Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • ED charges Farooq Abdullah: ক্রিকেট অ্যাসোসিয়েশনের টাকা নয়ছয়ের অভিযোগে ফারুক আবদুল্লার বিরুদ্ধে চার্জশিট ইডি-র

    ED charges Farooq Abdullah: ক্রিকেট অ্যাসোসিয়েশনের টাকা নয়ছয়ের অভিযোগে ফারুক আবদুল্লার বিরুদ্ধে চার্জশিট ইডি-র

    মাধ্যম নিউজ ডেস্ক: ন্যাশনেল কনফারেন্স (National Conference) নেতা জম্মু-কাশ্মীরের (Jammu-Kashmir) প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার (Farooq Abdullah) বিরুদ্ধে চার্জশিট পেশ করল ইডি (ED)। জম্মু-কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের আর্থিক অনিয়মের মামলায় দাখিল করা হয়েছে এই চার্জশিট। মে মাসের ৩১ তারিখে ঘণ্টা তিনেক ধরে জেরা করা হয় আবদুল্লাকে। এবার পেশ হল চার্জশিট। ইডির এই সাপ্লিমেন্টারি চার্জশিটের ভিত্তিতে ২৭ আগস্ট ফারুক সহ অন্য অভিযুক্তদের তলব করেছে শ্রীনগরের বিশেষ আদালত। ২০১৮ সালের জুলাই মাসেও ফারুক সহ তিন অভিযুক্তের নামে চার্জশিট পেশ করেছিল সিবিআই। এবার ফারুক ছাড়া যাঁদের বিরুদ্ধে ইডি চার্জশিট দিয়েছে, তাঁরা হলেন এহসান আহমেদ মির্জা, মির মনজুর গজনফের এবং আরও কয়েকজন। ইডির দাবি, ক্ষমতার অপব্যবহার করে ২০০৬ থেকে ২০১২ সালের মধ্যে ফারুক জম্মু-কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে সরিয়ে ফেলেন ৪৫ কোটি টাকারও বেশি।

    আরও পড়ুন : সুপ্রিম জয় ইডি-র! পিএমএলএ আইনে সংস্থার অধিকাংশ ক্ষমতা বহাল রাখল শীর্ষ আদালত

    ২০১৮ সালে চার্জশিট দেওয়ার পর দু বছরের মাথায় ইডি জম্মু-কাশ্মীরে ফারুকের তিনটি বসতবাড়ি, একটি বাণিজ্যিক ও চারটি জমি বাজেয়াপ্ত করে। সব মিলিয়ে বাজেয়াপ্ত ওই সম্পত্তির পরিমাণ ১১.৮৬ কোটি টাকা। ইডি জানিয়েছে, জম্মু-কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের তহবিল থেকে অর্থ সরানো হয়েছে অ্যাসোসিয়েশনের কয়েকজন কর্তা সহ অন্যদের ব্যক্তিগত অ্যাকাউন্টে। সব মিলিয়ে আর্থিক তছরুপের পরিমাণ ৫১.৯০ কোটি টাকা। এর মধ্যে ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে ২১.৫৫ কোটি টাকা। জানা গিয়েছে, ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর গ্রেফতার করা হয় জম্মু-কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ এহসান আহমেদ মির্জাকে।

    আরও পড়ুন : ইডি দফতরে হাজির মানিক ভট্টাচার্য, পার্থ-অর্পিতার মুখোমুখি বসিয়ে জেরা?

    ফারুকের বিরুদ্ধে ইডির পদক্ষেপকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবেই দেখছে ন্যাশনাল কনফারেন্স। তাদের দাবি, ৩৭০ ধারা সহ একাধিক ইস্যুতে ফারুক বিজেপি সরকারের বিরোধিতা করেছিলেন। তাই ব্যবস্থা নেওয়া হচ্ছে তাঁর বিরুদ্ধে। প্রসঙ্গত, পঞ্চদশতম রাষ্ট্রপতি নির্বাচনে ফারুককে রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার প্রস্তাব দিয়েছিল তৃণমূল। তবে রাজি না হওয়ায় প্রার্থী হননি ফারুক। তাঁর বদলে প্রার্থী করা হয় বিজেপির প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট যশবন্ত সিনহাকে।

     

  • Raghuram Rajan: ভারতের আর্থিক অবস্থা শ্রীলঙ্কা-পাকিস্তানের মতো হবে না, দৃঢ়বিশ্বাসী রঘুরাম রাজন

    Raghuram Rajan: ভারতের আর্থিক অবস্থা শ্রীলঙ্কা-পাকিস্তানের মতো হবে না, দৃঢ়বিশ্বাসী রঘুরাম রাজন

    মাধ্যম নিউজ ডেস্ক: তিনি রিজার্ভ ব্যাঙ্কের (Reserve Bank Of India) প্রাক্তন গভর্নর (Former Governor)। একাধিক বার তিনি মোদি সরকারের (Modi Government) বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তবে এবার তাঁর মুখেই প্রশংসা। প্রশংসা আরবিআইয়ের (RBI)। রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজনের মতে, ভারতের পরিস্থিতি কখনও শ্রীলঙ্কা (Srilanka) বা পাকিস্তানের (Pakistan) মতো হবে না। তাঁর এই মন্তব্যের পর বিজেপি জানিয়েছে, দেশ যে সঠিক দিশায় এগোচ্ছে, একজন সমালোচকের মুখে এহেন মন্তব্যের পর তা স্পষ্ট। দেশের আর্থিক বুনিয়াদ যথেষ্ট মজবুত, দেশ দ্রুত উন্নয়নের লক্ষ্যে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন বিজেপি মুখপাত্র সৈয়দ জাফর ইসলাম।  রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন (Raghuram Rajan) শনিবার বলেছেন যে, ভারতে কখনও শ্রীলঙ্কা-পাকিস্তানের মত অবস্থা হবে না। তবে হঠাৎ তিনি এই কথা কেন বললেন? কোন যুক্তিতে তিনি এমন কথা বললেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

    আরও পড়ুন: আগামী মাসে ১৮ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! দেখে নিন ছুটির তালিকা

    তিনি জানান, ভারতে পর্যাপ্ত পরিমাণে বৈদেশিক মুদ্রার ভান্ডার  রয়েছে। তাই কখনোই শ্রীলঙ্কা ও পাকিস্তানের মতো অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হবে না ভারত। এছাড়ও তিনি এদিন সংবাদমাধ্যমে জানান, “আমাদের পর্যাপ্ত বৈদেশিক মুদ্রার সঞ্চয় রয়েছে। সঞ্চয় বাড়াতে আরবিআই একটি ভাল কাজ করেছে। শ্রীলঙ্কা এবং পাকিস্তানের মতো আমাদের আর্থিক সমস্যা নেই। আমাদের বিদেশি ঋণও কম।“ তিনি দাবি করেছেন যে বর্তমানে বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি (inflation) রয়েছে। তাই আরবিআই সুদের হার বাড়াচ্ছে, যা মুদ্রাস্ফীতি কমাতে সাহায্য করবে। সবচেয়ে বেশি মূল্যস্ফীতি হয় খাদ্য ও জ্বালানিতে। যেহেতু সারা বিশ্বে খাদ্যে মূল্যস্ফীতি ধীরে ধীরে কমছে, ফলে ভারতেও মূল্যস্ফীতি কমবে বলে তিনি জানিয়েছেন।

    আরও পড়ুন: ঘুরে দাঁড়াচ্ছে ভারতীয় অর্থনীতি

    ২২ জুলাই আরবিআইয়ের সর্বশেষ তথ্য অনুসারে, শেষ সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার পরিমাণ প্রায় ৪৫ লক্ষ ২ হাজার ৬৫০ কোটি এবং বৈদেশিক ঋণের পরিমাণও কমতে শুরু করেছে। রঘুরাম রাজনের মতে কম বৈদেশিক ঋণ ও বৈদেশিক মুদ্রার পর্যাপ্ত পরিমাণ ভারতীয় অর্থনীতিকে আরও ভালো পর্যায়ে নিয়ে যাবে। শ্রীলঙ্কা এবং পাকিস্তানের (Pakistan) মতো দেশগুলি খুব কম বৈদেশিক মুদ্রার পরিমাণ ও বৈদেশিক ঋণ বৃদ্ধির কারণেই আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছে। ফলে সেই জায়গা থেকে ভারতকে কখনও আর্থিক সমস্যার মুখোমুখি হতে হবে না। এছাড়াও তিনি দৃঢ়বিশ্বাসী যে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দ্বারা নীতিগত হার বৃদ্ধি মূল মুদ্রাস্ফীতি কমাতে সাহায্য করবে।

     

  • 5G Network: ৫-জি-এর অপেক্ষা শেষ, আজই শুরু স্পেকট্রাম নিলামের প্রক্রিয়া

    5G Network: ৫-জি-এর অপেক্ষা শেষ, আজই শুরু স্পেকট্রাম নিলামের প্রক্রিয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: খুব শীঘ্রই শুরু হতে চলেছে ৫-জি পরিষেবা। আজ থেকেই অর্থাৎ ২৬ জুলাই থেকে ৫-জি স্পেকট্রাম নিলাম করা শুরু হবে। বেসরকারি টেলিকম সংস্থাগুলি যাতে ফাইভ-জি মোবাইল পরিষেবা শুরু করতে পারে, তাই ৫-জি স্পেকট্রাম নিলাম করা হচ্ছে। ৪ জি নেটওয়ার্কের থেকে দশগুণ বেশি ইন্টারনেটের গতি হবে ৫-জি নেটওয়ার্কে। আজ বিভিন্ন টেলিকম সংস্থাগুলি নিলামে অংশগ্রহণ করবে বলে, এইদিকেই আজ জনগণের নজর।

    সরকার সূত্রে জানা গিয়েছে, ৫-জি প্রযুক্তির নেটওয়ার্কের গতি, ৪-জি নেটওয়ার্কের থেকে ১০ গুণ ও ৩-জি নেটওয়ার্কের থেকে ৩০ গুণ বেশি। অগাস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যেই দেশে ৫-জি পরিষেবা চালু করার লক্ষ্য করেছে কেন্দ্র। আজ নিলাম শুরু হলে আগামী ২০ বছরের জন্য সেই সংস্থাকে ৫জি স্পেকট্রামের দায়িত্ব দেওয়া হবে। যোগাযোগ মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) জানিয়েছেন, অগাস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যেই দেশে ফাইভ জি পরিষেবা চালু হতে চলেছে। স্পেকট্রাম নিলাম প্রক্রিয়া মিটলেই বাকি কাজ দ্রুতগতিতে মিটবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

    আরও পড়ুন: দেশের পাঁচটি শহর থেকে প্রথম চালু হচ্ছে সরকারের ই-কমার্স সেক্টর

    জিও (Jio), এয়ারটেল (Airtel) ও ভোডাফোন-আইডিয়ার (Vodafone-Idea) মতো টেলিকম সংস্থাগুলি, আদানি গ্রুপ (Adani Group) স্পেকট্রাম নিলামের বিডিং প্রক্রিয়াতে অংশগ্রহণ করবে। এই সংস্থাগুলি মোট ২১,৪০০ কোটি টাকা জমা করেছেন। দেশের সবচেয়ে বড় টেলিকম সংস্থা রিল্যায়েন্স জিও-এর তরফে ১৪০০০ কোটি দেওয়া হয়েছে। এয়ারটেল ৫৫০০ কোটি টাকা দিয়েছে। আবার আদানি গ্রুপ ১০০ কোটি এর জন্য দিয়েছে। ভোডাফোন দিয়েছে ২২০০ কোটি। সুতরাং বিডারদের মধ্যে শীর্ষ স্থানে রয়েছে রিল্যায়েন্স জিও গ্রুপ।

    তবে অশ্বিনী বৈষ্ণবের ঠিক করে দেওয়া এই ডেডলাইনের মধ্যে স্পেকট্রাম নিলাম কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন উঠেছিল টেলিকম সংস্থায়। কারণ ৫-জি স্পেকট্রামের ‘অত্যধিক দাম’ বলে বারেবারেই অভিযোগ করেছে দেশের টেলিকম সংস্থাগুলি। পরিষেবা প্রথমে বড় শহর যেমন,  দিল্লি, মুম্বই, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, আহমেদাবাদ পাবে। প্রসঙ্গত আগে ৩-জি তে কোনও কিছু ডাউনলোড করতে গেলে যেখানে ২ ঘন্টা ও ৪-জি তে ৪০ মিনিট লাগত, সেখানে ৫-জি তে মাত্র ৩৫ সেকেন্ড লাগবে।

    আরও পড়ুন: ইস্তফা মুকেশ আম্বানির! রিলায়েন্স জিও-এর ডিরেক্টর পদে পুত্র আকাশ

  • Monkey Pox: মাঙ্কিপক্সে আক্রান্ত তিনজন বর্তমানে সুস্থ, জানালেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী

    Monkey Pox: মাঙ্কিপক্সে আক্রান্ত তিনজন বর্তমানে সুস্থ, জানালেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: করোনা (Corona) আবহের মধ্যেই যখন নতুন ভাইরাস মাঙ্কিপক্স (Monkey Pox) মাথা চাড়া দিয়ে উঠছে, তখন কেরল (Kerala) থেকে একটি খবর পাওয়া গেল। যা শুনে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সাধারণ মানুষ। কেরলে যে তিনজন মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছিলেন তাঁরা তিনজনই বর্তমানে রোগমুক্ত ও সুস্থ। এমনটাই জানালেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ (Veena George)। তিনি আরও জানিয়েছেন, এই ভাইরাস নিয়ে আর চিন্তার কোনও কারণ নেই। কারণ রাজ্যে মাঙ্কিপক্সে সংক্রমিত রোগীর হদিশ আর পাওয়া যায়নি।

    মাঙ্কি পক্সের ফলে যে আতঙ্কের সৃষ্টি হয়েছিল তা এই খবর সামনে আসতেই কিছুটা হলেও কমেছে। যদিও কেরলের পর গতকালেই রাজধানী দিল্লিতে (Delhi) থাবা বসিয়েছে মাঙ্কিপক্স। সেখানে এক আক্রান্তের হদিশ মিলেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হল যিনি মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন তিনি কখনও বিদেশে যাননি। ফলে আরও উদ্বেগ বেড়েছে। কেরলে যাঁরা আক্রান্ত হয়েছিলেন, তাঁদের তিনজনই বিদেশ ফেরত ছিলেন।

    আরও পড়ুন: দেশে চতুর্থ মাঙ্কি পক্স আক্রান্তের হদিশ, এবার দিল্লিতে

    ইতিমধ্যেই গত শনিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organisation) মাঙ্কিপক্সকে ‘গ্লোবাল হেলথ এমার্জেন্সি’ (Global Health Emergency) বলে ঘোষণা করলেও কেরলের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন সেখানে এখনও মাঙ্কিপক্স সবার মধ্যে ছড়িয়ে পড়েনি। তাই উদ্বেগের কোনও কারণ নেই এবং রাজ্যও এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম। বিদেশ ফেরত ব্যক্তিদের বিশেষ সতর্ক হতে বলেছেন। বিমানবন্দরেও বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং কারোর কোনও উপসর্গ দেখা গেলেই তাঁকে টেস্ট করিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এছাড়াও তিনি জানিয়েছেন স্বাস্থ্যকর্মীদের এই ভাইরাসে সংক্রমিত রোগীদের চিকিৎসা করার ক্ষেত্রে বিশেষ ট্রেনিংও দেওয়া হয়েছে।

    বীণা জর্জ আজ আক্রান্ত ব্যক্তিদের সুস্থতার কথা বলতে গিয়ে বলেন মাঙ্কিপক্স নিয়ে তেমন আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটা সংক্রামক হলেও মারণ নয়। তবে চিকিৎসকরা জানিয়েছেন মাঙ্কিপক্সের সংক্রমণ থেকে বাঁচতে হলে করোনার মতোই বিধিনিষেধ মেনে চলতে হবে। অর্থাৎ মাস্ক পরা এবং সামাজিক দূরত্ববিধি মেনে চলতে হবে।

    আরও পড়ুন: বিশ্বব্যাপী জরুরি পরিস্থিতি তৈরি করেছে মাঙ্কিপক্স, ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

     

  • Yashwant Sinha: তৃণমূলে ফিরছেন না, নির্দল হয়েই থাকতে চান ‘হেরো’ যশবন্ত!

    Yashwant Sinha: তৃণমূলে ফিরছেন না, নির্দল হয়েই থাকতে চান ‘হেরো’ যশবন্ত!

    মাধ্যম নিউজ ডেস্ক: আমি আর কোনও রাজনৈতিক দলে যোগদান করব না। সাফ জানিয়ে দিলেন রাষ্ট্রপতি নির্বাচনে (Presidential polls) পরাজিত প্রার্থী তৃণমূলের (TMC) প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট যশবন্ত সিনহা (Yashwant Sinha)। তিনি যে নির্দল (Independent) হিসেবে থাকতে চান, তাও স্পষ্ট করে দিয়েছেন যশবন্ত।   

    পঞ্চদশতম রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএর বাজি ছিলেন বিজেপির দ্রৌপদী মুর্মু। তাঁর বিরুদ্ধে বিজেপি বিরোধী সতেরটি দলের সম্মিলিত প্রার্থী হন তৃণমূলের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট যশবন্ত সিনহা। রাষ্ট্রপতি পদের জন্য বিরোধীরা প্রথমে যে কটি নাম নিয়ে ভেবেছিলেন, সেখানে যশবন্তের ঠাঁই হয়নি। তাঁরা এনসিপি নেতা শারদ পাওয়ার, ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা এবং বাংলার প্রাক্তন রাজ্যপাল কংগ্রেসের গোপাল কৃষ্ণ গান্ধীকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। এই ত্রয়ী রাজি না হওয়ায়ই শিকে ছেঁড়ে যশবন্তের ভাগ্যে। তবে দ্রৌপদীর কাছে বিপুল ভোটে পরাস্ত হন এই প্রবীণ রাজনীতিক।

    আরও পড়ুন : স্বাধীনতার ৭৫ বছরে তেরঙ্গা শাড়ি পরে রাষ্ট্রপতি পদে শপথ দ্রৌপদী মুর্মুর

    এর পরেই জল্পনা ছড়ায়, তৃণমূলে ফিরছেন যশবন্ত। যদিও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যশবন্ত, তবে তিনি জোড়াফুল শিবিরে ফিরছেন না বলেই ওয়াকিবহাল মহলের ধারণা। যশবন্ত স্বয়ং বলেন, আমার সঙ্গে কেউ কথা বলেনি, আমিও কারও সঙ্গে বলিনি। তিনি বলেন, আর কোনও রাজনৈতিক দলে যোগদান করব না। আজীবন নির্দল হিসেবেই থাকব।

    বিজেপি ছেড়ে যশবন্ত তৃণমূলে যোগ দিয়েছিলেন একুশের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে। পরে তাঁকে দলের সহ সভাপতি করা হয়। তৃণমূলে যোগ দেওয়ার কারণও ব্যাখ্যা করেছিলেন যশবন্ত। বলেছিলেন, বাংলাই আগামিদিনের পথ প্রদর্শক হবে। ২০২৪ সালের সরকার পরিবর্তনের লক্ষ্যেও বড় ভূমিকা পালন করবে। তাই দূর থেকে নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকতেই তৃণমূলে যোগদান। সেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধেও বিষোদ্গার করেন প্রবীণ রাজনীতিক যশবন্ত। বলেন, মোদি শাহের রাজনীতি মানুষ প্রত্যাখ্যান করবে। বাজপেয়ী জমানার বিজেপির সঙ্গে যে এখনকার বিজেপির আকাশ পাতাল পার্থক্য রয়েছে, তাও মনে করিয়ে দিয়েছিলেন যশবন্ত।

    দ্রৌপদীর কাছে পরাজয়ই কি যশবন্তকে ঠেলে দিল  রাজনৈতিক সন্ন্যাসের পথে?

    আরও পড়ুন : ইতিহাস রচনা করল ভারত! দ্রৌপদী হবেন ‘মহান রাষ্ট্রপতি’, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

  • Maharashtra Political Crisis: সম্প্রসারিত হচ্ছে শিন্ডে মন্ত্রিসভা, বিজেপি শিবসেনা কার ভাগে কত আসন, জানেন?

    Maharashtra Political Crisis: সম্প্রসারিত হচ্ছে শিন্ডে মন্ত্রিসভা, বিজেপি শিবসেনা কার ভাগে কত আসন, জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পর কেটে গিয়েছে প্রায় এক মাস। অথচ এখনও সম্প্রসারণ হয়নি মন্ত্রিসভার। শেষমেশ এবার সম্প্রসারিত হতে চলেছে মহারাষ্ট্রের (Maharashtra) একনাথ শিন্ডের (Eknath Shinde) মন্ত্রিসভা। মন্ত্রিসভায় ঠাঁই পেতে পারেন শিন্ডে শিবিরের ১৫-১৬ জন মন্ত্রী। বাকি আসন ভাগ হবে বিজেপি (BJP) এবং নির্দলদের মধ্যে।

    শিবসেনা (Shiv Sena) , কংগ্রেস (Congress) এবং এনসিপিকে (NCP) নিয়ে গঠিত মহাবিকাশ আঘাড়ি জোট ছেড়ে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়তে চেয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সতীর্থ একনাথ শিন্ডে। তা নিয়ে উদ্ধরের সঙ্গে বিবাদ বাঁধে শিন্ডের। অনুগত বিধায়কদের নিয়ে প্রথমে গুজরাট ও পরে আসামে উড়ে যান একনাথ। পরে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়েন একনাথ। এর পরেই আসল শিবসেনা কে, তা নিয়ে বিবাদ শুরু হয় উদ্ধব-শিন্ডে শিবিরের। শিবসেনার প্রতীক তির-ধনুক পেতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় শিন্ডে শিবির। আদালতে পিটিশন দাখিল করা হয় উদ্ধব শিবিরের পক্ষ থেকে।

    আরও পড়ুন : বিজেপি কেন একনাথ শিন্ডের হাতে মহারাষ্ট্রের রাশ ছাড়ল?

    ইতিমধ্যেই গড়িয়ে গিয়েছে এক মাসের কাছাকাছি। এখন সম্প্রসারিত হয়নি শিন্ডে মন্ত্রিসভা। সূত্রের খবর, খুব শীঘ্রই মন্ত্রিসভা সম্প্রসারিত হবে। মহারাষ্ট্র বিধানসভা সর্বাধিক মন্ত্রী হতে পারবেন ৪২ জন। এর মধ্যে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন শিবসেনার একনাথ শিন্ডে এবং উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন বিজেপির দেবেন্দ্র ফড়নবিশ। ফাঁকা রয়েছে মন্ত্রিসভার ৪০টি আসন। জানা গিয়েছে, শিবসেনা থেকে মন্ত্রিসভায় ঠাঁই পেতে পারেন ১৫-১৬ জন। এঁদের মধ্যে যে ন’ জন মন্ত্রী বিদ্রোহের শুরু থেকেই শিবসেনার সঙ্গে ছিলেন তাঁরা প্রত্যেকেই জায়গা পেতে পারেন নয়া মন্ত্রিসভায়। এই ন’ জনের মধ্যে পাঁচজন ছিলেন পূর্ণমন্ত্রী, বাকি চারজন প্রতিমন্ত্রী।

    আরও পড়ুন : বিজেপির মাস্টারস্ট্রোক! মহারাষ্ট্রে ক্ষমতায় শিবসেনাই, মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে

    জানা গিয়েছে, ৬৫-৩৫ ফর্মুলায় বিলি হবে মন্ত্রীদের দফতর। এর মধ্যে ৬৫ শতাংশ পাবে বিজেপি, বাকিটা শিবসেনার। এই সূত্র অনুযায়ী, শিন্ডে মন্ত্রিসভায় বিজেপি পেতে পারে ২৪-২৫টি আসন। আর ১৫-১৬টা পাবে শিন্ডে শিবির। কয়েকটি ছোট দল এবং কয়েকজন নির্দলেরও ঠাঁই হতে পারে মন্ত্রিসভায়।

     

  • Supreme Court: মা স্বাভাবিক অভিভাবক, তিনিই ঠিক করবেন সন্তানের পদবি, জানাল সুপ্রিম কোর্ট

    Supreme Court: মা স্বাভাবিক অভিভাবক, তিনিই ঠিক করবেন সন্তানের পদবি, জানাল সুপ্রিম কোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: মা-ই সন্তানের একমাত্র স্বাভাবিক অভিভাবক (Natural Guardian)। তাই সন্তানের পদবি (Surname) কী হবে তা ঠিক করার অধিকার মায়ের আছে। এমনই যুগান্তকারী রায় দিল শীর্ষ আদালত (Supreme Court)। 

    বৃহস্পতিবার বিচারপতি দীনেশ মহেশ্বরী এবং বিচারপতি কৃষ্ণ মুরারির বেঞ্চ এই রায় দিয়েছে। এই রায়ে উঠে আসে কোনও মহিলার দ্বিতীয় বিবাহের প্রসঙ্গ। বেঞ্চ রায় দেওয়ার সময় জানায়, “একজন মহিলা দ্বিতীয় বিবাহের পরে যদি তাঁর প্রথম বিবাহের সন্তানকে দ্বিতীয় স্বামীর পদবি দিতে চান, তাহলে তা তিনি করতেই পারেন। পদবি শুধু মাত্র কোন বংশের ইঙ্গিত নয়, এর আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এটি শিশুদের অনুভূতির সঙ্গেও জড়িয়ে থাকে।”

    আরও পড়ুন: সুপ্রিম কোর্টে বরাদ্দ চেম্বার ছাড়লেন জগদীপ ধনখড়, কেন জানেন? 

    শীর্ষ আদালত এও জানায়, “দ্বিতীয় স্বামীর নাম সন্তানের সৎ পিতা হিসেবে উল্লেখ করার উচ্চ আদালতের রায় নিষ্ঠুর। এতে শিশু মানসিক স্বাস্থ্যে প্রভাব পড়ে।” 

    উল্লেখ করা হয়েছে ২০১৪ সালের অন্ধপ্রদেশ হাইকোর্টের রায়। যেখানে বাবার পদবি যেন শিশু ব্যবহার করেন তা নিশ্চিত করতে মামলা করেছিল এক মহিলার প্রথম স্বামীর পরিবার। ওই মহিলার প্রথম স্বামী ২০০৬ সালে মারা যান। তখন তাঁর সন্তানের বয়স ছিল মাত্র আড়াই বছর। তিনি পুনরায় বিয়ে করেন ২০০৭ সালে। কিন্তু ওই শিশুটির জৈবিক পিতার পরিবারের তরফ থেকে আদালতে আবেদন করা হয় যেন শিশুটি তার জৈবিক পিতার পদবি ব্যবহার করে। আদালত রায় দেয়, “ওই শিশুটির পিতার নামের জায়গায় তার জৈবিক পিতার নাম লিখতে হবে।  আর তা না করলে ওই মহিলার দ্বিতীয় স্বামীর নাম সৎ পিতা হিসেবে উল্লেখ করতে হবে।”  

    আরও পড়ুন: সুপ্রিম জয় ইডি-র! পিএমএলএ আইনে সংস্থার অধিকাংশ ক্ষমতা বহাল রাখল শীর্ষ আদালত   

    তখন শিশুটির মা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে আবেদন করেন। ২০১৯ সালের শিশুটির সৎ বাবা শিশুটিকে দত্তক নেন। এবার এই বিষয়ে রায় দিল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট স্পষ্ট  জানায়, “একজন সৎ বাবা হিসেবে ওই মহিলার স্বামীর নাম অন্তর্ভুক্ত করার হাইকোর্টের এই রায় নিষ্ঠুর। এটি শিশুর মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে। যেহেতু মা সন্তানের স্বাভাবিক অভিভাবক। তাই এক্ষেত্রে তিনিই ঠিক করবেন তাঁর সন্তান কোন পদবি নেবেন।”   

  • MH-60R Helicopter: শক্তি বাড়াল নৌসেনা! মার্কিন দেশ থেকে ভারতে এল দুটি এম এইচ -60R চপার

    MH-60R Helicopter: শক্তি বাড়াল নৌসেনা! মার্কিন দেশ থেকে ভারতে এল দুটি এম এইচ -60R চপার

    মাধ্যম নিউজ ডেস্ক: আরও শক্তিশালী হল ভারতীয় নৌসেনা (Navy)। এবার সমুদ্রে চিন ও পাকিস্তানকে (China and Pakistan) টেক্কা দেওয়ার ক্ষমতা হাতে পেল নৌসেনা। প্রতিরক্ষা ক্ষত্রে আরও একধাপ এগিয়ে  সাবমেরিন ধ্বংসকারী MH-60R হেলিকপ্টার এসে গেল ভারতে। দুটি এমএইচ ৬০ আর মাল্টি রোল হেলিকপ্টার বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্র (US) থেকে ভারতে এল। ভারতের নৌসেনায় যে ২৪ টি হেলিকপ্টার সংযোজনের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এই হেলিকপ্টারগুলি তার মধ্যে অন্যতম। এই চপারগুলি মার্কিন যুক্তরাষ্ট্রের সি সেভেন্টিন হেভিলিফ্ট এয়ারক্রাফ্ট থেকে উড়ে এসেছে।

    আরও পড়ুন: দেশীয় প্রযুক্তিতে তৈরি বিক্রান্ত হাতে পেল নৌসেনা! জানুন কবে থেকে কাজ করবে এই রণতরী

    উল্লেখ্য, এর আগে ২০২০ সালে ২৪ টি লকহিড মার্টিন (Lockheed Martin-Sikorsky) এমএইচ ৬০ আর হেলিকপ্টারের অর্ডার দিয়েছিল ভারত। দুই দেশের সরকারের মধ্যে ১৪ হাজার কোটি টাকার এই চুক্তি স্বাক্ষরিত হয়। ভারতীয় নৌসেনায় অ্যান্টি সাবমেরিন ও অ্যান্টি সারফেস যুদ্ধে (anti-submarine/anti-surface warfare) এই বিশেষ চপার কার্যকরী ভূমিকা নিতে চলেছে। সমুদ্রের যত গভীরেই শত্রুপক্ষের সাবমেরিন ঘাপটি মেরে থাকুক না কেন, সেগুলিকে খুঁজে বার করে গুঁড়িয়ে দিতে সক্ষম এই হেলিকপ্টারগুলি। এই নয়া হেলিকপ্টারগুলি ব্যাবহার করে ভারত মহাসাগরে চিন ও পাকিস্তানের মোকাবিলা করা সহজ হবে বলে মত বিশেষজ্ঞদের।

    আরও পড়ুন: ফের দুর্ঘটনার কবলে মিগ ২১, মৃত দুই পাইলট

    ২০২১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে ভারতের হাতে তুলে দেওয়া প্রথম তিনটি এমএইচ ৬০ আর হেলিকপ্টার নৌসেনার কর্মীদের জন্য ব্যবহার করা হয়। জানা গিয়েছে, এরপর ৩ টি হেলিকপ্টার কোচিতে এসে পৌঁছনোর কথা। তারমধ্যে বৃহস্পতিবার দুটি হেলকপ্টার ভারতের মাটি ছুঁয়েছে। এরপর পরবর্তী হেলিকপ্টার ২২ অগাস্ট ভারতে আসার কথা। জানা গিয়েছে, চুক্তির শর্ত অনুযায়ী, ২৪ টি হেলিকপ্টারের মধ্যে আরও যে বাকি  হেলিকপ্টারগুলি রয়েছে সেগুলি ভারতে ২০২৫ সালের মধ্যে এসে পৌঁছবে। 

  • INS Vikrant: ২ সেপ্টেম্বর অন্তর্ভুক্ত হলেও, আইএনএস বিক্রান্ত পুরো ‘অপারেশনাল’ হতে আরও এক বছর!

    INS Vikrant: ২ সেপ্টেম্বর অন্তর্ভুক্ত হলেও, আইএনএস বিক্রান্ত পুরো ‘অপারেশনাল’ হতে আরও এক বছর!

    মাধ্যম নিউজ ডেস্ক: আর কয়েকদিনের অপেক্ষা। ঠিক সাতদিন পর, অর্থাৎ, ২ সেপ্টেম্বর আগামী শুক্রবার, ভারতীয় নৌসেনা (Indian Navy) তথা সামরিক বাহিনীর ইতিহাসে এক স্মরণীয় দিন হতে চলেছে। আগামী শুক্রবার, কোচিন শিপইয়ার্ড লিমিটেডে (Cochin Shipyard Limited) (এখানেই নির্মিত হয়েছে বিক্রান্ত) একটি অনুষ্ঠানের মাধ্যমে দেশে তৈরি প্রথম বিমাণবাহী যুদ্ধজাহাজ আইএনএস বিক্রান্তকে (INS Vikrant) অন্তর্ভুক্ত করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi)। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh), নৌসেনা প্রধান আর হরি কুমার (Admiral R Hari Kumar) থেকে শুরু করে বহু বিশিষ্টজন। ওইদিন নৌসেনায় ‘কমিশন্ড’ (Commissioning of INS Vikrant) বা অন্তর্ভুক্ত হতে চলেছে দেশে তৈরি প্রথম বিমানবাহী রণতরী । প্রাথমিকভাবে নাম রয়েছে ইন্ডিজেনাস এয়ারক্র্যাফট ক্যারিয়ার (Indigeneous Aircraft Carrier) বা “আইএসি ১”। অন্তর্ভুক্ত হওয়ার পর নাম হবে “আইএনএস বিক্রান্ত”। 

    তবে অন্তর্ভুক্ত হলেও, এখনই ‘অপারেশনাল’ হচ্ছে না আইএনএস বিক্রান্ত। সেটা হতে হতে আগামী বছরের মাঝামাঝি। নৌসেনার উপ-প্রধান ভাইস-অ্যাডমিরাল এসএন ঘোরমাদে জানান, বিক্রান্তের ফ্লাইট ট্রায়াল নভেম্বরে শুরু হবে। অর্থাৎ, তখন থেকে বিক্রান্তের ডেক থেকে উড়ান ও অবতরণ প্রক্রিয়া শুরু করবে যুদ্ধবিমানগুলি। এরসঙ্গে জাহাজের বিভিন্ন সামরাস্ত্র ও প্রযুক্তি যুক্ত করে পরীক্ষা-নীরিক্ষা করা হবে। ফলে, ২০২৩ সালের জুন নাগাদ ‘এয়ার উইং’ গঠন সহ যুদ্ধজাহাজটি সম্পূর্ণরূপে চালু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

    আরও পড়ুন: বিক্রান্তের ডেকে নামবে কে? চলছে তীব্র প্রতিযোগিতা, দৌড়ে এগিয়ে…

    ভারত মহাসাগর অঞ্চলে (IOR) ভারতের উপস্থিতি বৃদ্ধি করতে এবং ভারতীয় নৌবাহিনীকে শক্তিশালী করার কাজ করবে আইএনএস বিক্রান্ত বলে জানান নৌ-উপপ্রধান। তিনি বলেন, এটি ভারত মহাসাগরীয় অঞ্চলে (Indian Ocean Region) শান্তি, স্থিতাবস্থা ও ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। চিনের সরাসরি নাম না করে ঘোরমাদে জানান, প্রতিবেশী রাষ্ট্র যেভাবে ভারত মহাসাগরীয় অঞ্চলে তাদের শক্তি প্রদর্শন করছে, তাতে এই রণতরীর গুরুত্ব কয়েকগুণ বেড়ে গিয়েছে।

    জানা গিয়েছে, প্রাথমিকভাবে আইএনএস বিক্রান্ত-এর ওপর ১২টি মিগ-২৯কে যুদ্ধবিমান মোতায়েন করা হবে। এরমধ্যে, নৌসেনা যে ২৬টি বিদেশি যুদ্ধবিমানের বরাত দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, সেই বিমানগুলি চলে আসলে, মিগ-২৯কে বিমানগুলিকে অবসরে পাঠিয়ে দিয়ে তার জায়গায় নতুন বিমানগুলিকে মোতায়েন করা হবে। এই জাহাজের ডেক থেকে উড়তে দেখা যেতে পারে ফরাসি রাফাল-এম (Rafale-M) অথবা মার্কিন এফ/এ-১৮ ই/এফ (F/A-18E/F Super Hornet) যুদ্ধবিমানের একটিকে। এর জন্য সরাসরি সরকারের মধ্যে চুক্তির মাধ্যমে একটি বিমানকে বাছাই করা হবে।

    আরও পড়ুন: আইএনএস বিক্রান্তের জন্য ২৬টি যুদ্ধবিমান সরাসরি কিনবে নৌসেনা?

    তবে, নৌসেনার উপ-প্রধান জানিয়েছেন, বর্তমানে নৌসেনার নিজস্ব একটি দেশীয় যুদ্ধবিমান নিয়ে গবেষণা করছে ডিআরডিও এবং এডিএ। আগামী ৭-৮ বছরের মধ্যে ওই যুদ্ধবিমান যাকে এখন বলে হচ্ছে ‘টুইন ইঞ্জিন ডেক-বেসড ফাইটার’ বা ‘টিইডিবিএফ’ নির্মাণ হয়ে গেলে, সেগুলি পাকাপাকিভাবে থাকবে এই রণতরীর ওপর। ঘোরমাদে জানান, সব মিলিয়ে অন্তত ৩০টি যুদ্ধবিমানকে বহন করতে পারে এই বিক্রান্ত। এর মধ্যে ১২টি যুদ্ধবিমান, যার মধ্যে থাকবে মিগ-২৯কে এবং পরে যোগ দেওয়া দেশী/বিদেশি। বাকিগুলি হবে রোটারি এয়ারক্র্যাফট বা হেলিকপ্টার। এই তালিকায় রয়েছে— রুশ কামোভ-৩১ আর্লি ওয়ার্নিং চপার, মার্কিন লকহিড-মার্টিন নির্মিত এমএইচ-৬০আর মাল্টি রোল হেলিকপ্টার এবং থাকবে দেশে তৈরি অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার।

  • Uddhav vs Shinde: শিন্ডে বনাম উদ্ধবের লড়াই পৌঁছল সাংবিধানিক বেঞ্চে

    Uddhav vs Shinde: শিন্ডে বনাম উদ্ধবের লড়াই পৌঁছল সাংবিধানিক বেঞ্চে

    মাধ্যম নিউজ ডেস্ক: দলবিরোধী কার্যকলাপ, বহিষ্কার, একত্রীকরণ এবং আসল শিবসেনা (Shiv Sena) কে — নানা সাংবিধানিক প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়েছিলেন মহারাষ্ট্রের (Maharasthra) মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে (Eknath Shinde)। সেই মামলাই এদিন পাঠানো হল পাঁচ বিচারপতির নেতৃত্বে গঠিত সাংবিধানিক বেঞ্চে। বৃহস্পতিবার ওই বেঞ্চেই হবে এই মামলার শুনানি।   
    আসল শিবসেনার রাশ কার দখলে থাকবে, তা নিয়ে বিবাদ গড়িয়েছে দেশের শীর্ষ আদালত অবধি। মহারাষ্ট্রের নয়া মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের দাবি, তাঁরাই আসল শিবসেনা। আর প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) দাবি তাঁরাই আসল।

    বিজেপির সঙ্গে জোট গড়ে সরকার চালাতে আগ্রহী ছিলেন শিন্ডে। সেকথা তিনি জানিয়েওছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে। তবে তাতে রাজি হননি উদ্ধব। এর পরেই অনুগত বিধায়কদের নিয়ে শিন্ডে উড়ে যান বিজেপি শাসিত গুজরাটে। পরে সেখান থেকে রাতের অন্ধকারে তাঁদের নিয়ে শিন্ডে উড়ে যান বিজেপি শাসিত আর এক রাজ্য  অসমে। পরে বিজেপির সঙ্গে শিন্ডে হাত মেলানোয় পতন হয় উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন জোট সরকারের। মহারাষ্ট্রের তখতে বসেন একনাথ। পরে নিজেদের আসল শিবসেনা দাবি করে শিন্ডে শিবির দ্বারস্থ হয় সুপ্রিম কোর্টের। পরে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয় উদ্ধব ঠাকরে শিবিরও।  

    আরও পড়ুন : আসল শিবসেনা প্রমাণ করতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন শিন্ডে?
    প্রধান বিচারপতি এনভি রামানার বেঞ্চের নির্দেশ, বৃহস্পতিবার সাংবিধানিক বেঞ্চে ওই মামলার শুনানি হবে। তার আগে পর্যন্ত নির্বাচন কমিশন যেন শিন্ডে শিবিরের আবেদনের ওপর ভিত্তি করে তাদের আসল শিবসেনা ঘোষণা না করে। প্রতীকও যেন না দেওয়া হয়।  বৃহত্তর বেঞ্চে বিষয়টি পাঠানোর ব্যাপারে বলতে গিয়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ উল্লেখ করেন, ডিসকোয়ালিফিকেশন সংক্রান্ত বিষয়ে স্পিকার, ডেপুটি স্পিকারের ক্ষমতা কী হবে, তা আগে স্থির করতে হবে। সেই কারণেই মামলাটি পাঠানো হয়েছে বৃহত্তর বেঞ্চে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

     

LinkedIn
Share