Category: রাজ্য

Get West Bengal News, Bengali Breaking News, Latest News in Bengali only from মাধ্যম | Madhyom, Bengali News Portal for সম্পূর্ণ নিরপেক্ষ বাংলা সংবাদ, বাংলা খবর

  • Tet Scam: কলকাতা হাইকোর্টের দুই সিদ্ধান্তে চাপ বাড়ল প্রাথমিক শিক্ষা পর্ষদের

    Tet Scam: কলকাতা হাইকোর্টের দুই সিদ্ধান্তে চাপ বাড়ল প্রাথমিক শিক্ষা পর্ষদের

    মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতি (Tet Scam) মামলায় এবার নতুন মোড়। ২০১৪ সালের প্রাথমিক টেট নিয়ে জটিলতার মাঝে ২০১৭ সালের প্রাথমিক টেটের উত্তরপত্র বা ওএমআর শিটের সমস্ত ডিজিটাইজড কপি তলব করল কলকাতা হাইকোর্ট। শুক্রবার কলকাতা হাইকোর্টে (High Court) নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানি হয়। মামলার পরবর্তী শুনানি ১৪ আগস্ট। সেদিন পর্ষদকে ওএমআর শিটের কপি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।  

    ওএমআর শিট নষ্টের রহস্য (Tet Scam)

    আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১৭ সালের টেটে একাধিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। টিনা মুখোপাধ্যায় নামে এক মামলাকারীর অভিযোগ, ২০১৭ সালের টেটে অকৃতকার্য হওয়ার পর তিনি পর্ষদের কাছে ওএমআর শিটের কপি চেয়ে আবেদন জানান। কিন্তু তাঁকে আসল ওএমআর শিটের বদলে একটি ফটোকপি দেওয়া হয়। অন্যদিকে (Tet Scam) মামলার আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত এবং বিক্রম বন্দ্যোপাধ্যায় বলেন, ওএমআর শিটের যে কপি দেওয়া হয়েছিল। সেটি আদৌ তাঁর ছিল না বলে অভিযোগ। প্রসঙ্গত এই মামলায় আগে পর্ষদের তরফে জানানো হয়েছিল, পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের সিদ্ধান্ত অনুযায়ী ওএমআর শিটের সমস্ত আসল কপি নষ্ট করে ফেলা হয়েছে এবং এই সিদ্ধান্ত হয়েছিল রেজুলেশনের ভিত্তিতে।

    প্রশিক্ষণহীন শিক্ষকদের প্রশিক্ষণ দিতে হবে (High Court)

    অন্যদিকে ২০১৪ সালের টেট উত্তীর্ণ শিক্ষকদের প্রশিক্ষণের অনুমতি দিয়েছে, কলকাতা হাইকোর্ট বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন, “চলতি শিক্ষাবর্ষে ওই শিক্ষকদের প্রশিক্ষণের সুযোগ দিতে হবে। ২০১৪ সালের টেটের ভিত্তিতে প্রাথমিকের দুটি নিয়োগ প্রক্রিয়া হয়েছিল। ২০১৬ সালের ওই নিয়োগ প্রক্রিয়ায় অনেকেই ডিএলএড কোর্স না করেই চাকরি পেয়েছিলেন। পরে সিদ্ধান্ত হয়, পাঁচ বছরের মধ্যে তাঁদের প্রশিক্ষণ করিয়ে নিতে হবে। কিন্তু এতদিনেও সেই প্রশিক্ষণ দেওয়ার জন্য পর্ষদ আগ্রহ দেখায়নি।

    আরও পড়ুন: ১০ বছরে রেজিনগরের তৃণমূল বিধায়ক কোনও কাজ করেননি, বললেন দলেরই নেতা

    পরে (Tet Scam) এ নিয়ে মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে (High Court)। রাজ্যে কয়েক হাজার এমন প্রশিক্ষণ চাকরি প্রশিক্ষণহীন শিক্ষক চাকরি করছেন। বৃহস্পতিবার সেই মামলায় বিচারপতি অমৃতা সিনহা জানান, প্রশিক্ষণহীন শিক্ষকদের প্রশিক্ষণের অনুমতি ও ব্যবস্থা ব্যবস্থা করতে হবে পর্ষদকে।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ghatal: বিজেপির পঞ্চায়েত সদস্যকে কোমরে পিস্তল ঠেকিয়ে তৃণমূল পার্টি অফিসে মারধর!

    Ghatal: বিজেপির পঞ্চায়েত সদস্যকে কোমরে পিস্তল ঠেকিয়ে তৃণমূল পার্টি অফিসে মারধর!

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপির গ্রামপঞ্চায়েত সদস্যের কোমরে বন্দুক ঠেকিয়ে তৃণমূল পার্টি অফিসে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। শুধু তুলে নিয়ে যাওয়াই নয়, সেই সঙ্গে মারধরের অভিযোগে শোরগোল পড়েছে। ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল নেতা। এই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল (Ghatal) ব্লকের মনসুকা-১ গ্রামপঞ্চায়েতের খড়কপুর গ্রামে। যদিও বিজেপির অভিযোগকে পাল্টা তৃণমূল অস্বীকার করেছে।

    তৃণমূলে যোগদান করার হুমকি (Ghatal)!

    খড়কপুর গ্রামের (Ghatal) পঞ্চায়েত সদস্য সুভাষ মণ্ডল বলেছেন, “আমি আমার বাড়ির পাশের জমিতে কাজে গিয়েছিলাম। সেই সময় স্থানীয় তৃণমূল নেতা আমার কোমরে একটা বন্দুক ঠেকিয়ে খাসবাড়ের তৃণমূল পার্টি অফিসে নিয়ে যায়। এরপর পার্টি অফিসেরর মধ্যে আমাকে লাঠি দিয়ে মারধর করা হয়। সেই সঙ্গে চলে লাথি, চড়, কিল, ঘুষি। অত্যাচারের পর একটি সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়। তারপর কাগজে লেখা হয় চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা নিয়েছি। আমাকে অন্যায় ভাবে যারা মেরেছে সেখানে তৃণমূলের ৬ জন স্থানীয় নেতা প্রত্যক্ষভাবে যুক্ত ছিল। তাদের মধ্যে গঙ্গা কারকও ছিল। আমি পুলিশের কাছে অভিযোগ জানাবো। ওদের কড়া শাস্তির দাবি করি। তৃণমূলে যোগদান করার জন্যও আমাকে হুমকি দেওয়া হয়।” এই ঘটনার পর সেখান থেকে ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি ওই ঘাটালের সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

    আরও পড়ুনঃ মাত্র সাত বছর বয়সেই এশিয়ার সেরা ‘ক্যারাটে কিড’ হুগলির আরাত্রিকা

    তৃণমূলের বক্তব্য

    তৃণমূলের বিরুদ্ধে তোলা এই অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ঘাটাল (Ghatal) তৃণমূল নেতা বিকাশ কর বলেছেন, “এই অভিযোগের কোনও বাস্তাব ভিত্তি নেই। বিজেপি সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে। আমাদের পঞ্চায়েত বোর্ড ভালোভাবে কাজ করছে। একজন পঞ্চায়েত সদস্যকে জোর করে দলে নেওয়ার জন্য আমাদের অতো মাথা ব্যাথা নেই। কোনও রকম মারধর এবং অত্যচারের ঘটনাকে আমাদের দল আনুমোদন করে না। পুলিশকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের কথা বলব।”

    মনসুকা-১ গ্রাম (Ghatal) পঞ্চায়েতের মোট আসন ১৫। এখানে বিজেপি পেয়েছে ৪টি। বাকি ১১টি আসন দখল করেছে তৃণমূল। যদিও বিজেপির এক পঞ্চায়েত সদস্য তৃণমূল যোগদান করেছেন। ফলে তৃণমূলের আসন সংখ্যা দাঁড়িয়েছে ১২টি এবং বিজেপির আসন সংখ্যা দাঁড়িয়েছে ৩টি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Karate: মাত্র সাত বছর বয়সেই এশিয়ার সেরা ‘ক্যারাটে কিড’ হুগলির আরাত্রিকা

    Karate: মাত্র সাত বছর বয়সেই এশিয়ার সেরা ‘ক্যারাটে কিড’ হুগলির আরাত্রিকা

    মাধ্যম নিউজ ডেস্ক: মাত্র সাত বছর বয়সেই অসাধারণ সাফল্য, এশিয়ার সেরা ‘ক্যারাটে কিড’ হয়েছে হুগলির আরাত্রিকা চক্রবর্তী। ইন্ডিয়া বুক অব রেকর্ডস ও এশিয়া বুক অব রেকর্ডস গড়েছে এই ক্ষুদে। মাত্র তিন বছর বয়সে তার ক্যারাটেতে (Karate) হাতেখড়ি হয়েছিল। তার এই কীর্তিতে পরিবার এবং জেলায় তীব্র খুশির আবহ।

    ক্যারাটেতে মিনিটে ৬৯০টি পাঞ্চ(Karate)!

    হুগলির মগরার গজঘণ্ট বকুলতলার বাসিন্দা ছোট্ট আরাত্রিকা। একই ভাবে নাচ, গান, কবিতা, আঁকা শেখার পাশাপাশি ক্যারেটেতে পারদর্শী। তার এই ক্যারাটেতে (Karate) উৎসাহ এবং আগ্রহ দেখে মা মৈত্রী এবং বাবা অভিষেক চক্রবর্তী মেয়েকে সবরকম ভাবে সহযোগিতা করে থাকেন। স্থানীয় একটি ক্যারাটে ক্যাম্পে মাত্র তিন বছর বয়স থেকে ক্লাস করতে শুরু করেছিল মেয়ে। ২০২৩ সালে দুটি প্রতিযোগিতায় সোনা জয়ী হয়েছিল। তার ক্যারাটের কোচ শঙ্কর রাউত এবং সঞ্জয় দাস জানিয়েছেন যে এশিয়া বুক অব রেকর্ডসের জন্য এক মিনিটে ৩৫০টি চেস্ট লেভেল পাঞ্চ করতে হয়। সেখানে আরাত্রিকা মিনিটে ৬৯০টি পাঞ্চ করে রেকর্ড গড়েছে। তার ভিডিও পাঠানো হয়েছে ইন্ডিয়া ও এশিয়া বুক অব রেকর্ডসে। কর্তৃপক্ষের তরফ থেকে সেই ভিডিও খতিয়ে দেখে ৪৮০টি পাঞ্চ বৈধ বলে ইতিমধ্যে ঘোষণা করেছে। আর এইভাবেই নতুন রেকর্ড গড়ে নজির রখেছে আরাত্রিকা। তার একসঙ্গে দুটি পুরস্কার ঝুলিতে জমা হয়েছে। গত মঙ্গলবার তাদের বাড়িতে এই দুই সংস্থা থেকে পুরস্কার এসে পৌঁছেছে। শংসাপত্র হাতে পেয়ে পরিবারে খুশির আবহ। মেয়ের সাফল্যে কোচ, বাবা-মা সকলেই খুব খুশি।

    আরও পড়ুনঃ নোয়াপাড়ায় তৃণমূল ছাত্রনেতার হাতে সেভেন এমএম পিস্তল! সামাজিক মাধ্যমে ভাইরাল ছবি

    পরিবারের বক্তব্য

    আরাত্রিকার বাবা অভিষেক চক্রবর্তী মেয়ের সাফল্যে উচ্ছ্বসিত হয়ে বলেছেন, “আমরা আজ ভীষণ খুশি। মেয়ে এই ভাবে রেকর্ড গড়বে আমরা আশা প্রকাশ করিনি। মেয়ের আগ্রহের বিষয়ে আমরা ব্যাপক ভাবে উৎসাহ দিয়েছি। মেয়ে নিজে থেকে জানিয়েছে যে চেস্ট লেভেলে পাঞ্চ করবে। গত এপ্রিল মাসের শেষে আমরা আবেদন করি। এরপর মান্যতার জন্য গত ২৩ জুন ভিডিও পাঠাই।” মা মৈত্রী বলেছেন, “পড়াশুনার পাশাপাশি মেয়ে খেলাধূলা করতে চায়, সেটা আমরা করতে দিই। আমরা চাই ও নিজের আত্মরক্ষা করতে শিখুক। বর্তমানে মেয়ের কাছে ক্যারাটে (Karate), নাচ, আঁকা ইত্যাদি ভালোবাসায় পরিণত হয়েছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Barrackpore: নোয়াপাড়ায় তৃণমূল ছাত্রনেতার হাতে সেভেন এমএম পিস্তল! সামাজিক মাধ্যমে ভাইরাল ছবি

    Barrackpore: নোয়াপাড়ায় তৃণমূল ছাত্রনেতার হাতে সেভেন এমএম পিস্তল! সামাজিক মাধ্যমে ভাইরাল ছবি

    মাধ্যম নিউজ ডেস্ক: ভাটপাড়ার তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) নেতা শুভাশিস চক্রবর্তীর পিস্তল হাতে ছবি সামজিক মাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনা ঘটেছে। যদিও এই ভিডিওর সত্যতা মাধ্যম যাচাই করেনি। কিন্তু কীভাবে হাতে এলো এই দেশি অস্ত্র? কোন প্রভাবশালী নেতা এই যুবকের পিছনে রয়েছেন? পুলিশ কেন গ্রেফতার করেনি? একাধিক প্রশ্ন উঠছে। ফলে বারাকপুরের (Barrackpore) রাজনৈতিক মহলে এই ঘটনাকে ঘিরে তৃণমূল এবং বিজেপির মধ্যে তীব্র চাপানউতোর তৈরি হয়েছে।

    অস্ত্র হাতে চোখেমুখে উল্লাস (Barrackpore)!

    সামজিক মাধ্যমে যে ছবিটি ভাইরাল হয়েছে দেখা যাচ্ছে, নোয়াপাড়া (Barrackpore) বিধানসভার প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) কনভেনার শুভাশিস চক্রবর্তী হাতে একটি দেশি সেভেন এমএম আগ্নেয়াস্ত্র রয়েছে। এই অস্ত্র হাতে নিয়ে চোখে মুখে ব্যাপক উল্লাসের চিত্র ধরা পড়েছে তাঁর। একই ভাবে তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক সহ একাধিক তৃণমূল নেতা এবং তৃণমূল ছাত্রপরিষদের নেতার সঙ্গে তাঁর ছবিও বিনিময় করতে দেখা গিয়েছে। আর এই ঘটনা সামনে আসতেই অস্বস্তিতে পড়েছে স্থানীয় তৃণমূল দল।

    তৃণমূল করলেই অস্ত্র নেওয়ার ছাড়!

    এই বিষয় নিয়ে জেলা (Barrackpore) বিজেপি নেতৃত্বের দাবি তৃণমূল ছাত্র পরিষদের হাতে আগ্নেয়াস্ত্র থাকবে এটাই তো স্বাভাবিক। আবার প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং বলেছেন, “তৃণমূল করলেই অস্ত্র নেওয়ার ছাড় রয়েছে। তৃণমূলকে পুলিশ সব রকম বেআইনি কাজের অনুমোদন দিয়ে রেখেছে। এই রাজ্যে স্কুল কলেজে পড়াশুনা হয় না। এই রাজ্যে আইনের শাসন নেই বললেই চলে। স্কুলে ১০০০ কোটি টাকার মিড ডে মিল কেলেঙ্কারি হয়েছে। দুষ্কৃতীদের দৌরাত্ম্য চলছে।”

    আরও পড়ুনঃ জামাল অট্টালিকায় থাকলেও মায়ের স্থান কুঁড়ে ঘরেই! অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলাও

    তৃণমূলের বক্তব্য সামজিক অবক্ষয়

    অপরদিকে ভাটপাড়া (Barrackpore) শহরের তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবজ্যোতি ঘোষ বলেছেন, “যদি কোনও দুষ্কৃতী হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে থাকে তার দায় তৃণমূল কংগ্রেস নেবেনা। আইন আইনের পথে চলবে। প্রশাসনকে কড়া ব্যবস্থা গ্রহণ করতে বলব। সবটাই সামাজিক অবক্ষয়ের চিত্র মাত্র।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • West Bengal Weather Update: নিম্নচাপের জেরে বঙ্গ জুড়ে বৃষ্টি, মৎস্যজীবীদের সাগরে যেতে নিষেধাজ্ঞা

    West Bengal Weather Update: নিম্নচাপের জেরে বঙ্গ জুড়ে বৃষ্টি, মৎস্যজীবীদের সাগরে যেতে নিষেধাজ্ঞা

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী কয়েক দিন বর্ষা হবে বঙ্গ জুড়ে। স্বস্তির বৃষ্টি বেশ কয়েকদিন স্থায়ী হবে এমনটাই পূর্বানুমান আবহাওয়া দফতরের। একাধিক জেলায় (West Bengal Weather Update) দুর্যোগের সম্ভাবনাও তৈরি হয়েছে। শুক্রবার থেকে রাজ্যে আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে। উত্তর ও দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টিপাত হবে। বঙ্গোপসাগরে ঘনিয়েছে নিম্নচাপ। যা উড়িষ্যার দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে বঙ্গেও বৃষ্টিপাত হবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হাওড়া, হুগলি এবং কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে মৌসম ভবন।

    ২১ জুলাইয়ের সভা নিয়ে চিন্তা শাসকের (West Bengal Weather Update)

    উত্তরবঙ্গের পাঁচটি জেলা সহ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলায় মাঝারি বৃষ্টি হবে (West Bengal Weather Update) বলে জানিয়েছে হাওয়া অফিস। ২০ এবং ২১ জুলাই পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের অনুমান ২১ জুলাই কলকাতায় (Kolkata Weather) ভারী বৃষ্টি হতে পারে।

    আরও পড়ুন: শ্রাবণ মাসে তারকেশ্বরে নামবে ভক্তদের ঢল, বিশেষ ট্রেন চালাবে রেল

    সে ক্ষেত্রে ২১ জুলাইয়ের সভা পণ্ড হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। প্রতিবছর রাজ্যের শাসক দল ২১ জুলাই কলকাতায় একটি সমাবেশ করে থাকে। বৃষ্টির জেরে সমাবেশ নিয়ে চিন্তিত শাসক শিবির।

    মৎস্যজীবীদের সুমুদ্রে যেতে নিষেধাজ্ঞা

    বাংলার উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। বঙ্গোপসাগরের উত্তরের অংশ ঝঞ্ঝাপূর্ণ হবে। ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাওয়া বইবে সমুদ্র ও উপকুলে। ১৯ থেকে ২২ জুলাই ঝঞ্ঝা থাকবে সমুদ্রে। সেই সময় (West Bengal Weather Update)  সাগর অত্যন্ত চঞ্চল থাকবে। এই সময় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে।   

  • Sonarpur:  জামাল অট্টালিকায় থাকলেও মায়ের স্থান কুঁড়ে ঘরেই! অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলাও

    Sonarpur: জামাল অট্টালিকায় থাকলেও মায়ের স্থান কুঁড়ে ঘরেই! অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলাও

    মাধ্যম নিউজ ডেস্ক: সোনারপুরে (Sonarpur) শিকলকাণ্ডের মূল অভিযুক্ত তৃণমূল কর্মী জামালউদ্দিন সর্দার ওরফে জামাল (Jamal Sardar) এখনও অধরা। তিনি ভোট পরবর্তী হিংসায় একটি খুনের মামলায় গ্রেফতার হয়েছিলেন ২০২১ সালে। তাঁর নির্মাণ করা প্রাসাদোপম বাড়ি এখন আলোচনার কেন্দ্র বিন্দুতে। ছেলের অট্টালিকা থাকলেও ঠাই নেই মায়ের। একটি জীর্ণ কুঁড়েঘরেই দিন কাটাচ্ছেন, সেই সঙ্গে জামালের বাকি তিন ভাইয়ের আশ্রয়স্থল ঝুপড়িতেই। এই খবরে ব্যাপক শোরগোল পড়েছে।

    ভোট পরবর্তী হিংসা মামলায় অভিযুক্ত জামাল (Sonarpur)

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসায় সোনারপুরের (Sonarpur) একটি খুনের মামলায় জামালের নাম জড়িয়েছিল। সিবিআই তদন্ত করে যে কয়েকজন তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছিল তাঁদের মধ্যে তিনিও ছিলেন। কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে দুমাস পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু তারপরেও তাঁর দৌরাত্ম্য থেমে যায়নি। পুলিশ এদিন তাঁর এই বিরাট বাড়িতে তল্লাশি করতে গিয়েছিল, কিন্তু বাড়ির গেট বন্ধ থাকায় ভেতরে প্রবেশ করতে পারেনি। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, এবার সার্চ ওয়ারেন্ট নিয়ে এই প্রাসাদোপম বাড়ি তল্লাশি অভিযান করবে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, “সম্ভাব্য যে সমস্ত জায়গায় জামাল থাকতে পারে, সেখানেই তল্লাশি চলছে। আশা করছি খবু তাড়াতাড়ি ধরা পড়বে।”

    জোড়াতাপ্পি দেওয়া কুঁড়ে ঘরে দিন কাটছে মা!

    জামালের বাড়ির (Sonarpur) খানিক কাছেই বাঁশ বাগানের মধ্যে জোড়াতাপ্পি দেওয়া কুঁড়ে ঘরে দিন কাটছে মা শাহজাদি সর্দার। প্রতিমাসে যে বিধবা ভাটার হাজার টাকা করে পান, তা দিয়েই কোনও রকমে সংসার চলে। তিনি অবশ্য ছেলেকে দোষারোপ করেননি। তিনি বলেছেন, “আমাকে অনেক বার ওর বাড়িতে থাকার জন্য বলেছে। আমিই রাজি হইনি। ওর দিন ভালই কাটছে, তবে ভালো থাকে বলে শত্রু বেশি। কোনও অবৈধ কাজ করেনি।” আবার জামালের মেজদা থাকেন তাঁরই বাড়ির রাস্তার উল্টো দিকে। তবে কেন ছেলে এই ভাবে রাজপ্রাসদে থাকেন আর মা ও ভাইয়েরা ঝুপড়িতে থাকেন, তার উত্তর পাওয়া যায়নি।

    আরও পড়ুনঃ ১০ বছরে রেজিনগরের তৃণমূল বিধায়ক কোনও কাজ করেননি, বললেন দলেরই নেতা

    দালালি পেশা

    জানা গিয়েছে জামালের (Jamal Sardar) আয়ের উৎস হল জমি কেনাবেচা, দলালি এবং টাকার বিনিময়ে সালিশি করে বিচার করা। তবে বিচারের নিদান না মানলে ধরে এনে বাড়িতে শিকল বেঁধে অত্যাচার করা তাঁর কাজেরই অঙ্গ। রুজিনা বিবি নামক এক মহিলকে অন্ধকার ঘরে শিকল দিয়ে বেঁধে অত্যাচারের ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায়। এরপর থেকেই পলাতক জামাল। এদিকে ঘটনায় মুজিদ খাঁ এবং অরবিন্দ সরকার নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। গত বুধবার বারুইপুর (Sonarpur) আদালতে তোলা হয়েছিল। অপর দিকে জামাল এখনও পলাতক এলাকায়। পুলিশের কাছে ইতিমধ্যে ভূরি-ভূরি অভিযোগ জমা পড়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Murshidabad: ১০ বছরে রেজিনগরের তৃণমূল বিধায়ক কোনও কাজ করেননি, বললেন দলেরই নেতা

    Murshidabad: ১০ বছরে রেজিনগরের তৃণমূল বিধায়ক কোনও কাজ করেননি, বললেন দলেরই নেতা

    মাধ্যম নিউজ ডেস্ক: ২১ জুলাইয়ের আগে মুর্শিদাবাদের (Murshidabad) রেজিনগর বিধানসভায় তৃণমূলের কোন্দল ফের প্রকাশ্যে চলে এল। রীতিমতো সাংবাদিক সম্মেলন করে তৃণমূল বিধায়ক এবং দলের প্রাক্তন ব্লক সভাপতি একে অপরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনলেন। যা নিয়ে জেলাজুড়ে চর্চা শুরু হয়েছে।

    ঠিক কী অভিযোগ করেছেন তৃণমূল বিধায়ক? (Murshidabad)

    বেলডাঙ্গা-২ নম্বর (Murshidabad) ব্লকের তৃণমূলের প্রাক্তন সভাপতি আতাউর রহমান দলের বিধায়ক রবিউলআলম চৌধুরীর বিরুদ্ধে টেন্ডারের দুর্নীতির অভিযোগ করেছেন। এই প্রসঙ্গে তৃণমূল বিধায়ক বলেন,  দুর্নীতির কোনও অভিযোগ প্রমাণ করতে পারলে বিধায়ক পদ ছেড়ে দেব। আসলে ওই তৃণমূল নেতার স্ত্রী পঞ্চায়েত সমিতির সভাপতি। তিনি অবৈধভাবে টেন্ডার প্রক্রিয়া করতে চাইছেন। যার ফলে বেলডাঙ্গা ২ নম্বর ব্লকের টেন্ডারে অনিয়ম হচ্ছে। উন্নয়নের থমকে গিয়েছে। যদি তাঁদের মন মতো টেন্ডার না হয় তাহলে তাঁরা বাতিল করছেন। ফেরিঘাটে টেন্ডার করা হয়নি। এর দায় পঞ্চায়েত সমিতির। যতদিন থাকব এই অবৈধ টেন্ডার মেনে নেব না, তারজন্য যেখানে যা করার দরকার আমি করব। ভাটির ব্যবসা, থানার দালালি যে দলের লোক করুক না কেন, যদি আমাদের দলের লোকও করে থাকে তাদের জন্য উপযুক্ত শাস্তির ব্যবস্থা আমি করব।

    আরও পড়ুন: পুলিশের নাকের ডগায় মাছের ভেড়িতে আত্মগোপনে সাদ্দাম, তিনদিন পর গ্রেফতার

    ১০ বছরে বিধায়ক কোনও কাজ করেননি!

    বিধায়কের সাংবাদিক বৈঠকের পর পাল্টা সাংবাদিক বৈঠক করেন তৃণমূলের (Trinamool Congress) বেলডাঙ্গা ২ নম্বর ব্লকের (Murshidabad) প্রাক্তন সভাপতি আতাউর রহমান। তিনি বলেন, বিগত পঞ্চায়েত নির্বাচনে বিধায়ক তৃণমূল প্রার্থীদের হয়ে ভোট করেন নি। বিধায়কের চোখের সামনেই দুর্নীতি হচ্ছে, তিনি চোখ বন্ধ করে আছেন। বিধায়কের (Trinamool Congress) উন্নয়ন তহবিলের টাকার কাজের নিয়ম মতো টেন্ডার হচ্ছে না। তিনি রবিউল আলামের কাজ নিয়েও অনেক প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, সরকার প্রতিবছর বিধায়কদের ৬০ লক্ষ টাকা করে উন্নয়ন খাতে দেন। বিগত  দশ বছরের ব্যবধানে আমরা দেখতে পাইনি কোনও পঞ্চায়েতে বা কোনও ব্লকে বিধায়ক তহবিলের টাকায় কাজ হয়েছে। বিগত ১০ বছর কোথায় কাজ করেছেন তার কোনও প্রমাণ আমাদের কাছে নেই। এখন অনলাইন ব্যবস্থা হওয়ার পর আমরা জানতে পারি বিধায়কসাহেব যে বছরের ৬০ লক্ষ টাকা পান, সেটা আন্ডারটেকিং ওয়েস্ট বেঙ্গল এগ্রো ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের পক্ষ থেকে টেন্ডার করানো হচ্ছে। তবে, এই টেন্ডার কবে হচ্ছে কোথায় হচ্ছে? কে কাজ পাচ্ছেন? সেই কাজ দেখভালের জন্য ইঞ্জিনিয়ার কবে আসছেন, কাজের পরিধি কী রয়েছে তার কোন কিছুই জানা নেই।   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • CESC Bill Hike: চড়া হারে বিদ্যুতের বিল! প্রতিবাদে সভা করতে চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ বিজেপি

    CESC Bill Hike: চড়া হারে বিদ্যুতের বিল! প্রতিবাদে সভা করতে চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্য জুড়ে লাগাম ছাড়া বিদ্যুৎ বিল (CESC Bill Hike)। এই অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে এবার ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে চায় বঙ্গ বিজেপি। বৃহস্পতিবার সেই সভার অনুমতির দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন উত্তর কলকাতার বিজেপি নেতা তমোঘ্ন ঘোষ (BJP in Calcutta High Court)। শুক্রবার বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে। 

    তমোঘ্ন ঘোষের বক্তব্য

    এ প্রসঙ্গে তমোঘ্ন ঘোষের বক্তব্য, ”চড়া হারে বিদ্যুতের বিল (CESC Bill Hike) আসছে। একতরফা ভাবে সিইএসসি গ্রাহকদের থেকে বেশি টাকা নিচ্ছে। তার প্রতিবাদে মিছিল, বিক্ষোভ কর্মসূচি করবে বিজেপি। কিন্তু আবেদন করা সত্ত্বেও পুলিশ সেই অনুমতি দিচ্ছে না। অনুমতি না দিয়ে বিজেপির আবেদন ঝুলিয়ে রেখেছে।” এরপর বৃহস্পতিবার বিজেপিকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ।   

    শুভেন্দু অধিকারীর দাবি 

    কলকাতায় চুপিসারে বিদ্যুতের বিল (CESC Bill Hike) বাড়াচ্ছে সিইএসসি, এমন গুরুতর অভিযোগ আগেই করেছে বিজেপি। এ প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি ছিল, বিগত কয়েক মাস ধরে অস্বাভাবিক হারে বিদ্যুতের বিল বাড়ানো হচ্ছে কলকাতায়। মূলত ভোটের মধ্যে কোথাও দ্বিগুণ বা তিনগুণ হারে বিল বাড়ানো হয়েছে। ইতিমধ্যেই এই বিষয় নিয়ে হাইকোর্টে (BJP in Calcutta High Court) মামলা দায়ের করেছেন তমোঘ্ন ঘোষ। 

    আরও পড়ুন: নিটের প্রশ্নফাঁসের প্রভাব কতটা? প্রমাণ মিললে তবেই রি-টেস্ট, জানাল শীর্ষ আদালত

    ২১ জুলাইয়ের পরের দিনই প্রতিবাদ সভা করতে চায় বিজেপি 

    প্রসঙ্গত, ২১ জুলাই (রবিবার) তৃণমূলের ‘শহিদ সমাবেশ’ কর্মসূচি রয়েছে ধর্মতলা চত্বরে, এই ভিক্টোরিয়া হাউসের সামনেই। আর তার পরের দিনই ওই স্থানে সভা করতে চায় বিজেপি। অর্থাৎ বিদ্যুতের বিল বৃদ্ধির (CESC Bill Hike) প্রতিবাদে ২২ জুলাই বিজেপির প্রতিবাদ মিছিল। সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বিজেপি দফতর থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত মিছিলের কর্মসূচি বিজেপির। যদিও শুক্রবার আদালতে মামলাটির শুনানির পরেই চূড়ান্ত হবে সিদ্ধান্ত।   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Malda: লোডশেডিংকে কেন্দ্র করে অগ্নিগর্ভ মানিকচক, গুলি চালাল পুলিশ, গুলিবিদ্ধ দুই আন্দোলনকারী

    Malda: লোডশেডিংকে কেন্দ্র করে অগ্নিগর্ভ মানিকচক, গুলি চালাল পুলিশ, গুলিবিদ্ধ দুই আন্দোলনকারী

    মাধ্যম নিউজ ডেস্ক: তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা। তার সঙ্গে দোসর হয়েছে লোডশেডিং। আর এই দুর্ভোগ একদিন বা দুদিন নয়, টানা এক মাস ধরেই পরিষেবা ব্যাহত। যার জেরে রাস্তায় নেমে আন্দোলন করছিলেন সাধারণ মানুষ। আর সেই আন্দোলনকে ছত্রভঙ্গ করতেই পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছে। দুজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদার (Malda) মানিকচক এলাকায়।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Malda)  

    এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের বিরুদ্ধে মানিকচকের (Malda) শেখপুরা, চণ্ডীপুরসহ ১০টি জায়গায় চলছিল পথ অবরোধ। টায়ার জ্বালিয়েও বিক্ষোভ দেখান অনেকে। অবরোধকারীরা বলেন, রাতে বিদ্যুৎ চলে যেত। দিনের বেলায় আসত। এক মাস ধরে এই সমস্যা চলছিল। তাই, বাধ্য হয়ে রাস্তা অবরোধে সকলে সামিল হয়েছিল। পুলিশ অবরোধ তুলতে গেলে পুলিশকে ঘরবন্দি করে মারধর করে বিক্ষোভকারীরা। হামলার জেরে আক্রান্ত হয়েছেন আইসি-সহ বেশ কয়েক জন পুলিশ কর্মী। পুলিশের গাড়িু ভাঙচুর চালানো হয়। অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালিয়েছে বলে অভিযোগ। পুলিশের গুলিতে দু’জন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পরে, ঘটনাস্থলে বিশাল বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়। কী কারণে গুলি চালাতে হল পুলিশকে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার রিপোর্ট তলব করেছে নবান্ন।

    আরও পড়ুন: পুলিশের নাকের ডগায় মাছের ভেড়িতে আত্মগোপনে সাদ্দাম, তিনদিন পর গ্রেফতার

    শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “মানুষের পুলিশ-প্রশাসনের (Police Fire) ওপর থেকে বিশ্বাস উঠে যাচ্ছে। রাজ্যের বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছে পুলিশ। এই ঘটনা আরও একবার তা প্রমাণ করল।”  তৃণমূলের তরফে জানানো হয়েছে, অভিযুক্তদের তরফে বিভাগীয় তদন্ত হবে। তৃণমূল মুখপাত্র তথা কলকাতার কাউন্সিলর অরূপ চক্রবর্তী বলেন, “এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বিভাগীয় তদন্ত হবে অভিযুক্তদের বিরুদ্ধে।” মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র এই প্রসঙ্গে বলেন, “গত কয়েক দিন ধরে মানিকচক এলাকার বেশ কিছু এলাকায় রাতে বিদ্যুৎ না থাকায় সমস্যা হচ্ছিল। আমি বহু বার ডিভিশনাল অফিসারকে বলেছিলাম সমস্যা মেটাতে। তা সত্ত্বেও সমস্যা মেটেনি। নুরপুর, শেখপুরা, চণ্ডীপুরে বিদ্যুৎ না থাকার কারণে অবরোধ হয়েছিল। আমি অবরোধকারীদের অনুরোধ করায় তাঁরা অবরোধ তুলে নিয়েছিলেন। কিন্তু এনায়েৎপুরের মানুষজন অবরোধে অনড় ছিলেন। পুলিশের গুলি চালানোর (Police Fire) যে ঘটনা ঘটেছে তা কাম্য নয়। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Shravani Mela: শ্রাবণ মাসে তারকেশ্বরে নামবে ভক্তদের ঢল, বিশেষ ট্রেন চালাবে রেল

    Shravani Mela: শ্রাবণ মাসে তারকেশ্বরে নামবে ভক্তদের ঢল, বিশেষ ট্রেন চালাবে রেল

    মাধ্যম নিউজ ডেস্ক: শ্রাবণ মাস (Shravani Mela) জুড় ভক্ত সমাগম হয় তারকেশ্বরে। বিভিন্ন প্রান্ত থেকে তারকেশ্বরের শিব মন্দিরে (Tarakeswar Temple) ভোলে বাবার মাথায় জল ঢালতে দূর-দূরান্ত থেকে হাজির হন ভক্তরা। এবার তাঁদের সুবিধার্থে পূর্ব রেলের তরফে বিশেষ ট্রেনের ঘোষণা করা হল। যাত্রীদের সুবিধার্থে হাওড়া-তারকেশ্বর (Howrah-Tarakeshwar) রুটে এবং শেওড়াফুলি-তারকেশ্বর রুটে (Sheoraphuli-Tarakeshwar) এই ট্রেন চালানো হচ্ছে। জুলাই মাসের ১৭, ২১, ২২, ২৮, ২৯ এবং অগাস্টের ৪, ৫, ১১, ১২, ১৫, ১৮ এবং ১৯ তারিখে বিশেষ ট্রেন (Special Trains) চালাবে পূর্ব রেল। সংশ্লিষ্ট দিনগুলিতে ১২টি ট্রেন চলবে দুই রুটে। 

    হাওড়া-তারকেশ্বর শাখায় স্পেশাল ট্রেন (Special Trains)

    বিভিন্ন রাজ্য থেকে আসা (Shravani Mela) ভক্তদের সুবিধার্থে এবার পূর্ব রেলওয়ের হাওড়া বিভাগ ৬ জোড়া অতিরিক্ত স্পেশাল ট্রেন (Special Trains) চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এই বিশেষ ট্রেনগুলি হাওড়া-তারকেশ্বর শাখায় প্রত্যেক রবিবার, সোমবার এবং অন্যান্য উৎসবের দিনগুলিতে চলবে । হাওড়া থেকে তারকেশ্বর পর্যন্ত যাত্রীদের নিয়ে যাওয়ার জন্য, স্পেশাল ট্রেনগুলি হাওড়া থেকে ভোর ০৪:০৫ মিনিটে এবং দুপুর ১২:৫০ মিনিটে ছাড়বে এবং যথাক্রমে ভোর ০৫:৩৫ মিনিটে এবং ০২:২০ মিনিটে তারকেশ্বরে পৌঁছবে । একই ভাবে পুজো শেষে তারকেশ্বর থেকে হাওড়ায় ফেরত আসার জন্য, স্পেশাল ট্রেনগুলি তারকেশ্বর থেকে সকাল ১০:৫৫ এবং রাত ০৯:১৭-তে ছাড়বে এবং যথাক্রমে দুপুর ১২:৩০ এবং রাত ১০:৪৫-এ হাওড়া পৌঁছবে।

    শেওড়াফুলি এবং তারকেশ্বরের মধ্যে চলবে স্পেশাল ট্রেন (Shravani Mela)

    শেওড়াফুলি এবং তারকেশ্বরের মধ্যেও ইএমইউ স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে পূর্ব রেল। ইএমইউ স্পেশাল শেওড়াফুলি থেকে সকাল ০৬:৫৫ মিনিটে, সকাল ০৯:২০ মিনিটে, বিকেল ০৪:২০ মিনিটে এবং সন্ধ্যা ০৭:৪০ মিনিটে ছাড়বে এবং সেগুলি তারকেশ্বরে পৌঁছবে যথাক্রমে সকাল ০৭:৪৫, সকাল ১০:১৫, বিকেল ০৫:১০ এবং রাত ০৮:৩০ মিনিটে । তারকেশ্বর থেকে ট্রেনগুলি ফের ভোর ০৫:৫৫ মিনিটে, সকাল ০৮:১০, দুপুর ০২:৫০ এবং সন্ধ্যা ০৬:৪০ মিনিটে ছাড়বে এবং সেগুলি যথাক্রমে সকাল ০৬:৪৫ মিনিটে, সকাল ০৯:০৩ মিনিটে, বিকেল ০৩:৪০ মিনিটে এবং সন্ধ্যা ০৭:৩০ মিনিটে শেওড়াফুলিতে পৌঁছবে।

    আরও পড়ুন: শুরু হয়েছে শ্রাবণ, মহাদেবের প্রিয় মাসে কী কী উৎসব রয়েছে?

    এছাড়াও জসিডিহ এবং বৈদ্যনাথ ধামের মধ্যে শ্রাবণ (Shravani Mela) উপলক্ষে তিন জোড়া অতিরিক্ত (Special Trains) ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। আপ ও ডাউন লাইনে এই বিশেষ ট্রেনগুলি রুটের সব স্টেশনে থামবে বলে জানানো হয়েছে।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

LinkedIn
Share