Category: বিদেশ

Get updates on World News Headlines International News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Bangladesh Protest Rally: বাংলাদেশে হিন্দুদের সুরক্ষার দাবিতে প্রবাসীদের প্রতিবাদ মিছিল লন্ডনে

    Bangladesh Protest Rally: বাংলাদেশে হিন্দুদের সুরক্ষার দাবিতে প্রবাসীদের প্রতিবাদ মিছিল লন্ডনে

    মাধ্যম নিউজ ডেস্ক: শেখ হাসিনা পদত্যাগ করার পর বাংলাদেশ জুড়ে হিন্দুদের ওপর লাগামছাড়া অত্যাচার চলছে। বাড়ি ভাঙচুর করে লুটপাটের ঘটনা ঘটছে। মহিলাদের ধর্ষণ করা হচ্ছে। ভাঙচুর করা হচ্ছে একের পর এক মন্দির। বাংলাদেশে সংখ্যালঘু অসহায় হিন্দুদের সুরক্ষার দাবিতে প্রতিবাদ মিছিলে সামিল হলেন বাংলাদেশি (Bangladesh Protest Rally) ও ভারতীয় প্রবাসী সদস্যরা। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের বিরুদ্ধে মৌলবাদী গোষ্ঠীর নৃশংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের (London) রাজপথে প্ল্যাকার্ড হাতে শত শত মানুষ সামিল হন।

    প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ (Bangladesh Protest Rally)

    বাংলাদেশি (Bangladesh Protest Rally) এবং ভারতীয় প্রবাসী সদস্যরা আইকনিক বিগ বেনের কাছে জড়ো হন। সেখান থেকে প্রতিবাদ মিছিল করে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের দিকে এগিয়ে যান। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ করার দাবিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে সরব হন তাঁরা। বিক্ষোভকারীদের সঙ্গে অন্যান্য সম্প্রদায়ের লোকেরাও যোগ দিয়েছিলেন। সংখ্যালঘুদের অবস্থা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন তাঁরা। বিশেষ করে, হিন্দুরা যাঁরা রাজনৈতিক অস্থিরতার মধ্যে দেশজুড়ে গণহত্যার মতো পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। মিছিলে প্রতিবাদকারীদের হাতে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে হিংসা বন্ধ করার প্ল্যাকার্ড দেখা গিয়েছে। বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠায় ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ দাবি করা হয়েছে। সংখ্যালঘুদের ওপর নিপীড়ন বন্ধ এবং অপরাধীদের চিহ্নিত ও শাস্তির দাবি জানানো হয়। বিক্ষোভকারীরা ৫ অগাস্ট সারা বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ৪০টিরও বেশি ঘটনার একটি তালিকা প্রকাশ করেছেন।

    আরও পড়ুন: বাংলাদেশে আক্রান্ত হিন্দুরা, পরিস্থিতি খতিয়ে দেখতে কমিটি গঠন মোদি সরকারের

    বিক্ষোভকারীরা কী বললেন?

    প্রতিবাদ মিছিলের (Bangladesh Protest Rally) পর প্রতিবাদকারীদের মুখপাত্র বলেন, বাংলাদেশে হিন্দু মন্দিরে ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ছিনতাই এবং সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের ধর্ষণ ঘটনা ঘটেছে। রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশের একটি অভ্যন্তরীণ বিষয়। মানবাধিকার লঙ্ঘন উদ্বেগজনক এবং বাংলাদেশে বসবাসকারী বিক্ষোভকারীদের আত্মীয়স্বজন এবং বন্ধুদের জন্য এটা একটি গুরুতর হুমকি। চরমপন্থী গোষ্ঠী এবং নির্দিষ্ট কিছু ইসলামিক সংগঠন রাজনৈতিক অস্থিরতাকে কাজে লাগিয়ে সংখ্যালঘুদের দেশ থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে। ১৯৪৭ এবং ১৯৭১ সালের ঘটনার কথা মনে করিয়ে দিচ্ছে। বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমান এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভাঙচুর করে অপমান করা হয়েছে। এসব ঘটনা ইঙ্গিত করে যে চরমপন্থীরা রাজনৈতিক ইস্যুকে সামনে রেখে এসব করছে। কারণ, ইসলামিক রাষ্ট্রগুলিতে মূর্তি নিষিদ্ধ।

    বিশ্বজুড়ে প্রতিবাদ

    হাসিনা পদত্যাগ করার পর বাংলাদেশ (Bangladesh Protest Rally) জুড়ে হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনা বিশ্বজুড়ে প্রতিবাদ শুরু হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গে প্রতিবাদ মিছিল হয়েছে। এর আগে,  অস্ট্রেলিয়ান ইহুদি অ্যাসোসিয়েশনও (এজেএ) বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। মঙ্গলবার ৬ অগাস্ট  জারি করা একটি অফিসিয়াল বিবৃতিতে অস্ট্রেলিয়ান ইহুদি অ্যাসোসিয়েশনের সিইও রবার্ট গ্রেগরি বলেন, “বাংলাদেশে আমরা হিন্দুদের ওপর অত্যাচারের ভয়ঙ্কর ফুটেজ দেখেছি। অস্ট্রেলিয়ার সরকারকে অবশ্যই নৃশংসতার বিরুদ্ধে কথা বলতে হবে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh Crisis: ফাঁকা স্ট্যাম্প পেপারে সই! পরিবারকে পণবন্দি করে হিন্দুদের লুট বাংলাদেশে

    Bangladesh Crisis: ফাঁকা স্ট্যাম্প পেপারে সই! পরিবারকে পণবন্দি করে হিন্দুদের লুট বাংলাদেশে

    মাধ্যম নিউজ ডেস্ক: সেনাবাহিনীর আশ্বাস সার। বাংলাদেশে এখনও প্রতিদিন অত্যাচারিত সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়। নৈরাজ্যের ভয়াবহ ছবি ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়।  আতঙ্কে রয়েছেন সে দেশের হিন্দুরা। জ্বালিয়ে দেওয়া হচ্ছে বাড়িঘর। একের পর এক হিন্দু মন্দিরে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। বেছে বেছে হিন্দুদের উপর করা হচ্ছে আক্রমণ। মহিলাদের উপর চলছে অবাধে অত্যাচার। 

    পণবন্দি করে হুমকি

    সূত্রের খবর, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হিংসার ৭০ ভাগই ভূমিকেন্দ্রিক। আর এই হিংসার বহিঃপ্রকাশ ঘটছে সংখ্যালঘুদের বিষয় সম্পদ এবং ধর্মীয় উপাসনালয় ধ্বংসের মাধ্যমে। এক শ্রেণির মানুষ ধর্মীয় সংখ্যালঘুদের জমি দখল করে তাঁদের দেশত্যাগে বাধ্য করতেই এই হামলা চালাচ্ছে বলেও দাবি করা হয়েছে। নিরাপত্তাহীনতার কারণে হিন্দুরা যাতে তাঁদের সম্পত্তি বিক্রি করে দেশ ছেড়ে চলে যান সেই পরিস্থিতি তৈরি করতেই এই হামলা বলে মনে করা হচ্ছে। সম্প্রতি একটি ভিডিওতে দেখা গিয়েছে যশোর জেলার পলাশ ঘোষের বাড়িতে হামলা চালিয়েছে একদল দুষ্কৃতী। বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে। তাঁর ১২ বছরের ছেলেক ধরে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। পরে ১০ লক্ষ টাকা মুক্তিপণের বিনিময়ে তাকে ছাড়া হয়েছে। ওই বাড়ির এক মহিলা জানিয়েছেন, তাঁদের ভয় দেখিয়ে সাদা স্ট্যাম্প পেপারে সই করানো হয়েছে। 

    অস্তিত্বের সঙ্কট

    দেশের নানা প্রান্তে হিন্দু বাড়িতে রাতের অন্ধকার এখনও ভাঙচুর চালাচ্ছে দুষ্কৃতীরা। দিনাজপুর সদর উপজেলায় ফুলতলা শ্মশানঘাট এলাকায় হরিসভা ঘর, দুর্গামন্দির ভাঙচুর করা হয়েছে। বোচাগঞ্জ উপজেলার ঈশানিয়া ইউনিয়নের চৌরঙ্গী বাজারে সংখ্যালঘুদের অন্তত ৪০টি দোকানপাটে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। ফেসবুকে একটি ভিডিও-য় দেখা গিয়েছে এক হিন্দু মহিলার আকুল আর্জি। তিনি সকলকে একজোট হতে বলছেন। সকলকে শান্ত হতে অনুরোধ করছেন। জানতে চাইছেন তাঁদের কী দোষ? তাঁর ১৫ বছরের ভাইকে ছুরির সামনে দাঁড় করিয়ে ৩ লক্ষ টাকা নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। এভাবে চলতে থাকলে তাঁরা দেশ ছাড়তে বাধ্য হবেন। এটাই হয়তো চাইছে জামাতিরা? মানবাধিকার সংগঠগুলির মতে, সাড়ে তেরো শতাংশ থেকে কমতে কমতে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ হিন্দুদের সংখ্যা এখন মাত্র আট শতাংশ। এবার তাঁদের অস্তিত্বও সঙ্কটে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh Crisis: আসছেন ভারতে! মাকে আশ্রয় দেওয়ার জন্য মোদিকে ধন্যবাদ হাসিনা-পুত্রের

    Bangladesh Crisis: আসছেন ভারতে! মাকে আশ্রয় দেওয়ার জন্য মোদিকে ধন্যবাদ হাসিনা-পুত্রের

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তাল বাংলাদেশ (Bangladesh Crisis)। তীব্র বিক্ষোভের মুখে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন মুজিব-কন্যা শেখ হাসিনা। প্রতিকূল পরিস্থিতিতে হাসিনাকে (Sheikh Hasina) ভারতে আশ্রয় দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়। একই সঙ্গে তাঁর অভিযোগ, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করে তুলেছে। দেশে গণতন্ত্র ফিরলে তবেই তাঁর মা হাসিনা বা তিনি বাংলাদেশে ফিরবেন বলেও জানালেন।

    কবে ফিরবেন হাসিনা

    বৃহস্পতিবার হাসিনার বাংলাদেশে (Bangladesh Crisis) ফেরা নিয়ে বড় বার্তা দিলেন তাঁর পুত্র সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, “আমি বলেছিলাম তিনি বাংলাদেশে আর ফিরবেন না। কিন্তু আমাদের নেতাকর্মীদের ওপর দেশজুড়ে হামলা চালানোর পর গত দুদিনে অনেক কিছু পরিবর্তন হয়েছে। আমাদের সমর্থকদের নিরাপদ রাখতে যা করার দরকার তার সবই আমরা করব। আওয়ামি লিগ বাংলাদেশের সবচেয়ে বড় ও পুরনো রাজনৈতিক দল। যখন বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে, তখন শেখ হাসিনা অবশ্যই দেশে ফিরবেন।” 

    প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ

    শেখ হাসিনাকে (Sheikh Hasina) আশ্রয় দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi) ধন্যবাদ জানান জয়। আওয়ামি লিগ ভারতের সবসময়ের বন্ধু বলে উল্লেখ করেন জয়। বাংলাদেশে থাকা আওয়ামি নেতাদের সুরক্ষা নিশ্চিত করতে ভারতকে পদক্ষেপ করার অনুরোধও করেন। শেখ হাসিনা এই মুহূর্তে মেয়ের কাছে দিল্লিতে রয়েছেন বলেও জানিয়েছেন তাঁর পুত্র। বাংলাদেশের জন্য তাঁর পরিবারের অবদান মনে করিয়ে জয় জানান, যে-পরিবার বাংলাদেশের জন্য এত করেছে, সেই বাংলাদেশ তাঁকে এই অপমান করবে, ভাবতেই পারেননি হাসিনা। ভারত থেকে তাঁর মা অন্য কোথাও যাবেন কি না, তা নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানান হাসিনা-পুত্র। তবে জয় নিজে ভারতে আসবেন বলে জানিয়েছেন।

    আরও পড়ুন: পশ্চিমবঙ্গ যাবে বাংলাদেশে? সমাজ মাধ্যমে ভাইরাল মানচিত্র, তীব্র প্রতিক্রিয়া বিজেপির

    রাজনীতিতে জয়

    আওয়ামি লিগ আগামী দিনে নির্বাচনে অংশ নিতে পারবে কি না তা নিয়েও সন্দিহান হাসিনা (Sheikh Hasina) পুত্র। জয় বলেন, “এখনও নিরপেক্ষ নির্বাচন হলে, আওয়ামি লিগ জিতে আসবে জানি।” রাজনীতিতে আসবেন কিনা এই প্রশ্নে জয় বলেন, “দল আর তার কর্মীদের রক্ষা করতে যা করার প্রয়োজন, আমি তাই করব। রাজনীতিতে যোগ দিতে হলে আমি পিছপা হব না, আমার মা এই মেয়াদের পর রাজনীতি থেকে অবসর নিতে চেয়েছিলেন। আমার কোনওদিনই রাজনীতি করার ইচ্ছে ছিল না, আমি আমেরিকাতে সেটেলড হয়ে গিয়েছিলাম। কিন্তু গত কয়েকদিনে বাংলাদেশে (Bangladesh Crisis) যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে মনে হচ্ছে নেতৃত্বের অভাব রয়েছে। আমি দলের জন্য সক্রিয় হতে বাধ্য হয়েছি এবং এখন আমি সামনে আছি।” আত্মসমালোচনার প্রয়োজনের ওপর জোর দিয়ে জয় বলেন, “নিশ্চিতভাবেই কিছু ভুল হয়েছিল। একটা দেশ চালানোর সময় প্রতিদিন অনেক সিদ্ধান্ত নিতে হয়। আওয়ামি লিগ আত্মসমালোচনায় বিশ্বাসী এবং আমরা সেই জন্য প্রস্তুত ছিলাম। কিন্তু এবার আমাদের সেই সুযোগ দেওয়া হয়নি। তাদের (পড়ুয়া) দাবি মেনে নেওয়ার পরও পরিস্থিতি এত দ্রুত উত্তপ্ত হবে, তা আমরা বুঝতে পারিনি।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • World’s richest cat: ৮৫২ কোটির মালিক! গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসধারী এই বিড়ালটিকে চেনেন?

    World’s richest cat: ৮৫২ কোটির মালিক! গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসধারী এই বিড়ালটিকে চেনেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: আপনি কি ধনী বিড়াল নালাকে চেনেন? এই বিড়াল এখন বিশ্বের সবচেয়ে ধনী হিসেবে পরিচিত। মোট ৮৫২ কোটি টাকার মালিক সে। প্রতি ইনস্টাগ্রাম পোস্টে সে ১২ লক্ষ টাকা আয় করে থাকে। একই ভাবে বছরের সেরা টিকটকার হিসেবে খ্যাতি অর্জন করেছে বিড়ালটি। ইতিমধ্যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে (Guinness World Records) নাম লিখিয়েছে এই নালা (World’s richest cat)।

    নালার ৪৫ লক্ষ ফলোয়ার (World’s richest cat)!

    ভারিসিরি মাথাচিত্তিফান ওরফে পুকি নামে এক তরুণী লস অ্যাঞ্জেলেস থেকে নালা নামক এই বিড়ালকে (World’s richest cat) উদ্ধার করেছিলেন। সেই সময় নালার বয়স ছিল মাত্র চার মাস। পুকি অবশ্য ২০১২ সাল থেকে ইনস্টাগ্রামে সামাজিক মাধ্যমে বিভিন্ন বিষয় বিনিময় করতেন। এরপর নালাকে সামনে রেখে নানা বিষয় উপস্থাপন করা শুরু করেন। তাঁর করা নানা পোস্ট সময়ের সঙ্গে তাল মিলিয়ে দর্শকদের আকর্ষণের কেন্দুবিন্দু হয়ে উঠতে শুরু করে। নালার ইনস্টাগ্রাম খ্যাতি (Guinness World Records) অত্যন্ত আশ্চর্যজনক সাফল্যের শিখরে পৌঁছে গিয়েছে। বর্তমানে তার ৪৫ লক্ষের বেশি ফলোয়ার এবং ৭২৬৭টি আকর্ষণীয় পোস্ট রয়েছে। প্রত্যেক পোস্ট দেখার জন্য অনুগামীরা আগ্রহী হয়ে অপেক্ষা করে থাকেন।

    আরও পড়ুনঃ ‘‘গোটা ভারতকেই ওয়াকফ সম্পত্তি করে ফেলুন’’, আইনজীবীকে কটাক্ষ বিচারপতির

    বছরের সেরা টিকটকারের খেতাব

    পুকি একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে জানিয়েছেন, “আমি কোনওদিন ভাবতে পারিনি নালা দর্শকদের মধ্যে এত জনপ্রিয় হয়ে উঠবে। আমি নিজে আর কোনও পেশার সঙ্গে যুক্ত নই। সারাদিন নালার পোস্টগুলিকে নিয়েই কাজ করে থাকি। নালা ইন্টারনেটের দুনিয়ায় প্রথম বিড়ালদের মধ্যে ছিল। অনেকে তার পোস্টের মাধ্যমে কথা বলে পরিচয় করে থাকেন। তবে নালার জনপ্রিয়তা সোশ্যাল মিডিয়ার বাইরেও প্রসারিত হয়েছে। তাকে সামনে রেখে ‘ক্যাট ফুড’ ব্র্যান্ড মার্কেটিং করার কাজও হয়েছে। একই ভাবে চার জন মানব প্রতিযোগীকে ছাপিয়ে বছরের সেরা টিকটকারের খেতাব (Guinness World Records) অর্জন করেছে নালা (World’s richest cat)। আমার আর্থিক সাফল্যের পিছনে ওর প্রভাব রয়েছে যথেষ্ট। আমার ব্যক্তিগত জীবনসঙ্গী শ্যাননের সঙ্গে ইনস্টাগ্রামের মাধ্যমেই আলাপ হয়েছিল, কিন্তু মাধ্যম ছিল নালা। অসুস্থ বিড়াল উদ্ধারের জন্য নালাকে সমানে রেখে অনেক সামাজিক কাজ করতে হয়।   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh Crisis: কোটা-বিরোধী আন্দোলনে সামিল, তার পরেও আক্রান্ত! বাংলাদেশে আতঙ্কে হিন্দু পড়ুয়ারা

    Bangladesh Crisis: কোটা-বিরোধী আন্দোলনে সামিল, তার পরেও আক্রান্ত! বাংলাদেশে আতঙ্কে হিন্দু পড়ুয়ারা

    মাধ্যম নিউজ ডেস্ক: ঢাকার রাজপথে কোটা-আন্দোলনে পা মিলিয়েছিলেন বাংলাদেশের (Bangladesh Crisis) হিন্দু ছাত্রছাত্রীরাও। চাকরির আশায় নতুন দিনের স্বপ্ন দেখেছিলেন তাঁরাও। কিন্তু আন্দোলনকারীদের কথামতো দেশ দ্বিতীয়বার ‘স্বাধীন’ হতেই ঘুম ভাঙল এই পড়ুয়াদের। স্বপ্ন ভেঙে কঠিন বাস্তবে আছড়ে পড়লেন বাংলাদেশের হিন্দু ছাত্রছাত্রীরা। পরিস্থিতি যেন ক্রমাগত খারাপ হচ্ছে। শেখ হাসিনা পদত্যাগ করার পর, সে দেশের দখল নিয়েছে সেনাবাহিনী। কিন্তু তাতে অবস্থার যে খুব একটা উন্নতি হয়েছে এমনটা নয়। ছাত্র আন্দোলন দিয়ে যা শুরু হয়েছিল, তা এখন লুটতরাজ, হিন্দু সংখ্যালঘুদের হত্যা, ধর্ষণ, বাড়ি-মন্দির ভাঙচুরে গিয়ে দাঁড়িয়েছে।

    রাতে ঘুম নেই

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের (Bangladesh Crisis) প্রাক্তন ছাত্র সাম্প্রতিক কালে হিংসার শিকার নিলয় কুমার বিশ্বাস (২৬), রাতে ঘুমাতে পারছেন না। পরিবার-পরিজনের নিরাপত্তা নিয়ে চিন্তায় দিন কাটছে তাঁর। তিনি জানান, ঢাকায় নিজেকে তুলনামূলক নিরাপদ মনে হলেও, রাজধানীর বাইরে থাকা বন্ধুবান্ধব ও পরিবারের কাছ থেকে আসা উদ্বেগজনক খবর তাঁর ঘুম কেড়ে নিয়েছে। নিলয়ের কথায়, আন্দোলনের শুরুতে হিন্দু শিক্ষার্থীরাও অংশ নিয়েছিল। তাঁরাও মুসলিম সহপাঠীদের সঙ্গে মিলে কোটা সংস্কারের দাবি জানিয়েছিলেন। তখন হিন্দু-মুসলিম ভেদ বুঝতে পারেননি। কিন্তু এখন তাঁরাই উগ্রবাদীদের আক্রমণের মূল লক্ষ্য হয়ে উঠেছে। বিশ্বাস বলেন, “আমাদের বাড়ি ও মন্দিরগুলোতে হামলা চালানো হচ্ছে, আমরা ভয়াবহ অবস্থার মধ্যে আছি। ধর্মীয় বিদ্বেষের কারণে আজ হিন্দু সম্প্রদায় খুবই অসহায় বোধ করছে।”

    কীসের জন্য আন্দোলন 

    বাংলাদেশে (Bangladesh Crisis) হিন্দুদের ঘর পুড়ছে, মহিলাদের নিগ্রহ করা হচ্ছে, এমন কি দুই বাংলার অত্যন্ত প্রিয় গুনী শিল্পী রাহুলের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। মূর্তি ভাঙা, মুক্তিযুদ্ধের জাদুঘরে আগুন দেওয়া, এটা কোটা আন্দোলনের উদ্দেশ্য ছিল না, বলেই মনে করছে বাংলাদেশে ছাত্রদের একাংশ। কুটনৈতিক মহলের মতে, সকল ধরনের সাম্য ও মৈত্রীর কথা বলে, যে আন্দোলনের শুরু হয়েছিল তার প্রথম শর্তই হওয়া উচিত, সংখ্যালঘুদের প্রাণ, মানবাধিকারের প্রতিষ্ঠা, তা করতে ব্যর্থ আন্দোলনকারীরা। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে দেশব্যাপী শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেছিল। বাংলাদেশে সরকারি চাকরিতে ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৩০ শতাংশ আসন সংরক্ষিত ছিল। আন্দোলনের চাপে ২০১৮ সালে শেখ হাসিনার সরকার এই কোটা ব্যবস্থা বাতিল করে। কিন্তু চলতি বছরের জুনে হাইকোর্টের রায়ে আবারও পূর্বের কোটা ব্যবস্থা পুনর্বহাল হলে নতুন করে উত্তেজনা শুরু হয়।

    এগিয়ে আসুক মুসলিম বন্ধুরা

    কোটা সংস্কার আন্দোলনে হিন্দু শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশ নিলেও, শেখ হাসিনার পদত্যাগের পর শুরু হওয়া অস্থিরতায় তারা এখন নিজেদেরই লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। বিশ্বাসের মতে, হিন্দুদের বাড়ি, মন্দির ধ্বংস ও নারীদের ওপর সহিংসতা বেড়েছে। তিনি বলেন, “আমাদের রক্ষা করার জন্য আমাদের মুসলিম বন্ধুদেরই এগিয়ে আসতে হবে।”

    আরও পড়ুন: বাংলাদেশ হিন্দুহীন হলে ক্ষতি ভারতেরই, দাবি ‘ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশন’ কর্তার

    শান্তির আবেদন

    কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়েছিল পদ্মাপারের দেশ (Bangladesh Crisis)। প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ শাহবুদ্দিন। তবে অশান্তি এখনও জিইয়ে রয়েছে। বাংলাদেশের বিভিন্ন জেলায় হিন্দু-সহ সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে বলে অভিযোগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী আরিয়া ভৌমিক, যিনি শুরুতে শেখ হাসিনার পদত্যাগকে স্বাগত জানিয়েছিলেন, এখন হামলার শিকার হয়ে হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেন, “ধর্মের ভিত্তিতে নয়, মানবতার ভিত্তিতে আমরা একসঙ্গে দাঁড়িয়েছিলাম। কিন্তু এখন আমরা, হিন্দুরা, আক্রান্ত হচ্ছি।” বিশ্ববিদ্যালয়ের হিন্দু শিক্ষার্থীরা (Anti Hindu violence) এখন অসহায়ভাবে নিজেদের জীবন ও সম্পত্তি রক্ষার চেষ্টা করছেন। শান্তিপূর্ণ সমাধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন। কিন্তু শান্তি…তা হয়তো অলীক স্বপ্ন!

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh Crisis: ‘‘ধর্ষণ করছে, মেরে ফেলার হুমকিও দিচ্ছে’’, বাংলাদেশি হিন্দু নারীদের মুখে দুর্দশার কথা

    Bangladesh Crisis: ‘‘ধর্ষণ করছে, মেরে ফেলার হুমকিও দিচ্ছে’’, বাংলাদেশি হিন্দু নারীদের মুখে দুর্দশার কথা

    মাধ্যম নিউজ ডেস্ক: শেখ হাসিনা পদত্যাগ করার পর থেকেই বাংলাদেশের পরিস্থিতি (Bangladesh Crisis) যেন ক্রমাগত খারাপ হচ্ছে। বর্তমানে দেশের দখল নিয়েছে সেনাবাহিনী। কিন্তু তাতে অবস্থার যে খুব একটা উন্নতি হয়েছে এমনটা নয়। দেশজুড়ে সংখ্যালঘু হিন্দুদের বাড়িঘর, মন্দির এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে। এমনকী, বর্বরোচিত অত্যাচারের হাত থেকে বাদ যাননি হিন্দু সম্প্রদায়ের মহিলারাও (Hindu women in Bangladesh)। জানা গিয়েছে, বাংলাদেশের হিন্দু নারীদের ওপর ব্যপক অত্যাচার চলছে। শ্লীলতাহানি ও ধর্ষণের মত অভিযোগও উঠেছে। 

    হিন্দু সম্প্রদায়ের মহিলাদের ওপর অত্যাচার (Bangladesh Crisis)

    এই চরম অস্থিরতার সময় বাংলাদেশি হিন্দু নারীদের ওপর যেভাবে অত্যাচার চলেছে এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন নির্যাতিতারা। ৮ অগাস্ট স্যোশাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিওতে বাংলাদেশের পিরোজপুর জেলার বিভিন্ন এলাকার বেশ কয়েকজন হিন্দু মহিলা (Hindu women in Bangladesh) তাঁদের দুর্দশার কথা বর্ণনা করেছেন। তাঁদের মধ্যে একজন ভুক্তভোগী বলেন, ”ওরা তলোয়ার ও ধারালো অস্ত্র নিয়ে এসেছিল। বাড়ি থেকে সব নিয়ে গেছে। প্রাণ বাঁচানোর জন্য, আমাদের কাছে যা ছিল সবই দিয়েছি।” আরেক মহিলা বলেন, ”রাতে, ওরা এসেছিল। আমাদের বাড়িঘর ভাংচুর করে সবকিছু লুট করে নিয়ে গেছে। আমি লুকিয়ে ছিলাম। কিন্তু ওরা আমার ভাইয়ের স্ত্রীকে ধরে অন্য ঘরে নিয়ে যায়। তাঁকে ধর্ষণ করে। পরে আমরা তাঁকে উদ্ধার করি। সে সময় তাঁর মুখ কাপড় দিয়ে বাঁধা ছিল। ওরা তাঁর গলা কেটে ফেলতে চেয়েছিল। ওকে বাঁচানোর জন্য আমরা আমাদের সব সোনার গয়না দিয়ে দিয়েছি।”     

    অন্যদিকে, তৃতীয় আরেক মহিলা (Hindu women in Bangladesh) অনুরূপ ঘটনার বর্ণনা দিয়ে বলেছেন, ”আমরা রাতে ঘুমাচ্ছিলাম। তখনই ওরা এসেছিল। ওদের সঙ্গে অস্ত্রশস্ত্র ছিল। ওরা আমাদেরকে সতর্ক করে বলেছিল, ‘আমাদের পঞ্চাশ জন লোক তোমার বাড়ি ঘেরাও করে রেখেছে, তোমার পালানোর কোনও পথ নেই।’ এরপর ওরা সবকিছু লুট করেছে। আমাকে ধরে বিছানায় নিয়ে গিয়ে মেরে ফেলার হুমকিও দেয়। আমি তাদের কাছে অনুরোধ করেছিলাম যে হয় আমাকে রেহাই দাও অথবা আমাকে মেরে ফেলো। এরপর ওরা আমাকে কান্না থামানোর জন্য হুমকি দিতে থাকে। আমাদের কাছে যা কিছু মূল্যবান জিনিসপত্র ছিল সব দিতে বলেছিল ওরা। নিজের প্রাণ বাঁচাতে তাই আমি বাধ্য হয়ে আমার সমস্ত গয়না ওদের দিয়ে দিয়েছিলাম। সেসব নিয়ে বাড়ি থেকে চলে যায় ওরা।” 

    হিন্দুদের ওপর হামলা অব্যাহত, ভাঙচুর মন্দিরে (Bangladesh Crisis)

    প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর বাংলাদেশের পরিস্থিতি অন্যদিকে মোড় নিতে শুরু করেছে। অশান্তির সঙ্গে সঙ্গে এবার সাম্প্রদায়িক সংঘর্ষের অভিযোগ ও উঠতে শুরু করেছে। হিন্দু মহিলাদের নির্যাতনের পাশাপাশি জলছে সংখ্যালঘুদের ঘর। একাধিক মন্দিরে ও হামলা চালানো হয়েছে। এ প্রসঙ্গে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দাবি করে, সেদেশের ২৯টি জেলায় সংখ্যালঘুদের ওপরে হামলা চালানো হয়েছে। অরাজনৈতিক সাধারণ মানুষের বাড়ি, ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ। ভাঙা হয়েছে মন্দিরও।  

    জানা গিয়েছে, নাটোর, ঢাকার ধামরাই, পটুয়াখালির কলাপাড়া, শরিয়তপুর ও ফরিদপুরের একাধিক মন্দিরে ভাঙচুর (Bangladesh Crisis) করা হয়েছে। এর মধ্যে রয়েছে ফেনি শহরের দুর্গামন্দির, দিনাজপুরের পার্বতীপুর কালীমন্দির সহ আরও পাঁচটি মন্দির, যেখানে হামলা ও ভাঙচুর করা হয়। এছাড়াও ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের ২ নম্বর ইউনিয়নের শ্মশান মন্দিরে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করা হয় এবং নেত্রকোনা শহরে রামকৃষ্ণ মিশন এবং ইস্কন মন্দিরে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। পুড়িয়ে ছাই হয়ে যায় জগন্নাথ বিগ্রহ। একইসঙ্গে যশোর, নোয়াখালি, মেহেরপুর, চাঁদপুর ও খুলনার একাধিক বাড়িঘরে হামলা চলেছে। 

    এমনকী, দিনাজপুরে হিন্দুদের ৪০টি দোকান ভাঙচুর করা হয়। যশোরে অন্তত ৫০টি হিন্দু বাড়িতে হামলা চালায় উন্মত্ত জনতা। ভাঙচুর, লুটপাট, ডাকাতির মতো ঘটনার পর আগুন লাগিয়ে দেওয়া হয় বাড়িগুলিতে। প্রত্যক্ষদর্শীরা জানান, দোকানে ভাঙচুর করে মালপত্র লুট করা হয়। এহেন পরিস্থিতিতে সংখ্যালঘুদের আশ্বস্ত করতে জেলায়-জেলায় হেল্পলাইন নম্বর চালু করেছে বাংলাদেশ সেনা। 

    ভারত আসতে চাইছেন বাংলাদেশি হিন্দুরা

    এদিকে, সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনার (Bangladesh Crisis) পরেই আতঙ্কে ভারত বাংলাদেশ বর্ডারের কাছে বহু বাংলাদেশি জড়ো হয়েছিলেন বলে খবর।  বুধবার দুপুর ১ টা নাগাদ প্রায় ৩০০ বাংলাদেশি ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা করেন। তবে কাঁটাতার পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে আসার আগেই তাদের আটকে দিতে সক্ষম হয়েছে বিএসএফ। শরণার্থীদের নিজেদের দেশে ফিরে যেতে অনুরোধ করলে শরণার্থীরা জানান, বিএসএফ পারলে গুলি করে তাঁদের মেরে দিক, কিন্তু তাঁরা দেশে ফিরে যাবেন না। এ প্রসঙ্গে, হলদিবাড়ি ছিটমহলের বাসিন্দা জয়প্রকাশ রায় বলেন, ‘‘মহিলারা আর্তনাদ করছেন। বাঁচান বাঁচান বলে চিৎকার করছেন। একটু আশ্রয় চাইছেন। এ দৃশ্য দেখা যায় না!’’ 

    আরও পড়ুন: ‘‘বাঁচান, আশ্রয় দিন…’’! ভারত-সীমান্তে ভিড় বাংলাদেশি শরণার্থীদের, রুখল বিএসএফ

    কী জানাল ভারতের বিদেশমন্ত্রক?   

    বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার (Bangladesh Crisis)প্রসঙ্গে ভারতের বিদেশমন্ত্রকের তরফে বলা হয়েছে যে, গোটা বিষয়গুলি সম্পর্কে কেন্দ্র অবগত। একাধিক পদক্ষেপ করা হয়েছে। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোটা না ফেরা পর্যন্ত উদ্বেগ রয়েছে। আইন ও সরকারের দায়িত্ব হল সমস্ত নাগরিকদের সুরক্ষা যাতে বজায় থাকে। এটা সেই দেশের স্বার্থরক্ষার জন্য দরকার। বৃহত্তরক্ষেত্রে এটা দরকার। 

    বাংলাদেশের এই পরিস্থিতি প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ মন্তব্য করে বলেন, ”কোনও ইসলামিক দেশে গণতন্ত্র সফল হয় না, এটা তার প্রমাণ। কিছু গণ্ডগোল হলেই ওখানে হিন্দুদের ওপরে অত্যাচার হয়। তারা পালিয়ে আসেন। আবার সেটা হচ্ছে। কিন্তু তাঁদের হয়ে কেউ কথা বলছে না। কেউ জামাতিদের কথা বলছে, কেউ স্বৈরতন্ত্রের কথা বলছে। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হলে এখানে তার প্রতিক্রিয়া হওয়ার সম্ভবনা রয়েছে। বাংলাদেশের জনগণের সেখানে সরকার বদলের অধিকার রয়েছে। কিন্তু তা বলে প্রতিবার সরকার বদলের সঙ্গে সঙ্গে হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ করতে হবে।” 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sunita Williams: ‘২০২৫ সালের ফেব্রুয়ারিতে মহাকাশ থেকে ফিরতে পারেন সুনীতা’, জানাল নাসা

    Sunita Williams: ‘২০২৫ সালের ফেব্রুয়ারিতে মহাকাশ থেকে ফিরতে পারেন সুনীতা’, জানাল নাসা

    মাধ্যম নিউজ ডেস্ক: দু’মাসেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস (Sunita Williams)। সঙ্গে রয়েছেন সহকর্মী বুচ উইলমোর। প্রাথমিকভাবে তাঁদের মিশন প্রায় আটদিন স্থায়ী হবে বলে আশা করা হয়েছিল। কিন্তু, স্টারলাইনারে প্রপালশন সিস্টেমে সমস্যার কারণে এটি বাড়ানো হয়েছে। তাঁদের পৃথিবীতে ফেরানো নিয়ে বড় ঘোষণা করল নাসা।

    কী জানিয়েছে নাসা? (Sunita Williams)

    নাসার কর্মকর্তারা আগেই জানিয়েছিলেন, ইঞ্জিনিয়াররা সুনীতাদের (Sunita Williams) বোয়িং স্টারলাইনার মহাকাশ যানের যান্ত্রিক ত্রুটি সমাধানের জন্য দিনরাত কাজ করছেন। প্রয়োজনে বোয়িং-এর পরিবর্তে সাহায্য নিতে হতে পারে স্পেস-এক্স মহাকাশ যানেরও। মহাকাশচারীদের বোয়িংয়ে ফেরানোর ঝুঁকি নেওয়া হবে, না কি স্পেস এক্সের সাহায্য নেওয়া হবে সে নিয়েও নাসার (NASA) বিজ্ঞানীদের মধ্যে চলছিল মত বিরোধ। শেষমেশ নাসা জানিয়েছে, তাঁদের ফেরাতে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্তও সময় লেগে যেতে পারে। সব ঠিক থাকলে আগামী বছরের শুরুতেই স্পেস এক্সের ক্রু ড্রাগনে পৃথিবীতে ফিরবেন তাঁরা।

    আরও পড়ুন: ‘‘হিন্দুদের ওপর, মন্দিরে হামলায় উদ্বিগ্ন’’, বাংলাদেশ নিয়ে প্রতিক্রিয়া ইজরায়েলের

    ৫ জুন পাড়ি দিয়েছিলেন সুনীতা

    মহাকাশযান বোয়িং সিএসটি-১০০ স্টারলাইনার ক্যাপসুলে চড়ে গত ৫ জুন মার্কিন মহাকাশ সংস্থা নাসার ওই দুই নভশ্চর পাড়ি দিয়েছিলেন আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশে। দীর্ঘ অপেক্ষা এবং প্রস্তুতির পর এটিই ছিল বোয়িং-এর প্রথম মহাকাশচারীদের (Sunita Williams) নিয়ে যাত্রা। এই ‘ক্রু ফ্লাইট টেস্ট’ অভিযানের উদ্দেশ্য বেসরকারি উদ্যোগে সাধারণের জন্য বাণিজ্যিকভাবে মহাকাশ সফরের রাস্তা সুগম করা। মহাকাশে যাওয়ার পর হঠাৎই মহাকাশ যানটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। স্টারলাইনার ওড়ার আগে হিলিয়াম লিকেজের সমস্যা ধরা পড়েছিল। যাত্রাপথে আরও নানা যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। রকেটের পাঁচটি ‘ম্যানুভরিং থ্রাস্টার’ খারাপ হয়ে যায়, সমস্যা দেখা দেয় একটি ধীর গতির ‘প্রপেল্যান্ট ভালভ্’-এও। সব মিলিয়ে অনিশ্চিত হয়ে পড়ে সুনীতাদের ফেরা।

    ইলন মাস্কের সংস্থার মহাকাশযান যাচ্ছে মহাকাশে

    ইতিমধ্যেই ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের সঙ্গে যৌথ ভাবে নতুন একটি মহাকাশযান মহাকাশ স্টেশনে পাঠানোর প্রস্তুতি শুরু হয়েছে। মিশনটির নাম দেওয়া হয়েছে ‘ক্রু-৯’। আগামী সেপ্টেম্বর মাসে ওই মহাকাশযান দু’জন বিজ্ঞানীকে নিয়ে রওনা দেবে মহাকাশ স্টেশনের উদ্দেশে। এই যানে মাত্র দু’জনেরই স্থান সঙ্কুলানের মতো ব্যবস্থা রয়েছে। মহাকাশ স্টেশন থেকে সুনীতাদের (Sunita Williams) নিয়ে ফের পৃথিবীর দিকে পাড়ি দেবে যানটি। আপাতত তাঁদের সুস্থভাবে ফেরানোই বিজ্ঞানীদের উদ্দেশ্য। নাসা (NASA) জানাচ্ছে, সব ঠিকঠাক চললে ফেব্রুয়ারি মাসে ফিরতে পারেন সুনীতারা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh Crisis: বাংলাদেশি হিন্দুদের নিয়ে উদ্বিগ্ন মার্কিন কংগ্রেসের ভারতীয় বংশোদ্ভূত সদস্য

    Bangladesh Crisis: বাংলাদেশি হিন্দুদের নিয়ে উদ্বিগ্ন মার্কিন কংগ্রেসের ভারতীয় বংশোদ্ভূত সদস্য

    মাধ্যম নিউজ ডেস্ক: অগ্নিগর্ভ বাংলাদেশ (Bangladesh Crisis)। সে দেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই সংখ্যালঘুদের উপর নির্যাতন কয়েক গুণে বেড়ে গিয়েছে। সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে বিএনপি ও জামাত আশ্বাস দিলেও হামলার ঘটনা অব্যাহত। আজ, বৃহস্পতিবার নয়া তত্ত্বাবধায়ক সরকার শপথ নেবে। এরই মধ্যে ওই দেশ থেকে ভারতে পালিয়ে আসার চেষ্টা করছে বাংলাদেশের হিন্দুদের একাংশ। সংখ্যালঘুদের উপর বাংলাদেশে সাম্প্রতিক হিংসার নিন্দা করলেন মার্কিন কংগ্রেসের ভারতীয় বংশোদ্ভূত সদস্য রাজা কৃষ্ণমূর্তি (Raja Krishnamoorthi)।

    কী বললেন রাজা কৃষ্ণমূর্তি

    বাংলাদেশের (Bangladesh Crisis) সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মার্কিন কংগ্রেসের ভারতীয় বংশোদ্ভূত সদস্য রাজা কৃষ্ণমূর্তি। তাঁর আশা, নোবেলজয়ী মহম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে যে অন্তর্বর্তী সরকার গঠিত হবে, তারা সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করবে। দেশে শান্তি ফেরাবে। কৃষ্ণমূর্তি (Raja Krishnamoorthi) বলেন, “বাংলাদেশ যখন তার অন্তর্বর্তী সরকারের শপথ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে, তখন আমি সমস্ত সরকারি কর্মকর্তা, নতুন প্রশাসন ও পুলিশ প্রধানকে অনুরোধ করব তাঁরা যেন বাংলাদেশের জনগণকে নিরাপত্তা দেন। দেশের হিন্দু সংখ্যালঘু, তাদের বাড়িঘর, ব্যবসা এবং তাদের মন্দির সবকিছুকে যেন রক্ষা করতে পারেন।”

    আরও পড়ুন: অশান্ত বাংলাদেশ, অনুপ্রবেশের সম্ভাবনা প্রবল! জল-স্থল সীমান্তে সতর্ক বিএসএফ

    হিংসা থেকে বিরত থাকতে অনুরোধ

    বাংলাদেশে (Bangladesh Crisis) শেখ হাসিনা সরকারের অবসান ঘটেছে। আপাতত সেনার হাতে আইনকানুনের দায়িত্ব ন্যস্ত থাকলেও, বৃহস্পতিতেই বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়ে যাবে বলে আশা। কিন্তু তার একদিন আগে পর্যন্ত সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার খবর লাগাতার আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। হিন্দুদের বাড়িঘর, মন্দিরেও হামলা হচ্ছে বলে অভিযোগ সামনে আসছে। তাই অন্তর্বর্তী সরকার গঠিত হলেও, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন রয়েই যাচ্ছে। বুধবার এক বিবৃতিতে কৃষ্ণমূর্তি (Raja Krishnamoorthi) বলেন, “বাইডেন-হ্যারিস প্রশাসনের নেতৃত্বে আমেরিকা বাংলাদেশের পরিস্থিতির উপর নজর রাখছে। আমেরিকা বাংলাদেশে সবরকম হিংসার প্রতিবাদ করছে। সব পক্ষকে হিংসা থেকে বিরত থাকতে অনুরোধ করছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh Crisis: জ্বলছে বাংলাদেশ! দেশজুড়ে হিংসা অব্যাহত, ২৩ দিনে ৫৬০ জনের মৃত্যু!

    Bangladesh Crisis: জ্বলছে বাংলাদেশ! দেশজুড়ে হিংসা অব্যাহত, ২৩ দিনে ৫৬০ জনের মৃত্যু!

    মাধ্যম নিউজ ডেস্ক: গত জুলাই মাস থেকেই কোটা বিরোধী আন্দোলনকে সামনে রেখে জ্বলছে বাংলাদেশ (Bangladesh Crisis)। দেশজুড়ে অব্যাহত মৃত্যু মিছিলও। সোমবার দুপুরেই প্রধানমন্ত্রী (Sheikh Hasina) পদ থেকে ইস্তফা দিয়ে শেখ হাসিনা ঢাকা ছেড়েছিলেন। তারপর হিংসা লাগাম টানা যায়নি। বরং, ধারাবাহিক খুনের ঘটনা ঘটেই চলেছে। চরম আতঙ্কে রয়েছেন আওয়ামি লিগের কর্মী-সমর্থকরা। অনেকে প্রাণ বাঁচাতে পরিবার রেখেই দেশ ছাড়তে বাধ্য হয়েছেন।

    ২৩ দিনে ৫৬০ জনের মৃত্যু! (Bangladesh Crisis)

    কোটা সংস্কারের দাবিতে গত ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের আন্দোলন শুরু হয়েছিল। ধীরে ধীরে তা বাংলাদেশের (Bangladesh Crisis) বিভিন্ন শহরের শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। ১৬ জুলাই ঢাকা, রংপুর এবং চট্টগ্রাম থেকে সংঘর্ষে প্রাণহানির প্রথম খবর এসেছিল। এরপরে ১৮ জুলাই আন্দোলনকারী পড়ুয়াদের মঞ্চ ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ছাত্র-যুবদের ‘সর্বাত্মক অবরোধ’ কর্মসূচির থেকে শুরু হয় হিংসা। ‘প্রথম আলো’ সংবাদপত্র সূত্রে জানা গিয়েছে, ১৬ জুলাই থেকে ৪ অগাস্ট পর্যন্ত সংঘাতে মোট ৩২৮ জনের মৃত্যু ঘটেছিল। পরে, হাসিনা পদত্যাগ করার পর ফের নতুন করে শুরু হওয়া ধারাবাহিক হিংসায় বাংলাদেশে আরও ২৩২ জন নিহত হয়েছেন। ‘প্রথম আলো’ সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এর মধ্যে বুধবার মৃত্যু হয়েছে ২১ জনের। সবমিলিয়ে গত ২৩ দিনে সে দেশে অন্তত ৫৬০ জন নিহত হয়েছেন।

    আরও পড়ুন: ‘‘হিন্দুদের ওপর, মন্দিরে হামলায় উদ্বিগ্ন’’, বাংলাদেশ নিয়ে প্রতিক্রিয়া ইজরায়েলের

    দেশজুড়ে হিংসা অব্যাহত!

    প্রসঙ্গত, প্রধানমন্ত্রী (Sheikh Hasina) পদ থেকে হাসিনার ইস্তফা এবং দেশত্যাগের পর সোমবার বিকেল থেকেই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। বঙ্গবন্ধু ও বিশ্বকবির মূর্তি ভাঙা হয়। আওয়ামি লিগের নেতা, সাংসদদের বাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। এক অভিনেতাকেও খুন করা হয়েছে। ঢাকা-সহ বাংলাদেশের (Bangladesh Crisis) বিভিন্ন জায়গায় থানাগুলিতে হামলা চলে। অগ্নিসংযোগ হয়। মিরপুর মডেল থানা, বাড্ডা, মহম্মদপুর, যাত্রাবাড়ি, ভাটারা-সহ ঢাকা শহরে একাধিক থানায় সোমবার রাতেও হামলা চলে। মঙ্গলবার সকাল থেকে কার্ফু তুলে দেওয়া হয়। স্কুল, কলেজ খোলার নির্দেশ দেওয়া হলেও পড়ুয়াদের হাজিরা ছিল না বললেই চলে। বুধবার থেকে ভারতের সঙ্গে বিমান পরিষেবা ধীরে ধরে স্বাভাবিক হয়েছে। কিন্তু, দেশজুড়ে হিংসার ঘটনা ঘটেই চলেছে, বিশেষ করে সংখ্যালঘুদের ওপর। বুধবারেও ২১ জনের খুন হওয়ার ঘটনা তার জ্বলন্ত উদাহরণ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh Crisis: বাংলাদেশ হিন্দুহীন হলে ক্ষতি ভারতেরই, দাবি ‘ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশন’ কর্তার

    Bangladesh Crisis: বাংলাদেশ হিন্দুহীন হলে ক্ষতি ভারতেরই, দাবি ‘ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশন’ কর্তার

    মাধ্যম নিউজ ডেস্ক: অশান্তি অব্যাহত বাংলাদেশে (Bangladesh Crisis)। আওয়ামি লিগের নেতা-কর্মী-সমর্থকদের বাড়িতে চলছে হামলা। তবে ‘সোনার বাংলা’য় ডামাডোলের বাজারে যা তামাম বিশ্বের নজর কেড়েছে, তা হল হিন্দুদের ওপর অবর্ণনীয় অত্যাচার। বাংলাদেশের মোট জনসংখ্য মাত্র ৮ শতাংশ হিন্দু। এই হিন্দুরা আবার আওয়ামি লিগের সমর্থক।

    হিন্দুদের টার্গেট (Bangladesh Crisis)

    তাই দেশে সামান্যতম অশান্তি শুরু হলেই টার্গেট করা হয় হিন্দুদের (World Hindu Federation)। মারধর করে ভিটে মাটি ছাড়া করে কেড়ে নেওয়া হয় জমি-জিরেত। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত সেই ট্র্যাডিশনে ভাঁটা পড়েনি। সংরক্ষণকে কেন্দ্র করে পক্ষকালের কিছু আগে যে অশান্তির সূত্রপাত হয়েছে বাংলাদেশ, অগাস্টের ৭ তারিখেও তা অব্যাহত। আন্দোলনের চাপে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা। বস্তুত, তার পরেই দেশে অরাজক পরিস্থিতি উঠেছে চরমে। অবশ্য হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছিল তার আগেও। হাসিনার জমানায়ও যে বাংলাদেশি মুসলমানদের একটা অংশ ‘ভদ্রলোক’ হয়ে গিয়েছিল, তা নয় (এই অংশটাই মানুষের বাড়িঘর লুট করে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ‘বঙ্গভবন’ থেকে লুট করে নিয়ে যায় কম্পিউটার, রাজহাঁস, ছাগল মায় প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তর্বাসও)। হিন্দুদের ওপর অত্যাচার তখনও হয়েছে। আর অশান্তির ঢেউ আছড়ে পড়ায় শুরু হয়েছে হিন্দুমেধ যজ্ঞ।

    হিন্দু নিধন যজ্ঞের প্রতিবাদ

    এই হিন্দু নিধন যজ্ঞের প্রতিবাদ করেছে ইজরায়েল। বিক্ষিপ্তভাবে হলেও প্রতিবাদ করছে হাতে গোণা কয়েকটি সংগঠনও। (আশ্চর্যজনকভাবে মুখে কুলুপ এঁটে রয়েছেন বাংলাদেশ ও পশ্চিমবাংলার বুদ্ধিজীবীরা।) তার পরেও চলছে বাংলাদেশকে হিন্দুহীন করার উদগ্র চেষ্টা। বাংলাদেশ হিন্দুহীন হলে আদতে বিপদে পড়বে ভারতই। অন্তত এমনই মনে করেন ‘ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশনে’র সাধারণ সম্পাদক দীপন মিত্র। সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেন, “বাংলাদেশে হিন্দুদের অবস্থা দিনের পর দিন খারাপ হচ্ছে।” তাঁর বক্তব্যে উঠে এসেছে জনৈক হারাধন রায়, কাজল রায়, মৃণালকান্তি চ্যাটার্জির কথা। নৃশংসভাবে খুন করা হয়েছে এই তিনজনকে। আরও এক হিন্দুর দেহ উদ্ধার হয়েছে। তবে তাঁর পরিচয় জানা যায়নি।

    হিন্দু নির্যাতনের নিদারুণ ছবি 

    আরও অনেক হিন্দু খুনের খবরও জানান দীপন। তিনি জানান, ৫১টি হিন্দু মন্দির ভাঙচুর করা হয়েছে। হিন্দুদের ২৪০টি বাড়িতে হামলা চালিয়েছে দুষ্কৃতীরা। হিন্দুদের রক্ষা করতে বাংলাদেশ সেনা ও পুলিশ কি কিছু করছে? তিনি বলেন, “বাংলাদশে হিন্দু রয়েছেন প্রায় আড়াই কোটি। তাঁরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন।” দীপন বলেন (Bangladesh Crisis), “শেখ হাসিনা দেশ ছাড়ার সময় সেনাপ্রধান বলেছিলেন যে তিনি দায়িত্ব নেবেন। এবং এখানে শান্তি বজায় রাখবেন। কিন্তু শেষ পর্যন্ত কোনও পুলিশ বা সেনাবাহিনী হিন্দুদের সমর্থন করছে না। আমরা হিন্দুরা এখনও আক্রমণের শিকার হচ্ছি। কিন্তু এখনও পর্যন্ত আমরা সেনাবাহিনী কিংবা পুলিশের বাহিনীর কাছ থেকে কোনও সাহায্য পাইনি।” তিনি বলেন, “কয়েকটি মিডিয়া আউটলেট ছাড়া তাদের বেশিরভাগই বিষয়টি বিস্তারিতভাবে কভার করছে না। অনেক পরিবার এও ভয় পাচ্ছে যে, তারা যদি হিন্দুদের ওপর হামলার খবর পুঙ্খানুপুঙ্খভাবে জানায় তাহলে তাদের ওপর হামলা হবে।” মিডিয়া কেন খবর চেপে যাচ্ছে, তারও ব্যাখ্যা দেন দীপন (World Hindu Federation)। বলেন, “এই মুহূর্তে যদি মিডিয়া গ্রুপগুলি হিন্দুদের ওপর হামলা ও হিন্দু সম্পত্তি ও মন্দির ভাঙচুরের সঠিক সংখ্যা দেখায়, তবে তাদের চাঁদমারি করা হবে।” বাংলাদেশি হিন্দুদের ওপর যে অত্যাচার হচ্ছে, তা যে অচিরেই বন্ধ হয়ে যাবে, তা নয় বলেও দাবি করেন ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশনের সাধারণ সম্পাদক।

    আরও পড়ুন: অগ্নিগর্ভ বাংলাদেশ, ভারতের উদ্বেগের একাধিক কারণ

    কী বললেন হিন্দু ফেডারেশন কর্তা

    তিনি বলেন, “বাংলাদেশি উগ্রপন্থী গোষ্ঠীগুলো ছাড়াও সে দেশে অশান্তির নেপথ্যে রয়েছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের হাত। তাই পরিস্থিতি এখনই স্বাভাবিক হবে না। কবে হবে, তাও বলা মুশকিল।” দীপন বলেন, “আমরা ভারত সরকারকে অনুরোধ করছি এ ব্যাপারে হস্তক্ষেপ করতে। কিন্তু এখনও ভারত সরকারের তরফে কোনও সাহায্য আমরা পাইনি।” তিনি বলেন, “আমরা বিশেষত হিন্দু সংখ্যালঘুরা ভারত সরকারের কাছে সাহায্যে আশাও করেছি। আমাদের রক্ষা করতে পদক্ষেপ করা হোক বলে আমরা তাদের কাছে আবেদনও করেছি।”

    আদতে ক্ষতি ভারতেরই

    ভারতের এক পড়শি দেশ হিন্দুশূন্য হতে যাচ্ছে বলেও জানান তিনি। তাই বাংলাদেশও হিন্দুহীন হলে, আদতে ক্ষতি ভারতেরই, মনে করেন দীপন। বলেন, “আফগানিস্তান সম্পূর্ণ হিন্দু মুক্ত হচ্ছে। পাকিস্তানে মাত্র কয়েক লাখ হিন্দু অবশিষ্ট আছে। কিন্তু বাংলাদেশে এখনও আড়াই কোটি হিন্দু রয়েছে। এই অবস্থায় ভারত কোনও উদ্যোগ না নিলে একটি নির্দিষ্ট সময় পর বাংলাদেশ সম্পূর্ণ হিন্দুমুক্ত হবে। আর তখন বাংলাদেশ হিন্দুমুক্ত ও ইসলামিক উগ্রপন্থীদের দেশে পরিণত হলে সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারত। এবং আরও বেশি করে ক্ষতিগ্রস্ত হতে থাকবে।” তিনি বলেন, “আফগানিস্তান এবং পাকিস্তানের চেয়ে অনেক বেশি হিন্দু রয়েছে বাংলাদেশে। সেই হিন্দুও যদি শেষ হয়ে যায়, তাহলে ভারতের সামনে অপেক্ষা করছে বড় বিপদ।”

    হামলাকে ছোট করে দেখানোর চেষ্টা

    বাংলাদেশে মন্দির বাঁচাতে মুসলমানরা মানবশৃঙ্খল তৈরি করছে বলে যে খবর দেখানো হচ্ছে কিংবা ভাইরাল হচ্ছে, সে প্রসঙ্গে দীপন বলেন, “এটা ভয়ঙ্কর।” তাঁর মতে, এভাবে কেবল হিন্দুদের ওপর আক্রমণকে ছোট করা হচ্ছে না, বিভ্রান্তির সৃষ্টিও করা হচ্ছে। বাম-উদারপন্থীদেরও নিশানা করেছেন দীপন। বলেন, “বিশ্বে যখন এরকম কোনও ঘটনা ঘটে, তখন বামপন্থী দল ও তাদের সমর্থকরা চিৎকার করে কাঁদে। কিন্তু এখানে প্রতিবেশী বাংলাদেশে যেখানে হিন্দুরা নিদারুণ কষ্ট পাচ্ছেন, তখন এই মানুষগুলোই হয় নীরবতা অবলম্বন করছেন, নয়তো ঘটনাটিকে ছোট করে দেখছেন।” তিনি বলেন, “এটা দুর্ভাগ্যজনক যে ভারতে বাম-উদারপন্থীরা বাংলাদেশে ঘটে চলা হিন্দু-বিরোধী হিংসাকে ছোট করে দেখছে। মুসলমানরা মানববন্ধন গঠন করছেন মন্দির বাঁচাতে – এসব মিথ্যা দাবি করে মানুষকে বিভ্রান্ত করছেন। বামপন্থী এবং ইসলামপন্থী সহানুভূতিশীলরা মনুসলমানদের এই আক্রমণকে কেবল ছোট করছে না, বিশ্ব জনমতকে বিভ্রান্তও করছে।”

    শেকড় ভুলেছেন মমতা

    দীপন বলেন, পশ্চিমবঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ও বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শেকড়ও ছিল বাংলাদেশে (Bangladesh Crisis)। সেই শেকড়কে তাঁরা ভুলেছেন।” তিনি বলেন, “অনেক হিন্দু বামপন্থী মুসলমানদের হাতে নিপীড়িত হওয়ার ভয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে।” দীপন বলেন, “ইসলামপন্থীরা সব সময়ই হামলা-মামলা করে।” তিনি বলেন, “বাংলাদেশ মুসলিম রাষ্ট্রে পরিণত হলে এখানে বামপন্থী ও তাদের মতাদর্শ থাকবে না।” তাঁর আক্ষেপ, “প্যালেস্তাইন ও মুসলমানদের জন্য সবাই আছে, সবাই চিৎকার করছে। কিন্তু হিন্দুদের পাশে কেউ নেই।”

    এদিকে, ৮ অগাস্ট, বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নিতে চলেছেন মহম্মদ ইউনূস। তিনি সবাইকে শান্তি বজায় রাখতে বলেছেন। সংখ্যালঘুদের ওপর অত্যাচার বন্ধের আবেদন করেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার পর বাংলাদেশে অরাজকতায় দাঁড়ি পড়ে কিনা, এখন সেটাই দেখার (Bangladesh Crisis)।   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

LinkedIn
Share