Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • New Parliament: বিরোধিতা কাম্য নয়! সকলকে সংসদের উদ্বোধনে আসার আহ্বান রাজনাথ, জয়শঙ্করের

    New Parliament: বিরোধিতা কাম্য নয়! সকলকে সংসদের উদ্বোধনে আসার আহ্বান রাজনাথ, জয়শঙ্করের

    মাধ্যম নিউজ ডেস্ক: নতুন সংসদ ভবন (New Parliament Building) নিয়ে রাজনীতি করা উচিত নয় বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। নতুন সংসদ ভবন উদ্বোধন বয়কট নিয়ে বিরোধীদের নিশানা করলেন  বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও। সরকারের তরফে বলা হয়েছে এটি দেশের ঐতিহ্য। তাই বিরোধিতার পথ ছেড়ে সকলকে উদ্বোধনী অনুষ্ঠানে সামিল হওয়ার আবেদন জানানো হচ্ছে।

    রাজনাথের মত

    আগামী ২৮ মে, রবিবার নতুন সংসদ ভবনের (New Parliament Building) উদ্বোধন। নতুন ভবনের উদ্বোধন রাষ্ট্রপতিকে দিয়ে না করানোয়, কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে ১৯টি বিরোধী দল। যৌথ বিবৃতি দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্তের কথা জানিয়েছে তারা। বিরোধীদের এই সিদ্ধান্তের সমালোচনা করে, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, নরেন্দ্র মোদির নতুন ভবনের উদ্বোধনের মধ্যে দিয়ে আগামী রবিবার ভারতীয় গণতন্ত্রের নতুন অধ্যায়ের সূচনা হবে। ভারতীয় গণতন্ত্রে এই বিরল মুহূর্ত আগামী ২১ শতকে আর আসবে না বলে জানান রাজনাথ। প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন যে নতুন সংসদ ভবনের উদ্বোধন কোনও পাবলিক অনুষ্ঠান নয়। এই ব্যাপারে পার্থক্য বোঝা উচিত। রাজনৈতিক বিরোধিতার অনেক সুযোগ থাকবে বলে বিরোধীদের প্রতি বার্তা দেন তিনি। 

    জয়শঙ্করের যুক্তি

    বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের মতে, নতুন সংসদ ভবনের (New Parliament Building) উদ্বোধন ভারতীয় গণতন্ত্রের উৎসব। উদ্বোধন বয়কটের মাধ্যমে বিরোধীরা একে সংঘাতের ইস্যু করে তুলেছে। যে কোনও বিষয় নিয়ে রাজনীতি করার একটি সীমা আছে। কেন্দ্রীয় মন্ত্রী এসপি সিং বাঘেল বয়কটের সিদ্ধান্তের নিন্দা করেন। শুক্রবার ডেমোক্রেটিক প্রগ্রেসিভ আজাদ পার্টির (ডিপিএপি) প্রধান গোলাম নবী আজাদ বলেছেন, নতুন সংসদ ভবন নির্মাণকে সকল সংসদ সদস্যদের স্বাগত জানানো উচিত।

    আরও পড়ুন: রাষ্ট্রপতিকে দিয়ে নয়া সংসদ ভবন উদ্বোধনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

    কঠোর নিরাপত্তা

    প্রসঙ্গত, সারা ভারত থেকে প্রাপ্ত সামগ্রী দিয়ে নয়াদিল্লিতে তৈরি হয়েছে নতুন সংসদ ভবন (New Parliament Building)। এর উদ্বোধনকে সামনে রেখে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে দিল্লিতে জারি করা ট্র্যাফিক অ্যাডভাইজরি অনুসারে, এদিন নয়াদিল্লিকে একটি নিয়ন্ত্রিত এলাকা হিসাবে বিবেচনা করা হবে। শুধুমাত্র পাবলিক ট্রান্সপোর্ট যানবাহন, প্রকৃত বাসিন্দা, লেবেলযুক্ত যানবাহন এবং জরুরী যানবাহনকে নয়াদিল্লি এলাকায় চলাচলের অনুমতি দেওয়া হবে।  নতুন সংসদ ভবনের উদ্বোধন অনুষ্ঠানের জন্য নতুন সংসদ ভবনের চারপাশে দিল্লি পুলিশের প্রায় ৭০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এসিপি পদমর্যাদার কর্মকর্তারা সিসিটিভির মাধ্যমে মনিটরিং করছেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Sengol: রবিবার নয়া সংসদের উদ্বোধন! মোদির হাতে ‘সেঙ্গল’ তুলে দেবেন মাদুরাই মঠের প্রধান পুরোহিত

    Sengol: রবিবার নয়া সংসদের উদ্বোধন! মোদির হাতে ‘সেঙ্গল’ তুলে দেবেন মাদুরাই মঠের প্রধান পুরোহিত

    মাধ্যম নিউজ ডেস্ক: দক্ষিণ ভারতের দেশ বিখ্যাত মন্দির মাদুরাই আধিনম। প্রধান পুরোহিতের নাম শ্রী হরিহর দেশিকা। তাঁকে নিয়েই জোর আলোচনা চলছে দেশজুড়ে। কারণ এই প্রধান পুরোহিত নতুন সংসদ ভবনের উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে সেঙ্গল (Sengol) তুলে দেবেন। এদিন এ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘২০২৪ সালে ফের ক্ষমতায় ফেরা উচিত নরেন্দ্র মোদির।’’ প্রসঙ্গত, চলতি মাসের ২৮ তারিখে এই নতুন সংসদ ভবনের উদ্বোধন হবে। সেদিনই প্রধানমন্ত্রীর হাতে সেঙ্গল তুলে দেবেন মাদুরাই আধিনমের ২৯৩ তম প্রধান পুরোহিত। প্রসঙ্গত, রবিবার সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে হবে ভবনের প্রাণ প্রতিষ্ঠা। পুজো শেষে সংসদে স্থাপন করা হবে ‘সেঙ্গল’। এজন্য উপস্থিত থাকবেন তামিলনাড়ুর ২০ জন স্বামী। এর পর আধ ঘণ্টা ধরে হবে প্রার্থনা সভা। উপস্থিত থাকবেন শঙ্করাচার্য সহ দেশের পণ্ডিত বর্গ ও সাধুসন্তরা। দুপুর ১২টায় জাতীয় সঙ্গীত গেয়ে শুরু হবে অনুষ্ঠান।

    আরও পড়ুন: রবিবার নয়া সংসদ ভবনের উদ্বোধন, জেনে নিন মেগা অনুষ্ঠানের সূচি

    কী বললেন প্রধান পুরোহিত?

    এদিন প্রধানমন্ত্রীকে বিশ্বনেতা উল্লেখ করে প্রধান পুরোহিত শ্রী হরিহর দেশিকা বলেন, ‘‘আমরা সকলেই তাঁর (নরেন্দ্র মোদি) জন্য গর্বিত। তিনি জনগণের জন্য অনেক ভাল কাজ করছেন এবং ২০২৪ সালে তাঁর ফেরা উচিত দেশকে দিশা দেখানোর জন্য।’’

    সেঙ্গেল বসানো হবে লোকসভার অধ্যক্ষের চেয়ারের কাছেই

    ১৯৪৭ সালে দেশের স্বাধীনতার সময়ে এই সেঙ্গল ক্ষমতা হস্তান্তরের প্রতীক হিসেবে তৎকালীন প্রধানমন্ত্রী জহরলাল নেহেরুকে দিয়েছিল ব্রিটেন। ন্যায় বিচারের প্রতীক এই সেঙ্গলকে (Sengol) স্থাপন করা হবে ঠিক অধ্যক্ষের চেয়ারের কাছেই, এমনটাই জানা গেছে। লোকসভায় মূল অনুষ্ঠান শুরু হবে রবিবার দুপুর থেকেই। হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, লোকসভার স্পিকার ওম বিড়লা, প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান প্রমুখ। জানা গেছে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছেও। লোকসভার প্রাক্তন অধ্যক্ষ শিবরাজ পাতিল, কংগ্রেসের বর্তমান সভাপতি এবং রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গে সহ একাধিক বিরোধী নেতার কাছে আমন্ত্রণ গেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Narendra Modi: প্রধানমন্ত্রীর প্রাণসংশয়! উড়ো ফোন দিল্লি পুলিশের কন্ট্রোল রুমে

    Narendra Modi: প্রধানমন্ত্রীর প্রাণসংশয়! উড়ো ফোন দিল্লি পুলিশের কন্ট্রোল রুমে

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লি পুলিশের কন্ট্রোল রুমে ফোন বাজল। ঘড়ির কাঁটায় তখন রাত ১০.২০ মিনিট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) প্রাণসংশয়। ফোন করে এমনই দাবি করেছিলেন এক ব্যক্তি। কাল ব্যয় করেনি পুলিশ! টেলিফোন নম্বর ট্র্যাক করা হয়।  ওই ব্যক্তির লোকেশন অনুযায়ী অবস্থান দেখে পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। 

    উড়ো ফোন

    পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি মত্ত অবস্থায় ওই কাণ্ড ঘটিয়েছিলেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা নাগাদ পুলিশ কন্ট্রোল রুমে (পিসিআর) একটি ফোন আসে। সেখানে ফোনের অপর প্রান্ত থেকে দাবি করা হয়, প্রধানমন্ত্রী মোদিকে (Narendra Modi) মেরে ফেলা হবে। এ কথা শুনেই তৎপর হয় পুলিশ। ফোন নম্বর ট্র্যাক করে দেখা যায় ফোনটি এসেছিল করোলবাগ এলাকা থেকে। সঙ্গে সঙ্গে পুলিশ সেখানে পৌঁছে ওই ব্যক্তিকে চিহ্নিত করে থানায় তুলে আনে। সেই সময় তিনি মত্ত অবস্থায় ছিলেন।

    হতাশা থেকেই তামাশা! 

    পুলিশ জানিয়েছে, তারা জানতে পেরেছে ওই ব্যক্তির নাম হেমন্ত কুমার। এই ব্যক্তি কারোলবাগের রায়গড়পুরার বাসিন্দা। দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার প্রণব তায়াল বলেন, ‘তাঁকে পুলিশ স্টেশনে আনা হয়েছে ও যৌথভাবে জেরা করা হচ্ছে।’ পুলিশ জানতে পেরেছে যে, গত ৬ বছর ধরে বেকারত্বে ভুগছেন অভিযুক্ত হেমন্ত কুমার। এছাড়াও তাঁর মদ্য পানের অভ্যাস রয়েছে। তাঁর বয়স ৪৮। বৃহস্পতিবার মদ্যপান করে তিনি পুলিশকে ফোন করে প্রধানমন্ত্রীর (Narendra Modi) প্রাণসংশয়ের কথা বলেন।

    আরও পড়ুন: সোমবার অশান্ত মণিপুরে তিন দিনের সফরে যাচ্ছেন অমিত শাহ

    প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে সম্প্রতি বেশ কিছু ফাঁক ফোকড়ের ছবি উঠে এসেছে। পাঞ্জাবের পর সদ্য কর্ণাটকে বিধানসভা ভোটের প্রচারে গিয়ে একাধিকবার নিরাপত্তার ফাঁকে পড়েন মোদি (Narendra Modi)। কখনও ব্যারিকেড ভেঙে তাঁর দিকে ছুটে আসেন কেউ, আবার কখনও মোদির দিকে উড়ে আসে মোবাইল। এই পরিস্থিতিতে দিল্লিতে পুলিশ কন্ট্রোল রুমে এই ব্যক্তির ফোন আসার ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়ায় রাজধানীতে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Amit Shah: সোমবার অশান্ত মণিপুরে তিন দিনের সফরে যাচ্ছেন অমিত শাহ

    Amit Shah: সোমবার অশান্ত মণিপুরে তিন দিনের সফরে যাচ্ছেন অমিত শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: অশান্ত মণিপুর সফরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সরকারি সূত্রে জানা গিয়েছে, আগামী সোমবার (২৯ মে) মণিপুর পরিদর্শনে যাবেন তিনি। বৃহস্পতিবার শাহ বলেছিলেন, ‘‘কিছু দিনের মধ্যেই আমি নিজে মণিপুর যাব। সেখানে আমি ৩ দিন থাকব। শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মণিপুরবাসীর সঙ্গে কথা বলব।’’ তারপরই শুক্রবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই এই কথা জানান।

    অশান্ত মণিপুর

    বেশ কয়েকদিন শান্ত থাকলেও গত বুধবার নতুন করে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে মণিপুরে। রাজধানী ইম্ফল-সহ রাজ্যের বেশ কয়েকটি এলাকায় নতুন করে কারফিউ জারি করতে হয়েছিল প্রশাসনকে। কিন্তু ৪৮ ঘণ্টার মধ্যেই পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে চলে আসায় শুক্রবার কারফিউ শিথিল করা হয়।

    গত ৩ মে জনজাতি ছাত্র সংগঠন ‘অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন অফ মণিপুর’ (এটিএসইউএম)-এর কর্মসূচি ঘিরে অশান্তির সূত্রপাত হয়েছিল মণিপুরে। বৃহস্পতিবারই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আরকে রঞ্জন সিংয়ের ইম্ফলের বাড়িতে হামলা হয়েছিল। মণিপুরের বেশ কয়েকটি জায়গাতে অশান্তির খবর সামনে এসেছে। স্থানীয় জনগোষ্ঠী মেইতেই এবং কুকি দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত মণিপুরের বিভিন্ন অংশ। যার মধ্যে নতুন করে একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। 

    আরও পড়ুন: দার্জিলিংয়ের হেরিটেজ টয় ট্রেন চলবে ইলেকট্রিক এবং হাইড্রোজেনে

    তিনদিনের জন্যে মণিপুরে শাহ

    এই পরিস্থিতিতে তিনদিনের জন্যে মণিপুরে যাওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর (Amit Shah)। শুধু যাওয়া নয়, উত্তর-পূর্বে এই রাজ্যের মানুষের কথা শুনবেন বলেও জানিয়েছেন তিনি।  সম্প্রতি এক বার্তায় মণিপুরের দুই জনজাতি গোষ্ঠীর মানুষকেই শান্ত থাকার অনুরোধ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে বলেন, মণিপুর খুব শীঘ্রই আমি যাব। সেখানে থেকে সবার কথা শোনার কথাও জানান তিনি। সবাই সুবিচার পাবেন বলেও আশ্বাস দিয়েছেন শাহ। সূত্রের খবর, ২৯ মে মণিপুরে পৌঁছবেন শাহ। থাকবেন ১ লা জুন পর্যন্ত। ইতিমধ্যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই অশান্ত মণিপুরে গিয়েছেন। সেখানে থেকে পরিস্থিতি পর্যালোচনা করেছেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • New Parliament Building: রাষ্ট্রপতিকে দিয়ে নয়া সংসদ ভবন উদ্বোধনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

    New Parliament Building: রাষ্ট্রপতিকে দিয়ে নয়া সংসদ ভবন উদ্বোধনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় যুক্তরাষ্ট্রের সাংবিধানিক প্রধান, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে দিয়ে নতুন সংসদ ভবন উদ্বোধন করানোর আবেদন শুক্রবার খারিজ করে দিল শীর্ষ আদালত। নয়া সংসদ ভবনের (New Parliament Building) উদ্বোধনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (President Draupadi Murmu) কেন আমন্ত্রণ করা হল না, এই প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে (Supreme Court) এক জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। সেই মামলা এদিন খারিজ করে দিল শীর্ষ আদালত।

    সুপ্রিম নির্দেশ

    এদিন  বিচারপতি জেকে মাহেশ্বরী এবং পিএস নরসিংহ মামলার আবেদনকারী আইনজীবী জয়া সুকিনকে বলে, ‘‘কেন এই জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে, সুপ্রিম কোর্ট তা বুঝতে পারছে না! সংবিধানের ৩২ নম্বর অনুচ্ছেদ মেনে এই আবেদনের শুনানি হতে পারে না।’’ দেশের রাষ্ট্রপতিকে এই ভবন উদ্বোধন করতে আমন্ত্রণ না করে কেন দেশের প্রধামমন্ত্রীকে দিয়ে এই উদ্বোধন করানো হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়েছে, যে আর্জি নিয়ে মামলাকারী এসেছেন তার ভিত্তি নেই। কোর্টের সময় নষ্ট করার জন্য কোর্ট যে তাঁকে জরিমানা করেনি, এই বিষয়েও সতর্ক করেছে দেশের শীর্ষ আদালত। কোর্ট জানিয়েছে, আর্টিক্যাল ৩২ এর মধ্যে নাক গলাতে যাচ্ছে না কোর্ট। তখনই আইনজীবী তাঁর মামলা তুলে নেওয়ার আর্জি জানান। সেই আর্জি খারিজ করে দেয় কোর্ট। কোর্ট বলে, মামলা তুলে নিলে, সেই মামলা যাবে হাইকোর্টে। ফলে সেটা যুক্তিযুক্ত হবে না। আর তার জেরেই এই মামলা খারিজ করে দিচ্ছে সুপ্রিম কোর্ট।  

    আরও পড়ুুন: “৩০০-র বেশি আসনে জিতে ফের প্রধানমন্ত্রী হবেন মোদি”, আত্মবিশ্বাসী শাহ

    দেশের নয়া সংসদভবন (New Parliament Building) উদ্বোধন হতে চলেছে ২৮ মে। কেন্দ্রের তরফে আগেই জানানো হয়েছিল আগামী রবিবার ঐতিহাসিক ভবনটির (New Parliament Building) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এখনও পর্যন্ত অন্তত ২০টি বিরোধী রাজনৈতিক দল উদ্বোধনী অনুষ্ঠানে না থাকার সিদ্ধান্ত নিয়েছে। রাষ্ট্রপতিকে এই উদ্বোধনী অনুষ্ঠান থেকে দূরে সরিয়ে রাখা হচ্ছে বলে যে অভিযোগ বিরোধীরা করছে, তারই প্রেক্ষিতে প্রতিবাদ-স্বরূপ এই বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বিরোধী দলগুলি। তবে নতুন সংসদ ভবন উদ্বোধনের অনুষ্ঠান বয়কটের এই সিদ্ধান্তকে ‘গণতন্ত্রের অবমাননা’ হিসেবেই দেখছে বিজেপি ও তার বন্ধু দলগুলি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • BSNL: এবার ৫জি পরিষেবা চালু করতে চলেছে বিএসএনএল, কবে থেকে জানেন?

    BSNL: এবার ৫জি পরিষেবা চালু করতে চলেছে বিএসএনএল, কবে থেকে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: গত বছর ১ অক্টোবর ভারতে (India) চালু হয়েছিল ৫জি (5G) পরিষেবা। পরিষেবার সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) স্বয়ং। এই পরিষেবা চালু হওয়ার পাঁচ মাসের মধ্যে প্রথম ১ লক্ষ ৫জি সাইট চালু হয়েছিল। ভারতী এয়ারটেল, রিলায়েন্স জিওর মতো বেসরকারি সংস্থা ইতিমধ্যেই এই পরিষেবা দিতে শুরু করেছে। এই দুই সংস্থাই দেশের প্রায় প্রতিটি অংশে এই পরিষেবা পৌঁছে দিচ্ছে। বেসরকারি সংস্থা ৫জি পরিষেবা দিতে পারলেও, পারেনি সরকারি সংস্থা বিএসএনএল (BSNL)। ৫জি তো দূর অস্ত, এখনও ৪জি পরিষেবাই চালু হয়নি।

    পিছিয়ে পড়েছিল বিএসএনএল (BSNL)

    প্রত্যাশিতভাবেই বেসরকারি টেলিকম সংস্থাগুলির সঙ্গে প্রতিযোগিতায় এঁটে উঠতে পারছে না রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসএনএল। তবে সরকারি সংস্থার দুর্দশার এই দিন ঘুঁচতে চলেছে বলে জানিয়ে দিলেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানান, বিএসএনএলের ২০০টি সাইটে ৪জি নেটওয়ার্ক চালু হয়েছে। আপাতত তিন মাস ধরে চলবে পরীক্ষা। সব কিছু ঠিকঠাক থাকলে প্রতিদিন গড়ে ২০০টি সাইটে চালু করা হবে এই পরিষেবা।

    কী জানালেন মন্ত্রী?

    কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “বিএসএনএল যে গতিতে মোতায়েন করবে, তাতে আপনি অবাক হবেন। তিন মাস পরীক্ষার পর আমরা প্রতিদিন ২০০টি সাইটে কাজ করব। এই গতি আমরা দ্রুত এগিয়ে নিয়ে যাব। বিএসএনএল নেটওয়ার্ক প্রাথমিকভাবে ৪জি হবে। এটি সেই মতোই কাজ করবে। কিন্তু খুব শীঘ্রই নভেম্বর-ডিসেম্বরের কাছাকাছি এটি ছোট সফ্টওয়্যার সমন্বয় সহ ৫জি হয়ে যাবে।” তিনি বলেন, “বিএসএনএলের (BSNL) ৪জি আপগ্রেডেবল। অল্প কিছু সফ্টওয়্যারের পরিবর্তন ঘটালেই নেটওয়ার্ক ৫জিতে পরিণত হয়ে যাবে। আমি বিশ্বাস করি, নভেম্বর-ডিসেম্বরের মধ্যেই গোটা দেশে বিএসএনএল নেটওয়ার্ক চালু হয়ে যাবে।”

    আরও পড়ুুন: সাবধান! চিনে ফের করোনার হানা, লাফিয়ে বাড়ছে সংক্রমণ

    প্রসঙ্গত, বিএসএনএলের (BSNL) প্রতিদ্বন্দ্বী রিলায়েন্স জিও ও ভারতী এয়ারটেল ৫জি পরিষেবা দিচ্ছে গ্রাহকদের। সেই জায়গায় বিএসএনএল এখনও তাদের গ্রাহকদের দিচ্ছে ২জি কিংবা ৩জি পরিষেবা। সেই কারণে ক্রমেই গ্রাহক সংখ্যা নিত্যদিন কমছে। তাই আরও লোকসানে চলছে রাষ্ট্রায়ত্ত এই সংস্থা। সেই কারণেই দ্রুত ৫জি চালু করে প্রতিদ্বন্দ্বীদের মাত দিয়ে চাইছে এই রাষ্ট্রায়ত্ত সংস্থা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Amit Shah: “৩০০-র বেশি আসনে জিতে ফের প্রধানমন্ত্রী হবেন মোদি”, আত্মবিশ্বাসী শাহ

    Amit Shah: “৩০০-র বেশি আসনে জিতে ফের প্রধানমন্ত্রী হবেন মোদি”, আত্মবিশ্বাসী শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: “আগামী লোকসভা নির্বাচনে ৩০০-র বেশি আসনে জিতে আবার প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদি (PM Modi)।” বৃহস্পতিবার একথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এদিন অসম সরকারে চাকরির জন্য ৪৪ হাজার ৭০৩ জনকে নিয়োগপত্র বিলি করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানেই দেশে যে তৃতীয়বারের জন্য মোদি-রাজ কায়েম হতে চলেছে, সে ব্যাপারে আত্মবিশ্বাসী শাহ।

    কী বললেন শাহ (Amit Shah)?

    তিনি বলেন, “কংগ্রেস বিরোধী দলের তকমা হারিয়েছে। লোকসভায় এখন তাদের যা আসন রয়েছে, সেটাও ধরে রাখতে পারবে না।” কংগ্রসের নেতিবাচক রাজনীতিরও কড়া সমালোচনা করেন শাহ (Amit Shah)। তিনি বলেন, “কংগ্রেসের নেতিবাচক মনোভাব রয়েছে। ২৮ মে প্রধানমন্ত্রী নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন। কিন্তু, কংগ্রেস এটাকে বয়কট করে রাজনীতি করছে। তাদের যুক্তি, এর উদ্বোধন করা উচিত রাষ্ট্রপতির।” শাহ বলেন, “কংগ্রেস এবং একাধিক বিরোধী-শাসিত রাজ্যে এমন উদাহরণ রয়েছে, যেখানে রাজ্যপালের পরিবর্তে বিধানসভা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সেখানকার মুখ্যমন্ত্রীরা এবং সোনিয়া ও রাহুল গান্ধীর মতো কংগ্রেস নেতারা।”

    কারা যোগ দিচ্ছেন অনুষ্ঠানে?

    এদিকে, নয়া সংসদ ভবন উদ্বোধনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই ছত্রখান হচ্ছেন বিরোধীরা। বৃহস্পতিবার ১৭টি দল অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গেলেও, পরের (Amit Shah) দিনই জানা গিয়েছে ওই অনুষ্ঠানে যোগ দেবেন ২৫টি রাজনৈতিক দলের প্রতিনিধি। বিজেপি ছাড়াও অনুষ্ঠানে যোগ দেবে শিবসেনার একনাথ শিন্ডে শিবির, ন্যাশনাল পিপলস পার্টি, ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি, সিকিম ক্রান্তিকারি মোর্চা, জননায়ক জনতা পার্টি, এআইএডিএমকে, ইন্ডিয়া মক্কাল কালভি মুনেত্রা কাজগাম, অল ঝাড়খণ্ড স্টুডেন্ট ইউনিয়ন, রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়া, মিজো ন্যাশনাল ফ্রন্ট, তামিল ম্যানিলা কংগ্রেস, আইটিএফটি, বোড়ো পিপলস পার্টি, পাত্তালি মাক্কাল কাচ্চি, মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি, আপনা দল, অসম গণ পরিষদ, নবীন পট্টনায়েকের বিজু জনতা দল, ওয়াই এসআর কংগ্রেস, শিরোমণি অকালি দল এবং জনতা দল (সেক্যুলার)। আগে থেকেই কর্মসূচি থাকায় অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না বহুজন সমাজবাদী পার্টির নেত্রী মায়াবতী। এদিকে, রবিবারের ওই অনুষ্ঠান বয়কট করছে কংগ্রেস, তৃণমূল, আপ সহ মোট ২০টি দল। যার অর্থ, ক্রমেই পাল্লা ভারী হচ্ছো মোদির।

    আরও পড়ুুন: রবিবার নয়া সংসদ ভবনের উদ্বোধন, জেনে নিন মেগা অনুষ্ঠানের সূচি

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • New Parliament: রবিবার নয়া সংসদ ভবনের উদ্বোধন, জেনে নিন মেগা অনুষ্ঠানের সূচি

    New Parliament: রবিবার নয়া সংসদ ভবনের উদ্বোধন, জেনে নিন মেগা অনুষ্ঠানের সূচি

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার উদ্বোধন হবে নয়া সংসদ ভবনের (New Parliament)। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তার আগে হবে পুজো-হোম। এদিন সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত হবে পুজোআচ্চা। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী স্বয়ং। থাকবেন লোকসভার স্পিকার ওম বিড়লা, ডেপুটি চেয়ারম্যান এবং একাধিক মন্ত্রী।

    নয়া সংসদ ভবনের (New Parliament) প্রাণ প্রতিষ্ঠা

    সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে হবে ভবনের প্রাণ প্রতিষ্ঠা। পুজো শেষে সংসদে স্থাপন করা হবে ‘সেঙ্গল’। এজন্য উপস্থিত থাকবেন তামিলনাড়ুর ২০ জন স্বামী। এর পর আধ ঘণ্টা ধরে হবে প্রার্থনা সভা। উপস্থিত থাকবেন শঙ্করাচার্য সহ দেশের পণ্ডিত বর্গ ও সাধুসন্তরা। দুপুর ১২টায় জাতীয় সঙ্গীত গেয়ে শুরু হবে অনুষ্ঠান। হবে শর্ট ফিল্মের স্ক্রিনিং। পরে বার্তা পাঠ করবেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান। রাজ্যসভার বিরোধী দলনেতা কংগ্রেসের মল্লিকার্জুন খাড়্গের সম্বোধন অনুষ্ঠান রয়েছে। সম্বোধন অনুষ্ঠান রয়েছে লোকসভার স্পিকারেরও।

    ৭৫ টাকার কয়েন

    চলতি বছর স্বাধীনতার (New Parliament) ৭৫ বর্ষ পূর্তি উৎসব। উদ্বোধন হচ্ছে নয়া সংসদ ভবনেরও। এই দুই ঘটনাকে স্মরণীয় করে রাখতে প্রকাশ করা হবে বিশেষ স্ট্যাম্প ও ৭৫ টাকার কয়েন। অর্থমন্ত্রক সূত্রে খবর, কয়েনের এক পিঠে থাকবে অশোক স্তম্ভ। তার নিচে লেখা থাকবে সত্যমেব জয়তে। বামদিকে দেবনগরী হরফে লেখা থাকবে ভারত, ডানদিকে ইংরেজি হরফে লেখা থাকবে ইন্ডিয়া। লেখা থাকবে মুদ্রার অঙ্কও।

    মুদ্রার অন্য পিঠে থাকবে সংসদ ভবনের ছবি। তার নিচে দেবনগরী হরফে লেখা থাকবে সংসদ সংকুল ও ইংরেজিতে নতুন পার্লামেন্ট (New Parliament) কমপ্লেক্স। কয়েনের ধারে মোট ২ হাজারটি দাগ থাকবে। ধাতু থাকবে চারটি রুপো, তামা, নিকেল এবং জিঙ্ক। অনুষ্ঠানের সব শেষে থাকবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্বোধন। অনুষ্ঠান শেষ হবে ২.৩০ মিনিটে।

    আরও পড়ুুন: ৩২ হাজার চাকরি বাতিল মামলার শুনানি হবে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসেই!

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

     

  • ISRO Chairman: “বিজ্ঞানের মূল কথা নিহিত ছিল বেদেই”! দাবি ইসরো চেয়ারম্যানের

    ISRO Chairman: “বিজ্ঞানের মূল কথা নিহিত ছিল বেদেই”! দাবি ইসরো চেয়ারম্যানের

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজ্ঞানের মূল কথা নিহিত ছিল বেদেই (Veda)। সেখান থেকেই আধুনিক বিজ্ঞানের উৎপত্তি। অন্তত এমনই দাবি করলেন ভারতের মহাকাশ গবেষণা সংস্থার চেয়ারম্যান (ISRO Chairman) এস সোমনাথ। বুধবার মধ্যপ্রদেশের উজ্জয়িনে মহর্ষি পাণিনি সংস্কৃত এবং বেদ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বক্ততা দিতে গিয়ে এ কথা বলেন তিনি।

    মহাকাশ গবেষণা সংস্থার চেয়ারম্যানের দাবি (ISRO Chairman)

    তাঁর দাবি, বীজগণিত, বর্গমূল, সময়ের ধারণা, স্থাপত্য, মহাবিশ্বের গঠন, ধাতুবিদ্যা, এমনকি বিমানচালনার উৎসের সন্ধানও প্রথম বেদ থেকেই পাওয়া গিয়েছিল। পরে সেগুলি আরব দেশগুলির মধ্যে দিয়ে ইউরোপে গিয়েছিল। পরবর্তীকালে সেগুলিকে পশ্চিমি বিশ্বের বিজ্ঞানীদের আবিষ্কার হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তিনি বলেন, উন্নত বিশ্ব পরে এগুলো খুঁজে পেয়েছে মাত্র। কিন্তু তার আগে থেকেই এগুলোর অস্তিত্ব ছিল। ইসরো প্রধান (ISRO Chairman) হওয়ার পাশাপাশি সোমনাথ কেন্দ্রীয় সরকারের মহাকাশ সংক্রান্ত দফতরের সচিব এবং স্পেস কমিশনের চেয়ারম্যানও।

    সংস্কৃতের গুরুত্ব

    সোমনাথ বলেন, আগে সংস্কৃতের কোনও লিখিত লিপি ছিল না। সবাই তাই এই বিষয়গুলি শুনে শুনে মুখস্ত করতেন। এভাবেই এই ভাষাটা বেঁচে থেকেছে বহু শতাব্দী ধরে। পরে গিয়ে মানুষ সংস্কৃতের জন্য দেবনাগরী লিপি ব্যবহার শুরু করে। ইসরো কর্তা বলেন, ব্যাকরণের জন্যই বৈজ্ঞানিক ভাবনাচিন্তাকে প্রকাশ করার উপযুক্ত ভাষা হল সংস্কৃত। ইঞ্জিনিয়র ও বিজ্ঞানীদের প্রিয় ভাষা হল সংস্কৃত। কম্পিউটারের ভাষার সঙ্গে এর মিল রয়েছে। তাই যাঁরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখতে চান, তাঁরা সংস্কৃত শেখেন। সংস্কৃত ভাষাকে কীভাবে কম্পিউটারে ব্যবহার করা যায়, তা নিয়ে বহু গবেষণাও হচ্ছে।

    আরও পড়ুুন: নয়া সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে মোদির পাশে ১৭ দল, কারা জানেন?

    সোমনাথ (ISRO Chairman) বলেন, জ্যোতির্বিদ্যা, চিকিৎসাবিদ্যা, বিজ্ঞান, পদার্থবিদ্যা, রাসায়নিক বিজ্ঞান ও বিমান চালানোর বিজ্ঞানের ফল সংস্কৃতে লেখা হয়েছিল। কিন্তু সেগুলিকে পুরোপুরি কাজে লাগানো যায়নি এবং তা নিয়ে তখন গবেষণা করা হয়নি। তিনি বলেন, একজন রকেট বিজ্ঞানী হওয়ার দরুণ আমি সংস্কৃতের একটি বই দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। বইটি সৌরজগত, সময় এবং পৃথিবীর আকার এবং পরিধি সম্পর্কে ছিল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • New Parliament: নয়া সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে মোদির পাশে ১৭ দল, কারা জানেন?

    New Parliament: নয়া সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে মোদির পাশে ১৭ দল, কারা জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার উদ্বোধন হতে চলেছে নয়া সংসদ ভবনের (New Parliament)। উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi)। যেহেতু রাষ্ট্রপতির হাতে উদ্বোধন হচ্ছে না নয়া সংসদ ভবনের, তাই বিজেপি বিরোধী বেশ কয়েকটি দল ওই অনুষ্ঠানে যোগ দেবে না বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে। অনুষ্ঠানে যে দলগুলি যোগ দেবে, তাদের মধ্যে কয়েকটি দল বিজেপির নেতৃত্বাধীন এনডিএর সদস্য। অন্য দলগুলি বিজেপি বা বিরোধী জোট, কোনও শিবিরের সঙ্গেই যুক্ত নয়।

    নয়া সংসদ ভবনের উদ্বোধনে (New Parliament) কারা?

    উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবে বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে ওড়িশার বিজু জনতা দল, অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কংগ্রেস এবং পঞ্জাবের শিরোমণি অকালি দল। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার দল এনপিপি-ও ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নয়া সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবে বলে জানিয়ে দিয়েছে তেলগু দেশম পার্টিও। প্রয়াত রামবিলাস পাশোয়ানের ছেলে সাংসদ চিরাগও উপস্থিত থাকতে পারেন ওই অনুষ্ঠানে। বিজেপির সহযোগী দলগুলির মধ্যে অনুষ্ঠানে উপস্থিত থাকবে তিন কেন্দ্রীয় মন্ত্রী পশুপতি পারসের রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টি, রামদার অঠওয়ালের আরপিআইএ, অনুপ্রিয়া পটেলের আপনা দল (এস)।

    উপস্থিত থাকবে এরাও

    হাজির (New Parliament) থাকবে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের শিবসেনা, হরিয়ানার উপমুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌটালার জেজেপি, তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী পলানীস্বামীর এডিএমকে, ঝাড়খণ্ডের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুদেশ মাহাতর আজসু, সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিংহ তামাংয়ের সিকিম ক্রান্তিকারি মোর্চা, নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিয়ু রিওর এনডিপিপি এবং মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার মিজো ন্যাশনাল ফ্রন্টও। নাগাল্যান্ড পিপলস পার্টি, তামিল মনিলা কংগ্রেস এবং আইএমকেএমকেকেও দেখা যাবে ওই অনুষ্ঠানে।

    আরও পড়ুুন: “কংগ্রেসকে ভোট দিয়েছি, টিকিট কাটব না”! খয়রাতির প্রতিশ্রুতি ব্যুমেরাং হচ্ছে ‘হাত’-এর

    নয়া সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। বুধবার সেই যুক্তি দেখিয়ে অনুষ্ঠান বয়কটের কথা প্রথম ঘোষণা করে তৃণমূল। পরে অনুষ্ঠান বয়কটের কথা জানায় আরও ১৯টি রাজনৈতিক দল। এদিকে, নয়া সংসদ ভবনের (New Parliament) উদ্বোধন হোক রাষ্ট্রপতির হাতে, এমনই আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে আবেদন। ১৮ মে লোকসভার সচিব সংক্রান্ত দফতরের তরফে যে আমন্ত্রণপত্র প্রকাশিত হয়েছে, তা পেশ করা হয়েছে আদালতে। মামলাকারীর দাবি, এই আমন্ত্রণ সম্পূর্ণরূপে সংবিধান বিরোধী। ভারতীয় সংবিধানের বিরোধী ভাবনা রয়েছে এই আমন্ত্রণে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     
     
LinkedIn
Share