Tag: bangla news

bangla news

  • Daily Horoscope 05 May 2026: কেরিয়ারের ভালো উন্নতি হবে এই রাশির জাতকদের

    Daily Horoscope 05 May 2026: কেরিয়ারের ভালো উন্নতি হবে এই রাশির জাতকদের

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) সামাজিক কাজকর্মের সঙ্গে জড়িত তাঁদের আজকের দিনটি ভালো।

    ২) ধর্মীয় আস্থা বাড়বে, গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করবেন।

    ৩) গুরুত্বপূর্ণ কাজে বহিরাগত ব্যক্তির পরামর্শ গ্রহণ করবেন না।

    বৃষ

    ১) আজকের দিনটি মিশ্র পরিণাম প্রদান করবে।

    ২) শ্বশুরবাড়ির তরফে আর্থিক লাভ অর্জন করতে পারেন।

    ৩) আলোচনার মাধ্যমে পারিবারিক কলহ সমাপ্ত করতে পারবেন।

    মিথুন

    ১) আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    ২) কেরিয়ারের ভালো উন্নতি হবে।

    ৩) বাড়ির ও বাইরের লোকেদের বিশ্বাস জয় করতে পারবেন।

    কর্কট

    ১) কারও কথায় এসে কোনও প্রকল্পে অর্থ লগ্নি করবেন না।

    ২) সম্পত্তি সংক্রান্ত কোনও কাজে অগ্রসর হলে তাতে কোনও আপোস করবেন না।

    ৩) কারও কাছ থেকে টাকা ধার নেবেন না।

    সিংহ

    ১) গাড়ি চালানোর সময়ে সতর্ক থাকুন।

    ২) একাধিক বিষয়ে সিদ্ধান্ত আপনার পক্ষে আসবে।

    ৩) ব্যবসায়ে মন্দার কারণে চিন্তিত থাকলে তা দূর হবে।

    কন্যা

    ১) অতীত ভুল থেকে শিক্ষাগ্রহণ করে অগ্রসর হবেন।

    ২) এক সঙ্গে একাধিক কাজ করার চিন্তাভাবনা করবেন, যার ফলে সমস্যা বাড়বে।

    ৩) কর্মক্ষেত্রে নিজের চিন্তাভাবনার দ্বারা লাভান্বিত হবেন।

    তুলা

    ১) আজকের দিনটি ভালো কাটবে।

    ২) সমস্ত ক্ষেত্রে ভালো প্রদর্শন করবেন। রাজনৈতিক ক্ষেত্রে কর্মরত জাতকরা কোনও বড়সড় পদ লাভ করতে পারেন।

    ৩) সমস্ত ক্ষেত্রে ভালো প্রদর্শন করবেন। রাজনৈতিক ক্ষেত্রে কর্মরত জাতকরা কোনও বড়সড় পদ লাভ করতে পারেন।

    বৃশ্চিক

    ১) আজকের দিনটি মিশ্র পরিণাম প্রদান করবে।

    ২) পরিবারের কোনও সদস্যের বিবাহ প্রস্তাবে সকলে সম্মতি দেবে।

    ৩) কোনও বড় কাজে মনোনিবেশ করতে পারবেন না।

    ধনু

    ১)  কর্মক্ষেত্রের জন্য কিছু পরিকল্পনা তৈরি করতে ব্যস্ত থাকবেন।

    ২) সম্পর্কে সামঞ্জস্য বজায় রাখা উচিত হবে।

    ৩) টিম ওয়ার্ক করলে যে কোনও বড়সড় কাজ সহজে পূরণ করতে পারেন।

    মকর

    ১) কর্মক্ষেত্রে গাফিলতি করবেন না, বড়সড় লোকসান হতে পারে।

    ২) চাকরিজীবীরা ভালো প্রদর্শন করবেন।

    ৩) পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন।

    কুম্ভ

    ১) আজকের দিনটি কাজে উন্নতি নিয়ে আসবে।

    ২) আধুনিক জগতে রুচি থাকবে, আর্থিক গতিবিধিতেও আপনার প্রভাব থাকবে।

    ৩) বদলির কারণে সরকারি চাকরিজীবীদের স্থানান্তর করতে হবে।

    মীন

    ১) আজকের দিনটি লাভজনক প্রমাণিত হবে।

    ২) আগের কোনও কাজের কারণে চিন্তিত হতে পারেন।

    ৩) কর্মক্ষেত্রে কোনও কাজ পেলে তা দায়িত্বসহকারে পূরণ করুন।

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

  • Ramakrishna 639: “যদি কাশীতে কারু দেহত্যাগ হয় তাহলে মুক্তি হয়—আর আসতে হয় না, জ্ঞানীদের মুক্তি”

    Ramakrishna 639: “যদি কাশীতে কারু দেহত্যাগ হয় তাহলে মুক্তি হয়—আর আসতে হয় না, জ্ঞানীদের মুক্তি”

    ৫৩ কাশীপুর বাগানে ভক্তসঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ

    ষষ্ঠ পরিচ্ছেদ

    ১৮৮৬, ১১ই মার্চ

    কাশীপুর উদ্যানে শ্রীযুক্ত নরেন্দ্র প্রভৃতি ভক্তসঙ্গে
    নরেন্দ্রকে জ্ঞানযোগ ও ভক্তিযোগের সমন্বয় উপদেশ

    নরেন্দ্র — শুকনো।

    ঠাকুর (Ramakrishna) নরেন্দ্রের হাত-মুখ স্পর্শ করিতে লাগিলেন। আবার কথা কহিতেছেন — “এ-সব (নরেন্দ্রের সব) ভক্তের লক্ষণ। জ্ঞানীর সে আলাদা লক্ষণ, — মুখ, চেহারা শুকনো হয়।

    “জ্ঞানী জ্ঞানলাভ করবার পরও বিদ্যামায়া নিয়ে থাকতে পারে — ভক্তি, দয়া, বৈরাগ্য — এই সব নিয়ে থাকতে পারে। এর দুটি উদ্দেশ্য। প্রথম, লোকশিক্ষা হয়, তারপর রসাস্বাদনের জন্য।

    “জ্ঞানী যদি সমাধিস্থ হয়ে চুপ করে থাকে, তাহলে লোকশিক্ষা হয় না। তাই শঙ্করাচার্য (Kathamrita) ‘বিদ্যার আমি’ রেখেছিলেন।

    “আর ঈশ্বরের আনন্দ ভোগ করবার জন্য — সম্ভোগ করবার জন্য — ভক্তি-ভক্ত নিয়ে থাকে!

    “এই ‘বিদ্যার আমি’, ‘ভক্তের আমি’ — এতে দোষ নাই। ‘বজ্জাৎ আমি’তে দোষ হয়। তাঁকে দর্শন করবার পর বালকের স্বভাব হয়। ‘বালকের আমি’তে কোন দোষ নাই। যেমন আরশির মুখ — লোককে গালাগাল দেয় না। পোড়া দড়ি দেখতেই দড়ির আকার, ফুঁ দিলে উড়ে যায়। জ্ঞানাগ্নিতে অহংকার পুড়ে গেছে। এখন আর কারও অনিষ্ট করে না। নামমাত্র ‘আমি’।

    “নিত্যতে পৌঁছে আবার লীলায় থাকা। যেমন ওপারে গিয়ে আবার এপারে আসা। লোকশিক্ষা আর বিলাসের জন্য — আমোদের জন্য।”

    ঠাকুর (Ramakrishna) অতি মৃদুস্বরে কথা কহিতেছেন। একটু চুপ করিলেন। আবার ভক্তদের বলিতেছেন — “শরীরের এই রোগ — কিন্তু অবিদ্যা মায়া রাখে না! এই দেখো, রামলাল, কি বাড়ি, কি পরিবার, আমার মনে নাই! — কে না পূর্ণ কায়েত তার জন্য ভাবছি। — ওদের জন্য তো ভাবনা হয় না!

    “তিনিই বিদ্যামায়া (Kathamrita) রেখে দিয়েছেন — লোকের জন্য — ভক্তের জন্য।

    “কিন্তু বিদ্যমায়া থাকলে আবার আসতে হবে। অবতারাদি বিদ্যামায়া রাখে! একটু বাসনা থাকলেই আসতে হয়, ফিরে ফিরে আসতে হয়। সব বাসনা গেলে মুক্তি। ভক্তরা কিন্তু মুক্তি চায় না।

    “যদি কাশীতে কারু দেহত্যাগ হয় তাহলে মুক্তি হয় — আর আসতে হয় না। জ্ঞানীদের মুক্তি।”

    নরেন্দ্র — সেদিন মহিম চক্রবর্তীর বাড়িতে আমরা গিছলাম।

    শ্রীরামকৃষ্ণ (সহাস্যে) — তারপর?

    নরেন্দ্র — ওর মতো এমন শুষ্ক জ্ঞানী দেখি নাই!

    শ্রীরামকৃষ্ণ (Ramakrishna) — কি হয়েছিল?

    নরেন্দ্র — আমাদের গান গাইতে বললে। গঙ্গাধর গাইলে —

    শ্যামনামে প্রাণ পেয়ে ইতি উতি চায়,
    সম্মুখে তমালবৃক্ষ দেখিবারে পায়।

    “গান শুনে বললে — ও-সব গান কেন? প্রেম-ট্রেম ভাল লাগে না। তা ছাড়া, মাগছেলে নিয়ে থাকি, এ-সব গান এখানে কেন?”

    শ্রীরামকৃষ্ণ (মাস্টারের প্রতি) — ভয় দেখেছ!।

  • PM Modi: “বাংলায় রাজনৈতিক হিংসায় অনেক জীবন নষ্ট হয়েছে, তাই বদলা নয়, বদল”, বঙ্গজয়ের পর বললেন প্রধানমন্ত্রী

    PM Modi: “বাংলায় রাজনৈতিক হিংসায় অনেক জীবন নষ্ট হয়েছে, তাই বদলা নয়, বদল”, বঙ্গজয়ের পর বললেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: “বাংলায় রাজনৈতিক হিংসায় অনেক জীবন নষ্ট হয়েছে। তাই এবার বদলা নয়, বদল।” দিল্লিতে বিজেপির (BJP) সদর দফতরে ভাষণ দিতে গিয়ে কথাগুলি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। রীতিমতো বাঙালি পোশাক (ধুতি-পাঞ্জাবি) পরে দফতরে পৌঁছন প্রধানমন্ত্রী। সোমবার বঙ্গ-ভোটের ফল পরিষ্কার হতেই সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছিলেন, ‘‘২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন চিরস্মরণীয় হয়ে থাকবে। জনগণের শক্তির জয় হয়েছে, আর জয়ী হয়েছে বিজেপির সুশাসনের রাজনীতি। আমি পশ্চিমবঙ্গের প্রত্যেক ব্যক্তিকে প্রণাম জানাই।’’

    প্রধানমন্ত্রীর বক্তব্য (PM Modi)

    সমাজমাধ্যমে তিনি আরও লেখেন, ‘‘জনগণ বিজেপির পক্ষে অভূতপূর্ব রায় দিয়েছেন এবং আমি তাঁদের আশ্বাস দিচ্ছি যে, আমাদের দল পশ্চিমবঙ্গের মানুষের স্বপ্ন এবং আকাঙ্ক্ষা পূরণের জন্য সম্ভাব্য সব কিছু করবে। আমরা এমন একটি সরকার দেব, যা সমাজের সকল স্তরের মানুষের সুযোগ এবং মর্যাদা নিশ্চিত করবে।’’ এদিন বক্তৃতা দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “বিহার, ওড়িশার মতো পশ্চিমবঙ্গের মানুষও এনডিএর ওপর ভরসা রেখেছেন।” এর আগেই তিনি বলেন, “বাংলায় রাজনৈতিক হিংসায় অনেক জীবন নষ্ট হয়েছে, এ বার বদলা নয়, বদল।” তিনি জানান, পশ্চিমবঙ্গে এই প্রথম বার ভয় নয়, লোকতন্ত্র জিতল। প্রধানমন্ত্রী বলেন, “বাংলায় পরিবর্তন হয়ে গিয়েছে। আজ থেকে বাংলা ভয়মুক্ত হল। পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মা শান্তি পেল।”

    গণতন্ত্রের জয়, সংবিধানের জয়

    পশ্চিমবঙ্গে এবার ভোটদানের হার ৯৩ শতাংশ। একে ঐতিহাসিক বলে অভিহিত করেন প্রধানমন্ত্রী (PM Modi)। তিনি বলেন, “গণতন্ত্রে জয়-পরাজয় স্বাভাবিক। এটা গণতন্ত্রের জয়, সংবিধানের জয়। গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর, সর্বত্রই পদ্ম ফুটেছে।” প্রধানমন্ত্রী জানান, বিহারে ভোটের ফলের দিনই তিনি বলেছিলেন যে, গঙ্গা বিহার হয়ে গঙ্গাসাগরে যায়। বিজেপির কোটি কোটি কর্মীকে ধন্যবাদও জানান প্রধানমন্ত্রী। এদিন প্রধানমন্ত্রীর আসার আগেই সেখানে উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বঙ্গ জয়ের (BJP) জন্য দলীয় কর্মী-সমর্থকদের ধন্যবাদ জানান বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। বিজেপিকে ভোট দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্য এবং কেন্দ্রশাসিত পুদুচেরির ভোটারদের ধন্যবাদ জানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন।

    ‘কোটি কোটি প্রণাম’

    পশ্চিমবঙ্গবাসীকে ‘কোটি কোটি প্রণাম’ জানিয়েছেন বিজেপির হেভিওয়েট নেতা অমিত শাহও। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘‘এই বিপুল জনাদেশ ভয়, তোষণ এবং অনুপ্রবেশকারীদের রক্ষকদের বিরুদ্ধে বাংলার মানুষের জোরালো জবাব।’’ তাঁর দাবি, বিজেপির এই জয় তৃণমূলের ভয়ের ঊর্ধ্বে প্রধানমন্ত্রী মোদীর প্রতি ভরসার জয় (PM Modi)। তিনি লিখেছেন, ‘‘আমার মতো প্রতিটি বিজেপি কর্মীর জন্য এটি গর্বের মুহূর্ত। যে গঙ্গোত্রীতে মা গঙ্গার উৎস, সেখান থেকে শুরু করে গঙ্গাসাগর পর্যন্ত আজ সর্বত্র বিজেপির গেরুয়া পতাকা গর্বের সঙ্গে উড়ছে।’’

    ‘সোনার বাংলা’

    তিনি লিখেছেন, ‘‘বাংলায় বিজেপির এই ঐতিহাসিক জয় আমাদের অসংখ্য কর্মীর ত্যাগ, সংগ্রাম এবং আত্মবলিদানের ফল। সেই সমস্ত পরিবারের ধৈর্যের জয়, যারা হিংসা সহ্য করেও গেরুয়া পতাকা ছাড়েনি। শূন্য থেকে আজ বিপুল সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছোনোর এই কঠিন যাত্রায় যে কর্মীরা নিজেদের প্রাণ উৎসর্গ করেছেন, হিংসার শিকার হয়েছেন, নির্যাতন সহ্য করেছেন, তবুও আদর্শের পথ থেকে একচুলও সরেননি, সেই সকল কর্মী ও তাঁদের পরিবারকে প্রণাম জানাই। বাংলার মানুষ এই বিপুল জনসমর্থনের মাধ্যমে বিজেপির সেই সকল শহিদ কর্মীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন (BJP)।’’ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘চৈতন্য মহাপ্রভু, স্বামী বিবেকানন্দ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো মহাপুরুষের পবিত্রভূমি বাংলার হারানো গৌরব ফিরিয়ে আনা এবং ‘সোনার বাংলা’র স্বপ্নকে বাস্তবায়িত করতে বিজেপি দিন-রাত এক করে দেবে (PM Modi)।’’

     

  • Puducherry Assembly Election 2026: পুদুচেরিতে পুনরায় ক্ষমতায় এনআর কংগ্রেস নেতৃত্বাধীন এনডিএ; থাট্টানচাভাড়িতে জয়ী মুখ্যমন্ত্রী রাঙ্গাস্বামী

    Puducherry Assembly Election 2026: পুদুচেরিতে পুনরায় ক্ষমতায় এনআর কংগ্রেস নেতৃত্বাধীন এনডিএ; থাট্টানচাভাড়িতে জয়ী মুখ্যমন্ত্রী রাঙ্গাস্বামী

    মাধ্যম নিউজ ডেস্ক: পুদুচেরি বিধানসভা নির্বাচনের (Puducherry Assembly Election 2026) ফলাফলে  কেন্দ্রশাসিত এই অঞ্চলে পুনরায় ক্ষমতায় ফিরতে চলেছে অল ইন্ডিয়া এনআর কংগ্রেস (AINRC) এবং বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (NDA)। ৩০ সদস্যের বিধানসভায় ম্যাজিক ফিগার ১৬ অতিক্রম করার লক্ষ্যে এনডিএ জোট স্পষ্ট ব্যবধানে এগিয়ে গিয়েছে। পঞ্চমবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন রাঙ্গাস্বামী (N Rangaswamy)।

    মুখ্যমন্ত্রীর জয় (Puducherry Assembly Election 2026)

    থাট্টানচাভাড়ি কেন্দ্র থেকে এনআর কংগ্রেসের প্রতিষ্ঠাতা তথা বিদায়ী মুখ্যমন্ত্রী এন রাঙ্গাস্বামী ৪,৪৪১ ভোটের (Puducherry Assembly Election 2026) ব্যবধানে বড় জয় ছিনিয়ে নিয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন নেয়াম মক্কাল কড়গম (TVK সমর্থিত) প্রার্থী ই বিনায়কম। সন্ধ্যা ৬টা ১৫ পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী,  এআইএনআরসি (AINRC) জিতেছে ৯টি আসন, এগিয়ে আছে ২টিতে।  বিজেপি (BJP) জিতেছে ২টি আসন, এগিয়ে আরও ২টিতে। এআইএডিএমকে (AIADMK) ও এলজেকে (LJK) পেয়েছে ১টি করে আসন।

    পঞ্চমবার মুখ্যমন্ত্রী হতে চলেছেন রঙ্গস্বামী

    বিদায়ী মুখ্যমন্ত্রী এন রঙ্গাস্বামী (N Rangaswamy) থট্টাঞ্চাভাডি কেন্দ্র থেকে জয়ী (Puducherry Assembly Election 2026) হয়ে ইতিহাস গড়তে চলেছেন। তিনি পঞ্চমবার মুখ্যমন্ত্রী হওয়ার পথে এগিয়ে চলেছেন। ৭৫ বছর বয়সী রঙ্গস্বামী বাণিজ্য ও আইন নিয়ে পড়াশোনা করেছেন। কে কামারাজ-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি আইন পেশা ছেড়ে রাজনীতিতে আসেন। এরপর নিজের রাজনৈতিক জীবনের সূত্রপাত করেন।

    জোটের আধিপত্য

    সর্বশেষ তথ্য অনুযায়ী, ৩০টি আসনের মধ্যে এনডিএ জোট ১৯টি আসনে জয়ী অথবা এগিয়ে রয়েছে। যার মধ্যে রয়েছে এনআর কংগ্রেসের ১১ এবং বিজেপি ৪টি আসন। অন্যদিকে কংগ্রেস-ডিএমকে নেতৃত্বাধীন ইন্ডিয়া (INDIA) জোট মাত্র ৫টি আসনে নির্বাচনী লড়াইকে সীমিত রাখতে পেড়েছে।

    নতুন শক্তির উত্থান

    অভিনেতা বিজয়ের দল তামিলাগা ভেট্টি কাড়গম (TVK) প্রথমবারের মতো লড়াইয়ে নেমে কয়েকটি আসনে নিজেদের উপস্থিতিকে প্রতিষ্ঠা করতে পেড়েছে। এক্ষেত্রে ভোট কাটাকাটির সমীকরণে বড় ভূমিকা পালন করেছে।

    নির্বাচনী (Puducherry Assembly Election 2026) বিশ্লেষকদের মতে, এন. রাঙ্গাস্বামীর (N Rangaswamy) ব্যক্তিগত ভাবমূর্তি এবং কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক প্রকল্পের সঠিক রূপায়ণই এনডিএ-কে এই নিরঙ্কুশ জয়ের পথে সাফল্য এনে দিয়েছে। ভোটারদের ৯০ শতাংশের বেশি ভোটদানের প্রবণতা এই ঐতিহাসিক ফলাফলের পেছনে বড় কারণ হিসেবে কাজ করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মানুষ।

  • Modi-Shah on Bengal Election: “পদ্ম ফুটল বঙ্গে, এই জয় সারাজীবন মনে থাকবে’’, টুইট মোদির, কী বললেন শাহ?

    Modi-Shah on Bengal Election: “পদ্ম ফুটল বঙ্গে, এই জয় সারাজীবন মনে থাকবে’’, টুইট মোদির, কী বললেন শাহ?

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলায় গেরুয়া ঝড়ের পরই নিজের সামাজিক মাধ্যম থেকে পোস্ট করে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই জয় সারাজীবন মনে থাকবে বলে নিজের পোস্টে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। অন্যদিকে পশ্চিমবঙ্গে তৃণমূল জমানার অবসানের পরই নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি নিজের পোস্ট থেকে সরাসরি আক্রমণ করেন তৃণমূল কংগ্রেসকে। পাশাপাশি বাংলার জনতাকে কোটি কোটি প্রণাম জানিয়েছেন। এটি টিএমসি-র ভয়ের ওপর নরেন্দ্র মোদির ভরসার জয় বলেও অভিহিত করেন তিনি।

    বাংলার মানুষের সমস্ত স্বপ্ন এবং আশা পূরণ হবে

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বঙ্গবাসীর উদ্দেশে লেখেন, “বাংলার মানুষ বিজেপি-কে অবিশ্বাস্য জয় এনে দিয়েছে। আমি তাঁদের আশ্বস্ত করছি, আমাদের পার্টি বাংলার মানুষের সমস্ত স্বপ্ন এবং আশা পূরণ করার জন্য যা করার তাই করবে। সমাজের সমস্ত স্তরের মানুষের জন্য সুযোগ এবং মর্যাদা দেবে এই সরকার।’’ প্রধানমন্ত্রী আরও বলেন, “পশ্চিমবঙ্গে বিজেপির রেকর্ড সম্ভব হত না আমাদের কর্মীদের অক্লান্ত পরিশ্রম না থাকলে। আমি সকলকে স্যালুট জানাচ্ছি। দীর্ঘ কয়েক বছর ওরা অনেক কষ্ট করেছে, অনেক বাধা সহ্য করেছে। ওরাই আমাদের পার্টির শক্তি।’’

    সোনার বংলার স্বপ্নকে বাস্তবায়িত করা হবে

    এবারের নির্বাচনে প্রধান ইস্যু ছিল এসআইআর। যেভাবে এই বিষয়টি নিয়ে রাজ্যে শোরগোল পড়েছিল তাতে অনেকেই ভেবেছিলেন যে এখানে ব্যাকফুটে যাবে বিজেপি শিবির। তবে সোমবার রাজ্যের ভাগ্যে ছিল অন্যকিছু। যত বেলা গড়িয়েছে ততই দেখা গিয়েছে রাজ্যবাসী বিজেপির হাতেই পরবর্তী ৫ বছরের দায়িত্ব তুলে দিয়েছে। একের পর এক গণনাকেন্দ্র থেকে বিজেপির উত্থানের খবর সামনে আসতে থাকে। ধীরে ধীরে পিছিয়ে পড়তে থাকে তৃণমূল কংগ্রেস। বিরাট ব্যবধানে নিজের খেলা দেখাল বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ বলেন, “এই বিপুল জনাদেশ ভয়, তোষণ এবং অনুপ্রবেশকারীদের রক্ষকদের বিরুদ্ধে বাংলার মানুষের জোরালো জবাব।’’ তিনি বলেন, “গঙ্গোত্রীতে গঙ্গা মায়ের উদ্যম থেকে গঙ্গাসাগর পর্যন্ত এবার গেরুয়া ধ্বজা গর্বের সঙ্গে উড়বে। শূন্য থেকে আজ বিপুল সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছনোর এই কঠিন যাত্রায় যে সব কর্মী নিজেদের প্রাণ উৎসর্গ করেছেন, হিংসার শিকার হয়েছেন, নির্যাতন সহ্য করেছেন, তবুও আদর্শের পথ থেকে একচুলও সরেননি, সেই সকল কর্মী ও তাঁদের পরিবারকে প্রণাম জানাই। বাংলার মানুষ এই বিপুল জনসমর্থনের মাধ্যমে BJP-র সেই সকল শহিদ কর্মীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।’’ শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারীকে বিশেষ ভাবে অভিনন্দন জানান অমিত শাহ। চৈতন্য মহাপ্রভু, স্বামী বিবেকানন্দ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো মহাপুরুষদের পবিত্র ভূমি বাংলার হারানো গৌরব ফিরিয়ে আনা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। শাহের দাবি, সোনার বংলার স্বপ্নকে বাস্তবায়িত করতে বিজেপি দিন রাত এক করে দেবে।

  • Abhishek Banerjee: প্রার্থী নন, তাও কেন ঢুকলেন? হেস্টিংস গণনাকেন্দ্রে অভিষেককে বের করে দিল নির্বাচন কমিশন

    Abhishek Banerjee: প্রার্থী নন, তাও কেন ঢুকলেন? হেস্টিংস গণনাকেন্দ্রে অভিষেককে বের করে দিল নির্বাচন কমিশন

    মাধ্যম নিউজ ডেস্ক: হেস্টিংসের ভোটগণনা কেন্দ্রে প্রবেশ করায় তৃণমূল কংগ্রেসের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) কেন্দ্র ত্যাগ করার নির্দেশ দিল নির্বাচন কমিশন (West Bengal Elections 2026)। সূত্রের খবর অনুযায়ী, আজ গণনার পরিস্থিতি পর্যবেক্ষণ করতে তিনি সেখানে উপস্থিত হয়েছিলেন। তবে কমিশনের নিয়মানুযায়ী, বিশেষ অনুমতি ব্যতীত গণনা কেন্দ্রের নির্দিষ্ট সীমানার মধ্যে রাজনৈতিক ব্যক্তিদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় তাঁকে সেখান থেকে বের করে দেওয়া হয়। বিজেপির অভিযোগ গণনাকে প্রভাবিত করতে এসেছিলেন মমতার ভাইপো।

    মূল ঘটনার সারসংক্ষেপ (Abhishek Banerjee)

    বিধানসভা ভোটের (West Bengal Elections 2026) গণনা চলছিল সোমবার। দুপুর গড়িয়ে বিকেল হতেই ফলাফলে তৃণমূলের ক্রমশ ভরাডুবি আর বিজেপির সবদিকে জয়জয়কার হচ্ছিল। ইতিমধ্যে ভোটগণনা চলাকালীন হেস্টিংসের সংশ্লিষ্ট গণনা কেন্দ্রে আকস্মিক উপস্থিত হন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এরপর নির্বাচনী আধিকারিকরা তাঁকে দেখেই তৎপর হয়ে ওঠে। বিষয়টি কমিশনের নজরে আসতেই নির্বাচনী আচরণবিধি ও নিরাপত্তা প্রোটোকল বজায় রাখতে তাঁকে কেন্দ্র থেকে সরে যাওয়ার নির্দেশ দেয়। এরপর পরিস্থিতি বেগতিক বুঝেই কমিশনের এই নির্দেশের পরেই শান্তভাবে এলাকা ত্যাগ করেন।

    হার বুঝেই কমিশনকে তোপ মমতার

    ভোটগণনার (West Bengal Elections 2026) দিন নির্বাচনী স্বচ্ছতা বজায় রাখতে কমিশন সাধারণত অত্যন্ত কঠোর অবস্থানে থাকে। এই ঘটনাটি কমিশনের প্রশাসনিক সতর্কতারই বহিঃপ্রকাশ বলে মনে করা হচ্ছে। গণনা প্রক্রিয়ায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি আক্রমণ করে বলেন, “কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন কমিশন নিরপেক্ষাভাবে কাজ করছে না। রাজ্যের প্রায় ১০০টি জায়গায় গণনা প্রক্রিয়া ইচ্ছাকৃতভাবে বন্ধ করে রাখা হয়েছে।” এই প্রসঙ্গে কল্যাণীর উদাহরণ টেনে তিনি বলেন, “কল্যাণীতে সাতটি মেশিনে গরমিল ধরা পড়েছে। যেখানে ভোটের সংখ্যার কোনও মিল নেই।”

  • Central Force at Nabanna: নবান্ন ঘিরে ফেলল কেন্দ্রীয় বাহিনী, ফাইল লোপাট আটকাতে পৌঁছল পুলিশও, চলছে তল্লাশি

    Central Force at Nabanna: নবান্ন ঘিরে ফেলল কেন্দ্রীয় বাহিনী, ফাইল লোপাট আটকাতে পৌঁছল পুলিশও, চলছে তল্লাশি

    মাধ্যম নিউজ ডেস্ক: নীলবাড়ি দখলের পথে বিজেপি। এই আবহে আঁটাসাঁটো করা হল নবান্নের নিরাপত্তা। নবান্ন ঘিরে ফেলল কেন্দ্রীয় বাহিনী (Central Force at Nabanna)। নবান্নের যে ক’টা ঢোকা ও বেরনোর গেট রয়েছে, সেই সমস্ত জায়গায় মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। যে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নবান্নের পাহারায় কেন্দ্রীয় বাহিনী। এমনকি, নবান্নের ভিতরেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সরকারি সূত্রের অনুমান, প্রশাসনিক মূল ভবন বা অন্যান্য সরকারি দফতর থেকে গুরুত্বপূর্ণ ফাইল নিয়ে যাতে কেউ ঢুকতে বা বেরোতে পারে, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ।

    নবান্নের ভিতরেও কেন্দ্রীয় বাহিনী

    মূলত নবান্ন মন্দিরতলা এলাকা ও হাওড়া কমিশনারেটের অধীনে পড়ে। কিন্তু নবান্নের ভিতরে পাহারায় থাকেন কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের কর্মীরা। এই মুহূর্তে যাঁরা নবান্নে কর্মরত ছিলেন, তাঁদের প্রত্যেকে বেরনোর সময়ে ব্যাগ চেক করা হচ্ছে। কেউ কোনও সরকারি ফাইল নিয়ে বের হচ্ছেন কিনা, সেটা দেখা হচ্ছে। তবে কার নির্দেশে চেকিং চলছে, তা নিয়ে মুখ খুলতে নারাজ প্রত্যেকেই। ১৩ ও ১৪ তলা, মূলত যেখানে মুখ্যমন্ত্রী বসে থাকেন, রাজ্যের সচিবালয়, সেটা ডিরেক্টর অফ্ সিকিউরিটির অধীনে এতদিন পর্যন্ত ছিল। ভোট ঘোষণার পর থেকেও একই ধারা বজায় ছিল। বেলা গড়াতে যখন তৃণমূলের সঙ্গে বিজেপির আসনের ব্যবধান অনেকটাই বাড়তে শুরু করে, তখনই সূত্র মারফত খবর পাওয়া যায়, নবান্নের সমস্ত গেটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়।

    ফাইলপত্র সুরক্ষিত রাখতেই এই পদক্ষেপ

    একটি মহলের তরফে দাবি করা হয়েছে, শিক্ষা, রেশন থেকে পুরনিয়োগ – বিভিন্ন দুর্নীতি মামলার তদন্ত চালাচ্ছে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা। সেইসব তদন্ত সংক্রান্ত নথি সুরক্ষিত রাখতেই নবান্নের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। যদিও বিষয়টি নিয়ে সরকারিভাবে কোনও মন্তব্য করা হয়নি। বিষয়টি নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য সুবীর সাহা দাবি করেছেন, নবান্ন, বিভিন্ন সচিবালয়, ডিরেক্টরেটের বিভিন্ন ফাইল সরানো হচ্ছে বলে তাঁদের কাছে খবর এসেছে। বিভিন্ন ডিজিটাল ফাইল মুছে ফেলা হচ্ছে। নষ্ট করে দেওয়া হচ্ছে ফাইল। আর সেই কাজটা একশ্রেণির রাজ্য সরকারি কর্মচারীরা করছেন বলে অভিযোগ তুলেছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি, পুলিশও পৌঁছেছে নবান্নে। সূত্রের খবর, চিটফান্ড থেকে শিক্ষা নিয়োগ দুর্নীতি, আরও কিছু কেলেঙ্কারি হয়েছে কি না, তা দেখার জন্য ফাইলপত্র খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করা হচ্ছে। সরকার বদলের মুহূর্তে সেই সব ফাইল যাতে সরিয়ে ফেলা না যায়, নবান্ন এবং গুরুত্বপূর্ণ সরকারি অফিস থেকে যাতে কিছু বের করে নিয়ে না নেওয়া যায়, কিছু যাতে নিয়ে ঢোকা না যায়, তার জন্যই সতর্কতামূলক ভাবে এই ব্যবস্থা।

  • BJP: “‘গভীর ফাটল’, ইন্ডি জোটের কোনও ভবিষ্যতই নেই”, বলল বিজেপি

    BJP: “‘গভীর ফাটল’, ইন্ডি জোটের কোনও ভবিষ্যতই নেই”, বলল বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: একের পর এক রাজ্যের রশি যাচ্ছে বিজেপির (BJP) হাতে। ক্রমেই রাজপাট হারাচ্ছে বিজেপি-বিরোধী  ‘ইন্ডি’ জোটের (INDI Alliance) বিভিন্ন শরিকদল। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ এবং অসমেও বিপুল ভোটে জিততে চলেছে বিজেপি। তার পরেই পদ্ম-শিবিরের ভবিষ্যদ্বাণী, ইন্ডি জোটে গভীর ফাটল। এই জোটের কোনও ভবিষ্যতই নেই। কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেও নিশানা করেছে গেরুয়া শিবির। বলেছে, জোটকে ঠিকঠাকভাবে পরিচালনা করতে ব্যর্থ হয়েছেন রাহুল। ভোট গণনার দিনেও তিনি ফের অনুপস্থিত।

    ‘ইন্ডি’ জোটে ফাটল (BJP)

    নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুযায়ী, পশ্চিমবঙ্গে বিজেপি ১৯২টি আসনে এগিয়ে থেকে সম্ভাব্য জয়ের পথে রয়েছে। শাসক তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ৯৪টিতে। অসমেও এগিয়ে যাচ্ছে গৈরিক পার্টি। বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা জানান, এই নির্বাচনের ফল বিরোধী জোটের মধ্যে গভীর বিভাজন সৃষ্টি করেছে। এক্স হ্যান্ডেলে তিনি বলেন, “এই নির্বাচনের সবচেয়ে বড় শিক্ষা হল ‘ইন্ডি’ জোট পুরোপুরি ভেঙে গিয়েছে এবং অদৃশ্য হয়ে গিয়েছে। রাহুল গান্ধী জোটকে নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন। পুরো নির্বাচনে এটা স্পষ্ট হয়েছে যে তিনি ‘ইন্ডি’ জোট সামলাতে পারেননি।”

    বিজেপির বিস্তারের কৃতিত্ব মোদির

    তিনি আরও বলেন, “আজ (সোমবার) নির্বাচনের ফল বেরোচ্ছে, অথচ রাহুল গান্ধী ফের বিদেশে ছুটি কাটাতে গিয়েছেন। জোটের শরিকদের মধ্যে কোনও সমন্বয় ছিল না।” বিজেপির এই মুখপাত্র বলেন, “এখন দেশে ‘ইন্ডি’ জোট বলে কিছু নেই। এর কোনও ভবিষ্যৎ নেই। ‘ইন্ডি’ জোটের ইতি (BJP)।” পুনাওয়ালা বিজেপির বিস্তারের কৃতিত্ব দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তিনি বলেন, “দেশে টানা ১২ বছর ক্ষমতায় থাকার পরেও নতুন নতুন রাজ্যে বিজেপি সরকার গঠিত হচ্ছে, শতাংশের হিসেবেও বাড়ছে ভোট, মানুষের আস্থা আরও দৃঢ় হচ্ছে—মোদিজির জন্য।” বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে পশ্চিমবঙ্গবাসীকে ধন্যবাদ জানান। এক্স হ্যান্ডেলে করা পোস্টে তিনি বলেন, “যেখানে শ্যামাপ্রসাদ মুখার্জি জন্মেছিলেন, সেই বাংলা আমাদের (INDI Alliance)। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপিকে ঐতিহাসিক ম্যান্ডেট দেওয়ার জন্য বাংলার মানুষকে আন্তরিক অভিনন্দন (BJP)।”

     

  • Assam Assembly Election: অসমে হ্যাট্রিকের পথে এনডিএ, টানা তৃতীয়বার সরকার গড়তে চলেছে বিজেপি জোট

    Assam Assembly Election: অসমে হ্যাট্রিকের পথে এনডিএ, টানা তৃতীয়বার সরকার গড়তে চলেছে বিজেপি জোট

    মাধ্যম নিউজ ডেস্ক: অসম বিধানসভা নির্বাচনের (Assam Assembly Election) ফলাফল স্পষ্ট হতেই দেখা যাচ্ছে, উত্তর-পূর্বাঞ্চলের এই গুরুত্বপূর্ণ রাজ্যে ফের একবার গেরুয়া ঝড় অব্যাহত। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে টানা তৃতীয়বারের জন্য দিসপুরের মসনদে বসতে চলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ (NDA) জোট। এই ঐতিহাসিক জয়ের মাধ্যমে আসামের রাজনীতিতে এক নতুন নজির গড়ল এনডিএ।

    বিপুল জনসমর্থন (Assam Assembly Election)

    অসমে ভোট গণনার (Assam Assembly Election) শুরু থেকেই বিজেপি এবং তার সহযোগী দলগুলি—অসম গণ পরিষদ (AGP) ও ইউনাইটেড পিপলস পার্টি লিবারেল (UPPL)—প্রতিদ্বন্দ্বী কংগ্রেস নেতৃত্বাধীন মহাজোটের থেকে অনেকটাই এগিয়ে ছিল। গ্রামীণ থেকে শহুরে, প্রায় সব অঞ্চলেই এনডিএ-র (NDA) পক্ষে জনসমর্থনের জোয়ার দেখা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গিয়েছে, জালুকবাড়ি আসনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ৪০,০০০-এর বেশি ভোটে এগিয়ে ছিলেন, অন্যদিকে জোরহাটে রাজ্য কংগ্রেস সভাপতি গৌরব গগৈ তাঁর বিজেপি প্রতিদ্বন্দ্বী হিতেন্দ্রনাথ গোস্বামীর থেকে ১৯,০০০-এর বেশি ভোটে পিছিয়ে ছিলেন।

    উন্নয়ন ও স্থিতিশীলতার জয়

    রাজনৈতিক বিশ্লেষকদের মতে, হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকারের গত কয়েক বছরের উন্নয়নমূলক কর্মকাণ্ড (Assam Assembly Election), পরিকাঠামো নির্মাণ এবং সামাজিক প্রকল্পগুলির সফল রূপায়নই এই জয়ের মূল চাবিকাঠি। পাশাপাশি, রাজ্যে শান্তি বজায় রাখা এবং অনুপ্রবেশ ইস্যু নিয়ে এনডিএ-র (NDA) কঠোর অবস্থানও ভোটারদের আকৃষ্ট করেছে। মন্ত্রী রনোজ পেগু, পীযূষ হাজারিকা, অশোক সিংঘল, প্রশান্ত ফুকন, বিমল বোরাহ এবং চন্দ্রমোহন পাটোয়ারিও ধেমাজি, জাগিরোড, ঢেকিয়াজুলি, ডিব্রুগড়, টিংখং এবং তিহুতে তাদের নিজ নিজ নির্বাচনী এলাকায় অনেক এগিয়ে রয়ছেন।

    বিরোধী শিবিরের ব্যর্থতা

    অন্যদিকে, কংগ্রেস এবং তাদের সহযোগীরা প্রচারে যথেষ্ট সক্রিয় থাকলেও আসন সংখ্যায় তা প্রতিফলিত হয়নি। বিরোধী জোটের ঐক্যবদ্ধ লড়াই সত্ত্বেও এনডিএ-র (NDA) শক্তিশালী সাংগঠনিক কাঠামোর কাছে তাদের পরাজয় স্বীকার করতে হয়েছে।

    বিজয় উল্লাস

    অসমে জয়ের (Assam Assembly Election) খবর নিশ্চিত হতেই গুয়াহাটিসহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মীদের মধ্যে বিজয় উল্লাস শুরু হয়েছে। আবির খেলা এবং মিষ্টিমুখের মাধ্যমে এই ঐতিহাসিক সাফল্য উদযাপন করছেন কর্মী-সমর্থকরা। এই জয়ের ফলে আসামে এনডিএ-র (NDA) আধিপত্য আরও সুদৃঢ় হলো, যা আগামী দিনে উত্তর-পূর্ব ভারতের রাজনীতিতে বিশেষ প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।

  • Assembly Election 2026: বাংলার ভোটে পালাবদলের ইঙ্গিত, ফলতা বিতর্কে বাড়ছে রাজনৈতিক উত্তাপ

    Assembly Election 2026: বাংলার ভোটে পালাবদলের ইঙ্গিত, ফলতা বিতর্কে বাড়ছে রাজনৈতিক উত্তাপ

    মাধ্যম নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে (Assembly Election 2026) গেরুয়া ঝড়। ইতিমধ্যেই বাংলার মসনদে পট পরিবর্তনের ইঙ্গিত মিলছে। রাজ্যে ১৫ বছর তৃণমূল শাসনের অবসানে বাংলার সিংহাসনে বসতে চলেছে বিজেপি। উত্তর থেকে দক্ষিণ বাংলার শহর থেকে গ্রামে গেরুয়া রঙের আবির উড়ছে। বিকেল চারটে পর্যন্ত ২৯৩ আসনের মধ্যে বিজেপি প্রায় ১৯৮টি আসনে এগিয়ে, যেখানে টিএমসি এগিয়ে মাত্র ৮৯টি আসনে। এর পরেই ডায়মন্ড হারবারের ফলতা কেন্দ্রে পুনর্নির্বাচনের নির্দেশ নিয়ে অভিষেকর (Abhishek Banerjee) মন্তব্যের তীব্র বিরোধিতা করা হয়।

    ফলতা নিয়ে ‘চ্যালেঞ্জ’ থেকে বিতর্ক

    ২৯ এপ্রিল, বুধবার রাজ্যের ১৪২টি আসনে ভোটগ্রহণ হয়। সে দিনই ডায়মন্ড হারবার পুলিশ জেলার অন্তর্গত ফলতা বিধানসভা কেন্দ্রের ২৮৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ হয়েছিল। কিন্তু ভোটের দিন ওই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গা থেকে নানা অভিযোগ ওঠে। পরে ওই কেন্দ্রের বিভিন্ন বুথের পুনর্নির্বাচনের দাবিও তোলা হয়। শনিবার রাতে কমিশন জানায়, গোটা ফলতা বিধানসভা কেন্দ্রেই আবার নতুন করে নির্বাচন হবে। তার পরেই বিজেপি অভিষেকের ‘ডায়মন্ড হারবার মডেল’ নিয়ে খোঁচা দেয়। বিজেপি নেতা অমিত মালবীয় এক্স পোস্টে লেখেন, ‘ডায়মন্ড হারবার মডেল চুরমার’। সেই পোস্টের জবাব দেন অভিষেক। এক্স পোস্টে তাঁর পাল্টা, ‘আপনাদের বাংলা বিরোধী গুজরাতি গ্যাং এবং তাদের দালাল জ্ঞানেশ কুমারের পক্ষে আমার ডায়মন্ড হারবার মডেলে কালি ছেটানো সম্ভব নয়।’

    ‘ভারতবর্ষকে চ্যালেঞ্জ জানাচ্ছি..’! অভিষেকের মন্তব্যে বিতর্ক

    অভিষেক আরও লেখেন, ‘আপনাদের যা কিছু আছে, সব নিয়ে চলে আসুন। আপনাদের সবচেয়ে শক্তিধরকে পাঠান, দিল্লি থেকে কোনও এক গডফাদারকেও পাঠান। যদি ক্ষমতা থাকে ফলতায় প্রতিদ্বন্দ্বিতা করুন।’ অভিষেকের কথায়, ‘‘আমি গোটা ভারতবর্ষকে চ্যালেঞ্জ জানাচ্ছি— ক্ষমতা থাকলে সর্বশক্তি নিয়ে ফলতায় চলে আসুন।’’ তাঁর এই মন্তব্য বিতর্কের সৃষ্টি করেছে। সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করে অভিষেক পরোক্ষভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)-কে নিশানা করেন। কিন্তু, তাঁর ভাষাচয়ণ অন্য বিতর্কের জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন,  ‘গোটা ভারতবর্ষ’ উল্লেখ করে নিজের বিপদ নিজে ডেকে এনেছেন অভিষেক। তাঁদের প্রশ্ন, ফলতা কী ভারতের বাইরে? অনেকেই এক্ষেত্রে সাম্প্রতিককালে বাংলাদেশে ওঠা উগ্র ভারত-বিরোধী উক্তির সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন অভিষেকের মন্তব্যের। তাঁদের আশঙ্কা, এহেন দেশ-বিরোধী বক্তব্যের জন্যে বড় বিপাকে পড়তে হবে তৃণমূলের সেনাপতি ও তাঁর চ্যালাচামুন্ডাদের।

    নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপ

    ফলতা কেন্দ্রে “গুরুতর নির্বাচনী অনিয়ম ও গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হওয়ার” অভিযোগে পুনর্নির্বাচনের নির্দেশ দেয় কমিশন। ফলতায় নির্বাচন পর্যবেক্ষক হিসেবে মোতায়েন করা হয় আইপিএস অফিসার অজয়পাল শর্মা-কে, যিনি কড়া পদক্ষেপ নিয়ে ভোটে অনিয়ম রুখতে চেষ্টা করেন। তাঁর সঙ্গে টিএমসি প্রার্থী জাহাঙ্গির খানের তীব্র সংঘর্ষও হয়, যা রাজনৈতিক মহলে চর্চার বিষয় হয়ে ওঠে।

LinkedIn
Share