Category: রাজ্য

Get West Bengal News, Bengali Breaking News, Latest News in Bengali only from মাধ্যম | Madhyom, Bengali News Portal for সম্পূর্ণ নিরপেক্ষ বাংলা সংবাদ, বাংলা খবর

  • Human Chain: ‘বিচার চাই’! বাংলার ইতিহাসে দীর্ঘতম মানব বন্ধন, অভিনব প্রতিবাদের সাক্ষী কলকাতা

    Human Chain: ‘বিচার চাই’! বাংলার ইতিহাসে দীর্ঘতম মানব বন্ধন, অভিনব প্রতিবাদের সাক্ষী কলকাতা

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি কর কাণ্ডে (RG Kar Rape Murder) উত্তাল হয়েছে রাজ্য। গত ৯ অগাস্ট ঘটনার পর থেকে একাধিক রাজনৈতিক ও অরাজনৈতিক কর্মসূচিতে বেসামাল হয়ে পড়েছে তৃণমূল সরকার। ২৭ অগাস্ট নবান্ন অভিযানকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় শহরে। এরপরের দিনই পুলিশি বর্বরতার বিরুদ্ধে বিজেপি বনধ ডাকে। এমন অবস্থায় বারবার ব্যর্থ পুলিশ কমিশনারের পদত্যাগ চেয়ে আন্দোলনে নেমেছেন জুনিয়র ডাক্তাররা। গতকাল বুধবার ২২ ঘণ্টা অবস্থানের পর তাঁরা পৌঁছতে সক্ষম হন লালবাজারে। মঙ্গলবার ‘জাস্টিস ফর আরজি কর’- আন্দোলনে মানব বন্ধন (Human Chain) কর্মসূচির ডাক দেওয়া হয়। বাংলার ইতিহাসে দীর্ঘতম মানব বন্ধনের কর্মসূচি পালন করা হয় এদিন।

    ১৭ কিলোমিটারের মানব বন্ধন (Human Chain)

    কোনও নির্দিষ্ট সংগঠনের পক্ষ থেকে এই কর্মসূচির ডাক দেওয়া হয়নি। আন্দোলনে সামিল হন চিকিৎসা পরিষেবার সঙ্গে জড়িত রয়েছেন এমন পেশাদারেরা, ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মীরা ছাড়াও হাজার হাজার সাধারণ মানুষও আন্দোলনে (RG Kar Rape Murder) সামিল হন হাতে পোস্টার নিয়ে। অনেক বাচ্চাকেও দেখা যায় অভিভাবকের সঙ্গে রাস্তায় নামতে। মঙ্গলবার বিকালে ইএম বাইপাসের বিভিন্ন জায়গায় শুরু হয় মানব বন্ধন (Human Chain) কর্মসূচি। পাটুলি থেকে সন্তোষপুর কানেক্টর হয়ে রুবি, পরমা আইল্যান্ড, বেলেঘাটা কানেক্টর হয়ে উল্টোডাঙা পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার রাস্তা জুড়ে বিভিন্ন এলাকায় হাত ধরে নাগরিকরা আরজি কর কাণ্ডে দোষীদের শাস্তির দাবি জানান। বৃষ্টির মধ্যেও চলতে থাকে কর্মসূচি। রাস্তার একধারে দাঁড়িয়ে এই কর্মসূচি পালন করেন তাঁরা, এর ফলে যানজটের কোনও সমস্যা হয়নি।

    কী বলছেন আন্দোলনকারী

    এক বয়স্ক আন্দোলনকারীর কথায়, ‘‘এই নারকীয় ঘটনার জন্য আজ আমরা পথে নেমেছি (Human Chain)। আমরা বিচার চাই। আমার কন্যা-সম একজন ডাক্তারকে যেভাবে খুন করা হল, সবকিছু জেনেও আজ না জানার ভান করছে। তার প্রতিবাদ (RG Kar Rape Murder) করতে আমি আজ রাস্তায় এসেছি। আমি একজন বয়স্ক মানুষ, কিন্তু ঘরে থাকতে পারলাম না।’’

    ক্রমশই কোণঠাসা তৃণমূল সরকার

    ওয়াকিবহাল মহল বলছে, আরজি কর কাণ্ডের (RG Kar Rape Murder) পরে রাজ্যজুড়ে যে জন-আন্দোলন দেখা গিয়েছে, তাতে কোণঠাসা হয়েছে তৃণমূল কংগ্রেস। আন্দোলনের প্রতিক্রিয়াতে দলের নেতা-মন্ত্রী-বিধায়কদের প্রকাশ্যে হুমকিতে আরও চটেছেন নাগরিক সমাজ। ঠিক একইভাবে দলের ছাত্র সংগঠনের সমাবেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোঁস করার নিদান ব্যাপক সমালোচিত হয়েছে। আরজি কর আন্দোলন সময়ের সঙ্গে সঙ্গে আরও জোরালো হচ্ছে বলেই মনে করছেন অনেকে (Human Chain)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ। 

  • BJP: ‘বন্ধ রেখে ঘরের আলো, রাজ্যজুড়ে প্রদীপ জ্বালো’, জুনিয়র ডাক্তারদের আন্দোলন সমর্থন বিজেপির

    BJP: ‘বন্ধ রেখে ঘরের আলো, রাজ্যজুড়ে প্রদীপ জ্বালো’, জুনিয়র ডাক্তারদের আন্দোলন সমর্থন বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি কর কাণ্ডের (RG Kar Rape Murder) প্রতিবাদে আজ বুধবার জুনিয়র চিকিৎসকরা অভিনব আন্দোলনের ডাক দিয়েছেন। জুনিয়র ডাক্তারদের ফোরামের পক্ষ থেকে রাত ন’টা থেকে দশটা পর্যন্ত ঘরের আলো বন্ধ রেখে (Turn Off Lights) প্রদীপর জ্বালানোর আহ্বান জানানো হয়েছে। চিকিৎসকদের এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘বিচার পেতে আলোর পথে’। এই কর্মসূচিকে সমর্থন জানিয়েছে বিজেপি (BJP)। 

    ডাক্তারদের কর্মসূচিকে সমর্থন সুকান্ত-শুভেন্দুর

    চিকিৎসক সংগঠনের এই কর্মসূচিকে সামনে রেখে নতুন স্লোগান বাঁধলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বলেন, ‘‘বন্ধ রেখে ঘরের আলো- রাজ্যজুড়ে প্রদীপ জ্বালো।’’ মঙ্গলবার সন্ধ্যায় ধর্মতলায় বিজেপির (BJP) ধর্না মঞ্চে বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী। সেখানেই আজ বুধবার জুনিয়র ডাক্তারদের এই অরাজনৈতিক কর্মসূচিতে সকলকে অংশ নেওয়ার জন্য আবেদন জানান তিনি। বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) কথায়, ‘‘এই আন্দোলনে আমাদের সম্পূর্ণ সমর্থন রয়েছে। রাজনীতির বাইরে থেকেই আমরা চাই, গোটা রাজ্যে বুধবার রাতের এক ঘণ্টা আলো নেভানো থাকুক। জ্বলুক আশার প্রদীপ।’’ 

    ২৯টি জায়গায় হবে রাত দখলের কর্মসূচিও (BJP)

    আগামিকাল, বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর, সুপ্রিম কোর্টে আরজি কর কাণ্ডের (RG Kar Rape Murder) শুনানি রয়েছে। তার আগে এই কর্মসূচির ডাক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহল মহল (BJP)। প্রসঙ্গত, আজ বুধবার রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত আলো নিভিয়ে প্রদীপ জ্বালানোর (Turn Off Lights) কর্মসূচি যেমন চলবে তেমনই রাজ্যের মোট ২৯টি জায়গায় রাত দখলের ডাকও দিয়েছেন চিকিৎসকরা। রাত্রি ১১টা থেকে এই কর্মসূচি শুরু হবে।

    সুপ্রিম শুনানি শোনা হবে জায়ান্ট স্ক্রিনে

    প্রসঙ্গত, আরজি কর কাণ্ডে (RG Kar Rape Murder) ন্যায় বিচারের দাবিতে যে আন্দোলন শুরু হয় তাতেই উত্তাল হয়ে ওঠে সারা রাজ্য। দিকে দিকে জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ কর্মবিরতি চলতে থাকে। এই ডাক্তারদের আন্দোলনের মূল ভরকেন্দ্র হয়ে ওঠে আরজি কর। সেখানে রাত দখলে রাতে ১৪ অগাস্ট ব্যাপক ভাঙচুর চালায় দুষ্কৃতীদের বড় দল। এরপর ফের প্রশ্নের মুখে ওঠে আরজি করের নিরাপত্তা। জুনিয়র ডাক্তাররা জানিয়ে দিয়েছেন, বড় জায়েন্ট স্ক্রিন লাগানো হবে আরজি করে। সেখানেই লাইভ শোনা হবে আরজি করের (RG Kar Rape Murder) শুনানি। বৃহস্পতিবার সুপ্রিম শুনানির পরে জুনিয়র ডাক্তারদের পরবর্তী কর্মসূচি ঠিক হবে।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • RG Kar Incident: “আলোচনা সদর্থক হয়নি”, লালবাজার অভিযানের পর বললেন আন্দোলনকারীরা

    RG Kar Incident: “আলোচনা সদর্থক হয়নি”, লালবাজার অভিযানের পর বললেন আন্দোলনকারীরা

    মাধ্যম নিউজ ডেস্ক: “আলোচনা সদর্থক হয়নি।” রাস্তার অবস্থান তোলা হলেও, আন্দোলন জারি থাকবে বলে মঙ্গলবার সাফ জানিয়ে দিলেন (Lalbazar) আরজি করকাণ্ডে আন্দোলনরত জুনিয়র  ডাক্তাররা। এদিন দফায় দফায় পুলিশকর্তারা এসে কথা বললেও, অবস্থানে অনড় ছিলেন জুনিয়র ডাক্তাররা। আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদল দল গিয়ে দেখা করেন পুলিশ কমিশনারের সঙ্গে। লালবাজার থেকে বেরিয়ে তাঁরা জানান আলোচনা সদর্থক হয়নি।

    কী বলছেন আন্দোলনকারীরা (RG Kar Incident)

    লালবাজার থেকে (RG Kar Incident) বেরিয়ে প্রতিনিধি দলের এক সদস্য বলেন, “গত ১৪ ও ১২ তারিখের ঘটনা প্রসঙ্গে তাঁরা স্বীকার করেন, এটি পুলিশি ব্যর্থতা। কিন্তু আলোচনায় কোনও সদুত্তর আমরা পাইনি। আমরা আমাদের দাবিতে এখনও অনড়। নৈতিক দায় নিয়ে সিপির পদত্যাগ করা উচিত বলে আমরা মনে করি।” প্রতিনিধি দলের সদস্যরা জানান, অবস্থান বিক্ষোভ তুলে নিলেও বিচারের দাবিতে আন্দোলন চলবে একই ভাবে। এদিন ঘণ্টাখানেক ধরে পুলিশের সঙ্গে আলোচনা করে আন্দোলনকারীদের প্রতিনিধি দল। আন্দোলনকারীদের অন্যতম প্রধান দাবিই হল পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ। এই দাবিতেই বিনীতের সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দিতে গিয়েছিলেন তাঁরা। প্রতিনিধি দলে ছিলেন ২২ জন জুনিয়র ডাক্তার।

    মেরুদণ্ড উপহার

    পুলিশকে তাঁরা একটি প্রতীকী মেরুদণ্ড উপহার দিয়ে আসেন। সোমবার থেকে এই প্রতীকী মেরুদণ্ডটি নিয়ে আন্দোলন করছিলেন তাঁরা। এদিন লালবাজারে সেটাই নিয়ে যান তাঁরা। সূত্রের খবর, চিকিৎসকদের প্রতিনিধি দলের জন্য বাসের ব্যবস্থা করা হয়েছিল। তবে তাঁরা হেঁটেই লালবাজারে যাওয়ার সিদ্ধান্ত নেন।

    আন্দোলনকারীদের রুখতে ব্যারিকেডের ব্যবস্থা করেছিল পুলিশ। প্রতীকী মেরুদণ্ড হাতে নিয়ে সেখানেই অপেক্ষা করছিলেন তাঁরা। প্রায় ২২ ঘণ্টা ধরে অবস্থানের পর এদিন লালবাজারের দিকে একশো মিটার এগনোর (Lalbazar) অনুমতি পান তাঁরা। সেই মতো এগোনও (RG Kar Incident)।

    আরও পড়ুন: ‘‘বিলকে আইনে রূপান্তর করার দায়িত্ব মুখ্যমন্ত্রীরই’’, বিধানসভায় কৌশলী শুভেন্দু

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Sukanta Majumdar: ধর্ষণে অভিযুক্তের ফাঁসির দাবি, সুকান্তের নেতৃত্বে বিক্ষোভে ধুন্ধুমার

    Sukanta Majumdar: ধর্ষণে অভিযুক্তের ফাঁসির দাবি, সুকান্তের নেতৃত্বে বিক্ষোভে ধুন্ধুমার

    মাধ্যম নিউজ ডেস্ক: দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতে আদিবাসী নাবালিকাকে ধর্ষণ করে খুনের চেষ্টায় অভিযুক্তের ফাঁসির দাবি করেছে বিজেপি। আরজি করে দোষীদের গ্রেফতারের দাবিতে মঙ্গলবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) নেতৃত্বে প্রশাসনিক ভবন ঘেরাও অভিযান কর্মসূচি ছিল। সেই অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় বালুরঘাটে। পুলিশের ব্যারিকেড ভেঙে জেলা প্রশাসনিক ভবনে ঢোকার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। পুলিশ বাধা দিলে উত্তেজনার সৃষ্টি হয় দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনিক ভবন চত্বরে।

    মিছিল ঘিরে ধুন্ধুমার (Sukanta Majumdar)

    বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) নেতৃত্বে এদিন বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবনে বিক্ষোভ কর্মসূচি ছিল। বিজেপি কর্মীরা মিছিল করে এগোলে পুলিশ ব্যারিকেড করে তাঁদের বাধা দেয়। সেই ব্যারিকেড ভেঙে মিছিল এগিয়ে যায়। একের পর এক ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা প্রশাসনিক ভবনে ঢুকতে গেলে পুলিশ বাধা দেয়। তাতে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। প্রশাসনিক ভবনের সামনে প্রতিবাদ সভাও হয়েছে। সেখানে প্রধান বক্তা ছিলেন সুকান্ত মজুমদার।

    আরও পড়ুন: সন্দীপ একা নন, সিবিআইয়ের হাতে গ্রেফতার তাঁর নিরাপত্তারক্ষী, ২ ঘনিষ্ঠ ব্যবসায়ীও

    ফাঁসির দাবিতে বিক্ষোভ

    এই বিষয়ে সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, “প্রশাসনিক ভবনে ঢুকতে গেলে আমাদের পুলিশ আটকে দেয়। আমাদের কর্মীরা ব্যারিকেড ভেঙে দিয়েছে। কর্মীদের না আটকালে আরও বড় গন্ডগোলে পরিণত হত। আমরা কোনও গন্ডগোল চাই না। গোটা রাজ্য জুড়ে আরজি কর শুরু হয়ে গিয়েছে। রাজ্যের সব জায়গায় মহিলারা ধর্ষিত হচ্ছে। আমরা বংশীহারীর ধর্ষণ কাণ্ডের অভিযুক্তর ফাঁসির দাবিতে এই বিক্ষোভ করলাম।”

    বিধানসভায় আনা বিল নিয়ে কী বললেন সুকান্ত?

    বিধানসভায় ধর্ষণ মামলায় মৃত্যুর বিল নিয়ে সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, “এই বিল লোক দেখানো বিল। আমরা এই বিল সমর্থন করেছি। কারণ মুখ্যমন্ত্রীর মুখোশ খোলার জন্য। একইসঙ্গে আরজি কর ইস্যুতে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানান সুকান্ত। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে আদিবাসী ওই স্কুল ছাত্রীর ঘরে ঢুকে পড়ে অভিযুক্ত। মেয়েটির পাশের ঘরে তার বাবা মা ঘুমোচ্ছিল। সেই সময় ওই নাবালিকাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।

    প্রমাণ না রাখার জন্য অভিযুক্ত প্যান্টের দড়ি দিয়ে তাকে খুন করার চেষ্টাও করে বলেও দাবি নির্যাতিতার পরিবারের। মেয়েটির গলায় দাগ রয়েছে। তবে মেয়েটির চিৎকারে ছুটে আসে পরিবার ও প্রতিবেশীরা। অবস্থা বেগতিক দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত। রাতেই নির্যাতিতাকে গঙ্গারামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযুক্তকে ধরে ফেলে পুলিশ। সেই অভিযুক্তর ফাঁসির দাবিতে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনিক ভবন ঘেরাও কর্মসূচি করে বিজেপি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • RG Kar Rape-Murder: আরজি করকাণ্ডে চিকিৎসকের প্রেসক্রিপশনের পর খাবারের বিলে ‘বিচার চাই’

    RG Kar Rape-Murder: আরজি করকাণ্ডে চিকিৎসকের প্রেসক্রিপশনের পর খাবারের বিলে ‘বিচার চাই’

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি কর হাসপাতালে (RG Kar Rape-Murder) নির্যাতিতার ন্যায় বিচার এবং দোষীদের কঠোর শাস্তির দাবিতে কলকাতা সহ সারা দেশ এখন উত্তাল। একদিকে যেমন মিছিল-মিটিং, সভা-সমিতি, ধর্না, অবস্থান বিক্ষোভ, থানা ঘেরাও সহ একাধিক কর্মসূচি পালিত হয়েছে। তেমনি আবার শুরু হয়েছে প্রতীকী মৌন প্রতিবাদ। ডাক্তাররা আগেই নিজেদের প্রেসক্রিপশনে ‘বিচার চাই’ লিখে রোগীর পরিষেবা দিচ্ছিলেন। এবার ব্যান্ডেলের এক ক্লাউড কিচেনের পক্ষ থেকে অভিনব প্রতিবাদের সূচনা করা হল। বহুজাতিক খাদ্য সরবরাহকারী অ্যাপে খাবার ডেলিভারি করার সময় বিলে (Food Bill) লেখা হল, ‘আরজি করের জন্য ন্যায় বিচার চাই।’ এই বিল এখন বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে। 

    পশ্চিমবঙ্গের নারীরা কী সত্যই সুরক্ষিত (RG Kar Rape-Murder)?

    ব্যান্ডেলের নারায়ণপুর কলোনির বাসিন্দা শুচিস্মিতা ভট্টাচার্য ও প্রবীর ভট্টাচার্য। গত তিন বছর ধরে একটি ক্লাউড কিচেন চালান। মূলত অনলাইনে খাদ্য সরবরাহকারী অ্যাপের মাধ্যমেই খাবার গ্রাহকদের কাছে পৌঁছে দেন তাঁরা। কাজের জন্য আন্দোলনে যেতে পরেননি। তাই অভিনব ভাবে প্রতিবাদের হাতিয়ার বেছে নিয়েছেন। ‘ফ্লেভার হোম সার্ভিস’-এর বিলে লেখা রয়েছে ‘উই ওয়ান্ট জাস্টিস ফর আরজিকর (RG Kar Rape-Murder)।’ শুচিস্মিতা বলেন,“পশ্চিমবঙ্গের নারীরা কী সত্যই সুরক্ষিত? হাসপাতলের কর্মক্ষেত্রে কী মহিলা চিকিৎসকেরা সুরক্ষিত? ব্যবসা সামলাতে গিয়ে প্রতিবাদ মিছিলে যোগদান করতে পারিনি। তাই আমার প্রতিবাদ লিখে করলাম। তিলোত্তমার উপর নির্যাতনের দিন থেকেই মেনে নিতে পারছিলাম না। আমার ছেলে সাগ্নিক এই ভাবনার কথা আমায় বলেছে। ১ সেপ্টেম্বর থেকে সমস্ত বিলে (Food Bill) লিখে আমরা প্রতিবাদ শুরু করেছি। বিচার না পাওয়া পর্যন্ত এই প্রতিবাদ আমাদের চলবে।”

    আরও পড়ুনঃ চার ছাত্রের গ্রেফতারি ‘বেআইনি’, পুলিশকে ‘বিধি মানার’ নির্দেশ বিচারপতির

    অপরাধ চক্রের বিনাশ চাই, দাবি প্রাক্তনীর

    ডাক্তাররা আগেই নিজের প্রেসক্রিপশনে অভয়ার বিচার চাই লিখে প্রতিবাদ শুরু করেছেন। এবার আরজি কর হাসপাতালের (RG Kar Rape-Murder) প্রাক্তন ছাত্র দেবব্রত দাস প্রতিবাদ জানিয়ে লাল কালির স্ট্যাম্পে লিখেছেন, “আর জি করের বিচার চাই, অপরাধ চক্রের বিনাশ চাই।” তিনি রামপুরহাট গভঃ মেডিক্যাল কলেজ হাসপাতলের প্রাক্তন কনসালট্যান্ট ল্যাপরোস্কোপিক সার্জেন। তিনি বলেন, “প্রেসক্রিপশন প্রতিটি মানুষের পাশাপাশি ওষুধের দোকানেও চলে যাচ্ছে। সারা ভারতে যে আমাদের সংগঠন রয়েছে সেখানেও আমার প্রেসক্রিপশন পাঠিয়ে দিয়ে প্রতিবাদের ভাষা তুলে ধরেছি। পশ্চিমবঙ্গের বাইরে প্রতিবাদের এই ভাষা ইংরেজিতেও লেখা হয়েছে”। একই ভাবে স্থানীয় রোগীর হাতে হাতে এই প্রেসক্রিপশন তুলে দিচ্ছেন। সামজিক মাধ্যমে এ রকম প্রতিবাদ যাতে সবাই করেন, সেই আবেদনও করেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • CBI: সন্দীপের গাড়ি ঘিরে ‘চোর-চোর’ স্লোগান, ৮ দিনের সিবিআই হেফাজত

    CBI: সন্দীপের গাড়ি ঘিরে ‘চোর-চোর’ স্লোগান, ৮ দিনের সিবিআই হেফাজত

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ৮ দিনের সিবিআই (CBI) হেফাজতের নির্দেশ দিল আদালত। আর্থিক দুর্নীতি মামলায় সোমবারই তাঁকে গ্রেফতার করে সিবিআই। মঙ্গলবার সন্দীপকে আদালতে পেশ করে ১০ দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানায় সিবিআই। আদালত শেষ পর্যন্ত ৮ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয়। 

    সন্দীপের গাড়ি ঘিরে ‘চোর-চোর’ স্লোগান (CBI)

    মঙ্গলবার দুপুরে গাড়িতে চাপিয়ে সন্দীপকে নিজ়াম প্যালেসে সিবিআই (CBI) দফতর থেকে নিয়ে যাওয়ার সময় বিক্ষোভে ফেটে পড়েন কয়েকজন। সন্দীপের গাড়ি ঘিরে ধরে ‘চোর-চোর’ স্লোগান দিতে থাকেন তাঁরা। সেসব কাটিয়েই সন্দীপকে নিয়ে আদালতের উদ্দেশে রওনা দেন সিবিআই আধিকারিকরা। আদালত চত্বরেও সন্দীপের গাড়ি ঘিরে হট্টগোল শুরু হয়। সোমবার সন্দীপের সঙ্গে সিবিআই গ্রেফতার করে চিকিৎসার সরঞ্জাম সরবরাহ ব্যবসার সঙ্গে যুক্ত হাওড়ার সাঁকরাইলের বাসিন্দা বিপ্লব সিংহ এবং একটি ওষুধের দোকানের মালিক সুমন হাজরাকে। গ্রেফতার করা হয় সন্দীপের নিরাপত্তারক্ষী আফসর আলিকে।

    মঙ্গলবার এই তিনজনকেও আদালতে হাজির করায় সিবিআই। আদালতে সিবিআইয়ের দাবি ছিল, আর্থিক দুর্নীতির একটি বড় চক্র রয়েছে। কারা এই চক্রে রয়েছে, তা খতিয়ে দেখা প্রয়োজন। সিবিআইয়ের তরফে বলা হয় তারা সন্দীপ ঘোষকে ১০ দিনের জন্য হেফাজতে চান। কারণ তাঁকে জেরা করলে অনেক গোপন তথ্য উঠে আসবে। অভিযুক্তদের সঙ্গে আরও অনেকে জড়িয়ে রয়েছে। সেক্ষেত্রে ওই ৪ জনকে যদি জেরা করা যায় তাহলে আরও তথ্য পাওয়া যাবে। আরও অনেককে গ্রেফতার করা যাবে। কারণ অপরাধের পরিধি অনেকটাই বড়।  সন্দীপ ঘোষের (Sandip Ghosh) আইনজীবী জানান, সবসময় তারা সিবিআইকে সহযোগিতা করে গিয়েছেন। প্রত্যেক দিনই সন্দীপ ঘোষ সিবিআই দফতরে যেতেন। ভবিষ্যতেও সহযোগিতা করবেন। ওই সওয়াল জবাব শোনার পর সন্দীপ ঘোষ ও বাকি ৩ জনকে ৮ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয় আদালত।

    আরও পড়ুন: সন্দীপ একা নন, সিবিআইয়ের হাতে গ্রেফতার তাঁর নিরাপত্তারক্ষী, ২ ঘনিষ্ঠ ব্যবসায়ীও

    আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার সন্দীপ

    টানা ১৫ দিন সিবিআইয়ের জেরার মুখোমুখি হওয়ার পর সোমবার সন্ধ্যায় গ্রেফতার হন সন্দীপ। সিবিআই (CBI) সূত্রে জানানো হয়, আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন সন্দীপ। সন্দীপের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তার মধ্যে একটি হল বায়োমেডিক্যাল ওয়েস্ট পাচার। পাশাপাশি আরজি করের মর্গে পড়ে থাকা শনাক্ত হয়নি এমন দেহ পাচারের অভিযোগও রয়েছে সন্দীপের বিরুদ্ধে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Calcutta High court: চার ছাত্রের গ্রেফতারি ‘বেআইনি’, পুলিশকে ‘বিধি মানার’ নির্দেশ বিচারপতির

    Calcutta High court: চার ছাত্রের গ্রেফতারি ‘বেআইনি’, পুলিশকে ‘বিধি মানার’ নির্দেশ বিচারপতির

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি কর হাসপাতালে চিকিৎসক তরুণীকে নির্মম ভাবে হত্যার প্রতিবাদে, ২৬ অগাস্ট পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ নবান্ন অভিযানের ডাক দিয়েছিল। দাবি ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। এই অভিযানের আগের রাতে হাওড়া থেকে চার ছাত্রকে গ্রেফতার করেছিল পুলিশ। এই নিয়ে মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে (Calcutta High court)। মঙ্গলবার বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ পুলিশের (West Bengal Police) এই আচরণে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। 

    ছাত্রপক্ষ এবং রাজ্যপক্ষ আইনজীবীদের বক্তব্য (Calcutta High court)

    নবান্ন অভিযানের ঠিক আগেই হাওড়া থেকে যে চারজনকে গ্রেফতার করা হয়েছিল, তাঁদের নাম হল-শুভজিৎ ঘোষ, পুলকেশ পণ্ডিত, গৌতম সেনাপতি এবং প্রীতম সরকার। ওই চার ছাত্রের নিখোঁজ হওয়া নিয়ে সমাজমাধ্যমে রীতিমতো আশঙ্কা প্রকাশ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও তাঁদের ছেড়ে দেওয়া হয় পরের দিনই। কিন্তু, এই ভাবে গ্রেফতারি ঘটনায় পুলিশের (West Bengal Police) তীব্র নিন্দা এবং রাজ্য প্রশাসনকে চরম ভর্ৎসনা করেছে হাইকোর্ট (Calcutta High court)। এই বিষয়ে যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে মঙ্গলবার আদালতে রিপোর্ট জমা দেওয়া হয়। রাজ্য পুলিশের (West Bengal Police) দাবি, “গোপন খবর ছিল নবান্ন অভিযানে বড় রকমের গোলমাল হতে পারে। আর তার ভিত্তিতেই আগাম গ্রেফতার করা হয়েছিল।” পাল্টা ছাত্রপক্ষের আইনজীবী বলেন, “নিয়ম মেনে পুলিশ গ্রেফতার করেনি, পরে তাঁদের বেলুড় থানা থেকে ছেড়েও দেওয়া হয়েছিল।”

    আরও পড়ুনঃ ‘‘এমএলএ বলে যা খুশি করবেন’’! ট্রেনের যাত্রীদের ক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক

    বিচারপতির তীব্র ক্ষোভ!

    বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ (Calcutta High court) বলেন, “কোন সূত্র মারফত পুলিশ ছাত্রদের বিরুদ্ধে অভিযোগ পেল? কী অভিযোগ ছিল? তাঁদের বিরুদ্ধে অতীতে কোনও অপরাধের ঘটনা যদি ঘটিয়ে থাকেন, সেই তথ্য কোথায়? আর যদি মারাত্মক অভিযোগ পেয়ে থাকে, তাহলে ছাড়লই বা কেন? কোনও ভাবেই এই কাজ করা যায় না। বিধি মেনে কাজ করতে হবে পুলিশকে। আইন রক্ষার দায়িত্ব পুলিশের (West Bengal Police) উপর ন্যস্ত করা আছে, কিন্তু তার মানে এই নয় যে তারা বেআইনি কাজ করতে পারে। আগামী সাতদিনের মধ্যে উভয় পক্ষকেই হলফনামা ও তার পাল্টা বক্তব্য জানাতে হবে।” পরবর্তী শুনানির দিন হল ৯ সেপ্টেম্বর।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Calcutta High Court: চুক্তিতে নিয়োগ পুলিশে! ‘এমনটা আর কোথাও দেখিনি’,  রাজ্যকে ভর্ৎসনা হাইকোর্টের

    Calcutta High Court: চুক্তিতে নিয়োগ পুলিশে! ‘এমনটা আর কোথাও দেখিনি’, রাজ্যকে ভর্ৎসনা হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ নিয়ে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। সিভিক ভলান্টিয়ার থেকে শুরু করে পুরসভা, সর্বত্র চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী। যা শুনে রীতিমতো হতবাক হয়ে যান প্রধান বিচারপতি। মামলার শুনানিতে তাঁর পর্যবেক্ষণ, গোটা দেশে এমনটা কোথাও হয় না। সব সীমানা পেরিয়ে যাচ্ছে বলেও এদিন মন্তব্য করেন প্রধান বিচারপতির। সব মিলিয়ে চুক্তিভিত্তিক কর্মী (Contractual workers) নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) চরম সমালোচনার মুখে পড়ল রাজ্য সরকার।

    রাজ্যকে ভর্ৎসনা (Calcutta High Court)

    গত মার্চ মাসে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় চুক্তির ভিত্তিতে আদালতের (Calcutta High Court) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেয় রাজ্য। ওই বিজ্ঞপ্তিতে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয় হাইকোর্টে। বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের একক বেঞ্চ ওই নিয়োগের ওপর স্থগিতাদেশ জারি করে। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। মঙ্গলবার চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ সংক্রান্ত এই মামলার শুনানিতে রাজ্যকে ভর্ৎসনা করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। শুনানিতে মামলাকারীর আইনজীবী হিসেবে সওয়াল করেন ফিরদৌস শামিম। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ রাজ্যের আবেদন খারিজ করে দিয়ে জানায়, ওই নিয়োগ প্রক্রিয়ার ওপর সিঙ্গল বেঞ্চ যে স্থগিতাদেশ দিয়েছিল, আপাতত তা বহাল থাকবে। মামলার শুনানিতে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, চুক্তিভিত্তিক কর্মী দিয়ে সারা রাজ্য চলছে। ব্যতিক্রমী পরিস্থিতিতে চুক্তিভিত্তিক নিয়োগ করা যেতে পারে। কিন্তু তা নিয়মিত ভাবে করা যায় না। শুনানিতে রাজ্যের উদ্দেশে প্রধান বিচারপতির মন্তব্য, “সর্বত্র কী ভাবে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা যেতে পারে? এমন জিনিস আমি আর কোথাও দেখিনি।” এর পাশাপাশি তাঁর প্রশ্ন, “চুক্তিতে নিয়োগ হলে কর্মীরা দায়িত্বশীল হবেন কী ভাবে? আদালতের কর্মী যদি চুক্তিভিত্তিক হন, তবে একটি ফাইল হারিয়ে গেলে তার দায় তিনি নেবেন কেন? তখন দায়িত্ব কে নেবেন?”

    আরও পড়ুন: সন্দীপ একা নন, সিবিআইয়ের হাতে গ্রেফতার তাঁর নিরাপত্তারক্ষী, ২ ঘনিষ্ঠ ব্যবসায়ীও

    পুলিশও চুক্তির ভিত্তিতে নিয়োগ!

    মঙ্গলবারের শুনানিতে সিভিক ভলান্টিয়ার নিয়োগ নিয়েও প্রশ্ন তোলে আদালত। এই প্রসঙ্গে প্রধান বিচারপতির মন্তব্য, “যাঁরা ৩-৪ ঘণ্টার জন্য কাজ করেন, তাঁদেরকে না হয় চুক্তির ভিত্তিতে নিয়োগ করলেন। তা বলে সব কর্মী কীভাবে অস্থায়ী ভাবে নিয়োগ করা হচ্ছে? আদালতের (Calcutta High Court) কাছে এটা বোধগম্য নয়। এখানে পুলিশও চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হয়। সকাল থেকে সারাদিন কাজ করিয়ে ১৪ হাজার টাকা বেতন দেওয়ার জন্যই কি নিয়োগ? দেশের কোথাও আমি এমন দেখিনি।” তার পরেই ডিভিশন বেঞ্চ রাজ্যের আবেদন খারিজ করে দেয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • TMC MLA: ‘‘এমএলএ বলে যা খুশি করবেন’’! ট্রেনের যাত্রীদের ক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক

    TMC MLA: ‘‘এমএলএ বলে যা খুশি করবেন’’! ট্রেনের যাত্রীদের ক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি করকাণ্ড নিয়ে রাজ্যজুড়ে তোলপাড় চলছে। শাসক দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে সাধারণ মানুষ। এই আবহের মধ্যে এক্সপ্রেস ট্রেনে টিকিট বিতর্কে জড়়ালেন মুর্শিদাবাদের (Murshidabad) নবগ্রামের তৃণমূল বিধায়ক (TMC MLA) কানাইচন্দ্র মণ্ডল। ট্রেনের কামরার মধ্যে টিকিট পরীক্ষকের পাশাপাশি সাধারণ যাত্রীদের সঙ্গে তিনি বচসায় জড়িয়ে পড়েন। আর সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। ভিডিওর সত্যতা যাচাই করেনি মাধ্যম।

    ভাইরাল হওয়া ভিডিওতে কী রয়েছে? (TMC MLA)

    হাওড়ার উদ্দেশে যাত্রা করার জন্য মঙ্গলবার খাগড়াঘাট স্টেশন থেকে ডাউন মালদা টাউন-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেসের সংরক্ষিত এসি কামরায় ওঠেন নবগ্রামের তৃণমূল বিধায়ক (TMC MLA) কানাইচন্দ্র মণ্ডল। ট্রেনে টিকিট পরীক্ষক এসে বিধায়ক কানাই চন্দ্র মণ্ডলের কাছ থেকে তাঁর পাশের সিটে বসা ভদ্রমহিলার টিকিট চান। বিধায়ক জানান যে, তাঁর স্ত্রীর টিকিট ছিল। কিন্তু, অসুস্থতার জন্য তিনি আসতে পারেননি। তাঁর পরিবর্তে ওই মহিলা যাচ্ছেন। এরপরই টিকিট পরীক্ষক এবং বিধায়ক বচসায় জড়িয়ে পড়েন।

    ‘‘আপনি এমএলএ বলে যা খুশি করবেন?’’

    ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, ট্রেনের অন্দরে টিকিট পরীক্ষকের প্রশ্নের মুখে পড়েছেন নবগ্রামের বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল। ভিডিওতে শোনা যাচ্ছে, এক পুরুষ কণ্ঠ বলছেন, ‘‘আপনি এমএলএ বলে যা খুশি করবেন?’’ একইসঙ্গে মহিলা কণ্ঠও সরব হতে থাকে। এক মহিলা বলছেন, ‘‘ট্রেনে এমন একটা হ্যাজার্ড.. একটা ক্যাওস সৃষ্টি করছেন! অন্যের টিকিটে চলে আসবেন?’’ এরপরই এই বক্তব্যের জবাব দিতে উদ্যত হন তৃণমূলের বিধায়ক। ফের ওই মহিলা যাত্রীর কণ্ঠে শোনা যায়, ‘‘আপনি টিটিইকে টিকিট দেখান।’’ এই পরিস্থিতিতে গলা চড়াতে দেখা যায় বিধায়ককে। পাল্টা সহযাত্রীরাও সরব হতে থাকেন।

    ‘‘জেনারেলের টিকিট নিয়ে আপনি এখানে বসে’’!

    এই পরিস্থিতিতে কয়েকজনকে দেখা যায়, ঘটনার ভিডিও করতে। তখন দেখা যায়, আরও একজন বক্তব্য রাখছেন বিধায়কের হয়ে। আবারও সহযাত্রীরা আরও সরব হয়ে বলেন, ‘‘জেনারেলের টিকিট নিয়ে আপনি এখানে বসে..।’’ ভিডিও শেষের দিকে দেখা যায় সেই মহিলা কণ্ঠ বলছেন, ‘‘কী অবস্থা.. হয় না এসব। আপনারা যা খুশি করছেন…।’’ বারবার বক্তব্য ওঠে, ‘‘ওনার নামে তো টিকিট নেই।’’ এরপরই বিধায়ককে বলতে শোনা যায়, ‘‘আপনি কোর্টে যান..।’’ পাল্টা পুরুষ কণ্ঠকে বলতে শোনা যায়, ‘‘কেন যাব কোর্টে?’’ তখন ওই মহিলা কণ্ঠকে বলতে শোনা যায়, ‘‘আপনারা পারবেন না.. এই তো চলছে দেশে।’’ এরপর তৃণমূল বিধায়ক বলেন, আপনার যা করণীয় করুন।

    আরও পড়ুন: সন্দীপ একা নন, সিবিআইয়ের হাতে গ্রেফতার তাঁর নিরাপত্তারক্ষী, ২ ঘনিষ্ঠ ব্যবসায়ীও

    সরব অগ্নিমিত্রা পল

    এই ঘটনা নিয়ে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল টুইটারে পোস্ট করে অভিযোগ জানিয়ে বলেন, ‘‘নবগ্রামের তৃণমূল বিধায়ক (TMC MLA) কানাইচন্দ্র মণ্ডলের সঙ্গে ইন্টারসিটি এক্সপ্রেসে সফর করছিলেন ২ জন, যাঁদের মধ্যে এক জনের কাছে যে টিকিট ছিল, তা তাঁর নিজের নয়। তা নিয়ে ট্রেনের টিকিট পরীক্ষক প্রশ্ন করতেই পাল্টা সরব হন বিধায়ক। এরপরই ট্রেনে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। কয়েকজন নেতা যে নিজেদের আইনের ঊর্ধ্বে ভাবেন, এই ঘটনা ফের একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।’’

    <

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: ছাড় নয় পুলিশকেও! ধর্ষণ-বিরোধী বিল সমর্থন করেও ৭ সংশোধনী প্রস্তাব শুভেন্দুর

    Suvendu Adhikari: ছাড় নয় পুলিশকেও! ধর্ষণ-বিরোধী বিল সমর্থন করেও ৭ সংশোধনী প্রস্তাব শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবারই রাজ্য সরকার বিধানসভায় পাশ করে ধর্ষণবিরোধী ‘অপরাজিতা ওম্যান অ্যান্ড চাইল্ড (ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল ল’জ আমেন্ডমেন্ট বিল-২০২৪’ (Aparajita Women Child Bill 2024)। রাজ্য সরকারের আনা এই বিলকে সমর্থন করলেও এদিনই সদনের ভিতরে এনিয়ে সব মিলিয়ে ৭টি সংশোধনী ও সংযোজনী প্রস্তাব দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে তিনি জানান, কোনও পুলিশ অফিসার ধর্ষণের অভিযোগ নিতে অস্বীকার করলে বা দেরি করলে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে যেন শাস্তির বিধান থাকে। এর পাশাপাশি ধর্ষণের ঘটনায় মেডিকেল টেস্ট, সাক্ষ্য গ্রহণ, বয়ান বদল সহ একাধিক বিষয় নিয়ে প্রস্তাব রাখেন নন্দীগ্রামের বিধায়ক।

    বিরোধী দলনেতার (Suvendu Adhikari) ৭ প্রস্তাব

    সদনের ভিতরে রাজ্যের বিরোধী দলনেতা (Suvendu Adhikari) মোট ৭টি প্রস্তাব রাখেন।

    প্রথম, ধর্ষণের ঘটনায় কোনও পুলিশ অফিসার এফআইআর নিতে অস্বীকার করলে বা অযথা দেরি করলে, সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান রাখার কথা বলেন বিরোধী দলনেতা ৷

    দ্বিতীয়, বিধিসম্মত মেডিক্যাল পরীক্ষা অথবা ময়নাতদন্তের ক্ষেত্রে বিলম্ব বা অবহেলা করলে, সংশ্লিষ্ট স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান রাখার প্রস্তাব দিয়েছেন শুভেন্দু অধিকারী ৷

    তৃতীয়, তথ্যপ্রমাণ লোপাট করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা আধিকারিকের বিরুদ্ধে শাস্তির বিধান (Aparajita Women Child Bill 2024) রাখার কথা বলেছেন তিনি ৷

    চতুর্থ, মামলায় সাক্ষ্যদানের ক্ষেত্রে গুরুতর শারীরিক অসুস্থতা বা হাসপাতালে ভর্তি ব্যাতিরেকে, সাক্ষ্যগ্রহণের দিন কোনওভাবেই বদল করা যাবে না, এটাও প্রস্তাব দেন বিরোধী দলনেতা ৷

    পঞ্চম, তদন্তকারী কোনও পুলিশ আধিকারিক এবং কোনও স্বাস্থ্য পরীক্ষাকারী চিকিৎসক অথবা কোনও স্বাস্থ্য কর্মী সাক্ষ্যদানের সময় যদি বয়ান বদল করে, তাহলে তাঁদেরও শাস্তির বিধান রাখা হোক বিলে, এই প্রস্তাব দিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক ৷

    ষষ্ঠ, সাক্ষ্যদান যখন চলবে, তখন রাজ্য সরকারের পুলিশ যেন সাক্ষীগণকে পূর্ণ নিরাপত্তা দেয়, এমন প্রস্তাবও বিলে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা ৷

    সপ্তম, বিচার প্রক্রিয়া তিরিশ দিনের মধ্যে শেষ করে শাস্তি কার্যকর করার প্রস্তাবও দিয়েছেন শুভেন্দু অধিকারী ৷

    বিধানসভার ভিতরেও মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি

    বিধানসভার (Suvendu Adhikari) ভিতরেও এদিন রাজপথের আন্দোলনের ঢেউকে পৌঁছে দেয় বিজেপি। সদনের ভিতরেই স্লোগান তোলেন বিজেপি বিধায়করা। এ দিন ভাষণ শেষ করে শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়ে মন্তব্য করেন, ‘‘রাজ্য সরকারের পুলিশ আরজি করে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় প্রমাণ লোপাট করেছে। সবশেষে, অধিবেশন কক্ষে বিজেপির তরফে স্লোগান তোলা হয়, ‘দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ’।’’

     দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share