Category: বিদেশ

Get updates on World News Headlines International News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Iran-Israel Conflict: মিসাইল ও বিস্ফোরক বোঝাই ২০০টি ড্রোন নিয়ে ইজরায়েলে হামলা ইরানের

    Iran-Israel Conflict: মিসাইল ও বিস্ফোরক বোঝাই ২০০টি ড্রোন নিয়ে ইজরায়েলে হামলা ইরানের

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি মাসের শুরুতেই ইজরায়েল সিরিয়ার রাজধানী দামাস্কাসে ইরানের দূতাবাসের ওপরে হামলা চালিয়েছিল। এই হামলার জবাব দিতে ইরান কী করে, তার দিকে বিশ্বের একাধিক দেশ তাকিয়েছিল। ইরান (Iran-Israel Conflict) যে হামলা চালাতে পারে, তা নিয়ে জল্পনাও তৈরি হয়েছিল। এবার সেই জল্পনাই সত্যি হল। আকাশপথে ইজরায়েলে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান।

    ২০০-এর বেশি ড্রোন দিয়ে এই হামলা! (Iran-Israel Conflict)

    আইডিএফ সূত্রে জানা গিয়েছে, শনিবার মধ্যেরাতে বিভিন্ন প্রকার ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে ইজরায়েলে হামলা (Iran-Israel Conflict) চালায় তেহরান। আইডিএফ (ইজরায়েলি ডিফেন্স ফোর্স) সূত্রের খবর, ২০০-এর বেশি ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়েছে। যদিও এই হামলার ঘটনায় প্রাণহানির খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তবে, এই হামলার ঘটনায় ফের যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। ইরানের সেনাবাহিনী সূত্রে খবর, এই ড্রোন এবং ক্ষেপণাস্ত্রগুলি ইজরায়েলের কোথায় আঘাত হেনেছে, তা এখনও স্পষ্ট জানা যায়নি। আইডিএফ-ও ভিডিও প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে, ইরানের ছোড়া অধিকাংশ মিশাইল আয়রন ডোমে আটকে রয়েছে। যেক’টি মিসাইল আছড়ে পড়ে, তাতে একজন শিশু জখম হয়েছে। ইরান হামলা চালিয়ে থেমে থাকেনি। জানা গিয়েছে, এই সংঘর্ষের ঘটনায় আমেরিকাকে নাক না গলানোর কথা বলা হয়েছে। তবে, যুদ্ধে আমেরিকা ইজরায়েলের পাশে দাঁড়াবে বলে জানিয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এই বিষয় নিয়ে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলতে পারেন। সব মিলিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা করছে অনেকে।

    আরও পড়ুন: “সবই তো আমি দিয়েছি, কেন বিজেপিকে ভোট দেন?,” আক্ষেপ মমতার

    কেন হামলা?

    গত বছরের অক্টোবর মাস থেকে ইজরায়েল ও হামাসের মধ্যে যে যুদ্ধ (Iran-Israel Conflict) শুরু হয়েছিল, তা সময় কাটার সঙ্গে সঙ্গে আরও জটিল হয়েছে। চলতি মাসের শুরুতেই ইজরায়েল সিরিয়ার রাজধানী দামাস্কাসে ইরানের দূতাবাসের ওপরে হামলা চালায়। এরপরই পাল্টা মোক্ষম জবাবের হুঁশিয়ারি দেয় ইরান। আশঙ্কা ছিল, হুশিয়ারির ৪৮ ঘণ্টার মধ্যেই হয়তো হামলা চালাবে ইরান। বাস্তবে দেখা গেল,  ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই হামলা চালাল ইরান।

    আমেরিকা– মিত্র দেশের থেকে সহযোগিতার দাবি

    ইজরায়েল সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, “ইরান আমাদের দেশের ওপর ড্রোন হামলা চালিয়েছে। আমরা আমেরিকা এবং বাকি মিত্র দেশের থেকে সহযোগিতা চেয়েছি যাতে, এই হামলা রোধ করা যায়।”  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Russia Ukraine War: ইউক্রেনের বড় তাপ বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দিল রাশিয়া, ভাইরাল ভিডিও

    Russia Ukraine War: ইউক্রেনের বড় তাপ বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দিল রাশিয়া, ভাইরাল ভিডিও

    মাধ্যম নিউজ ডেস্ক: ইউক্রেনের সব থেকে বড় বিদ্যুৎ উৎপাদন (Power Plant) কেন্দ্র গুঁড়িয়ে দিল রাশিয়া। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন সূত্রে জানা গিয়েছে, ড্রোন (Drone) ও ৮২টি মিসাইল সহযোগে ধ্বংস করা হয়েছে এই বিদ্যুৎ কেন্দ্র। এই হামলায় ব্যবহার করা হয়েছে হাইপারসনিক (Hypersonic) মিসাইলও। পাল্টা ইউক্রেনের তরফ থেকে দাবি করা হয়েছে, এই হামলার ফলে রাজধানী কিভে (kyiv) এখনও বিদ্যুৎ ঘাটতি হয়নি।

    তাপ বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস

    সিএনএন সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, ইউক্রেনের কিভের খুব কাছে ট্রিপিলস্কায় অবস্থিত এই তাপ বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস হয়ে গিয়েছে সাম্প্রতিক হামলায়। সামাজিক মাধ্যমে এই হামলা সংক্রান্ত বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে সোভিয়েত যুগের ওই তাপবিদ্যুৎ কেন্দ্র দাউ দাউ করে জ্বলছে। কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে শহরের আকাশে।

    ইউক্রেনের প্রেসিডেন্টের বক্তব্য

    এই ঘটনার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জ়েলেনস্কি প্রতিবেশী রাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়নকে তাঁদের জরুরি এয়ার ডিফেন্স সিস্টেম না দেওয়াকে দায়ী করেছেন। তিনি এই হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে আখ্যা দিয়েছেন। প্রসঙ্গত পশ্চিমী দেশগুলোর কাছে ইউক্রেন জরুরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের আবেদন করেছিল। ইতিমধ্যেই রাশিয়া ইউক্রেনের তাপ ও জল বিদ্যুৎ কেন্দ্র সহ জ্বালানির ঠিকানাগুলিকে নিশানা করা শুরু করেছে। হামলা ব্যাপক তীব্র হয়েছে। ইউক্রেনের শক্তি ব্যবস্থা ধ্বংস দিতে চাইছে রাশিয়া এমনটাই অভিযোগ জানিয়েছেন জ়েলেনস্কি । রাশিয়ার যে হামলা চালিয়েছিল তার মধ্যে ১৮ টি ক্ষেপণাস্ত্র ও ৩৯ ড্রোনকে আটকানো সম্ভব হয়েছে। কিন্তু বাদ বাকি মিসাইল ও হাইপারসনিক মিসাইল সফলভাবে লক্ষ্যে আঘাত হানে দাবি ইউক্রেনের বিমানবাহিনীর এক আধিকারিকের। তাঁদের তাপবিদ্যুৎ কেন্দ্র ধ্বংস হয়ে গিয়েছে। প্রসঙ্গত কিভ, চেরকাসি ও ঝাইটেমির অঞ্চলের জন্য এই বিদ্যুৎ কেন্দ্র ছিল খুবই জরুরী।

    সেন্টারেনারগর সংস্থার বক্তব্য

    এই বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা করতো সেন্টারেনারগর নামে একটি সংস্থা। ওই সংস্থার তত্ত্বাবধায়ক বোর্ডের প্রধান এন্দ্রে গোটা বলেন, “সবকিছু ধ্বংস হয়ে গেছে। এই বিদ্যুৎ কেন্দ্র থেকে আর বিদ্যুৎ উৎপাদন সম্ভব নয়। এই বিদ্যুৎ কেন্দ্র ধ্বংসের ফলে আশপাশের বেশ কয়েকটি অঞ্চলের সাবস্টেশন ও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে সমস্যা দেখা দেবে। প্রসঙ্গত ইউক্রেনের বৃহত্তম বেসরকারি বিদ্যুৎ কোম্পানির ডিটেক সাম্প্রতিক হামলায় যথেষ্ট ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। দুটি পাওয়ার স্টেশন রাশিয়ান আক্রমণের জেরে মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে।”

    আরও পড়ুনঃ পাক-মাটিতে খতম হয়েছে ২০জনেরও বেশি জঙ্গি নেতা, নেপথ্যে কারা?

    যুদ্ধ এখনও থামার লক্ষণ নেই

    প্রথমদিকে আমেরিকা ইউক্রেনকে যুদ্ধাস্ত্র দিয়ে সাহায্য করলেও পরবর্তীকালে ইউক্রেনের দাবি মতো যুদ্ধাস্ত্র আর দেয়নি আমেরিকা এমনটাই অভিযোগ জ়েলেনস্কি। ইউরোপিয়ান ইউনিয়ন ও জার্মানি যে যুদ্ধাস্ত্র দিচ্ছে তাও দীর্ঘদিন যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে যথেষ্ট নয় বলেই দাবি প্রশাসনের। একদিকে যুদ্ধাস্ত্রের অভাব অন্যদিকে রাশিয়ার আক্রমণে ব্যাপক বৃদ্ধি। সবমিলিয়ে বেশ বেকায়দায় পড়েছে ইউক্রেন। আরব দুনিয়ায় হামাসের সঙ্গে ইজরায়েলের যুদ্ধ বিরতির দিকে এগোলেও দুই বছর পার হলেও রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ এখনও থামার কোনো লক্ষণ নেই। প্রথমদিকে রাশিয়াকে অনেকটা প্রতিহত করতে সক্ষম হলেও এখন দেশের একটা বড় অংশ হাতছাড়া হয়ে গেছে ইউক্রেনের। তাঁরা যুদ্ধ চালিয়ে যেতে অপারগ হলেও রাশিয়া যুদ্ধ থামানোর কোন ইঙ্গিত দিচ্ছে না। প্রথম দিকের বেগতিক অবস্থা কাটিয়ে এখন যুদ্ধের ময়দানে অনেকটাই এগিয়ে রয়েছে পুতিনের বাহিনী।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • India Canada Relation: ‘ভারত নয়, কানাডার ভোটে নাক গলিয়েছে চিন’, দাবি সেদেশেরই গোয়েন্দা সংস্থার

    India Canada Relation: ‘ভারত নয়, কানাডার ভোটে নাক গলিয়েছে চিন’, দাবি সেদেশেরই গোয়েন্দা সংস্থার

    মাধ্যম নিউজ ডেস্ক: কানাডার সাধারণ নির্বাচনে নাক গলিয়েছে চিন। একবার নয়, অন্তত দু’বার ড্রাগনের দেশ প্রভাবিত করেছে কানাডার ভোটারদের। যে ভারতের বিরুদ্ধে বিদ্বেষের মনোভাব তৈরি হয়েছে কানাডায়, সে নয়াদিল্লি (India Canada Relation) মাথাই ঘামায়নি কানাডার নির্বাচন নিয়ে। সম্প্রতি এই মর্মে রিপোর্ট দিল কানাডার গোয়েন্দা সংস্থা ‘কানাডিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিস’।

    গোয়েন্দা সংস্থার রিপোর্ট (India Canada Relation)

    কানাডার এই সংস্থা সাফ জানিয়েছে, গত দু’টি সাধারণ নির্বাচনে নাক গলিয়েছে কানাডা। এই দুই নির্বাচনেই জয়ী হয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সংসদে যাঁর একটি বিরূপ মন্তব্যের জেরে সম্প্রতি তলানিতে ঠেকেছে ভারত-কানাডার সুসম্পর্ক (India Canada Relation)। কানাডার ওই গোয়েন্দা সংস্থা সম্প্রতি ‘ব্রিফিং টু দ্য প্রাইম মিনিস্টার্স অফিস অন ফরেন ইন্টারফারেন্স থ্রেটস টু কানাডাজ ডেমক্রেটিক ইনস্টিটিউশনস’ শীর্ষক একটি ডক্যুমেন্ট তৈরি করেছে।

    প্রতারণা করেছে চিন!

    সেখানেই বলা হয়েছে, “আমরা জানি পিপলস রিপাবলিক অফ চায়না গোপনে ও প্রতারণামূলকভাবে ২০১৯ ও ২০২১ সালের সাধারণ নির্বাচনে হস্তক্ষেপ করেছে।” ওই ডক্যুমেন্টে আরও বলা হয়েছে, “২০২১ সালের নির্বাচন মনিটরিং করছিলেন প্রবীণ আধিকারিকরা। তাঁরাও ঘূণাক্ষরে জানাননি যে ভারত কোনওভাবেই ওই নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করেনি।” অথচ কিছু দিন আগে কানাডার এই গোয়েন্দা সংস্থাই দাবি করেছিল, ভারত ও পাকিস্তান প্রাচ্যের এই দুই দেশ কানাডায় উনিশ ও একুশের নির্বাচনে হস্তক্ষেপ করেছিল (India Canada Relation)।

    কানাডার এই গোয়েন্দা সংস্থার অভিযোগের প্রেক্ষিতে ভারত সাফ জানিয়ে দিয়েছিল, ভারত অন্য কোনও দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায় না। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “কানাডার নির্বাচনে ভারতের হস্তক্ষেপের যে অভিযোগ উঠেছিল, তা যে সর্বৈব ভিত্তিহীন, তা আমরা আগেই জানিয়েছিলাম। অন্য দেশের গণতান্ত্রিক ব্যবস্থায় ভারত হস্তক্ষেপ করবে, এমন নীতি আমাদের নয়। প্রকৃতপক্ষে, কানাডাই ভারতের অভ্যন্তরীণ বিষয়ে অনধিকার চর্চা করে।”

    আরও পড়ুুন: ‘‘নাক গলাব না, আলোচনায় মিটিয়ে নিন’’, পাকিস্তানকে বার্তা মার্কিন প্রশাসনের

    চিন ছাড়াও রাশিয়া এবং ইরানও কানাডার অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায় বলে অভিযোগ করা হয়েছে কানাডার গোয়েন্দা সংস্থার ওই ডক্যুমেন্টে (India Canada Relation)। প্রসঙ্গত, চিন যে অন্য দেশের গণতান্ত্রিক ব্যবস্থায় হস্তক্ষেপ করে, ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করে সম্প্রতি অন্য একটি রিপোর্টেও দাবি করা হয়েছিল। চলতি বছরই নির্বাচন রয়েছে ভারত ও আমেরিকায়। চিন এই দুই দেশের ভোটারদের প্রভাবিত করতে পারে বলে সতর্ক করেছিল মার্কিন গোয়েন্দা সংস্থা (India Canada Relation)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

     

  • India US Relation: ‘‘নাক গলাব না, আলোচনায় মিটিয়ে নিন’’, পাকিস্তানকে বার্তা মার্কিন প্রশাসনের

    India US Relation: ‘‘নাক গলাব না, আলোচনায় মিটিয়ে নিন’’, পাকিস্তানকে বার্তা মার্কিন প্রশাসনের

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানে ঢুকে জঙ্গিদের মারছে ভারত। মার্কিন প্রশাসনের কাছে এমনই অভিযোগ করেছিল পাকিস্তান। তবে প্রতিবেশী এই দুই দেশের দ্বন্দ্বে আমেরিকা যে নাক গলাবে না, তা স্পষ্ট করে দিয়েছে জো বাইডেনের দেশ (India US Relation)।

    মার্কিন-বার্তা (India US Relation)

    পাকিস্তানের তরফে যিনি উজিয়ে আমেরিকায় গিয়েছিলেন ভারতের বিরুদ্ধে নালিশ জানাতে, বাইডেন প্রশাসন তাঁকে সাফ জানিয়ে দিয়েছে, সীমান্তে উত্তেজনা কমান। বিভিন্ন স্তরে কথাবার্তা বলে সমস্যা মিটিয়ে নেওয়ার পরামর্শও ভারত-পাকিস্তান দুই দেশকেই দিয়েছেন হোয়াইট হাউসের কর্তারা। পাকিস্তানের অভিযোগকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে ভারত। বিদ্বেষমূলকভাবে ভারত-বিরোধী প্রচার চালানো হচ্ছে বলেও জানিয়ে দিয়েছে নয়াদিল্লি। ম্যাথিউ মিলার মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র। তিনি বলেন, “এই বিষয়টি নিয়ে সংবাদ (India US Relation) মাধ্যমের প্রতিবেদনগুলিতে আমরা নজর রাখছি। যে অভিযোগ করা হচ্ছে, তা নিয়ে আমাদের বলার কিছু নেই। তবে আমরা এই বিষয়ে নাকও গলাব না। ওই পড়শি দুই দেশের সীমান্তে যেভাবে দিন দিন উত্তেজনা বাড়ছে, সেই উত্তেজনা কমাতে বলেছি উভয়পক্ষকেই। আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে নেওয়ার কথাও বলা হয়েছে।”

    ভারতের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ

    জানুয়ারি মাসে দুই পাক নাগরিকের মৃত্যুর ঘটনায় ভারতের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছিল পাকিস্তান। সেবারও ভারতের বিদেশমন্ত্রকের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল, এই ঘটনায় ভারত কোনওভাবেই যুক্ত নয়। ভারতের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। ভারত-বিরোধী প্রচারও চালানো হচ্ছে। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “পাকিস্তানের বিদেশ সচিব কী বলেছেন, সে সংক্রান্ত (India US Relation) প্রতিবেদন আমরা দেখেছি। ভারতের বিরুদ্ধে মিথ্যা রটনা করার এটা পাকিস্তানের একটা সাম্প্রতিক প্রচেষ্টা। বিদ্বেষমূলকভাবে ভারত-বিরোধী এই প্রচার করা হচ্ছে। পাকিস্তান যে জঙ্গিদের স্বর্গরাজ্য, সন্ত্রাসবাদীদের ভরকেন্দ্র, সংগঠিত অপরাধীদের চারণভূমি, অবৈধ কারবারিদের লীলাক্ষেত্র, তা জানে তামাম বিশ্ব।”

    আরও পড়ুুন: “যদি নয়াদিল্লি চিনের কিছু অঞ্চলের নাম বদলে দেয়…”, বেজিংকে খোঁচা রাজনাথের

    তিনি বলেন, “জঙ্গি কার্যকলাপে রাশ টানতে পাকিস্তানকে সতর্ক করেছে ভারত এবং অনেক দেশই। তার পরেও সে দেশে অবাধে চলছে জঙ্গি কার্যকলাপ। পাকিস্তান যেমন কর্ম করেছে, তেমন ফলই পাচ্ছে। নিজেদের দোষ ঢাকতে এবার অন্যকে দোষারোপ করে গা বাঁচাতে চাইছে তারা।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • India Maldives Relationship: ভারতের জাতীয় পতাকাকে অপমান মলদ্বীপের সাসপেন্ডেড মন্ত্রীর!

    India Maldives Relationship: ভারতের জাতীয় পতাকাকে অপমান মলদ্বীপের সাসপেন্ডেড মন্ত্রীর!

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি অবমাননাকর মন্তব্য করেছিলেন মলদ্বীপের তিন জুনিয়র মন্ত্রী। যার ফলস্বরূপ, প্রবল চাপে সাসপেন্ড করা হয় তিনজনকে। তার পর কোটি কোটি ঢেউ ভেঙেছে ভারত মহাসাগরের বুকে। ক্রমেই তলানিতে ঠেকেছে ভারত-মলদ্বীপ সম্পর্ক (India Maldives Relationship)। মলদ্বীপের চিনপন্থী মুইজ্জু সরকারের অনুরোধে ইদের ‘তোফা’ পাঠিয়েছে ভারত। তার জেরে দুই দেশের ভাঙা সম্পর্ক যখন জোড়া লাগতে চলেছে, তখন ফের ভারতের জাতীয় পতাকাকে অসম্মান করার অভিযোগ উঠল সাসপেনসনে থাকা এক মন্ত্রীর বিরুদ্ধে। পরে অবশ্য ক্ষমাও চেয়ে নিয়েছেন মারিয়ম শিউনা নামে ওই মন্ত্রী। তাতে অবশ্য নেভেনি বিতর্কের আগুন (India Maldives Relationship)।

    মারিয়মের কীর্তি! (India Maldives Relationship)

    ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে। নির্বাচনী প্রচার সূত্রে সমাজমাধ্যমে একটি পোস্ট করেছিলেন মারিয়ম। সে দেশের বিরোধী দলগুলিকে আক্রমণ শানাতে গিয়ে পোস্টটিতে তিনি ভারতের পতাকার ছবি দিয়েছিলেন বলে অভিযোগ। পরে অবশ্য পোস্টটি মুছে দেওয়া হয়। তবে ততক্ষণে ভাইরাল হয়ে গিয়েছে তাঁর ওই পোস্টের স্ক্রিনশট। তার পরেই দেশে তো বটেই, ভারতেও সমালোচনার মুখে পড়েছেন মলদ্বীপের প্রেডিডেন্ট মহম্মদ মুইজ্জুর সরকারের ওই সাসপেন্ডেড মহিলা মন্ত্রী। পরে এক্স হ্যান্ডেলে মারিয়ম লেখেন, “আমার সাম্প্রতিক একটি পোস্টের বিষয়বস্তু নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, তার জন্য ক্ষমা চাইছি। আমি শুনলাম, এমডিপিকে নিয়ে আমার পোস্টে ব্যবহৃত ছবির সঙ্গে ভারতের জাতীয় পতাকার মিল রয়েছে। আমি এটুকু পরিষ্কার করে দিতে চাই যে, এটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত। এ থেকে যে ভুল বোঝাবুঝির পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেজন্য আমি ক্ষমাপ্রার্থী।”

    ভারতের অপমান!

    এক্স হ্যান্ডেলে ক্ষমা চাইলেও, সমস্যা মেটেনি। কারণ, বিরোধীদের খোঁচা দিতে গিয়ে মারিয়ম যে ছবিটি পোস্ট করেছিলেন, অভিযোগ, সেখানে দলীয় প্রতীকের পরিবর্তে বসিয়েছিলেন ভারতের জাতীয় পতাকার অশোকচক্রের ছবি। সঙ্গে মলদ্বীপের মন্ত্রী লিখেছিলেন, “এমডিপি (মলদ্বীপের বিরোধী দল) একটা বড়সড় পতনের দিকে এগোচ্ছ। মলদ্বীপের জনগণ তাদের সঙ্গে পতনের দিকে এগোতে চায় না।” ঘটনাচক্রে এমডিপি ভারতপন্থী দল হিসেবেই পরিচিত। প্রসঙ্গত, দিন কয়েক আগেই মলদ্বীপের অনুরোধে সে দেশে চাল, গম, চিনি, পেঁয়াজ, ডিমের মতো কিছু অতি প্রয়োজনীয় জিনিস রফতানিতে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার (India Maldives Relationship)।

    আরও পড়ুুন: ‘ইন্ডি’ জোটে ফাটল! অনন্তনাগ-রাজৌরিতে এবার ফুটবে পদ্ম?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • PM Modi: মোদির সমর্থনে ‘বিজেপির বন্ধু’দের মিছিল আমেরিকার ১৬টি শহরে

    PM Modi: মোদির সমর্থনে ‘বিজেপির বন্ধু’দের মিছিল আমেরিকার ১৬টি শহরে

    মাধ্যম নিউজ ডেস্ক: তাঁর (PM Modi) ক্ষমতায় ফেরাটা স্রেফ সময়ের অপেক্ষা। বলছে প্রাক-নির্বাচনী নানা সমীক্ষা। তবে তিনি কেন্দ্রে ফিরুন, তা যেমন চাইছেন সিংহভাগ ভারতবাসী, তেমনি চাইছেন বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিজেপির বন্ধুরাও। যার হাতে গরম প্রমাণ মিলল রবিবাসরীয় সকালে। এদিন আমেরিকার ১৬টি শহরে নরেন্দ্র মোদির সমর্থনে মিছিল করলেন বিজেপির সমুদ্রপারের বন্ধুরা। শোভাযাত্রার নাম ছিল ‘মোদি কা পরিবার মার্চ’।

    ‘ওভারসিজ ফ্রেন্ডস অফ বিজেপি’ (PM Modi)

    আমেরিকায় ‘ওভারসিজ ফ্রেন্ডস অফ বিজেপি’ (PM Modi) নামে একটি সংগঠন রয়েছে। সে দেশে বসবাসরত প্রবাসী ভারতীয়দের মধ্যে বিজেপির নীতি নিয়ে প্রচার করে এই সংগঠন। এদিন সকালে আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে নারী, পুরুষ ও শিশুরা জড়ো হন ক্যাপিটল হিলে। তাঁদের গায়ে ছিল ‘মোদি কা পরিবার মার্চ’ লেখা টি-শার্ট। বিজেপির পাশাপাশি তাঁদের হাতে ছিল আমেরিকা ও ভারতের জাতীয় পতাকা। এদিন ওয়াশিংটন মনুমেন্টের সামনেও জড়ো হয়েছিলেন মোদির অনেক সমর্থক। তাঁদের হাতে ধরা প্ল্যাকার্ডে লেখা ছিল প্রধানমন্ত্রীরই তৈরি স্লোগান – “আব কি বার ৪০০ পার”, “মোদি ৩.০” এবং “শিখ আমেরিকানস ফর মোদি”।

    ‘মোদি কা পরিবার মার্চ’

    “মোদি গ্যারান্টি”, “ইন্ডিয়া’জ থার্ড লার্জেস্ট ইকনোমি” লেখা পোস্টারও ছিল তাঁদের হাতে ধরা। সংগঠনের পক্ষ থেকে প্রেস রিলিজে বলা হয়েছে, ‘ঐক্য ও সমর্থন, সান ফ্রান্সিসকো বে এরিয়ার আইকনিক গোল্ডেন গেট ব্রিজে ৭ এপ্রিল সকাল ১১টায় হয়েছে মোদি কা পরিবার মার্চ।’ এঁদের হাতেও ছিল “আব কি বার ৪০০ পার” লেখা পোস্টার। এখানকার জমায়েতেও উপস্থিত ছিলেন শিশু থেকে বৃদ্ধ-সহ বিভিন্ন বয়সের মানুষ। মিছিলে যাঁরা হেঁটেছিলেন তাঁদের অনেকের গায়েই ছিল গেরুয়া পোশাক, বিজেপির ঝান্ডা, ব্যানার এবং প্ল্যাকার্ড। যাঁরা এদিনের মিছিলে যোগ দিয়েছিলেন ‘বিজেপি-ইউএসএ ওভারসিজ ফ্রেন্ডস অফ বিজেপি ইউএসএ’-র তরফে তাঁদের আন্তরিক ধন্যবাদও জানানো হয়েছে।

    আরও পড়ুুন: ‘ইন্ডি’ জোটে ফাটল! অনন্তনাগ-রাজৌরিতে এবার ফুটবে পদ্ম?

    আয়োজকদের তরফে জানানো হয়েছে, “মোদি কা পরিবার মার্চ” কেবল যে মোদি ফের ক্ষমতায় ফিরুন চাইছে তা নয়, কর্মসূত্রে প্রবাসে বাস করলেও, স্বদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভবিষ্যতে অংশও নিতে পারেন তাঁরা (PM Modi)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Pinaki Bhattacharya: হিন্দু-বিরোধী প্রচার করছে মুসলমান বনে যাওয়া বামুনের ছেলে!

    Pinaki Bhattacharya: হিন্দু-বিরোধী প্রচার করছে মুসলমান বনে যাওয়া বামুনের ছেলে!

    মাধ্যম নিউজ ডেস্ক: নাম পিনাকি ভট্টাচার্য (Pinaki Bhattacharya)। ছিল বর্ণহিন্দু। বাংলাদেশি বামুনের ছেলে। ধর্ম বদলে সে-ই হয়ে যায় মুসলমান। শুধু তাই নয়, তালিবানি জামাতের আদর্শে উদ্ধুব্ধ হয়ে শুরু হয় ভারত-বিরোধী ও হিন্দু-বিরোধী প্রচার। পাশাপাশি, চলতে থাকে জাল ওষুধ থেকে শুরু করে চিনা যৌন-উদ্দীপক ট্যাবলেট এবং ইয়াবা সহ মাদক পাচার। এর পর বাংলাদেশে তার বিরুদ্ধে তদন্ত শুরু হতেই স্বদেশ ছেড়ে পালিয়ে যায়। বর্তমানে ফ্রান্সে ঘাঁটি গেড়েছে এই হিন্দু-বিরোধী মুসলমান। ইউটিউব এবং অন্যান্য সোশ্যাল মাধ্যম ব্যবহার করে সে চুটিয়ে চালিয়ে যাচ্ছে ভারত বিরোধী প্রচার।

    পিনাকিকে অর্থ সাহায্য করছে কারা?

    জানা গিয়েছে, মুসলমান বনে যাওয়া পিনাকিকে অর্থ সাহায্য করছে জামাত-ই-ইসলামি। আল কায়েদার সঙ্গে সম্পর্ক রয়েছে যে বিএনপির, তারাও অর্থ সাহায্য করছে পিনাকিকে (Pinaki Bhattacharya)। তার জেরেই সে শুরু করেছে ‘ইন্ডিয়া আউট’ প্রোপাগান্ডা। তার চ্যানেলের দর্শকদের হিন্দু-বিরোধী ও ভারত-বিরোধী কাজ করতে উৎসাহ দিচ্ছে বলেও অভিযোগ। আমেরিকা, ইজরায়েল, ব্রিটেন, ইউরোপিয় ইউনিয়নেও হিন্দু ও ভারত বিরোধী প্রচার চালাচ্ছে সে। পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন, যারা জম্মু-কাশ্মীরে সক্রিয়, তারাও সমর্থন করছে পিনাকিকে। আফগান তালিবানের ঘোরতর বিরোধী সে।

    পিনাকির বায়োডেটা

    বাংলাদেশের বোগরা জেলার জলেশ্বরী তলায় ১৯৬৭ সালে জন্ম পিনাকির। বাবা শ্যামল ভট্টাচার্য ছিলেন স্কুল শিক্ষক। পড়াশোনায় ভালো পিনাকি ভর্তি হয়েছিল রাজশাহী মেডিক্যাল কলেজে। পাশ করে বের হয় ১৯৯২ সালে। অধঃপাতের সূত্রপাত সেখানেই। কলেজে পড়াকালীনই জামাতের সংস্পর্শে আসে পিনাকি। পরে হয় মুসলমান। এর পরেই পিনাকির সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করেন শ্যামলবাবু। পিনাকির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন তার স্ত্রীও, যখন তিনি জানতে পারেন তাঁর স্বামীর যোগাযোগ রয়েছে আইএসআই, জিহাদি এবং জঙ্গিদের সঙ্গে।

    আরও পড়ুুন: ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডের মূলে ধৃত ২ তৃণমূল নেতাই, বিবৃতি প্রকাশ এনআইএ-র

    ফ্রান্সে ঘাঁটি গেড়ে বসা পিনাকি হাওয়ালার ব্যবসা শুরু করেছে, সঙ্গে চালাচ্ছে ইউটিউব চ্যানেলও। তার চ্যানেলের সিংহভাগ দর্শকই অর্ধশিক্ষিত। মূলত বাংলাদেশি শ্রমিক যাঁরা কর্মসূত্রে ছড়িয়ে রয়েছেন মালয়েশিয়া এবং মধ্য প্রাচ্যের বিভিন্ন দেশে। সম্প্রতি একটি ভিডিওয় পিনাকির দাবি, বাংলাদেশের ইন্ডিয়া আউট ক্যাম্পেন থামাতে ভারত প্রচুর অর্থ লগ্নি করেছে।

    ভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, পিনাকি উগ্রপন্থী। সেই হিন্দু এবং ভারত-বিরোধী সেন্টিমেন্টে সুড়সুড়ি দিচ্ছে। হিন্দু ধর্মের অপমান করতে নিরন্তর চেষ্টা করে চলেছে সে। হিন্দুদের সে বেজন্মা বলে গালিও দিচ্ছে। বাংলাদেশের যেসব মানুষ এবং সংবাদ মাধ্যম ভারতপন্থী, তাদেরও খিস্তি-খেউড় করছে সে। হিন্দু ধর্মকে ছোট করতে নিয়মিত কনটেন্ট আপলোড করছে পিনাকি। হিন্দুদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে বাংলাদেশি তরুণদের উদ্বুদ্ধও করছে এই বিধর্মী (Pinaki Bhattacharya)!

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের WhatsappTelegramFacebookTwitter এবং Google News পেজ।

     

  • Indian Student Death in America: ৪ মাসে মৃত ১০! ফের এক ভারতীয় পড়ুয়ার মৃত্যু আমেরিকায়, শুরু তদন্ত

    Indian Student Death in America: ৪ মাসে মৃত ১০! ফের এক ভারতীয় পড়ুয়ার মৃত্যু আমেরিকায়, শুরু তদন্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের এক ভারতীয় পড়ুয়ার মৃত্যুর ঘটনা ঘটল আমেরিকাতে। নিউইয়র্কে অবস্থিত (Indian Student Death in America) ভারতীয় কনসুলেটের তরফ থেকে খবরটিকে নিশ্চিত করা হয়েছে। তবে কী কারণে ওই পড়ুয়ার মৃত্যু হয়েছে সে ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানায়নি ভারতীয় কনসুলেট। প্রসঙ্গত, আমেরিকাতে ভারতীয় পড়ুয়াদের মৃত্যুর ঘটনা ঘটেই চলেছে। গত চার মাসে এ নিয়ে ১০ জন ভারতীয় পড়ুয়ার মৃত্যুর ঘটনা ঘটল। জানা গিয়েছে, মৃত পড়ুয়ার নাম উমা সত্য সাই গড্ডে।

    ভারতীয় দূতাবাসের ট্যুইট 

    জানা গিয়েছে, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের (Indian Student Death in America) ওহায়ো প্রদেশের ক্লিভল্যান্ডে পড়াশোনা করতেন। ইতিমধ্যে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে ভারতীয় কনসুলেট। নিউইয়র্কের ভারতীয় দূতাবাস এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করে লিখেছে, ‘‘ওহায়োর ক্লিভল্যান্ডে এক জন ভারতীয় পড়ুয়া উমা সত্য সাই গড্ডের দুর্ভাগ্যজনক মৃত্যুতে গভীর ভাবে দুঃখিত। পুলিশ তদন্ত চালাচ্ছে। মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে। উমার দেহ যত তাড়াতাড়ি সম্ভব ভারতে নিয়ে যাওয়ার চেষ্টাও চলছে।’’

    পড়ুয়া মৃত্যুর বিভিন্ন ঘটনা

    প্রসঙ্গত, মার্চ মাসে মহম্মদ আবদুল আরাফাত নামের এক ভারতীয় পড়ুয়ার রহস্যজনকভাবে থেকে নিখোঁজ হয়ে যান আমেরিকাতে। পরবর্তীকালে ওই পড়ুয়ার পরিবারের কাছ থেকে মুক্তিপণ (Indian Student Death in America) দাবি করা হয়। এর পাশাপাশি সম্প্রতি ইন্ডিয়ানারা পার্দো বিশ্ববিদ্যালয় চত্বরেও নীল আচার্য নামে এক ভারতীয় পড়ুয়ার মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনার আগে জর্জিয়াতে বিবেক সাইনি নামে আরও এক ভারতীয় পড়ুয়াকে হত্যা করা হয় বলে অভিযোগ। প্রসঙ্গত, চলতি বছরের শুরুতেই ৩৪ বছর বয়সি ভারতীয় নৃত্যশিল্পী অমরনাথ ঘোষের মৃতদেহ উদ্ধার হয় আমেরিকাতে। তাঁকে গুলি করে হত্যা করা হয় বলে অভিযোগ।

    ভার্চুয়াল বৈঠক ভারতীয় পড়ুয়াদের সঙ্গে

    ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাস ইতিমধ্যে মার্কিন দেশে পাঠরত পড়ুয়াদের সঙ্গে আলোচনাও করেছে। তাঁদের সমস্যা গুলি নিয়ে ভার্চুয়াল এই আলোচনাতে বিভিন্ন বিষয় উঠে এসেছে বলে জানা গিয়েছে। ওই ভার্চুয়াল আলোচনায় ১৫০-রও বেশি ছাত্র সংগঠনের প্রতিনিধিরা মার্কিন দেশের ৯০টিরও বেশি বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণ করেন বলে জানা গিয়েছে। তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন (Indian Student Death in America) ভারতীয় দূত শ্রীপ্রিয়া রঙ্গনাথন। ভারতীয় কনসুলেটর তরফ থেকে জানানো হয়েছে, প্রতিটি ঘটনাতেই যথাযথ উপযুক্ত তদন্ত করা হচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের WhatsappTelegramFacebookTwitter এবং Google News পেজ।

  • Taiwan Earthquake: তাইওয়ানে ২৫ বছরের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

    Taiwan Earthquake: তাইওয়ানে ২৫ বছরের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

    মাধ্যম নিউজ ডেস্ক: তাইওয়ান(Taiwan) দক্ষিণ জাপান (Japan) ও ফিলিপিনসে(Philipines) জারি হল সুনামি(Tsunami) সতর্কতা। বুধবার সকালে ৭.৪ তীব্রতার ভূমিকম্পের(Earthquake) জেরে এই সুনামি সতর্কতা জারি করা হয়েছে। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে এই ভূমিকম্পের জেরে ব্যাপক ধস নেমেছে তাইওয়ানের বিভিন্ন অঞ্চলে। ইতিমধ্যেই ৮৭ হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ভেঙে পড়েছে কয়েক হাজার বাড়ি। হু হু করে বাড়ছে মৃত ও আহতের সংখ্যা। ক্ষয়ক্ষতির পরিমান এখনও স্থির করতে পারেনি তাইওয়ান প্রশাসন। তাইওয়ানের বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর সম্প্রচারিত হয়েছে যে সে দেশের বহু ফ্লাইওভার ও বহুতল ভেঙে পড়েছে।

    ভূমিকম্পের তীব্রতা (Taiwan Earthquake)

    প্রসঙ্গত তাইওয়ানের পক্ষ থেকে রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ৭.৪ জরিপ করা হলেও মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে বিভাগের তরফ থেকে রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ৭.৭ ধার্য করা হয়। অন্য দিকে জাপানের মেটিওরলজিক্যাল এজেন্সি এই ভূমিকম্পের তীব্রতা ৭.৫ বলে জানিয়েছে। জানা গেছে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল তাইনের হুয়ালিয়েন শহরের ১৮ কিলোমিটার দক্ষিণে ভূপৃষ্ঠের ৩৪.৮ কিলোমিটার গভীরে। জানা গেছে ভূমিকম্পের জেরে তাইওয়ানের রাজধানী তাইপেইয়ের ভবনগুলি কেঁপে উঠলেও প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর নেই। তবে হুয়ালিয়েন শহরে সবচেয়ে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কয়েক হাজার ঘরবাড়ি ভেঙে পড়ার খবর পাওয়া গেছে।

    তাইওয়ান ভূমিকম্পপ্রবণ

    প্রসঙ্গত দুটি টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ার কারণে তাইওয়ানে প্রায়ই ভূমিকম্প হয়। কিন্তু এবারের ভূমিকম্প শেষ ২৫ বছরে সবচেয়ে বড় ভূমিকম্প বলে জানা গেছে। এর আগে গত বছর রিখটার স্কেলে ৬.৫ মাত্রার ভূমিকম্প হয়েছিল। কিন্তু সেবার উৎপত্তিস্থল আরও গভীরে ছিল। কিন্তু এবার উৎপত্তিস্থল গত বারের তুলনায় ভূপৃষ্ঠের বেশি উপরে থাকায় ক্ষয়ক্ষতি গতবারের তুলনায় বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাইওয়ানের হুয়ালিয়েন শহর একটি দর্শনীয় পর্যটন কেন্দ্র। ফলে এই শহরে ক্ষয়ক্ষতি হওয়ায় দেশের অর্থব্যবস্থা ও পর্যটনে তার প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। এর আগে ২০১৮ সালে ৬.৪ তীব্রতার ভূমিকম্পে ২৭ জন নিহত ও ৩০০ জন আহত হয়েছিলেন।

    আরও পড়ুুন: অভিজিৎ, অর্জুন-সহ চার বিজেপি নেতাকে বিশেষ নিরাপত্তা কেন্দ্রের, কেন জানেন?

    তাইওয়ান প্রশাসনের বিপর্যয় মোকাবিলা বাহিনী ক্ষয়ক্ষতির পরিমাণ ও ক্ষতিগ্রস্তদের অন্যত্র সরানোর ব্যবস্থা শুরু করেছে। তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন, “বিপর্যয় মোকাবিলার কাজ শুরু হয়েছে। ক্ষতিগ্রস্তদের উদ্ধার ও তাঁদের সুরক্ষিত স্থানে সরানোকে প্রাথমিক গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকার ক্ষতিগস্তদের পাশে আছে।” চিন তাইওয়ানের নিজের জোর খাতালেও বিপদের সময় অবশ্য তাঁদের দেখা নেই। চিনের তরফে কোন সাহায্যের আশ্বাস নেই। ইন্দো তাইপেই অ্যাসোসিয়েশন কঠিন সময়ে তাইওয়ানের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে। ভূমিকম্পের ফলে জাপানের অকিনাওয়া, মিয়াকজিমা সহ বেশ কয়েকটি দ্বীপের আশপাশের এলাকার বাসিন্দাদের অবিলম্বে সরে যেতে বলেছে। জাপানের মেটিওরলজিকাল এজেন্সির পাশাপাশি ফিলিপিন্সের সিসমোলজি এজেন্সি জানিয়েছে বিশাল উচ্চতার সুনামি আঘাত হানতে পারে তাদের দেশেও।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • India Guyana Relation: প্রতিরক্ষা সম্পর্কের নতুন অধ্যায়! ভারত থেকে পণ্যবাহী বিমান কিনছে গায়ানা

    India Guyana Relation: প্রতিরক্ষা সম্পর্কের নতুন অধ্যায়! ভারত থেকে পণ্যবাহী বিমান কিনছে গায়ানা

    মাধ্যম নিউজ ডেস্ক: গায়ানাকে হিন্দুস্থান অ্যারোনোটিক্স লিমিটেড বা হ্যালের তৈরি দুটি ডর্নিয়ার-২২৮ সামরিক পণ্যবাহী বিমান সরবরাহ করেছে ভারত (India Guyana Relation)। এর ফলে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক অংশীদারিত্বের একটি নতুন অধ্যায়ের সূচনা হবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই ভারতীয় বায়ুসেনার একটি দল গায়ানায় রয়েছে। ওই দলই বিমান দুটি গায়ানার হাতে তুলে দেবে। ভারতের তরফে বার্তা, ডর্নিয়ার বিমান হস্তান্তর ভারত ও গায়ানার মধ্যে প্রতিরক্ষা সংক্রান্ত দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাবে। 

    ভারতকে ধন্যবাদ

    ভারত থেকে বিমান নিয়ে গায়ানায় যাওয়া ভারতীয় বায়ুসেনার (India Guyana Relation) দলকে সেই দেশে স্বাগত জানানো হয়েছে। ভারতের হাইকমিশন জানায়, “এই চুক্তির ফলে ভারত-গায়ানা দ্বিপাক্ষিক অংশীদারিত্বের একটি নতুন অধ্যায় শুরু হয়েছে।” এই বিমানগুলি গায়ানায় নানা কাজে ব্যবহার করা হবে। দূরবর্তী অঞ্চলে সংযোগ স্থাপন, চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া, দুর্যোগের সময় মানুষকে সাহায্য দানে ব্যবহার করা হবে ডর্নিয়ার বিমানগুলি।

    গায়ানার প্রেসিডেন্টের বার্তা

    গায়ানার প্রেসিডেন্ট ইরফান আলি জানান এই বিমানগুলি রবিবারই পৌঁছে গিয়েছে। তিনি সমাজ মাধ্যমে লেখেন, “হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড গায়ানা প্রতিরক্ষা বাহিনীকে দুটি ডর্নিয়ার-২২৮ প্লেন সরবরাহ করেছে। বিমান দুটি বোয়িং সি-১৭ গ্লোবমাস্টার সামরিক পরিবহণ বিমানে চড়ে গত সন্ধ্যায় চেড্ডি জগান আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।”

    প্রসঙ্গত, গায়ানার (India Guyana Relation) প্রেসিডেন্ট ইরফান আলির সঙ্গেও ভারতের সম্পর্ক রয়েছে। ইন্দো-গুয়ানিজ মুসলিম পরিবারে জন্ম ইরফান আলির। ব্রিটিশ জমানায় তাঁর পূর্বপুরুষরা ভারতীয় উপমহাদেশ থেকে গায়ানা যান। তাঁর কথায়, ভৌগোলিকভাবে দুটি দেশ আলাদা হলেও দুই দেশের ঔপনিবেশিক অতীত, প্রধানত কৃষি এবং গ্রামীণ-ভিত্তিক অর্থনীতি এবং বহু-সাংস্কৃতিক সমাজ উভয়কে এক সুতোয় বেঁধে রেখেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

     

LinkedIn
Share