Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • PM Modi: “ধ্যানের মধ্যেও নিরন্তর ভেবেছি উজ্জ্বল ভারতের ভবিষ্যৎ নিয়ে”, বললেন প্রধানমন্ত্রী

    PM Modi: “ধ্যানের মধ্যেও নিরন্তর ভেবেছি উজ্জ্বল ভারতের ভবিষ্যৎ নিয়ে”, বললেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: “ভারতের উন্নয়নের গতিপথ আমাদের অহংকার ও গর্বের স্বপ্ন পূরণ করেছে।” ভারতবাসীর উদ্দেশে লেখা এক চিঠিতে এ কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। নির্বাচনী প্রচারের শেষে দেশের দক্ষিণতম বিন্দু কন্যাকুমারীতে গিয়ে টানা ৪৫ ঘণ্টা ধ্যান করেছেন প্রধানমন্ত্রী।

    প্রধানমন্ত্রীর উপলব্ধি (PM Modi)

    কন্যাকুমারীর ধ্যান মণ্ডপে (যেখানে বসে স্বামী বিবেকানন্দ ধ্যান করেছিলেন) প্রায় দু’দিন ধরে ধ্যান করার পর তাঁর উপলব্ধি, “এই দু’দিন বহির্জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম আমি।” চিঠিতে প্রধানমন্ত্রী লিখেছেন, “আমাদের দেশে আজই (পয়লা জুন) শেষ হচ্ছে গণতন্ত্রের বৃহত্তম উৎসব। এই দেশ গণতন্ত্রের মাতৃস্বরূপা। কন্যাকুমারীতে তিনদিনের আধ্যাত্মিক যাত্রা শেষে আমি এই মাত্র দিল্লির উড়ান ধরলাম। এই দিনে কাশী এবং আরও কয়েকটি আসনে ভোট গ্রহণ-পর্ব চলছে। আমার মনে অনেক অভিজ্ঞতা, আবেগ সঞ্চিত হয়েছে।” তিনি (PM Modi) লিখেছেন, “আমি নিজের মধ্যে অপার শক্তির প্রবাহ অনুভব করেছি। এই সময় নির্বাচনের কোনও তাপ-উত্তাপ, কূট-কচালি আমায় স্পর্শ করেনি।”

    চিঠিতে কী লিখেছেন প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী লিখেছেন, “আমার মধ্যে বহির্জগৎ থেকে বিচ্ছিন্নতার একটা ভাব এসেছিল…আমার মন বর্হিজগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এত বিশাল দায়িত্বের মধ্যে ধ্যান করে যাওয়াটা আমার কাছে চ্যালেঞ্জিং হয়ে উঠেছিল। কিন্তু কন্যাকুমারীর ভূমি এবং স্বামী বিবেকানন্দের প্রেরণা আমার কাজকে অনায়াস করে দিয়েছিল।” তিনি লিখেছেন, “আমি নিজেও একজন প্রার্থী, আমার প্রচারের ভার আমি ছেড়ে দিয়েছিলাম আমার প্রিয় কাশীবাসীর ওপর। তাঁদের ওপর দায়িত্ব দিয়ে আমি এখানে চলে এসেছিলাম। আমি ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ এই ভেবে যে আমার জন্মের সময় থেকে তিনি আমার মধ্যে এই মূল্যবোধ গেঁথে দিয়েছিলেন। আমি আজীবন এটাকেই লালন-পালন করেছি। চেষ্টা করেছি এই মূল্যবোধ নিয়েই বেঁচে থাকতে।”

    আর পড়ুন: জয়জয়কার বিজেপির-ই, ভবিষ্যদ্বাণী সাট্টা বাজারেরও

    তিনি লিখেছেন, “বহির্জগৎ থেকে বিচ্ছিন্ন হলেও, অপার শান্তি এবং নীরবতার মধ্যে থাকলেও আমার মন নিরন্তর ভেবে গিয়েছে উজ্জ্বল ভারতের ভবিষ্যৎ নিয়ে, ভারতের লক্ষ্য নিয়ে। কন্যাকুমারীর উদীয়মান সূর্য আমার চিন্তা-ভাবনাকে এক নয়া উচ্চতায় নিয়ে গিয়েছিল। দিগন্ত বিস্তৃত সমুদ্র আমার ধারণাকে প্রসারিত করেছে। মহাবিশ্বের মধ্যে নিহিত ঐক্য এবং একত্ব আমায় উপলব্ধি করিয়েছে আকাশ আর সমুদ্রের মিলনরেখা (PM Modi)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Election Commission: গণনাকেন্দ্রে কারা ঢুকতে পারবেন? বিতর্ক এড়াতে সতর্ক কমিশন, জারি নির্দেশিকা

    Election Commission: গণনাকেন্দ্রে কারা ঢুকতে পারবেন? বিতর্ক এড়াতে সতর্ক কমিশন, জারি নির্দেশিকা

    মাধ্যম নিউজ ডেস্ক: রাত পোহালেই জানা যাবে দিল্লির মসনদে কে বসছে? একইসঙ্গে বাংলায় শাসক দল তৃণমূল কংগ্রেস নিজের জমি রক্ষা করতে পারবে নাকি শাসক দলকে ছাপিয়ে যাবে বিজেপি, সেদিকে নজর থাকবে সকলের। সবটাই নির্ভর করছে গণনা কেন্দ্রের (Vote Counting) ঘোষণার উপর। তবে গণনায় কোন খামতি রাখতে চাইছে না নির্বাচন কমিশন (Election Commission)। কমিশন সূত্রে খবর এবার গণনায় কড়া নজর রাখা হবে সবদিক থেকে। কড়া নজর থাকবে নিরাপত্তার বিষয়েও। কমিশনের তরফে যে নির্দেশিকা দেওয়া হয়েছে, তা পালন করতে হবে গণনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের। তবে ওয়েবকাস্টিং করা হবে না গণনার। যদিও নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা চালু থাকবে।

    কারা যেতে পারবেন গণনা কেন্দ্রে

    কমিশন (Election Commission) সূত্রে খবর উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গণনা কেন্দ্রের (Vote Counting) ভিতরে যাতে কেউ ঢুকতে না পারেন তা নিশ্চিত করতে হবে নিরাপত্তারক্ষী এবং রিটার্নিং অফিসারকে। গণনার সঙ্গে যুক্ত প্রত্যক্ষ ব্যক্তিরা যেমন কাউন্টিং সুপারভাইজার, কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট, মাইক্রো অবজার্ভাররা গণনা কেন্দ্রের ভিতরেই থাকবেন। এছাড়াও নির্বাচনের সঙ্গে জড়িত কর্তব্যরত সরকারি কর্মচারীরা ছাড়াও প্রার্থী, প্রার্থীর মুখ্য নির্বাচনী এজেন্ট এবং গণনার সঙ্গে যুক্ত এজেন্টরা গণনা কেন্দ্রের ভিতরে যেতে পারবেন।

    আরও পড়ুন: জয়জয়কার বিজেপির-ই, ভবিষ্যদ্বাণী সাট্টা বাজারেরও

    এছাড়াও কমিশনের (Election Commission) বা পর্যবেক্ষকদের মধ্যে যাদের অনুমোদন রয়েছে তাঁরাও গণনা কেন্দ্রে (Vote Counting) যেতে পারবেন। তবে যে সকল রাজনৈতিক দলের কর্মীদের অনুমোদন নেই, তাঁদের গণনা কেন্দ্রের ভিতরে ঢুকতে দেওয়া হবে না। নির্বাচন কমিশনের অনুমোদিত কার্ড রয়েছে এমন সাংবাদিকরা প্রেস বক্স পর্যন্ত যেতে পারবেন। তবে গণনা স্থলে তারা ভিডিওগ্রাফি করতে পারবেন না।

    গনণার দিকে তাকিয়ে দেশ (Vote Counting)

    প্রসঙ্গত কংগ্রেস নেতা জয়রাম রমেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনেছেন। তাঁর অভিযোগ, অনেক জেলাশাসককে ফোন করে অমিত শাহ ভয় দেখাচ্ছেন। পাল্টা তাঁকে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন (Election Commission) ওই কংগ্রেস নেতাকে তাঁর দাবির পক্ষে প্রমাণ দিতে বলেছে। প্রমাণ দিলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কমিশন। মঙ্গলবার সকাল ৮:০০ থেকে থেকে শুরু হবে গণনা (Vote Counting) । প্রথমে পোস্টল ব্যালট ও তারপর ব্যালট বাক্স খোলা হবে। মোটামুটি দুপুরের মধ্যে পরিষ্কার হয়ে যাবে মোদি ৩.০ হচ্ছে, নাকি ইন্ডি জোট ক্ষমতায় আছে। মোদির ক্ষমতা ধরে রাখার পক্ষেই মত দিয়েছে এক্সিট পোলগুলি। তবে পশ্চিমবঙ্গে বড় উলট পালট হতে পারে বলে আশা করা হচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Elections Result: জয়জয়কার বিজেপির-ই, ভবিষ্যদ্বাণী সাট্টা বাজারেরও

    Lok Sabha Elections Result: জয়জয়কার বিজেপির-ই, ভবিষ্যদ্বাণী সাট্টা বাজারেরও

    মাধ্যম নিউজ ডেস্ক: অষ্টাদশ লোকসভা নির্বাচনে বিজেপির জয় হবে নিছক কেক-ওয়াক (Lok Sabha Elections Result)! বলছে সাট্টা বাজার। এই বাজারের ভবিষ্যদ্বাণী, তৃতীয়বারের জন্যও প্রধানমন্ত্রী পদে বসছেন নরেন্দ্র মোদি। তবে বিজেপি যে দাবি করছে, ৪০০ পার, পদ্ম-পার্টির সে আশা পূরণ হবে না বলেও দাবি বুকিদের। মুম্বইয়ের এক শীর্ষ বুকি বলেন, “প্রথম দফার নির্বাচনের আগে বিজেপির পক্ষেই হাওয়া ছিল। তৃতীয় দফার ভোটের পর সে হাওয়া ক্রমেই নিম্নগামী।”

    সাট্টা বাজারের ভবিষ্যদ্বাণী (Lok Sabha Elections Result)

    সাট্টা বাজারের ভবিষ্যদ্বাণী, বিজেপি জয়ী হতে পারে ২৯৫-৩০৫টি আসনে। কংগ্রেস পেতে পারে ৫৫-৬৫টি আসন। প্রথম দফার নির্বাচনের আগে এই বাজারেরই পূর্বাভাস ছিল (Lok Sabha Elections Result) বিজেপি পেতে পারে ৩১৫-৩২৫টি আসন। আর কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ৪৫-৫৫টি আসন। তৃতীয় দফার নির্বাচন শেষে বাজারের খবর, গেরুয়া ঝুলিতে যেতে পারে ২৭০-২৮০টি আসন। আর কংগ্রেস পেতে পারে ৭০-৮০টি আসন। ষষ্ঠ দফার নির্বাচনের শেষে মুম্বইয়ের এই বাজারের পূর্বাভাস পদ্ম ফুটতে পারে ২৯৫-৩০৫টি কেন্দ্রে। হাত মাথা তুলে দাঁড়াতে পারে ৫৫-৬৫টি আসনে।

    কী বলছেন বুকিরা?

    নাম প্রকাশে অনিচ্ছুক এক বুকি বলেন, “বিজেপির ৪০০ পার স্লোগান কখনওই সমর্থন করেনি বাজার। বেটিং রেট অনুযায়ী বিজেপির পক্ষে ৩৫০টি আসন পাওয়াও অসম্ভব।” বাজারের দাবি, গুজরাট হবে কেবলই পদ্মময়। মহারাষ্ট্রে এনডিএ পেতে পারে ২৮টি আসন। আর উত্তরপ্রদেশে এনডিএ-র ঝুলিতে যেতে পারে ৬৪ থেকে ৬৬টি আসন।

    বিশেষ কয়েকটি কেন্দ্রে কারা জিতবে, তাও জানিয়েছে বাজার। সেখানে দেখা যাচ্ছে, আমেঠিতে জিততে পারে বিজেপির স্মৃতি ইরানি। রায়বেরিলিতে জিততে পারেন কংগ্রেসের রাহুল গান্ধী। ওয়েনাড়ও তাঁর দখলেই থাকবে। নাগপুরে জয়ী হতে পারেন বিজেপির নীতীন গডকরি। গান্ধীনগরে পাঁচ লাখেরও বেশি ভোটে জিততে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লখনউ কেন্দ্রে আড়াই লাখেরও বেশি ভোটে জিততে পারেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ।

    আর পড়ুন: ছাপ্পার অভিযোগে তৃণমূলের এজেন্ট গ্রেফতার, দুটি বুথে চলছে পুনর্নির্বাচন

    সাট্টা বাজারের পূর্বাভাস যে নিছক ফেলনা নয়, তার প্রমাণ মিলেছে অনেক ক্ষেত্রেই। ক্রিকেট হোক কিংবা নির্বাচন, সর্বত্রই তাদের ভবিষ্যদ্বাণী মিলে যায়। তবে এবার বুকিরা যে বিজেপির পক্ষে বাজি ধরেছেন, তার সমর্থন মিলেছে বিভিন্ন সংস্থার করা এক্সিট পোলেও। ভোট কূশলী প্রশান্ত কিশোরেরও পূর্বাভাস বিজেপি পেতে পারে ৩০০-র কিছু বেশি আসন (Lok Sabha Elections Result)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Milk Price: দুধের দাম বাড়াল আমূল, জানেন কত টাকা করে প্রতি প্যাকেট?

    Milk Price: দুধের দাম বাড়াল আমূল, জানেন কত টাকা করে প্রতি প্যাকেট?

    মাধ্যম নিউজ ডেস্ক: দাম বাড়ল দুধের (Milk Price)। আমূল (Amul) সংস্থার তরফে দুধের দাম লিটার প্রতি দুই টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোট মিটতেই রবিবার ঘোষণা করা হয়েছে নতুন দাম। আজ, ৩ জুন সোমবার থেকে দেশজুড়ে দুধের নতুন দাম কার্যকর হবে। দুধের পাশাপাশি দাম বাড়ানো হয়েছে দইয়েরও। সংস্থার তরফে জানানো হয়েছে, দুধ উৎপাদন ও বন্টনের খরচের উপরে ভিত্তি করেই দুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, তাদের নীতি অনুযায়ী, গ্রাহক দ্বারা প্রদেয় প্রতি এক টাকার মধ্যে ৮০ পয়সা উৎপাদনকারীদেরই দিয়ে দেওয়া হয়। এই দাম বৃদ্ধির ফলে তারা উপকৃত হবেন।

    কেন বাড়ল দাম

    গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশনের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, দেশজুড়ে দুধের দাম (Milk Price) লিটার প্রতি দুই টাকা করে বাড়ানো হচ্ছে। ৩ জুন থেকে এই নতুন দাম কার্যকর হবে। দুধ বিক্রেতা ও ডিস্ট্রিবিউটরদের নতুন দামের তালিকা ইতিমধ্যেই পাঠানো হয়েছে। আমূল গোল্ড, আমূল শক্তি, আমূল টি স্পেশাল- সমস্ত দুধেরই দাম লিটার প্রতি দুই টাকা করে বাড়ছে।  সংস্থার ম্যানেজিং ডিরেক্টর জয়েন মেহতা জানান, ৩ জুন থেকে দেশব্যাপী নতুন দাম চালু হবে। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় এই দাম বৃদ্ধি করা ছাড়া উপায় ছিল না। সংস্থার তরফ থেকে বিবৃতিতে বলা হয়েছে, “লিটার প্রতি ২ টাকা দাম বৃদ্ধি করার অর্থ, এমআরপিতে ৩ থেকে ৪ শতাংশ বৃদ্ধি করা। যা কি না খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির হারের তুলনায় খুবই কম। এ-ও মনে রাখা দরকার, ২০২৩ সালে ফেব্রুয়ারি মাস থেকে দুধের দাম বৃদ্ধি করেনি আমূল। কিন্তু আনুষাঙ্গিক খরচ বৃদ্ধি পাওয়ায় এই পদক্ষেপ।”

    আরও পড়ুন: প্রচলিত শক্তি উৎসের বিকল্প হতে পারে ‘হাইড্রোজেন’! উৎপাদন বাড়ছে ভারতেও

    দাম কত হবে

    সোমবার থেকে আমূলের ৫০০ মিলিলিটারের মহিষের দুধ, আমূল গোল্ড এবং আমূল (Amul) শক্তির দাম হবে যথাক্রমে ৩৬ টাকা, ৩৩ টাকা এবং ৩০ টাকা (Milk Price)। আমূল তাজা-র ৫০০ মিলির প্যাকেটের দাম হচ্ছে ২৬ টাকা। আমূল স্ট্যান্ডার্ডের ৫০০ মিলির দাম আজ থেকে ২৯ টাকা হচ্ছে। শেষ বার আমূলের দুধের দাম বৃদ্ধি পেয়েছিল ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

     

  • Arvind Kejriwal: রাজঘাটে শ্রদ্ধা জানিয়ে তিহাড়েই ফিরে গেলেন ‘অসহায়’ কেজরিওয়াল

    Arvind Kejriwal: রাজঘাটে শ্রদ্ধা জানিয়ে তিহাড়েই ফিরে গেলেন ‘অসহায়’ কেজরিওয়াল

    মাধ্যম নিউজ ডেস্ক: নির্বাচন-পর্ব শেষ। শেষ হয়ে গিয়েছে অন্তর্বর্তী জামিনের মেয়াদও। সুপ্রিম কোর্টে জামিনের মেয়াদের আর্জি বাড়ানোর আবেদনও খারিজ হয়ে গিয়েছিল। তাই রবিবার বিকেলে তিহাড় জেলেই ফিরে গেলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)।

    জল্পনার অবসান (Arvind Kejriwal)

    শুক্রবারই তিনি ঘোষণা করেছিলেন, জেলে ফিরে যাওয়ার আগে বিকেল তিনটেয় গুরুত্বপূর্ণ ঘোষণা করবেন। এর পরেই জল্পনা ছড়ায়, তাহলে কী স্ত্রী সুনীতাকে কিংবা দলের অন্য কাউকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসিয়ে জেলে ফিরে যাবেন আপ প্রধান? এদিন দিনের শেষে অবশ্য দেখা গেল কোনও কিছু ঘোষণা না করেই তিহাড়ের নির্দিষ্ট সেলে ফিরে গিয়েছেন কেজরিওয়াল (Arvind Kejriwal)। তাঁর দলের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, জেলে বসেই আগেই মতোই সরকার চালাবেন কেজরিওয়াল।

    কীভাবে চালাবেন সরকার?

    জেলে থেকেও তিনি যাতে সরকার পরিচালনা করতে পারেন, সে বিষয়ে অবিলম্বে সুপ্রিম কোর্টে আবেদন জানাবেন কেজরিওয়াল। আপের একটি অংশের দাবি, তিহাড় জেলের পরিবর্তে দিল্লির মুখ্যমন্ত্রীকে কোনও অতিথিশালায় বন্দি রাখা হোক। তাহলে সেখান থেকে সরকার পরিচালনা করা তাঁর পক্ষে অনায়াস হবে। যদিও জেলের আচরণবিধি অনুযায়ী, বিচারাধীন বন্দির যাবতীয় কার্যকলাপের ওপর নজর থাকে জেল কর্তৃপক্ষের। তাই অতিথিশালায় তিনি মন্ত্রিসভার কোনও বৈঠক ডাকলে (জেলে এই জাতীয় বৈঠক ডাকাই যায় না। মন্ত্রী কিংবা আধিকারিকরা কোনও ফাইলও সই করাতে আসতে পারেন না।) সেই আলোচনাও রেকর্ড করবেন তাঁরা। অথচ, আইন অনুযায়ী মন্ত্রিসভার বৈঠক সম্পূর্ণ গোপনীয়। মন্ত্রিসভার সদস্য এবং মুখ্যসচিব ছাড়া আর কেউ সেখানে থাকতে পারবেন না।

    আর পড়ুন: “মোদির ওপরই ভরসা রেখেছেন অরুণাচলবাসী”, বিপুল জয়ের পর বলছেন খাণ্ডু

    এদিকে, ১০ জুন পর্যন্ত জেরে জারি থাকবে নির্বাচন কমিশনের আদর্শ আচরণ বিধি। আইন অনুযায়ী, ততদিন নয়া কোনও পদক্ষেপ করতে পারবে না সরকার। তাই এই ক’দিন ফাইল সই কিংবা মন্ত্রিসভার বৈঠক, কোনও কিছুরই প্রয়োজন হবে না। প্রশ্ন হল, তার পরের দিন থেকে কী হবে? অন্যদিকে, এদিন বাড়ি থেকে বেরিয়ে স্ত্রী ও দলের নেতাদের নিয়ে কেজরিওয়াল প্রথমে যান রাজঘাটে, গান্ধীজির সমাধিতে শ্রদ্ধা জানাতে। সেখান থেকেই রওনা দেন তিহাড়ের উদ্দেশে।

    প্রসঙ্গত, দিল্লি আবগারি নীতি মামলায় মার্চে গ্রেফতার হয়েছিলেন কেজরিওয়াল। তার পর থেকে তিনি রয়েছেন তিহাড় জেলেই বন্দি। নির্বাচনী প্রচারে অংশ নেবেন বলে ছাড়া পান অন্তর্বর্তী জামিনে। পয়লা জুন শেষ হয়ে যায় সেই মেয়াদ (Arvind Kejriwal)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Pema Khandu: “মোদির ওপরই ভরসা রেখেছেন অরুণাচলবাসী”, বিপুল জয়ের পর বলছেন খাণ্ডু

    Pema Khandu: “মোদির ওপরই ভরসা রেখেছেন অরুণাচলবাসী”, বিপুল জয়ের পর বলছেন খাণ্ডু

    মাধ্যম নিউজ ডেস্ক: “এই সীমান্ত রাজ্যের বাসিন্দারা যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপরই আস্থা রেখেছেন, এই নির্বাচনের ফলই তার প্রমাণ।” ফের একবার সিকিম-বিজয় শেষে কথাগুলি বললেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী প্রেমা খাণ্ডু (Pema Khandu)। অরুণাচল বিধানসভার আসন সংখ্যা ৬০। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১০টি আসনে জয়ী হয়েছিল বিজেপি। এই দশজন বিজয়ী প্রার্থীর মধ্যে ছিলেন প্রেমা স্বয়ংও। এদিন গণনা শেষে দেখা যায় গেরুয়া ঝুলিতে এসেছে আরও ৩৪টি আসন। সব মিলিয়ে এ রাজ্যের বিধানসভায় বিজেপির আসন সংখ্যা দাঁড়াল ৪৪টি।

    কী বললেন খাণ্ডু?(Pema Khandu)

    ঘটনাচক্রে প্রেমার (Pema Khandu) বয়সও ৪৪। তিনিই দেশের কনিষ্ঠতম মুখ্যমন্ত্রী। কংগ্রেসকে ‘ক্ষয়প্রাপ্ত শক্তি’ বলেও উল্লেখ করেছেন তিনি। খাণ্ডু বলেন, “অরুণাচল প্রদেশে কংগ্রেস দীর্ঘদিন ধরে সরকার চালিয়েছে। সরকারকে দুর্নীতির আখড়া বানিয়ে ফেলেছিল ওরা।” তিনি বলেন, “কংগ্রেসের তৎকালীন নেতারা ধাক্কা না খেলে কোনও কাজ করতেন না। রাজ্যকে সুশাসন দিয়েছে বিজেপি।” অষ্টাদশ লোকসভা নির্বাচনের সঙ্গেই হয়েছে অরুণাচল প্রদেশ বিধানসভার ভোট। ১৯ এপ্রিল প্রথম দফার লোকসভা নির্বাচনের সঙ্গেই হয়েছে এ রাজ্যের বিধানসভা নির্বাচনও। সেই নির্বাচনের ফলই ঘোষণা হল এদিন।

    সুশাসন দিয়েছে বিজেপি

    তিনি বলেন, “উত্তর-পূর্বের এই রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলই বলে দিচ্ছে ৪ জুন লোকসভা নির্বাচনের ফল কী হবে। অনেক এক্সিট পোলের সমীক্ষা বলছে বিপুল সংখ্যক আসন নিয়ে কেন্দ্রের ক্ষমতায় ফিরছে বিজেপি।” তিনি বলেন, “অরুণাচল প্রদেশে বিজেপি পরিকাঠামো, রাস্তা এবং উন্নত যোগাযোগ ব্যবস্থার ওপর জোর দিয়েছে। গত বিধানসভা নির্বাচনে এ রাজ্যে কংগ্রেস জিতেছিল চারটি আসনে। এবার তাদের দখলে এসেছে একটি আসন।”

    আর পড়ুন: কুর্সিতে ফিরছে বিজেপি-ই, রবিবার টানা সাতটি বৈঠকে যোগ প্রধানমন্ত্রীর

    অষ্টাদশ লোকসভা নির্বাচন হয়েছে সাত দফায়। প্রথম দফার নির্বাচন হয়েছিল ১৯ এপ্রিল। শেষ দফার ভোট হয়েছে পয়লা জুন। ফল বের হবে ৪ জুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বেই যে ফের বিজেপি ক্ষমতায় আসবে, তার ইঙ্গিত মিলেছে বিভিন্ন এক্সিট পোলের সমীক্ষায়। ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার দাবি বিজেপি পেতে পারে ৩৬১-৪০১টি আসন। নিউজ ২৪-টুডেজ চানক্যের দাবি বিজেপি পেতে পারে ৪০০ আসন। এবিপি নিউজ-সি ভোটারের সমীক্ষায় দাবি ৩৫৩-৩৮৩ আসন। রিপাবলিক ভারত-পি মার্গের সমীক্ষায় প্রকাশ, গেরুয়া ঝুলিতে যেতে পারে ৩৫৯টি আসন। ইন্ডিয়া নিউজ-ডি-ডাইনামিক্সের সমীক্ষাও জানিয়েছে ৩৭১টি আসন পেতে পারে কেন্দ্রের শাসক দল (Pema Khandu)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Assembly Election Results 2024: অরুণাচলে বিপুল সংখ্যাগরিষ্ঠতা বিজেপির, রাজ্যের মানুষকে ধন্যবাদ মোদির

    Assembly Election Results 2024: অরুণাচলে বিপুল সংখ্যাগরিষ্ঠতা বিজেপির, রাজ্যের মানুষকে ধন্যবাদ মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: অরুণাচল প্রদেশে বিপুল সংখ্যাগরিষ্ঠতা (Assembly Election Results 2024) নিয়ে ফের একবার সরকার গড়তে চলেছে প্রেমা খান্ডুর নেতৃত্বাধীন বিজেপি। শেষ খবর পাওয়া পর্যন্ত ৬০টি আসনের মধ্যে ৪৬টি আসনে ইতিমধ্যে জিতে গিয়েছে বিজেপি। অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা সেখানকার এনপিপি নামের আঞ্চলিক দলটি পেতে চলেছে পাঁচটি আসন। উত্তরপূর্ব ভারতে দলের এমন ফলাফলে সেখানকার রাজ্যের মানুষকে অভিনন্দন জানিয়ে ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সিকিমের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেখানকার বিধানসভায় ৩২টি আসনের মধ্যে ৩১টি দখল করেছে শাসকদল এসকেএম। অভাবনীয় এই ফলাফল বিগত পাঁচ বছরে তাঁদের কাজের জয় বলে জানিয়েছেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং।

    মোদির ট্যুইট

    নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী ধন্যবাদ জানিয়েছেন অরুণাচলের জনগণকে। তিনি লেখেন, উন্নয়নের রাজনীতির পক্ষেই রায় দিয়েছে অরুণাচল প্রদেশ।

    সিকিমের মুখ্যমন্ত্রী জয়ী, ক্ষমতায় এসকেএম

    সিকিমের বিধানসভা নির্বাচনে (Assembly Election Results 2024) মুখ্যমন্ত্রীর আসনের ফলাফল প্রকাশিত হয় আজকেই দুপুর ১২টা নাগাদ। তখনই প্রেম সিং তামাংকে জয়ী ঘোষণা করা হয়। প্রসঙ্গত প্রেম সিং তামাং রেনকা আসন থেকে প্রতিদ্বন্দিতা করেছিলেন এবং ৭০৪৪ ভোটে জিতেছেন তিনি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: কুর্সিতে ফিরছে বিজেপি-ই, রবিবার টানা সাতটি বৈঠকে যোগ প্রধানমন্ত্রীর

    PM Modi: কুর্সিতে ফিরছে বিজেপি-ই, রবিবার টানা সাতটি বৈঠকে যোগ প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনের পর্ব শেষ। অষ্টাদশ লোকসভা নির্বাচনের শেষে বিভিন্ন সমীক্ষার ফল বলছে তৃতীয় বারের জন্য দিল্লির মসনদে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-ই (PM Modi)। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ-ই যে ক্ষমতায় ফিরবে, সে বিষয়ে প্রত্যয়ী প্রধানমন্ত্রী স্বয়ং। তাই ভোট মিটতেই ২ জুন রবিবার ম্যারাথন বৈঠকে বসছেন তিনি। এদিন তিনি সব মিলিয়ে বৈঠক করবেন সাতটি। এর মধ্যে যেমন তাপপ্রবাহ এবং রেমাল ঘূর্ণঝড়-উত্তর পরিস্থিতি রয়েছে, তেমনি রয়েছে একশো দিনের কাজের অ্যাজেন্ডার পর্যালোচনাও।

    আলোচ্যসূচি (PM Modi)

    রেমাল-উত্তর পরিস্থিতিতে প্রবল বৃষ্টি হয়েছে উত্তর-পূর্বের বিভিন্ন রাজ্যে। এর মধ্যে বানভাসি হয়েছে অসম। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তও হয়েছে কিছু এলাকা। এদিন প্রধানমন্ত্রী (PM Modi) প্রথমে এই ঘূর্ণিঝড় পরিস্থিতি নিয়েই আলোচনা করবেন। তারপরের বৈঠকে আলোচ্য বিষয় তাপপ্রবাহ। দিল্লিতে এবার রেকর্ড গরম পড়েছে। তাপমাত্রার পারা ছাড়িয়েছে ৫২ ডিগ্রির চৌকাঠ। এর পরের বৈঠক হবে বৃহৎ পরিসরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের প্রস্তুতি নিয়ে। তার পরে হবে একশো দিনের কাজের এজেন্ডা পর্যালোচনা। সব মিলিয়ে এদিনই তিনি করবেন সাতটি বৈঠক।

    রোডম্যাপের বৈঠক

    লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরেই মন্ত্রীদের নিয়ে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বিদায়ী মন্ত্রিসভার সদস্যদের নির্দেশ দিয়েছিলেন, নয়া সরকারের প্রথম একশো দিনে কী কাজ হবে। মন্ত্রীদের প্রতি তাঁর নির্দেশ, মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে আলোচনা করে দু’টি রোডম্যাপ বানাতে হবে। একটি প্রথম একশো দিনের কাজ, আর দ্বিতীয়টি দীর্ঘ মেয়াদি রোডম্যাপ। প্রধানমন্ত্রীর এই বৈঠকই বলে দিয়েছিলেন, তাঁর নেতৃত্বে বিজেপির কেন্দ্রে ফেরাটা স্রেফ সময়ের অপেক্ষা। বিভিন্ন নির্বাচনী জনসভায়ই তিনি বলেছিলেন, বিজেপি পাবে ৩৭০টি আসন। এনডিএর আসন মিলিয়ে পদ্ম পার্টির ঝুলিতে আসবে ৪০০টি আসন। বিভিন্ন সংস্থার করা এক্সিট পোলেরও পূর্বাভাস, ৪০০ না হলেও, ক্ষমতায় ফিরছে এনডিএ-ই।

    আর পড়ুন: কেন্দ্রীয় মন্ত্রীকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন রামকৃপাল

    অষ্টাদশ লোকসভা নির্বাচন উপলক্ষে গোটা দেশ চষে বেড়িয়েছেন প্রধানমন্ত্রী। তাই প্রচার শেষ হতেই তিনি উড়ে গিয়েছিলেন দেশের দক্ষিণতম বিন্দু কন্যকুমারিকায়। সেখানে ধ্যান মণ্ডপে টানা দু’দিন ধরে ধ্যান করেন প্রধানমন্ত্রী। তার পর ফেরেন দিল্লিতে। এনডিএ সরকার তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরছে ধরে নিয়েই রবিবার ম্যারাথন বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী (PM Modi)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Ram Kripal Yadav: কেন্দ্রীয় মন্ত্রীকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন রামকৃপাল

    Ram Kripal Yadav: কেন্দ্রীয় মন্ত্রীকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন রামকৃপাল

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার দুষ্কৃতীদের নিশানায় কেন্দ্রীয় মন্ত্রী। পাটলিপুত্রের বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রিসভার বিদায়ী সদস্য রামকৃপাল যাদবের (Ram Kripal Yadav)  কনভয় লক্ষ্য করে গুলি ছুড়ল দুষ্কৃতীরা। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি। শনিবার রাতে ঘটনাটি ঘটে পাটলিপুত্রের মাসাউরি এলাকায়।

    বুথে গিয়ে মেটালেন ঝামেলা (Ram Kripal Yadav)

    জানা গিয়েছে, পয়লা জুন দেশের বিভিন্ন রাজ্যের আরও কয়েকটি আসনের সঙ্গে ভোট হয়েছে বিহারের পাটলিপুত্রেও। এই লোকসভা কেন্দ্রেরই একটি বুথ পরিদর্শনে গিয়েছিলেন আরজেডি বিধায়ক রেখা পাশোয়ান। সেখানে স্থানীয়দের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন তিনি। বুথে ঝামেলা হচ্ছে খবর পেয়ে দ্রুত সেখানে চলে যান রামকৃপাল (Ram Kripal Yadav)। স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এর পর কনভয় নিয়ে ঘটনাস্থল ছেড়ে চলে যান কেন্দ্রীয় মন্ত্রী।

    মন্ত্রীর কনভয়ে গুলি

    মাসাউরি এলাকায় পৌঁছতেই তাঁর কনভয় লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। তাঁর সঙ্গে থাকা লোকজনকে আটকে রেখে মারধরও করা হয় বলে অভিযোগ। গুলি চালানোর খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকরা। এর পরেই চম্পট দেয় দুষ্কৃতীরা। হামলার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিজেপি। দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতারির দাবিও তোলা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে দুষ্কৃতীদের গ্রেফতারির আশ্বাস দেয়। তার পরেই ওঠে অবরোধ। পূর্ব পাটনার পুলিশ সুপার ভরত সোনি বলেন, “পাটনা-জোহানাবাদ রোডে কেন্দ্রীয় মন্ত্রীর গাড়িতে হামলা চালানো হয়েছে বলে একটি অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।”

    আর পড়ুন: পরপর দুটি গুলি, আর তার পরেই মাথা কেটে বিজেপি কর্মীকে নৃশংসভাবে খুন!

    রামকৃপালের বিরুদ্ধে বিজেপি-বিরোধীদের বাজি লালু প্রসাদ যাদবের মেয়ে রাজ্যসভার সাংসদ মিশা ভারতী। আরজেডির প্রার্থী মিশার পিছনে রয়েছে কংগ্রেস, সিপিআই, সিপিএম, সিপিআই-এমএলের সমর্থন। তাতেও শেষ রক্ষে হবে কিনা, তা জানা যাবে ৪ জুন, লোকসভা নির্বাচনের ফল ঘোষণার দিন। প্রসঙ্গত, বিহারের রাজনীতিতে লালু ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন রামকৃপাল। পরে তিনি নাম লেখান গেরুয়া খাতায়। ২০১৪ সাল থেকে তিনি পাটলিপুত্রের সাংসদ। এই দুই নির্বাচনেই তিনি (Ram Kripal Yadav) গোহারান হারিয়েছেন মিশাকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Air India: উড়ানে দেরি, ক্ষমা চাইল এয়ার ইন্ডিয়া, যাত্রীদের অফার ট্রাভেল ভাউচার

    Air India: উড়ানে দেরি, ক্ষমা চাইল এয়ার ইন্ডিয়া, যাত্রীদের অফার ট্রাভেল ভাউচার

    মাধ্যম নিউজ ডেস্ক: ৩০ ঘণ্টারও বেশি সময় পরে দিল্লির মাটি ছেড়েছিল উড়ান। যার জেরে দুর্ভোগে পড়েন দিল্লি-আমেরিকা গামী বিমানের যাত্রীরা। তাই যাত্রীদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে এয়ার ইন্ডিয়া (Air India)। যাত্রীদের হয়রানির ক্ষতিপূরণ হিসেবে তারা ওই ফ্লাইটের প্রতিটি যাত্রীকে ৩৫০ মার্কিন ডলার মূল্যের ট্রাভেল ভাউচার অফার করেছে।

    ৩০ ঘণ্টা পরে ছাড়ল বিমান (Air India)

    জানা গিয়েছে, বিমানটিতে যাত্রী ছিলেন ১৯৯ জন। ৩০ ঘণ্টা দেরি করার পর সান ফ্রান্সিসকোগামী এই বিমানটি শুক্রবার দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে রাত ৯টি ৫৫ মিনিটে। সেটি সান ফ্রান্সিসকো বিমানবন্দরে অবতরণ করে পরের দিন দুপুর ১২টা ৪৫ মিনিটে (ভারতীয় সময় অনুযায়ী)। দিল্লি থেকে সান ফ্রান্সিসকো যেতে সময় লাগে প্রায় ১৬ ঘণ্টা (Air India)। বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টেয় দিল্লি বিমানবন্দর থেকে যাত্রীদের নিয়ে সান ফ্রান্সিসকো উড়ে যাওয়ার কথা ছিল এয়ার ইন্ডিয়ার বিমান এআই-১৮৩-র।

    যাত্রী হয়রানির অভিযোগ

    অভিযোগ, যান্ত্রিক ত্রুটির জেরে কর্তৃপক্ষ বারংবার সময় বদলাতে থাকেন উড়ানের। বিমানটির যাত্রী ও তাঁদের পরিজনদের অভিযোগ, দিল্লির প্রচণ্ড গরমে বৃহস্পতিবার অন্তত আট ঘণ্টা বিমানের মধ্যেই বসিয়ে রাখা হয়েছিল যাত্রীদের। বিমানের এসি ঠিকঠাক কাজ করছিল না। প্রচণ্ড গরমে অনেক যাত্রীই বিমানের মধ্যে অসুস্থ হয়ে পড়েন। এই বিমানে সান ফ্রান্সিসকো যাচ্ছিলেন এক যাত্রী। তিনি বলেন, “শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ বিমানটি ছাড়ার প্রস্তুতি নিলেও, রানওয়ে থেকে ফিরে আসে। তারপর ফের দীর্ঘ সময় আমাদের অপেক্ষা করতে হয় বিমানে।”  

    আর পড়ুন: তৃতীয় বার মোদি সরকার, ক্ষমতায় ফিরছে বিজেপিই, বলছে এক্সিট পোল

    এদিকে, বৃহস্পতিবার রাতে এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়, যাত্রীদের একটি হোটেলে রাখার ব্যবস্থা হয়েছে। এয়ার ইন্ডিয়ার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তথা সিইও ক্লাউস গোয়ের্স্চ উড়ানটির যাত্রীদের উদ্দেশে লেখা চিঠিতে লিখেছেন, “এয়ার ইন্ডিয়ার তরফে আমায় ক্ষমা চাওয়ার সুযোগ দিন। সান ফ্রান্সিসকোয় আপনাদের পৌঁছে দিতে দেরি হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। প্রযুক্তিগত এবং অপারেশনাল কিছু সমস্যার জন্যই বিমানটি ছাড়তে এত দেরি হয়েছে।” এই চিঠিতেই যাত্রীদের এয়ার ইন্ডিয়ার তরফে ৩৫০ মার্কিন ডলার মূল্যের ট্রাভেল ভাউচার অফার করা হয়েছে। এই ভাউচারের বিনিময়ে যাত্রীরা ফের এয়ার ইন্ডিয়ার বিমানে ওই পরিমাণ মূল্যের দূরত্ব ভ্রমণ করতে পারবেন নিখরচায় (Air India)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share