Category: বিদেশ

Get updates on World News Headlines International News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Siraj Mohammed Khan: “মুসলমান হওয়ায় ভারতে কখনও অপমানিত হইনি”, অকপট পাকিস্তানির ভারতীয় স্ত্রী

    Siraj Mohammed Khan: “মুসলমান হওয়ায় ভারতে কখনও অপমানিত হইনি”, অকপট পাকিস্তানির ভারতীয় স্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: “মুসলমান হওয়ার জন্য ভারতে কোনও দিন অপমানিত হয়নি।” অকপটে কথাগুলো বললেন সিরাজ মহম্মদ খানের (Siraj Mohammed Khan) স্ত্রী। বাইশ বছর ধরে ভারতে রয়েছেন সিরাজ (Pakistan)। স্বদেশে তাঁকে ‘কাফের’ (বিধর্মী) বলে দেগে দেওয়া হয়েছে। ভারতে দিব্যি ছিলেন তিনি।

    ভুল করে ভারতে আসা (Siraj Mohammed Khan)

    সিরাজের বয়স ৩৮। ছোটবেলায় ভুল করে ভারতে ঢুকে পড়েন তিনি। দিল্লিগামী সমঝোতা এক্সপ্রেসে করে ১৯৯৬ সালে ভারতে চলে আসেন। খাইবার পাখতুনখাওয়া অঞ্চলের বাসিন্দা সিরাজ করাচি দেখবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন। ভুল করে চড়ে পড়েন ভারতগামী ট্রেনে। তার পর থেকে ২০১৮ সাল পর্যন্ত সিরাজ ঘুরে বেড়িয়েছেন দিল্লি, মুম্বই এবং আমেদাবাদ। জীবনের ২২টা বছর সিরাজ কাটিয়েছেন মুম্বইয়ে। বিয়ে করেছেন এক ভারতীয়কে। স্ত্রীর নাম সাজিদা। তার পর ভারতকে ভালোবেসে ‘ভারতীয়’ই হয়ে গিয়েছেন সিরাজ।

    পাকিস্তানে ভয়ঙ্কর অভিজ্ঞতা

    স্বদেশে ফিরে তাঁর আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করতে যাবেন বলে ভেবেছিলেন সিরাজ। গিয়েওছিলেন ২০১৮ সালে। সেখানে জেলে ঢুকিয়ে দেওয়া হয় তাঁকে। তিনদিন লাগাতার জেরা করার পর সিরাজকে মনসেরায় তাঁর আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করতে যেতে দেওয়া হয়। সিরাজ জানান, আত্মীয়-স্বজন তাঁকে সন্দেহের চোখে দেখতে শুরু করেন। তাঁকে কাফের, হিন্দু মায় ভারতীয় চরের তকমাও দেন তাঁর আত্মীয়-স্বজন। পৈত্রিক সম্পত্তির ভাগ নিতে এসেছেন বলে অভিযোগ করতে শুরু করেন সিরাজের (Siraj Mohammed Khan) নিজের ভাই।

    আরও পড়ুন: ভয়েই মৃত্যু নাসরাল্লার! ইজরায়েলি হানায় নিহত হিজবুল্লা প্রধানের দেহ উদ্ধার

    ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনালেন সিরাজের স্ত্রী। ভারতীয় বলে সিরাজের বাড়ির লোক তাঁদের বাসনকোসন ব্যবহার করতে দেননি তাঁদের। সিরাজ যাতে তাঁকে তালাক দেন, সেজন্য ব্রেনওয়াশও করা হতে থাকে। সাজিদা বলেন, “ওঁরা আমার গায়ের রং নিয়েও কটূক্তি করেন।” তিনি বলেন, “আমাদের বলা হয় মুসলমানদের জন্য নিরাপদ নয় ভারত। তবে পাকিস্তানে নিজের শ্বশুরবাড়িতে গিয়ে যে ঘৃণা আমরা পেয়েছি, ভারতে তা কল্পনাও করতে পারিনি।” ভারতীয় হওয়ায় সিরাজের ছেলেমেয়েদের সে দেশের স্কুলে ভর্তি নেওয়া হয়নি। স্ত্রী, ছেলেমেয়েদের নিয়ে ভারতেই ফিরতে চান সিরাজ। কিন্তু সেজন্য মোটা টাকা ঘুষ চাওয়া হয়েছে। অগত্যা পাকিস্তানেই (Pakistan) কষ্টে দিন কাটছে ভারতীয় সিরাজের (Siraj Mohammed Khan)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Israel attack: হিজবুল্লার পর ইজরায়েলের নিশানায় ইয়েমেনি হুথি, বিমান হামলায় তছনছ জঙ্গি-ঘাঁটি!

    Israel attack: হিজবুল্লার পর ইজরায়েলের নিশানায় ইয়েমেনি হুথি, বিমান হামলায় তছনছ জঙ্গি-ঘাঁটি!

    মাধ্যম নিউজ ডেস্ক: লেবানানে জঙ্গি নিধনের পর রণংদেহি মুডে ইজরায়েল (Israel attack)। হিজবুল্লার প্রধান নেতা নাসারুল্লা সহ আরও ২০ জন শীর্ষ কমান্ডারকে খতম করার পর, এবার ইজরায়েলি সেনার নিশানায় ইয়েমেনের হুথি (Yemen Houthi) জঙ্গিরা। প্রায় ১৮০০ কিমি দূরত্ব পার করে হামলা চালিয়েছে ইহুদি যুদ্ধবিমান। সমুদ্র বন্দর এবং হুথিদের গোপন আস্তানা তছনছ হয়ে গিয়েছে। ইয়েমেনে ইজরায়েলি যুদ্ধ বিমানের হামলায় ব্যাপক শোরগোল পড়েছে পশ্চিমের দুনিয়ায়।

    শত্রুদের উপর হামলা লাগাতার চলবে (Israel attack)

    হিজবুল্লার প্রধান হাসান নাসারুল্লা হত্যার দুই দিন পর, ইজরায়েলের (Israel attack) সামরিক বাহিনী রবিবার ঘোষণা করেছে, যুদ্ধবিমান ব্যবহার করে ইয়েমেনে (Yemen’s Houthis) বেশ কয়েকটি হুথি জঙ্গির গোপন আস্তানায় হামলা করা হয়েছে। ইয়েমেনের রাস ইসা এবং হুদাইদাহ অঞ্চলে এই হামলা হয়েছে। ইহুদি সামরিক বাহিনীর তরফ থেকে বলা হয়, সাম্প্রতি হুথিরা তাদের দেশে হামলা করেছিল, আর তার প্রতিক্রিয়া স্বরূপ এই হামলা হয়েছে। ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বিবৃতি দিয়ে বলেন, “দূরত্ব যাই হোক না কেন আমাদের শত্রুদের উপর হামলা লাগাতার চলবে। বার্তা খুব স্পষ্ট, আমাদের জন্য কোনও জায়গাই খুব বেশি দূরে নয়।” উল্লেখ্য ইয়েমেন থেকে প্রায় ২০০০ কিলোমিটার দূরে অবস্থিত ইজরায়েলি বিমান বাহিনীর একটি কমান্ড-কন্ট্রোল রুম থেকে হামলা পর্যবেক্ষণ করার পরে নিজের অফিস থেকে এই বিবৃতি প্রকাশ করেছেন গ্যালান্ট।

    হুথিরা সারা বছর হামলা করে থাকে

    ইজরায়েলের (Israel attack) সামরিক বাহিনী আরও বলেছে, “আমাদের মূলত লক্ষ্যবস্তুতে ছিল বিদ্যুৎ কেন্দ্র এবং তেল আমদানির জন্য ব্যবহৃত একটি সমুদ্র বন্দর। হুথিরা এই অঞ্চলেই ইরানের সঙ্গে অস্ত্র ও সামরিক সরঞ্জামের আদানপ্রদান করত। নিয়মিতভাবে, হুথিদের জঙ্গি কার্যকলাপে প্রত্যক্ষ মদত দিয়ে থাকে ইরান। ইজরায়েলি গোয়েন্দাদের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে আক্রমণ করা হয়েছে। হুথিরা শুধু গত মাসেই নয়, সারা বছরই ইজরায়েলকে লক্ষ্য হামলা করে থাকে।” আবার ‘দ্য জেরুজালেম পোস্ট’ সূত্রে জানা গিয়েছে, গতবছর ৭ অক্টোবর থেকেই ইসরায়েলে অসংখ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করে চলেছে হুথিরা। গত শনিবারও একটি ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেল আবিব সহ মধ্য ইজরায়েল জুড়ে। আতঙ্কের সাইরেন বেজে উঠেছিল। হুথি এবং হিজবুল্লা উভয়ই হামাসকেও সমর্থন করে থাকে। ইজরায়েল গত বছরের অক্টোবর থেকে গাজায় জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ করছে।

    আরও পড়ুনঃ “বিশ্বকে আর সন্ত্রস্ত্র করতে পারবে না”, নাসরাল্লাহকে খতম করে দাবি ইজরায়েলের

    লেবানন, ইয়মেনের বিস্তৃত অঞ্চলে ভয়ঙ্কর রূপ

    ইজরায়েলের (Israel attack) বিমান হামলা হিজবুল্লার সিনিয়র কমান্ডার সহ আরও অনেকে নিহত হয়েছে। তাদের মধ্যে রয়েছে নাসরাল্লার ডান-হাত ব্যক্তি ফুয়াদ শুকর, রাদওয়ান ফোর্সের প্রধান ইব্রাহিম আকিল এবং অন্যান্য আরও অনেকে। রবিবার হিজবুল্লা একটি বিবৃতিতে স্বীকার করেছে যে দক্ষিণ লেবাননে শীর্ষ কমান্ডার আলি কারা শুক্রবার নিহত হয়েছে। হিজবুল্লাকে লক্ষ্য করে গত সপ্তাহে শুরু হওয়া হামলার প্রভাব লেবাননের সীমান্ত ছাড়িয়ে ইয়মেনের (Yemen’s Houthis) বিস্তৃত অঞ্চলেও ভয়ঙ্কর রূপ নিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Israel: “বিশ্বকে আর সন্ত্রস্ত্র করতে পারবে না”, নাসরাল্লাহকে খতম করে দাবি ইজরায়েলের

    Israel: “বিশ্বকে আর সন্ত্রস্ত্র করতে পারবে না”, নাসরাল্লাহকে খতম করে দাবি ইজরায়েলের

    মাধ্যম নিউজ ডেস্ক: “বিশ্বকে আর সন্ত্রস্ত্র করতে পারবে না।” হিজবুল্লার শীর্ষ নেতা (Hezbollah Leader) হাসান নাসরাল্লাহকে বেইরুটে হত্যা করার পর এমনই মন্তব্য করল ইজরায়েল (Israel)। ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনীর তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, হাসান নাসরাল্লাহ আর বিশ্বকে সন্ত্রস্ত্র করতে পারবে না। নাসরাল্লাহর পাশাপাশি হিজবুল্লার তথাকথিত দক্ষিণ ফ্রন্টের কমান্ডার আলি কারাকিও নিহত হয়েছেন বলে সংবাদ মাধ্যম সূত্রে খবর।

    খতম হিজবুল্লার কয়েকজন কমান্ডারও (Israel)

    হিজবুল্লার কয়েকজন কমান্ডারও নিহত হয়েছেন বলে ওই সূত্রের খবর। বেইরুটের দক্ষিণে হিজবুল্লার শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত দাহিয়া। এখানেই রয়েছে হিজবুল্লার প্রধান সদর দফতর। সেটাও আবার একটি আবাসিক ভবনের নীচে, ভূগর্ভে। এখানেই নিশ্চিন্তে ছিলেন নাসরাল্লাহ। শুক্রবার এই সদর দফতরেই হামলা চালায় ইজরায়েল। তেল আভিভের (ইজরায়েলের রাজধানী) তরফে জানানো হয়, এই হামলাটা এমন সময় চালানো হয়, যখন হিজবুল্লার শীর্ষ নেতৃত্ব তাদের সদর দফতরে উপস্থিত ছিল। সেই সময় তারা ইজরায়েলবাসীর বিরুদ্ধে কীভাবে সন্ত্রাসমূলক কাজকর্ম চালানো যায়, তার পরিকল্পনা করছিল। ইজরায়েলি সেনার তরফে এও জানানো হয়েছে, বেইরুটে থাকা ভবনের নীচে হিজবুল্লার রাখা কয়েক ডজল অ্যান্টি-শিপ মিসাইলও ধ্বংস করা হয়েছে।

    আরও পড়ুন: “ওরা মৌলবাদ দিয়ে জিডিপি মাপে”, এবার পাকিস্তানকে তোপ জয়শঙ্করের

    কী বলছে আইডিএফ

    হিজবুল্লা প্রধানের নিকেশ হওয়ার খবর দেওয়ার পাশাপাশি আইডিএফ (Israel) চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেভি বলেন, “যারা ইজরায়েল ও তার নাগরিকদের হুমকি দেয়, তাদের প্রত্যেকের কাছে পৌঁছে যাবে ইজরায়েল। যারা ইজরায়েলবাসীকে হুমকি দেয়, তাদের কাছে কীভাবে পৌঁছতে হয়, তা আমরা জানি।” প্রসঙ্গত, ইজরায়েল যেদিন বেইরুটে হিজবুল্লার ঘাঁটিতে অভিযান চালায়, সেদিন সে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানয়াহু ইরান ও তেহরানের প্রক্সি গোষ্ঠীগুলিকে হুঁশিয়ারি দিয়েছিলেন এই বলে যে, “ইরানের এমন কোনও জায়গা নেই, যেখানে ইজরায়েলের দীর্ঘ হাত পৌঁছতে পারবে না। এটা গোটা মধ্যপ্রাচ্যের জন্যও সত্য।”

    প্রসঙ্গত, রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ভাষণ দিতে গিয়ে নেতানিয়াহু বলেছিলেন, “হামাস অস্ত্র ত্যাগ করলে ও বন্দিদের মুক্তি দিলে যুদ্ধ শেষ হতে পারে। তবে সম্পূর্ণ বিজয় না পাওয়া (Hezbollah Leader) ইস্তক লড়াই চালিয়ে যাবে ইজরায়েল (Israel)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Nepal Flood: প্রবল বৃষ্টি ও ধসে নেপালে মৃত্যু ১১২, হড়পা বানে বানবাসী একাধিক নদী

    Nepal Flood: প্রবল বৃষ্টি ও ধসে নেপালে মৃত্যু ১১২, হড়পা বানে বানবাসী একাধিক নদী

    মাধ্যম নিউজ ডেস্ক: গত শুক্রবার থেকে প্রবল বৃষ্টি (Heavy Rain) ও ধসে নেপালে (Nepal Flood) মোট মৃত্যু হয়েছে অন্তত ১১২ জনের। সেই সঙ্গে এখনও নিখোঁজ প্রায় ৭০ জন, আহত শতাধিক। একাধিক নদীতে আসছে হড়পা বান, জল বিপদ সীমার উপর দিয়ে বইছে। ভয়াবহ বন্যার পরিস্থিতিতে জনজীবন ব্যাহত। উদ্ধারকাজে নেমেছে ওই দেশের বিপর্যয় মোকাবিলা বাহিনী। গত ৫৪ বছরে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হিসেবে ৩২৩ মিলিমিটার রেকর্ড হয়েছে। জারি করা হয়েছে সতর্কতা।

    ২০০টি হড়পা বান এবং ধসের ঘটনা (Nepal Flood)

    নেপালের (Nepal Flood) পুলিশ-প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, এখনও পর্যন্ত ৭০ জনের বেশি মানুষ নিখোঁজ হয়ে রয়েছেন। তবে অতি বর্ষণের জন্য উদ্ধারকাজে বাধার সৃষ্টি হয়েছে। নদীতে যেভাবে জলস্তর বৃদ্ধি পাচ্ছে, তাতে মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে। শুক্রবার থেকেই একাধিক জায়গায় অতিরিক্ত বৃষ্টির জন্য ধসের সৃষ্টি হয়েছে। বেশ কিছু এলাকায় কার্যত বৃষ্টির জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নেপাল পুলিশের মুখপাত্র ডন বাহাদুর কর্কি সাংবাদিকদের বলেন, ‘‘রবিবার সকাল পর্যন্ত ৩৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও পর্যন্ত লিলতপুর থেকে ২০ জন, ধাদিংয়ে ১৫ জন, কাঠমাণ্ডুতে ১২ জন, মাকওয়ানপুরে ৭ জন সহ একাধিক জেলায় মৃতদেহগুলি উদ্ধার করা হয়েছে। বিভিন্ন হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। অন্তত ২০০টি হড়পা বান এবং ধসের ঘটনা ঘটেছে দেশের বিভিন্ন প্রান্তে। অনেকগুলি বাড়ি ভেঙে গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।’’

    আরও পড়ুনঃ সুনীতাদের আনতে রওনা দিল নাসা ও স্পেসক্রাফটের মহাকাশযান, ফেরা ফেব্রুয়ারিতে

    ৭৭টি জেলার মধ্যে ৫৬টি জেলায় সতর্কতা

    স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, কাঠমাণ্ডুর (Nepal Flood) অবস্থাও বেশ উদ্বেগজনক। রাজধানীর আশেপাশের প্রায় সব নদী অতিরিক্ত জলে বানভাসি (Heavy Rain) হয়ে আছে। জলের স্রোত রাস্তার উপর দিয়ে বইছে। জলমগ্ন এলাকা থেকে সাধারণ মানুষ আশ্রয় নিয়েছেন উঁচু জায়গায়। ৭৭টি জেলার মধ্যে ৫৬টি জেলায় সতর্কতা জারি করা হয়েছে। নেপালের বিপর্যয় মোকাবিলা বাহিনীর মোট ৩ হাজার কর্মীরা উদ্ধারকাজে নেমেছেন। নৌকায় করে এলাকায় এলাকায় পরিদর্শন করে ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে প্রত্যন্ত এলাকায় হেলিকপ্টারে করে ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আটকে পড়েছেন বহু পর্যটক। দেশের রাজধানী থেকে ইতিমধ্যে বাতিল করা হয়েছে একাধিক বিমান। এখনও পর্যন্ত মোট ১৫০টি বিমান বাতিল হয়েছে। চলতি বছরেই নেপালে বন্যার কবলে পড়ে এখনও পর্যন্ত মোট ২০০ জনের বেশি মানুষের মৃত্যু ঘটেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • S Jaishankar: “ওরা মৌলবাদ দিয়ে জিডিপি মাপে”, এবার পাকিস্তানকে তোপ জয়শঙ্করের

    S Jaishankar: “ওরা মৌলবাদ দিয়ে জিডিপি মাপে”, এবার পাকিস্তানকে তোপ জয়শঙ্করের

    মাধ্যম নিউজ ডেস্ক: “ওরা মৌলবাদ দিয়ে জিডিপি মাপে!” বিশ্বমঞ্চে এই ভাষায়ই পাকিস্তানকে (Pakistan) তোপ দাগলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। শনিবার রাষ্ট্রসংঘের সাধারণ সভার ৭৯তম অধিবেশনে বক্তব্য রাখছিলেন তিনি। সেখানেই জয়শঙ্কর বলেন, “পাকিস্তান তার কর্মের জন্যই ক্রমেই পিছিয়ে পড়ছে বিশ্বের তালিকায়।”

    পাকিস্তানকে নিশানা করেছিলেন ভাবিকাও (S Jaishankar)

    শুক্রবারই রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি ভাবিকা মঙ্গলনন্দন নিশানা করেছিলেন পাকিস্তানকে। বিশ্বমঞ্চে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, “আমরা এমন এক দেশকে নিয়ে কথা বলছি, যে দেশটা সেনা চালায়। সন্ত্রাসের জন্য দেশটা সারা বিশ্বে পরিচিত। এমন দেশ যেখানে ওসামা বিন লাদেন আশ্রয় নিয়েছিল। এমন এক দেশ যার আঙুলের ছাপ বিশ্বের সব জঙ্গি হামলায় রয়েছে।”

    জয়শঙ্করের তোপ 

    এর ঠিক পরের দিনই ফের পাকিস্তানকে নিশানা করলেন জয়শঙ্কর। বলেন, “দুঃখজনকভাবে ওদের খারাপ কাজের ফল অন্যদেরও প্রভাবিত করে। বিশেষ করে প্রতিবেশী দেশগুলোকে। যখন রাজনীতি জনগণের মধ্যে ধর্মান্ধতা জাগিয়ে তোলে, তখন দেশের জিডিপি শুধুমাত্র মৌলবাদের পরিপ্রেক্ষিতে ও সন্ত্রাসবাদের আকারে এর রফতানির ভিত্তিতেই পরিমাপ করা হয়।” তিনি বলেন, “বহু দেশ পিছিয়ে পড়ে এমন কিছু পরিস্থিতির জন্য, যা তাদের নিয়ন্ত্রণের বাইরে। কিন্তু আবার নিজেদের ভেবেচিন্তে নেওয়া সিদ্ধান্তের কারণেও পিছিয়ে পড়ে অনেক দেশ। এর প্রকৃষ্ট উদাহরণ হল পাকিস্তান।” জয়শঙ্কর বলেন, “পাকিস্তানের বর্তমান পরিস্থিতির জন্য অন্য কাউকে দোষ দেওয়া উচিত নয়। বরং এটা তার কর্মের ফল।” তিনি (S Jaishankar) বলেন, “যে দেশ অন্যের জমি দখল করার চেষ্টা করে, তাদের মুখোশ খুলে দেওয়া ও পাল্টা জবাব দেওয়া জরুরি।”

    আরও পড়ুন: ফের অশান্ত মণিপুর, জিরিবামে কুকি-মেইতেই সংঘর্ষে চলল গুলি, হতাহতের খবর নেই

    রাষ্ট্রসংঘের এই মঞ্চেই পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ কাশ্মীরের পরিস্থিতিকে প্যালেস্তাইনের সঙ্গে তুলনা করেছিলেন। পাল্টা জবাব দিতে গিয়ে জয়শঙ্কর বলেন, “আমি ভারতের অবস্থান স্পষ্ট করে দিতে চাই। পাকিস্তানের এই সীমান্তের ওপার থেকে সন্ত্রাসবাদ পরিচালনের নীতি কখনওই সফল হবে না। ওরা এর দায়ও এড়াতে পারে না। কর্মের ফল ওদের (Pakistan) ভুগতেই হবে (S Jaishankar)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Sunita Williams: সুনীতাদের আনতে রওনা নাসা ও স্পেসক্রাফটের মহাকাশযানের, ফেরা ফেব্রুয়ারিতে

    Sunita Williams: সুনীতাদের আনতে রওনা নাসা ও স্পেসক্রাফটের মহাকাশযানের, ফেরা ফেব্রুয়ারিতে

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস (Sunita Williams) ও তাঁর সহযোগী বুচ উইলমোরকে পৃথিবীতে ফেরাতে উদ্যোগ নিল নাসা। শনিবার রাতেই রওনা হয়ে গিয়েছে নাসা (Nasa) এবং স্পেস ক্রাফটের মহাকাশযান। এদিন ফ্লরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে দু’জন মহাকাশচারীকে নিয়ে সেই যান মহাকাশের উদ্দেশে পাড়ি দেয়। অভিযানের নাম দেওয়া হয়েছে ‘ক্রিউ-৯’।

    সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ফেব্রুয়ারিতে সুনীতারা (Sunita Williams) পৃথিবীতে ফিরে আসবেন

    যে দুই মহাকাশচারী রওনা হয়েছেন, তাঁরা ‘ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন’ (আইএসএস)-এ থেকে গবেষণা চালাবেন। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারিতে তাঁরা সুনীতাদের সঙ্গে নিয়ে পৃথিবীতে ফিরে আসবেন। প্রসঙ্গত, সুনীতারা (Sunita Williams) যে যানে করে মহাকাশে পাড়ি দিয়েছিলেন, সেটি বিগড়ে যায়। হিলিয়াম গ্যাস লিক হতে থাকে ওই যান থেকে। এর ফলে গত জুন মাস থেকেই তাঁরা ‘ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন’-এ আটকে রয়েছেন। চলতি মাসের ৬ সেপ্টেম্বর সুনীতাদের না নিয়েই মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে আসে স্টারলাইনার। এ বার তাঁদের ফেরাতে শুরু হল অভিযান।

    মহাকাশে পাঁচ মাসে হবে প্রায় ২০০টি গবেষণা

    জানা গিয়েছে, ২৬ সেপ্টেম্বর, বৃহস্পতিবারই সুনীতাদের (Sunita Williams) ফেরাতে এই অভিযান শুরু হওয়ার কথা ছিল। তবে, ঘূর্ণিঝড় হেলেনের কারণে ফ্লরিডায় আবহাওয়া খুব খারাপ ছিল। সেই কারণে স্থগিত রাখা হয় অভিযান। নাসার (Nasa) তরফে ইতিমধ্যে জানানো হয়েছে, ‘ক্রিউ-৯’ অভিযানটি পরিচালনা করবেন মহাকাশচারী নিক হগ, তার সঙ্গে বিশেষজ্ঞ হিসেবে সঙ্গে থাকবেন আলেকসান্দ্র গোরবুনভ। মহাকাশে পাঁচ মাস থেকে প্রায় ২০০টি গবেষণা করবেন তাঁরা।

    ৩০ সেপ্টেম্বর, ভারতীয় সময় রাত ৩টের সময় ‘ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন’-এ অবতরণ করবে মহাকাশযানটি

    প্রসঙ্গত, নাসার বাণিজ্যিক প্রকল্পের অধীনে এই নিয়ে নবম বার অভিযানে নামল ইলন মাস্কের সংস্থার স্পেসক্রাফট। জানা গিয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বর, ভারতীয় সময় রাত ৩টের সময় ‘ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন’-এ অবতরণ করবে স্পেসক্রাফটের ড্রাগন মহাকাশযান। এই মহাকাশযানে চার জনের যাতায়াতের ব্যবস্থা রয়েছে। পৃথিবী থেকে রওনা হয়েছেন ২জন। বাকি দুটি আসন ফাঁকা রাখা হচ্ছে, যাতে মহাকাশে আটকে থাকা সুনীতা এবং বুচকে সেখানে জায়গা দেওয়া যায়। নাসার তরফে জানানো হয়েছে, ক্রিউ-৯ আইএসএসে পৌঁছনোর আগেই সুনীতা এবং বুচ ক্রিউ-৮ ড্রাগন ক্যাপসুলে গিয়ে উঠবেন। ওই ক্যাপসুল বর্তমানে আইএসএসের ভিতরেই রয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Israel-Hezbollaah conflict: লেবানানে বোমাবর্ষণে হিজবুল্লা প্রধান হাসান নাসরাল্লা খতম, দাবি ইজরায়েলের

    Israel-Hezbollaah conflict: লেবানানে বোমাবর্ষণে হিজবুল্লা প্রধান হাসান নাসরাল্লা খতম, দাবি ইজরায়েলের

    মাধ্যম নিউজ ডেস্ক: নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুল্লার (Israel-Hezbollaah conflict) প্রধান সৈয়দ হাসান নাসরাল্লাকে খতম করেছে ইজরায়েল। লেবানানের (Lebanon) রাজধানী বেইরুটে ক্রমাগত বোমাবর্ষণ করেছে ইজরায়েল সেনা। হাসানের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে ইজরায়েল সেনার পক্ষ থেকেই। পাল্টা ইরানের মদতপুষ্ট হিজবুল্লা এই মৃত্যু নিয়ে এখনও স্পষ্ট বক্তব্য জারি করেনি। পশ্চিম এশিয়ায় লাগাতর সংঘর্ষের কারণে ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জ।

    কয়েক ঘণ্টার অপারেশনে খতম

    গত কয়েক দিন ধরেই লেবানানের সীমান্তবর্তী এলাকাগুলিতে ক্রমাগত জঙ্গিদের গোপন ঘাঁটিগুলি লক্ষ্য করে আক্রমণ (Israel-Hezbollaah conflict) চালিয়ে যাচ্ছে ইজরায়েল সেনা। শুক্রবার রাতে তাদের নিশানায় ছিল বেইরুট। দফায় দফায় বিমান এবং ক্ষেপনাস্ত্রের মাধ্যমে হামলা চালানো হয়। বোমা বর্ষণের জেরে ব্যাপক ভাবে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে লেবানান। ইজরায়েলের সেনার তরফ থেকে দাবি করা হয়, সৈয়দ হাসান নাসরাল্লার গোপন আস্তানাকে চিহ্নিত করা গয়েছিল। এরপর মাত্র কয়েক ঘণ্টার অপারেশনে তাঁকে খতম করা গিয়েছে।

    ১৯৯২ সাল থেকে সক্রিয় নাসারাল্লা (Israel-Hezbollaah conflict)

    বিবিসি সূত্রে জানা গিয়েছে, ইজরায়েলের হামলায় লেবানানে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় ৮০০ ছাড়িয়ে গিয়েছে। সম্প্রতি হামলায় হিজবুল্লার ড্রোন বাহিনীর প্রধান মহম্মদ হুসেন শ্রাউর এবং অন্যতম কমান্ডার ইব্রাহিম মুহম্মদ কোয়াবিসিরও মৃত্যু হয়েছে। লেবাননের (Lebanon) স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, শুক্রবারে ইজরায়েল সেনার হামলায় ৬ জন নিহত এবং ৯১ জন আহত হয়েছে ৷ হামলায় ছ’টি ভবন ধ্বংস হয়েছে ৷ ১৯৮০ সাল থেকে লেবানানের গৃহযুদ্ধের মধ্যেই এই জঙ্গি গোষ্ঠী তৈরি হয়েছিল। ১৯৯২ সাল থেকে ইসলামি ধর্মীয় নেতা এবং রাজনৈতিক নেতা হিসাবে সক্রিয় ছিলেন নাসারাল্লা।

    আরও পড়ুনঃ ডকেই ডুবে গেল পারমাণবিক সাবমেরিন! প্রতিরক্ষা ক্ষেত্রে বড় ধাক্কা চিনের

    তিনটি রকেট ছুড়ে হামলা করেছিল হিজবুল্লা

    উল্লেখ্য গত বছর ৭ অক্টোবর আচমকা গাজা থেকে ইজরায়েলে (Israel-Hezbollaah conflict) হামলা চালানো হয়েছিল। ইহুদিদের ধর্মীয় উৎসবের দিনে একাধিক জায়গায় হামলার ফলে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছিল। একই সঙ্গে হামাস, হিজবুল্লার মতো জঙ্গিরা বহু অসহায় নিরপরাধ মানুষকে পণ বন্দি করে রেখেছিল। প্রচুর মানুষকে ঘুমন্ত অবস্থায় নির্বিচারে হত্যা করেছিল জঙ্গিরা। এরপর থেকে হামাসের বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রামে নেমে পড়ে ইজরায়েল। হিজবুল্লা সরাসরি যুদ্ধে না নামলেও হামাসকে সব রকম সহযোগিতা করেছিল। লেবানান থেকে ইজরায়েল ভূখণ্ডে তিনটি রকেট ছুড়ে হামলা করলে পাল্টা প্রতিক্রিয়া দিতে শুরু করে ইজরায়েল। এরপর থেকে প্রত্যক্ষ সংঘর্ষ শুরু হয়ে যায়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh: হিন্দু ছাত্রীদের হিজাব পরতে নির্দেশ, বিক্ষোভে উত্তাল ঢাকার বালিকা বিদ্যালয়

    Bangladesh: হিন্দু ছাত্রীদের হিজাব পরতে নির্দেশ, বিক্ষোভে উত্তাল ঢাকার বালিকা বিদ্যালয়

    মাধ্যম নিউজ ডেস্ক: ঢাকায় (Bangladesh) মোসলেমউদ্দিন বালিকা বিদ্যালয়ে ইসলামিক ধর্মশাস্ত্রের এক শিক্ষকের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ উঠল, তিনি হিন্দু ছাত্রীদের জোরপূর্বক হিজাব পরার নির্দেশ দিয়েছেন। এর পাশাপাশি জোর করে কোরান পাঠও করাতে চেয়েছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই বিদ্যালয়ের ছাত্রীরা ২৬ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বিক্ষোভ (Hindu students) প্রদর্শন করে। ঢাকার ডেপুটি কমিশনার মহম্মদ রবিউল ফয়সাল ২৭ সেপ্টেম্বর এক বিবৃতি দেন। সেখানে তিনি বলেন, ‘‘এক শিক্ষকের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ সামনে এসেছে যে তিনি ভগবত গীতা সম্পর্কে কটুক্তি করেছেন এবং হিন্দু ছাত্রীদের জোর করে হিজাব পরাতে চেয়েছেন।’’ তিনি আরও জানিয়েছেন, ওই বিদ্যালয়ের হিন্দু ছাত্রীরা অভিযুক্ত মুসলিম শিক্ষকের অপসারণের দাবি তুলেছেন।

    কোরান মুখস্থ করতে বলতেন শিক্ষক! (Bangladesh) 

    প্রসঙ্গত, এই ঘটনার পরে একটি ভিডিও ভাইরাল হয় (Hindu students) সমাজ মাধ্যমে। সেখানে দেখা যায়, ওই বিদ্যালয়ের একাধিক পড়ুয়া নানা অভিযোগ এনেছেন শিক্ষকদের (Bangladesh) বিরুদ্ধে। একজন পড়ুয়ার দাবি, ‘‘ওই শিক্ষক আমাদেরকে কোরানের বিভিন্ন আয়াত ও সূরা অর্থসহ ১ সপ্তাহের মধ্যে মুখস্থ করতে বলেছিলেন। এর পাশাপাশি তিনি মেয়েদের হিজাব পরতে নির্দেশও দেন। তিনি এও বলেন, হিজাব না পরলে ছেলেরা তোমাদের শরীর দেখবে। এভাবেই দিনের পর দিন তিনি শ্রেণিকক্ষে আমাদেরকে অপমান করতে থাকেন।’’

    ওই শিক্ষক মূর্তিপূজা বিরোধী নানা মন্তব্য করতেন বলেও অভিযোগ

    আরেক ছাত্রীর অভিযোগ, ‘‘ওই শিক্ষক বৈষম্যমূলক আচরণ করেছেন (Bangladesh)। তিনি হিন্দু ছাত্রীদের দাঁড় করিয়ে রাখতেন, তাঁদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করতেন, কেন তারা হিজাব পরেনি? যখন ছাত্রীরা জানতে চাইত, তারা কেন পরবে হিজাব, তখন তিনি জবাব দিতেন, হিজাব না পরলে রাস্তার ছেলেরা মেয়েদের শরীর দেখবে।’’ এর পাশাপাশি ওই শিক্ষক মূর্তিপূজা বিরোধী নানা মন্তব্য করতেন বলেও অভিযোগ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • China: ডকেই ডুবে গেল পারমাণবিক সাবমেরিন! প্রতিরক্ষা ক্ষেত্রে বড় ধাক্কা চিনের

    China: ডকেই ডুবে গেল পারমাণবিক সাবমেরিন! প্রতিরক্ষা ক্ষেত্রে বড় ধাক্কা চিনের

    মাধ্যম নিউজ ডেস্ক: জলযুদ্ধে আমেরিকাকে টেক্কা দেওয়ার বাসনা চিনের (China) বরাবরের, যা এবার ধাক্কা খেল। ডুবে গেল বিশ্বের বৃহত্তম নৌবাহিনীর নতুন পারমাণবিক সাবমেরিন। চিন একথা প্রকাশ্যে না আনলেও বৃহস্পতিবার আমেরিকার প্রতিরক্ষা দফতরের এক সিনিয়র আধিকারিক এই দাবি করেন। তাঁর দাবি, চিনের (China) নতুন পারমাণবিক শক্তিচালিত ওই সাবমেরিন (nuclear-powered attack submarine) এই বছরের শুরুর দিকে ডুবে গিয়েছে। উপগ্রহ চিত্রে সেই ছবিও ধরা পড়েছে বলে মত তাঁর।

    খবর প্রকাশ করেনি চিন

    বিশ্বের বৃহত্তম নৌসেনার অধিকারী চিন (China)। চিনের রয়েছে ৩৭০ টিরও বেশি জাহাজ। এছাড়াও, চিন ইতিমধ্যেই একটি নতুন প্রজন্মের পারমাণবিক (Nuclear Submarine) সশস্ত্র সাবমেরিন তৈরির কাজ শুরু করেছে। এমন অবস্থায় এই খবর চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এই খবর সামনে আসায় অস্বস্তির মধ্যে পড়েছে বেজিংও। যদিও তাদের তরফে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি। ওয়াশিংটনে চিনা দূতাবাসের একজন মুখপাত্র বলেছেন, এ বিষয়ে তাঁদের কাছে দেওয়ার মতো কোনও তথ্য নেই। দূতাবাসের তরফে বলা হয়, এই ঘটনা সম্পর্কে তারা অবগত নয়। 

    আরও পড়ুন: পরীক্ষায় ডাহা ফেল প্রতিদিনের ব্যবহৃত প্যারাসিটামল, প্যান ডি! ৫৩ ওষুধের তালিকা প্রকাশ

    মে-জুন মাসের ঘটনা

    চিনের (China) প্রতিরক্ষা শিল্প দীর্ঘদিন ধরেই দুর্নীতিগ্রস্ত। তাদের সরঞ্জামের গুণমান এমনকী লালফৌজের জলসেনার প্রশিক্ষণ নিয়েও সন্দেহ রয়েছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রী ওয়েলিংটন কু, (Taiwan Defence Minister Wellington Koo), শুক্রবার তাইপেইতে বক্তৃতা দেওয়ার সময় বলেন, “একাধিক গোয়েন্দা তথ্য এবং নজরদারি পদ্ধতির মাধ্যমে পরিস্থিতি বোঝার চেষ্টা করা হচ্ছে।” তবে তিনি বিশদ বিবরণ দেননি। মার্কিন ওই কর্মকর্তা জানান, “চিনের নতুন প্রথম-শ্রেণির পরমাণু শক্তিচালিত সাবমেরিন (Nuclear Submarine) মে থেকে জুনের মাঝামাঝি সময়ে একটি পিয়ারের পাশে ডুবে যায়।” তিনি আরও বলেন, কী কারণে সাবমেরিন ডুবে গিয়েছে বা সেই মুহূর্তে তাতে পারমাণবিক জ্বালানি ছিল কিনা, তা স্পষ্ট নয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Durga Puja: দুর্গাপুজোয় ছুটির বিরোধিতা, প্রতিমা বিসর্জনে নিষেধাজ্ঞা! বাংলাদেশে দাপাচ্ছে মৌলবাদীরা

    Durga Puja: দুর্গাপুজোয় ছুটির বিরোধিতা, প্রতিমা বিসর্জনে নিষেধাজ্ঞা! বাংলাদেশে দাপাচ্ছে মৌলবাদীরা

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর স্বরাষ্ট্র-উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন দুর্গাপুজোর ছুটির পক্ষে সওয়াল করেছিলেন। আর তারপরই তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এর পরই নমাজ আর আজানের সময়ে দুর্গাপুজোর (Durga Puja) বাদ্যযন্ত্র এবং মাইক বন্ধ রাখতে হিন্দুদের ফতোয়া দিয়েছে অন্তর্বর্তী সরকার। শুধু তাই নয়, একাধিক দুর্গাপুজো কমিটিকে তোলা চেয়ে হুমকি দেওয়া হয়েছে এই মর্মে যে, ৫ লক্ষ টাকা না দিলে আয়োজন করা যাবে না পুজো। স্বাভাবিকভাবে, বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর পরই এই সব ঘটনা হিন্দুদের দুর্গাপুজো করা নিয়ে চরম বার্তা দিয়েছিল। এবার পুজো যত এগিয়ে আসছে বাংলাদেশে দুর্গাপুজো নিয়ে আশঙ্কা এবং আতঙ্ক তত বাড়ছে।

    দুর্গাপুজোর বিরোধিতায় রাস্তায় নামল মৌলবাদীরা (Durga Puja)

    অগাস্ট মাসে বাংলাদেশে রাজনৈতিক পালাবদল ঘটেছে। শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হতেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হিন্দুরা নিপীড়িত হচ্ছেন বলেও অভিযোগ। বাংলাদেশের পুলিশ এবং মহম্মদ ইউনূসের সরকার শান্তিতে পুজোর (Durga Puja) আশ্বাসই সার। সরকারের এই আশ্বাসকে তোয়াক্কা না করে আগেই খুলনা এবং ময়মনসিংহ এলাকায় পুজো করা নিয়ে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। সেখানে এবার প্রতিমা বিসর্জন দেওয়া যাবে না বলে হিন্দুদের সতর্ক করেছে ইসলামপন্থি একটি সংগঠন। ইতিমধ্যে খুলনা জেলায় মন্দির ভাঙচুর, দুর্গাপুজো কমিটিগুলির কাছে তোলা চেয়ে হুমকি চিঠি দেওয়ার মতো ঘটনা সামনে এসেছে। এবার একেবারে ইউনূসের খাসতালুক ঢাকা শহরে দুর্গাপুজোর বিরোধিতায় রাস্তায় নামল মৌলবাদীরা। তাদের দাবি, হিন্দুদের সবথেকে বড় এই উৎসব প্রকাশ্যে উদযাপন করা যাবে না। শুধু তাই নয়, এই সময় গোটা দেশে ছুটিও দেওয়া চলবে না। তাতে নাকি দেশের অর্থনীতির ক্ষতি হবে। তাদের মতে, দুর্গাপুজোকে সর্বজনীন বলে দাবি করা অন্য ধর্মকে অবমাননা করার সামিল।

    আরও পড়ুন: ‘‘২৬ বছরের চাকরি জীবনে এমন অবহেলায় তৈরি সুরতহাল রিপোর্ট দেখিনি’’, দাবি সিবিআই কর্তার

    মন্দিরগুলিতে ভারত-বিরোধী ব্যানার টাঙানোর ফতোয়া

    ২৫ সেপ্টেম্বর বুধবার ‘ইনসাফ কায়েমকারী ছাত্র-জনতা’ নামে একটি চরমপন্থী সংগঠন ঢাকার সেক্টর ১৩-এ মালিবাগ মোড়ে একটি সমাবেশ ডেকেছিল। সেখানে যোগ দেন চরমপন্থী সংগঠনটির কয়েকশো কর্মী-সমর্থক। ঢাকায় বিক্ষোভ দেখিয়েছে তারা। সেই সময়ে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে পুজোর (Durga Puja) বিরোধিতাও করেছে তারা। জানা গিয়েছে, সেই প্ল্যাকার্ডে লেখা ছিল ‘রাস্তা বন্ধ করে সর্বত্র পূজা নয়। প্রতিমা বিসর্জনের দ্বারা জল দূষণ নয়। প্রতিমা পূজা নয়’। এমনকী ঢাকার উত্তরা এলাকায় একটি খেলার মাঠে দুর্গাপুজো করতে দেওয়া হবে না বলে জানিয়ে মিছিল করাও হয়েছে।

    ভারত-বিরোধিতা করলে তবেই পুজো!

    দুর্গাপুজোকে সামনে রেখে, মহম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা ১৬ দফা দাবি জানিয়েছে। তারই অন্যতম হল, বাংলাদেশি হিন্দুদেরও ভারত বিরোধিতা করতে হবে। কারণ, ভারতকে, বাংলাদেশের ‘জাতীয় শত্রু’ বলে মনে করে এই কট্টরপন্থী সংগঠনটি। শুধু তাই নয়, এই জন্য মন্দিরগুলোতে ভারত- বিরোধী ব্যানার ও দুর্গাপুজোর আলোচনায় ভারত বিরোধী স্লোগানও দিতে হবে বলে দাবি করেছে তারা। মন্দিরে অখণ্ড ভারত গঠনের লক্ষ্যে হিন্দু উগ্রপন্থীরা সভা করে বলেও দাবি তাদের। এই সব অভিযোগ এনে মন্দির বন্ধের দাবি জানিয়েছে তারা। তাদের দাবি, বাংলাদেশের অনেক জমি দখল করে বিভিন্ন মন্দির নির্মিত হয়েছে। সেই মন্দিরগুলি সরিয়ে ফেরতে হবে।

    পুজোর প্রসাদ খাওয়া যাবে না

    মুসলমানের জন্য ফরমান জারি করা হয়েছে যে, তাদের পুজোয় আর্থিক সাহায্য দেওয়া চলবে না, প্যান্ডেলে প্রবেশ করা চলবে না, পুজোর প্রসাদও তারা মুখে তুলতে পারবে না। সম্প্রতি, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, দুর্গাপুজোর সময় ভারতে ৩ হাজার টন ইলিশ রফতানি করার ঘোষণা করেছে। এই মৌলবাদী সংগঠন স্পষ্ট জানিয়েছে, এটা কোনও উপহার নয়। ওই মাছ রফতানি করা হচ্ছে মাত্র। ইউনূস সরকারের এই সিদ্ধান্তেরও বিরোধিতা করেছে এই কট্টরপন্থী সংগঠন। তাদের দাবি, বাংলাদেশের রফতানি নীতি অনুসারে, ইলিশ মাছ রফতানিযোগ্য নয়। কাজেই এই সিদ্ধান্তে ইউনূস সরকার সেই নীতি লঙ্ঘন করেছে। দেশের জনগণের এর জন্য সরকারকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেছে ইনসাফ কায়েমকারী ছাত্র জনতা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

LinkedIn
Share