Blog

  • Anubrata Mondal: লটারির মাধ্যমেও চলত কালো টাকা সাদা করার প্রয়াস! অনুব্রতকে জেরা সিবিআইয়ের

    Anubrata Mondal: লটারির মাধ্যমেও চলত কালো টাকা সাদা করার প্রয়াস! অনুব্রতকে জেরা সিবিআইয়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে হাওয়ায় উড়ছে কালো টাকা। চলছে সাদা করার নানান প্রয়াস। তারই একটা নয় তো লটারি, অনুমান গোয়েন্দাদের। বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের পর লটারিকাণ্ডে এবার ইডির নজরে রাজ্যের এক বিধায়কের স্ত্রী। ওই মামলায় বিধায়কের স্ত্রীকে দিল্লিতে তলব করেছে ইডি। লটারিতে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) কোটি টাকা প্রাপ্তি আসলে কি সত্য ঘটনা, নাকি এর পিছনে রয়েছে কোন গভীর ষড়যন্ত্র? তা জানতে বোলপুরে  পৌঁছে যায় সিবিআই (CBI) অফিসাররা। কিছুদিন আগে অনুব্রত মণ্ডল ডিয়ার লটারিতে ১ কোটি টাকা জিতেছিলেন। তদন্তকারীরা মনে করছেন, ওটা কালো টাকা সাদা করার একটা ধাপ।

    আরও পড়ুন: আদৌ কি লটারি জিতেছিলেন অনুব্রত? লটারি বিক্রেতার বয়ানে ঘনীভূত রহস্য

    লটারিকাণ্ডের তদন্ত পৃথক একটি এফআইআর দায়ের করেছে ইডিও। ইডি সূত্রে খবর, বিভিন্ন জেলায় একাধিক লোকের সন্ধান পাওয়া গিয়েছে যারা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টিকিট কিনে নিয়ে কালো টাকা সাদা করেছেন। পাশাপাশি, লটারি কোম্পানির মালিকরাও ইডির নজরে রয়েছেন। কীভাবে ওই গোটা প্রক্রিয়া চলত তা জানার চেষ্টা করছে ইডি। এর জন্যই ওই তৃণমূল বিধায়কের স্ত্রীকে আগামী ১১ নভেম্বর দিল্লিতে ইডির অফিসে হাজিরা দিতে বলা হয়েছে। তিনিও কিছুদিন আগে লটারি জেতেন। সূত্রের খবর,  কিছুদিন আগে ডিয়ার লটারিকাণ্ডে একটি তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। তখনই একাধিক গুরুত্বপূর্ণ নথি আসে ইডির হাতে। ওইসব নথি থেকে তাঁরা জানতে পারেন শুধুমাত্র অনুব্রত মণ্ডলই নয়, আরও কয়েকজন রয়েছেন যাদের কালো টাকা সাদা করা হতো লটারির মাধ্যমে। তদন্তকারীরা মনে করছেন, ওই বিধায়কের স্ত্রীকে জেরা করে আরও অনেক তথ্য উঠে আসবে। অনুব্রত ছাড়া আর কারা লটারির মাধ্যমে কালো টাকা সাদা করতেন তা জানা যাবে। 

    আরও পড়ুন: গরু পাচার মামলায় নতুন মোড়! বখরা পেতেন ২ বিধায়ক! ইডি-কে জানাল সায়গল

    লটারি জেতা প্রসঙ্গে আসানসোল সংশোধনাগারে গিয়ে অনুব্রতকে জিজ্ঞাসবাদ করে সিবিআই। দীর্ঘক্ষণ জেরা চলে। সিবিআই সূত্রে খবর, অনুব্রত এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি। অনুমান, অনুব্রতকে জেরা করে পাওয়া তথ্য থেকেই তৃণমূল বিধায়কের স্ত্রীর সঙ্গে কথা বলবে তদন্তকারীরা। দুজনের থেকে প্রাপ্ত তথ্য মিলিয়ে দেখা হবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Amit Shah: ‘দুর্নীতি’, ‘বিভাজনকারী শক্তি’কে হুঁশিয়ারি মোদি-শাহের

    Amit Shah: ‘দুর্নীতি’, ‘বিভাজনকারী শক্তি’কে হুঁশিয়ারি মোদি-শাহের

    মাধ্যম নিউজ ডেস্ক: গুজরাটে (Gujarat) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। আর হিমাচল প্রদেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। দুই রাজ্য থেকে বিজেপির (BJP) দুই হেভিওয়েট রাজনীতিবিদের ছোড়া তিরে ফের একবার বিদ্ধ হল কংগ্রেস (Congress)। কংগ্রেসকে আক্রমণ করে অমিত শাহ বলেন, কে আপনাদের বিশ্বাস করবে? আর গুজরাটের জনসভায় মোদি বলেন, গুজরাট থেকে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে বিভাজনকারী শক্তি। শিয়রে দুই রাজ্যের বিধানসভা নির্বাচন। দুই রাজ্যেই ক্ষমতায় রয়েছে বিজেপি। হিমাচল প্রদেশে ভোট হবে নভেম্বরের ১২ তারিখে। আর মোদির গুজরাটে নির্বাচন হবে ডিসেম্বরে, দু দফায়। সেই কারণে ওই দুই রাজ্যে রবিবার নির্বাচনী প্রচারে গিয়েছেন বিজেপির দুই ‘মাথা’।

    এদিন কাংরার নগ্রোটার এক জনসভায় শাহ বলেন, আসতে আসতে দেখলাম কংগ্রেসের এক প্রার্থী ইস্তেহারে দেওয়া ১০ দফা গ্যারেন্টি লিখে রেখেছেন। তিনি বলেন, যাঁদের কোনও রেকর্ড রয়েছে, তাঁদের গ্যারেন্টি দেওয়া মানায়। কে আপনাদের দেওয়া গ্যারেন্টি বিশ্বাস করবে? কেন্দ্রে সোনিয়া-মনমোহন সিংয়ের সরকার ছিল। ১২ লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছিল তাঁদের আমলে। আর আজ তাঁরা হিমাচল প্রদেশের সরল মানুষকে গ্যারেন্টি দিচ্ছেন? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কংগ্রেসের আমলে কত দুর্নীতি হয়েছে, তা গুণে শেষ করা যাবে না। আর বিজেপির আমলে দুর্নীতি খুঁজে পাওয়া কঠিন। তিনি বলেন, এই হচ্ছে দুই দলের চরিত্র। বিজেপি এমনভাবে দেশ শাসন করছে যে মানুষকে উন্নয়নের কথা বলতে হয় না।

    আরও পড়ুন: যারা ভারতের ঐক্য ভাঙার চেষ্টা করছে, তাদের থেকে সাবধান, বললেন মোদি

    শাহ বলেন, জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা রদ উচিত ছিল কি না? জওহরলাল নেহরুর ভুল কংগ্রেস লালন পালন করে গিয়েছে ৬৫ বছর ধরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংবিধান সংশোধন করে রদ করেছেন ৩৭০ এবং ৩৫/এ ধারা। এদিকে, এদিন গুজরাটের ভালসাদের এক জনসভায় ভাষণ দেন মোদি। কংগ্রেসের নাম না করে তিনি বলেন, যেসব শক্তি ঘৃণা ছড়ানোর সাহস দেখাচ্ছে, গুজরাটকে কলঙ্কিত করতে চাইছে, আসন্ন বিধানসভা নির্বাচনে তারা গুজরাট থেকে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এই নির্বাচনেও তাদের ভাগ্যের কোনও পরিবর্তন হবে না।  এদিন তিনি নয়া স্লোগানও রচনা করেন। বলেন, এই গুজরাট আমি বানিয়েছি। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • PM Modi: মোদিকে দেখতে জনপ্লাবন গুজরাটের গ্রামে, প্রধানমন্ত্রী যোগ দেবেন ‘পাপা নি পারি’তে

    PM Modi: মোদিকে দেখতে জনপ্লাবন গুজরাটের গ্রামে, প্রধানমন্ত্রী যোগ দেবেন ‘পাপা নি পারি’তে

    মাধ্যম নিউজ ডেস্ক: শিয়রে গুজরাট বিধানসভা নির্বাচন (Gujarat Assembly Elections)। এবারও মোদি (PM Modi) ম্যাজিক কাজে লাগাতে চাইছে গেরুয়া শিবির। নিজ রাজ্য পুনর্জয়ে সর্ব শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং। গুজরাটে বিজেপির (BJP) জয় অনায়াস। তবে তিলার্ধ ফাঁকও রাখতে চায় না মোদি-অমিত শাহের (Amit Shah) দল। তাই ফের গুজরাট গিয়েছেন প্রধানমন্ত্রী। রবিবার ভালসাদে রোড শো করেন মোদি। সঙ্গে ছিলেন গুজরাটের বিদায়ী মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল সহ বিজেপির অন্য নেতারা।

    এদিন মোদিকে (PM Modi) এক ঝলক চোখের দেখা দেখতে রাস্তার দু পাশে তিল ধারণের জায়গা ছিল না। জনতার দিকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে হাতজোড় করেছিলেন মোদি। উপস্থিত দর্শকের উদ্দেশে হাতও নাড়তে দেখা গিয়েছে তাঁকে। রোড শো শেষে বিকেল তিনটে নাগাদ ভালসাদের কাপরাদা গ্রামে আয়োজিত এক জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী। মোদির এই জনসভায়ও ছিল ঠাঁই নাই ঠাঁই নাই রব। গত আড়াই দশক ধরে গুজরাটের ক্ষমতায় রয়েছে বিজেপি। এদিন সে প্রসঙ্গ উল্লেখ করে ফের বিজেপিকে ক্ষমতায় আনার আবেদন জানান প্রধানমন্ত্রী।

    আরও পড়ুন: বিধানসভা উপনির্বাচনে ৪ আসনে জয়ী বিজেপি, কংগ্রেসের অবস্থান জানেন?

    কাপরাদার জনসভায় বক্তৃতা শেষ করে মোদি (PM Modi) রওনা দেন ভানভাগরের দিকে। সেখানে সন্ধে ৬টা নাগাদ একটি গণবিবাহের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তাঁর। এই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘পাপা নি পারি’। যেসব কন্যার বাবা নেই, এমন ৫৫২জনের বিয়ে দেওয়া হবে ওই আসরে। ভোট ঘোষণা হওয়ার আগে নিজের রাজ্যে গেলেও, ভোট ঘোষণার পর এই প্রথম মোদি (PM Modi) গিয়েছেন গুজরাটে। ডিসেম্বরে দু দফায় হবে গুজরাট বিধানসভার নির্বাচন। প্রথম দফার ভোট হবে ১ ডিসেম্বর। আর ৫ ডিসেম্বর হবে দ্বিতীয় দফার নির্বাচন। গুজরাট বিধানসভার আসন সংখ্যা ১৮২টি। তার মধ্যে প্রথম দফায় হবে ৮৯টি আসনের ভোট। দ্বিতীয় দফায় হবে ৯৩টি আসনের নির্বাচন। ভোট গণনা হবে ডিসেম্বরের ৮ তারিখে। এবার গুজরাট নির্বাচনে বিজেপির কাছে কংগ্রেস (Congress) তেমন কোনও ফ্যক্টর না হলেও, গুজরাট জয়ে ঝাঁপিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি (AAP)। তবে গুজরাটের রাজনীতিতে তারা আদৌ ছাপ ফেলতে পারবে কিনা, তা বলবে সময়।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Bypoll Election: বিধানসভা উপনির্বাচনে ৪ আসনে জয়ী বিজেপি, কংগ্রেসের অবস্থান জানেন?

    Bypoll Election: বিধানসভা উপনির্বাচনে ৪ আসনে জয়ী বিজেপি, কংগ্রেসের অবস্থান জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ছয় রাজ্যের সাতটি বিধানসভা আসনে উপনির্বাচন (Bye Elections) হয়েছিল বৃহস্পতিবার। রবিরার সকাল আটটায় শুরু হয় ফল গণনা। এদিন বেলা আড়াইটা পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, সাতটি আসনের মধ্যে বিজেপি (BJP) জয়ী হয়েছে চারটিতে। একটি আসনে জয়ী হয়েছে লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল (RJD)। একটি আসনের রাশ গিয়েছে শিবসেনার (Shiv Sena) হাতে। কংগ্রেসের (Congress) ঝুলি এখনও শূন্য।  

    বৃহস্পতিবার যে রাজ্যগুলিতে ভোট হয়েছে, সেগুলি হল মহারাষ্ট্র, হরিয়ানা, বিহার, ওড়িশা, তেলঙ্গানা এবং উত্তর প্রদেশ। এই ছয় রাজ্যের যে আসনগুলিতে এদিন ভোট হয়েছে, সেগুলি হল মহারাষ্ট্রের আন্ধেরি পূর্ব, হরিয়ানার আদমপুর, তেলঙ্গানার মুনুগোড়ে, উত্তর প্রদেশের গোলা গোক্রান্নাথ এবং ওড়িশার ধামনগর। বিহারের দুটি আসন মোকামা এবং গোপালগঞ্জেও হয়েছে উপনির্বাচন। যে সাতটি আসনের ভোট গণনা চলছে, তার মধ্যে বিজেপির দখলে ছিল তিনটি। কংগ্রেসের দখলে ছিল দুটি আসন। শিবসেনা এবং আরজেডির হাতে ছিল একটি করে আসনের রশি।

    এদিন বেলা আড়াইটে নাগাদ পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, বিহারের গোপালগঞ্জে জয়ী হয়েছেন পদ্ম প্রার্থী। হরিয়ানার আনন্দপুরেও জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী। উত্তর প্রদেশের গোলা গোক্রানাথ কেন্দ্রেও জয়ী হয়েছে মোদি-অমিত শাহের দল। আদমপুর বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপির ভব্যা বিষ্ণোই। নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের জয়প্রকাশকে প্রায় ১৬ হাজার ভোটে হারিয়েছেন তিনি। গত ৬৮ বছর ধরে এই কেন্দ্রে জয়ী হয়ে আসছে বিষ্ণোই পরিবারই। একটি আসনে জয়ী হয়েছেন শিবসেনার উদ্ধব ঠাকরে গোষ্ঠীর প্রার্থী রুটুজা লাটকে। আন্ধেরি পূর্ব কেন্দ্রে জয়ী হয়েছেন তিনি।

    আরও পড়ুন: কেজরির ‘গুজরাট ডিলে’র অভিযোগ সর্বৈব মিথ্যা, সাফ জানাল বিজেপি

    এদিকে, বিহারের মোকামা কেন্দ্রে জয়ী হয়েছেন আরজেডি প্রার্থী নীলিমা দেবী। এই কেন্দ্রের বিধায়ক ছিলেন তাঁর স্বামী অনন্ত সিং। অস্ত্র আইনে অভিযুক্ত হওয়ায় বিধায়ক পদ খারিজ হয়ে যায় তাঁর।  উপনির্বাচনে লালু প্রসাদ যাদবের দল ওই কেন্দ্রে প্রার্থী করে তাঁর স্ত্রী নীলিমাকে। এই কেন্দ্রের রাশ গিয়েছে নীলিমার হাতেই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Alia-Ranbir Baby: আলিয়া-রণবীরের জীবনে নতুন অতিথি! কোল আলো করে এল কন্যা সন্তান

    Alia-Ranbir Baby: আলিয়া-রণবীরের জীবনে নতুন অতিথি! কোল আলো করে এল কন্যা সন্তান

    মাধ্যম নিউজ ডেস্ক: বলিপাড়ার নতুন বাবা-মা হলেন রণবীর-আলিয়া। তাঁদের জীবনে এল নতুন অতিথি। আলিয়ার কোল আলো করে জন্ম নিল কন্যা সন্তান। নতুন অতিথির আগমনে খুশির জোয়ার ভাট-কাপুর পরিবারে। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের শুভেচ্ছার বন্যা বয়ে চলেছে। 

  • Rajpur-Sonarpur Municipality: তৃণমূলের দুর্নীতির সেই ট্র্যাডিশন, অপসারিত রাজপুর-সোনারপুর পুরসভার ভাইস চেয়্যারম্যান

    Rajpur-Sonarpur Municipality: তৃণমূলের দুর্নীতির সেই ট্র্যাডিশন, অপসারিত রাজপুর-সোনারপুর পুরসভার ভাইস চেয়্যারম্যান

    মাধ্যম নিউজ ডেস্ক: দুর্নীতির অভিযোগে অপসারিত রাজপুর- সোনারপুর পুরসভার (Rajpur- Sonarpur Municipality) উপ প্রধান মোফারজাল হোসেন। বিভিন্ন প্রকল্পের কাজে দুর্নীতির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। শনিবার বিকেল বেলা রাজপুর- সোনারপুর পুরসভার চেয়্যারম্যান পল্লব কুমার দাস এই অপসারণের নোটিস জারি করেছেন। অপসারণের নোটিস প্রত্যেক কাউন্সিলরকে দিয়েও দেওয়া হয়েছে। 

    আরও পড়ুন: ৩,০০০ টাকা মাস মাইনের স্কুলের চাকরিও করেছেন, জানালেন অমিতাভ-কন্যা শ্বেতা

    মোফারজাল হোসেন ওরফে ভুলুর বিরুদ্ধে মিউটেশনের ফাইল বাড়ি নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বহুবার। মনে করা হচ্ছে ফাইল বাড়ি নিয়ে গিয়ে, কাজ করিয়ে দেওয়ার কথা বলে বাড়িতেই টাকার অনৈতিক লেনদেন সারতেন তিনি। যদিও সেই কারণেই এই অপসারণ কি না সেই বিষয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি। পল্লব কুমার দাসকে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে, তিনি বলেন, ওপর তলা থেকে আদেশ এসেছিল। এর বেশি কিছু জানেন না তিনি।

    এর আগেও এই পুরসভার  ভাইস চেয়্যারম্যানকে অপসারণ করা হয়েছিল। প্রশ্ন উঠছে তাহলে কি দুর্নীতিই তৃণমূল শাসিত এই পঞ্চায়েত-পুরসভাগুলির প্রথা হয়ে দাঁড়িয়েছে? এ তো তৃণমূল জমানায় নতুন কোনও ঘটনা নয়। কিন্তু হঠাৎ দুর্নীতি দমনে তৃণমূলের শীর্ষ মহলে এত সক্রিয়তা কেন? পঞ্চায়েত ভোটের আগে মানুষের আস্থা ফিরে পেতে চাইছে মমতা সরকার? নাকি পুরোটাই ‘গিমিক’! এ নিয়েই এখন জল্পনা তুঙ্গে। 

    মোফারজাল হোসেন সোনারপুর কাউন্সিলরদের মধ্যে অন্যতম জনপ্রিয় মুখ। তাঁর প্রতি আস্থা দেখিয়েছে মমতা প্রশাসনও। প্রথমবার কাউন্সিলর হিসেবে নির্বাচিত হওয়ার পরই তাঁকে উপ প্রধানের পদ দেওয়া হয়। কিন্তু অল্প সময়েই ভেঙে গেল বিশ্বাস। কী এমন হল? তা নিয়ে ধোঁয়াশা রয়েই যাচ্ছে। 

    কিন্তু এ ঘটনা নতুন নয়। এর আগে ২০১৯ সালের জুন মাসে রাজপুর-সোনারপুর পুরসভার ভাইস চেয়্যারম্যান শান্তা সরকারকেও সরিয়ে দিয়েছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। তাঁর বিরুদ্ধে কাটমানি নেওয়ার এবং দুর্ব্যবহার করার অভিযোগ ছিল। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • North Korea Missile Tests: শান্তি ও নিরাপত্তায় প্রভাব ফেলবে, উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্রসঙ্গে বলল ভারত

    North Korea Missile Tests: শান্তি ও নিরাপত্তায় প্রভাব ফেলবে, উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্রসঙ্গে বলল ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: দিন কয়েক ধরে পর পর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করছে উত্তর কোরিয়া (North Korea Missile Tests)। স্বাভাবিকভাবেই কোরিয়া (Korea) উপদ্বীপে বেড়েছে উত্তেজনা। ঘটনার নিন্দে করেছেন রাষ্ট্রসংঘের সিকিউরিটি জেনারেল অ্যান্টোনিও গুতেরেস। পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনার আহ্বানও জানিয়েছেন তিনি। উত্তর কোরিয়ার ওই ঘটনায় এবার রাষ্ট্রসংঘে (UN) উদ্বেগ প্রকাশ করল ভারতও (India)। ভারতের প্রতিক্রিয়া, শান্তি এবং নিরাপত্তার ওপর প্রভাব ফেলবে। ভারতের বার্তা, আলোচনা ও কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে।

    রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ। তিনি বলেন, সাম্প্রতিক কালে ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে, সেই বিষয়ে আমরা আগেই আমাদের উদ্বেগ প্রকাশ করেছি। নিরাপত্তা পরিষদের ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া সম্পর্কিত প্রস্তাবনা লঙ্ঘন করে এই উৎক্ষেপণগুলি। এই ঘটনা গোটা অঞ্চলের শান্তি ও নিরাপত্তাকে প্রভাবিত করে। ভারত ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া সংক্রান্ত রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবনা বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। তিনি বলেন, পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তির বিস্তার উদ্বেগের বিষয়। এগুলি এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তার ওপর বিরুপ প্রভাব ফেলে। রুচিরা আরও বলেন, কোরিয়া উপদ্বীপে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে আমরা পরমাণু নিরস্ত্রীকণকে সমর্থন করেই যাব। সামগ্রিক স্বার্থেই এটা আমাদের করতে হবে। আমরা এনিয়ে কথাবার্তা চালিয়ে যাব। কূটনৈতিক স্তরেও আলোচনা চলবে। কোরিয়া উপদ্বীপে উত্তেজনা কমাতে এটা আমাদের করতে হবে।

    জানা গিয়েছে, বুধবার সকালে কুড়িটিরও বেশি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া (North Korea Missile Tests)। এর একটি মিসাইল গিয়ে পড়ে দক্ষিণ কোরিয়ার উপকূল থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে, আন্তর্জাতিক সমুদ্রে। সেটি ব্যালিস্টিক মিসাইল ছিল। প্রসঙ্গত, সম্প্রতি দক্ষিণ কোরিয়া ও আমেরিকার বায়ুসেনার যৌথ মহড়ার বিরোধিতা করে এসেছে উত্তর কোরিয়া। এই আবহে মিসাইল উৎক্ষেপণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দুই কোরিয়াজুড়ে।

    আরও পড়ুন: তাইওয়ানের চারপাশে ১১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল চিন, কেন জানেন?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Necrophiliac: শতাধিক শবদেহের সঙ্গে যৌন সম্পর্ক! আদালতে অপরাধ স্বীকার অভিযুক্তের

    Necrophiliac: শতাধিক শবদেহের সঙ্গে যৌন সম্পর্ক! আদালতে অপরাধ স্বীকার অভিযুক্তের

    মাধ্যম নিউজ ডেস্ক: হাসপাতালের মর্গে ২৩ জন মৃত মহিলাকে যৌন নির্যাতনের কথা স্বীকার করে নিলেন ডেভিড ফুলার (David Fuller)। ৬৮ বছর বয়সী এই ব্রিটিশ নাগরিক জোড়া খুনের অভিযোগেও অভিযুক্ত। বৃহস্পতিবার ক্রয়ডন ক্রাউন কোর্টে ২০০৭ থেকে ২০২০ সালের মধ্যে ১২টি মৃতদেহের সঙ্গে যৌন সম্পর্ক এবং চারটি পর্নোগ্রাফি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন।  

    এছাড়াও ওয়েন্ডি কেনেল (২৫) এবং ক্যারোলিন পিয়ার্স (২০) নামের দুই তরুণীকে ১৯৮৭ সালে কেন্টের টুনব্রিজ ওয়েলস-এ দুটি পৃথক আক্রমণে যৌন নিপীড়নের পরে বেঁধে এবং শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ রয়েছে ফুলারের বিরুদ্ধে। জোড়া খুনের অভিযোগে গত বছরই যাবজ্জীবনের কারাদণ্ড দেওয়া হয়েছে তাঁকে। ২০০৮ থেকে নভেম্বর ২০২০-এর মধ্যে মর্গে ৭৮ টি মৃতদেহের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছেন। এর সঙ্গে সম্পর্কিত ৪৪টি অভিযোগ-সহ কেনেল এবং পিয়ার্সকে হত্যার অভিযোগ এবং আরও ৫১টি অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন ফুলার।         

    ফুলার বর্তমানে বন্ধ কেন্ট ও সাসেক্স হাসপাতাল এবং টুনব্রিজ ওয়েলস হাসপাতালে মৃতদেহের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করার ভিডিও- ও নিজের কাছে রেখেছিলেন। ১৯৮৯ সাল থেকে ফুলার সেখানে ইলেকট্রিশিয়ান হিসাবে কাজ  করতেন। কেন্ট পুলিশ জানিয়েছে, ফুলারের কুকীর্তির বিষয়ে তদন্ত করতে গিয়ে জানা যায় মোট ১০১ মৃতদেহের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হয়েছিলেন ফুলার। বাকি ২৩ জনের বিষয়ে তদন্ত চলছে। এদের সবাই- ই মৃত। এবং প্রাপ্তবয়স্ক মহিলা। দশজনের পরিচয় পাওয়া যায়নি।   

     

    আরও পড়ুন: বন্ধ ১০০ দিনের প্রকল্পের টাকা, নেই বিকল্প কাজ, পঞ্চায়েত ভোটের মুখে সঙ্কটে রাজ্য

    জাস্টিস চিমা-গ্রুব জানান, ফুলার, এইচএমপি ফ্রাঙ্কল্যান্ড থেকে ভিডিও কলের মাধ্যমে আদালতে হাজির হন। এরপর তাঁকে ব্যক্তিগতভাবে হাজির হতে হবে। প্রসিকিউটর মাইকেল বিসগ্রোভ বলেন, “নির্যাতিতাদের ব্যক্তিগত বক্তব্য প্রস্তুত করা হচ্ছে।” 

    জানা গিয়েছে নেক্রোফিলিয়া নামের এক বিরল মানসিক বিকারের শিকার ডেভিড। এই মানসিক বিকারে মানুষের শব দেহের সঙ্গে সঙ্গমের ইচ্ছে জাগে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।    

  • Tapas Mondal: “যা বলার সব ইডিকে বলেছি…”, কী বললেন মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল?

    Tapas Mondal: “যা বলার সব ইডিকে বলেছি…”, কী বললেন মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল?

    মাধ্যম নিউজ ডেস্ক: টানা ১২ ঘণ্টা ইডির (ED) দফতরে ছিলেন তাপস মণ্ডল (Tapas Mondal)। তিনি প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ। বৃহস্পতিবার রাত বারোটা নাগাদ ইডি দফতর থেকে বেরিয়ে তিনি বলেন, যা বলার সব ইডিকে বলেছি। সব হিসেব মিলিয়ে দিয়েছি।

    ডিএলএড (DLED) কোর্সে ভর্তির জন্য পড়ুয়াদের কাছ থেকে প্রায় ২১ কোটি টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছিলেন তাপস (Tapas Mondal)। তাঁর আরও অভিযোগ, টাকা সংগ্রহ করতেন মানিকের লোক। এই মামলায় তাপসকে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সূত্রের খবর, টানা জেরায় সব বলে দেন তাপস। জানিয়ে দেন, ২০১৮ সাল থেকে ২০২২ পর্যন্ত মোট ৪১ হাজার পড়ুয়ার কাছ থেকে অফলাইনে ভর্তির জন্য টাকা নেওয়া হয়েছে। পুরো টাকাটাই গিয়েছে পলাশিপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্যের কাছে। বুধবার সিজিও কমপ্লেক্স থেকে বের হওয়ার পর তিনি দাবি করেছিলেন, বৃহস্পতিবার ইডি দফতরে হাজিরা দিয়ে হিসেব দেবেন ওই ২১ কোটি টাকার।

    আরও পড়ুন: ‘‘সব বলে এসেছি…’’, ইডি-র সামনে কোন কোন সত্যের খোলসা করলেন কেষ্ট-কন্যা?

    এদিন তাপস (Tapas Mondal) বলেন, পর্ষদের সভাপতি ছিলেন উনি। স্বাভাবিকভাবেই উনি সব সিদ্ধান্ত নিয়েছেন। কোনও অনিয়ম হয়েছে কিনা, তা বলতে পারবে বোর্ড। তাপসের দাবি, তাঁর মহিষবাথানের অফিসে টাকার লেনদেন হয়েছে। তাপসের (Tapas Mondal) দাবি, ২০১৮ সাল থেকে ডিএলএড কলেজে অনলাইন ভর্তি শেষ হওয়ার পর দেখা যায় অনেক আসন ফাঁকা পড়ে রয়েছে। এনিয়ে মানিকের সঙ্গে কথা বলেন তিনি। তখনই সিদ্ধান্ত হয়, পড়ুয়াদের কাছ থেকে লেট ফি বাবদ নগদ পাঁচ হাজার করে টাকা নিয়ে অফলাইনে রেজিস্ট্রেশন করানো হবে।

    এদিকে, মানিককে আরও একটা সুযোগ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, পর্ষদের সভাপতি পদ থেকে অপসারণের যে রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট, তার বিরুদ্ধে আত্মপক্ষ সমর্থন করে হলফনামা জমা দিতে পারবেন মানিক। ১৮ নভেম্বর আদালতে নিজের বক্তব্য জানাতে পারবেন তিনি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।   

  • The Kerala Story Teaser: কেরলে ৩২ হাজার মহিলার ধর্মান্তকরণ ও আইসিসে যোগদানের কথা বলবে ‘দ্য কেরালা স্টোরি’

    The Kerala Story Teaser: কেরলে ৩২ হাজার মহিলার ধর্মান্তকরণ ও আইসিসে যোগদানের কথা বলবে ‘দ্য কেরালা স্টোরি’

    মাধ্যম নিউজ ডেস্ক: ৩ নভেম্বর মুক্তি পেয়েছে, ‘দ্য কেরালা স্টোরি’- এর টিজার (The Kerala Story Teaser)। টিজার প্রকাশ্যে আসতেই উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া। টিজারে তুলে ধরা হয়েছে কেরলে ৩২,০০০ মহিলার ধর্মান্তকরণের গল্প। আর এই  নিয়েই দুভাগে বিভক্ত হয়েছে সোশ্যাল মিডিয়া। টিজারে দাবি করা হয়েছে, এই ৩২,০০০ মহিলা কুখ্যাত উগ্রপন্থী দল আইএসআইএস- এ যোগ দিয়ে নিজেদের জীবন উগ্রপন্থী হিসেবে অতিবাহিত করেছেন।

    আরও পড়ুন: ‘‘সব বলে এসেছি…’’, ইডি-র সামনে কোন কোন সত্যের খোলসা করলেন কেষ্ট-কন্যা?

    বিপুল অম্রুতলাল শাহের তত্ত্বাবধানে এই ছবিটি পরিচালনা করেছেন সুদীপ্ত সেন। ছবিটির প্রোডাকশন হাউসের ইউটিউব পেজে প্রথম ছবিটির টিজারটি শেয়ার করা হয়েছে। কেরলের মহিলাদের গল্প তুলে ধরা হয়েছে এই ছবিতে। দাবি করা হয়েছে, রীতিমতো অপহরণ করে আইএসআইএস এবং অন্যান্য ইসলামিক অঞ্চলে পাচার করা হয় এবং কঠোর প্রশিক্ষণ দিয়ে উগ্রপন্থী বানানো হয় তাঁদের। ছবিটির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “কেরলের এই সকল উগ্রপন্থী নারীদের বেদনার পেছনের সত্যতা তুলে ধরা হবে।” 

     

     

    কাহিনীতে দেখানো হয়েছে যে, কী ভাবে কেরলের থেকে মহিলাদের পাচার করা হয়েছিল। এই ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন, জনপ্রিয় অভিনেত্রী আদা শর্মা (Adah Sharma)। যে চরিত্রে অভিনয় করেছেন, তিনি একজন নার্স হতে চেয়েছিলেন কিন্তু তাঁকে বাড়ি থেকে অপহরণ করে আইএসআইএস সন্ত্রাসী হিসেবে আফগানিস্তানে জেলে পাঠানো হয়। সেই গল্পই বলবে এই ছবি।

    এই টিজার নিয়েই বিভক্ত হয়েছে ট্যুইটার। কেউ প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন, কেউ আবার সমালোচনায় সরব হয়েছেন।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।   

     

LinkedIn
Share