Author: শুভ্র চট্টোপাধ্যায়

  • National Technology Day: আজ জাতীয় প্রযুক্তি দিবস, ভারতে এই দিনের গুরুত্ব অপরিসীম, জানুন ইতিহাস

    National Technology Day: আজ জাতীয় প্রযুক্তি দিবস, ভারতে এই দিনের গুরুত্ব অপরিসীম, জানুন ইতিহাস

    মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের আমলে  প্রযুক্তিগত উন্নতির (National Technology Day) দিক থেকে পৃথিবীর প্রথম সারির দেশগুলির মধ্যে জায়গা করে নিয়েছে ভারত। যত সময় এগোচ্ছে, প্রযুক্তিগত দিক থেকে তত উন্নত হচ্ছে দেশ। জাতীয় স্তরে নতুন প্রযুক্তির আবিষ্কার এবং ব্যবহারের কথা স্মরণ করার জন্য প্রতিবছর ১১ মে পালন করা হয় জাতীয় প্রযুক্তি দিবস। প্রতিবছর ভারত সরকার ন্যাশনাল কাউন্সিল ফর সাইন্স এন্ড টেকনোলজি কমিউনিকেশন, বিজ্ঞান এবং প্রযুক্তি বিভাগ, বিভিন্ন এনজিও, কৃষি বিজ্ঞান কেন্দ্র সহ আরো বিভিন্ন প্রতিষ্ঠান এই দিনটি উদযাপন করেন। চলতি বছর বক্তৃতা, সেমিনার, তর্ক বিতর্ক, রেডিও বা টিভিতে অনুষ্ঠানের মাধ্যমে, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে এই দিনটি উদযাপন করা হবে। প্রযুক্তিকে তরুণ প্রজন্মের মধ্যে জনপ্রিয় করার উদ্দেশ্যে এই দিনটি পালন করা হয়।

    জাতীয় প্রযুক্তি দিবসের ইতিহাস

    জাতীয় প্রযুক্তি দিবসের (National Technology Day) একটা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে ভারতে। এই দিনটিকে ভারতের প্রযুক্তিগত অগ্রগতির কৃতিত্ব হিসেবে স্মরণ করা হয়। কারণ, ১৯৯৮ সালের আজকের দিনেই অর্থাৎ ১১ মে পোখরানে (Pokhran Operation) সফল ভাবে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করেছিল ভারত। প্রতি বছর এই দিনে অনবদ্য কৃতিত্বের জন্য ভারতের বিজ্ঞানীদের সম্মান প্রদান করা হয়। ভারত তার সবচেয়ে বড় প্রযুক্তিগত অগ্রগতি দেখেছিল ১৯৯৯ সালের ১১ মে, যখন বিজ্ঞানীরা বেঙ্গালুরুতে প্রথম দেশীয় বিমান “হাঁসা ৩” উড়িয়েছিল। এই একই দিনে ত্রিশূল ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার সাক্ষী হয়েছিল দেশবাসী। ভারতের প্রযুক্তগিত অগগ্রতির কথা বিবেচনা করে ১৯৯৯ সালের ১১ মে তদানিন্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী প্রতি বছর এই দিনটিকে জাতীয় প্রযুক্তি দিবস হিসেবে পালন করার কথা ঘোষণা করেছিলেন।

    আরও পড়ুন: দেশে নির্বাচন পরিচালনায় পথিকৃৎ সুকুমার সেন, জানেন তাঁর কথা?

    পোখরান দিবস

    ১৯৯৮ সালের ১১ মে, রাজস্থানের পোখরানে সফলতার সঙ্গে দ্বিতীয়বার পরমাণু বোমা পরীক্ষা করেছিলেন ভারতীয় বিজ্ঞানীরা। এই প্রজেক্টের নাম ছিল পোখরান টু (Pokhran 2 Nuclear Test)। পোখরানের টেস্ট রেঞ্জ থেকে ভারতীয় সেনাবাহিনীর দ্বারা ৫টি বিস্ফোরণ করা হয়।

    এরপর ভারতের মাস্টারমাইন্ড প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ এপিজে আবদুল কালামের নির্দেশে এবং অটল বিহারী বাজপেয়ী সরকারের নেতৃত্বে ‘অপারেশন শক্তি’ নামে পোখরানে একের পর এক ৫টি পারমাণবিক পরীক্ষা চালানো হয়। পরমাণু পরীক্ষার দিন তথা ১১ মে দিনটিকে ভারতের জাতীয় প্রযুক্তি দিবস হিসেবে চিহ্নিত হয়। ভারতের অন্যতম রাষ্ট্রপতি ডঃ এপিজে আবদুল কালামের জন্য একটি ‘পারমাণবিক শক্তি’ দেশ হয়ে ওঠে ভারত। তাঁর নির্দেশনায় সফলভাবে পরিচালিত হয়েছিল পোখরান পরীক্ষা। তাই তিনি ‘ইন্ডিয়ান মিসাইল ম্যান’ নামে বিশ্বজুড়ে জনপ্রিয় তিনি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Calcutta High Court: ‘সুইটি’ বা ‘বেবি’ সবসময় যৌন আবেদন নয়! বিশেষ পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

    Calcutta High Court: ‘সুইটি’ বা ‘বেবি’ সবসময় যৌন আবেদন নয়! বিশেষ পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: পরিচিত বা প্রিয়জনকে আদর করে অনেকেই বিভিন্ন নামে ডেকে থাকে। সেই নামে ডাকলেই সবসময় অন্য ইঙ্গিত বোঝায় না। কাউকে ‘সুইটি’ বা ‘বেবি’ বলে ডাকার অর্থ সর্বদা যৌন হয়রানি নয়। একটি মামলার শুনানিতে এমনই অভিমত পেশ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। কোস্টগার্ড বা উপকূলরক্ষী বাহিনীর এক মহিলা কর্মী একটি মামলা করেন। সেখানেই প্রশ্ন ওঠে কাউকে ‘সুইটি’ বা ‘বেবি’ বলে ডাকার অর্থ কি যৌন হয়রানি বলে বিবেচিত হতে পারে? আর তাতেই এমন পর্যবেক্ষণের কথা শোনান বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য।

    মামলার প্রেক্ষিত

    মামলায় কোস্টগার্ডের এক মহিলা কর্মী তাঁর এক সিনিয়রের বিরুদ্ধে নানাভাবে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন। তিনি জানিয়েছেন, তাঁর ওই উচ্চপদস্থ আধিকারিক তাঁকে ‘সুইটি’ এবং ‘বেবি’ বলে ডাকতেন, যা তিনি হেনস্থা বলে দাবি করেছেন। বিষয়টি সংস্থার আভ্যন্তরীণ অভিযোগ কমিটি পর্যন্ত পৌঁছয়। সেখানে অভিযুক্ত ব্যক্তি জানিয়েছেন তিনি যৌন হেনস্থা করার জন্য এই শব্দগুলি ব্যবহার করেননি। শুধু তাই নয়, ওই মহিলা এই সব কথায় প্রতিবাদ করেন, তারপর থেকে আর কখনও তিনি ‘বেবি’ বা ‘সুইটি’ বলে সম্বোধন করেননি।  তা শুনে ওই মহিলা প্রতিবাদ করেন এবং কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা করেন। তখন থেকে আর ওই আধিকারিক ‘বেবি’ বা ‘সুইটি’ বলে ডাকেননি।

    আদালতের পর্যবেক্ষণ

    এই মামলা চলাকালীন দুপক্ষের  কথা শুনে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য জানান, এই শব্দগুলি সবসময় যৌন অনুভূতির সঙ্গে জড়িত হবে সেটা নয়। আদালত এটাও উল্লেখ করেছে যে, অভিযোগকারী মহিলার আপত্তি করার পর অভিযুক্ত আর ‘সুইটি’ ও ‘বেবি’ শব্দের ব্যবহার করেননি। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য উল্লেখ করেন, ‘আইন অনুযায়ী যৌনতা সম্পর্কিত কোনও শব্দ ব্যবহার করা যায় না। এখানে তেমন কোনও শব্দ ব্যবহার করা হয়নি। সুইটি, বেবি কোনওটিই যৌন সম্পর্কে ব্যবহার হয়েছে তা সবসময় বলা যায় না।’  তবে মহিলার অভিযোগ ছিল, শুধুমাত্র এভাবে সম্বোধন করাই নয়, তাঁর ঘরে উঁকিও দিতেন ওই অফিসার। কিন্তু ঘটনার অনেকদিন পর অভিযোগ জানান মহিলা, তাই কোনও সিসিটিভি ফুটেজ এ ক্ষেত্রে পায়নি তদন্ত কমিটি। 

    আরও পড়ুনঃ “শাহজাহানের বিরুদ্ধে এফআইআর তুলে নিতে বলেছিল পুলিশ”, বিস্ফোরক রেখা পাত্র

    মামলার রায়

    আদালত (Calcutta High Court) উল্লেখ করেছে, অভিযোগকারিণীর বিরুদ্ধে তাঁর সহকর্মীদের একাধিক অভিযোগ রয়েছে। তাই নিজের পিঠ বাঁচাতে ওই মহিলা এমন অভিযোগ তুলছেন কি না,তা খতিয়ে দেখতে হবে। একই সঙ্গে ওই অভিযুক্ত অফিসারকে ছাড় দেওয়ার যে সিদ্ধান্ত তদন্ত কমিটি নিয়েছে, তাতেই সমর্থন জানিয়েছে হাইকোর্ট। এই ঘটনার প্রসঙ্গে হাইকোর্ট উদ্বেগ প্রকাশ করেছে, যৌন হয়রানির অভিযোগের যদি অপব্যবহার করা হয়, তাহলে তা মহিলাদের জন্য আরও বেশি ক্ষতিকর হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: সোমবার পর্যন্ত বৃষ্টি রাজ্যে, কলকাতা ছাড়া আরও আট জেলায় কালবৈশাখীর পূর্বাভাস

    Weather Update: সোমবার পর্যন্ত বৃষ্টি রাজ্যে, কলকাতা ছাড়া আরও আট জেলায় কালবৈশাখীর পূর্বাভাস

    মাধ্যম নিউজ ডেস্ক: সকাল থেকেই শহরের আকাশে মেঘ-রোদের লুকোচুরি চলছে। বেলা বাড়তেই বৃষ্টি নামল কলকাতার (Rain in Kolkata) বিভিন্ন প্রান্তে। বৃষ্টির হাত ধরে স্বাভাবিকের নীচে নেমে এসেছে পারদও। আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Update), শুক্রবারও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলারই বিস্তীর্ণ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। রাজ্যের ৯টি জেলায় কালবৈশাখীর জন্য কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

    নয় জেলায় কালবৈশাখী

    গত সোমবার থেকে প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আলিপুর আবহাওয়া দফতর (Weather Update) জানাচ্ছে, আজ শুক্রবারও শহর কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় দিনভর আকাশ মূলত মেঘলাই থাকবে। হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। এক্ষেত্রে হাওয়া অফিস জানাচ্ছে, এদিন কলকাতা সহ রাজ্যের প্রায় সমস্ত জেলাতেই থাকছে ঝড়বৃষ্টির সম্ভাবনা। যে নয় জেলায় কালবৈশাখীর সতর্কতা জারি হয়েছে, সেগুলি হল কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং দুই বর্ধমান। এই জেলাগুলির কোনও কোনও অংশে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ঝড়ের সঙ্গেই বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে শুক্রবার ঝোড়ো হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার।

    উত্তরবঙ্গেও বৃষ্টি

    শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও এদিন থাকছে বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতর বলছে, আগামী রবিবার পর্যন্ত উত্তরঙ্গের সমস্ত জেলাতেই থাকছে ঝড়বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গেও বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও কোথাও ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে দমকা হাওয়া। আলিপুর আবহাওয়া দফতর বলছে, এদিন মালদায় ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকছে। হাওয়ার বেগ হতে থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। হাওয়া অফিসের তরফে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

    আরও পড়ুন: আজ অক্ষয় তৃতীয়া, জানুন সারা দিনে শুভ মুহূর্ত, কখন করবেন লক্ষ্মী-আরাধনা?

    কেন বৃষ্টি

    আবহাওয়ার (Weather Update) এই পরিস্থিতির জন্য ঘূর্ণাবর্তকে দায়ী করেছেন আবহবিদেরা। বাংলাদেশ এবং পার্শ্ববর্তী এলাকায় এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিলোমিটার উপরে অবস্থান করছে। এ ছাড়া উত্তর-পূর্ব রাজস্থান থেকে দক্ষিণ অসম পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত। যার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে গাঙ্গেয় বাংলায়। তাতেই ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। লাগাতার বৃষ্টির জেরে অনেকটাই কমেছে তাপমাত্রা। হাওয়া অফিস জানাচ্ছে, শুক্রবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩.৭ ডিগ্রি কম। পাশাপাশি দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২১.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪.৯ ডিগ্রি কম।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: ‘ছাপ্পা কমতেই বাংলায় কমেছে ভোটের হার’ দাবি নির্বাচন কমিশনের

    Lok Sabha Election 2024: ‘ছাপ্পা কমতেই বাংলায় কমেছে ভোটের হার’ দাবি নির্বাচন কমিশনের

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশ জুড়ে চলছে লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে প্রথম তিন দফার ভোট। বাকি রয়েছে আরও চার দফা। বাংলায় ২০১৯-এর লোকসভা নির্বাচনের তুলনায় ভোট কম পড়ছে এবার। এর কারণ হিসেবে নিজেদের ভূমিকার কথাই বলল নির্বাচন কমিশন। সারা বাংলায় ভুয়ো ভোটারের আধিক্য ছিল। ভুয়ো ভোটার বাদ পড়তেই ছাপ্পা ভোট কমেছে। এর প্রভাব পড়েছে ভোট দানে, এমনই মত কমিশনের।

    কী বলল কমিশন

    নির্বাচন কমিশনের (Election Commission of India) মতে, রাজ্যে ভোটের হার কমে যাওয়ার নেপথ্যে বেশ কিছু কারণ রয়েছে। কমিশন জানিয়েছে বাংলায় প্রথম দুই দফার চেয়ে তৃতীয় দফায় ভোটের হার বৃদ্ধি পেয়েছে। তবে বৃদ্ধি পেলেও সেটা গত লোকসভা (Lok Sabha Election 2024) এবং বিধানসভা নির্বাচনের হারের চেয়ে বেশ অনেকটাই কম। নির্বাচন কমিশনের (ECI) মতে, এর পিছনে ছাপ্পা ভোট কমে যাওয়া সহ বেশ কিছু কারণ রয়েছে। এছাড়াও কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, আগের দুটি দফায় ভোট কমার অন্যতম কারণ ছিলে তীব্র গরম। তবে এবার গরমের হার কিছুটা হলে কম ছিল। তাই ভোটারারও ভোট দিতে বেরিয়েছেন। 

    আরও পড়ুন: বৈশাখের দুপুরে শিলাবৃষ্টি কলকাতায়, ঝোড়ো হাওয়া, জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

    ভোটের হার কমার মূল কারণ

    কমিশনের (Election Commission of India) ধারণা, পশ্চিমবঙ্গে (West Bengal) ভোটের (Lok Sabha Election 2024) হার কমে যাওয়ার কারণ মূলত ৩টি। প্রথমত, ভোটার তালিকা থেকে ভুয়ো ভোটারদের নাম বাদ দেওয়া। বিরোধীদের অভিযোগের, প্রচুর ভুয়ো ভোটারের নাম সরিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, ছাপ্পা ভোট না পড়া। নির্বাচন কমিশনের মতে, রাজ্যে এবার অবাধ এবং সুষ্ঠ নির্বাচন হচ্ছে। ছাপ্পা ভোট আটকানো গিয়েছে। সেই কারণেই প্রত্যেকবার যে বাড়তি ভোট ছাপ্পা হিসেবে পড়ে, সেটা এবার রোখা গিয়েছে। এবং তৃতীয়ত, সকল পরিযায়ী শ্রমিকের ভোট দিতে না আসা।কমিশনের ধারণা, গত পঞ্চায়েত নির্বাচনে ভোট দিতে এসে বহু পরিযায়ী শ্রমিক হিংসার সাক্ষী ছিলেন। সেই কারণে এবার অনেকেই ভোট দিতে আসেনি। ভোটবাক্সে সেটার প্রভাব পড়েছে বলে অনুমান নির্বাচন কমিশনের। উল্লিখিত তিন কারণের প্রথম দুটিকে নিজেদের সাফল্য হিসাবেই দেখছে কমিশন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Updates: বৈশাখের দুপুরে শিলাবৃষ্টি কলকাতায়, ঝোড়ো হাওয়া, জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

    Weather Updates: বৈশাখের দুপুরে শিলাবৃষ্টি কলকাতায়, ঝোড়ো হাওয়া, জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

    মাধ্যম নিউজ ডেস্ক: সকাল থেকেই আকাশে ছিল মেঘের আনাগোনা। মাঝে মাঝে ঝিরঝিরে বৃষ্টি। দুপুর হতেই কালো মেঘে ঢাকল কলকাতা। আর তার পরই অঝোরধারায় বৃষ্টি নামল শহরে। বৃহস্পতিবার, শেষ বৈশাখে শিলাবৃষ্টিরও সাক্ষী থাকল মহানগর। পরপর তিনদিন ধরেই কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। তাপমাত্রাও ৪০-৪২ ডিগ্রি থেকে একধাক্কায় নেমে গিয়েছে অনেকটাই। চলতি সপ্তাহের শুরু থেকে আবহাওয়া (Weather Updates) অনেকটাই আরামদায়ক।

    দুপুরে শিলাবৃষ্টি শহরে

    এদিন দুপুর ১ টা নাগাদ আকাশ কালো মেঘে ঢেকে যায়। বজ্রপাতের শব্দও শোনা যায় কলকাতা ও আশপাশের জেলাগুলিতে। তবে শিলাবৃষ্টি একেবারে চমকে দিয়েছে কলকাতাবাসীকে। বিভিন্ন জেলায় শিলাবৃষ্টি খবর শোনা গেলেও কলকাতায় দীর্ঘদিন পর শিল পড়তে দেখা যায় এদিন। দক্ষিণ কলকাতার একাধিক জায়গা যেমন- যাদবপুর, কুঁদঘাট সহ একাধিক জায়গায় শিলাবৃষ্টি দেখা গিয়েছে। আজ সন্ধ্যায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা-সহ কলকাতায়। ৫০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। দক্ষিণ ২৪ পরগনায় কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।বলা হয়েছে, কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। একই সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। মানুষকে সতর্ক করেছে আবহাওয়া দফতর। কোনও বিপজ্জনক বাড়ি বা গাছের তলায় যেন আশ্রয় না নেন, আবেদন জানিয়েছেন আবহবিদরা (Weather Updates) । 

    আরও পড়ুন: পুঞ্চে বিমানবাহিনীর কনভয়ে হামলায় জড়িত তিন জঙ্গির নাম ও ছবি প্রকাশ

    শনিবার পর্যন্ত বৃষ্টি

    সোমবারের বৃষ্টির পর থেকেই কলকাতা-সহ প্রায় গোটা রাজ্যের আবহাওয়া (Weather Updates) স্বস্তিদায়ক। মঙ্গলবার গভীর রাতের বৃষ্টির পর বুধবার শহরের তাপমাত্রা স্বাভাবিকের থেকে নেমে গিয়েছিল। হাওয়া অফিস জানিয়েছে, এই সপ্তাহে বৃষ্টি চলবে। আপাতত আগামী শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। বৃষ্টি বৃদ্ধি পেতে পারে শুক্রবার। ওই দিন আবার কালবৈশাখীর পূর্বাভাস জানিয়েছে আলিপুর। কলকাতা-সহ দক্ষিণের সব জেলাতে শুক্রবার বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু জেলায় ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে। তার জন্য কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Poonch IAF Convoy Attack: পুঞ্চে বিমানবাহিনীর কনভয়ে হামলায় জড়িত তিন জঙ্গির নাম ও ছবি প্রকাশ

    Poonch IAF Convoy Attack: পুঞ্চে বিমানবাহিনীর কনভয়ে হামলায় জড়িত তিন জঙ্গির নাম ও ছবি প্রকাশ

    মাধ্যম নিউজ ডেস্ক: কাশ্মীরের পুঞ্চে (Poonch IAF Convoy Attack) বিমানবাহিনীর কনভয়ে হামলায় জড়িত তিন জঙ্গির নাম ও ছবি প্রকাশ করল নিরাপত্তা বাহিনী। সিসিটিভি ফুটেজ থেকে তিনজন জঙ্গির পরিচয় জানা গিয়েছে। এদের মধ্যে একজন পাকিস্তানি সেনার এসএসজি-তে কর্মরত ছিলেন। চাকরি থেকে অবসর নিয়ে জম্মু কাশ্মীরে (Jammu And Kashmir) সন্ত্রাস ছড়ানোর চেষ্টায় যুক্ত হয় হরদুন ইলিয়াস ফৌজি নামে ওই ব্যাক্তি।

    জঙ্গিদের পরিচয় প্রকাশ

    গত ৫ মে পুঞ্চে (Poonch IAF Convoy Attack) বিমানবাহিনী কনভয়ে জঙ্গি হামলায় কর্পোরাল ভিকি পাহাড়ির মৃত্যু হয়। তাঁর চার সহকর্মী জখম হন। এই ঘটনায় যুক্ত ৩ জঙ্গির পরিচয় প্রকাশ্যে এসেছে। সেনা সূত্রে জানা গিয়েছে, তিনজনই আমেরিকায় তৈরি এম ফোর এস এবং রুশ স্বয়ংক্রিয় রাইফেল একে ৪৭ ব্যবহার করেছিল। যে তিনজনের ছবি প্রকাশ্যে এসেছে তারা হল, ইলিয়াস। সে পাকিস্তান সেনাবাহিনীর প্রাক্তন কমান্ডো। পাকিস্তানি জঙ্গি হাদুন এবং আবু হামজা। এই নামগুলি আসল নাও হতে পারে। বিশেষত আবু হামজার নামটি ছদ্মনাম বলেই ধারণা। কারণ, লস্কর-ই-তোইবা জঙ্গি অপারেশনের কমান্ডারের নাম গোপন রাখার জন্য সাংকেতিক নাম ব্যবহার করে থাকে।

    জম্মু-কাশ্মীর (Jammu And Kashmir) পুলিশ এর আগে হামজার আঁকা ছবি প্রকাশ করেছিল। তাতে দেখা গিয়েছিল, হামজার বয়স আনুমানিক ৩০-৩২ বছর। মাঝারি স্বাস্থ্য এবং ফরসা। ছোট ছাঁটের চুল কাটা। শেষবার তাকে একটি পাঠানি স্যুটের উপর বাদামি রঙের শাল গায়ে দেখা গিয়েছিল। একটি কমলা রঙের ব্যাগ ছিল তার সঙ্গে। তাকে গ্রেফতারের জন্য ১০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। পুঞ্চ (Poonch IAF Convoy Attack) সেক্টরে গতবছর বেশ কয়েকটি জঙ্গি হামলা হলেও এ বছর এটাই ছিল প্রথম রক্তক্ষয়ী ঘটনা। 

    আরও পড়ুন: পাকিস্তানের হাতে সিয়াচেন তুলে দেওয়ার পরিকল্পনা করেছিলেন সোনিয়া গান্ধী?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি নীচে কলকাতার পারদ, কতদিন থাকবে বৃষ্টির প্রভাব?

    Weather Update: স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি নীচে কলকাতার পারদ, কতদিন থাকবে বৃষ্টির প্রভাব?

    মাধ্যম নিউজ ডেস্ক: আপাতত আগামী ৭দিন তীব্র দহনজ্বালা থেকে মুক্তি পাবে শহরবাসী। ইতিমধ্যেই স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমেছে শহর কলকাতার তাপমাত্রা (Weather Update)। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রার খুব একটা বদলের সম্ভাবনা নেই। গরমের দাপট অতটা থাকবে না দক্ষিণবঙ্গ জুড়েই। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই জায়গাতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে , এমনটাই জানাল হাওয়া অফিস।

    বৃষ্টিপাতের সম্ভাবনা

    হাওয়া অফিসের (Weather Update) পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, “আগামী সাতদিন পশ্চিমবঙ্গের সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে৷ সর্বোচ্চ তাপমাত্রার বড় কোনও পরিবর্তন নেই ৷ সব জেলাতে বৃষ্টি হবে (Rain in Kolkata)৷ আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে৷ সঙ্গে ৪০-৫০কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে ৷” আগামিকাল, শুক্রবার নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, দুই ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে৷ ভারী বৃষ্টি হতে পারে নদিয়া ও দুই চব্বিশ পরগনায় ৷ উল্লেখ্য, মৎস্যজীবীদের আর উপকূলে যাওয়ার ক্ষেত্রে কোনও সতর্কবার্তা নেই। সমুদ্রে জলোচ্ছ্বাসের কোনও আশঙ্কাও আর নেই বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের আট জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বিক্ষিপ্তভাবে দু’এক জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। 

    আরও পড়ুন: রাজ্যে সিবিআই তদন্তের অনুমতি সংক্রান্ত মামলার রায়দান স্থগিত রাখল সুপ্রিম কোর্ট

    শহরের আবহাওয়া

    কলকাতা (Rain in Kolkata) সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে, পূর্বাভাস এমনটাই। শনি এবং রবিবারও বঙ্গের আবহাওয়া থাকবে দুর্যোগপূর্ণ। সমস্ত জেলাতেই বইতে পারে ঝোড়ো হাওয়া, সঙ্গে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। রবিবারের পর বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমবে। বুধবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৫.৩ ডিগ্রি নীচে৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে ৪.৬ ডিগ্রি নীচে ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ, সর্বনিম্ন ৬৪ শতাংশ ৷ গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ১৩.৮ মিলিমিটার ৷ বৃহস্পতিবারও শহরে আকাশ মেঘলা রয়েছে ৷ ইতিমধ্যে এক দফায় বৃষ্টিও হয়েছে কয়েক জায়গায়। বিকেল বা সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং ২৩ ডিগ্রির কাছাকাছি থাকবে ৷

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Supreme Court: রাজ্যে সিবিআই তদন্তের অনুমতি সংক্রান্ত মামলার রায়দান স্থগিত রাখল সুপ্রিম কোর্ট

    Supreme Court: রাজ্যে সিবিআই তদন্তের অনুমতি সংক্রান্ত মামলার রায়দান স্থগিত রাখল সুপ্রিম কোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলায় সিবিআইকে বিনা বাধায় তদন্ত করতে দেওয়ার অনুমতি প্রত্যাহার করে নিয়েছিল রাজ্য সরকার। তবে অনুমতি ছাড়াই বাংলায় পরপর মামলায় তদন্ত করে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই নিয়ে সুপ্রিম দুয়ারে কড়া নেড়েছিল রাজ্য। সেই সংক্রান্ত মামলার শুনানি বুধবার শেষ হয়েছে। তবে রায়দান স্থগিত রেখেছে শীর্ষ আদালত (Supreme Court)। 

    সুপ্রিম দুয়ারে শুনানি

    ২০১৮ সালের নভেম্বরে সিবিআইয়ের অবাধে তদন্ত চালিয়ে যাওয়ার ব্যাপারে অনুমতি প্রত্যাহার করেছিল রাজ্য সরকার। তারপর কেটে গেছিল ২ বছরের বেশি। কিন্তু এফআইআর করে সিবিআই তদন্ত থামেনি। একের পর এক মামলায় তদন্ত করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সেই প্রেক্ষিতেই ২০২১ সালে সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা করে রাজ্য। গত তিন বছর ধরে সেই মামলা অমীমাংসিত হয়ে পড়েছিল শীর্ষ আদালতে। সম্প্রতি এই শুনানি দ্রুত শেষ করার জন্য কেন্দ্রকে কিছুটা তাড়া দিয়েছিল সুপ্রিম কোর্ট। ১৯ মে আদালতে গ্রীষ্মাবকাশ শুরুর আগেই মামলাটি নিষ্পত্তির করার কথা বলেছিল তারা। অবশেষে বুধবার মামলাটির শুনানি শেষ হল। বিচারপতি বিআর গভাই এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে শুনানি চলছিল এই মামলার। 

    আরও পড়ুুন: “গায়ের রংয়ের ভিত্তিতে অপমান হজম করব না”, পিত্রোদার মন্তব্যকে কটাক্ষ মোদির

    রায়দান স্থগিত

    রাজ্যের পক্ষে সিবিআই-সংক্রান্ত মামলায় (Supreme Court) সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল। অন্য দিকে কেন্দ্রের তরফে হাজির ছিলেন, সলিসিটর জেনারেল তুষার মেহতা।  সিব্বল বলেন, রাজ্যের হাতে পুলিশ যেমন থাকে, কেন্দ্রের কাছে থাকে একাধিক গোয়েন্দা সংস্থা। রাজ্যের অনুমতি না থাকলে কেন্দ্রও গোয়েন্দা সংস্থাকে নির্দিষ্ট রাজ্যে প্রবেশের অনুমতি দিতে পারে না। কেন্দ্রের সলিসিটর জেনারেল অবশ্য পাল্টা যুক্তি দিয়ে বলেছেন, সিবিআই একটি স্বাধীন সংস্থা। কেন্দ্র তাদের নিয়ন্ত্রণও করে না, আর কেন্দ্র কোনও এফআইআর দায়েরও করে না। তিনি অবশ্য এও বলেছেন, আসলে মামলাটি নাকি কেন্দ্রের বিরুদ্ধে করা হয়েছে। দুই পক্ষের সওয়াল জবাব শোনার পর মামলায় রায়দান আপাতত স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Andre Russell: বলিউডে আত্মপ্রকাশ রাসেলের, ‘বালিকা বধূ’র সঙ্গে দুরন্ত নাচ

    Andre Russell: বলিউডে আত্মপ্রকাশ রাসেলের, ‘বালিকা বধূ’র সঙ্গে দুরন্ত নাচ

    মাধ্যম নিউজ ডেস্ক: শুধু বাইশ গজেই নয়, বলিউড মাতাতে আসছেন আন্দ্রে রাসেল (Andre Russell)। কেকেআর তারকাকে খুব শীঘ্রই দেখা যাবে একটি মিউজিক ভিডিওতে। এর আগে ক্রিস গেইল, ডোয়েন ব্র্যাভোকে দেখা গিয়েছিল বলিউডে এবার পালা রাসেলের। ‘বালিকা বধূ’ খ্যাত অভিনেত্রী অভিকা গরের সঙ্গে রাসেলের মিউজিক ভিডিয়োটির টিজার আপাতত অনলাইনে ভাইরাল হয়ে গিয়েছে।

    কবে আসছে নয়া ভিডিও

    স্রেফ ক্রিকেটেই জীবন শেষ হয় না ক্যারিবিয়ানদের। ফের একবার তা প্রমাণ করলেন আন্দ্রে রাসেল (Andre Russell)। মাঠে যেভাবে চার-ছক্কা মারেন একইরকম ভাবে ঝড় তুললেন বলিউডেও। ভয়লা ডিগ ব্যানারের অধীনে আন্দ্রে রাসেলের ভিডিওটি মুক্তি পাবে ৯ মে। তার আগেই এর টিজার ব্যাপক সাড়া ফেলেছে। পলাশ মুচ্চাল দ্বারা সুর করা এই মিউজিক ভিডিয়োটিতে একসঙ্গে রয়েছে ক্য়ারাবিয়ান ও বলিউডের মিশেল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তাঁর বিস্ফোরক ব্যাটিং বরাবরই প্রিয় ক্রিকেটপ্রেমীদের কাছে। হিন্দি গানের প্রতি তাঁর প্রেমও কারও অজানা নয়। এবার হিন্দি সংগীতের জগতে রাসেলের পা রাখতে চলা বেশ উত্তেজনা তৈরি করেছে।

    কিছুদিন আগেই শাহরুখ খানের লুট পুট গ্যয়া গেয়ে সকলকে চমকে দিয়েছিলেন রাসেল। এমনকী প্রশংসা পেয়েছিলেন শাহরুখ খানের থেকেও। দু’বারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়োটি শেয়ার করা হয়। এবার পলাশের ভিডিওতে দেখা যাবে রাসেলকে। স্মৃতি মান্ধানার প্রেমিক পলাশ রাসেলকে নিয়ে এসেছেন অন্য জগতে। ‘লড়কি তু কামাল কি’ নামের মিউজিক ভিডিয়োতে দেখা যাবে রাসেলকে। কোন ভূমিকায়, তা অবশ্য এখনও ভাঙেননি পলাশ।

    আন্দ্রে রাসেল (Andre Russell) কেকেআরের অত্যন্ত জনপ্রিয় ক্রিকেটার। দীর্ঘদিন খেলছেন বেগুনি জার্সিতে। তাঁর খারাপ সময়ে শাহরুখ পাশে ছিলেন, এ কথাও একবার বলেছিলেন রাসেল। এ বারের আইপিএলে দুরন্ত পারফর্ম করছেন রাসেল। ব্যাট-বল হাতে বেশ সফল। কেকেআরকে ১০ বছর পর আবার চ্যাম্পিয়ন করার জন্য মরিয়া রাসেল অ্যান্ড কোং। এর মধ্যে রাসেলকে অন্য রূপে দেখে পাগল নেটিজেনরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • SSC Scam: ৫২৫০ নাকি ৮৮৬১! এসএসসি দুর্নীতিতে অযোগ্য প্রার্থী কতজন? সুপ্রিম কোর্টে সংখ্যা বদল কমিশনের

    SSC Scam: ৫২৫০ নাকি ৮৮৬১! এসএসসি দুর্নীতিতে অযোগ্য প্রার্থী কতজন? সুপ্রিম কোর্টে সংখ্যা বদল কমিশনের

    মাধ্যম নিউজ ডেস্ক: এসএসসি নিয়োগ দুর্নীতিতে (SSC Scam) যোগ্যদের তালিকা প্রমাণ-সহ প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। গত ২২ এপ্রিল এসএসসি কাণ্ডে ২৬ হাজার স্কুল শিক্ষকের চাকরি বাতিলের যে নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছিল, মঙ্গলবারই তার উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট৷ শীর্ষ আদালত বলেছে, যদি যোগ্য ও অযোগ্য প্রার্থী ভেদ করা যায় তাহলে পুরো প্যানেল বাতিল করা ঠিক নয়। এসএসসি ইতিমধ্যেই ৫২৫০ জনের বেআইনি নিয়োগের কথা বলেছিল। কিন্তু মঙ্গলবার সুপ্রিম কোর্টে সিবিআই-কে উদ্ধৃত করে এসএসসি জানিয়েছে, ২০১৬ সালে বেআইনি নিয়োগ হয়েছে ৮৮৬১টি। আর এই সংখ্যা আলাদা হওয়া নিয়েই শুরু হয়েছে আলোচনা। 

    সংখ্যার তারতম্য নিয়ে প্রশ্ন

    ২০১৬-তে বেআইনি নিয়োগ নিয়ে এসএসসি-র (SSC Scam) কাছ থেকে অযোগ্যদের তালিকা চেয়ে না-পেয়ে সে বারের গোটা প্যানেলই বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তার বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে গিয়েছে এসএসসি, রাজ্য সরকার এবং চাকরি হারা শিক্ষকেরা। মঙ্গলবার শীর্ষ আদালতের রায়ে স্পষ্ট, ১৬ জুলাই পর্যন্ত চাকরি বহাল থাকবে ২০১৬-তে এসএসসির চাকরি পাওয়া শিক্ষক ও শিক্ষাকর্মীদের। তারপর চূড়ান্ত রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট। এদিনের শুনানির আগে শীর্ষ আদালত এসএসসি-র কাছে জানতে চেয়েছিল, যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপকদের পৃথকীকরণ সম্ভব কি না৷ এসএসসি-র পক্ষ থেকে আদালতে জানানো হয়েছিল, তাদের কাছে সেই তথ্য রয়েছে৷ সেই মতো এদিন শীর্ষ আদালতে যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের তালিকা হলফনামা আকারে জমা দেয় এসএসসি৷ সেখানেই দেখা যায়, এসএসসি সুপ্রিম কোর্টকে বলেছে, ২০১৬ সালে বেআইনি নিয়োগ হয়েছে ৮৮৬১টি। কিন্তু এর আগে এসএসসি বলেছিল  ৫২৫০ জনের বেআইনি নিয়োগ হয়েছে। এরপরই প্রশ্ন ওঠে সংখ্যাটা পাল্টে যাওয়া নিয়ে। কী করে অযোগ্যদের সংখ্যা পাল্টে গেল, তা নিয়ে প্রশ্নের মুখে এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার অবশ্য কোনও মন্তব্য করেননি।

    আরও পড়ুন: বাংলায় করলেন কবিতাপাঠ, কবিগুরুর জন্মদিনে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রীর

    এসএসসি-র দাবি

    এদিন শুনানি চলাকালীন শীর্ষ আদালতে এসএসসি-র (SSC Scam) আইনজীবী দাবি করেন, ২০১৬ সালের ওই প্যানেলের মধ্যে ১৯ হাজার নিয়োগই বৈধ ছিল৷ তার স্বপক্ষে যাবতীয় তথ্য এসএসসির হাতে রয়েছে বলেও দাবি করেছেন এসএসসি-র আইনজীবী৷ ফলে কয়েক হাজার অবৈধ নিয়োগের জন্য কেন যোগ্য প্রার্থীদের চাকরি বাতিল হবে, শীর্ষ আদালতে সেই প্রশ্ন তোলে এসএসসি৷ একই সঙ্গে এসএসসি-র পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, অযোগ্য চাকরি প্রাপকদের হয়ে কোনও সওয়াল এসএসসি আদালতে করবে না৷ এসএসসি দাবি করে, নাইসা-র থেকে পাওয়া তথ্যের উপরে ভিত্তি করেই অযোগ্য চাকরি প্রাপকদের তালিকা তৈরি করা হয়েছে৷ মামলার পরবর্তী শুনানি ১৬ জুলাই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share