Blog

  • Narendra Modi Jacket: প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি জ্যাকেট পরে সংসদে হাজির প্রধানমন্ত্রী

    Narendra Modi Jacket: প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি জ্যাকেট পরে সংসদে হাজির প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পোশাক নিয়ে সবসময়ই চর্চা করতে দেখা যায় দেশবাসীদের। তাঁর কোনও কোনও পোশাক তাক লাগিয়ে দেয় বিশ্ববাসীর। আজও ফের পোশাকের জন্য নজর কাড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার সংসদের বাজেট অধিবেশনে আকাশি নীল রংয়ের জ্যাকেট পরে দেখা গেল তাঁকে। তবে জানেন কি এই জ্যাকেট সাধারণ কোনও জ্যাকেট নয়! কারণ এই জ্যাকেট কাপড়ের নয়, প্লাস্টিক বোতলের তৈরি। প্রধানমন্ত্রীর এই জ্যাকেটের বিশেষত্বই হল, সেটি কাপড়ের তৈরি নয়, বরং ফেলে দেওয়া প্লাস্টিক বোতলের রিসাইকেল ঘটিয়ে তৈরি করা হয়েছে। আর এই নিয়েই এখন হইহই পড়ে গিয়েছে দেশে।

    মোদির পরনে প্লাস্টিকের বোতলের জ্যাকেট

    গত সোমবার বেঙ্গালুরুতে ইন্ডিয়া এনার্জি উইকের শুভ সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই ইন্ডিয়ান অয়েল-এর তরফে তাঁকে পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি করা একটি জ্যাকেট উপহার দেওয়া হয়। আর আজ, বুধবার লোকসভায় রাষ্ট্রপতির ধন্যবাদ জ্ঞাপন ভাষণের পরিপ্রেক্ষিতে বক্তব্য রাখতে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তাঁর পরনে দেখা যায় এক বিশেষ ধরণের জ্যাকেট। পরিবেশ রক্ষার লড়াই করতে হবে সকলকে। এই বার্তা প্রধানমন্ত্রী মোদি আগেই দিয়েছিলেন। আর এবার তিনি আবার সেই বার্তাই দিলেন, তবে অন্যভাবে।

    আরও পড়ুন: তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডকেও জেলে যেতে হবে! সংসদে বিস্ফোরক সুকান্ত

    ‘আনবটলড ইনিশিয়েটিভ’

    ইন্ডিয়া অয়েল কর্পোরেশন তাদের পেট্রোল পাম্প এবং এলপিজি এজেন্সি-র কর্মীদের জন্য এই পোশাক তৈরি করার পরিকল্পনা করেছে। প্লাস্টিক বোতল রিসাইকেল করে পোশাক তৈরির এই উদ্যোগকে বলা হচ্ছে, ‘আনবটলড ইনিশিয়েটিভ’। ইন্ডিয়ান অয়েলের একটি প্রেস রিলিজ অনুসারে, তেল কোম্পানির ফ্রন্টলাইন কর্মীদের জন্য ইউনিফর্ম প্রস্তুত করতে ২০ মিলিয়ন বাতিল পিইটি বোতল পুনর্ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় ৩ লক্ষ ইন্ডিয়ান অয়েল ফুয়েল স্টেশন অ্যাটেনডেন্ট এবং ইন্ডেন এলপিজি গ্যাস ডেলিভারি কর্মীদের জন্য ইউনিফর্ম ডিজাইন করার সিদ্ধান্ত নিয়েছে৷

    এই সংস্থার তরফে জানানো হয়েছে, একটি ইউনিফর্ম তৈরি করতে মোট ২৮টি প্লাস্টিকের বোতল রিসাইকেল করা হয়। ইন্ডিয়ান অয়েল প্রতি বছর ১০০ মিলিয়ন প্লাস্টিক বোতল রিসাইকেল করার লক্ষ্যমাত্রা নিয়েছে। ইন্ডিয়ান অয়েলের এহেন উদ্যোগের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেছেন, “সবুজের বৃদ্ধি এবং শক্তি পরিবর্তনে দেশের এই প্রচেষ্টা আমাদের মূল্যবোধকে প্রতিফলিত করে। আমাদের মূল্যবোধেই রয়েছে, রিডিউস, রিইউস এবং রিসাইকেল-এর মন্ত্র।”

    প্রসঙ্গত, পরিবেশ রক্ষার জন্যে ভারতে কার্বন নিঃসরণের মাত্রা শূন্যে নিয়ে যাওয়ার লক্ষ্যে একাধিক পদক্ষেপ নিয়েছে মোদি সরকার। ‘ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশন’ চালু করা হয়েছে। বরাদ্দ করা হয়েছে ১৯,৭০০ কোটি টাকা। যা জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে কার্বন নিঃসরণে লাগাম টানবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Dog Squad: তুরস্কে উদ্ধার কাজে ‘হাত’ লাগিয়েছে জুলি, রোমিও, হানিরা, এরা কারা জানেন?  

    Dog Squad: তুরস্কে উদ্ধার কাজে ‘হাত’ লাগিয়েছে জুলি, রোমিও, হানিরা, এরা কারা জানেন?  

    মাধ্যম নিউজ ডেস্ক: ভয়াবহ ভূমিকম্পে (Earth Quake) বিপর্যস্ত তুরস্ক (Turkey)। বিপদের দিনে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে নরেন্দ্র মোদির (PM Modi) ভারত (India)। সোমের পর মঙ্গলবারও ওষুধপত্র এবং ত্রাণ সামগ্রী নিয়ে তুরস্কে পৌঁছে গিয়েছে ভারতের উদ্ধারকারী দল। প্রবল ঠান্ডায় কার্যত প্রাণ বাজি রেখে উদ্ধার কার্য চালিয়ে যাচ্ছে সে দেশের বিপর্যয় মোকাবিলা দল। তাদের সাহায্য করতেই ভারত থেকেও গিয়েছেন উদ্ধারকারী দলের সদস্যরা। এই দলের সঙ্গেই গিয়েছে ডগ স্কোয়াডের (Dog Squad) চারটি সারমেয়। এরা হল জুলি, রোমিও, হানি এবং র‌্যাম্বো। শেষতক পাওয়া খবরে জানা গিয়েছে, তুরস্কে গিয়ে উদ্ধারকাজে ‘হাত’ও লাগিয়েছে এই চার সারমেয়।

    বিপর্যয় মোকাবিলা দফতর…

    তাদের সঙ্গে সমানতালে কাজ করছে বিপর্যয় মোকাবিলা দফতরের ১০১ জন সদস্যও। ল্যাব্রেডর প্রজাতির এই চারটি কুকুর বিশেষভাবে প্রশিক্ষিত। গন্ধ শুঁকে জীবন্ত মানুষ কিংবা লাশের হদিশ দিতে পারে এরা। ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে ওই কুকুরগুলি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশের পরেই জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের টিম দুটি ভাগে ভাগ হয়ে তুরস্কে পৌঁছেছে। এই দুই দলে রয়েছেন বিপর্যয় মোকাবিলা দফতরের ১০১ জন সদস্য। জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের এই দলের নেতৃত্ব দিচ্ছেন কমান্ডান্ট গুরুমিন্দর সিং। তাঁদের সঙ্গে রয়েছেন চিকিৎসক, প্যারামেডিক্স এবং চিকিৎসার যাবতীয় সরঞ্জাম।

    আরও পড়ুুন: ভূমিকম্পের মধ্যেই জন্ম, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার সিরিয়ার ‘বিস্ময় শিশু’

    মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, তুরস্কের এই বিপদের দিনে তাদের প্রয়োজনীয় যাবতীয় সাহায্য করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। ২০১১ সালে জাপানে তিনবার এবং ২০১৫ সালে নেপালে একবার প্রবল ভূমিকম্প হয়। তখনও ভারতের তরফে গিয়েছিল বিপর্যয় মোকাবিলা দল। তুরস্কে যাওয়ার আগে প্রবল ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত দেশে কীভাবে কাজ করতে হয়, তার অভিজ্ঞতা রয়েছে ভারতীয় বিপর্যয় মোকাবিলা দলের। প্রসঙ্গত, ২০০৬ সালে গঠিত হয় বিপর্যয় মোকাবিলা দল। আন্তর্জাতিক ক্ষেত্রে কাজ করতে তারা প্রথম যায় জাপানে, ২০১১ সালে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের উদ্ধার করতে। ২০১৪ সালে ভুটানে রিভার রেসকিউ অপারেশনেও যায় বিপর্যয় মোকাবিলা দল।

    প্রসঙ্গত, সোমবার কাকভোরে আচমকাই কেঁপে ওঠে তুরস্ক ও সিরিয়ার সীমান্ত অঞ্চল। কম্পন অনুভূত হয় তিনবার। প্রথমবার কম্পনের মাত্রা রিখটার স্কেলে ছিল ৭.৮। কম্পনের জেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে অসংখ্য বহুতল। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে পাঁচ হাজারেরও বেশি মানুষের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Recruitment Scam: ‘দুর্নীতি খুনের সমান’, মানিকের জামিনের বিরোধীতায় ইডি টানল ‘ম্যাকবেথ’- এর তুলনা

    Recruitment Scam: ‘দুর্নীতি খুনের সমান’, মানিকের জামিনের বিরোধীতায় ইডি টানল ‘ম্যাকবেথ’- এর তুলনা

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান বিধায়ক মানিক ভট্টাচার্যের জামিনের বিরোধিতায় শেক্সপিয়রের (Recruitment Scam) ম্যাকবেথ নাটকের তুলনা টানল ইডি। বুধবার ব্যাঙ্কশাল আদালতে ইডির আইনজীবী ফিরোজ এডুলজি বলেন, মানিক ভট্টাচার্য ও কুন্তল ঘোষের অপরাধ খুনের সমান। এই সময়ই ম্যাকবেথের নাটকের একটা বিষয়ের উত্থাপন করেন। ইডি-র আইনজীবী বলেন, একটা সময়ে বাংলার শিক্ষাব্যবস্থা ছিল সেরা। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি, তাতে দুর্নীতি যেভাবে ঘিরে ধরেছে, এখানকার পড়ুয়ারা ভীত। তাঁরা বাইরে পড়াশোনার জন্য চলে যাচ্ছে। বৃহত্তর সম্প্রদায়ের বিরুদ্ধে কুন্তল-মানিকের ষড়যন্ত্র খুনের সমতুল্য বলে সওয়াল করে, মানিকের জামিনের বিরোধীতা করেন ইডির আইনজীবী। 

    প্রসঙ্গত, মঙ্গলবার মানিক ভট্টাচার্যকে আদালতে পেশ করা (Recruitment Scam) হয়েছিল। তাঁর জামিনের পক্ষে সওয়াল করেছিলেন আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত। ইডির আইনজীবী গতকাল সওয়াল করেননি। বুধবার বেলা ১১টার সময়ে ব্যাঙ্কশালের বিশেষ ইডি আদালতে ফিরোজ এডুলজি মানিকের জামিনের বিরোধিতা করে সওয়াল করেন।

    মঙ্গলবার আদালতে ঢোকার সময় সাংবাদিকদের দেখে মেজাজ হারান মানিক। প্রসঙ্গত, গত সপ্তাহেই নিয়োগ মামলার শুনানিতে মানিকের লন্ডনে বাড়ি আছে বলে দাবি করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি সেদিন সিবিআই-কেই জিজ্ঞাসা করেছিলেন, ‘‘কত বার লন্ডনে গিয়েছেন মানিক ভট্টাচার্য? তাঁর বাড়ির ঠিকানা জানেন? আমি বলতে পারি। শুনবেন? লন্ডনে তাঁর বাড়ির পাশে কার বাড়ি জানেন?” সেই প্রসঙ্গের প্রেক্ষিতে মানিকের আইনজীবী মঙ্গলবার বলেন, “আমার মক্কেলের নদিয়ায় বাড়ি আছে। ওটা যদি লন্ডন টেকওভার করে, তবে তাঁর লন্ডনে বাড়ি আছে।”

    পার্থ মানিক দ্বৈরথ 

    এদিকে, এদিন আদালতে ভট্টাচার্যর জামিনের বিরোধিতায় বিস্ফোরক দাবি করে ইডি (Recruitment Scam)। কেন্দ্রীয় এজেন্সির দাবি, বেসরকারি বিএড কলেজ, ডিএলএড কলেজ ও শিক্ষক প্রশিক্ষণ সংস্থাকে অনুমোদন ও এনওসি পাইয়ে দিতে লক্ষ লক্ষ টাকা নিতেন পার্থ চট্টোপাধ্যায় ও মানিক ভট্টাচার্য। তৎকালীন শিক্ষামন্ত্রীর ক্ষেত্রে টাকার অঙ্কটা ছিল ৬-৮ লক্ষ টাকা। প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্য ২-৫ লক্ষ টাকা নিতেন।

    আরও পড়ুন: প্রেম থেকে পরিণয়, রাজস্থানে শাহি আয়োজনে বিয়ে সারলেন সিদ্ধার্থ-কিয়ারা

    ইডি-র দাবি, পার্থর কোনও চেনা লোকের হাতে তুলে দেওয়া হত তাঁর টাকা। কেন্দ্রীয় এজেন্সির দাবি, মানিকের বাড়ি থেকে উদ্ধার হওয়া (Recruitment Scam) একটি সিডি-র একটিমাত্র ফোল্ডারে প্রায় ৪ হাজার চাকরিপ্রার্থীর নাম মিলেছে। এদের মধ্যে আড়াই হাজারেরও বেশি চাকরি পেয়েছেন। অথচ জেরায় মানিক দাবি করেন, তিনি এসবের কিছুই জানেন না। 

    ইডি তদন্তে জানতে পেরেছে, বাতিল ও ফেল করা চাকরিপ্রার্থীদের পাশ করাতে ১ লক্ষ ও নিয়োগ পাইয়ে দিতে ৫ লক্ষ টাকা নিতেন মানিক। এই সমস্ত অভিযোগ জানিয়েই আজ আদালতে মানিকের জামিনের বিরোধিতা করবে ইডি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • BJP: রাজ্যপালের বক্তৃতার মাঝেই ‘চোর ধরো’ স্লোগান, উত্তপ্ত বিধানসভা, ওয়াকআউট বিজেপির

    BJP: রাজ্যপালের বক্তৃতার মাঝেই ‘চোর ধরো’ স্লোগান, উত্তপ্ত বিধানসভা, ওয়াকআউট বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যপালের ভাষণে দুর্নীতিকে আড়াল করা হয়েছে, এই অভিযোগ তুলে বুধবার বিধানসভা থেকে ওয়াকআউট করলেন বিজেপি (BJP) বিধায়করা। তার আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধানসভা কক্ষেই বিক্ষোভ দেখাতে থাকেন পদ্ম-বিধায়করা। বুধবার বিধানসভায় শুরু হয় বাজেট অধিবেশন (Budget Session)। এদিন ভাষণ দিচ্ছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তিন বছর পর এবার সরাসরি সম্প্রচার করা হচ্ছিল রাজ্যপালের ভাষণ।

    রাজ্যপাল…

    রাজ্যপালের বক্তৃতায় দুর্নীতিকে আড়াল করা হয়েছে, এই অভিযোগ তুলে বিধানসভার ভিতরেই বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। তাঁরা স্লোগান দিতে থাকেন, পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সবাই চোর, চোর ধরো, জেল ভরো স্লোগান দিতে দিতে ওয়াক আউট করেন গেরুয়া শিবিরের বিধায়করা। তার আগে রাজ্যপালের সামনেই কাগজ ছুড়ে বিক্ষোভ দেখান তাঁরা। পরে ছিঁড়ে ফেলা হয় রাজ্যপালের ভাষণের প্রতিলিপিও। এহেন উত্তপ্ত পরিস্থিতিতেও থামেননি রাজ্যপাল। পুরো বক্তব্যই পেশ করেন তিনি। এক সময় তুমুল বিক্ষোভ ও স্লোগান দেওয়ার জেরে বক্তব্য শোনা না গেলেও, থামেননি রাজ্যপাল। লিখিত বক্তব্য পাঠ করে বিধানসভা চত্বর থেকে বেরিয়ে যাওয়ার সময়ও বিজেপি (BJP) বিধায়করা রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।  

    আরও পড়ুুন: ‘দোষী হলে টাকাও যাবে, জেলও হবে’, গ্রুপ-ডির ‘ভুয়ো’ চাকরিপ্রাপকদের উদ্দেশে বিচারপতি বসু

    এদিন প্রথা মেনে প্রথমে শোক প্রস্তাব পেশ করা হয়। তার পরেই শুরু হয়ে যায় হট্টগোল। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে জেলবন্দি করে রাখা হয়েছে কেন, সরকার পক্ষের কাছে সে ব্যাপারে কৈফিয়ত চেয়ে স্লোগান দিতে শুরু করেন বিজেপি বিধায়করা। রাজ্যপাল বক্তব্য পেশ করতে শুরু করতেই স্লোগান দিতে থাকেন তাঁরা। তাঁরা বলতে থাকেন, চাকরি চোর সরকার, আর নেই দরকার। রাজ্যপাল ন নম্বর অনুচ্ছেদ পড়তেই স্লোগান দেওয়ার মাত্রা আরও বেড়ে যায়। প্রসঙ্গত, ওই অনুচ্ছেদে লেখা ছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে শান্তির আবহ বজায় রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ অক্ষুণ্ণ রয়েছে। বিজেপির (BJP) অভিযোগ, রাজ্যের পর্বত সমান দুর্নীতিকে আড়াল করে রাজ্যের গুণগান গাইছেন রাজ্যপাল। এর পরেই রাজ্যপালের মিথ্যা ভাষণ মানছি না, মানব না, স্লোগান দিতে থাকেন তাঁরা। বলতে থাকেন, পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সবাই চোর। এসব বলতে বলতেই ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Border Gavaskar: বর্ডার গাভাসকার সিরিজে নজির গড়তে পারেন কোহলি-পুজারা, ভেঙে যেতে পারে সচিন- দ্রাবিড়-কুম্বলেদের রেকর্ড

    Border Gavaskar: বর্ডার গাভাসকার সিরিজে নজির গড়তে পারেন কোহলি-পুজারা, ভেঙে যেতে পারে সচিন- দ্রাবিড়-কুম্বলেদের রেকর্ড

    মাধ্যম নিউজ ডেস্ক: ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া বর্ডার গাভাসকর টেস্ট সিরিজ। ৪ ম্যাচের এই সিরিজ ভারতের কাছে গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই সিরিজের মাধ্যমেই গড়তে পারে একের পর এক রেকর্ড। ৪ ম্যাচের এই টেস্ট সিরিজে মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে ভারতের দুই তারকা রয়েছেন তাঁরা হলেন ব্যাটার বিরাট কোহলি ও চেতেশ্বর পুজারা। তাঁদেরই এই ম্যাচে বেশি সংখ্যক রেকর্ড গড়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররাও রেকর্ড গড়ার তালিকায় পিছিয়ে নেই। এই তালিকায় রয়েছেন স্টিভ স্মিথ ও লিয়নের মত ক্রিকেটাররা।

    বিরাটের নজির গড়ার সুযোগ

    আন্তর্জাতিক স্তরে সব ধরনের ক্রিকেট মিলিয়ে ২৫ হাজার রান পূর্ণ করার এক রেকর্ড গড়ার সুযোগ রয়েছে এই ম্যাচে। তার জন্য বিরাটের দরকার মাত্র ৬৪ রান।

    আরও একটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। তার জন্য দরকার ১৫৩ রান। তা হলে দেশের মাটিতে টেস্ট ক্রিকেটে চার হাজার রান পূর্ণ হবে বিরাটের। এখনও পর্যন্ত ভারতে ৪৬টি টেস্ট খেলে কোহলির সংগ্রহ ৩৮৪৭ রান।

    বর্ডার গাভাসকার সিরিজে কোহলি সপ্তম সর্বোচ্চ রান সংগ্রাহক। এখনও পর্যন্ত ৩৬টি ইনিংসে ১৬৮২ রান করেছেন তিনি। এ ক্ষেত্রেও নিজের অবস্থান উন্নত করার সুযোগ রয়েছে তাঁর সামনে। বর্ডার গাভাসকর ট্রফিতে সবথেকে বেশি রান স্কোরারের তালিকায় একেবারে শীর্ষে রয়েছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর (৩২৬২)।  বাকি পাঁচ জন ব্যাটার হলেন রিকি পন্টিং (২৫৫৫), ভিভিএস লক্ষ্ণণ (২৪৩৪), রাহুল দ্রাবিড় (২১৪৩), মাইকেল ক্লার্ক (২০৪৯) এবং চেতেশ্বর পুজারা (১৮৯৩)। ফলে বর্ডার গাভাসকর সিরিজে ২০০০ রানের ক্লাবে প্রবেশের খুব কাছে রয়েছেন বিরাট কোহলি। কোহলি করেছেন ১৬৮২ রান।

    নজির গড়তে পারেন পুজারাও

    অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের চতুর্থ ব্যাটার হিসাবে টেস্টে দু’হাজার রান পূর্ণ করার সুযোগ রয়েছে তাঁর সামনে। এখনও পর্যন্ত ২০টি ম্যাচে তাঁর সংগ্রহ ১৮৯৩ রান।

    আরও পড়ুন: নাগপুরে ঘূর্ণি উইকেটই চান দ্রাবিড়! কাল থেকেই শুরু ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট

    অন্যান্য ভারতীয় ক্রিকেটারদের রেকর্ড গড়ার সুযোগ

    নজির গড়তে পারেন অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও। একটি উইকেট পেলেই তিনি হবেন ভারতীয় বোলারদের মধ্যে দ্রুততম ৪৫০টি টেস্ট উইকেটের মালিক। বর্ডার গাভাসকার সিরিজে অনিল কুম্বলের সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ডও ভাঙতে পারেন অশ্বিন। এই সিরিজে কুম্বলের উইকেট সংখ্যা ১১১টি। অশ্বিনের এখনও পর্যন্ত সংগ্রহ ৮৯টি উইকেট।

    মাইল ফলক ছুঁতে পারেন রবীন্দ্র জাডেজাও। এখনও পর্যন্ত ৬০টি টেস্টে জাডেজা পেয়েছেন ২৪২টি উইকেট। টেস্টে ২৫০ উইকেটে মাইল ফলক স্পর্শ করার সুযোগ রয়েছে বাঁহাতি অলরাউন্ডারের সামনে।

    রেকর্ড গড়ার সামনে রয়েছেন বাংলার জোরে বোলার মহম্মদ শামিও। মাত্র একটি উইকেট পেলেই আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ উইকেট হবে শামির।

    অস্ট্রেলিয়ার একাধিক ক্রিকেটারও গড়তে পারেন নজির

    রেকর্ড গড়ার প্রথমেই রয়েছেন স্টিভ স্মিথ। তাঁর দরকার ৩৫৩ রান। তা হলেই টেস্ট ক্রিকেটে দ্রুততম ন’হাজার রান পূর্ণ করার রেকর্ড গড়বেন তিনি।

    বর্ডার গাভাসকার সিরিজে সব থেকে বেশি শতরানের মালিক হওয়ারও সুযোগ রয়েছে স্মিথের সামনে। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক দু’দেশের টেস্টে করেছেন আটটি শতরান। তাঁর সামনে শুধু সচিনের ন’টি শতরান।

    রেকর্ড গড়তে পারেন অস্ট্রেলিয়ার নাথান লিয়নও। আর ছ’টি উইকেট পেলেই ভারতের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে ১০০ উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করবেন লিয়ন। অশ্বিনের মত বর্ডার গাভাসকার সিরিজে সর্বোচ্চ উইকেট নেওয়ার সুযোগ রয়েছে তাঁর সামনেও। বরং অশ্বিনের থেকেও সুবিধাজনক জায়গায় আছেন অসি স্পিনার। কুম্বলকে ছাড়িয়ে যেতে তাঁর দরকার মাত্র ১৮টি উইকেট।

  • Recruitment Scam: ‘দোষী হলে জেলও হবে’, গ্রুপ-ডির ‘ভুয়ো’ চাকরিপ্রাপকদের উদ্দেশে বিচারপতি বসু

    Recruitment Scam: ‘দোষী হলে জেলও হবে’, গ্রুপ-ডির ‘ভুয়ো’ চাকরিপ্রাপকদের উদ্দেশে বিচারপতি বসু

    মাধ্যম নিউজ ডেস্ক: গ্রুপ ডি নিয়োগ মামলায় ফের কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে পড়তে হয় সিবিআইকে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের পরেও যে অযোগ্য প্রার্থীরা ইস্তফা দেননি তাঁদের বিরুদ্ধে কেনও এখনও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি, তা নিয়ে প্রশ্ন করেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। নিজেদের নির্দোষ প্রমাণ না করতে পারলে টাকা তো ফেরত দিতেই হবে, পাশাপাশি জেলেও যেতে হবে, এদিন গ্ৰুপ-ডি নিয়োগ মামলায় অযোগ্য চাকরি প্রাপরদের উদ্দেশে এমনটাই বললেন বিচারপতি বসু।

    নিয়োগ মামলায় বিচারপতির মন্তব্য

    এদিন গ্ৰুপ-ডি নিয়োগ মামলায় ওএমআর শিট কারচুপিতে নাম থাকা ১৬৯৮ চাকরিপ্রাপককে কড়া বার্তা দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। একই সঙ্গে ওই চাকরিপ্রার্থীদের এই মামলায় যুক্ত করার কথাও সিবিআইকে তিনি বলেন। বিচারপতি বসুর মন্তব্য, এই ১৬৯৮ জনের বক্তব্য শুনতে অবিলম্বে নোটিশ জারি করা প্রয়োজন। এদের তদন্তে সহযোগিতা করতে হবে বলেও তিনি মন্তব্য করেন। এই প্রসঙ্গে সিবিআই আদালতে জানায়, কয়েক জন সহযোগিতা করলেও সকলে সাহায্য করছেন না। পাল্টা বিচারপতি বসুর বক্তব্য, “সিবিআইয়ের উচিত এই ১৬৯৮ জনের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করা। নিজেদের নির্দোষ প্রমাণ না করতে পারলে টাকাও যাবে, জেলেও যেতে হবে জানিয়ে রাখলাম।”

    বুধবার মামলার শুনানি চলাকালীন সিবিআইয়ের উদ্দেশে বিচারপতি বসুর মন্তব্য, “যাঁরা ওএমআর শিট বিকৃত করেছেন এবং এর ফলে যাঁরা উপকৃত হয়েছেন দু’জনেই সমান ভাবে এই দুর্নীতির জন্য দায়ী।”

    আরও পড়ুন: ওএমআর শিটে ‘গুপ্ত সঙ্কেত’-এর মাধ্যমে চলত দুর্নীতি! মানিক-কুন্তলের বিরুদ্ধে বিস্ফোরক ইডি

    বিচারপতির প্রশ্নের মুখে সিবিআই

    বিচারপতি এদিন সিবিআইয়ের আইনজীবীর উদ্দেশে প্রশ্ন করেন, “কেন এফআইআর দায়ের হয়নি? ১৬৯৮ জনের ওএমআর শিট বিকৃত করা হয়েছে। এদের বিরুদ্ধে কী ধরনের অভিযোগ আনা হয়েছে? মূল চক্রী কে? একটা ডকুমেন্ট পাওয়া গেছে। একজন তৈরি করেছে। আরএক দল সুবিধা পেয়েছে। দু’পক্ষই কি সমান দোষী নয়? আপনারা এদের প্রত্যেককে কেন ক্রিমিনাল কেস দিচ্ছেন না? তদন্তে গতি আনুন, আনতে হবে।”

    বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অযোগ্য চাকরিপ্রাপকদের ইস্তফা দিয়ে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দিয়েছিলেন। তার পরও যারা ইস্তফা দেননি তারাও এই ষড়যন্ত্রে শামিল বলে ধরে নেবে আদালত। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৫ ফেব্রুয়ারি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Cholesterol: বিশেষজ্ঞদের পরামর্শ মেনে এই চাটনি খান এবং খারাপ কোলেস্টেরলকে দূরে রাখুন

    Cholesterol: বিশেষজ্ঞদের পরামর্শ মেনে এই চাটনি খান এবং খারাপ কোলেস্টেরলকে দূরে রাখুন

    মাধ্যম নিউজ ডেস্ক: আমাদের শরীরে মূলত দু’ধরনের কোলেস্টেরল (Cholesterol) পাওয়া যায়। এইচডিএল এবং এলডিএল। হাই ডেনসিটি লাইপোপ্রোটিন ও লো ডেনসিটি লাইপোপ্রোটিন। এর মধ্যে প্রথমটি ভাল কোলেস্টেরল। আর দ্বিতীয়টিকে বলে খারাপ কোলেস্টেরল। এলডিএল হল খারাপ কোলেস্টেরল, যা শরীরের ক্ষতি করে। এর ফলে হতে পারে সংবহনতন্ত্রের সমস্যা। এতে বাড়তে পারে স্ট্রোক ও হৃদ্‌রোগের ঝুঁকি। অনিয়ন্ত্রিত জীবনচর্চা ও সঠিক খাদ্যাভ্যাসের অভাবে এই সমস্যা আসতে পারে।

    আরও পড়ুন: ‘দুর্নীতি খুনের সমান’, মানিকের জামিনের বিরোধীতায় ইডি টানল ‘ম্যাকবেথ’- এর তুলনা

    বেশি তেল-মশলা -ঘি দেওয়া খাবার বাড়িয়ে দিতে পারে খারাপ কোলেস্টেরলের (Cholesterol) মাত্রা। আবার অন্য দিকে কোলেস্টেরল বাগে আনতে খেতে পারেন ওটস, বাদাম।

    এছাড়াও খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণে বিশেষ চাটনি খাওয়ার পরামর্শ দিচ্ছেন পুষ্টি বিশেষজ্ঞ অঞ্জলি মুখোপাধ্যায়।

     

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Anjali Mukerjee (@anjalimukerjee)

    কী করে বানাবেন সেই চাটনি?

    উপকরণ

    • ধনেপাতা- ৫০ গ্রাম
    • পুদিনাপাতা- ৫০ গ্রাম
    • কাঁচা লঙ্কা- প্রয়োজন মতো
    • রসুন- ২০ গ্রাম
    • তিসির তেল- ১৫ গ্রাম
    • ইসবগুল- ১৫ গ্রাম
    • নুন- প্রয়োজন মতো
    • লেবুর রস- ১০ মিলি
    • জল- প্রয়োজন মতো

    এবার সব উপকরণ ব্লেন্ডারে ভালো করে বেটে নিলেই চাটনি তৈরি।

    কী উপকার পাবেন?

    • ধনে ও পুদিনা হজমে সাহায্য করে, কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে রাখে।
    • রসুন রক্তের ঘনত্ব কমিয়ে উচ্চ রক্তচাপ এবং কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে রাখে।
    • ইসবগুল পেট পরিষ্কার করে। কোষ্টকাঠিন্য থেকে আরাম দেয়। এতে হজম ভালো হয় এবং রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে থাকে।
    • তিসি ওমেগা ৩- এর খুব ভালো উৎস। এটি ট্রাই গ্লিসারাইড এবং ব্লাড সুগার লেভেলকে নিয়ন্ত্রনে রাখে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     
     

     

  • Recruitment Scam: ওএমআর শিটে ‘গুপ্ত সঙ্কেত’-এর মাধ্যমে চলত দুর্নীতি! মানিক-কুন্তলের বিরুদ্ধে বিস্ফোরক ইডি

    Recruitment Scam: ওএমআর শিটে ‘গুপ্ত সঙ্কেত’-এর মাধ্যমে চলত দুর্নীতি! মানিক-কুন্তলের বিরুদ্ধে বিস্ফোরক ইডি

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের নজরদারিতেই নিয়োগ পরীক্ষার উত্তরপত্র বা ওএমআর শিটে ‘গুপ্ত সঙ্কেত’ ব্যবহার করে চলত দুর্নীতি। নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যের জামিনের বিরোধিতা করতে গিয়ে ব্যাঙ্কশাল কোর্টে নগর দায়রা আদালতে বিস্ফোরক অভিযোগ করল ইডি।  বুধবার, ব্যাঙ্কশাল কোর্টে ইডি-র বিশেষ আদালতে তদন্তকারী সংস্থার আইনজীবী দাবি করেন, এই কাজে মানিককে পুরো সাহায্য করতেন হুগলির তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ।

    OMR শিটে সাঙ্কেতিক প্রশ্ন

    ইডির দাবি অনুযায়ী, দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছয় যে, OMR শিটেও সাঙ্কেতিক প্রশ্ন ব্যবহার করা হয়েছিল। অর্থাৎ যারা টাকা দিয়েছে, তা বোঝা যেত উত্তরপত্র দেখেই। বিষয়টি কীরকম ? কোন দুটি প্রশ্নের উত্তর দিতে হবে, তা নাকি আগেই জানিয়ে দেওয়া হত চাকরিপ্রার্থীদের। বাকি প্রশ্নের উত্তর দিতে নিষেধ করা হয়েছিল। এই দুটি নির্দিষ্ট প্রশ্নের উত্তর দেওয়া ও বাকি প্রশ্নের উত্তর না দেওয়া দেখেই বোঝা যেত, কোন কোন পরীক্ষার্থী টাকা দিয়েছেন।  নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার যুব তৃণমূল নেতা  কুন্তল ঘোষকে জেরা করে এই তথ্য মিলেছে বলে আদালতে দাবি করেছে ইডি। আদালতে ইডি-র আইনজীবী ফিরোজ এডুলজি বলেন, একসময় গোটা দুনিয়া থেকে বাংলায় ছাত্রছাত্রীরা পড়তে আসত। এখন অযোগ্যদের হাতে এই প্রজন্মের শিক্ষার ভার তুলে দেওয়া হয়েছে।সেই কারণেই অন্যত্র পড়তে যাচ্ছে বাংলার পড়ুয়ারা।

    আরও পড়ুন: ১৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে সিবিএসই পরীক্ষা, কবে পাওয়া যাবে অ্যাডমিট?

    টাকার পাহাড়

    কেন্দ্রীয় এজেন্সির দাবি, বেসরকারি বিএড কলেজ, ডিএলএড কলেজ ও শিক্ষক প্রশিক্ষণ সংস্থাকে অনুমোদন ও NOC পাইয়ে দিতে লক্ষ লক্ষ টাকা নিতেন পার্থ চট্টোপাধ্যায় ও মানিক ভট্টাচার্য। তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে টাকার অঙ্কটা ছিল ৬-৮ লক্ষ টাকা। প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্য ২-৫ লক্ষ টাকা নিতেন। ইডি-র দাবি, পার্থর ক্ষেত্রে তাঁর ঠিক করা কোনও লোকের হাতে নগদ টাকা তুলে দেওয়া হত। কেন্দ্রীয় এজেন্সির আরও দাবি, মানিকের বাড়ি থেকে উদ্ধার হওয়া একটি সিডি-র একটিমাত্র ফোল্ডারে প্রায় ৪ হাজার চাকরিপ্রার্থীর নাম মিলেছে। এদের মধ্যে আড়াই হাজারেরও বেশি চাকরি পেয়েছেন। অথচ জেরায় মানিক দাবি করেন, তিনি এসবের কিছুই জানেন না।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Weather Update: বিদায়ের পথে শীত! সকালে শহরে কুয়াশার দাপট

    Weather Update: বিদায়ের পথে শীত! সকালে শহরে কুয়াশার দাপট

    মাধ্যম নিউজ ডেস্ক: বিদায়ের পথে শীত। বসন্তের হালকা বাতাস বইতে শুরু করেছে শহর কলকাতায়। বুধবার শহরের তাপমাত্রা ছিল ২০ ডিগ্রির উপরে। তবে সকালের দিকে ঘন কুয়াশা ছিল। হাওয়া অফিস জানিয়েছে, ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রা ওঠানামা করবে। ১২ ফেব্রুয়ারি থেকে শীতের আমেজও শেষ হবে। চিকিৎসকদের মতে, আবহাওয়ার এই খামখেয়ালিপনায় সর্দি, কাশি, জ্বরজ্বর ভাব, নাক দিয়ে জল পড়া, মাথা যন্ত্রণা ইত্যাদি উপসর্গ দেখা দিতে পারে। ভাইরাল সংক্রমণেরও (Viral Infection) সম্ভাবনা থাকে এই ঋতু বদলের (Weather Change) সময়। 

    সকালে কুয়াশার দাপট

    বুধবার কুয়াশার দাপটে সকালের দিকে দৃশ্যমানতা কম ছিল। অসুবিধে হয় যান চলাচলে। তবে বেলা বাড়ার সঙ্গে-সঙ্গে অল্প-অল্প করে রোদের মুখ দেখা গিয়েছে। দুপুরের দিকে গরম অনুভূত হচ্ছে। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর,বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণেই এই ঘন কুয়াশার দাপট। আগামী কয়েকদিন রাজ্যজুড়ে ঘন কুয়াশার দাপট থাকবে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। 

    আরও পড়ুন: ওএমআর শিটে ‘গুপ্ত সঙ্কেত’-এর মাধ্যমে চলত দুর্নীতি! মানিক-কুন্তলের বিরুদ্ধে বিস্ফোরক ইডি

    বিদায়ের পথে শীত

     ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত পারদ ওঠানামা করবে বাংলায়। বৃহস্পতিবার তাপমাত্রা কিছুটা নামবে। শনি ও রবিবার ফের বাড়বে তাপমাত্রা। সোম, মঙ্গলবার ফের নিম্নমুখী হবে পারদ। মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি বেশ কিছুটা নীচে নামতে পারে পারদ।  তবে এই ঠান্ডার অনুভূতি দীর্ঘস্থায়ী হবে না,  ১৫ ফেব্রুয়ারি থেকে শীত পুরোপুরি বিদায় নেবে বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের। তার আগে, ধীরে ধীরে সকাল এবং সন্ধ্যায় শীতের আমেজ কমবে। বাড়বে দিনের ও রাতের তাপমাত্রা। দার্জিলিং ও কালিম্পং-এ হালকা বৃষ্টি সম্ভাবনা। রাজ্যের আর কোথাও বৃষ্টির কোন সম্ভাবনা নেই আগামী কয়েক দিন। শুষ্ক আবহাওয়া রাজ্যজুড়ে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Pan Aadhaar Link: আধার-প্যান লিঙ্ক করেননি? কী হবে জানেন?

    Pan Aadhaar Link: আধার-প্যান লিঙ্ক করেননি? কী হবে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘনিয়ে আসছে সময়। আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক (Pan Aadhaar Link) না করলে গুণতে হবে মোটা টাকা জরিমানা। এক বিজ্ঞপ্তিতে আয়কর (Income Tax) বিভাগ জানিয়েছে, প্যান কার্ড হোল্ডাররা চলতি বছর ৩১ মার্চের মধ্যে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে ব্যর্থ হন, তাহলে তাঁদের প্যান কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হবে। ১ এপ্রিল ২০২২ থেকে ৩০ জুন ২০২৩ এর মধ্যে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করার ক্ষেত্রে জরিমানা বাবদ দিতে হবে ৫০০ টাকা। তার পর থেকে আধার-প্যান লিঙ্ক করতে গুণতে হবে কড়কড়ে ১০০০ টাকা। প্রসঙ্গত, আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করার সময়সীমা গত কয়েক মাসে বেশ কয়েকবার বাড়িয়েছে আয়কর দফতর।

    প্যান আধার লিঙ্ক…

    কীভাবে করবেন প্যান আধার লিঙ্ক (Pan Aadhaar Link)?

    আয়কর বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট www.incometax.gov.in-এ লগ ইন করুন।

    Quick Links বিভাগে যান এবং Link Aadhaar-এ ক্লিক করুন। আপনার স্ক্রিনে একটি নতুন উইন্ডো খুলবে। এখানে আপনার প্যান নম্বর, আধার নম্বর ও মোবাইল নম্বর লিখুন। I validate my Aadhaar details বিকল্পটি নির্বাচন করুন। আপনার নিবন্ধিত মোবাইল নম্বরে ওটিপি আসবে। ওটিপি দিয়ে validate-এ ক্লিক করুন। জরিমানা দেওয়ার পর আপনার PAN লিঙ্ক করা হবে আধারের সঙ্গে।

    জরিমানা দেবেন কীভাবে?

    জরিমানা দিতে আপনাকে যেতে হবে এই পোর্টালে https://onlineservices.tin.egov-nsdl.com/etaxnew/tdsnontds.jsp

    এখানে প্যান-আধার লিঙ্ক করার অনুরোধের জন্য CHALLAN NO/ITNS 280-তে ক্লিক করার পরে, প্রযোজ্য ট্যাক্স নির্বাচন করুন। মাইনর হেড ও মেজর হেডের অধীনে সিঙ্গল চালানে ফি দিতে হবে। এরপর নেটব্যাঙ্কিং বা ডেবিট কার্ড থেকে অর্থ প্রদানের মোড বেছে নিন এবং আপনার প্যান নম্বর লিখুন। মূল্যায়ন বছর নির্বাচন করুন এবং ঠিকানা প্রদান করুন। সব শেষে ক্যাপচা পূরণ করুন এবং Proceed-এ গিয়ে ক্লিক করুন।

    প্রসঙ্গত, প্যান কার্ড নিষ্ক্রিয় হওয়ার পরে প্যান কার্ড হোল্ডার মিউচুয়ার ফান্ড, স্টক এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার মতো কাজগুলি করতে পারবেন না। এছাড়াও নথি হিসেবে প্যান ব্যবহার করার জন্যও জরিমানা করা হতে পারে। আয়কর আইনের ধারা 272B-র অধীনে আপনাকে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে।

    আরও পড়ুুন: মালদায় উদ্ধার ‘সোনার দুর্গা’ ঘিরে চলছে পুজো-অর্চনা, মূর্তি প্রশাসনকে দিতে নারাজ গ্রামবাসীরা

    উল্লেখ্য, অসম, জম্মু-কাশ্মীর এবং মেঘালয়ে বসবাসকারী নাগরিকদের আধারের সঙ্গে প্যান লিঙ্ক (Pan Aadhaar Link) করার প্রয়োজন নেই। যাঁদের বয়স ৮০ বছরের বেশি, তাঁদেরও এটা জরুরি নয়। জানা গিয়েছে, ৬১ কোটির মধ্যে আধার প্যান লিঙ্ক হয়েছে ৪৮ কোটি। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
LinkedIn
Share