Tag: bangla news

bangla news

  • SAFF U19 Women’s Championship: বিতর্ক, বিবাদ, পাঁচ ঘণ্টার নাটকের শেষে সাফ-ফুটবলে যুগ্ম জয়ী ভারত ও বাংলাদেশ

    SAFF U19 Women’s Championship: বিতর্ক, বিবাদ, পাঁচ ঘণ্টার নাটকের শেষে সাফ-ফুটবলে যুগ্ম জয়ী ভারত ও বাংলাদেশ

    মাধ্যম নিউজ ডেস্ক: ৯০ মিনিটের খেলা, বড়জোর ১২০ মিনিটের ম্যাচ। সেই খেলা গড়াল পাঁচ ঘণ্টায়। অনূর্ধ্ব-১৯ মহিলা সাফ কাপের ফাইনালে নানা বিতর্কের সাক্ষী থাকল ফুটবল বিশ্ব। এই প্রথম বার এমন একটা চূড়ান্ত নাটকীয় ও বিতর্কিত ফাইনাল দেখা গেল। যা নিয়ে দীর্ঘদিন চর্চা চলবে। আর সব চর্চার শেষে থাকবে যে এ বারের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে (SAFF U19 Women’s Championship) যুগ্ম জয়ী হয়েছে ভারত (India) ও বাংলাদেশ (Bangladesh)।

    ম্যাচে ভারতের দাপট

    গ্রুপ পর্বে বাংলাদেশের কাছে হেরেছিল ভারত। ফাইনালে তারা এগিয়ে যায়। মাত্র ৮ মিনিটে শিবানী দেবীর গোলে ভারত এগিয়ে যায়। এরপর নির্ধারিত সময়ে আর দুই দলের কোনও ফুটবলার গোল করতে পারেননি। ইনজুরি টাইমে গিয়ে বাংলাদেশের হয়ে সমতা ফেরান সাগরিকা। যে কারণে নির্ধারিত সময়ে ম্যাচ শেষ হয় ১-১ ড্রতে। এরপর ম্যাচ গড়ায় টাই-ব্রেকারে। এই অবধি সব ঠিকই ছিল। টাই-ব্রেকারে কোনও দলই পেনাল্টি নষ্ট করেনি। প্রত্যেকেই গোল করেন। দু’দলের সব ফুটবলারেরা শট মারার পরেও ম্যাচের মীমাংসা না হওয়ায় রেফারি টস করার সিদ্ধান্ত নেন। টস জেতেন ভারতের অধিনায়ক। স্বাভাবিকভাবেই এরপর উচ্ছ্বাসে মেতে ওঠেন ভারতীয় ফুটবলাররা। 

    বাংলাদেশের বিরোধিতা

    বাংলাদেশের ফুটবলাররা টসের মাধ্যমে চ্যাম্পিয়ন বেছে নেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করেন। ম্যাচ কমিশনারের কাছে অভিযোগও জানায় বাংলাদেশ শিবির। এরপর ম্যাচ কমিশনার টসের মাধ্যমে চ্যাম্পিয়ন বাছাইয়ের সিদ্ধান্ত বাতিল করে দেন। বলা হয় আবার সাডেন ডেথ হবে। পুরো পরিস্থিতি দেখে রীতিমতো বিরক্ত হয়ে মাঠ ছাড়েন ভারতীয় ফুটবলাররা। রেফারি জানিয়েছিলেন, আধ ঘণ্টার মধ্যে ভারত মাঠে না ফিরলে বাংলাদেশকে বিজয়ী ঘোষণা করা হবে। কিন্তু এক ঘণ্টা হয়ে গেলেও ভারত মাঠে আসেনি। 

    যুগ্ম-জয়ী

    প্রায় ৫ ঘণ্টার নাটক শেষে বাংলাদেশের যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান, সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হকের উপস্থিতিতে ভারত এবং বাংলাদেশকে যুগ্মভাবে এই টুর্নামেন্টের জয়ী ঘোষণা করা হয়। ভারতের অধিনায়ক এবং সহ অধিনায়ক ছাড়া আর কেউ পুরস্কার গ্রহণ করতে আসেননি। পুরস্কার নিয়ে ছবি তুলেই তাঁরা মাঠ ছাড়েন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • White Paper On Economy: কী ছিল, কী হল! গত ১০ বছরে মোদি সরকারের অর্থনীতির শ্বেতপত্রে বিধ্বস্ত কংগ্রেস

    White Paper On Economy: কী ছিল, কী হল! গত ১০ বছরে মোদি সরকারের অর্থনীতির শ্বেতপত্রে বিধ্বস্ত কংগ্রেস

    মাধ্যম নিউজ ডেস্ক: ইউপিএ ও এনডিএ আমলে দেশের আর্থিক অবস্থার তুলমূল্য বিচার করা হল। বৃহস্পতিবার লোকসভায় ভারতীয় অর্থনীতি নিয়ে শ্বেতপত্র  (White Paper  On Economy) প্রকাশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। বাজপেয়ী সরকারের কাছ থেকে উত্তরাধিকারসূত্রে একটি ‘সুস্থ অর্থনীতি’ পেয়েছিল কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকার। কিন্তু, ১০ বছর আগে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট ভারতীয় অর্থনীতিকে শুধু খারাপ অবস্থায় নয়, ‘সঙ্কটাপন্ন’ অবস্থায় ছেড়ে গিয়েছিল, বলে দাবি করা হয়েছে শ্বেতপত্রে।

    কী আছে শ্বেতপত্রে

    ‘শ্বেতপত্র’ এক ধরনের তথ্য সম্বলিত রিপোর্ট। এতে কোনও বিষয় নিয়ে সরকারি নীতি, সরকারের কৃতিত্ব এবং বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। কেন্দ্রের দাবি, ২০০৪ সালে যখন ইউপিএ সরকার ক্ষমতায় আসে তখন দেশের অর্থনীতির বৃদ্ধি ছিল ৮ শতাংশ। শিল্প ও পরিষেবা ক্ষেত্রে তা ছিল ৭ শতাংশ। কৃষিক্ষেত্রে তা ছিল ৯ শতাংশে। কিন্তু সেই পরিস্থিতির ফায়দা তুলতে ব্যর্থ কংগ্রেস। শ্বেতপত্রে দেখানো হয়েছে, ২০০৪ থেকে ২০১৪- এই এক দশকে গড় বার্ষিক মুদ্রাস্ফীতি ছিল ৮.২ শতাংশ। আর এই চড়া মুদ্রাস্ফীতি রুখতে ইউপিএ কোনও পদক্ষেপই করেনি বলে অভিযোগ। এরই পাশাপাশি শ্বেতপত্রে বলা হয়েছে, বৃহত্তর অর্থনৈতিক কল্যাণের জন্য বহু কঠিন সিদ্ধান্ত নিয়েছে এনডিএ সরকার। তৈরি করেছে শক্তিশালী পরিকাঠামো। 

    কী হয়েছে

    ভারতীয় অর্থনীতিকে স্থিতিশীল করতে এবং অর্থনীতির মৌলিক বিষয়গুলিকে ‘সুস্থ’ করতে বহুমুখী চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল মোদি সরকার। সেই সময় বিশ্বের অন্যতম ভঙ্গুর অর্থনীতির একটি ছিল ভারতের অর্থনীতি। পরের দশ বছরে, মোদি সরকার ভারতকে বিশ্বের তৃতীয় সর্ববৃহৎ অর্থনীতিতে পরিণত করেছে। ইউপিএ আমলে ২জি কেলেঙ্কারি ছিল। এখন, ভারতের জনসংখ্যার অধিকাংশ সর্বনিম্ন মূল্যে ৪জি যোগাযোগের সুবিধা পান। ২০২৩-এ গোটা বিশ্বের মধ্যে সবথেকে দ্রুত ৫জি রোলআউট হয়েছে। সেই সময় কয়লা কেলেঙ্কারি ছিল। আজ প্রাকৃতিক সম্পদকে কাজে লাগাতে, স্বচ্ছ এবং উদ্দেশ্যমূলক নিলাম ব্যবস্থা তৈরি করা হয়েছে। সেই সময়, আমাদের বৈদেশিক মুদ্রার সংকট ছিল। এখন, ভারতের ঘরে রেকর্ড পরিমাণ, ৬২০ বিলিয়নের বেশি বৈদেশিক মুদ্রা রয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • BJP West Bengal: সরগরম বিধানসভা, মুখ্যমন্ত্রী বেরোতেই ‘চোর-চোর’ স্লোগান বিজেপির

    BJP West Bengal: সরগরম বিধানসভা, মুখ্যমন্ত্রী বেরোতেই ‘চোর-চোর’ স্লোগান বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: বিধানসভায় মুখ্যমন্ত্রীর সামনে ফের উঠল চোর চোর স্লোগান। গত নভেম্বর মাসের পরে ফের ‘চোর-চোর’ স্লোগানে উত্তপ্ত হয়ে উঠল বিধানসভা। রাজ্যের একাধিক চুরি-দুর্নীতিতে নাম জড়িয়েছে শাসক দলের। গ্রেফতার হয়েছেন মন্ত্রী-বিধায়করা। শাসক দলের দুর্নীতিগ্রস্ত নেতা-মন্ত্রীদের দেখে এর আগে রাস্তায় সাধারণ জনগণের গলায় ‘চোর-চোর’ স্লোগান শোনা গিয়েছে। সেই আওয়াজ ফের একবার উঠে এল রাজ্যের বিধানসভায়। ‘চোর-চোর’ স্লোগানের পাশাপাশি বিজেপি বিধায়করা (BJP West Bengal) মুখ্যমন্ত্রীকে দেখে ‘জয় শ্রী রাম’ ধ্বনিও দেন।

    কলকাতা পুলিশকে ধমক বিরোধী দলনেতার

    এদিন মুখ্যমন্ত্রী যাবেন বলে পুলিশ বিধানসভার গেটে বিজেপি বিধায়কদের (BJP West Bengal) গাড়ি আটকে দেয়। অভিযোগ এরফলে বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল সমেত একাধিক বিজেপি বিধায়ক আটকে পড়েন। এই ঘটনার খবর কানে যেতেই উত্তেজিত হয়ে পড়েন শুভেন্দু অধিকারী। তিনি কলকাতা পুলিশের অফিসারদের উদ্দেশে বলেন, ‘‘কে আপনারা গাড়ি আটকানোর। এটা কি কলকাতা পুলিশের জমিদারি? আপনারা আমাদের নির্বাচিত করেননি। মানুষ আমাদের বিধানসভায় পাঠিয়েছেন। কোন হরিদাসের গাড়ি পাস করানোর জন্য আপনারা আমাদের বিধায়কদের গাড়ি আটকেছেন? তিনি হুমকি দেন, ভবিষ্যতে এ কাজ করলে পরিণতি খারাপ হবে।’’

    বিজেপি ও তৃণমূল বিধায়কদের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি 

    এরপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যাওয়ার সময় বিধানসভার গেটের কাছে বিজেপি বিধায়করা (BJP West Bengal) ‘চোর-চোর’ স্লোগান তোলেন। নেতৃত্বে ছিলেন খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে, সেই সময় মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ অফিসারদের সঙ্গে বিজেপি বিধায়কদের বচসাও শুরু হয়। এরই মধ্যে তৃণমূল বিধায়করা এগিয়ে আসেন। তখনই বিজেপি-তৃণমূল বিধায়কদের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয়। পুলিশের হস্তক্ষেপে অবশ্য সে পরিস্থিতি এড়ানো গিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • West Bengal BJP: জাতীয় সঙ্গীতের বদলে রাজ্য সঙ্গীত বিধানসভায়, প্রতিবাদে বিজেপি বিধায়করা

    West Bengal BJP: জাতীয় সঙ্গীতের বদলে রাজ্য সঙ্গীত বিধানসভায়, প্রতিবাদে বিজেপি বিধায়করা

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃহস্পতিবার নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল গোটা বিধানসভা। জাতীয় সঙ্গীতের বদলে শাসক দলের বিধায়করা গাইলেন রাজ্য সঙ্গীত।  প্রসঙ্গত, বেশ কয়েকমাস আগেই ‘বাংলার মাটি বাংলার জল’ গানটিকে রাজ্য সঙ্গীত হিসেবে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এখানেই উঠছে প্রশ্ন, পশ্চিমবঙ্গ তো আলাদা কোনও দেশ নয়, তখন ভারতের জাতীয় সঙ্গীত কেন বাদ দিতে চাইছে মমতা সরকার?  বিধানসভায় তৃণমূল বিধায়করা রাজ্য সঙ্গীত শুরু করতেই পাল্টা জাতীয় সঙ্গীত গাইতে শুরু করলেন শুভেন্দু অধিকারী সমেত অধিবেশনে উপস্থিত বিজেপি বিধায়করা (West Bengal BJP)। প্রসঙ্গত, বৃহস্পতিবারই রাজ্যের বাজেট করা হয় শাসক দলের তরফে।

    বিজেপি বিধায়কদের প্রতিবাদ

    রাজ্য সঙ্গীতের পরেই বাজেট ভাষণ শুরু করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই সময়েই প্রতিবাদ জানাতে থাকেন গেরুয়া শিবিরের বিধায়করা (West Bengal BJP), নেতৃত্ব দেন খোদ বিরোধী দলনেতা। বেশ কিছুক্ষণ তুমুল হইহট্টগোল চলতে থাকে বাজেট অধিবেশনে। এনিয়ে পরে, সাংবাদিক সম্মেলনে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘ওটা রাজ্য সঙ্গীত না বলে জাতীয় সঙ্গীত বলা হয়েছে। তাই আমরা জাতীয় সঙ্গীত গেয়েছি। দেশকে দু’ভাগ করার চেষ্টা করছে। যা খুশি চাপিয়ে দিলে কোম্পানির লোকেরা মেনে নেবেন, বিজেপি বা জনগণ মানবে না। দেশপ্রেম, রাষ্ট্রবাদ ও ভারত মাতার অবমাননা হলে বিজেপি আপস করবে না।’’

    বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী বললেন শুভেন্দু?

    বিধানসভার অধিবেশন শেষে বাইরে সাংবাদিকদের মুখোমুখি হন বিরোধী দলনেতা। সেখানেও নন্দীগ্রামের বিধায়ক (West Bengal BJP) বিধানসভায় রাজ্য় সঙ্গীত গাওয়ার বিরোধিতা করেন। তিনি বলেন, ‘‘অধ্যক্ষ দাবি করেছেন বাংলার জাতীয় সঙ্গীত গাওয়া হবে। বাংলার জাতীয় সঙ্গীত কি হয়। বাংলার স্টেট সঙ্গীত আমরা মানব না। অধ্যক্ষ অত্যন্ত আপত্তিকর কথা বলেছেন। উনি যদি বলতেন একটা সুন্দর বাংলা গান গাইব, তাতে কোনও আপত্তির বিষয় ছিল না। কাশ্মীর থেকে কন্যাকুমারী দেশ একটাই৷ ভারতবর্ষকে এভাবে দু’টুকরো করা যাবে না।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Hemant Soren: হেমন্তের দিল্লির বাড়ি থেকে বাজেয়াপ্ত গাড়ির মালিক কংগ্রেস সাংসদ, দাবি ইডির

    Hemant Soren: হেমন্তের দিল্লির বাড়ি থেকে বাজেয়াপ্ত গাড়ির মালিক কংগ্রেস সাংসদ, দাবি ইডির

    মাধ্যম নিউজ ডেস্ক: জমি জালিয়াতি মামলায় ধৃত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের দিল্লির বাসভবন থেকে বাজেয়াপ্ত  দামি গাড়িটি আসলে কংগ্রেস সাংসদ ধীরজ শাহুর। ইডি সূত্রে এমনই দাবি করা হয়েছে। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, গত বছর রাজ্যসভার কংগ্রেস সাংসদ ধীরজের বাড়ি থেকে বিপুল নগদ উদ্ধার করা হয়েছিল। ধীরজকে ওই গাড়ি প্রসঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ইডি।

    গাড়ি আসলে কার

    ঘটনাচক্রে ধীরজ শাহুর বাড়ি, অফিস-সহ একাধিক জায়গা থেকে মাস দুয়েক আগেই সাড়ে তিনশো কোটি টাকা উদ্ধার করা হয়েছে। ডিসেম্বরে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল অর্থ উদ্ধার করেছিল ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। যদিও তিনি দাবি করেছিলেন, ওই বিপুল অর্থের সঙ্গে কোনও যোগ নেই কংগ্রেসের। সমগ্র টাকা উদ্ধারে ১০ দিন সময় লেগেছিল। ইডি সূত্রের দাবি, গাড়িটি কংগ্রেস সাংসদ শাহুর নামে নথিভুক্ত। কিন্তু হেমন্তের দিল্লির বাসভবনে সেই গাড়ি ছিল কেন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সেজন্যই জেরা করা হতে পারে ধীরজকে।

    আরও পড়ুন: ‘ভোটের গিমিক, দিশাহীন’! রাজ্য বাজেট নিয়ে কটাক্ষ শুভেন্দুর

    বাজেয়াপ্ত গাড়ির বঙ্গ যোগ

    জমি জালিয়াতি মামলায় গত ৩১ জানুয়ারি ইডির হাতে গ্রেফতার হন হেমন্ত। ৬০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। নিজের রক্ষাকবচের জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থও হয়েছিলেন হেমন্ত। কিন্তু শীর্ষ আদালতে গিয়েও বিশেষ সুবিধা করতে পারেননি ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী।তাঁর দিল্লির বাসভবন থেকে বাজেয়াপ্ত গাড়ির সঙ্গে বঙ্গ যোগও রয়েছে। ইডি সূত্রের খবর, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে যে গাড়ি রয়েছে, তার রেজিস্ট্রেশন করিয়েছিল কলকাতার এক ব্যবসায়ী যোগেশ আগরওয়াল। রিয়েল এস্টেট এবং মোটর প্রশিক্ষণ স্কুলের ব্যবসা রয়েছে যোগেশের। ফলে, মোটর ট্রেনিং স্কুলের আড়ালে দুর্নীতির চক্র রয়েছে বলে কেন্দ্রীয় তদন্তকারীদের সন্দেহ এবং সেটা কী ধরনের দুর্নীতি, ইডি তা খতিয়ে দেখতে চাইছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Purba Bardhaman: ভর্ৎসনা পুলিশকে, হাইকোর্টের নির্দেশে নিখোঁজ নাবালিকার তদন্ত করবে সিবিআই

    Purba Bardhaman: ভর্ৎসনা পুলিশকে, হাইকোর্টের নির্দেশে নিখোঁজ নাবালিকার তদন্ত করবে সিবিআই

    মাধ্যম নিউজ ডেস্ক: সাত মাস ধরে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) খণ্ডঘোষের নাবালিকা নিখোঁজ তদন্তের দায়িত্ব দেওয়া হল এবার সিবিআইকে। রাজ্য পুলিশের গাফলতি দেখে আজ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ঘটনায় ফের একবার ভর্ৎসনার মুখে পুলিশ। মুখ পুড়ল রাজ্য পুলিশ প্রশাসনের।

    পুলিশের গাফিলতি (Purba Bardhaman)

    খণ্ডঘোষের (Purba Bardhaman) নাবালিকার নিখোঁজ মামলায় শাসকদলের বিধায়ক সহ বড় বড় নেতারা জড়িত বলে অভিযোগ করা হয়েছে। মামলার তদন্তে পুলিশের বিরুদ্ধে চরম গাফিলিতির অভিযোগ উঠেছে। ঘটনায় আদালত গত ১৫ জানুয়ারি সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। পুলিশের হাতে মামলা থাকাকালীন দুইজন গ্রেফতার হয়েছিল। কিন্তু গ্রেফতারের ৯০ দিনের মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট দিতে না পাড়ায় পরের দুই দিনের মাথায় জামিন পেয়ে যায় দুই ধৃতরা। মূল অভিযোগ হল যারা জামিন পেয়ছিলো তারা উভয়েই স্থানীয় তৃণমূল বিধায়কের খুব কাছের মানুষ। এলাকায় বিধায়কের হয়ে কাজ করে থাকে। সেই সঙ্গে আরও জানা গিয়েছে, গোটা ঘটনার মধ্যে অভিযুক্ত সকলেই শাসক দলের কাছের বলে পরিচিত। ফলে মামলায় শাসক দলের প্রভাবশালী নেতাদের প্রত্যক্ষ যে যোগ রয়েছে একথা অভিযোগকারীরা বার বার বলছেন। সিআইডি মামলায় দায়িত্ব নেওয়ার পর থেকে বেশ কিছু জনকে জিজ্ঞাসাবাদ করছে। কিন্তু আসল দোষীদের এখনও চিহ্নিত করতে পারেনি। ফলে পরিবারের পক্ষ থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দ্বারা তদন্তের কথা বার বার দাবি হয়েছিল।

    হাইকোর্টের বক্তব্য

    মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত আজ মামলার তদন্ত ভার দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে। তিনি স্পষ্ট করে বলেন, “গোটা ঘটনায় রাজ্য পুলিশের বিরটা গাফিলতি রয়েছে।” নিখোঁজ মেয়েকে (Purba Bardhaman) যদি ভিন রাজ্যে বা অন্য দেশে পাচার করে দেওয়া হয়ে থাকে, তাহলে সেই বিষয়েও তদন্ত করার কথা কথা বলেছেন বিচারপতি। আগামী ১৩ মার্চ হল মামলার পরবর্তী শুনানি। সেই দিন সিবিআইকে তদন্তের অগ্রগতির রিপোর্ট দেওয়ার কথা বলা হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • State Budget 2024: ‘ভোটের গিমিক, দিশাহীন’! রাজ্য বাজেট নিয়ে কটাক্ষ শুভেন্দুর

    State Budget 2024: ‘ভোটের গিমিক, দিশাহীন’! রাজ্য বাজেট নিয়ে কটাক্ষ শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার দিশা দেখাতে পারেনি রাজ্য বাজেট। বৃহস্পতিবার বিধানসভায় রাজ্য বাজেট (West Bengal Budget 2024) পেশ করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। তা শেষ হতেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বাজেটকে ভোটের গিমক, বলে দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তখন তাঁর পাশে ছিলেন অর্থনীতিবিদ তথা বিজেপি বিধায়ক অশোক লাহিড়ি। 

    বাজেটে রাজ্যের অগ্রগতির দিশা নেই

    শুভেন্দু বলেন, ‘‘এই বাজেট ভোটের প্রচার ছাড়া আর কিছু নয়। এতে বেকারদের কর্মসংস্থান, বিভিন্ন শূন্যপদে নিয়োগ, শিল্প বাণিজ্যের পরিবেশ নিয়ে রাজ্যের অগ্রগতির কোনও দিশা নেই।’’ তাঁর মতে, ‘‘রাজ্য সরকার বাজেটের মাধ্যমে কিছু কিছু জায়গায় অর্থ বিলিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। তাতে আমাদের কোনও আপত্তি নেই। কিন্তু অসমে মহিলারা আড়াই হাজার টাকা করে পান। মধ্যপ্রদেশেও অনেক বেশি টাকা মহিলাদের দেওয়া হয়। এখানে মহিলাদের ৫০০ টাকা বাড়িয়ে ১০০০ করা হচ্ছে মাত্র।’’ উল্লেখ্য, বাজেটে রাজ্য সরকারের ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। মাসে ৫০০ টাকার পরিবর্তে ১০০০ টাকা করে পাবেন মহিলারা। সেই ঘোষণাকেই কটাক্ষ করেছেন শুভেন্দু। ‘লক্ষ্মীর ভান্ডার’-এ তফসিলি জাতি উপজাতির মহিলাদের ১০০০ টাকা করে দেওয়া হত। বাজেটে তাঁদের ১২০০ টাকা করে দেওয়া হবে বলে জানানো হয়েছে। শুভেন্দু বলেন, ‘‘এটা ওঁদের অপমান। সাধারণ ক্যাটাগরির মহিলাদের তুলনায় ওঁদের দ্বিগুণ টাকা পাওয়ার কথা। ২০০ টাকা বাড়িয়ে ওঁদের অপমান করা হয়েছে।’’

    আরও পড়ুন: মিথ্যা প্রতিশ্রুতি দিলেই তীব্র প্রতিবাদ, রাজ্য বাজেটের আগে হুঁশিয়ারি শুভেন্দুর

    বাজেটে উপেক্ষিত সব স্তরের মানুষ

    বিরোধী দলনেতার দাবি, ‘‘এই বাজেটে সরকারের আয়ের উৎসের নির্দিষ্টভাবে কোনও উল্লেখ নেই। এই বাজেটে দার্জিলিংয়ের পাহাড়, জঙ্গলমহল, সুন্দরবন, কৃষক উপেক্ষিত। আমরা আশা করেছিলাম রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে ৫ হাজারের বদলে ১০ হাজার টাকা করবেন। আমরা আশা করেছিলাম উত্তরপ্রদেশের মতো পিএম কিষাণ সম্মান নিধি আরও ছ হাজার রাজ্য দিয়ে ১২ হাজার করবে রাজ্য। তাই কৃষকদের জন্য এই সরকার এই বাজেটে কিছু রাখেনি। শেষে ডিএ নামক বস্তুটিকে রেখে আবার রাজনীতি করার চেষ্টা হয়েছে। এই বাজেটে ৪ শতাংশ ডিএ দেওয়ার পরেও কেন্দ্রের সঙ্গে রাজ্যের কর্মচারীদের ডিএ-র ফারাক ৪০ শতাংশ। তাছাড়া ডিএ পাওয়া যাবে মে মাস থেকে। মানে ভোট গণনার পর। বাজেটে ৫ লক্ষ চাকরির কথা ঘোষণা করা হলেও কবে কোন দফতরে কত নিয়োগ হবে তার কোনও উল্লেখ নেই। ’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • India vs England: ইংল্যান্ডের বিরুদ্ধে পরের দুই টেস্টেও নেই কোহলি! ফিরতে পারেন রাহুল ও জাদেজা

    India vs England: ইংল্যান্ডের বিরুদ্ধে পরের দুই টেস্টেও নেই কোহলি! ফিরতে পারেন রাহুল ও জাদেজা

    মাধ্যম নিউজ ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টেও টিমে থাকছেন না বিরাট কোহলি। রাজকোট তো বটেই রাঁচিতেও হয়তো ফিরবেন না কিং কোহলি। সিরিজের শেষ ম্যাচে  ধর্মশালায় পঞ্চম টেস্টের জন্য ফিরতে পারেন বিরাট। তবে কোহলি না ফিরলেও দলের সঙ্গে যোগ দিতে পারেন লোকেশ রাহুল ও রবীন্দ্র  জাদেজা। ভাইজ্যাগ টেস্টে মহম্মদ সিরাজকে বিশ্রাম দেওয়া হয়েছিল। তবে রাজকোট টেস্টে তাঁর ফিরে আসা কার্যত নিশ্চিত। বিসিসিআই সূত্রে খবর, নির্বাচকেরা শেষ তিন টেস্টের জন্য ভারতীয় দল সম্ভবত এই সপ্তাহেই বাছাই করবেন।

    অনিশ্চিত কোহলি

    ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শুরুর তিন দিন আগে, বিসিসিআই ঘোষণা করেছিল যে, কোহলি ‘ব্যক্তিগত কারণে’ প্রথম দু’টি টেস্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন।  দ্বিতীয়বার বাবা হতে চলেছেন বিরাট। যে কারণে জাতীয় টিম থেকে ছুটি নিয়েছেন, এমনই শোনা যাচ্ছে। তৃতীয় টেস্টে তাঁর ফেরার কথা ছিল। কিন্তু জানা গিয়েছে, আরও দুই টেস্টে সম্ভবত কোহলিকে পাওয়া যাবে না। ভারতের সিনিয়র তারকা ব্যাটসম্যান রাজকোট এবং রাঁচিতে অনুষ্ঠিত যথাক্রমে তৃতীয় ও চতুর্থ টেস্ট মিস করতে পারেন। ৬ মার্চ ধর্মশালায় শেষ টেস্টে দলে ফিরতে পারেন কোহলি। তাই আপাতত তাঁকে বাইরে রেখেই রাজকোটে সিরিজ ২-১ করার পরিকল্পনা শুরু করেছেন অধিনায়ক রোহিত। হায়দ্রাবাদ টেস্ট হারের পর ভারতীয় টিমকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল। রোহিত শর্মার ক্যাপ্টেন্সি নিয়েও উঠে গিয়েছিল প্রশ্ন। সে সব মিটিয়ে বিশাখাপত্তনমে ভারত দুরন্ত প্রত্যাবর্তন করেছে। সিরিজ ১-১ করেছে রোহিত ব্রিগেড। খুশি অধিনায়ক রোহিত শর্মা। এখন সিরিজে এগিয়ে যাওয়ার চিন্তা তাঁর মাথায়।

    ফিরছেন সিরাজ, জাদেজা, রাহুল

    চোটের কারমে দ্বিতীয় টেস্ট মিস করেছিলেন রবীন্দ্র জাদেজা এবং কেএল রাহুল। কেএল রাহুল, যিনি কোয়াড স্ট্রেনের জন্য ছিটকে গিয়েছিলেন। এবং জাদেজা প্রথম টেস্টের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন। তিনি এখন বেঙ্গালুরুর এনসিএ-তে পর্যবেক্ষণে রয়েছেন। এনসিএ-র ফিজিয়োর কাছ থেকে চূড়ান্ত রিপোর্টের জন্য এখনও অপেক্ষা করা হচ্ছে। তবে রাহুল এবং জাদেজা-দুই খেলোয়াড়ের দৃষ্টিভঙ্গি ইতিবাচক। তৃতীয় টেস্টের আগে আরও এক সপ্তাহ বাকি। জাদেজা তৃতীয় টেস্টে ফিরতে না পারলেও, রাহুলের প্রত্যাবর্তনের আশা প্রবল। ফিরছেন মহম্মদ সিরাজও। সিরাজের প্রত্যাবর্তন বোলিং লাইন-আপের শক্তি বাড়াবে।

  • Bankura: কথা রেখেছেন শাহ, দিল্লি যাচ্ছেন বিভীষণ হাঁসদার পরিবার

    Bankura: কথা রেখেছেন শাহ, দিল্লি যাচ্ছেন বিভীষণ হাঁসদার পরিবার

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ‘কৃতজ্ঞতা’ জানাতে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন বাঁকুড়ার (Bankura) বিভীষণ হাঁসদা। গতকাল বুধবার রাতে ট্রেনে করেই দিল্লিতে যাত্রা করেছেন বলে জানা গিয়েছে। সঙ্গে রয়েছেন মেয়ে এবং স্ত্রী। পালটা তৃণমূলের বক্তব্য, লোকসভার আগে প্রচার পেতে চাইছে বিজেপি।

    প্রতিশ্রুতি দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Bankura)

    চিকিৎসার প্রতিশ্রুতি দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। ২০২০ সালের নভেম্বর মাসে বাঁকুড়া (Bankura) সফর করার সময় চতুরডিহি গ্রামে বিভীষণ হাঁসদার বাড়িতে এসে মধ্যাহ্ন ভোজন করেছিলেন অমিত শাহ। সেই সময় নিজের বাড়িতে এসে মধ্যাহ্ন ভোজনের সময় বিভীষণ তাঁর মেয়ের অসুস্থার কথা জানিয়ে ছিলেন বিভীষণ হাঁসদা। আর তা শুনে চিকিৎসার ব্যবস্থা করানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। সেই মতো ওষুধপত্র পাঠিয়ে ছিলেন তিনি। এবার তাঁকেই কৃতজ্ঞতা জানাতে দিল্লি রওনা দিয়েছেন এই আদিবাসী পরিবার। গতকাল রাত আটটার ট্রেনে চেপে দিল্লির জন্য যাত্রা শুরু করেছেন তাঁরা।

    কী বলল বিভীষণের মেয়ে?

    দিল্লির জন্য ট্রেনে উঠে বিভীষণের মেয়ে রচনা হাঁসদা বলেন, “ভীষণ ভাবে আমরা এক্সাইটেড। আমার সমস্ত চিকিৎসার খরচ তিনি চালাচ্ছেন। তাঁর সঙ্গে দেখা করে কৃজ্ঞতা জানাবো।” আবার বিজেপির বাঁকুড়া (Bankura) জেলা সভাপতি সুনীল রুদ্র বলেন, “বিভীষণের পরিবারের সম্পর্কে নিয়মিত খোঁজ রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।” এলাকাবাসীর বক্তব্য দীর্ঘদিনের রোগগ্রস্থ পরিবারের পাশে থেকে সবরকম সহযোগিতার ব্যবস্থা করেছে কেন্দ্র সরকার।

    তৃণমূলের বক্তব্য

    এই বিষয়কে সমালোচনা করে জেলার (Bankura) তৃণমূল নেতা মহাপ্রসাদ সেনগুপ্ত জানিয়েছেন, “ঠিক সেই সময়কার সংবাদ শিরোনামে থাকা বিভীষণের পাশে তৃণমূল কংগ্রেস ছিল। এখন সামনে লোকসভার ভোট, তাই তাকে হাতিয়ার করে বিশেষ প্রচার করছে হাঁসদা পরিবারকে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে। সবটাই রাজনীতির অঙ্গ।”

    রাজনৈতিক টানাটানি করেছে তৃণমূল

    ২০২০ সালের ৫ নভেম্বর অমিত শাহ একটি বিশেষ অনুষ্ঠানে এসেছিলেন বাঁকুড়ায়। সেই সময় এই আদিবাসী পরিবারের সঙ্গে সাক্ষাৎ হয়। সেই সময় এই আদিবাসী পরিবারের মেয়ের অসুস্থার কথা শুনে দিল্লিতে নিয়ে গিয়ে চিকিৎসা করার প্রতিশ্রুতি দেন। এরপর পালটা তৃণমূল থেকেও বারবার পরিবারের কাছে সাহায্যের জন্য প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু আদতে এলাকাবাসীর (Bankura) দাবি, শাসক দল রাজনীতি করতে ব্যাপক ভাবে টানাটানি করেছে পরিবারকে নিয়ে। তৃণমূলের কাছ থেকে কিছু সাহায্যও পাঠানো হয়েছিল। কিন্ত মূলত বিজেপির সঙ্গে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীতাই বেশি ছিল শাসক দলের।    

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Australia: অস্ট্রেলিয়ার সংসদে গীতা পাঠ করে শপথ! ইতিহাস রচনা বাঙালি ব্যারিস্টারের

    Australia: অস্ট্রেলিয়ার সংসদে গীতা পাঠ করে শপথ! ইতিহাস রচনা বাঙালি ব্যারিস্টারের

    মাধ্যম নিউজ ডেস্ক: জন্ম ভারতে হলেও বর্তমান বাস তথা কর্মস্থল সুদূর অস্ট্রেলিয়া। আর সেখানেই, ইতিহাস রচনা করলেন এদেশে জন্মগ্রহণকারী বাঙালি ব্যারিস্টার বরুণ ঘোষ। অস্ট্রেলিয়ার সংসদের ইতিহাসে এই প্রথম ভগবদ গীতা পাঠ করে শপথ গ্রহণ করলেন কোনও সাংসদ। অস্ট্রেলিয়ার (Australia) আইনসভায় ভারতীয় সনাতন ধর্মগ্রন্থ গীতা পাঠকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে ভারতীয় হিন্দু সমাজ। একই ভাবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অভিনন্দন জানিয়েছেন তাঁকে।

    শ্রীকৃষ্ণ-অর্জুনের সম্বাদ পাঠে হল শপথ (Australia)

    অস্ট্রেলিয়ার (Australia) রাজনীতির ইতিহাসে একটি উল্লেখযোগ্য তথা উজ্জ্বলময় মুহূর্ত ছিল গত ৬ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ। অস্ট্রেলিয়ার সাংসদে অনন্য নজির সৃষ্টি করেন পশ্চিম অস্ট্রেলিয়ার বাসিন্দা ভারতে জন্ম নেওয়া ব্যারিস্টার বরুণ ঘোষ। অস্ট্রেলিয়ার সংসদের ইতিহাসে প্রথম সাংসদ হিসেবে ভগবদ গীতা পাঠ করে শপথ নেন তিনি। শপথ গ্রহণের অনুষ্ঠানে শ্রীকৃষ্ণ-অর্জুনের সম্বাদকে পাঠ করেন বরুণ। তিনি অস্ট্রেলিয়ার প্রথম সাংসদ, যিনি এই ইতিহাসের পথে পা বাড়ালেন। এবার সেনেটর হিসেবে বরুণ অস্ট্রেলীয় সংসদের আইনসভা (নিম্নকক্ষ) ও আইন পরিষদ (উচ্চকক্ষ) — উভয় কক্ষেই পশ্চিম অস্ট্রেলিয়া প্রদেশের প্রতিনিধিত্ব করবেন।

    কী বলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী?

    অস্ট্রেলিয়ার (Australia) বিদেশমন্ত্রী পেনি ওং আনন্দ প্রকাশ করে বলেন, “আপনাকে লেবার সেনেট দলের প্রতিনিধি হিসেবে পেয়ে আমরা রোমাঞ্চিত।” আবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ তাঁকে স্বাগত জানিয়ে বলেছেন, “আপনাকে আমাদের পরিমণ্ডলে পেয়ে খুবই ভালো লাগছে, আমরা অত্যন্ত খুশি।”

    বরুণ ঘোষের পরিচয়

    ১৯৮৫ সালে ভারতে জন্মগ্রহণ করা বরুণ ঘোষ উজ্জ্বল ভবিষ্যতের সন্ধানে ১৯৯৭ সালে অস্ট্রেলিয়ায় পাড়ি দেন। পেশায় তিনি একজন আইনজীবী। থাকেন পারথ্ শহরে। তিনি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া (Australia) বিশ্ববিদ্যালয় থেকে কলা ও আইনে ডিগ্রি অর্জন করেন। সেই সঙ্গে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে একজন কমনওয়েলথ স্কলার হিসেবেও পরিচিতি লাভ করেন। তিনি এর আগে নিউইয়র্কে একজন ফিনান্স অ্যাটর্নি হিসেবে কাজ করেছেন এবং ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাঙ্কের পরামর্শদাতা হিসেবেও নিযুক্ত ছিলেন। ২০১৯ ফেডেরাল নির্বাচনের সময় তিনি পশ্চিম অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়ান লেবার পার্টির সেনেট টিকিটের পঞ্চম প্রার্থী হিসাবে ভোটে দৌড়েছিলেন, যদিও তিনি তখন নির্বাচিত হননি। তবে, তিনি ব্যারিস্টার হিসাবে আইনি প্র্যাকটিস অব্যাহত রেখেছিলেন পশ্চিম অস্ট্রেলিয়ায় এবং বিশ্বব্যাঙ্কে।

    কী বললেন বরুণ ঘোষ?

    অস্ট্রেলিয়ায় (Australia) বরুণ ঘোষ শপথ গ্রহণ করে বলেন, “আমি সৌভাগ্যবান যে একটি মানসম্পন্ন শিক্ষা পেয়েছি এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমার কাজ সবার কাছে গ্রহণযোগ্য হবে।” তাঁর মতে, ভগবদ গীতা মানুষকে অনুপ্রাণিত করে এবং নিরন্তর অন্তর্দৃষ্টি প্রদান করে, যা মানুষের প্রজন্মের পর প্রজন্ম জুড়ে প্রভাবিত করে। মানুষের জীবনের পথ নির্দেশনার গভীর আধ্যাত্মিক দর্শন সম্পর্কে জ্ঞান দেয় ভগবদ গীতা। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share