Tag: Bengali news

Bengali news

  • Bankura: শুভেন্দুর সভায় যাওয়ার পথে বিজেপি কর্মীদের গাড়িতে লাঠি, টাঙ্গি নিয়ে হামলা তৃণমূলের

    Bankura: শুভেন্দুর সভায় যাওয়ার পথে বিজেপি কর্মীদের গাড়িতে লাঠি, টাঙ্গি নিয়ে হামলা তৃণমূলের

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটের আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জনসভায় যোগ দিতে যাওয়ার পথে বিজেপি কর্মীদের গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার (Bankura) পাত্রসায়র থানার জামকুড়ি গ্রামে। ভোটের আগে তৃণমূলের সন্ত্রাসের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

    বিজেপি কর্মীদের গাড়িতে লাঠি, টাঙ্গি নিয়ে হামলা তৃণমূলের (Bankura)

    মঙ্গলবার বাঁকুড়ার (Bankura) পাত্রসায়রে সভা করেন মুখ্যমন্ত্রী। পরে, বুধবার বিকালে বাঁকুড়ার বালসীতে সভা করার কথা ছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সেই সভায় যোগ দিতে বুধবার বিকালে বিজেপির কোতুলপুর মণ্ডলের কর্মীরা একটি ছোট ট্রাকে করে বালসীর দিকে যাচ্ছিলেন। অভিযোগ, ট্রাকটি পাত্রসায়র ব্লকের জামকুড়ির কাছাকাছি যেতেই জনা দশেক দুষ্কৃতী হাতে লাঠি, টাঙি নিয়ে বিজেপি কর্মীদের ওপর চড়াও হয়। বিজেপি কর্মীদের গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করার পাশাপাশি ট্রাকটিতে ভাঙচুর চালানো হয়। ট্রাকটি লক্ষ্য করে একাধিক বোমাও ছোড়া হয়। যদিও সেই ভাঙা ট্রাকে চড়েই সভায় হাজির হন বিজেপি কর্মীরা। পরে, আক্রান্ত কর্মীরা সমস্ত বিষয়টি দলীয় প্রার্থী সৌমিত্র খাঁ-র কাছে জানান। আক্রান্ত কর্মীদের বত্তব্য, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে।

    শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    বিষ্ণুপুরের (Bankura) বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ বলেন, “শুভেন্দু অধিকারীর জনসভায় মানুষের ভিড় দেখে তৃণমূলের কিছু ছিঁচকে আমাদের গাড়ির ওপর আক্রমণ করেছে। ভাবছে এই ভাবে সন্ত্রাস বজায় রাখবে। এখানে আমরাই জিতব। আমি কমিশনের অবজারভারের সঙ্গে দেখা করব। আর পাত্রসায়র, কোতুলপুর এই সব জায়গায় বারবার এমন হচ্ছে। আমি কথা বলব বিষয়টি নিয়ে।” যদিও বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল নেতৃত্ব। বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুব তৃণমূলের সভাপতি সুব্রত দত্ত বলেন, “শুনছিলাম ওদের মিছিলে লোক আসতে চাইছে না। বিজেপি প্রার্থী সেই কারণে মদ- মাংসের ব্যবস্থা করেছিলেন। দেখুন নেশা করে দুর্ঘটনা ঘটিয়েছে কি না। তৃণমূল এসবের সঙ্গে যুক্ত নয়। ওরা মিথ্যা অভিযোগ করছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • India Russia Relation: ‘লোকসভা ভোটের মধ্যেই ভারতে অস্থিরতা সৃষ্টি করতে চাইছে আমেরিকা’, অভিযোগ রাশিয়ার

    India Russia Relation: ‘লোকসভা ভোটের মধ্যেই ভারতে অস্থিরতা সৃষ্টি করতে চাইছে আমেরিকা’, অভিযোগ রাশিয়ার

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘লোকসভা নির্বাচন চলাকালীন ভারতে অস্থিরতা সৃষ্টি করতে চাইছে আমেরিকা।’ কথাগুলি বলল রাশিয়ার (India Russia Relation) বিদেশমন্ত্রক। ভারতে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘিত হচ্ছে বলে রিপোর্ট দিয়েছে মার্কিন ফেডারেল কমিশন। সেই প্রেক্ষিতেই এমন প্রতিক্রিয়া ব্যক্ত করল রাশিয়া।

    কী বলছে রাশিয়া? (India Russia Relation)

    রাশিয়ার বিদেশমন্ত্রকের মুখপাত্র মারিয়া জ্যাকারোভা বলেন, “ভারতের জাতীয় মানসিকতা এবং ইতিহাস বোঝার ক্ষমতা নেই ওয়াশিংটনের। তাই ভারতে ধর্মীয় স্বাধীনতা নিয়ে না জেনেই দোষারোপ করে চলেছে তারা। লোকসভা নির্বাচনের সময় এভাবে তারা অস্থিরতা সৃষ্টি করতে চাইছে ভারতে।” তিনি বলেন, “এটা দেশ হিসেবে ভারতের প্রতি অশ্রদ্ধার পরিণতি। এর কারণ হল ভারতের অভ্যন্তরীণ রাজনীতি ভারসাম্যহীন হয়ে পড়েছে। তাই সাধারণ নির্বাচন জটিল হয়ে উঠছে। এই আবহে ওয়াশিংটনের পদক্ষেপ ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর শামিল।”

    কী বলা হয়েছে মার্কিন রিপোর্টে?

    প্রতি (India Russia Relation) বছর একটি করে রিপোর্ট প্রকাশ করে ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম। এই রিপোর্টেই দাবি করা হয়েছে, ভারতে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘিত হচ্ছে। ভারতে এ নিয়ে যে উদ্বেগ রয়েছে, তাও জানানো হয়েছে কমিশনের তরফে। জাতীয় রাজনীতিতে কেন্দ্রের শাসক দল বিজেপি যে বৈষম্য করছে, তাও উল্লেখ করা হয়েছে ওই রিপোর্টে। ইউএপিএ, ফরেন কনট্রিবিউশন অ্যাক্ট, সিএএ, অ্যান্টি-কনভার্সান এবং গোহত্যা আইনেরও উল্লেখ করা হয়েছে। এই আইনগুলির মাধ্যমে ধর্মীয় সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে বলেও অনুযোগ করা হয়েছে রিপোর্টে। আরও বলা হয়েছে, সংবাদ মাধ্যম এবং এনজিওগুলি ধর্মীয় সংখ্যালঘুদের নিয়ে রিপোর্ট করছে। তারা বলছে, এফসিআরএ রেগুলেশনের অধীনে তাঁদের (ধর্মীয় সংখ্যালঘুদের) ওপর কড়া নজরদারি চালানো হচ্ছে। মার্কিন রিপোর্টের কড়া সমালোচনা করেছে ভারতও। বিদেশমন্ত্রকের তরফে এই রিপোর্টকে দেশের বিরুদ্ধে মিথ্যা প্রচার বলেও অভিহিত করা হয়েছে।

    বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল গত সপ্তাহেই বলেছিলেন, “ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম রাজনৈতিক অ্যাজেন্ডা নিয়ে পক্ষপাতিত্বমূলক রিপোর্ট পেশ করে।” তিনি বলেন, “ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম যে রাজনৈতিক বিভিন্ন অ্যাজেন্ডা নিয়ে পক্ষপাতমূলক আচরণ করে, তা সবাই জানে। ভারতের বিরুদ্ধে মিথ্যা প্রচার করতেই তারা এই জাতীয় রিপোর্ট প্রকাশ করে।” তিনি বলেন, “ভারতের বৈচিত্র, বহুত্ববাদ এবং গণতান্ত্রিক পরিবেশ নিয়ে ওদের রিপোর্টে কী বলা হয়েছে, তা আমরা থোড়াই কেয়ার করি (India Russia Relation)।”

    আরও পড়ুুন: পাকিস্তানের হাতে সিয়াচেন তুলে দেওয়ার পরিকল্পনা করেছিলেন সোনিয়া গান্ধী?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • SSC: মোদির নির্দেশের পরই বড় সিদ্ধান্ত, যোগ্য শিক্ষকদের জন্য চালু বিশেষ পোর্টাল

    SSC: মোদির নির্দেশের পরই বড় সিদ্ধান্ত, যোগ্য শিক্ষকদের জন্য চালু বিশেষ পোর্টাল

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যের ভোট প্রচারে এসে যোগ্য অথচ বাতিল হওয়া শিক্ষকদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর নির্দেশ অনুসারে এই রাজ্যে তৈরি হয়েছে বিজেপির লিগ্যাল সেল। এবার এই লিগ্যাল সেল, যোগ্য অথচ এসএসসিতে (SSC) চাকরি হারাদের অভিযোগ গ্রহণের জন্য চালু করা হল বিশেষ পোর্টাল। গতকাল বুধবার পূর্ব বর্ধমান থেকে জেলা বিজেপির কার্যালয় থেকে এই পোর্টাল উদ্বোধন করেছেন বিজেপি নেতা তথা রাজ্যসভার সাংসদ শমিক ভট্টাচার্য।

    বিজেপির বক্তব্য (SSC)

    কলকাতা হাইকোর্টের ডিভিশেন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্টে এসএসসি (SSC) মামলা গেলে ২৬ হাজার শিক্ষক বাতিলের রায়ের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন প্রধান বিচারপতি। আদলাত জানিয়েছে, এখনই কাউকে টাকা ফেরত দিতে হবে না। তবে মুচলেকা দিতে হবে যে নিয়োগ বেআইনি প্রমাণিত হলে অযোগ্যদের টাকা ফেরত দিতে হবে। কিন্তু আগেই বিজেপির পক্ষ থেকে যোগ্যদের আইনি সাহায্যের কথা বলা হয়েছিল। এবার এই পোর্টাল চালু করা হল। এই পোর্টাল চালু করে শমীক ভট্টাচার্য বলেন, “যাঁরা সত্যিকারের মেধাবী আমরা তাঁদের পাশে আছি, আমরা তাঁদের সাহায্য করব। দলের তরফ থেকে আমরা সকলকে সাহায্য করব। এই নিয়ে পোর্টালের পাশাপাশি একটা হেল্পলাইনের নম্বর ঠিক করেছি আমরা। হেল্পলাইনের নম্বর হল  ৯১৫০০৫৬৬১৮। ওয়েব সাইড হল ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট বিজেপি লিগাল সাপোর্ট ডট ওআরজি।”

    মোদির নির্দেশ

    রাজের নির্বাচনী প্রচারে এসে প্রধানমন্ত্রী মোদি বলে ছিলেন, “এসএসসি (SSC) শিক্ষক নিয়োগে অনেক যোগ্য ব্যক্তিরা দারুণ অসুবিধায় পড়েছেন। বাংলার বিজেপির সভাপতিকে বলেছি, একটি লিগ্যাল সেল ও একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করতে। যোগ্য শিক্ষকদের জন্য সব রকম আইনি সহায়তা করবে বিজেপি। আর এটাই মোদির গ্যারান্টি।” 

    আরও পড়ুনঃদিলীপ ঘোষের পদযাত্রায় পুলিশের বাধা, বিজেপি কর্মীদের সঙ্গে তুমুল বচসা, বর্ধমানে উত্তেজনা

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • West Nile fever: ওয়েস্ট নাইল ফিভারে কাবু কেরল! কীভাবে ছড়াচ্ছে সংক্রমণ? জানুন এই রোগের লক্ষণ

    West Nile fever: ওয়েস্ট নাইল ফিভারে কাবু কেরল! কীভাবে ছড়াচ্ছে সংক্রমণ? জানুন এই রোগের লক্ষণ

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি এক ভাইরাল জ্বরের (West Nile fever) ভাইরাস কাবু করেছে দক্ষিণ ভারতের কেরালার বেশ কিছু মানুষজনকে। তবে মশার কামড়ে সৃষ্ট এই রোগ পরিচিত ডেঙ্গি বা ম্যালেরিয়া নয়। জানা গিয়েছে, ওয়েস্ট নাইল ভাইরাস থেকে সৃষ্ট এই রোগ বিশেষত দেখা গিয়েছে কেরলের কোঝিকোড়, ত্রিশূর এবং মালাপ্পুরাম এলাকায়। 

    ইতিমধ্যেই কেরলে (Kerala) ওয়েস্ট নাইল ফিভারের (West Nile fever) একাধিক কেস রিপোর্ট করা হয়েছে। এই রোগে সংক্রমিত ব্যক্তিদের পরীক্ষার নমুনাগুলি পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হয়েছিল। সেখানে পরীক্ষা নিরীক্ষার পর বর্তমানে সকলেই চিকিৎসার পরে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।  

    ওয়েস্ট নাইল ফিভার আসলে কী? (West Nile fever)

    ওয়েস্ট নাইল ফিভার হল ওয়েস্ট নাইল ভাইরাস (West Nile virus) দ্বারা সৃষ্ট একটি রোগ। ভাইরাসটি সাধারণত আফ্রিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য,‌ উত্তর আমেরিকা এবং পশ্চিম এশিয়ার পাওয়া যায়। কেরালা রাজ্যের স্বাস্থ্য বিভাগের মতে ওয়েস্ট নাইল ভাইরাস মানুষের মধ্যে একটি মারাত্মক স্নায়বিক রোগের সৃষ্টি করে। বেশিরভাগ সময়ে এই রোগের কোন উপসর্গ দেখা যায় না।  

    ওয়েস্ট নাইল ফিভারের উৎপত্তি 

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ওয়েস্ট নাইল ভাইরাসটি ফ্ল্যাভিভাইরাস গোষ্ঠীর সদস্য এবং এটি ফ্ল্যাভিভিরিডি পরিবারের জাপানিজ এনসেফালাইটিস অ্যান্টিজেনিক কমপ্লেক্সের অন্তর্গত। ১৯৩৭ সালে প্রথম এই ভাইরাস উগান্ডায় পাওয়া যায়। এরপর ২০১১ সালে কেরলে (Kerala) ওয়েস্ট নাইল ফিভারের (West Nile fever)  প্রথম কেস রিপোর্ট করা হয়েছিল। ২০১৯ সালে, মালাপুররামের একটি ছয় বছর বয়সী একটি ছেলে এই রোগে মারা গিয়েছিল। ২০২২ সালে, ত্রিশুর জেলার একজন ৪৭ বছর বয়সী ব্যক্তিও এই ভাইরাস থেকে মারা গিয়েছিলেন।

    ওয়েস্ট নাইল ফিভারের লক্ষণ

    এই ভাইরাস দ্বারা সংক্রমিত বেশিরভাগ মানুষই উপসর্গবিহীন। অনেক ক্ষেত্রে সংক্রামিত মশার কামড় থেকে এই ভাইরাস ছড়ায়। ওয়েস্ট নাইল ফিভারের (West Nile fever) লক্ষণগুলির মধ্যে রয়েছে জ্বর, মাথাব্যথা, ক্লান্তি, শরীরে ব্যথা, বমিভাব, মাঝে মাঝে ত্বকে ফুসকুড়ি দেখা দেওয়া। তবে এই ভাইরাসে সংক্রমণ গুরুতর হলে উচ্চ জ্বর, ঘাড় শক্ত হয়ে যাওয়া, অজ্ঞান হয়ে যাওয়া, কোমা, কম্পন, খিঁচুনি, পেশী দুর্বলতা এবং পক্ষাঘাতের লক্ষণ দেখা দেয়। লক্ষণগুলি সাধারণত ৩ থেকে ১৪ দিনের মধ্যে স্থায়ী হয়। 

    আরও পড়ুন: জাল আধার কার্ড বানিয়ে কেরলে রয়েছে ৫০ হাজার অনুপ্রবেশকারী!

    ওয়েস্ট নাইল ফিভারের চিকিৎসা

    এই ভাইরাসে সংক্রমণ ঘটলে যে কোনও বয়সের মানুষের মধ্যে গুরুতর অসুস্থতা দেখা দিতে পারে। বিশেষত ৫০ বছরের বেশি বয়স্কদের ক্ষেত্রে এই জ্বরে আক্রান্ত হলে গুরুতরভাবে অসুস্থ হওয়ার ঝুঁকি থাকে। তবে ওয়েস্ট নাইল ভাইরাস (West Nile virus) দ্বারা সৃষ্ট সংক্রমণের জন্য কোনও ভ্যাকসিন এখনও তৈরি হয়নি। এই রোগে হাসপাতালে ভর্তি হলে রোগীকে মূলত স্যালাইন, অক্সিজেন দিয়েই প্রাথমিক চিকিৎসা হয়। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Dilip Ghosh: দিলীপ ঘোষের পদযাত্রায় পুলিশের বাধা, বিজেপি কর্মীদের সঙ্গে তুমুল বচসা, বর্ধমানে উত্তেজনা

    Dilip Ghosh: দিলীপ ঘোষের পদযাত্রায় পুলিশের বাধা, বিজেপি কর্মীদের সঙ্গে তুমুল বচসা, বর্ধমানে উত্তেজনা

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের (Dilip Ghosh) পদযাত্রায় বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। আর এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে  উত্তেজনা ছড়ালো বর্ধমান শহরের বীরহাটা মোড়ে। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। পরে, পুলিশি বাধার কারণে দিলীপবাবু আর পদযাত্রা করেননি। তবে, ভোটের আগে বিজেপি প্রার্থীকে জনসংযোগে পুলিশ এভাবে বাধা দেওয়ার ঘটনা রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Dilip Ghosh)

    বর্ধমান শহরে পদযাত্রা করার জন্য দুদিন আগেই বিজেপির পক্ষ থেকে পুলিশের কাছে আবেদন করা হয়েছিল। কিন্তু, কোনও অজ্ঞাত কারণে পুলিশ অনুমতি বাতিল করে দেয় বলে বিজেপির অভিযোগ। দলীয় পতাকা ছাড়া বুধবার বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh) পদযাত্রা করতে গেলে পুলিশ বর্ধমান শহরের বীরহাটার কাছে বাধা দেয়। দলীয় কর্মীদের সঙ্গে পুলিশের কিছুটা ধস্তাধস্তি হয়। বিজেপি নেতা পুষ্পজিৎ সাঁই বলেন, আমাদের প্রার্থী কোনও রোড শো করছেন না। সকালে যখন মর্নিং ওয়ার্ক করেন, তখন কি পুলিশের অনুমতি লাগে? আসলে বিজেপির প্রতি মানুষের আস্থা দেখে তৃণমূল ভয় পেয়ে গিয়েছে। তাই, পুলিশ দিয়ে আমাদের প্রচারে বাধা দিচ্ছে। এসব করে কোনও লাভ হবে না। দিলীপ ঘোষ ২ লক্ষ ভোটে জয়ী হবে।

    পুলিশকে তুলোধনা করলেন দিলীপ ঘোষ

    বৃহস্পতিবার সকালে বর্ধমানের বড়নীলপুর মোড় থেকে বটতলা পর্যন্ত প্রাত:ভ্রমণের মাধ্যমে জনসংযোগ করেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। পুলিশি বাধা প্রসঙ্গে বিজেপি প্রার্থী বলেন,’রোজ চমকাচ্ছে। পুলিশ প্রোগ্রাম ক্যানসেল করছে। মমতা বন্দ্যোপাধ্যায় সাতদিন বসে থেকে এই সব করে গেছেন। ওদের কাছে লোক নেই। পুলিশ আছে। আমি এবারে বিডিও, ডি এম ঘেরাও করব। শেষের দিকে ওর (আই সি-র) দম বের করে দেব। বের হতে দেব না ঘর থেকে। আরো উত্তেজিত হয়ে দিলীপ আই সি র উদ্দেশ্যে বলেন, ও ভেবেছে, এমন চামচাবাজি করে চলবে। কত বড় চামচা হয়েছে, আমি ওকে দেখছি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Fake Aadhaar Cards: জাল আধার কার্ড বানিয়ে কেরলে রয়েছে ৫০ হাজার অনুপ্রবেশকারী!

    Fake Aadhaar Cards: জাল আধার কার্ড বানিয়ে কেরলে রয়েছে ৫০ হাজার অনুপ্রবেশকারী!

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যটি বাম শাসিত। সেখানেই রমরমা কারবার জাল আধারকার্ডের (Fake Aadhaar Cards)। অনুপ্রবেশকারীদের স্বর্গরাজ্য বললেও অত্যুক্তি হয় না। কারণ ছোট্ট রাজ্যটিতে অনুপ্রবেশকারী রয়েছেন ৫০ হাজারেরও বেশি। এঁরা সবাই এসেছেন বাংলাদেশ, মায়ানমার এবং শ্রীলঙ্কা থেকে।

    জাল আধারকার্ড (Fake Aadhaar Cards)

    গোয়েন্দা সূত্রে খবর, এই অনুপ্রবেশকারীরা জাল আধারকার্ড বানিয়ে নিয়ে কেরলে রয়েছে বহাল তবিয়তে। গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে, অসমের মধুপুর এবং নাগাঁও, পশ্চিমবঙ্গের কালিম্পং, উত্তর দিনাজপুর ও নদিয়া এবং কেরলের পেরামবাভুরে রমরমিয়ে চলছে জাল আধারাকার্ড তৈরির চক্র। এসব জায়গা থেকেই নকল আধারকার্ড সংগ্রহ করে কেরলে ঘাঁটি গেড়েছে এই অনুপ্রবেশকারীরা। কেবল অনুপ্রবেশকারীরাই নয়, অনেক ভারতীয়ও এই সব কেন্দ্র থেকে বানিয়ে নিচ্ছে নকল আধার কার্ড (Fake Aadhaar Cards)। এদেশে দুষ্কর্ম করে অনায়াসে পালিয়ে যাচ্ছে অন্যত্র। জাল আধারকার্ডের ভিত্তিতে যখন পুলিশ অভিযুক্তদের খুঁজছে, ততক্ষণে দুষ্কৃতীরা পগার পার।

    হ্যাকারদের হানা

    অথচ অনুপ্রবেশ রুখতে সীমান্তে রয়েছে বিএসএফের কড়া নজরদারি। উপকূলীয় রাজ্য কেরলের ওপর বিশেষ নজরদারি চালাচ্ছে ইন্ডিয়ান কোস্ট গার্ডও। তার পরেও বন্ধ হয়নি অনুপ্রবেশ। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্টেও বলা হয়েছে, ভিনদেশিরা এদেশে ঢুকছে জাল আধারকার্ড সংগ্রহ করেই। জানা গিয়েছে, কেরল, পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের একটি ইন্টারনেট সিস্টেমে হানা দিয়েছে হ্যাকাররা। সেখান থেকেই তথ্য জোগাড় করছে তারা। সেই তথ্যের ভিত্তিতেই তৈরি করা হচ্ছে আধারকার্ড। নকল আধারাকার্ড তৈরি হচ্ছে পেরামবাভুরের ‘ভাই মার্কেটে’র একটি দোকানেও। কেরলে পা রেখেই এই এলাকায় ভিড় করেন অস্থায়ী শ্রমিকরা। জানা গিয়েছে, এই দোকানটিতে আধারকার্ডে ব্যবহার করা হচ্ছে একই ছবি, যদিও বদলে দেওয়া হচ্ছে নাম-ঠিকানা।

    আরও পড়ুুন: ৫০ বছর পর মথুরার গোবর্ধন পাহাড়ে ফের খনন শুরু এএসআই-এর, কেন জানেন?

    কেরল পুলিশের সন্ত্রাসবাদ-বিরোধী ইউনিট দিন কয়েক বেশ কিছু জাল আধারকার্ডের সন্ধান পেয়েছে। জাল আধারকার্ড তৈরি কিংবা এর অপব্যবহার রুখতে দেশে রয়েছে আধারকার্ড অ্যাক্ট, ২০১৬। ধরা পড়লে ১০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত জরিমানা দিতে হয়। তিন বছর ধরে খাটতে হয় জেলও। তার পরেও চলছে জাল আধারকার্ডের রমরমা কারবার। যে কার্ড জোগাড় করে ভিন দেশিও রাতারাতি হয়ে যাচ্ছে খাঁটি দেশি (Fake Aadhaar Cards)!

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Govardhan Hill: ৫০ বছর পর মথুরার গোবর্ধন পাহাড়ে ফের খনন শুরু এএসআই-এর, কেন জানেন?

    Govardhan Hill: ৫০ বছর পর মথুরার গোবর্ধন পাহাড়ে ফের খনন শুরু এএসআই-এর, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: মাঝে পাঁচ দশকের বিরতি। এবার ফের মথুরার গোবর্ধন পাহাড়ে (Govardhan Hill) খননকাজ শুরু করেছে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বা এএসআই। পুরাণখ্যাত এই স্থানে এক সময় খোঁড়াখুঁড়ি হয়েছিল। পরে বন্ধ হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্রে এবার ফের সেই কাজই শুরু করেছে এএসআই।

    কৃষ্ণময় ভূমি (Govardhan Hill)

    মথুরা, ব্রজধাম, বৃন্দাবন – এ সবের সঙ্গেই জড়িয়ে রয়েছে শ্রীকৃষ্ণের নাম। তিনি দেবতা না মানব, সে প্রশ্ন আলাদা। তবে তিনি যে ছিলেন, তা নিয়ে কোনও প্রশ্নই ওঠে না বলে অভিমত পুরাণবিদদের একাংশের। এঁদের অনেকেই মনে করেন, ক্ষুরধার বুদ্ধির অধিকারী ছিলেন কৃষ্ণ। তাই সময়ের সঙ্গে সঙ্গে তিনি উন্নীত হয়েছেন দেবত্বে। এই কৃষ্ণের সঙ্গেই জড়িয়ে রয়েছে গোবর্ধন পর্বত (Govardhan Hill)। কথিত আছে, একবার হঠাৎ করে ঘোর বৃষ্টি চলে এলে সহ-রাখাল ও তাঁদের গোরুদের বাঁচাতে গোবর্ধন পাহাড় আঙুলে করে তুলে ধরেন কৃষ্ণ। যার জেরে বৃষ্টিভেজার হাত থেকে রক্ষা পান কৃষ্ণ, তাঁর সঙ্গীরা এবং তাঁদের গোরুগুলি।

    গোবর্ধন পাহাড়

    গোবর্ধন পাহাড়টির অবস্থান উত্তরপ্রদেশ সীমান্ত লাগোয়া রাজস্থানের ডিগ জেলার বাহজ গ্রামে। এলাকাটি জাঠ অধ্যুষিত। প্রত্নধন পাওয়ার আশায় এক সময় খোঁড়াখুঁড়ি করা হয়েছিল এই পাহাড়ে। সেই কাজই বন্ধ হয়ে গিয়েছিল। এএসআইয়ের জয়পুর সার্কেলের সুপারিনটেডিং প্রত্নতাত্বিক বিনয়কুমার গুপ্ত বলেন, “আমাদের লক্ষ্য হল মথুরার প্রাচীন অতীত ও আশপাশের এলাকাগুলিতে অনুসন্ধান কাজ চালানো। ভারতীয় সংস্কৃতিতে ব্রজধামের গুরুত্ব রয়েছে। হিন্দু দেবতাদের উপাসনা পদ্ধতি ও ভাস্কর্য শিল্পের ওপর এর প্রভাবও রয়েছে।” প্রাচীন সংস্কৃতির খোঁজে ২০২২-২৩ সালে এএসআই দেশজুড়ে ৫১টি জায়গায় খননকার্য চালানোর অনুমোদন দেয়। সেই কাজ শুরু হতেই মিলছে একের পর এক চমকপ্রদ প্রত্ন-রত্ন। রাজস্থানের সিকারের বেনওয়া গ্রামে আবিষ্কৃত হয়েছে সম্ভবত প্রাথমিক হরপ্পা সভ্যতার মৃৎশিল্প। গোবর্ধন পাহাড়ে খোঁড়াখুঁড়ি শুরু হতেই মিলেছে শুঙ্গ যুগের হাড়ের সরঞ্জাম, মৌর্য যুগের প্রত্নধন। মৌর্য যুগের পোড়া ইটও মিলেছে।

    উদ্যোগী মোদি

    ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকেই প্রাচীন ভারতের ঐতিহাসিক ও পৌরাণিক জায়গাগুলির অতীত খুঁজে বের করতে উদ্যোগী হয় নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকার। তার জেরেই প্রত্নরত্নের সন্ধানে জোরকদমে দেশের বিভিন্ন জায়গায় খননকাজ করছে এএসআই। বর্ষীয়ান প্রত্নতাত্ত্বিক বিবি লালের মতে, দিল্লির পুরাণ কিলা কমপ্লেক্সে মহাভারত যুগের নিদর্শন খুঁজে বের করাই খনন কার্যের উদ্দেশ্য। এখানে যেসব প্রাচীন জিনিসের খোঁজ মিলেছে, তারই একটি হল প্রাকৃতিক বালিতে ভরা ছোট্ট একটি পাত্র। ভারতীয় পুরাতাত্ত্বিক খননে এর আগে এমন পাত্রের খোঁজ মেলেনি। মাটির বিভিন্ন স্তরে মিলেছে এমন পাত্র। যা থেকে প্রমাণিত হয়, এই অঞ্চলের বাসিন্দারা মাটির পাত্র তৈরি করতেন। খোঁড়াখুঁড়িতেই মিলেছে শয়ে শয়ে ছোট ছোট পুঁতি। যার জেরে বোঝা যায়, এই অঞ্চলের মানুষ পুঁতির কাজ করতেন, পুঁতির ব্যবসাও ছিল। এই পুঁতি তৈরির কাঁচামাল আসত গুজরাট থেকে। গুপ্তর মতে, এক সময় যে দেশের অন্যান্য অংশের সঙ্গে গুজরাটের ব্যবসায়িক যোগাযোগ ছিল। এ তারই প্রমাণ। বাহাজ গ্রামে এএসআই খোঁড়াখুঁড়ি শুরু করতেই স্থানীয়দের উৎসাহের অন্ত নেই। খননকার্য চাক্ষুষ করতে দলে দলে ভিড় করছেন তাঁরা। স্থানীয়দের উৎসাহের জেরে মথুরার অতীত খুঁজে বের করতে (Govardhan Hill) মরিয়া এএসআই। 

    গোবর্ধন’ শব্দের অর্থ

    ‘গোবর্ধন’ শব্দের দুটি অর্থ। একটি অর্থে, ‘গো’ মানে গোরু, এবং ‘বর্ধন’ শব্দের অর্থ হল আশ্রয় স্থল। এই অর্থ ধরলে, এই পাহাড় অঞ্চলে এক সময় ব্যাপকভাবে গো-ধন পালিত হত। আর একটি অর্থ হল, ‘গো’ মানে ইন্দ্রিয় এবং ‘বর্ধন’ মানে নিয়ন্ত্রণ করা। এই অর্থ ধরলে, গোবর্ধন শব্দের অর্থ দাঁড়ায়, এটি এমন একটি জায়গা যেখানে মানুষ তাঁর লাগামহীন ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখতে পারেন, সংযত রাখতে পারেন।

    ‘গোবর্ধন’ শব্দের অর্থ যা-ই হোক না কেন, পাহাড়টি রয়েছে বৃন্দাবন থেকে ২২ কিলোমিটার দূরে। ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন, “গোবর্ধন পর্বত আমার থেকে আদালা নয়। তাই আমার উপাসকরা যেমন আমার মূর্তি পুজো করে, তেমনি তাঁরা যেন গোবর্ধন পাহাড়কেও পুজো করে।” জানা গিয়েছে, পাহাড়টি বেলেপাথর দিয়ে গঠিত। কৃষ্ণভক্তদের কাছে গোবর্ধন পাহাড়ের গুরুত্ব অপরিসীম। গুরুপূর্ণিমা, গোবর্ধন পুজো, জন্মাষ্টমী সহ কষ্ণ-সম্পৃক্ত নানা অনুষ্ঠানে ভক্তরা খালি পায়ে এই গোবর্ধন পাহাড় পরিক্রমা করেন। পুরো পথটির দৈর্ঘ ২৩ কিলোমিটার। পায়ে হেঁটে ঘুরতে সময় লাগে ৬-৮ ঘণ্টা। ভক্তদের বিশ্বাস, গোবর্ধন পাহাড় (Govardhan Hill) পরিক্রমা করলে ভক্তরা আধ্যাত্মিক জ্ঞান ও চিত্তশুদ্ধি লাভ করতে পারেন।

    আরও পড়ুুন: কংগ্রেসের পদ থেকে সরে দাঁড়ালেন পিত্রোদা, কেন জানেন?

    এহেন গুরুত্বপূর্ণ একটি পাহাড়ে ফের খননকার্য শুরু করেছে এএসআই। ব্রজ অঞ্চলের প্রাচীন কোনও সংস্কৃতির নিদর্শন মেলে কিনা, সেই আশায়। যদি পুরাণযুগের কোনও প্রত্নরত্নের খোঁজ মেলে, তাহলে তা যেমন একদিকে মথুরার সমৃদ্ধশালী অতীত গৌরবের হদিশ দেবে, তেমনি ফেরাবে কৃষ্ণ-অবিশ্বাসীদের বিশ্বাস। তখন আর কবিকেও কেঁদে কেঁদে বলতে হবে না, “আমি শুধাই ব্রজের ঘরে ঘরে কৃষ্ণ কোথায় বল…।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Sam Pitroda: কংগ্রেসের পদ থেকে সরে দাঁড়ালেন পিত্রোদা, কেন জানেন?

    Sam Pitroda: কংগ্রেসের পদ থেকে সরে দাঁড়ালেন পিত্রোদা, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: বর্ণবাদের মতো সংবেদনশীল বিষয়ে বিতর্কিত মন্তব্য করে ঘরে বাইরে সমালোচনার মুখে পড়েছিলেন কংগ্রেসের ওভারসিজ চেয়ারম্যান স্যাম পিত্রোদা (Sam Pitroda)। তার জেরে বুধবার পদত্যাগ করলেন গান্ধী পরিবারের ঘনিষ্ঠ এই নেতা। এই মুহূর্তে দেশে চলছে অষ্টাদশ লোকসভা নির্বাচন। তার মধ্যেই পিত্রোদার মতো ওজনদার এক নেতা পদত্যাগ করায় বিপাকে কংগ্রেস। রবিবারই কংগ্রেস ছেড়েছিলেন এআইসিসির মুখপাত্র রাধিকা খের। পরের দিনই দলীয় নেতৃত্বের বিরুদ্ধে কার্যত তোপ দেগেছিলেন রাধিকা। সেই ঘা শুকনোর আগেই পিত্রোদার বিতর্কিত মন্তব্য। এবং তারই জেরে পদত্যাগ কংগ্রেসের এই ওভারসিজ নেতার।

    কী বলেছিলেন পিত্রোদা? (Sam Pitroda)

    প্রসঙ্গত, দিন দুয়েক আগে পিত্রোদা বলেছিলেন উত্তর-পূর্ব ভারতের বাসিন্দারা চিনাদের মতো দেখতে, পশ্চিমের লোকেরা আরবদের মতো দেখতে, আর দক্ষিণ ভারতের বাসিন্দারা দেখতে আফ্রিকানদের মতো। বর্ণবাদের মতো একটি সংবেদনশীল বিষয়ে মন্তব্য করে নিজে তো বটেই, দলকেও বিপাকে ফেলে দেন পিত্রোদা (Sam Pitroda)। কংগ্রেস-বিরোধীরা যাতে এর ফায়দা তুলতে না পারে, তাই পিত্রোদার মন্তব্য যে তাঁরই, কংগ্রেসের নয়, ফলাও করে তা বলতে হয় গ্র্যান্ড ওল্ড পার্টিকে।

    পিত্রোদার পদত্যাগ 

    পিত্রোদার মন্তব্যের পরে পরেই কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছিলেন, “ভারতের বৈচিত্র্যকে চিত্রিত করার জন্য মিঃ স্যাম পিত্রোদা একটি পডকাস্টে যে সাদৃশ্যগুলি এঁকেছেন, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং অগ্রহণযোগ্য। ভারতীয় জাতীয় কংগ্রেস এই উপমা থেকে নিজেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে ফেলেছে।” রাজনৈতিক মহলের মতে, বিভিন্ন দিক থেকে চাপের মুখে পড়ে গিয়ে পদত্যাগ করতে বাধ্য হন পিত্রোদা। কংগ্রেসের তরফে এদিন সেই জয়রাম রমেশই বলেন, “মিঃ স্যাম পিত্রোদা নিজের ইচ্ছায় ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। কংগ্রেস সভাপতি তাঁর সিদ্ধান্ত মেনে নিয়েছেন।”

    আরও পড়ুুন: “গায়ের রংয়ের ভিত্তিতে অপমান হজম করব না”, পিত্রোদার মন্তব্যকে কটাক্ষ মোদির

    পিত্রোদার মন্তব্যের পরে পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে নিশানা করেছিলেন। বুধবারই সকালে তিনি বলেছিলেন, “আমি আজ ভীষণ রেগে রয়েছি। কেউ আমায় গালি দিলে আমি রাগ করি না। আমি সহ্য করে নিই। কিন্তু শাহজাদার (রাহুল গান্ধী) মার্কিন প্রবাসী দার্শনিক ও গাইড কাকু যে মন্তব্য করেছেন, তাতে আমার রাগ চরমে উঠেছে।” তাঁর প্রশ্ন, “মানুষের ক্ষমতা এবং যোগ্যতা কি (Sam Pitroda) তার গায়ের রং দিয়ে বিচার করা যায়?”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (বৃহস্পতিবার ০৯/০৫/২০২৪)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (বৃহস্পতিবার ০৯/০৫/২০২৪)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) আজকের দিনটি ভালো।

    ২) কাজে সাফল্য লাভ করবেন।

    ৩) মনস্কামনা পূরণ হবে।

    বৃষ

    ১) আজ কিছু সমস্যার মোকাবিলা করতে হবে।

    ২) সাবধানে নিজের কাজ করুন।

    ৩) সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে হবে।

    মিথুন

    ১) আজকের দিনটি শুভ।

    ২) নিজের জীবনে নতুন ও রোমাঞ্চকর অভিজ্ঞতার মুখোমুখি হতে পারবেন।

    ৩) কাজকর্মে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, তাই নিজের ওপর ভরসা রাখুন।

    কর্কট

    ১) আজকের দিনটি খুবই ভালো।

    ২) সাফল্যের শীর্ষে পৌঁছবেন।

    ৩) কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে সতর্ক থাকতে হবে।

    সিংহ

    ১) আজকের দিনটি ভালো।

    ২) নতুন সম্পর্ক গড়ে উঠতে পারে।

    ৩) বিয়ের ইচ্ছা থাকলে তা পাকা হতে পারে।

    কন্যা

    ১) আজকের দিনটি কঠিন।

    ২) প্রতিদিনের কাজকর্মে একাধিক সমস্যার মুখোমুখি হবেন।

    ৩) সময়ের মধ্যে কাজ সম্পন্ন করুন।

    তুলা

    ১) আজকের দিনটি শুভ।

    ২) সাফল্য লাভ করবেন।

    ৩) প্রতিযোগীদের পরাজিত করবেন।

    বৃশ্চিক

    ১) সতর্কতার সঙ্গে কাজ করুন, ধৈর্য সহকারে কাজ করবেন।

    ২) বন্ধু ও পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখবেন।

    ৩) বড়দের পরামর্শ মেনে কাজ করুন।

    ধনু

    ১) আজকের দিনটি খুবই ভালো।

    ২) সাফল্য ও আনন্দ লাভ করবেন।

    ৩) স্বাস্থ্য ভালো থাকবে।

    মকর

    ১) আজকের দিনটি প্রতিকূল।

    ২) ভাগ্যের সঙ্গ পাবেন না।

    ৩) সমস্যার মুখোমুখি হতে হবে।

    কুম্ভ

    ১) আজ কাজকর্মে অধিক পরিশ্রম করতে হবে।

    ২) স্বাস্থ্যের যত্ন নিন।

    ৩) সমস্যার সমাধান করার জন্য প্রস্তুত থাকতে হবে।

    মীন

    ১) আজকের দিনটি ভালো।

    ২) কর্মক্ষেত্রে সাফল্য লাভ করবেন।

    ৩) ধন লাভের যোগ রয়েছে।

     

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • ECI: ‘ঋতু ভরসা’ প্রকল্পে টাকা বিলি বন্ধ রাখুন, তেলঙ্গনা সরকারকে নির্দেশ কমিশনের

    ECI: ‘ঋতু ভরসা’ প্রকল্পে টাকা বিলি বন্ধ রাখুন, তেলঙ্গনা সরকারকে নির্দেশ কমিশনের

    মাধ্যম নিউজ ডেস্ক: চলছে লোকসভা নির্বাচন। এহেন আবহে ‘ঋতু ভরসা’ প্রকল্পে টাকা বিলি করার কথা ঘোষণা করে বিপাকে তেলঙ্গনা সরকার। সে খবর কানে যায় জাতীয় নির্বাচন কমিশনের (ECI)। নির্বাচন কমিশনের তরফে তেলঙ্গনা সরকারকে সাফ জানিয়ে দেওয়া হয়, এই প্রকল্পে রাজ্য সরকার কৃষকদের যে অর্থ দিচ্ছে, তা বন্ধ রাখতে হবে। ৯ মে-র মধ্যে সমস্ত অর্থ দিয়ে দেওয়া হবে আশ্বাস দিয়ে নির্বাচনী আদর্শ আচরণ বিধি ভেঙেছেন মুখ্যমন্ত্রী।

    ১৩ মে ভোট (ECI)

    তেলঙ্গনায় ভোটগ্রহণ (ECI) হবে ১৩ মে। নির্বাচন কমিশনের তরফে রাজ্য সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে, ততদিন পর্যন্ত এই প্রকল্পে অনুদান দেওয়া বন্ধ রাখতে হবে। তেলঙ্গনার মুখ্যমন্ত্রী এ রেভেনাথ রেড্ডি। তাঁর বিবৃতির প্রেক্ষিতেই তেলঙ্গনার মুখ্য নির্বাচনী কার্যালয়ে অভিযোগ জমা হয়েছে। রাজ্য নির্বাচন কমিশনার আবার এ বিষয়ে রিপোর্ট পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশনকে। মুখ্যমন্ত্রীর পাশাপাশি রেড্ডি আবার তেলঙ্গনা কংগ্রেসের প্রেসিডেন্টও। সেই তিনিই রাজ্যের কোথাকোটায় ৪ মে একটি রোড-শো চলাকালীন ৯ মে-র মধ্যে ওই প্রকল্পে টাকা দেওয়া হবে বলে ঘোষণা করেছিলেন। এটি নির্বাচনী আদর্শ আচরণ বিধি লঙ্ঘন। প্রসঙ্গত, রবি মরশুমে বীজ বপনের জন্য সরকার কৃষকদের একর প্রতি পাঁচ হাজার করে টাকা দিচ্ছে। সেই টাকা বিলিই আপাতত স্থগিত রাখার নির্দেশ দিল নির্বাচন কমিশন।

    আরও পড়ুুন: “গায়ের রংয়ের ভিত্তিতে অপমান হজম করব না”, পিত্রোদার মন্তব্যকে কটাক্ষ মোদির

    কী বলছে কমিশন

    নির্বাচন কমিশন জানিয়েছে, কমিশন প্রথমে তেলঙ্গনা সরকারকে ওই প্রকল্পে টাকা বিলির জন্য পাঁচটি শর্ত আরোপ করেছিল। অভিযোগ, সেই শর্ত না মেনেই ‘ঋতু ভরসা’ প্রকল্পে টাকা বিলির কথা প্রকাশ্যে ঘোষণা করেছেন কংগ্রেসের প্রতীকে নির্বাচিত মুখ্যমন্ত্রী। এভাবে নির্বাচনী আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করেছেন। কমিশনের এক আধিকারিক বলেন, “এই প্রকল্পে টাকা দেওয়া হয় বীজবপনের জন্য। সেটা দেওয়ার কথা নভেম্বর-ডিসেম্বরে। সরকারি প্রকল্প নিয়ে রাজনীতি করতে গিয়ে সেই প্রকল্পেই টাকা বিলির কথা ঘোষণা করা হয়েছে যখন আক্ষরিক অর্থেই দুয়ারে লোকসভা নির্বাচন। সরকারের এই জাতীয় ভোটারদের প্রভাবিত করার শামিল।” গত বছরের নভেম্বরে হয়েছে তেলঙ্গনা বিধানসভার নির্বাচন। ‘ঋতু ভরসা’ প্রকল্পে সেই সময়ও টাকা বিলি করার সিদ্ধান্তের কথা ঘোষণা করায় নির্বাচনী আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছিল তৎকালীন অর্থমন্ত্রীর বিরুদ্ধে (ECI)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

LinkedIn
Share