Tag: bangla news

bangla news

  • Donald Trump: প্রাণঘাতী হামলাই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হতে পারে রিপাবলিকানদের ‘ট্রাম্প কার্ড’

    Donald Trump: প্রাণঘাতী হামলাই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হতে পারে রিপাবলিকানদের ‘ট্রাম্প কার্ড’

    মাধ্যম নিউজ ডেস্ক: তাঁর কান ঘেঁষে বেরিয়ে গিয়েছে গুলি। তবে প্রাণে বেঁচে গিয়েছেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট তথা আসন্ন নির্বাচনে (US Presidential Election) প্রেসিডেন্ট পদপ্রার্থী রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। পেনসিলভেনিয়ায় আয়োজিত রিপাবলিকান পার্টির নির্বাচনী প্রচারে ট্রাম্পকে যে গুলি করে মারতে চেয়েছিল, বছর কুড়ির সেই টমাস ম্যাথিউ ক্রুকসকে গুলি করে হত্যা করেন প্রাক্তন প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস টিমের সদস্যরা।

    অকুতোভয় ট্রাম্প

    ভাইরাল হওয়া ভিডিওয় পরপর তিনটি গুলির শব্দ শোনা গিয়েছে। দেখা গিয়েছে, সিক্রেট সার্ভিস বাহিনীর সদস্যরা ট্রাম্পকে মঞ্চ থেকে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন। কান থেকে ঝরঝর করে পড়ছে রক্ত। ট্রাম্প কিন্তু অকুতোভয়। চলতি বছরের নভেম্বরেই প্রেসিডেন্ট নির্বাচন আমেরিকায়। তার আগে জোরকদমে প্রচারে নেমে পড়েছে ট্রাম্পের দল। প্রচার করছে জো বাইডেনের দলও। তবে প্রচারসভায় ট্রাম্পকে লক্ষ্য করে গুলি এবং তার পর তাঁর ভাইরাল হওয়া অকুতোভয়ের ছবিই নির্বাচনী ময়দানে ট্রাম্পকে মাইলেজ দেবে বলেই আশাবাদী রিপাবলিকানরা। ট্রাম্পকে লক্ষ্য করে যখন গুলি ছোড়া হয়, তখন ট্রাম্পের (Donald Trump) পেছনে ঝুলছিল আমেরিকার জাতীয় পতাকা। ট্রাম্পের গায়ে চিনা টি-শার্ট। ট্রাম্পের মুষ্ঠিবদ্ধ হাত ওপরে তোলা। কান দিয়ে রক্ত পড়েই চলেছে।  

    লড়াইয়ের ময়দানে এগিয়ে গেলেন ট্রাম্প

    এই ছবিই ভাইরাল করছেন তাঁর দলের সদস্যরাও। রিপাবলিকানরা তো বটেই, মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যান্য দলের নেতারাও ট্রাম্পের দ্রুত আরোগ্য কামনা করেছেন। বাবার বিপদের দিনে পাশে দাঁড়িয়েছেন ট্রাম্পের ছেলেরাও। সোশ্যাল মিডিয়ার ট্রাম্পের ছেলে জুনিয়র ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, “ট্রাম্প লড়াই থেকে কখনও সরে আসবেন না। তিনি আমেরিকা বাঁচানোর লড়াই লড়ছেন।” রাজনৈতিক মহলের মতে, ট্রাম্পের এই ছবি একলপ্তে  নির্বাচনী লড়াইয়ের ময়দানে অনেকখানি এগিয়ে দিল আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টকে। আমেরিকার ভোট কারবারিদের মতে, ট্রাম্পের এই ‘কুছ পরোয়া নেহি’ গোছের ভাবের ছবিটা আইকনিক হয়ে থাকবে। যার সুফল কুড়োবে তাঁর দল।

    আরও পড়ুন: উপনির্বাচনে ব্যাপক ভোট লুট, ২১ জুলাই ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালনের ডাক শুভেন্দুর

    ট্রাম্প যখন বিমান ধরতে এগোচ্ছেন এবং বিমানে ওঠার সময় জনতার উদ্দেশে হাত নাড়ছেন, তাঁর এই ছবিও বিপুল জনপ্রিয়তা পেয়েছে মার্কিন মুলুকে। প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্পের এই সাহসী ছবিকেও ক্যাশ করতে চাইছেন রিপাবলিকানরা। ওয়াকিবহাল মহলের মতে, সিক্রেট সার্ভিস বাহিনীর সদস্যদের গুলিতে নিহত হয়েছে ট্রাম্পকে (US Presidential Election) খুনের চেষ্টার অভিযোগে অভিযুক্ত তরুণ। তবে তিনি এগিয়ে দিয়ে গিয়েছেন ট্রাম্পকে (Donald Trump)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

      

  • UEFA Euro 2024: স্প্যানিশ আর্মার্ডার দাপট, ইংল্যান্ডকে হারিয়ে ১২ বছর পর ফের ইউরোপ সেরা স্পেন  

    UEFA Euro 2024: স্প্যানিশ আর্মার্ডার দাপট, ইংল্যান্ডকে হারিয়ে ১২ বছর পর ফের ইউরোপ সেরা স্পেন  

    মাধ্যম নিউজ ডেস্ক: ইউরোর রঙ লাল। ১২ বছর পরে ফের ইউরো কাপ (UEFA Euro 2024) জিতল স্পেন। রবিবার বার্লিনে ইংল্যান্ডকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়ন  নিকো উইলিয়ামস, লেমিনে ইয়ামালেরা। এই নিয়ে চারবার ইউরো জিতল স্পেন। এর আগে ১৯৬৪, ২০০৮ এবং ২০১৪ সালে ইউরো কাপের খেতাব জয় করেছে। আর আবারও ট্রফি-হীন ইংল্যান্ড। গত বার ঘরের মাঠে হারতে হয়েছিল ইটালির কাছে। এবার স্পেন (Spain Beats England) স্বপ্নভঙ্গ করল হ্যারি কেনদের। ম্যাচ শেষে হতাশ ইংল্যান্ড কোচ সাউথগেট।

    স্পেনের দাপট (UEFA Euro 2024)

    যোগ্য দল হিসেবেই এবার ইউরোপ সেরার (UEFA Euro 2024) খেতাব উঠল স্পেনের মাথায়। টুর্নামেন্টের শুরু থেকেই ছন্দে ছিল স্পেন। রবিবারও স্প্যানিশ আর্মাডার সামনে দাঁড়াতে পারেনি ইংরেজরা। ২-১ গোলে জয়লাভ করে স্পেন (Spain Beats England)। এই ম্যাচে একটি করে গোল করলেন নিকো উইলিয়ামস এবং পরিবর্ত ফুটবলার ওয়ারজাবাল। শুরু থেকেই স্পেনের পায়ে ছিল বল। নিজেদের মধ্যে ছোট ছোট পাস খেলে দুই প্রান্ত ধরে আক্রমণে উঠছিল তারা। বাঁ প্রান্তে উইলিয়ামস ও কুকুরেয়া এবং ডান প্রান্তে ড্যানি কার্ভাহাল ও ইয়ামাল আক্রমণ তুলে আনার দায়িত্বে ছিলেন। প্রথম ১৫ মিনিটের মধ্যে উইলিয়ামস দু’বার ইংল্যান্ডের বক্সে ঢুকে পড়েন। কিন্তু গোল করতে পারেননি। প্রথমার্ধ গোল শূন্য থাকে। 

    ওপেন ফুটবল

    দ্বিতীয়ার্ধ শুরুর ১ মিনিট ১১ সেকেন্ডের মাথায় গোল করে স্পেনকে এগিয়ে দেন উইলিয়ামস। কার্ভাহাল বুটের ডগা দিয়ে বল বাড়ান ইয়ামালকে। ডান প্রান্তে বল ধরে ভিতরে ঢোকেন ইয়ামাল। তিনি বল বাড়ান অরক্ষিত অবস্থায় থাকা উইলিয়ামসকে। তাঁর বাঁ পায়ের শটে পরাস্ত হন ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডন পিকফোর্ড। পরের কয়েক মিনিট স্পেনের আক্রমণের গতি আরও বাড়ে। পর পর সুযোগ তৈরি করতে থাকে তারা। দু’দলই গোল করার চেষ্টা করছিল। ইংল্যান্ডের লক্ষ্য ছিল সমতা ফেরানোর। স্পেন চেষ্টা করছিল ব্যবধান বাড়াতে। ফলে কিছুটা হলেও ওপেন হয়ে যায় খেলা। অনেক বেশি সুযোগ তৈরি হতে থাকে। ৭৩ মিনিটের মাথায় সমতা ফেরায় ইংল্যান্ড। বক্সের বাইরে থেকে বাঁ পায়ের মাটি ঘেঁষা শটে সিমোনকে পরাস্ত করেন পামার। ৮৬ মিনিটের মাথায় স্পেনকে এগিয়ে দেন পরিবর্ত হিসাবে নামা মিকেল ওয়্যারজাবাল। গোল শোধ করার অনেক চেষ্টা করে ইংল্যান্ড। কিন্তু আর হয়ে ওঠেনি।   

    সরছেন সাউথগেট!

    বারবার নকআউটে উঠলেও, শেষ রক্ষা হচ্ছে না। আশা ভঙ্গ হচ্ছে। ২০২০ সালের ইউরো ফাইনালে (UEFA Euro 2024) ইতালির কাছে হারতে হয়েছিল ইংল্যান্ডকে। ২০২২ সালের ফুটবল বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে হারতে হয় ফ্রান্সের কাছে। ২০২৪ সালের ইউরো ফাইনালেও(Spain Beats England) তারা শেষ রক্ষা করতে পারল না। ইংল্যান্ডের পারফরম্যান্স দেখার পর, ইউরো চলাকালীনই দলের কোচ গ্যারেথ সাউথগেটের পদত্যাগের দাবি তুলেছিলেন ইংরেজ ভক্তরা। কিন্তু দল ফাইনালে ওঠায়, সেই দাবি সাময়িক ভাবে ধামাচাপা পড়ে গিয়েছিল। এবার ইউরোর ফাইনালে স্পেনের কাছে হারের পর কি সত্যিই পদত্যাগ করতে চলেছেন সাউথগেট? ম্যাচ শেষে তেমনই ইঙ্গিত দিয়েছেন তিনি। সাংবাদিকদের ইংল্যান্ডের কোচ বলেছেন, ‘আমার মনে হয় অভিজ্ঞতার দিক থেকে ইংল্যান্ড এখন ভালো জায়গায় আছে। দলের বেশির ভাগ ফুটবলার তরুণ হলেও, সর্বোচ্চ মঞ্চে খেলার অভিজ্ঞতা আছে ওদের। পরের বিশ্বকাপ, এমনকি, পরের ইউরো কাপেও এই দলের অনেক ফুটবলার থাকবে। ইংল্যান্ডের ভবিষ্যৎ ভাল। কিন্তু এই মুহূর্তে সমবেদনা জানানোর কোনও ভাষা নেই।’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Daily Horoscope 15 july 2024: মেষ রাশির জাতকরা সামাজিক সম্মান পেতে পারেন আজ

    Daily Horoscope 15 july 2024: মেষ রাশির জাতকরা সামাজিক সম্মান পেতে পারেন আজ

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) অফিসে কোনও বরিষ্ঠ আধিকারিকের সঙ্গে বিবাদে জড়াবেন না, লোকসান হতে পারে।

    ২) রাগ ও বাণী নিয়ন্ত্রণে রাখুন।

    ৩) সামাজিক সম্মান পেতে পারেন।

    বৃষ

    ১) অতিরিক্ত পরিশ্রম করতে হবে।

    ২) সাফল্য লাভ করবেন আজ।

    ৩) চাকরিতে কোনও আধিকারিকের বিরাগভাজন হতে পারেন।

    মিথুন

    ১) সন্ধ্যাবেলা পরিবার ও বন্ধুদের সঙ্গে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন।

    ২) বিদেশি ব্যবসার সঙ্গে জড়িত জাতকদের উন্নতিযোগ।

    ৩) মায়ের প্রতি বিশেষ স্নেহ থাকবে।

    কর্কট

    ১) সাফল্য আপনার হাতের মুঠোয় থাকবে।

    ২) ধনবৃদ্ধির ক্ষেত্রে জীবনসঙ্গীর পরামর্শে লাভ হবে।

    ৩) সন্তান কিছু সমস্যার মুখোমুখি হবে, তাই সতর্ক থাকুন।

    সিংহ

    ১) শত্রু প্রবল হবে আজ, তবে তাঁরা আপনার কোনও ক্ষতি করতে পারবে না।

    ২) সাফল্যলাভের জন্য কঠিন পরিশ্রম করতে হবে।

    ৩) সামাজিক কাজে সন্তানের রুচি বাড়বে।

    কন্যা

    ১) পরিবারে শুভ অনুষ্ঠান আয়োজিত হতে পারে।

    ২) পরিবারের সদস্যরা ব্যস্ত থাকবেন আজ।

    ৩) বিবাদ হতে পারে নিজের বাণী নিয়ন্ত্রণে রাখুন।

    তুলা

    ১) পদ-প্রতিষ্ঠা ও সম্মান বৃদ্ধি পাবে।

    ২) কাছের ও দূরের ভ্রমণ যাত্রার আয়োজন করে থাকলে, তা স্থগিত হতে পারে।

    ৩) সন্ধ্যাবেলা পরিজনদের সঙ্গে সময় কাটাবেন।

    বৃশ্চিক

    ১) ছাত্রছাত্রীরা পড়াশোনায় মগ্ন থাকবেন।

    ২) অর্থাভাবের কারণে চিন্তিত থাকবেন এই রাশির জাতকরা।

    ৩) শ্বশুরবাড়ির তরফে ধনলাভ।

    ধনু

    ১) সাবধানে গাড়ি চালান।

    ২) গাড়ি খারাপ হওয়ায় অর্থ ব্যয় হতে পারে।

    ৩) সন্তানের জন্য উপহার কিনতে পারেন।

    মকর

    ১) দাম্পত্য জীবনে মাধুর্য থাকবে।

    ২) জীবনসঙ্গীর পূর্ণ সহযোগিতা অর্জন করবেন।

    ৩) চাকরি ও ব্যবসায় বরিষ্ঠদের দ্বারা লাভান্বিত হতে পারেন এই রাশির জাতকরা।

    কুম্ভ

    ১) নিজের জীবনসঙ্গীর জন্য কোনও উপহার কিনতে পারেন।

    ২) মা-বাবার স্নেহ পাবেন।

    ৩) ভাই-বোনের স্বাস্থ্য দুর্বল হবে, তাই সতর্ক থাকুন।

    মীন

    ১) আজকের দিনটি অনুকূল।

    ২) পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকলে ভালো ফল করতে পারবেন।

    ৩) বিশেষ অভিজ্ঞতা অর্জনের ফলে মনে আনন্দ থাকবে।

     DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Howrah: লাইনের ধারে পাঁচিল তুলছে রেল! হাওড়া-বর্ধমান কর্ড লাইনে যাত্রী সুরক্ষায় অভিনব উদ্যোগ

    Howrah: লাইনের ধারে পাঁচিল তুলছে রেল! হাওড়া-বর্ধমান কর্ড লাইনে যাত্রী সুরক্ষায় অভিনব উদ্যোগ

    মাধ্যম নিউজ ডেস্ক: হাওড়া (Howrah)-বর্ধমান কর্ড লাইনে যাত্রী সুরক্ষায় একেবারে অভিনব উদ্যোগ নিল পূর্ব রেল (Eastern Railway)। দুর্ঘটনা এড়াতে রেলের পক্ষ এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। রেল লাইনের দুপাশে অনেকটা অংশ জুড়ে রেল দফতরের জমি রয়েছে। সেই জমি এতদিন ফাঁকা পড়ে থাকত। দখল হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। রেলের এই উদ্যোগের ফলে সেই জমি দখল হওয়ার সম্ভাবনা আর থাকবে না।

    রেলের পক্ষ থেকে কী উদ্যোগ নেওয়া হয়েছে? (Howrah)

    হাওড়া (Howrah)-বর্ধমান কর্ড লাইনে রেললাইনের (Eastern Railway) ধার বরাবর টানা পাঁচিল তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই সেই পাঁচিল নির্মাণের কাজ অনেকটাই এগিয়েছে। মূলত এই শাখায় পর পর চারটি পাশাপাশি রেললাইন। সেই রেললাইন থেকে কিছুটা অংশ ছেড়ে দিয়ে তৈরি করা হয়েছে সেই পাঁচিল। আপ ও ডাউন দুদিকেই এই ধরনের পাঁচিল করা হয়েছে। এর জেরে সুরক্ষিত থাকবে রেললাইন। ট্রেন চালানোর ক্ষেত্রে সমস্যা অনেকটাই কমবে। দ্রুতগতিতে ট্রেন যাতায়াত করতে পারবে। রেললাইনের ওপর বাইরে থেকে কিছু উঠে আসতে পারবে না। যাত্রী সুরক্ষা সুনিশ্চিত হবে। অনেক সময় লাইনের ধার থেকে ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়া হয়। এই উদ্যোগে সেই সম্ভাবনা অনেকটাই কমবে। রেললাইনের ধারে তৈরি করা হয়েছে কংক্রিটের পাঁচিল। তবে, কিছু প্রশ্ন উঠেছে, প্রথমত অনেকে আবার এই উদ্যোগকে টাকা নষ্ট বলে উল্লেখ করছেন। কারণ তাঁদের মতে, এই পাঁচিল তৈরি করতে প্রচুর অর্থ ব্যয় করা হয়েছে। কিন্তু, এভাবে কি রেললাইনকে সুরক্ষিত রাখা সম্ভব? এই পাঁচিল রক্ষণাবেক্ষণের ক্ষেত্রেও নানা সমস্যা রয়েছে। সেই পাঁচিল আদৌ কতটা রক্ষা করা সম্ভব তা নিয়ে প্রশ্নটা থেকেই গিয়েছে। অনেকের মতে, সাধারণ মানুষও এই পাঁচিল নষ্ট করে দিতে পারে। সেটা কীভাবে আটকানো যাবে? এই বিষয়ে রেলের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

    রেল আধিকারিকের কী বক্তব্য?

    রেলের (Eastern Railway) এক আধিকারিক বলেন, অনেক জায়গায় রেলের ফাঁকা জমি জবরদখল করে নেয়। পরে, তাদের সেখান থেকে সরাতে গিয়ে বাধার মুখে পড়তে হয়। এই উদ্যোগের ফলে একেবারে মেপে রেলের জায়গার ভিতর তৈরি হয়েছে এই পাঁচিল। এর ফলে রেলের জায়গা জবরদখল হওয়ার সম্ভাবনাও অনেকটাই কমবে। সব মিলিয়ে সুরক্ষিত থাকবে রেললাইন। রেলের এই অভিনব উদ্যোগকে ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Daspur: সমবায় ভোটে জিততেও ছাপ্পা তৃণমূলের! পুলিশের সামনেই ঝরল রক্ত

    Daspur: সমবায় ভোটে জিততেও ছাপ্পা তৃণমূলের! পুলিশের সামনেই ঝরল রক্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: সমবায় নির্বাচনে ছাপ্পা ভোট (Co Operative Elections) দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিম মেদিনীপুরের দাসপুর-১ (Daspur) নম্বর ব্লকের সুলতাননগর সমবায়ে উত্তেজনা তৈরি হয়। এরপর পুলিশের সামনেই চলে তুমুল ধস্তাধস্তি। তৃণমূলের হামলায় এক ব্যক্তির মাথা ফাটে। এই ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Daspur)

    দাসপুর (Daspur) জ্যোত গৌরাঙ্গ সমবায় কৃষি উন্নয়ন সমিতির ৩১ টি আসনে রবিবার ছিল নির্বাচন। বেলা গড়াতেই ছাপ্পা ভোট ঘিরে তুমুল উত্তেজনা তৈরি হয়। এলাকার বাসিন্দাদের দাবি, জটাধরপুর বুথে হঠাৎই দেখা যায় বেশ কিছু বহিরাগত ভোট দিতে ঢুকছে। বহিরাগতদের এনে ছাপ্পা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তাতে বাধা দেন সমবায় মঞ্চ বাঁচাও কমিটির এক কর্মীরা। এরপর পুলিশের সামনেই চলে তুমুল ধস্তাধস্তি। সমবায় মঞ্চ বাঁচাও কমিটির এক কর্মীর মাথা ফাটানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। নামে র‍্যাফ ও পুলিশ। শুধু তাই নয়, একজনকে তোলা হয় পুলিশ ভ্যানেও।

    আরও পড়ুন: গৃহযুদ্ধ তুঙ্গে, দলীয় মিটিংয়েই এলোপাথাড়ি গুলিতে খুন তৃণমূল নেতা, গুলিবিদ্ধ আরও এক

    শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    সমবায় মঞ্চ বাঁচাও কমিটির এক নেতা বলেন, “সমবায় ভোটে জেতার জন্য তৃণমূলকে ছাপ্পা ভোট মারতে হচ্ছে। আসলে ওদের জনসমর্থন নেই, এটাই তার প্রমাণ। আমরা শান্তিপূর্ণভাবে ভোট চেয়েছিলাম। তৃণমূল সেটা হতে দিল না। বাইরে থেকে লোকজন নিয়ে এসে ভোট করেছে। এভাবে জোর করে ভোটে জিতে কোনও লাভ নেই। এদিন ঘটনাস্থলে প্রশাসন দাঁড়িয়েছিল। কোনও কাজ করেনি তারা। তিরিশটা ভোট ছাপ্পা মেরেছে তৃণমূল। এই ধরনের নির্বাচনে তৃণমূল সন্ত্রাস করতে পারে তা আমরা ভাবতে পারিনি।” এই বিষয়ে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি আশিস হুদাইত বলেন, “এগুলো সব অপপ্রচার। শান্তিপূর্ণ ভোট হয়েছে। ছাপ্পা ভোট (Co Operative Elections) করার যে অভিযোগ করা হচ্ছে তা একেবারে ভিত্তিহীন। আসলে ওরা ইচ্ছাকৃতভাবে এসব অভিযোগ করছে। এর বেশি আর কিছু বলব না।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Donald Trump: চিহ্নিত করা হল ডোনাল্ড ট্রাম্পের আক্রমণকারীকে, ২০ বছরের থমাস ম্যাথিউ ক্রুকস! চেনেন কে?

    Donald Trump: চিহ্নিত করা হল ডোনাল্ড ট্রাম্পের আক্রমণকারীকে, ২০ বছরের থমাস ম্যাথিউ ক্রুকস! চেনেন কে?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) হত্যার চেষ্টার পিছনে সন্দেহভাজন শ্যুটার হিসাবে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই), থমাস ম্যাথিউ ক্রুকসকে (Thomas Matthew Crooks) চিহ্নিত করেছে। পেনসিলভানিয়ার বাটলারে একটি নির্বাচনী প্রচার সমাবেশে, ৭৮ বছর বয়সী এই রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থীর উপর গুলি চালালে, ঠিক তাঁর কান ঘেঁষে গুলি বেরিয়ে যায়। অপর দিকে নিরাপত্তা কর্মকর্তাদের হাতে নিহত হন ২০ বছর বয়সী ক্রুকস। তাঁর স্কুলের একটি ভিডিও সামজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তাঁকে দেখা যাচ্ছে হাই স্কুল ডিপ্লোমা গ্রহণ করছেন। আগামী ৫ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দিন, কিন্তু চার মাসেরও কম সময় আগে এই ঘটনাটি অত্যন্ত চাঞ্চল্য ফেলে দিয়েছে বিশ্ব রাজনীতিতে।

    কে এই থমাস ম্যাথিউ ক্রুকস (Donald Trump)?

    বাটলারের যেখানে শ্যুটআউট (Donald Trump) হয়েছে, সেখান থেকে ক্রুকস প্রায় এক ঘন্টা দূরে থাকতেন। ২০২১ সালের ফেডারেল নির্বাচন কমিশনের ফাইলিং অনুসারে, যখন ক্রুকস ১৭ বছর বয়সী ছিলেন, তখন তিনি অ্যাক্টব্লু-কে ১৫ ডলার অনুদান দিয়েছিলেন। এই সংগঠন একটি বামপন্থী রাজনীতিবিদদের জন্য অর্থ সংগ্রহ করে থাকে। তবে এই অনুদান প্রগতিশীল পরিবর্তনের জন্য নেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে। এই অর্থ সেখানকার ডেমোক্র্যাটদের ভোট দেওয়ার জন্য সমাবেশের কাজে ব্যবহার করা হয়ে থাকে। থমাস ম্যাথিউ ক্রুকস বেথেল পার্ক হাই স্কুল থেকে ২০২২ সালে স্নাতক হয়েছিলেন। সেই সঙ্গে জাতীয় গণিত ও বিজ্ঞান উদ্যোগ সংস্থার পক্ষ থেকে ৫০০ ডলার “তারকা পুরস্কার” পেয়েছিলেন। আবার নিউ ইয়র্ক টাইমস সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালে একটি গ্রেজুয়েশন অনুষ্ঠানের ভিডিও-তে দেখা গিয়েছে, ক্রুকস (Thomas Matthew Crooks) তাঁর হাই স্কুল ডিপ্লোমা গ্রহণ করছেন। সেই সঙ্গে বেশ প্রশংসাও পাচ্ছেন। অনলাইনে পোস্ট করা ওই অনুষ্ঠানের ভিডিওতে কালো গ্র্যাজুয়েশন গাউনে চশমা পরা ক্রুকসকে দেখা যাচ্ছে। ফলে তিনি ছাত্র হিসেবে মেধবী ছিলেন।

    এফবিআই, এনবিসি এবং সিবিএসের বিবৃতি

    এফবিআই, এনবিসি এবং সিবিএসের একটি বিবৃতিতে জানা গিয়েছে, “রাজ্যের ভোটার রেকর্ড অনুযায়ী এই ক্রুকস রিপাবলিকান হিসাবে অন্তর্ভুক্ত ছিলেন। এই হামলাকারীকে প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হত্যা প্রচেষ্টার সাথে জড়িত ব্যক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই গুলিবর্ষণে ট্রাম্প অল্পের জন্য রক্ষা পান, কিন্তু একজন পথচারী মারা গিয়েছেন। একই সঙ্গে আরও দু’জন গুরুতর আহত হয়েছেন। নিরাপত্তা রক্ষীরা যখন ট্রাম্পকে দ্রুত মঞ্চ থেকে সরিয়ে নিয়ে যায় তখন তাঁর মুখে রক্ত ​​দেখা গিয়েছিল।” আবার পেনসিলভেনিয়া পুলিশের লেফটেন্যান্ট কর্নেল জর্জ বেভিনস বলেছেন, ‘‘এখনই ঘটনার বিষয়ে সবটা বলা যাবে না। একজন আক্রমণকারীকে শনাক্ত করা হয়েছে। তদন্ত চলছে। বিভিন্ন সূত্র ধরে আমরা সন্ধানের চেষ্টা করছি। সেখানে একজনই বন্দুকবাজ ছিল, নাকি আরও ছিল তা জানার চেষ্টা করা হচ্ছে।”

    আরও পড়ুনঃ সভায় প্রাণঘাতী হামলা, ট্রাম্পের কান ছুঁয়ে বেরিয়ে গেল গুলি! নিন্দা মোদির

    ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য?

    ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) সামজিক মাধ্যমে জানিয়েছেন, “আমাকে লক্ষ্য করে গুলি করা হয়েছিল যা আমার ডান কানের উপরের অংশে বিদ্ধ করেছে। অনেক রক্তক্ষরণ হয়েছে। আমি বুঝতেই পারছিলাম না কী ঘটতে চলেছে। নিরাপত্তারক্ষীদের ধন্যবাদ জানাই। এটা অবিশ্বাস্য যে আমাদের দেশে এই ধরনের কাজ ঘটতে পারে।” যদিও ট্রাম্প প্রচার সভায় সেই সময়ে আমেরিকায় অনুপ্রবেশকারী সমস্যা নিয়ে কথা বলছিলেন। তদন্তকারী অফিসারেরা ইতিমধ্যে ঘটনাস্থলে তল্লাশি চালিয়েছেন। একই ভাবে ক্রুকসের সামজিক মাধ্যমগুলি যেমন- মেটা, ফেসবুক এবং ইনস্টাগ্রামের মূল সংস্থার সঙ্গে সন্দেহভাজন ব্যক্তির সাথে সম্পর্কিত কোনও অ্যাকাউন্ট যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lakshmi Bhandar: “লক্ষ্মীর ভান্ডার থেকে কেটে দেওয়া হবে নাম”, হুঁশিয়ারি তৃণমূল নেতার

    Lakshmi Bhandar: “লক্ষ্মীর ভান্ডার থেকে কেটে দেওয়া হবে নাম”, হুঁশিয়ারি তৃণমূল নেতার

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের লক্ষ্মী ভান্ডার (Lakshmi Bhandar) নিয়ে রাজনীতি তৃণমূলের। সরকারি প্রকল্পের বন্টনের ক্ষেত্রেও আবারও সেই আমরা-ওরা ইস্যুকে সামনে আনার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। কোচবিহারের (Cooch Behar) দিনহাটা ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বক্তব্য জানাজানি হতেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়ে গিয়েছে।

    ঠিক কী বলেছেন তৃণমূল নেতা? (Lakshmi Bhandar)

    দিনহাটা-২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ২১ জুলাইয়ের প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে দিনহাটা-২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্য বলেন, “লক্ষ্মীর ভান্ডার (Lakshmi Bhandar) পেয়েও ভোট দেননি যাঁরা, তাঁদের নাম কেটে দেওয়া হবে। লক্ষ্মীর ভান্ডারের টাকা পাওয়ার পরেও তৃণমূল কংগ্রেসকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিয়েছে, অন্ততপক্ষে আমাদের কিছু জনের নাম লক্ষ্মীর ভান্ডার থেকে কেটে দেওয়া দরকার আছে। যে টাকাটা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে, যে টাকাটা তৃণমূল পরিচালিত রাজ্য সরকার দিচ্ছে, সেটা নরেন্দ্র মোদির টাকা নয়, তৃণমূল সরকারের টাকা।”

    আরও পড়ুন: গৃহযুদ্ধ তুঙ্গে, দলীয় মিটিংয়েই এলোপাথাড়ি গুলিতে খুন তৃণমূল নেতা, গুলিবিদ্ধ আরও এক

    কী বললেন বিজেপি নেতৃত্ব?

    লক্ষ্মীর ভান্ডার (Lakshmi Bhandar) প্রকল্পের আওতায় প্রথম দিকে সাধারণ শ্রেণির মহিলাদের প্রতি মাসে ৫০০ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণির মহিলাদের প্রতি মাসে ১০০০ টাকা করে দেওয়া হত। বর্তমান টাকার পরিমাণ বৃদ্ধি করে করা হয়েছে। যথাক্রমে ১০০০ টাকা ও ১২০০ টাকা করে দেওয়া হয়। আর এই ‘লক্ষ্মীর ভান্ডার’ই বাংলার রাজনীতির একটি কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। কোচবিহার (Cooch Behar) আসনে ৩৯,২৫০ ভোটে বিজেপি প্রার্থী নিশীথকে হারিয়ে দেন তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। তারপরও তৃণমূল নেতাদের একাংশের মতে, কিছু ভোট বিজেপিতে গিয়েছে। আর তাতেই এই মন্তব্য। এই প্রসঙ্গে বিজেপি নেতা বিরাজ বসু বলেন,  “বিরোধী দল করলেই তাঁকে লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়া যাবে না। রেশন নিতে দেওয়া যাবে না। সরকারি বিভিন্ন যে প্রকল্প রয়েছে, তার সুবিধা দেওয়া যাবে না, এটাই তৃণমূলী কালচার। এসব যত করবে, তৃণমূলের ভোট কমবে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Murshidabad: কর্তব্যরত নার্সকে চড় তৃণমূল প্রধানের! শাস্তির দাবিতে হাসপাতাল গেটে ধর্না

    Murshidabad: কর্তব্যরত নার্সকে চড় তৃণমূল প্রধানের! শাস্তির দাবিতে হাসপাতাল গেটে ধর্না

    মাধ্যম নিউজ ডেস্ক: হাসপাতালে কর্তব্যরত নার্সকে চড় মারার অভিযোগ উঠল সালারের তৃণমূল প্রধানের বিরুদ্ধে। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে হাসপাতালের গেটের সামনে ধর্নায় বসেছেন নার্সরা। এই প্রধানের বিরুদ্ধে আগামী ২৪ ঘণ্টার মধ্যে শাস্তির দাবি করেছেন নার্সরা। ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ (Murshidabad) জেলার সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। এলাকায় ব্যাপক শোরগোল পড়েছে।

    বচসার পর আচমকা থাপ্পড় (Murshidabad)!

    রবিবার সকালে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে (Murshidabad) রোগীর চিকিৎসা পরিষেবায় অসন্তোষ প্রকাশ করে, কর্তব্যরত এক নার্সকে চড় মারেন স্থানীয় তৃণমূল পঞ্চায়েত প্রধান। জানা গিয়েছে, তৃণমূল প্রধান রেজিনা বিবির মেয়ে গত কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছিল যে সঠিক ভাবে চিকিৎসা করা হচ্ছিল না। একই সঙ্গে ডাক্তার এবং নার্সেরা গুরুত্ব দিচ্ছিলেন না রোগীকে। এরপর পরিস্থিতি খতিয়ে দেখতে প্রধান রেজিনা বিবি নিজেই হাসপাতালে যান। কিন্তু চিকিৎসকদের সঙ্গে দেখা না হলেও নার্সদের সঙ্গে রোগীর পরিষেবা নিয়ে কথা বলেন তিনি। কথা বলতে বলতে এক কথা দু-কথায় বচসা শুরু হয়। এরপর প্রধান আচমকাই এক নার্সের গালে থাপ্পড় মেরে বসেন। এই ঘটনার পরই বিরাট শোরগোল পড়ে যায়। এরপর কর্তব্যরত নার্সেরা একত্রিত হয়ে হাসপাতালের গেটের কাছে দোষীকে অবিলম্বে শাস্তির দাবিতে পোস্টার দেন। একই সঙ্গে প্রতিবাদ ধর্নায় বসেন তাঁরা।

    আরও পড়ুনঃ ফের শিশুচোর সন্দেহে এক যুবককে গণপিটুনির ঘটনায় শোরগোল হাওড়ায়

    শাস্তি চাই বললেন আক্রান্তের স্বামী

    আক্রান্ত নার্সের স্বামী এই প্রেক্ষিতে বলেছেন, “যা ঘটেছে তা অত্যন্ত অন্যায়, আমরা খুব আতঙ্কের মধ্যে রয়েছি। অপরাধীর শাস্তি চাই।” আবার ভরতপুরের (Murshidabad) ২ নম্বর তৃণমূল সভাপতি মুস্তাফিজুর রহমান বলেছেন, “সরকারি হাসপাতালে নার্সদের এই ভাবে মারধর করলে, দল কখনই সমর্থন করবে না। তিনি প্রধান এবং একই সঙ্গে মা। বিচলিত ছিলেন, তাই হয়তো এই রকম আচরণ করে ফেলেছেন। তবে প্রধান যদি দায়িত্ব জ্ঞান ভুলে গিয়ে থাকেন, তাহলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করতে হবে। সবটা দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে।”  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: উপনির্বাচনে ব্যাপক ভোট লুট, ২১ জুলাই ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালনের ডাক শুভেন্দুর 

    Suvendu Adhikari: উপনির্বাচনে ব্যাপক ভোট লুট, ২১ জুলাই ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালনের ডাক শুভেন্দুর 

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূলের সন্ত্রাসে আক্রান্ত বিজেপি কর্মীদের নিয়ে রবিবারই শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ধর্না কর্মসূচি শুরু করেছেন রাজভবনের সামনে। ধর্না মঞ্চ থেকে এদিন তৃণমূলের ২১ জুলাই শহিদ দিবসের দিনই ‘গণতন্ত্র হত্যা দিবস’ (Democracy Killing Day) পালন করার ডাক দিলেন তিনি বিজেপি। রবিবার রাজভবনের সামনে ধর্না মঞ্চ থেকে ভোট লুট নিয়েও শাসক দলকে তোপ দাগেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

    চার বিধানসভার উপনির্বাচনেও ব্যাপক ভোট লুটের অভিযোগ

    চার বিধানসভার উপনির্বাচনেও ব্যাপক ভোট লুটের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, ৪ কেন্দ্রের ভোট লুট হয়েছে। আর সেই প্রেক্ষিতে লোকসভা ও বিধানসভা উপনির্বাচনে যারা ভোট দিতে পারেননি তাদের জন্য পোর্টাল চালু করার বিষয়ে ঘোষণা করেন শুভেন্দু (Suvendu Adhikari)। তিনি বলেন, ‘‘আগামীকাল সোমবার এলওপি পোর্টাল চালু করছি। যারা যারা ভোট দিতে পারেননি, তাঁরা নাম নথিভুক্ত করবেন। আপনাদের নাম দিয়ে রাষ্ট্রপতি থেকে সবকটি সংবিধানিক জায়গায় আমরা আবেদন করব।’’ বেছে বেছে হিন্দুদের ভোট দিতে দেওয়া হয়নি, এমনও অভিযোগ শুভেন্দুর। তাঁর বক্তব্য, ‘‘২০২৩ সালের পঞ্চায়েতে ১ কোটি লোককে ভোট দিতে দেয়নি। আমি পুরসভা, লোকসভায় লড়েছি। এই জিনিস আগে দেখিনি। একটা নির্দিষ্ট সম্প্রদায়ের লোককে ভোটদানে বাধা দেওয়া হয়নি।’’

    ধর্ম-বর্ণ-জাতপাত নির্বিশেষে বিরোধী দলনেতা (Suvendu Adhikari) হিসেবে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি 

    পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার রাজভবনের সামনে ভোট হিংসায় ‘আক্রান্ত’দের নিয়ে ধর্নায় বসেন শুভেন্দু অধিকারী। ওই ধর্নামঞ্চে ৩৩০ জন আক্রান্ত যোগ দিয়েছেন বলে জানা গিয়েছে। ধর্না মঞ্চে এদিন দুপুরের পর থেকে হাজির ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী। এছাড়া অর্জুন সিং, তাপস রায়, সজল ঘোষের মতো নেতারাও আগাগোড়া হাছির ছিলেন ধর্না কর্মসূচিতে। এদিনের ধর্না মঞ্চ থেকেই শাসক দলের বিরুদ্ধে গণ আন্দোলনের ডাক দিলেন শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, ‘‘ধর্ম-বর্ণ-জাতপাত নির্বিশেষে বিরোধী দলনেতা হিসেবে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।’’ সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের পাল্টা ‘গণতন্ত্র হত্যা দিবস’ (Democracy Killing Day)-এর কর্মসূচি নিয়েছে বিজেপি। একইসঙ্গে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে নন্দীগ্রামে ১৮ জুলাই গণআন্দোলনের ডাক দিয়েছেন তিনি। গোটা রাজ্যকেই নিজের নিজের এলাকায় আন্দোলনে নামার ডাক দিয়েছেন বিরোধী দলনেতা। আবার ২২ জুলাই সিইএসসি অভিযানেও নামছে গেরুয়া শিবির।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Burdwan: “হাসপাতালে নেই কোনও পরিষেবা”, রোগীদের ক্ষোভ মুখ বুজে হজম করলেন তৃণমূল সাংসদ

    Burdwan: “হাসপাতালে নেই কোনও পরিষেবা”, রোগীদের ক্ষোভ মুখ বুজে হজম করলেন তৃণমূল সাংসদ

    মাধ্যম নিউজ ডেস্ক: স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল (Trinamool Congress) সাংসদ তথা চিকিৎসক শর্মিলা সরকার। ঘটনাটি ঘটেছে বর্ধমান (Burdwan) শহর লাগোয়া একটি স্বাস্থ্যকেন্দ্রে। সাংসদকে কাছে পেয়ে স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা নিয়ে ক্ষোভ উগরে দিলেন স্থানীয় বাসিন্দা থেকে চিকিৎসা করাতে আসা রোগী এবং রোগীর আত্মীয়রা। রোগীদের বিক্ষোভের মুখে পড়ে চরম বিড়ম্বনায় পড়লেন সাংসদ।

    ঠিক কী অভিযোগ? (Burdwan)

    সাংসদ হওয়ার পর পূর্ব বর্ধমানে (Burdwan) স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে যান স্থানীয় শর্মিলা সরকার। তাঁর সঙ্গে ছিলেন বিডিও অজয় কুমার দণ্ডপাত। পঞ্চায়েত সমিতির সভাপতি পবিত্র রায় ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বামদেব মণ্ডল। রোগীর পরিবারের লোকজন বলেন, এখন এই স্বাস্থ্যকেন্দ্রে বেশিরভাগ রোগী ডায়েরিয়াজনিত সমস্যা নিয়ে ভর্তি হয়েছেন। অথচ স্বাস্থ্যকেন্দ্রের যা অবস্থা তাতে রোগমুক্ত হওয়ার চেয়ে রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। গ্লাসে করে জল তুলে রোগীকে স্নান করাতে বাধ্য হচ্ছি। স্বাস্থ্যকেন্দ্রের রান্না করার ব্যবস্থা থাকলেও রান্না করা হয় না। হোম ডেলিভারি হিসেবে খাবার নেওয়া হয় স্বাস্থ্যকেন্দ্রে। আর সেই খাবারের গুণগত মান ভালো না। আর স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা খারাপ। এতটাই নিম্নমানের যে সাধারণ মানুষ বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চলে যেতে বাধ্য হচ্ছেন। প্রতিবাদ জানাতে গেলেই থানা পুলিশের ভয় দেখানো হচ্ছে।

    আরও পড়ুন: গৃহযুদ্ধ তুঙ্গে, দলীয় মিটিংয়েই এলোপাথাড়ি গুলিতে খুন তৃণমূল নেতা, গুলিবিদ্ধ আরও এক

    তৃণমূল সাংসদ কী সাফাই দিলেন?

    তৃণমূল (Trinamool Congress) সাংসদ শর্মিলা বলেন, “স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা ভালো নয়। রোগীদের সঙ্গে কথা বলে তা জানলাম। শৌচালয়গুলির অবস্থা এতটাই শোচনীয় যে সেখানে একটি মগ কিংবা বালতি কিছুই নেই। ইতিমধ্যেই বিডিও এবং বিএমওএইচ-এর সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে। পুরনো কথা তুলে লাভ নেই। কী করে পরিষেবা উন্নত করা যায় তা দেখা হবে।”

    বিএমওএইচ কী বললেন?

    এ বিষয়ে বিএমওএইচ (Burdwan) তুষারকান্তি বিশ্বাস বলেন, “এসব অভিযোগ পুরো মিথ্যা। মূলত, অর্থ এবং পরিকাঠামোর অভাব আছে। আমি সমস্ত স্তরে বিষয়টি জানিয়েছি। আসলে ছোটখাটো বিষয় নিয়ে অকারণে জটিলতা তৈরি করা হচ্ছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share