Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • S Jaishankar: আজ গান্ধীনগর থেকে রাজ্যসভায় মনোনয়ন জমা দিতে চলেছেন এস জয়শঙ্কর

    S Jaishankar: আজ গান্ধীনগর থেকে রাজ্যসভায় মনোনয়ন জমা দিতে চলেছেন এস জয়শঙ্কর

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ, সোমবার রাজ্যসভায় মনোনয়ন (Nomination) জমা দিতে চলেছেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। তিনি গুজরাটের গান্ধীনগর (Gandhinagar) থেকে মনোনয়ন জমা দেবেন। চলতি জুলাই মাস ও পরে আগস্ট মাসে রাজ্যসভার ১০টি আসন ফাঁকা হতে চলেছে। এই আসনের মধ্যে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের আসনও রয়েছে। 

    আজ মনোনয়ন পেশ

    ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফে ১০টি রাজ্যসভার (Rajya Sabha) আসনে নির্বাচনের ঘোষণা করা হয়েছিল। আগামী ২৪ জুলাই হতে চলেছে রাজ্যসভার নির্বাচন। পশ্চিমবঙ্গ, গুজরাট, গোয়া মিলিয়ে মোট ১০টি আসন ফাঁকা হবে। আগামী ১৩ জুলাই, বৃহস্পতিবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। গুজরাটের গান্ধীনগর থেকে আগেও রাজ্যসভার সাংসদ হয়েছিলেন এস জয়শঙ্কর (S Jaishankar)। এবার ওই আসন থেকেই বিদেশমন্ত্রী আবার মনোনয়ন জমা দেবেন। গুজরাটে তিনটি আসনে নির্বাচন হবে। আগামী ১৮ অগস্ট রাজ্যসভা থেকে অবসর নিতে চলেছেন দীনেশচন্দ্র জেমালভাই আনাবাদিয়া, লোখান্ডওয়ালা জুগলকসিং মাথুরজি ও সুব্রহ্মণ্যম জয়শঙ্কর। ২০১৯ সালে গুজরাট থেকে রাজ্যসভার সদস্য হিসাবে নির্বাচিত হয়েছিলেন এস জয়শঙ্কর।

    বাংলায় ছয় আসনে মেয়াদ শেষ

    অন্য়দিকে, পশ্চিমবঙ্গ থেকেই সবথেকে বেশি রাজ্যসভার আসন ফাঁকা হচ্ছে। রাজ্যের সাত আসনে নির্বাচন। এর মধ্যে ছয় আসনে মেয়াদ শেষ। আগামী ১৮ অগস্ট রাজ্যসভা থেকে অবসর নিতে চলেছেন ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, প্রদীপ ভট্টাচার্য, সুস্মিতা দেব, শান্তা ছেত্রী, সুখেন্দু শেখর রায়। অপর একটি উপনির্বাচন। যেখানে তৃণমূল কংগ্রেস ছেড়ে যাওয়া লুইজিনহো ফালেরিও আসন রয়েছে। যদি এই আসনে বিজেপি প্রার্থী দেয়, তাহলে ভোটাভুটি হবে। নয়তো বিধায়ক সংখ্যার নিরিখে ৫ তৃণমূল ও ১ বিজেপি সাংসদ পাবে রাজ্যসভা৷ বিজেপি শিবিরের তরফ থেকে আজ মনোনয়ন পেশ করার কথা৷ তৃণমূল কংগ্রেস আগামী ১২ তারিখ মনোনয়ন পেশ করবে।

    আরও পড়ুন: ভোট পরবর্তী সন্ত্রাস! আসানসোলে ঘরছাড়া বিজেপি কর্মীরা

    বিজেপি পরিষদীয় দল সূত্রে খবর, সোমবার সকাল থেকে বিজেপি বিধায়কেরা বিধানসভা এসে মনোনয়নপত্রে প্রস্তাবক হিসাবে স্বাক্ষর করবেন। সোমবার মনোনয়নপত্র তৈরির জন্য বিধানসভায় আসতে পারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রাথমিক ভাবে মনোনয়নপত্র তৈরির যাবতীয় কাজ সেরে ফেলতে চাইছে গেরুয়া শিবির। দিল্লি থেকে প্রার্থীর নাম ঘোষণা হলেই যাতে বিজেপির রাজ্যসভা (Rajya Sabha) প্রার্থী মনোনয়ন জমা দিতে পারে— সেই প্রস্তুতি রাখা হচ্ছে। বিজেপি সূত্রে খবর, কেন্দ্রীয় নেতৃত্ব ঘোষণা করলেই সোমবার বিজেপি প্রার্থী মনোনয়ন জমা দিতে পারেন। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Digvijaya Singh: আরএসএসের প্রাক্তন প্রধানকে নিয়ে বিতর্কিত ট্যুইট দিগ্বিজয়ের, মধ্যপ্রদেশে বিপাকে কংগ্রেস

    Digvijaya Singh: আরএসএসের প্রাক্তন প্রধানকে নিয়ে বিতর্কিত ট্যুইট দিগ্বিজয়ের, মধ্যপ্রদেশে বিপাকে কংগ্রেস

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটমুখী মধ্যপ্রদেশে ফ্যাসাদে কংগ্রেস! সৌজন্যে প্রবীণ কংগ্রেস (Congress) নেতা দিগ্বিজয় সিংহ (Digvijaya Singh)। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছে মধ্যপ্রদেশ পুলিশ। কংগ্রেসের দাবি, হাত শিবিরের কণ্ঠরোধ করতে চাইছে বিজেপি।

    কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ

    ঘটনাটি তাহলে খুলেই বলা যাক। দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় একটি ট্যুইট করেন দিগ্বিজয়। ট্যুইটটি আরএসএসের প্রাক্তন প্রধান এমএস গোলওয়ালকরকে নিয়ে। তাঁকে নিয়ে আপত্তিকর মন্তব্য করতেই শুরু হয় বিতর্ক। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের অভিযোগ, কংগ্রেস নেতারা সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য এবং মিথ্যে পোস্ট ছড়িয়ে দিয়ে সামাজিক বিদ্বেষ সৃষ্টির চেষ্টা করছেন। তাঁর দাবি, সামাজিক পার্থক্য দূর করতে ও সমাজে সম্প্রীতি গড়ে তুলতে নিজের জীবন উৎসর্গ করেছিলেন গোলওয়ালকর।

    শিবরাজের ট্যুইট-বাণ

    ট্যুইট-বার্তায় শিবরাজ লেখেন, সত্যিটা না জেনে ভুল তথ্য ও ঘৃণা ছড়ানো কংগ্রেস নেতাদের (Digvijaya Singh) অভ্যাস। শ্রদ্ধেয় শ্রী গোলওয়ালকর গুরুজি সামাজিক বৈষম্য দূর করতে এবং সৌহার্দ্যপূর্ণ এক সমাজ গড়তে সারা জীবন উৎসর্গ করেছিলেন। গুরুজি সম্পর্কে এই ধরনের মিথ্যা প্রচার আসলে কংগ্রেস নেতাদের হতাশার বহিঃপ্রকাশ। গুরুজির একটি মিথ্যা ছবি দিয়ে সামাজিক বিদ্বেষ সৃষ্টির এই চেষ্টা নিন্দনীয়। যদিও কংগ্রেসের দাবি, একটি ইংরেজি বই থেকে বিতর্কিত তথ্যগুলি ভাগ করে নিয়েছেন দিগ্বিজয়। ইন্দোরের পুলিশ কমিশনার মকরন্দ দেউস্কার জানান, রাজেশ জোশী নামে একজনের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে দিগ্বিজয়ের বিরুদ্ধে। তদন্তের পর এ বিষয়ে আরও পদক্ষেপ করা হবে।

    প্রসঙ্গত, শনিবার (Digvijaya Singh) গোলওয়ালকর সম্পর্কে লেখা একটি বইয়ের একটি পৃষ্ঠার ছবি ট্যুইট করেছিলেন দিগ্বিজয়। সেখানে গোলওয়ালকর সম্পর্কে বিতর্কিত মন্তব্য ছিল। কড়া প্রতিক্রিয়া দেয় আরএসএস এবং বিজেপি। আরএসএসের প্রচার বিভাগের প্রধান সুনীল আম্বেকর বলেন, দিগ্বিজয় সিংহের পোস্ট করা ছবিটি ফটোশপের কারিকুরিতে বানানো। সামাজিক বৈষম্য সৃষ্টির উদ্দেশ্যে এটা করা হয়েছে। তিনি জানান, কংগ্রেস নেতার বিরুদ্ধে ধর্ম, জাতি এবং জন্মস্থানের ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা প্রচার করা সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করেছেন আরএসএস কর্মী পেশায় আইনজীবী রাজেশ জোশী।

    আরও পড়ুুন: ভোট পরবর্তী সন্ত্রাস! আক্রান্ত দলীয় কর্মীদের বাড়ি বাড়ি গেলেন সুকান্ত

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Amaranth Yatra: দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তিনদিন বন্ধ থাকার পর ফের শুরু অমরনাথ যাত্রা

    Amaranth Yatra: দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তিনদিন বন্ধ থাকার পর ফের শুরু অমরনাথ যাত্রা

    মাধ্যম নিউজ ডেস্ক: টানা তিনদিন স্থগিত থাকার পর ফের শুরু হল অমরনাথ যাত্রা (Amaranth Yatra)। রবিবার পঞ্চতরণী এবং শেষনাগ বেস ক্যাম্প থেকে পুণ্যার্থীরা রওনা দিয়েছেন অমরনাথ গুহার দেব দর্শনে। গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টি হচ্ছে উত্তর পশ্চিম ভারতে। টানা তিন দিন ধরে বৃষ্টি হচ্ছিল কাশ্মীরের বিভিন্ন অংশেও। নিরাপত্তার খাতিরে স্থগিত করে দেওয়া হয়েছিল অমরনাথ যাত্রা।

    যাত্রা স্থগিত

    দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যাত্রা স্থগিত হওয়ায় রামবানে আটকে পড়েছিলেন ৬ হাজার পুণ্যার্থী। এঁদের মধ্যে ১২০০ জন আটকে ছিলেন জম্মুর সাম্বায়, ১১০০ জন কাঠুয়ায় এবং ৬০০ জন উধমপুরে। পুণ্যার্থীদের থাকা খাওয়ার ব্যবস্থা করে জম্মু-কাশ্মীর প্রশাসন। রামবানের ডেপুটি কমিশনার মুসারত ইসলাম বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পুণ্যার্থীদের যাত্রা স্থগিত রাখা হয়েছে। তাঁদের যাতে কোনও রকম অসুবিধা না হয়, সেজন্য থাকা, খাওয়া, চিকিৎসা সহ সব রকম ব্যবস্থা করা হয়েছে।

    ফের শুরু যাত্রা

    প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত থেকেই জম্মু-কাশ্মীরের বিভিন্ন জায়গায় ভারী (Amaranth Yatra) থেকে অতিভারী বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি ও ধসের কারণে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক বন্ধ থাকায় মাঝ পথে আটকে পড়েছিলেন বহু পর্যটক। শনিবার গভীর রাতে বৃষ্টি থামার পর রবিবার ভোরে নীল আকাশে উঁকি দেয় সূর্য। তার পরেই তীর্থযাত্রীদের যাত্রা শুরুর ব্যাপারে সিদ্ধান্ত নেয় প্রশাসন। সেই মতো এদিন সকালেই শুরু হয়ে যায় অমরনাথ যাত্রা। মন্দির কর্তৃপক্ষ গুহার দরজা খুলে দেন। তার পরেই অপেক্ষারত পুণ্যার্থীরা করেন দেব দর্শন। করেন প্রার্থনাও।

    আরও পড়ুুন: প্রবল বৃষ্টি উত্তর পশ্চিম ভারতেও, হিমাচল প্রদেশে মৃত ৫

    পঞ্চতরণী বেস ক্যাম্পের এক প্রবীণ আধিকারিক বলেন, যেসব পুণ্যার্থী (Amaranth Yatra) ইতিমধ্যেই দেব-দর্শন সেরেছেন, তাঁদের বালতাল বেসক্যাম্পে ফিরে আসার অনুমতি দেওয়া হয়েছে। এদিকে, ভারী বর্ষণের জেরে সাতশোরও বেশি পুণ্যার্থীকে অনন্তনাগ জেলার কাজিগান্ড ক্যাম্পে আশ্রয় দিয়েছিলেন সেনারা। প্রতি বছর অমরনাথ গুহায় তৈরি হয় তুষার লিঙ্গ। এই গুহার লিঙ্গ অমরনাথ নামে খ্যাত। রহস্যময় এই লিঙ্গ দর্শনে ফি বছর অমরনাথে আসেন দেশ-বিদেশের কয়েক লক্ষ পুণ্যার্থী। চলতি বছর যাত্রা শুরু হয়েছিল ১ জুলাই। চলবে ৩১ অগাস্ট পর্যন্ত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     
     

     

  • Rain: প্রবল বৃষ্টি উত্তর পশ্চিম ভারতেও, হিমাচল প্রদেশে মৃত ৫

    Rain: প্রবল বৃষ্টি উত্তর পশ্চিম ভারতেও, হিমাচল প্রদেশে মৃত ৫

    মাধ্যম নিউজ ডেস্ক: টানা দু দিন ধরে প্রবল বৃষ্টি (Rain) হয়েছে উত্তর-পশ্চিম ভারতে। শনিবার থেকে শুরু হওয়া বৃষ্টি চলছে রবিবারও। ২৪ ঘণ্টায় রেকর্ড বৃষ্টি হয়েছে দিল্লিতেও। আবহাওয়া অফিস জানিয়েছে, ১৯৮২ সালের জুলাই মাসের পর এবারই একদিনে রকর্ড বৃষ্টি হল। বৃষ্টিপাতের পরিমাণ ১৫৩ মিলিমিটার। বস্তুত মরশুমের প্রথম ভারী বৃষ্টি হল এদিনই।

    হিমাচল প্রদেশে মৃত্যু, ভূমিধস

    প্রবল বর্ষণ হয়েছে হিমাচল প্রদেশেও। রাজ্যের বিভিন্ন জায়গায় গত ২৪ ঘণ্টায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শিমলায় রয়েছেন তিনজন, কুল্লু ও ছাম্বায় একজন করে। বিপদ সীমার ওপর দিয়ে বইছে বিয়াস নদীর জল। কাংড়া, মান্ডি ও শিমলায় মোতায়েন করা হয়েছে বিপর্যয় মোকাবিলা দলের সদস্যদের। বিরামহীন বৃষ্টিপাত হচ্ছে হিমাচল প্রদেশের মানালিতে। রাজ্যের সাত জেলায় আবহাওয়া দফতর জারি করেছে (Rain) রেড অ্যালার্ট। সোলান জেলার কাসাউলি এলাকায় ধসের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে ৬টি নির্মীয়মাণ বাড়ি। ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। শ্রমিকদের সরানো হয়েছে নিরাপদ আশ্রয়ে। ধস ও হড়পা বানের জেরে শিমলা, সিরমাউর, লাহাউল, স্পিতি, ছাম্বা ও সোলান জেলায় বন্ধ হয়ে গিয়েছে বিভিন্ন রাস্তা।

    কাশ্মীরে বাড়ছে নদীর জল 

    প্রবল বর্ষণের জেরে দ্রুত বাড়ছে কাশ্মীরের ঝিলম নদীর জল। নদীর পাড়ে যাঁরা বসবাস করেন, তাঁদের সতর্ক থাকতে বলা হয়েছে প্রশাসনের তরফে। নিষেধ করা হয়ছে নদীতে নামতে। কোনও কোনও জায়গায় নদীর জল বইছে বিপদ সীমার (Rain) ওপর দিয়ে। অমরনাথ সহ বিভিন্ন এলাকায় রবিবার সকালের দিকে তুষারপাত হয়েছে। নিরাপত্তার কারণে এদিন বিরতি দেওয়া হয়েছে অমরনাথ যাত্রায়। ব্যাপক বৃষ্টি হয়েছে পঞ্জাব এবং হরিয়ানায়ও।

    আরও পড়ুুন: “কংগ্রেস মানেই লুঠের দোকান, মিথ্যের বেসাতি”, রাজস্থানের জনসভায় বললেন মোদি

    ভারী বৃষ্টি হয়েছে রাজস্থানের বিভিন্ন জেলায়ও। পৃথক দুর্ঘটনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ জনের। চিত্তোরগড়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে এক মহিলা ও এক পুরুষের। বিচ্ছন্ন ঘটনায় সাওয়াই মাধোপুরে জলে ডুবে মৃত্যু হয়ে দুজনের। এদিকে, আজমেঢ়, আলোয়ার সহ রাজ্যের একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

    এদিকে, মৌসম ভবনের পূর্বাভাস, আগামী তিন থেকে পাঁচ দিন ভারী থেকে অতিভারী বৃষ্টি (Rain) হতে পারে দিল্লি, হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, পঞ্জাব ও জম্মু-কাশ্মীরে। উত্তর ভারতের পাশাপাশি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ভারতেও।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • PM Modi: “কংগ্রেস মানেই লুঠের দোকান, মিথ্যের বেসাতি”, রাজস্থানের জনসভায় বললেন মোদি

    PM Modi: “কংগ্রেস মানেই লুঠের দোকান, মিথ্যের বেসাতি”, রাজস্থানের জনসভায় বললেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: “কংগ্রেস (Congress) মানেই লুঠের দোকান, মিথ্যের বেসাতি।” শনিবার রাজস্থানের এক জনসভায় কথাগুলি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। চলতি বছরই রাজ্যের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই উপলক্ষে দু দিনের সফরে প্রচারে গিয়েছেন মোদি। শনিবার রাজস্থানের এক জনসভায় কংগ্রেসকে নিশানা করেন তিনি।

    প্রধানমন্ত্রীর নিশানায় কংগ্রেস

    প্রধানমন্ত্রী বলেন, “গত ৪ বছরে কংগ্রেস নেতা-মন্ত্রীরা অন্তর্কলহে ব্যস্ত ছিলেন। রাজ্যের জন্য কিছু করেননি। রাজ্যস্থানবাসীর জন্য কেন্দ্রীয় প্রকল্প থাকলেও, তা বাস্তবায়িত করেনি রাজ্য সরকার। বিজেপি নাগরিক সুবিধার পরিকল্পনা করেছে, কংগ্রেস রাজ্যবাসীর ক্ষতি করেছে।” এর পরেই তিনি বলেন, “কংগ্রেসের অর্থ লুঠের দোকান, মিথ্যের বেসাতি।” প্রসঙ্গত, কিছু দিন আগেই অশান্ত মণিপুরে গিয়ে নাম না করে বিজেপিকে নিশানা করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেছিলেন, “ঘৃণার বাজারে ভালবাসার দোকান খুলতে এসেছে কংগ্রেস। আমাদের ভালবাসার শক্তি হয়ে উঠতে হবে, ঘৃণার নয়।” রাজস্থানের জনসভায় রাহুলের ওই বক্তব্যেরই পাল্টা দিয়েছেন প্রধানমন্ত্রী (PM Modi)।

    প্রধানমন্ত্রী বলেন, “রাজস্থানের কৃষকরা কংগ্রেস সরকারের জন্য অনেক কষ্ট পেয়েছেন। ক্ষমতায় আসার পর থেকে কংগ্রেস রাজস্থানের জন্য কী করেছে? তারা কেবল নিজেদের মধ্যে লড়াই করেছে। একে কেবলই অন্যের পা ধরে টানছে।” প্রধানমন্ত্রী বলেন, “রাজস্থানের গরিব ভাই-বোনদের প্রায় ২০ লক্ষ টাকা দেওয়া হয়েছে। আমরা সারা দেশে প্রায় ৫০ কোটি দরিদ্র মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছি। এর ফলে রাজস্থানের ৩ কোটি গরিব মানুষ প্রথমবারের মতো ব্যাঙ্কিংয়ের সুবিধা পেয়েছে।” তিনি (PM Modi) বলেন, “আজ দেশে ১৩০টিরও বেশি জেলা রয়েছে, যেখানে একশো শতাংশ বাড়িতে কলের জল পৌঁছেছে, তবে এর একটিও রাজস্থানে নেই। রাজস্থানে উন্নয়ন দরকার, পরিবারতন্ত্র নয়।”

    উন্নয়নের সুবর্ণ সুযোগ

    এদিন তেলঙ্গনার ওয়ারাংগেলের এক জনসভায়ও ভাষণ দেন প্রধানমন্ত্রী (PM Modi)। এই রাজ্যেও রয়েছে বিধানসভা নির্বাচন। ৬ হাজার কোটি টাকা মূল্যের একাধিক প্রকল্পের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “ভারতের উন্নয়নের জন্য এটা একটা সুবর্ণ সময়। গত ৯ বছরে তেলঙ্গানায় সড়ক পরিকাঠামোর ব্যাপক উন্নতি হয়েছে। যেসব রাস্তা তেলঙ্গানার মধ্যে দিয়ে গিয়েছে, সেগুলিকে দেশের ইকনোমিক হাবগুলির সঙ্গে যুক্ত করা হয়েছে।”

    আরও পড়ুুন: ঝরল রক্ত, পড়ল লাশ, সি-ভোটারের সমীক্ষায় তৃণমূলের সর্বনাশের ইঙ্গিত!

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Manipur Violence: আবার নতুন করে সংঘর্ষ মণিপুরে, নাবালক-পুলিশ সহ একদিনে খুন ৪

    Manipur Violence: আবার নতুন করে সংঘর্ষ মণিপুরে, নাবালক-পুলিশ সহ একদিনে খুন ৪

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের অগ্নিগর্ভ মণিপুর (Manipur)। গত ২৪ ঘণ্টায় নতুন করে হিংসা ছড়ানোর ঘটনায় প্রাণ হারিয়েছেন চারজন। এঁদের মধ্যে রয়েছেন এক পুলিশ কমান্ডোও।  নিহতদের মধ্যে এক কিশোরও রয়েছে। এর জেরে জাতিগত হিংসায় মণিপুরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২৭ জন। পুলিশ সূত্রের খবর, গত ২৪ ঘণ্টায় বিষ্ণুপুর এবং চূড়াচাঁদপুর জেলার সমীনা আবারও উত্তপ্ত হয়ে ওঠে।

    দফায় দফায় দুষ্কৃতী হামলা

    গত দু’মাস ধরে বিষ্ণুপুর এবং চূড়াচাঁদপুর এই দুই জেলার সীমানা দফায় দফায় হিংসার কারণে উত্তপ্ত হয়েছে। দুই জেলার সীমানায় সেনা এবং নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারি সত্ত্বেও বার বার হামলার ঘটনা ঘটেছে। সেনা সূত্রে খবর, পাহাড়ি রাস্তা দিয়ে দুষ্কৃতীরা এই দুই জেলায় ঢুকছেন। তার পরই নতুন করে হিংসার ঘটনা ঘটছে। শুক্রবার রাতেও দুই জেলার সীমানার দু’ধার থেকে গোপনে দুষ্কৃতীরা ঢুকেছিলেন। তার পরই আবার নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটে। শুক্রবার ভোররাত দেড়টা নাগাদ এই গুলির লড়াই হয়। টানা কয়েক ঘণ্টা ধরে দুই সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলে। পরে খবর পেয়ে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনায় মৃত্যু হয় দু’জনের, সঙ্গে গুরুতর আহত হন তিনজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

    আরও পড়ুুন: “মেরে ফেলবে, বুথ থেকে সরান”, সুকান্তর কাছে আর্জি রাজ্যের এক পুলিশকর্মীর

    সেনা সূত্রে খবর, দুষ্কৃতীরা বেশ কিছু বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু নিরাপত্তা বাহিনী পাল্টা জবাব দেওয়ায় সেই ঘটনা এড়ানো গিয়েছে। তবে কাংভাই, সোংডো এবং আওয়াং লেখাই গ্রামে গুলির লড়াই চলে। অন্য দিকে, শুক্রবার যৌথ অভিযানে নামে মণিপুর পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। ইম্ফল পূর্ব, পশ্চিম, চূড়াচাঁদপুর, বিষ্ণুপুর, কাকচিং জেলায় অভিযান চালিয়ে দুষ্কৃতী এবং জঙ্গিদের ১৮টি বাঙ্কার গুঁড়িয়ে দিয়েছে যৌথবাহিনী। গত ২৪ ঘণ্টায় ৫০টি বাঙ্কার গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এই অভিযানে পাঁচটি স্বয়ংক্রিয় অস্ত্র, ৭৪টি গুলি এবং অত্যন্ত শক্তিশালী পাঁচটি হ্যান্ডগ্রেনেড উদ্ধার হয়েছে। বহুদিন ধরে গোষ্ঠীহিংসায় জর্জরিত উত্তর-পূর্বাঞ্চলের এই রাজ্য। এর মধ্যে চূড়াচাঁদপুরের অবস্থা সবচেয়ে খারাপ। দু’মাস ধরে জ্বলছে মণিপুর। হিংসা থামার কোনও লক্ষণই নেই। মণিপুরের সমতলের বাসিন্দা মেইতেই সম্প্রদায়ের সঙ্গে কুকি এবং নাগা জনগোষ্ঠীর বিরোধ চলছে দীর্ঘদিন ধরে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • ISI: লাস্যময়ীর প্রেমের ফাঁদে পা দিয়ে মিসাইল গবেষণার তথ্য পাচার পাকিস্তানে! গ্রেফতার বিজ্ঞানী

    ISI: লাস্যময়ীর প্রেমের ফাঁদে পা দিয়ে মিসাইল গবেষণার তথ্য পাচার পাকিস্তানে! গ্রেফতার বিজ্ঞানী

    মাধ্যম নিউজ ডেস্ক: তাঁর বয়স ৬০ বছর। বিবাহিত। পাকিস্তানি এক লাস্যময়ীর পাতা ফাঁদে পা দিয়ে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইকে (ISI) প্রতিরক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ নথি চালান করার অভিযোগে মাস তিনেক আগেই গ্রেফতার করা হয়েছিল প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (ডিআরডিও) বিজ্ঞানী প্রদীপ কুরুলকরকে। এবার চার্জশিট পেশ হল তাঁর বিরুদ্ধে। পেশ করল মহারাষ্ট্র পুলিশের জঙ্গি দমন শাখা। চার্জশিটে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপের পাশাপাশি ভয়েস ও ভিডিও কলের মাধ্যমে আইএসআই এজেন্টের সঙ্গে প্রদীপের যোগাযোগের সুনির্দিষ্ট প্রমাণ মিলেছে।

    গ্রেফতার বিজ্ঞানী

    পুণের ডিআরডিও-র সিস্টেম ইঞ্জিনিয়ারিং ল্যাবরেটরির ডিরেক্টর পদে নিযুক্ত ছিলেন প্রদীপ। ৩ মে সরকারি গোপনীয় তথ্য ফাঁসের অভিযোগে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে গ্রেফতার করা হয় তাঁকে। এটিএসের দাবি, ১৯৮৮ সাল থেকে সমাজ মাধ্যমে সুন্দরী মহিলাদের ছবি দেখিয়ে ফাঁদে ফেলেছিল আইএসআইয়ের (ISI) এজেন্ট। চার্জশিটে বলা হয়েছে, আইএসআইয়ের ওই এজেন্ট বিভিন্ন নামে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট খোলে। এভাবেই প্রদীপের সঙ্গে যোগাযোগ রাখত সে।

    জারা দাশগুপ্ত কে?

    ভুয়ো অ্যাকাউন্টগুলির দুজন ব্যবহারকারীর নাম হল জারা দাশগুপ্ত ও জুহি অরোরা। সুন্দরী জারা নিজেকে ব্রিটেনবাসী সফ্টঅয়্যার ইঞ্জিনিয়র বলে পরিচয় দিয়েছিল। অশালীন টেক্সট মেসেজ ও ভিডিও করে প্রদীপের সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছিল সে। পরে জারা প্রদীপের কাছে জানতে চায়, অগ্নি ৬ মিসাইল লঞ্চারের পরীক্ষা সফল হয়েছিল কিনা। মেজেজ পাঠিয়ে প্রদীপ নাকি তাকে বলেছিলেন, বেব, ওটা আমার ডিজাইন। সফল না হয়ে যায় না। ২০২২ সালের সেপ্টেম্বর ও ২০২৩ সালের ফেব্রুয়ারির মধ্যে আইএসআইয়ের ওই এজেন্টের সঙ্গে কথোপকথন হয় প্রদীপের। সেই সময় মিটিওর মিসাইল, ব্রহ্মোস, রাফাল, আকাশ ও অস্ত্র মিশাইল নিয়ে তার সঙ্গে খোলাখুলি কথা বলতেন প্রদীপ।

    আরও পড়ুুন: ভোট শুরু ৭টায়, পড়ে গিয়েছে লাশ, কমিশনার দফতরে এলেন ১০টায়!

    ডিআরডিও-র ড্রোন প্রোগ্রাম নিয়েও জারার কাছে তথ্য ফাঁস করেছিলেন প্রদীপ। প্রদীপের গতিবিধিতে (ISI) সন্দেহ হওয়ায় মহারাষ্ট্র এটিএসের দ্বারস্থ হয় ডিআরডিও কর্তৃপক্ষ। মে মাসে গ্রেফতার করা হয় প্রেমের ফাঁদে পড়া ওই বিজ্ঞানীকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।    

  • Odisha Train Accident: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় সিবিআইয়ের হাতে গ্রেফতার রেলের ৩ আধিকারিক

    Odisha Train Accident: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় সিবিআইয়ের হাতে গ্রেফতার রেলের ৩ আধিকারিক

    মাধ্যম নিউজ ডেস্ক: ওড়িশার বালেশ্বরে (Odisha Train Accident) করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় রেলের তিন আধিকারিককে গ্রেফতার করল সিবিআই (CBI)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, ওই তিন আধিকারিকের কাজকর্মের জেরেই ঘটেছিল দুর্ঘটনা। এদিন যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে, তাঁরা হলেন সিনিয়র সেকশন ইঞ্জিনিয়র অরুণ কুমার মোহন্ত, সেকশন ইঞ্জিনিয়র মহম্মদ আমির খান ও টেকনিশিয়ান পাপ্পু কুমার। সিবিআই জানিয়েছে, ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ও ২০১ নম্বর ধারায় গ্রেফতার করা হয়েছে ওই তিনজনকে।

    করমণ্ডল দুর্ঘটনা 

    গত ২ জুন বালেশ্বরের (Odisha Train Accident) বাহানগা স্টেশনের অদূরে দুর্ঘটনার কবলে পড়ে হাওড়া চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস। মেইন লাইনের পরিবর্তে ঘণ্টায় ১২০ কিলোমিটারেরও বেশি গতিতে থাকা আপ করমণ্ডল এক্সপ্রেস ঢুকে পড়েছিল লুপ লাইনে। ওই লুপ লাইনে আগে থেকেই দাঁড়িয়েছিল একটি মালগাড়ি। তার পিছনে ধাক্কা মেরে লাইনচ্যুত হয়ে যায় করমণ্ডলের একাধিক কোচ। এরই কয়েকটি ছিটকে পড়ে পাশের লাইনে। সেই সময় ওই লাইনে আসছিল ডাউন এসএমভিটি বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। করমণ্ডলের কোচে ধাক্কা মেরে হাওড়াগামী ট্রেনের কয়েকটি কোচও লাইনচ্যুত হয়ে যায়। দুর্ঘটনায় প্রাণ হারান প্রায় ২৮৮ জন। আহত হয়েছিলেন এক হাজার জনেরও বেশি মানুষ। 

    তদন্ত শুরু রেলের

    দুর্ঘটনার (Odisha Train Accident) কারণ জানতে তদন্ত শুরু করে রেলের সেফটি কমিশন। উচ্চ পর্যায়ের তদন্তে জানা যায়, সিগন্যালের ভুলের কারণেই ঘটেছিল মর্মান্তিক ওই দুর্ঘটনা। মূলত সিগন্যালিং ও টেলিকমিউনিকেশন বিভাগের একাধিক ভুলের জন্য মেইন লাইনের বদলে লুপ লাইনে ঢুকে পড়েছিল করমণ্ডল এক্সপ্রেস। রেলওয়ে নিরাপত্তা কমিশনার এএম চৌধুরীও তাঁর রিপোর্টে দাবি করেছেন, বিভিন্ন স্তরে সিগন্যালিংয়ের ত্রুটির কারণেই ঘটেছে এই দুর্ঘটনা।

    আরও পড়ুুন: রাত পোহালেই পঞ্চায়েত নির্বাচন, যুদ্ধকালীন তৎপরতায় রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী

    রিপোর্টে দাবি করা হয়েছে, ২০২২ সালে খড়্গপুর ডিভিশনের বাঁকড়া নয়াবাজ স্টেশনেও এই একই ধরনের ত্রুটি দেখা দিয়েছিল সিগন্যালিংয়ে। যার জেরে ভুল করে ট্র্যাকে ঢুকে পড়েছিল ট্রেন। এই রিপোর্টটি সিবিআইকে দেওয়ার কথা। কারণ এই দুর্ঘটনার (Odisha Train Accident) নেপথ্যে অপরাধমূলক কোনও ষড়যন্ত্র রয়েছে কিনা, তা জানতে তদন্ত করছে সিবিআই-ও। সিবিআই তদন্তের সুপারিশ করেছিলেন রেলমন্ত্রী স্বয়ং।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Chandrayaan 3: ১৪ জুলাই চাঁদের উদ্দেশে পাড়ি ‘চন্দ্রযান ৩’-এর! ল্যান্ডিং কবে, জানিয়ে দিল ইসরো

    Chandrayaan 3: ১৪ জুলাই চাঁদের উদ্দেশে পাড়ি ‘চন্দ্রযান ৩’-এর! ল্যান্ডিং কবে, জানিয়ে দিল ইসরো

    মাধ্যম নিউজ ডেস্ক: সব ঠিকঠাক চললে আগামী ১৪ জুলাই মহাকাশে পাড়ি দেবে ‘চন্দ্রযান ৩’ (Chandrayaan 3)। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর (ISRO) তরফে এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে। ইসরো প্রধান এস সোমনাথ জানান, ১৪ তারিখ দুপুর ২টো ৩৫ মিনিট নাগাদ ‘চন্দ্রযান ৩’-কে সঙ্গে নিয়ে চাঁদের দেশে পাড়ি দেবে ভারতের বৃহত্তম রকেট। একইসঙ্গে, চাঁদের মাটিতে কবে অবতরণ করবে ‘চন্দ্রযান ৩’, তাও জানিয়ে দেওয়া হয়েছে সংস্থার তরফে। 

    কাউন্টডাউন শুরু…

    আর মাত্র সাত দিনের অপেক্ষা। শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। তারপরই ফের চাঁদের মাটি ছোঁয়ার হাতছানি। সময় যত গড়াচ্ছে, ততই বাড়ছে উত্তেজনা। ততই চড়ছে আশার পারদ। ২০১৯ সালে ভারত ‘চন্দ্রযান ২’ উৎক্ষেপণ করেছিল। ল্যান্ডিংয়ের আগে, মিশন কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় চন্দ্রযানের। চাঁদের বুকে আছড়ে পড়ে ল্যান্ডার ‘বিক্রম’ ও রোভার ‘প্রজ্ঞান’। তারপর চার-চারটে বছর কেটে গিয়েছে। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে এবার পুরোদস্তুর প্রস্তুতি নিয়ে নামছে ইসরো। বিশেষ নজর দেওয়া হচ্ছে সফট ল্যান্ডিংয়ের ক্ষেত্রে। এস সোমনাথ বলেন, “আমরা চাঁদে সফট ল্যান্ডিংয়ের ক্ষেত্রে সক্ষম হব।”

    লক্ষ্য সফট ল্যান্ডিং

    ইতিমধ্যেই, ‘চন্দ্রযান ৩’-কে (Chandrayaan 3) মহাকাশে বহনকারী রকেটের সাথে সংযুক্ত করেছে। গত বুধবার শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে পুরোদমে প্রস্তুত ‘লঞ্চ ভেহিকল মার্ক ৩’ বা সংক্ষেপে ‘এলভিএম৩’ (LVM3)। প্রসঙ্গত, গত বছর অক্টোবরে ‘জিওসিনক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকল মার্ক ৩’ বা ‘জিএসএলভি মার্ক ৩’ (GSLV Mark 3) রকেটের নাম পরিবর্তন করে রাখা হয় ‘লঞ্চ ভেহিকল মার্ক ৩’। বুধবার, এই রকেটের মাথায় পেলোড সংযুক্ত করা হয়। এই পেলোডের মধ্যে রয়েছে ‘চন্দ্রযান ৩’ মডিউল। মূলত তিনটি জিনিস রয়েছে এই মডিউলে। একটি ল্যান্ডার, একটি রোভার ও একটি প্রোপালসন মডিউল। বিচ্ছিন্ন হওয়ার আগে এই পেলোড ফেয়ারিংয়ে ভর করে ‘চন্দ্রযান ৩’ মডিউল চাঁদের উপরে ১০০ কিলোমিটার উচ্চতা পর্যন্ত পৌঁছে যাবে। সেখান থেকে চাঁদের বুকে অবতরণ-পর্ব শুরু করবে ল্যান্ডার ও রোভার।

    সবচেয়ে ভারী ও উন্নত রকেট ‘এলভিএম৩’

    ‘এলভিএম৩’ হলো ভারতের সবচেয়ে ভারী ও উন্নত প্রযুক্তির রকেট। রকেটটির ওজন ৬৪০ টন। দৈর্ঘ্য ৪৩.৫ মিটার, প্রস্থ ৪ মিটার। মাথায় অবস্থিত পেলোড ফেয়ারিংটি হলো ৫ মিটার ব্যাসের। লঞ্চ যানটি পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থিত ‘লোয়ার আর্থ অরবিট’-এ (LEO) ৮ টন পর্যন্ত পেলোড বা সরঞ্জাম বহন করতে পারে। কিন্তু যখন ‘জিওস্টেশনারি ট্রান্সফার অরবিট’ (জিটিও)-এর কথা আসে যা পৃথিবী থেকে প্রায় ৩৫ হাজার কিলোমিটার উচ্চতায় অবস্থিত, তখন অনেক কম অর্থাৎ মাত্র চার টন পেলোড বহন করতে পারে ‘এলভিএম৩’। ‘চন্দ্রযান ৩’-এর (Chandrayaan 3) মোট ওজন ৩ হাজার ৯০০ কেজি। অর্থাৎ, প্রায় ৪ টনের কাছাকাছি। এর মধ্যে, শুধু প্রোপালশান মডিউলটির ওজনই ২ হাজার ১৪৮ কেজি।

    চাঁদে ল্যান্ডিং ২৩ অথবা ২৪ অগাস্ট

    শুধু উৎক্ষেপণ নয়, একেবারে সম্ভাব্য ল্যান্ডিংয়ের দিনক্ষণও ঘোষণা করেছে ইসরো। অর্থাৎ, চাঁদের মাটি কখন ছোঁবে ‘চন্দ্রযান ৩’, তাও জানিয়ে দিয়েছে ইসরো। সংস্থার চেয়ারম্যান এস সোমনাথ জানান, ২৩ অথবা ২৪ অগাস্ট চাঁদের মাটিতে নিরাপদে চন্দ্রযানটিকে অবতরণের চেষ্টা করা হচ্ছে। ইসরো সূত্রে খবর, ‘চন্দ্রযান ২’-এ ল্যান্ডার ও রোভারের যে নাম ছিল, এবারও তাই রাখা হয়েছে। ‘চন্দ্রযান ৩’ (Chandrayaan 3) চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অনুসন্ধান চালাবে। চাঁদের ভূতাত্বিক অনুসন্ধান করা হবে। চাঁদের কিছু বিশেষ জায়গায় থার্মোফিজিক্যাল পদার্থ অনুসন্ধান, ল্যান্ডিং সাইটের আশেপাশে চন্দ্রের ভূমিকম্প, চন্দ্র পৃষ্ঠের প্লাজমা পরিবেশ এবং মৌলিক রচনা সংক্রান্ত কিছু তথ্যের সন্ধানে চলছে এই সাম্প্রতিক অভিযান। সোমনাথ জানান, সব ঠিকঠাক চললে আমরা সফট ল্যান্ডিং করব। রোভারের ৬টি চাকা রয়েছে। আনুমানিক ১৪ দিন পর্যন্ত কাজ করবে প্রজ্ঞান।

    আশায় বুক বাঁধছেন ১৪০ কোটি ভারতবাসী 

    এর আগে চাঁদের মাটি স্পর্শ করতে সক্ষম হয়েছে বিশ্বের তিন দেশের তৈরি চন্দ্রযান। ‘চন্দ্রযান ৩’-এর (Chandrayaan 3) সফল উৎক্ষেপণ হলে সেই তালিকায় জ্বলজ্বল করবে ভারতের নাম। ভারতের কাছে বিশ্ব ইতিহাসের পাতায় নাম তোলার আরও একবার হাতছানি। আশায় বুক বাঁধছে আপামর ভারতবাসী।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Global Peace Index 2023: বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ আইসল্যান্ড, জানেন কোথায় ভারত? 

    Global Peace Index 2023: বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ আইসল্যান্ড, জানেন কোথায় ভারত? 

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশগুলির বার্ষিক র‌্যাঙ্কিং প্রকাশ করল গ্লোবাল পিস ইনডেক্স (Global Peace Index – GPI)। ১৬৩টি দেশের উপর সমীক্ষা চালিয়ে প্রকাশ করা হয়েছে এই তালিকা। তালিকায় একেবারে শীর্ষে রয়েছে আইসল্যান্ডের নাম। ২০০৮ থেকে বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশের তকমা পেয়ে আসছে ইউরোপের এই দেশ। তালিকায় ভারতের স্থান ১২৬।

    উন্নতি করেছে ভারত

    ২০২৩ জিআইপি অনুসারে, আইসল্যান্ড (Iceland)  বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ। এই দেশটির পরই শীর্ষে রয়েছে ডেনমার্ক, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রিয়া ৷ অন্যদিকে সর্বাধিক অশান্ত দেশ হিসেবে অষ্টম বারের জন্য তালিকার একেবার শেষে এবারও রয়েছে আফগানিস্তান। এর ঠিক উপরে রয়েছে চারটি রাষ্ট্র। সেগুলির হল ইয়েমেন, সিরিয়া, দক্ষিণ সুদান ও গণতান্ত্রিক-প্রজাতন্ত্র কঙ্গো।

    গত বছর সামগ্রিক ভাবে দেখতে গেলে শান্তির ক্ষেত্রে ৩.৫ শতাংশ উন্নতি করেছে ভারত। যার জেরে গত বছরের তুলনায় দু’ধাপ উপরে উঠে এসেছে নয়াদিল্লি। এই প্রসঙ্গে চিন ও পাকিস্তানের সঙ্গে সীমান্ত সংঘর্ষের কথাও উল্লেখ করেছে জিপিআই। তালিকা প্রকাশকারী সংস্থার দাবি, গত বছর থেকেই দুই প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গেই সেভাবে সীমান্ত সংঘাতে জড়ায়নি ভারত। শান্তিপূর্ণ দেশের তালিকায় ১৬৩-র মধ্যে ১২৬ তম স্থানে রয়েছে ভারত। শান্তিপূর্ণ দেশের তালিকায় ১৬৩-র মধ্যে ১২৬ তম স্থানে রয়েছে ভারত। 

    আরও পড়ুন: ‘অপহরণ করে ইসলামে ধর্মান্তকরণ’! হাইকোর্টের নির্দেশে এফআইআর সিবিআই-এর

    ১০টি শান্তিপূর্ণ দেশ

    সিডনি-ভিত্তিক ইন্সটিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস থিঙ্ক ট্যাঙ্ক সংঘাত, নিরাপত্তা এবং সামরিকীকরণসহ বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে বার্ষিক শান্তিপূর্ণ দেশের তালিকা প্রকাশ করে। ওই তালিকা অনুযায়ী, প্রথম দশটি দেশ হল আইসল্যান্ড, ডেনমার্ক, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রিয়া, সিঙ্গাপুর, পর্তুগাল, স্লোভেনিয়া, জাপান, সুইজারল্যান্ড

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share