Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Kargil Vijay Diwas 2025: আজ কার্গিল বিজয় দিবসের ২৬তম বর্ষপূর্তি, দেশের ইতিহাসে কেন গুরুত্বপূর্ণ এই দিন?

    Kargil Vijay Diwas 2025: আজ কার্গিল বিজয় দিবসের ২৬তম বর্ষপূর্তি, দেশের ইতিহাসে কেন গুরুত্বপূর্ণ এই দিন?

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ, ২৬ জুলাই, কার্গিল বিজয় দিবস (Kargil Vijay Diwas 2025)। ১৯৯৯ সালের এই দিনে কার্গিল যুদ্ধের সমাপ্তি ঘটেছিল। ভারতীয় সেনাবাহিনী ‘অপারেশন বিজয়’ এর মধ্যে দিয়ে পাকিস্তান বাহিনীকে হটিয়ে কার্গিল অঞ্চলের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছিল। প্রতি বছর এই দিনটি কার্গিল বিজয় দিবস হিসেবে পালিত হয়। এই দিনটি আমাদের মনে করায়, ১৯৯৯ সালে কার্গিলে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনার যুদ্ধ (1999 India Pakistan War) জয়। এবছর কার্গিল জয়ের ২৬তম বর্ষপূর্তি পালন করছে দেশ।

    ২৬ জুলাই দিনটি উৎসর্গ করা হয়েছে সেই সমস্ত সাহসী সৈন্যদের প্রতি, যাঁরা দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতাকে রক্ষা করার জন্য যুদ্ধ ময়দানে নেমেছিলেন। এই দিনটির অন্যতম গুরুত্ব হল, কার্গিলে যে সমস্ত অঞ্চল পাকিস্তানি সৈন্যরা দখল করেছিল, ভারতীয় সেনা বীরত্বের সঙ্গে যুদ্ধ করে সেই স্থানগুলিকে দখলমুক্ত করে। ভারতীয় সেনার এমন দাপটে পিছু হঠতে বাধ্য হয় পাকিস্তানি সেনা। কার্গিল বিজয় দিবসে বিভিন্ন অনুষ্ঠান ও শ্রদ্ধাজ্ঞাপনের মাধ্যমে ভারতের বীর সেনার বলিদান স্মরণ করার দিন (India Salutes War Heroes)।

    ১৯৯৯ সালের মে মাসে শুরু হয় কার্গিল যুদ্ধ (1999 Kargil War)

    ১৯৯৯ সালের মে মাসে শুরু হয় কার্গিল যুদ্ধ, যখন পাকিস্তানি সৈন্য এবং জঙ্গিরা যৌথভাবে সীমান্ত পেরিয়ে কার্গিলের বেশ কিছু অঞ্চলকে দখল করে। ১৯৯৯ সালের জুন মাসে ভারতীয় সেনা শুরু করে ‘অপারেশন বিজয়’ (Operation Vijay)। এর মাধ্যমে কার্গিলকে পাকিস্তানি জঙ্গি ও সৈন্যদের কাছ থেকে দখলমুক্ত করতে অভিযান শুরু করে সেনা। ১৯৯৯ সালে ২৬ জুলাই সম্পূর্ণভাবে পাকিস্তানি সৈন্যকে পরাস্ত করে কার্গিলকে দখলমুক্ত করে ভারতীয় সেনা। চলতি বছরে কার্গিল বিজয় দিবসের ২৫তম বর্ষপূর্তি হচ্ছে।

    লাহোর ঘোষণাপত্রে সই সত্ত্বেও শান্তি স্থায়ী হয়নি

    কাশ্মীর সমস্যার শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে ১৯৯৯ সালের ফেব্রুয়ারিতে লাহোর ঘোষণাপত্রে স্বাক্ষর করা সত্ত্বেও, শান্তি বেশি দিন স্থায়ী হয়নি। পাকিস্তানি সৈন্য এবং জঙ্গিরা ১৯৯৮-১৯৯৯ সালে শীতকালে জম্মু ও কাশ্মীরের কার্গিল জেলায় অনুপ্রবেশ শুরু করে, কাশ্মীর এবং লাদাখের মধ্যে সংযোগ বিচ্ছিন্ন করার জন্য গুরুত্বপূর্ণ কৌশলগত ভূমিও দখল করে তারা। এরপর মে মাসে ভারতীয় সেনাবাহিনী অনুপ্রবেশের বিষয়টি চিহ্নিত করে, এরপরই শুরু হয় কার্গিলে ভারতীয় সেনার অভিযান। তীব্র যুদ্ধের সঙ্গে শুরু হয় ‘অপারেশন বিজয়’।

    অনুপ্রবেশকারীদের মধ্যে ছিল পাক সেনাও

    ১৯৯৯ সালের মে থেকে জুলাই পর্যন্ত জম্মু এবং কাশ্মীরের দ্রাস-কার্গিল সেক্টরে চলে যুদ্ধ। পাকিস্তানের দিক থেকে অনুপ্রবেশ চলতে থাকে কার্গিলে। পাকিস্তান প্রথমে দাবি করে, জঙ্গিরাই এ সব করছে। এখানে পাক সেনার কোনও ভূমিকা নেই। পরে যদিও পাকিস্তানের তৎকালীন সেনাপ্রধান পারভেজ মুশারফ তাঁর আত্মজীবনী ‘ইন দ্য লাইফ অব ফায়ার’-এ স্বীকার করেছিলেন, অনুপ্রবেশকারীদের মধ্যে ছিল পাক সেনাও।

    আমেরিকার দ্বারস্থ হয় পাকিস্তান

    কার্গিলের যুদ্ধের সময় পাকিস্তানের অবস্থা যখন একেবারে বেসামাল, তখন আমেরিকার কাছে সাহায্য চেয়েছিল পাকিস্তান। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ক্লিনটনের সহযোগী ব্রুস রিডেল দাবি করেছিলেন, বৃহত্তর সংঘাত এড়াতে পাকিস্তানকে সাহায্য করতে রাজি হয়নি আমেরিকা। আমেরিকার দাবি ছিল, ভারত থেকে পাকিস্তান সৈন্য প্রত্যাহার না করলে তারা কোনও ভাবেই সাহায্য করবে না।

    ৫২৭ জন ভারতীয় সেনা জওয়ান শহিদ হন এই যুদ্ধে

    প্রসঙ্গত, কার্গিল হল জম্মু-কাশ্মীরের একটি জেলা। এই জেলাকে নিয়ে তখনই পাকিস্তান ও ভারতের মধ্যে বিবাদ শুরু হয়, যখন পাকিস্তানি সেনা এবং জঙ্গিরা এখানে অনুপ্রবেশ করতে থাকে সীমান্ত পেরিয়ে। এই অঞ্চলের একাধিক স্থান তারা নিজেদের দখলে আনতে থাকে। এরপরে ‘অপারেশন বিজয়ে’র মাধ্যমে অসম্ভব সাহস ও বীরত্বের পরিচয় দিয়ে সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয় ভারতীয় সেনা। দখলমুক্ত হয় কার্গিল। কার্গিল বিজয় দিবসে শ্রদ্ধা জানানো হয় সেই সমস্ত ভারতীয় সেনাদের প্রতি যাঁরা যুদ্ধক্ষেত্রে বীরগতিপ্রাপ্ত হয়েছেন। জানা যায়, ৫২৭ জন ভারতীয় সেনা মাতৃভূমির মাটি দখলমুক্ত করতে শহিদ হন এই যুদ্ধে। প্রতিবছরের ২৬ জুলাই শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

    কীভাবে পালন করা হয় কার্গিল বিজয় দিবস

    কার্গিল বিজয় দিবসে সারাদেশে যুদ্ধের যে স্মৃতিসৌধগুলি রয়েছে সেখানে পুষ্পাঞ্জলি অর্পণ অনুষ্ঠান করা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি সম্পন্ন হয় দ্রাসে, এই স্থানটি কার্গিলে অবস্থিত। সেখানে উচ্চপদস্থ সেনা আধিকারিক থেকে শুরু করে সরকারি আধিকারিকরা ও নেতা-মন্ত্রীরা শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা অর্পণ করেন। কার্গিল বিজয় দিবসের স্মরণে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় দেশ জুড়ে। দেশাত্মবোধক গান, নৃত্যের মাধ্যমে ভারতীয় জওয়ানদের বীরত্বগাথাকে স্মরণ করা হয়। কার্গিল বিজয় দিবসের তাৎপর্য সম্পর্কে অবহিত করানো হয় দেশের যুবসমাজকে। দেশের স্কুল-কলেজ তথা বিভিন্ন এনজিও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে এই দিনে।

  • Chhattisgarh: মাথার মোট দাম প্রায় ২ কোটি ২৭ লক্ষ টাকা! পাঁচ জেলায় আত্মসমর্পণ ৬৬ মাওবাদীর

    Chhattisgarh: মাথার মোট দাম প্রায় ২ কোটি ২৭ লক্ষ টাকা! পাঁচ জেলায় আত্মসমর্পণ ৬৬ মাওবাদীর

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘লাল সন্ত্রাস’ দমনে ফের বড়সড় সাফল্য মিলল। ছত্তিশগড়ের (Chhattisgarh)বস্তার ডিভিশনে আবার সরকারের আহ্বানে সাড়া দিয়ে আত্মসমর্পণ করল ৬৬ জন মাওবাদী জঙ্গি। ছত্তিশগড়-সহ বিভিন্ন রাজ্যে লাগাতার চলতে থাকা অভিযানের মাঝে ফের মাওবাদীদের আত্মসমর্পণকে পুলিশ এবং নিরাপত্তরক্ষীদের বড় সাফল্য হিসেবেই দেখা হচ্ছে।

    মূল স্রোতে ফেরার লক্ষ্যে 

    পুলিশ জানিয়েছে আত্মসমর্পণকারী ৬৬ জন মাওবাদীর মধ্যে ৪৯ জনের মাথার উপর মোট দাম ছিল ২ কোটি ২৭ লক্ষ টাকা। পুলিশ জানিয়েছে, সিপিআই (মাওবাদী)-র সশস্ত্র শাখা পিএলজিএ (পিপলস লিবারেশন গেরিলা আর্মি)-র আত্মসমর্পণকারী ৬৬ জন নেতা-কর্মীর মধ্যে ২৭ জন মহিলা। বিজাপুরে ২৫ জন, দন্তেওয়াড়ায় ১৫ জন, কাঁকেরে ১৩ জন, নারায়ণপুরে আট জন এবং সুকমায় পাঁচ জন আত্মসমর্পণ করেছেন। রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী বিএসএফ, সিআরপিএফ এবং আইটিবিপির উদ্যোগে আত্মসমর্পণ হয়েছে বলে জানান বিজাপুরের পুলিশ সুপার জিতেন্দ্রকুমার যাদব। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে মাওবাদীদের নির্মূল করার যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা পালন করতে ছত্তিশগড় বদ্ধপরিকর। মাওবাদী নেতা-কর্মীদের মূল স্রোতে ফেরাতে গত বছর ছত্তিশগড় পুলিশ ‘নিয়া নার নিয়া পুলিশ’ (আমাদের গ্রাম, আমাদের পুলিশ) প্রচার কর্মসূচি শুরু করেছিল। তার আগে ২০২০ সালের জুনে শুরু হয়েছিল ‘লোন ভারাতু’ (গোন্ড ভাষায় যার অর্থ ‘তোমার বাড়ি ফিরে যাও’) পুনর্বাসন কর্মসূচি।

    সক্রিয় সরকার

    প্রসঙ্গত, মাওবাদীদের অস্ত্র ত্যাগ করাতে ‘নকশাল আত্মসমর্পণ এবং আক্রান্তদের পুনর্বাসন নীতি ২০২৫’-এ বেশ কিছু পরিবর্তন এনেছে ছত্তিশগড় সরকার। যেখানে আত্মসমর্পণকারী মাওবাদীদের পুনর্বাসন, চাকরি, আর্থিক পুরস্কার এবং আইনি সুরক্ষা প্রদান করা হয়। মাওবাদী নেতাদের পদ অনুযায়ী সুবিধা প্রদান করা হয় নয়া পুনর্বাসন নীতিতে। রাজ্য কমিটি, আঞ্চলিক কমিটি, কেন্দ্রীয় কমিটি এবং পলিটব্যুরোর সদস্যদের মতো উচ্চপদস্থ ক্যাডারদের এককালীন পাঁচ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়। যাঁরা লাইট মেশিনগান-সহ আত্মসমর্পণ করবেন, তাঁরাও পাবেন পাঁচ লক্ষ টাকা নগদ পুরস্কার। যে সব ক্ষেত্রে মাওবাদী ইউনিটের ৮০ শতাংশ সদস্য একসঙ্গে আত্মসমর্পণ করবেন, সেখানে দ্বিগুণ পুরস্কার প্রদান করা হবে। পুনর্বাসনের এই প্যাকেজে রয়েছে চাকরি এবং সন্তানদের শিক্ষায় সাহায্যও।

     

     

     

     

  • Central Government on Soft Porn: ‘সফট পর্ন কনটেন্ট’ দেখানোর অভিযোগ! সরকারের নিশানায় উল্লু-সহ একাধিক ওটিটি প্ল্যাটফর্ম

    Central Government on Soft Porn: ‘সফট পর্ন কনটেন্ট’ দেখানোর অভিযোগ! সরকারের নিশানায় উল্লু-সহ একাধিক ওটিটি প্ল্যাটফর্ম

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশে সুস্থ-সাংস্কৃতিক পরিবেশ রাখতে সক্রিয় মোদি সরকার। ‘সফট পর্ন কনটেন্ট’ (Central Government on Soft Porn) দেখানোর অভিযোগে এবার নড়চড়ে বসল ভারত সরকার। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক উল্লু, এএলটিটি, ডেসিফ্লিক্স, বিগ শটস সহ অন্যান্য বেশ কয়েকটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল। এই প্ল্যাটফর্মগুলিকে ব্যান করা হয়েছে। ইতিমধ্যেই অ্যাপ ও ওয়েব প্ল্যাটফর্মের নামের তালিকা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে মন্ত্রক থেকে।

    কোন কোন অ্যাপ ও ওয়েব প্ল্যাটফর্ম বন্ধ

    সূত্রের খবর, তথ্য ও সম্প্রচার মন্ত্রক আপত্তিকর বিজ্ঞাপনের ২৫টি লিঙ্ক শনাক্ত করেছে, যার মধ্যে পর্নোগ্রাফিক বিষয়বস্তু রয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের মতে, অশ্লীল বিষয়বস্তু এবং আপত্তিকর বিজ্ঞাপন দেখানো অ্যাপগুলি চিহ্নিত করে এই পদক্ষেপ করা হয়েছে। শুক্রবার জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, এই বিষয়ে সব ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থার কাছে এই নির্দেশিকা পাঠানো হয়েছে। তালিকায় উঠে এসেছে ‘অল্ট’, ‘উল্লু’, ‘বিগ শটস অ্যাপ’, ‘দেশি ফ্লিক্স’, ‘বুমেক্স’, ‘নবরস লাইট’, ‘গুলাব’-সহ আরও কিছু অ্যাপ এবং ওয়েব প্ল্যাটফর্মের নাম। সংশ্লিষ্ট মন্ত্রকের অভিযোগ, ২০০০ সালের তথ্যপ্রযুক্তি আইন (বিশেষ করে ধারা ৬৭ এবং ৬৭এ), ২০২৩-এর ভারতীয় ন্যায় সংহিতার ধারা ২৯৪ এবং ১৯৮৬ সালের অশ্লীল ভাবে নারী শরীর প্রদর্শন (নিষেধ) আইন, ধারা ৪-এর নির্দেশ লঙ্ঘন করেছে ওয়েব প্ল্যাটফর্মগুলি।

    কেন নিষিদ্ধ করল সরকার

    এই বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী শ্রী অনুরাগ সিং ঠাকুর বারবার প্ল্যাটফর্মগুলির দায়িত্বের উপর জোর দিয়েছেন। তাঁর দাবি, সৃজনশীল অভিব্যক্তির আড়ালে অশ্লীলতা এবং নিজেদের দায়িত্বের অপব্যবহার করে কিছু প্রচার না করাই উচিত। ২০২৪ সালের ১২ মার্চ অশ্লীল কন্টেন্ট দেখানোয় ১৮টি ওটিটি প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন অনুরাগ ঠাকুর।’ প্রসঙ্গত, আইটি আইনের ধারা ৬৭ এবং ৬৭এ অনুযায়ী বৈদ্যুতিন মাধ্যমে কোনও ভাবে অশ্লীল বা যৌন উত্তেজক কোনও কিছু দেখানো যায় না। একই ভাবে ভারতীয় ন্যায় সংহিতার ধারা ২৯৪ অনুযায়ী গানের দৃশ্যে অশ্লীল অঙ্গভঙ্গিও নিষিদ্ধ। আবার ১৯৮৬ সালের আইন অনুযায়ী, কোনও মাধ্যমেই নারীকে অশ্লীল ভাবে উপস্থাপন করা যায় না। দফতরের দেওয়া তালিকায় উল্লিখিত ওয়েব প্ল্যাটফর্মগুলো এই সব ক’টি আইন লঙ্ঘন করেছে বলে মন্ত্রকের দাবি।

  • India UK Free Trade: ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তির ফলে বাংলার কী কী লাভ হতে চলেছে জানেন?

    India UK Free Trade: ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তির ফলে বাংলার কী কী লাভ হতে চলেছে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃহস্পতিবার ব্রিটেনের সঙ্গে একটি ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি (India UK Free Trade) স্বাক্ষরিত হয়েছে। দুই দেশের প্রধানমন্ত্রী—নরেন্দ্র মোদি এবং কেয়ার স্টারমার যৌথ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা করেন। এই আবহে, চুক্তির উপকারিতা এবং এতে রাজ্যওয়ারি কী কী লাভ হতে চলেছে, তা আগেভাগেই তুলে ধরেছেন ভারতের কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল।

    নিজের পোস্টে কী লিখেছিলেন পীযূষ গোয়েল (Piyush Goyal)?

    নিজের পোস্টে তিনি লেখেন, এই মুক্ত বাণিজ্য চুক্তির (India UK Free Trade) মাধ্যমে এবার থেকে ভারতীয় পণ্যের জন্য ব্রিটেনে যেন লাল গালিচা সংবর্ধনা প্রস্তুত। ভারতীয় সামগ্রী আরও সহজে ও শুল্কছাড় সুবিধা পেয়ে ব্রিটেনে রপ্তানি করা যাবে। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলের বৈচিত্র্যময় পণ্য বিশ্ববাজারে পৌঁছনোর সুযোগ পাবে, বিশেষত ছোট ও মাঝারি ব্যবসায়ীরা উপকৃত হবেন।

    কোন রাজ্য থেকে কী কী পণ্য এবার সহজেই ব্রিটেনে রফতনি করা যাবে

    জম্মু-কাশ্মীর: পশমিনা, তশর সিল্ক, বাসমতী চাল, কাঠের তৈরি কাশ্মীরি ক্রিকেট ব্যাট

    পাঞ্জাব ও দিল্লি: জলন্ধরের স্পোর্টস সামগ্রী, বাসমতী চাল

    উত্তরপ্রদেশ: আগ্রা ও কানপুর থেকে চামড়ার পণ্য, মিরাট থেকে খেলাধুলার সামগ্রী, খুরজা থেকে মাটির জিনিসপত্র

    গুজরাট: বন্ধনী কাপড়, মরবি সিরামিক্স, হীরা

    মহারাষ্ট্র: কোলাপুরের চামড়ার জুতো, আইটি পরিষেবা সংক্রান্ত সামগ্রী

    তামিলনাড়ু: কাঞ্চিপুরম শাড়ি, হলুদ (টারমেরিক), থাঞ্জাভুরের পুতুল, ভেলোরের চামড়ার পণ্য

    পশ্চিমবঙ্গ: দার্জিলিং চা, বালুচরী শাড়ি, শান্তিনিকেতনের চামড়ার জিনিস, নতুনগ্রামের কাঠের পুতুল

    অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা: কফি, হলুদ, ডিজিটাল সার্ভিস সংক্রান্ত পণ্য

    কেরল ও ত্রিপুরা: রাবারজাত পণ্য, হলুদ

    বিহার: ভাগলপুর সিল্ক, গ্লাস ক্লিপস, মাখানা

    রাজস্থান: জয়পুরের গয়না ও অলঙ্কার

    হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ড: স্থানীয় হস্তশিল্প, খাদ্য ও প্রসাধনী সামগ্রী

    প্রত্যন্ত অঞ্চলের তৈরি জিনিসও পাবে আন্তর্জাতিক বাজারের সুযোগ

    এই মুক্ত বাণিজ্য চুক্তির (India UK Free Trade) ফলে ভারতের বিভিন্ন আঞ্চলিক অর্থনৈতিক অঞ্চলগুলি থেকে পণ্য অত্যন্ত সহজে ও কম খরচে ব্রিটেনে রফতানি করা যাবে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরকেন্দ্রিক উৎপাদন, সব কিছু পণ্যের জন্য এবার খুলে গেল আন্তর্জাতিক বাজারের দরজা।
    উদাহরণস্বরূপ, বিহারের হাতে তৈরি মাখানা, ভাগলপুর সিল্ক এবং কাঁচের গয়না, যেগুলি এতদিন স্থানীয় বা সীমিত পরিসরে বিক্রি হত, এবার সেগুলিও শুল্কছাড় সুবিধায় ব্রিটেনের বাজারে প্রবেশ করতে পারবে।

    এই চুক্তি ভারতীয় ব্যবসায়ীদের জন্য অত্যন্ত লাভজনক

    অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই চুক্তি ভারতীয় ব্যবসায়ীদের জন্য অত্যন্ত লাভজনক। কারণ, চুক্তির আওতায় প্রায় ৯৯ শতাংশ পণ্যের উপর আমদানি শুল্ক (tariff) কমানো হয়েছে অথবা পুরোপুরি তুলে দেওয়া হয়েছে। এর অর্থ, ভারত থেকে যেসব পণ্য ব্রিটেনে রফতানি হবে, সেগুলির দাম কমে যাবে, প্রতিযোগিতা বাড়বে এবং আন্তর্জাতিক বাজারে ভারতের পণ্যের চাহিদা আরও বাড়বে।

    এই চুক্তি ঐতিহাসিক মাইলফলক (India UK Free Trade)

    এছাড়াও এই চুক্তির একটি বড় দিক হল, ভারতীয় পেশাদারদের (professional workers) জন্য ব্রিটেনের শ্রমবাজারে প্রবেশের সুযোগ অনেকটাই সহজ হয়েছে। ফলে ভারতীয় প্রযুক্তিবিদ, চিকিৎসক, আইটি বিশেষজ্ঞ, শিক্ষক ও অন্যান্য দক্ষ পেশাদারদের জন্য ব্রিটেনে কাজের ভিসা পাওয়া আগের তুলনায় অনেক সহজ হবে। এই চুক্তিকে তাই দুই দেশের কৌশলগত অর্থনৈতিক অংশীদারিত্বের এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

    আর কী কী সুবিধা?

    চুক্তির আওতায় ভারতীয় যোগ প্রশিক্ষক, রাঁধুনি, সঙ্গীতজ্ঞসহ অন্যান্য চুক্তিভিত্তিক পরিষেবা প্রদানকারীরা ব্রিটেনে অস্থায়ীভাবে কাজের সুযোগ পাবেন। অন্যদিকে, ব্রিটিশ সংস্থাগুলিকে ভারতে ২০০ কোটি টাকার বেশি মূল্যের অসংবেদনশীল ফেডারেল সরকারি ক্রয় সংক্রান্ত টেন্ডারে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে। ব্রিটেনের হিসেব অনুযায়ী, এর ফলে প্রতিবছর প্রায় ৪.০৯ লক্ষ কোটি টাকার ৪০ হাজারেরও বেশি সরকারি দরপত্রে অংশ নেওয়ার সুযোগ তৈরি হবে ব্রিটিশ কোম্পানিগুলোর জন্য।

    ২০২৩ জি-২০ সম্মেলনে এনিয়ে আলোচনা হয়

     ২০২৩ সালে দিল্লিতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে যোগ দিতে এসে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করেন, যেখানে এই চুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা হয় (India UK Free Trade) এবং তাৎপর্যপূর্ণ অগ্রগতিও ঘটে। তবে এর মাঝেই ব্রিটেনে পালাবদল ঘটে, ক্ষমতায় আসে কেয়ার স্টারমারের নেতৃত্বাধীন লেবার পার্টি। নতুন সরকারের পররাষ্ট্রনীতিতে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করা, বিশেষ করে মুক্ত বাণিজ্য চুক্তি বাস্তবায়ন করাই হয়ে ওঠে অগ্রাধিকার। শুধু তাই নয়, স্টারমার শিক্ষা, প্রযুক্তি, নিরাপত্তা-সহ একাধিক খাতে ভারতের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহও প্রকাশ করেন। অবশেষে, স্টারমারের সরকারের সময়েই বহু প্রতীক্ষিত এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হল।

  • PM Modi: একটানা প্রধানমন্ত্রী থাকা, মোদি ভাঙলেন ইন্দিরার রেকর্ড, সামনে শুধুই নেহরু

    PM Modi: একটানা প্রধানমন্ত্রী থাকা, মোদি ভাঙলেন ইন্দিরার রেকর্ড, সামনে শুধুই নেহরু

    মাধ্যম নিউজ ডেস্ক: ২৫ জুলাই এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। টানা প্রধানমন্ত্রী থাকার হিসেবে ভাঙলেন ইন্দিরা গান্ধীর রেকর্ড (Indira Gandhi)। তিনিই হলেন ভারতবর্ষের দ্বিতীয় প্রধানমন্ত্রী, যিনি টানা ১১ বছর ২ মাস ধরে দেশের সর্বোচ্চ পদে রয়েছেন। তাঁর সামনে বর্তমানে রয়েছেন কেবল জওহরলাল নেহরু। এর আগে পর্যন্ত একটানা দ্বিতীয় সর্বোচ্চ সময়ের জন্য প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন নেহরুর কন্যা, প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। তিনি ১৯৬৬ সালের ২৪ জানুয়ারি থেকে ১৯৭৭ সালের ২৪ মার্চ পর্যন্ত টানা ১১ বছর ৫৯ দিন প্রধানমন্ত্রী ছিলেন। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এখনও পর্যন্ত সর্বাধিক সময়ের জন্য প্রধানমন্ত্র। তিনি ১৯৪৭ সালের ১৫ অগাস্ট থেকে ১৯৬৪ সালের ২৭ মে পর্যন্ত, অর্থাৎ ১৬ বছর ২৮৬ দিন দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন।

    ২০১৪ সালে নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রী হওয়ার ঘটনা ছিল এক ঐতিহাসিক পালাবদল

    নরেন্দ্র মোদি (PM Modi) ২০১৪ সালের ২৬ মে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। এরপর ২০১৯ সালের লোকসভা নির্বাচনেও বিপুলভাবে জয়ী হয়ে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও জয়লাভ করে তৃতীয়বার প্রধানমন্ত্রীর দায়িত্বে ফিরে আসেন। ২৫ জুলাই, ২০২৫-এ তাঁর প্রধানমন্ত্রী হওয়ার ১১ বছর ৬০ দিন পূর্ণ হল। ২০১৪ সালে নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রী হওয়ার ঘটনা ছিল এক ঐতিহাসিক পালাবদল, কারণ ১৯৮৪ সালের পর এই প্রথম কোনও একক রাজনৈতিক দল—ভারতীয় জনতা পার্টি—দেশে সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করেছিল।

    একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন মোদি (PM Modi)

    প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি একাধিক গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন, যার মধ্যে রয়েছে ৩৭০ ধারা বিলুপ্তি, তিন তালাক প্রথার অবসান, রাম মন্দির নির্মাণ এবং সন্ত্রাসবাদ মোকাবিলায় দৃঢ় পদক্ষেপ। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর পাকিস্তানের বালাকোটে বিমান হামলা বা ২০২৫ সালের পহেলগাঁও ঘটনার পর ‘অপারেশন সিঁদুর’—সবই ছিল তাঁর সাহসী সিদ্ধান্ত (Indira Gandhi)। প্রধানমন্ত্রী হওয়ার আগে নরেন্দ্র মোদি (PM Modi) ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী। তিনি ২০০১ সালের অক্টোবরে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন এবং ২০১৪ সালের মে মাস পর্যন্ত সেই দায়িত্বে ছিলেন। তাঁর সরকারের মূলনীতি —“সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস”।

  • Anil Ambani: রিলায়েন্স গ্রুপের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ! অনিল আম্বানির ৩৫টি অফিসে ইডি হানা

    Anil Ambani: রিলায়েন্স গ্রুপের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ! অনিল আম্বানির ৩৫টি অফিসে ইডি হানা

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃহস্পতিবার শিল্পপতি অনিল আম্বানির একাধিক অফিসে তল্লাশি চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) রিলায়েন্স কমিউনিকেশন এবং এর প্রোমোটার-ডিরেক্টর অনিল আম্বানিকে (Anil Ambani) ‘প্রতারক’ ঘোষণা করার পরই এই অভিযান শুরু হয় বলে সূত্রের খবর।

    তদন্তের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে রিলায়েন্স গ্রুপের বিরুদ্ধে ওঠা আর্থিক প্রতারণার অভিযোগ

    ইডি-র তদন্তের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে রিলায়েন্স গ্রুপের বিরুদ্ধে ওঠা আর্থিক প্রতারণার অভিযোগ। যদিও অনিল আম্বানির ব্যক্তিগত বাসভবনে এদিন তল্লাশি চালানো হয়নি (Anil Ambani)। মুম্বই ও দিল্লি থেকে আসা ইডি-র (ED Raid) যৌথ দল তাঁর বিভিন্ন সংস্থার গুরুত্বপূর্ণ দফতর এবং কর্পোরেট অ্যাকাউন্টে নজরদারি চালায়। জানা গিয়েছে, মুম্বই ও দিল্লির প্রায় ৫০টি অফিসের মধ্যে অন্তত ৩৫টি ভবনে তল্লাশি চালানো হয়েছে।

    ২৫ জন ব্যক্তির বিরুদ্ধেও তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় সংস্থা

    এছাড়াও, এই মামলায় নাম জড়ানো ২৫ জন ব্যক্তির বিরুদ্ধেও তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় সংস্থা এবং ইতিমধ্যেই তাঁদের মধ্যে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে (Anil Ambani)। ইডি সূত্রে (ED Raid) জানা গিয়েছে, এসবিআই কর্তৃক ‘প্রতারক’ ঘোষণার পর বিভিন্ন নিয়ন্ত্রক ও আর্থিক সংস্থার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই এই অভিযান পরিচালিত হয়েছে। ন্যাশনাল হাউসিং ব্যাঙ্ক (এনএইচবি), সেবি, ন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং অথোরিটি (এনএফআরএ), ব্যাঙ্ক অফ বরোদা এবং সিবিআই-এর দায়ের করা দুটি এফআইআরের ভিত্তিতেই হয় এই তল্লাশি।

    ইডি-র প্রাথমিক ধারণা অর্থ তছরুপ ছিল পূর্বপরিকল্পিত

    তদন্তে উঠে এসেছে, ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে ইয়েস ব্যাঙ্ক থেকে নেওয়া প্রায় ৩,০০০ কোটি টাকার ঋণের বড় একটি অংশ সন্দেহজনকভাবে অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে। অভিযোগ, কিছু অজ্ঞাত সংস্থার মাধ্যমে ওই অর্থ ঘুরিয়ে দেওয়া হয়, যা নিয়ে একাধিক নিয়ন্ত্রক সংস্থা প্রশ্ন তুলেছে। ইডি-র প্রাথমিক ধারণা, এই অর্থ তছরুপ ছিল পূর্বপরিকল্পিত এবং সুচিন্তিত কৌশলের অংশ। এর ফলে প্রতারিত হয়েছেন শেয়ারহোল্ডার, সরকারি প্রতিষ্ঠান, বিনিয়োগকারী এবং একাধিক ব্যাঙ্ক। তদন্তে আরও দেখা গিয়েছে, রিলায়েন্স হোম ফাইনান্স-এর কর্পোরেট ঋণ বিতরণ এক বছরে প্রায় দ্বিগুণ হয়ে যায়, যা আর্থিক অনিয়ম ও স্বচ্ছতার অভাবের বড় ইঙ্গিত বলে মনে করছে তদন্তকারী সংস্থা (Anil Ambani)।

  • Fake Embassy Scandal: ভুয়ো দেশের ভুয়ো রাষ্ট্রদূত! পর্দা ফাঁস করল উত্তরপ্রদেশ পুলিশ

    Fake Embassy Scandal: ভুয়ো দেশের ভুয়ো রাষ্ট্রদূত! পর্দা ফাঁস করল উত্তরপ্রদেশ পুলিশ

    মাধ্যম নিউজ ডেস্ক: ভুয়ো দেশের জাল রাষ্ট্রদূতের (Fake Embassy Scandal) পর্দা ফাঁস করে দিল উত্তরপ্রদেশ পুলিশ। ভুয়ো পাসপোর্ট, জাল ভিসার কথা শোনা গিয়েছে। তা বলে একটি ভুয়ো দেশের ভুয়ো রাষ্ট্রদূতের খবর! না, এমনটা এতদিন শোনা যায়নি। এবার গেল। সৌজন্যে উত্তরপ্রদেশের পুলিশের স্পেশ্যাল টাস্কফোর্সের নয়ডা ইউনিট (Harshvardhan)।

    বাড়ি ভাড়া নিয়ে দূতাবাস (Fake Embassy Scandal)

    জানা গিয়েছে, গাজিয়াবাদের কবিনগর এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে দূতাবাস তৈরি করেছিলেন জনৈক হর্ষবর্ধন জৈন। বাড়িটির বাইরে সব সময় পার্ক করা থাকত একাধিক বিলাসবহুল গাড়ি। হর্ষবর্ধন নিজেকে সব সময় এক জন কূটনীতিক হিসেবে পরিচয় দিতেন। তাঁর বাড়ির বাইরে যেসব গাড়ি পার্ক করা থাকত, সেগুলির নম্বরপ্লেটও আর পাঁচজন কূটনীতিকের মতোই। তাই দীর্ঘদিন ধরে কারবার চালিয়ে গেলেও সন্দেহ হয়নি কারও। হর্ষবর্ধন কখনও নিজেকে ওয়েস্টার্কটিকা, কখনও আবার সাবোরগা, পুলভিয়া, লোডেনিয়ার মতো ছোট ছোট দেশের রাষ্ট্রদূত হিসেবে পরিচয় দিতেন। শুধু তাই নয়, ওই সব দেশের জাল পাসপোর্ট, পরিচয়পত্র এবং ভুয়ো সরকারি নথি ব্যবহারও করতেন তিনি।

    ওয়েস্টার্কটিকা

    আন্টার্কটিকা মহাদেশের একটি ছোট্ট দেশ হল ওয়েস্টার্কটিকা। বিশ্বের কোনও প্রতিষ্ঠিত দেশ ওয়েস্টার্কটিকাকে স্বীকৃতি দেয়নি। তবে তার মতোই অন্য ছোট ছোট দেশগুলির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে ওয়েস্টার্কটিকা। মার্কিন নৌবাহিনীর এক প্রাক্তন কর্তা ট্র্যাভিস ম্যাকহেনরি ২০০১ সালে প্রতিষ্ঠা করেন ওয়েস্টার্কটিকা। তিনি নিজেকে তার ‘গ্র্যান্ড ডিউক’ বলে দাবি করেন। দেশটির আয়তন ৬ লাখ ২০ বর্গমাইল। ওয়েস্টার্কটিকার দাবি, তাদের দেশে ২ হাজার ৩৫৬ জন নাগরিক রয়েছেন। যদিও তাঁদের কেউই দেশটিতে থাকেন না। দেশটির নিজস্ব পতাকা এবং মুদ্রাও রয়েছে। তা সত্ত্বেও জোটেনি কোনও প্রতিষ্ঠিত দেশের স্বীকৃতি।

    স্বীকৃতিহীন এই দেশটিরই রাষ্ট্রদূত

    স্বীকৃতিহীন এই দেশটিরই রাষ্ট্রদূত বলে নিজেকে জাহির করে দিব্যি ব্যবসা চালিয়ে গিয়েছিলেন হর্ষবর্ধন। বুধবার ভুয়ো ওই দূতাবাসে অভিযান চালিয়ে এসটিএফ বাজেয়াপ্ত করে কূটনৈতিক নম্বরপ্লেটযুক্ত চারটি বিলাসবহুল গাড়ি। ১২টি কূটনৈতিক পাসপোর্টও উদ্ধার করেছেন তদন্তকারীরা। ভারতের বিদেশমন্ত্রকের স্ট্যাম্প-সহ জাল নথিও মিলেছে। শুধু তা-ই নয়, দু’টি জাল প্যান কার্ড, বিভিন্ন দেশ এবং কোম্পানির ৩৪টি রবার স্ট্যাম্পও বাজেয়াপ্ত করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ভারতীয় মুদ্রায় ৪৪.৭ লাখ টাকাও। উদ্ধার হয়েছে বৈদেশিক মুদ্রাও। গ্রেফতার করা হয়েছে হর্ষবর্ধনকে (Fake Embassy Scandal)।

    কে এই হর্ষবর্ধন?

    প্রশ্ন হল, কে এই হর্ষবর্ধন (Harshvardhan)? জানা গিয়েছে, লন্ডন কলেজ অফ অ্যাপ্লাইড সায়েন্স থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন হর্ষবর্ধন। এর আগে তিনি গাজিয়াবাদেরই আইটিএস কলেজ থেকে এমবিএ ডিগ্রিও অর্জন করেছিলেন। তাঁর বাবা গাজিয়াবাদের এক ব্যবসায়ী ছিলেন। রাজস্থানে তাঁদের পরিবারের মার্বেল খনি ছিল। তবে তাঁর বাবার মৃত্যুর পর মুখ থুবড়ে পড়ে তাঁদের পারিবারিক ব্যবসা। এই সময় হর্ষবর্ধনের সঙ্গে দেখা হয় বিতর্কিত ধর্মগুরু চন্দ্রস্বামীর। তিনি তাঁকে লন্ডনে চলে যেতে সাহায্য করেন। সেখানে বেশ কয়েকটি কোম্পানি খোলেন হর্ষবর্ধন। তদন্তকারী সংস্থাগুলির মতে, এই কোম্পানিগুলি বেহিসাবি অর্থ লুকানোর জন্য ব্যবহার করা হয়েছিল। হর্ষবর্ধন একজন আন্তর্জাতিক অস্ত্র ব্যবসায়ী আদনান খাশোগির সঙ্গেও কাজ করেছিলেন। পরে হর্ষবর্ধন তাঁর ব্যবসা সম্প্রসারণ করেন দুবাইয়েও।

    চন্দ্রস্বামীর মৃত্যুর পর গাজিয়াবাদেই ফিরে আসেন হর্ষবর্ধন

    এদিকে, চন্দ্রস্বামীর মৃত্যুর পর গাজিয়াবাদেই ফিরে আসেন হর্ষবর্ধন। ব্যাপক আর্থিক সমস্যার সম্মুখীন হন তিনি। তার পরেই ফাঁদেন ভুয়ো দূতাবাসের ‘ব্যবসা’। এই ব্যবসা ফেঁদেই গত সাত বছর ধরে লোক ঠকিয়ে যাচ্ছিলেন তিনি। তদন্তকারীরা জানিয়েছেন (Fake Embassy Scandal), ওই জাল রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম-সহ বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে এডিট করা ছবি ব্যবহার করে লোক ঠকিয়ে যাচ্ছিলেন। তদন্তকারীরা জেনেছেন, হর্ষবর্ধনের (Harshvardhan) চক্রটি বিদেশি ব্যবসা ও চাকরির সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মানুষ এবং বিভিন্ন সংস্থাকে প্রতারণা করে চলেছিল। এই ভুয়ো সংস্থাগুলির মাধ্যমে একটি হাওলা নেটওয়ার্ক পরিচালনা করছিলেন তিনি। হর্ষবর্ধনের ভাড়া করা বাড়িতে যে নেমপ্লেট লাগানো ছিল, সেখানে লেখা ছিল সুশীল অনুপ সিং। সোনালি রংয়ে আঁকা দ্বিতীয় নেমপ্লেটে লেখা ছিল এইচভি জৈন।

    আন্তর্জাতিক চাকরির আড়ালে মানুষের সঙ্গে প্রতারণা

    কূটনৈতিক সংযোগ এবং আন্তর্জাতিক চাকরির আড়ালে মানুষের সঙ্গে প্রতারণা করতেন হর্ষবর্ধন। বছর সাতচল্লিশের এই ব্যক্তি কয়েকটি স্বঘোষিত ক্ষুদ্র রাষ্ট্রের একজন হাইপ্রোফাইল রাষ্ট্রদূত হিসেবে নিজেকে উপস্থাপন করতেন এবং মিথ্যে অজুহাতে হাওলা লেনদেন, জালিয়াতি এবং দালালাতি জড়িত ছিলেন (Fake Embassy Scandal)। প্রশাসনের চোখে ধুলো দিতে হর্ষবর্ধন তাঁর ভাড়া বাড়িতে বিভিন্ন দেশের পতাকা উত্তোলন করতেন। অনুমোদন ছাড়াই তিনি জাল কূটনৈতিক ও প্রেস আইডি কার্ডও ব্যবহার করতেন। এসবের আড়ালেই চলছিল জালিয়াতির কারবার (Harshvardhan)।

  • Indian Passport: ভারতীয় পাসপোর্টের চোখ ধাঁধানো উত্থান, এক লপ্তে এগোল ৮ ধাপ

    Indian Passport: ভারতীয় পাসপোর্টের চোখ ধাঁধানো উত্থান, এক লপ্তে এগোল ৮ ধাপ

    মাধ্যম নিউজ ডেস্ক: চোখ ধাঁধানো উত্থান ভারতীয় পাসপোর্টের (Indian Passport)! গত বছর যেখানে ভারতীয় পাসপোর্টের ক্ষমতা নেমে গিয়েছিল পাঁচ ধাপ, সেটাই এবার এক লাফে আট ধাপ এগিয়ে গিয়েছে। ২২ জুলাই প্রকাশিত হেনলি পাসপোর্ট সূচক ২০২৫ অনুযায়ী, বর্তমানে ভারতীয় পাসপোর্ট ৭৭তম স্থানে উঠে এসেছে (Visa)। গত বছর এটাই ছিল ৮৫তম ধাপে। জানা গিয়েছে, এই র‌্যাঙ্কিং নির্ধারিত হয় প্রতিটি দেশের পাসপোর্টধারীরা পূর্ববর্তী ভিসা ছাড়াই কতগুলি দেশে যেতে পারেন, তার ভিত্তিতে।

    শুধু পাসপোর্টেই যাওয়া যাবে এই দেশগুলিতে (Indian Passport)

    বর্তমানে ভারতীয় পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই বা ভিসা-অন-অ্যারাইভালের সুবিধা পাচ্ছেন ৫৯টি দেশে। ভিসা ছাড়াই ভারতীয় পাসপোর্ট নিয়ে যেসব দেশে যাওয়া যাবে সেগুলি হল, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং তাইল্যান্ড। ভিসামুক্ত আরও কয়েকটি দেশ হল ভুটান, ইরান, কাজাখস্তান, কেনিয়া, নেপাল, ফিলিপাইন, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ, কুক দ্বীপপুঞ্জ, ডোমিনিকা, ফিজি, গ্রেনাডা, হাইতি, কিরিবাস, ম্যাকাও, মাদাগাস্কার, মরিশাস, মাইক্রোনেশিয়া, মন্টসেরাট, নিউই, রুয়ান্ডা, সেনেগাল, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডিনস, ত্রিনিদাদ ও টোবাগো, ভানুয়াত, অ্যাঙ্গোলা এবং বারবাডোস।

    ভিসা-অন-অ্যারাইভালের সুবিধা

    ভিসা-অন-অ্যারাইভালের সুবিধা রয়েছে ইন্দোনেশিয়া, জর্ডন, মলদ্বীপ, বলিভিয়া, মায়ানমার, শ্রীলঙ্কা, জিম্বাবোয়ে, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দে দ্বীপপুঞ্জ, কোমোরোস দ্বীপপুঞ্জ, জিবুতি, ইথিওপিয়া, গিনি-বিসাউ, লাওস, মার্শাল দ্বীপপুঞ্জ, মঙ্গোলিয়া, মোজাম্বিক, নামিবিয়া, পালাউ দ্বীপপুঞ্জ, কাতার, সামোয়া, সিয়েরা লিওন, সোমালিয়া, সেন্ট লুসিয়া, তাঞ্জানিয়া, তিমোর-লেস্তে এবং তুভালু (Indian Passport)। এবার আসা যাক ইটিএ প্রসঙ্গে। ইটিএ হল একটি ডিজিটাল ভ্রমণ পারমিট যা ভারতীয়দের ভিসা-মুক্ত প্রবেশের মাধ্যমে স্বল্পমেয়াদি ভ্রমণ বা ট্রানজিটের জন্য একটি দেশে প্রবেশের অনুমতি দেয়। এই তালিকায় ৫৯তম দেশ হিসেবে রয়েছে সেশেলসের নাম।

    এই র‍্যাঙ্কিং উন্নতি ভারতের বিশ্বমঞ্চে ক্রমবর্ধমান মর্যাদা ও উন্নত কূটনৈতিক সম্পর্ককে প্রতিফলিত করে (Visa)। এটি ভারতীয় পর্যটকদের প্রতি বাড়তি আস্থা এবং দেশের স্থিতিশীলতারও ইঙ্গিত দেয়। ভারতের নাগরিকদের জন্য এটি বিশ্ব ঘোরার নতুন দোর খুলে দেয় (Indian Passport)।

  • Jagdeep Dhankhar: ধনখড়কে বাংলো খালি করতে বলার নির্দেশ আসলে ভুয়ো খবর, জানাল পিআইবি

    Jagdeep Dhankhar: ধনখড়কে বাংলো খালি করতে বলার নির্দেশ আসলে ভুয়ো খবর, জানাল পিআইবি

    মাধ্যম নিউজ ডেস্ক: শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। এই আবহে একটি খবর প্রচারিত হয় যে ধনখড়কে নাকি অবিলম্বে তাঁর বাসভবন ছেড়ে দিতে বলা হয়েছে। এর পাশাপাশি ছড়িয়ে পড়ে, সিল করে দেওয়া হয়েছে তাঁর ঘর—এমন খবর ঘুরতে থাকে। তবে এই তথ্য সম্পূর্ণ এবং ভিত্তিহীন—সে কথা জানিয়ে দিয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB)।

    সমাজ মাধ্যমে পোস্ট পিআইবি-র (Jagdeep Dhankhar)

    এমনও খবর রটে যায় যে পদত্যাগের রাত থেকেই নাকি ধনখড় বাংলো ছাড়ার জন্য প্যাকিং শুরু করে দিয়েছেন। এর পরে পিআইবির ফ্যাক্ট চেকিংয়ে জানা যায়, তথ্য সম্পূর্ণ ভুল। এবং এমন কোনও নির্দেশই দেওয়া হয়নি প্রাক্তন উপরাষ্ট্রপতিকে। এ নিয়ে নিজেদের অফিসিয়াল এক্স হ্যান্ডলে পোস্টও করে পিআইবি। সেখানে তারা লেখে, ‘‘সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে জগদীপ ধনখড়ের বাড়ি সিল করে দেওয়া হয়েছে এবং তাঁকে তা খালি করতে বলা হয়েছে—যা সম্পূর্ণভাবে ভিত্তিহীন তথ্য।’’ এই ধরনের ভুয়ো তথ্যে পা দিতেও বারণ করেছে পিআইবি।

    টাইপ-এইট বাংলো পেতে পারেন ধনখড় (Jagdeep Dhankhar)

    প্রসঙ্গত, জগদীপ ধনখড়ের বর্তমান বয়স হল ৭৪। গত বছরের অর্থাৎ ২০২৪ সালের এপ্রিল মাসে,  চার্চ রোডের ভাইস প্রেসিডেন্ট এনক্লেভে তিনি চলে এসেছিলেন। বিগত ১৫ মাস ধরে এটাই ছিল জগদীপ ধনখড়ের বাসভবন। সেন্ট্রাল ভিস্তা পুনর্নির্মাণ প্রকল্পে তৈরি করা হয় ভাইস প্রেসিডেন্ট এনক্লেভ। বর্তমানে তাঁর স্বাস্থ্যজনিত উদ্বেগ রয়েছে। এই কারণে প্রাক্তন উপ রাষ্ট্রপতি একটি নয়া সরকারি বাংলোতে স্থানান্তরিত হতে চলেছেন বলে খবর। মনে করা হচ্ছে, সিনিয়র কেন্দ্রীয় মন্ত্রী এবং জাতীয় দলের নেতাদের জন্য যেরকম বাসস্থান বরাদ্দ করা হয়, সেরকমই কোনও বাসস্থান তিনি পেতে চলেছেন। দিল্লিতে তাঁকে টাইপ-এইট বাংলো দেওয়া হবে বলে কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রকের একজন কর্মকর্তা মঙ্গলবার জানিয়েছেন (PIB)। অন্যদিকে, পদত্যাগ করার ফলে উপরাষ্ট্রপতির পদ খালি রয়েছে। এই আবহে নির্বাচন কমিশন জানিয়েছে, উপররাষ্ট্রপতি নির্বাচন শীঘ্রই অনুষ্ঠিত হবে এবং সেইমতো প্রস্তুতিও চলছে (Jagdeep Dhankhar)।

  • Ayodhya: মিলবে রামায়ণ যুগের অনুভূতি, ‘পঞ্চবটি’ বন তৈরি হচ্ছে অযোধ্যায়, থাকছে ৮৮টি ঔষধি গাছ

    Ayodhya: মিলবে রামায়ণ যুগের অনুভূতি, ‘পঞ্চবটি’ বন তৈরি হচ্ছে অযোধ্যায়, থাকছে ৮৮টি ঔষধি গাছ

    মাধ্যম নিউজ ডেস্ক: রাম জন্মভূমি প্রাঙ্গণে গড়ে তোলা হচ্ছে কুড়ি একরের পঞ্চবটি বন, রামায়ণের আধ্যাত্মিকতা এবং সংস্কৃতির সম্পূর্ণ প্রতিফলন দেখা যাবে এই পঞ্চবটিতে (Panchavati)। এই উদ্যোগ নেওয়ার পিছনে লক্ষ্য হলো রাম জন্মভূমি প্রাঙ্গণের প্রাকৃতিক সৌন্দর্যায়ন এবং সেখানে এক শান্ত, স্নিগ্ধ পরিবেশ তৈরি, যেখানে ভক্তরা বসে জপ, ধ্যান, প্রাণায়াম—সবকিছুই করতে পারবেন, ঠিক যেমনটা রামায়ণে পঞ্চবটি বনে দেখা যেত (Ayodhya)।

    পঞ্চবটি বনের প্রতিটি স্তরেই দেখা যাবে রামায়ণের প্রতিফলন

    এই পঞ্চবটি বনের প্রতিটি স্তরতেই দেখা যাবে রামায়ণের প্রতিফলন। মনে হবে, ঠিক যেন রামচন্দ্রের যুগেই ফিরে এসেছেন ভক্তরা। কোন কোন গাছ দিয়ে সাজানো থাকবে এই রামচন্দ্রের পঞ্চবটি বন (Ayodhya)? রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট জানিয়েছে, পিপল গাছ, বটগাছ, আমগাছ, সমী গাছ, সীতা অশোক, কদম্ব, পলাশ, পারিজাত, চম্পা ইত্যাদি গাছ দিয়ে সাজানো থাকবে পঞ্চবটি বন। এখানে থাকবে ৮৮টি ঔষধি গাছও। যা  প্রাচীন ধর্মশাস্ত্রগুলিতে উল্লেখ রয়েছে।

    সীতা অশোক গাছ আনা হচ্ছে শ্রীলঙ্কা থেকে

    এই গাছগুলোর হিন্দু ধর্মে শুধুমাত্র আধ্যাত্মিক তাৎপর্যই নেই, এগুলির পরিবেশগত এবং ঔষধি মূল্যও রয়েছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। এর মধ্যে উল্লেখযোগ্য হল সীতা অশোক গাছ, যা পবিত্র মনে করা হয় এবং যার যোগসূত্র খুঁজে পাওয়া যায় রামায়ণের যুগ থেকেই। সীতা অশোক গাছ আমদানি করা হয়েছে শ্রীলঙ্কা থেকে, অন্যান্য আন্তর্জাতিক উৎস থেকেও (Ayodhya) অনেক গাছ আনানো হয়েছে। তাই রাম জন্মভূমি প্রাঙ্গণে এবার জীববৈচিত্র্য দেখা যাবে পঞ্চবটি বনকে কেন্দ্র করে।

    পঞ্চবটি বনে থাকছে কুণ্ড

    পঞ্চবটি বনকে (Panchavati) সাজানো হচ্ছে প্রাচীন ভারতের ধর্মশাস্ত্রে উল্লেখ রয়েছে—এমন গাছ দিয়ে। গাছ এবং সবুজ ছাড়াও, পঞ্চবটি বনে আধ্যাত্মিক ধ্যান, জপ ইত্যাদি করার জন্য অনেকগুলি ‘কুণ্ড’ তৈরি করা হচ্ছে। ‘কুণ্ড’ মানে হচ্ছে পবিত্র পুকুর—এর চারপাশটা সাজানো হচ্ছে ফুলের বাগান দিয়ে। এর পাশাপাশি একটি বনবাসী আশ্রমও সেখানে থাকবে, সেখানেই দেখানো হবে জীবনের চারটি ভাগ (Ayodhya)।

    মাইলফলক হিসেবেই দেখছে তীর্থক্ষেত্র ট্রাস্ট

    শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট এই পঞ্চবটি বনকে একটি মাইলফলক হিসেবেই দেখছে, যা অযোধ্যার সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক ঐতিহ্যকে সম্পূর্ণভাবে প্রতিফলিত করবে। এই পঞ্চবটি বনের মাধ্যমেই ভক্তরা অনুভব করতে পারবেন রামায়ণের যুগের অরণ্য জীবনকে—এমনটাওই জানিয়েছে তীর্থক্ষেত্র ট্রাস্ট। একবার সম্পূর্ণ হলে, প্রকৃতির সাথে সনাতন ধর্মের যে ঐক্য ও সম্প্রীতি, তাও দেখা যাবে (Ayodhya)।

LinkedIn
Share