Blog

  • Mangaluru: তামিলনাড়ুতে কোয়েম্বাতুর বিস্ফোরণের চক্রীর সঙ্গে দেখা করেছিল মহম্মদ শারিক?

    Mangaluru: তামিলনাড়ুতে কোয়েম্বাতুর বিস্ফোরণের চক্রীর সঙ্গে দেখা করেছিল মহম্মদ শারিক?

    মাধ্যম নিউজ ডেস্ক: কর্নাটকের মেঙ্গালুরুতে (Mangaluru) অটোরিক্সা বিস্ফোরণের মূল চক্রী মহম্মদ শারিক। তার সঙ্গে তামিলনাড়ুর যোগ ছিল বলেও জানতে পেরেছেন তদন্তকারীরা। শুধু তাই নয়, শারিক নিজে কোয়েম্বাতুর গাড়ি বিস্ফোরণে (Coimbatore Blast) অভিযুক্ত জামেসা মুবিনের সঙ্গে গত সেপ্টেম্বরে দেখা করেছিলেন বলেও জানতে পেরেছেন তদন্তকারীরা। তামিলনাড়ুর (Tamilnadu) সিরিঙ্গানেল্লুরে তারা দুজনে সাক্ষাৎ করেছিল।  

    মেঙ্গালুরুতে বিস্ফোরণ…

    শনিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ মেঙ্গালুরুতে (Mangaluru) বিস্ফোরণের জেরে একটি অটোরিক্সায় আগুন ধরে যায়। অটোর যাত্রী ও চালককে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জখম অটোচালক দাবি করেন, অটোর এক যাত্রীর ব্যাগে আগুন ধরে যায়। সেখান থেকেই বিস্ফোরণ ঘটে। দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় ফরেনসিক টিম। নমুনা সংগ্রহ করে তারা। পরে জানা যায়, ওই ব্যাগের ভিতরে ছিল একটি প্রেশার কুকার। যেটি ব্যাটারি ও বিস্ফোরকে ঠাসা ছিল। 

    আরও জানা গিয়েছে, শারিক কোয়েম্বাতুরে একটি ডর্মেটরিতে থাকত। সেখানকারই সুরেন্দ্রন নামে একজনের নামে কেনা সিমকার্ডও ব্যবহার করত। সেই সুরেন্দ্রন অবশ্য এখন পুলিশি হেফাজতে। সুরেন্দ্রন ছাড়া শারিক কোয়েম্বাতুরে আর কার কার সঙ্গে সঙ্গে সাক্ষাৎ করেছিল, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সুরেন্দ্রন কেন তাকে সিম কার্ড ব্যবহার করতে দিল, তাও জানতে চাইছেন তাঁরা।

    আরও পড়ুন: আইএস আদর্শে অনুপ্রাণিত মেঙ্গালুরু অটো বিস্ফোরণের মূল অভিযুক্ত

    দীপাবলির ঠিক আগের দিন বিস্ফোরণ ঘটে কোয়েম্বাতুরে। ওই ঘটনায় মৃত্যু হয়েছিল জামেসা মুবিনের। ওই বিস্ফোরণে শারিকের কোনও হাত রয়েছে কিনা, তাও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। মুবিনের ছয় সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ। মামলা দায়ের হয়েছে ইউএপিএ ধারায়। ঘটনার মূলে পৌঁছতে এনআইএ এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কয়েকজনকে জিজ্ঞাসা করে শারিকের ব্যাপারে আরও তথ্য সংগ্রহ করতে চাইছে।

    এদিকে, সইদ ইয়াসিন, মাজ মুনির আহমেদ এবং শারিক এই তিনজনে মেঙ্গালুরু (Mangaluru) বিস্ফোরণের রিহার্সাল দিয়েছিল বলেও জেনেছেন তদন্তকারীরা। শিবামোগ্গা জেলার তুঙ্গা নদীর তীরে মহড়া দিয়েছিল তারা। সেখানে বিস্ফোরণ সফলও হয়েছিল বলে জেনেছেন তদন্তকারীরা। মূল অভিযুক্ত শারিক ইসলামিক স্টেটের দ্বারা প্রভাবিত হয়েছিল। দীর্ঘদিন ধরে সে সন্ত্রাসবাদীদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান তদন্তকারীদের। আইসিসের কয়েকজনের সঙ্গে সইদ ইয়াসিন ও মুনির আহমেদের যোগাযোগও শারিক করে দিয়েছিল বলেই জেনেছেন গোয়েন্দারা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Facebook এবং Twitter পেজ। 

  • Mithun Chakraborty: দুর্নীতি থেকে হিংসা, শীর্ষে বাংলা! রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতিতে হতাশ মিঠুন

    Mithun Chakraborty: দুর্নীতি থেকে হিংসা, শীর্ষে বাংলা! রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতিতে হতাশ মিঠুন

    মাধ্যম নিউজ ডেস্ক: দুর্নীতি থেকে হিংসা বাংলা এখন সব কিছুতেই শীর্ষে। আগে বাঙালি বলে গর্ববোধ হতো আর এখন বাঙালি শুনলে লোকে হাসে। শহরে এসেই বাংলার সাম্প্রতিক অবস্থা নিয়ে হতাশা প্রকাশ করলেন বাঙালির রোল মডেল মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। শীতের শুরুতেই শাসক-বিরোধী দ্বন্দে সরগরম রাজ্য রাজনীতি। পঞ্চায়েত ভোটের (Panchayet Election) সলতে পাকানো চলছে। এরই মধ্যে শহরে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার নির্দেশে বাংলায় দলের হয়ে প্রচারে এসেছেন মিঠুন। রাজ্যে পা দিয়েই এখানকার বর্তমান পরিস্থিতি নিয়ে শাসক থেকে সংবাদ মাধ্যম সবাইকেই দুষলেন মহাগুরু।

    মিঠুনের কথা

    কলকাতা বিমানবন্দরে পা রেখে মিঠুন (Mithun Chakraborty) জানান, দলের সভাপতির নির্দেশে রাজ্যে এসেছেন। যা করবেন সবাই জানতে পারবেন তিনি লুকিয়ে কিছু করবেন না। ইদানিং বাংলার পরিস্থিতি নিয়ে কটাক্ষের সুরে মিঠুন বলেন,  “বাংলার ইমেজ এখন ফাটাফাটি। সব জিনিস টপ গিয়ারে চলছে। দুর্নীতিতে নম্বর ওয়ান। হিংসায় নম্বর ওয়ান। এখন বাংলাকে হারানো মুশকিল আছে।” মিঠুনের দাবি, একটা সময় ছিল যখন বাঙালি বলে গর্ববোধ করা যেত। এখন কিছু বললে সকলে হাসে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মিঠুন বলেন, “আগে একটা সময় ছিল যখন বাঙালি মানে গর্ববোধ করা যেত। সেটা যেন কোথায় একটা চলে গিয়েছে। যে জায়গায় চলে গিয়েছে বাংলা সেখান থেকে কী করে ফিরবে আমি জানি না। তবে এর জন্য আমরা সকলেই দায়ী।”

    আরও পড়ুন: সাংসদ ও বিধায়কেরা শাসক শিবির ছেড়ে বিজেপিতে আসতে চাইছেন! দাবি মহাগুরু মিঠুনের

    সংবাদ মাধ্যমের সমালোচনা

    ক্ষোভের সুরে মিঠুন (Mithun Chakraborty) সংবাদমাধ্যমেরও সমালোচনা করেন। বলেন, “মিডিয়া দায়ী। ভোটের পরে যে হিংসা হয়েছে, সেটা কতটুকু দেখিয়েছে মিডিয়া? দেখালে আজকে এই জায়গাটা আসত না। একটা রাজ্যে কোনও মিডিয়াই ছিল না যারা এই হিংসাকে দেখাবে। ৫৯ জন মানুষকে খুন করা হয়েছে। ঘর-বাড়ি জ্বালিয়ে শেষ করে দিয়েছে। কিন্তু, এক-দুজন ছাড়া কোনও সংবাদমাধ্যম সামনে আসেনি। আমি বিজেপির হয়ে কথা বলছি না। আমি এটা সাধারণ মানুষ হিসাবে বলছি।”

    বিপ্লবের ডাক

    রাজ্যে শাসক দলের দুর্নীতি দূর করতে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান মিঠুন (Mithun Chakraborty)। তিনি বলেন, দিনের পর দিন রাস্তায় বসে আন্দোলন করছেন চাকরিপ্রার্থীরা। তারপরও হুঁশ ফিরছে না বাংলার মানুষের। তাঁর কথায়, “কোনও পলিটিক্যাল সাপোর্ট না নিয়ে রাস্তায় বসেছে, আন্দোলন করছে, এটা অনেক বড় ব্যাপার। কোনও বিজেপি, সিপিএম বা কংগ্রেসের সাপোর্ট নেয়নি। কিন্তু, বাংলার মানুষের হল কী? যে বাংলাকে আন্দোলনের মুখ বলা হত, বিপ্লবের মুখ বলা হত সেই মানুষরা কোথায়? কেন পার্টিদের আসতে হবে? কেন লাগবে পার্টি? কালকে সব ভেঙে চুরমার হয়ে যাবে যদি মাঠে মানুষ নেমে পড়ে। কিন্তু তারা কোথায়? আমি বিপ্লবের মধ্যে বড় হয়েছি। সেখানে এটা বুঝতেই পারি না কী করে হল। আমার মাথায় কিছু আসে না।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Facebook এবং Twitter পেজ। 

  • West Bengal Weather: আজ এই মরশুমের শীতলতম দিন, আগামী ৫ দিন কেমন থাকবে আবহাওয়া?

    West Bengal Weather: আজ এই মরশুমের শীতলতম দিন, আগামী ৫ দিন কেমন থাকবে আবহাওয়া?

    মাধ্যম নিউজ ডেস্ক: নভেম্বরের শেষ সপ্তাহেই শীতের ব্যাটিং শুরু হতে চলেছে, আলিপুর আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী (West Bengal Weather)। যার কিছুটা টের পাওয়া গেল আজকেই। আজ শহর কলকাতায় এই মরশুমের শীতলতম দিন। পারদ আগে ১৭-এর ঘরে নামলেও আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। সোমবারেই তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.১ ডিগ্রি সেলসিয়াস ও মঙ্গলবার ছিল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। ফলে একধাক্কায় আজ অনেকটাই কমেছে তাপমাত্রা। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

    শীত জাঁকিয়ে বসতে চলেছে শহরে…

    শহরে সকাল-সন্ধ্যায় শীতের আমেজ ভালোই অনুভূত হচ্ছে। সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা বেশি পরিমাণে দেখা যাচ্ছে। আপেক্ষিক আর্দ্রতা কমায় বাতাসে শীত শীত ভাব অনুভব করা যাচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চড়া রোদের তেজের ফলে ঠান্ডা ভাবও চলে যাচ্ছে। তবে কনকনে ঠান্ডা পড়তে শহরবাসীদের ডিসেম্বরের অপেক্ষায় থাকতে হবে জানিয়েছে আবহাওয়া দফতর। আরও জানিয়েছে যে, আগামী চার-পাঁচ দিনে ২ থেকে ৩  ডিগ্রি তাপমাত্রা কমে যাওয়া সম্ভাবনা রয়েছে (West Bengal Weather)।

    কেমন আবহাওয়া থাকবে আজ?

    আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। দিনের আকাশ রৌদ্রজ্জ্বল থাকবে। সপ্তাহ জুড়ে এমন মনোরম আবহাওয়া বজায় থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্ক ও পরিস্কার থাকবে (West Bengal Weather)।

    জেলায় জেলায় কেমন পরিস্থিতি?

    শহরে শীতের আমেজের আসা-যাওয়া থাকলেও আশেপাশের জেলায় বেশ জাঁকিয়ে বসেছে কনকনে শীত (West Bengal Weather)। রাজ্যের বাকি জেলাতে আজ পর্যন্ত আংশিক মেঘলা আকাশ থাকবে। কাল থেকে মেঘমুক্ত পরিস্কার আকাশ দেখা যাবে। ফলে শুক্রবার থেকে রাজ্যজুড়ে আরও শুষ্ক আবহাওয়া দেখা যাবে৷ এর ফলে তাপমাত্রা অনেকটাই নিম্নগামী হবে। আগামীকাল থেকে পানাগড়, শ্রীনিকেতনের মতো কিছু এলাকার তাপমাত্রা ১২ ডিগ্রিতে নামতে পারে। বাকি গোটা পশ্চিমাঞ্চলের সব জেলায় নামবে পারদ। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বীরভূম, এই জেলাগুলিতে শীতের প্রভাব বেশি থাকবে।

    তবে, আগামীকাল, ২৪ নভেম্বর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু শুষ্ক থাকবে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, সিকিম এবং পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলি। উত্তরবঙ্গেও আবহাওয়া শুষ্কই থাকবে। সেখানে আগামী কয়েকদিনে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না (West Bengal Weather)।

  • Indo Pakistan Border: ভারতে অনুপ্রবেশের চেষ্টা এক পাকিস্তানির! গুলি করে মারল বিএসএফ, ধৃত আরও ১

    Indo Pakistan Border: ভারতে অনুপ্রবেশের চেষ্টা এক পাকিস্তানির! গুলি করে মারল বিএসএফ, ধৃত আরও ১

    মাধ্যম নিউজ ডেস্ক: জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে এক বড় সাফল্য পেল সীমান্তরক্ষীরা। সূত্রের খবর অনুযায়ী, ভারত-পাকিস্তান সীমান্তে (Indo Pakistan Border) অনুপ্রবেশের চেষ্টা করে এক পাকিস্তানি। সীমান্তরক্ষা বাহিনীর তৎপরতায় খতম করা গিয়েছে ওই অনুপ্রবেশকারীকে। আবার আরও এক পাকিস্তানি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে। আজ, মঙ্গলবার সীমান্তরক্ষীদের তৎপরতায় ফের ভেস্তে গেল ভূস্বর্গে সন্ত্রাসবাদীদের নাশকতার ছক।

    বিএসএফের গুলিতে খতম অনুপ্রবেশকারী

    সূত্রের খবর, জম্মু-কাশ্মীরের আর্নিয়া সেক্টর দিয়ে (Indo Pakistan Border) ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল এক পাকিস্তানি। তাঁকে দেখতে পেয়েই প্রথমে সাবধান করে বিএসএফ আধিকারিকরা। কিন্তু তাতে ওই অনুপ্রবেশকারী কান না দিলে গুলি চালায় বাহিনী। সেই গুলিতে প্রাণ হারায় ওই পাকিস্তানি অনুপ্রবেশকারী। বিএসএফ-এর মুখপাত্র জানিয়েছেন, জম্মুর আর্নিয়া সেক্টরে এবং সাম্বা জেলার রামগড় সেক্টরে সর্তক সেনা জওয়ানরা অনুপ্রবেশের এই চেষ্টাকে ব্যর্থ করে দেয়। তিনি আরও বলেন, আর্নিয়া সেক্টরে সীমান্তের দিকে আক্রমণাত্মকভাবে এগিয়ে আসতে দেখে বিএসএফ-এর জওয়ানরা পাকিস্তানি অনুপ্রবেশকারীকে লক্ষ্য করে গুলি চালায়। তাকে থামার জন্য অনেকবার বলা হলেও সে কোনও কর্ণপাত করেনি। তাই অন্য কোন বিকল্প না পেয়ে জওয়ানরা তাকে গুলি করে হত্যা করে।

    গ্রেফতার এক পাকিস্তানি অনুপ্রবেশকারী

    অপরদিকে, জম্মু-কাশ্মীরের রামগড় সেক্টর দিয়েও (Indo Pakistan Border) একজন পাকিস্তানি ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা করছিল। সীমান্তের কাঁটাতার টপকে ভারতে ঢোকার চেষ্টা করার সময় পাকড়াও করে বিএসএফ। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে বিএসএফের কর্তারা। পুলিসের হাতে তুলে দেওয়া হবে ওই পাকিস্তানিকে, এমনটাই জানানো হয়েছে বিএসএফের তরফে।  দুই সেক্টরেই তল্লাশি চালাচ্ছে বিএসএফ জওয়ানরা।

    উল্লেখ্য, চলতি বছরে উপত্যকা রক্তাক্ত হওয়ার অনেক ঘটনাই উঠে এসেছে। একাধিক নাশকতার ছক কষা হয়েছে। এমনকি জইশ, লস্কর সহ একাধিক পাকিস্তানি নিষিদ্ধ সন্ত্রাসবাদী গোষ্ঠীর শীর্ষ নেতাদের মধ্যে এই নিয়ে বৈঠকও হয়েছে পাক অধিকৃত কাশ্মীরে। কোথায় কিভাবে হামলা করা যাবে সেই ব্লু প্রিন্টও নাকি তৈরি হয়েছে। তাই এবারে সীমান্তে কড়া নজর রাখছে বিএসএফ। সীমান্তে পাহারা দেওয়া সত্ত্বেও পর পর জম্মু-কাশ্মীর জুড়ে যে খুনের ঘটনা ঘটছে তা রুখতেও বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সম্প্রতি, ভূস্বর্গে অনুপ্রবেশের ঘটনাও দিনের পর দিন বেড়েই চলেছে। তাই ভারত-পাক সীমান্ত  (Indo Pakistan Border) এলাকায় আরও কড়া নজরদারি চালাচ্ছে বিএসএফ।

  • Satyendar Jain: জেলে সত্যেন্দ্রকে মালিশ করা ব্যক্তি ধর্ষণে অভিযুক্ত বন্দি! সরব বিজেপি

    Satyendar Jain: জেলে সত্যেন্দ্রকে মালিশ করা ব্যক্তি ধর্ষণে অভিযুক্ত বন্দি! সরব বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: তিহার জেলের ভিতর ভিআইপি পরিষেবা-ই পাচ্ছেন আপ মন্ত্রী সত্যেন্দ্র জৈন (Satyendar Jain)। ইতিমধ্যেই জেলের অন্দরে সত্যেন্দ্র জৈনের পা মালিশের ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় দেশ। এরই মধ্যে নয়া তথ্য আগুনে ঘি ঢালার কাজ করল। জানা গিয়েছে, ভিডিও-য় যে ব্যক্তিকে দেখা গিয়েছিল আপ নেতার (Aam Aadmi Party) পায়ে তেল মালিশ করতে, সে আদতে কোনও ফিজিওথেরাপিস্টই নয়। তিনি একজন ‘রেপিস্ট’। ধর্ষণের অভিযোগে তিহার জেলে রয়েছে সে।

    কী হয়েছিল

    সম্প্রতি আপ মন্ত্রী সত্যেন্দ্র জৈনের (Satyendar Jain) একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে জেলের ভিতরে বিছানায় আয়েশ করে শুয়ে আছেন আম আদমি পার্টির (আপ) মন্ত্রী সত্যেন্দ্র জৈন। তার ঠিক পায়ের নীচের দিকে বসে এক ব্যক্তি মন্ত্রীর পা মালিশ করছেন। এই ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়। আর্থিক তছরুপে তিহার জেল বন্দি আপ মন্ত্রীকে ‘ভিআইপি’ পরিষেবা দেওয়ার অভিযোগ তুলেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। এই ভিডিও সামনে আসতে আপের তরফে বলা হয়েছিল, সত্যেন্দ্র অসুস্থ। তাঁর ফিজিও থেরাপি চলছে। তবে কিন্তু যাঁকে থেরাপিস্ট বলে দাবি করা হয়েছে, তিনি আসলে কোনও থেরাপিস্ট নন, জেলের এক সূত্রকে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।

    আরও পড়ুন: ‘কয়লা পাচারের হাজার কোটি টাকা গিয়েছে…’, কাকে নিশানা করলেন শুভেন্দু?

    কে পা টিপছেন

    দিল্লি পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি ২০২১ সালে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছিল রিঙ্কু। বর্তমানে তিহাড় জেলে বন্দি সে। তার বিরুদ্ধে নিজের মেয়েক ধর্ষণ করার অভিযোগ রয়েছে। বিজেপির মুখপাত্র শাহজাদ পুনাওয়ালা এ প্রসঙ্গে ট্যুইট করেন, “আচ্ছা, যাকে থেরাপিস্ট হিসাবে দেখানো হচ্ছিল, সে কোনও থেরাপিস্ট নয়! সে আসলে একজন ধর্ষক। ওর নাম রিঙ্কু। ওর বিরুদ্ধে পকসো এবং ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় মামলা চলছে। কেন এক জন ধর্ষককে থেরাপিস্ট বলে চালানোর চেষ্টা করা হচ্ছে? কেজরিওয়ালকে এর জবাব দিতে হবে। এই দাবির মধ্যে দিয়ে উনি থেরাপিস্টদের অপমান করেছেন।” সুর চড়িয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখরও। তিনি ট্যুইট করে বলেন, “আম আদমি পার্টি নতুন করে রাজনীত তৈরি করছে। পকসো মামলায় অভিযুক্তকে ফিজিওথেরাপিস্ট সাজানো হচ্ছে। মন্ত্রীরা আর্থিক তছরুপের মামলায় অভিযুক্ত, আবগারি দুর্নীতি মামলায় সরকার জর্জরিত। দুর্নীতি ধামাচাপা দিতে মানুষকে বোকা বানানোর রাজনীতি চলছে।”

  • WhatsApp New Feature: ল্যাপটপে হোয়াটসঅ্যাপ খোলা? কেউ মেসেজ পড়ছে না তো?

    WhatsApp New Feature: ল্যাপটপে হোয়াটসঅ্যাপ খোলা? কেউ মেসেজ পড়ছে না তো?

    মাধ্যম নিউজ ডেস্ক: ইউজারদের সুরক্ষার কথা ভেবে সবসময় হোয়াটসঅ্যাপ কিছু না কিছু ফিচার নিয়ে আসে। এবারেও ব্যতিক্রম কিছু হল না। বিশ্বের অন্যতম জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ (Whatsapp) এবারও ইউজারদের সুবিধার্থে নতুন ফিচার লঞ্চ করার কথা জানিয়েছে (WhatsApp New Feature)। আর এবারে হোয়াটসঅ্যাপ (WhatsApp) ডেস্কটপ ভার্সনের জন্য নিয়ে আসতে চলেছে নতুন সিকিউরিটি ফিচার। অর্থাৎ হোয়াটসঅ্যাপ ওয়েব ভার্সনের জন্যও স্ক্রিন লক ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ। যার সাহায্যে আপনি ডেস্কটপেও কোনও সমস্যা ছাড়া খুব সহজেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন।

    স্ক্রিন লক ফিচার উপলব্ধ মোবাইলে

    এতদিন অ্যান্ড্রয়েড এবং আইওএস ব্যবহারকারীদের জন্য সুরক্ষা বজায় রাখতে এই ফিচার উপলব্ধ ছিল। এই ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা তাঁদের চ্যাট, তথ্য ইত্যাদি সুরক্ষিত রাখতে পারেন। এই ফিচারে ব্যবহারকারীরা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে হোয়াটসঅ্যাপ স্ক্রিন আনলক করতে পারেন। অন্যদিকে আইফোন- এ হোয়াটসঅ্যাপ স্ক্রিন আনলক করা যায় টাচ আইডি বা ফেস আইডির সাহায্যে। এতদিন যে সুবিধাটা ফোনে উপলব্ধ ছিল সেটাই এবার ওয়েব ভার্সনে আসতে চলেছে হোয়াটসঅ্যাপের (WhatsApp New Feature)।

    ওয়েব ভার্সনে স্ক্রিন লক ফিচার

    WaBetaInfo-এর একটি রিপোর্ট অনুযায়ী, হোয়াটসঅ্যাপ এখন এই নতুন ফিচারের উপর কাজ করছে। এই ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা ডেস্কটপের স্ক্রিন লক করে রাখতে পারবেন একটি পাসওয়ার্ড দিয়ে। আপনি যদি আপনার হোয়াটসঅ্যাপ ডেস্কটপে ব্যবহার করেন, তবে ধরুন আপনি কোনও কাজে আপনার ল্যাপটপ বা ডেস্কটপ খুলেই সেখান থেকে দূরে গেলেন, আর এদিকে আপনার ডিভাইসে হোয়াটসঅ্যাপ খোলা, তখন আপনার হোয়াটসঅ্যাপের চ্যাট অন্য কেউ পড়তেই পারে বা কোনও তথ্য নিয়ে নিতেই পারে। ফলে এটি আটকাতেই অর্থাৎ আপনার তথ্য, চ্যাটের সুরক্ষা আরও বাড়াতেই নতুন ফিচার আনা হচ্ছে হোয়াটসঅ্যাপে (WhatsApp New Feature)। আর এর ফলে আপনি আপনার ডেস্কটপ বা ল্যাপটপ ছেড়ে উঠলেও কেউ আপনার চ্যাট দেখতে পারবে না।

    কীভাবে ব্যবহার করবেন এই ফিচার?

    এই ফিচার চালু হয়ে গেলেই ইউজাররা যতবার হোয়াটসঅ্যাপের ওয়েব ভার্সানে লগ-ইন করতে চাইবেন তখন প্রয়োজন হবে পাসওয়ার্ডের। তবে প্রত্যককে পাসওয়ার্ড ব্যবহার করতেই হবে, একেবারেই তেমনটা নয়। কেউ চাইলে পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন বা কেউ না করেত পারেন, ঠিক আইফোন বা অ্যন্ড্রয়েড ফোনের মতই। আবার পাসওয়ার্ড ভুলে গেলে প্রয়োজনে তা পালটে ফেলাও খুব সহজ। তবে পাসওয়ার্ড পরিবর্তনের ক্ষেত্রে নতুন করে কিউআর কোড স্ক্যান করে লগ ইন করতে হবে (WhatsApp New Feature)।

    সূত্রের খবর অনুযায়ী, বর্তমানে এই ফিচারটি নিয়ে কাজ করা শুরু হয়ে গিয়েছে। তবে প্রথমে এটি তৈরি হওয়ার পর বিটা ভার্সন ব্যবহারকারীদের জন্য আনা হবে তারপর সেটা সাধারণ মানুষের জন্য আনা হবে। তবে কবে এই ফিচারটি জনসাধারণের জন্য আনা হবে, তা মেটা পক্ষ থেকে জানানো হয়নি (WhatsApp New Feature)।

  • Anubrata Mondal: অনুব্রতর গাড়িতে লালবাতি কেন? প্রশ্নের মুখে রাজ্য

    Anubrata Mondal: অনুব্রতর গাড়িতে লালবাতি কেন? প্রশ্নের মুখে রাজ্য

    মাধ্যম নিউজ ডেস্ক: তিনি রাজ্যের মন্ত্রী নন। হোমরাচোমরাও কেউ নন। তিনি তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনু্ব্রত মণ্ডল (Anubrata Mondal)। তৃণমূল (TMC) নেত্রীর আদরের কেষ্ট। এহেন এক তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল গাড়িতে লালবাতি ব্যবহার করতেন। বীরভূম থেকে তিনি যখন কলকাতায় আসতেন, কিংবা কলকাতারই এক স্থান থেকে অন্যত্র যেতেন তাঁর গাড়ির মাথায় শোভা পেত লালবাতি। বাজত হুটার। এনিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) দায়ের হয় জনস্বার্থ মামলা। তার পরেই নবান্নের কাছে হাইকোর্ট জানতে চেয়েছে, লাল-নীল কত বাতি, কতজনকে ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। তার অপব্যবহারের জন্য সরকার কি কোনও ব্যবস্থা নিয়েছে?

    মামলার নেপথ্যে…

    গত এপ্রিল মাসের শেষের দিকে অনুব্রতর (Anubrata Mondal) গাড়িতে লালবাতির ব্যবহার নিয়ে হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা। মামলাটি করেন আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। তাঁর যুক্তি ছিল, অনুব্রত মণ্ডল এমন কোনও পদে নেই, যাতে লালবাতি লাগানো গাড়ি ব্যবহার করা যায়। তাহলে তিনি লালবাতি লাগানো গাড়ি ব্যবহার করেন কীভাবে? কীভাবে একটি রাজনৈতিক দলের জেলা সভাপতি লালবাতি লাগানো গাড়িতে পুলিশের নজর এড়িয়ে বীরভূম থেকে কলকাতায় আসেন সেই প্রশ্ন তুলে মামলা দায়ের করেন ওই আইনজীবী। মঙ্গলবার হচ্ছিল ওই মামলার শুনানি। এদিন ওই মামলার শুনানিতেই আদালতের গুচ্ছ প্রশ্নের মুখে পড়ে রাজ্য সরকার। প্রধান বিচারপতি রাকেশ শ্রীবাস্তবের প্রশ্ন, রাজ্যজুড়ে লালবাতি, নীলবাতির গাড়ি যথেচ্ছ ব্যবহার হচ্ছে কেন? সবই কি বৈধ? প্রধান বিচারপতি এদিন শুনানির সময় বলেন, ভারতীয় দণ্ডবিধির ৪১৯ নম্বর ধারা অনুযায়ী মামলা রুজু করে পদক্ষেপ নেওয়া যায়। এমন কত মামলা হয়েছে রাজ্যে? তাঁর এও প্রশ্ন, রাজ্যে মাল্টি কালার বাতির প্রচলন রয়েছে কি? এ ব্যাপারে সোমবারের মধ্যে জবাব চেয়েছে হাইকোর্ট। নবান্ন সূত্রে খবর, জেলাস্তরের বহু নেতা বিভিন্ন কমিশন বা বোর্ডের চেয়ারম্যান হিসেবে গাড়িতে বিকন লাইট লাগানোর অনুমতি পেয়েছিলেন। অনুব্রতও (Anubrata Mondal) সেভাবে অনুমতি পেয়েছিলেন।

    আরও পড়ুন: জেলেই অনুব্রত! গরু পাচার মামলায় জামিনের আর্জি খারিজ, পরবর্তী শুনানি ২৫ নভেম্বর

    প্রসঙ্গত, কয়েক বছর আগে লালবাতি লাগানো গাড়িতে চড়ে বর্ধমানের অরবিন্দ স্টেডিয়ামে দলীয় বৈঠকে যোগ দিতে এসেছিলেন অনুব্রত (Anubrata Mondal)। তখন তিনি এসেছিলেন স্টেট রুরাল ডেভেলপমেন্ট এজেন্সির বোর্ড লাগানো একটি গাড়িতে চড়ে। এই গাড়ির মাথায় লাগানো ছিল লালবাতি। তবে সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী, ওই পদে থেকে গাড়িতে লালবাতি ব্যবহার করা যায় না। তা সত্ত্বেও কীভাবে লালবাতি লাগানো গাড়িতে ঘুরেছিলেন অনুব্রত? উঠছে প্রশ্ন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Personal Income Tax: অর্থমন্ত্রীকে ব্যক্তিগত আয়করের হার কমানোর আবেদন বণিক মহলের

    Personal Income Tax: অর্থমন্ত্রীকে ব্যক্তিগত আয়করের হার কমানোর আবেদন বণিক মহলের

    মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে পার্সোনাল ইনকাম ট্যাক্স (Personal Income Tax) বা ব্যক্তিগত আয়করের হার কমানোর অনুরোধ জানাল কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ, সংক্ষেপে সিআইআই (CII)। এর পাশাপাশি জিএসটির (GST) অপরাধীকরণ এবং ক্যাপিটেল ট্যাক্স রেট খতিয়ে দেখার আবেদনও করা হয়েছে এই বণিক মহলের তরফে। সোমবার বাজেট নিয়ে আলোচনা শুরু করার কথা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের (Nirmala Sitharaman)। তার ঠিক আগেই তাঁর কাছে এই অনুরোধ করল সিআইআই।

    সাধারণ বাজেট…

    ২০২৩-২৪ সালের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ২০২৩ সালে ১ ফেব্রুয়ারি বাজেট করবেন তিনি। ২০২৪ সালে দেশজুড়ে হবে সাধারণ নির্বাচন। তার আগে এটাই মোদি সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। পরের বছর যেহেতু সাধারণ নির্বাচন, তাই পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে পারবে না মোদি সরকার। তাদের পেশ করতে হবে ভোট অন অ্যাকাউন্ট। নির্বাচনের বছরে ভোট অন অ্যাকাউন্ট পেশ করাই রীতি। সিআইআই কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে এই প্রস্তাবও দিয়েছে যে কেন্দ্রীয় সরকারের উচিত নির্দিষ্ট কিছু পণ্যের ওপর ২৮ শতাংশ হারে জিএসটি হ্রাস করা। বণিক মহলের বক্তব্য, ব্যক্তিগত আয়করের হার কমানো হলে উপকৃত হবেন প্রায় ৫ কোটি ৮৩ লক্ষ মানুষ। এঁরা আয়করের আওতায় পড়েন।

    আরও পড়ুন: ভারতে তৈরি ৫জি প্রযুক্তি ভবিষ্যতে অন্য দেশকেও দেওয়া হবে! অভিমত নির্মলা সীতারমনের

    ২০২২-২৩ অর্থবর্ষে এঁরা আইটি রিটার্ন দাখিল করেছেন। সিআইআই প্রেসিডেন্ট সঞ্জীব বাজাজ বলেন, পার্সোনাল ইনকাম ট্যাক্স (Personal Income Tax) কমানোর ওপর সরকারের ধ্যান দেওয়া উচিত। তাতে বাড়বে চাহিদা। আদতে লাভ হবে বাজারের। নির্দিষ্ট কিছু ভোগ্যপণ্যের ওপর ২৮ শতাংশ হারে জিএসটি ছাড়ের অনুরোধও জানান তিনি। গ্রামাঞ্চলের পরিকাঠামো উন্নয়নমূলক প্রজেক্টও হাতে নেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি। সঞ্জীব বলেন, সিভিল কেসে গ্রেফতারি কিংবা আটকের প্রয়োজন নেই। যতক্ষণ না পর্যন্ত ব্যবসায় অপরাধ প্রমাণিত হচ্ছে। ইন্ডাস্ট্রি ক্যাপটেনদের সঙ্গে বৈঠকের পাশাপাশি সীতারামন কথা বলবেন পরিকাঠামো বিশেষজ্ঞদের সঙ্গে। জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞদের সঙ্গেও কথা বলবেন তিনি। কৃষি এবং অ্যাগ্রো-প্রোসেসিং সেক্টরের মানুষদের সঙ্গেও কথা বলবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Twitter Blue Tick: ট্যুইটার ব্লু টিক সুবিধা পুনরায় ফেরানোর সিদ্ধান্ত নিয়েও তা স্থগিত করলেন ইলন মাস্ক

    Twitter Blue Tick: ট্যুইটার ব্লু টিক সুবিধা পুনরায় ফেরানোর সিদ্ধান্ত নিয়েও তা স্থগিত করলেন ইলন মাস্ক

    মাধ্যম নিউজ ডেস্ক: আপাতত ট্যুইটার ব্লু টিকের রিলঞ্চ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন ট্যুইটারের নয়া মালিক ইলন মাস্ক। মঙ্গলবার তিনি ঘোষণা করেন, যতদিন না ভুয়ো প্রোফাইল চিহ্নিতকরণের প্রযুক্তির বিষয়ে ১০০ শতাংশ নিশ্চিত হতে পারছেন, ততদিন প্রোফাইলকে ভেরিফায়েড ঘোষণা করার এই প্রক্রিয়া বন্ধ রাখা হবে। 

     


    ১০ নভেম্বর আইফোন, আইপ্যাড ব্যবহারকারীদের জন্যে ব্লু টিকের সাবস্ক্রিপশন প্ল্যান ঘোষণা করেছে ট্যুইটার। নিজের প্রোফাইলকে ভেরিফায়েড করতে আপনাকে খরচ করতে হবে গ্যাঁটের কড়ি। এই বিশেষ প্ল্যান সাবস্ক্রাইব করতে গেলে আপনাকে প্রতি মাসে ৮ মার্কিন ডলার খরচা করতে হবে। ৭.৯৯ ডলারের এই প্ল্যান সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গেই আপনি আপনার প্রোফাইলে ব্লু টিক ভেরিফিকেশন পেয়ে যাবেন। 

    আরও পড়ুন: খড়ের গাদায় মিলল বোমার পাহাড়ের হদিশ, ত্রস্ত কুলপির গ্রাম

    এর আগে ২৯ নভেম্বর ব্লু টিক ফিচার ফিরিয়ে আনার ঘোষণা করেছিলেন ইলন মাস্ক। ট্যুইটারে মাস্ক লিখেছিলেন, ২৯ নভেম্বর থেকে নতুন করে আসতে চলেছে ট্যুইটার ব্লুটিক। এই প্লাটফর্মে আরও ভাল পরিষেবা দিতেই নতুন করে আনা হচ্ছে এই সার্ভিস। কিন্তু আপাতত সেই সিদ্ধান্ত স্থগিত রাখার ঘোষণা করলেন। 

    এর আগে কারা পেতেন এই বিশেষ সুবিধা?

    আগে রাজনীতিবিদ, বিখ্যাত ব্যক্তিত্ব, সাংবাদিক ও অন্যান্য তারকাদের জন্য দেওয়া হত এই বিশেষ সুবিধা। বর্তমানে এই ব্লুটিক সাবস্ক্রিপশন যে কেউ টাকা দিয়ে নিতে পারবে। চলতি মাসের শুরুতে টুইটারের রাজস্ব বাড়াতে এই ব্লুটিকের কথা বলেন মাস্ক। মূলত, বিজ্ঞাপনদাতাদের ধরে রাখতেই নতুন করে আনার কথা ছিল এই ফিচার। 

    আইফোনের ট্যুইটার অ্যাপের বিষয়ে একটি নোটিফিকেশনে বলা হয়েছে, ট্যুইটার ব্লুতে আরও নতুন নতুন ফিচার যুক্ত করা হবে। এখন সাবস্ক্রাইব করলে প্রতিমাসে ৭.৯৯ মার্কিন ডলারেই এই সুবিধা পাওয়া যাবে।  

    ট্যুইটার আরও জানায়, ট্যুইটার ব্লু ব্যবহারকারীদের হ্যান্ডেলে তারকাদের মতোই ব্লু টিক থাকবে। নতুন ফিচারগুলি সম্পর্কেও জানিয়েছে ট্যুইটার কর্তৃপক্ষ। জানানো হয়েছে, বিজ্ঞাপনের পরিমাণ অর্ধেক করা হবে, আরও দীর্ঘ ভিডিও পোস্ট করা যাবে, কন্টেন্ট- এর প্রায়োরিটি র‍্যাঙ্কিং করা হবে। এতে স্প্যাম, বটের পরিমাণ কমে আসবে। 

    এদিকে কিছুদিন আগেই ফিরেছে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) ট্যুইটার অ্যাকাউন্ট (Twitter Account)। এজন্য আয়োজন করা হয়েছিল আস্ত একটা ভোটের। ওই ভোটে সংখ্যাগরিষ্ঠের মত যায় ট্রাম্পের পক্ষে। তার পরেই ফেরে ট্রাম্পের অ্যাকাউন্ট। ট্রাম্পের ট্যুইটার অ্যাকাউন্ট ফিরতেই দেখা যায়, তাঁর ফলোয়ারের সংখ্যা আগে যেখানে এক মিলিয়ন ছিল, মাত্র ৩০ মিনিটের মধ্যেই তা বেড়ে হয় ২.১ মিলিয়ন। ট্রাম্পের অ্যাকাউন্ট খোলার খবরটি শেয়ার করে ট্যুইটারের সিইও ইলন মাস্ক ট্যুইট করেন, মানুষ চেয়েছে। ট্রাম্পের অ্যাকাউন্ট ফের চালু হবে। জনগণের কণ্ঠস্বরই ভগবানের কণ্ঠস্বর।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

  • Primary TET: প্রাথমিক টেটে সুযোগ পাবেন উচ্চ প্রাথমিকের প্যারাটিচাররাও, জানাল হাইকোর্ট

    Primary TET: প্রাথমিক টেটে সুযোগ পাবেন উচ্চ প্রাথমিকের প্যারাটিচাররাও, জানাল হাইকোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রাথমিকের প্যারাটিচারদের সঙ্গে এবার উচ্চ প্রাথমিকের প্যারাটিচারদেরও টেট (Primary TET) পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। সোমবার এই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhya)। টেটে বসার সুযোগের আর্জি জানিয়ে একটি মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলায় বিচারপতি এই নির্দেশ দেন। প্রাথমিক শিক্ষা পর্ষদের ঘোষণা অনুযায়ী, সোমবারই ছিল টেট পরীক্ষার আবেদনের শেষ দিন। তাই এই নির্দেশ কতটা কার্যকর হবে, তা স্পষ্ট নয়। প্রসঙ্গত, ডিসেম্বরের ১১ তারিখে টেট পরীক্ষা হওয়ার কথা। পাঁচ বছর পরে এবারই হচ্ছে এই পরীক্ষা। পরীক্ষায় বসবেন কয়েক হাজার পরীক্ষার্থী।

    যোগ্যতার মাপকাঠি…

    টেট  (Primary TET) নিয়ে আগেই বিজ্ঞপ্তি জারি করেছিল পর্ষদ। তাতে প্রথমে যে যোগ্যতার মাপকাঠি স্থির করা হয়েছিল, পরে তাতে অনেক বদল আনা হয়। প্রথমে বলা হয়েছিল, প্রাথমিকে কর্মরত প্যারাটিচারদের জন্য ১০ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন, তাতে এই ১০ শতাংশের মধ্যেই যুক্ত হচ্ছেন উচ্চ প্রাথমিকের প্যারাটিচাররাও। প্রত্যাশিতভাবেই বাড়ল প্রতিযোগিতা।

    আরও পড়ুন: টেট উত্তীর্ণদের তালিকায় মমতা-অভিষেক-শুভেন্দুর নাম! কী বললেন পর্ষদ সভাপতি?

    কেবল উচ্চ প্রাথমিকের প্যারাটিচাররাই নন, এই টেটে (Primary TET) অংশ নিতে পারবেন ২০১৪ ও ২০১৭র টেট উত্তীর্ণ প্রার্থীরাও। যাঁরা ইতিমধ্যেই বিএড পাশ করেছেন, তাঁরাও বসার সুযোগ পাচ্ছেন এই টেটে। প্রথমে বলা হয়েছিল, বিএডে পঞ্চাশ শতাংশ নম্বর থাকলে তবেই পরীক্ষায় বসার সুযোগ মিলবে। সম্প্রতি হাইকোর্ট নির্দেশ দিয়েছে, যাঁরাই বিএড পাশ করবেন, তাঁরাই বসতে পারবেন এই পরীক্ষায়। সোমবার হাইকোর্টের নির্দেশের জের এঁদের সঙ্গে যুক্ত হলেন উচ্চ প্রাথমিকের প্যারাটিচাররাও। তবে প্রাথমিক শিক্ষা পর্ষদের ঘোষণা অনুযায়ী যেহেতু সোমবারই টেট পরীক্ষার আবেদনের শেষ দিন, তাই হাইকোর্টের এই নির্দেশ কতটা কার্যকর হবে, তা স্পষ্ট নয়।

    প্রসঙ্গত, এবার যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে, তাতে দেখা যাচ্ছে মোট শূন্যপদের সংখ্যা ১১ হাজার ৭৬৫টি। প্রার্থীদের একাংশের দাবি, এসসি, এসটি, এক্সম্পটেড ক্যাটাগরি এবং সংরক্ষণ বাদ দিলে শূন্যপদ থাকছে মাত্রই ৫ হাজার। প্রত্যাশিতভাবেই চাকরি প্রার্থীদের কাছে প্রতিযোগিতাটা আরও কঠিন হয়ে দাঁড়াল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

LinkedIn
Share