Author: শুভ্র চট্টোপাধ্যায়

  • cervical cancer vaccine: করোনার পর সারভাইক্যাল ক্যান্সারের টিকা দেশের মাটিতে

    cervical cancer vaccine: করোনার পর সারভাইক্যাল ক্যান্সারের টিকা দেশের মাটিতে

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘মেক ইন ইন্ডিয়া, মেক ফর ইন্ডিয়া’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) এই স্বপ্ন সব ক্ষেত্রেই পূরণ করতে চায় দেশবাসী। চিকিৎসা পরিষেবাও তার বাইরে নয়। দেশের মাটিতেই উৎপাদন করা হয়েছে করোনার ভ‌্যাকসিন (COVID vaccine)। এর পর এবার হিউম‌্যান প‌্যাপিলোমা ভাইরাস মোকাবিলায় টিকা আনতে চলেছে সেরাম ইনস্টিটিউট। সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার (Serum Institute of India) সিইও আদর পুনাওয়ালা জানিয়েছেন, এ বিষয়ে তাঁদের সবুজ সংকেত দিয়েছে ডিসিজিআই (Drugs Controller General)। বিশ্বে আপাত নিরীহ কিন্তু ভয়াবহ প্রাণঘাতী ক‌্যানসারের (Cancer) অন‌্যতম সারভাইক‌্যাল ক‌্যানসার (Cervical cancer)। এখনও পর্যন্ত এই ক‌্যানসারের ক্ষেত্রেই কার্যকর হয়েছে টিকার প্রয়োগ।  এই ক‌্যানসারের সঙ্গেই সরাসরি ভাইরাসের যোগ মিলেছে। ভাইরাসটি হল হিউম‌্যান প‌্যাপিলোমা ভাইরাস।

    [tw]


    [/tw]

    সাধারণভাবে কৈশোরে যৌনসংসর্গে লিপ্ত হওয়ার আগেই এই ভ‌্যাকসিনের তিনটি ডোজ দেওয়া গেলে সারভাইক‌্যাল ক‌্যানসার প্রতিরোধে তা অনেকাংশে কার্যকর হয়। এতদিন পর্যন্ত দেশের বাজারে প্রাপ্ত ক‌্যানসারের দুটি টিকা সার্ভারিক্স এবং গার্ডাসিল এইচপিভি-র দু’টি স্ট্রেনের সঙ্গে মোকাবিলায় উপযোগী। কিন্তু তা আনতে হত বিদেশ থেকেই। আর সেরাম ইনস্টিটিউট যে ভ‌্যাকসিনটি আনতে চলেছে তা চারটি স্ট্রেনের মোকাবিলায় উপযুক্ত। পুনাওয়ালা বলেছেন, “এই প্রথম ভারতে এইচপিভি-র টিকা আসতে চলেছে। এই বছরের শেষের দিকেই এটি বাজারে এসে যাবে বলে আমরা আশা করছি।” অনুমোদন দেওয়ায় ডিসিজিআই এবং কেন্দ্রীয় স্বাস্থ‌্য ও পরিবার কল‌্যাণ মন্ত্রককে ধন‌্যবাদ জানিয়েছেন তিনি।

    আরও পড়ুন: সাবধান! ভুলেও অবহেলা করবেন না, হার্ট অ্যাটাকের এই ৮টি লক্ষণ

  • Anis Khan: খুন হননি আনিস খান! সিটের রিপোর্টে হতাশ পরিবার

    Anis Khan: খুন হননি আনিস খান! সিটের রিপোর্টে হতাশ পরিবার

    মাধ্যম নিউজ ডেস্ক: আনিস খান (Anis Khan) খুন হননি। সোমবার SIT-এর পেশ করা চার্জশিটে (Anis Khan Chargesheet) এমনটাই দাবি করা হয়েছে। আনিসের পরিবারের দাবি খারিজ করে সিটের তরফে বলা হয়েছে, হাওড়া আমতার ছাত্রনেতা আনিসের মৃত্যু হয়েছে ছাদ থেকে পড়েই। যদিও পুলিশের গাফিলতির কথা মেনে নেওয়া হয়েছে এই  রিপোর্টে। সোমবার উলুবেড়িয়া আদালতে আনিস খান মৃত্যু মামলায় (Anis Khan Case) চার্জশিট পেশ করে তদন্তকারী SIT। পুলিশের অভিযানের পরই ছাদ থেকে পড়ে আনিসের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। যদিও এই তথ্য মানতে নারাজ তাঁর পরিবার। 

    আনিসের বাবা সালেম খানের দাবি,’সিটের চার্জশিটের ওপর ভরসা নেই আমার। আমি আশাও করি না, কারণ যে পুলিশ সিট গঠন করেছে সেই পুলিশই তো আমার চোখের সামনে আমার ছেলেকে উপর থেকে মেরে ফেলে দিয়ে গেল।’ পুলিশই হত্যা করেছে তাঁর ছেলেকে। ফলে রাজ্য সরকারের গঠিত SIT-এর তদন্তে ভরসা নেই তাঁর। CBI তদন্তের দাবিতে অনড় আনিস খানের পরিবার।

    আরও পড়ুন: অমরনাথে বাঙালি ছাত্রীর মৃত্যু, আটকে ১৬, চালু হেল্পলাইন

    চলতি বছরের ১৮ ফেব্রুয়ারির রাতে, নিজের বাড়িতেই ছাত্রনেতা আনিস খানের রহস্যমৃত্যু হয়। পুলিশের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে, সিবিআই তদন্তের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় পরিবার। শুনানি চলাকালীন একাধিকবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল আদালত। শেষ পর্যন্ত, রাজ্য পুলিশের SIT’র তদন্তে আস্থা রাখে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সেই আনিস-কাণ্ডে উলুবেড়িয়া আদালতে চার্জশিট জমা দিল তদন্তকারীরা। চার্জশিটে আমতা থানার তৎকালীন ওসি দেবব্রত চক্রবর্তীর নাম রয়েছে। চার্জশিটে নাম রয়েছে এক এএসআই, এক হোমগার্ড ও দুই সিভিক ভলান্টিয়ারের। সিটের চার্জশিটে দাবি করা হয়েছে, হিজাব বিতর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন আনিস। তা নিয়ে গণ্ডগোল হওয়ার সম্ভাবনা ছিল। সেজন্য আনিসের বাড়িতে গিয়েছিল পুলিশ। তবে সেইসময় নিয়ম পালন করা হয়নি বলে চার্জশিটে জানিয়েছেন তদন্তকারী অফিসারেরা।

  • Free Covid Booster Dose: প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে কোভিড বুস্টার ডোজ! বড় ঘোষণা কেন্দ্রের

    Free Covid Booster Dose: প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে কোভিড বুস্টার ডোজ! বড় ঘোষণা কেন্দ্রের

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশে প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে কোভিড বুস্টার ডোজ (free booster doses of the coronavirus) দেবে সরকার। বুধবার কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur) জানান, ১৫ জুলাই থেকে কেন্দ্রীয় সরকার আগামী ৭৫ দিনের জন্য আঠারোর্ধ্বদের বিনামূল্যে কোভিড ভ্যাকসিন বুস্টার ডোজ সরবরাহ করবে। সরকারি টিকা কেন্দ্রে এই সুবিধা মিলবে। দেশে প্রতিদিন ঊর্ধ্বমূখী করোনার গ্রাফ। এই সময়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সিদ্ধান্ত প্রাসঙ্গিক বলে অভিমত স্বাস্থ্য আধিকারিকদের।

    এদিন কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “স্বাধীনতার ৭৫ বছর হিসেবে Azadi ka Amrit Kaal পালনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। আর এই উপলক্ষ্যেই ১৫ জুলাই থেকে পরবর্তী ৭৫ দিন ১৮ ঊর্ধ্বদের বিনামূল্যে দেওয়া হবে কোভিড বুস্টার ডোজ।” আপাতত শুধুমাত্র প্রথমসারির করোনাভাইরাস যোদ্ধা এবং ষাটোর্ধ্বদের বিনামূল্যে বুস্টার ডোজ প্রদান করা হচ্ছে। বাকিদের টাকা দিয়ে নিতে হচ্ছে বুস্টার ডোজ। আগামী শুক্রবার থেকে সব প্রাপ্তবয়স্ক নাগরিকই বিনামূল্যে বুস্টার ডোজ পাবেন। 

    [tw]


    [/tw]

    উল্লেখ্য, সম্প্রতি করোনা টিকার দ্বিতীয় ডোজ এবং বুস্টার ডোজের মধ্যে ব্যবধান কমিয়ে নয় মাস থেকে ছয় মাস করা হয়েছে। প্রসঙ্গত, গত ১০ এপ্রিল থেকে দেশে ‘সুরক্ষামূলক কোভিড টিকা ডোজ’ (বুস্টার ডোজ) দেওয়ার কথা ঘোষণা করে সরকার। একটি নির্দেশিকা জারি করে কেন্দ্রের তরফে জানানো হয়, ১৮ ঊর্ধ্বরা বুস্টার ডোজ নিতে পারবেন। কিন্তু, করোনা টিকার প্রথম এবং দ্বিতীয় ডোজের মতো বুস্টার ডোজ বিনামূল্য পাওয়া যাবে না। বিভিন্ন অনুমোদন প্রাপ্ত ক্লিনিক থেকে অর্থ ব্যায় করে নিতে হবে বুস্টার ডোজ। কিন্তু, পরিসংখ্যান বলছিল, বুস্টার ডোজ নেওয়ার ক্ষেত্রে অনীহা দেখা যাচ্ছিল বহু মানুষের মধ্যেই। এদিকে করোনা সংক্রমণ বাড়ছে। বিশেষজ্ঞদের ধারণা সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।

    আরও পড়ুন: রাজ্যে গণতন্ত্র রক্ষার্থে গর্জে উঠুন বুদ্ধিজীবীরা, আহ্বান রাজ্যপালের

    এদিন মন্ত্রিসভার বৈঠকে তেরঙ্গা হিল-অম্বাজি-আবু রোড নতুন রেললাইন চালুর কথা জানান অনুরাগ। ১১৬ কিমি বিস্তৃত এই রেললাইন তৈরি করতে সময় লাগবে প্রায় চার বছর। খরচ পড়বে আনুমানিক দুই হাজার ৭৯৮ কোটি টাকা। এছাড়াও গুজরাতের ভদোদরায় গতিশক্তি বিশ্ববিদ্যালয় নামে একটি নতুন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার কথাও এদিন ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী।

  • Elon Musk: মাস্কের বিরুদ্ধে আদালতে ট্যুইটার! পাল্টা কটাক্ষ টেসলার কর্তার

    Elon Musk: মাস্কের বিরুদ্ধে আদালতে ট্যুইটার! পাল্টা কটাক্ষ টেসলার কর্তার

    মাধ্যম নিউজ ডেস্ক: ট্যুইটার ইনকর্পোরেটেড (Twitter) মঙ্গলবার ইলন মাস্কের (Elon Mask) বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কেনার জন্য তার ৪৪ বিলিয়ন ডলার চুক্তি লঙ্ঘনের অভিযোগে একটি মামলা করল। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যারের আদালতে (Delaware’s Court) সংস্থার তরফে মামলাটি দায়ের করা হয়। সংস্থার করা মামলার প্রেক্ষিতে পাল্টা ট্যুইট করেন মাস্ক। ট্যুইটবার্তায় তিনি জানান, “ওহ, দ্যা আয়রনি, লল”। সরাসরি ট্যুইটারের সঙ্গে চুক্তি বাতিলের কথা উল্লেখ না করলেও, মাইক্রো ব্লগিং সাইটের আইনি লড়াইয়ের সিদ্ধান্তকেই কটাক্ষ করে বলেছেন তা বোঝাই যায়। ট্যুইটারের হাতছাড়া হল চার হাজার ৪০০ কোটি ডলার তাই হাসি পাচ্ছে মাস্কের। টেসলার কর্তার (Tesla CEO) ট্যুইট দেখে নেটিজেনদের এমনই ধারণা।

    গত শুক্রবারই ট্যুইটারের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার কথা জানান মাস্ক। এরপরই মাস্কের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করে মাইক্রোব্লগিং সাইট। যদিও কিছুদিন আগেই মাস্ক দাবি করেন স্প্যাম ও ভুয়ো অ্যাকাউন্টের ব্যাপারে বারবার তথ্য জানতে চাওয়া হলেও ট্যুইটারের তরফে তার কোনও উত্তর দেওয়া হয়নি। এ প্রসঙ্গে ইলন মাস্কের আইনজীবী জানিয়েছেন, ”স্বচ্ছতাই ব্যবসার ভিত্তি। সেখানে বার বার ভুয়ো অ্যাকাউন্টের সম্পর্কে জানতে চাওয়া হলেও ট্যুইটারের তরফে তার কোন উত্তর দেওয়া হয়নি”। এখন চুক্তি বাবদ এক বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়ে আদালতে যাবেন মাস্ক। 

    আরও পড়ুন: কেন্দ্র-ট্যুইটার তরজা! কী হতে চলেছে ভবিষ্যৎ

    অন্যদিকে, ডেলাওয়্যারের আদালতের কাছে ট্যুইটারের আর্জি, চুক্তিমাফিক লেনদেন সম্পূর্ণ করুন ইলন মাস্ক। শেয়ার প্রতি ৫৪.২০ মার্কিন ডলার করে দেওয়ার আদেশ দেওয়ার আর্জি জানিয়েছে তারা। তাদের কথায়, ‘মাস্ক ভাবছেন ডেলাওয়্যার চুক্তি আইন তাঁকে ছুঁতে পারবে না। যখন ইচ্ছা মন বদলে, সংস্থার ক্ষতি করে, কাজকর্মে ব্যাঘাত ঘটিয়ে, স্টকের দাম বানচাল করে বেরিয়ে যেতে পারবেন।’ মামলায় বৈদ্যুতিক যানবাহন প্রস্তুতকারক টেসলার সিইও-র বিরুদ্ধে ট্যুইটারের কার্যপ্রণালী ও ব্যবসায় প্রভাব ফেলার অভিযোগ করা হয়েছে। সংস্থার দাবি, এই টালমাটাল, অনিশ্চিত পরিস্থিতির কারণে সংস্থা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন বহু কর্মী।

    মাস্কের সমস্ত অভিযোগকে স্রেফ অজুহাত বলেই উল্লেখ করা হয়েছে ট্যুইটারের তরফে। মঙ্গলবার সংস্থার কর্মীদের উদ্দেশ্যে , ট্যুইটারের প্রধান পরাগ আগরওয়াল ভবিষ্যতের বিষয়ে কর্মীদের আশ্বস্ত করে বলেন, “আমরা আদালতে আমাদের অবস্থান প্রমাণ করব এবং আমরা বিশ্বাস করি আমরাই এই লড়াইয়ে জয়ী হব”।

  • SSC scam: নবম-দশমে নয়া নিয়োগ তালিকা প্রকাশের নির্দেশ! জানুন কী বলল হাইকোর্ট

    SSC scam: নবম-দশমে নয়া নিয়োগ তালিকা প্রকাশের নির্দেশ! জানুন কী বলল হাইকোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: শিক্ষক-নিয়োগে দুর্নীতিতে রাজ্যের মুখ কালো হয়েছে বারবার। শিক্ষক নিয়োগ নিয়ে টাকার লেনদেনও দেখেছে রাজ্য। যাঁরা চাকরি পেয়েছেন বাতিল হয়েছে অনেকেরই নিয়োগ। তাই নতুন করে আবার  নবম-দশমের নিয়োগ তালিকা (Recruitment List) প্রকাশের নির্দেশ দিল  কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আগামী ১৬ অগাস্টের মধ্যে তালিকা প্রকাশ করতে বলা হয়েছে। শুক্রবার এসএসসি নিয়োগ নিয়ে একটি মামলায় এই রায় দেন তিনি। এর পাশাপাশি বিচারপতি জানতে চান, “নির্দিষ্ট অনুপাতের বাইরে অতিরিক্ত কাদের ডাকা হয়েছিল ইন্টারভিউতে? এই অতিরিক্ত প্রার্থীদের মধ্যে কারা নিয়োগের সুপারিশপত্র পেয়েছেন?” এছাড়া “এখনই সম্পূর্ণভাবে এসএসসির ডেটারুম খুলছে না”, বলেও নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

    আরও পড়ুন: বেনামি ফ্ল্যাটের ‘মালকিন’ অর্পিতা, ভিজিটরদের নাম-ধাম জানতে কেন নিষেধ ছিল নিরাপত্তাকর্মীদের?

    প্রসঙ্গত, SSC-র শিক্ষক নিয়োগে নতুন দুর্নীতির অভিযোগ উঠেছে। বিস্তারিত মেধাতালিকা প্রকাশ হতেই দুর্নীতির অভিযোগ নিয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন চাকরিপ্রার্থীরা। নতুন করে মামলার অনুমতি দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিযোগ উঠেছে, SSC-র নবম-দশম শিক্ষক নিয়োগে সংরক্ষণের নিয়ম মানা হয়নি। মেধা তালিকায় নাম না থাকা এবং মেধা তালিকার নীচের দিকে থাকা বেশ কয়েকজন হাইজাম্প করে তালিকার ওপরে উঠে এসেছেন। গত ১৪ জুলাই নম্বর বিভাজন-সহ মেধাতালিকা প্রকাশ করেছিল SSC।

    আরও পড়ুন: মা স্বাভাবিক অভিভাবক, তিনিই ঠিক করবেন সন্তানের পদবি, জানাল সুপ্রিম কোর্ট

     

    এই পরিস্থিতিতে এদিন বিচারপতি জানান, “নবম দশমের যে বিস্তারিত মেধাতালিকা এসএসসি প্রকাশ করেছে সেখানে যে তথ্য বিকৃতির অভিযোগ উঠেছে, তার প্রেক্ষিতে ১৬ অগাস্টের মধ্যে হলফনামা জমা দেবে এসএসসি। সিবিআই এবং এনআইসি-র উপস্থিতিতে ডেটা রুম খুলতে পারবে এসএসসি।” অন্যদিকে এদিন যে সব চাকরিপ্রার্থীরা আন্দোলনে সামিল হননি তাদের উদ্দেশে হাইকোর্টের বার্তা, “বাড়িতে বসে আন্দোলন হয় না। আমি বঞ্চিত, অথচ আমি আন্দোলনে নেই, তাদের আবেদনে কেন সাড়া দেবে আদালত ? মোমবাতি নিয়ে মিছিল করলাম আর সামাজিক মাধ্যমে বার্তা দিলাম, এভাবে আন্দোলন হয় না।” বিচারপতি জানান,  তিনি নিজে বিচার ক্ষমতার সর্বোচ্চ প্রয়োগ করেছেন, তাতে সমালোচিতও হয়েছেন। এর জন্য কোনও আক্ষেপ নেই। কিন্তু প্রকৃত ভুক্তভোগীদের আদালতে আসতে হবে।

     

  • Mehuli won Gold: শ্যুটিং বিশ্বকাপে সোনা জয় বঙ্গকন্যা মেহুলির

    Mehuli won Gold: শ্যুটিং বিশ্বকাপে সোনা জয় বঙ্গকন্যা মেহুলির

    মাধ্যম নিউজ ডেস্ক: ISSF শ্যুটিং বিশ্বকাপে দ্বিতীয় সোনা এল ভারতের ঘরে। বিশ্বজয় করলেন বঙ্গকন্যা। দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে ভারতকে সোনা এনে দিলেন বাংলার বৈদ্যবাটির মেয়ে মেহুলি ঘোষ। তাঁর সঙ্গে ছিলেন শাহু তুষার মানে। মেহুলি ঘোষ (Mehuli Ghosh) ও শাহু তুষার মানে (Shahu Tushar Mane) মিক্সড ইভেন্টে ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতলেন। তাদের মোট পয়েন্ট ৬৩৪.৪। মোট ৬০টা শটে এই পয়েন্ট তোলে তারা। এর আগে বুধবার সকালে ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে ব্রোঞ্জও জিতেছে ভারত।
     
    টুর্নামেন্টের শুরু থেকেই দারুণ ছন্দে ছিলেন মেহুলি এবং তুষার। মঙ্গলবারই বিশ্বকাপে পদক নিশ্চিত করেছিল ভারতীয় জুটি। বুধবার দুরন্ত পারফর্ম করে তাঁরা হারিয়ে দেন হাঙ্গেরির এজতার মেসজারোস এবং ইস্তভান পেনের জুটিকে। তবে লড়াই বেশ হাড্ডাহাড্ডি হয়। শেষ হাসি হাসেন ভারতীয় জুটি। ১৭-১৩ পয়েন্টে তাঁরা হারিয়ে দিয়েছেন হাঙ্গেরির জুটিকে। ম্যাচের ফল ১৭-১৩। চতুর্থ স্থান পেয়েছেন ইজরায়েল ও চেক রিপাবলিকের শ্যুটাররা।  

    আন্তর্জাতিক মঞ্চে এটাই মেহুলির প্রথম স্বর্ণপদক নয়। ২০১৯ সালে সাউথ এশিয়ান গেমসে সোনা জেতে মেহুলি। তবে তাঁর সঙ্গী তুষার এই প্রথম সোনা জিতেছেন। বুধবার বিকেলেই ফের পদক জয়ের সম্ভাবনা রয়েছে মেহুলির। মহিলাদের দশ মিটার এয়ার রাইফেল বিভাগের ফাইনালে নামবেন তিনি। সেখানেও মেহুলির ভালো ফল করা নিয়ে আশাবাদী কোচ বিবস্বান গঙ্গোপাধ্যায় এবং মেন্টর গগন নারাং।  

    [tw]


    [/tw]

    একটুর জন্য পদক হাতছাড়া হয়েছে আরেক ভারতীয় শ্যুটার নবীন সাঙ্গওয়ানের। পুরুষদের দশ মিটার এয়ার পিস্তল ইভেন্টে চতুর্থ স্থান পেয়েছেন তিনি। এখনও পর্যন্ত টুর্নামেন্টে মোট দু’টি সোনা এবং একটি ব্রোঞ্জ জিতেছে ভারত। মেহুলির সোনা জয়ের পরেই চিনকে টপকে গিয়েছে ভারত। মেহুলি ও তুষারের আগে ভারতের হয়ে ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছেন অর্জুন বাবুটা (Arjun Babuta। পদকজয়ী দেশগুলির তালিকায় আপাতত দ্বিতীয় স্থানে রয়েছে দেশ। তিনটি সোনা নিয়ে শীর্ষে রয়েছে সার্বিয়া। চিনা শ্যুটারদের ঝুলিতে রয়েছে দু’টি সোনা।

    আরও পড়ুন: কাতারে নতুন বিয়ার পলিসি! না কি ফুটবল বিশ্বকাপের আসরে স্টেডিয়ামে মদ্যপান নিষিদ্ধ

    ভারতের এই সাফল্যের ফলে বিভিন্ন মহল থেকে ভেসে আসছে শুভেচ্ছাবার্তা। বাংলার মেয়ের সাফল্যে গর্বিত বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মেহুলির ছবি দিয়ে ট্যুইট বার্তায় শুভেন্দু জানান,আজ বাংলা গর্বিত মেহুলির জন্য। দেশকে গর্বিত করেছে বঙ্গতনয়া। মেহুলির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তিনি। 

  • India Vision 2047: প্রধানমন্ত্রীকে হত্যার ছক! ভারতকে ইসলামিক রাষ্ট্র করার ডাক জঙ্গিদের

    India Vision 2047: প্রধানমন্ত্রীকে হত্যার ছক! ভারতকে ইসলামিক রাষ্ট্র করার ডাক জঙ্গিদের

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে নাশকতার ছক কষেছিল বিহারের দুই জঙ্গি। বৃহস্পতিবার পাটনা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। পাটনা পুলিশ সূত্রে খবর, দুই অভিযুক্ত মার্শাল আর্ট শেখবার নাম করে জঙ্গিদের প্রশিক্ষণ দিত। এই দুই জঙ্গিকে তল্লাশি করে পিএফআই (PFI) এসডিপিআই (SDPI)-র বেশ কিছু গোপন কাগজপত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ। সেই কাগজ থেকেই পুলিশ জানতে পেরেছে ২০৪৭ সালের মধ্যেই ইসলাম শাসিত রাষ্ট্র হবে ভারত। এই লক্ষ্যকে সামনে রেখেই কাজ করছে জঙ্গিরা।

    [tw]


    [/tw]

    গত মঙ্গলবার বিহারের দেওঘরে বিমানবন্দর উদ্বোধন করতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। সেই সময়ে তাঁকে হত্যা করার পরিকল্পনা সাজানো হয়েছিল বলে জানা গিয়েছে। মোদির সফরের পনের দিন আগে থেকেই বিশেষ প্রশিক্ষণ নিয়েছিল ধৃত দুই জঙ্গি। জানা গিয়েছে, দুই জঙ্গির নাম আতহার পারভেজ এবং মহম্মদ জালালউদ্দিন। ফুলওয়ারি শরিফ এলাকায় তারা বেশ কিছুদিন ধরে প্রশিক্ষণ নিয়েছিল। গত ৬ এবং ৭ জুলাই মোদির উপরে হামলার পরিকল্পনা করতে বিশেষ মিটিং করেছিল দু’জনে। ফুলওয়ারি শরিফে তাদের ডেরায় তল্লাশি চালিয়েছে বিহার (Bihar) পুলিশ। সেখান থেকেই নানা কাগজপত্র উদ্ধার হয়েছে। সেখানে জঙ্গি সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার (PFI) বেশ কিছু বই পাওয়া গিয়েছে। তাদের কাগজপত্র থেকে জানা গিয়েছে, ২০৪৭ সালের মধ্যে ভারতকে ইসলামিক রাষ্ট্র বানানোর পরিকল্পনা করেছিল ওই দুই জঙ্গি। 

    আরও পড়ুন: শ্রীনগরে হামলার দায় নিল আইএস! জঙ্গিদের নিশানায় নিরাপত্তারক্ষীরা

    দুই অভিযুক্তের কাছে প্রশিক্ষণ নিতে ভিন রাজ্য থেকেও আসত অনেকে। বিগত দু’মাস ধরেই ভিন রাজ্য থেকে প্রশিক্ষণ নিতে আসার সংখ্যা অত্যধিক বেড়ে গিয়েছিল। অন্য রাজ্য থেকে যারা আসত তারা টিকিট বুকিং এবং হোটেলে ঘর ভাড়া নেওয়ার সময় নিজেদের নাম বদলে নিত বলে জানা যাচ্ছে। বিহার পুলিশ জানিয়েছে, ধৃত জঙ্গি মহম্মদ জালালউদ্দিন ঝাড়খণ্ডের অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার। জঙ্গি সংগঠন সিমির (SIMI) সঙ্গে যুক্ত ছিল অপর ধৃত জঙ্গি পারভেজ। বর্তমানে দু’জনেই পিএফআইয়ের সঙ্গে যুক্ত। আপাতত তাদের জেরা করছে বিহার পুলিশ।

  • IMD on isolated rain: স্থানীয়স্তরে ব্যাপক বৃষ্টি মাপার প্রযুক্তি দেশে নেই জানাল আইএমডি

    IMD on isolated rain: স্থানীয়স্তরে ব্যাপক বৃষ্টি মাপার প্রযুক্তি দেশে নেই জানাল আইএমডি

    মাধ্যম নিউজ ডেস্ক: আবহাওয়া দফতরের (India Meteorological Department) কাছে বর্তমানে স্থানীয়ভাবে বিচ্ছিন্ন চরম বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়ার মতো প্রযুক্তি এখনও দেশে নেই বলে জানালেন  আর্থ সায়েন্সেস মন্ত্রকের সচিব, ডক্টর এম রবিচন্দ্রন (Dr M Ravichandran)। এ জন্যই অমরনাথে দুর্যোগের সম্মুখীন হতে হয়েছে তীর্থযাত্রীদের। গত 8 জুলাই জম্মু ও কাশ্মীরের গান্ডারবাল জেলার অমরনাথ গুহা মন্দিরের কাছে মেঘ ভাঙা বৃষ্টির ঘটনা ঘটেনি। আবহাওয়াবিদরা জানাচ্ছেন,এটা স্থানীয়স্তরে ব্যাপক বৃষ্টির ফল। তাতেই হড়পা বানে ভেসেছে অমরনাথের একাংশ। পণ্ড হয়েছে এই তীর্থযাত্রার স্বাভাবিক ছন্দ। প্রাণহানি ঘটেছে তীর্থযাত্রীদের। ভারতীয় আবহাওয়া দফতরের (IMD) তরফে বলা হয়েছে, অমরনাথ গুহামন্দিরের কাছেই পর্বতের শিখরে মেঘ পুঞ্জীভূত হয়েছিল। সেখান থেকে বৃষ্টি নেমেছে। 

    আরও পড়ুন: গুহার উপরেই জমাট বাঁধা মেঘ! অমরনাথে আতঙ্ক

    সোমবার আর্থ সায়েন্সেস মন্ত্রকের সচিব (Secretary, Ministry of Earth Sciences), ডক্টর এম রবিচন্দ্রন বলেছেন যে এই ধরনের বিচ্ছিন্ন ভারী বৃষ্টির ঘটনার পূর্বাভাস দেওয়ার বিজ্ঞান “এই মুহূর্তে দেশে বিদ্যমান নেই”। তিনি বলেন, “যেমন ভূমিকম্পের ভবিষ্যদ্বাণী করার মতো কোনও বিজ্ঞান নেই, তেমনই বিচ্ছিন্নভাবে অতি ভারী বৃষ্টিপাতের পরিমাণ আগাম জানানোর মতো কোনও প্রযুক্তি নেই। আমাদের এই ধরনের আবহাওয়ার ঘটনাগুলির প্রক্রিয়াটি বুঝতে হবে, কোনও দেশেরই এই ধরনের পূর্বাভাস দেওয়ার বিজ্ঞান নেই।” সচিব বলেন, মন্ত্রণালয় বর্তমানে ড্রোন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে, আরও তথ্য সংগ্রহের জন্য সেগুলোকে স্বয়ংক্রিয় আবহাওয়া স্টেশন (AWS) হিসেবে ব্যবহার করা হবে। AWS ড্রোনটি  ২ কিমি পর্যন্ত এলাকার তাপমাত্রা, আর্দ্রতা এবং বৃষ্টিপাতের পরিমাণ সঠিকভাবে বলতে পারবে বলে ধারণা। 

    আরও পড়ুন: ভোট চাইতে রাজ্যে এসে বিবেকানন্দের ভিটে ঘুরে গেলেন রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু

    মৌসম ভবনের তরফে পরিষ্কার জানানো হয়েছে, অমরনাথে মেঘ ভাঙা বৃষ্টি হয়নি। স্থানীয়ভাবে ভারী বৃষ্টির জেরেই হড়পা বান এসেছে। এখনও নিখোঁজ বহু ভক্ত। ইতিমধ্যে সোমবার থেকে আবার শুরু হয়েছে অমরনাথ যাত্রা ৷ পহলগাঁও রুটে প্রথম বেসক্যাম্প নুনওয়ান এবং পবিত্র গুহার আগে শেষ বেসক্যাম্প পঞ্চতারনি থেকে এগিয়েছে পুণ্যার্থীদের যাত্রা ৷ অন্তত ৫ হাজার পুণ্যার্থী সোমবার দর্শন করেছেন পবিত্র গুহায় ৷ এই নিয়ে এ বার পবিত্র গুহায় পৌঁছলেন অন্তত ১ লক্ষ ২০ হজার পুণ্যার্থী ৷

  • BJP worker Killed: বিজেপি যুবনেতা খুনের ঘটনায় বাতিল সরকারি অনুষ্ঠান! শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আর্জি মুখ্যমন্ত্রীর

    BJP worker Killed: বিজেপি যুবনেতা খুনের ঘটনায় বাতিল সরকারি অনুষ্ঠান! শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আর্জি মুখ্যমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক:  বিজেপি (BJP) যুব মোর্চার (Yuva Morcha)  নেতাকে খুনের ঘটনায় শোকাহত কর্নাটকের (Karnataka) মুখ্যমন্ত্রী বাসভরাজ বোম্মাই। নিহত নেতার স্মরণে বৃহস্পতিবার রাজ্যের বেশকিছু সরকারি অনুষ্ঠান বাতিল করা হয়। বাসভরাজ বোম্মাই তাঁর সরকারের এক বছর পূর্তি উপলক্ষে বেশ কয়েকটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। তার মধ্যে মূল ছিল ‘জনোৎসব কনভেনশন’। এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল বিজেপির জাতীয় সভাপতি জে পি নাড্ডার। সেই অনুষ্ঠানও বাতিল করা হয়েছে।  

    মঙ্গলবার সন্ধ্যায় কর্ণাটকের দক্ষিণ কন্নড় জেলায় কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতি বাইকে চড়ে পিছন থেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে বিজেপি যুব মোর্চার কর্মী প্রবীণ নেত্তারুকে ( Praveen Nettaru)। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দক্ষিণ কন্নড় জেলার বেলারে গ্রামে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ব্যাঙ্গালুরু এবং উদুপি থেকে অতিরিক্ত পুলিশ বাহিনীও পাঠানো হয়েছে। এদিকে বিজেপি নেতার হত্যার ঘটনা সামনে আসতেই দক্ষিণ কন্নড় জেলার বেশ কয়েকটি জায়গায় উত্তেজনা ছড়ায়। পুলিশের সঙ্গে বিজেপি নেতা কর্মীদের বচসা বাঁধে। দফায় দফায় বিক্ষোভ কর্মসূচীতে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। কয়েকটি জায়গায় পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়ার ঘটনা ঘটে। পাল্টা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। অভিযুক্তদের ধরতে বিশেষ দল গঠন করা হয়েছে।

    আরও পড়ুন: কর্নাটকে কুপিয়ে খুন বিজেপি যুব মোর্চার নেতা

    বিজেপি নেতার মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করে  মুখ্যমন্ত্রী জানান, যত দ্রুত সম্ভব দুষ্কৃতীকে গ্রেফতার করা হবে। তিনি আজ নিহত বিজেপি যুবকর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে পারেন। তবে এই ঘটনায় রাজ্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তিনি। উত্তেজনা না ছড়িয়ে তদন্তে সাহায্য করার কথাও বলেন মুখ্যমন্ত্রী।

    পুলিশের প্রাথমিক সন্দেহ, বিজেপি নেতার খুনের সঙ্গে গত ১৯ জুলাই রাজ্যের অপর একটি খুনের ঘটনার যোগ থাকতে পারে। কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী আরাগা জ্ঞানেন্দ্র বলেছেন, সন্দেহভাজনরা কেরালা থেকে এসেছেন। “আমরা এসপির নেতৃত্বে পাঁচটি দল গঠন করেছি এবং তদন্ত চলছে। পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় ১০ জনকে হেফাজতে নিয়েছে  তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দোষীরা শাস্তি পাবেই।”

     

  • Shinzo Abe: সূর্যোদয়ের দেশে শূন্যতা! শিনজোকে হত্যা কেন? জানুন কী বলল আততায়ী

    Shinzo Abe: সূর্যোদয়ের দেশে শূন্যতা! শিনজোকে হত্যা কেন? জানুন কী বলল আততায়ী

    মাধ্যম নিউজ ডেস্ক: শান্ত জাপান শুক্রবার হয়ে উঠেছিল অশান্ত। নির্বাচনী প্রচারে গিয়ে নারা শহরে আততায়ীর গুলিতে প্রাণ হারান  জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। গুলি করার পরই এলাকা থেকে ছুটে পালানোর চেষ্টা করছিল তেতসুয়া ইয়াগমি। তবে পুলিশ তাকে ধরে ফেলে। জাপান পুলিশের তরফে জানানো হয়েছে, ৯০ সদস্যের একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। যাঁরা এই ঘটনার তদন্ত করছে।

    আরও পড়ুন: খুনের লক্ষ্যেই বন্দুক বানানো! অকপট স্বীকারোক্তি আবের আততায়ীর

    বাড়িতে তৈরি শটগান দিয়ে এই হত্যাকাণ্ড চালানো তেতসুয়া পুলিশি জেরার মুখে জানিয়েছে, সে শিনজো আবেকে হত্যা করেছে তবে, হামলা করতে চেয়েছিল অন্য একজনকে। যে ব্যক্তি তেতসুয়ার নিশানায় ছিলেন তিনি একজন ধর্মগুরু। তিনি তেতসুয়ার মায়ের সঙ্গে প্রতারণা করেন বলে অভিযোগ তেতসুয়ার। সেই ধর্মগুরুকে হত্যা করতে চেয়ে শিনজো আবের ওপর হামলা চালিয়েছে বলে জানিয়েছে তেতসুয়া। প্রয়াত শিনজো আবে ওই ধর্মগুরু ও তাঁর সংগঠনকে আরও প্রচারে নিয়ে আসেন তাঁর শাসনকালে। এমনই অভিযোগ তেতসুয়ার। আর সেই রাগ থেকেই সে শিনজোর ওপর গুলি চালায় সে। জাপানের নারা শহরে তেতসুয়ার বাড়িতে হানা দিয়ে পুলিশ বহু অস্ত্র, বিস্ফোরক উদ্ধার করেছে।

    [tw]


    [/tw]

    উল্লেখ্য, জাপানে সব থেকে বেশি দিন প্রধানমন্ত্রী ছিলেন আবে। এক সময়ে জাপানি অর্থনীতিকে মন্দা থেকে টেনে তোলার জন্য বিশ্বে জনপ্রিয় হয়েছিল তাঁর— ‘আবেনমিক্স’। অথচ, তাঁকে ঘোর অপছন্দ বলেই হত্যা করেছে আততায়ী! শারীরিক অসুস্থতার জন্য প্রধানমন্ত্রী পদ থেকে ২০২০ সালে সরে দাঁড়ান শিনজো। তবে তাঁর জনপ্রিয়তায় ভাঁটা পড়েনি। প্রিয় নেতার শোকে মুহ্যমান জাপান। ‘সূর্যোদয়ের দেশে’ শনিবার ছিল বিষণ্ণতার ছাপ। শোকের ছায়া ভারতেও। প্রিয় বন্ধুকে হারিয়ে গভীরভাবে ব্যথিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবারই জাতীয় শোক ঘোষণা করে নয়াদিল্লি জানিয়ে দেয়, শনিবার অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। দেশজুড়ে পালিত হবে রাষ্ট্রীয় শোক। সেই মতোই এদিন দেশের সমস্ত অফিস ও সরকারি কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। বাতিল করা হয় বিভিন্ন সরকারি অনুষ্ঠান।

LinkedIn
Share