Author: শুভ্র চট্টোপাধ্যায়

  • ISL 2023-24: যুবভারতীতে সমর্থকদের পাশে নিয়ে ওড়িশাকে উড়িয়ে দিতে বদ্ধ পরিকর মোহনবাগান

    ISL 2023-24: যুবভারতীতে সমর্থকদের পাশে নিয়ে ওড়িশাকে উড়িয়ে দিতে বদ্ধ পরিকর মোহনবাগান

    মাধ্যম নিউজ ডেস্ক: যুবভারতীতে হাড্ডাহাড্ডি লড়াই। ওড়িশার (ISL 2023-24) কাছে প্রথম পর্বে ১-২ গোলে হেরেছে মোহনবাগান। সরাসরি ফাইনালে উঠতে হলে যুবভারতীতে আগামী রবিবার অন্তত দু’গোলের ব্যবধানে জিততেই হবে শুভাশিসদের। তবে এক গোলের ব্যবধানে জিতলে ম্যাচ গড়াবে অতিরিক্ত সময় ও টাইব্রেকারে। কিন্তু সরাসরি ম্যাচ জিতেই ফাইনাল নিশ্চিত করতে চায় সবুজ-মেরুন। তার জন্য মোহনবাগান ফুটবলারদের ভরসা যুবভারতীর শব্দব্রহ্ম। অধিনায়ক শুভাশিস বসু বলছিলেন, ‘‘আমরা ঘুরে দাঁড়াবোই। কলকাতায় নিজেদের দর্শকদের সামনে জিতে আইএসএলের ফাইনালে উঠব।’’ জনির কথায়, ‘‘সমর্থকরাই আমাদের অনুপ্রেরণা। মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে যেমন যুবভারতীর গ্যালারি ভর্তি ছিল, একই ছবি দেখতে চাই ওড়িশা-দ্বৈরথেও।’’ 

    হাবাসের পরিকল্পনা

    চলতি মরশুমে তিনটে খেতাব জয়ের স্বপ্ন দেখছে মোহনবাগান। তার জন্য রবিবার মোহন শিবিরের কাছে মরণ বাঁচন ম্যাচ। ওড়িশা-গাঁট টপকাতেই হবে। আন্তোনিয়ো লোপেস হাবাস থেকে জনি কাউকো— সকলেই আত্মবিশ্বাসী নির্ধারিত ৯০ মিনিটেই ওড়িশাকে হারিয়ে ফাইনালে ওঠার ব্যাপারে। হাবাস বললেন, ‘‘একটা গোল করলেই ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে। আমাদের লক্ষ্য ৯০ মিনিটের মধ্যে দু’গোল করে সরাসরি ফাইনালে যাওয়ার। তবে অতিরিক্ত সময়ে খেলার জন্যও মানসিক ভাবে প্রস্তুত হয়ে নামতে হবে।’’ তবে রক্ষণ নিয়ে বিরক্ত হাবাস বলেন, ‘‘রক্ষণে অনেক ভুল হয়েছে। ফুটবলারদের মধ্যে দূরত্ব প্রয়োজনের চেয়ে অনেক বেশি ছিল। এই কারণেই দ্বিতীয় গোল হজম করতে হয়েছিল। কৃষ্ণের সঙ্গে হেক্তর যখন বল দখলের লড়াই করছিল, তখন ওর প্রয়োজন ছিল এক জন সেন্ট্রাল মিডফিল্ডারের সহায়তা। কিন্তু ওর ২৫ গজের মধ্যে কেউ ছিল না।’’ 

    ফিরছেন হামিল

    বৃহস্পতিবার থেকে যুবভারতীতে (ISL 2023-24) ফিরতি দ্বৈরথের প্রস্তুতি শুরু করেছেন কোচ আন্তোনিয়ো লোপেস হাবাস। ওড়িশা ম্যাচে প্রথম একাদশে খেলা ফুটবলার-রা হাল্কা অনুশীলন করেই উঠে যান। বাকিদের নিয়ে ঘণ্টা দেড়েক প্রস্তুতি সারলেন তিনি। নির্বাসন কাটিয়ে ব্রেন্ডন হামিল ফিরছেন। তাঁকে অনুশীলন ম্যাচে জেসন কামিংসদের বিরুদ্ধে খেলিয়ে দেখে নিলেন সবুজ-মেরুনের কোচ। 

    রয় কৃষ্ণকে আটকানোর ছক

    যুবভারতীতে রয় কৃষ্ণকে আর গোল করতে না দেওয়াই লক্ষ্য মোহনবাগানের। কলিঙ্গ স্টেডিয়ামে গত ম্যাচে ৩৯ মিনিটে হেক্টর ইউতসের ভুলেই গোল করে ওড়িশা এফসি-র জয় নিশ্চিত করেছিলেন মোহনবাগানের প্রাক্তনী রয় কৃষ্ণ। ওড়িশার কাছে ১-২ গোলে হারের জন্য স্পেনীয় ডিফেন্ডার ইউতসেকেই কাঠগড়ায় তুলছেন সবুজ-মেরুন সমর্থকরা। কিন্তু এবার অন্য ছক কষছেন হেক্টর। লা লিগায় লিয়োনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, করিম বেঞ্জেমা-দের বিরুদ্ধে খেলা সবুজ-মেরুন তারকার হুঙ্কার, ‘‘যুবভারতীতে কৃষ্ণ আর গোল করতে পারবে না।’’ নিজের ভুল শুধরে নেওয়ার চ্যালেঞ্জ তাঁর গলায়। সবুজ-মেরুন তারকা দিমিত্রি পেত্রাতোসের মুখেও একই সুর। তিনি বলেন, ‘‘যুবভারতীতে ম্যাচে আমরাই এগিয়ে থাকব। রবিবার আমাদের অন্যরূপ দেখবেন।’’

    টিকিটের চাহিদা

    তৃতীয়বার ভারত সেরা হওয়ার লড়াই মোহনবাগানের সামনে। একটা ম্যাচের ফল দেখে এখনই হতাশ হতে নারাজ সমর্থকেরা। তাই দল পিছিয়ে থাকলেও রবিবার যুবভারতীতে টিকিটের চাহিদা কমেনি। টিকিটের জোগান দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন মোহনবাগান কর্তারা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Primary Tet 2022: প্রাথমিক টেটের প্রশ্নে ভুল, খতিয়ে দেখেতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাহায্য চাইল হাইকোর্ট

    Primary Tet 2022: প্রাথমিক টেটের প্রশ্নে ভুল, খতিয়ে দেখেতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাহায্য চাইল হাইকোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২২ সালের প্রাথমিক টেট (Primary Tet 2022) পরীক্ষার ভুল প্রশ্নপত্র নিয়ে পদক্ষেপ করল কলকাতা হাইকোর্ট। প্রশ্নপত্র যাচাইয়ে  যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে দিয়ে বিশেষ কমিটি গড়ার নির্দেশ দিল আদালত। এর আগে ২০১৭ সালে টেট পরীক্ষায় প্রশ্নপত্রে ভুল থাকার তদন্তে বিশ্বভারতী বিশ্বিবিদ্যালয়ের সাহায্য চেয়েছিল কলকাতা হাইকোর্ট। 

    কী বলল আদালত

    ২০২২ সালে টেট (Primary Tet 2022) পরীক্ষায় মোট ২৩টি প্রশ্ন নিয়ে সংশয় রয়েছে। সেই ২৩ টি প্রশ্নের উত্তর নতুন করে যাচাই করতে যাদবপুরের উপাচার্যকে বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গড়ার নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। হাইকোর্ট জানিয়েছে, প্রাথমিক শিক্ষা পর্ষদকে যাবতীয় নথি উপাচার্যকে দিতে হবে। তিনি কমিটিকে দিয়ে ওইসব প্রশ্নের সঠিক জবাব কি হতে পারে সে ব্যাপারে নিজেদের মতামত এক মাসের মধ্যে কোর্টকে জানাবেন। ১৯ জুন পরবর্তী শুনানিতে এই ব্যাপারে পরবর্তী নির্দেশ দেবে আদালত। ২০১৭ সালের মতো ২০২২ সালের প্রশ্নপত্রে ভুলের অভিযোগ তুলে হাই কোর্টে মামলা করেছিলেন কয়েক জন চাকরিপ্রার্থী। বৃহস্পতিবার তাঁদের হয়েই আদালতে সওয়াল করেন আইনজীবী ফিরদৌস শামিম, বিক্রম বন্দ্যোপাধ্যায় এবং দিব্যেন্দু চট্টোপাধ্যায়। 

    আরও পড়ুুন: দীর্ঘদিন ধরে চলে ফাঁদ পাতার কাজ! হিন্দু মহিলাদের কীভাবে টার্গেট করছে জেহাদিরা?

    আগেও প্রশ্নে ভুল

    ২০১৭ সালের টেটে (Primary Tet 2022) ২১টি প্রশ্নে ভুল ছিল কি না, তা নিয়ে বুধবারই কমিটি গঠনের নির্দেশ দিয়েছিল বিচারপতি মান্থার সিঙ্গল বেঞ্চ। তিনি জানান, টেটে প্রশ্নপত্র ভুল ছিল কি না, তা খতিয়ে দেখবে বিশেষজ্ঞ কমিটি। সেই কমিটি গঠন করবেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। প্রাথমিকভাবে, প্রাইমারি টেট পরীক্ষায় ১৩টি প্রশ্নে ভুল আছে বলে জানা গিযেছিল। এরপর জানা যায়, ১৩ নয় ১৫টি প্রশ্নে ভুল আছে। সেই সংখ্যা বেড়ে ২১টি হয়ে যায়। সবশেষে এখন নতুন করে যে মামলা হয়েছে, তাতে প্রশ্ন ভুলের সংখ্য়া বলা হচ্ছে ২৩টি। ১৫০টি প্রশ্নের মধ্যে ২৩টি প্রশ্নেই ভুল কী করে হয়, বিষয়টি নিয়ে আগেই ক্ষোভপ্রকাশ করেছিল কলকাতা হাইকোর্ট।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • India Women Cricket Team: পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে বাংলাদেশে ভারতের মহিলা দল

    India Women Cricket Team: পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে বাংলাদেশে ভারতের মহিলা দল

    মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএল জ্বরে কাঁপছে ভারত (India Women Cricket Team)। আইপিএল শেষ হলেই সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তারও প্রস্তুতি সারছেন রোহিত-বিরাটরা। এরই মাঝে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে বাংলাদেশ পৌঁছল ভারতের মহিলা ক্রিকেট দল। কোনওভাবেই পচা শামুকে পা কাটতে রাজি নয় হরমনপ্রীতরা। সেই করণেই পূর্ণ শক্তির স্কোয়াড নিয়ে প্রতিদেশী দেশে পা রেখেছে ভারত।

    সফরের গুরুত্ব

    চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশেই বসবে মহিলা (India Women Cricket Team) টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। তারই প্রস্তুতি হিসেবে এই সফরকে দেখছে ভারত। এই সফরে বাংলাদেশের বিরুদ্ধেই পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে হরমনপ্রীত, তিতাস সাধুরা। প্রথম ম্যাচ আগামী রবিবার, ২৮ এপ্রিল। এই মুহূর্তে খুব একটা ভাল জায়গায় নেই বাংলাদেশ মহিলা দল। ওয়ান ডে ও টি-২০ মিলিয়ে শেষ ৮টি আন্তর্জাতিক ম্যাচে হারের মুখ দেখেছে বাংলাদেশের মহিলা ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২টি হোম সিরিজে পরাজিত হওয়ার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরপর ২টি ওয়ান ডে ম্যাচে পরাজিত হন নিগার সুলতানারা। তাই ভারতের বিরুদ্ধে ভাল ক্রিকেট উপহার দিতে চায় বাংলাদেশ।

    ৫ ম্যাচের টি-২০ সিরিজের সূচি

    প্রথম টি-২০: ২৮ এপ্রিল, রবিবার (সিলেট, সন্ধ্যা ৬টা)
    দ্বিতীয় টি-২০: ৩০ এপ্রিল, মঙ্গলবার (সিলেট, সন্ধ্যা ৬টা)
    তৃতীয় টি-২০: ২ মে, বৃহস্পতিবার (সিলেট, ১টা ৩০)
    চতুর্থ টি-২০: ৬ মে, সোমবার (সিলেট, ১টা ৩০)
    পঞ্চম টি-২০: ৯ মে, বৃহস্পতিবার (সিলেট, সন্ধ্যা ৬টা)

    ভারতীয় দল: হরমনপ্রীত কৌর (ক্যাপ্টেন), স্মৃতি মন্ধনা (ভাইস ক্যাপ্টেন), শেফালি বর্মা, দয়ালান হেমলতা, সজীবন সজনা, রিচা ঘোষ (উইকেটকিপার), যস্তিকা ভাটিয়া (উইকেটকিপার), রাধা যাদব, দীপ্তি শর্মা, পূজা বস্ত্রকার, আমনজ্যোৎ কৌর, শ্রেয়াঙ্কা পাতিল, সাইকা ইশাক, শোভনা আশা, রেনুকা সিং ঠাকুর ও তিতাস সাধু

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: চতুর্থ দফায় চাহিদা সবচেয়ে বেশি, দ্বিতীয়-তৃতীয় দফায় বাড়ছে কেন্দ্রীয় বাহিনী

    Lok Sabha Election 2024: চতুর্থ দফায় চাহিদা সবচেয়ে বেশি, দ্বিতীয়-তৃতীয় দফায় বাড়ছে কেন্দ্রীয় বাহিনী

    মাধ্যম নিউজ ডেস্ক: রাত পোহালেই রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন (Lok Sabha Election 2024)। প্রথম দফার তুলনায় দ্বিতীয় দফায় বাড়ছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। চলতি লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের জন্য দেশের মধ্যে সর্বোচ্চ, ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর প্রস্তাব করেছিল জাতীয় নির্বাচন কমিশন। মোতায়েনের পরিকল্পনা যে ভাবে চলছে, তাতে চতুর্থ দফাতেই বাহিনীর চাহিদা সর্বোচ্চ সীমার কাছাকাছি পৌঁছে যেতে পারে বলে অনুমান। 

    কী বলছে কমিশন

    মুখ্য নির্বাচনী (Lok Sabha Election 2024) আধিকারিকের দফতরের অনেকে মনে করছেন, রাজ্যে প্রতি দফায় বাহিনীর চাহিদা বাড়ছে। সেই অনুপাতে চতুর্থ দফায় বাহিনীর প্রয়োজন সবচেয়ে বেশি হবে বলে অনুমান। ১৩ মে চতুর্থ দফায় আটটি কেন্দ্রে ভোট হবে। স্বাভাবিক ভাবেই বুথ সংখ্যা বাড়বে। আগের দফাগুলির তুলনায় বেশি থাকতে পারে ঝুঁকিপূর্ণ (ক্রিটিকাল) এবং অতি-ঝুঁকিপূর্ণ (ভালনারেবল) এলাকার সংখ্যাও। এক আধিকারিকের কথায়, ‘‘একটি দফার ভোট শেষ হওয়ার পরেই পরের দফার জন্য বাহিনীর তথ্য পাঠায় স্বরাষ্ট্রমন্ত্রক। তবে চতুর্থ দফায় বেশি সংখ্যায় বাহিনী প্রয়োজন।’’নির্বাচন কমিশন সূত্রের খবর, চতুর্থ দফায় প্রায় ৭৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। সপ্তম দফায় রাজ্যে মোট কেন্দ্রীয় বাহিনীর সংখ্যাটা প্রায় পৌঁছে যাবে ১২০০ কোম্পানিতে। 

    আরও পড়ুন: কোথায় উঠবে তাপমাত্রার পারদ! লু-তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণবঙ্গ, কবে নামবে বৃষ্টি?

    দ্বিতীয় দফায় কোথায় কত বাহিনী

    দ্বিতীয় দফায় ভোটের দিন জেলার পুলিশ কন্ট্রোলরুমগুলিতে থাকবেন আধা সামরিক বাহিনী। জেলার কোথায়, কী ধরনের গোলমাল চলছে তার নজরদারি রাখতেই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচনে (Lok Sabha Election 2024) থাকছে ৩০৩ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী। তৃতীয় দফায় সেই সংখ্যাটা বেড়ে হবে ৪০৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। দ্বিতীয় পর্বে দার্জিলিং লোকসভা কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী থাকছে ৮৮ কোম্পানি। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী থাকবে ১১১ কোম্পানি। বালুরঘাটে কেন্দ্রীয় বাহিনী থাকবে ৭৩ কোম্পানি। মোট মিলিয়ে দ্বিতীয় দফার ৩ টি লোকসভা কেন্দ্রে কাজে লাগানো হবে ২৭২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: কোথায় উঠবে তাপমাত্রার পারদ! লু-তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণবঙ্গ, কবে নামবে বৃষ্টি?

    Weather Update: কোথায় উঠবে তাপমাত্রার পারদ! লু-তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণবঙ্গ, কবে নামবে বৃষ্টি?

    মাধ্যম নিউজ ডেস্ক: দহন-জ্বালায় জেরবার জনজীবন। আগুন ঢালছে সূর্যদেব। বেলা ১১টার পর বাইরে বার হওয়া যেন বিভীষিকা। প্রকৃতির এই রুদ্রমূর্তি দেখে ত্রাহি ত্রাহি রব উঠছে জনমানসে। মানুষের প্রার্থনা আর না, এবার ধারাপাতে ভিজুক ধরিত্রী। কিন্তু, তাঁদের আশায় জল ঢেলে আপাতত আলিপুর আবহাওয়া দফতরের (Weather Update) বার্তা, এপ্রিল মাস জুড়ে দক্ষিণবঙ্গে রয়েছে তাপপ্রবাহের (Heat Wave) সম্ভাবনা। মে মাসের প্রথম সপ্তাহেও এই ভোগান্তি অব্যাহত থাকবে, এমনটাই ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

    পারদ ঊর্ধ্বমুখী

    টানা আট দিন ধরে দক্ষিণবঙ্গে চলছে তাপপ্রবাহ (Heat Wave)। বেড়েছে সর্বোচ্চ তাপমাত্রা। হাওয়া অফিস (Weather Update) সূত্রে খবর, সপ্তাহান্তে আরও বাড়বে গরম। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া, এই চার জেলায় জারি হয়েছে তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা। কিছু জায়গায় লু বইবে। চরম তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি হয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু অংশে। কলকাতাতেও গরম বাড়বে। তাপপ্রবাহের পরিস্থিতি জারি থাকবে সপ্তাহভর। বৃহস্পতি ও শুক্রবার চরম তাপপ্রবাহের সতর্কতা থাকবে ৯টি জেলায়। ২৫ তারিখে ঝাড়গ্রাম, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর তীব্র তাপপ্রবাহ চলতে পারে। আপাতত কলকাতার এবং দক্ষিণবঙ্গের জন্য বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই আগামী সাত দিন। উত্তরবঙ্গের দুই জেলা— উত্তর দিনাজপুর এবং মালদহেও তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

    আরও পড়ুুন: দীর্ঘদিন ধরে চলে ফাঁদ পাতার কাজ! হিন্দু মহিলাদের কীভাবে টার্গেট করছে জেহাদিরা?

    কলকাতার আবহাওয়া

    কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপর তাপমাত্রা থাকবে। বৃহস্পতিবারও কলকাতার তাপমাত্রা (Weather Update) ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশাপাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি। গতকাল অর্থাৎ বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮১ শতাংশ এবং সর্বনিম্ন ৩০ শতাংশ। এপ্রিল মাসের শেষে কলকাতার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। আপাতত কলকাতায় বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছেন আবহবিদরা। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

     

  • SSC Scam: চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীদের তথ্য জানাতে হবে,  নির্দেশ জেলা স্কুল পরিদর্শকের

    SSC Scam: চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীদের তথ্য জানাতে হবে,  নির্দেশ জেলা স্কুল পরিদর্শকের

    মাধ্যম নিউজ ডেস্ক: কলকাতা হাইকোর্টের নির্দেশে এক ধাক্কায় চাকরি হারিয়েছেন স্কুলে কর্মরত ২৫,৭৫৩ জন। নিয়োগ দুর্নীতির (SSC Scam) জাল কাটতে ২০১৬ সালের পুরো প্যানেলই বাতিল করে দিয়েছে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ। এই নির্দেশে অচলাবস্থা তৈরি হতে পারে স্কুলগুলিতে। এমনই আশঙ্কা প্রকাশ করছে স্কুল শিক্ষা দফতরের একাংশ। ইতিমধ্যেই ২০১৬ সালে চাকরি পাওয়া শিক্ষক এবং শিক্ষাকর্মীদের কাজে যোগদানের যাবতীয় তথ্য জানার কাজ শুরু হয়েছে। 

    কী বলছে শিক্ষা দফতর

    শিক্ষা দফতর (SSC Scam) সূত্রে খবর, বিভিন্ন জেলার বিদ্যালয় পরিদর্শকেরা (ডিআই) স্কুলের প্রধানশিক্ষকদের কাছে একটি বার্তা পাঠিয়েছেন। সেই বার্তায় বলা হয়েছে, ২০১৬ সালের নিয়োগের প্রক্রিয়ায় যে সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মী চাকরি পেয়েছেন তাঁদের যাবতীয় তথ্য জানাতে হবে। স্কুলশিক্ষকদের কাছে একটি গুগ্‌ল ফর্ম পাঠানো হয়েছে। সেই ফর্ম পূরণ করেই এই সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট জেলার ডিআইদের জানাতে বলা হয়েছে। আনুষ্ঠানিক ভাবে শিক্ষা দফতর থেকে নির্দেশ না দেওয়া হলেও, এই তথ্য সংগ্রহের ক্ষেত্রে ডিআইদের ভূমিকার পিছনে ‘মৌন’ সম্মতি রয়েছে দফতরের। যাতে গুরুত্বপূর্ণ সময়ে সেই সংক্রান্ত তথ্য শিক্ষা দফতরের প্রয়োজন হলে তা দ্রুত পাওয়া সম্ভব হয়। বে এ বিষয়ে প্রকাশ্যে কোনও বিবৃতি দিতে নারাজ দফতরের শীর্ষকর্তারা।

    আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিতে সুপ্রিম দুয়ারে রাজ্য, ২৬ হাজর চাকরি বাতিল করা নিয়ে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ

    কেন এই নির্দেশ

    হাইকোর্টের নজিরবিহীন রায়ের পর রাজ্যের স্কুলগুলিতে অচলাবস্থা তৈরি হতে পারে, এমনই আশঙ্কা করা হচ্ছে। ২০১৬-র বিজ্ঞপ্তি অনুযায়ী চাকরি পাওয়া শিক্ষক-শিক্ষাকর্মীরা যে সব স্কুল নিযুক্ত রয়েছেন, সেখানে জটিলতা আরও প্রকট। তাই সূত্রের খবর, ২০১৬ সালের নিয়োগের প্রক্রিয়ায় চাকরি পাওয়া শিক্ষক এবং শিক্ষাকর্মীদের কাজে যোগদানের যাবতীয় তথ্য জানতে চাইলেন জেলা স্কুল পরিদর্শকেরা।  আদালতের নির্দেশ মাফিক যদি ২৫,৭৫৩ জনের চাকরি চলে যায় সেক্ষেত্রে স্কুলগুলিতে যাতে কোনও রকম সমস্যা তৈরি না হয় তার জন্যই আগাম ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি শুরু হয়েছে। গরমের ছুটি শেষে স্কুল খুললে কী অবস্থা তৈরি হবে, তা এখন থেকেই ভাবাচ্ছে পড়ুয়া তথা অভিভাবকদের। রাজ্য সরকারের ব্যর্থতা, দুর্নীতির (SSC Scam) পরিণাম ভুগতে হতে পারে বাংলার এই প্রজন্মকে এমনই ভাবছে শিক্ষামহল। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • SSC Scam: নিয়োগ দুর্নীতিতে চাকরিহারা শিক্ষকদের লোন নিয়ে চিন্তায় ব্যাঙ্ক কর্তৃপক্ষ

    SSC Scam: নিয়োগ দুর্নীতিতে চাকরিহারা শিক্ষকদের লোন নিয়ে চিন্তায় ব্যাঙ্ক কর্তৃপক্ষ

    মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতিতে (SSC Scam) জেরবার রাজ্য। যোগ্য, অযোগ্য বিভেদ করা যাচ্ছে না। দুর্নীতি এমনভাবে সিস্টেমকে জড়িয়ে ধরেছে যে নাজেহাল সবাই। সমাজের বিভিন্ন ক্ষেত্রে এর ছাপ চোখে পড়ছে। হাইকোর্টের নির্দেশে চাকরি গিয়েছে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর। চিন্তায় পরিবার। কিন্তু, শুধুই কী চিন্তায় রয়েছে চাকরিহারা ও তার পরিবারের লোকজন? চিন্তায় পড়েছে ব্যাঙ্কও। কারণ, বহু শিক্ষক ব্যাঙ্ক থেকে গৃহ ঋণ, ব্যক্তিগত ঋণ বা গাড়ি কেনার জন্য লোন নিয়েছিলেন। সেই টাকা এবার পরিশোধ করবেন কীভাবে?

    ব্যাঙ্ক কর্তৃপক্ষের ভাবনা

    সরকারি চাকরি থাকলে ব্যাঙ্ক থেকে লোন পেতে দেরি হয় না। সরকারি চাকরিজীবীদের লোন দিতে অগ্রাধিকারও দেওয়া হয়। কারণ সরকারি চাকরি সহজে চলে যায় না। তবে রাজ্য সরকারি শিক্ষকদের অবস্থা দেখে চিন্তায় পড়েছে বিভিন্ন ব্যাঙ্কগুলি। সূত্রের খবর, জলপাইগুড়ি-ধূপগুড়ির এক রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক (SSC Scam) প্রায় ৭ কোটি টাকা সরকারি শিক্ষকদের ঋণ দিয়েছে। শুধু এই ব্যাঙ্ক নয়। গোটা জেলার ব্যাঙ্কগুলি ধরলে সেই টাকার পরিমাণ অনেক বেশি। পার্সোনাল লোন, হোম লোন নিয়ে অনেকে বাড়ি তৈরি করেছেন। সোমবার আদালতের নির্দেশে চাকরি গিয়েছে হাজার হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মীর। তারপর থেকেই কোর্টের নির্দেশে রীতিমতো ঘুম উড়েছে ব্যাঙ্কেরও। ব্যাঙ্কের শাখাগুলি ইতিমধ্যেই বিষয়টি তাঁর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। 

    আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিতে সুপ্রিম দুয়ারে রাজ্য, ২৬ হাজর চাকরি বাতিল করা নিয়ে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ

    কী বলছে ব্যাঙ্ক

    ধূপগুড়ির একটি ব্যাঙ্ক ম্যানেজারের কথায়,‘পার্সোনাল লোন, হোম লোন মিলিয়ে আমাদের শাখা থেকে সাত কোটি টাকার বেশি লোন দেওয়া হয়েছে। এই টাকা কী করে আদায় করব ভেবে পাচ্ছি না। আমরা বিষয়টি ব্যাঙ্কের উপর মহলের নজরে এনেছি। ব্যাঙ্কিং সিস্টেমে যে টাকা আছে তা তো পাবলিক ফান্ডের। ঋণ শোধ করতে না পারলে পাবলিকের টাকা ক্ষতির মুখে পড়বে। ব্যাঙ্কিং সিস্টেম ভেঙে পড়বে। লোকজনের ব্যাঙ্কের উপর থেকে ভরসা উঠে যাবে।’ এখন থেকে সরকারি শিক্ষকদের ঋণ নেওয়ার পদ্ধতি অত সহজ হবে না, বলেও জানান তিনি। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • IPL 2024: কেকেআর-এর খেলা দেখে রাতে বাড়ি ফেরার জন্য বিশেষ ট্রেন দিল পূর্ব রেল

    IPL 2024: কেকেআর-এর খেলা দেখে রাতে বাড়ি ফেরার জন্য বিশেষ ট্রেন দিল পূর্ব রেল

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি আইপিএলে (IPL 2024) সাড়া জাগিয়ে শুরু করেছে কেকেআর। সামনেই ইডেনে তিনটে ঘরের ম্যাচ খেলবে নাইটরা। ইডেনে কলকাতার ম্যাচ মানেই অন্য উন্মাদনা। খেলা পাগল বাঙালি ভিড় করে ময়দানে। তবে ইডেনে রাতে ম্যাচ হলে একটাই চিন্তা থাকে বাড়ি ফেরা। অত রাতে বাস বা গাড়ি খুব কম মেলে। তবে এর আগে রাতে কলকাতার খেলা হলে বিশেষ মেট্রো পরিষেবার কথা জানানো হয়েছিল। এবার বাড়ি ফেরা নিয়ে চিন্তা দূর করতে এগিয়ে এলো পূর্ব রেল (Eastern Railway) ।

    বিশেষ ট্রেন

    পূর্ব রেলের মুখ্য (Eastern Railway) জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র আজ জানিয়েছেন, কেকেআরের আসন্ন তিনটি ম্যাচ মাঠে গিয়ে দেখার ক্ষেত্রে আর বাড়ি ফেরার চিন্তা করতে হবে না। ওই ৩ দিনই বিশেষ ইএমইউ ট্রেন পরিষেবার বন্দোবস্ত করা হয়েছে। ওই দিনগুলিতে রাত ১১টা ৫০ মিনিটে একটি ১২ কোচের ইএমইউ ট্রেন প্রিন্সেপ ঘাট থেকে ছেড়ে বারাসত পৌঁছবে রাত ১ টায়। এই ট্রেনটি প্রিন্সেপ ঘাট থেকে ছেড়ে ইডেন গার্ডেন্স, বিবাদী বাগ, বাগবাজার, কলকাতা, দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, বিরাটি , মধ্যমগ্রাম হয়ে বারাসত পৌঁছবে। এ ছাড়া ওই দিনগুলিতেই অপর একটি ১২ কোচের ট্রেন মধ্যরাতে ১২ টা ০২ মিনিটে বিবাদী বাগ থেকে ছেড়ে বারুইপুর পৌছবে রাত ১টা ৩২ মিনিটে। ট্রেনটি বিবাদী বাগ থেকে ছেড়ে ইডেন গার্ডেন্স, প্রিন্সেপঘাট, মাঝেরহাট, নিউ আলিপুর, বালিগঞ্জ, সোনারপুর হয়ে বারুইপুর পৌঁছবে। যেহেতু ইডেনের কাছে প্রিন্সেপ ঘাট ও বিবাদী বাগ স্টেশন, সেই কারণে সেখান থেকে ট্রেন ধরতে সুবিধা হবে দর্শকদের। উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার সমর্থকদের কথা মাথায় রেখে এই ব্যবস্থা করা হয়েছে।

    ঘরের মাঠে দুরন্ত কেকেআর

    কলকাতা নাইট রাইডার্স ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় (IPL 2024)  এখন দ্বিতীয় স্থানে রয়েছে। শীর্ষে রয়েছে রাজস্থান রয়্যালস (৭ ম্যাচে ১৪ পয়েন্ট)। ফলে পরের দুটি হোম ম্যাচ জিতলেই প্লে-অফের দিকে এক পা বাড়াবে শ্রেয়স আইয়ারের দল। নাইটদের নেট রান রেট ১.২০৬। ২৬ এপ্রিল অর্থাৎ আগামী শুক্রবার ইডেনে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ রয়েছে কেকেআরের।  কলকাতা-পাঞ্জাব লড়াইয়ে বারবার অন্য মাত্রা যোগ করে মাঠে বীর-জারা শাহরুখ খান ও প্রীতি জিন্টার উপস্থিতি। ২৯ এপ্রিল অর্থাৎ আগামী সোমবার নাইটদের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। ১১ মে মুম্ব ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ খেলবে কেকেআর। পাঞ্জাব ও দিল্লি ম্যাচ খেলে কেকেআর যাবে মুম্বই। অ্যাওয়ে ম্যাচে নামার আগে আগামী দুটি ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিশ্চিত করতে মরিয়া নাইটরা। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • SSC Scam: নিয়োগ দুর্নীতিতে সুপ্রিম দুয়ারে রাজ্য, ২৬ হাজর চাকরি বাতিল করা নিয়ে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ

    SSC Scam: নিয়োগ দুর্নীতিতে সুপ্রিম দুয়ারে রাজ্য, ২৬ হাজর চাকরি বাতিল করা নিয়ে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ

    মাধ্যম নিউজ ডেস্ক: স্কুলে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ দুর্নীতিতে (SSC Scam) প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের পুরো প্যানেল বাতিল করা হয়েছে। হাইকোর্টের ওই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে বুধবারই শীর্ষ আদালতের দ্বারস্থ হল রাজ্য সরকার।

    শীর্ষ আদালতে রাজ্য

    এদিন রাজ্য সরকার একটি স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছে আদালতে। যেহেতু পুরো প্যানেল বাতিল করা হয়েছে, তাই প্রশ্ন উঠেছে যোগ্য প্রার্থীদের চাকরি নিয়ে। তাঁদের চাকরি কেন যাবে, এই প্রশ্ন নিয়েই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। জানা গিয়েছে, সর্বোচ্চ আদালতে স্পেশাল লিভ পিটিশন (SLP) দায়ের করেছে রাজ্য। এই আবেদনে বলা হয়েছে, ‘মহামান্য হাইকোর্ট রাজ্যকে এই ধরনের একটি পরিস্থিতির মোকাবিলা করার জন্য পর্যাপ্ত সময় না দিয়ে অবিলম্বে প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মীদের চাকরি বাতিল করেছে এবং সমগ্র নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছে। যা শিক্ষা ব্যবস্থাকে স্থির করে দিয়েছে।’ গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশম ও একাদশ-দ্বাদশের মোট মোট ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল হয়েছে। এরপরই সুপ্রিম কোর্টে যাওয়ার কথা জানিয়েছিল এসএসসি। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশেই বিশেষ বেঞ্চে শুনানি চলছিল হাইকোর্টে। তাই আপাতত রাজ্যের আবেদন সুপ্রিম কোর্ট গ্রহণ করে কি না, সেটাই দেখার।

    এসএসসি-র যুক্তি

    বুধবার এসএসসির (SSC Scam) তরফেও হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছে। এসএসি-র যুক্তি, পাঁচ হাজার জনের বিরুদ্ধে অবৈধ ভাবে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে, তার জন্য ২৬ হাজার জনের কেন চাকরি বাতিল হবে? ১৯ হাজারের বেশি শিক্ষক এবং অশিক্ষক কর্মী রয়েছেন, যাঁরা যোগ্য হয়েও এই মুহূর্তে চাকরিহারা। তাঁরা ইতিমধ্যেই শহিদ মিনার চত্বরে অবস্থান বিক্ষোভ দেখাচ্ছে।

    আরও পড়ুন: দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা, এবার গরম উত্তরেও

    কী বলছে আদালত

    সোমবার হাইকোর্ট জানায়, এসএসসি দুর্নীতি সংক্রান্ত অভিযোগগুলি নিয়ে তদন্ত চালিয়ে যাবে সিবিআই। প্রয়োজনে তারা সন্দেহভাজনদের হেফাজতে নিয়েও জিজ্ঞাসাবাদ করতে পারবে। সিবিআই চাইলে মন্ত্রিসভার সদস্যদেরও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে, বলে অভিমত আদালতের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • ISL 2023-24: ব্যর্থ রক্ষণ, ক্ষুব্ধ কোচ হাবাস! সেমিফাইনালের ফিরতি লেগে ঘুরে দাঁড়ানোর বার্তা মোহনবাগানের

    ISL 2023-24: ব্যর্থ রক্ষণ, ক্ষুব্ধ কোচ হাবাস! সেমিফাইনালের ফিরতি লেগে ঘুরে দাঁড়ানোর বার্তা মোহনবাগানের

    মাধ্যম নিউজ ডেস্ক: ডুরান্ড কাপ, লিগ শিল্ড জয়ের পর মোহনবাগানের পাখির চোখ আইএসএল (ISL 2023-24) খেতাব ধরে রাখা। সেই লড়াই ধাক্কা খেয়েছে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে। ওড়িশার কাছে ২-১ গোলে হার মানতে হয়েছে সবুজ মেরুন শিবিরকে। কিন্তু এখনই আশাহত হতে নারাজ মোহন কোচ হাবাস। ফিরতি লেগে ঘরের মাঠে সমর্থকদের মন ভরানোর অপেক্ষায় মোহনবাগান। মঙ্গলবার ম্যাচ শেষে অবশ্য দলের ছেলেদের আত্মতুষ্টির কথাও বললেন হেড মাস্টার হাবাস।

    আত্মতুষ্টির ফল

    কোচ হাবাস বলেন, ‘‘ওড়িশার ম্যাচে একাধিক ফুটবলারের ব্যক্তিগত ভুলের জন্যই আমাদের হারতে হল। আমি কাউকে কাঠগড়ায় তুলতে চাই না। দলগত ভাবে ভুল করলে কঠিন হয়ে পড়ে লড়াই। আমাদের রক্ষণে অনেক ভুল হয়েছে। বোঝাপড়া ছিল না। ফুটবলারদের মধ্যে দূরত্ব প্রয়োজনের চেয়ে অনেক বেশি ছিল। এই কারণেই দ্বিতীয় গোলটা খেতে হয়। ওই সময়ে হেক্তরের প্রয়োজন ছিল এক জন সেন্ট্রাল মিডফিল্ডারের সাহায্য। কিন্তু ওর ২৫ মিটারের মধ্যে কেউ ছিল না।’’দলের আত্মতুষ্টি নিয়েও সরব হন হেডস্যার। তাঁর কথায়, ‘‘লিগ-শিল্ড জয়ের পরে সম্ভবত আমাদের শিবিরে একটু গা ছাড়া মনোভাব এসে গিয়েছিল। এটা অবশ্য খুবই স্বাভাবিক একটা ঘটনা। ফুটবলে এ রকম ঘটেই থাকে। প্রথমে গোল করে এগিয়ে গিয়েও ম্যাচে নিজেদের ধরে রাখতে পারিনি আমরা। ’’

    আরও পড়ুন: ওড়িশার কাছে ২-১ ব্যবধানে হার! আইএসএল ফাইনালে যেতে কী করতে হবে মোহনবাগানকে?

    ঘুরে দাঁড়াবে দল

    ভুবনেশ্বরে ২-১ গোলে জিতে ফাইনালে (ISL 2023-24) ওঠার দৌড়ে কিছুটা এগিয়ে গিয়েছে ওড়িশ। মোহনবাগানকে ফাইনালে উঠতে হলে আগামী ২৮ এপ্রিল, রবিবার যুবভারতীতে সেমিফাইনালের দ্বিতীয় পর্বে ওড়িশার বিরুদ্ধে জিততেই হবে। দু’গোলের ব্যবধানে জিতলে সরাসরি ফাইনালে চলে যাবে লিগ-শিল্ড জয়ীরা। ১-০ গোলে জিতলেও ফাইনালে ওঠার সম্ভাবনা আশা বেঁচে থাকবে মোহনবাগানের। কারণ, সে ক্ষেত্রে সেমিফাইনালের দুই পর্ব মিলিয়ে ফল ২-২ হবে। তখন অতিরিক্ত সময় খেলা হবে। তাতেও ফয়সালা না হলে টাইব্রেকারে নিষ্পত্তি হবে। হাবাস বলছেন, ‘‘আমি বিশ্বাস করি, কলকাতায় ঘুরে দাঁড়ানোর ক্ষমতা আমাদের আছে।’’ একই সুর শোনা গিয়েছে অধিনায়কের গলাতেও। ম্যাচ শেষে কলিঙ্গ স্টেডিয়াম ছাড়ার সময় শুভাশিস বলেন, ‘‘রবিবারের ম্যাচেই আমরা ঘুরে দাঁড়াবো। কলকাতায় সকল দর্শকদের সামনে দাপটের সাথে খেলে আইএসএলের ফাইনালে পৌঁছাব। প্রথমদিকে আমরা এগিয়ে ছিলাম। তবে গোল হজম করার পর সমস্ত কিছু বদলাতে শুরু করেছিল। আমরা জেতার মতোই খেলেছিলাম। কয়েকদিন আগে মুম্বইকে হারিয়ে আমরা যেভাবে শিল্ড জিতেছি, ঠিক তেমনভাবেই সমস্ত ফ্যানসদের সামনে ওডিশা দলকে হারিয়ে আমরা ফাইনাল নিশ্চিত করব।’’  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share