Category: রাজ্য

Get West Bengal News, Bengali Breaking News, Latest News in Bengali only from মাধ্যম | Madhyom, Bengali News Portal for সম্পূর্ণ নিরপেক্ষ বাংলা সংবাদ, বাংলা খবর

  • RG Kar Case: সোমবার সুপ্রিম কোর্টে শুনানি, তার আগে ফের ‘মেয়েদের রাত দখল’, প্রতিবাদ বিদেশেও

    RG Kar Case: সোমবার সুপ্রিম কোর্টে শুনানি, তার আগে ফের ‘মেয়েদের রাত দখল’, প্রতিবাদ বিদেশেও

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামিকাল ৯ সেপ্টেম্বর এক মাস পূর্ণ হবে আরজি কর হত্যাকাণ্ডের (RG Kar Case)। ঘটনাটি ঘটেছিল গত ৯ অগাস্ট। এখনও পর্যন্ত গ্রেফতার মাত্র এক। নির্যাতিতার জন্য প্রতিদিনই আন্দোলন চলছে কলকাতার রাজপথে। মামলার তদন্তের দায়িত্বে রয়েছে সিবিআই। সুপ্রিম কোর্টে (Supreme Court) রয়েছে শুনানি। তদন্ত সম্পর্কে সোমবার সিবিআই বিশেষ রিপোর্ট জমা দিতে পারে, এমনটাই অনেকের আশা। গত ৪ তারিখ ছিল শুনানির দিন। কিন্তু প্রধান বিচারপতি সেদিন না আসায় শুনানি পিছিয়ে যায়। গোটা দেশের নজর এদিন সর্বোচ্চ আদালতের দিকে থাকবে। ইতিমধ্যে এই শুনানির ঠিক এক দিন আগে ‘রাত দখল’-এর ডাক দিয়েছেন প্রতিবাদী মহিলারা। একই ভাবেই বিদেশের মাটিতেও চলছে বিক্ষোভ।

    কর্মসূচি-‘শাসকের ঘুম ভাঙাতে হবে’ (RG Kar Case)

    গত ১৪ অগাস্ট অভয়ার জন্য ন্যায়বিচার (RG Kar Case) চেয়ে রাত দখলের ডাক দিয়েছিলেন প্রতিবাদীরা। এবারের কর্মসূচির নাম ‘শাসকের ঘুম ভাঙাতে হবে।’ এই কর্মসূচিতে যোগদান করবেন টলিউডের কলাকুশলীরা। বিকেল ৫টায় টালিগঞ্জ ট্রাম ডিপো থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল হওয়ার কথা। বিকেল ৪টেয় হেদুয়ায় শুরু হওয়ার কথা মিছিল, যাবে কলেজ স্ট্রিট পর্যন্ত। কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘তিলোত্তমার বিচারের দাবিতে রিকশা-শ্রমিকদের মিছিল’। অপর দিকে সুপ্রিম কোর্টের (Supreme Court) শুনানির আগের দিন আন্দোলনকারী জুনিয়র ডাক্তারেরা ‘জনতার মতামত’ নিতে ‘রাজপথে আদালত’ বসিয়েছেন। একই ভাবে জেলায় জেলায় খোলা হয় ‘অভয়া ক্লিনিক’। তার পাশেই বসে এই ‘আদালত’। পালন করা হবে মানব বন্ধন। সেই সঙ্গে মাঝ রাতে তাঁরাও আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন।

    আরও পড়ুনঃ ‘আলো নিভিয়ে’ প্রতিবাদ, কর্মসূচিতে শুধু সিইএসসি এলাকায় সামিল প্রায় ৪৪ লক্ষ মানুষ!

    বিদেশেও প্রতিবাদ

    রাজ্য তথা দেশের গণ্ডি পার করে এবার বিদেশের মাটিতে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ল। আরজি করের (RG Kar Case) তরুণী চিকিৎসককে ধর্ষণ করে হত্যার বিরুদ্ধে একাধিক জায়গায় আন্দোলন করতে দেখা যাচ্ছে সেখানকার বাসিন্দাদের। আমেরিকা, ব্রিটেন-সহ বিশ্বের উন্নত এবং উন্নয়নশীল দেশগুলির রাজধানী-সহ একাধিক শহরে বিক্ষোভ-প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। এই বিক্ষোভের কোনও উদ্যোক্তা না থাকলেও, আয়োজক বাঙালি সমাজ। ‘বিশ্বজুড়ে উঠেছে ঝড়, জাস্টিস ফর আরজি কর’-এই নামে সর্বত্র প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে। আমেরিকার আটলান্টা, শিকাগো, লস অ্যাঞ্জেলস, ফিলাডেলফিয়া, বস্টন, ডালাস, নিউ ইয়র্ক-সহ অন্তত ৭০টি শহরে বিক্ষোভ হবে বলে জানা যায়। ব্রিটেনের রাজধানী লন্ডন ছাড়়াও প্রতিবাদ কর্মসূচি হওয়ার কথা ম্যাঞ্চেস্টার, লিভারপুর, ল্যাঙ্কাশায়ারে। ফ্রান্সের রাজধানী প্যারিস, জার্মানির রাজধানী বার্লিন, ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন, স্পেনের রাজধানী মাদ্রিদেও হবে প্রতিবাদ কর্মসূচি।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • RG Kar Case: ‘আলো নিভিয়ে’ প্রতিবাদ, কর্মসূচিতে শুধু সিইএসসি এলাকায় সামিল প্রায় ৪৪ লক্ষ মানুষ!

    RG Kar Case: ‘আলো নিভিয়ে’ প্রতিবাদ, কর্মসূচিতে শুধু সিইএসসি এলাকায় সামিল প্রায় ৪৪ লক্ষ মানুষ!

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি কর হত্যাকাণ্ডের (RG Kar Case) প্রতিবাদে ডাক্তার সমাজ রাতের ‘আলো নিভিয়ে’ মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদে নামার ডাক দিয়েছিল। এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন প্রায় ৪৪ লক্ষ মানুষ। এমনকী যোগদান করেছিলেন সমাজের নানাস্তরের মানুষ। অনেকে রাস্তার প্রতিবাদ মিছিল বা জমায়েতেও যোগ দিয়েছিলেন। আবার কেউ কেউ বাড়িতে মোমবাতি, প্রদীপ জ্বালিয়ে মৌন প্রতিবাদে সামিল হয়েছেন। চারদিকে একটাই আওয়াজ উঠেছিল ‘অভয়ার খুনিদের ফাঁসি চাই, ন্যায় বিচার চাই’। উল্লেখ্য এই দিনে অন্যান্য রাতের থেকে বিদ্যুৎ খরচ কম হয়েছে। বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা সিইএসসি-র পরিসংখ্যানেই এমনটা জানা গিয়েছে।

    বিদ্যুৎ খরচ হয়েছিল মোট ১,৭৯৬ মেগাওয়াট (RG Kar Case)

    গত ৪ সেপ্টেম্বর অভয়ার হত্যাকাণ্ডের প্রতিবাদে (RG Kar Case) আলো বন্ধ করে প্রতীকী প্রতিবাদ করেন ডাক্তাররা। আঁধার নেমে এসেছিল সর্বত্র। সিইএসসি-র দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে, গত বুধবার রাত ৯টা ৪৫মিনিট নাগাদ মোট বিদ্যুৎ খরচ হয়েছে ১,৬৭৭ মেগাওয়াট। অন্যান্য দিনের চেয়ে যা উল্লেখ্যযোগ্যভাবে কম। তার ঠিক আগের দিনই অর্থাৎ, মঙ্গলবার রাতে ওই সময়ে সিইএসসি এলাকায় বিদ্যুৎ খরচ হয়েছিল মোট ১,৭৯৬ মেগাওয়াট। সোমবার রাতে পৌনে ১০টা নাগাদ বিদ্যুৎ খরচের পরিমাণ ১,৭৮৯ মেগাওয়াট। অঙ্কের হিসেবে ১ মেগাওয়াট আসলে ১০ লক্ষ ওয়াটের সমান। ফলে বুধবার রাতে ১১ কোটি ৯০ লক্ষ ওয়াট বিদ্যুৎ কম খরচ হয়েছে শুধু সিইএসসি এলাকায়।

    ৪৪ লক্ষ মানুষ ঘরের আলো নিভিয়েছিলেন

    বিশেষজ্ঞরা বলছেন, একটি টিউবলাইটে ২৫ ওয়াট বিদ্যুৎ খরচ হয়। ১১ কোটি ৯০ লক্ষ মেগাওয়াটের হিসেব করলে দেখা গিয়েছে, ৪ সেপ্টেম্বর রাতে কলকাতা এবং শহরতলির প্রায় ৪৪ লক্ষ মানুষ ঘরের আলো নিভিয়ে প্রতিবাদ (RG Kar Case) করেছিলেন। ফলে এই সংখ্যাটা কম নয়। বোঝা যায়, তা সমাজে ব্যাপক সাড়া ফেলেছিল। আগামী ৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি রয়েছে। ঠিক তার আগে রবিবার রাতে আবার ‘রাত দখল’ কর্মসূচির ডাক দিয়েছেন আন্দোলনরত পড়ুয়ারা।

    আরও পড়ুনঃ অভয়ার খুনের দিন রক্ত ধুতে হাসপাতালের রুমে স্নান করেন জুনিয়র ডাক্তার! বিস্ফোরক তথ্য

    মেয়েরা রাত দখল করেছিল

    নির্যাতিতার (RG Kar Case) জন্য ন্যায়বিচারের দাবিতে গত ১৪ অগাস্ট মেয়েদের রাত দখলের ডাক দিয়েছিলেন প্রতিবাদী মানুষ। জুনিয়র ডাক্তার, সাধারণ ছাত্র সমাজ, শিক্ষক, অধ্যাপক, আইনজীবী, ইঞ্জিনিয়ার, ইউ টিউবার-সহ সামজের একাধিক বর্গের মানুষ, বিভিন্ন সামজিক সংগঠন, রাজনৈতিক দল, স্বতঃস্ফূর্ত ভাবে আন্দোলন করছেন। কলকাতার সঙ্গে দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই, মুম্বই-সহ একাধিক শহরে আন্দোলনের প্রভাব ব্যাপক ভাবে পড়েছে।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • RG Kar Rape-Murder: অভয়ার খুনের দিন রক্ত ধুতে হাসপাতালের রুমে স্নান করেন জুনিয়র ডাক্তার! বিস্ফোরক তথ্য

    RG Kar Rape-Murder: অভয়ার খুনের দিন রক্ত ধুতে হাসপাতালের রুমে স্নান করেন জুনিয়র ডাক্তার! বিস্ফোরক তথ্য

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি কর হাসপাতালে (RG Kar Rape-Murder) চিকিৎসক তরুণীকে ধর্ষণ করে খুনের ঘটনায় এবার আরও বিস্ফোরক তথ্য সামনে উঠে এসেছে। এবার সিবিআই-এর রেডারে এক জুনিয়র ডাক্তার। ৯ অগাস্ট ঘটনার দিন চেস্ট মেডিসিন বিভাগের ভেঙে ফেলা বাথরুমে স্নান করেছিলেন ওই জুনিয়র ডাক্তার। নার্সকে তিনি নাকি বলেছিলেন, গায়ে রক্তের দাগ লেগে আছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (CBI) তদন্তে অভয়ার মামলায় উঠে আসা এই তথ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

    জামায় রক্তের দাগ লেগে গিয়েছে (RG Kar Rape-Murder)

    সূত্রে জানা গিয়েছে, কর্তব্যরত নার্স বলেন, “ওই জুনিয়র ডাক্তার আমাকে বলেছিলেন, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স ওয়ার্ডের ৪ নম্বর বেডে (RG Kar Rape-Murder) একজন মহিলা রোগী ছিলেন। তাঁকে পিআরবিসি দেওয়ার সময় জামায় রক্তের দাগ লেগে গিয়েছে।” এখন প্রশ্ন উঠেছে, পিআরবিসি দেওয়ার সময় কি কোনও কর্তব্যরত নার্স এই ঘটনার সাক্ষী ছিলেন? প্রশ্নের জবাব খুঁজতে এবার নার্সদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। একই নার্সকে জিজ্ঞাসাবাদের পর জানা গিয়েছে, ওই জুনিয়র ডাক্তারকে আগে কোনও সময় তিনি দেখেননি। তাছাড়া নাম জানতে চাইলেও জানাননি।

    আরও পড়ুনঃ জনতার রায় জানতে রাস্তাতেই ‘আদালত’ জুনিয়র ডাক্তারদের, চলছে ‘অভয়া ক্লিনিক’

    সিবিআই সূত্রে বক্তব্য

    অপর দিকে সিবিআইকে (CBI), নার্স যে বয়ান দিয়েছেন, সেই সূত্রে জানা গিয়েছে, রাত ৯টা নাগাদ তাড়াহুড়ো করে রেজিস্ট্যান্স ওয়ার্ডে ঢোকেন জুনিয়র ডাক্তার। ফ্রিজ খুলে কিছু একটা খোঁজ করছিলেন তিনি। নার্স জানতে চাইলে জুনিয়র ডাক্তার বলেন, পিআরবিসি খুঁজছেন। এক রোগীকে দেবেন। যেহেতু শীতল পিআরবিসি চালানো যায় না, তাই রাত সড়ে ১০টা নাগাদ এসে পিআরবিসি চালান। রাত আড়াইটে পর্যন্ত চলে। এই সময়ের মধ্যে দু’বার রোগীর কাছে গিয়েছিলেন তিনি। তাঁর হাতে গ্লাভস ঠিকমতো পরা রয়েছে কিনা, তা জানতে চাইলে, নার্সকে জুনিয়র ডাক্তার বলেন, গায়ে রক্ত লেগে আছে, তাই স্নান করব। যদিও মাত্র আড়াই হাত দূরে থাকলেও নার্সের নজরে রক্ত আসেনি। তবে ওই ডাক্তার ট্রান্সফিউশন নোট দিয়েছিলেন (RG Kar Rape-Murder)। উল্লেখ্য ঠিক ওই সময়ের মধ্যে আরও এক জুনিয়র ডাক্তার ওই ওয়ার্ডে এসেছিলেন। তবে তা সাড়ে ১০টার আগের ঘটনা। নার্স জানতে চেয়েছিলেন, কে পিআরবিসি চালাবেন? কিন্তু জুনিয়র বলেন, আগেরজনই অর্থাৎ যাকে নার্স আগে কোনওদিন দেখেননি, তিনিই চালাবেন। বর্তমানে সেই জুনিয়র ডাক্তারের খোঁজ করছে সিবিআই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • RG Kar Protest: জনতার রায় জানতে রাস্তাতেই ‘আদালত’ জুনিয়র ডাক্তারদের, চলছে ‘অভয়া ক্লিনিক’

    RG Kar Protest: জনতার রায় জানতে রাস্তাতেই ‘আদালত’ জুনিয়র ডাক্তারদের, চলছে ‘অভয়া ক্লিনিক’

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি কর-কাণ্ড (RG Kar Protest) নিয়ে দেশজুড়ে প্রতিবাদ-আন্দোলন চলছে। জুনিয়র ডাক্তাররা রাস্তায় নেমে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এরই মধ্যে সোমবার আরজি কর-কর মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। এই আবহের মধ্যে জনতার মতামত জানতে রাস্তাতেই ‘আদালত’ বসাচ্ছেন জুনিয়র ডাক্তারেরা (Juniro Doctor)। যা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।

    কী কী প্রশ্ন রাখা হয়েছে? (RG Kar Protest)

    ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের তরফে নতুন কর্মসূচির কথা ঘোষণা করা হয়। এমনিতেই আন্দোলন (RG Kar Protest) চালিয়ে যাওয়ার পাশাপাশি বেশ কিছুদিন ধরেই ‘অভয়া ক্লিনিক’- এর মাধ্যমে সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা দিচ্ছেন জুনিয়র ডাক্তাররা। জানা গিয়েছে, ৮ সেপ্টেম্বর, রবিবার জেলায় জেলায় সকাল ১০টা থেকে ‘অভয়া ক্লিনিক’- এর আয়োজন করা হয়েছে। সেই ‘অভয়া ক্লিনিক’ সংলগ্ন এলাকাতেই ‘আদালত’ বসাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। সাধারণ মানুষকে সেই ‘আদালতে’ উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছিল। সেখানে চিকিৎসা করতে এদিন অনেকেই ভিড় করছেন। জনতার কাছে বেশ কিছু প্রশ্ন রাখা হয়েছে। জানা গিয়েছে, প্রথমেই জানতে চাওয়া হয়েছে, ‘আন্দোলন কোন পথে চলছে?’ একই সঙ্গে তাঁরা এই আন্দোলন চালিয়ে নিয়ে যেতে পারেন কি না। ‘অভয়া ক্লিনিক’ এগিয়ে নিয়ে যাওয়া যায় কি না, তা জানতে চান তাঁরা। পাশাপাশি, আন্দোলনরত চিকিৎসকদের দাবি নিয়ে সাধারণ মানুষের মতামত এবং আরজি কর-কাণ্ডের তদন্তে ‘পুলিশ এবং সিবিআইয়ের ভূমিকা নিয়ে’ সাধারণ মানুষ কী বলছে তা জানতে চান তাঁরা।

    আরও পড়ুন: চিনা রাষ্ট্রদূতের মুখে জামাত প্রশস্তি, বাংলাদেশে ঢোকার চেষ্টা বেজিংয়ের!

    মানববন্ধন

    ‘অভয়া ক্লিনিক’ এবং ‘রাজপথে আদালত’ ছাড়াও রবিবার মানববন্ধনেরও (RG Kar Protest) ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তারেরা। রবিবার বিকেল পাঁচটায় মানববন্ধন হবে বলে জানিয়েছেন তাঁরা। এ ছাড়াও, মধ্যরাতে রাস্তায় বেরিয়ে পড়ার আহ্বানও জানানো হয়েছে। প্রসঙ্গত, আরজি কর-কাণ্ডে মহিলা চিকিৎসকের খুনের বিচার চেয়ে পথে নেমেছেন সাধারণ মানুষ। প্রায় প্রতি দিনই কোনও না কোনও কর্মসূচির আয়োজন করছেন। সেখানে শুধু চিকিৎসকেরা নন, সাধারণ মানুষও যোগ দিচ্ছেন। আন্দোলনকারীরা আশাবাদী, রবিবারের কর্মসূচিতে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নেবেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Siliguri: ধর্ষণের পর স্কুলছাত্রীর মুখ থেঁতলে খুন, মুসলিম যুবককে ফাঁসির সাজা দিল শিলিগুড়ি আদালত

    Siliguri: ধর্ষণের পর স্কুলছাত্রীর মুখ থেঁতলে খুন, মুসলিম যুবককে ফাঁসির সাজা দিল শিলিগুড়ি আদালত

    মাধ্যম নিউজ ডেস্ক: শিলিগুড়ির (Siliguri) মাটিগাড়ায় নাবালিকা স্কুলছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় ফাঁসির সাজা দিল দার্জিলিং জেলা আদালত। ঠিক এক বছর ১৪ দিনের মাথায় সাজা ঘোষণা করা হল। শনিবার শিলিগুড়ির অতিরিক্ত নগর দায়রা আদালতের বিচারক অনিতা মেহেত্রা মাথুর এই সাজা ঘোষণা করেন। পক্সো আইনে মামলা হয়েছিল। মৃত্যুদণ্ডের পাশাপাশি মৃতার পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন বিচারক। শনিবার সাজা শোনার জন্য মৃতার পরিবার এবং প্রতিবেশীরা আদালতে হাজির হয়েছিলেন। অপরাধীকে পুলিশ আদালতে নিয়ে আসতেই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা।

    ঠিক কী ঘটেছিল? (Siliguri)

    আদালত (Court) সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালে একদিন বিকেলের দিকে একাদশ শ্রেণির ওই ছাত্রী স্কুল থেকে বাড়ি ফিরছিল। পথে মহম্মদ আব্বাস নামে এক যুবক তাকে ফুসলিয়ে নিয়ে যায়। তাকে মাটিগাড়ার (Siliguri) জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছিল ওই মুসলিম যুবকের বিরুদ্ধে। নির্যাতিতাকে যাতে চেনা না যায়, সে জন্য ইট দিয়ে থেঁতলে দেওয়া হয়েছিল তার মুখ। ওই ঘটনায় রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়। ঘটনার পর পরই বিজেপির রাজ্য নেতৃত্ব পরিবারের পাশে এসে দাঁড়ায়। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সাংসদ রাজু বিস্তা, স্থানীয় বিধায়ক আনন্দ বর্মন সহ দলীয় নেতৃত্ব নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সব রকম ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। এমনকী রাজ্যপাল সিভি আনন্দ বোস নির্যাতিতার বাড়িতে গিয়ে দোষীর শাস্তি হওয়ার আশ্বাস দিয়ে এসেছিলেন।

    আরও পড়ুন: চিনা রাষ্ট্রদূতের মুখে জামাত প্রশস্তি, বাংলাদেশে ঢোকার চেষ্টা বেজিংয়ের!

    আদালতে কী হল?

    খুনের মামলায় একাধিক সাক্ষ্যগ্রহণ করে আদালত (Siliguri)। অবশেষে সমস্ত সাক্ষ্যপ্রমাণ খতিয়ে দেখে আব্বাসকে দোষী সাব্যস্ত করে আদালত। সরকারি পক্ষের আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় বিভিন্ন ঘটনার নজির তুলে ধরে অপরাধীর ফাঁসির পক্ষে সওয়াল করেন। অন্যদিকে, অপরাধীর আইনজীবী বুলা রায় জানান, তাঁর মক্কেলের বাড়িতে বৃদ্ধা মা রয়েছেন। তাঁর পরিবারের কথা ভেবে ফাঁসির আবেদন বিবেচনা করার আর্জি রাখেন তিনি। আব্বাসের বিরুদ্ধে ওঠা স্কুলছাত্রীকে ধর্ষণ এবং খুনের অভিযোগ প্রমাণিত হয় বৃহস্পতিবারই। এরপরই শনিবার বিচারক ফাঁসির রায় দেন। সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় বলেন, “খুব গুরুত্ব সহকারে প্রতিটি হাজিরায় আদালতে বোঝাবার চেষ্টা করেছি যে, এটা অন্যান্য মামলার তুলনায় ভিন্ন একটি মামলা। এই মামলায় দোষীর ফাঁসি হওয়া উচিত। আমরা ফাঁসির আবেদন জানিয়েছিলাম। আদালত মূলত দুটি বিষয়েব ওপর নজর দিয়ে মৃত্যুদণ্ড দিল। প্রথমত খুন এবং দ্বিতীয়ত নাবালিকাকে ধর্ষণ।”

    নির্যাতিতার মা কী বললেন?

    সাজা ঘোষণার পরে নির্যাতিতার মা বলেন, “আদালতের এই রায়ে আমরা খুশি। আমার মেয়ে শান্তি পাবে। ওই লোকটির (দোষী) দু’জন স্ত্রী এবং সন্তান রয়েছেন। তার পরেও এমন কাজ! ওর ফাঁসিই হওয়া উচিত। প্রথম থেকেই মাটিগাড়া থানা এবং আদালতের উপর আমাদের ভরসা ছিল। সেই ভরসাই আমার মেয়েকে আজ বিচার পাইয়ে দিল।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • RG Kar Protest: আরজি করকাণ্ডে গণেশ পুজো ম্লান, ফ্লেক্স টাঙিয়ে বিচার চাইলেন উদ্যোক্তারা

    RG Kar Protest: আরজি করকাণ্ডে গণেশ পুজো ম্লান, ফ্লেক্স টাঙিয়ে বিচার চাইলেন উদ্যোক্তারা

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি করকাণ্ডের প্রতিবাদে (RG Kar Protest) রাজ্য তথা দেশজুড়ে আন্দোলন চলছে। এখনও জুনিয়র ডাক্তাররা বিচার চেয়ে লাগাতার কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। রাজ্যজুড়ে মেয়েরা রাত দখলের ডাক দিয়ে পথে নেমে প্রতিবাদ জানাচ্ছেন। রাজ্য সরকারের দেওয়া পুজোর অনুদানও একের পর এক পুজো কমিটি ফিরিয়ে দিচ্ছে। এই আবহে এবার সোদপুর, পানিহাটি, পানশিলায় অন্যরকম গণেশপুজো দেখলেন এলাকার মানুষ। নির্যাতিতার পরিবারের সঙ্গে সমব্যাথী হয়ে অধিকাংশ পুজো কমিটি এবার নমো নমো করে গণেশ পুজো সেরেছেন।

    গণেশ পুজোয় জাঁকজমক উধাও! (RG Kar Protest)

    নির্যাতিতার বাড়ি পানিহাটি পুরসভা এলাকায়। সোদপুর ট্রাফিক মোড়ে অধিকাংশ দিনই বিভিন্ন সংগঠন অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে পথে (RG Kar Protest) নামছে। ফলে, পানিহাটি, সোদপুর, আগরপাড়ার মানুষ কেউ এই ঘটনাকে ঠিক মেনে নিতে পারছেন না। এমনিতেই প্রতিবছর এই এলাকায় গণেশ পুজোয় বিশেষ আয়োজন করেন বিভিন্ন পুজো উদ্যোক্তারা। সাংস্কৃতিক অনুষ্ঠান তো লেগেই থাকে। আর পুজো মানেই থিমের ছড়াছড়ি। গণেশ প্রতিমা কার কত বড় হবে, তা নিয়ে চলে পুজো কমিটিগুলির মধ্যে প্রতিযোগিতা। এবার সে সবই যেন উধাও। সোদপুর, পানশিলা এলাকা ঘুরে দেখা গেল, এবার অধিকাংশ পুজো হচ্ছে নমো নমো করে। প্রত্যেকটি পুজো কমিটি ব্যানার, ফেস্টুন করে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মাইক বাজানোর সিদ্ধান্ত বাতিল করেছে বলে জানিয়েছে।

    আরও পড়ুন: ফের রাজ্য-রাজভবন সংঘাত! মমতার ‘অপরাজিতা বিল’ রাষ্ট্রপতিকে পাঠালেন বোস

    পুজো উদ্যোক্তারা কী বললেন?

    সোদপুরে (RG Kar Protest) পানশিলা গণপতি সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক রাজকুমার চক্রবর্তী জানালেন, “এই মর্মান্তিক ঘটনাটির প্রতিবাদে আমরা মাইক বাজানো বন্ধ রাখছি। হচ্ছে না কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান।” সোদপুরে সাধুর মোড় পুজো কমিটিও প্রতি বছর জাঁকজমক করে গণেশ পুজো (Ganesh Puja) করে। হয় সাংস্কৃতিক অনুষ্ঠানও। এবার পুজো উদ্যোক্তারা আরজি করের ঘটনার বিচার চেয়ে এলাকায় পুজো কমিটির পক্ষ থেকে ফ্লেক্স টাঙিয়েছেন। পুজো কমিটির কর্তা নান্টু দত্ত বলেন, “আর জি করের ঘটনা মেনে নেওয়া যায় না। আমরা এবার গণেশ পুজো করছি। কিন্তু, পুজোয় কোনও জৌলুস থাকছে না। কারণ, আমাদের কারও মন ভালো নেই। আমরা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি। পুজো কমিটির পক্ষ থেকে বিচার চেয়ে আমরা ফ্লেক্স তৈরি করেছি। এলাকার একাধিক জায়গায় ফ্লেক্স টাঙিয়ে আমরা প্রতিবাদ জানাচ্ছি।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, মৎস্যজীবীদের জন্য সতর্কতা, বৃষ্টি কবে থেকে?

    Weather Update: বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, মৎস্যজীবীদের জন্য সতর্কতা, বৃষ্টি কবে থেকে?

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের (Weather Update) জোড়া দাপটে আগামী সপ্তাহের শুরু থেকেই বাড়বে বৃষ্টির পরিমাণ। শনি ও রবিবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের ৪ জেলায়। দক্ষিণবঙ্গের উপকূল সহ সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে ৩-৪ দিন ধরে। সোম ও মঙ্গলবার ভারী বৃষ্টি হবে বাংলাজুড়েই। বৃষ্টিতে ভাসতে পারে বঙ্গের ৬ জেলা। দু এক জায়গায় স্বল্প সময়ের জন্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির জেরে গরম থেকে কিছুটা হলেও স্বস্তি মিলবে।

    যেতে মানা মৎস্যজীবীদের (Weather Update)

    আবহাওয়া (Weather Update) দফতর সূত্রে জানা গিয়েছে, মধ্য-পশ্চিম ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে। এই নিম্নচাপটি আপাতত অবস্থান করছে দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে। এটি খুব ধীরে ধীরে উত্তর দিকে এগোবে। উত্তর বঙ্গোপসাগরে ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর এটি ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। নিম্নচাপের প্রভাবে বৃষ্টি বাড়তে পারে উপকূলে। সমুদ্র হতে পারে উত্তাল। তাই মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে। ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। মৎস্যজীবীদের রবিবার সকালের মধ্যে উপকূলে ফিরে আসতে নির্দেশ দিয়েছে প্রশাসন। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে যেতে মানা মৎস্যজীবীদের।

    আরও পড়ুন: ফের রাজ্য-রাজভবন সংঘাত! মমতার ‘অপরাজিতা বিল’ রাষ্ট্রপতিকে পাঠালেন বোস

    কোন কোন জেলায় বৃষ্টি?

    কলকাতায় রবিবার সকালে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ থাকবে। চড়া রোদ ও সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। বেলায় কখনও আংশিক মেঘলা আকাশ হতে পারে। স্বল্প সময়ের খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে। ভারী বৃষ্টির (Weather Update) কোনও সম্ভাবনা নেই।  দক্ষিণবঙ্গের ৬ জেলা— পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং হাওড়া জেলার অনেক জায়গায় রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সোমবার ৯ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে। ১০ সেপ্টেম্বর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, ঝাড়গ্রাম এবং হাওড়া জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। সোমবার এবং মঙ্গলবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। মূলত উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত হাল্কা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে। বৃষ্টির পরিমাণ বেশি হবে সোমবার রাত থেকে মঙ্গলবারের মধ্যে।

    উত্তরবঙ্গেও বৃষ্টি

    রবিবার পর্যন্ত তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই। একইসঙ্গে অস্বস্তি ও বাড়বে। নিচের দিকের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে। এরপর আবার সোমবার ও মঙ্গলবার ভারী বৃষ্টি বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি এই তিন জেলাতে। উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই স্থানীয়ভাবে স্বল্প সময়ের জন্য বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে প্রতিদিনই। অন্যদিকে, ভারী বৃষ্টি হবে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, সিকিম, ঝাড়খণ্ড এবং তেলঙ্গানায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজস্থান, মহারাষ্ট্র, গুজরাট, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, মেঘালয়, ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • RG Kar Incident: সাসপেন্ড অভীক ও বিরূপাক্ষ, সন্দীপ ঘোষকে শো-কজ রাজ্য মেডিক্যাল কাউন্সিলের

    RG Kar Incident: সাসপেন্ড অভীক ও বিরূপাক্ষ, সন্দীপ ঘোষকে শো-কজ রাজ্য মেডিক্যাল কাউন্সিলের

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি কর (RG Kar Incident) মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে শোকজ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল (West Bengal Medical Council)। সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক আর্থিক দুর্নীতি, খুন-ধর্ষণের প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ রয়েছে। কাউন্সিল ৩ দিনের মধ্যে জবাব তলব করেছে। এক্ষেত্রে সময়ের মধ্যে উত্তর না দিলে বা ব্যাখ্যা সন্তোষজনক না হলে রেজিস্ট্রেশন বাতিল হবে সন্দীপ ঘোষের। সেই সঙ্গে, স্বাস্থ্য ভবনের পর এবার বর্ধমান মেডিক্যাল কলেজের চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস এবং প্রাক্তন আরএমও অভীক দে-কে সাসপেন্ড করেছে রাজ্য মেডিক্যাল কাউন্সিল।

    কাউন্সিলের ঘোষণা (West Bengal Medical Council)

    রাজ্য মেডিক্যাল কাউন্সিল সূত্রে খবর, শনিবার তিন চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে। অভীক, বিরূপাক্ষের পাশাপাশি সাসপেন্ড হয়েছেন মেদিনীপুর মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসক মুস্তাফিজুর রহমান মল্লিকও। বর্ধমান মেডিক্যাল কলেজের চিকিৎসক বিরূপাক্ষ মেডিক্যাল কাউন্সিলের  পিনাল এবং এথিক্স কমিটির গুরুত্বপূর্ণ পদে ছিলেন। একই কমিটির সদস্য ছিলেন মুস্তাফিজুরও। আপাতত কাউন্সিলের (West Bengal Medical Council) কোনও মিটিংয়ে থাকতে পারবেন না তাঁরা। মেডিক্যাল কলেজে ‘থ্রেট কালচার’ চালানোর অভিযোগে এর আগে গত ৫ তারিখ  স্বাস্থ্য ভবন সাসপেন্ড করে অভীক দে ও বিরূপাক্ষ বিশ্বাসকে। দুই বিতর্কিত চিকিৎসককে সাসপেন্ড করা হয়। আরজি করে চিকিৎসককে ধর্ষণ ও নৃশংস খুনের দিন আরজি কর (RG Kar Incident) মেডিক্যালে হাজির ছিলেন বিরূপাক্ষ ও অভীক।  বিরূপাক্ষ ও অভীকের বিরুদ্ধে শাসানি, ভয় দেখানোর একাধিক অভিযোগ রয়েছে।

    আরও পড়ুন: সন্দীপ ঘোষের আরও এক জোড়া ফ্ল্যাটের হদিশ, ইডি হাজির শ্যালিকার বাড়িতেও

    সন্দীপের বিরুদ্ধে কড়া পদক্ষেপ (RG Kar Incident)

    সূত্রের খবর, মেডিক্যাল কাউন্সিলের (West Bengal Medical Council) চেয়ারম্যান সুদীপ্ত রায়ের উপর চাপ সৃষ্টি করছিলেন অন্যান্য চিকিৎসকেরা। এক প্রকার বাধ্য হয়েই কাউন্সিলের কোড অফ কন্ডাক্টের ২৫(২) এবং ৩৭(৩) ধারা অনুযায়ী সন্দীপের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হল। শুক্রবার শোকজের চিঠি পাঠানো হয়েছে সন্দীপ ঘোষের বাড়িতে। আরজি করে (RG Kar Incident) আর্থিক দুর্নীতি মামলায় আপাতত সিবিআই হেফাজতে রয়েছেন সন্দীপ। কাউন্সিলের তরফে বলা হয়েছে, তাঁর বিরুদ্ধে ওঠা নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে তিন দিনের মধ্যে কারণ দর্শাতে হবে সন্দীপকে। ব্যাখ্যা সন্তোষজনক না হলে বাতিল হতে পারে রেজিস্ট্রেশনও। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • RG Kar Protest: ‘চলুন দেখা করে আসি’! টালা থানার ‘অসুস্থ’ ওসিকে দেখতে অভিনব মিছিলের ডাক

    RG Kar Protest: ‘চলুন দেখা করে আসি’! টালা থানার ‘অসুস্থ’ ওসিকে দেখতে অভিনব মিছিলের ডাক

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি করকাণ্ডে (RG Kar Protest) বারবার উঠে এসেছে টালা থানার ওসি-র নাম। তদন্তের স্বার্থে সিবিআইয়ের কাছে বারবার গিয়েছেন ওসি অভিজিৎ মণ্ডল। এবার সেই তিনিই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন। তাঁকে হাসপাতালে দেখতে যাওয়ার জন্য অভিনব মিছিলের ডাক দেওয়া হয়। শনিবার বিকেলে মিছিলের জন্য জমায়েতের ডাক দেন উদ্যোক্তারা। প্রথমে জমায়েতের স্থান গোলপার্ক করা হলেও পরে পরিবর্তন করে এক্সাইড মোড় রাখা হয়।

    সুপ্রিম কোর্টে হাজিরা শুনেই ওসি ‘অসুস্থ’! (RG Kar Protest)

    আরজি কর হাসপাতাল (RG Kar Protest) টালা থানার অধীনে। ধর্ষিতা এবং নিহত চিকিৎসকের মামলাও টালা থানায় রয়েছে। ইতিমধ্যে থানার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহল থেকে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নির্যাতিতার বাবা-মা টালা থানার কার্যকলাপ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন এবং অনেক প্রশ্নও তুলেছেন। কেন ময়না তদন্তের আগে পুলিশের খাতায় অস্বাভাবিক মৃত্যু লেখা হয়েছিল সেই প্রশ্নও উঠেছে।

    এবার টালা থানার ‘অসুস্থ’ ওসিকে দেখতে যাওয়ার জন্য মিছিলের ডাক দেওয়া হয়েছে। মিছিলের প্রচারে সমাজমাধ্যমে একটি পোস্টার ছড়িয়ে দেওয়া হয়েছে। যাতে লেখা রয়েছে, “সুপ্রিম কোর্টের পরের শুনানিতে উপস্থিত থাকতে হবে শুনে টালা থানার ওসি নাকি অসুস্থ? চলুন, দেখা করে আসি (অ)সুস্থ ওসির সঙ্গে।” মিছিলের উদ্যোক্তাদের দাবি, টালা থানার ওসিকে ছ’টি হাসপাতাল সুস্থ ঘোষণা করার পরে একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়েছে। উদ্যোক্তারা এ-ও জানিয়েছেন, তাঁরা জানতে পেরেছেন সেই বেসরকারি হাসপাতাল থেকে সরিয়ে ভবানীপুরের একটি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন টালা থানার ওসি।

    ওসির সঙ্গে দেখা করতে উদ্যোক্তারা জমায়েতের ডাক দিয়েছেন। উদ্যোক্তারা জানিয়েছেন, জমায়েত হবে এক্সাইড মোড়ে। উদ্যোক্তাদের একজন তনিমা দাস বলেন, “স্পষ্ট বোঝা যাচ্ছে সুপ্রিম কোর্টে হাজিরা এড়াতে এই ঘটন ঘটানো হয়েছে। সেই কারণেই আমরা মিছিল ডেকেছি। নাগরিকদের পক্ষ থেকে মিছিলের ডাক দিয়েছেন তাঁরা। এর নেপথ্যে কোনও রাজনৈতিক দল নেই।”

    আরও পড়ুন: ফের রাজ্য-রাজভবন সংঘাত! মমতার ‘অপরাজিতা বিল’ রাষ্ট্রপতিকে পাঠালেন বোস

    টালার নতুন ওসি কে হলেন?

    আরজি কর মেডিক্যালে (RG Kar Protest) মহিলা চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় একাধিকবার প্রশ্নের মুখে পড়েছে টালা থানার ভূমিকা। অভিযোগ উঠছে, ঘটনা নিয়ে তেমন সদর্থক কোনও ভূমিকাই পালন করেননি টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। এমনকী, আরজি কর দুর্নীতি কাণ্ডে গ্রেফতার সন্দীপ ঘোষের বিরুদ্ধে আগেও ঢালায় থানায় অভিযোগ দায়ের হলেও কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি বলে অভিযোগ। এমনকী নাম-কে-ওয়াস্তে তদন্ত করে অভিযুক্তদের ক্লিনচিট দেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

    সম্প্রতি হাইকোর্টের নির্দেশে আরজি কর মেডিক্যালে দুর্নীতির তদন্তেও শুরু করেছে সিবিআই। গোটা মামলা এখন রয়েছে সুপ্রিম কোর্টের নজরদারিতে। আগামী ৯ তারিখ সেখানেই হতে চলেছে শুনানি।  তারই মধ্যেই বৃহস্পতিবার অসুস্থ হয়ে পড়েন তিনি। সূত্রের খবর, তিনি ঘনিষ্ঠ মহলে অভিজিৎ জানিয়েছেন, তাঁর বুকে ব্যথা হচ্ছে। কিন্তু কোনও হাসপাতালেই দীর্ঘক্ষণ ভর্তি হতে পারেননি তিনি। অবশেষে রাত ৯টা নাগাদ দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন অভিজিৎ মণ্ডল। তাঁর উদ্বেগ ও ডিহাইড্রেশনের উপসর্গ রয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। এই পরিস্থিতি সামাল দিতে রাতারাতি টালা থানায় নতুন ওসি নিয়োগ করে লালবাজার। সূত্রের খবর, শ্যামপুকুর থানার অতিরিক্ত ওসি মলয় দত্তকে টালা তার দায়িত্ব দেওয়া হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • RG Kar Incident: সন্দীপ ঘোষের আরও এক জোড়া ফ্ল্যাটের হদিশ, ইডি হাজির শ্যালিকার বাড়িতেও

    RG Kar Incident: সন্দীপ ঘোষের আরও এক জোড়া ফ্ল্যাটের হদিশ, ইডি হাজির শ্যালিকার বাড়িতেও

    মাধ্যম নিউজ ডেস্ক: স্বাস্থ্য-সিন্ডিকেটের মাথা! আরজি করে (RG Kar Incident) আর্থিক দুর্নীতির হোতা প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের (Sandip Ghosh) বেলেঘাটার বাড়িতে একাধিকবার তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় সংস্থা। ইতিমধ্যেই ক্যানিংয়ে সন্দীপের একটি বাংলার হদিশ পাওয়া গিয়েছে। এবার মিলল বেলেঘাটায় আরও দুটি ফ্ল্যাটের সন্ধান। সেখানেও হাজির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একই সঙ্গে কলকাতা এয়ারপোর্টের কাছে একটি আবাসনে হানা দিয়েছে ইডি। সেখানে সন্দীপ ঘোষের শ্যালিকা থাকেন বলে জানা যাচ্ছে। 

    সন্দীপের শ্যালিকাও ইডির নজরে

    জানা গিয়েছে, সন্দীপের (Sandip Ghosh) শ্যালিকা ইএসআই হাসপাতালের চিকিৎসক। এয়ারপোর্ট ২ নম্বর গেট এলাকার মিলনপল্লিতে তাঁর বাড়ি। গত ৯ অগাস্ট, অর্থাৎ আরজি করে (RG Kar Incident) তরুণী চিকিৎসকের ক্ষত-বিক্ষত দেহ উদ্ধার হওয়ার পর ওই ঠিকানায় চলে আসেন শ্যালিকার বাবা-মা অর্থাৎ সন্দীপের শ্বশুর ও শাশুড়ি। সংশ্লিষ্ট এলাকাতেই একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে শুরু করেন তাঁরা। সেখানেই বেশ কয়েক ঘণ্টা ধরে তল্লাশি চালায় ইডি, জিজ্ঞাসাবাদও করা হয় বলে সূত্রের খবর। শুক্রবার সকালে সন্দীপ ঘোষের শ্বশুরবাড়ি চন্দননগরে পৌঁছে গিয়েছিল ইডি। সেখানে গিয়ে দেখা যায়, বাড়িটিতে তালা দেওয়া। কাউকে দেখতে না পেয়ে ফিরে যান আধিকারিকরা। এয়ারপোর্টের ঠিকানা পাওয়া যায় সেখান থেকেই। এরপরে ইডি আধিকারিকরা এদিন দুপুরে এয়ারপোর্ট সংলগ্ন মিলনপল্লি এলাকায় শ্যালিকার ফ্ল্যাটে পৌঁছে যান। 

    আরও পড়ুন: ফের নির্যাতিতার বাড়িতে সিবিআই, দীর্ঘক্ষণ কথা, পুলিশের বিরুদ্ধে কী বললেন বাবা-মা?

    বেলেঘাটায় আরও দুটি ফ্ল্যাট

    এদিকে, বেলেঘাটায় যে চারতলা বাড়িতে সন্দীপ ঘোষ (Sandip Ghosh) থাকেন, তার অদূরেই রয়েছে সন্দীপের আরও দুটি ফ্ল্যাট। গ্যারাজে রয়েছে ঝাঁ চকচকে গাড়িও। এই দুটি ফ্ল্যাটের হদিশ পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বেলেঘাটা আইডি হাসপাতাল সংলগ্ন একটি আবাসনের দুটি ফ্ল্যাটই যে সন্দীপের তা জানিয়েছেন আবাসনের কেয়ারটেকার। গ্রাউন্ড ফ্লোরে অর্থাৎ নীচের তলায় একটি ফ্ল্যাট অফিস হিসেবে ব্যবহার করতেন সন্দীপ। এছাড়াও তিন তলায় আরও একটি ফ্ল্যাট রয়েছে বলেও জানিয়েছেন ওই কেয়ারটেকার। তবে সেখানে খুব বেশি যেতেন না সন্দীপ ঘোষ। মাঝে মধ্যে গিয়ে থাকতেন। আবাসনের পার্কিং স্পেসে এসইউভি গাড়িটি দেখেই বোঝা যাচ্ছে, তার বয়স বেশি নয়। কেয়ারটেকার জানান, ৩-৪ মাস আগে ওই গাড়িটি কেনা হয়েছিল। তারপর থেকে এই গ্যারাজেই থাকত। বেলেঘাটা সংলগ্ন এইটুকু জায়গার মধ্যে কেন সন্দীপের তিনটি ফ্ল্যাট তা-ও ভাবাচ্ছে তদন্তকারীদের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share