Author: শুভ্র চট্টোপাধ্যায়

  • Assam: আধুনিক প্রযুক্তির সাহায্য নিচ্ছে সন্ত্রাসবাদীরা! দাবি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার

    Assam: আধুনিক প্রযুক্তির সাহায্য নিচ্ছে সন্ত্রাসবাদীরা! দাবি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার

    মাধ্যম নিউজ ডেস্ক: অসম (Assam) জিহাদি কার্যকলাপের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। জঙ্গিরা নানা ধরনের আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। নিজেদের মধ্যে সংগঠনের কাজ চালাতে নানান ধরনের আধুনিক অ্যাপ ব্যবহার করছে তারা। যাতে করে সহজে তাদের নাগাল পাওয়া যাচ্ছে না। অভিমত, খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার (Himanta Biswa Sarma)। সাম্প্রতিককালের পাঁচটি ঘটনায় বাংলাদেশি জঙ্গি সংগঠন আনসারুল ইসলামের (Ansarul Islam) যোগ মিলেছে বলে জানিয়েছেন হিমন্ত। গোটা বিষয়ে তিনি উদ্বিগ্ন। প্রশাসন কাজ করছে, তবে সাধারণ মানুষকে সচেতন হতে হবে, বলেন অসমের মুখ্যমন্ত্রী। সন্দেহভাজন মনে হল পুলিশকে খবর দিতে বলেছেন তিনি।

    আরও পড়ুন: মোদির ডাকে সাড়া দিয়ে ভূস্বর্গে তিরঙ্গা মিছিল, জাতীয় সঙ্গীতও গাইল পড়ুয়ারা

    এদিন উদ্বেগের সঙ্গে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, “আনসারুল ইসলামের সদস্য ৬ জন বাংলাদেশি অসমে ঢুকেছে। এরা রাজ্যে ঢুকে তরুণ প্রজন্মকে মৌলবাদী মগজধোলাই দিচ্ছে। চলতি বছরের মার্চ মাসে বারপেতা (Barpeta) থেকে এদের একজনকে গ্রেফতার করা হয়েছিল।” হিমন্ত অভিযোগ করেন, রাজ্যে বাইরের লোক ঢুকে মাদ্রাসায় ছাত্রদের মগজধোলাই করছে। যা রীতিমতো আতঙ্কের বিষয়। তিনি বলেন, “জঙ্গিরা নিজেদের মধ্যে ফোনে কথোপকথন করে না। ফোন ট্যাপ হওয়ার ভয়ে তারা বিভিন্ন অ্যাপ ব্যবহার করে। টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপের অনুরূপ অ্যাপ তৈরি করে নিজেদের মধ্যে প্রচার চালায় তারা। এর ফলে সহজে তাদের ট্র্যাক করা যায় না।”

    আরও পড়ুন: কংগ্রেসে কি গণতন্ত্র রয়েছে? পরিবারতন্ত্রই সম্বল, রাহুলকে তোপ বিজেপির

    অসমের মুখ্যমন্ত্রীর দাবি, “জঙ্গি কার্যকলাপ আর জিহাদি কাজের মধ্যে পার্থক্য রয়েছে। বছরের পর বছর ধরে মগজধোলাই দেওয়া থেকে বিষয়টা শুরু হয়। এরপরে ইসলামী মৌলবাদের প্রচারে সক্রিয় অংশগ্রহণ এবং সব শেষে নাশকতামূলক কর্মকাণ্ডে যুক্ত হওয়া।” অসম পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল (স্পেশাল ব্রাঞ্চ) হীরেন নাথ জানান, ধরা পড়া জঙ্গিদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করে দেখা গিয়েছে, তারা বিশেষ বিশেষ গ্রুপ ব্যবহার করে। আধুনিক প্রযুক্তির সাহায্য নিয়ে কাজ চালায় তারা। তারা কীভাবে প্রচার চালায় তা অভিযানের সময় প্রাপ্ত বিভিন্ন নথি থেকে  জানা গিয়েছে। কিন্তু এখনই নিরাপত্তার খাতিরে তা বিশদে বলা সম্ভব নয়।

    আরও পড়ুন: অভিবাদন প্রিয়তমা! যুদ্ধ ভুলে ভারতে হিন্দু রীতিতে বিয়ে ইউক্রেনীয়-রুশ যুগলের

     

  • Commonwealth Games: ইংল্যান্ডের মাটিতে ব্রিটিশদের পরাজয়! কমনওয়েলথ ক্রিকেটের ফাইনালে ভারতের মেয়েরা

    Commonwealth Games: ইংল্যান্ডের মাটিতে ব্রিটিশদের পরাজয়! কমনওয়েলথ ক্রিকেটের ফাইনালে ভারতের মেয়েরা

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের মেয়েদের স্বপ্নের দৌড় অব্যাহত। ক্রিকেটে ইংল্যান্ডের মাটিতে দাঁড়িয়ে ব্রিটিশদের গুঁড়িয়ে দিল ভারতের মহিলা দল। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে ৪ রানে হারিয়ে ফাইনালে উঠে গেল ভারতের মেয়েরা (Indian Women’s Cricket Team)। কমনওয়েলথ গেমসে ক্রিকেটের ফাইনালে ভারত।  প্রথম বার কমনওয়েলথ গেমসে খেলতে নেমেই ফাইনালে উঠলেন হরমনপ্রীত কৌররা। এই জয়ের ফলে কমনওয়েলথ গেমস ক্রিকেটে রূপো জয় নিশ্চিত হয়ে গেল ভারতের মেয়েদের। ফাইনালে জিতলে সোনা জিতবে ভারত। যদিও ফাইনালে অস্ট্রেলিয়ার কড়া চ্যালেঞ্জ অপেক্ষা করা আছে ভারতের মেয়েদের জন্য।

    টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন স্মৃতি। প্রথম পাঁচ ওভারে কোনও উইকেট না হারিয়ে ভারত তুলে নেয় ৫১ রান। স্মৃতির সঙ্গে ওপেন করতে নামা শেফালি বর্মা মাত্র ১৫ রান করে আউট হন। তাঁরা ফিরলে ভারতের ইনিংস এগিয়ে নিয়ে যান হরমনপ্রীত কৌর এবং জেমাইমা। ২০ বলে ২০ রান করেন অধিনায়ক হরমনপ্রীত। শেষবেলায় ভারতের হয়ে রান তোলেন দীপ্তি শর্মাও। তিনি ২০ বলে ২২ রান করেন। জেমাইমা অপরাজিত থাকেন ৪৪ রানে।

    ব্যাট করতে নেমে প্রথম থেকেই দ্রুত রান তুলছিল ইংল্যান্ড। ভারতীয় বোলাররা শুরুতে উইকেট তুলতে ব্যর্থ হন। সোফিয়া ডাঙ্কলে ১০ বলে ১৯ রান করেন। তাঁকে ফেরান দীপ্তি শর্মা। অন্য ওপেনার ড্যানি ওয়াট করেন ৩৫ রান। স্নেহ রানা তুলে নেন তাঁর উইকেট। এলিস ক্যাপসে ১৩ রান করে রান আউট হয়ে যান। ৮১ রানের মধ্যে তিন উইকেট হারায় ইংল্যান্ড। সেখান থেকে ইংল্যান্ডকে এগিয়ে নিয়ে যান অধিনায়ক ন্যাট সিভার এবং অ্যামি জোনস। শেষ মুহূর্ত দ্রুত রান নিতে গিয়ে আউট হন জোনস। ৩১ রান করার পর রান আউট হন তিনি। এর পর একের পর এক উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। শেষ ওভারে ১৪ রান প্রয়োজন ছিল তাদের। কিন্তু রানা আটকে দেন ইংল্যান্ডকে। কার্যত ইংল্যান্ডের মুখের গ্রাস কেড়ে নিয়ে চার রানে ম্যাচ জিতে যায় ভারত।

    আরও পড়ুন: আদালতের হস্তক্ষেপে বার্মিংহাম যাত্রা! বাকিটা ইতিহাস, কমনওয়েলথে হাই জাম্পে প্রথম পদক, ব্রোঞ্জ তেজস্বীনের

    এদিকে ক্রিকেটের পাশাপাশি এদিন ১০ হাজার মিটার হাঁটায় রূপোর পদক পেয়েছেন ভারতের প্রিয়াঙ্কা গোস্বামী (Priyanka Goswami)। ছেলেদের স্টিপলচেজেও রুপো জিতেছেন ভারতের অবিনাশ সাবলে। এদিকে লন বোলে রুপো জিতে চমকে দিলেন ভারতের পুরুষ দলও। পুরুষদের ফোর দল ফাইনালে উত্তর আয়ারল্যান্ডের কাছে হারতে হয়েছে ভারতকে। অন্যদিকে কুস্তিতে একাধিক পদক নিশ্চিত করে ফেলছেন ভারতীয় কুস্তিগিররা। ব্যাডমিন্টনের সেমিফাইনালে উঠেছেন পিভি সিন্ধু (PV Sindhu)। টেবিল টেনিসেরও ফাইনালে উঠেছে ভারতের মিক্সড ডাবলস টিম। 

  • Commonwealth Games: আদালতের হস্তক্ষেপে বার্মিংহাম যাত্রা! বাকিটা ইতিহাস, কমনওয়েলথে হাই জাম্পে প্রথম পদক, ব্রোঞ্জ তেজস্বীনের

    Commonwealth Games: আদালতের হস্তক্ষেপে বার্মিংহাম যাত্রা! বাকিটা ইতিহাস, কমনওয়েলথে হাই জাম্পে প্রথম পদক, ব্রোঞ্জ তেজস্বীনের

    মাধ্যম নিউজ ডেস্ক: বার্মিংহাম যাওয়াই হচ্ছিল না। শেষ সময়ে আদালতের হস্তক্ষেপে কমনওয়েলথের ছাড়পত্র মেলে। আর সেখান থেকেই ইতিহাস। অ্যাথলেটিক্সে ভারতের হয়ে খাতা খুললেন তেজস্বীন শঙ্কর (Tejashwin Shankar)। পুরুষদের হাই জাম্পে ব্রোঞ্জ পেয়েছেন জাতীয় রেকর্ডধারী এই অ্যাথলিট। এই প্রথমবার হাই জাম্পে পদক জিতল ভারত।ভারতের কোনও অ্যাথলিট কোনওদিন যা পারেননি, তাই করে দেখালেন তেজস্বীন। ২.২২ মিটার লাফিয়ে ব্রোঞ্জ পান তিনি। শঙ্কর অবশ্য রুপো জয়েরও চেষ্টা করেছিলেন। তৃতীয় তথা শেষ প্রচেষ্টায় তিনি ২.২৮ মিটার লাফানোর চেষ্টা করেন। কিন্তু ব্যর্থ হন। ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ভারতীয় অ্যাথলিটকে। তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi)।

    একটা সময় বার্মিংহাম যাওয়াই ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশন নির্ধারিত যোগ্যতামান পেরলেও তাঁকে কমনওয়েলথের দলে রাখা হয়নি। শেষ পর্যন্ত দিল্লি হাইকোর্টের রায়ে নড়েচড়ে বসেন ভারতীয় অলিম্পিক সংস্থার কর্তারা। ভারতীয় অ্যাথলেটিক্স সংস্থা আদালতে জানায় যে, ৪ X ৪০০ মিটার রিলে দলের আরোকিয়া রাজীবের পরিবর্তে শঙ্করকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরপরই ভারতীয় অলিম্পিক সংস্থা কমনওয়েলথ গেমস উদ্যোক্তাদের আবেদন জানায়। কিন্তু দেরিতে আবেদন করায় শঙ্করকে প্রথমে অংশগ্রহণের অনুমতি দেননি উদ্যোক্তারা। পরে কমনওয়েলথ গেমস উদ্যোক্তারা ডেলিগেট রেজিস্ট্রেশন মিটিংয়ের পর জানিয়ে দেন, শঙ্করের আবেদন গ্রহণ করা হয়েছে। শেষ মুহূর্তে ২২ জুলাই কমনওয়েলথে নামার অনুমতি পান শঙ্কর। 

    আরও পড়ুন: কমনওয়েলথ গেমসে এখনও পর্যন্ত ১৮ টি পদক! জেনে নিন আজ কার খেলা কখন

    এদিকে ভারত্তোলনে পুরুষ বিভাগে গুরদীপ সিং ব্রোঞ্জ পেয়েছেন।  ১০৯ কেজি বিভাগে তিনি মোট ওজন তোলেন ৩৯০ কেজি। ভারোত্তোলনে ভারতের ঘরে এটি দশম পদক। তারমধ্যে সোনা ও রুপো রয়েছে তিনটে করে। এর আগে জুডোতে রুপোর পদক এনেছেন তুলিকা মান। মেয়েদের বক্সিংয়ে নিখাত জারিন কোয়ার্টার ফাইনালে একপ্রকার উড়িয়ে দিয়েছেন ওয়েলসের হেলেন জোনসকে। ৫-০ ব্যবধানে জিতে সেমিফাইনালে পৌঁছে গিয়েছেন নিখাত (Nikhat Zarin)। তারমানে ভারতের ঘরে আরও একটা পদক আসা নিশ্চিত হয়ে গেল। এদিন ভারতকে বক্সিংয়ে আরও দু’টি পদক নিশ্চিত হয়েছে। হুসামুদ্দিন ৫৪-৫৭ কেজি বিভাগে কোয়ার্টার ফাইনালে হারিয়ে দেন নামিবিয়ার তিয়াগেন মর্ণিংকে। ৪৫-৪৮ কেজি বিভাগে নীতু সেমিফাইনালে উঠেছেন।

    আরও পড়ুন: স্কোয়াশে ইতিহাস সৌরভের! কমনওয়েলথে ব্রোঞ্জ পদক বাংলার ছেলের

    এদিকে ক্রিকেটে অখ্যাত বার্বাডোজকে ১০০ রানে উড়িয়ে দিয়েছে ভারতের মেয়েরা। বুধবার রাতে বার্বাডোজের বিরুদ্ধে আগে ব্যাট করে ১৬৬ রান করে ভারত। জবাবে বার্বাডোজ মাত্র ৬২ রানে আটকে যায়। এই জয়ের ফলে সেমিফাইনালে উঠে গিয়েছে ভারতের মহিলা ক্রিকেট দল। এছাড়াও ভারতীয় মহিলা হকি দল কানাডাকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। অন্যদিকে, ভারতের পুরুষ হকি দলও পুল বি-তে কানাডাকে ৮-০ গোলে হারিয়েছে। তবে এদিন খানিকটা হতাশ করেছেন বক্সার লভলিনা বরগোঁহাই। কোয়ার্টার ফাইনালে হেরে পদক জয়ের লড়াই থেকে ছিটকে গিয়েছেন অলিম্পিক পদকজয়ী বক্সার।

  • Afghan chess players: চেন্নাইয়ে দাবা অলিম্পিয়াডে যোগ দিয়ে তালিবান পতাকা হাতে ছবি পোস্ট আফগান প্রতিযোগীর

    Afghan chess players: চেন্নাইয়ে দাবা অলিম্পিয়াডে যোগ দিয়ে তালিবান পতাকা হাতে ছবি পোস্ট আফগান প্রতিযোগীর

    মাধ্যম নিউজ ডেস্ক:  চেন্নাইতে (Chennai) ৪৪ তম দাবা অলিম্পিয়াডে (Chess Olympiad) অংশগ্রহণকারী এক আফগান খেলোয়াড়ের (Afghan chess players) হাতে তালেবানের সাদা পতাকা (hold Taliban flag) দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ওই খেলোয়ারের ছবি ভাইরাল। আনুষ্ঠানিকভাবে আফগানিস্তান প্রজাতন্ত্র সরকারের প্রাক্তন তেরঙা পতাকা নিয়েই আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টে খেলছে আফগান খেলোয়াড়রা। কিন্তু তার মধ্যেও ওই ছবি সামনে আসায় বিতর্ক দানা বেঁধেছে।
     
    দাবার জন্ম ভারতে। ফলে জন্মস্থানে এবারই প্রথম হচ্ছে চেস অলিম্পিয়াড। চেন্নাইয়ের কাছে মামল্লপুরম বা মহাবলীপুরমে। তামিলনাড়ু সরকার এই ঐতিহ্যশালী প্রতিযোগিতা আয়োজন করতে অল্প সময়ের মধ্যে যে বিশ্বমানের পরিকাঠামো তৈরি করেছে তার প্রশংসা করছেন বিদেশিরাও। এই টুর্নামেন্টকে জনপ্রিয় করতে নেওয়া হয়েছে অভিনব উদ্যোগ। মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন নিজেও অত্যন্ত উৎসাহী। তিনি নিজে ব্যবস্থাপনা ঘুরে দেখে সন্তুষ্ট। কিন্তু হঠাতই যেন প্রতিযোগিতা স্থলে তালিবান পতাকা দেখে তাল কেটেছে। প্রসঙ্গত, ভারত তালেবান অন্তর্বর্তী সরকার বা আফগানিস্তানের ইসলামিক এমিরেটকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় না এবং তাই সাদা পতাকা ব্যবহার করার অনুমতি দেয় না। এমনকি নয়াদিল্লিতে আফগানিস্তান দূতাবাসও পুরনো পতাকাই ব্যবহার করে। 
     
     
    আফগানিস্তান সহ ১৯৯ টি দেশের খেলোয়াড়রা ভারতে আয়োজিত দাবা অলিম্পিয়াডে যোগ দিয়েছে। আফগানিস্তান জাতীয় দাবা ফেডারেশনের সভাপতি কুরাইশি ওবায়দুল্লাহ এ প্রসঙ্গে জানান, “আমরা উভয় পতাকা ব্যবহার করছি। অনুষ্ঠানস্থলের ভেতরে আমরা পুরনো পতাকা ব্যবহার করলেও মূল অনুষ্ঠানস্থলের বাইরে সাদা পতাকা ব্যবহার করতে পারি। আমরা খেলোয়াড়, রাজনীতির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।” তিনি আরও বলেন, যদিও প্রাথমিকভাবে কেউ তাদের তালেবান পতাকার সাথে পোজ দিতে বাধা দেয়নি, এবং এটি মূল অনুষ্ঠানস্থলের বাইরের পোস্টারের মধ্যেই ছিল। তিনি জানান,  “আমার দল ভালো পারফর্ম করছে এবং আমি আশা করি আমরা ফাইনাল রাউন্ডে উঠতে পারব।”

     

     
     
  • Commonwealth Games: কমনওয়েলথ গেমসে এখনও পর্যন্ত ১৮ টি পদক!  জেনে নিন আজ কার খেলা কখন

    Commonwealth Games: কমনওয়েলথ গেমসে এখনও পর্যন্ত ১৮ টি পদক! জেনে নিন আজ কার খেলা কখন

    মাধ্যম নিউজ ডেস্ক: কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) ভারতের ঝুলিতে এখনও পর্যন্ত এসেছে ১৮টি পদক। তার মধ্যে ১০টি-ই এসেছে ভারোত্তোলন থেকে। ৩টি জুডো, ১টি লন বল, ১টি ব্যাডমিন্টন, ১টি টেবল টেনিস, ১টি স্কোয়াশ এবং ১টি হাই জাম্প থেকে। ১৮টি পদকের মধ্যে পাঁচটি সোনা, ছটি রুপো, আটটি ব্রোঞ্জ। ষষ্ঠ দিনও ভারতের জন্য দুর্দান্ত গিয়েছে। বেশ কয়েকটি ইভেন্টে পদক জিতেছে ভারত। তার মধ্যে স্কোয়াশ এবং হাই জাম্পে ঐতিহাসিক পদক এসেছে। হাই জাম্পে ব্রোঞ্জ পদক জিতেছেন তেজস্বীন শঙ্কর (Tejaswin Shankar)। অন্যদিকে, কমনওয়েলথ গেমসে স্কোয়াশে ব্রোঞ্জ জিতলেন বাংলার সৌরভ ঘোষাল (Saurav Ghosal)। ভারোত্তোলনে ১০৯ কেজি ওজনের বিভাগে ব্রোঞ্জ জিতেছেন গুরদীপ সিং (Gurdeep Singh)। আজ একনজরে ভারতীয়দের খেলা:

    অ্যাথলেটিক্স

    দুপুর ২.৩০ – মহিলাদের হ্যামার থ্রো-র যোগ্যতা অর্জনকারী পর্ব – সরিতা সিংহ, মঞ্জু বালা

    দুপুর ৩.০৩ – মহিলাদের ২০০ মিটার রাউন্ড ১ হিট ২ – হিমা দাস

     

    রাত ১২.১২ – পুরুষদের লং জাম্প ফাইনাল – মুরলী শ্রীশঙ্কর, মহম্মদ আনিস ইয়াহিয়া

    বক্সিং

    বিকেল ৪.৪৫ – অমিত পাংহাল (৪৮-৫১ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনাল)

    সন্ধ্যা ৬.১৫ – জেসমিন লাম্বোরিয়া (৬৭-৭০ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনাল)

    রাত ৮টা – সাগর আহলওয়াত (৯২ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনাল)

    রাত ১২.৩০ – রোহিত টোকাস (৬৩.৫-৬৭ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনাল)

    রিদমিক জিমন্যাস্টিক্স

    বিকেল ৪.৩০ থেকে – বভলিন কৌর – ব্যক্তিগত বিভাগের যোগ্যতা অর্জনকারী পর্ব সাব ডিভিশন ১

    পুরুষদের হকি

    সন্ধ্যা ৬.৩০ – ভারত বনাম ওয়েলশ

    লন বোল

    বিকেল ৪ – মৃদুল বরগোহাঁই (পুরুষদের সিঙ্গলস)

    স্কোয়াশ

    বিকেল ৫.৩০ – সুনয়না সারা কুরুভিল্লা/ অনাহত সিংহ (মহিলাদের ডাবলস রাউন্ড অফ ৩২)

    সন্ধ্যা ৬টা – সেন্থিলকুমার ভালাভন/ অভয় সিংহ (পুরুষদের ডাবলস রাউন্ড অফ ৩২)

    সন্ধ্যা ৭টা – দীপিকা পাল্লিকল/ সৌরভ ঘোষাল (মিক্সড ডাবলস রাউন্ড অফ ১৬)

    রাত ১১টা – জ্যোৎস্না চিনাপ্পা/ হরপিন্দর পাল সিংহ সাধু (মিক্সড ডাবলস রাউন্ড অফ ১৬)

    রাত ১২.৩০ – জ্যোৎস্না চিনাপ্পা/দীপিকা পাল্লিকল (মহিলাদের ডাবলস রাউন্ড অফ ১৬)

    আরও পড়ুন: স্কোয়াশে ইতিহাস সৌরভের! কমনওয়েলথে ব্রোঞ্জ পদক বাংলার ছেলের

    টেবিল টেনিস (সব ম্যাচ রাত ৮.৩০-এর পর থেকে শুরু)

    সানিল শেট্টি/ রিথ টেন্নসন – মিক্সড ডাবলস রাউন্ড অফ ৬৪

    সাথিয়ান জ্ঞানসেকরন/ মণিকা বাত্রা – মিক্সড ডাবলস রাউন্ড অফ ৩২

    শরথ কমল/ শ্রীজা আকুলা – মিক্সড ডাবলস রাউন্ড অফ ৩২

    রিথ টেন্নসন, শ্রীজা আকুলা, মণিকা বাত্রা – মহিলাদের সিঙ্গলস রাউন্ড অফ ৩২

    হরমীত দেশাই/ সানিল শেট্টি ও শরথ কমল/ সাথিয়ান জ্ঞানসেকরন – মিক্সড ডাবলস রাউন্ড অফ ৩২

    প্যারা টেবিল টেনিস

    দুপুর ৩.৪৫ – ভবানী হাসমুখভাই পটেল (মহিলাদের সিঙ্গলস ক্লাসেস ৩-৫ গ্রুপ ১)

    দুপুর ৩.৪৫ – বেবি সাহানা রবি (মহিলাদের সিঙ্গলস ক্লাসেস ৬-১০ গ্রুপ ১)

    বিকেল ৪.২০ – সোনালবেন মনুভাই পটেল (মহিলাদের সিঙ্গলস ক্লাসেস ৩-৫ গ্রুপ ২)

    বিকেল ৫.৩০ – রাজ অরবিন্দন আলাগর (পুরুষদের সিঙ্গলস ক্লাসেস ৩-৫ গ্রুপ ২)

  • Dhankhar meets Naidu: ধনখড়-নায়ডু সাক্ষাত! বিদায়ী সংবর্ধনায় আবেগপ্রবণ বেঙ্কাইয়া

    Dhankhar meets Naidu: ধনখড়-নায়ডু সাক্ষাত! বিদায়ী সংবর্ধনায় আবেগপ্রবণ বেঙ্কাইয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: উপরাষ্ট্রপতি নির্বাচনে (Vice-President Election) বিপুল ভোটে জয়ী হয়েছেন এনডিএ মনোনীত প্রার্থী জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। বিরোধী দলের মনোনীত প্রার্থী মার্গারেট আলভাকে হারিয়ে ৭৩ শতাংশ ভোট পেয়েছেন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল, যা ১৯৯৭ সালের পর সর্বোচ্চ ভোটের মার্জিন। সম্প্রতি বিদায়ী উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডুর সঙ্গে দেখা করেন তিনি। রবিবার উপরাষ্ট্রপতি ভবনে বিদায়ী উপ রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ড়ু ও তাঁর স্ত্রী ঊষা নায়ড়়ুর সঙ্গে দেখা করেন সস্ত্রীক ধনখড়। উভয়ের মধ্যে সাক্ষাতের ছবিও ট্যুইট করেন ধনখড়। উপরাষ্ট্রপতি  বেঙ্কাইয়া নায়ড়ু তাঁকে উপরাষ্ট্রপতি ভবন ঘুরে দেখান। ৩০ মিনিট দুজনের কথোপকথন চলে।

    অন্যদিকে সোমবার বিদায়ী সংবর্ধনায় আবেগপ্রবণ হয়ে পড়েন রাজ্যসভার (Rajya Sabha) চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু (Venkaiah Naidu )। এদিন নায়ডুর বিদায়ী সংবর্ধনার প্রথম বক্তা ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। তাঁর সঙ্গে দীর্ঘ রাজনৈতিক জীবন কাটানোর গল্প বলেন মোদি। তিনি বলেন, ”আমি প্রত্যেক সাংসদ এবং যুবকদের বলতে চাই যে তাঁরা সমাজ, দেশ এবং গণতন্ত্র সম্পর্কে আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারে। আপনার অভিজ্ঞতা আমাদের তরুণদের পথ দেখাবে, গণতন্ত্রকে শক্তিশালী করবে। আমি আপনার বই উল্লেখ করলাম, তার কারণ হল আপনার শব্দ প্রতিভা প্রতিফলিত হয়, যার জন্য আপনি পরিচিত। আপনার ওয়ান লাইনার উইন লাইনার। এরপর আর কিছু বলার দরকার নেই।”

    আরও পড়ুন: ‘মেক ইন ইন্ডিয়া’র সাফল্য! এই প্রথমবার মেরামতির জন্য ভারতে মার্কিন রণতরী

    আগামী বুধবার উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার চেয়ারম্যান পদে নায়ডুর মেয়াদ শেষ হচ্ছে। বৃহস্পতিবার নবনির্বাচিত উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar) দায়িত্বভার গ্রহণ করবেন।

     
  • ISIS modules: নতুন আইএসআইএস মডিউলের খোঁজ, ছয় রাজ্যে তল্লাশি চালাল এনআইএ

    ISIS modules: নতুন আইএসআইএস মডিউলের খোঁজ, ছয় রাজ্যে তল্লাশি চালাল এনআইএ

    মাধ্যম নিউজ ডেস্ক: আইএসআইএস (ISIS) জঙ্গি মডিউলের খোঁজে সারা দেশের ছয়টি জেলায় ১৩টি জায়গায় (13 premises raided in six states) চালাল এনআইএ (NIA)। তল্লাশি চলে মধ্যপ্রদেশ, বিহার, গুজরাট, কর্ণাটক, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশের একাধিক জায়গায়। এদিন ভোর থেকে তল্লাশি শুরু হয়। কর্ণাটকের ভাটকল এবং উত্তরপ্রদেশের দেওবন্দেও চলে বিশেষ তল্লাশি অভিযান। প্রচুর গোপন নথি বাজেয়াপ্ত করা হয়। গত জুন মাসে নানা জায়গা থেকে খবর পেয়ে এব্যাপারে নতুন কেস নথিভুক্ত করেছিল এনআইএ।

    আরও পড়ুন: জঙ্গির গুলিতে নিহত ‘শহিদ’ অ্যাক্সেলকে শেষ বিদায় ভারতীয় সেনার

    নির্দিষ্ট সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বেশ কিছুদিন ধরে নজরদারি চালাচ্ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। যার পরেই মামলা দায়ের করে এনআইএ। মধ্যপ্রদেশের ভোপাল এবং রেসিনে এদিন তল্লাশি চালান হয় বলে জানায় এনআইএ। অন্যদিকে বিহারের আরারিয়া এবং মহারাষ্ট্রের দুটি জায়গায়া তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এনআইএ-র তরফে জানানো হয়েছে, সেইসব জায়গায় যারা থাকেন, তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করা হতে পারে।

    আরও পড়ুন: ফের এনকাউন্টার কাশ্মীরে! রাতভর অভিযানে নিকেশ লস্কর জঙ্গি

    তল্লাশি চলে গুজরাটের ভারুচ, সুরাট, নবসারি এবং আহমেদাবাদেও। তল্লাশির পর এখনও পর্যন্ত কতজনকে গ্রেফতার করা হয়েছে বা কী ধরনের কাগজপত্র এবং নথি বাজেয়াপ্ত করা হয়েছে সে বিষয়ে বিশদে জানায়নি কেন্দ্রীয় তদন্তকারী দল। আইআইএস-এর মডিউলের খোঁজে এর আগেও দেশের বহু প্রান্তে তল্লাশি চালানো হয়। কিছুদিন আগেই উত্তরপূর্বের রাজ্য আসামে তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী দল। তল্লাশি চলে দিল্লি, কেরলেও। সময় বিশেষে বাংলার সীমানাতেও অভিযান চালায় এনআইএ। বিভিন্ন সূত্রে জানা যায়, দেশে জঙ্গিদের সঙ্গে পাকিস্তানের সরাসরি যোগ রয়েছে। এরা স্থানীয় মুসলিম যুবকদের নিশানা করছে। এব্যাপারে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করা হচ্ছে। সেখান থেকেই যুবকদের মধ্যে নানাভাবে প্রচার চালানো হচ্ছে। যুবকদের নির্দিষ্ট করার পর তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কখনও কখনও সেই প্রশিক্ষণ চলে দেশের বাইরেও। শেষে আক্রমণের পরিকল্পনা।

  • Commonwealth Games: এলেন, দেখলেন, জয় করলেন! জানুন কমনওেলথে সোনার মেয়ে চানুর পরবর্তী লক্ষ্য

    Commonwealth Games: এলেন, দেখলেন, জয় করলেন! জানুন কমনওেলথে সোনার মেয়ে চানুর পরবর্তী লক্ষ্য

    মাধ্যম নিউজ ডেস্ক: একেবারে হেলায়, প্রতিদ্বন্দ্বীদের অনেক পেছনে ফেলে নিজের রেকর্ড ভেঙে কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) নতুন রেকর্ড সৃষ্টি করলেন মীরাবাই চানু (Saikhom Mirabai Chanu)। ভারতকে গেমসের প্রথম স্বর্ণপদক (Gold) এনে দেওয়ার পর নিজের পরবর্তী লক্ষ্য ঠিক করে ফেলেছেন চানু। এই বছরের শেষে বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ রয়েছে। কলোম্বিয়াতে হবে সেই প্রতিযোগিতা। চানু বলেন, ‘‘বিশ্বচ্যাম্পিয়নশিপে পদক জয়‌ আমার টার্গেট।‌ সেই মঞ্চে পদক জিতে দেশকে আরও একবার গর্বিত করতে চাই। কমনওয়েলথ গেমসে সোনার ফলে বিশ্বচ্যাম্পিয়নশিপের (World Championships) মঞ্চে আরও প্রত্যয়ী হয়ে নামতে পারব। ক্লিন এন্ড জার্কে বিশ্ব রেকর্ড করার চেষ্টা করব।’’

    [tw]


    [/tw]

    সোনা জেতার পর আবেগপ্রবণ হয়ে পড়েন মীরাবাই চানু। নিজের সোনার পদক উৎসর্গ করেন কোচ এবং পরিবারকে। জয়ের পর উচ্ছ্বসিত ভারতের প্রতিযোগী বলেন, “ভীষণ আনন্দ হচ্ছে। দেশকে সোনা দিতে পেরেছি। রেকর্ড গড়তে পেরেছি। এর থেকে বেশি খুশি বোধহয় কিছুই হতে পারে না।” সোনার পদকজয়ী বললেন, “অলিম্পিক্সের পর আমার কেরিয়ারে সবচেয়ে বড় প্রতিযোগিতা কমনওয়েলথ গেমস। জানতাম এখানে আমার প্রতিদ্বন্দ্বী আমি নিজেই। সেরাটা দেব ভেবেছিলাম, সেটাই দিয়েছি।” স্ন্যাচিংয়ে ৯০ কিলো প্রায় তুলে ফেলেছিলেন। একটুর জন্য সেই ভার ধরে রাখতে না পারায় বাতিল হয়ে যায়। তা নিয়ে আক্ষেপ নেই চানুর। তিনি বলেন, “অল্পের জন্য মিস করেছি ৯০ কিলো। একটু আত্মবিশ্বাস প্রয়োজন। পরের বার ঠিক পারব।”

    আরও পড়ুন: কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম সোনা জিতলেন মীরাবাই চানু, ভাঙলেন নিজেরই রেকর্ড!

    ২০১৪ সালের গ্লাসগো কমনওয়েলথ গেমসে রুপো, ২০১৭ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা, ২০১৮ সালের গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে সোনা, ২০২০ সালের (করোনার কারণে অনুষ্ঠিত হয় ২০২১ সালে) টোকিও অলিম্পিক্সে রুপো, ২০২২ সালের এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন চানু। এবার ২০২২ সালের কমনওয়েলথ গেমসে রেকর্ড গড়ে সোনা জিতলেন।

    আরও পড়ুন: জমজমাট রবিবার! কমনওয়েলথ ক্রিকেটের আসরে আজ ভারতের সামনে পাকিস্তান

    কোমরের চোটে একসময় কেরিয়ারই শেষ হয়ে যেতে বসেছিল চানুর। মানসিক ভাবেও তিনি প্রচণ্ড ভেঙে পড়েছিলেন। কিন্তু ফিরতে পারবেন সেই আত্মবিশ্বাস ছিল। সেটাই তাঁকে একের পর এক প্রতিযোগিতায় পদক জেতাচ্ছে। চানু বলেন, “দেশকে এ বারের প্রতিযোগিতায় প্রথম সোনাটা আমিই দিলাম। এটা বড় করে উদ্‌যাপন করব। বাকি প্রতিযোগীদেরও বলব দেশকে পদক এনে দাও। সোনা না পেলেও যে কোনও পদক এনে দাও। সবাই মিলে উৎসব করব।”

  • Commonwealth Games: অর্থের জন্য খেলা ছেড়েছিলেন দাদা! জানুন কী বললেন কমনওয়েলথে বাংলার সোনার ছেলে অচিন্ত্য

    Commonwealth Games: অর্থের জন্য খেলা ছেড়েছিলেন দাদা! জানুন কী বললেন কমনওয়েলথে বাংলার সোনার ছেলে অচিন্ত্য

    মাধ্যম নিউজ ডেস্ক: বাবা ছিলেন ভ্যানচালক। মা জরির কাজ করে সংসার চালান। একেবারেই নিম্ন-মধ্যবিত্ত সংসার। সেখান থেকে কমনওয়েলথ গেমসে সোনা জয়। কঠিন পথে স্বপ্নপূরণ পাঁচলার ছেলে অচিন্ত্য শিউলির। রবিবার মধ্যরাতে (ভারতীয় সময় অনুসারে) পাঁচলার দেউলপুরের শিউলি পরিবারে তখন উৎসবের আমেজ। ঘরের ছেলে সোনা জিতেছে যে! ২০ বছর বয়সি অচিন্ত্য শিউলি পুরুষদের ৭৩ কিলোগ্রাম ভারোত্তলন বিভাগে সোনার পদক জয় করলেন। অচিন্ত্য স্ন্যাচ বিভাগে ১৪৩ কেজি ওজন তুলেছেন। পাশাপাশি ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে তিনি ১৭০ কিলোগ্রাম ওজন তুলে দেশের হয়ে এক নয়া ইতিহাস কায়েম করলেন। মোট ৩১৩ কেজি ওজন তুলে দেশকে সোনা এনে দিলেন অচিন্ত্য।

    এখন হাওড়ার অচিন্ত্যকে চেনে গোটা দেশ। কিন্তু লড়াইটা সহজ ছিল না। সোনা জয়ের পর জানালেন অচিন্ত্য। বললেন, “বাবা মারা যাওয়ার পর থেকে দাদাই আমার জন্য সবকিছু করেছে। আর তাই এই পুরস্কার আমি আমার দাদা এবং কোচকে উৎসর্গ করতে চাই। দাদা নিজে ওয়েট লিফটিং করত। কিন্তু আমার দিকে তাকিয়ে ও ছেড়ে দিয়েছে।”

    আরও পড়ুন: কমনওয়েলথ গেমসে রেকর্ড গড়ে সোনা জিতলেন বাংলার অচিন্ত্য, মণিপুরের জেরেমি

    অচিন্ত্যর বাবা পেশায় ছিলেন ভ্যানচালক।  ৯ বছর আগে মারা যান বাবা। তারপর থেকেই টানাটানির সংসার। জরির কাজ করে সংসার চালান মা। ২০১১ সালে দাদা অলোকের হাত ধরেই অষ্টম দাসের কাছে ভারোত্তলন প্রশিক্ষণ নিতে যান অচিন্ত্য। ২০১৩ সালে দুইভাই একসঙ্গে ন্যাশানাল ভারোত্তলক প্রতিযোগিতায় অংশ নেন। এরপর ভাইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য খেলা ছেড়ে দেন দাদা। মা ও দাদা মিলে টানতে থাকেন সংসার। সঙ্গে ভাইয়ের খেলার খরচ। তাই পুরস্কার জিতে তা দাদাকেই উৎসর্গ করলেন অচিন্ত্য।

    সোনা জিতলেও, পুরস্কার গ্রহণ করতে এসে খানিকটা হতাশই দেখাল পাঁচলার এই ওয়েট লিফটারকে! কিন্তু কেন? প্রশ্নের জবাবে তিনি জানালেন, “এই লড়াইটা ছিল আমার নিজের সঙ্গে। সোনা জিততে আমি আসিনি। এসেছিলাম নিজের রেকর্ডটা টপকে যেতে। চেষ্টাও করেছিলাম। কিন্তু, শেষপর্যন্ত সেটা আর করতে পারলাম না। তাই খানিকটা খারাপই লাগছে।”

     

LinkedIn
Share