থেকে বেশি। সেই সমর্থকদের নিরাশ করেননি মেসিরা।

    রবিবার ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে গিয়েছিলেন মেসিরা। পেনাল্টি থেকে গোল করেছিলেন আর্জেন্টিনা অধিনায়ক। ব্যবধান বাড়ান ডি মারিয়া। সেই দু’টি গোলই দ্বিতীয়ার্ধে শোধ করে দেন ফান্সের কিলিয়ান এমবাপে। অতিরিক্ত সময়ে দু’টি দলই একটি করে গোল করেন। মেসি এবং এমবাপের গোলের সংখ্যা বাড়ে। খেলা গড়ায় টাইব্রেকারে।


    সেখানে ৪-২ ব্যবধানে ফাইনাল জিতে নেন মেসিরা। বিশ্বকাপের ইতিহাসে সেরা ফাইনাল দেখে ফুটবল বিশ্ব। সেই সময়ই ভারতীয় সমর্থকদের মধ্যে ভাইরাল হয় একটি ভিডিও। সেখানে দেখা যায়, ম্যাচের আগে আর্জেন্টিনার টিম বাস চালিয়ে আনছেন এক শিখ ব্যক্তি। মেসি, মার্টিনেজ, ডি মারিয়াদের লুসেইল স্টেডিয়ামে পৌঁছে দেন তিনি। তাঁর মাথাতে ছিল নীল পাগড়ি। 

    ১৯৮৬ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে ছিলেন দিয়েগো মারাদোনা। ৩৬ বছর পর একই কাজ করে দেখালেন মেসি। এবার উৎসবের পালা। উৎসবে গা ভাসাবেন বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা আর্জেন্টিনার সমর্থকরা। ভারতও তার ব্যতিক্রম নয়।

LinkedIn
Share