Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Dharmendra Pradhan: “সরকার সব রকম আলোচনার জন্য প্রস্তুত” নিট বিতর্কে বললেন শিক্ষামন্ত্রী

    Dharmendra Pradhan: “সরকার সব রকম আলোচনার জন্য প্রস্তুত” নিট বিতর্কে বললেন শিক্ষামন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা (NEET-UG) এবং ইউজিসি নেট-এর প্রশ্ন ফাঁস নিয়ে বিতর্ক-বিক্ষোভে (NEET Row) উত্তাল দেশ। নিট ইস্যুতে উত্তাল লোকসভা। এরই মধ্যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) স্পষ্ট জানিয়ে দিলেন, নিট বিতর্কে যে কোনও প্রশ্নের জবাব দিতে তৈরি সরকার। তারা আলোচনাও করতে চায়। কিন্তু বিরোধীদেরও সেই আলোচনার ক্ষেত্র প্রস্তুত করতে হবে। নিট প্রসঙ্গে ছাত্রছাত্রীদের নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন কেন্দ্র। এই ঘটনায় সবরকম তদন্ত চলছে। 

    আলোচনায় বসতে রাজি সরকার  

    নিট বিতর্কে বিজেপির রাজ্যসভার সাংসদ তথা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) বলেন, ‘‘সরকার আলোচনার জন্য প্রস্তুত ৷ তবে এটি সুষ্ঠু এবং সঠিকভাবে হওয়া উচিত। গতকাল যখন রাষ্ট্রপতি নিজেই তাঁর বক্তৃতায় এই সমস্যাটি সম্বোধন করেছিলেন, তখন বোঝা যায় যে সরকার যেকোনও সমস্যার মুখোমুখি হতে প্রস্তুত। আমি প্রত্যেককে আশ্বস্ত করতে চাই যে, আমরা দোষীদের রেহাই দেব না। ইতিমধ্যেই সরকার এনটিএ (ন্যাশনাল টেস্টিং এজেন্সি) চেয়ারপার্সনকে সরিয়ে দিয়েছে ৷ তাঁর বদলে অভিজ্ঞ অফিসারদের দায়িত্ব দেওয়া হয়েছে ৷ যা থেকে স্পষ্ট, সরকার বেনিয়ম বরদাস্ত করবে ৷ এর সঙ্গে যারা জড়িত, তাদের রেহাই দেওয়া হবে না ৷’’ ধর্মেন্দ্র বলেন, ‘‘নিটে দুর্নীতি (UGC NET Controversy) প্রমাণিত হলে দোষীরা অবশ্যই শাস্তি পাবে। নেটের ক্ষেত্রেও বিষয়টি তাই। ইতিমধ্যেই সিবিআই তদন্ত শুরু হয়েছে। কাউকে কোনও অবস্থাতেই রেয়াত করা হবে না। আমি তার গ্যারান্টি দিচ্ছি। পরীক্ষা পদ্ধতির উপর বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনার দায়িত্ব আমার।’’ 

    আরও পড়ুন: রেকর্ড বৃষ্টিতে ভাসল দিল্লি! আন্ডারপাসে আটকে বাস, স্তব্ধ জনজীবন

    অধিবেশন মুলতুবি 

    নিট বিতর্কে (NEET Row) আলোচনার দাবিতে শুক্রবার সকাল থেকেই লোকসভায় সরব হন বিরোধীরা। হইহট্টগোলের মধ্যে দুপুর ১২টা পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার ওম বিড়লা। পরে অধিবেশন শুরু হলে ফের বিক্ষোভ দেখান বিরোধীরা। বাধ্য হয়ে গোটা দিনের জন্যই অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। স্পিকারের বক্তব্য, রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা চলাকালীনও নিট ইস্যুতে নিজেদের বক্তব্য জানাতে পারেন বিরোধীরা। তবে বিরোধী শিবির, শুধুমাত্র নিট ইস্যুতে আলোচনার দাবিতে অনড় থাকায় সংসদ মুলতবি করে দেওয়া হয়। আগামী ১ জুলাই পর্যন্ত সংসদের দুই অধিবেশনই মুলতুবি করে দেওয়া হয়েছে। সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু জানিয়েছেন, যথাসময়ে নিট নিয়ে সংসদে আলোচনা হবে। কিন্তু তার আগে পর্যন্ত বিরোধীদের সংসদ চালানোর মতো পরিবেশ বজায় রাখতে হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Parliament: বিরোধীদের হাঙ্গামার জেরে সোমবার পর্যন্ত স্থগিত সংসদ  

    Parliament: বিরোধীদের হাঙ্গামার জেরে সোমবার পর্যন্ত স্থগিত সংসদ  

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার লোকসভায় (Parliament) মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা নিটের উপর চর্চার দাবিতে বিরোধীদের হাঙ্গামার জেরে সোমবার পর্যন্ত স্থগিত হয়ে গেল লোকসভা। রীতি ভেঙে রাষ্ট্রপতির ভাষণ শেষে ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনার আগে নিট (NEET) বিতর্কে আলোচনা চায় কংগ্রেস।

    নিটের উপর চর্চা চেয়ে হাঙ্গামা (Parliament) 

    লোকসভার (Parliament) বিরোধী দলনেতা রাহুল গান্ধি রাষ্ট্রপতির ভাষণ শেষে ধন্যবাদ প্রস্তাবের আগে নিজের প্রস্তাবিত বিষয়ের উপর চর্চার দাবি তোলেন। পাল্টা সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, “রাষ্ট্রপতির ভাষণের পর ধন্যবাদ প্রস্তাবের উপর চর্চা হয়। ধন্যবাদ প্রস্তাবের পরেই অন্য বিষয়ে চর্চা হতে পারে। এ বিষয়ে লোকসভার স্পিকার ওম বিড়লা বলেন, “আগে থেকেই নির্ধারিত রয়েছে রাষ্ট্রপতির ভাষণের পর ধন্যবাদ প্রস্তাব হবে। ধন্যবাদ প্রস্তাবের আগে বা কার্য স্থগিত রাখা বা অন্য কোণও প্রস্তাব নেওয়া হবে না।” তিনি বিরোধীদের সংসদ চলতে দেওয়ার অনুরোধ করেন। এরপর নিটসহ অন্যান্য বিষয়ে কথা হতে পারে।

    সংসদ শুরু হতেই বিরোধীদের হাঙ্গামা

    দুপুর ১২:০০ টায় সংসদ স্থগিত হওয়ার পর যখন ফের সংসদ (Parliament) শুরু হয়। তৃণমূল কংগ্রেসের সাংসদ হাজী নুরুল ইসলাম সদস্যতার শপথ নেন। অসুস্থ থাকার কারণে তিনি এর আগে শপথ নিতে পারেননি। এরপর থেকেই বিরোধীরা নিট সহ অন্যান্য পরীক্ষায় দুর্নীতির অভিযোগ তুলে এ বিষয়ে চর্চার দাবি তোলেন। যদিও ওম বিড়লা এদিন রাষ্ট্রপতির ধন্যবাদ প্রস্তাব চলাকালীন বিরোধীদের প্রস্তাব নেওয়া হবে বলে জানান। তা সত্ত্বেও বিরোধীদের তরফ থেকে হাঙ্গামা বজায় থাকে। পাল্টা স্পিকার বলেন, “পরিকল্পিতভাবে সংসদ চলতে না দেওয়া সংসদীয় গণতন্ত্রে কাম্য নয়। জনগণ সাংসদদের সংসদে হাঙ্গামা করার জন্য পাঠায় না। রাস্তায় বিরোধিতা করা আর সংসদে বিরোধিতা করার মধ্যে পার্থক্য থাকা উচিত।”

    বিজেপির প্রতিক্রিয়া

    বিরোধীদের হাঙ্গামা কিরেন রিজিজু বলেন, “সংসদের ইতিহাসে রাষ্ট্রপতির ভাষণের পর ধন্যবাদ প্রস্তাব ছাড়া অন্য বিষয়ে চর্চার পরম্পরা নেই। এই প্রথমবার কংগ্রেস এবং ইন্ডি জোটের সদস্যরা অন্য বিষয়ে চর্চা চাইছেন। তাঁরা স্পিকারের আসনের কাছে চলে এসে চিৎকার চেঁচামেচি করছেন। আমরা এর নিন্দা করছি।” তিনি আরও বলেন, “চর্চা চলাকালীন (Parliament) যে সমস্ত বিষয়ে আসবে সরকার তার উপরে জবাব দেবে। কিন্তু সংসদ চলতে দিতে হবে।” হাঙ্গামা না থামায় স্পিকার দুপুর ১২:০৭ নাগাদ সোমবার সকাল ১১:০০ পর্যন্ত সংসদ স্থগিত থাকবে বলে ঘোষণা করেন।”

    আরও পড়ূন: বৃন্দাবনে ২০০ বছর পুরানো রাম-সীতার জরাজীর্ণ দোলনা সারাবেন মুসলিম কারিগর

    এদিন সকাল ১১ টা নাগাদ সংসদের কাজ শুরু হয় সংসদ শুরু হতেই স্পিকার ১৩ জন প্রাক্তন সাংসদদের মৃত্যুর জেরে নীরবতা পালনের সিদ্ধান্ত নেন। নীরবতা শেষ হতেই কংগ্রেসসহ বিরোধীদলেরা নিট পরীক্ষায় বিষয়ে চর্চার দাবি তোলে। স্পিকার রাষ্ট্রপতির ভাষণের উপরে ধন্যবাদ প্রস্তাব চলাকালীন সকলকে নিজেদের দাবি জানানোর কথা বলেন। তিনি বলেন বিরোধীদের সমস্ত বিষয়ে সরকার জবাব দেবে আপনাদের কাছে পর্যাপ্ত সময় দেওয়া হবে কিন্তু তা সত্ত্বেও বিরোধীদের স্লোগান চিৎকার ও হাঙ্গামা থমসেনা দেখে দুপুর দুটো পর্যন্ত বারোটা পর্যন্ত সংসদে স্থগিত করে দেওয়া হয়।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Heavy Rain in Delhi: রেকর্ড বৃষ্টিতে ভাসল দিল্লি! আন্ডারপাসে আটকে বাস, স্তব্ধ জনজীবন

    Heavy Rain in Delhi: রেকর্ড বৃষ্টিতে ভাসল দিল্লি! আন্ডারপাসে আটকে বাস, স্তব্ধ জনজীবন

    মাধ্যম নিউজ ডেস্ক: ভাসছে দিল্লি। ভারী বৃষ্টির (Heavy Rain in Delhi) জেরে থমকে গিয়েছে রাজধানী। বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু হয়েছে। এদিন রাত সাড়ে ৮টা থেকে শুক্রবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ১২ ঘণ্টায় দিল্লিতে ২২৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে , বলে জানিয়েছে মৌসম ভবন। এর ফলে কার্যত জলের নীচে ডুবে গিয়েছে দিল্লির অধিকাংশ এলাকা। ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে টানা বৃষ্টি হচ্ছে দিল্লিতে। 

    রেকর্ড বৃষ্টি

    ১৯৩৬ সালের পর এই প্রথম দিল্লিতে (Heavy Rain in Delhi) টানা ২৪ ঘণ্টায় এত পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। ১৯৩৬ সালে পরিমাণ ছিল ২৩৫.৫ মিলিমিটার। সাধারণত জুন মাসে দিল্লিতে গড়ে ৮০.৬ মিলিমিটার বৃষ্টি হয়। এবার সেই রেকর্ড ছাপিয়ে গিয়েছে। বৃহস্পতিবার রাত থেকেই ভারী বৃষ্টি হচ্ছে দিল্লিতে। শুক্রবার সকালে বৃষ্টির পরিমাণ আরও বাড়ে। জলমগ্ন দিল্লিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

    আন্ডারপাসে আটকে বাস

    বৃহস্পতিবার অফিস ফেরত যাত্রীরা প্রায় পথেই আটকে গিয়েছেন। দিল্লির  কাইজজারগঞ্জে কোদিয়া সেতুর আন্ডারপাসে আটকে যায় একটি যাত্রীবোঝাই বাস। প্রায় ৮ ফুট সমান জলে যাত্রীদের নিয়ে আটকে পড়ে বাসটি। আন্ডারপাসের মাঝ বরাবর বাসটি জলের মধ্যে আটকে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। প্রায় দু’ঘণ্টা ধরে বাসটি আটকে ছিল। আন্ডারপাসের নীচে বাস আটকে পড়ার খবর পুলিশের কাছে পৌঁছয়। তার পরই সেখানে পুলিশ এবং উদ্ধারকারী দল আসে। পুলিশ সূত্রে খবর, আটকে পড়া যাত্রীদের বাস থেকে এক এক করে উদ্ধার করা হয়। উদ্ধারকাজের জন্য দড়ি এবং লাইফ জ্যাকেট ব্যবহার করা হয়েছিল।  পুলিশ জানিয়েছে, প্রাথমিক ভাবে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ালেও সকলকেই নিরাপদে উদ্ধার করা হয়েছে।

    জলমগ্ন বহু রাস্তা

    প্রশাসনের তরফে খবর,  দিল্লি-মেরাঠ হাইওয়ে, নারাইনা-মোতি বাগ রোড, ধৌলা কুঁয়া উড়ালপুল, বীর বান্দা বৈরাগী মার্গ, আজাদ মার্কেট আন্ডারপাস, তিলক সেতু, অরবিন্দ মার্গ, অনুব্রত মার্গ, আইটিও এবং এমস যাওয়ার বহু রাস্তা মথুরা রোড, মুলচাঁদ, মিন্টো রোড, মেহরৌলি, বদরপুর রোড, মান্ডাওয়ালি, ভিখাজি কামা প্লেস, মধু বিহার, তিন মূর্তি মার্গ, প্রগতি ময়দান, মুনিরকা, ধৌলা কুঁয়া, মোতি বাগ, আইটিও এবং নয়ডার বহু রাস্তা প্লাবিত। নীচু এলাকাগুলিতে বাড়ির মধ্যে জল ঢুকে গিয়েছে।

    বিপর্যস্ত বিমানবন্দর

    ভোর সাড়ে ৫টা নাগাদ দিল্লিতে (Heavy Rain in Delhi) তুমুল বৃষ্টির জেরে ভেঙে পড়ে দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ১-এর একাংশ। পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা গাড়ি এবং ট্যাক্সি চাপা পড়ে যায় ভেঙে পড়া অংশের নীচে। ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে এবং পাঁচজন গুরুতর আহত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে টার্মিনাল ১-এর পরিষেবা। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Jio-Airtel Price Hike: রিচার্জের দাম বাড়াল জিও-এয়ারটেল! কোন প্ল্যানে কত খরচ? জানুন খুঁটিনাটি

    Jio-Airtel Price Hike: রিচার্জের দাম বাড়াল জিও-এয়ারটেল! কোন প্ল্যানে কত খরচ? জানুন খুঁটিনাটি

    মাধ্যম নিউজ ডেস্ক: জিও ও এয়ারটেল গ্রাহকদের জন্য বড় খবর। মোবাইল রিচার্জ করতে গেলে এবার অতিরিক্ত গ্যাটের কড়ি খরচ করতে হবে গ্রাহকদের। কারণ সম্প্রতি রিচার্জের দাম বাড়িয়েছে দেশের বৃহত্তম টেলিকম সংস্থা রিলায়েন্স জিও (Jio-Airtel Price Hike)। প্রিপেইড এবং পোস্টপেইড দুই রিচার্জের দামই বাড়িয়েছে রিলায়েন্স জিও। আনলিমিটেড ৫জি নিয়েও বড় ঘোষণা করেছে সংস্থা।
    তবে শুধু জিও নয় জিও-এর পর এবার এয়ারটেলও (Jio-Airtel Price Hike) রিচার্জ প্ল্যানগুলির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল। ১১ থেকে ২১ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে খরচ। জানা গিয়েছে আগামী ৩ জুলাই থেকে লাগু হবে এই দাম। প্রিপেইড-পোস্টপেইড ছাড়াও, অ্যাড-অন ডেটা ভাউচার প্ল্যানগুলির দামও বাড়ানো হয়েছে। জিও-এর মতো এয়ারটেলও আনলিমিটেড ৫জি পরিষেবা দিয়ে থাকে। সেই নিয়েও বড় পদক্ষেপ নিয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা।

    কত টাকা বাড়ল জিও রিচার্জের দাম? (Jio-Airtel Recharge Plans)

    আগে ফোন চালু রাখার জন্য নূন্যতম প্রিপেইড প্ল্যান ছিল ১৫৫ টাকা। এবার সেই প্ল্যান বাড়িয়ে করা হয়েছে ১৮৯ টাকা। এই প্ল্যানে ২৮ দিন আনলিমিটেড কল এবং মোট ২ জিবি ডেটা পাওয়া যাবে। একই ভ্যালিডিটিতে দৈনিক ১ জিবি ডেটা চাইলে, খরচ করতে হবে ২৪৯ টাকা, আগে যা ছিল ২০৯ টাকা। একইসঙ্গে ২৩৯ টাকার প্ল্যানের দাম বাড়িয়ে করা হয়েছে ২৯৯ টাকা। ২৯৯ টাকা প্ল্যানের দাম বাড়িয়ে করা হয়েছে ৩৪৯ টাকা। ৩৪৯ টাকার প্ল্যান এখন ৩৯৯ টাকা। ৩৯৯ টাকার প্ল্যান এখন ৪৪৯ টাকা। দুমাসের প্রিপেইড প্ল্যানের দাম ৪৭৯ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৫৭৯ টাকা। ৫৩৩ টাকা প্ল্যানের দাম বাড়িয়ে করা হয়েছে ৫৭৯ টাকা। তিন মাসের সবথেকে সস্তা প্ল্যান এখন ৪৭৯ টাকা, যা আগে ছিল ৩৯৫ টাকা। ৬৬৬টাকার রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে করা হয়েছে ৭৯৯ টাকা। ৭১৯ টাকার রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে করা হয়েছে ৮৫৯ টাকা। 

    কত টাকা বাড়ল এয়ারটেল রিচার্জের দাম? (Jio-Airtel Recharge Plans)

    বর্তমানে এয়ারটেলে নূন্যতম প্রিপেইড রিচার্জ প্ল্যানের খরচ ১৭৯ টাকা। তবে তা বাড়িয়ে করা হয়েছে ১৯৯ টাকা। ২৬৫ টাকার প্ল্যান বেড়ে হয়েছে ২৯৯ টাকা। ২৯৯ টাকার প্ল্যান বেড়ে হয়েছে ৩৪৯ টাকা। ৩৫৯ টাকা প্ল্যানের নতুন খরচ ৪০৯ টাকা। ৩৯৯ টাকা প্ল্যানের নতুন খরচ ৪৪৯ টাকা। ৪৫৫ টাকার যে প্ল্যান ছিল, তার খরচ বাড়িয়ে করা হয়েছে ৫৯৯ টাকা। ৪৭৯ টাকা প্ল্যানের দাম বেড়ে হয়েছে ৫৭৯ টাকা। ৫৪৯ টাকা প্ল্যানের দাম বেড়ে হয়েছে ৬৪৯ টাকা। ৭১৯ টাকা প্ল্যানের দাম বেড়ে হয়েছে ৮৫৯ টাকা। ৮৩৯ টাকা প্ল্যানের দাম বেড়ে হয়েছে ৯৭৯ টাকা। আর ১৭৯৯ টাকার প্ল্যান বেড়ে হয়েছে ১৯৯৯ টাকা।  

    আনলিমিটেড ৫জি তে কী সুযোগ থাকছে? 

    আনলিমিটেড ৫জি পরিষেবা চালু রাখছে জিও। তবে এর জন্য দৈনিক ২ জিবি ডেটার যে প্ল্যান রয়েছে, সেগুলি রিচার্জ করতে হবে। আর এই রিচার্জ প্ল্যানের দাম শুরু ২৩৯ টাকা থেকে। অন্যদিকে এয়ারটেলে আনলিমিটেড ৫জি পরিষেবা পেতেও নূন্যতম ২৩৯ টাকা রিচার্জ করতে হবে। তাহলেই বিনামূল্যে ৫জি ইন্টারনেট উপভোগ করতে পারবেন গ্রাহকেরা। 

    আরও পড়ুন: বৈদেশিক সম্পর্ক শক্তিশালী করতে বিদেশী সামরিক কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা নিল ভারত

    পোস্টপেইড ও ডেটা ভাউচার  

    জিও পোস্টপেইড ৩০ জিবি প্ল্যানের দাম ২৯৯ টাকা থেকে বাড়িয়ে ৩৪৯ টাকা করা হয়েছে। ৭৫ জিবি প্ল্যানের দাম ৩৯৯ টাকা থেকে বাড়িয়ে ৪১৯ টাকা করা হয়েছে। এক বছরের রিচার্জ প্ল্যান এবং অ্যাড-অন ডেটা ভাউচারের দামও বাড়িয়েছে রিলায়েন্স জিও। একইসঙ্গে এরায়টেলে এতদিন ১৯ টাকায় এক দিনের ১ জিবি ডেটা ভাউচার পাওয়া যেত। এই প্ল্যানের দাম (Jio-Airtel Price Hike) বাড়িয়ে করা হয়েছে ২২ টাকা। ২৯ টাকার ভাউচার হতে চলেছে ৩৩ টাকা এবং ৫৫ টাকার ডেটা ভাউচারের দাম বেড়ে হয়েছে ৭৭ টাকা। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sengol Controversy: সংসদ থেকে ‘সেঙ্গল’ সরানোর দাবি ঘিরে তুলকালাম  

    Sengol Controversy: সংসদ থেকে ‘সেঙ্গল’ সরানোর দাবি ঘিরে তুলকালাম  

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভার বিশেষ অধিবেশনে ফের একবার চর্চায় ‘সেঙ্গল’। সমাজবাদী পার্টির সাংসদ আর কে চৌধুরী সংসদ থেকে ‘সেঙ্গল’ (Sengol Controversy) সরিয়ে সেখানে ‘সংবিধান’ রাখার দাবি তুলেছেন। যদিও ভারতীয় জনতা পার্টির ‘সেঙ্গল’ সরানোর দাবির বিরোধিতা করেছে।

    সমাজবাদী সাংসদের দাবি

    সমাজবাদী পার্টির সাংসদ আর কে চৌধুরী (Sengol Controversy) বলেছেন, সংবিধান গণতন্ত্রের প্রতীক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার নতুন সংসদে ‘সেঙ্গল’ স্থাপন করেছে। সেঙ্গলের অর্থ রাজদণ্ড। রাজতন্ত্র শেষ হওয়ার পর দেশে গণতন্ত্র স্থাপন হয়েছে। গণতান্ত্রিক দেশে সংবিধান থাকা উচিত রাজদণ্ড নয়। সংবিধান বাঁচানোর জন্য সংসদ ভবন থেকে ‘সেঙ্গল’ সরিয়ে দেওয়া হোক।

    বিজেপির প্রতিক্রিয়া (Sengol Controversy)

    এ বিষয়ে বিজেপি সাংসদদের তরফেও প্রতিক্রিয়া এসেছে। বিজেপি সাংসদ মহেশ জেঠমালানি বলেন, ‘সেঙ্গল’ রাষ্ট্রের প্রতীক। একবার ‘সেঙ্গল’ যখন (Parliament) স্থাপন হয়েছে এটাকে আর কেউ সরাতে পারবে না।” অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী বি এল ভার্মা বলেন, “সমাজবাদী পার্টি নেতাদের আগে (Sengol Controversy) সংবিধান এবং সংসদীয় পরম্পরা সম্পর্কে ধারণা রাখা উচিত। স্বাধীনতার সময় থেকেই ‘সেঙ্গল’ আছে। স্বাধীনতার প্রতীক হিসেবে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর হাতে ‘সেঙ্গল’ তুলে দেওয়া হয়েছিল। অজ্ঞ ব্যক্তিদের সংবিধান এবং সংসদীয় পরম্পরা সম্পর্কে বিনামূল্যের জ্ঞান বিতরণ করা উচিত নয়। অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী এল মুরুগন বলেন, “তামিল সংস্কৃতির সঙ্গে বিরোধীরা পরিচিত নয়। সে কারণেই তাঁরা সেঙ্গলের বিরোধিতা করছে। বিরোধীরা আমাদের সংস্কৃতি এবং পরম্পরা নষ্ট করতে চাইছে। ‘সেঙ্গল’ সরানো হলে তামিল সংস্কৃতিকে আঘাত করা হবে।”

    সেঙ্গলের ইতিহাস

    প্রসঙ্গত ‘সেঙ্গল’ প্রধানমন্ত্রী ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ব্রিটিশ ক্ষমতা হস্তান্তরের প্রতীক হিসেবে গ্রহণ করেছিলেন। সেই সিঙ্গল নতুন সংসদ ভবনে স্পিকারের আসনের (Sengol Controversy) পাশে রাখা হয়েছে। ‘সেঙ্গল’ ইংরেজদের থেকে ভারতের ক্ষমতা হস্তান্তর এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের প্রতীক বলে দাবি করা হয়। অতীতে চোল সাম্রাজ্যের সেঙ্গলর অধিকারী রাজার কাছ থেকে পক্ষপাতহীন ন্যায় এর আশা করা হত। চোল সাম্রাজ্যের আগে মৌর্য সাম্রাজ্যেও রাজার কাছে ‘সেঙ্গল’ থাকত।

    আরও পড়ুন: বৃন্দাবনে ২০০ বছর পুরানো রাম-সীতার জরাজীর্ণ দোলনা সারাবেন মুসলিম কারিগর

    পরবর্তীকালে গুপ্ত সাম্রাজ্যের রাজার হাতে ‘সেঙ্গল’ থাকত। এমনকি মোঘলদের কাছ থেকে ব্রিটিশরা ক্ষমতায় নেওয়ার সময়ও ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের উপর অধিকারের প্রতীক হিসেবে ‘সেঙ্গল’ নিজেদের হাতে তুলে নিয়েছিল। যা পরবর্তীকাল রাজতন্ত্রের অবসান অর্থাৎ দেশ স্বাধীন হওয়ার পর মাউন্টব্যাটেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু হাতে তুলে দিয়েছিলেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Delhi Airport: দিল্লি বিমানবন্দরে ভেঙে পড়ল ছাদের একাংশ, নিহত ১, ইন্ডিগো-স্পাইসজেটের বিমান বাতিল

    Delhi Airport: দিল্লি বিমানবন্দরে ভেঙে পড়ল ছাদের একাংশ, নিহত ১, ইন্ডিগো-স্পাইসজেটের বিমান বাতিল

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালের ছাদের একাংশ। এই ঘটনায় নিহত হয়েছেন ১ জন, আহত ৬। আহতদের সকলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। টার্মিনালের যে অংশে ছাদ ভেঙে পড়ে, সেখানে বেশ কয়েকটি গাড়ি দাঁড়িয়েছিল। ছাদ ভেঙে (Delhi Airport) পড়ায় সেগুলিরও ব্যাপক ক্ষতি হয়েছে। ঘটনার পরেই এয়ারলাইন্স যাত্রীদের উদ্দেশে একটি প্রেস বিবৃতি জারি করে। সেখানে জানানো হয়, ১ নম্বর টার্মিনালের ছাদ ভেঙে পড়ার ঘটনা ও প্রতিকূল আবহাওয়ার কারণে বেশ কয়েকটি উড়ান বাতিল করা হয়েছে।

    ইন্ডিগো ও স্পাইসজেটের বিবৃতি

    ইন্ডিগো এয়ারলাইন্স একটি বিবৃতিতে জানিয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে ১ নম্বর টার্মিনালের ছাদের একাংশ ভেঙে পড়ে। এর জেরে ইন্ডিগোর উড়ান পরিষেবা বাতিল করা হচ্ছে। তার কারণ কাঠামো ভেঙে পড়ায় যাত্রীরা কোনওভাবেই টার্মিনালের ভিতরে প্রবেশ করতে পারছেন না। অন্য আরেকটি সংস্থা স্পাইসজেট তাদের বিবৃতিতে জানিয়েছে, খারাপ আবহাওয়ার কারণে বাতিল করা হয়েছে তাদের উড়ান। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বিমান পরিষেবা বাতিল থাকবে। প্রসঙ্গত, যে সমস্ত যাত্রীদের বিমান বাতিল হয়েছে তাঁরা প্রত্যেকেই (Delhi Airport) অর্থ ফেরত পাবেন বলে জানিয়েছেন বিমান পরিবহনমন্ত্রী রামমোহন নাইডু। গোটা বিষয়টি ডিজিসিএ অনুসন্ধান করবে বলে জানা গিয়েছে।

    আহত ৬, নিহত ১ জন 

    প্রসঙ্গত, শুক্রবার ভোর পাঁচটায় দিল্লি বিমানবন্দরে প্রবল বৃষ্টির জেরে ১ নম্বর টার্মিনালের ছাদের একাংশ ভেঙে পড়ে। এই ঘটনায় ছয় জন আহত হন এবং একজন নিহত হন। ঘটনার কিছুক্ষণের মধ্যেই সেখানে পরিস্থিতি সামাল দিতে পৌঁছে যায় ইমার্জেন্সি রেসপন্স টিম, সেফটি টিম, সিআইএসএফ এনডিআরএফ। দিল্লি বিমানবন্দরের (Roof Collapses At Delhi Airport) আধিকারিকরা জানিয়েছেন, আহতদের ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ধসে পড়া ছাদের ধ্বংসাবশেষ সরানোর চেষ্টা চলছে। নিরাপত্তার কারণে (Delhi Airport) ‘চেক-ইন’ কাউন্টারগুলিও বন্ধ থাকছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Amarnath Yatra 2024: পুজো দিয়ে অমরনাথ যাত্রার সূচনা করলেন জম্মু-কাশ্মীরের এলজি মনোজ সিনহা

    Amarnath Yatra 2024: পুজো দিয়ে অমরনাথ যাত্রার সূচনা করলেন জম্মু-কাশ্মীরের এলজি মনোজ সিনহা

    মাধ্যম নিউজ ডেস্ক: জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, শুক্রবার সকালে জম্মুর বেস ক্যাম্প থেকে অমরনাথ যাত্রায় (Amarnath Yatra 2024) তীর্থযাত্রীদের পতাকা দেখিয়ে শুভ সূচনা করেছেন। অমরনাথ যাত্রায় এই প্রথম ধাপের যাত্রার সূচনার আগে মন্দিরে পুজো দিয়ে পুণ্যার্থীদের জন্য মঙ্গল কামনা করেছেন এই এলজি। এদিকে অমরনাথ যাত্রার আগে হাজার হাজার তীর্থযাত্রী জম্মুতে এসে পৌঁছেছেন। প্রথম পর্বের এই যাত্রায় একটি কনভয়ে করে কড়া নিরাপত্তায় জম্মু থেকে পাহলগাম এবং বালতাল বেস ক্যাম্পে নিয়ে যাওয়া হবে। এরপর যেখান থেকে অমরনাথ যাত্রা শুরু করবেন তীর্থযাত্রীরা। একই সঙ্গে তীর্থযাত্রীরা অমরনাথ যাত্রায় অংশ নিয়ে “ভম ভম ভোলে” ধ্বনি দিতে থাকেন। সকলের মধ্যে তীব্র উচ্ছ্বাস লক্ষ্য করা গিয়েছে।

    কী বললেন এলজি মনোজ সিনহা (Amarnath Yatra 2024)?

    প্রথম পর্বের শুভারম্ভের পর, একটি সাংবাদিক সম্মেলনে এলজি মনোজ সিনহা বলেছেন, “অমরনাথ যাত্রায় (Amarnath Yatra 2024) তীর্থযাত্রীরা প্রথম ধাপে জম্মু থেকে রওনা দিয়েছেন শুক্রবার। গত ৩-৪ বছরে, যাত্রার জন্য অনেক ব্যবস্থা করা হয়েছে। জম্মু-কাশ্মীর প্রশাসন সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। একই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থাকে ব্যাপক জোরদার করা হয়েছে। যাত্রায় সকলকে আমার শুভকামনা জানাই।”

    উপ-কমিশনারের বক্তব্য

    উধমপুরের উপ-কমিশনার সালোনি রাই বলেছেন, “নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। জাতীয় সড়কে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। উধমপুর থেকে বানিহাল পর্যন্ত প্রায় ১০টি সিসিটিভি পয়েন্ট তৈরি করা হয়েছে, যেখানে ক্রমাগত নজরদারি করা হবে। ট্রাফিক সংক্রান্ত কোনও সমস্যা দেখা দিলে আমরা তা সঙ্গে সঙ্গে সমাধান করব। অমরনাথ যাত্রার (Amarnath Yatra 2024) তীর্থযাত্রীরা খাবার, জল এবং বিদ্যুৎ সহ সমস্ত সুবিধা যাতে পান সেই দিকেও আমরা নজর রেখেছি।”

    আরও পড়ুনঃ কেন্দ্রীয় সরকার শীঘ্রই বুলেট ট্রেনের প্রকল্পকে বাস্তবায়ন করবে, জানালেন দ্রৌপদী মুর্মু

    বিজেপি নেতার বক্তব্য

    এদিকে, বিজেপি নেতা দেবেন্দর সিং রানা বলেছেন, “আমরা আশা করি ভোলে শঙ্করের কৃপায়, এই বছরও যাত্রা (Amarnath Yatra 2024) আনন্দ নিয়ে আসবে। প্রত্যেক তীর্থযাত্রীদের কাছে একটি ভাল অভিজ্ঞতা হবে। প্রতি বছরের মতো এই বারেও পুণ্যার্থীদের এই যাত্রা শুভ এবং মঙ্গলময় হবে। পুণ্যার্থীরা জম্মু ও কাশ্মীরের বাসিন্দাদের ভালবাসা, স্নেহ এবং যত্ন পাবেন। সারা দেশের মানুষ, ভগবান শিবের আশীর্বাদ পাবেন। সমগ্র ভারত এবং জম্মু ও কাশ্মীর উন্নয়নের পথ অটল থাকবে। প্রতি বছরের মতো এ বছরও সব আয়োজন করা হয়েছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Vrindavan: বৃন্দাবনে ২০০ বছরের পুরানো রাম-সীতার জরাজীর্ণ দোলনা সারাবেন মুসলিম কারিগর

    Vrindavan: বৃন্দাবনে ২০০ বছরের পুরানো রাম-সীতার জরাজীর্ণ দোলনা সারাবেন মুসলিম কারিগর

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০০ বছর পুরনো বৃন্দাবনের (Vrindavan) রাম সীতার দোলনা। দোলনায় লাগানো পুরনো কাঠের নকশা ও পালিশের মেরামত প্রয়োজন। জীর্ণ এই দোলনার সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই দোলনা সারানোর (Ram Sita Cradle) জন্য নিয়ে যাওয়া হচ্ছে সাহারানপুরে। রাম সীতার দোলনা সারাবেন কাঠমিস্ত্রি আসাদ খান। জরাজীর্ণ এই দোলনা সারানোর পর ভক্তরাও চাক্ষুষ করতে পারবেন এই দোলনা।

    পুরস্কার প্রাপ্ত শিল্পী আসাদ

    কাঠের অসাধারণ কাজের কাজের জন্য মুখ্যমন্ত্রীর কাছ থেকে পুরস্কার পেয়েছেন শিল্পী আসাদ খান। তিনি বহু ঐতিহ্যবাহী মন্দির ও মসজিদের দরজার প্রস্তুতির কাজও করেছেন। আসাদ জানিয়েছেন এই দোলনাটি মেরামত করলে আগামী ৫০০ বছর তা মন্দিরে এভাবেই থেকে যাবে। এই মুহূর্তে দোলনার সমস্ত অংশ খুলে আলাদা করে রাখা হয়েছে। সমস্ত অংশ মেরামত করে যখন দোলনাটি আগের রূপে ফিরিয়ে আনা হবে তখন দেখে সবাই চমকে যাবেন বলে তাঁর দাবি।

    পৌরাণিক কাহিনী

    জানা যায় হোলির পবিত্র উৎসবে প্রতি বছর সাজানো হয় রাম সীতার এই দোলনা। হোলির উৎসবে যখন গোটা বৃন্দাবন আবিরের রঙে রঙিন হয়ে ওঠে তখন এই দোলনাটিকেও বিভিন্ন ফুলের দিয়ে সাজিয়ে করা হয় এবং তাতে বসানো হয় রাম সীতার বিগ্রহ। প্রতিবছর ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে এখানে হোলি উৎসব পালিত হয়। ভারতের পাশাপাশি বিদেশ থেকেও ভক্তরা আসেন। মথুরা ও বৃন্দাবনের হোলি দেখার মত হয়। মথুরার হোলির নেপথ্যে রয়েছে এক পৌরাণিক কাহিনী। কথিত আছে রাধারানির পিতা বৃষভানু শ্রীকৃষ্ণের পিতা নন্দ মহারাজকে হোলি খেলার আমন্ত্রণ জানিয়েছিলেন।

    আরও পড়ুন: পুরীর রথযাত্রায় এআই ক্যামেরায় নজরদারি, সেবায়িতদের জন্য স্মার্ট আইডেন্টিটি কার্ড

    বরসানার গোপীরা হোলির আমন্ত্রণ নিয়ে নন্দের গ্রামে যান। কৃষ্ণের বাবা নন্দলাল আনন্দে সেই আমন্ত্রণ গ্রহণ করে নেন। আমন্ত্রণ দিতে আসা সমস্ত মানুষকে লাড্ডু দিয়ে মিষ্টি মুখ করানো হয়। আর সেই থেকেই এখানকার হোলিকে লাড্ডু হোলিও বলা হয়। পৌরাণিক উপাখ্যান অনুসারে দ্বাপর যুগে হোলি খেলার প্রথা শুরু হয়েছিল। সেই সময় মথুরায় বসবাসকারী কৃষ্ণ তাঁর বন্ধুদের সঙ্গে রাধার গ্রাম বরসানায় যেতেন এবং গোপীদের সঙ্গে লীলা করতেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Droupadi Murmu: কেন্দ্রীয় সরকার শীঘ্রই বুলেট ট্রেনের প্রকল্পকে বাস্তবায়ন করবে, জানালেন দ্রৌপদী মুর্মু

    Droupadi Murmu: কেন্দ্রীয় সরকার শীঘ্রই বুলেট ট্রেনের প্রকল্পকে বাস্তবায়ন করবে, জানালেন দ্রৌপদী মুর্মু

    মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্রীয় সরকার শীঘ্রই ভারত জুড়ে বুলেট ট্রেনের প্রকল্পকে পর্যালোচনা করবে। একই সঙ্গে সেগুলিকে বাস্তবায়নের কাজে সবরকম সমীক্ষাকে দ্রুত গতি প্রদান করা হবে। সরকার দেশের উত্তর, দক্ষিণ এবং পূর্ব প্রান্তে বুলেট ট্রেন করিডোরের জন্য সম্ভাব্য পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল বৃহস্পতিবার, অষ্টাদশ লোকসভা নির্বাচনের পর সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) ভাষণে উল্লেখ করে এই কথা বলেছেন। কীভাবে ভারতের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা হিসাবে রেল পরিষেবাকে আরও গ্রহণযোগ্য, আধুনিক এবং নিরাপদ করা যায়, এই বিষয়ে নিজের বক্তব্য উপস্থাপন করেছেন তিনি। উল্লেখ্য এদিন রাষ্ট্রপতির অভিভাষণের পরে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় ১৯৭৫ সালের জাতীয় জরুরি অবস্থার কালা অধ্যায়ের কথা স্মরণ করিয়ে দেন।

    কী বলেছেন রাষ্ট্রপতি (Droupadi Murmu)?

    দেশের যোগাযোগ ব্যবস্থায় পরিকাঠামোগত উন্নয়নের কথা তুলে ধরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) বলেছেন, “ভারত দ্রুত উন্নত রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে। দেশের যোগাযোগ ব্যবস্থাকে আরও দ্রুতগতি প্রদান করা হচ্ছে। আমার সরকার দেশের উত্তর, দক্ষিণ এবং পূর্বে বুলেট ট্রেন করিডোরের জন্য সম্ভাব্য সমীক্ষা এবং অধ্যায়ন করার সিদ্ধান্ত নিয়েছে। দেশের পশ্চিমাঞ্চলে আমেদাবাদ এবং মুম্বইয়ের মধ্যে চলমান হাই-স্পিড বুলেট ট্রেন প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে। এই দুই শহরের মধ্যে হাই-স্পিড রেলের পরিকাঠামোর কাজও দ্রুত গতিতে সম্পাদন করা হচ্ছে। ৫০৮ কিমি আমেদাবাদ-মুম্বই হাই-স্পিড করিডোরটি দেশের প্রথম একটি বুলেট ট্রেন হবে, যা ৩২০  কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে চলবে। পৌঁছাতে সময় লাগবে মাত্র ২ ঘন্টা ৭ মিনিট। মুম্বই থেকে আমেদাবাদের মধ্যে মধ্যবর্তী স্টপেজ হবে সুরাট, ভাদোদরা।”

    আরও পড়ুনঃ বৈদেশিক সম্পর্ক শক্তিশালী করতে বিদেশী সামরিক কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা নিল ভারত

    আর কী বললেন?

    রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) এদিন আরও বলেছেন, “ন্যাশনাল হাই-স্পিড রেল কর্পোরেশন লিমিটেড এই বুলেট ট্রেনের রেল প্রকল্পটি নির্মাণ করছে। ২০২৬ সালের অগাস্টের মধ্যে সুরাট এবং বিলিমোরার মধ্যে তার প্রথম পর্যায়ের কাজ শেষ করার কথা ঘোষণা করা হয়েছে। ভারতের পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেমকে বিশ্বের অন্যতম সেরা করার জন্য সরকারের এই প্রচেষ্টা। গত ১০ বছরে দেশের মোট ২১টি শহরে মেট্রো পরিষেবা পৌঁছে গিয়েছে। বর্তমানে বন্দে মেট্রোর মতো অনেক গুরুত্বপূর্ণ প্রকল্পে কাজ চলছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • India: বৈদেশিক সম্পর্ক শক্তিশালী করতে বিদেশী সামরিক কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা নিল ভারত

    India: বৈদেশিক সম্পর্ক শক্তিশালী করতে বিদেশী সামরিক কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা নিল ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়া ও আফ্রিকার দেশগুলির সঙ্গে প্রতিরক্ষা ও সামরিক সম্পর্ক মজবুত করার লক্ষ্যে এবার নতুন সিদ্ধান্ত নিল ভারত। জানা গিয়েছে সামরিক প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে এবার থেকে বিদেশী সামরিক কর্মীদের প্রশিক্ষণের (Training of Foreign Military) ব্যবস্থা করছে ভারত (India)। নৌযান হোক কিংবা পদাতিক দক্ষতা। অস্ত্র চালোনা থেকে ডিজেল ইলেকট্রিক সাবমেরিন কিংবা সুপারসনিক ফাইটার জেটের মত দায়িত্বগুলি পরিচালনা করার জন্যই মূলত প্রশিক্ষণ দেওয়া হবে। 

    কীভাবে হবে প্রশিক্ষণ? (Training of Foreign Military) 

    উদাহরণ স্বরূপ বলা জেতে পারে যে, ঠিক যেভাবে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ওমান, কাতার এবং বাহরাইনের মতো উপসাগরীয় দেশগুলিতে চলমান সামরিক আউটরিচের অংশ হিসাবে ৭৬ জন সৌদি ক্যাডেট এখন কোচিতে সাউদার্ন নেভাল কমান্ডে (SNC) সমুদ্র প্রশিক্ষণ (Training of Foreign Military) শুরু করেছে, ঠিক সেভাবেই প্রশিক্ষণ দেবে ভারত (India)। জানা গিয়েছে, রয়্যাল সৌদি নেভাল ফোর্সেস (RSNF) এর কিং ফাহাদ নেভাল একাডেমির প্রশিক্ষণার্থীরা চার সপ্তাহের জন্য ভারতীয় নৌবাহিনীর প্রথম প্রশিক্ষণ স্কোয়াড্রনে যোগ দিয়েছে।  
    এ প্রসঙ্গে এক কর্মকর্তা বলেছেন, “পাঠ্যক্রমের একেবারে ভীত সীম্যানশিপ ক্রিয়াকলাপ থেকে শুরু করে হারবার পর্বের সিমুলেটর-ভিত্তিক প্রশিক্ষণ পর্যন্ত সবই শেখানো হবে।” গত বছর মে-জুন মাসে প্রথম ৫৫ জন ক্যাডেটকে প্রশিক্ষন দেওয়ার পর এটি দ্বিতীয় আরএসএনএফ ব্যাচ। 

    আরও পড়ুন: ধূলোয় উড়ত সোনা! কোলারে ফের সোনার খনি চালুর চিন্তা কেন্দ্রের

    সামরিক সম্পর্কের গভীরতা বাড়াতে বিশেষ সিদ্ধান্ত ভারতের 

    এ প্রসঙ্গে অন্য একজন কর্মকর্তা জানিয়েছেন, ভারতীয় সেনাবাহিনী প্রতি বছর ১০০ টিরও বেশি দেশ থেকে প্রায় ৩,১০০ জন বিদেশী কর্মীকে প্রশিক্ষণ (Training of Foreign Military) দেয়, যার মধ্যে আফ্রিকান দেশগুলিও অন্তর্ভুক্ত রয়েছে। তবে সেনাবাহিনীর পাশাপাশি মিজোরামের প্রতিষ্ঠানগুলিকেও বিশেষ প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করেছে ভারত। আসলে এধরনের প্রশিক্ষণগুলি প্রদানের মাধ্যমেই ভারত (India) এশিয়ান দেশগুলির সঙ্গে সামরিক সম্পর্ক গভীরতর করে চলেছে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share