Tag: bangla news

bangla news

  • Sealdah Train Service: শিয়ালদা শাখায় বাতিল বহু লোকাল ট্রেন, চরম দুর্ভোগ, চালু বিশেষ বাস পরিষেবা

    Sealdah Train Service: শিয়ালদা শাখায় বাতিল বহু লোকাল ট্রেন, চরম দুর্ভোগ, চালু বিশেষ বাস পরিষেবা

    মাধ্যম নিউজ ডেস্ক: শিয়ালদা (Sealdah Train Service) স্টেশনে প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজের জন্য বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। একাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। যার জেরে দুর্ভোগের শিকার নিত্যযাত্রীরা। রেল সূত্রে খবর, রবিবার এই কাজ শেষ হলে, শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্মগুলি দমদমের দিকের অংশ ৬০ মিটার করে বাড়ানো হবে। তারজন্য চলতি মাসেই ফের ২-৩দিনের ব্যস্ত সময়ে চরম ভোগান্তি। কোথাও সংক্ষিপ্ত করা হয়েছে রুট। সেইসঙ্গে দেরিতে চলাচল করছে ট্রেন। এই দুর্ভোগ চলবে রবিবার পর্যন্ত। কারণ, ১২ কামরার ট্রেনের উপযোগী প্ল্যাটফর্ম তৈরির জন্য বৃহস্পতিবার মাঝরাত থেকে বন্ধ রয়েছে শিয়ালদা স্টেশনে ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম। রবিবার দুপুর পর্যন্ত তা বন্ধ থাকবে। স্টেশনের বাকি ১৬টি প্ল্যাটফর্মে ট্রেন চলাচল চালু থাকলেও, অনেক ট্রেন দেরিতে ঢুকছে। সমস্যা মেটাতে বাস চালানোর আবেদন করেছিল রেল। সেই ডাকে সাড়া দিয়ে বিশেষ বাস চালানো শুরু করল রাজ্য সরকার।

    বিশেষ সরকারি বাসের ব্যবস্থা, কোন কোন রুটে চলবে জেনে নিন (Sealdah Train Service)

    ডিআরএম শিয়ালদা আবেদনের পরিপ্রেক্ষিতে শনিবার সকাল ৬টা থেকে বারাকপুর থেকে ডানলপ এবং ক্যান্টনমেন্ট স্টেশন লাগোয়া দমদম জেল থেকে বেলগাছিয়া মেট্রো স্টেশন পর্যন্ত দু’টি রুটে সরকারি বাসের শাটল পরিষেবা মিলবে। বারাকপুর থেকে টিটাগড়, খড়দা, পানিহাটি, রথতলা হয়ে ডানলপ পর্যন্ত বাস চলবে। অন্যদিকে, দমদম জেল থেকে নাগেরবাজার, লেক টাউন, পাতিপুকুর হয়ে বেলগাছিয়া মেট্রো পর্যন্ত সরকারি বাস করে। যাত্রীদের অধিকাংশেরই বক্তব্য, ‘বারবার শিয়ালদা শাখায় (Sealdah Train Service) পরিকাঠামো উন্নয়নের নামে যাত্রী ভোগান্তির পরিস্থিতি তৈরি হয়।’ প্রতিবাদে সরব হয়েছেন নিত্যযাত্রীরা। যদিও এতকিছুর পরও যাত্রী দুর্ভোগের অভিযোগ ওড়াচ্ছেন রেল কর্তৃপক্ষ।

    আরও পড়ুন: “ভারতীয় মিডিয়াতে বিপ্লব ঘটিয়েছিলেন”, রামোজি রাওয়ের প্রয়াণে শোকবার্তা মোদির

    প্রায় ৯০টি লোকাল ট্রেন বাতিল করেছে রেল!

    শিয়ালদা এই কাজের জন্য প্রায় ৯০টি লোকাল ট্রেন বাতিল করেছে রেল। শিয়ালদা সেকশনে (Sealdah Train Service) প্রতিদিন ৮৯৪টি ট্রেন যাতায়াত করে। তার মধ্যে বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। সেইমতো সংখ্যাটা কমে দাঁড়িয়েছে ৮০৬। সেই ৮০৬টা ট্রেনের মধ্যে ১৪৭টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। দমদম, দমদম ক্যান্টনমেন্ট এবং বারাসাত পর্যন্ত যাতায়াত করছে সেগুলি। এছাড়া শিয়ালদা থেকে বারাকপুর, ডানকুনি এবং নৈহাটিগামী ট্রেনের সংখ্যা সব চেয়ে বেশি। এ ছাড়া, রানাঘাট, মধ্যমগ্রাম, দত্তপুকুর, গোবরডাঙা থেকে চলে- এমন বেশ কিছু লোকাল বাতিল করা হচ্ছে। বাতিল থাকছে শিয়ালদা থেকে সিউড়ি এবং জঙ্গিপুর রুটের দু’টি মেমু এক্সপ্রেসও। এরই সঙ্গে শিয়ালদা থেকে চলা অজমের এক্সপ্রেস, হাটে-বাজারে এক্সপ্রেস, বালুরঘাট এবং আসানসোল এক্সপ্রেস কলকাতা স্টেশন থেকে চালানো হবে। 

    রেল কর্তৃপক্ষের কী বক্তব্য?

    পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, “শিয়ালদার ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মে ১২ কোচের ট্রেন চালাতে শুরু করব খুব তাড়াতাড়ি। ৬ তারিখ মধ্যরাত থেকে ৯ তারিখ দুপুর ২টো পর্যন্ত অফিস টাইম বাদ বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করেছি। কিছু ট্রেনকে শিয়ালদায় নিতে পারছি না। এই সময়ে কিছু ট্রেন বারাসাত, দমদম, দমদম ক্যান্টনমেন্ট থেকে যাত্রাপথ সংক্ষিপ্ত হবে। জুন বা জুলাই মাসে এই পরিষেবা পৌঁছে দিতে পারি সেই আশা রাখছি।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ramoji Rao: “ভারতীয় মিডিয়াতে বিপ্লব ঘটিয়েছিলেন”, রামোজি রাওয়ের প্রয়াণে শোকবার্তা মোদির

    Ramoji Rao: “ভারতীয় মিডিয়াতে বিপ্লব ঘটিয়েছিলেন”, রামোজি রাওয়ের প্রয়াণে শোকবার্তা মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রয়াত হলেন ভারতের অন্যতম ‘মিডিয়া ব্যারন’ তথা ইটিভি নেটওয়ার্ক এবং রামোজি ফিল্ম সিটির (Ramoji Film City) প্রধান রামোজি রাও (Ramoji Rao)। ভারতীয় সংবাদমাধ্যমে তাঁর অবদান অবিস্মরণীয়। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেনতিনি। শুক্রবার রাতে হায়দরাবাদে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৮৭। তাঁর মৃত্যুতে শোকের ছায়া মিডিয়া জগতে। শোক বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও। 

    প্রধানমন্ত্রীর শোক বার্তা

    উচ্চ রক্তচাপ এবং শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে গত ৫ জুন রামোজিকে হায়দরাবাদের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তার পর থেকে সেখানেই তাঁর চিকিৎসা চলছিল। শনিবার ভোর ৩টে ৪৫ মিনিটে ওই হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রামোজি রাওয়ের (Ramoji Rao) মৃত্যুতে টুইটারে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, ” রামোজি রাওয়ের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। তিনি ভারতীয় মিডিয়াতে বিপ্লব ঘটিয়েছিলেন। মিডিয়ার পাশাপাশি  বিনোদন জগতেও তাঁর অবদান অনস্বীকার্য। এই কঠিন সময়ে তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং অগণিত ভক্তদের প্রতি সমবেদনা জানাই।”

    শোকের ছায়া সব মহলে

    ১৯৩৬ সালের ১৬ নভেম্বর জন্মগ্রহণ করেছিলেন রামোজি রাও (Ramoji Rao)। দেশের সবথেকে বড় ফিল্ম সিটি, রামোজি ফিল্ম সিটির (Ramoji Film City) প্রতিষ্ঠাতা তিনি। পাশাপাশি ইনাডু সংবাদপত্র, ইটিভি নেটওয়ার্ক, উষাকিরণ মুভিজ কোম্পানির মালিক। একাধারে ব্যবসায়ী, মিডিয়া উদ্যোগপতি ও চলচ্চিত্র প্রযোজকও। বিভিন্ন ভাষায় ছবি প্রযোজনা করেছেন তিনি। জাতীয় পুরস্কারও জিতেছিলেন। উরামোজি, চেরুকুরি রামোজি রাও নামেও পরিচিত ছিলেন তিনি। রামোজির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বিভিন্ন মহলের মানুষ। বর্ষীয়ান বিজেপি নেতা জি কিষাণ রেড্ডি এক্স হ্যান্ডেলে দুঃখ প্রকাশ করে লিখেছেন, ‘‘রামোজি রাওয়ের মৃত্যুতে শোকাহত। তেলুগু সংবাদমাধ্যমে তাঁর উল্লেখযোগ্য অবদান প্রশংসনীয়। তাঁর পরিবারের সদস্যদের প্রতি আমার সমবেদনা রইল।’’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • NDA 3 Oath Ceremony: রবি-সন্ধ্যায় শপথ গ্রহণ মোদির, আমন্ত্রিতের তালিকায় সাফাইকর্মী থেকে রূপান্তরকামী

    NDA 3 Oath Ceremony: রবি-সন্ধ্যায় শপথ গ্রহণ মোদির, আমন্ত্রিতের তালিকায় সাফাইকর্মী থেকে রূপান্তরকামী

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদি (PM Modi)। এনডিএ সাংসদদের অনুরোধ মেনে আগামী রবিবার ৯ জুন সন্ধ্যা সাতটা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের শপথ গ্রহণ (NDA 3 Oath Ceremony) করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Draupadi Murmu)। রাষ্ট্রপতি ভবনের (Rashtrapati Bhavan) তরফে শুক্রবার রাতে এই কথা জানানো হয়েছে। এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে প্রতিবেশী রাষ্ট্রপ্রধানদের। একইসঙ্গে ‘বিকশিত ভারত দূত’ হিসাবে শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন সাফাইকর্মী, রেলকর্মী থেকে রূপান্তরকামীরাও।

    এই নিয়ে তৃতীয়বার

    শুক্রবার ভারতীয় জনতা পার্টির প্রধান জেপি নাড্ডা রাষ্ট্রপতির হাতে বিজেপির সংসদীয় দল ও এনডিএ নেতাদের মোদিকে (PM Modi) নেতা হিসেবে সমর্থন জানানোর চিঠি তুলে দেন। তারপরই শুক্রবার রাতে তৃতীয়বারের জন্য এনডিএ সরকার ও প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদিকে শপথ গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয় রাষ্ট্রপতি ভবনের তরফে। এবারের লোকসভা নির্বাচনে ২৪০টি আসন জিতেছে বিজেপি। ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স একসঙ্গে ২৯৩টি আসন জিতেছে। যা সরকার গঠনের জন্য যথেষ্ট।

    শুক্রবার বিজেপির নেতৃত্বাধীন এনডিএ (NDA 3 Oath Ceremony) জোটের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমর্থনে ফের সরকার গঠনের জন্য একাধিক চিঠি পান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাতে সরকার গঠনের জন্য এনডিএ-র কাছে যথেষ্ট সংখ্যাগরিষ্ঠতা আছে বলে বিশ্বাস করেন রাষ্ট্রপতি। এই জোট ১৮তম লোকসভায় সম্পূর্ণ মেয়াদের জন্য সরকার গঠনের সক্ষম বলে মনে করার পরেই তিনি সংবিধানের ৭৫ (১) ধারা অনুযায়ী প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদিকে মনোনীত করেন।

    আরও পড়ুন: রেপো রেট এক রাখল আরবিআই, মোদির উপর আস্থা রেখে ফের সর্বকালীন উচ্চতায় সেনসেক্স

    শপথ অনুষ্ঠানে থাকবেন কারা

    নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে (NDA 3 Oath Ceremony) আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন একাধিক তাবড় রাষ্ট্রনেতা।  সূত্রের খবর, রাষ্ট্রপতি ভবনে ৮ হাজারেরও বেশি অতিথিদের জন্য ব্যবস্থা করা হচ্ছে। ‘প্রতিবেশী প্রথম’ নীতি ধরে বাংলাদেশ, ভুটান, নেপাল, মলদ্বীপ, মরিশাস, সেশেলস ও শ্রীলঙ্কার রাষ্ট্রনেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে এই সমারোহে। যে মলদ্বীপের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক গত কয়েক মাসে তলানিতে সেখানে মুইজ্জুকে আমন্ত্রণ একটি বিশেষ দিক। এছাড়াও সাফাই কর্মী থেকে সেন্ট্রা ভিস্তা নির্মাণের শ্রমিকরাও থাকছেন আমন্ত্রিত হিসাবে। বন্দে ভারত এবং মেট্রো রেলে কর্মরত রেলওয়ে কর্মীরা এবং কেন্দ্রীয় সরকারের প্রকল্পের সুবিধাভোগীরাও থাকবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) নেতৃত্বে ‘বিকশিত ভারত দূত’ হিসাবে রবিবার রাষ্ট্রপতি ভবনে উপস্থিত হবেন এঁরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Daily Horoscope 08 June 2024: শত্রুরা আপনার কাজে বাধা দেবে, সতর্ক থাকুন

    Daily Horoscope 08 June 2024: শত্রুরা আপনার কাজে বাধা দেবে, সতর্ক থাকুন

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) আজ মিশ্র পরিণাম লাভ করবেন।

    ২) ব্যবসাতে মন্দার কারণে চিন্তিত থাকবেন।

    ৩) পরিজনদের পূর্ণ সহযোগিতা লাভ করবেন।

    বৃষ

    ১) বন্ধুর কাছ থেকে সুসংবাদ পেতে পারেন।

    ২) জনকল্যাণের কাজে লাগাতার অগ্রসর হতে থাকবেন।

    ৩) ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণের সময় ভাইদের পরামর্শ নিন।

    মিথুন

    ১) সাহস ও পরাক্রম বৃদ্ধি পাবে।

    ২) জীবনসঙ্গী আপনাকে শপিংয়ে নিয়ে যেতে পারেন।

    ৩) যে কোনও পরিস্থিতিতে নিজের ধৈর্য ধরে রাখুন।

    কর্কট

    ১) নতুন কাজ শুরু করলে ভালো ফলাফল পাবেন।

    ২) আপনার শত্রুরা নিজেদের মধ্যে লড়াই করে ধ্বংস হবে।

    ৩) কারও শোনা কথায় কান দেবেন না।

    সিংহ

    ১) আকস্মিক লাভ অর্জন করায় আনন্দের সীমা থাকবে না।

    ২) ছোটদের ভুল ক্ষমা করুন।

    ৩) লগ্নির বিষয়ে রুচি বাড়বে।

    কন্যা

    ১) মা-বাবাকে ধর্মীয় যাত্রায় নিয়ে যেতে পারেন।

    ২) শত্রুরা আপনার কাজে বাধা দেবে, সতর্ক থাকুন।

    ৩) সন্তানকে দায়িত্ব দিন।

    তুলা

    ১) পরিবারের কোনও সদস্য দূরে চাকরি পেতে পারেন।

    ২) কর্মক্ষেত্রে কোনও কাজের কারণে অযথা অবসাদে থাকবেন।

    ৩) পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিবাদে জয়ী হবেন।

    বৃশ্চিক

    ১) কোনও বড় চুক্তি চূড়ান্ত করতে পারেন।

    ২) ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার পথ প্রশস্ত হবে।

    ৩) ছোট দূরত্বের ভ্রমণ করবেন আজ।

    ধনু

    ১) আজকের দিনের সূচনা কিছুটা দুর্বল থাকবে।

    ২) ঝুঁকিপূর্ণ কাজ করবেন না।

    ৩) আকস্মিক যাত্রা।

    মকর

    ১) বন্ধুর সঙ্গে বিবাদের সমাধান হবে।

    ২) স্বাস্থ্যের প্রতি কোনও গাফিলতি করবেন না।

    ৩) বড়সড় রোগের মুখোমুখি হবেন।

    কুম্ভ

    ১) টাকা ধার নেবেন না।

    ২) বিবাদ এড়িয়ে যান।

    ৩) রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা বড়সড় পদ অর্জন করতে পারেন।

    মীন

    ১) আজকের দিনটি খুব ভালো কাটবে।

    ২) ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি রুচি বাড়বে।

    ৩) সময়ের মধ্যে জরুরি কাজ সম্পন্ন করুন।

     DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sandeshkhali: সন্দেশখালিকাণ্ডে ইডি আক্রান্তের ঘটনায় থানার ওসিকে ভর্ৎসনা আদালতের

    Sandeshkhali: সন্দেশখালিকাণ্ডে ইডি আক্রান্তের ঘটনায় থানার ওসিকে ভর্ৎসনা আদালতের

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্দেশখালিতে (Sandeshkhali) ইডি আক্রান্তের ঘটনায় থানার ওসিকে ভর্ৎসনা করল আদালত। আজ নেজাট থানার ওসি শুভাশিষ প্রামাণিক এবং তদন্তকারী অফিসারকে তীব্র তুলোধনা করেছেন বসিরহাট মহকুমা আদালতের বিচারক। উল্লেখ্য রেশন দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা শেখ শাহজাহানকে জিজ্ঞাসবাদ করার জন্য তাঁর বাড়িতে হানা দিয়েছিল। এরপর তৃণমূল দুষ্কৃতীরা আক্রমণ করে তদন্তকারী আধিকারিকদের উপর।

    ঘটনার দিন পুলিশ কাকে গ্রেফতার করেছিল (Sandeshkhali)?

    সন্দেশখালির (Sandeshkhali) আকুঞ্জিপাড়ায় চলতি বছরে পাঁচই জানুয়ারি রেশন দুর্নীতি তদন্ত করতে গিয়েছিলেন ইডির আধিকারিকরা। শেখ শাহাজানের বাড়িতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আক্রান্ত হন ইডি আধিকারিকেরা। এই ঘটনায় ন্যাজাট থানায় একদিকে পুলিশের পক্ষ থেকে একটি মামলা করা হয়। আবার অন্যদিকে ইডি আধিকারিকেরা পাল্টা মামলা করেন। সেইদিন বিকেল বেলায় ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সুভাশিষ প্রামাণিকের নেতৃত্বে সাতজনকে গ্রেফতার করা হয়। যাঁদের নাম-সুকোমল সর্দার, মেহেবুব মোল্লা, আলী হোসেন ঘরামী, এনামুল শেখ, হাজিমুল শেখ, সঞ্জয় মন্ডল এবং আইজুল শেখ।

    আরও পড়ুনঃ রচনার জয়ের পরেও চুঁচুড়ায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের ইস্তফা! কেন জানেন?

    কোর্টের বক্তব্য

    বসিরহাট মহকুমা আদালতের বিচারক, আজ এই সাতজনের নাম সিবিআই চার্জশিটে নেই বলে মন্তব্য করেন। কোন গ্রাউন্ডে এই সাতজনকে নেজাট (Sandeshkhali) থানার পুলিশ আধিকারিক গ্রেফতার করেছিলেন? সেই বিষয়ে জানতে চান। এই প্রেক্ষিতে আদালতে নেজাট থানার ২৬১ নম্বর কেসে মামলার শুনানি করে। আদালতের বিচারক তৎকালীন ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সুভাশিষ প্রামাণিক ও তদন্তকারী অফিসারকে হাজিরার নির্দেশ দিয়েছেন এবং গ্রেফতারের কারণ জানাতে বলেছেন। অপর দিকে যাঁদের নাম সিবিআই চার্জশিট দিয়েছে তাঁরা হলেন, শাহজাহান শেখ, শেখ আলমগীর, জিয়া উদ্দিন মোল্লা, মাহফুজার মোল্লা, সিরাজুল মোল্লা, দিদাস বক্স মোল্লা, ফারুক আকঞ্জি। এই এই ছয়জনের নামে সিবিআই চার্জশিট দিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Narendra Modi: রবিতে শপথ! ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরকার গঠনের আমন্ত্রণ রাষ্ট্রপতির

    Narendra Modi: রবিতে শপথ! ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরকার গঠনের আমন্ত্রণ রাষ্ট্রপতির

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের একবার দেশে সরকার গড়ার পথে এনডিএ (NDA)। শুক্রবার সেন্ট্রাল হলে অনুষ্ঠিত হয় জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ-র সংসদীয় দলের বৈঠক। এই বৈঠকে নরেন্দ্র মোদিকেই (Narendra Modi) প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয়েছে। এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তৃতীয় বার সরকার গঠনের আনুষ্ঠানিক দাবি জানিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Droupadi Murmu) কাছে আবেদন করেন। রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়ে মোদি জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁকে আগামী ৯ জুন সন্ধ্যায় শপথ গ্রহণের কথা বলেছেন।

    আডবাণী-জোশীর সঙ্গে সাক্ষাত

    এদিন এনডিএ বৈঠক সেরে রাষ্ট্রপতি ভবন যাওয়ার আগে বিজেপির দুই প্রবীণ নেতার সঙ্গে দেখা করেন মোদি (Narendra Modi)। প্রথমেই তিনি যান দলের মার্গদর্শন মণ্ডলীর সদস্য লালকৃষ্ণ আডবাণীর সঙ্গে দেখা করতে। অনেকেই মনে করেন মোদির রাজনৈতিক গুরুই হলেন আডবাণী। এরপর তিনি যান রাম মন্দির আন্দোলনের প্রথম সারির নেতা  মুরলীমনোহর জোশীর বাড়িতে। শেষে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বাড়িতে যান মোদি।

    আরও পড়ুন: রেপো রেট এক রাখল আরবিআই, মোদির উপর আস্থা রেখে ফের সর্বকালীন উচ্চতায় সেনসেক্স

    রাষ্ট্রপতি ভবনে মোদি

    সেখান থেকে শুক্রবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি জানান নরেন্দ্র মোদি। এনডিএ-র মোট ২১ জন নেতার সমর্থনপত্র নিয়ে রাষ্ট্রপতি কাছে গিয়ে সরকার গড়ার দাবি জানান মোদি (Narendra Modi)। তার সেই প্রস্তাব মেনে নিয়ে সরকার গঠণের আমন্ত্রণপত্র নরেন্দ্র মোদির হাতে তুলে দেন রাষ্ট্রপতি। পাশাপাশি, চিরাচরিত প্রথা মেনে হবু প্রধানমন্ত্রীকে দই খাওয়ান রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর রাষ্ট্রপতি ভবনের লনেই ফের ভাষণ দেন তিনি। সেই ভাষণেই তিনি জানান, রবিবার তাঁকে শপথ গ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি ভবনের ভাষণে নির্বাচন জুড়ে অক্লান্ত পরিশ্রমের জন্য দেশের সংবাদমাধ্যমের কর্মীদের সুস্থতা কামনা করেন মোদি। এর পাশাপাশি তাঁর নেতৃত্বাধীন সরকার কোন পথে চলবে তার দিশাও দেখান।

    মোদি (Narendra Modi) বলেন, “বিকাশের পথে দেশকে চালিত করে দেশবাসীর আশা আকাঙ্খা পূরণ করাই নতুন সরকারের (NDA) লক্ষ্য হবে।” তাঁর কথায়, “আমি যখন গণতন্ত্রের সমৃদ্ধির কথা ভাবি, আমি বিশ্বাস করি মধ্যবিত্তের জীবনে সরকারের হস্তক্ষেপ যত কম হবে, ততই ভালো। আজকের প্রযুক্তির যুগে আমরা এটা করতে পারি। আমরা উন্নত ভারতের স্বপ্ন পূরণ করতে থাকব। এটুকু আশ্বাস দিতে পারি, গত দু’দফায় উন্নয়নের যে গতি বজায় ছিল, তৃতীয় দফার পাঁচ বছরেও তা থাকবে।”  এর পরে তিনি বলেন, ‘‘মাননীয় রাষ্ট্রপতি আমাকে ডেকেছিলেন। সরকার গড়ার আমন্ত্রণ জানিয়েছেন। আমি তাঁকে জানিয়েছি, ৯ তারিখ (রবিবার) বিকেলে শপথগ্রহণ হলে ভাল হয়। তার মধ্যেই মন্ত্রীদের তালিকা আমি রাষ্ট্রপতিকে পাঠিয়ে দেব।’’

    পরে, রাষ্ট্রপতি ভবনের তরফে জানানো হয়, এনডিএ সাংসদদের অনুরোধ মেনে আগামী রবিবার ৯ জুন সন্ধ্যা সাতটা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। 

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Balurghat: “অন্তর্ঘাত হয়েছে, বেইমানদের উচিত জবাব দেওয়া হবে”, ভোটে হেরে বিস্ফোরক বিপ্লব মিত্র

    Balurghat: “অন্তর্ঘাত হয়েছে, বেইমানদের উচিত জবাব দেওয়া হবে”, ভোটে হেরে বিস্ফোরক বিপ্লব মিত্র

    মাধ্যম নিউজ ডেস্ক: জয়ের মুখ থেকে খালি হাতে ফিরে আসতে হয়েছে। ২০০৯ সালের পর ফের লোকসভায় ভোটে নিজের হারের পিছনে এবার অন্তর্ঘাত দেখছেন বালুরঘাটের (Balurghat) তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। তাঁর অভিযোগের তির মূলত দলের অন্য গোষ্ঠীর দিকে। এই ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

    অন্তর্ঘাত হয়েছে, বেইমানদের উচিত জবাব দেওয়া হবে (Balurghat)

    বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে লড়াই বলে বালুরঘাট আসনে নজর ছিল রাজ্যবাসীর। সেই যুদ্ধে গণনা শুরুর প্রথম থেকেই আধিপত্য বজায় রেখেছিলেন বিপ্লব। প্রথম রাউন্ড থেকে শুরু করে ৭ম রাউন্ড পর্যন্ত লিড ধরে রাখেন। তখন থেকেই জয়ের আশা জাগতে শুরু করে তৃণমূল শিবিরে। ৮ম রাউন্ডে এগিয়ে যান সুকান্ত। ১৩ রাউন্ডে গিয়ে ফের সুকান্তকে টক্কর দিয়ে এগিয়ে যান বিপ্লব। ১৪ রাউন্ডের পর পিছিয়ে যেতে থাকে রাজ্যের শাসকদল। বালুরঘাট (Balurghat), গঙ্গারামপুর ও তপন বিধানসভায় লিড বাড়ে সুকান্তর। বিপ্লবের গড় বলে পরিচিত গঙ্গারামপুরে শাসকদল দাঁত ফোটাতে পারেনি। হারের পর বিপ্লব মিত্র বলেন, বিজেপি এমন কোনও কাজ করেনি যে তারা জিতবে। আমরা জেতার মতো জায়গায় ছিলাম। হাড্ডাহাড্ডি লড়াই করেছি। জেলায় যা উন্নয়ন হয়েছে, সব রাজ্য সরকার করেছে। দলে নিশ্চয়ই অন্তর্ঘাত হয়েছে। রয়েছে। এনিয়ে আর বিতর্কের জায়গা নেই। আমরা পর্যালোচনা করব। বেইমানদের উচিত জবাব দেওয়া হবে। রাজ্য থেকে আমার কাছে হারের কারণ জানতে চাওয়া হলে অন্তর্ঘাতের বিষয়টি তখন ব্যাখ্যা করব।

    আরও পড়ুন: সাতটি কেন্দ্রে তৃণমূলকে ধরাশায়ী করল বিজেপি, অভিজিতের জয়ে খুশি তমলুকবাসী

    মুখ্যমন্ত্রীও ক্ষোভ প্রকাশ করেছিলেন

    দলীয় অন্তর্ঘাতের তত্ত্ব সামনে আনলেও ঠিক কোনদিকে ইঙ্গিত করছেন জেলার বর্ষীয়ান নেতা বিপ্লব মিত্র , সেই অঙ্ক কষতে শুরু করেছেন দলের ভোট ম্যানেজাররা। জেলার রাজনৈতিক মহল মনে করছে, জেলার প্রাক্তন দুই সভাপতি রয়েছেন তপন ও গঙ্গারামপুর বিধানসভা এলাকায়। তাঁদের সঙ্গে নির্বাচনের আগে থেকেই অনেকটা দূরত্ব বজায় রেখেছিলেন বিপ্লব। নির্বাচনে কাজ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ পৌঁছেছিল খোদ মুখ্যমন্ত্রীর কাছে। পরে, বালুরঘাটে (Balurghat) সভায় এসে মুখ্যমন্ত্রী তা নিয়ে ক্ষোভ প্রকাশ করে সবাইকে নিয়ে চলার বার্তা দিয়েছিলেন। তারপরও সবকিছু যে ঠিক হয়নি, বিপ্লবের দাবিতে সেকথা স্পষ্ট।

    দলীয় প্রার্থীর হার নিয়ে কী বললেন তৃণমূল নেতারা?

    এ প্রসঙ্গে জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি গৌতম দাস বলেন, আমি তো দলের একজন সামান্য কর্মী। দল মনে করেছে বড় জায়গায় কাজ করতে পারব না, সেজন্য ছোট জায়গায় কাজ করার সুযোগ দিয়েছে। সেই মতো  দলের কাজ করেছি। কে কী মন্তব্য করেছেন, আমার জানা নেই। প্রার্থীর হার নিয়ে নিশ্চয় পর্যালোচনা হবে। আবার জেলা তৃণমূলের আর এক প্রাক্তন সভাপতি মৃণাল সরকার বলেন, লোকসভা নির্বাচনে আমাদের প্রার্থী যেমন কাজ করতে বলেছেন, সেভাবেই চলেছি। কে অন্তর্ঘাত  করেছেন, দলীয়স্তরে তার পর্যালোচনা  করা হোক। গঙ্গারামপুর শহরে দলের বিপর্যয় কেন হল, সেটাও খতিয়ে দেখা প্রয়োজন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Stock Market: রেপো রেট এক রাখল আরবিআই, মোদির উপর আস্থা রেখে ফের সর্বকালীন উচ্চতায় সেনসেক্স

    Stock Market: রেপো রেট এক রাখল আরবিআই, মোদির উপর আস্থা রেখে ফের সর্বকালীন উচ্চতায় সেনসেক্স

    মাধ্যম নিউজ ডেস্ক: মোদির গ্যারান্টিতেই ভরসা দেখাল শেয়ার বাজার (Stock Market)। নরেন্দ্র মোদি এনডিএ সরকারের নেতা নির্বাচিত হওয়ার পরই শুক্রবার ফের চাঙ্গা শেয়ার রাজার। সর্বকালীন উচ্চতায় পৌঁছল সেনসেক্স। শেয়ার বাজরে ধসের জন্য গতকালই  মোদিকে (Narendra Modi) দায়ী করেছিলেন রাহুল গান্ধী। কিন্তু কংগ্রেস নেতার অভিযোগের জবাব এদিন দিয়ে দিল শেয়ার বাজার। ভরসা রাখল মোদি ৩.০-তে।

    রেপো রেট এক রইল

    রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস এদিন মুদ্রানীতির বৈঠক শেষে জানান যে, এবারেও রেপো রেট একই থাকবে। এই নিয়ে অষ্টমবার রেপো রেটে কোনও বদল আনল না রিজার্ভ ব্যাঙ্ক। এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে শেষবার রেপো রেট (RBI MPC Meeting) বদল করেছিল রিজার্ভ ব্যাঙ্ক। তখনই রেপো রেট বাড়িয়ে করা হয় ৬.৫ শতাংশ আর তারপর থেকে একই আছে সেই রেপো রেট। এই ঘোষণার পরই ১ শতাংশের বেশি বৃদ্ধি দেখা যায় নিফটি, সেনসেক্সে (Stock Market)। রেপো রেট এক রাখার সঙ্গে জিডিপি গ্রোথও বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। এর আগে দেশের সম্ভাব্য জিডিপি গ্রোথ ৭ শতাংশ রেখেছিলে রিজার্ভ ব্যাঙ্ক। ফের মোদী প্রধানমন্ত্রী হচ্ছেন তা সুনিশ্চিত হওয়ার পরেই ৭.২ শতাংশ করা হয়েছে। যার জেরেই হু হু করে চড়তে শুরু করে সেনসেক্স। ফের বিনিয়োগ কারীরা আস্থা ফিরে পেয়েছেন বলে মনে করা হচ্ছে।

    শেয়ার বাজারে প্রভাব

    রিজার্ভ ব্যাঙ্ক রেপোরেট এবং জিডিপি গ্রোথ ঘোষণা করতেইপর পর ২ দিনের মন্দা কাটিয়ে ফের চাঙ্গা হয়ে উঠেছে শেয়ার বাজার (Stock Market)। এক ধাক্কায় ৬০০ পয়েন্ট চড়ল সেনসেক্স। শুক্রবার নিফটি ২৩ হাজার পয়েন্টে ছাড়িয়ে যায়। সেনসেক্স বৃদ্ধি পায় ৮০০ পয়েন্ট। বিএসই সেনসেক্স ৫০০ পয়েন্ট বেড়ে যায়। বিএসই মিডক্যাপ ০.১৬ শতাংশ হ্রাস পেয়েছে, তবে বিএসই স্মলক্যাপ ০.৩৪ শতাংশ বেশি হয়েছে। সেক্টরগুলির মধ্যে, নিফটি আইটি এবং রিয়েলটি সূচকগুলি প্রতিটি ১ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।

    আরও পড়ুন: পাশে নীতীশ, নায়ডু, মোদির নেতৃত্বেই সরকার গড়ার পথে এনডিএ

    রাহুলের অভিযোগ

    বৃহস্পতিবারই শেয়ার বাজার (Share Market) নিয়ে মারাত্মক অভিযোগ করেছিলেন কংগ্রস নেতা রাহুল গান্ধী। লোকসভা ভোটের ফলাফল প্রকাশের আগের দিন রেকর্ড উচ্চতায় পৌঁছে গিয়েছিল শেয়ার বাজার। একাধিক শেয়ারের দাম হু হু করে চড়েছিল। খুশির হাওয়া বইছিল শেয়ার বাজারে। আবার ফল প্রকাশের দিন শেয়ার বাজার মুখ থুবড়ে পড়ে। ভোটের ফল প্রকাশের আগের দিন শেয়ার বাজারের এই বিপুল উর্ধ্বগতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি অভিযোগ করেছেন ইচ্ছে করে শেয়ার বাজারে দর বাড়ানো হয়েছিল। তিনি এই দুর্নীতির তদন্ত দাবি করেছিলেন। কিন্তু এদিন রাহুলের অভিযোগ নয় মোদির (Narendra Modi) গ্যারান্টিই মেনে নিল শেয়ার মার্কেট।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Hooghly: রচনার জয়ের পরেও চুঁচুড়ায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের ইস্তফা! কেন জানেন?

    Hooghly: রচনার জয়ের পরেও চুঁচুড়ায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের ইস্তফা! কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: হুগলিতে (Hooghly) জয়ের পরও চুঁচুড়া বিধানসভায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা ইস্তফা দিলেন। ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে। লোকসভা ভোটে বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে জয় লাভ করেছেন তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই পদত্যাগের ঘটনায় দলের মধ্যে গোষ্ঠী কোন্দলের চিত্র কি আরও একবার স্পষ্ট হল?

    তিনটি বিধানসভায় এগিয়ে বিজেপি (Hooghly)

    হুগলিতে (Hooghly) সাতটি বিধানসভার মধ্যে তিনটিতে এগিয়ে গিয়েছে বিজেপি। রচনা জয়যুক্ত হয়েছেন ৭৬৮৫৩ ভোটে। কিন্তু ওই তিনটি বিধানসভার মধ্যে লকেট ৮২২৮৪ ভোটে এগিয়ে ছিলেন। তবে দলের প্রার্থী জয়ী হলেও চুঁচুড়াতে খুব একটা উচ্ছ্বাস দেখা যায়নি তৃণমূল কর্মীদের মধ্যে। হারের কারণ খোঁজ করতে গিয়ে বিশ্লেষণে বসে জেলা নেতৃত্ব। ব্যান্ডেল, দেবানন্দপুর, কোদালিয়া-১ এবং ২ গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং চুঁচুড়া পুরসভার দলীয় কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। সেখানে প্রধান, উপপ্রধান এবং জন প্রতিনিধিদের চরম অপমান করেন এই বিধায়ক। এরপর পঞ্চায়েতগুলির প্রধান এবং উপপ্রধানেরা মগরা বিডিও অফিসে গিয়ে পদত্যাগ করেন।

    পঞ্চায়েত সদস্যদের বক্তব্য

    তৃণমূলের (Hooghly) বিক্ষুব্ধ পঞ্চায়েত সদস্যরা বলেন, “রচনা তিনটি বিধানসভায় কম ভোট পেয়েছেন বলে গরু-ছাগলের মতো ব্যবহার করা হয়েছে। আমাদের অপমান করা হয়েছে।” এই প্রসঙ্গে কোদালিয়া-২ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুচেতা মান্না পাল বলেন, “আমাদের উপর কোনও চাপ ছিল না। তবে দলের পরাজয়ের দায় নিয়ে আমি পদত্যাগ করলাম।“ আবার চুঁচুড়া পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ঝন্টু বিশ্বাস বলেন, ‘‘মানুষের সঙ্গে, দলের কর্মী এবং কাউন্সিলরদের সঙ্গে খারাপ ব্যবহারের ফল এই পরাজয়।

    আরও পড়ুনঃ তমলুক কেন্দ্রে ভোটে হেরে দলেরই বিরুদ্ধে বিস্ফোরক দেবাংশু ভট্টাচার্য

    অসিত মজুমদারের বক্তব্য

    বিধায়ক (Hooghly) অসিত মজুমদার বলেন, “ওঁদের বিবেক আছে। ওঁরা থাকা অবস্থায় দলের পরাজয় হয়েছে। মানুষ বিজেপিকে ভোট দিয়েছেন। তবে কেন দিয়েছেন, তা নিয়ে বসে পর্যালোচনা করব আমরা।’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Santipur: শান্তিপুর কলেজে তৃণমূল ছাত্র পরিষদের দাদাগিরি! রক্ত ঝরল অধ্যাপকের

    Santipur: শান্তিপুর কলেজে তৃণমূল ছাত্র পরিষদের দাদাগিরি! রক্ত ঝরল অধ্যাপকের

    মাধ্যম নিউজ ডেস্ক: কলেজের মধ্যেই তৃণমূল ছাত্র পরিষদের দাদাগিরি। কাজের বরাত না পাওয়ায় শুক্রবার রক্ত ঝরল অধ্যাপকের! শিক্ষাঙ্গনে চরম নিন্দনীয় ঘটনার সাক্ষী থাকল নদিয়ার শান্তিপুর (Santipur) কলেজ। আক্রান্ত অধ্যাপকের নাম রামকৃষ্ণ মণ্ডল। তিনি হামলাকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Santipur)

    কলেজ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে কলেজের স্টাফরুমে আক্রান্ত অধ্যাপক বসেছিলেন। এরপর কয়েকজন ছাত্র এবং সঙ্গে বহিরাগতরা এসে অধ্যাপককে বাইরে বেরিয়ে আসতে বলেন। অধ্যাপক বাইরে বের হতেই তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। মারধরের কারণে তাঁর মাথা ফেটে যায়। রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর তাঁকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা করা হয়। হামলাকারীরা সকলেই তৃণমূল ছাত্র পরিষদ করেন। অন্যদিকে, হামলাকারীদের বক্তব্য, “অধ্যাপক লাইব্রেরির মধ্যে এক কলেজ ছাত্রীর হাত ধরে টানেন। তাকে কুপ্রস্তাব দেন।” অধ্যাপকের শাস্তির দাবিতে তৃণমূল ছাত্র পরিষদের ব্যানারে হামলাকারীরা বিক্ষোভ দেখান। সঙ্গে নির্যাতিতা ছাত্রীও ছিলেন। তিনি বলেন, আমাকে অধ্যাপক হাত ধরে টেনেছেন। কুপ্রস্তাব দিয়েছেন। তাঁর আমি শাস্তি চাই। কলেজ অধ্যক্ষকে বিষয়টি লিখিতভাবে জানিয়েছি।

    আরও পড়ুন: সাতটি কেন্দ্রে তৃণমূলকে ধরাশায়ী করল বিজেপি, অভিজিতের জয়ে খুশি তমলুকবাসী

    আক্রান্ত অধ্যাপক কী বললেন?

    আক্রান্ত অধ্যাপক বলেন, ছাত্রীর সঙ্গে অভব্য আচরণের যে অভিযোগ করা হচ্ছে তা ভিত্তিহীন। সিসিটিভি ফুটেজ দেখলেই সব কিছু প্রমাণ হয়ে যাবে। আসলে, সম্প্রতি কলেজের পাঁচিল তৈরির জন্য কলেজ পরিচালন সমিতির সভাপতি তথা শান্তিপুরের (Santipur) বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর নির্দেশে আমি ওই কাজ দেখাশোনা করতাম। এরজন্য প্রায়ই আমার কাছে ছাত্রদের কয়েকজন এবং বহিরাগত কয়েকজন দুষ্কৃতী তোলা চাইত। তোলা না দিলে হুমকি দিত। একইসঙ্গে আমাকে কলেজে  কাজ চাইত। ই টেন্ডারের মাধ্যমে কলেজে সব কাজ হচ্ছে। ওরা কাজ পায়নি। তাই, আমার ওপর রাগ। এমনকী বাড়িতে গিয়েও পর্যন্ত হুমকি দিয়ে আসে। এদিনও একই দাবিতে তারা অশ্রাব্য গালিগালাজ শুরু করে কলেজের মধ্যেই। এমনকী কলেজ কর্মচারীরা প্রতিবাদ করতে গেলেও তাদের মধ্য থেকেও একজনকে মারধর করা হয়। আমাকেও ওরা মেরে মাথা ফাটিয়ে দেয়।

    কলেজের অধ্যক্ষ কী বললেন?

    শান্তিপুর (Santipur) কলেজের অধ্যক্ষ শুচিস্মিতা সান্যাল বলেন, একজন অধ্যাপকের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আমি বিশ্বাস করি না। আর এদিন কোনও ঘটনাই ঘটেনি। ওই অধ্যাপক লাইব্রেরিতে যাননি। তিনি স্টাফ রুমে বসেছিলেন। কলেজ পরিচালন সমিতির সভাপতিকে এবং থানায় জানিয়েছি। পুলিশ তদন্ত করছে। এক্ষেত্রে শান্তিপুর কলেজের সিসি ক্যামেরার ফুটেজ দিয়ে সহযোগিতা করা হবে।

    তৃণমূল বিধায়ক কী সাফাই দিলেন?

    কলেজ পরিচালন কমিটির সভাপতি তথা বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী বলেন, ছাত্রদের সঙ্গে শিক্ষকের কী নিয়ে সমস্যা তা জানি না। তবে,তোলাবাজির কোনও বিষয় নয়, কারণ টেন্ডার দেখাশোনা করে অন্য একটি কমিটি। পুলিশ প্রশাসন বিষয়টি খতিয়ে দেখুক। যদি অধ্যাপক দোষী হয়ে থাকে, তাহলে তিনি শাস্তি পাবেন। আর যদি ছাত্ররা অপরাধ করে থাকে তারা শাস্তি পাবে। এক্ষেত্রে আমার আলাদাভাবে কিছু বলার নেই।

    বিজেপি নেতৃত্ব কী বললেন?

    এই ঘটনার নিন্দা জানান শান্তিপুর (Santipur) বিজেপির মণ্ডল সভাপতি অমিত বৈরাগী। তিনি বলেন, শুধুমাত্র শান্তিপুর কলেজ নয় রাজ্যের প্রতিটি কলেজে তৃণমূল এই নোংরা রাজনীতি করছে। এরা অধ্যাপক, শিক্ষক কাউকে মানে না। নিজেদের স্বার্থে আঘাত পড়লে হিংস্র পশুর মত আচরণ করে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share