Category: রাজ্য

Get West Bengal News, Bengali Breaking News, Latest News in Bengali only from মাধ্যম | Madhyom, Bengali News Portal for সম্পূর্ণ নিরপেক্ষ বাংলা সংবাদ, বাংলা খবর

  • Calcutta High Court: “রাজ্যে কি আর্থিক জরুরি অবস্থা চলছে?” পশ্চিমবঙ্গের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার হুঁশিয়ারি হাইকোর্টের

    Calcutta High Court: “রাজ্যে কি আর্থিক জরুরি অবস্থা চলছে?” পশ্চিমবঙ্গের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার হুঁশিয়ারি হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের একবার হাইকোর্টের (Calcutta High Court) কাছে মুখ পুড়ল রাজ্যের! রাজ্যের সব আর্থিক লেনদেন বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি কলকাতা হাইকোর্টের। রাজ্যের উচ্চ ও নিম্ন আদালতগুলির পরিকাঠামো উন্নয়ন-সহ বিভিন্ন খাতে পর্যাপ্ত অর্থের বরাদ্দ নিয়ে আরও একবার আদালতের ক্ষোভের মুখে পড়ল তৃণমূল পরিচালিত রাজ্য সরকার (West Bengal Govt)। এর আগেও মুখ্যসচিব মনোজ পন্থকে ভর্ৎসনা করেছিল বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ।

    অর্থ চেয়েও না মেলায় ক্ষোভ আদালতের (Calcutta High Court)

    পরিকাঠামো উন্নয়ন-সহ প্রয়োজনীয় নানা কাজে অর্থ চেয়ে রাজ্যের দ্বারস্থ হয়েছে কলকাতা হাইকোর্ট প্রশাসন। অর্থের জন্য হন্যে হলেও, অর্থ তো মেলেইনি, বরং এ সংক্রান্ত অন্তত ৫৩টি ফাইল আটকে রয়েছে। এর সমাধান হওয়া তো দূর অস্ত, পেপারলেস অবস্থায় চলছে আদালতের কাজকর্ম। হাইকোর্ট এবং জেলা আদালতগুলিতে প্রয়োজনীয় কর্মী নেই। লাখ লাখ টাকা বকেয়া রয়েছে যে  সংস্থা আদালতে ইন্টারনেট সংযোগ দিয়েছে, তাদের। এনিয়ে একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছে ডিভিশন বেঞ্চ। তার পরেও পরিস্থিতি যথা পূর্বং, তথা পরং। পুজোর ছুটির মধ্যে কলকাতা হাইকোর্ট প্রশাসনের সঙ্গে রাজ্যের অর্থ দফতরের সচিবের বৈঠকে সমস্যার সমাধান করার নির্দেশ দেওয়া হয়েছিল আদালতের তরফে। তাতেও সুরাহা হয়নি। এদিকে সোমবার রাজ্যের পক্ষে ফের সময় চাওয়া হয়। এর পরেই ক্ষোভ উগরে দেন দেবাংশু বসাক এবং মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ।

    কী বলছে আদালত

    বিচারপতি বসাক বলেন, “বিএসএনএলের তিন বছরের বিল বাবদ বাকি ৫ কোটি ৬০ লাখ টাকা। হাইকোর্টের ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিলে কী হবে? আজ সরকারি ছুটি মানেই তো আর ইন্টারনেট হলি-ডে নয়! রাজ্য কি কনসলিডেলেট ফান্ড রিজার্ভ ব্যাঙ্কে রাখে? তাহলে তার অ্যাকাউন্ট নম্বর দিন। অ্যাটাচ করে দেব। সব লেনদেন বন্ধ রাখুন তাহলে! আরবিআইকে বলছি লেনদেন বন্ধ করতে।” তিনি বলেন, “রাজ্যের প্রশাসনিক (Calcutta High Court) মাথা, মুখ্যসচিব, অর্থসচিব – তাঁরা এক মাসেও কিছু করতে পারলেন না। রাজ্যের ভূমিকায় আমরা বাকরুদ্ধ। আমরা এগুলি রাজ্যের নজরে আনছি।” এই মামলায় এর আগে দু’বার (West Bengal Govt) ভার্চুয়াল হাজিরা দিয়েছিলেন মুখ্যসচিব। এদিন সে প্রসঙ্গ টেনে বিচারপতি বসাক বলেন, “উনি (মুখ্যসচিব) প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার পরেও কেন টাকা দেওয়া হল না?” এর পরেই তিনি বলেন, “রাজ্যে কি আর্থিক জরুরি অবস্থা চলছে? আপনারা তো প্রথম লাইনেই মিথ্যে কথা বলছেন!” প্রসঙ্গত, বছর তিনেক ধরে বকেয়া থাকায় ৩৬টি প্রকল্পের কাজ আটকে রয়েছে। মেটানো হয়নি বিএসএনের প্রাপ্য বকেয়া বিলও।

    রাজ্য সরকার মিথ্যের আশ্রয় নিচ্ছে!

    বেঞ্চের তাৎপর্যপূর্ণ মন্তব্য, “হাইকোর্টের কাজে অর্থ বরাদ্দ করা কি প্রশাসনিক কাজের মধ্যে পড়ে না? গত তিন বছর যথেষ্ট সময়। বিল দেওয়ার প্রয়োজন মনে করেননি? দেখে তো মনে হচ্ছে শামুক আর কচ্ছপের দৌড় প্রতিযোগিতা হচ্ছে।” বিচারপতি দেবাংশু বসাক বলেন, “এই যদি হাইকোর্টের অবস্থা হয়, তাহলে নিম্ন আদালতগুলির কী অবস্থা!” এদিন রাজ্যের তরফে আইনজীবী জানান, ৬০ লাখ টাকা মিটিয়ে দেওয়া হচ্ছে। ৩০ তারিখের মধ্যে (West Bengal Govt) বাকি টাকা দেওয়া হবে। অর্থ দফতরের আধিকারিক বলেন, “আমরা দু’দিনের মধ্যে অর্ধেক টাকা মিটিয়ে দিচ্ছি।” বিচারপতি (Calcutta High Court) বসাকের ফের প্রশ্ন, “কেন দু’দিন সময় লাগবে? এখন তো সঙ্গে সঙ্গে টাকা পাঠানো যায়!” রাজ্যের তরফে জানানো হয় রাজ্য সরকারের ছুটি রয়েছে। এর পরেই বেঞ্চ বলে, “এখন তো অনলাইনেই টাকা পাঠিয়ে দেওয়া যায়। ছুটি বলে তো আর ইন্টারনেট পরিষেবা বন্ধ নয়! আদালত মনে করে, রাজ্য সরকার এই বিষয়ে মিথ্যের আশ্রয় নিচ্ছে।”

    রিজার্ভ ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর দিন

    এদিন শুনানির সময় আদালতে হাজির ছিলেন রাজ্যের অর্থ দফতরের এক আধিকারিক। বেঞ্চ তাঁর কাছে রিজার্ভ ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর জানতে চাইলে তিনি জানান, আরবিআইয়ের অ্যাকাউন্ট নম্বর জানা নেই তাঁর। এর পরেই আদালত (Calcutta High Court) বলে, “আমরা বসে আছি। এখনই মুখ্যসচিবকে ফোন করে অ্যাকাউন্ট নম্বর জেনে জানান।” এদিন রাজ্যের তরফে উপস্থিত আইনজীবী বলেন, “দয়া করে একটু সময় দেওয়া হোক। বিলের ২.৯ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে।” বেঞ্চের প্রশ্ন, “কিন্তু সেই টাকা কি আদৌ আদালতের হাতে এসেছে?”

    আদালতের নির্দেশ

    এর পরেও রাজ্যের তরফে এক সপ্তাহ সময় চাওয়া হয়। এই মামলার পরবর্তী শুনানি হবে ১০ নভেম্বর। বেঞ্চের নির্দেশ, তার আগে ২৯ অক্টোবর এবং ৬ নভেম্বর বিষয়টি (West Bengal Govt) নিয়ে ফের বৈঠকে বসতে হবে রাজ্য এবং হাইকোর্ট (Calcutta High Court) প্রশাসনকে। মুখ্যসচিবের পাশাপাশি বৈঠকে উপস্থিত থাকতে হবে অর্থসচিবকেও।

  • West Bengal: এক বছরে রাজ্যে ভর্তি শূন্য স্কুলের সংখ্যা ৪ হাজার! কেন্দ্রের রিপোর্টে দেশে প্রথম পশ্চিমবঙ্গ

    West Bengal: এক বছরে রাজ্যে ভর্তি শূন্য স্কুলের সংখ্যা ৪ হাজার! কেন্দ্রের রিপোর্টে দেশে প্রথম পশ্চিমবঙ্গ

    মাধ্যম নিউজ ডেস্ক: স্কুলে শিক্ষক (Education Crisis) রয়েছেন প্রায় ১৮ হাজার। অপর দিকে এক বছরে ভর্তি শূন্য! ২০২৪-২৫ শিক্ষাবর্ষে দেশের প্রায় ৪ হাজার স্কুলে কোনও রকম ছাত্রছাত্রী ভর্তি হয়নি। কেন্দ্রীয় রিপোর্টের এই চাঞ্চল্যকর তথ্যে রাজ্যের তৃণমূল সরকার এখন চরম অস্বস্তিতে। এদিকে মমতা (West Bengal) সরকার এগিয়ে বাংলা বলে ঢাকঢোল পেটালেও এই রাজ্যের শিক্ষাঙ্গণের এই তথ্যে স্পষ্ট বোঝা যাচ্ছে কতটা বেহাল দশা রাজ্যের। দিল্লির রিপোর্টে তথ্য দিয়ে বলা হয়েছে, এই রাজ্যে ৩ হাজার ৮১২টি স্কুলে গত এক বছরে নতুন করে কোনও পড়ুয়া ভর্তি হয়নি। বাংলার পরেই এই তালিকা রয়েছে তেলঙ্গানা ও মধ্যপ্রদেশে।

    শূন্য স্কুলে শিক্ষকের সংখ্যা (West Bengal)

    সারা দেশে ৭ হাজার ৯৯৩টি স্কুলে (Education Crisis) গত এক বছরে কেউ ভর্তি হয়নি। অবশ্য ভারতবর্ষ জুড়ে এখন এই পরিসংখ্যানের পরিমাণ অনেকটাই কমে গিয়েছে। গত বছর দেশজুড়ে এই রকম স্কুলের সংখ্যা ছিল ১২ হাজার ৯৫৪টি। যা চলতি বছর ৫ হাজার কমে এসে দাঁড়িয়েছে ৭ হাজার ৯৯৩-তে। তবে স্কুল ছুটের তালিকায় একেবারে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ (West Bengal)। দ্বিতীয় স্থানে রয়েছে তেলঙ্গানা, এই রাজ্যে এক বছরে ভর্তিশূন্য দাঁড়িয়েছে ২ হাজার ২৪৫টি স্কুল। তৃতীয় স্থানে রয়েছে মধ্যপ্রদেশ। এখানে ভর্তি শূন্য দাঁড়িয়েছে ৪৬৩টি স্কুলে। তবে ছাত্রছাত্রী ভর্তি না হলেও একাধিক শিক্ষক স্কুলে নিযুক্ত ছিলেন। বাংলার ক্ষেত্রে এই ভর্তি শূন্য স্কুলে শিক্ষকের সংখ্যা ছিল ১৭ হাজার ৯৬৫ জন। তেলঙ্গানায় রয়েছে ১ হাজার ১৬ জন এবং মধ্যপ্রদেশের ক্ষেত্রে ২২৩ জন। আবার যোগীর উত্তরপ্রদেশে ভর্তি শূন্য স্কুলের সংখ্যা হল ৮১টি।

    ১ লক্ষ এমন স্কুলে ১ জন করে শিক্ষক

    কেন্দ্রীয় পরিসংখ্যান বলছে, দেশে ১ লক্ষ এমন স্কুল আছে, যেখানে শিক্ষক বা শিক্ষিকার সংখ্যা মাত্র ১ জন। এসব স্কুলে মোট পড়ুয়াদের সংখ্যা প্রায় ৩৩ লক্ষ। তবে এমন স্কুলের সংখ্যা অন্ধ্রপ্রদেশে সবচেয়ে বেশি। এরপর তালিকায় রয়েছে উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, কর্নাটক, লাক্ষাদ্বীপ। তবে যোগীরাজ্য উত্তরপ্রদেশে একজন শিক্ষক বা শিক্ষিকা বিশিষ্ট স্কুলগুলিতেই অধিক পরিমাণে ছাত্রছাত্রীদের ভর্তির হিসেব সামনে উঠে এসেছে। ঠিক তারপরেই রয়েছে তালিকায় ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ (West Bengal), মধ্যপ্রদেশ রাজ্য। এবারের রিপোর্টে একজন শিক্ষিক-শিক্ষিকা বিশিষ্ট স্কুলের সংখ্যাও কমেছে। ২০২২-২৩ শিক্ষাবর্ষে এমন স্কুলের (Education Crisis) সংখ্যা ছিল ১ লক্ষ ১৮ হাজার ১৯০। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে তা কমে হয়েছে ১ লক্ষ ১০ হাজার ৯৭১। প্রায় ৬ শতাংশের পার্থক্য।

    প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুণ

    সংবাদ সংস্থা পিটিআইকে কেন্দ্রীয় শিক্ষা দফতরের (Education Crisis) এক আধিকারিক জানিয়েছেন, “স্কুলশিক্ষা রাজ্যের দায়িত্ব। রাজ্য সরকারগুলিকে আমরা পরামর্শ দেব কেন এইভাবে ছাত্রছাত্রীর অভাবে স্কুলগুলি লাগাতার বন্ধ হচ্ছে। পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুণ।” রিপোর্টে উল্লেখযোগ্য ভাবে বেশ কিছু রাজ্যে এমন ভর্তিশূন্য স্কুলের পরিসংখ্যানও পাওয়া যায়নি। এই রাজ্যগুলির মধ্যে হল— হারিয়ানা, মহারাষ্ট্র, গোয়া, অসম, হিমাচল প্রদেশ, ছত্তিশগঢ়, নাগাল্যান্ড, সিকিম এবং ত্রিপুরা। একই ভাবেই কোনও কেন্দ্র শাসিত রাজ্যে দিল্লি, পুদুচেরি, লাক্ষাদ্বীপ, দাদরা ও নগর হাভেলী, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, চণ্ডীগড়, দমন ও দিউয়ের মতো রাজ্যে একই রকম কোনও স্কুলের সন্ধান মেলেনি।

    পশ্চিমবঙ্গে শিক্ষায় অনীহা

    রাজ্যে (West Bengal) স্কুলের পরীক্ষার ফলাফল দেরিতে বের হওয়া, স্কুলে ভর্তিতে অনিশ্চয়তা, ওবিসি সংরক্ষণ জটিলতা, প্রাইভেট স্কুল-কলেজে ভর্তির রমরমা, এসএসসিতে শিক্ষক নিয়োগ দুর্নীতি, ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল, মিড ডে মিলে দুর্নীতি-সহ একাধিক বিষয়ে তৃণমূল সরকারের অপকর্ম পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জীবনকে অস্থির করে তুলেছে। শিক্ষা এবং শিক্ষার (Education Crisis) ভিত্তিতে কাজের সুযোগ নেই বলেই এই রাজ্যে পড়াশুনার প্রতি সামাজিক অনীহা তৈরি হয়েছে। মমতা সরকারের আমলে সবচেয়ে পরিমাণে শিক্ষকে অবহেলা করা হয়েছে বলে মত প্রকাশ করেছেন ওয়াকিবহাল মহলের একাংশ।

  • Suvendu Adhikari: সোমেই ঘোষণা এসআইআর-এর! “আপনারা প্রস্তুত তো?” বিএলওদের বার্তা শুভেন্দুর

    Suvendu Adhikari: সোমেই ঘোষণা এসআইআর-এর! “আপনারা প্রস্তুত তো?” বিএলওদের বার্তা শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: “সোমবার থেকেই এসআইআর (SIR) ঘোষণা হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। তাই তৃণমূল সরকারের হুমকিকে ভয় পাবেন না। নির্বাচন কমিশন কোনও রাজনতিক দল নয়। আপনারা সব রকম ভাবে প্রস্তুত তো?” ঠিক এই ভাবেই ভোটার তালিকা সংশোধনের সঙ্গে যুক্ত কর্মীদের অভয় বার্তা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সোমবার বিকেলেই জাতীয় নির্বাচন কমিশন গোটা দেশ জুড়ে এসআইআর ঘোষণা করার ব্যাপক সম্ভাবনা রয়েছে। এদিকে রাজ্যে এসআইআর নিয়ে শাসক বিরোধীদের মধ্যে রাজনৈতিক তর্জা তুঙ্গে।

    ১ থেকে ৩ তারিখের মধ্যেই কাজ শুরু (Suvendu Adhikari)

    সোমবার ৪টে ১৫ মিনিট নাগাদ দিল্লির বিজ্ঞান ভবনে জাতীয় নির্বাচন কমিশন সাংবাদিক বৈঠক ডেকেছেন। কমিশন সূত্রে খবর, নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই এসআইআর-এর (SIR) কাজ শুরু হয়ে যাবে। সব কিছু ঠিকঠাক থাকলে মনে করা হচ্ছে ১ থেকে ৩ তারিখের মধ্যেই কাজ শুরু হয়ে যাবে। আর কাজ শেষ করার সময় দেওয়া হতে পারে আগামী মাসের জানুয়ারির শেষ পর্যন্ত। আর তাই কমিশন সাংবাদিক সম্মলেনের ডাক দিতেই শুভেন্দু বলেন, “ভবানীপুর থেকেই এসআইআর শুরু হবে। ভাবানীপুরে বিজেপি নিজের জায়গা ধরে রাখার কাজ করবে।” এদিকে, বিএলও-দের সমীক্ষার কাজে সাহায্য করতে স্বেচ্ছাসেবক নিয়োগ করার কথাও ভেবেছে কমিশন। মূলত স্কুলের স্থায়ী শিক্ষক এবং শিক্ষাকর্মী বা সরকারি আধিকারিকদের এই কাজের জন্য নিয়োগ করতে চাইছে কমিশন। কমিশনের এক আধিকারিকের কথায়, যে সব ভোটকেন্দ্রে ভোটারের সংখ্যা ১২০০-র বেশি, মূলত সেই সব জায়গাতেই স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে। ২৯ অক্টোবরের মধ্যে স্বেচ্ছাসেবকদের নামের তালিকা পাঠাতে বলা হয়েছে।

    কোনও বৈধ ভোটারের নাম বাদ যাবে না

    আগামী বছর তামিলনাড়ু, অসম, পশ্চিমবঙ্গ এবং পুদুচেরিতে ভোট। তাই নির্বাচন কমিশন আগে থেকেই ভোটার তালিকা সংশোধন করতে ময়দানে নেমে পড়েছে। কমিশনের সাফ কথা অভারতীয়রা ভারতীয় নির্বাচন ব্যবস্থায় অংশগ্রহণ করতে পারবে না। ভোট দিতেও পারবে না আবার ভোটে নির্বাচিতও হতে পারবে না। গত সপ্তাহের বুধ-বৃহস্পতিবার সব রাজ্যের মুখ্য নির্বাচন কমিশন এবং জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকরা বৈঠক করেছেন। বিহারে এসআইআর (SIR) প্রক্রিয়া শেষ হওয়ার পরেই এখন গোটা দেশ জুড়ে এসআইআর-এর কাজের জন্য অত্যন্ত তৎপর হয়ে উঠেছে কমিশন। তবে কমিশনের সাফ কথা, প্রতিবছর নিয়ম করে মৃত ভোটার বা অবৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হয় এবং নতুন ভোটারদের নাম যুক্তও করা হয়। এটা দেশে কোনও নতুন বিষয় নয়। কোনও বৈধ ভোটারের নাম যেন বাদ না যায় আর অপর দিকে কোনও অবৈধ ভোটারের যেন নাম না থাকে, এই কাজই কমিশনের প্রাথমিক লক্ষ্য। প্রসঙ্গত, রাজ্যে সম্প্রতি বুথের সংখ্যাও বেড়েছে। কমিশন সূত্রে খবর, প্রায় ৮০ হাজার বুথ ছিল এত দিন। এখন তা বেড়ে প্রায় ৯৪ হাজার হয়েছে।

  • Suvendu Adhikari: ‘ভবানীপুরে মমতাকে হারাবই, বিজেপির যিনিই দাঁড়াবেন, জিতবেন’, অঙ্ক কষে বোঝালেন শুভেন্দু

    Suvendu Adhikari: ‘ভবানীপুরে মমতাকে হারাবই, বিজেপির যিনিই দাঁড়াবেন, জিতবেন’, অঙ্ক কষে বোঝালেন শুভেন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে ভবানীপুর আসন থেকে বিজেপি প্রার্থীই জয়ী হবে, বলে দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) ভবানীপুর আসনে ফের মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল প্রার্থী হবেন ধরে নিয়ে মুখ্যমন্ত্রীকে হারানোর দাবি করেছেন তিনি। রবিবার অঙ্ক কষে শুভেন্দু বললেন, “ভবানীপুরে বিজেপির যিনিই প্রার্থী হবেন, তিনিই জিতবেন।” একইসঙ্গে শুভেন্দু দাবি করেছেন, আজ, সোমবারই পশ্চিমবঙ্গে এসআইআর শুরুর ঘোষণা করতে পারে কমিশন।

    ভবানীপুর বিজেপির জায়গা

    রবিবার ভবানীপুর বিধানসভার ৭৪ নম্বর ওয়ার্ডে এক সম্মেলনের আয়োজন করেছিলেন বিজেপি নেতা রাকেশ সিং। সেখানেই উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ‘আউটসাইডার’ মন্তব্য তুলে ধরে সরব হন শুভেন্দু (Suvendu Adhikari)। কয়েকদিন আগে ভবানীপুরে তৃণমূলের বিজয়া সম্মিলনীতে উত্তরবঙ্গ থেকে ফোনে বক্তব্য রাখার সময় মমতা বলেছিলেন, ভবানীপুরে ‘আউটসাইডারদের’ দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে। পরে নিজের মন্তব্য নিয়ে তিনি বলেন, “আমার কথা অন্যভাবে ব্যাখ্যা করা হচ্ছে। আমি বহিরাগত বলতে এখানে যাঁরা বাস করেন, তাঁদের কথা বলিনি।” এদিন মুখ্যমন্ত্রীর ওই মন্তব্য নিয়ে শুভেন্দু বলেন, “রাজস্থান, পঞ্জাব, ঝাড়খণ্ড, গুজরাট, উত্তরপ্রদেশের লোককে বলেছেন বহিরাগত। এটা কেউ বলতে পারে? এরা সবাই ভারতীয়। পরের দিন ঢোঁক গিলেছেন। বুঝেছেন, একটু গোলমাল হয়েছে। এই ভাগ করার রাজনীতি ওঁর রয়েছে, এটা সবাই বুঝেছে। এবার বিজেপির যিনিই দাঁড়াবেন, জিতবেন।” ভবানীপুরকে ‘মিনি ইন্ডিয়া’ বলে উল্লেখ করে জানালেন, ভবানীপুর বিজেপি-রই জায়গা, যা তারা ধরে রাখবে।

    ভবানীরে প্রার্থী কে

    ২০২১ সালের বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) নন্দীগ্রামে মমতা এবং শুভেন্দুর (Suvendu Adhikari) মধ্যে জোর টক্কর দেখেছিলেন রাজ্যবাসী। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে ভবানীপুর থেকে প্রতিদ্বন্দ্বিতার জল্পনা উস্কে দিয়েছেন শুভেন্দু। ভবানীপুরে বিজেপির প্রার্থী প্রসঙ্গ বিরোধী দলনেতা বলেন, “বিজেপিতে এভাবে হয় না। পার্টি ঠিক করবে, কে প্রার্থী হবে।” তারপরই শুভেন্দু অঙ্ক দিয়ে বোঝান কেন ভবানীপুরে বিজেপি প্রার্থীই জিতবেন। বিধানসভার বিরোধী দলনেতা বলেন, “ম্যাপিংয়েই এক লক্ষ ২০ হাজারের নাম বাদ গিয়েছে। বিশেষ নিবিড় সমীক্ষা হলে কমপক্ষে ৫০ হাজার মৃত ও ভুয়ো ভোটার ও চেতলায় থাকা বাংলাদেশি ভোটারের নাম বাদ যাবে। আর যাদের ক্যানিং ও ভবানীপুরে, ফলতা ও ভবানীপুরে নাম রয়েছে, এবার আর উঠবে না। তারপর তো এই সিটে লিড ৩০ হাজার দিয়ে শুরু করবে বিজেপি।”

    ভবানীপুর মিনি ইন্ডিয়া

    শুভেন্দুর (Suvendu Adhikari) কথায়, “আমাদের তথাগত রায়, শিক্ষাবিদ, ত্রিপুরার রাজ্যপাল হয়েছিলেন। ২০১৪ সালে তিনি এখান থেকে ৪০০ ভোটের লিড নেন। এটা হচ্ছে মিনি ইন্ডিয়া…নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। ভবানীপুরে শিখ, সিন্ধি, মাড়োয়ারি, বিহার-উত্তরপ্রদেশের হিন্দিভাষী, ঝাড়খণ্ড, ওড়িশা, উৎকল, গুজরাটি, রাজস্থানের সব জেলার মানুষ রয়েছেন। সেই সঙ্গে আছেন বাঙালিরা। ধর্ম বাঁচাতে বাংলাদেশ থেকে পালিয়ে আসা হিন্দু বাঙালিরা রয়েছেন এখানে। বর্ধিষ্ণু পরিবার, শিক্ষিত মানুষ আছেন। এটা বিজেপি-র জায়গা। অতএব এই জায়গা ধরে রাখার কাজ করবে বিজেপি। বিজেপি এখানে আছে। কালীঘাটের কাছে…ওয়াকিং ডিসট্যান্স। কয়েকশো মিটার হাঁটলেই পৌঁছনো যাবে। ইয়ে তো পহেলে ঝাঁকি হ্যায়, অভি বহুত বাকি হ্যায়। পোস্টার ব্যালট গোনা চলছে, ইভিএম-এ হাত পড়েনি এখনও। লাফিয়ে গিয়েছিলেন নন্দীগ্রামে আমাকে হারাতে। আমি ওঁকে হারিয়ে পাঠিয়ে দিয়েছি। মরে গেলে উপনির্বাচন হয়। উনি শোভনদেব চট্টোপাধ্যায়কে খড়দা পাঠিয়ে, নিজে ছাপ্পা মেরে এখানে জিতেছেন।”

    সোমবারই এসআইআর ঘোষণা

    আজ, সোমবার দিল্লিতে সাংবাদিক বৈঠক ডেকেছে জাতীয় নির্বাচন কমিশন। এদিনই পশ্চিমবঙ্গে এসআইআর শুরুর নির্ঘণ্ট ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। সেই নিয়ে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, “আপনারা জোট বেঁধে কাজ করুন। সংবাদমাধ্যমে দেখলাম, সোমবার এসআিআর-এর (SIR) ঘোষণা করতে পারে কমিশন। আপনারা প্রস্তুত তো! বাড়ি বাড়ি বিএলও-রা যাবেন। মুখ্যমন্ত্রীর কেন্দ্র। বিএলও-রা চাপে থাকবেন। ভয় পাবেন না। চারটি ডব্লুবিসিএস অফিসার সাসপেন্ড হয়েছে। এফআইআর পেন্ডিং। আরও দু’জন সাসপেন্ড হওয়ার পথে। বিচার-বিবেচনা চলছে। আগে এসব করেনি কমিশন।” শুভেন্দুর আরও দাবি, “এমনিতে কয়েক লক্ষ পালিয়ে গিয়েছে। আবার এসআইআর ঘোষণা হলে তো দেখতে হবে না। ৮০ ভাগ এমনি পালাবে। আবার কমিশন যদি ঘোষণা করে, কোনও বাংলাদেশি মুসলিমকে ধরে দিলে ৫০০ টাকা দেওয়া হবে। তাহলে এই কাজটা বিএলও ও বিজেপিকে করতে হবে না। তৃণমূলই করে দেবে।” নন্দীগ্রামে মমতাকে হারানোর কথা ফের স্মরণ করে বিজেপি কর্মীদের উদ্দেশে শুভেন্দু বলেন, “ওকে হারাবই। শুধু সাহায্য করুন। ভয় পাবেন না। মিথ্যা মামলা করলে পাশে থাকব।”

  • Sukanta Majumdar: “মুসলিমদের ভয় নেই, ভারতীয়দের কেউ ছুঁতে পারবে না”, এসআইআরে অভয় বার্তা সুকান্তর

    Sukanta Majumdar: “মুসলিমদের ভয় নেই, ভারতীয়দের কেউ ছুঁতে পারবে না”, এসআইআরে অভয় বার্তা সুকান্তর

    মাধ্যম নিউজ ডেস্ক: বিধানসভা ভোটের আগে এসআইআর নিয়ে রাজ্য রাজনীতি তীব্র ভাবে উত্তাল। তৃণমূলের তৈরি করা এসআইআর সম্পর্কিত বিভ্রান্তি আগুনে জল ঢেলে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। অপর দিকে নিবিড় তালিকা সংশোধনে হিন্দুদের অভয় দিয়ে তৃণমূলকে নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শনিবার দক্ষিণ দিনাজপুরে বিজয় সংকল্প যাত্রা থেকে তৃণমূল সরকারের বিরুদ্ধে একযোগে আক্রমণ করলেন বিজেপির এই দুই হেভিওয়েট নেতা।

    চোর সরকারকে উৎখাত করবই (Sukanta Majumdar)

    এসআইআর নিয়ে কোনও ভয় নেই। চিন্তামুক্ত থাকতে বলেন রাজ্যবাসীকে। বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বলেন, “আমরা বিজেপির সকল নেতৃত্ব মিলে ঠিক করেছি এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের চোর সরকারকে উৎখাত করবই। আর তা হলেই আমাদের শান্তি হবে। নয়তো আমাদের শান্তি নেই। তৃণমূল এসআইআর নিয়ে ভয় দেখাচ্ছে। আপনারা ভয় পাবেন না। ভয় পাওয়ার কিছু নেই। তৃণমূল বলবে মুসলমানদের বাদ দিয়ে দিয়ে দেবে। আমি বলব মসুলিমদের কোনও ভয় নেই। ভারতীয় নাগরিকদের কেউ ছুঁতে পারবে না। তবে বাংলাদেশ থেকে আগতদের চিহ্নিত করা হবে। ভারতীয়রা এই দেশে আছেন থাকবেন।”

    ধর্মীয় বিভাজনের চক্রান্তকে সমালোচনা করে সুকান্ত (Sukanta Majumdar) আরও বলেন, “আমরা প্রকৃত ধর্ম নিরপেক্ষ, ওরা ছদ্মবেশী ধর্ম নিরপেক্ষ। আমরা লড়াই চাই না। নরেন্দ্র মোদি সরকার সবকা সাথ সবকা বিকাশ চান। সিএএতে আবেদন করে নিজেদের অধিকারকে রক্ষা করুন।”

    ১৫ দিনের মধ্যে নাগরিকত্ব শংসাপত্র প্রদান করেছি

    রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, “বাংলাদেশ সীমান্ত মালদা জেলায় শরণার্থী হিন্দুদের কাছে বিরোধী দলনেতার গ্যারান্টি এবং আবেদন সিএএ-তে যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করুন। ভোটার তালিকায় আপনার নাম থাকবে। আমি আপনাদের গ্যারান্টি থাকছি, সমস্যা হবে না। মমতা এবং তাঁর পুলিশ বলছে সিএএতে আবেদন করলে সব বন্ধ হয়ে যাবে। এটা ঠিক নয়। পেহেলগাঁওতে নিহত বিতান অধিকারীকে কেবলমাত্র হিন্দু বলেই খুন হতে হয়েছিল। তাঁর স্ত্রীকে সিএএতে আবেদন করিয়ে আমরা ১৫ দিনের মধ্যে নাগরিকত্ব শংসাপত্র প্রদান করেছি।”

  • Suvendu Adhikari: ধাক্কা নয়, হাইকোর্টের রায়ে খুশিই শুভেন্দু, ‘রক্ষাকবচ’ প্রত্যাহার নিয়ে কী বললেন বিরোধী দলনেতা?

    Suvendu Adhikari: ধাক্কা নয়, হাইকোর্টের রায়ে খুশিই শুভেন্দু, ‘রক্ষাকবচ’ প্রত্যাহার নিয়ে কী বললেন বিরোধী দলনেতা?

    মাধ্যম নিউজ ডেস্ক: কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)-এর রায়ে খুশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে শুক্রবার বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) দেওয়া রক্ষাকবচ প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট। ২০২২ সালে বিচারপতি রাজশেখর মান্থার দেওয়া রক্ষাকবচ প্রত্যাহার করেছে বিচারপতি জয় সেনগুপ্ত। এরপরই শুভেন্দু জানান, হাইকোর্ট তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া বেশিরভাগ মিথ্যা মামলা খারিজ করেছে আদালত। তাই রক্ষাকবচের প্রয়োজন সেই অর্থে নেই।

    কেন খুশি শুভেন্দু

    শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, “আমি হাইকোর্টের রায়ে খুশি। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পুলিশকে দিয়ে গত ৫ বছরে আমার বিরুদ্ধে যত মামলা করেছিল, হাইকোর্ট সেই সব মামলার বেশিরভাগ খারিজ করেছে। বাকি মামলা সিবিআইকে দিয়ে সিট বানিয়েছে। রাজ্য পুলিশ যে মমতার ক্রীড়নক, রাজনৈতিক টুল, এটা হাইকোর্টের রায়ে প্রমাণ হয়ে গিয়েছে। আবার মিথ্যা মামলা করলে আবার হাইকোর্টে আমি যেতে পারব, সেই স্বাধীনতাও হাইকোর্ট দিয়েছে। অতএব দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। নন্দীগ্রামে হারিয়েছি। ভবানীপুরে হারাব। মমতাকে প্রাক্তন করব। ওর ভাইপোকে জেলে পাঠাব।”

     রক্ষাকবচ প্রত্যাহারের নির্দেশ

    ২০২১ সালে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গল বেঞ্চ শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) রক্ষকবচ দিয়েছিলেন। যার ফলে বিধানসভার বিরোধী দলনেতার বিরুদ্ধে কোনও এফআইআর করার আগে অভিযোগকারীদের আদালতের অনুমতি নিতে হত। এদিন বিচারপতি জয় সেনগুপ্তর সিঙ্গল বেঞ্চ শুভেন্দুর রক্ষাকবচ প্রত্যাহারের নির্দেশ দেন। তবে শুভেন্দুর বিরুদ্ধে ১৫টি মামলা খারিজ করে দেয় সিঙ্গল বেঞ্চ। আর তাঁর বিরুদ্ধে মানিকতলা-সহ চারটি মামলায় সিবিআই ও রাজ্য পুলিশের যুগ্ম সিট গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

    আগে যা ছিল, এখনও তাই

    এদিন ২০২২ সালে শুভেন্দুকে (Suvendu Adhikari) দেওয়া হাইকোর্টের রক্ষাকবচ প্রত্যাহার করে বিচারপতির মন্তব্য, শুভেন্দুর বিরুদ্ধে রক্ষাকবচের যে রায় ছিল, তা অন্তর্বর্তীকালীন নির্দেশ ছিল। কোনও অন্তর্বর্তীকালীন নির্দেশ অনির্দিষ্টকাল চলতে পারে না। এর ফলে থেকে শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে রাজ্যকে আর আদালতের অনুমতি নিতে হবে না। হাইকোর্ট রায় ঘোষণার পরই শাসকদের একাধিক নেতারা সব সুর চড়াতে শুরু করেন। তবে শুভেন্দু অধিকারী বলেন, “তৃণমূল বেকার নাচছে। এই মামলা আমারই পক্ষে গেছে”। ব্যাখ্যা দিয়ে শুভেন্দু বলেন, “আমার বিরুদ্ধে যত গুলো মিথ্যে মামলা দিয়েছিল এই জেহাদি সরকার সব স্থগিত করে দিয়েছে আদালত। পাশাপাশি, খুন, হামলা থেকে শুরু করে যা যা মিথ্যে মামলা সাজিয়েছিল সেগুলোও খারিজ করেছে।” বিরোধী দলনেতার কথায়, “এই রায় আমার কাছে কোন নেগেটিভ রায় নয়। তৃণমূল নাচছে নাচুক। ওরা সারাদিন আমাকে নিয়েই ব্যস্ত থাকে।” বিজেপি নেতা তথা আইনজ্ঞ তাপস রায়ও বলেন, রক্ষাকবচ তুলে নেওয়া হয়েছে বলে হইচই করা হচ্ছে, এই ব্যাখ্যাটাই আসলে ভুল। তাপসবাবু বলেন, “বিরোধী দলনেতার আগেও কোনও রক্ষাকবচ ছিল না, এখনও নেই। আগেও আদালত বলেছিল, হাইকোর্টের অনুমতি নিয়ে এফআইআর দায়ের করতে হবে। এখনও সেই অবস্থানই রয়েছে।”

    যে কোনও ঘটনায় শুভেন্দুকে জড়ানোর চেষ্টা

    বিরোধী দলনেতার অভিযোগ ছিল, তিনি বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে তাঁর বিরুদ্ধে একের পর এক এফআইআর করছে পুলিশ। ছোটবড় যে কোনও ঘটনার সঙ্গে তাঁর নাম জড়ানো হচ্ছে। এফআইআরগুলিকে ভুয়ো বলে উল্লেখ করে ২০২১ এবং ২০২২ সালে দু’বার হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু। সেই সময়ে বিচারপতি মান্থা এফআইআরগুলিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন এবং জানান, আদালতের অনুমতি ছাড়া নতুন করে শুভেন্দুর বিরুদ্ধে কোনও এফআইআর আর করা যাবে না। রাজ্য সরকার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল। তবে শীর্ষ আদালত এ বিষয়ে হাইকোর্টের(Calcutta High Court) সিদ্ধান্তে হস্তক্ষেপ করেনি।

    শুভেন্দুর আইনজীবীর দাবি

    শুভেন্দুর (Suvendu Adhikari) আইনজীবী বিল্বদল ভট্টাচার্য বলেছেন, ‘‘বিচারপতি সেনগুপ্ত অধিকাংশ এফআইআর বাতিল করে দিয়েছেন। চার-পাঁচটি এফআইআর শুধু বাতিল করা হয়নি। আদালত জানিয়েছে, সিবিআই এবং রাজ্য পুলিশের সিনিয়র অফিসারদের নিয়ে সিট গঠন করতে হবে। তাঁরা ওই মামলাগুলির তদন্ত করবেন। আগের মামলাগুলির নিষ্পত্তি করে দেওয়া হয়েছে। তাই একে ঠিক রক্ষাকবচ প্রত্যাহার বলা চলে না।’’ ২০২৬ সালের বিধানসভা নির্বাচন আসন্ন। তার আগে রাজ্য সরকার নানা ভাবে বিরোধী দলনেতার গতিবিধি নিয়ন্ত্রণের চেষ্টা করবে বলে আশঙ্কা শুভেন্দুর আইনজীবীর। রাজ্য পুলিশের কাজে আস্থা নেই বলেই সিবিআইকে সিটে শামিল করা হয়েছে, দাবি তাঁর।

  • SIR in Bengal: রাজ্যে ৩ ধাপে হবে এসআইআর, তিন মাসে প্রায় ৩.৫ কোটি ভোটার যাচাই করতে হবে কমিশনকে

    SIR in Bengal: রাজ্যে ৩ ধাপে হবে এসআইআর, তিন মাসে প্রায় ৩.৫ কোটি ভোটার যাচাই করতে হবে কমিশনকে

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে শুরু হতে চলেছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR)। নির্বাচন কমিশনের সূত্রে জানা গিয়েছে, ২০০২ সালের তালিকা এবং ২০২৫ সালের জানুয়ারিতে প্রকাশিত ভোটার তালিকা মিলিয়ে দেখা গিয়েছে— দু’টির মধ্যে মাত্র ৫২ শতাংশ ভোটারের তথ্য মিলে গিয়েছে। রাজ্যে মোট ভোটারের সংখ্যা এখন ৭.৬ কোটি, অর্থাৎ প্রায় অর্ধেক ভোটারের তথ্য মিলছে না। কমিশনকে (Election Commission) আগামী তিন মাসের মধ্যেই যাচাই করতে হবে রাজ্যের প্রায় ৩.৫ কোটি ভোটার। কমিশন সূত্রে খবর, বিহারে ২ কোটি ভোটারকে এই প্রক্রিয়ায় যাচাই করতে হয়েছিল।

    তিন ধাপে চলবে প্রক্রিয়া

    কমিশন সূত্রে খবর, পশ্চিমবঙ্গে (SIR in Bengal) ভোটার যাচাইয়ের কাজ হবে তিন ধাপে। প্রথম ধাপ হল ভোটারদের বাড়িতে গিয়ে এনুমারেশন ফর্ম পূরণ করানো হবে। তথ্য জোগাড় করবেন। সমস্ত কিছু গণনা করা হবে। এই ধাপটি চলবে প্রায় ৩০–৩৫ দিন। দ্বিতীয় ধাপ হল তার এক সপ্তাহের মধ্যেই প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা। এরপর ভোটার বা রাজনৈতিক দলগুলি এই তালিকা নিয়ে কোনও অভিযোগ থাকলে তা জানাতে পারবেন। বাদ পড়া নাম যুক্ত করা, ভুল সংশোধন করা যাবে এই পর্বে। দ্বিতীয় ধাপের এই কাজ চলবে প্রায় এক মাস। তৃতীয় ধাপ হল সংশোধন ও আপত্তি নিষ্পত্তির পর তৈরি হবে চূড়ান্ত তালিকা। সমস্ত যাচাই করার পর, পরবর্তীতে এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত ভোটার লিস্ট বের হবে। এই প্রক্রিয়া চালাতে ব্লক লেভেল অফিসার (BLO)-দের প্রশিক্ষণ ও ফর্ম বিতরণের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

    কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ

    নির্বাচন কমিশনের এক কর্তা জানিয়েছেন, “এটা আমাদের জন্য বিশাল চ্যালেঞ্জ। কারণ, এত বড় পরিসরে ভোটার যাচাইয়ের কাজ একসঙ্গে করা খুবই জটিল। তবু আমরা চেষ্টা করছি যাতে সব ভোটার তালিকাভুক্ত হন।” প্রতিটি জেলায় এবং শহরাঞ্চলে হেল্পডেস্ক খোলার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে অভিবাসী শ্রমিক ও বাইরের রাজ্যের কর্মীদের সাহায্যের জন্য। কমিশন সূত্রে খবর, অক্টোবরের শেষে বা নভেম্বরের প্রথমে শুরু হতে পারে। তাই তৎপরতা একেবারে তুঙ্গে।

  • Weather Update: আছড়ে পড়বে ‘মন্থা’! বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা

    Weather Update: আছড়ে পড়বে ‘মন্থা’! বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা

    মাধ্যম নিউজ ডেস্ক: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় (Weather Update) তৈরির ব্যাপক অনুকূল পরিস্থিতি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে শুক্রবার সকালে সৃষ্টি হয়েছে নিম্নচাপ। ক্রমে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে। এই ঝড়ের নাম দেওয়া হয়েছে ‘মন্থা’। ২৫ অক্টোবর, শনিবারের মধ্যে এই নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে বিরাট আকার নেবে। ২৬ তারিখ আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। নিম্নচাপের ফলে সৃষ্টি হওয়া সকল পরিস্থিতির দিকে নজর রেখে চলেছে আবহাওয়া দফতর।

    কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা (Weather Update)?

    শুক্রবার হাওয়া অফিস থেকে একটা বুলেটিন দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, ঘূর্ণিঝড়ের ব্যাপক সম্ভাবনা রয়েছে। দক্ষিণ আন্দামান সাগরের উপর ঘূর্ণাবর্তের (Weather Update) প্রভাব নিম্নচাপ অঞ্চলটি তৈরি হয়েছে বলে জানিয়েছেন আবহবিদেরা। গত কয়েক ঘণ্টায় ধীরে ধীরে তা পশ্চিম-উত্তর পশ্চিম দিকে এগিয়েছে। ২৭ অক্টোবর সোমবার সকালের মধ্যে দক্ষিণ-পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি তৈরি হতে পারে। তারপর গতিবিধি কেমন হবে পরিস্থিতি দেখে আরও ঠিক করে বলা যাবে বলে জানিয়েছেন আবহবিদেরা।

    আবার এই সপ্তাহের শেষে এবং আগামী সপ্তাহের শুরুতে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোনও রকম সতর্কতা জারি করা হয়নি। আগামী সোমবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের মতো উপকূলবর্তী জেলায় বৃষ্টি হবে। একই ভাবে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে শনিবার থেকে বৃষ্টি হবে।

    কলকাতার আবহাওয়া কেমন?

    কলকাতার (Kolkata Weather) আবহাওয়া (Weather Update) শুক্রবার মোটের উপর পরিষ্কার। শহরের আকাশ মেঘ মুক্ত। বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই বললেই চলে। পাশাপাশি দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতার পরিমাণ ৯১ শতাংশ এবং সর্বনিম্ন থাকবে ৪৪ শতাংশ। তবে সোমবার বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন ঘূর্ণিঝড়ের নাম থাইল্যান্ডে দেওয়া হয়েছে ‘মন্থা’। উৎসবের আবহে ঝড়ের প্রভাব যেন থামছেই না। শীতের আগে ঘূর্ণিঝড়ের একের পর এক প্রভাবে বাংলা যেন আশঙ্কার মধ্যেই রয়েছে। ঝড় এবং বৃষ্টির প্রভাব শীত না পড়া পর্যন্ত কি অবস্থায় থাকে তা নিয়ে একাংশের মনে উদ্বেগ রয়েই গিয়েছে।

  • BJP: কলকাতা এবং শহরতলির ২৮টি বিধানসভায় কত ভোট বেড়েছে? ভোট ম্যাপিং করছে বঙ্গ-বিজেপি

    BJP: কলকাতা এবং শহরতলির ২৮টি বিধানসভায় কত ভোট বেড়েছে? ভোট ম্যাপিং করছে বঙ্গ-বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: কলকাতা এবং সংলগ্ন এলাকায় বিজেপির (BJP) ভোট শতাংশ কত? গত বিধানসভার পর লোকসভায় কত আসন বেড়েছে? এলাকাভিত্তিক ২৮টি বিধানসভায় বিজেপির হাল কেমন? সল্টলেক অফিসে ভোট ম্যাপিং (BJP Vote Mappping) করতে চলেছে বিজেপি। সমর্থন এবং ভোট, আগে থেকে অনেক পরিমাণেই বেড়েছে। তাই ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে ঘিরে কীভাবে রণনীতি গ্রহণ করবে সেই নিয়েও এদিন বিস্তর আলাপ-আলোচনা হবে বলে জানা গিয়েছে।

    এলাকাভিত্তিক প্রধান ইস্যুগুলি কী (BJP)?

    ভোট ম্যাপিং-এর আলোচনায় দলের তরফে উপস্থিত থাকবেন বঙ্গ বিজেপির (BJP) পর্যবেক্ষক সুনীল বনশল, নির্বাচনী পর্যবেক্ষক ভুপেন্দ্র যাদব, সহকারী নির্বাচনী পর্যবেক্ষক বিপ্লব দেব। অপরে রাজ্য বিজেপির পক্ষে থাকবেন শমীক ভট্টাচার্য এবং অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্তারা। তবে জানা গিয়েছে উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, দমদম, যাদবপুর-কেন্দ্রের চার সাংগঠনিক জেলার মোট ২৮টি বিধানসভা নিয়ে পূর্ণাঙ্গ ম্যাপিং (BJP Vote Mappping) হবে। গত কয়েকটি নির্বাচনে কেমন ফলাফল হয়েছে তা বুঝেই আলোচনা হবে। কোন এলাকায় তৃণমূলের সঙ্গে কত ব্যবধান, এলাকাভিত্তিক প্রধান ইস্যুগুলি কী? কোথায় মুসলিম জনসংখ্যা কেমন? ইত্যাদি এই নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। একই ভাবে তফশিলি ভোটার কোথায় কি পরিমাণে রয়েছে? সেই সব এলাকায় দলের কেমন আন্দোলন রয়েছে, আরও আন্দোলন করলে কতটা সাড়া মিলবে ইত্যাদি খতিয়ে দেখা হবে। কতগুলি বুথ কমিটি গঠন হয়েছে, দলের সাংগঠনিক পরিস্থিতি কেমন-সহ নানান বিষয়ে অতীত আর বর্তমানের সাপেক্ষে বিশ্লেষণ করা হবে। এই বিশ্লেষণের প্রেক্ষিতে আগামীদিনে কলকাতা এবং শহরতলির অংশে ভোটের রণনীতি ঠিক করা হবে।

    বাম-কংগ্রেস সুবিধা দেয় তৃণমূলকে

    উল্লেখ্য, লোকসভার ভোটে কলকাতা পুরনিগমের ৪৭টি ওয়ার্ডে এগিয়ে ছিল বিজেপি (BJP)। খুব অল্প ব্যবধানে ১০টি ওয়ার্ডে পিছিয়ে ছিল তারা। আবার লোকসভা ভোটে তুলনামূলক দমদমে অনেক এগিয়ে ছিল বিজেপি। বিজেপির অবশ্য দাবি, সিপিএম ২ লক্ষ ৪০ হাজার ভোট না কাটলে দমদম লোকসভা হতো বিজেপির (BJP Vote Mappping) দখলে। ফলে এই ভাবে বাম-কংগ্রেস কত ভোট কেটে তৃণমূলকে সুবিধা করে দিয়েছে সেই দিকেও নজর দেবে বিজেপি। তৃণমূলকে হারাতে বাম-কংগ্রেসের কাটা ভোটকে কীভাবে বিজেপির খাতে আনা যায় তাই নিয়ে চলছে বিস্তর ভাবনা চিন্তা।

  • SIR: বঙ্গে এসআইআর শুরু নভেম্বরে শেষ জানুয়ারিতে, জানাল নির্বাচন কমিশন

    SIR: বঙ্গে এসআইআর শুরু নভেম্বরে শেষ জানুয়ারিতে, জানাল নির্বাচন কমিশন

    মাধ্যম নিউজ ডেস্ক: নভেম্বরের শুরুতেই হতে চলেছে এসআইআর। দ্রুত ভোটার তালিকা সংশোধন এবং পরিমার্জন করে করা হবে এসআইআর (SIR)। এই কাজকে সম্পন্ন করতে বুধবার থেকে একাধিক রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও-দের নিয়ে দিল্লিতে বৈঠকে বসেছিল নির্বাচন কমিশন। এই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং দুই নির্বাচন কমিশনার (Election Commission) সুখবীর সিং ও বিবেক যোশী।

    জানুয়ারির মধ্যেই হবে কাজ শেষ (SIR)

    গত বুধবার এবং বৃহস্পতিবার দুই দিন দিল্লিতে এই বিশেষ বৈঠক হওয়ার কথা ছিল। পরিকল্পনা মতোই কাজ হয়েছে। বৈঠকের শেষে একটি বিশেষ বিবৃতিও প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, দুইদিন জুড়ে বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল এসআইআর (SIR) এবং প্রস্তুতি। নভেম্বর থেকে জানুয়ারির মধ্যেই এই কাজ শেষ করতে হবে। উপস্থিত মুখ্য নির্বাচনী কমিশনার বা সিওদের তা নিয়ে যাবতীয় নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে। একটি বিবৃতি দিয়ে কমিশনের তরফে বলা হয়েছে, “সিইওদের ভোটার তালিকার বিশেষ ও নিবিড় পরিমার্জন সংক্রান্ত প্রস্তুতির কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছে কমিশন (Election Commission)। পাশাপাশি সংশ্লিষ্ট বিষয় নিয়ে তাঁদের মনে তৈরি হওয়া প্রশ্নেরও যথাযথ উত্তর দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার ও অন্যান্য শীর্ষ আধিকারিকরা।”

    ভোটমুখী রাজ্যগুলির দিকেই নজর

    রাজনৈতিক বিশ্লেষকদের মতো গোটা দেশজুড়েই এসআইআর (SIR) হবে। তবে কোথায় কোন রাজ্যে কোন সময়ে হবে সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। কমিশনের ইঙ্গিত ভোটমুখী রাজ্যগুলির দিকেই। কারণ ভোটের আগে ভাগেই এই রাজ্যগুলিতে নিবিড় তালিকার কাজ শেষ করতে চাইছে কমিশন। গত দুই দিনের বৈঠকে সামনেই ভোট রয়েছে এমন কেন্দ্র শাসিত এবং রাজ্যগুলিকে নিয়েই বৈঠক করা হয়েছে। এই বৈঠকে পশ্চিমবঙ্গ থেকে যোগ দিয়েছেন মনোজ আগরওয়াল। একই ভাবে তামিলনাড়ু এবং অসমের সিইওদের সঙ্গেও বৈঠক করেছে কমিশন। তবে এসআইআর-এর আবহেই বাংলার ৬০০ জন বিএলও বা বুথ লেভেল অফিসারদের শোকজের নোটিশ পাঠিয়েছে কমিশন (Election Commission)। ভোটার তালিকায় নিবিড় সংশোধন নিয়ে কেন অনীহা দেখাচ্ছেন? এই বিষয়ে কারণ দেখাতে বলেছে কমিশন। তবে বিএলও-র কাজে সাধারণত দায়িত্বে থাকেন রাজ্য সরকারের কর্মী বা স্কুল শিক্ষকেরা। ফলে কাজ ফেলে বা স্কুলের পড়ানো ছেড়ে বাড়ি বাড়ি সমীক্ষার কাজে অনীহা দেখাচ্ছেন বলে মত প্রকাশ করেছেন কেউ কেউ। তবে রাজনৈতিক মহলের দাবি উল্টো। যেহেতু এই রাজ্যে তৃণমূল এসআইআর চায় না, তাই কাজ না করার জন্য বিএলওদের আগেই ধমকি দেওয়া হয়েছে। এমন কি স্বয়ং মুখ্যমন্ত্রী প্রকাশ্য জনসভায় দেখে নেওয়ার কড়া হুঁশিয়ারিও দিয়েছিলেন। ফলে নিবিড় তালিকা সংশোধন নিয়ে কর্মীদের মনে ভয়ের একটা বিষয় তো রয়েই গিয়েছে।

LinkedIn
Share