Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Mizoram: মাদকবিরোধী দিবসে ১৫৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল মিজোরাম পুলিশ! গ্রেফতার ২৬৫

    Mizoram: মাদকবিরোধী দিবসে ১৫৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল মিজোরাম পুলিশ! গ্রেফতার ২৬৫

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রতি বছর ২৬ জুন সারা বিশ্বে পালন করা হয় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস। আর এই মাদকবিরোধী দিবসেই ১৫৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস (Drugs Destroy) করল মিজোরাম (Mizoram) পুলিশ। জানা গিয়েছে, পুড়িয়ে ফেলা ওই মাদকদ্রব্য গুলির মধ্যে ছিল প্রায় ১৩ কেজি হেরোইন, ১০৮ কেজি গাঁজা, ৭৭ কেজি মেথামফেটামিন ট্যাবলেট, ১০০ বোতল কাশির সিরাপ, আলপ্রাজোলাম ও আফিম।  

    চলতি বছরেই বাজেয়াপ্ত ৬৭ কোটি টাকার মাদকদ্রব্য 

    কর্মকর্তারা জানিয়েছেন, এই বিশাল পরিমান মাদকদ্রব্য (Drugs Destroy) উদ্ধার করা হয়েছে গত দুই বছর ধরে। বিশেষত প্রতিবেশী দেশ মায়ানমার থেকে চোরাচালান করার সময়েই এই মাদকদ্রব্য গুলি উদ্ধার করা হয়েছে। মিজোরাম পুলিশ জানিয়েছে, চলতি বছরে প্রায় ৬৭ কোটি টাকার মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে এবং একইসঙ্গে এই মাদকচক্রের সঙ্গে যুক্ত ২৬৫ জন মাদক ব্যবসায়ীকেও গ্রেপ্তার করা হয়েছিল।  

    শিক্ষা প্রতিষ্ঠানে শুরু সচেতনতামূলক প্রচার

    এরপর ১৯৮৫ সালের মাদকদ্রব্য (Drugs Destroy) ও সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস (NDPS) আইনের অধীনে অপরাধীদের বিরুদ্ধে ১৯৫ টি মামলা নথিভুক্ত করেছে পুলিশ। একইসঙ্গে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে লালবিয়াকথাঙ্গা খিয়াংতে আয়োজিত এক অনুষ্ঠানে মিজোরাম পুলিশকে মাদকের বিরুদ্ধে এধরনের অভিযান চালিয়ে যাওয়ার বিষয়ে অগ্রাধিকার দিয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। পুলিশ সূত্রে জানা গিয়েছে মাদকবিরোধী দিবস উপলক্ষে  মিজোরামের ১১ টি জেলা জুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাদক সম্পর্কিত বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে এবং এর পাশাপাশি স্কুল ও বিভিন্ন অঞ্চলে স্বাক্ষর অভিযানও চালানো হয়েছে। 

    আরও পড়ুন: দিল্লির রিজ এলাকায় গাছ কাটা নিয়ে ডিডিএ-কে তিরস্কার সুপ্রিম কোর্টের

    উল্লেখ্য, উত্তর-পূর্বের মায়ানমার সীমান্ত ঘেঁষা মিজোরাম (Mizoram) ও মণিপুরের মতো রাজ্যগুলিতে ব্যপক মাদক পাচার বরাবরই সরকারের কাছে উদবেগের বিষয়। মণিপুরে জাতি সংঘর্ষের সুযোগ নিয়ে সাম্প্রতিক সময়ে এই ঘটনা আরও বেড়ে উঠেছে। তাই এবার এই রাজ্যগুলিতে মাদকের চোরা কারবার বন্ধ করতে কড়া হাতে মাঠে নেমেছে প্রশাসন। মিজোরাম রাজ্যের একদিকে বাংলাদেশ ও অন্যদিকে মায়ানমার সীমান্ত। দীর্ঘদিন ধরেই এখানে সক্রিয় আন্তর্জাতিক মাদক পাচার চক্র চলত। এবার সেখানেই মাদকদ্রব্য পুড়িয়ে নজির গড়ল মিজোরাম পুলিশ। 

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Supreme Court: দিল্লির রিজ এলাকায় গাছ কাটা নিয়ে ডিডিএ-কে তিরস্কার সুপ্রিম কোর্টের

    Supreme Court: দিল্লির রিজ এলাকায় গাছ কাটা নিয়ে ডিডিএ-কে তিরস্কার সুপ্রিম কোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃষ্টির দেখা নেই। ক্রমশ বাড়ছে রাজধানীর তাপমাত্রা। তাপপ্রবাহের জেরে মৃত্যু পর্যন্ত হচ্ছে দিল্লিতে (Delhi)। তার সঙ্গে রয়েছে তীব্র জল সঙ্কট। উষ্ণায়ন ঠেকাতে গাছ লাগানোর দাবি উঠছে নাগরিকদের বিভিন্ন অংশ থেকে। কিন্তু এরই মধ্যে দিল্লির রিজ ফরেস্ট এলাকায় কেটে ফেলা হয়েছে ১১০০ গাছ। এমন বিপুল সংখ্যায় বৃক্ষনিধনে এবার কড়া ব্যবস্থা নিল সুপ্রিম কোর্ট (Supreme Court)।

    উপরাজ্যপালকে তিরস্কার সুপ্রিম কোর্টের (Supreme Court)

    সোমবার এ সংক্রান্ত মামলায় বিচারপতি এএস ওকা এবং উজ্জ্বল ভুইঞাঁর বেঞ্চে একের পর এক প্রশ্নের মুখে পড়েছে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি (DDA)। বেঞ্চ বলেছে, ‘‘ডিডিএ’র চেয়ারম্যান দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনা। তিনি কী ডিডিএ’র আধিকারিকদের এই নির্দেশ দিয়েছিলেন?’’ দিল্লিতে (Delhi) বিশেষ এলাকা রয়েছে যেখানে গাছগাছালিই কেবল থাকার কথা। এই গাছ কেটে নেওয়ার বিভিন্ন ঘটনায় প্রতিবাদ ওঠায় সুপ্রিম কোর্ট আগেই নির্দেশিকা জারি করেছিল। এখন নিয়ম হলো সুপ্রিম কোর্টের অনুমতি ছাড়া গাছ কাটা যাবে না।  
    অথচ বিপুল সংখ্যায় গাছ কাটা হয়েছে যে এলাকায় সেখানে নিজে গিয়েছিলেন সাক্সেনা। জান গিয়েছে তিনি ঘুরে আসার পরই কাটা হয় একের পর এক গাছ। এ প্রসঙ্গ তুলেই এদিন বিচারপতি ওকা ডিডিএ’র আইনজীবীকে প্রশ্ন করেন, ‘‘দুটি নথিতে স্পষ্ট যে উপরাজ্যপালই গাছ কাটার নির্দেশ দিয়েছিলেন। আপনারা কী তাঁকে আড়াল করতে চাইছেন?’’ আসলে কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ায় উপরাজ্যপাল ভিকে সাক্সেনার ক্ষমতা প্রবল। 

    আদালত অবমাননার অভিযোগে নোটিশ সুপ্রিম কোর্টের  

    আদালত ডিডিএ’র ভাইস চেয়ারম্যানকে বলেছে, ‘‘উপরাজ্যপাল ওই এলাকায় গিয়ে কী নিয়ে আলোচনা করেছিলেন তার কোনও সরকারি নথি আছে কি? ভাইস চেয়ারম্যানের স্পষ্ট বক্তব্য দরকার।’’ বেঞ্চ আরও বলেছে, ‘‘ভাইস চেয়ারম্যানের তরফে যে হলফনামা দাখিল করা হয়েছে তা দেখে মনে হচ্ছে যেন কয়েকজন আধিকারিক ঠিক করেছেন গাছ কাটা উচিত। তাঁরাই ঠিকাদারদের নির্দেশ দিয়েছেন।’’ এই আধিকারিকদের নামেই যদিও আদালত অবমাননার অভিযোগে নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। 

    আরও পড়ুন: ছত্তিশগড়ের প্রত্যন্ত গ্রাম থেকে আইআইটি ক্যাম্পাস, স্বপ্নের উড়ান কৃষক পরিবারের সন্তান ইয়েশুর

    বৃক্ষরোপণ অভিযানের নির্দেশ 

    সেই সঙ্গে আদালতের নির্দেশ, বৃক্ষরোপণ অভিযান চালু করতে হবে ডিডিএ-কে। দিল্লিতে (Delhi) তাপপ্রবাহে সাতদিনের মধ্যে ২০ জনের মৃত্যু হয়েছে। তাঁরা বেশিরভাগই পরিযায়ী শ্রমিক। আর একইসঙ্গে তাপপ্রবাহের পাশাপাশি তীব্র জলকষ্টে ভুগছে দিল্লি। বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের সরাসরি প্রভাব পড়ছে দেশের রাজধানী শহরে। আর এরই মধ্যে এবার বিপুল সংখ্যায় বৃক্ষনিধনে কড়া ব্যবস্থা নিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • IIT Gandhinagar: ছত্তিশগড়ের প্রত্যন্ত গ্রাম থেকে আইআইটি ক্যাম্পাস, স্বপ্নের উড়ান কৃষক পরিবারের সন্তান ইয়েশুর

    IIT Gandhinagar: ছত্তিশগড়ের প্রত্যন্ত গ্রাম থেকে আইআইটি ক্যাম্পাস, স্বপ্নের উড়ান কৃষক পরিবারের সন্তান ইয়েশুর

    মাধ্যম নিউজ ডেস্ক: ছত্তিশগড়ের প্রত্যন্ত গ্রাম থেকে স্বপ্নের উড়ান। কৃষক পরিবারের সন্তান মেধাবী ছাত্র ইয়েশু ধুরুন্ধর পেতে চলেছেন আইআইটির ডিগ্রি (IIT Gandhinagar)। সকল বাধা টপকে তিনি হতে চলেছেন এলাকার প্রথম ছাত্র যিনি কিনা আইআইটি থেকে ডিগ্রি পাচ্ছেন। জানা গিয়েছে, ছত্তিশগড়ের বালোদাবাজার জেলায় অবস্থিত জারা নামের একটি প্রত্যন্ত গ্রামে বাড়ি ইয়েশু ধুরন্ধরের। আগামী ২৯ জুন রয়েছে আইআইটি গান্ধীনগরের ১৩ তম সমাবর্তন অনুষ্ঠান। সেখানেই প্রত্যন্ত গ্রামের এই ছেলে ডিগ্রি নেবেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের।

    লকডাউনের সময় ভর্তি হন আইআইটিতে

    জানা গিয়েছে, চার বছর আগে দেশে করোনা মহামারীর সময় ইয়েশু ভর্তি হয়েছিলেন গান্ধীনগর আইআইটিতে (IIT Gandhinagar)। লকডাউনের কারণে প্রথম প্রথম তাঁকে ঘরবন্দি থাকতে হয়েছিল। সেসময় ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে ইয়েশু ক্লাস করতেন। জানা গিয়েছে, ইয়েশুর এই স্বপ্নের উড়ান যাত্রা শুরু হয় রায়পুরের জওহর নবোদয় বিদ্যালয় থেকেই। এখানেই তিনি ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিলেন। জানা যায়, ৩০ হাজার পরীক্ষার্থীর মধ্যে জওহর নবোদয়ে বাছা হয়েছিল মাত্র ৮০ জনকে তার মধ্যে সুযোগ পেয়েছিলেন ইয়েশু। তাঁর এই স্বপ্নের উড়ান সম্ভব হওয়ার কারণে ইয়েশু ধন্যবাদ জানিয়েছেন তাঁর বাবা-মাকে। এর পাশাপাশি নবোদয় বিদ্যালয়ের গণিতের শিক্ষক এইচকে চন্দ্রকর, বিজ্ঞানের শিক্ষিকা জয়মালা শ্রীবাস্তবদেরও নাম উল্লেখ করেন ইয়েশু।

    আবেগপ্রবণ ইয়েশু

    আইআইটি গান্ধীনগরে পড়াশোনা চলার সময় ছত্তিশগড় সরকার তাঁকে বিপুলভাবে সাহায্য করেছে বলে জানিয়েছেন ইয়েশু। সরকারের পক্ষ থেকে অসংখ্য মেধা বৃত্তি তাঁকে দেওয়া হয়েছে বলে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই মেধাবী ছাত্র। সম্প্রতি নিজের গ্রাম জারাতে (IIT Gandhinagar) ফিরে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। ইয়েশু জানান যে তাঁর অনেক সহপাঠী পড়াশুনা ছাড়তে বাধ্য হয়েছিল সংসারের চাপে। তাঁদেরকে শাকসবজি বিক্রি করতে হতো সংসার সামলাতে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Goldy Brar: কুখ্যাত গ্যাংস্টার গোল্ডির খোঁজে ১০ লাখি ইনাম ঘোষণা এনআইএ-র

    Goldy Brar: কুখ্যাত গ্যাংস্টার গোল্ডির খোঁজে ১০ লাখি ইনাম ঘোষণা এনআইএ-র

    মাধ্যম নিউজ ডেস্ক: কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ব্রার (Goldy Brar) ও আর এক দুষ্কৃতীর মাথার দাম ১০ লাখ টাকা ঘোষণা করল জাতীয় তদন্তকারী সংস্থা, সংক্ষেপে এনআইএ। শুক্রবার এনআইএর তরফে এই পুরস্কার ঘোষণা করা হয়েছে। কানাডায় ঘাঁটি গেড়ে থাকা গোল্ডির খোঁজ দিলেই মিলবে নগদ পুরস্কার।

    গোল্ডির খোঁজে পুরস্কার

    চলতি বছরের ৮ মার্চ গোল্ডি ও তার ওই সাগরেদ চণ্ডীগড়ে এক ব্যবসায়ীকে গুলি করে খুন করেছিল বলে অভিযোগ। তার পরেই গোল্ডি পালিয়ে যায় কানাডায়। ইউএপিএ-সহ একাধিক ধারায় মামলা দায়ের হয় পাঞ্জাবের আদেশনগরের বাসিন্দা গোল্ডির (Goldy Brar) বিরুদ্ধে। গোল্ডির সাগরেদ গুরপ্রীত সিং ওরফে গোল্ডি ধিঁলোর খোঁজেও হন্যে এনআইএর আধিকারিকরা। তাদের টিকি ছুঁতে না পারায় শেষমেশ ঘোষণা করা হল ১০ লাখি ইনাম।

    গোল্ডি-খালিস্তানপন্থী যোগ!

    পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা খুনেও অভিযুক্ত গোল্ডি। মাসখানেক আগে গুজব ছড়ায় আমেরিকায় গুলি করে খুন করা হয়েছে কুখ্যাত পাঞ্জাবি গ্যাংস্টার গোল্ডিকে। যদিও পরে জানা যায়, খবরটি নিছকই ভুয়ো। এই গোল্ডির বিরুদ্ধের অভিনেতা সলমান খানকে হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে। ভারতের অনুরোধে গোল্ডির বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করেছিল ইন্টারপোল। কানাডার ‘মোস্ট ওয়ান্টেডে’র তালিকায়ও নাম রয়েছে গোল্ডির। ভারতের দাবি, গোল্ডির সঙ্গে যোগ রয়েছে খালিস্তানপন্থী জঙ্গিদের।

    আর পড়ুন: বিপাকে কেজরিওয়াল, তিনদিনের সিবিআই হেফাজতে আপ সুপ্রিমো

    পঞ্জাবের এক পুলিশ কর্মীর ছেলে গোল্ডির প্রকৃত নাম সতিন্দরজিৎ সিং। সে প্রথমে স্থানীয় অপরাধী বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে জড়িয়ে পড়ে। পরে জড়িয়ে পড়ে বড় ধরনের অপরাধ চক্রের সঙ্গে। আরও পরে নিজেই বনে যায় গ্যাংস্টার। গোয়েন্দাদের দাবি, কানাডা থেকে গোল্ডিই তোলাবাজি ও অস্ত্র পাচারের কারবার নিয়ন্ত্রণ করত। সিধু মুসেওয়ালা খুনের পর গোল্ডি দাবি করে, মুসেওয়ালাকে খুনের নির্দেশ দিয়েছিল সে-ই। কারণ মুসেওয়ালা লরেন্স বিষ্ণোইয়ের সহযোগী ভিকি মিদুখেরার হত্যায় জড়িত ছিল। এহেন গোল্ডির খোঁজেই ঘোষণা করা হয়েছে ইনাম।

    এনআইএর তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, যে দুজনকে গ্রেফতারে পুরস্কার ঘোষণা করা হয়েছে, তাদের খোঁজ যিনি দেবেন, তাঁর পরিচয় গোপন রাখা হবে। ওই দুজনের তথ্য জানাতে হবে এনআইএর সদর দফতরের ফোন নম্বর – ০১১-২৪৩৬৮৮০০, হোয়াটসঅ্যাপ/ টেলিগ্রাম: ৯১-৮৫৮৫৯৩১১০০, ইমেল আইডি: ডিও.এনআইএ@গভ.ইন-এ (Goldy Brar)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lal Krishna Advani: হাসপাতালে ভর্তি লালকৃষ্ণ আডবানি, কেমন আছেন প্রাক্তন উপ প্রধানমন্ত্রী?

    Lal Krishna Advani: হাসপাতালে ভর্তি লালকৃষ্ণ আডবানি, কেমন আছেন প্রাক্তন উপ প্রধানমন্ত্রী?

    মাধ্যম নিউজ ডেস্ক: হাসপাতালে ভর্তি ভারতের প্রাক্তন উপ প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবানি (Lal Krishna Advani)। বুধবার রাতে তাঁকে দিল্লির এইমস-এ ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে খবর, বার্ধক্যজনিত অসুস্থতা নিয়েই তাঁকে এইমসে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা রাতেই তাঁর শারীরিক পরীক্ষা করেন। তাঁকে এখন পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁর অবস্থা এখন স্থিতিশীল। 

    কেমন আছেন আডবানি

    নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসের (এইমস) তরফে বিবৃতিতে বলা হয়েছে, ‘আপাতত নয়াদিল্লির এইমসে ভর্তি আছেন লালকৃষ্ণ আডবানি। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।’ তবে ঠিক কী কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তা নিয়ে এইমস কর্তৃপক্ষের তরফে কোনও মন্তব্য করা হয়নি। সূত্রের খবর, হাসপাতালের জেরিয়াট্রিক বিভাগে (বয়স্ক মানুষকের চিকিৎসা সংক্রান্ত) ৯৬ বছরের আডবানির চিকিৎসা চলছে। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন আডবানি।

    আরও পড়ুন: গায়ের রং-এর জন্য অপমানিত! বলিউডে এক সময় মিঠুন ছিলেন গরিবের অমিতাভ

    একাধিক নেতার সঙ্গে সাক্ষাত

    সম্প্রতি একাধিক শীর্ষনেতার সঙ্গে দেখা করেছেন বর্ষীয়ান বিজেপি নেতা। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার পরে গত ৭ জুন নয়াদিল্লিতে আডবানির (Lal Krishna Advani) বাসভবনে গিয়ে প্রাক্তন উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন নরেন্দ্র মোদি। দু’দিন পরেই আডবানির বাসভবনে যান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার ফাঁকেই ভারতের প্রাক্তন উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন হাসিনা। শনিবার (২২ জুন) কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে দেখা করেন আডবানি। লোকসভা নির্বাচনের আগে তাঁকে ভারতরত্ন সম্মানে ভূষিত করার কথা জানান প্রধানমন্ত্রী মোদি। তাঁর কথায়, এই প্রজন্মের রাষ্ট্রনায়ক লালকৃষ্ণ আডবানি। দেশের জন্য তিনি নিঃস্বার্থভাবে কাজ করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী ও উপ প্রধানমন্ত্রী হিসেবে তিনি যে দায়িত্ব পালন করেছেন তা প্রত্যেক ভারতবাসীর কাছে স্মরণীয়। রাম মন্দির আন্দোলনের পুরোধা ছিলেন আডবানি।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Kamakhya Temple: অম্বুবাচী মেলার পরে খুলল কামাখ্যা মন্দিরের মূল দরজা

    Kamakhya Temple: অম্বুবাচী মেলার পরে খুলল কামাখ্যা মন্দিরের মূল দরজা

    মাধ্যম নিউজ ডেস্ক: অম্বুবাচী মেলাকে কেন্দ্র করে জমজমাট ভিড় অসমের কামাখ্যা মন্দিরে (Kamakhya Temple)। বিপুল সংখ্যায় ভক্তরা হাজির হয়েছিলেন বুধবার। ৫১ সতীপীঠের অন্যতম পীঠ হল কামাখ্যা। ভারতের পাশাপাশি বিদেশ থেকেও ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। অসমের গুয়াহাটির নীলাচল পাহাড়ের ওপর অবস্থিত হল কামাখ্যা মন্দির। বুধবার মন্দিরের দরজা চার দিনের পর খোলা হয়। অম্বুবাচী মেলাকে (Kamakhya Temple) কেন্দ্র করে আপাতত পা ফেলার জায়গা নেই মন্দির চত্বরে।

    কামাখ্যা মন্দিরের মূল দরজা বুধবার খোলা হয় নিবৃত্তির পরে

    কামাখ্যা মন্দিরের মূল দরজা বুধবার খোলা হয় নিবৃত্তির পরে। প্রসঙ্গত, নিবৃত্তি হল এক ধরনের ধর্মীয় আচার, যা অম্বুবাচী মেলার (Kamakhya Temple) শেষ দিনে পুরোহিতরা করে থাকেন। চলতি বছরে, অম্বুবাচী মেলা শুরু হয়েছিল গত ২২ জুন থেকে। ধর্মীয় আচার প্রবৃত্তির পরে মন্দিরের দরজা বন্ধ করার রীতি রয়েছে। প্রবৃত্তির পরে অম্বুবাচী মেলা শুরু হয়। পরবর্তীকালে যা চলে নিবৃত্তি পর্যন্ত। মধ্যপ্রদেশ থেকে আসা জনৈক ভক্ত বর্ষা শর্মা সংবাদমাধ্যমকে জানান, ‘‘আমার খুবই ভালো লাগলো মন্দির দর্শন করতে এবং আমি মাকে দর্শনের সুযোগ পেয়েছি। আমি প্রথমবারের জন্য এসেছি।’’

    ২৫ লাখ ভক্ত হাজির হয়েছিলেন অম্বুবাচী মেলায়

    অপর এক ভক্ত পুষা দুবে জানান, ‘‘মা কামাখ্যা যদি ফের আমাকে ডাকে, আমি আসব।’’ কামাখ্যা মন্দিরের প্রধান পুরোহিত কবীন্দ্র প্রসাদ শর্মা দোলুই জানান, ২৫ লাখ ভক্ত হাজির হয়েছিলেন অম্বুবাচী মেলায়। প্রসঙ্গত, কামাখ্যা মন্দির হল গুয়াহাটি শহর থেকে ৭ কিলোমিটার দূরে। দেশের তান্ত্রিক মত যাঁরা মেনে চলেন তাঁদের জন্য এক পবিত্র তীর্থস্থান হল কামাখ্যা। কামাখ্যা মন্দিরের সব সবচেয়ে বড় উৎসব হয় অম্বুবাচী মেলা এবং প্রতিবছরই তা অনুষ্ঠিত হয়। পাশাপাশি প্রতি বছর (Kamakhya Temple) সেখানে আরও অন্যান্য উৎসবও হয়, যেমন মনসা পূজা, বাসন্তী পূজা ইত্যাদি।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Arvind Kejriwal: বিপাকে কেজরিওয়াল, তিনদিনের সিবিআই হেফাজতে আপ সুপ্রিমো

    Arvind Kejriwal: বিপাকে কেজরিওয়াল, তিনদিনের সিবিআই হেফাজতে আপ সুপ্রিমো

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের বিপাকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। তিনদিনের জন্য তাঁকে সিবিআই হেফাজতে পাঠাল দিল্লির নিম্ন আদালত। সিবিআই অবশ্য কেজরিওয়ালকে পাঁচ দিনের হেফাজতে নিতে চেয়েছিল। তবে দিল্লির রাউজ অ্যাভেনিউ আদালত তাঁকে তিন দিনের হেফাজতের নির্দেশ দেয়।

    তিহাড় জেলে বন্দি কেজরিওয়াল (Arvind Kejriwal)

    দিল্লি আবগারি কেলেঙ্কারি মামলায় আগেই ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। বন্দি রয়েছেন তিহাড় জেলে। বুধবার তাঁকে গ্রেফতার করে সিবিআই। দিল্লির রাউস অ্যাভেনিউ কোর্টের বিশেষ বিচারক অমিতাভ রাওয়াত নির্দেশ দিয়েছিলেন সিবিআই চাইলে আবগারি দুর্নীতি নিয়ে ব্যবস্থা নিতে পারে। তার পর মঙ্গলবারই তিহাড় জেলে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিলেন সিবিআই আধিকারিকরা। বুধবার করা হয় গ্রেফতার। ২০ জুন রাউস অ্যাভেনিউ কোর্টই জামিন মঞ্জুর করেছিল কেজরিওয়ালের। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে যায় ইডি। মঙ্গলবার রাউস অ্যাভেনিউ কোর্টের জামিনের ওপর স্থগিতাদেশ দেয় দিল্লি হাইকোর্ট। এর পরেই কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। পরে করা হয় গ্রেফতার।

    বন্দিদশা ঘোঁচেনি

    মার্চে ইডির হাতে গ্রেফতার হওয়ার পর থেকেই তিহাড় জেলে রয়েছেন কেজরিওয়াল। অষ্টাদশ লোকসভা নির্বাচন চলাকালীন ২১ দিনের জন্য মিলেছিল অন্তর্বর্তী জামিন। নির্বাচন-পর্ব সাঙ্গ হওয়ার পরেই ফের তিহাড়ে ফিরে যান আম আদমি পার্টির সর্বাধিনায়ক। পরে নিম্ন আদালত জামিন মঞ্জুর করলেও, বন্দিদশা ঘোঁচেনি কেজরিওয়ালের। নিম্ন আদালতের নির্দেশের বিরোধিতা করে উচ্চ আদালতে গিয়েছিল ইডি। সেই জামিনের নির্দেশে স্থগিতাদেশ দেয় আদালত। তার পরেই সিবিআইয়ের হাতে গ্রেফতার হন দিল্লির মুখ্যমন্ত্রী।

    আর পড়ুন: “হকার উচ্ছেদ রুখতে প্রয়োজনে আমি বুলডোজারের সামনে দাঁড়াব”, বললেন শুভেন্দু

    সিবিআইয়ের আইনজীবী বলেন, “কেজরিওয়ালকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তাঁরা এমনকি চিনতেও পারেন না যে বিজয় নায়ার তাঁদের অধীনে কাজ করেছিলেন।” তিনি বলেন, “নায়ার অতিশি ও সৌরভ ভরদ্বাজের অধীনে কাজ করছিলেন। তিনি সমস্ত দায় মণীশ সিসোদিয়ার ওপর চাপিয়ে দেন। তাঁদের ফের মুখোমুখি হতে হবে, কাগজপত্র দেখাতে হবে (Arvind Kejriwal)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Lok Sabha Adjourned: জরুরি অবস্থা নিয়ে স্পিকারের মন্তব্য, হট্টগোলে মুলতুবি লোকসভার অধিবেশন

    Lok Sabha Adjourned: জরুরি অবস্থা নিয়ে স্পিকারের মন্তব্য, হট্টগোলে মুলতুবি লোকসভার অধিবেশন

    মাধ্যম নিউজ ডেস্ক: হট্টগোলের জেরে মুলতুবি হয়ে গেল লোকসভার অধিবেশন (Lok Sabha Adjourned)। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন এনডিএর নেতা বিজেপির নরেন্দ্র মোদি। স্পিকার মনোনীত হয়েছেন ওম বিড়লা। স্পিকার হিসেবে বুধবারই ছিল তাঁর প্রথম বক্তৃতা। আর এদিনই বিরোধীদের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন নয়া স্পিকার।

    ‘জরুরি অবস্থার কালো দিন’ (Lok Sabha Adjourned)

    স্পিকার হিসেবে প্রথম বক্তৃতায়ই ‘জরুরি অবস্থার কালো দিনে’র প্রসঙ্গ টানেন ওম। জরুরি অবস্থার ৫০ বছর পূর্তি উপলক্ষে সাংসদদের দু’মিনিট নীরবতা পালন করতেও বলেন। জনগণের জীবনে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর স্বৈরাচারী শাসনের ক্ষতিকর প্রভাবও তুলে ধরেন তিনি। স্পিকার বলেন (Lok Sabha Adjourned), “এই হাউস ১৯৭৫ সালে জরুরি অবস্থা জারির তীব্র বিরোধিতা করছে। একই সঙ্গে যাঁরা জরুরি অবস্থার বিরোধিতা করেছিলেন, ভারতের গণতন্ত্র রক্ষায় সচেষ্ট হয়েছিলেন, তাঁদের অ্যাপ্রিসিয়েট করছে।” তিনি বলেন, “১৯৭৫ সালের ২৫ জুন ভারতের ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবেই থেকে যাবে।”

    কী বলছেন বিরোধীরা?

    স্পিকারের এহেন বক্তব্যের প্রবল বিরোধিতা করেন বিরোধীরা। ‘দেশ কো জেল বানা দিয়া হ্যায়’, ‘তানাশাহি বন্ধ কর’ ইত্যাদি স্লোগান দিতে শুরু করেন বিজেপি বিরোধী ২৬টি রাজনৈতিক দলের জোট ‘ইন্ডি’-র সাংসদরা। এদিকে, দেশে জরুরি অবস্থা জারির জন্য কংগ্রেসকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করতে থাকেন এনডিএর সাংসদরা। বাদানুবাদের জেরে চরমে ওঠে হট্টগোল। তখনই এদিনের মতো সভা মুলতুবি করে দেন স্পিকার।

    এদিকে, লোকসভার অধ্যক্ষের ভূয়সী প্রশংসা শোনা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গলায়। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, “মাননীয় স্পিকার জরুরি অবস্থার তীব্র নিন্দা করেছেন, সেই সময় ঘটনার বাড়াবাড়িগুলো তুলে ধরেছেন এবং যেভাবে গণতন্ত্রের শ্বাসরোধ করা হয়েছিল, তারও উল্লেখ করেছেন। এতে আমি আনন্দিত। সেই দিনগুলিতে যাঁরা নির্যাতনের শিকার হয়েছিলেন, তাঁদের সম্মানে নীরবতা পালন করাও দুর্দান্ত পদক্ষেপ।” প্রধানমন্ত্রী বলেন, “৫০ বছর আগে জরুরি অবস্থা জারি করা হলেও, আজকের যুবকদের এই ঘটনা সম্পর্কে জানা উচিত।” তিনি জানান, সংবিধানকে উপেক্ষা করা হলে, জনমতকে দাবিয়ে দেওয়া হলে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করা হলে কী ঘটে, তার উপযুক্ত উদাহরণ হল জরুরি অবস্থা। তিনি লিখেছেন, “জরুরি অবস্থার সময় যা ঘটেছিল, তা স্বৈরাচারী শাসনের উদাহরণ (Lok Sabha Adjourned)।”

    আর পড়ুন: আয়কর দিতে হবে মন্ত্রীদেরই, বড় সিদ্ধান্ত মধ্যপ্রদেশ সরকারের

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Sudha Murty: “কালাম ফোন করেছেন ভাবতেই পারিনি”, কী বললেন সুধা মূর্তি?

    Sudha Murty: “কালাম ফোন করেছেন ভাবতেই পারিনি”, কী বললেন সুধা মূর্তি?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রয়াত রাষ্ট্রপত এপিজে আবদুল কালামের ফোন ধরতে চাননি ভারতীয় শিক্ষাবিদ, লেখিকা তথা রাজ্যসভার সাংসদ (Rajya Sabha MP) সুধা মূর্তি (Sudha Murty)। সম্প্রতি এক সাক্ষাতকারে এই কথা জানিয়েছেন তিনি। সেদিনের স্মৃতিচারণা করে ট্যুইটও করেছেন সুধা। তিনি ভেবেছিলেন প্রয়াত রাষ্ট্রপতি কালাম সে সময় তাঁর স্বামী ইনফোসিস কর্তা নারায়ণ মূর্তিকে ফোন করেছিলেন। কিন্তু পরে জানতে পারেন কালাম তাঁকেই ফোন করেছিলেন। 

    সুধার স্মৃতিচারণা

    সুধা (Sudha Murty) বলেন, “একদিন, আমি একটি কল পেয়েছিলাম যে মিঃ আব্দুল কালাম আপনার সাথে কথা বলতে চান। আমি (অপারেটরকে) বলেছিলাম আব্দুল কালামের সঙ্গে আমার কথা হতে পারে না। ভুল হচ্ছে হয়তো কলটি নারায়ণ মূর্তির জন্য হতে পারে। মিস্টার মূর্তির পরিবর্তে, আপনি মিসেস মূর্তির সাথে সংযোগ করেছেন।” কিন্তু ওই অপারেটর তাঁকে জানান, তৎকালীন রাষ্ট্রপতি তাঁর সঙ্গেই কথা বলতে চান। সুধার কথায়, তিনি ভাবতে থাকেন কেন কালাম তাঁকে ফোন করছেন। এরপর তিনি জানতে পারেন তাঁর একটি লেখার প্রশংসা করার জন্যই কালাম তাঁকে ফোন করেছেন।

    সুধার কর্মজীবন

    ভারতীয় শিক্ষাবিদ এবং লেখক সুধা মূর্তিকে (Sudha Murty) সম্প্রতি রাজ্যসভায় সাংসদ (Rajya Sabha MP) হিসাবে মনোনীত করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সমাজসেবা এবং শিক্ষাক্ষেত্রে ইনফোসিসের কর্তা নারায়ণ মূর্তির স্ত্রী সুধা শিক্ষাবিদ, বিশিষ্ট লেখিকা হিসাবে পরিচিত। ১৯৫০ সালে ১৯ অগস্ট কর্নাটকে জন্মগ্রহণ করেন সুধা। তিনি নিজে এক জন ইঞ্জিনিয়ার। নারায়ণ মূর্তির স্ত্রী তাঁর কর্মজীবন শুরু করেছিলেন ‘টাটা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লোকোমোটিভ কোম্পানি’তে। দেশের বিভিন্ন রাজ্যে তিনি কাজ করেছেন। শুধু তা-ই নয়, বেঙ্গালুরুর এক বিশ্ববিদ্যালয়ে শিক্ষিকা হিসাবেও কাজ করেছেন সুধা। কন্নড়, মারাঠি, ইংরেজি-সহ বিভিন্ন ভাষায় তাঁর ৪০টির বেশিও বই আছে। এ ছাড়াও বিভিন্ন সংবাদমাধ্যমে বিভিন্ন সময়ে একাধিক কলম লিখেছেন তিনি। ২০০৬ সালে সুধাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়। ২০২৩ সালে তিনি পান পদ্মভূষণ সম্মান। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Indian Railway: ৮ বছর আগে যাত্রীর ব্যাগ চুরি, রেলকে লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ কমিশনের

    Indian Railway: ৮ বছর আগে যাত্রীর ব্যাগ চুরি, রেলকে লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ কমিশনের

    মাধ্যম নিউজ ডেস্ক: ট্রেনে লাগেজ নিয়ে যাওয়ার সময় চুরির ঘটনায় (Indian Railway) রেলকে জরিমানা করল কনজিউমার কমিশন। ২০১৬ সালে এক মহিলা যাত্রীর ব্যাগ চুরি হয়ে যায়। যাতে ৮০ হাজার টাকা জিনিস ছিল। সেই চুরি যাওয়া ব্যাগ উদ্ধার করে না দিতে পারা এবং যাত্রীর হয়রানির জন্য এবার ওই মহিলা যাত্রীকে ১ লক্ষ ৮ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে হল রেল কর্তৃপক্ষকে।

    যাত্রীকে হেনস্থার অভিযোগ (Indian Railway)

    জানা গিয়েছে ঝাঁসি ও গোয়ালিয়ার স্টেশনের মাঝে ২০১৬ সালে ওই ব্যাগ চুরি হয়েছিল। ঘটনাটি ঘটেছিল মালওয়া এক্সপ্রেসে। যাত্রীর অভিযোগ ছিল (Indian Railway) রেল তাঁদের সুরক্ষার দায়িত্ব নেয়নি। এমনকি কোন স্টেশনে অভিযোগ জানাতে হবে তা নিয়ে রেল পুলিশ কর্তৃপক্ষ যাত্রীকে সঠিক নির্দেশ দিতে পারেনি। ওই মহিলা নিউ দিল্লী স্টেশন থেকে ট্রেনে উঠেছিলেন এবং নেমেছিলেন ইন্দোর স্টেশনে। রেল পাল্টা দাবি করে ওই যাত্রীর অবহেলাই ছিল চুরির কারণ। কিন্তু সে কথায় আমল দেয় নি কমিশন।

    চুরির জন্য রেলকেই দায়ী করল কমিশন

    কমিশনের সভাপতি জীত সিং এবং রশ্মি বনসল চুরি এবং যাত্রীর হয়রানির জন্য রেলের কর্মীদের দায়ী করেছেন। এদিকে যাত্রীর অভিযোগ ছিল তিনি এফ আই আর করার জন্য বিভিন্ন স্টেশনে ঘুরেছেন। কিন্তু কোন লাভ হয়নি। কোন স্টেশনের কত দূরে এবং কত নম্বর পিলারের কাছে তাঁর ব্যাগ খোয়া যায় তা জানতে এবং সেখানে গিয়ে খুঁজে দেখতে নির্দেশ দেওয়া হয়। অর্থাৎ সব রকম ভাবে রেল পুলিশ তাঁকে হয়রান করে বলে অভিযোগ। পরে অবশ্য গড়িমসি করে তদন্ত শুরু হয়। কিন্তু সেই ব্যাগ আর ফেরত পাওয়া যায়নি। রেলের (Indian Railway)  বিরুদ্ধে পরিষেবায় ঘাটতি এবং অবহেলার অভিযোগ তোলেন ওই যাত্রী।

    লক্ষাধিক টাকা জরিমানা মেটাল রেল

    দুপক্ষের শুনানির পর কমিশনের নির্দেশ, পরিষেবা বা সুরক্ষায় খামতির অভাবে চুরির ঘটনায় অবিলম্বে ৮০ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে হবে (Indian Railway) রেলকে। এছাড়াও মামলা চালাবার খরচ বাবদ ৮ হাজার টাকা দিতে হবে। অতিরিক্ত ২০ হাজার দিতে হবে ক্ষতিপূরণ বাবদ। প্রসঙ্গত রেলের চুরির ঘটনা নতুন কিছু নয়। রেল কর্তৃপক্ষের দাবি আগের তুলনায় চুরি

    আরও পড়ুন: বিজেপি কর্মীদের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় ৪৭টি অভিযোগ, কড়া পদক্ষেপ করা যাবে না, জানাল হাইকোর্ট

    ছিনতাইয়ের ঘটনা অনেকটাই কমেছে। কিন্তু এখনও চুরি যে হয় তা মেনে নিয়েছে রেল কর্তৃপক্ষ। তবে রেলের ডাকাতির ঘটনা অনেকটাই কমেছে আগের তুলনায়। এমন কি এখনও ছোটখাটো চুরির ঘটনায় রেল পুলিশ এফআইআর নিতে গড়িমসি করে বলে অভিযোগ।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share