Author: শুভ্র চট্টোপাধ্যায়

  • IPL Auction 2024: স্টার্কের পিছনে বিপুল অর্থ বিনিয়োগ! কী ভাবছে কেকেআর?

    IPL Auction 2024: স্টার্কের পিছনে বিপুল অর্থ বিনিয়োগ! কী ভাবছে কেকেআর?

    মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএল নিলামে (IPL Auction 2024) মিচেল স্টার্ককে রেকর্ড ২৪.৭৫ কোটি টাকা দিয়ে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। এই ঘটনা তোলপাড় ফেলেছে ক্রিকেট মহলে। কারণ, আইপিএলে এর আগে কখনও একজন ক্রিকেটারের পিছনে এত টাকা ঢালেনি কোনও ফ্র্যাঞ্চাইজি। তাই প্রশ্ন উঠছে, স্টার্কের পিছনে বিপুল অর্থ বিনিয়োগ কি সঠিক সিদ্ধান্ত? এর উত্তর দেবে সময়। তবে কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ একটু বেশিই আগ্রাসী হয়ে উঠেছিলেন নিলামের টেবিলে। 

    ম্যাচ উইনার স্টার্ক

    স্টার্ক একজন দক্ষ পেসার। উইকেট নিয়ে ম্যাচ ঘোরাতে পারে। বলা ভালো ম্যাচ উইনার। তাছাড়া ইডেনের পিচে যেহেতু বিগত কয়েক বছর ধরে পেসাররা সুবিধা পাচ্ছেন, তাই ঘরের মাঠে পয়েন্ট বাড়িয়ে নেওয়ায় চোখ নাইট রাইডার্সের। সেই পরিকল্পনা বাস্তবায়িত করতেই বাঁহাতি স্টার্ককে পেতে মরিয়া হয়ে উঠেছিল শাহরুখ খানের দল। স্টার্ক নিজেও বেশ উত্তেজিত। তিনি ভিডিও বার্তায় নাইট রাইডার্স সমর্থকদের মুখে হাসি ফোটানোর প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু অতীতে দেখা গিয়েছে, যে প্রত্যাশা নিয়ে ক্রিকেটারদের পিছনে মোটা অর্থ খরচ করা হয়, তা বাস্তবে সফল হয় না। স্টার্ক এক্ষেত্রে ব্যাতক্রমী হতে পারেন কিনা সেটাই দেখার। 

    পেস আক্রমণকে ঢেলে সাজানোই লক্ষ্য

    নিলামের টেবিলে শাহরুখ খানের দল বসেছিল ৩২ কোটি টাকা নিয়ে। যার ৮০ শতাংশই চলে গিয়েছে স্টার্ককে কিনতে। চেতন সাকারিয়া সহ আরও বেশ কয়েকজন ক্রিকেটারকে নিয়েছে নাইট রাইডার্স। যা খুবই কম দামে। তবে স্টার্কের পিছনে এত অর্থ ঢালার পিছনে অনেকগুলি কারণ রয়েছে। আসলে, গৌতম গম্ভীর মেন্টর হয়ে আসার পরেই দলের পেস আক্রমণকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছিলেন। তাই ছেড়ে দেওয়া হয়েছিল শার্দূল ঠাকুর, টিম সাউদির মতো পেসারদের। তার বদলে ম্যাচ উইনার পেসার খুঁজছিল কেকেআর। স্টার্ককে নিয়ে সেই লক্ষ্য কিছুটা সফল। কেকেআর সিইও বেঙ্ক মাইসোরের কথায়, ‘হাতে যে টাকা থাকে তা খরচ করার লক্ষ্য থাকে সকলের। তবে সেটা কীভাবে খরচ করা হবে তা একেবারেই ফ্র্যাঞ্চাইজিদের নিজস্ব বিষয়। আমারা একটা পরিকল্পনা নিয়ে এগোচিছলাম। অনেক ক্রিকেটার টার্গেট ছিল। কিন্তু সেগুলি হয়নি। তাই স্টার্ককে আমরা হাতছাড়া করতে চাইনি। হাতে এখন ৬ কোটি আছে। আর কিছু ক্রিকেটারকে নেওয়া হবে।’

    আরও পড়ুন: রেকর্ড মূল্যে কলকাতায় স্টার্ক! আইপিএল নিলামে আর কোন দলে কে?

    পেস আক্রমণ শুধুই স্টার্ক নির্ভর

    তবে মনে রাখতে হবে কেকেআরের পেস আক্রমণ শুধুই স্টার্ক নির্ভর হয়ে পড়ল। পাশে তেমন কোনও বড় নাম নেই। যাঁরা অন্য প্রান্ত থেকে সাপোর্ট দিতে পারবেন নতুন বলে। তাই স্টার্কের উপর চাপ থাকবে। প্রবল চোট প্রবণ অজি ক্রিকেটারটি। নিলামের টেবিলে ঝড় তুলে অন্য ফ্র্যাঞ্চাইজিদের মুখে ঝামা ঘষে দিতে সফল কেকেআর। তবে আইপিএলের পর হিসাব মেলাবেন শাহরুখ খান। এর পরেও তাঁর দল খেতাব জিততে না পরেলও সেই ফাটা রেকর্ড বাজানো হবে, ‘হার কে ভি জিতনে বালো কো বাজিগর ক্যাহ তা হ্যায়।’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • Covid-19 in India: ষাটোর্ধ্বদের মাস্ক বাধ্যতামূলক! দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘পিরোলা’, সতর্ক স্বাস্থ্য মন্ত্রক

    Covid-19 in India: ষাটোর্ধ্বদের মাস্ক বাধ্যতামূলক! দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘পিরোলা’, সতর্ক স্বাস্থ্য মন্ত্রক

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশে ফের করোনার রক্তচক্ষু। কোভিড (Covid-19 in India) আক্রান্তের সংখ্যা প্রায় ২০০০-এর কাছে। তবে এখনই আতঙ্কিত হতে দেশবাসীকে নিষেধ করছে স্বাস্থ্য মন্ত্রক। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে, সংক্রমণ বাড়ছে ঠিকই তবে তা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। দক্ষিণের রাজ্য কেরলেই দাপট দেখাচ্ছে করোনা। সব চেয়ে আতঙ্ক-ছড়ানো ভ্যারিয়েন্ট হয়ে দাঁড়িয়েছে ‘পিরোলা’ ওরফে ‘বিএ.২.৮৬’ (BA.2.86 or Pirola)। দেখা গিয়েছে, শীত পড়তেই এ বছর বেড়ছে করোনার (Corona Virus) দাপট। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায়  নতুন করে ৩৩৫ জন কোভিড -১৯-এ সংক্রমিত হয়েছেন।

    কেরলে বাড়ছে করোনা

    কেরলে প্রতিদিনই বেড়ে চলেছে সংক্রমণ। দক্ষিণের এই রাজ্যে কোভিডের (Covid-19 in India) নতুন উপরূপ জেএন.১ ধরা পড়ার পর থেকেই ওই রাজ্য তো বটেই, কেরলের সীমানালাগোয়া কর্নাটকের জেলাগুলিতেও এ বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে কর্নাটক সরকার ষাটোর্ধ্বদের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করেছে রাজ্যে। এ ছাড়াও যাঁদের কোমর্বিডিটি রয়েছে, তাঁদের ক্ষেত্রেও মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।

    দেশে জেএন.১ ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগীর হদিস মিলেছে সম্প্রতি। কোভিডের এই ভ্যারিয়েন্ট জাপান, কোরিয়াতে আতঙ্ক ছড়িয়েছে। এই আবহে কেন্দ্রীয় সরকার সতর্ক থাকার নির্দেশ দিয়েছে দেশের সব রাজ্যগুলিকে। নিয়মিতভাবে জেলাভিত্তিক করোনা পরীক্ষার রিপোর্ট পর্যবেক্ষণ করতে বলা হয়েছে রাজ্য সরকারগুলিকে। অবশ্য সরকার জানিয়েছে, সার্বিক ভাবে দেশে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা প্রায় ২০০০। এদিকে কেরলেই কোভিডের বাড়বাড়ন্ত তুলনামূলক ভাবে সবথেকে বেশি। এই আবহে কেরলের স্বাস্থ্য বিভাগের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। ১ থেকে ১৭ ডিসেম্বরের মধ্যে সেই রাজ্যে ১০ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। যার জেরে চিন্তা বাড়ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Calcutta High Court: হাইকোর্টের নির্দেশ মানবেন মুখ্যসচিব? এক দিনের মধ্যে হলফনামা দিতে বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

    Calcutta High Court: হাইকোর্টের নির্দেশ মানবেন মুখ্যসচিব? এক দিনের মধ্যে হলফনামা দিতে বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

    মাধ্যম নিউজ ডেস্ক: আলিপুরদুয়ারের মহিলা ঋণদানকারী সমিতির দুর্নীতি মামলায় আদালতের নির্দেশ মানার ইচ্ছা আদৌ রাজ্য সরকারের রয়েছে কি না, ২৪ ঘণ্টার মধ্যে তা জানাতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এই মামলার শুনানিতে সোমবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, মঙ্গলবার বিকেল ৩টের মধ্যে বিষয়টি হলফনামা দিয়ে জানাতে হবে রাজ্যের মুথ্যসচিবকে।

    আদালতের নির্দেশ

    উত্তরবঙ্গ মহিলা ঋণদান সমিতি দুর্নীতি মামলায় রাজ্যের মুখ্যসচিব কি কলকাতা হাইকোর্টের নির্দেশ মানবেন? সরাসরি সোমবার এই প্রশ্ন করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রসঙ্গত, উত্তরবঙ্গ মহিলা ঋণদান সমিতির দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। কিন্তু সিবিআইয়ের উপর মামলার চাপ তৈরি হওয়ায় রাজ্যের ১০ জন পুলিশ অফিসারকে ডেপুটেশনে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। একই সঙ্গে আদালত জানায়, ওই মামলার তদন্তকারীদের উত্তরবঙ্গে থাকা এবং যাতায়াতের বন্দোবস্ত করতে হবে রাজ্যকে।তদন্তের স্বার্থে ওই মামলায় রাজ্যের মুখ্যসচিবকে ওই নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। 

    কেন এই নির্দেশ

    প্রসঙ্গত, উত্তরবঙ্গ মহিলা ঋণদান সমিতির দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। কিন্তু সিবিআইয়ের উপর মামলার চাপ তৈরি হওয়ায় রাজ্যের ১০ জন পুলিশ অফিসারকে ডেপুটেশনে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। একই সঙ্গে আদালত জানায়, ওই মামলার তদন্তকারীদের উত্তরবঙ্গে থাকা এবং যাতায়াতের বন্দোবস্ত করতে হবে রাজ্যকে। তদন্তের স্বার্থে ওই মামলায় রাজ্যের মুখ্যসচিবকে ওই নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। প্রথমে ৩ নভেম্বর এবং পরে ৭ ডিসেম্বর আদালতের নির্দেশ জানানো হয় রাজ্যকে। কিন্তু সোমবারের শুনানিতে সিবিআই ফের জানায় এখনও রাজ্যের তরফে কোনও ব্যবস্থা করা হয়নি। এর পরই মুখ্যসচিবকে কড়া বার্তা দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

    আরও পড়ুন: বাংলার মৃৎশিল্পী জামালউদ্দিনের তৈরি শ্রীরামের মূর্তি বসবে অযোধ্যার রামমন্দিরে

    প্রসঙ্গত, আলিপুরদুয়ার মহিলা ঋণদান সমবায় সমিতিতে ২১ হাজার ১৬৩ জন মোট ৫০ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন বলে আবেদনকারী পক্ষের অভিযোগ ছিল হাইকোর্টে। টাকা জমা দেওয়ার সময় সমিতি জানিয়েছিল, ওই টাকা বাজারে ঋণ হিসাবে খাটানো হবে। কিন্তু পরে টাকা ফেরত পাওয়ার সময় হলে বিনিয়োগকারীরা জানতে পারেন, সমিতিই ‘বিলুপ্ত’ হয়ে গিয়েছে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Amitabh Bachchan: ক্রিকেটে বিনিয়োগ করলেন বিগ-বি! টেনসি বলের প্রতিযোগিতায় মুম্বই দলের মালিক অমিতাভ

    Amitabh Bachchan: ক্রিকেটে বিনিয়োগ করলেন বিগ-বি! টেনসি বলের প্রতিযোগিতায় মুম্বই দলের মালিক অমিতাভ

    মাধ্যম নিউজ ডেস্ক: সরাসরি ক্রিকেটের সঙ্গে যুক্ত হলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। শুরু হচ্ছে ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ (ISPL)। সেই টুর্নামেন্টে মুম্বই দলের মালিকানা কিনেছেন অমিতাভ। সোমবার অমিতাভ নিজেই এই খবর জানিয়েছেন ক্রিকেটপ্রেমীদের। আগামী বছরের আইপিএলের আগেই হবে এই প্রতিযোগিতা।

    দল কিনলেন অমিতাভ

    ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ বা আইএসপিএল হল টেনিস বলে ভারতের প্রথম টি-টেন টুর্নামেন্ট।  ছ’টি দল নিয়ে প্রথম পর্বের টুর্নামেন্ট আয়োজিত হবে মুম্বইয়ে। ২ থেকে ৯ মার্চ চলা এই টুর্নামেন্টে ১৯টি ম্যাচ খেলা হবে। মুম্বই ছাড়াও থাকবে হায়দরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, কলকাতা ও শ্রীনগর। অমিতাভের পাশাপাশি ক্রিকেট দল কিনেছেন অক্ষয় কুমার আর হৃতিক রোশনও। যথাক্রমে শ্রীনগর ও বেঙ্গালুরুর দল কেনেন তিনি। আর মুম্বইয়ের তারকাদের উপস্থিতি যোগ হতেই চর্চায় এসে গিয়েছে আইএসপিএল। টানটান উত্তেজনায় ভরা টি-১০ ক্রিকেট দেখতে পাবে দর্শকরা। 

    ক্রিকেটের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে উচ্ছ্বসিত ৮১ বছরের অভিনেতা। অমিতাভ (Amitabh Bachchan) নিজের ব্লগে লিখেছেন, ‘‘একটা নতুন দিন এবং একটা নতুন উদ্যোগ। মুম্বইয়ের মতো বিশেষ একটি দলের মালিক হিসাবে থাকতে পারাটা আমার কাছে সম্মানের। একটা দারুণ স্বপ্নময় ভবিষ্যতের জন্য নতুন প্রতিভা তুলে আনাই আমাদের প্রাধান্য।’’ অমিতাভের কথায়,”যাঁরা রাস্তায়, গলিতে ক্রিকেট খেলে থাকেন, তাঁদের জন্য নিজেদের দক্ষতার প্রমাণ দেওয়ার বড় মঞ্চ এই টুর্নামেন্ট। এবার পেশাদার মঞ্চে নিজেদের মেলে ধরার সুযোগ পাবেন টেনিস বলের ক্রিকেটারেরা।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Covid in India: ফের করোনা-আতঙ্ক! দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৩৫, মৃত্যু বেড়ে ৫ 

    Covid in India: ফের করোনা-আতঙ্ক! দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৩৫, মৃত্যু বেড়ে ৫ 

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশে ফের আতঙ্ক ছড়াচ্ছে করোনা। কোভিড (Covid-19) আক্রান্তের সংখ্যা ২০০০ ছুঁইছুঁই! গত কয়েক দিনে কোভিডে সংক্রমণ যে শুধু লাফিয়ে-লাফিয়ে বাড়ছে, তাই নয়, ঘটছে কোভিড-মৃত্যুও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ৩৩৫ জন কোভিড -১৯-এ সংক্রামিত হয়েছে। ফলে, চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা পৌঁছল ১,৭০১-এ। একই সময়ে কোভিডে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এরমধ্যে চারটি মৃত্যুই হয়েছে কেরলে। অপর মৃত্যুটি ঘটেছে উত্তর প্রদেশে। 

    বাড়ছে আক্রান্তের সংখ্যা

    এই বার কেরালাতেই প্রথম কোভিড সংক্রমণ ধরা পড়েছে। কর্নাটক সরকার ইতিমধ্যেই সমস্ত ব্যবস্থা করেছে। স্বাস্থ্য দফতরের তরফে দীনেশ গুন্ডু রাও জানিয়েছেন, মানুষের কাছে আবেদন করা হয়েছে, সকলে যেন সাবধানে থাকেন, আতঙ্ক না ছড়িয়ে যেন সমস্ত নিয়মকানুন প্রাথমিক ভাবে মেনে চলেন। আরও জানা গিয়েছ, একটা জরুরি বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআর (ICMR) জানিয়েছিল, কেরলের এক ৭৯ বছর বয়সী মহিলা কোভিড রোগীর দেহে কোভিড-১৯-এর সাব-ভেরিয়েন্ট জেএন.১ পাওয়া গিয়েছে। ওই মহিলা তিরুবনন্তপুরম জেলার কারাকুলামের বাসিন্দা। ৮ ডিসেম্বর জানা গিয়েছিল তিনি করোনা পজিটিভ। তার আগে, তাঁর শরীরে ইনফ্লুয়েঞ্জার মতো লক্ষণ ছিল। তবে, বর্তমানে তিনি সুস্থ হয়ে উঠেছেন। 

    আরও পড়ুন: মুম্বইয়ের হাসপাতালে ভর্তি বলিউড অভিনেত্রী কাজলের মা তনুজা, ভক্ত মহলে উদ্বেগ

    সতর্কবার্তা হু-এর

    এবার সব চেয়ে আতঙ্ক-ছড়ানো ভ্যারিয়েন্ট হয়ে দাঁড়িয়েছে ‘পিরোলা’ ওরফে ‘বিএ.২.৮৬’ (BA.2.86 or Pirola)। দেখা গিয়েছে, শীত পড়তেই এ বছর বেড়ছে করোনার দাপট। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায়  নতুন করে ৩৩৫ জন কোভিড -১৯-এ সংক্রমিত হয়েছেন! এর জেরে চিকিৎসাধীন করোনারোগীর সংখ্যাও বাড়ল। দেশবাসীকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। তবে শুধু ভারতে নয়, দুনিয়াজুড়েই বাড়ছে করোনার প্রকোপ। মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে বেশ কয়েকটি দেশে। সতর্কবার্তা জারি করেছে হু (WHO)। তবে কোভিডের নয়া ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বিগ্ন হু। সিঙ্গাপুর-সহ নানা দেশেই কোভিডের দাপট বাড়ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বড়দিনের সময়ে উৎসবের মরশুমে বিশেষ করে সতর্ক থাকতে বলা হয়েছে সাধারণ মানুষকে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Suicide at Eden Gardens: ইডেনের গ্যালারিতে যুবকের ঝুলন্ত দেহ! সিএবি কর্মীর পুত্রের মৃত্যু

    Suicide at Eden Gardens: ইডেনের গ্যালারিতে যুবকের ঝুলন্ত দেহ! সিএবি কর্মীর পুত্রের মৃত্যু

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রিকেটের নন্দন কাননে কালো ছায়া। সোমবার সকালে ইডেন গার্ডেন্স (Suicide at Eden Gardens) থেকে উদ্ধার হল এক যুবকের মৃতদেহ। মৃত যুবকের নাম ধনঞ্জয় বারিক। ইডেন্স গার্ডন্সের গ্যালারিতে ওই যুবকের দেহ ঝুলতে দেখা যায়। তদন্ত শুরু করেছে পুলিশ। 

    কী ঘটেছিল

    এদিন সকাল সাড়ে ৭টা নাগাদ ওই ঝুলন্ত দেহ দেখতে পেয়ে ইডেনের এক কর্মী খবর দেয় পুলিশকে। ইডেনে আসে ময়দান থানার পুলিশ। পুলিশ এসে দেহ উদ্ধার করেছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম ধনঞ্জয় বারিক। ২১ বছরের ওই যুবক আদতে ওড়িশার ভদ্রক জেলার বাসিন্দা। তাঁর বাবা গণেশ চন্দ্র বারিক ইডেনের গ্রাউন্ড স্টাফের কাজ করেন। ইডেনের স্টাফ কোয়ার্টারে সম্প্রতি থাকছিলেন ধনঞ্জয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

    তদন্তে পুলিশ

    সিএবি সূত্রে জানা গিয়েছে, মৃত ওই যুবকের বাবা ইডেনে মালির কাজ করতেন। বেশ কয়েক মাস আগেই তাঁর ছেলে কলকাতায় আসে। বাবার সঙ্গেই থাকতে শুরু করে। ইডেনে তাঁর ছেলের কাজের ব্যাপারে বাবা চেষ্টা করছিলেন। তবে কী কারণে ওই যুবকের মৃত্যু হল তা নিয়ে বাড়ছে রহস্য। ওই যুবককে কেউ মেরে ফেলে দিয়েছে নাকি যুবক নিজে আত্মঘাতী হয়েছেন, সে ব্যাপারে এখনও নিশ্চিত করে কিছু জানায়নি পুলিশ। কী কারণে ওই যুবক কে ব্লকের গ্যালারিতে গিয়েছিলেন, তাঁর সঙ্গে অন্য কেউ ছিলেন কি না, সে কী ভাবে মারা গেল, পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

    আরও পড়ুন: চিঠি এল নবান্নে! আইপিএস অফিসারদের সম্পত্তির হিসাব জানতে চায় স্বরাষ্ট্র মন্ত্রক

    প্রসঙ্গত, গতকাল থেকেই নিখোঁজ ছিলেন ওই যুবক। তাঁর খোঁজ না মেলায় ময়দান থানায় নিখোঁজের ডায়েরিও করা হয়েছিল। এর পরদিনই উদ্ধার হয় ওই যুবকের দেহ। ঐতিহ্যবাহী এই মাঠে এরকম ঘটনা সাম্প্রতিক অতীতে নজিরবিহীন বলেই জানাচ্ছেন অনেকে। গ্যালারি থেকে দেহ উদ্ধারের ঘটনায় মাঠের নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Google Maps: গাড়ির জ্বালানি তেলের খরচ বাঁচাবে গুগল ম্যাপ! জানেন কী ভাবে ব্যবহার করবেন?

    Google Maps: গাড়ির জ্বালানি তেলের খরচ বাঁচাবে গুগল ম্যাপ! জানেন কী ভাবে ব্যবহার করবেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: পথ চিনিয়ে সঠিক গন্তব্যে পৌঁছে দেয় গুগল ম্যাপ (Google Maps)। গাড়িতে উঠে ফোনে এই অ্যাপ অন করলেই কেল্লাফতে। অচেনা এলাকা দিয়ে গাড়ি-বাইক চালানোর সময় অনেকেই এই নেভিগেশন অ্যাপের উপর ভরসা করেন। এবার থেকে ইউজারদের তেল খরচ বাঁচাতেও সাহায্য করবে গুগল ম্যাপ। ডিজেলের দাম দীর্ঘদিন ধরেই চড়া। এই ফিচার গাড়ির চালকদের জ্বালানি খরচ কম করবে। 

    কীভাবে খরচ বাঁচাবে

    গুগলের অন্তর্গত জনপ্রিয় অ্যাপ্লিকেশন গুগল ম্যাপস-এর পক্ষ থেকে একটি নতুন বৈশিষ্ট্য প্রকাশ করা হয়েছে, যা এই অ্যাপ্লিকেশনের ব্যবহারকারীদের তেলের খরচ বাঁচাতে সাহায্য করবে। বর্তমানে এটি শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপে সক্রিয় থাকলেও খুব শীঘ্রই ভারতেও চালু করা হতে চলেছে। এই সুবিধাটি আপনার গাড়ির ইঞ্জিনের উপর ভিত্তি করে বিভিন্ন রুটের জন্য জ্বালানি বা শক্তি দক্ষতার বিকল্প প্রদান করবে। দ্রুততম রুট প্রদর্শন করার পাশাপাশি অ্যাপ্লিকেশনটি আপনাকে সবচেয়ে বেশি যে রাস্তায় তেল বা চার্জের খরচ কম হবে সেই ধরনের একটি বিকল্পও তুলে ধরবে। 

    কী দেখাবে এই অ্যাপ

    গুগল ম্যাপ ইউজারের গাড়ির ইঞ্জিন অনুযায়ী, কোন রাস্তায় কত জ্বালানি দক্ষতার প্রয়োজন তার একটা হিসাব দেখিয়ে দেয়। পাশাপাশি মানচিত্রে লাইভ ট্রাফিক আপডেট এবং রাস্তার পরিস্থিতি কেমন সেই তথ্যও তুলে ধরে। গতি, ট্রাফিক আপডেট, উক্ত রুটে প্রয়োজনীয় জ্বালানি ইত্যাদি বিষয়গুলি বিবেচনা করে কোন রুটে সবথেকে বেশি জ্বালানি বাঁচাতে পারবেন তা দেখিয়ে দেয় অ্যাপে। এমনকী রুট যদি বদলও করেন, তাহলেও বিকল্প রুট যেখানে জ্বালানি কম খরচ তার সন্ধান দেয় গুগল ম্যাপ।গাড়ির ইঞ্জিন শনাক্ত করে কোন রুটে ভালো জ্বালানি দক্ষতা বা মাইলেজ পাবেন তা একটি সবুজ পাতার সাহায্যে দেখায় গুগল ম্যাপ। অপশনটি বন্ধ করলেও গাড়ির গতি ট্র্যাক করতে শুরু করে গুগল।

    আরও পড়ুন: চিঠি এল নবান্নে! আইপিএস অফিসারদের সম্পত্তির হিসাব জানতে চায় স্বরাষ্ট্র মন্ত্রক

    কীভাবে কাজ করবে

    ১. গুগল ম্যাপ অ্যাপ্লিকেশনটি খুলুন
    ২. গন্তব্য নির্বাচন করে ম্যাপের উপর ক্লিক করুন
    ৩. মোবাইল স্ক্রিনের নিচের দিকে বাঁ দিকের কোনে ‘ডিরেকশনে’ ক্লিক করুন
    ৪. নিচের বার থেকে সোয়াইপ আপ করুন
    ৫. “চেঞ্জ ইঞ্জিন টাইপ”-এ ক্লিক করুন
    ৬. আপনার ইঞ্জিনটি বাছাই করার পর ‘ডান’ করুন
    ৭. পেট্রল, ডিজেল, হাইব্রিড বা ইলেকট্রিক আপনার ইঞ্জিনের সঠিক প্রকার নির্বাচন করুন

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Home Ministry: চিঠি এল নবান্নে! আইপিএস অফিসারদের সম্পত্তির হিসাব জানতে চায় স্বরাষ্ট্র মন্ত্রক

    Home Ministry: চিঠি এল নবান্নে! আইপিএস অফিসারদের সম্পত্তির হিসাব জানতে চায় স্বরাষ্ট্র মন্ত্রক

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশের সব রাজ্যে কর্মরত আইপিএস পুলিশ আধিকারিকদের আয়-ব্যয়ের (IPS Officer Salary) হিসাব চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (Home Ministry)। পশ্চিমবঙ্গ সরকারের অধীন কর্মরত আইপিএস আধিকারিকদেরও এই হিসেব দাখিল করতে বলা হয়েছে। চিঠি পাঠানো হয়েছে নবান্নতেও। দিল্লির স্বরাষ্ট্র মন্ত্রক থেকে চিঠি পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে। চিঠিতে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ২০২৪ সালের জানুয়ারি মাসের ৩১ তারিখের মধ্যে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে কর্মরত সব আইপিএস পুলিশ আধিকারিককে নিজেদের আয়-ব্যয়ের হিসেব জমা দিতে হবে স্বরাষ্ট্র মন্ত্রকে।

    কী বলা হয়েছে 

    কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের (Home Ministry) পাঠানো চিঠিতে স্পষ্ট বলা হয়েছে, আগামী বছর ৩১ জানুয়ারির মধ্যে সমস্ত রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলের কর্তব্যরত পুলিশ কর্তাদের নিজেদের আয়-ব্যয়ের হিসাব জমা দিতে হবে। এই নিয়ে কোনও গড়িমসি বরদাস্ত করা হবে না। সম্পত্তির হিসাব দেওয়া  বাধ্যতামূলক। অল ইন্ডিয়া সার্ভিস রুল (কনডাক্ট) ১৯৬৮ অনুযায়ী সম্পত্তির হিসাব দিতে হবে। যদিও কোনও অফিসার তা জমা না দেন সেক্ষেত্রে তাঁর ভিজিল্যান্স ক্লিয়ারেন্স খারিজ হয়ে যেতে পারে। হিসাব জমা দেওয়ার জন্য একটি পোর্টালের ঠিকানাও দেওয়া হয়েছে ওই চিঠিতে। এই পোর্টালে গিয়ে নিজেদের আয়-ব্যয়ের হিসেব দাখিল করতে পারবেন আইপিএস আধিকারিকরা। ইমেল মারফতও প্রশাসনের শীর্ষ পুলিশ আধিকারিকের আয়-ব্যয়ের হিসাব জমা দিতে পারবেন বলে জানানো হয়েছে। 

    আরও পড়ুন: শিল্পপতি জিন্দালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ অভিনেত্রীর

    কেন নির্দেশিকা

    কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ডিরেক্টর (পুলিশ) সুষমা চৌহান এই চিঠিটি পাঠিয়েছেন মুখ্যসচিবদের। এই চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে প্রধানমন্ত্রীর সচিবালয়, সিবিআই দফতর, ক্যাবিনেট সচিব, দেশের বিভিন্ন নিরাপত্তার দায়িত্বে থাকা ডিজি-সহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিভাগকে। ২০২৩ সালের ডিসেম্বর মাস পর্যন্ত আইপিএস পুলিশ আধিকারিকের আয়-ব্যয়ের হিসাব জানাতে বলা হয়েছে। রাজ্য প্রশাসনের একাংশ জানাচ্ছে, দেশের শীর্ষ পুলিশ মহলে স্বচ্ছতা বজায় রাখতে প্রতি বছর নিয়ম করে আইপিএস আধিকারিকদের আয়-ব্যয়ের হিসাব নেয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেই পর্যায়ে দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের শীর্ষ পুলিশ আধিকারিকদের থেকে আয়-ব্যয়ের হিসাব তলব করেছে শাহের মন্ত্রক। তবে অন্য অংশের মতে, সম্প্রতি দেশে আইটি রেডের ঘটনা রীতিমতো চোখ কপালে তুলেছিল। এক্ষেত্রে দেশের পুলিশ প্রশাসনের শীর্ষকর্তারা যে এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত কি না তা জানতে চাইছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Sajjan Jindal: শিল্পপতি জিন্দালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ অভিনেত্রীর

    Sajjan Jindal: শিল্পপতি জিন্দালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ অভিনেত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: জেএসডব্লিউ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর শিল্পপতি সজ্জন জিন্দালের (Sajjan Jindal) বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করলেন এক অভিনেত্রী। তাঁর অভিযোগ, এই নিয়ে ১০ মাস আগেই পুলিশের দ্বারস্থ হয়েছিলেন তিনি। সেই সময় তাঁর কাছে নাকি ক্ষমা চেয়েছিলেন জিন্দল গোষ্ঠীর কর্ণধার। চেয়েছিলেন সব কিছু মিটমাট করে নিতে। কিন্তু অভিযোগকারিণী তাতে রাজি না-হওয়ায় শুরু হয়েছিল হুমকি দেওয়া। দায়ের হওয়া এফআইআর-এ তেমনটাই দাবি করেছেন ওই অভিনেত্রী। মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্স থানায় এফআইআর দায়ের করা হয়েছে।

    কী কী অভিযোগ

    পুলিশ সূত্রে খবর, অভিনেত্রীর বয়ানের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৩৫৪ ও ৫০৬ ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। চিকিৎসক-অভিনেত্রীর অভিযোগ, ২০২২ সালের জানুয়ারি মাসে ঘটনাটি ঘটেছে। বান্দ্রা-কুরলা কমপ্লেক্সে সংস্থার সদর দফতরের পেন্টহাউসে তাঁকে ধর্ষণ করেছেন সজ্জন। মুম্বইয়ের বাসিন্দা ওই অভিনেত্রীর অভিযোগ, ফেব্রুয়ারি মাসেই খ্যাতনামা শিল্পপতির বিরুদ্ধে থানায় গিয়েছিলেন তিনি। কিন্তু  পুলিশ সেই সময় তাঁর অভিযোগ নিতে চায়নি। এরপর একপ্রকার বাধ্য হয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। আদালতের নির্দেশেই শেষ পর্যন্ত পুলিশ অভিযোগ নিতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন অভিযোগকারিণী। 

    কোথায় সাক্ষাত

    তাঁর দায়ের করা অভিযোগ থেকে জানা গেছে ২০২১ সালে দুবাইয়ে একটি আইপিএল ম্যাচের ভিআইপি বক্সে তাঁর সঙ্গে আলাপ হয়েছিল সজ্জনের। তারপর থেকেই আলাপ বাড়তে শুরু করে দুজনের। অভিনেত্রীর দাবি, শিল্পপতি তাঁকে বিয়ে করবেন বলে প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিকভাবে ঘনিষ্ঠ হয়েছেন তাঁর সঙ্গে। কিন্তু পরে সেই প্রতিশ্রুতি রাখেননি। কিন্তু তিনি সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে ২০২২ সালের ২৪ জানুয়ারি সজ্জন তাঁকে ধর্ষণ করেন। তিনি আরও জানিয়েছেন, সেই ঘটনার জন্য জিন্দাল (Sajjan Jindal) পরে তাঁর কাছে ক্ষমা চাইলেও একই সঙ্গে ঘটনার কথা কাউকে বললে তার ফল একেবারেই ভাল হবে না বলে তাঁকে হুমকিও দেন। 

    আরও পড়ুন: প্রস্তুত অযোধ্যার বিমান বন্দর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, কবে জানেন?

    অভিযোগ অস্বীকার

    অভিযোগকারিণীর সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন শিল্পপতি সজ্জন জিন্দাল (Sajjan Jindal) । তিনি বলেছেন, ‘‘সমস্ত অভিযোগই অসত্য এবং ভিত্তিহীন। এই তদন্তে তিনি সব রকম ভাবে সহযোগিতা করবেন।’’ তবে এ ব্যাপারে তিনি আর প্রকাশ্যে কোনও মন্তব্য করবেন না বলেও জানিয়েছেন সজ্জন। তাঁর যুক্তি, যে হেতু মামলা দায়ের হয়েছে এবং তদন্ত চলছে, তাই বিষয়টি নিয়ে আর কথা না বলাই শ্রেয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Vijay Diwas 2023: “দেশ এবং জাতির জন্য এটা একটা গৌরবময় দিন” , বিজয় দিবস নিয়ে কী বললেন প্রধানমন্ত্রী?

    Vijay Diwas 2023: “দেশ এবং জাতির জন্য এটা একটা গৌরবময় দিন” , বিজয় দিবস নিয়ে কী বললেন প্রধানমন্ত্রী?

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। ১৯৭১ সালে আজকের দিনেই ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানকে হারিয়েছিল। তৈরি হয়েছিল বাংলাদেশ। সেই দিনের কথা স্মরণ করে নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, ‘দেশ এবং জাতির জন্য এটা একটা গৌরবময় দিন। যেভাবে এই যুদ্ধের জন্য দেশের জওয়ানরা আত্মত্যাগ করেছিল সেজন্য তারা সর্বদাই দেশের মানুষের হৃদয়ে থাকবে। ভারত আজকের দিনে এই বীর সেনানিদের সেলাম করে তাদের সাহসের জন্য।’ 

    বিজয় দিবসের কাহিনী

    প্রসঙ্গত, ১৯৭১ সালের আজকের দিনেই ভারতীয় সেনার হাতে পাকিস্তান পরাস্ত হয়েছিল। সেবার নিজেদের হার মেনে নিয়েছিল পাক সেনাবাহিনী। ১৯৭১ সালে এই দিনে পরাজিত পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল আমির আব্দুল্লাহ্‌ খান নিয়াজি ঢাকার রমনা রেসকোর্সে ৯৩,০০০ সেনাদলের সঙ্গে জেনারেল জগজিৎ সিং আরোরার নেতৃত্বাধীন ভারতীয় সেনাবাহিনী ও বাংলাদেশ মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। যুদ্ধের সমাপ্তিতে পাকিস্তান সেনাবাহিনীর একতরফা ও নিঃশর্ত আত্মসমর্পণ করে। জন্ম হয় বাংলাদেশের। এই দিনটিকে স্মরণ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও।

    নানা প্রান্তে শ্রদ্ধার্ঘ্য সেনাদের

    ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান, সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে, আইএএফ ভাইস চিফ এয়ার মার্শাল অমর প্রীত সিং এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার নিহত সৈন্যদের আত্মত্যাগকে সম্মান জানান। ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে একটি শ্রদ্ধাঞ্জলিতে, প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অজয় ভাটও বিজয় দিবসের গুরুত্ব তুলে ধরে নিহত সৈন্যদের শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করেন। কলকাতার ফোর্ট উইলিয়মেও দিনটি পালন করা হয়।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

        

LinkedIn
Share