Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • PM Modi: পরীক্ষার্থীদের টেনশন কমাতে গুচ্ছ টিপস, ‘পরীক্ষা পে চর্চা’য় কী বললেন মোদি?

    PM Modi: পরীক্ষার্থীদের টেনশন কমাতে গুচ্ছ টিপস, ‘পরীক্ষা পে চর্চা’য় কী বললেন মোদি?

    মাধ্যম নিউজ ডেস্ক: দরজায় কড়া নাড়ছে বিভিন্ন বোর্ডের পরীক্ষা। স্বাভাবিকভাবেই টেনশনে কিশোর পরীক্ষার্থীরা। পরীক্ষার চাপ কমাতে পরীক্ষার্থীদের সঙ্গে পরীক্ষা পে চর্চায় মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। চাপ কমাতে পরীক্ষার্থীদের দিলেন বেশ কিছু টিপসও। তাদের সফল কেরিয়ার গড়া নিয়ে শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদেরও এক গুচ্ছ পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।

    পরীক্ষার আগে দুই চাপ

    তিনি বলেন, “পরীক্ষার সময় একটা চাপ তো পড়ুয়াদের মনে নিজের থেকেই তৈরি হয়ে যায়। কতটা পড়া হল, নম্বর ঠিক মতো আসবে কিনা, এসব নিয়ে চিন্তা হয়। আর দ্বিতীয়টি হল পারিপার্শ্বিক চাপ। যেখানে মা-বাবারা সব সময় ভালো ফল করতে আরও বেশি করে পড়াশোনা করতে বলেন।” নিজে কীভাবে চাপ মুক্ত হন, এদিন সে প্রসঙ্গও তোলেন প্রধানমন্ত্রী। বলেন, “যদি কোনও ঠান্ডার জায়গায় যাই, তাহলে তার আগে মনে মনে নিজেকে প্রস্তুত করে নিই। ফলে সেখানে গিয়ে আর অসুবিধা হয় না। পড়াশোনার চাপ কমাতে এটা তোমরা অনুসরণ করতে পারো। এজন্য নিজেকে আগে থেকে প্রস্তুত করো তোমরা।”

    চাপ কমানোর দাওয়াই

    পরীক্ষার চাপ যাতে মনের ওপর গভীর ছাপ ফেলে, সে পথও বাতলেছেন প্রধানমন্ত্রী। তিনি (PM Modi) বলেন, “পরীক্ষার আগে একটু আধটু রসিকতা করা ভালো। এতে মনের ওপর চাপ কমবে। হলে ঢোকার পর গভীর শ্বাস নিয়ে পরীক্ষা শুরু করতে পারো তোমরা। কোথায় সিসিটিভি আছে, পরিদর্শক কী করছেন, সেদিকে নজর দেওয়ার কোনও প্রয়োজন নেই। এগুলি চিন্তা শক্তিতে বাধা সৃষ্টি করতে পারে।” প্রধানমন্ত্রী বলেন, “তোমাদের অনেকেই হয়ত শুধু ল্যাপটপ বা মোবাইল ফোনে লিখে অভ্যস্ত। তাই লেখার অভ্যাস করা ভালো। যে কোনও বিষয়ের ওপর প্রবন্ধ লেখা অনুশীলন কর তোমরা। একবার লিখে সেটা কতটা ঠিক হল, তা খতিয়ে দেখতে হবে। বারংবার অনুশীলনে বাড়বে লেখার দক্ষতা।”

    আরও পড়ুুন: সরকারি অতিথি নিবাসে রাহুলের মধ্যাহ্নভোজে মমতার পুলিশের না

    পরীক্ষার্থীদের প্রশ্নপত্র খুঁটিয়ে দেখার পরামর্শও দিয়েছেন প্রধানমন্ত্রী। অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, “বন্ধু ও ভাইবোনেদের মধ্যে হিংসা কমাতে পিতামাতাদের অন্যদের সঙ্গে তাঁদের সন্তানদের তুলনা করা বন্ধ করুন।” প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “আমাদের ছাত্রছাত্রীরাই ভবিষ্যতের রূপরেখা তৈরি করে দেবে।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • SIMI Banned: আরও ৫ বছরের জন্য জঙ্গি সংগঠন সিমিকে নিষিদ্ধ ঘোষণা করলেন অমিত শাহ

    SIMI Banned: আরও ৫ বছরের জন্য জঙ্গি সংগঠন সিমিকে নিষিদ্ধ ঘোষণা করলেন অমিত শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: জঙ্গী সংগঠন সিমিকে (SIMI Banned) আরও ৫ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, “দেশের অখণ্ডতা, নিরাপত্তার জন্য এই সংগঠন অত্যন্ত বিপদজনক হয়ে দাঁড়িয়েছে। দেশের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা এবং সম্প্রীতিকে বিঘ্নিত করার কাজে জড়িত ছিল এই সংগঠন।” দেশের নিরাপত্তা এবং সুরক্ষার কথাকে মাথায় রেখে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এই সিদ্ধান্তকে অত্যন্ত সাধুবাদ জানিয়েছেন বলে জানা গিয়েছে।

    কী বলেন স্বরাষ্ট্রমন্ত্রী(SIMI Banned)?

    ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকেই সন্ত্রাসবাদ, জঙ্গি কার্যকলাপ এবং বিচ্ছিন্নতাবাদীদের গতিপ্রকৃতির সঙ্গে কেন্দ্রের বিজেপি সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করে চলেছে। আজ সোমবার দেশের কেন্দ্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বললেন, “স্টুডেন্ট ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ সিমি (SIMI Banned) হল একটি বেআইনি, অবৈধ সংগঠন। কঠোর সন্ত্রাসবাদ বিরোধী আইনের আওতায় নিষেধাজ্ঞার সময় সীমা আরও ৫ বছরের জন্য বৃদ্ধি করা হল। এই সংগঠন দেশের মধ্যে নাশকতা মূলক কাজকে উৎসাহ দিয়ে থাকে। সাম্প্রদায়িক সম্প্রীতিকে আঘাত করার কাজ করে সিমি। এই সংগঠনের বিরুদ্ধে ভারতের সার্বভৌম এবং অখণ্ডতাকে হুমকি দেওয়া সংক্রান্ত নানান অভিযোগও রয়েছে।”

    এক্স হ্যান্ডেলে একটি পোস্ট

    নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে অমিত শাহ বলেন, “দেশে মোদিজির শাসনে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর মনভাব নিয়ে দমনের কাজ করা হচ্ছে। ইউপিএ আইনের ধারায় সিমিকে (SIMI Banned) নিষিদ্ধ সংগঠন হিসাবে নির্বাচিত করে আগামী আরও ৫ বছরের জন্য বেআইনি ঘোষণা করা হয়েছে।”

    নাশকতা মূলক কাজের সঙ্গে যুক্ত সিমি

    জঙ্গি সংগঠন সিমির (SIMI Banned) সদস্যদের বিরুদ্ধে নানান নাশকতা মূলক কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ২০১৭ সালে গয়া বিস্ফোরণ, ২০১৪ সালে বেঙ্গালুরুতে চিন্নাস্বামী স্টেডিয়াম বিস্ফোরণ এবং ২০১৪ সালে ভোপালে জেল ভাঙার মতো সন্ত্রাবাদী কর্মকাণ্ডের মধ্যে প্রত্যক্ষ ভূমিকা পালন করতে দেখা গিয়েছে সিমি সদস্যদের। ২৫ এপ্রিল, ১৯৭৭ সালে উত্তরপ্রদেশের আলিগড়ে প্রতিষ্ঠিত হয়েছিল সিমি এবং সংগঠনটি একটি ধর্মরাষ্ট্র হিসাবে ইসলামিক রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে উগ্রপন্থী কার্যকলাপের কাজ করে থাকে। তাদের মূল উদ্দেশ্যে হল, ভারতকে কীভাবে ইসলাম ধর্মপ্রধান রাষ্ট্র এবং শরিয়াবিধি শাসনের অধীনে নেওয়া যায় সেই কাজ করা। আর এই কাজকে জাহাদি কার্যকলাপের দ্বারাই সম্পাদন করে থাকে তারা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Kota Student Suicide: ‘‘মা-বাবা, এটা লাস্ট অপশন…’’, জয়েন্টের দুদিন আগে কোটায় আত্মহত্যা পরীক্ষার্থীর

    Kota Student Suicide: ‘‘মা-বাবা, এটা লাস্ট অপশন…’’, জয়েন্টের দুদিন আগে কোটায় আত্মহত্যা পরীক্ষার্থীর

    মাধ্যম নিউজ ডেস্ক: পরীক্ষার বাকি ছিল আর মাত্র দু’দিন। কিন্তু তার আগেই চূড়ান্ত সিদ্ধান্ত নিল ১৮ বছর বয়সি এক ছাত্রী (Kota Student Suicide)। নিজেকে শেষ করে দেওয়ার আগে বাবা-মা’র উদ্দেশে একটি মর্মান্তিক চিঠি লিখে রেখে গিয়েছেন ওই ছাত্রী। ৩১ জানুয়ারি জয়েন্ট এন্ট্রান্স মেইনের পরীক্ষা। আর তার ঠিক দুদিন আগে, সোমবার (২৯ জানুয়ারি), রাজস্থানের কোটা জেলায় আত্মঘাতী হলেন আরও এক শিক্ষার্থী। কোটার এক কোচিং সেন্টারে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। পরীক্ষার চাপ সহ্য করতে না পেরেই এই শিক্ষার্থী আত্মঘাতী হয়েছেন বলে মনে করছে পুলিশ। 

    মর্মান্তিক চিঠি

    নীহারিকা নামে ওই পড়ুয়া জয়েন্ট এন্ট্রান্স মেনসের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তার জন্যই কোটার শিক্ষা নগরী এলাকায় ঘরভাড়া নিয়ে থাকছিলেন তিনি। সেই ঘরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন ওই ছাত্রী। তদন্তের সময় পুলিশ একটি সুইসাইড (Kota Student Suicide) নোট পায়। সুইসাইড নোটে আত্মঘাতী মেয়েটি লিখেছে, “মামি ও পাপা, আমি জয়েন্ট এন্ট্রান্স এক্সাম দিতে পারব না। তাই, আমি আত্মহত্যার পথ বেছে নিচ্ছি। আমি একজন হেরে যাওয়া মানুষ। আমার মৃত্যুর কারণ আমিই। আমি সবথেকে খারাপ মেয়ে। সরি, মামি-পাপা। আমার কাছে আর কোনও বিকল্প ছিল না।”

    আরও পড়ুন: আরও আধুনিক মেট্রো! কলকাতায় চালকবিহীন স্বয়ংক্রিয় পদ্ধতির ট্রায়াল রান সফল

    কেন আত্মহত্যা

    পরীক্ষার চাপ ও বাবা-মায়ের উচ্চকাঙ্ক্ষার জন্য এ ধরনের ঘটনা ঘটেছে বলে পুলিশের অনুমান। নিজেকে খারাপ ছাত্রী (Kota Student Suicide) এবং এটাই শেষ পথ বলে লেখায় তদন্তকারী অফিসাররা জানিয়েছেন অত্যধিক চাপ নিতে পারেনি এই উঠতি বয়সি পড়ুয়া। উল্লেখ্য, এক সপ্তাহ আগেই উত্তরপ্রদেশের মোরাদাবাদের বাসিন্দা ১৭-১৮ বছর বয়সি মহম্মদ জাইদ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিল। সে নিট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। গতবছর কোটায় উচ্চশিক্ষার প্রশিক্ষণ নিতে আসা ৩০ জন পড়ুয়া আত্মহত্যা করেছিল। নিহারীকার মৃত্যু নতুন বছরের প্রথম মাসেই দ্বিতীয় আত্মহত্যা। ইঞ্জিনিয়ারিং এবং মেডিক্যাল এন্ট্রান্স পরীক্ষার প্রস্তুতির জন্য রাজস্থানের কোটায় কোচিং নেন হাজার হাজার ছাত্র-ছাত্রী। কিন্তু প্রতি বছরেই একাধিক পড়ুয়া আত্মহত্যা করেন সেখানে, যা রীতিমতো উদ্বেগজনক। সরকারের পক্ষেও বারবার শিক্ষক, অভিভাবক সকলকে এই বিষয়ে সচেতন করা হচ্ছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • BJP: লোকসভা নির্বাচনের আগে রামধাক্কা! কাশ্মীরে ফারুকের দল ছেড়ে বিজেপিতে ‘মাথা’

    BJP: লোকসভা নির্বাচনের আগে রামধাক্কা! কাশ্মীরে ফারুকের দল ছেড়ে বিজেপিতে ‘মাথা’

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনের আগে রামধাক্কা খেল জম্মু-কাশ্মীরের ফারুক আবদুল্লার দল ন্যাশনাল কনফারেন্স। দলের একঝাঁক তাজা নেতা দল ভেঙে বেরিয়ে যোগ দিলেন বিজেপিতে (BJP)। এঁদের মধ্যে রয়েছেন ন্যাশনাল কনফারেন্সের কাঠুয়া জেলার সভাপতিও। রবিবার গেরুয়া খাতায় নাম লেখান তাঁরা। তাঁদের সঙ্গে তাঁদের অনুগামীরাও যোগ দিয়েছেন পদ্ম শিবিরে।

    বিজেপিতে যোগ

    এদিন জম্মুতে গিয়ে তাঁরা যোগ দেন বিজেপিতে। পদ্মশিবিরে তাঁদের স্বাগত জানান বিজেপির জম্মু-কাশ্মীর ইউনিটের প্রধান রবীন্দর রায়না। দল বদলের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির (BJP) অন্য নেতারাও। অনুষ্ঠানে বিজেপি যে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজের সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করে চলেছে, তা মনে করিয়ে দেন রায়না। তিনি বলেন, “স্বাস্থ্য, শিক্ষা, পরিকাঠামো উন্নয়ন এবং আর্থ-সামাজিক বিকাশের ক্ষেত্রে বিজেপি সরকারের অবদান ঐতিহাসিক।”

    মোদি-প্রশস্তি

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসাও করেন রায়না। প্রধানমন্ত্রীর নেতৃত্ব, জাতিকে ঐক্যবদ্ধ রাখতে তাঁর অবদান এবং উন্নয়নের ক্ষেত্রে তাঁর যে আপ্রাণ চেষ্টা, তাও তুলে ধরেন রায়না। বিজেপির প্রবীণ নেতা দেবীন্দর সিং রানা বলেন, “যাঁরা বিজেপিতে যোগ দিলেন, তাঁদের প্রত্যেককে স্বাগত জানাই।” কাঠুয়া জেলায় ফারুকের দলকে নেতৃত্ব দিতেন সঞ্জীব খাজুরিয়া। বিজেপিতে যোগ দিয়েছেন তিনিও। বলেন, “তৃণমূলস্তরে মোদি সরকারের কল্যাণমূলক কাজের সুফল ফলেছে। বিশ্বমঞ্চে ভারতের অবস্থানকে সামনের সারিতে নিয়ে যাওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অবদান অনস্বীকার্য।”

    আরও পড়ুুন: ড্রোন হামলায় তিন সেনানীর মৃত্যু, ইরানকে হুঁশিয়ারি বাইডেনের

    অন্য একটি অনুষ্ঠানের মাধ্যমে এদিনই বিজেপিতে যোগ দেন উপত্যকার অনেক মহিলা। সেই অনু্ষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান বিজেপি নেতা কাভিন্দর গুপ্তা। বিজেপি কর্মীরা যে আমজনতার সেবায় সর্বদা নিয়োজিত, দলীয় কর্মীদের তা আরও একবার মনে করিয়ে দেন কাভিন্দর। জম্মু-কাশ্মীরে বিজেপি যে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে, তার মোকাবিলা করতে হবে বলেও নবাগতদের জানিয়ে দেন তিনি। দলীয় কর্মীদের ভোটারদের বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশও দেন কাভিন্দর। বিরোধী দলকে রুখতে বিশেষ করে মহিলা ও তরুণদের কাছে পৌঁছতে দলীয় কর্মীদের নির্দেশ দেন প্রবীণ এই বিজেপি নেতা। বিজেপি-বিরোধী ইন্ডি জোটে রয়েছে ফারুকের দলও। নির্বাচনের মুখে সেই দলেরই মাথা ভেঙে যাওয়ায় প্রমাদ গুণছেন (BJP) ন্যাশনাল কনফারেন্সের নেতারা।

    ভূস্বর্গেও কি ক্রমেই মাটি হারাচ্ছে ফারুকের দল?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

      

  • PM Modi: নীতীশকে শুভেচ্ছা মোদির, কী বললেন প্রধানমন্ত্রী?

    PM Modi: নীতীশকে শুভেচ্ছা মোদির, কী বললেন প্রধানমন্ত্রী?

    মাধ্যম নিউজ ডেস্ক: মহাগটবন্ধন ছেড়ে বিজেপিতে ভিড়েছেন বিহারের মুখ্যমন্ত্রী। রবিবার নবমবারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথও নিয়েছেন। এদিন বিকেলেই তাঁকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তায় তিনি শুভেচ্ছা জানিয়েছেন নয়া মুখ্যমন্ত্রী এবং দুই উপমুখ্যমন্ত্রীকে।

    প্রধানমন্ত্রীর শুভেচ্ছা নীতীশকে

    প্রধানমন্ত্রী জানিয়েছেন, তিনি আত্মবিশ্বাসী, বিহারে নবগঠিত এনডিএ সরকার রাজ্যের উন্নয়ন ঘটাবে এবং মানুষের আশা-আকাঙ্খা পূরণে সব রকম চেষ্টা করবে। প্রসঙ্গত, এদিনই নীতীশের সঙ্গে সঙ্গে শপথ নিয়েছেন উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী ও বিজয় কুমার সিংহ। প্রধানমন্ত্রী বলেন, “বিহারে আমাদের পরিবারের সদস্যদের সেবা করবে এই টিম। এ বিষয়ে আমি আত্মবিশ্বাসী।” গত এক দশকে এ নিয়ে পঞ্চমবারের জন্য দল বদল করলেন নীতীশ। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নবম বার। তাঁর এই ভোল বদলের জেরে নয়া উপাধিও পেয়ে গিয়েছেন নীতীশ – পল্টু কুমার বা পল্টুমার।

    কী বললেন প্রশান্ত কুমার?

    ইলেকশন স্পেশালিস্ট প্রশান্ত কুমার বলেন, “আমি প্রথম থেকেই বলে (PM Modi) আসছি নীতীশ কুমার যে কোনও সময় ভোল বদল করতে পারেন। এটা তাঁর রাজনীতিরই অঙ্গ হয়ে গিয়েছে। কিন্তু আজকের ঘটনা দেখিয়ে দিল, বিহারের সব দল এবং নেতা পল্টুমার।” তিনি বলেন, “বিজেপি-সঙ্গ ছাড়ায় পদ্ম নেতারা বলেছিলেন নীতীশের জন্য বিজেপির দরজা বন্ধ হয়ে গেল। শনিবারও তাঁকে (নীতীশকে) গালমন্দ করেছিলেন বিজেপি নেতারা। তাঁরাই তাঁকে এখন সুশাসনের প্রতীক বলে দলে স্বাগত জানাচ্ছেন। আরজেডি, যারা তাঁকে ভবিষ্যতের নেতা আখ্যা দিয়েছিলেন, তাঁরা এবার বিহারে দুর্নীতি খুঁজে পাবেন।”

    প্রসঙ্গত, ২০১৩ সাল থেকে এ নিয়ে পাঁচ বার শিবির বদলালেন ৭২ বছরের নীতীশ (Nitish Kumar)। শেষ বার, ২০২২ সালে এনডিএ ছেড়ে মহাজোটে যোগ দেন তিনি। লালুর দল আরজেডির সঙ্গে সরকার গড়েন। তার দু’বছর আগেই মহাজোট ছেড়ে এনডিএ-তে যোগ দিয়েছিলেন তিনি। এ বার ফের মহাজোট ছেড়ে এনডিএ-তে। মহাগটবন্ধনের মুখ্যমন্ত্রী হিসেবে এদিন পদত্যাগ করেই ফের এনডিএর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন নীতীশ। অথচ বিজেপি-বিরোধী ইন্ডি জোট গঠনের অন্যতম উদ্যোক্তা তিনিই। সেই তিনিই বিজেপি জোটে ফেরায়, বিহারে কার্যত চোখে অন্ধকার দেখছেন (PM Modi) ইন্ডির নেতারা।

    আরও পড়ুুন: “শক্তিশালী বিচারব্যবস্থা বিকশিত ভারতের অংশ”, সুপ্রিম কোর্টের জন্মদিনে বললেন মোদি

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • Supreme Court: “শক্তিশালী বিচারব্যবস্থা বিকশিত ভারতের অংশ”, সুপ্রিম কোর্টের জন্মদিনে বললেন মোদি

    Supreme Court: “শক্তিশালী বিচারব্যবস্থা বিকশিত ভারতের অংশ”, সুপ্রিম কোর্টের জন্মদিনে বললেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রজাতন্ত্র দিবসের ৭৫ বছর পূর্তি। ৭৫ বছর পূর্তি সুপ্রিম কোর্টেরও। সুপ্রিম কোর্টের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Supreme Court)। বলেন, “যে তিন ক্রিমিনাল ল’ লাগু করা হয়েছে, তার জেরে ভারতের বৈধ, পলিশিং এবং ইনভেস্টিগেটিভ সিস্টেমগুলি একটি নয়া যুগের সূচনা করেছে।”

    ‘বিকশিত ভারতের অংশ’

    প্রধানমন্ত্রী বলেন, “এটা গুরুত্বপূর্ণ যে আইনের পরিবর্তন প্রয়োজন ছিল। আগামী একশো বছর এই আইন সংশোধন করা প্রয়োজন হবে না। আমরা ইতিমধ্যেই এ বিষয়ে সরকারি কর্মীদের প্রশিক্ষণ দিতে শুরু করেছি। কর্ম ক্ষমতা বাড়ানোর প্রশিক্ষণও দেওয়া হচ্ছে।” অন্যান্য স্টেকহোল্ডারদের দক্ষতা বাড়াতেও সুপ্রিম কোর্টকে উদ্যোগী হওয়ার অনুরোধ জানান তিনি। প্রধানমন্ত্রী (Supreme Court) বলেন, “একটি শক্তিশালী বিচারব্যবস্থা বিকশিত ভারতের অংশ। একটি বিশ্বাসযোগ্য বিচার ব্যবস্থা গড়ে তুলতে সরকার নিরন্তর কাজ করে চলেছে। নিয়ে চলেছে প্রয়োজনীয় সিদ্ধান্তও। জন বিকাশ বিল এই দিকে অগ্রসর হওয়ার একটি পদক্ষেপ। অদূর ভবিষ্যতে বিচার ব্যবস্থার ওপর অপ্রয়োজনীয় বোঝা কমাবে এই বিল। সুপ্রিম কোর্ট ভারতের ভাইব্র্যান্ট গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে। বাক স্বাধীনতা সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রায় দেবে।”

    ‘উজ্জ্বল ভারতের ভবিষ্যতের ভিত্তি’

    তিনি বলেন, “ভারতের আজকের অর্থনৈতিক নীতি উজ্জ্বল ভারতের ভবিষ্যতের ভিত্তি। আজ ভারতে যে আইন তৈরি হবে, তা আগামিকালের উজ্জ্বল ভবিষ্যতকে মজবুত করবে। বিশ্বজুড়ে যে পরিবর্তন ঘটছে, তার জেরে তামাম বিশ্বের চোখ ভারতের দিকে। কারণ ভারতের ওপর বিশ্বের বিশ্বাস ক্রমেই বাড়ছে। এমতাবস্থায় ভারতের উচিত, যেসব সুযোগ আমাদের সামনে আসছে, তাকে কাজে লাগানো।”

    আরও পড়ুুন: ‘মোদি, মোদি’ স্লোগানে ফের বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতীশ কুমার

    এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ও। তিনি বলেন, “আজকের দিনেই এই দেশের বাসিন্দারা তাদের সংবিধান তুলে দিয়েছিল এই আদালতের হাতে। সহ নাগরিকের প্রতি শ্রদ্ধা প্রদর্শনই হল এই সংবিধান।” প্রসঙ্গত, ১৯৫০ সালের ২৮ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি বলেন, “আমরা প্রযুক্তি সমৃদ্ধ একটি ওয়াররুম খুলতে চলেছি। গোটা দেশের রিয়েল টাইম জুডিশিয়াল ডাটার ওপর নজর রাখতেই এটা করা হচ্ছে। সুস্বাগতম ব্যবহার করে ১.২৩ লাখ পাস তৈরি করা হয়েছে। সুপ্রিম কোর্ট সমস্ত ফাইলকে নিরাপদ পরিকাঠামোয় তুলে রাখা হবে প্রযুক্তি ব্যবহার করে (Supreme Court)।”

     

      দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • PM Modi: “ভারতের সংবিধান রামরাজ্য থেকে অনুপ্রাণিত”, মন কি বাতে বললেন প্রধানমন্ত্রী

    PM Modi: “ভারতের সংবিধান রামরাজ্য থেকে অনুপ্রাণিত”, মন কি বাতে বললেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: “ভারতের সংবিধান রামরাজ্য থেকে অনুপ্রাণিত।” রবিবার কথাগুলি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এদিন ছিল ‘মন কি বাতে’র ১০৯তম পর্ব। প্রধানমন্ত্রীর ‘মন কি বাতে’ উঠে এল অযোধ্যার রাম মন্দির, প্রজাতন্ত্র দিবসের ৭৫ বছর পূর্তি, আসন্ন বিভিন্ন বোর্ডের পরীক্ষা এবং অবশ্যই লোকসভা নির্বাচনের প্রসঙ্গ।

    লিভিং ডকুমেন্ট

    প্রধানমন্ত্রী বলেন, “ভারতের সংবিধান অনেক চিন্তাভাবনা করে তৈরি করা হয়েছে। একে বলা হয় লিভিং ডকুমেন্ট। ভারতের সংবিধান রামরাজ্য থেকে অনুপ্রাণিত। সংবিধানের মূল অনুলিপির তৃতীয় অধ্যায়ে, ভারতের নাগরিকদের মৌলিক অধিকারগুলি বর্ণনা করা হয়েছে।” তিনি বলেন, “ভগবান রামের শাসনও সংবিধান প্রণেতাদের অনুপ্রেরণার উৎস ছিল।” এর পরেই তাঁর ‘মন কি বাতে’ উঠে আসে অযোধ্যার রাম মন্দির প্রসঙ্গ। প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “ভগবান রাম সকল জাতির মানুষকে একত্রিত করেছেন। প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠান নাগরিকদের ঐক্যবদ্ধ করতে এক অভিন্ন মালা গেঁথেছে। এদিন (২২ জানুয়ারি, মন্দির উদ্বোধনের দিন) বহু মানুষ রাম ভজনায় মেতে উঠেছিলেন। শ্রীরামের জন্য উৎসর্গ করা হয়েছিল দিনটি। ২২ জানুয়ারি সন্ধ্যায় গোটা দেশে রাম জ্যোতি প্রজ্জ্বলিত করে অকাল দীপাবলির উদযাপন হয়েছে। এদিন জাতি এক সম্মিলিত শক্তি প্রত্যক্ষ করেছে। উন্নত ভারতের অঙ্গীকারের ভিত্তিও গঠন করেছে।”

    নারী শক্তি প্রদর্শন

    নারীর ক্ষমতায়নের প্রসঙ্গে তিনি বলেন, “প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে নারী শক্তি প্রদর্শন সব চেয়ে বেশি আলোচিত হয়েছে। যখন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ও দিল্লি পুলিশের মহিলা দলের সদস্যরা কর্তব্য পথে কসরত দেখাচ্ছিলেন, তখন প্রত্যেকে গর্ব অনুভব করেছিল। সাংস্কৃতিক অনুষ্ঠানে দেড় হাজারের মতো মেয়ে অংশ নিয়েছিল। অনেক মহিলা শিল্পীও ভারতীয় বাদ্যযন্ত্র যেমন, শঙ্খ, নাদেস্বরম ও নাগাড়া বাজিয়েছেন।” তিনি বলেন, “এ বছর ভারতের সংবিধানের পঁচাত্তর বছর পূর্ণ হল। সুপ্রিম কোর্টেরও তাই।”

    আরও পড়ুুন: ইস্তফা দিয়েই ইন্ডি জোটকে নিশানা নীতীশের, কথা প্রধানমন্ত্রীর সঙ্গেও

    প্রধানমন্ত্রী বলেন, “প্রত্যেকের অনুভূতি এক। রাম সবার কথা। রাম সকলের হৃদয়ে। এই সময় দেশের প্রচুর মানুষ নিজেদের উৎসর্গ করেছেন রামের চরণে।” প্রধানমন্ত্রীর ‘মন কি বাতে’ উঠে এসেছে আর্য়ুবেদ চিকিৎসা পদ্ধতির কথা। হাজারেরও বেশি মানুষ মরণোত্তর অঙ্গদান করেছেন বলেও জানান প্রধানমন্ত্রী (PM Modi)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Ayodhya: অযোধ্যায় ১০০ ঘর বিশিষ্ট রিসর্ট গড়তে চুক্তি সই মার্কিন সংস্থার

    Ayodhya: অযোধ্যায় ১০০ ঘর বিশিষ্ট রিসর্ট গড়তে চুক্তি সই মার্কিন সংস্থার

    মাধ্যম নিউজ ডেস্ক: এক সময় যেখানে ছিল মসজিদ, তাঁবুতে ছিলেন রামলালা, এখন সেখানেই মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে আস্ত মন্দির (Ayodhya)। অযোধ্যার এই রাম মন্দির উদ্বোধন হয়ে গিয়েছে ২২ জানুয়ারি। প্রাণপ্রতিষ্ঠা হয়েছে বালক রামের মূর্তির। এহেন অযোধ্যায় যে পর্যটকের সংখ্যা বাড়বে, তা ভালোই বুঝেছেন ব্যবসায়ীরা।

    ১০০ ঘর বিশিষ্ট রিসর্ট

    তাই অযোধ্যায় ১০০ ঘর বিশিষ্ট রিসর্ট তৈরি করতে উদ্যোগী হয়েছে মার্কিন সংস্থা। উত্তরপ্রদেশ পর্যটন দফতরের সঙ্গে চুক্তিও স্বাক্ষর করেছে তারা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর অফিসের তরফে জানানো হয়েছে, ২৭ জানুয়ারি ট্যুরিজম ডিরেক্টর প্রখর মিশ্রর উপস্থিতিতে এ বিষয়ে মউ স্বাক্ষরিত হয়েছে। মার্কিন সংস্থা অঞ্জলি ইনভেস্টমেন্ট এলএসসি পর্যটন ভবনের সঙ্গে অংশীদারিত্বে গড়া হবে রিসর্ট। অযোধ্যায় (Ayodhya) গড়া হবে ১০০ ঘর বিশিষ্ট রিসর্ট। মার্কিন এই সংস্থার মাথায় রয়েছেন রমেশ নাঙ্গুরনুরি। এই রিয়েল এস্টেস ব্যবসায়ী পর্যটকদের সুবিধার্থে গড়ে তুলবেন এই রিসর্ট।

    মউ স্বাক্ষর

    মুখ্যমন্ত্রীর দফতরের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, পর্যটক ও অতিথিদের কথা মাথায় রেখেই তৈরি করা হবে রিসর্টটি। এই এলাকায় বাড়তে চলা পর্যটনের কথা মাথায় রেখেই এই রিসর্ট তৈরি করা হচ্ছে। রমেশ নাঙ্গুরনুরি অযোধ্যায় পর্যটন ক্ষেত্রে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এজন্য উপযুক্ত জমিও চিহ্নিত করা হয়েছে। উত্তরপ্রদেশ সরকারের সঙ্গে মউ স্বাক্ষরিত হওয়ায় নির্মাণ কাজ শুরু হয়ে যাবে শীঘ্রই। উত্তরপ্রদেশ পর্যটন দফতরের বিনিয়োগ-বান্ধব নীতিরও প্রশংসা করেছেন বিনিয়োগকারী।

    আরও পড়ুুন: মাঝ সমুদ্রে থাকা জাহাজে মিসাইল হানা, আগুন নেভাল ভারতীয় রণতরী

    ২২ জানুয়ার রাম মন্দির উদ্বোধন হওয়ার পরের দিন থেকেই দেব-দর্শনের জন্য খুলে দেওয়া হয়েছে মন্দিরের দ্বার। তার পর থেকে আক্ষরিক অর্থেই ঠাঁই নাই রব মন্দির চত্বরে। প্রথম দু’দিন পদপিষ্ট হওয়ার ঘটনাও ঘটতে চলেছিল। যদিও প্রশাসনিক তৎপরতায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি। তার পরের দিন থেকে বাড়িয়ে দেওয়া হয়েছে দেব-দর্শনের সময়। অযোধ্যাকে নিয়ে করা দেশ-বিদেশের একাধিক সমীক্ষায় জানা গিয়েছে, নিত্যদিন অযোধ্যা বাড়বে দর্শনার্থীদের আনাগোনা। ফি বছর কয়েক কোটি মানুষ আসবে মন্দির নগরী অযোধ্যা দর্শনে। স্বাভাবিকভাবেই প্রয়োজন হবে হোটেল-রিসর্টের। তাই এই ক্ষেত্রেই বাড়বে বিনিয়োগের পরিমাণ। যাতে আদতে লাভবান হবে উত্তরপ্রদেশ সরকারই। রাজকোষাগার ফুলে ফেঁপে ওঠার পাশাপাশি, পর্যটন মানচিত্রের প্রথম সারিতে নাম করে নেমে বিজেপি শাসিত এই (Ayodhya) রাজ্য।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

      

     

  • INS Visakhapatnam: মাঝ সমুদ্রে থাকা জাহাজে মিসাইল হানা, আগুন নেভাল ভারতীয় রণতরী

    INS Visakhapatnam: মাঝ সমুদ্রে থাকা জাহাজে মিসাইল হানা, আগুন নেভাল ভারতীয় রণতরী

    মাধ্যম নিউজ ডেস্ক: চলন্ত জাহাজ লক্ষ্য করে ছোড়া হল মিসাইল। দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। আর্ত চিৎকার করতে থাকেন জাহাজের কর্মীরা। সাহায্যের আবেদন জানিয়ে পাঠানো হয় বার্তা। দ্রুত অকুস্থলে চলে আসে ভারতীয় নৌসেনার রণতরী আইএনএস বিখাখাপত্তনম (INS Visakhapatnam)। দ্রুত নেভায় আগুন। হাঁফ ছেড়ে বাঁচেন বাণিজ্যিক ওই জাহাজের কর্মীরা। জাহাজটিতে ছিলেন ২২ জন ভারতীয় ও একজন বাংলাদেশি। “আগুনের সঙ্গে যুদ্ধ করতে পারব না বলে আশাই ছেড়ে দিয়েছিলাম”, বলছেন জাহাজটির কর্মীরা।

    হুথি হামলা!

    সম্প্রতি লোহিত সাগরে বেড়েছে হুথি হামলা। ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠীকে অনেকে জলদস্যুও বলেন। গত কয়েক সপ্তাহ ধরে তারা হামলা চালিয়েছে ভারত, আমেরিকা সহ ইজরায়েলের পাশে থাকা বিভিন্ন দেশের জাহাজে (INS Visakhapatnam)। এদিনের ঘটনাটি অবশ্য লোহিত সাগরে ঘটেনি, ঘটেছে এডেন উপসাগরে। তাবে ঘটনার নেপথ্যে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীই কিনা, তা জানা যায়নি। এক্স হ্যান্ডেলে ভারতীয় নৌসেনার তরফে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে এসওএস কল পেয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ায় বাণিজ্যিক তরীটির ক্যাপ্টেন ধন্যবাদ জানাচ্ছেন রণতরীর সেনানীদের।

    কী বললেন ক্যাপ্টেন?

    বাণিজ্যিক জাহাজটির ক্যাপ্টেন অভিলাষ রাউত বলেন, “আমি ভারতীয় নৌসেনার রণতরী আইএনএস বিশাখাপত্তনমকে ধন্যবাদ জানাচ্ছি। জাহাজে লাগা আগুনের সঙ্গে লড়াইয়ের সব আশা আমরা ছেড়ে দিয়েছিলাম। ভারতীয় নৌসেনাকে কুর্নিশ। আগুনের সঙ্গে লড়াই করতে যার দক্ষ সেনানীরা দ্রুত চলে এসেছিলেন। আমাদের সাহায্য করতে ভারতীয় নৌসেনাই সব চেয়ে আগে এগিয়ে এসেছে।” ভারতীয় নৌবাহিনীর তরফে জানানো হয়েছে, ১০ জন অগ্নিযোদ্ধা ছ’ ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনেন। এমভি মার্লিন লুায়ন্ডার নামের ওই বাণিজ্যিক তরীর আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। অগ্নিযোদ্ধার দল সফলভাবে আগুন নিভিয়েছেন। কোনও পকেটে লুকানো আগুন রয়ে গিয়েছে কিনা, তার ওপর নজর রাখছে আমাদের দল।

    নৌবাহিনীর তরফে আরও জানানো হয়েছে, মার্কিন ও ফরাসি রণতরীও এসওএস পেয়ে দ্রুত চলে এসেছে ঘটনাস্থলে। প্রসঙ্গত, ১৮ জানুয়ারি এরকমই একটি বিপদে পড়া জাহাজকে সাহায্য করতে এগিয়ে গিয়েছিল আইএনএস বিশাখাপত্তনম। ওই জাহাজটিতে ড্রোন হামলা হয়েছিল। জাহাজটিতে ছিলেন ভারতীয় ক্রু-মেম্বাররা (INS Visakhapatnam)।

    আরও পড়ুুন: ‘অভিষেকের গড়ে ২০ হাজার বিজেপি কর্মীর নাম বাদ’, বিস্ফোরক শুভেন্দু

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     

     

  • Kalkaji Temple: ভজন চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মঞ্চ, দিল্লির মন্দিরের ঘটনায় মৃত মহিলা

    Kalkaji Temple: ভজন চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মঞ্চ, দিল্লির মন্দিরের ঘটনায় মৃত মহিলা

    মাধ্যম নিউজ ডেস্ক: জাগরণ ব্রত উপলক্ষে চলছিল নিশি পুজো। দেবী কালকাজি (Kalkaji Temple) শুনবেন বলে আয়োজন করা হয়েছিল ভজনের। ব্রত উপলক্ষে মন্দিরে ভক্ত সমাগমও হয়েছিল প্রচুর। আচমকাই ঘটে দুর্ঘটনা। মন্দিরের মঞ্চ ভেঙে পড়ে মৃত্যু হয় এক মহিলার। জখম হন অন্তত ১৭ জন। তাঁদের ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে।

    মন্দিরে দুর্ঘটনা

    শনিবার ছিল জাগ্রত ব্রত। দিনভর হয়েছে বিশেষ পুজোপাঠ। ব্রতের নিয়ম মেনে এদিন রাতভর মন্দিরে আয়োজন করা হয়েছিল কালী-ভজন ও পুজোআচ্চার। সব কিছুই চলছিল প্রথা মাফিক। আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মঞ্চ। মঞ্চ (Kalkaji Temple) চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক মহিলার। মৃত মহিলার পরিচয় জানা যায়নি। ঘটনায় জখম হন বেশ কয়েকজন। দ্রুত তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় সফদরজং হাসপাতাল, ম্যাক্স হাসপাতাল এভং এইমসের ট্রমা কেয়ার সেন্টারে। হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে অনেকের হাত-পা ভেঙেছে। তবে তাঁদের প্রত্যেকের অবস্থাই স্থিতিশীল।

    কী বলছে পুলিশ

    জানা গিয়েছে, এদিন কালী-ভজন শুনতে হাজার দেড়েক মানুষ জড়ো হয়েছিলেন। মন্দির চত্বরে নিরাপত্তা বজায় রাখতে উপযুক্ত কর্মী নিয়োগ করা হয়েছিল। দক্ষিণ দিল্লির ডিসিপি রাজেশ দেও জানান, ভজন শুনতে আসা মানুষের বসার ব্যবস্থা করতে মন্দিরের মূল মঞ্চের সামনে তৈরি করা হয়েছিল একটি অস্থায়ী মঞ্চ। কাঠ ও লোহা দিয়ে তৈরি ওই মঞ্চের নীচেও বসেছিলেন অনেকে। মঞ্চ ভেঙে পড়ায় সব চেয়ে বেশি আঘাত লেগেছে তাঁদেরই। আয়োজকদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

    আরও পড়ুুন: ‘অভিষেকের গড়ে ২০ হাজার বিজেপি কর্মীর নাম বাদ’, বিস্ফোরক শুভেন্দু

    জানা গিয়েছে, এদিন যখন ভজন গাইছিলেন বিখ্যাত শিল্পী এবং মিউজিক প্রডিউসার বি প্রাক, সেই সময় মঞ্চে উঠে পড়েন বহু মানুষ। বহন ক্ষমতার চেয়ে মঞ্চে বেশি মানুষ উঠে পড়ায় ভার বইতে পারেনি মঞ্চ। ভেঙে পড়ে হুড়মুড়িয়ে। ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন শিল্পী। ভিডিও বার্তায় তিনি বলেন, ঘটনাটি দুর্ভাগ্যজনক। আমার সামনে এরকম ঘটনা আগে কখনও ঘটেনি। ঘটনায় আমি গভীরভাবে দুঃখিত। ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে। তাঁর আত্মার শান্তি কামনা করি। আহতদের দ্রুত আরোগ্যও কামনা (Kalkaji Temple) করি।

     

     দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share