Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Ram Temple: ২০২৫ সালের মার্চে রাম মন্দিরের সম্পূর্ণ নির্মাণকাজ শেষ হবে, জানাল ট্রাস্ট

    Ram Temple: ২০২৫ সালের মার্চে রাম মন্দিরের সম্পূর্ণ নির্মাণকাজ শেষ হবে, জানাল ট্রাস্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: রাম মন্দিরের সম্পূর্ণ নির্মাণ কাজ শেষ হবে ২০২৫ সালের মার্চ মাসের মধ্যে। যখন প্রথম এবং দ্বিতীয় দলের কাজ সম্পূর্ণ হবে। চলতি বছরের জুলাই মাসে এবং ডিসেম্বরেই দুই তল নির্মাণের কাজ সম্পূর্ণ হবে বলে আশাবাদী রাম মন্দির (Ram Temple) নির্মাণ কমিটি। সাংবাদিক সম্মেলনে এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন রাম মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র। তাঁর মতে, চলতি বছরের ডিসেম্বর মাসেই মন্দির নির্মাণের কাজ সম্পন্ন হয়ে যাবে এবং আগামী বছরের মার্চ মাসে মন্দির সম্পূর্ণভাবে নির্মিত হয়ে যাবে।

    ১ কোটি ৭৫ লাখ ভক্ত রাম মন্দির দর্শন করেছেন

    জানা গিয়েছে, রাম মন্দিরের নির্মাণ কাজে ব্যবহার করা হচ্ছে রাজস্থান থেকে আনা মাকরানা মার্বেল পাথর। উদ্বোধনের পর থেকে এখনও পর্যন্ত ১ কোটি ৭৫ লাখ ভক্ত রাম মন্দির (Ram Temple) দর্শন করেছেন বলে জানিয়েছে মন্দির কমিটি। সাংবাদিকদের সামনে নৃপেন্দ্র মিশ্র যে বিবৃতি দিয়েছেন তাতে তিনি জানিয়েছেন, গড়ে প্রতি দিন ১ লাখ করে ভক্তের পা পড়েছে অযোধ্যায়। এটি উদ্বোধন হওয়ার পর থেকেই। এর পাশাপাশি ভক্তদের জন্য ডিজিটাল গ্যালারি শুরু করার কথাও তিনি জানিয়েছেন নৃপেন্দ্র মিশ্র। চলতি বছরের ১৫ জুলাই থেকে তা শুরু হতে পারে। যেখানে রামকথা সিনেমা দেখানো হবে।

    মন্দিরের বিদ্যুতের লাইনগুলি বেয়ে জল ভিতরে চলে আসছে

    অযোধ্যার রাম মন্দির নির্মাণের ক্ষেত্রে প্রযুক্তি, সরঞ্জাম বা অন্য কোনও ত্রুটি নেই বলে দাবি করেছেন নৃপেন্দ্র মিশ্র। প্রসঙ্গত, বর্ষার শুরুতেই রামলালার গর্ভগৃহের ছাদ থেকে বৃষ্টির জল চুঁইয়ে পড়তে শুরু করেছে বলে সোমবার জানান রাম মন্দিরের (Ram Temple) প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস। এর প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার, অযোধ্যায় শ্রীরামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র মঙ্গলবার বলেন, ‘‘রামমন্দির নির্মাণের ক্ষেত্রে মানের সঙ্গে কোনও আপস করা হয়নি। কিন্তু মন্দিরের বিদ্যুতের লাইনগুলি বেয়ে জল ভিতরে চলে আসছে। আর সেটাই চুঁইয়ে পড়ছে।’’  প্রধান পুরোহিত সোমবার বলেছিলেন, ‘‘প্রথম বৃষ্টিতেই রামলালার মূর্তি স্থাপন করা গর্ভগৃহের ছাদ ফুটো হতে শুরু করেছে। বিষয়টিতে মনোযোগ দেওয়া উচিত এবং কী ঘাটতি রয়েছে তা খুঁজে বার করে মেরামত উচিত।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Calcutta High Court: বিজেপি কর্মীদের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় ৪৭টি অভিযোগ, কড়া পদক্ষেপ করা যাবে না, জানাল হাইকোর্ট

    Calcutta High Court: বিজেপি কর্মীদের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় ৪৭টি অভিযোগ, কড়া পদক্ষেপ করা যাবে না, জানাল হাইকোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: নন্দীগ্রাম থানায় বিজেপি কর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া ৪৭টি মামলায় কোনও রকমের পদক্ষেপ নিতে পারবে না পুলিশ। বুধবার শুনানিতে এমনটাই জানিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এদিনই বিচারপতি অমৃতার সিনহার এজলাসে এ সংক্রান্ত মামলাটি ওঠে। সেখানে বিচারপতি জানান, রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের আশ্বাস অনুযায়ী আপাতত ওই এফআইআরের প্রেক্ষিতে কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। এর পাশাপাশি হাইকোর্ট ওই সমস্ত এফআইআরগুলি নিয়ে রাজ্যের কাছে তদন্তের অগ্রগতির রিপোর্টও চেয়েছে। আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। সেদিনই রাজ্যকে রিপোর্ট জানাতে বলেছে হাইকোর্ট।

    কী বললেন শুভেন্দুর আইনজীবীরা?

    প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের সময় এবং তার আগে ও পরে নন্দীগ্রাম থানায় বিজেপি কর্মীদের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের হতে থাকে। বিজেপির অভিযোগ যে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে তাদের কর্মীদেরকে। এরপরে হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার সেই মামলার শুনানি ছিল। শুভেন্দুর আইনজীবী পিএস পাটোয়ালিয়া এবং বিল্বদল ভট্টাচার্য আদালতে সওয়াল করেন, ‘‘ইচ্ছাকৃত ভাবে ওই এলাকার বিজেপি কর্মীদের বিরুদ্ধে এতগুলি মামলা দায়ের করা হয়েছে। এক জন ব্যক্তিই ৩৪টি অভিযোগ করেছেন! তার ভিত্তিতে এফআইআরও দায়ের হয়।’’

    নেপথ্যে রাজনৈতিক চক্রান্ত

    প্রসঙ্গত, গত ৪ মে থেকে ১২ জুন পর্যন্ত ওই এফআইআরগুলি করা হয়েছে বলে জানান মামলাকারীর আইনজীবীরা (Calcutta High Court)। এর নেপথ্যে রাজনৈতিক চক্রান্ত রয়েছে বলে তাঁরা অভিযোগ করেন। তাঁদের আর্জি, ওই সব এফআইআরের তদন্ত সিবিআইকে দিয়ে করানো হোক। অন্যদিকে, এই মামলায় রাজ্যের বক্তব্য, বিজেপি কর্মীদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হয়েছে। সব পক্ষের বক্তব্য শুনেই বিচারপতি অমৃতা সিনহা তদন্তের অগ্রগতির রিপোর্ট চেয়েছেন রাজ্যের কাছে। সেই সঙ্গে এজির আশ্বাসের ভিত্তিতে মৌখিক ভাবে জানিয়েছেন, এখনই এফআইআরে নাম থাকা বিজেপি কর্মীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Madhya Pradesh: আয়কর দিতে হবে মন্ত্রীদেরই, বড় সিদ্ধান্ত মধ্যপ্রদেশ সরকারের

    Madhya Pradesh: আয়কর দিতে হবে মন্ত্রীদেরই, বড় সিদ্ধান্ত মধ্যপ্রদেশ সরকারের

    মাধ্যম নিউজ ডেস্ক: আয় করেন মন্ত্রীরা। আর আয়কর দেয় সরকার। এতদিন এটাই দস্তুর ছিল মধ্যপ্রদেশে (Madhya Pradesh)। তবে ১৯৭২ সালের এই আইন বাতিল করতে চলেছে সে রাজ্যের বিজেপি সরকার। সাফ জানিয়ে দিয়েছে, যিনি আয় করবেন, ট্যাক্সের বোঝাও বইতে হবে তাঁকেই। মঙ্গলবার সরকার সিদ্ধান্ত নিয়েছে, বেতন ও ভাতা বাবদ যে অর্থ মন্ত্রীরা রোজগার করবেন, তার ওপর আয়কর দিতে হবে তাঁদেরই।

    কী বললেন বিজয়বর্গীয়? (Madhya Pradesh)

    আরবান অ্যাডমিনিস্ট্রেশন মন্ত্রী বিজেপির কৈলাশ বিজয়বর্গীয় বলেন, “মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মোহন যাদব এই পদক্ষেপের পরামর্শ দিয়েছেন।” তিনি বলেন, “মুখ্যমন্ত্রী প্রস্তাব দিয়েছিলেন যে এই করগুলি রাজ্য সরকারের দেওয়ার বদলে মন্ত্রীদেরই উচিত তাঁদের বেতন ও ভাতার ওপর আয়কর দেওয়া। রাজ্যকে এই কর দেওয়ার অনুমতি দেওয়ার নিয়মটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা (Madhya Pradesh)।”

    মধ্যপ্রদেশ মিনিস্টার অ্যাক্ট

    মধ্যপ্রদেশ মিনিস্টার অ্যাক্টের ৯ কে ধারা অনুযায়ী, ‘কোনও মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী বা সংসদীয় সচিবের ওপর তাঁদের প্রদেয় সমস্ত ভাতার জন্য একটি সাজানো গোছানো সুবিধার জন্য কোনও আয়কর ধার্য করা হবে না। ভাড়া দিতে হবে না এই শর্তেই বাসস্থান দেওয়া হয়েছে। এবং এই আইনের অধীনে তাঁরা অন্যান্য সুযোগ-সুবিধাও পাবেন। একজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী বা সংসদীয় সচিব কর্তৃক প্রদেয় সর্বোচ্চ হারে কর প্রদান করবে রাজ্য সরকার।’

    আর পড়ুন: ফের গুলির লড়াইয়ে কেঁপে উঠল ভূস্বর্গ! এনকাউন্টারে খতম দুই জঙ্গি

    এই আইনের বিলোপ ঘটলে উপকৃত হবেন সাধারণ মানুষ, বলছেন আধিকারিকরা। তাঁদের দাবি, মন্ত্রীদের আয়কর বাবদ যে টাকা সরকারকে দিতে হয়, তা বাঁচলে উন্নয়নমূলক প্রকল্প ও জনসেবাগুলির জন্য আরও বেশি করে অর্থ বরাদ্দ করা যাবে। মধ্যপ্রদেশ সরকারের এক আধিকারিক বলেন, “মন্ত্রীরা আয়কর প্রদান করে একজন দায়িত্ববান নাগরিকের কর্তব্যের সংস্কৃতি গড়ে তুলবেন। যা সরকারের স্বচ্ছতার সঙ্গে মেলে। এটি রাজ্যের বাজেট থেকে অপ্রয়োজনীয় ব্যয়ও হ্রাস করবে। অন্যান্য প্রয়োজনীয় পরিষেবা ও উন্নয়ন প্রকল্পগুলিতে আরও বেশি করে অর্থ বরাদ্দ করা সম্ভব হবে।” তিনি বলেন, “বর্তমানে রাজ্য আর্থিক বোঝার মধ্যে রয়েছে।”

    ২০১৯ সালে পথ দেখিয়েছিল উত্তরপ্রদেশ। ২০২২ সালের একই পথে হাঁটে হিমাচলপ্রদেশের মন্ত্রিসভাও। এবার এই দুই রাজ্যের পদাঙ্ক অনুসরণ করল পদ্ম-শাসিত মধ্যপ্রদেশও (Madhya Pradesh)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Terrorists killed in encounter: ফের গুলির লড়াইয়ে কেঁপে উঠল ভূস্বর্গ! এনকাউন্টারে খতম দুই জঙ্গি

    Terrorists killed in encounter: ফের গুলির লড়াইয়ে কেঁপে উঠল ভূস্বর্গ! এনকাউন্টারে খতম দুই জঙ্গি

    মাধ্যম নিউজ ডেস্ক: আবারও ভূস্বর্গে জঙ্গি হামলা। সম্প্রতি জম্মু ও কাশ্মীরের (Jammu-kashmir) দোদায় নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে (Terrorists killed in encounter) নিহত হয়েছে দুই জঙ্গি। বারামুলায় জঙ্গিরা হামলা চালাতে পারে বলে সম্প্রতি আশঙ্কা প্রকাশ করেছিল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছিল, সম্ভাব্য জঙ্গিহানা ঠেকাতে বিভিন্ন এলাকায় সুরক্ষা ব্যবস্থা আরও কড়া করা হচ্ছে। চালানো হচ্ছে তল্লাশি অভিযানও। তেমনই এক অভিযানের সময় গত ১৯ জুন জঙ্গিদের সঙ্গে পুলিশের গুলির লড়াই বাধে। সেই সময় গুলির লড়াইয়ে নিকেশ হয় ২ জঙ্গি। এখন পর্যন্ত দুই জঙ্গির পরিচয় জানা যায়নি। 

    ঠিক কী ঘটেছিল? (Terrorists killed in encounter)

    জানা গিয়েছে এদিন সকাল থেকেই উত্তপ্ত জম্মু-কাশ্মীর (Jammu-kashmir)। জঙ্গিদের খোঁজে ডোডা জেলার জঙ্গলে তল্লাশি অভিযান শুরু করে ভারতীয় সেনা ও সিআরপিএফের যৌথ বাহিনী। আসলে গত ১১ ও ১২ জুন দুবার জঙ্গি হামলা চলে কাশ্মীরে। আর সেই হামলা পাকিস্তানী জঙ্গিরা করিয়েছিল বলে জানা যায়। তারপরেই পাকিস্তানী জঙ্গিদের ধরতে কাশ্মীরের বিভিন্ন প্রান্তে চলে তল্লাশি অভিযান। পুলিশসূত্রের খবর, চার আতঙ্কবাদীকে ধরিয়ে দিতে পারলে ৫ লক্ষ টাকার পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। তারপরেই ১৯ জুন সকাল ৯টা ৫০ নাগাদ বারামুলা জেলায় জঙ্গিদের সন্ধান মেলে। সেখানেই সেনা জঙ্গির গুলির লড়াইয়ে দুই জঙ্গির মৃত্যু হয়। তবে বাকিদের খোঁজে এখনও চলছে তল্লাশি অভিযান। 

    আরও পড়ুন: মূল্যবৃদ্ধির জেরে অগ্নিগর্ভ কেনিয়া! ভারতীয়দের সতর্ক করল দূতাবাস

    একের পর এক জঙ্গি হামলা 

    প্রসঙ্গত, গত ৯ জুন মোদি সরকারের শপথের দিন থেকে কাশ্মীরে (Jammu-kashmir) সন্ত্রাসমূলক কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে। সে দিন জম্মুর রিয়াসি জেলায় পুণ্যার্থীদের বাসে জঙ্গি হামলার ঘটনায় নজনের মৃত্যু হয়েছিল। এই ঘটনার পর কাঠুয়া ও ডোডা জেলার বেশ কিছু এলাকায় হামলা চালিয়েছে জঙ্গিরা। এখনও পর্যন্ত জঙ্গি হামলায় এক সিআরপিএফ জওয়ান-সহ ১২ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা বহু। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  •  Narendra Modi: “কখনও শিখ কখনও সন্ন্যাসী, জরুরি অবস্থায় ছদ্মবেশে কাজ করতাম”, বললেন মোদি

     Narendra Modi: “কখনও শিখ কখনও সন্ন্যাসী, জরুরি অবস্থায় ছদ্মবেশে কাজ করতাম”, বললেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: জরুরি অবস্থার পুরো সময় ধরেই ছদ্মবেশে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এক দুই বছর আগের সময় নয়, প্রায় ৫০ বছর আগেকার ঘটনা। ২৫ জুন ১৯৭৭ সালে তৎকালীন ইন্দিরা সরকার সংবিধানকে বিসর্জন দিয়ে গোটা দেশে জাতীয় জরুরি অবস্থা জারি করেছিলেন। সারা দেশ কারগারে পরিণত হয়েছিল। মোদি, কংগ্রেসের সেই সময়ের অন্ধকার দিনের কথা তুলে ধরেছেন সংসদে। কীভাবে দেশে এই গণতন্ত্র হত্যার বিরুদ্ধে জনমত তৈরি করেছিলেন, সেই বিষয় তুলে ধরেন। তিনি বলেছেন, “কখনও শিখ কখনও সন্ন্যাসী, জরুরি অবস্থায় ছদ্মবেশে কাজ করতাম।”

    কী বললেন মোদি (Narendra Modi)?

    সংসদে জরুরি অবস্থা সম্পর্কে ভাষণ দিতে গিয়ে মোদি (Narendra Modi) বলেছেন, “এই রকম দমন পীড়ন থেকে গণতন্ত্রকে রক্ষা করতে সবরকম কাজ চালিয়ে যেতে হবে। কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে গুজরাটে ছাত্রদের নেতৃত্বে আন্দোলন হয়েছিল। ১৯৭৪ সালে ছাত্রযুব সমাজ গড়ে তুলেছিল নবনির্মাণ আন্দোলন। ছাত্র সমাজের শক্তি সেই সময় দেখা গিয়েছিল। আমি সেই সময় আরএসএস-এর যুব প্রচারক হয়ে সামজিক কাজ করছিলাম। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের অধীনে আমরা কাজ করছিলাম। যুব সমাজের আন্দোলন দেশ ব্যাপী ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল। কংগ্রেসের আগ্রাসী চোখ থেকে নিজেদের বাঁচিয়ে ছদ্মবেশী রূপ নিয়ে নানান গোপন মিটিং করতাম। আমাদের অনেক সঙ্গীরা এই কাজে সমাজ জাগরণে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছিলেন।”

    আরও পড়ুনঃ লোকসভায় টানা দ্বিতীয়বার স্পিকার নির্বাচিত হলেন ওম বিড়লা, অভিনন্দন মোদির

    আর কী বলেন?

    প্রধানমন্ত্রী মোদি (Narendra Modi) কংগ্রেসের এই জরুরি অবস্থকে অন্ধকার দিন বলেছেন। তিনি বলেছেন, “আমাদের আরএসএস বরিষ্ঠ নেতা জগড়া, বসন্ত গজেন্দ্রগড়করের সঙ্গে আলোচনা করে তথ্য দেওয়া-নেওয়ার কাজের সঙ্গে যুক্ত হয়েছিলাম। এই সময় রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ সমাজের অন্তরালে থেকে কাজ করছিল। গুজরাটে তৈরি করা হয়েছিল লোক সংঘর্ষ সমিতি। সেই আমি আমি মাত্র ২৫ বছর বয়সে সঙ্ঘের কার্যবাহ হয়ে গিয়েছিলাম। এই সময় নানান লেখালেখি করতাম। কংগ্রেসের বিরুদ্ধে লেখাগুলির মাধ্যমে যাতে চিহ্নিত না হয়ে যাই, সেই জন্য শিখ বা গৈরিক সন্ন্যাসীর বেশে আত্মগোপন করে কাজ করেছিলাম।”

    উল্লেখ্য ১৯৭৮ সালে জরুরি অবস্থার উপর ‘সংঘর্ষ মা গুজরাট’ নামক একটি বই লেখেন মোদি। তৎকালীন মুখ্যমন্ত্রী বাবুভাই যশভাই প্যাটেল এই বইয়ের প্রকাশ করেছিলেন। সেই সময় মোদির মাত্র বয়স ছিল ২৭ বছর।      

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Madhya Pradesh News: মধ্যপ্রদেশে গো হত্যায় অভিযুক্তদের বেআইনি নির্মাণ ভাঙল পুলিশ

    Madhya Pradesh News: মধ্যপ্রদেশে গো হত্যায় অভিযুক্তদের বেআইনি নির্মাণ ভাঙল পুলিশ

    মাধ্যম নিউজ ডেস্ক: মধ্যপ্রদেশের (Madhya Pradesh News) মোরেনা জেলায় একটি প্রশাসনিক দল বুধবার অভিযান চালিয়ে বেআইনি নির্মাণ ভাঙতে শুরু করে। বৈআইনি নির্মাণে সঙ্গে জড়িতরা প্রত্যেকেই গোহত্যার সঙ্গে যুক্ত ছিল বলে জানিয়েছে মধ্যপ্রদেশ পুলিশ। প্রসঙ্গত, মধ্যপ্রদেশে গোহত্যা সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

    ২১ জুন গোহত্যার বিষয়ে অভিযোগ দায়ের হয় মধ্যপ্রদেশের নুরাবাদ পুলিশ স্টেশনে

    গত ২১ জুন গোহত্যার বিষয়ে একটি অভিযোগ দায়ের হয় মধ্যপ্রদেশের নুরাবাদ পুলিশ স্টেশনে। সেখানে ৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। যাদের মধ্যে ৬ জনকে এখনও গ্রেফতার করতে সমর্থ হয়েছে পুলিশ। বাকি অভিযুক্তদের সন্ধান চলছে এবং এরা প্রত্যেকেই গো হত্যার সঙ্গে জড়িত বলে জানা গিয়েছে। মধ্যপ্রদেশের (Madhya Pradesh News) নুরাবাদ পুলিশ স্টেশনের ইনচার্জ ওপি রাওয়াত সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ২১ জুন একটি গো হত্যার ঘটনা সামনে আসে এবং সেদিনই এফআইআর দায়ের করা হয়। প্রশাসন এই ধরনের অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সদা তৎপর রয়েছে। গোহত্যায় জড়িত দুই অভিযুক্তের বেআইনি নির্মাণ ভাঙা হয়েছে বলে জানিয়েছেন ওই পুলিশ আধিকারিক।

    আরও পড়ুন: ৬৫০ কোটি টাকা ব্যয়ে অযোধ্যায় নির্মিত হচ্ছে ‘মন্দির মিউজিয়াম’

    কী জানালেন সরকারি আধিকারিক

    এ বিষয়ে সরকারি আধিকারিক মহেশ সিং কুশাওয়া জানিয়েছেন, গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে অভিযুক্তদের কাছে আগেই নোটিশ পাঠানো হয়েছিল, তাদের বেআইনি নির্মাণ ভাঙতে বলা হয়েছিল। কিন্তু সে নিয়ে তারা কোনও প্রতিক্রিয়া দেয়নি। পরবর্তীকালে ফের একবার (Madhya Pradesh News) নোটিশ পাঠানো হয় ২২ জুন। কিন্তু তারপরেও কোনও রকমের প্রতিক্রিয়া না মেলায় অভিযুক্তদের বেআইনি নির্মাণ ভাঙা হয়েছে। দুটি বাড়ি বেআইনিভাবে গড়ে তোলা হয়েছিল। তৃতীয় একটি বাড়ি গড়ে তোলার প্রস্তুতি চলছিল। এর সবগুলোই আজকে সরিয়ে দেওয়া হয়েছে।

    আর পড়ুন: ক্রমাগত হারের ধাক্কায় রাজনীতিতে থেকে বিদায় নিলেন বাইচুং

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Manoj Sinha: অমরনাথ যাত্রার বেসক্যাম্পে উপরাজ্যপাল, ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা

    Manoj Sinha: অমরনাথ যাত্রার বেসক্যাম্পে উপরাজ্যপাল, ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা

    মাধ্যম নিউজ ডেস্ক: শ্রীনগরের রাজভবন থেকেই অমরনাথের ‘প্রথম পূজা’য় অনলাইনে যোগ দিয়েছিলেন জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা (Manoj Sinha)। মঙ্গলবার তিনি দর্শন করলেন বালতালে অমরনাথ যাত্রার বেস ক্যাম্প। বালতালের অবস্থান গান্ডেরবাল জেলায়। এদিন এই বেসক্যাম্পে গিয়েই তীর্থযাত্রার সমস্ত বিষয় খুঁটিয়ে দেখেন ভূস্বর্গের উপরাজ্যপাল। প্রসঙ্গত, চলতি বছর অমরনাথের তুষারলিঙ্গ দর্শন যাত্রা শুরু হবে ২৯ জুন। যাত্রা শেষ ১৯ অগাস্ট।

    বেসক্যাম্পে রাজ্যপাল (Manoj Sinha)

    এদিন উপরাজ্যপাল কথা বলেন বেসক্যাম্পের দায়িত্বে থাকা প্রবীণ আধিকারিক, শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ড, পুলিশ, নিরাপত্তা বাহিনী এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে। অমরনাথ যাত্রা নিশ্চিদ্র (Manoj Sinha) করতে তারা যাতে পরস্পরের সঙ্গে যোগাযোগ রাখে, সেই নির্দেশও দেন উপরাজ্যপাল। উপরাজ্যপালের অফিসের তরফে এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, “আজ গান্ডেরবাল জেলার বালতালে শ্রী অমরনাথ যাত্রার বেসক্যাম্প পরিদর্শনে গিয়েছিলেন। পবিত্র যাত্রার নিরাপত্তা ব্যবস্থা খুঁটিয়ে দেখেন। ওষুধ, অক্সিজেন, জল, খাবার, যাত্রাপথে শৌচাগার এবং টেলি যোগাযোগ ব্যবস্থার বিষয়েও খোঁজখবর নেন।” অমরনাথ দর্শনে গিয়ে তীর্থযাত্রীরা যাতে দুর্ভোগের শিকার না হন, সেই নির্দেশও দেন উপরাজ্যপাল।

    আঁটসাঁট নিরাপত্তার ব্যবস্থা

    এদিকে, অমরনাথ যাত্রা বিঘ্নহীন করতে চেষ্টার কসুর করছে না উপত্যকার প্রশাসন। সম্প্রতি জম্মুর বৈষ্ণোদেবীর মন্দিরে যাওয়ার পথে তীর্থযাত্রী বোঝাই বাসে হামলা চালায় জঙ্গিরা। নির্বিচারে চালানো হয় গুলি। প্রাণ হারান বেশ কয়েকজন পুণ্যার্থী। তার পরেই আরও আঁটসাঁট করা হয়েছে অমরনাথ যাত্রায় অংশ নেওয়া পুণ্যার্থীদের নিরাপত্তা। অমরনাথের বেসক্যাম্প জম্মুতে। এখানে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। নিরাপত্তার এই ব্যবস্থা করেছে জম্মু-কাশ্মীর পুলিশের নিরাপত্তা বিভাগ।

    আর পড়ুন: “সে শিব শিব বলে জল তুলে দিলে, অমন আচারী ব্রাহ্মণ সেই জল খেলে!”

    ফি বছর দেশ-বিদেশের কয়েক লাখ ভক্ত যান প্রকৃতির বিস্ময় অমরনার্থ দর্শনে। এখানকার একটি গুহায় তুষার জমে তৈরি হয় শিবলিঙ্গ। প্রাণ বাজি রেখে সেই লিঙ্গ দর্শনে আসেন পুণ্যলোভাতুরারা। সমুদ্রপৃষ্ঠ থেকে অমরনাথ গুহার উচ্চতা ৩ হাজার ৮৮০ মিটার। জম্মু-কাশ্মীর পুলিশের সুপারইনটেনডেন্ট বিনোদ কুমার বলেন, “যাত্রার জন্য প্রয়োজনীয় সমস্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। জম্মুর ভগবতী নগরে বেসক্যাম্পে ব্যবস্থা করা হয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তার (Manoj Sinha)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Museum of Temples: ৬৫০ কোটি টাকা ব্যয়ে অযোধ্যায় নির্মিত হচ্ছে ‘মন্দির মিউজিয়াম’

    Museum of Temples: ৬৫০ কোটি টাকা ব্যয়ে অযোধ্যায় নির্মিত হচ্ছে ‘মন্দির মিউজিয়াম’

    মাধ্যম নিউজ ডেস্ক: ৬৫০ কোটি টাকা ব্যয়ে অযোধ্যায় নির্মিত হতে চলেছে মন্দির মিউজিয়াম (Museum of Temples)। ইতিমধ্যে যোগী আদিত্যনাথ সরকারের মন্ত্রিসভা মঙ্গলবার এ বিষয়ে অনুমোদন দিয়েছে। টাটা সন্সকে ৯০ বছরের জন্য জমি লিজ দিয়ে দেওয়া হয়েছে এই প্রকল্পের রূপায়ণে। উত্তরপ্রদেশের পর্যটন দফতর লিজের জন্য নিয়েছে মাত্র এক টাকা। এ বিষয়ে সংবাদমাধ্যমকে বিস্তারিত জানিয়েছেন যোগী আদিতনাথ সরকারের পর্যটনমন্ত্রী জয় বীর সিং। মঙ্গলবারই লক্ষ্ণৌতে অনুষ্ঠিত হয় যোগী আদিত্যনাথ মন্ত্রিসভার বৈঠক। এর পরেই সাংবাদিক সম্মেলনে পর্যটন মন্ত্রী জয় বীর সিং বলেন, টাটা সন্স কেন্দ্রীয় সরকারের মাধ্যমে এই প্রকল্পটি করতে চেয়েছিল, আজকে তার অনুমোদন দেওয়া হয়েছে।

    গত বছর থেকেই অযোধ্যায় মন্দিরের মিউজিয়াম নিয়ে কথা চলছে

    তবে এটাই প্রথম বা নতুন নয়, গত বছর থেকেই অযোধ্যায় মন্দির মিউজিয়াম নিয়ে কথা চলছে। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসেই যোগী আদিত্যনাথ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামনে মন্দির মিউজিয়ামের প্রকল্প উপস্থাপন করেছিলেন বলে জানা গিয়েছে। জানা যায়, তখনই মন্দির মিউজিয়ামের (Museum of Temples) ধারণাটি খুবই পছন্দ হয়েছিল প্রধানমন্ত্রীর। সেসময় এনিয়ে বিস্তারিত আলোচনাও হয় বলে জানা যায়।

    দেশের বিখ্যাত মন্দিরগুলির ইতিহাস ও স্থাপত্যকে প্রদর্শন করা হবে

    জানা গিয়েছে মন্দির মিউজিয়ামের (Museum of Temples) মধ্যে দেশের বিখ্যাত মন্দিরগুলির ইতিহাস ও স্থাপত্যকে প্রদর্শন করা হবে। এর পাশাপাশি লাইট অ্যান্ড সাউন্ড-র মাধ্যমেও দেশের প্রাচীনতম মন্দিরগুলিকে প্রদর্শন করা হবে। যেমনটা, অযোধ্যায় সরযূ নদীর ধারে লাইট অ্যান্ড সাউন্ড-র  মাধ্যমে প্রতিদিন সন্ধ্যায় পুরো রামায়ণের প্রদর্শনী হয়। এর পাশাপাশি মঙ্গলবারের বৈঠকে আরও একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। জানা গিয়েছে, লক্ষ্ণৌ, মথুরা ও কানপুর- এই তিনটি জায়গাকে পর্যটন স্পট হিসেবে আরও কিভাবে জনপ্রিয় করা যায় তা নিয়েও সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভার বৈঠকে।

    আর পড়ুন: ক্রমাগত হারের ধাক্কায় রাজনীতিতে থেকে বিদায় নিলেন বাইচুং

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Speaker: লোকসভায় টানা দ্বিতীয়বার স্পিকার নির্বাচিত হলেন ওম বিড়লা

    Lok Sabha Speaker: লোকসভায় টানা দ্বিতীয়বার স্পিকার নির্বাচিত হলেন ওম বিড়লা

    মাধ্যম নিউজ ডেস্ক: তিন বারের বিজেপি সাংসদ ওম বিড়লা আজ টানা দ্বিতীয়বারের জন্য লোকসভার স্পিকারের পদে (Lok Sabha Speaker) নির্বাচিত হয়েছেন। এনডিএ প্রার্থীদের ভোটে নির্বাচনে জয়ী হয়েছেন তিনি। প্রধানমন্ত্রী মোদি এবং বিরোধী দলের নেতা রাহুল গান্ধী, তাঁর কাছে গিয়ে অভিনন্দন জানান। স্পিকারকে এই শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে শাসক শিবির এবং বিরোধীদের মধ্যে বিরল বন্ধুত্বের একটি মুহূর্তের ছবি ধরা পড়েছে।

    মোদির অভিনন্দন (Lok Sabha Speaker)

    স্পিকার (Lok Sabha Speaker) পদে ওম বিড়লাকে নির্বাচনের পর, তাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিরোধী দলনেতা এবং সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু একত্রিত হয়ে স্পিকারের চেয়ারে নিয়ে যান। নবনির্বাচিত লোকসভার স্পিকারকে অভিনন্দন জানিয়ে মোদি বলেছেন, “তাঁর মিষ্টি হাসি পুরো হাউসকে খুশি রাখে। আমাদের কাছে এটি একটি সম্মানের বিষয় যে আপনি দ্বিতীয়বারের জন্য এই চেয়ারে নির্বাচিত হয়েছেন।”

    কী বলেন রাহুল গান্ধী

    বিরোধী দলের নেতারাও স্পিকারকে (Lok Sabha Speaker) অভিনন্দন জানিয়েছেন এদিন। তবে এই শুভেচ্ছা বিনিময়ের সঙ্গে একটি তীক্ষ্ণ বার্তাও যোগ করেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, “আমি আত্মবিশ্বাসী যে আপনি আমাদের কথা বলার অনুমতি দেবেন। অধিবেশন চালানো বড় কথা নয়, বড় প্রশ্ন হল কতটা দক্ষতা এবং নিরপেক্ষতা থাকবে কাজে। বিরোধীদের কণ্ঠস্বর গণতন্ত্রের মূলস্তম্ভ। তাই আপনি নিরপেক্ষ হোন এবং সংবিধান রক্ষা করুন। এই নির্বাচন দেখিয়েছে যে ভারতের সংবিধানকে কীভাবে রক্ষা করতে হয়।”

    আরও পড়ুনঃ বিশ্বের তৃতীয় বৃহত্তম অভ্যন্তরীণ বিমান চলাচলের বাজারে উদীয়মান ভারত

    কংগ্রেস প্রার্থী দিয়েছিল

    স্বাধীনতার পর লোকসভা স্পিকারের (Lok Sabha Speaker) জন্য এটি ছিল তৃতীয় নির্বাচন। তবে কংগ্রেস জোর করে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আট বারের সাংসদ কে সুরেশকে প্রতিদ্বন্দ্বী হিসাবে প্রার্থী করেছিল। অবশ্য সংখ্যা গরিষ্ঠতার বিচার স্পষ্টতই ওম বিড়লার পক্ষে ছিল। যদিও এনডিএ প্রার্থীর সমর্থন ছিল ২৯৭ জন সাংসদের। আর বিরোধীদের পক্ষে ছিল ২৩২ জন সাংসদ। সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, কংগ্রেসকে এদিন আক্রমণ করে বলেছেন, “আমরা তাঁদের কাছে স্পিকারের সমর্থনের জন্য আবেদন করেছিলাম, কিন্তু তাঁর বলেছিল যে সমর্থন করবে কিন্তু বিনিময়ে ডেপুটি স্পিকারের পদ চাই। এরপর আমরা বলেছিলাম যে উভয় পদের নির্বাচনের প্রক্রিয়া ভিন্ন ভিন্ন। স্পিকার নির্বাচনের জন্য ডেপুটি স্পিকারের আগে কাজ করা হয়, তাই উভয়কে একত্রিত করা ঠিক হবে না।” 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: “সংসদীয় ইতিহাসের স্বর্ণালী সময়”, স্পিকার পদে ওম বিড়লাকে স্বাগত মোদির

    PM Modi: “সংসদীয় ইতিহাসের স্বর্ণালী সময়”, স্পিকার পদে ওম বিড়লাকে স্বাগত মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভায় ফের স্পিকার পদে নির্বাচিত হলেন ওম বিড়লা৷ বুধবার তাঁকে স্পিকার পদে নির্বাচন করেন নতুন লোকসভার সদস্যরা৷ তাঁকে এই পদে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানান, ওম বিড়়লার সভাপতিত্বে সপ্তদশ লোকসভা বড় বড় সিদ্ধান্ত নিয়েছিল। হাসিমুখে যেভাবে ওম বিড়লা (Om Birla) সংসদ সামলান হাসির ছলে সেই প্রশংসাও করেন মোদি (PM Modi)।

    কী বললেন মোদি

    স্পিকার নির্বাচনের পর অভিনন্দন-ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) বলেন,”এটা সংসদের সৌভাগ্য যে আপনি দ্বিতীয়বার এই আসনে বিরাজমান হচ্ছেন। আপনাকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। অমৃতকালের এই গুরুত্বপূর্ণ সময়ে দ্বিতীয়বার এই পদে বিরাজমান হওয়া মানে অনেক বড় দায়িত্ব। আপনার ৫ বছরের অভিজ্ঞতার সুফল পাবে সংসদ। আগামী ৫ বছর আমাদের মার্গদর্শন করবেন। এই সংসদ যাতে নিজের দায়িত্ব পালন করতে পারে তা নিশ্চিত করতে আপনার বড় ভূমিকা থাকবে।” স্পিকার পদে ওম বিড়লাকে (Om Birla) শুভেচ্ছা জানিয়ে মোদি বলেন, ‘বিনম্র ও ভদ্র ব্যবহারের ব্যক্তি সহজে সফল হন। সেই সঙ্গে আপনার তো মিটিমিটি হাসিও রয়েছে। যা গোটা সংসদকে প্রসন্ন রাখে। আমার বিশ্বাস আপনি প্রতিটি পদে নতুন কীর্তি গড়বেন।”

    আরও পড়ুন: সত্যি হল জল্পনা! লোকসভায় বিরোধী দলনেতা হলেন রাহুল গান্ধী

    স্বর্ণালী অধ্যায়

    প্রধানমন্ত্রী জানান, অষ্টাদশ লোকসভায় দ্বিতীয়বার স্পিকারের দায়িত্ব পালন করে নতুন রেকর্ড তৈরি করলেন ওম বিড়লা। এর আগে বলরাম ঝাখড় দ্বিতীয়বার স্পিকার হওয়ার সুযোগ পেয়েছিলেন। প্রধানমন্ত্রী (PM Modi) বলেন,”সপ্তদশ লোকসভা সংসদীয় ইতিহাসের স্বর্ণালী সময় ছিল। ওই সময় যে সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে, তা ঐতিহাসিক।” ওম বিড়লার উদ্দেশে মোদি বলেন, ” ভবিষ্যতে যখন বিশ্লেষণ হবে, তখন লেখা হবে আপনার নেতৃত্বে সপ্তদশ লোকসভা বিরাট ভূমিকা পালন করেছে। গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে সপ্তদশ লোকসভায়। নারীশক্তি বন্দন, জম্মু-কাশ্মীর পুনর্গঠন, ভারতীয় দণ্ডবিধি, মুসলিম মহিলা বিবাহ অধিকার বিধি সহ বিভিন্ন বিল দেশের জন্য মজবুত ভিত তৈরি করেছে। ত ৭০ বছরে যা হয়নি আপনার কার্যকালে তা করে দেখানো হয়েছে। আমার বিশ্বাস দেশ এই নিয়ে গৌরব করবে। এই সংসদ ১৪০ কোটি দেশবাসীর আশার কেন্দ্র। করোনার সময় আপনি প্রতি সাংসদের সঙ্গে ব্যক্তিগত ভাবে কথা বলেছে তাদের স্বাস্থ্যের হালের খোঁজ নিয়েছেন। কেউ অসুস্থ হলে লাগাতার তার খোঁজ নিয়েছেন। করোনার সময় সংসদে ১০৭ শতাংশ প্রডাক্টিভিটি যা ইতিহাস রচনা করেছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

LinkedIn
Share