Blog

  • Hardik Patel: বৃহস্পতিবারই বিজেপিতে যোগ দিচ্ছেন হার্দিক প্যাটেল? জোর জল্পনা

    Hardik Patel: বৃহস্পতিবারই বিজেপিতে যোগ দিচ্ছেন হার্দিক প্যাটেল? জোর জল্পনা

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্ভাবনা ছিলই। সেই মতো বৃহস্পতিবারই সম্ভবত বিজেপিতে (BJP) যোগ দিচ্ছেন গুজরাতের (Gujarat) বছর আঠাশের পতিদার নেতা হার্দিক প্যাটেল (Hardik Patel)। সংবাদ সংস্থা সূত্রেই এ খবর মিলেছে। ওই দিন গান্ধীনগরে গুজরাতের বিজেপি সভাপতি সি আর প্যাটেলের (CR Patel) উপস্থিতিতে পদ্ম শিবিরে যোগ দেবেন তিনি।

    ২০১৯ সালের লোকসভা নির্বাচনের (2019 Loksabha elections) ঠিক আগে কংগ্রেসে (Congress) যোগ দিয়েছিলেন হার্দিক। গতকয়েক সপ্তাহ ধরে তিনি লাগাতার আক্রমণ করেছিলেন কংগ্রেসকে। মন্তব্য করেছিলেন, “আমি যেন নাসবন্দি হওয়া বর!” হার্দিক যখন গুজরাত কংগ্রেসের সভাপতি ছিলেন, তখনও তাঁর মুখে বিজেপি-প্রশস্তি শোনা গিয়েছে। বলেছিলেন, “বিজেপির যে কিছু ভালো দিক রয়েছে, তা মানতেই হবে।”

    এর পরেই জল্পনা ছড়ায়, কংগ্রেস ছেড়ে পদ্মশিবিরেই যোগ দিচ্ছেন হার্দিক। এক বার শোনা যায়, অরবিন্দ কেজরিওয়ালের আম-আদমি পার্টিতে যোগ দিচ্ছেন গুজরাতের এই পতিদার নেতা। ওই দুই জল্পনাই অস্বীকার করেছিলেন হার্দিক। তিনি বলেছিলেন, আমি এখন পর্যন্ত কোনও রাজনৈতিক দলে যোগদানের বিষয়ে কোনও সিদ্ধান্ত নিইনি, তা বিজেপি বা আপ যাই হোক না কেন। আমি যে সিদ্ধান্তই নেব, তা হবে জনগণের স্বার্থে।

    আরও পড়ুন : কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন হার্দিক প্যাটেল!

    দিনকয়েক আগে ফের একবার মোদি-ঘনিষ্ঠ আম্বানি-আদানিস্তুতিও শোনা গিয়েছিল হার্দিকের মুখে। এর পর থেকেই তাঁর গেরুয়া শিবিরে যোগ দেওয়ার সম্ভাবনা আরও জোরালো হয়। শেষমেশ সেটাই সত্যি হতে চলেছে বৃহস্পতিবার। হার্দিক নিজের মুখে স্বীকারও করেছেন একথা।

    হার্দিক দল ছাড়ার পরে পরেই তাঁকে ‘সুবিধাবাদী’ বলে কটাক্ষ করেছিল কংগ্রেস। সোনিয়ার দলের দাবি, গত ছ’বছর ধরেই বিজেপির সঙ্গে গোপনে যোগাযোগ রেখে গিয়েছিলেন তরুণ পতিদার নেতা। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগগুলি থেকে মুক্তি পেতেই দীর্ঘদিন ধরে তিনি বিজেপি-সঙ্গ করছেন বলে দাবি হাত শিবিরের।

    চলতি বছরের শেষেই গুজরাত বিধানসভা নির্বাচন (2022 Gujarat Assembly Election)। তার আগে দলের প্রাক্তন রাজ্য সভাপতির পদ্ম শিবিরে যোগদান যে কংগ্রেসকে বেশ খানিকটা বেকায়দায় ফেলল, তাতে কোনও সন্দেহ নেই। রাজস্থানের উদয়পুরে তিনদিন ব্যাপী চিন্তন শিবির হয় কংগ্রেসের। সেখানে ঘুরে দাঁড়ানোর বার্তা দেন গ্র্যান্ড ওল্ড পার্টির অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী। সেই শিবির শেষ হওয়ার তিন দিনের মধ্যেই হাত শিবির ছেড়ে দিয়েছিলেন হার্দিক। এবার চড়ছেন পদ্ম-পানসিতে। 

    আরও পড়ুন : হিজাব পরে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে বাধা, মুখ্যমন্ত্রী বললেন, পড়াশোনায় মন দাও

  • Congress Chintan Shivir: আস্তিনে লুকানো কোন অস্ত্র? চিন্তন শিবিরের তথ্য পাচার রোধে নয়া ফরমান কংগ্রেসে

    Congress Chintan Shivir: আস্তিনে লুকানো কোন অস্ত্র? চিন্তন শিবিরের তথ্য পাচার রোধে নয়া ফরমান কংগ্রেসে

    মাধ্যম নিউজ ডেস্ক: পাখির চোখ ২০২৪ এর লোকসভা নির্বাচন (2024 lokshabha election)। বিজেপিকে (BJP) গদিচ্যুত করতে স্ট্র্যাটেজি তৈরি করতেই কংগ্রেস (congress) শাসিত রাজস্থানের (rajasthan) উদয়পুরে বসছে দলের চিন্তন শিবির (chintan shivir)। সেখানে চব্বিশের মহারণের যে রণকৌশল স্থির হবে, তা যাতে বাইরে ছড়িয়ে না পড়ে, সেজন্য মোবাইল জমা রাখার নির্দেশ দেওয়া হল শিবিরে উপস্থিত প্রতিনিধিদের।

    টানা দু বার কেন্দ্রের শাসন ক্ষমতায় এসেছে বিজেপি। সরকারের নেতৃত্ব দিয়েছেন নরেন্দ্র মোদি (Modi) । ২০১৪ সালে ইউপিএ সরকারকে (UPA govt) পরাস্ত করে বিজেপিকে কেন্দ্রের কুর্সিতে বসান নরেন্দ্র মোদি-অমিত শাহ (Amit Shah) জুটি। এই জুটির নেতৃত্বেই একের পর এক রাজ্যে কংগ্রেসকে হারিয়ে প্রতিষ্ঠিত হয়েছে বিজেপি-রাজ। মোদি-শাহের জুটির রণকৌশলের জেরে বিভিন্ন রাজ্যে ঘায়েল হয়েছে বিরোধীরা। লোকসভা নির্বাচনেও বিরোধীদের মাত দিতে এখন থেকেই অস্ত্রে শান দিতে শুরু করেছে গেরুয়া শিবির।

    পদ্ম শিবিরকে লোকসভা নির্বাচনে ধরাশায়ী করতে আস্তিন গুটোচ্ছে কংগ্রেসও। যার কারণে দীর্ঘদিন পরে এবার ফের বসেছে চিন্তন শিবির। শুক্রবার শুরু হওয়া শিবির চলবে তিনদিন ধরে।

    শুক্রবার উদ্বোধনী ভাষণ দিয়েছেন কংগ্রেসের অন্তবর্তীকালীন প্রসিডেন্ট সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। স্বাগত ভাষণে তিনি জানিয়েছিলেন, কংগ্রেসকে চাঙা করতে ঋণ শোধ করতে হবে কর্মীদের।

    দ্বিতীয় দিনেও আরও নানা বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা। লোকসভা নির্বাচনে কুর্সিতে ফেরার কৌশল নিয়েও আলোচনা হওয়ার কথা। সেই কৌশল যাতে বিধোধী শিবিরে পৌঁছে না যায় তাই ফোন জমা রাখতে বলা হয়েছে শিবিরে আসা কংগ্রেস প্রতিনিধিদের।

    বর্তমানে কংগ্রেসের হাতে রয়েছে মাত্র দুটি রাজ্যের রশি। একটি ছত্তিশগড়, অন্যটি রাজস্থান। এই রাজস্থানের দায়িত্বে রয়েছেন কংগ্রেস নেতা অজয় মাকেন (Ajay Maken)। তিনি বলেন, পার্টির গোপন খবর যাতে বাইরে চলে না যায় তাই শিবিরে উপস্থিত প্রতিনিধিদের ফোন জমা রাখতে বলা হয়েছে। তিনি জানান, প্রত্যেকের জন্য লকারের ব্যবস্থা করা হয়েছে। চাবিও রয়েছে। সেখানেই যেন প্রতিনিধিরা ফোন জমা রাখেন।

    আরও পড়ুন : বিশেষ পরিস্থিতিতে বিশেষ ব্যবস্থা নিতে হবে, চিন্তন শিবিরে বার্তা সোনিয়ার

    বিজেপির ‘মেরুকরণের রাজনীতি’র মোকাবিলায় কী করা যায়, এই শিবিরে তা নিয়ে আলোচনা হওয়ার কথা। দলিত, সংখ্যালঘু এবং ওবিসি ভোটারদের কীভাবে ফের কংগ্রেসমুখী করা যায়, তা নিয়েও আলোচনা হবে। গত মাসে ইলেকশন স্পেশালিস্ট প্রশান্ত কিশোর (Prashant Kishor) কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে আলোচনা বসেন। কংগ্রেসকে চাঙা করার গুচ্ছ দাওয়াইও দেন তিনি। তারই একটি দলিত, ওবিসি এবং সংখ্যালঘুদের ভোট হাতের ঝুলিতে ফেরানো। দলিত এবং ওবিসি ভোটে ভাগ বসিয়েই যে বিজেপি এবারও উত্তর প্রদেশে ক্ষমতায় ফিরতে পেরেছে, বিধানসভা নির্বাচনের ফলেই তা স্পষ্ট। দেশজুড়ে এই ভোট কীভাবে ফেরানো হবে, তার উপায় বাতলানো হতে পারে কংগ্রেসের এই শিবিরে। বিজেপির মেরুকরণের রাজনীতির মোকাবিলায় কী করণীয়, তাও আলোচনা হবে বলে কংগ্রেস সূত্রে খবর।

     

  • Ujjain mosque: উজ্জ্বয়িনী মসজিদ আদতে ছিল ভোজ আমলের হিন্দু মন্দির? প্রমাণ দেখাল প্রত্নতত্ত্ব বিভাগ

    Ujjain mosque: উজ্জ্বয়িনী মসজিদ আদতে ছিল ভোজ আমলের হিন্দু মন্দির? প্রমাণ দেখাল প্রত্নতত্ত্ব বিভাগ

    মাধ্যম নিউজ ডেস্ক: মসজিদ বদলে গেল মন্দিরে! মধ্যপ্রদেশের উজ্জ্বয়িনীতে (Ujjain) একটি মসজিদের  শিব (Lord Shiva) ও গণেশের (Lord Ganesha) মূর্তি রয়েছে বলে দাবি উঠেছিল দিনকয়েক আগে। তা নিয়ে বিতর্কও কম হয়নি। এবার প্রত্নতাত্ত্বিক বিভাগ (archaeological department) নিশ্চিত করে জানাল, এখন যেখানে মসজিদ রয়েছে, এক সময় সেখানেই ছিল হিন্দু দেবতা শিবের মন্দির (Shiva temple)। প্রত্নতাত্ত্বিক বিভাগের এই ঘোষণায় খুশি একাধিক হিন্দু সংগঠন।

    কিছুদিন আগে মহামণ্ডলেশ্বর স্বামী অতুলেশানন্দ জি মহারাজ দাবি করেছিলেন, উজ্জয়িনীর একটি মসজিদে (Ujjain mosque) শিব ও গণেশের মূর্তি রয়েছে। মসজিদটি দানি গেটে অবস্থিত। প্রতিদিন এখানে পাঁচবার নমাজ পাঠ করেন ধর্মপ্রাণ মুসলমানরা। অতুলেশানন্দ মহারাজের দাবি ছিল, ২০০৭ সালে তিনি একবার ওই মসজিদে প্রবেশ করেছিলেন। তখনই দেখেছিলেন, মন্দিরে রয়েছে শিব ও গণেশের ছবি। মূর্তিগুলি রাজা ভোজের সময়কার বলেও দাবি করেন তিনি। তাঁর দাবি যে নিছক দাবি নয়, প্রত্নতাত্ত্বিক বিভাগের শিলমোহরেই মিলল তার প্রমাণ।

    ঐতিহাসিকদের একাংশের মতে, মুঘল আমলের এদেশের অনেক মন্দির ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। বহু মন্দিরের বিগ্রহ সরিয়ে রূপদান করা হয় মসজিদের। মুসলমান শাসকের আমলে এসব নিয়ে খুব বেশি হইচই হয়নি। হইচই হয়নি স্বাধীনতা-উত্তর কালেও। সম্প্রতি একের পর এক মসজিদ এক সময় হিন্দুদের মন্দির ছিল বলে দাবি হিন্দুদের বিভিন্ন গোষ্ঠীর। যেমন, আগরার তাজমহল নাকি এক সময় তেজো মহালয়া নামের শিব মন্দির ছিল। ওই স্মৃতিসৌধের বন্ধ থাকা ২০টি কক্ষ খুলে দেওয়ার দাবিও জানায় হিন্দুদের কয়েকটি সংগঠন।

    আরও পড়ুন : তাজমহল আসলে তেজো মহালয়া শিবমন্দির! জানেন কি এই বিতর্কের আসল কারণ?

    বিবাদ বেঁধেছে বারাণসীর জ্ঞানবাপী মসজিদ নিয়েও। কাশী বিশ্বনাথের মূল মন্দিরটি দু’হাজার বছরেরও বেশি আগে নির্মিত হয়েছিল বলে দাবি করেছেন হিন্দুদের একাধিক সংগঠন। তাদের দাবি, ১৬৬৯ সালে মুঘল সম্রাট ঔরঙ্গজেব মন্দিরটি ভেঙে ফেলেন। তার পরেই তৈরি হয় জ্ঞানবাপী মসজিদ (Gyanvapi mosque)। এখন যেখানে মসজিদ রয়েছে এক সময় সেখানেই ছিল শৃঙ্গার গৌরীর মন্দির। মন্দির ফেরানোর দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে কাশীর একটি হিন্দু সংগঠন।

     

     

  • Congress Chintan Shivir: “এক পরিবার, এক টিকিট” নীতির ভাবনা কংগ্রেসে, ছাড় পাবে গান্ধী-পরিবার?

    Congress Chintan Shivir: “এক পরিবার, এক টিকিট” নীতির ভাবনা কংগ্রেসে, ছাড় পাবে গান্ধী-পরিবার?

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৪ লোকসভা নির্বাচনে (2024 Loksabha election) বিজেপির (BJP) বিজয়রথ কীভাবে থামানো যাবে, সেই নিয়ে আলোচনা-বিশ্লেষণ করতে ১৩ মে থেকে রাজস্থানের উদয়পুরে বসছে কংগ্রেসের (congress) চিন্তন শিবির (chintan shivir)।

    কংগ্রেসের বিরুদ্ধে পরিবারতন্ত্রের অভিযোগ দীর্ঘদিনের। অতীতে, পরিবার-তন্ত্রকে ইস্যু করে কংগ্রেসকে তীব্র আক্রমণ শানিয়েছে বিজেপি। বিরোধীদের এই অস্ত্রেই বিভিন্ন নির্বাচনে ঘায়েল হয়েছে কংগ্রেস। শুধু বিরোধী নয়, দলের অভ্যন্তরেও এই নিয়ে অনেক অপ্রিয় প্রশ্ন উঠেছে। দলের অন্দরে ও বাইরে উভয়ক্ষেত্রেই একাধিকবার, এই পরিবারতন্ত্রের জন্য বিড়ম্বনায় পড়তে হয়েছে হাত-শিবিরকে। 

    আগামী লোকসভা নির্বাচনে গেরুয়া শিবিরকে টেক্কা দিতে এবার আগে থেকে কোমর বেঁধে নামতে চলেছে শতাব্দী-প্রাচীন দলটি। এবার তাই পরিবারতন্ত্রে ইতি টানতে চাইছে কংগ্রেস। সূত্রের খবর, বিরোধীদের জবাব দিতে এবার এক পরিবার এক টিকিট নীতি (one family, one ticket) চালু করতে পারেন কংগ্রেস হাইকমান্ড। 

    সম্প্রতি, ভোটকূশলী প্রশান্ত কিশোর কংগ্রেসকে চাঙা করার একগুচ্ছ খসড়া পেশ করেন হাইকমান্ডের কাছে। ওই খসড়ায়ই ছিল এক পরিবার, এক টিকিট নীতি লাগু করার কথা। পিকে কংগ্রেসে যোগ দেননি। তবে তাঁর প্রস্তাব নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা। 

    সূত্রের খবর, দলের মধ্যেই প্রস্তাব উঠেছে, দলকে জেতাতে অবিলম্বে চালু হোক এক পরিবার এক টিকিট নীতি।  ইতিমধ্যেই দলের শীর্ষস্তরে এই নিয়ে দীর্ঘ আলোচনা ও পর্যালোচনা হয়েছে। আসন্ন চিন্তন শিবিরেই প্রস্তাবে পড়তে পারে হাইকমান্ডের শিলমোহর। 

    আরও পড়ুন : কাঠমান্ডুর নাইটক্লাবে রাহুল গান্ধীর ভিডিও ভাইরাল, নিন্দায় সরব বিজেপি

    তবে সূত্রের খবর, এই নীতি-রূপায়ণের ক্ষেত্রে একটি ব্যতিক্রম রাখা হয়েছে! আর সেই ব্যতিক্রমের নাম গান্ধী পরিবার। অর্থাৎ, এক পরিবার এক টিকিট নীতি বাকি সকলের জন্য কার্যকর হলেও, গান্ধী পরিবারের ক্ষেত্রে নয়। অর্থাৎ, গান্ধী পরিবারকে এই নিয়মের আওতার বাইরে রাখা হয়েছে বলেই খবর।

    সূত্রের খবর, আলোচনার সময়, গান্ধী পরিবারের ক্ষেত্রে এই নিয়ম মানা সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে হাইকমান্ডের পক্ষ থেকে। স্বাস্থ্যের কারণে হয়তো এবার আর রায়বেরিলি থেকে ভোটে লড়বেন না সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। তবে আমেঠি থেকে রাহুল গান্ধী (Rahul Gandhi)  লড়বেন বলেই খবর। এক পরিবার এক নীতি লাগু হলে প্রিয়ঙ্কা গান্ধী বঢরার টিকিট পাওয়ার কথা নয়। যদিও প্রিয়ঙ্কাও লড়বেন বলে এখনও পর্যন্ত খবর।

    পরপর দু’দফায় দিল্লির তখতে বসেছে বিজেপি সরকার। দীর্ঘদিন ক্ষমতা থেকে দূরে শতাব্দী প্রাচীন দল কংগ্রেস। স্বাভাবিকভাবেই ক্ষয় শুরু হয়েছে দলে। যার ফলশ্রুতিতে একের পর এক রাজ্যে ধরাশায়ী হচ্ছে দল। এমতাবস্থায় দলকে চাঙা করার একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হতে পারে ওই চিন্তন শিবিরে। তার মধ্যেই একটি হতে চলেছে, এক পরিবার এক টিকিট নীতি।

    কংগ্রেসের একটি সূত্রের খবর, বিজেপি যাতে ফের পরিবারতন্ত্রের অভিযোগ করতে না পারে, সেই জন্যই এই নীতি চালু করার ভাবনা। তবে রাজনৈতিক মহলের মতে, যদি গান্ধী পরিবারকে এই নীতি থেকে “ফ্রি পাস” দেওয়া হয়, তাহলে কংগ্রেসের দ্বিচারিতা আরও প্রকট হবে। সেক্ষেত্রে, নির্বাচনের আগে, বিজেপির হাতে নতুন অস্ত্র উঠে আসবে। 

    শুধু তাই নয়। দলের কংগ্রেসেরই অন্দরে এই নিয়ে আরও অসন্তোষ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ, ইতিমধ্য়েই, দলের একাংশ রাহুলের নেতৃত্ব নিয়ে খুশি নয়। অনেকেই মনে করেন, পুনরুজ্জীবনের জন্য গান্ধী পরিবারের ছায়া থেকে বেরিয়ে আসতে হবে কংগ্রেসকে। কিন্তু, তা আখেরে কতটা হয়, তা আসন্ন চিন্তন শিবিরেই বোঝা যাবে। 

  • Domestic violence: কর্তব্যে অনীহা! “স্বাভাবিক” ভাবেই গার্হস্থ্য হিংসার শিকার মেয়েরা, দাবি সমীক্ষায়

    Domestic violence: কর্তব্যে অনীহা! “স্বাভাবিক” ভাবেই গার্হস্থ্য হিংসার শিকার মেয়েরা, দাবি সমীক্ষায়

    মাধ্যম নিউজ ডেস্ক: কর্তব্য পালন না করার ফলে মেয়েদের যদি গার্হস্থ্য হিংসার শিকার হতে হয়, তাহলে তাতে কোনও ‘ভুল’ নেই। সেই ঘটনাকে ‘স্বাভাবিক’ বলেই মনে করে দেশের অর্ধেক ছেলে-মেয়েরা। কেন্দ্রের সমীক্ষায় উঠে এল এমনই চাঞ্চল্যকর তথ্য। 

    ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে (NFHS) অনুযায়ী, কর্ণাটকের বেশিরভাগ বাসিন্দাই মনে করেন, মেয়েরা যদি নিজেদের দায়িত্ব পালন না করেন তাহলে স্ত্রীদের বিরুদ্ধে পারিবারিক হিংসা বা যৌন হয়রানির ঘটনা খুবই স্বাভাবিক। কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের (Ministry of Health & Family Welfare) প্রকাশিত ওই সমীক্ষা রিপোর্টে দেখা গিয়েছে শুধু কর্ণাটক নয় দেশের প্রায় অর্ধেক পুরুষ এবং মহিলা এই যুক্তিতে একমত।

     ভারতের প্রায় এক-তৃতীয়াংশ নারী শারীরিক বা যৌন সহিংসতার শিকার হন, ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে-৫ রিপোর্টে এমনটাই দেখা গিয়েছে। যদিও দেশে নারীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা ৩১.২% থেকে ২৯.৩% এ হ্রাস পেয়েছে। তবুও দেশবাসীর এই মানিসকতা চমকে দেওয়ার মতো বলে অভিমত বিশেষজ্ঞদের। ওই সমীক্ষায় দেখা গেছে যে ৩২% বিবাহিত মহিলা (১৮-৪৯ বছর) শারীরিক, যৌন বা মানসিক সহিংসতার সম্মুখীন হয়েছেন। স্বামী-স্ত্রীর সহিংসতার সবচেয়ে সাধারণ প্রকার হল শারীরিক সহিংসতা (২৮%), তারপরে মানসিক সহিংসতা এবং যৌন সহিংসতা। এর বিপরীতে, দেশে মাত্র ৪ % পুরুষ গার্হস্থ্য সহিংসতার মামলার মুখোমুখি হন।

    কর্ণাটকে নারীর বিরুদ্ধে গার্হস্থ্য সহিংসতা সর্বোচ্চ ৪৮ %, বিহার, তেলেঙ্গানা, মণিপুর এবং তামিলনাড়ুর পরে। লক্ষদ্বীপে সর্বনিম্ন পারিবারিক সহিংসতা ২.১%। গ্রামীণ এলাকায় মহিলাদের মধ্যে শারীরিক সহিংসতার অভিজ্ঞতা বেশি সাধারণ (৩২%) শহরাঞ্চলে তাদের সমকক্ষদের তুলনায় (২৪%) এবং একজন মহিলার সহিংসতার অভিজ্ঞতা ক্রমবর্ধমান স্কুলিং এবং সম্পদের সঙ্গে দ্রুত হ্রাস পায়।

    সেন্টার ফর সোশ্যাল রিসার্চের রঞ্জনা কুমারী বলেন,” এই সমীক্ষা প্রমাণ করে দেশবাসী নারীর উপর গার্হস্থ্য হিংলার ঘটনাকে সাধারণ বলে মনে করে। এতে কোনও অপরাধ লুকিয়ে আছে বলে মানেন না তাঁরা। শুধু পুরুষেরা নয়, মেয়েরাও এই নীতিকেই মেনে নিয়েছে।” এই ধারণা থেকে বেরিয়ে আসতে গেলে নারীশিক্ষার উপর জোর দেওয়ার প্রয়োজন বলে মনে করেন রঞ্জনা। 

     

  • Dalai Lama: দলাই লামাকে মোদির ফোন! জন্মদিনে বৌদ্ধ ধর্মগুরুর দীর্ঘায়ু কামনা করলেন প্রধানমন্ত্রী

    Dalai Lama: দলাই লামাকে মোদির ফোন! জন্মদিনে বৌদ্ধ ধর্মগুরুর দীর্ঘায়ু কামনা করলেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: সারা বিশ্ব তাঁকে চেনে অথচ নিজের জন্মভূমিতে ফেরার অধিকার নেই তাঁর। তিনি হলেন তেনজিং গিয়াস্তো, চতুর্দশ দলাই লামা।  ১৯৩৫ সালের ৬ জুলাই উত্তর পূর্বের তাতসের গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। জন্মসূত্রে নাম ছিল লামো ধন্ডুপ। আজ তাঁর ৮৭-তম জন্মদিন। তিব্বতের বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা-র ৮৭তম জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দলাই লামার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন তিনি। ট্যুইটবার্তায় মোদি লেখেন, ‘ধর্মগুরু দলাই লামাকে আগেই ফোন করে তাঁর জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি। তাঁর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি।’

    [tw]


    [/tw]

    তিব্বত আগ্রাসনকে কেন্দ্র করে বৌদ্ধ ধর্মগুরু দলাই লামার সঙ্গে চিনের বিরোধ বাধে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তিব্বতি বৌদ্ধ ধর্মের শীর্ষগুরু দলাই লামা ভারতের কাছে রাজনৈতিক আশ্রয় চান। ভারত দলাই লামাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে ধর্মশালায় তাঁকে সংঘ স্থাপনের জায়গা দেয়। সেই থেকে ধর্মশালাতেই স্বেচ্ছা নির্বাসনে রয়েছেন দলাই লামা। তাঁর জন্মদিনে এদিন দেশ ও বিদেশের বহু রাজনৈতিক নেতা ও রাষ্ট্রনেতারা অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।

    দলাই লামা কথাটির অর্থ হল জ্ঞানসাগর। তেনজিংয়ের মধ্যে ত্রয়োদশ দলাই লামার পুনর্জন্ম ঘটেছে বলে মাত্র দু’বছর বয়সে তিনি চিহ্নিত হন লামো হিসেবে। করুণার বোধিসত্ত্ব হিসেবে পুনর্জন্ম নেবেন বলে মৃত্যুর আগেই জানিয়ে গিয়েছিলেন ত্রয়োদশ দলাই লামা। ১৯৫০ সালে ছ’বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেন দলাই লামা। তিব্বত সরকারের প্রধান হিসেবে তাঁকে অভিষিক্ত করার প্রস্তুতি শুরু হয়। ৬১ বছর আগে, ১৯৫৯-এর মার্চের এক রাতে চিনের লাল ফৌজের লালচক্ষু উপেক্ষা করে পথে নেমে পড়েছিলেন দলাই লামা। সঙ্গী ছিলেন তাঁর  বৃদ্ধা মা, বোন, ছোট ভাই আর তাঁর কয়েক জন আধিকারিক। জানতেন না, তাঁর সামনে কী ভবিষ্যত্‍‌ অপেক্ষা করছে। ১৯৫৯ সালের ৩ এপ্রিল ভারত দলাই লামাকে রাজনৈতিক আশ্রয় দেয়। তাঁর নির্বাসিত সরকারকে জায়গা দেওয়া হয় হিমাচল প্রদেশের ধরমশালায়। তার পর, সেখান থেকেই তিব্বত মুক্ত করার দাবিতে চিনবিরোধী আন্দোলন সংগঠিত করেছেন দলাই লামা। যার স্বীকৃতি স্বরূপ ১৯৮৯ সালে তিনি পান নোবেল শান্তি পুরস্কার।

    আরও পড়ুন: ‘স্মোকিং কালী’ বিতর্ক, হাত ছাড়ল দল, তৃণমূলকে আনফলো মহুয়ার

    ভারত সরকারের সঙ্গে দলাই লামার সম্পর্ক যথেষ্ট ভালো। করোনা মোকাবিলায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে চিঠি লেখেন দলাই  লামা। এমনকি করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর তহবিলে অনুদানও দেন তিনি। অসমে বন্যা দুর্গতদের সাহায্যেও এগিয়ে এসেছেন তিব্বতি ধর্মগুরু। তিনি মনে করেন ভারতই একমাত্র দেশ, যেখানে ইতিহাস ও আধুনিকতার মেলবন্ধন ঘটেছে। নিজেদের অতীত-ঐতিহ্যকে ধরে রেখে নতুনকে বরণ করেছে ভারত। 

  • Anantnag Sun Temple: অনন্তনাগে মার্তন্দ সূর্য মন্দির পরিদর্শন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার

    Anantnag Sun Temple: অনন্তনাগে মার্তন্দ সূর্য মন্দির পরিদর্শন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার

    মাধ্যম নিউজ ডেস্ক: অনন্তনাগ (Anantnag) পরিদর্শন করলেন জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা (L-G Manoj Sinha)। তিনি মাত্তানের প্রাচীন মার্তন্দ সূর্য মন্দিরে (Martand Sun Temple) শুভ নবগ্রহ অষ্টমঙ্গলম পুজোয় অংশ নেন।

    সাধু, কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়ের সদস্য এবং স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই পুজো। এই মন্দির দেশের সূর্য মন্দিরগুলির মধ্যে প্রাচীনতম। অষ্টম শতাব্দীতে তৈরি এই মন্দিরটি অমূল্য প্রাচীন আধ্যাত্মিক ঐতিহ্যের প্রতীক। অনুষ্ঠানে মনোজ সিনহা বলেন, “কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর বৈচিত্র্যময় ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য বহন করে। দেশের জ্ঞানের কেন্দ্র। আমরা জম্মু ও কাশ্মীরের ঐতিহাসিক ও আধ্যাত্মিক স্থানগুলিকে প্রাণকেন্দ্রে রূপান্তরিত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই কাজ আমাদের ধর্মের পথে চালনা করবে এবং এই সুন্দর ভূমিকে শান্তি, সুখ এবং সমৃদ্ধিতে ভরিয়ে তুলবে।” 

    কাশ্মীরবাসীর মঙ্গলের জন্যে ঈশ্বরের কাছে প্রার্থনাও করেন তিনি। লেফটেন্যান্ট গভর্নর ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক সুরিন্দর অম্বরদার এবং বিভিন্ন প্রান্তের বিশিষ্ট সাধু-সন্ন্যাসীরা।এছাড়াও উপস্থিত ছিলেন কাশ্মীরের বিভাগীয় কমিশনার পান্ডুরং কে পোল, কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার, অনন্তনাগ জেলা প্রশাসক ডাঃ পীযূষ সিংলা এবং পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তারা।

     

  • Graceful Nirmala: বক্তাকে জল এগিয়ে দিলেন অর্থমন্ত্রী, নির্মলার ভাইরাল ছবিকে ঘিরে প্রশংসা নেটিজেনদের

    Graceful Nirmala: বক্তাকে জল এগিয়ে দিলেন অর্থমন্ত্রী, নির্মলার ভাইরাল ছবিকে ঘিরে প্রশংসা নেটিজেনদের

    মাধ্যম নিউজ ডেস্ক:  বক্তৃতা দিচ্ছেন ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেডের (এনএসডিএল) অধিকর্তা পদ্মজা চুন্দুরু। মঞ্চে বসে  কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বক্তৃতার মাঝে হঠাতই গলা শুকিয়ে গেল পদ্মজার। জল চাইতেই উঠে গেলেন অর্থমন্ত্রী। নিজের পদ বা গাম্ভীর্য ভুলে মানবিকতার খাতিরে জলের বোতল এগিয়ে দিলেন পদ্মজার হাতে। অভিভূত এনএসডিএল অধিকর্তা তথা কক্ষে উপবিষ্ট সকল দর্শক-শ্রোতারা। এই ছবি ভাইরাল হতেই প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরাও।  

    [tw]


    [/tw]

    সামাজিক মাধ্যমে প্রকাশিত অনুষ্ঠানটির ভিডিওতে, পদ্মজা চুন্দুরুকে কথা বলতে দেখা যায় যার মধ্যে তিনি বিরতি দেন এবং জলের জন্য অঙ্গভঙ্গি করেন। তারপরে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে মঞ্চ জুড়ে হাঁটতে দেখা যায় এবং শ্রীমতী চুন্দুরুকে একটি জলের বোতল অফার করতে দেখা যায়। শ্রীমতী চুন্দুরু ধন্যবাদ জানান অর্থমন্ত্রীকে। দর্শকদের করতালিতে ভরে যায় গোটা জায়গাটা।শনিবার এনএসডিএল-এর রজত জয়ন্তী উদযাপনের জন্য মুম্বাইয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন শনিবার হিন্দি এবং অন্যান্য আঞ্চলিক ভাষায় শিক্ষার্থীদের জন্য NSDL-এর বিনিয়োগকারী সচেতনতা কর্মসূচি ‘মার্কেট কা একলব্য’ চালু করেছেন। নির্মলা বলেন, “এই কর্মসূচীর মাধ্যমে, আপনি এমন অনেকের কাছে পৌঁছাতে সক্ষম হবেন যাদের আর্থিক সচেতনতার প্রয়োজন রয়েছে৷ এটিই সঠিক সময় যখন মানুষের বাজার সম্পর্কে জানার প্রবণতা থাকে। এই কাজে মানুষকে সাহায্য করবে  NSDL।” 

  • Shah Rukh look alike: আইপিএলে কেকেআর নয় গুজরাতকে সমর্থন করছেন শাহরুখ? হতবাক দর্শকেরা

    Shah Rukh look alike: আইপিএলে কেকেআর নয় গুজরাতকে সমর্থন করছেন শাহরুখ? হতবাক দর্শকেরা

    মাধ্যম নিউজ ডেস্ক: বলিউড ইন্ডাস্ট্রির বাদশা শাহরুখ খান। ইন্ডিয়ান ক্রিকেট প্রিমিয়ার লিগ (IPl)-এ তাঁর দল কলকাতা নাইট রাইডার্স (KKR)। কিন্তু একি!গুজরাত টাইটানসের সঙ্গে ম্যাচে কলকাতার বদলে কিং খান গলা ফাটাচ্ছেন গুজরাতের হয়ে। অবাক, কেকেআর অনুরাগী থেকে শুরু করে শাহরুখ ভক্তরা। তাহলে কী দলবদল! না আসলে ইনি হলেন গুজরাত সমর্থক হুবহু শাহরুখের মতো দেখতে ইব্রাহিম কাদরি।

    বিশ্বজুড়ে বলিউড বাদশাহর কোটি কোটি অনুরাগী। তাঁর  মতো দেখতে আর কাউকে আপনি কল্পনা করতে পারেন? হ্যাঁ,শাহরুখের মতো দেখতে এক ব্যক্তি এখন অন্তর্জালে ভাইরাল। তাঁর নাম ইব্রাহিম কাদরি। হঠাৎ দেখলে আপনিও ভেবে বসবেন ইনি বুঝি কিং খান। 

    শাহরুখ খানের মতো দেখতে বলে ইব্রাহিমও বেশ জনপ্রিয়। তিনিও মাঝেমধ্যে অনুষ্ঠানে প্রধান অতিথি হন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইব্রাহিম জানান, নিজের চেহারার প্রতি কখনওই খুব বেশি মনোযোগ দেননি। কিন্তু তাঁর চেহারা প্রায়ই পরিবার ও বন্ধুবান্ধবদের নজর কাড়ত।  সবাই তাঁকে কিং খানের সঙ্গে তুলনা করত। ছেলের চেহারার সঙ্গে সুপারস্টারের অদ্ভুত মিল রয়েছে বলে ইব্রাহিমের বাবা-মাও গর্ব বোধ করেন বলে জানান তিনি। 

    গল্পে গল্পে ইব্রাহিম বলেন, “একবার’রইস’ সিনেমা দেখার পর শাহরুখ-ভক্তরা আমার পিছু নিয়েছিল,সেলফি তুলেছিল। ওরা আমাকে শাহরুখ ভেবে ভুল করে। তাঁরা ভেবেছিলেন সত্যিকারের শাহরুখ সিনেমার প্রিমিয়ারে উপস্থিত হয়েছেন!” এরপর থেকেই নাকি নিজেকে শাহরুখের মতো সাজাতে থাকেন ইব্রাহিম। তাঁর ভেতরেও বাদশাহ-ভাব জন্ম নেয়। ইনস্টাগ্রামে বেশ ভক্ত জুটিয়েছেন তিনি। তাঁর ফলোয়ার এক লাখের বেশি। প্রায় ছবি ও ভিডিও আপলোড করেন তিনি। সেখানে শাহরুখ-ভক্তরা তাঁকে প্রশংসায় ভরিয়ে দেন।

    ইব্রাহিম জানিয়েছেন লোকজন প্রায়শই তাঁকে শাহরুখের সঙ্গে গুলিয়ে ফেলেন এবং তাঁর সঙ্গে ছবি তুলতে ছুটে আসেন। ইব্রাহিম বলেন, “সম্প্রতি আমি স্টেডিয়ামে গুজরাট লায়ন্সের বিপক্ষে কেকেআরের খেলা দেখতে গিয়েছিলাম; সবাই তাঁদের ক্যামেরা বের করে আমার দিকে হাত নাড়তে থাকে। লোকজন হাততালি দিতে থাকে এবং আমাকে নিয়ে শাহরুখের বিখ্যাত সিনেমার ডায়লগ বলতে শুরু করে। আমি দেখেছি মানুষ শাহরুখকে কতটা ভালোবাসে।” ইব্রাহিমের মতে, এটা বিশেষ একটা অনুভূতি। তবে খ্যাতির বিড়ম্বনাও চোখের সামনে দেখেছেন ইব্রাহিম। তিনি বলেন, “মাঠে গিয়ে আমি এটাও বুঝতে পেরেছি যে শাহরুখকে সম্ভবত প্রতিদিনই কিসের মধ্য দিয়ে যেতে হয়। স্টেডিয়ামে কেউ একজন আমাকে এত শক্ত করে ধরেছিলেন যে আমার টি-শার্ট ছিঁড়ে যায়!পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে আমাকে নিরাপদে স্টেডিয়াম থেকে বের করে আনতে পুলিশকে ফোন করতে হয়েছিল। তবে আমাকে উদ্ধার করার পরে,পুলিশই জিজ্ঞাসা করেছিলেন, ‘এসআরকে স্যার, এক সেলফি?’তখন অবাক হয়েছিলাম আমি।” 

    শাহরুখের মতো দেখতে হলেও ইব্রাহিম চান নিজের আলাদা পরিচয় বানাতে। তিনি নিজেও শাহরুখ অনুরাগী। কিং খানকে সামনে থেকে দেখতে পেলে স্বপ্ন সফল হবে বলে জানান ইব্রাহিম।

  • Guwahati Temple Vandalised: গুয়াহাটিতে দুটি মন্দিরে ভাঙচুর, উপড়ে ফেলা হল শিবলিঙ্গ 

    Guwahati Temple Vandalised: গুয়াহাটিতে দুটি মন্দিরে ভাঙচুর, উপড়ে ফেলা হল শিবলিঙ্গ 

    মাধ্যম নিউজ ডেস্ক: গুয়াহাটিতে (Guwahati) দুটি মন্দিরে (Temple) ভাঙচুর চালানোর ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে আসামে (Assam)। দুষ্কৃতিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। জানা গিয়েছে, গুয়াহাটির ভেটাপাড়া এলাকায় মঙ্গল এবং বুধবার পরপর দুদিন দুটি মন্দিরে ভাঙচুর চালায় দুষ্কৃতিরা। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। 

    মন্দিরের মূর্তিগুলি নির্দিষ্ট স্থান থেকে উপড়ে ফেলা হয়। পরদিন সকালবেলা বিষয়টি জানতে পারেন এলাকার বাসিন্দারা। বিষয়টিতে ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসীরা। পুলিশ তদন্ত শুরু করেছে। দোষীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। 

    [tw]


    [/tw]

    ডেপুটি পুলিশ কমিশনার সুধাকর সিং এবিষয়ে বলেন, ‘রাস্তার ধারের দুটি মন্দির ভাঙচুর করা হয়। মন্দিরগুলিতে পুলিশি সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে। আমরা ঘটনার তদন্ত করছি। দোষীকে দ্রুত চিহ্নিত করা হবে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” 

    একটি মন্দির থেকে শিবলিঙ্গ উপড়ে ফেলা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি অপর মন্দির থেকে গনেশের মূর্তি উপড়ে ফেলার চেষ্টাও করেছিল দুষ্কৃতিরা। মন্দিরটি গ্রিল দিয়ে ঘেরা থাকায় মন্দিরের বাইরে থাকা শিবলিঙ্গটি ছুঁড়ে ফেলে তারা। পরদিন সকালে ড্রেনের কাছে ভাঙা মূর্তিটি খুঁজে পায় এলাকাবাসীরা। সেই মূর্তিটি তুলে আবার আগের জায়গায় স্থাপন করেন তাঁরা। শিবলিঙ্গ এবং শিবমূর্তিটির হাত ভাঙা হয়েছে। এলাকাবাসীরা মূর্তিগুলির পুনর্নির্মাণের ব্যবস্থা করেছেন।

     

LinkedIn
Share