Author: শুভ্র চট্টোপাধ্যায়

  • Covid-19: করোনার নতুন উপরূপ জেএন.১! বিমানবন্দরে বাধ্যতামূলক মাস্ক

    Covid-19: করোনার নতুন উপরূপ জেএন.১! বিমানবন্দরে বাধ্যতামূলক মাস্ক

    মাধ্যম নিউজ ডেস্ক: আবার মাস্কে মুখ ঢাকার আতঙ্ক বিশ্বের নানা প্রান্তে। হঠাতই বাড়ছে করোনা ভাইরাসের দাপট। করোনার নয়া উপরূপ জেএন.১ দাপট দেখাচ্ছে চিনে। ভারতেও এই ভাইরাসে আক্রান্তের খোঁজ মিলেছে। সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ায় প্রতিদিন কোভিড-রোগীর (Covid-19) সংখ্যা বাড়ছে। উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। উদ্বেগ ছড়াচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তেও।

    নয়া উপরূপের সন্ধান

    কোভিড-১৯-এর (Covid-19) নতুন একটি উপরূপের খোঁজ মিলেছে চিনে। যার নাম জেএন.১। চিনে ইতিমধ্যে অন্তত সাত জন রোগীর শরীরে ভাইরাসের নতুন এই উপরূপ পাওয়া গিয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশের আশঙ্কা, করোনর নতুন উপরূপ দ্রুত ছড়িয়ে পড়তে পারে। করোনার এই উপরূপটি প্রথম পাওয়া গিয়েছিল আমেরিকায়। গত সেপ্টেম্বরে তার খোঁজ মেলে। ডিসেম্বরের পরিসংখ্যান অনুযায়ী, আমেরিকায় যে ক’জন কোভিড রোগী এই মুহূর্তে আছেন, তাঁদের ১৫-২৯ শতাংশের দেহে রয়েছে জেএন.১ উপরূপ। ভারতে এখনও পর্যন্ত একটি এই ধরনের রোগীর সন্ধান পাওয়া গিয়েছে। গত ১৩ ডিসেম্বর কেরলের এক জনের দেহে মিলেছে নতুন উপরূপটি। 

    মাস্ক বাধ্যতামূলক

    সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, গত কয়েক সপ্তাহ ধরেই সিঙ্গাপুরে করোনা (Corona Virus) আক্রান্তের সংখ্যা লাফিয়ে-লাফিয়ে বাড়ছে। করোনার শেষ ভ্যারিয়ান্ট  বিএ.২.৮৬ এর প্রজাতি জেএন.১ সংক্রমণ ছড়াচ্ছে বলে সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে। গত কয়েক সপ্তাহে হাসপাতালগুলিতে এমনকি আইসিইউয়ে করোনা রোগীর ভিড় বেড়েছে। পরিস্থিতি সামাল দিতে মাস্ক পরা-সহ করোনা বিধি মেনে চলার উপর জোর দিচ্ছে প্রশাসন। বিশেষত, বিমানবন্দরে প্রবেশের ক্ষেত্রে সকলের মাস্ক পরা এবং কোভিডের দুটি ডোজ নেওয়া বাধ্যতামূলক বলে জানিয়েছে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রক। আগাম সতর্কতা হিসাবে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া আন্তর্জাতিক বিমানবন্দরেও প্রবেশের ক্ষেত্রে শুক্রবার থেকে সকলের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। 

    আরও পড়ুুন: ভারত মাতা মন্দিরের পর কানাডার ‘খালিস্তান গড়ে’ বসছে ৫৫ ফুট হনুমানজির মূর্তি

    ভারতে করোনার দাপট

    শীত পড়ার সঙ্গে সঙ্গে ভারতেও করোনা (Corona Virus) আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। ইতিমধ্যে দেশে করোনা আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। এর মধ্যে কেরলে করোনা আক্রান্তের হার সবেচেয়ে বেশি। সেখানে দৈনিক আক্রান্তের সংখ্যা দুই শতাধিক। একমাস আগেও ভারতে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ৫০০-র কম ছিল। কিন্তু, শীত পড়ার সঙ্গে-সঙ্গে এই গ্রাফ ঊর্ধ্বমুখী। উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকও। তবে এখনই এ নিয়ে আতঙ্কের কিছু নেই বলে জানাচ্ছেন চিকিৎসকেরা। এখনও পর্যন্ত রোগীদের মধ্যে উপসর্গ মৃদু দেখা যাচ্ছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Saigal Hossain: সায়গল হোসেনকে জেরা এনআইএ-র! বিস্ফোরকের কারবারিদের সঙ্গেও যুক্ত অনুব্রত-র দেহরক্ষী

    Saigal Hossain: সায়গল হোসেনকে জেরা এনআইএ-র! বিস্ফোরকের কারবারিদের সঙ্গেও যুক্ত অনুব্রত-র দেহরক্ষী

    মাধ্যম নিউজ ডেস্ক: একদা বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে (Saigal Hossain) জেরা করল এনআইএ (NIA)। বীরভূমের মহম্মদবাজারে জিলেটিন স্টিক উদ্ধারকাণ্ডে তিহাড় জেলে বন্দি সায়গলকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গরু পাচার কাণ্ডে আপাতত তিহাড় জেলে রয়েছেন সায়গল ও অনুব্রত। সিবিআই, ইডির পর এবার বিস্ফোরকের কারবারিদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এনআইএ-র জেরার মুখে পড়লেন সায়গল।

    কেন জেরা

    এনআইএ সূত্রের দাবি, বীরভূমের মহম্মদবাজারে জিলেটিন স্টিক-সহ ডিটনেটর উদ্ধারের তদন্তে সায়গল হোসেনকে জেরা করে মিলতে পারে বিভিন্ন তথ্য। ২০২২ সালে মুরারই থেকে উদ্ধার হয়েছিল ৮১ হাজার ডিটোনেটর। গাড়ির চালককে আটক করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করে ২৭ হাজার কেজি অ্যামোনিয়াম নাইট্রেট এবং ১ হাজার ৯২৫ কেজি জিলেটিন স্টিক ও আরও ২ হাজার ৩২৫টি ডিটোনেটর উদ্ধার হয়। বিপুল এই বিস্ফোরক উদ্ধারের ঘটনায় তদন্তভার নেয় এনআইএ। পুলিশের একাংশের মদতে বিস্ফোরক সরবরাহকারীরা ডিটোনেটর-জিলেটিন স্টিক হাত বদল করতেন। তদন্তে এমনই তথ্য পেয়েছে এনআইএ। এই ঘটনায় ধৃতদের জেরা করেই সায়গলের তথ্য পাওয়া গিয়েছে বলে দাবি এনআইএর। যে জায়গায় মজুত করে রাখা হয়েছিল ওই ডিটোনেটর, তার মালিক সায়গলের অত্যন্ত ঘনিষ্ট বলেই দাবি এনআইএ-র। 

    আরও পড়ুন: চার রাজ্যে পিএলএফআইয়ের ডেরায় হানা এনআইএ-র, কী ছক কষেছিল জঙ্গিরা?

    এনআইএ-র জিজ্ঞাসাবাদ

    ২০১০ সালে কনস্টেবল পদে চাকরি পান সায়গল হোসেন। ২০১৬ থেকে অনুব্রতর ছায়াসঙ্গী হিসেবে সর্বত্র দেখা যেতে থাকে সায়গল হোসেনকে। আর তারপরই তাঁর এই উত্থান। গরু পাচার, কয়লা পাচার-এর পর এবার জিলেটিন স্টিক উদ্ধার। বিস্ফোরকের কারবারিদের সঙ্গেও কি সায়গল হোসেনের (Saigal Hossain) যোগাযোগ ছিল? প্রভাবশালী যোগ ছাড়া কি এই বিস্ফোরকের কারবার চলতে পারে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই সায়গলকে জেরা করে এনআইএ। ৫ ঘণ্টা ধরে চলে সেই জেরা-পর্ব।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • IPL 2024: ‘চিরদিনের অধিনায়ক’ রোহিতকে নিয়ে আবেগঘন পোস্ট! মুম্বই ইন্ডিয়ান্সের নয়া নেতা হার্দিক

    IPL 2024: ‘চিরদিনের অধিনায়ক’ রোহিতকে নিয়ে আবেগঘন পোস্ট! মুম্বই ইন্ডিয়ান্সের নয়া নেতা হার্দিক

    মাধ্যম নিউজ ডেস্ক: রোহিত শর্মাকে নেতৃত্ব থেকে সরিয়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স। নতুন অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়ার নাম ঘোষণা করা হয়েছে। যা তোলপাড় ফেলেছে ক্রিকেট মহলে। সামাজিক মাধ্যমে অনেকেই রোহিতের পাশে দাঁড়িয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সমালোচনায় মুখর। প্রশ্ন উঠছে, এমন কী ঘটল রোহিতকে সরিয়ে অধিনায়ক করা হল হার্দিককে? যদিও রোহিতকে নিয়ে আবেগঘন পোস্ট করেছে মুম্বই-ও। সোশ্যাল সাইটে মুম্বই ইন্ডিয়ান্সের তরফে একটি ভিডিও পোস্ট করে রোহিতের উদ্দেশে লেখা হয়েছে,’তুমি আমাদের চিরদিনের অধিনায়ক’ ।

    ভবিষ্যত পরিকল্পনা

    আসলে পুরো ব্যাপারটি পূর্ব পরিকল্পিত এবং ভবিষ্যতের দিকে তাকিয়ে। রোহিতকে নেতৃত্ব থেকে সরিয়ে বা রোহিতের সরে দাঁড়ানোর স্ক্রিপ্ট লেখা হয়ে গিয়েছিল ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারত হারার পরেই। কারণ, রোহিতের বয়স এখন ৩৬। তিনি আর একদিনের ক্রিকেটে খেলবে বলে মনে হয় না। অনিশ্চিত টি-২০ আন্তর্জাতিক কেরিয়ারও। জুনে টি-২০ বিশ্বকাপ খেলে তিনি সাদা বলের ক্রিকেটকে বিদায় জানাতে পারেন। এমনকী শোনা যাচ্ছে, ২০২৪-এ তাঁর শেষ আইপিএল। তাই সময়ে থাকতেই নেতৃত্বের ব্যাটন হাত বদল হওয়াই স্বাভাবিক। যা প্রবল ভাবেই চাইছিল মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু লোক চক্ষুরও তো ব্যাপার থাকে। রোহিতের নেতৃত্বেই মুম্বই পাঁচবারের চ্যাম্পিয়ন। এমন এক সফল নেতাতে এভাবে অধিনায়কের পদ থেকে এক তরফাভাবে সরানোর সাহস কোনও ফ্র্যাঞ্চাইজি চাইবে না। 

    সরতে চাইছিলেন রোহিত!

    আসলে রোহিত নিজেই কি সরতে চাইছিলেন? বিশেষজ্ঞদের অনুমান, সম্মান থাকতেই রাজ্যপাট অন্য কারও হাতে তুলে দিতে চাইছিলেন রোহিত। আর সেক্ষেত্রে হার্দিকই ছিল সেরা বিকল্প। তাই গুজরাট থেকে হার্দিককে ফিরিয়ে আনা ছিল এই পরিকল্পনারই অঙ্গ। কারণ, হার্দিক ছিলেন গুজরাট টাইটান্সের অধিনায়ক। ১৫ কোটির বিনিময়ে তিনি মুম্বই ইনিডয়ান্সে ফিরলেন ঠিকই, কিন্তু তাঁকে নেতৃত্ব তো ছাড়তে হবে। তাই হার্দিকের সঙেগ চুক্তিতেই বলা হয়েছিল রোহিতের পরেই তিনি হবেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক। রোহিত থাকতেই তাঁর হাতে নেতৃত্বভার এভাবে সঁপে দেওয়া বড়ই দৃষ্টিকটূ। কিন্তু পেশাদার ক্রিকেটে সবই সম্ভব। একদিন হার্দিক আইপিএলে শুরু করেছিলেন রোহিতের নেতৃত্বে। কালের নিয়মে এবার হার্দিকের নেতৃত্ব খেলবেন রোহিত। 

    আরও পড়ুন: আর কেউ পরতে পারবেন না ধোনির জার্সি! মাহির ৭ নম্বর জার্সি সংরক্ষণ বিসিসিআই-এর

    নেতা হার্দিক

    হার্দিকের মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হওয়ার পিছনে রয়েছে আরও একটি অঙ্ক রয়েছে। ফিট থাকলে আগামীতে সাদা বলের ক্রিকেটে ভারতীয় দলের অধিনায়ক হওয়ার সম্ভাবনা হার্দিকেরই। আর যে কোনও ফ্র্যাঞ্চাইজি চাইবে ভারতীয় দলের অধিনায়ক খেলুক তাঁর দলেই। তাতে ব্র্যান্ড ভ্যালু যে অনেকটাই বাড়বে। আখেরে, আবেগ, ভালো ক্রিকেটের থেকে কোটিপতি লিগে অর্থই সবার আগে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Higher Secondary Exam: বদলাচ্ছে উচ্চমাধ্যমিকের সিলেবাস! প্রশ্ন ফাঁস রুখতে ১১ বছর পর নয়া নিয়ম সংসদের

    Higher Secondary Exam: বদলাচ্ছে উচ্চমাধ্যমিকের সিলেবাস! প্রশ্ন ফাঁস রুখতে ১১ বছর পর নয়া নিয়ম সংসদের

    মাধ্যম নিউজ ডেস্ক: বদলাচ্ছে উচ্চমাধ্যমিকের (Higher Secondary Exam) সিলেবাস। ৪৭ টি বিষয়ে সিলেবাস পরিবর্তনে উদ্যোগী উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। একই সঙ্গে পরীক্ষার প্রশ্নপত্রেও পরিবর্তন আনা হচ্ছে। নিরাপত্তার কথা মাথায় রেখে কড়া পদক্ষেপ করতে চলেছে সংসদ। সূত্রের খবর, প্রতিটি প্রশ্নপত্রে থাকবে একটি ক্রমিক নম্বর। এই নিয়েই হতে চলেছে উচ্চ পর্যায়ের বৈঠক। শনিবার বেলা ১ টা থেকে এই বৈঠক হওয়ার কথা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের বিদ্যাসাগর ভবনে। বৈঠকে শিক্ষা সংসদের সভাপতি-সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বিষয় বিশেষজ্ঞরা থাকবেন বলে জানা যাচ্ছে। 

    সিলেবাসে বদল

    আগামী বছর থেকে উচ্চমাধ্য়মিকের পাঠ্যসূচিতে আসতে পারে ডেটা সায়েন্স (Data Science) ও আর্টিফিশায়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence) বা এআই।  যদিও এই দুই বিষয় নিয়ে পড়াশোনার পরিকাঠামো বাংলার স্কুলগুলিতে কতটা আছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। এছাড়াও ১১ বছর বাদে একাধিক বিষয়ের সিলেবাস পরিবর্তন হতে চলেছে। অন্যদিকে এবারই আবার একাদশ ও দ্বাদশে আসছে সেমেস্টার সিস্টেম। চালু হতে পারে ওএমআর সিটও। সূত্রের খবর, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের পরীক্ষা মোট ২ দফায় হতে চলেছে। 

    প্রশ্নপত্রে পরিবর্তন

    এবছর থেকেই প্রশ্নপত্র ফাঁস রুখতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে উচ্চ মাধ্যমিক (Higher Secondary Exam) শিক্ষা সংসদ। এবছর প্রশ্নপত্রে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ একটি ক্রমিক নম্বর উল্লেখ করবে। যে ক্রমিক নম্বর প্রত্যেকটি প্রশ্নপত্রই থাকবে। শুধু তাই নয় সেই ক্রমিক নম্বর থাকবে সিরিয়ালি। অর্থাৎ কোন প্রশ্নপত্র কোন পরীক্ষার কেন্দ্রে, কোন পরীক্ষার ঘরে থাকছে তা সহজেই চিহ্নিত করা যাবে। আগামী বছরের ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। যা চলবে ২৯ তারিখ পর্যন্ত। ইতিমধ্যেই যার প্রস্তুতি শুরু করে দিয়েছে সংসদ। সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে নিরাপত্তায়। 

    আরও পড়ুন: কলকাতার তাপমাত্রা ১৪ ডিগ্রি! কনকনে ঠান্ডা পশ্চিমে, কতদিন থাকবে শীতের দাপট?

    প্রশ্ন ফাঁস রুখতে পদক্ষেপ

    প্রশ্ন ফাঁস থেকে শুরু করে পরীক্ষায় নকল আটকাতে কমিশন একরকম বদ্ধপরিকর। সেই লক্ষ্যে একাধিক পদক্ষেপ করা হচ্ছে। প্রশ্নপত্রে সিরিয়াল নম্বর থাকা তারই অঙ্গ বলে মনে করা হচ্ছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গিয়েছে মূলত ছাত্র-ছাত্রীদের পরীক্ষার সময় সিরিয়ালি দেওয়া হবে প্রশ্নপত্র। অর্থাৎ ক্রমিক নম্বর অনুযায়ী ছাত্রছাত্রীদের দিতে হবে প্রশ্নপত্র। সম্প্রতি উচ্চ মাধ্যমিক (Higher Secondary Exam) শিক্ষা সংসদের তরফে একাধিক জেলায় পর্যালোচনামূলক বৈঠক করা হয়েছে। সেই বৈঠকে বিভিন্ন জেলার আধিকারিকদের এই নির্দেশ দেওয়া হয়েছে। প্রশ্নপত্র ক্রমিক নম্বর অনুযায়ী না দিলে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের বিরুদ্ধেও পদক্ষেপ নেবে সংসদ।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Weather Update: কলকাতার তাপমাত্রা ১৪ ডিগ্রি! কনকনে ঠান্ডা পশ্চিমে, কতদিন থাকবে শীতের দাপট?

    Weather Update: কলকাতার তাপমাত্রা ১৪ ডিগ্রি! কনকনে ঠান্ডা পশ্চিমে, কতদিন থাকবে শীতের দাপট?

    মাধ্যম নিউজ ডেস্ক: শীত পড়েছে শহরে। হাসি ফুটেছে শীতবিলাসীদের মুখে। শনিবার ফের ১৪ ডিগ্রির ঘরে নামল কলকাতার তাপমাত্রা। ভোর থেকেই ঠান্ডা হাওয়ার দাপট আর পরিষ্কার আকাশের কারণে শীতের আমেজ ভরপুর শহরে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার এখনও পর্যন্ত মরশুমের শীতলতম দিন। আরও বেশ কিছুদিন শীত চলবে বলেই জানিয়েছে হাওয়া অফিস (Weather Update)।

    এখনও পর্যন্ত শীতলতম

    আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Update) বলছে আগামী সপ্তাহে আরও নামবে পারদ। মঙ্গল ও বুধবার তাপমাত্রা আরও দু ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে। এবার লম্বা শীতের স্পেল জারি থাকবে বাংলায়। কলকাতায় আজ তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। যা এখনও পর্যন্ত মরশুমের শীতলতম। দিনের তাপমাত্রাও স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কমে ২৪.৬ ডিগ্রি। আজ, সারাদিন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকবে। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৪৩ থেকে ৯৪ শতাংশ। রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা নামল ১০ বা ৯ এর ঘরে।

    ফের পশ্চিমী ঝঞ্ঝা

    তবে, মৌসম ভবন জানাচ্ছে, আরব সাগরে ঘূর্ণাবর্ত সঞ্চালনের জেরে ১৬ ডিসেম্বর, শনিবার পশ্চিমী ঝঞ্ঝা প্রভাব ফেলবে দেশের আবহাওয়ায়। তবে এই পশ্চিমী ঝঞ্ঝা পেরিয়ে গেলেই আগামী ২০ ডিসেম্বর বুধবার থেকে রাজ্যে রাজ্যে আরও বেশি পারদ পতনের সম্ভাবনা রয়েছে। মোটের উপর শীতের অনুকূল পরিস্থিতি সারা দেশেই। আগামী কয়েকদিনে উত্তর ভারত, মধ্য ভারত ও পূর্ব ও পশ্চিম ভারতে তাপমাত্রা কমবে। উত্তর-পশ্চিম ভারতের সমতলের রাজ্যগুলিতে তাপমাত্রা ৬ ডিগ্রি পর্যন্ত নামতে পারে।

    আরও পড়ুুন: রেশন দুর্নীতির তদন্ত নিয়ে রাজ্য পুলিশের ডিজিকে পরামর্শ-চিঠি ইডির

    উত্তরবঙ্গের আবহাওয়া

    দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য এলাকা ছাড়া আর কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা এই মুহূর্তে নেই। ফের তুষারপাতের সম্ভাবনা সিকিমে এবং তার প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের উঁচু এলাকায়। সোম মঙ্গলবার তুষারপাতের সম্ভাবনা বেশি। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। সিকিমেও কুয়াশার প্রভাব বজায় থাকবে। কুয়াশার সম্ভাবনা প্রবল পার্বত্য জেলা ও কোচবিহারে। তুষারপাত ও হালকা বৃষ্টির পর উত্তরবঙ্গের তাপমাত্রা এবার ক্রমশ  নিম্নমুখী। সমতলের জেলাগুলিতে মঙ্গল, বুধবার পর্যন্ত তাপমাত্রা একই রকম থাকবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India Women vs England Women: বাংলার দীপ্তির দাপটে ধরাশায়ী ইংল্যান্ড, বড় রানের লিড ভারতের

    India Women vs England Women: বাংলার দীপ্তির দাপটে ধরাশায়ী ইংল্যান্ড, বড় রানের লিড ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: মুম্বইয়ের মাঠে দাপট দেখালেন বাংলার দীপ্তি। ইংল্যান্ডের মহিলা দলের বিরুদ্ধে ৫ উইকেট নিলেন দীপ্তি শর্মা। দীপ্তির স্পিনের ভেলকিতে দ্বিতীয় দিনেই চালকের আসনে ভারত। দীপ্তির দাপটে প্রথম ইনিংসে ২৯২ রানে পিছিয়ে পড়ে ইংল্যান্ড। আপাতত ম্যাচে চালকের আসনে ভারত (India Women vs England Women)। যা পরিস্থিতি তাতে কোনও অঘটন না ঘটলে তৃতীয় দিনেই ম্যাচ শেষ হয়ে যেতে পারে।

    দুরন্ত দীপ্তি

    প্রথম দিন ব্যাট করতে নেমে ৪০০ রান পার করেছিল ভারত। দ্বিতীয় দিনের শুরুতে তার সঙ্গে খুব বেশি রান যোগ হয়নি। ব্যাট হাতেও রান পেয়েছেন দীপ্তি। সাত নম্বরে ব্যাট করতে নেমে ৬৭ রান করেন তিনি। প্রথম ইনিংসে ৪২৮ রান করে ভারত। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট পড়তে থাকে ইংল্যান্ডের। একমাত্র ন্যাট শিভার-ব্রান্ট ছাড়া কেউ রান পাননি। ট্যামি বিউমন্ট, সোফিয়া ডাঙ্কলি, হেদার নাইটের মতো অভিজ্ঞ ব্যাটারেরা সুবিধা করতে পারেননি। ভারতীয় বোলারদের মধ্যে সবার শেষে বল করতে যান দীপ্তি। তারপরই চমক। ইংল্যান্ডের মিডল ও লোয়ার অর্ডারকে সাজঘরে ফেরান তিনি। ৫.৩ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৫টি উইকেট নেন তিনি। দীপ্তির দাপটে ৩৫.৩ ওভারে ১৩৬ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। এই পারফরম্যান্সের ফলে মহিলাদের টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয়দের সেরা বোলিং পরিসংখ্যানে জায়গা করে নিলেন দীপ্তি শর্মা।

    ভারতের রেকর্ড

    টেস্টের ইতিহাসে চতুর্থ ইনিংসে এর আগে সর্বোচ্চ লক্ষ্য ছিল ৪১০ রান। ১৯৯৮ সালে পাকিস্তানকে সেই লক্ষ্য দিয়েছিল শ্রীলঙ্কা। দ্বিতীয় দিনের শেষে ভারত এগিয়ে রয়েছে ৪৭৮ রানে। অর্থাৎ, চতুর্থ ইনিংসে ইংল্যান্ডের সামনে লক্ষ্য যাই হোক না কেন সেটা হবে মহিলাদের টেস্টের ইতিহাসে সর্বোচ্চ লক্ষ্য। দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ৬ উইকেটে ১৮৬। হরমনপ্রীত ৪৪ রানে ব্যাট করছেন। ইংল্যান্ডের দুই স্পিনার ভারতের ৬টি উইকেট নেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • MS Dhoni: আর কেউ পরতে পারবেন না ধোনির জার্সি! মাহির ৭ নম্বর জার্সি সংরক্ষণ বিসিসিআই-এর

    MS Dhoni: আর কেউ পরতে পারবেন না ধোনির জার্সি! মাহির ৭ নম্বর জার্সি সংরক্ষণ বিসিসিআই-এর

    মাধ্যম নিউজ ডেস্ক: সংরক্ষিত করা হচ্ছে মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) ৭ নম্বর জার্সি। যা পরে বছরে পর বছর তিনি ভারতের হয়ে খেলেছেন। এবার থেকে টিম ইন্ডিয়ার কোনও ক্রিকেটার আর ৭ নম্বর জার্সি পরে খেলতে পারবেন না। এমনই সিদ্ধান্ত নিল বিসিসিআই। এর আগে শচীন তেন্ডুলকরের সম্মানে ১০ নম্বর জার্সি একইভাবে সংরক্ষিত করা হয়েছিল।

    ধোনিকে সম্মান বিসিসিআই-এর

    ২০১৯ সালে ভারতের হয়ে শেষবার ৭ নম্বর জার্সি পরে মাঠে নেমেছিলেন মাহি। পরের বছর তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। তারপর অবশ্য ভারতীয় দলের কোনও ক্রিকেটারই ৭ নম্বর জার্সি পরেননি। যা মূলত ধোনিকে সম্মান জানাতেই। এবার সরকারিভাবে বোর্ড কর্তারা ধোনির (Mahendra Singh Dhoni)জার্সি সংরক্ষণের কথা ঘোষণা করল। বিসিসিআইয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতীয় টিম ম্যানেজমেন্টকে জানিয়ে দেওয়া হয়েছে, এখন থেকে ৭ নম্বর জার্সি আর ব্যবহার করা হবে না। তা সংরক্ষিত করা হচ্ছে। এই মুহূর্তে ৬০ নম্বর পর্যন্ত জার্সি দেওয়া হয়েছে। নবাগত কোনও ক্রিকেটার তার মধ্যে থেকে একটা বেছে নিতে পারবে। এই পরম্পরা চলে আসছে বহু কাল ধরেই।’ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও মহেন্দ্র সিং ধোনি এখনও আইপিএলে খেলছেন। চেন্নাই সুপার কিংসের সফল অধিনায়ক তিনি। তাঁর নেতৃত্বেই ভারত ২০১১ সালে শেষবার বিশ্বকাপ জিতেছিল। ২০১৩ সালে চ্যামিপয়ন্স ট্রফিও এসেছিল ধোনির হাত ধরেই।

    গুগলের মাহি-বন্দনা

    সাফলে্যর নিরিখে বর্তমান এবং অতীতের সব ক্যাপ্টেনের থেকে বহু যোজন এগিয়ে মাহি। তিনি যেন বিশ্ব ক্রিকেটের সপ্তম আশ্চর্য। তাই ধোনিকে অভিনব পন্থায় সম্মান জানিয়েছে গুগলও। টিম ইন্ডিয়া (Team India) হোক কিংবা আইপিএলে (IPL) চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings), ধোনি সবসময় ৭ নম্বর জার্সি পরে খেলে। কারণ তাঁর জন্ম ৭ জুলাই। সাত নম্বর মাসের সাত নম্বর দিন। সেই থেকেই তাঁর জার্সি নম্বর সাত। চেন্নাইয়ে তাঁকে ‘থালা’ বলে ডাকা হয়। তামিল ‘থালা’ শব্দের মানে ‘লিডার’। সম্প্রতি ধোনি-ভক্তরা সোশাল মিডিয়ায় একটি হ্যাশট্যাগ তৈরি করেছেন, ‘থালা ফর অ্যা রিজন’। সেই হ্যাশট্যাগে ছেয়ে গিয়েছে নেট দুনিয়া। সবাই নিজের সঙ্গে মাহির মিল খুঁজতে মরিয়া।

    ধোনির সঙ্গে মিল কলকাতা পুলিশের

    ধোনি ম্যানিয়ায় মজে রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। এর আগে দিল্লির গজোধর নামের এক ছাত্র পরীক্ষার উত্তরপত্রে ‘থালা’ লিখেছে। সেইজন্য ছেলেটিকে সাসপেন্ড করেছিল স্কুল কর্তৃপক্ষ। পশ্চিমবঙ্গ পুলিশের ধোনিপ্রেম অবশ্য বেশ অভিনব। ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গ পুলিশ। জন্ম ১৮৬১ সালে। আর পশ্চিমবঙ্গ পুলিশের এই জন্মলগ্নেই লুকিয়ে রয়েছে যাবতীয় সংখ্যাতত্ত্বের হিসেব নিকেশ। ১৮৬১-এর প্রতিটি সংখ্যাকে আলাদাভাবে যোগ করলে, ফলাফল আসছে ১+৮+৬+১ = ১৬। এর পর এই যোগফলের প্রতিটি সংখ্যাকে এবার আলাদাভাবে যোগ করা যাক। ১+৬ = ৭। এই সংখ্যাতত্ত্বের হিসেবেই ধোনির সঙ্গে নিজেদের জড়িয়ে ফেলেছে পশ্চিমবঙ্গ পুলিশ। রাজ্য পুলিশের X হ্যান্ডেলে সেই সংখ্যাতত্ত্বের হিসেব পোস্টও করা হয়েছে। সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লেখা হয়েছে, ‘থালা ফর আ রিজন’।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • India vs South Africa: সূর্য-যশস্বীর দুরন্ত ব্যাটিং! কুলদীপ-জাদেজার ঘূর্ণিতে কাহিল দক্ষিণ আফ্রিকা

    India vs South Africa: সূর্য-যশস্বীর দুরন্ত ব্যাটিং! কুলদীপ-জাদেজার ঘূর্ণিতে কাহিল দক্ষিণ আফ্রিকা

    মাধ্যম নিউজ ডেস্ক: সূর্যকুমার যাদবের দুরন্ত সেঞ্চুরি আর বল হাতে স্পিনার কুলদীপ যাদবের ৫ উইকেট, জোড়া ফলায় ছারখার দক্ষিণ আফ্রিকা। তৃতীয় টি-২০ ম্যাচে এডেন মার্করামদের ১০৬ রানে হারিয়ে টি-২০ সিরিজ ১-১ ব্যবধানে ড্র করল ভারত।

    চেনা ছন্দে ভারত

    টসে হেরে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২০১ রান তোলে টিম ইন্ডিয়া। তবে শুরুটা ভালো হয়নি। কেশব মহরাজ তৃতীয় ওভারে পর পর তুলে নেন শুভমান গিল ও তিলক ভার্মার উইকেট। তবে সেই ধাক্কা সামলে যশস্বী জয়সওয়ালের সঙ্গে তৃতীয় উইকেটে বড় পার্টনারশিপ গড়ে তোলেন অধিনায়ক সূর্যকুমার। তাঁর হাফ-সেঞ্চুরি পূর্ণ করতে লেগেছে ৩২টি বল। আর ৩৪ বলে অর্ধশতরান করেন যশস্বী। তবে বাঁহাতি ওপেনার ৬০ রানে আউট হলেও সূর্য ছিলেন চেনা মেজাজে। ৫৫ বলে টি-২০ কেরিয়ারের চতুর্থ শতরান করেন। যদিও পরের বলেই আউটন হয়ে যান তিনি। তবে এদিন রিঙ্কু সিংকে ফর্মে পাওয়া যায়নি। ১৪ রান করেই মাঠ ছাড়তে হয় তাঁকে। ব্যর্থ জিতেশ শর্মা ও রবীন্দ্র জাদেজাও।

    আরও পড়ুন: “সাজঘরে প্রধানমন্ত্রীর উপস্থিতি মনোবল ফিরিয়ে দেয়”, মোদি-তে মুগ্ধ শামি

    কুলদীপের পাঁচ উইকেট

    গত ম্যাচে ঝড়ের গতিতে রান তুলে ম্যাচ জিতেছিল দক্ষিণ আফ্রিকা। মনে করা হয়েছিল, বৃহস্পতিবারও সেভাবেই শুরু করবেন রেজা হেনরিকরা। কিন্তু ভুল শুধরে ভারতীয় পেসাররা এদিন দুর্দান্ত পারফর্ম করেন। পর পর উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। সেই সুযোগ কাজে লাগান স্পিনার কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা। মাত্র ২.৫ ওভার হাত ঘুরিয়ে ১৭ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়েছেন কুলদীপ। জাদেজার সংগ্রহ ৩ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট। তার ফলে ১৩.৫ ওভারে ৯৫ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

    এই জয় শুধু ভারতকে সিরিজ বাঁচাতে সাহায্য করল না, সেই সঙ্গে ওয়ান ডে এবং টেস্ট সিরিজের আগে মনোবল অনেকটাই বাড়িয়ে দিল। এমন পারফরম্যান্স মেলে ধরতে পারলে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জিততে না পারার আক্ষেপ হয়তো এবার দূর হবে ভারতীয় দলের।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • KKR: আইপিএলে নাইটদের ব্যাটন শ্রেয়সের হাতেই! সহকারী হলেন কে?

    KKR: আইপিএলে নাইটদের ব্যাটন শ্রেয়সের হাতেই! সহকারী হলেন কে?

    মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএল (IPL 2024) শুরুর চার মাস আগে অধিনায়কের নাম ঘোষণা করল কেকেআর (KKR)। বেগুনি জার্সিতে আবার নেতা হয়ে ফিরছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। গত মরসুমে চোটের কারণে শ্রেয়স খেলতে না পারায় নাইটদের ব্যাটন ছিল নীতীশ রানার হাতে। 

    নাইট-নেতা শ্রেয়স

    বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের সিইও বেঙ্কি মাইসোর নতুন অধিনায়কের নাম ঘোষণা করেন। তিনি জানান, শ্রেয়স আগামী মরসুমে দলের অধিনায়ক হবেন। নীতীশ হবেন তাঁর সহকারী। বেঙ্কি বলেন, ‘‘চোটের কারণে ২০২৩ সালের আইপিএল (IPL 2024)  খেলতে পারেনি শ্রেয়স। এটা দুর্ভাগ্যজনক। তবে এ বার ও খেলবে। আমরা খুশি যে আবার নেতৃত্বে ফিরেছে শ্রেয়স। যে ভাবে ও চোট সারিয়ে ফিরেছে তা শ্রেয়সের দৃঢ় মানসিকতার পরিচয় দেয়।’’

    গম্ভীর-শ্রেয়স আলোচনা

    ২০২২ সালের আইপিএল (IPL) মরসুমে শ্রেয়সকেই নেতা করা হয়েছিল। কিন্তু গত মরসুমে চোটের কারণে আইপিএল থেকে সরে দাঁড়াতে হয়েছিল মুম্বইয়ের ক্রিকেটারকে। এবার শ্রেয়স ফিরতে তাঁকেই দলের অধিনায়ক করা হয়েছে। গত মরসুমের অধিনায়ক নীতীশ হয়েছেন সহ-অধিনায়ক। গম্ভীর মেন্টর হয়ে আসার পর শ্রেয়সের সঙ্গে বেশ কয়েক দফা আলোচনাও করেছেন। কীভাবে সাজানো হবে টিম, নিলামে কাদের দিকে নজর রাখা হবে, এই সমস্ত সিদ্ধান্তই শ্রেয়সকে সঙ্গে নিয়েই গৌতম নিয়েছেন। গম্ভীরের টার্গেট কেকেআরকে আবার ট্রফির আলোয় ফেরানো। আর সেটা যে শ্রেয়সের মতো অভিজ্ঞ এবং পরিণত ব্যাটার ও ক্যাপ্টেনই করতে পারেন, ভালোই জানেন কেকেআর মেন্টর।

    আরও পড়ুন: নিলামে নজর গম্ভীরের! শ্রেয়স না নীতীশ, আইপিএলে নাইট অধিপতি কে?

    শ্রেয়সের লক্ষ্য

    আইপিএলের মঞ্চে ফিরতে পেরে খুশি শ্রেয়স। বর্ডার-গাভাসকর ট্রফিতে চোট পাওয়ার পর দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয় শ্রেয়স আইয়ারকে। নাইট (KKR) অধিপতি শ্রেয়স বলেছেন, ‘গত মরসুমে আমাদের একাধিক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল। চোটের কারণে আমার ছিটকে যাওয়া তার মধ্যে একটা। আমার অবর্তমানে নীতীশ চমৎকার ক্যাপ্টেন্সি করেছে। শুধু তাই নয়, সামনে থেকে দলের নেতৃত্ব দিয়েছিল। ওকে ভাইস ক্যাপ্টেন হিসেবে রেখে দেওয়ায় আমি যথেষ্ট খুশি। এতে আখেরে আমাদের টিমেরই লাভ হল। আমাদের এই জুটি আগামী মরশুমে দলকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে।’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Sikkim Snowfall: তুষারপাতে অবরুদ্ধ সিকিম! বরফ কেটে হাজারের বেশি পর্যটককে উদ্ধার ভারতীয় সেনার

    Sikkim Snowfall: তুষারপাতে অবরুদ্ধ সিকিম! বরফ কেটে হাজারের বেশি পর্যটককে উদ্ধার ভারতীয় সেনার

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের মানবিকতার পরিচয় দিল ভারতীয় সেনা। প্রবল ঠান্ডায় পর্যটকদের নিজেদের ক্যাম্প ছেড়ে দিলেন সেনা জওয়ানরা। তুষারপাতে আটকে থাকা হাজার পর্যটক বুধবার সারা রাত কাটালেন সেনা ছাউনিতে। পূর্ব সিকিমের বিভিন্ন এলাকায় এতটাই ভারী তুষারপাত (Heavy Snowfall in Sikkim) হয়েছে যে বিস্তৃর্ণ এলাকার সঙ্গে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন। ভারতীয় সেনার ত্রিশক্তি কর্পস বাহিনীর (Indian Army’s Trishakti Corps) তরফে বুধবার সারাদিন ধরে পূর্ব সিকিমের বিভিন্ন এলাকায় উদ্ধারকাজ চালিয়ে হাজারের বেশি পর্যটককে উদ্ধার করা হয়েছে। 

    সেনা ছাউনিতে পর্যটকরা

    সিকিমে ঘুরতে গিয়ে অনেক পর্যটক তুষারপাতের মধ্যে আটকে পড়েছেন। তাঁদের উদ্ধার করতে আসরে নেমেছেন সেনা জওয়ানরা। পূর্ব সিকিমে উচু পার্বত্য এলাকা থেকে ১০০০-র বেশি পর্যটককে বুধবার সন্ধ্যায় উদ্ধার করেছে ভারতীয় সেনা। বৃহস্পতিবার সকালেও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে সেনা। তুষারপাত বিপর্যস্ত এলাকা থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসা হচ্ছে পর্যটকদের। সেনা ছাউনিতেই রাত্রিবাস করেন পর্যটকেরা। সেখানেই পর্যটকদের জন্য গরম জামা-কাপড়, খাবার-দাবার ও প্রয়োজনীয় চিকিৎসার বন্দোবস্ত করেছে ভারতীয় সেনা। আজ, বৃহস্পতিবারের মধ্যে আটকে পড়া সমস্ত পর্যটককে উদ্ধার করা সম্ভব হবে বলেই প্রত্যশা ভারতীয় সেনার। 

    আটকে গাড়ি

    একাধিক স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ভারী তুষারপাতের জন্য সিকিমের বিভিন্ন পর্যটনস্থলগুলিতে প্রায় ৪০০-র বেশি গাড়ি আটকে পড়েছিল। ভয়ঙ্কর শৈত্য প্রবাহও চলছে সিকিমের বিস্তীর্ণ এলাকা জুড়ে। সিকিমের রাজধানী গ্যাংটকেও বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ ডিগ্রি সেলসিয়াস। বরফের চাদরে ঢেকেছে উত্তর সিকিম। লাচেন, লাচুং ও পেলিং বরফের তলায়। এরই সঙ্গে বুধবার সেখানে হয় শিলাবৃষ্টিও। 

    আরও পড়ুন: মধ্যপ্রদেশে ধর্মীয়স্থানে নিষিদ্ধ মাইক, মুখ্যমন্ত্রী হয়েই বড় নির্দেশ মোহনের

    তুষারপাত দার্জিলিংয়ে

    কনকনে ঠান্ডায় কাঁপছে দার্জিলিংয়ের পাহাড়ও। এদিন তুষারপাত হয় দার্জিলিংয়ের সান্দাকফু ও সীমান্ত এলাকাতেও। সামনেই বড়দিন। তার আগে সান্দাকফুতে তুষারপাত শুরু হয়েছে তাতে পর্যটকদের ভিড় আরও বাড়বে বলেই মনে করছেন পর্যটন ব্যবসায়ীরা। এদিকে মিরিক এলাকায় শিলাবৃষ্টিরও খবর পাওয়া গিয়েছে। তুষারপাত হয়েছে টংলু, ফালুটেও।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share