Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Aadhaar Update: আধার কার্ডের ছবি না-পসন্দ? সহজেই পাল্টাতে পারেন, জেনে নিন নিয়ম

    Aadhaar Update: আধার কার্ডের ছবি না-পসন্দ? সহজেই পাল্টাতে পারেন, জেনে নিন নিয়ম

    মাধ্যম নিউজ ডেস্ক: সরকারি হোক বা বেসরকারি সংস্থা! কর্মীদের জন্য থাকে একটি পরিচয়পত্র। স্কুল কলেজের ক্ষেত্রেও একই কথা। সেরকমই হল আধার কার্ড। তবে তা সারা দেশের ক্ষেত্রে। এটি একটি ১২ সংখ্যার অনন্য শনাক্তকরণ নম্বর যা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) জারি করে। বর্তমানে এটি বিশ্বের বৃহত্তম বায়োমেট্রিক আইডি সিস্টেম হিসাবে বিবেচনা করা হয়, কারণ এটি একটি অনন্য শনাক্তকরণ নম্বর তৈরি করতে একজন ব্যক্তির বায়োমেট্রিক ডেটা (যেমন আঙ্গুলের ছাপ, আইরিস স্ক্যান) ব্যবহার করে। এই কার্ড ব্যবহার করে যেকোনও সরকারি কাজ করা যায়। প্রয়োগ করা যায় নিজের ভোটাধিকারও।

    আধার কার্ডে আপনার ছবি কীভাবে পরিবর্তন করবেন?

    আধার কার্ডে আপনার ছবি পরিবর্তন করতে আপনাকে নিকটস্থ আধার তালিকাভুক্তি কেন্দ্রে যেতে হবে।

    আপনি https://appointments.uidai.gov.in/ এ ভিজিট করার আগে অনলাইনে নিকটতম তালিকাভুক্তি কেন্দ্রের জন্য চেক করতে পারেন।

     ১: প্রাসঙ্গিক ফর্মটি পূরণ করুন, এটি আধার তালিকাভুক্তি কেন্দ্রে জমা দিন

    ২: কেন্দ্রের অপারেটর আপনার অনুরোধ অনুযায়ী বায়োমেট্রিক বিবরণ সংগ্রহ করবে

    ৩: আপনি যদি একটি ছবি পরিবর্তন করেন, অপারেটর ছবিটি ক্যাপচার করবে।

    ৪: রেফারেন্সের জন্য আপডেট অনুরোধ নম্বর (URN) সম্বলিত অ্যাকনলেজমেন্ট স্লিপ তৈরি করা হবে।

    আপডেটের পরে আপনি UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট—uidai.gov.in থেকে আধার কার্ডের একটি ডিজিটাল কপি (ই-আধার) ডাউনলোড করতে পারেন।

    ডেমোগ্রাফিক বিবরণ আপডেট করাবেন কীভাবে

    ২টি  উপায়ে আপনি আপনার বিবরণ আপডেট করতে পারেন:-

    ১ – নিকটতম তালিকাভুক্তি কেন্দ্রে গিয়ে uidai.gov.in ওয়েবসাইটে “লোকেট এনরোলমেন্ট সেন্টার”-এ ক্লিক করে নিকটতম তালিকাভুক্তি কেন্দ্র খুঁজুন।

    ২- অনলাইনে myAadhaar অ্যাপ ব্যবহার করে – অনলাইন ডেমোগ্রাফিক্স আপডেট পরিষেবা নিন।

     

    আরও পড়ুুন: এবার পাকিস্তানি নাগরিকের কণ্ঠে শোনা গেল ‘মোদি হ্যায় তো মুমকিন হ্যায়’ স্লোগান

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • NIA: হিজবুল নেতা পাকিস্তানে! জম্মু-কাশ্মীরে এনআইএ বাজেয়াপ্ত করল ছেলেদের সম্পত্তি

    NIA: হিজবুল নেতা পাকিস্তানে! জম্মু-কাশ্মীরে এনআইএ বাজেয়াপ্ত করল ছেলেদের সম্পত্তি

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমবার হিজবুল জঙ্গি নেতা সৈয়দ সালহাউদ্দিনের দুই ছেলের সম্পত্তি বাজেয়াপ্ত করল এনআইএ (NIA)। জঙ্গি নেতার দুই ছেলেকে বছর পাঁচেক আগেই গ্রেফতার করেছে এনআইএ। বুদগাম ও রামবাগ এলাকায় তার দুই ছেলে শাহিদ ইউসুফ ও সৈয়দ আহমেদ শাকিলের অস্থাবর সম্পত্তি রয়েছে। সেই সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনআইএ (NIA)। এদিকে ওই দুই ছেলে বর্তমানে দিল্লির তিহাড় জেলে রয়েছে। ২০১৭ সালের অক্টোবর মাসে ও ২০১৮ সালের অগাস্ট মাসে ওই দুজনকে গ্রেফতার করা হয়েছিল। বিদেশ থেকে সালহাউদ্দিনের গ্রুপের কাছ থেকে তারা অর্থ সংগ্রহ করত বলে অভিযোগ। সেগুলি তারা হিজবুল মুজাহিদিনের কর্মীদের মধ্য়ে বিলিবন্টন করত বলে অভিযোগ। 

    কে এই সৈয়দ সালহাউদ্দিন

    হিজবুল মুজাহাদিনির প্রধান সালহাউদ্দিন। জানা গিয়েছে ১৯৯৩ সালে সালহাউদ্দিন পাকিস্তানে পালিয়ে যায়। ২০২০ সালে মোদি সরকার ওই ব্যক্তিকে জঙ্গি তালিকাভুক্ত করেন। আমেরিকার বিদেশ মন্ত্রকও তাকে আগেই সন্ত্রাসবাদী ঘোষণা করেছে। বর্তমানে সে পাকিস্তান থেকে তার সংগঠন পরিচালিত করে। বর্তমানে ইউনাইটেড জিহাদ কাউন্সিলের প্রধান এই জঙ্গি নেতা। এই সংগঠন মুত্তাহিদা জিহাদ কাউন্সিল বলেও পরিচিত। ১৩টি পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী একতাবদ্ধ হয়ে এই সংগঠন তৈরি করেছিল। এবার তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করল এনআইএ (NIA)।

    কাশ্মীরে সন্ত্রাস ছড়ানোই ছিল সালহাউদ্দিনের প্রধান লক্ষ্য

    এদিকে সালহাউদ্দিন প্রাথমিকভাবে কাশ্মীরে তার কাজকর্ম চালাত। পরে বিভিন্ন মাধ্যমে সে বিদেশ থেকে অর্থ জোগাড়ের চেষ্টা করে। হাওয়ালার মাধ্যমেও সে টাকা আদানপ্রদান শুরু করে। ২০১১ সালে কেন্দ্রীয় এজেন্সি তার বিরুদ্ধে অভিযান শুরু করেছিল। মূলত কাশ্মীরে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীগুলিকে সহায়তা করত, উসকানি দিত সালহাউ্দ্দিন। তা নিয়েই তদন্ত শুরু করে এজেন্সি। ২০১১ সালে দিল্লি পুলিশের স্পেশাল সেল এনিয়ে মামলা রুজু করে। এরপর সেই মামলা এনআইএ-র (NIA) হাতে যায়। এরপর ২০১১ থেকে ২০১৮ সালের মধ্যে চার্জশিট ও সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়া হয় ৮ জনের বিরুদ্ধে। এরপর এনআইএ (NIA)  এই গোটা সন্ত্রাসবাদী গোষ্ঠীকে ভেঙে দিতে একেবারে উঠেপড়ে লাগে। পাকিস্তান থেকে কলকাঠি নাড়ছে এমন নেতাদের সঙ্গে কাদের যোগ রয়েছে তা নিয়ে তল্লাশি শুরু করে এনআইএ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Amritpal Singh: অমৃতপালের বিরুদ্ধে কার্যকর হয়েছে জাতীয় নিরাপত্তা আইন, জানাল পঞ্জাব পুলিশ

    Amritpal Singh: অমৃতপালের বিরুদ্ধে কার্যকর হয়েছে জাতীয় নিরাপত্তা আইন, জানাল পঞ্জাব পুলিশ

    মাধ্যম নিউজ ডেস্ক: অমৃতপালের (Amritpal Singh) বিরুদ্ধে এদিন থেকেই কার্যকর হয়েছে জাতীয় নিরাপত্তা আইন (NSA)। রবিবার একথা জানালেন পঞ্জাব (Punjab) পুলিশের ইনসপেক্টর জেনারেল, হেডকোয়ার্টার সুখচেইন সিংহ। রবিবার সকালে গ্রেফতার করা হয় ওয়ারিস দে পঞ্জাবের নেতা অমৃতপাল সিংহকে। তারপর বেলার দিকে সাংবাদিক বৈঠক করেন সুখচেইন। তিনি বলেন, অমৃতপালের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে ওয়ারেন্ট ইস্যু হয়েছিল। এদিন তাঁকে গ্রেফতার করা হয়েছে। তারপর থেকেই সেই আইন কার্যকর হয়েছে।

    অমৃতপালের (Amritpal Singh) বিরুদ্ধে কী অভিযোগ?

    এদিন ৬টা ৪৫ মিনিট নাগাদ পঞ্জাবের ভিলেজ রোড এলাকায় গ্রেফতার করা হয় অমৃতপালকে। অমৃতপাল স্বঘোষিত ধর্মগুরু। খালিস্তানের দাবিতে সম্প্রতি সুর চড়িয়েছেন তিনি। তাঁকে ধরতে যৌথভাবে তল্লাশি চালায় পঞ্জাব পুলিশ ও গোয়েন্দা শাখা। তিনি বলেন, অমৃতপালকে অসমের ডিব্রুগড়ে পাঠানো হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে। তিনি বলেন, যাঁরা দেশের শান্তি ও ঐক্য বিঘ্নিত করার চেষ্টা করছেন, তাঁদেরও সতর্ক করে দেওয়া হয়েছে। তিনি বলেন, অমৃতসর পুলিশ ও গোয়েন্দা শাখার যৌথে উদ্যোগে তল্লাশি চালানো হয়। তারপরেই এদিন সকালে গ্রেফতার করা হয় তাঁকে (Amritpal Singh)।

    আরও পড়ুুন: কার্গিল যুদ্ধে জীবন বলিদান দিয়েছিলেন বাবা, এবার শহিদ হলেন ছেলে কুলওয়ান্ত

    পবিত্রতা বজায় রাখতে এদিন পুলিশ গুরুদ্বার সাহিবে প্রবেশ করেনি। জাতীয় নিরাপত্তা আইনে এদিন তাঁকে নিয়ে যাওয়া হয়েছে ডিব্রুগড়ে। অমৃতপালকে গ্রেফতার করার পরে তাঁকে নিয়ে আসা হয় ভাতিন্ডায় বায়ুসেনা স্টেশনে। সেখান থেকেই বিমানে তাঁকে নিয়ে যাওয়া হয় ডিব্রুগড়ে। প্রসঙ্গত, গত ১০ এপ্রিল অমৃতপালের সঙ্গী পাপালপ্রীত সিংহকে গ্রেফতার করে পুলিশ। তাঁকেও গ্রেফতার করা হয়েছে জাতীয় নিরাপত্তা আইনে। অমৃতপালকে গ্রেফতারের পরে পরেই পঞ্জাব পুলিশের তরফে মোগার বাসিন্দাদের কাছে আবেদন জানানো হয় শান্তি ও ঐক্য বজায় রাখতে। ভুয়ো খবর ছড়ানো থেকেও তাঁদের বিরত থাকতে বলা হয়েছে।

    প্রসঙ্গত, শনিবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অমৃতপালের (Amritpal Singh) গ্রেফতারি প্রসঙ্গে বলেছিলেন, যে কোনও সময় গ্রেফতার করা হতে পারে। এক সময় তিনি মুক্তভাবে সর্বত্র ভ্রমণ করতে পারতেন। কিন্তু এখন আর তিনি ওই সব কাজ করতে পারবেন না।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
  • Mann ki Baat: ‘মন কি বাত’-এর শততম পর্বে ১০০ টাকার স্মারক মুদ্রা আনতে চলেছে মোদি সরকার

    Mann ki Baat: ‘মন কি বাত’-এর শততম পর্বে ১০০ টাকার স্মারক মুদ্রা আনতে চলেছে মোদি সরকার

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার আসতে চলেছে নতুন ১০০ টাকার কয়েন। জানা গিয়েছে, এ সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যেই সারা হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’ (Mann ki Baat) ১০০তম পর্ব পূর্ণ করছে আগামী ৩০ এপ্রিল। এই পর্বটিকে স্মরণীয় করে রাখতেই ১০০ টাকার একটি স্মারক কয়েন আনা হচ্ছে বলে জানা যাচ্ছে। এছাড়া মন কি বাত-এর ১০০তম পর্বকে বিশেষ করে তুলতে আরও একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় সরকার সূত্রে জানা যাচ্ছে। এক লাখেরও বেশি বুথে প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠানের পর্ব সম্প্রচারের পরিকল্পনা করা হয়েছে।

    এই ১০০ টাকার কয়েন দেখতে কেমন হবে

    জানা গিয়েছে, ১০০ টাকার এই কয়েনটি দেখতে হবে গোলাকার। আয়তন ৪৪ মিলিমিটার। চারটি ধাতু রুপো, তামা, নিকেল এবং দস্তা দিয়ে তৈরি হবে এই কয়েনটি। অশোক স্তম্ভের সিংহ থাকবে কয়েনের উল্টোদিকে ঠিক মাঝ বরাবর। তার নিচে লেখা থাকবে ‘সত্যমেব জয়তে’। দেবনাগরী লিপিতে ‘ভারত’ শব্দটি বাম পেরিফেরিতে এবং ইংরেজিতে ‘ইন্ডিয়া’ ডান পেরিফেরিতে লেখা থাকবে।

    এছাড়া মুদ্রার উলটো দিকে থাকবে ‘মন কি বাত’ (Mann ki Baat)-এর ১০০তম পর্বের প্রতীক। শব্দতরঙ্গ সহ একটি মাইক্রোফোনের ছবি থাকবে প্রতীক হিসেবে। মাইক্রোফোনের ছবির উপরে ২০২৩ লেখা থাকবে এবং এই ছবির উপরে দেবনাগরী লিপিতে এবং ইংরেজিতে ‘মন কি বাত ১০০’ লেখা থাকবে। জানা যাচ্ছে, এক একটি কয়েনের ওজন হবে ৩৫ গ্রাম।

    পূর্বে ১০০ টাকার কয়েনের ইতিহাস

    প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর স্মরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১০০ টাকার কয়েন প্রকাশ করেছিলেন।
       

    রাজমাতা বিজয়রাজে সিন্ধিয়ার জন্মশতবার্ষিকী উপলক্ষে ১০০ টাকার একটি স্মারক মুদ্রা আনা হয়েছিল।

    এআইএডিএমকে-এর প্রতিষ্ঠাতা এমজি রামচন্দ্রনের শতবর্ষে ১০০ টাকার একটি মুদ্রা জারি করা হয়েছিল।

    মহারানা প্রতাপের ৪৭৬তম জন্মবার্ষিকীতে ১০০ টাকার একটি কয়েন আনা হয়েছিল।
        
    এর আগে ২০১০, ২০১১, ২০১২, ২০১৪, ২০১৫ সালেও ১০০ টাকার কয়েন সামনে আনা হয়েছিল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।
  • Kulwant Singh: কার্গিল যুদ্ধে জীবন বলিদান দিয়েছিলেন বাবা, এবার শহিদ হলেন ছেলে কুলওয়ান্ত

    Kulwant Singh: কার্গিল যুদ্ধে জীবন বলিদান দিয়েছিলেন বাবা, এবার শহিদ হলেন ছেলে কুলওয়ান্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশের জন্য প্রাণ দিয়েছিলেন বাবা। এবার সেই একই কারণে প্রাণ বলি দিলেন ছেলে। বাবা ও ছেলের আত্মবলিদানের মাঝে পেরিয়ে গিয়েছে ২৪টা বছর। হ্যাঁ, কথা হচ্ছে পুঞ্চে নিহত ল্যান্স নায়েক কুলওয়ান্ত সিংহ (Kulwant Singh) প্রসঙ্গে। ১৯৯৯ সালে হয়েছিল কার্গিল (Kargil) যুদ্ধ। সেই যুদ্ধে শহিদ হয়েছিলেন কুলওয়ান্ত সিংহের বাবা। দিন দুই আগে পুঞ্চে সেনাবাহিনীর ট্রাকে যে জঙ্গি হামলায় শহিদ হয়েছেন পাঁচ ভারতীয় জওয়ান, তাতে প্রাণ হারিয়েছেন কুলওয়ান্ত স্বয়ং।

    কুলওয়ান্ত সিংহ (Kulwant Singh) কী বলেছিলেন?

    বাবার আত্মবলিদানের ১১ বছর পরে, ২০১০ সালে সেনাবাহিনীতে যোগ দেন ল্যান্স নায়েক কুলওয়ান্ত। বাড়ি ছাড়ার আগে মাকে তিনি বলেছিলেন, উদ্বিগ্ন হয়ো না, আমি ভালই থাকব। সেই ভাল থাকা আর হল না, আক্ষেপ কুলওয়ান্তের মায়ের। পঞ্জাবের মোগার ছাদিক গ্রামে রয়েছে কুলওয়ান্তের পরিবার। মা এবং স্ত্রী ছাড়াও পরিবারে রয়েছে বছর দেড়েকের শিশুকন্যা এবং মাস তিনেকের শিশুপুত্র। গ্রামের সরপঞ্চ জানান, পরিবারের একমাত্র রোজগেরে সদস্য ছিলেন কুলওয়ান্ত। তিনি বলেন, কুলওয়ান্তের পরিবারের পাশে দাঁড়াতে এগিয়ে আসা উচিত সরকারের।

    পুঞ্চের রাজৌরি সেক্টরে সেনাবাহিনীর একটি ট্রাকে গ্রেনেড হামলা চালায় পাক মদতপুষ্ট লস্কর-ই-তৈবার জঙ্গিরা। গ্রেনেড হামলার আগে তারা ওই ট্রাক লক্ষ্য করে গুলিও ছোড়ে। গ্রেনেডের (Kulwant Singh) ঘায়ে আগুন ধরে যায় ট্রাকটিতে। জীবন্ত দগ্ধ হন রাষ্ট্রীয় রাইফেলসের পাঁচ জওয়ান। আশঙ্কাজনক অবস্থায় একজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। ওই ঘটনার পরে পরেই এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হয় জঙ্গিদের খোঁজে। যদিও এখনও গ্রেফতার করা যায়নি কাউকে।

    আরও পড়ুুন: পুলিশের জালে খালিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতা অমৃতপাল সিংহ

    সেনা সূত্রে খবর, সেনা এবং নিরাপত্তা বাহিনী জানতে পেরেছে ঘটনার সময় রাজৌরি-পুঞ্চ এলাকায় দুটি দলে ভাগ হয়ে হামলা চালায় ৬-৭ জন জঙ্গি। তার জেরেই শহিদ হয়েছেন পাঁচ জওয়ান। জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী, সেনা, পুলিশ এবং গোয়েন্দা সংস্থা। নামানো হয়েছে হেলিকপ্টার এবং ড্রোনও। প্রসঙ্গত, পুঞ্চে যে পাঁচ জওয়ান শহিদ হয়েছেন, তাঁদের মধ্যে চারজনই পঞ্জাবের বাসিন্দা (Kulwant Singh)। একজন পুরীর। পঞ্জাবের যে চারজন প্রাণ বলি দিয়েছেন, তাঁদের মধ্যেই ছিলেন কুলওয়ান্তও।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Rahul Gandhi: আজ সরকারি বাংলো ছাড়ছেন রাহুল! থাকবেন মা সোনিয়ার সঙ্গেই

    Rahul Gandhi: আজ সরকারি বাংলো ছাড়ছেন রাহুল! থাকবেন মা সোনিয়ার সঙ্গেই

    মাধ্যম নিউজ ডেস্ক: আজই সরকারি বাড়ি ছাড়ছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। সাংসদ পদ খারিজ (Defamation Cases) হতেই বাংলো খালি করতে বলা হয় তাঁকে। শনিবার দিল্লির ১২ নম্বর তুঘলক লেনের সরকারি বাংলোর চাবি লোকসভার সচিবালয়ের হাতে তুলে দেবেন বলে জানা গিয়েছে। দীর্ঘ কয়েক দশক ধরে দিল্লির ১২ নম্বর তুঘলক লেনের সরকারি বাংলো ছিল রাহুল গান্ধীর।এবার মা সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) সঙ্গেই থাকবেন বলে জানা গিয়েছে।

    থাকবেন মা-এর সঙ্গে

    কংগ্রেস সূত্রে খবর, শুক্রবার তিনি তাঁর তুঘলক লেনের বাংলা থেকে অধিকাংশ জিনিস সরিয়ে নিয়েছেন। গত ১৪ এপ্রিল থেকেই কংগ্রেস নেতা তাঁর অফিস সহ একাধিক নথি, জিনিসপত্র সরানোর কাজ শুরু করেন। ট্রাকে করে জিনিসপত্র মা সোনিয়া গান্ধীর বাড়িতে শিফট করা হয়েছে। কিছু জিনিসপত্র ছিল। সেগুলিও শুক্রবার সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তবে সরকারি বাংলো খালি করা নিয়ে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তুলেছে কংগ্রেস। মেয়াদ উত্তীর্ন হওয়ার মাসের পর মাস কেটে গেলেও সরকারি বাংলো ছাড়েননি বেশ কয়েকজন সাংসদ। সেই কথা উল্লেখ করে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেছেন রাহুল গান্ধী। যদিও, সাংসদ না থাকার কারণে প্রটোকল অনুযায়ী রাহুলকে সরে যেতেই হতো।

    আরও পড়ুন: চারধাম যাত্রায় আজ খুলছে গঙ্গোত্রী, যমুনোত্রী মন্দির! কেদারনাথ, বদ্রীনাথ কবে? 

    গত লোকসভা নির্বাচনের সময়ে একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে মোদি পদবি নিয়ে বিতর্কিত একটি মন্তব্য করে বসেন রাহুল গান্ধী। আর এরপরেই গুজরাটের একটি আদালতে মামলা হয় তাঁর নামে। মানহানি মামলায় দোষী সাব্যস্ত হন রাহুল গান্ধী। আদালত তাঁকে দুই বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। সেই কারণে লোকসভার নিয়ম অনুযায়ী তাঁর সাংসদ পদ খারিজ হয়ে গেছে। বর্তমানে তিনি আর সাংসদ নন। সেই কারণে সাংসদ কোটায় পাওয়া বাংলো ছেড়ে দিতে হবে রাহুল গান্ধীকে। তাঁকে ২২ এপ্রিলের মধ্যে বাংলো খালি করার নোটিশ দেওয়া হয়েছিল। কংগ্রেস নেতাও সেই মতোই ২২ এপ্রিল তাঁর দুই দশকের পুরনো ঠিকানা ছাড়ছেন বলে সূত্রের খবর।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Chardham Yatra: চারধাম যাত্রায় আজ খুলছে গঙ্গোত্রী, যমুনোত্রী মন্দির! কেদারনাথ, বদ্রীনাথ কবে?

    Chardham Yatra: চারধাম যাত্রায় আজ খুলছে গঙ্গোত্রী, যমুনোত্রী মন্দির! কেদারনাথ, বদ্রীনাথ কবে?

    মাধ্যম নিউজ ডেস্ক: হিন্দুধর্ম মতে, অক্ষয় তৃতীয়ার পুণ্য তিথি থেকে শুরু হয় চারধাম যাত্রা (Chardham Yatra)। চারধাম হল, বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী এবং যমুনোত্রী। ২২ এপ্রিল যমুনোত্রী এবং গঙ্গোত্রী ধামের মন্দির খুলছে। ২৫ এপ্রিল খুলছে কেদারনাথ ধাম। ২৭ এপ্রিল বদ্রীনাথ ধাম খুলছে। চারধাম যাত্রায় অংশ নেন দেশ বিদেশের হিন্দু ধর্মাবলম্বীরা। যাত্রায় আগে থেকে নাম নথিভুক্ত করতে হয়। শেষ খবর পাওয়া অবধি চলতি বছরে নাম নথিভুক্ত করেছেন প্রায় ১২ লক্ষ ভক্ত।

    কী বললেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী

    প্রসঙ্গত, চারধামের (Chardham Yatra) অবস্থান হল দেশের উত্তরাখণ্ড রাজ্যে। সেই কারণে এই রাজ্যকে দেবভূমিও বলা হয়। ভক্তদের বিশ্বাস, এই ভূমিতে দেবতাদের বাস। চারধাম যাত্রা (Chardham Yatra) প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেন,  রাজ্য প্রশাসনের তরফে সুষ্ঠুভাবে পরিচালনা করা হবে চারধাম যাত্রা। দর্শনার্থীরা সব ধরনের সুবিধা পাবেন। চার ধাম যাত্রার যাবতীয় প্রস্তুতি শেষ করা হয়েছে। ১২ লক্ষের উপর ব্যক্তি এই যাত্রার জন্য নাম নথিভুক্তি করিয়েছেন। এমনভাবে ব্যবস্থা করা হয়েছে যাতে সকলের যাত্রাই ভাল হয়।

    প্রশাসনের গাইডলাইন

    চারধাম যাত্রার জন্য গাইডলাইন প্রকাশ করা হয়েছে। প্রশাসনের তরফে বলা হয়েছে, 

    ১. পার্বত্য এলাকায় আবহাওয়ার সঙ্গে শরীরের খাপ খাওয়ানোর জন্য অন্তত ৭ দিন থাকার পরামর্শ দেওয়া হয়েছে পুণ্যার্থীদের।
        
    ২.ছাতা, রেনকোট, গরম জামাকাপড়, খাবারের ব্যবস্থা রাখতে হবে।
        
    ৩.পাঁচ-দশ মিনিটের জন্য শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করুন এবং প্রতিদিন প্রায় আধা ঘণ্টা হাঁটুন।
        
    ৪.চার ধাম যাত্রার আগে অবশ্যই একবার চিকিৎসকের পরামর্শ নিন।
        
    ৫.কোনও কারণে স্বাস্থ্যের অবনতি হলে ১০৪ হেল্পলাইন নম্বরে ফোন করুন।
        
    ৬.চার ধাম যাত্রা চলাকালীন করোনাবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন জেলা ম্যাজিস্ট্র্যাট।

    কেদারনাথ ও বদ্রীনাথের মাহাত্ম্য

    কেদারনাথ মন্দিরের ভিতরের প্রথম হলটিতে পাঁচ পাণ্ডব ভাই, কৃষ্ণ, নন্দী, শিবের পথপ্রদর্শক এবং শিবের অন্যতম অভিভাবক বীরভদ্রের মূর্তি রয়েছে। ভারতের উত্তরাখণ্ড রাজ্যের রুদ্রপ্রয়াগ জেলার একটি হিন্দুদের একটি পবিত্র তীর্থক্ষেত্র। মন্দাকিনী নদীর তীরে অবস্থিত শহরটিকে ঘিরে থাকে হিমালয়ের তুষারাবৃত শৃঙ্গ। কেদারনাথ শহরে অবস্থিত কেদারনাথ মন্দির হিন্দুদের অন্যতম প্রধান তীর্থস্থান। এই মন্দিরটি ছোট চার ধাম তীর্থ-চতুষ্টয়ের অন্যতম।

    আদিগুরু শঙ্করাচার্য প্রতিষ্ঠা করেন বদ্রীনাথ ধামের। দুটি ভিন্ন পাহাড়ের মধ্যিখানে অবস্থিত বদ্রীনাথ ধাম। এই দুই পর্বতের নাম হল নর ও নারায়ণ। নর ও নারায়ণ পর্বতের মধ্যে দিয়ে বয়ে চলেছে অলকানন্দা নদী। শ্রী বিষ্ণু এই মন্দিরে বদ্রীনারায়ণ রূপে পূজিত হন। শালগ্রাম শিলার তৈরি বদ্রীনাথজির বিগ্রহ এই মন্দিরে অধিষ্ঠিত। মন্দিরে ঢোকার মুখে তিন ফুটের বেশি লম্বা মূর্তি মন্দিরের অন্যতম মূল আকর্ষণ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Yogi Adityanath: সড়ক আটকে করা যাবেনা ধর্মীয় অনুষ্ঠান! ইদের আগে নির্দেশ যোগী সরকারের

    Yogi Adityanath: সড়ক আটকে করা যাবেনা ধর্মীয় অনুষ্ঠান! ইদের আগে নির্দেশ যোগী সরকারের

    মাধ্যম নিউজ ডেস্ক: সড়ক আটকে কিংবা সাধারণ মানুষের চলাফেরায় অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না উত্তরপ্রদেশে। বুধবার এই নির্দেশিকা জারি করল উত্তরপ্রদেশের যোগী সরকার (Yogi Adityanath)। দু’দিন পরেই ইদ, তার আগে যোগী সরকারের এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। পাশাপাশি ইদ এবং অক্ষয় তৃতীয়ার আগে যোগী সরকারের (Yogi Adityanath) সিদ্ধান্ত, অশান্তি এড়াতে ধর্মীয় স্থান এবং সংবেদনশীল এলাকাগুলিতে অতিরিক্ত পুলিশবাহিনী মোতায়েন করা হবে।

    আরও পড়ুন: টাকার বিনিময়ে তৃণমূলের পদ বিক্রি! নাম জড়াল বিধায়ক সোহমের আপ্ত সহায়কের

    স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকেই সিদ্ধান্তে সিলমোহর

    উত্তরপ্রদেশের স্বরাষ্ট্রসচিব সঞ্জয় প্রসাদ এবং পুলিশের ডিজি আরকে বিশ্বকর্মা এদিন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে জেলা স্তরের পুলিশ এবং প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সেখানেই এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। স্বরাষ্ট্র সচিব বলেন, ‘‘কোনও অবস্থাতেই রাস্তা আটকে বা যান চলাচলে বাধা সৃষ্টি করে কোনও ধর্মীয় অনুষ্ঠান এবং শোভাযাত্রা করা যাবে না। উপাসনাস্থল বা নির্ধারিত জায়গাতেই অনুষ্ঠান সীমাবদ্ধ রাখতে হবে।’’

    আরও পড়ুন: মিশনারিদের বিরুদ্ধে ধর্মান্তকরণের অভিযোগ! পৃথিবীর মধ্যে দ্রুত খ্রিস্টান জনসংখ্যা বাড়ছে নেপালে

    সরকারি বিজ্ঞপ্তিতে কী বলা হল

    সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘যে কোনও ধর্মীয় শোভাযাত্রার জন্য পুলিশ-প্রশাসনের অনুমতি বাধ্যতামূলক। কেবল মাত্র ঐতিহ্যবাহী ধর্মীয় শোভাযাত্রাগুলিকেই অনুমতি দেওয়া হবে।’’ প্রসঙ্গত, গত শনিবার প্রয়াগরাজে মেডিক্যাল করাতে নিয়ে যাওয়ার সময় পুলিশের হেফাজতে মাফিয়া আতিক আহমেদ এবং তাঁর ভাই খুন হন, এরপর পরই রাজ্য জুড়ে ১৪৪ ধারা জারি করে যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন উত্তরপ্রদেশ সরকার। উৎসবের মরসুমে বিষয়টি নিয়ে যাতে নতুন করে অশান্তি ছড়াতে না পারে, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ বলে মনে করছে বিভিন্ন মহল।

    আরও পড়ুন: আজও চলবে তাপপ্রবাহ! বৃষ্টি শুরু হচ্ছে কবে?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Oxfam India: অক্সফাম ইন্ডিয়ার বিরুদ্ধে তদন্ত শুরু সিবিআইয়ের! অভিযোগ কী?

    Oxfam India: অক্সফাম ইন্ডিয়ার বিরুদ্ধে তদন্ত শুরু সিবিআইয়ের! অভিযোগ কী?

    মাধ্যম নিউজ ডেস্ক: স্বেচ্ছাসেবী সংস্থা অক্সফাম ইন্ডিয়া (Oxfam India) এবং এর পদাধিকারীদের  বিরুদ্ধে এফআইআর দায়ের করল সিবিআই। বুধবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে জানানো হয়েছে, বিদেশি অবদান (নিয়ন্ত্রণ) আইনের [Foreign Contribution (Regulation) Act, 2010 – FCRA] আওতায় এই এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগ করা হয়েছে, অক্সফাম ইন্ডিয়া বিদেশি অবদান আইন লঙ্ঘন করেছে। প্রসঙ্গত, চলতি মাসের ৬ এপ্রিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সিবিআইকে নির্দেশ দিয়েছিল অক্সফাম ইন্ডিয়ার বিরুদ্ধে তদন্ত করার জন্য। 

    মূল লক্ষ্য কর ফাঁকি….  

    সিবিআই সূত্রে জানা গেছে, অক্সফাম ইন্ডিয়ার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, এফসিআরএ তাদের রেজিস্ট্রেশন বন্ধ হয়ে গেলেও, বিদেশ থেকে আসা অর্থ তহবিলের জন্য অন্যান্য উপায় অবলম্বন করেছে। যা বেআইনি। তাদের বিরুদ্ধে আরও অভিযোগ, সংশ্লিষ্ট বিদেশি সংস্থাগুলি অকুণ্ঠভাবে বছর পর বছর ধরে টাকা জুগিয়ে গিয়েছে অক্সফাম ইন্ডিয়াকে (Oxfam India)। আর তারপর অক্সফাম ইন্ডিয়া (Oxfam India) সেই অর্থ কৌশলে অন্যত্র চালান করেছে।  দায়ের হওয়া এফআইআরএ আরও বলা হয়েছে, সম্প্রতি যে আয়কর সমীক্ষা চালিয়েছিল সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সেস, তাতে তাদের হাতে কিছু ইমেইল এসেছে। সেখান দেখা গিয়েছে, অক্সফ্যাম ইন্ডিয়া (Oxfam India) তার সহযোগী/কর্মচারীদের মাধ্যমে সেন্টার ফর পলিসি রিসার্চ – সিপিআরকে কমিশন আকারে অর্থ তহবিল সরবরাহ করছে। টিডিএস ডেটাতেও তা ধরা পড়েছে এই তথ্য। মূল্য লক্ষ্য ছিল, কর ফাঁকি দেওয়া। এই সংক্রান্ত টিডিএস ডেটা বলছে, ২০১৯-২০ অর্থবর্ষে সিপিআর’কে তারা ১৯৪জে ধারার অধীনে ১২,৭১,১৮৮ টাকা দিয়েছে।   

    স্বরাষ্ট্র মন্ত্রকের অভিযোগ

    কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অভিযোগ ছিল, বিদেশি অবদান (নিয়ন্ত্রণ) সংশোধন আইন ২০২০  লাগু হওয়া সত্ত্বেও অক্সফাম (Oxfam India) বিভিন্ন বিদেশি সংস্থাকে অর্থ হস্তান্তর করা জারি রেখেছিল। এখানে উল্লেখ্য, এই সংধোশনী আইন ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর থেকে ভারতে লাগু হয়েছে। অভিযোগ রয়েছে, দাতব্য সংস্থা অর্থাৎ চ্যারিটেবল অর্গ্যানাইজেশন অক্সফাম ইন্ডিয়া অন্যান্য এনজিও’কে অর্থ পাঠিয়েছে। আর এইভাবে তারা এফসিআরএ ২০১০ আইন লঙ্ঘন করেছে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Mukul Roy: ‘কোনওদিন তৃণমূলে ছিলাম না, ইস্তফা দেওয়ার প্রশ্নই নেই’, বললেন মুকুল

    Mukul Roy: ‘কোনওদিন তৃণমূলে ছিলাম না, ইস্তফা দেওয়ার প্রশ্নই নেই’, বললেন মুকুল

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূল (TMC)-সঙ্গ অস্বীকার করলেন প্রবীণ নেতা তথা কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায় (Mukul Roy)। সোমবার রাতে আচমকাই দিল্লি উড়ে যান মুকুল। বুধবার সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেন, আমি কোনওদিন তৃণমূলে ছিলাম না। তাই ইস্তফা দেওয়ার প্রশ্নই নেই।

    মুকুল রায় (Mukul Roy)…

    তৃণমূল সুপ্রিমোর সঙ্গে দূরত্ব হেতু ২০১৭ সালে ঘাসফুল শিবির থেকে সরে আসেন মুকুল রায়। পরে যোগ দেন বিজেপিতে (BJP)। উনিশের লোকসভা নির্বাচনে রাজ্যে ১৮টি আসন পায় বিজেপি। ২ থেকে ১৮টিতে পৌঁছানোর জন্য রাজনৈতিক মহলের একাংশ মুকুল ফ্যাক্টরের পক্ষেই সওয়াল করে। একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে কৃষ্ণনগর উত্তরে প্রার্থী হন মুকুল। জয়ীও হন। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরে পরেই তৃণমূলে ফেরেন মুকুল। তৃণমূল ভবনে গিয়ে দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ছেলে শুভ্রাংশুকে নিয়ে তিনি (Mukul Roy) ফেরেন ঘাসফুল শিবিরে। পুরস্কার স্বরূপ মুকুলকে দেওয়া হয় পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ। এনিয়ে বিধানসভায় হইচই হয় বিস্তর।

    আরও পড়ুুন: পাখির চোখ কর্নাটক বিধানসভার ভোট, তারকা প্রচারকের তালিকা প্রকাশ বিজেপির

    মুকুলের এই ‘দলবদলে’র কারণে স্পিকারের কাছে তাঁর বিধায়ক পদ খারিজের দাবি জানান বিজেপি নেতৃত্ব। এমতাবস্থায় স্ত্রী বিয়োগ হয় মুকুলের। তারপর বেশ কিছুদিন আর সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি মুকুলকে। বুধবার সাক্ষাৎকার দিতে গিয়ে কৃষ্ণনগর উত্তরের বিধায়ক বলেন, পাবলিক অ্যাকাউন্টস কমিটি থেকে ইস্তফা দিয়েছি আমি। আমি সব সময় বিজেপির সঙ্গে থাকব। দল আমাকে যে কাজ দেবে, তাই করব। মুকুল দিল্লি যাওয়ার পরে মিসিং ডায়েরি করেন পুত্র শুভ্রাংশু। তাঁর দাবি, তাঁর বাবার মানসিক অসুস্থতার সুযোগ নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। তাঁর বদনাম করার চক্রান্ত হচ্ছে বলেও দাবি শুভ্রাংশুর। ছেলের দাবি উড়িয়ে দিয়ে মুকুল (Mukul Roy) দাবি করেন, সম্পূর্ণ সুস্থ রয়েছেন তিনি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share