Tag: bjp

bjp

  • Junior Doctors: ডাক্তার আন্দোলনকে খাটো করে কোনও পোস্ট নয়, কর্মীদের একাংশকে সতর্ক বিজেপির

    Junior Doctors: ডাক্তার আন্দোলনকে খাটো করে কোনও পোস্ট নয়, কর্মীদের একাংশকে সতর্ক বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে (Junior Doctors) খোঁচা দিয়ে করা যাবেনা সমাজমাধ্যমে কোনও পোস্ট, দলের কর্মী-সমর্থকদের কাছে কড়া বার্তা দিল বিজেপি (BJP) নেতৃত্ব। সংখ্যায় কম হলেও বিজেপির একাংশ এখনও সোশ্যাল মিডিয়ায় জুনিয়র চিকিৎসকদের নানা ভাবে খোঁচা দিচ্ছেন, এই ঘটনাকে কোনওভাবেই ভালো চোখে দেখছেন না বিজেপির রাজ্য নেতৃত্ব। কারণ জুনিয়র ডাক্তারদের দুর্বার আন্দোলনে প্রবল চাপে মমতা সরকার। ডাক্তারদের (Junior Doctors) পাশে থাকার বার্তা দিয়েছেন খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ১০ দফা দাবি নিয়ে আলোচনা চেয়েছেন বিধানসভায়। এই আবহে বিজেপির যাঁরা সমাজমাধ্যমে ডাক্তার আন্দোলনকে খোঁচা দিচ্ছেন তাঁদের কড়া বার্তা দিল রাজ্য নেতৃত্ব।

    আরও পড়ুন: আরজি কর আন্দোলনের সামাজিক প্রভাব কতটা? সমীক্ষা করবে আরএসএস

    সরকার বিরোধী শক্তিকে খাটো করা হচ্ছে (Junior Doctors) 

    প্রসঙ্গত, আগামী ২৪ অক্টোবর বাংলায় আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বঙ্গ বিজেপির (BJP) নেতৃত্বের সঙ্গে তিনি বৈঠক করবেন। সেখানেই জুনিয়র ডাক্তারদের (Junior Doctors) এই আন্দোলনের প্রসঙ্গও উঠতে পারে। এই আবহে বিজেপি নেতৃত্বের এমন সিদ্ধান্ত যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। বিজেপি নেতৃত্বের মতে, এভাবে আক্রমণ করলে কার্যত সরকার বিরোধী শক্তিকেই খাটো করা হবে।

    প্রয়োজনে শাস্তিমূলক পদক্ষেপ করা হবে

    সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনকে কার্যত কুর্নিশ জানিয়েছেন। তারপরেও দলের যে অংশ এখনও খোঁচা দিচ্ছেন জুনিয়র ডাক্তারদের (Junior Doctors) সেটা কোনওভাবেই মানতে চাইছেন না নেতৃত্ব। রাজ্য বিজেপির এক পদাধিকারীর কথায়, ‘‘দলের কিছু নেতা-কর্মী ডাক্তার আন্দোলনকে আক্রমণকরে চলেছেন। আশা করছি, অমিত শাহ কলকাতায় এসে এ বিষয়ে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের বার্তা দেবেন। তার পর যদি তাঁদের টনক নড়ে। আমরাও নজর রেখেছি, সোশ্যাল মিডিয়ায় কে কী পোস্ট করছেন। প্রয়োজনে শাস্তিমূলক পদক্ষেপ করা হবে।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: লক্ষ্মী প্রতিমা ভাঙচুরে অভিযুক্ত জেহাদিরা! ‘ডায়মন্ড হারবার মডেল’কে খোঁচা শুভেন্দুর

    Suvendu Adhikari: লক্ষ্মী প্রতিমা ভাঙচুরে অভিযুক্ত জেহাদিরা! ‘ডায়মন্ড হারবার মডেল’কে খোঁচা শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশে হিন্দুদের মূর্তি ভাঙার ঘটনা নতুন নয়। কিন্তু, পশ্চিম বাংলায় এখন সেই কালচাল চলে এসেছে। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবারে লক্ষ্মীপুজো মণ্ডপে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। হুগলির চন্দননগরে লক্ষ্মীমূর্তি (Lakshmi Puja) বিকৃত করে দেওয়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। আর এই ঘটনা নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

    লক্ষ্মীপুজোয় ‘ডায়মন্ড হারবার মডেল’ (Suvendu Adhikari)

    দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের বজবজ বিধানসভার একটি দুর্গাপুজো কমিটির মা লক্ষ্মীর ওপর হামলা চালানোর ঘটনা ঘটে। এই প্রসঙ্গে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, “মা লক্ষ্মী প্রতিমা জেহাদিদের দ্বারা আক্রান্ত হল। বাংলাদেশের মতো একই পদ্ধতিতে এখন পশ্চিমবঙ্গে হিন্দুদের ধর্মাচরণে বাধা দেওয়া হচ্ছে। রাজ্য পুলিশ নির্বিকার।” সেইসঙ্গে নাম না করে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও খোঁচা দিয়েছেন শুভেন্দু। কারণ, যে এলাকায় সেই ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন শুভেন্দু, তা অভিষেকের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের মধ্যে পড়ে। আর সেজন্য কটাক্ষ করে ‘লক্ষ্মীপুজোয় ডায়মন্ড হারবার মডেল’ বলে আক্রমণ শানিয়েছেন শুভেন্দু। যদিও বিষয়টি নিয়ে পুলিশের তরফে কোনও মন্তব্য করা হয়নি। পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা যে অভিযোগ করেছেন, সেটার প্রেক্ষিতেও আলাদাভাবে কিছু বলেনি পুলিশ। শুভেন্দু অবশ্য পুলিশকেও আক্রমণ শানিয়েছেন। দাবি করেছেন যে হাত গুটিয়ে বসে আছে পুলিশ। একটি ভিডিও পোস্ট করে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা বলেন, “কয়েক বছর আগে এই একই জায়গায় দুর্গাপুজোয় মা দুর্গার মূর্তি ভাঙচুর করা হয়েছিল। সেই ঘটনায় আজ পর্যন্ত প্রশাসন কারও বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। কেউ গ্রেফতার হয়নি।

     

    মমতাকে আক্রমণ

    ”হিন্দুদের ‘জাগ্রত’ হওয়ার পরামর্শ দিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা। তিনি (Suvendu Adhikari) বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তোষণের রাজনীতির জন্য হিন্দুদের ওপরে ক্রমাগত ঘটে চলা এই অন্যায় অত্যাচারের প্রতিরোধ গড়ে তুলতে হবে। হিন্দুদের বলব যে এবার জাগ্রত হন, নাহলে এরপর নিজের ঘরেও পুজো-অর্চনা করতে পারবেন না।” উল্লেখ্য, দুর্গাপুজোর সময় শুভেন্দু অভিযোগ তুলেছিলেন যে কলকাতার গার্ডেনরিচ এলাকায় একটি পুজো মণ্ডপে অশান্তি পাকানো হয়েছে। পোস্ট করে তিনি দাবি করেছিলেন যে মণ্ডপের মধ্যে একদল লোক ঢুকে পড়েছিলেন। পুজো বন্ধ করে দেওয়ার হুমকি দিতে থাকেন তাঁরা।

    চন্দননগরেও লক্ষ্মীর মূর্তি ভাঙচুর, প্রতিবাদ বিজেপির

    এক দিন আগেই, চন্দননগরেও মা লক্ষ্মীর মূর্তি ভাঙচুরে কড়া প্রতিবাদ জানায় পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপি। বুধবার তারা এক্সবার্তায় লেখে, “সোমবার গভীর রাতে, হুগলির চন্দননগরের ডুপ্লেক্সপট্টি কুমোর পাড়ায় কিছু “ভোট-ব্যাঙ্ক” গুণ্ডা মা লক্ষ্মীর মূর্তি ভাঙচুর করে। রেকর্ড সময়ের মধ্যে, শিল্পী শিবু পাল কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার ভোরে প্রতিমাটি পুনর্নির্মাণ করেন। কিন্তু বাংলা আর কতকাল এমন যন্ত্রণা সহ্য করবে? চোপড়ার টিএমসি বিধায়ক মহিলাদের চাবুক মারার ন্যায্যতা দেওয়ার জন্য ইসলামিক নীতির আহ্বান থেকে শুরু করে, কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের সবাইকে ইসলামে ধর্মান্তরিত করার আহ্বান এবং কৃষ্ণনগর, শ্যামপুর, বাউরিয়া এবং মেটিয়াবুরুজে দুর্গাপূজা উদযাপনের ওপর সাম্প্রতিক হামলা, মনে হয় যেন বাঙালিরা তাদের অধীনে বাস করছে। ধর্মীয় মৌলবাদের কবল।”

    Late Monday night, some “vote-bank” hooligans vandalized the idols of Maa Laxmi in Duplexpatti Kumor Para, Chandannagar, Hooghly. In record time, artist Shibu Pal rebuilt the idol by early morning today on Kojagori Laxmi Purnima. But how much longer can Bengal endure such pain?… pic.twitter.com/XlsD9aorHY

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Jammu And Kashmir: “কংগ্রেস অপ্রাসঙ্গিক, তাই ঠাঁই হয়নি ওমর মন্ত্রিসভায়”, কটাক্ষ বিজেপির

    Jammu And Kashmir: “কংগ্রেস অপ্রাসঙ্গিক, তাই ঠাঁই হয়নি ওমর মন্ত্রিসভায়”, কটাক্ষ বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: “কংগ্রেস অপ্রাসঙ্গিক। তাই ঠাঁই হয়নি ওমর আবদুল্লার (জম্মু-কাশ্মীর) মন্ত্রিসভায় (Jammu And Kashmir)।” রাহুল গান্ধীর দলকে এই ভাষায়ই আক্রমণ শানাল বিজেপি (BJP)। এক্স হ্যান্ডেলে বিজেপির মুখপাত্র প্রদীপ ভান্ডারি লিখেছেন, “জম্মু-কাশ্মীরের নয়া মন্ত্রিসভায় কংগ্রেসের ঠাঁই হয়নি। ন্যাশনাল কনফারেন্স এখন বুঝতে পেরেছে যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কংগ্রেস অপ্রাসঙ্গিক। এই ঘটনা ইন্ডি জোটের ভঙ্গুরত্ব প্রদর্শন করে। তাদের জোট ভেঙে গিয়েছে। এই জোটে কংগ্রেস একটা জোকে পরিণত হয়েছে। তাদের প্রতি কারও শ্রদ্ধাও নেই।”

    অমিত মালব্যর খোঁচা (Jammu And Kashmir)

    বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এক্স হ্যান্ডেলে লিখেছেন, “কেবল হরিয়ানা নয়, জম্মু-কাশ্মীরেও কংগ্রেসের ক্ষমতায় আসার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছে। জম্মু-কাশ্মীর ন্যাশনাল কংগ্রেস তাদের (কংগ্রেসকে) সরকারে নেয়নি। রাহুল গান্ধীর দল ৬টি আসনে জিতেছে (সপ্তম প্রার্থী জয়ী হয়েছে নির্দল হিসেবে), যদিও তারা প্রার্থী দিয়েছিল ৩২ আসনে।” জনতা দল (ইউনাইটেড) মুখপাত্র রাজীব রাজন প্রসাদ সংবাদ মাধ্যমে বলেন, “কংগ্রেসের যোগ দেওয়া উচিত ছিল। প্রধান ইস্যুগুলিতে ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে কংগ্রেসের মতপার্থক্য হতে পারে। কিন্তু তাদের সরকারে যোগ দেওয়া উচিত ছিল। সরকারে যোগ না দিয়ে তারা মানুষকে আঘাত করল।”

    কটাক্ষ প্রহ্লাদ জোশীরও

    ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে জোট না হলে, ভূস্বর্গে কংগ্রেস একটা আসনও পেত না বলেন দাবি (Jammu And Kashmir) করেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী। তিনি বলেন, “জম্মু-কাশ্মীরের নির্বাচনে কংগ্রেস কোথাও ছিল না। ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে জোট করায় তারা ৬টি আসন পেয়েছে। তা না হলে একাধিক রাজ্যের মতো জম্মু-কাশ্মীরে শূন্য হয়ে যেত কংগ্রেস।” উপত্যকার বিধানসভা নির্বাচনে প্রধান বিরোধী দলের মর্যাদা পেয়েছে বিজেপি। সেখানকার ভোটারদের ধন্যবাদ জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “ভোট গণতন্ত্রের সব চেয়ে বড় উৎসব। জম্মু-কাশ্মীরের মানুষের রায়কে আমরা সম্মান জানাচ্ছি। সর্বোপরি, এই নির্বাচনে জয় হয়েছে গণতন্ত্রের।”

    আরও পড়ুন: যত নষ্টের গোড়া ট্রুডো! নিজ্জর খুনে কানাডার প্রধানমন্ত্রীকে তুলোধনা ভারতের

    জম্মু-কাশ্মীর বিধানসভার আসন সংখ্যা ৯০টি। এর মধ্যে ৪২টি আসনে জয়ী হয়েছে ন্যাশনাল কনফারেন্স। পদ্ম ফুটেছে ২৯টি কেন্দ্রে। কংগ্রেসের ঝুলিতে গিয়েছে ৬টি আসন। বুধবারই শের-ই-কাশ্মীর ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে মুখ্যমন্ত্রী পদে (BJP) শপথ নেন ওমর (Jammu And Kashmir)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Nayab Saini: হরিয়ানা বিজেপির পরিষদীয় নেতা নির্বাচিত সাইনি, বৃহস্পতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ

    Nayab Saini: হরিয়ানা বিজেপির পরিষদীয় নেতা নির্বাচিত সাইনি, বৃহস্পতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিজেপি নেতা নয়াব সিং সাইনি (Nayab Saini)। তার আগে তাঁকে হরিয়ানা বিজেপির পরিষদীয় পার্টির নেতা নির্বাচন করল বিজেপি (Haryana CM)। এদিন চণ্ডীগড়ে বৈঠকে বসেন বিজেপি নেতৃত্ব। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

    শাহি-সঙ্গে রাজভবনে (Nayab Saini)

    এদিন ভাবী মুখ্যমন্ত্রী সাইনিকে সঙ্গে নিয়ে বিজেপি নেতারা চণ্ডীগড়ে রাজভবনে পৌঁছান। তাঁদের সঙ্গে ছিলেন অমিত শাহও। সেখানে রাজ্যপালের কাছে সরকার গড়ার দাবি জানান তাঁরা। প্রসঙ্গত, হরিয়ানায় এই নিয়ে পর পর তিনবার সরকার গড়তে চলেছে বিজেপি। বিজেপি বিধায়ক অনিল ভিজ বলেন, “বিজেপি পরিষদীয় পার্টির নেতা হিসেবে সমস্ত বিধায়ক নয়াব সিং সাইনিকে (Nayab Saini) নেতা নির্বাচন করেছেন। আগামিকাল (বৃহস্পতিবার) তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। পার্টি আমায় যে দায়িত্ব দিয়েছিল, আমি সেগুলো পালন করেছি। আগামিকালের প্রোগ্রাম হবে ঐতিহাসিক।”

    সমর্থন করছেন নির্দলরাও

    সাইনি (Nayab Saini) সরকারকে সমর্থন করবেন বলে জানিয়ে দিয়েছেন তিন নির্দল প্রার্থী সাবিত্রী জিন্দাল, রাজেশ জুন এবং দেবেন্দর কাডিয়াঁ। হিসার বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন সাবিত্রী। তিনি বলেন, “কোনও শর্ত ছাড়াই আমি হরিয়ানা সরকারকে সমর্থন করছি। আমরা হিসার এবং হরিয়ানার উন্নয়ন চাই। মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি যে উন্নয়ন করবেন, সে বিষয়ে আমার পূর্ণ বিশ্বাস রয়েছে।” বাহাদুরগড় বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন রাজেশ জুন। সাইনি সরকারকে সমর্থন করছেন তিনিও। বলেন, “আমি বিজেপিকে সমর্থন করেছি। কারণ বিজেপির নীতি আমার ভালো লাগে। আমার এলাকার উন্নয়নের স্বার্থেও আমি বিজেপিকে সমর্থন করেছি।”

    আরও পড়ুন: “ইভিএম একশো শতাংশ ফুলপ্রুফ”, ফের একবার জানিয়ে দিলেন রাজীব কুমার

    সাইনি (Nayab Saini) বলেন, “হরিয়ানাবাসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিশ্বাস রেখেছেন। সেই কারণেই এ রাজ্যে তৃতীয়বার সরকার গড়ছে বিজেপি। ২০৪৭ সালের মধ্যে প্রধানমন্ত্রী মোদি যে উন্নত ভারত গড়ার স্বপ্ন দেখছেন, তা আমরা পূরণ করব।” তিনি বলেন, “আমি অমিত শাহকে প্রতিশ্রুতি দিয়েছি, আমরা প্রত্যেককে এগিয়ে নিয়ে যাব। হরিয়ানা এবং ভারতের উন্নয়নে একযোগে কাজ করব। হরিয়ানাবাসীকে যেসব প্রতিশ্রুতি আমরা দিয়েছি (Haryana CM), সেগুলো পূরণ করব।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: ‘‘বিজেপি কর্মকর্তা হিসেবে গর্বিত’’, সক্রিয় সদস্যতা অভিযানের সূচনা করে বললেন মোদি

    PM Modi: ‘‘বিজেপি কর্মকর্তা হিসেবে গর্বিত’’, সক্রিয় সদস্যতা অভিযানের সূচনা করে বললেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপির সক্রিয় সদস্যতা অভিযানের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এর পাশাপাশি এদিন তিনি দলের প্রথম সক্রিয় সদস্যও হলেন। প্রসঙ্গত, এই সক্রিয় সদস্যতা (Sakriya Sadasyata Abhiyan) অভিযান চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। প্রধানমন্ত্রী এদিন সদস্যতা অভিযানের সূচনা করার সময় তাঁর সঙ্গে হাজির ছিলেন বিজেপির জাতীয় সভাপতির জেপি নাড্ডাও।

    কী বললেন প্রধানমন্ত্রী (PM Modi)

    এ নিয়ে প্রধানমন্ত্রী (PM Modi) নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘‘বিকশিত ভারতের গতি আরও ত্বরান্বিত হবে। বিজেপি কর্মকর্তা হিসেবে গর্বিত বোধ করছি, প্রথম সক্রিয় সদস্য হওয়ার জন্য। আজকেই সক্রিয় সদস্যতা (Sakriya Sadasyata Abhiyan) অভিযান চালু হল আমাদের জাতীয় সভাপতি জেপি নাড্ডার উপস্থিতিতে। বিজেপির সদস্য অভিযান সংগঠনকে আরও শক্তিশালী করবে। পার্টি কর্মকর্তাদের অবদানের ফলে এই দেশ এগিয়ে যাবে।’’

    এক্স হ্যান্ডেলে সক্রিয় সদস্য হওয়ার যোগ্যতার কথাও লেখেন প্রধানমন্ত্রী (PM Modi)। তিনি লেখেন, ‘‘একজন কর্মকর্তা ৫০ জনকে সদস্য করাতে পারলেই তিনি সক্রিয় সদস্য হতে পারবেন। যে কোনও একটি বুথে অথবা একটি বিধানসভার আসনের মধ্যেই এই সদস্যতা করাতে হবে। এর ফলে সেই সকল (যাঁরা সক্রিয় সদস্য হবেন) কর্মকর্তা মণ্ডল কমিটি বা তদূর্ধ্ব নির্বাচনের জন্য যোগ্যতা মান অর্জন করবেন। এর পাশাপাশি, তাঁরা দলের জন্য কাজ করার একাধিক সুযোগও পাবেন।

    অফলাইন ও অনলাইন দুভাবেই হওয়া যাচ্ছে সদস্য

    প্রসঙ্গত বিজেপি সক্রিয় সদস্যতা অভিযানে প্রত্যেক পার্টি কর্মী এবং নেতাকে নির্দেশ দেওয়া হয়েছে ১০০ জন নতুন সদস্য করার জন্য। বিজেপি কর্মকর্তাদের সক্রিয় সদস্য হওয়ার জন্য ১০০ টাকা করে দিতে হবে। পেমেন্ট করতে হবে নমো অ্যাপের মাধ্যমে। প্রসঙ্গত, বিজেপি বরাবরই লক্ষ্য রেখেছে তফশিলি জাতি, তফশিলি উপজাতি প্রভৃতি সম্প্রদায়ের প্রতি। এর পাশাপাশি যুব ও কৃষকদেরকেও বেশি করে সদস্য করার লক্ষ্য মাত্রা নেওয়া হয়েছে। প্রসঙ্গত সদস্যতা অভিযান শুরু হয়েছে গত সেপ্টেম্বর মাসেই। অফলাইন এবং অনলাইন দুভাবেই বিজেপির সদস্য হওয়া যাচ্ছে।’’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Jharkhand Polls: দুয়ারে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন, বিজেপির রণকৌশল স্থির করতে বৈঠকে মোদি-শাহ

    Jharkhand Polls: দুয়ারে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন, বিজেপির রণকৌশল স্থির করতে বৈঠকে মোদি-শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: ঝাড়খণ্ডে ঘোষণা হয়েছে বিধানসভা নির্বাচনের (Jharkhand Polls) নির্ঘণ্ট। তার পরেই প্রার্থী বাছাই করতে কোমর কষে নেমে পড়েছে বিজেপি (PM Modi)। মঙ্গলবার দিল্লিতে দলের সদর দফতরে বৈঠকে বসেন বিজেপি নেতারা। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং। ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।

    বিজেপির বৈঠকে কারা (Jharkhand Polls)

    এদিনের বৈঠকে হাজির ছিলেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা এবং জাতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষও। ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে বিজেপির ইনচার্জ শিবরাজ সিং চৌহান এবং কো-ইনচার্জ হিমন্ত বিশ্ব শর্মাও উপস্থিত ছিলেন। ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী এবং সঞ্জয় শেঠ। দলের ঝাড়খণ্ড ইউনিটের প্রধান বাবুলাল মারান্ডি এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডাও উপস্থিত ছিলেন। এদিনের বৈঠক (Jharkhand Polls) সম্পর্কে অবগত বিজেপির এক নেতা বলেন, “ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রের ফল নিয়ে মোদি খুবই আশাবাদী। ক্লিন ইমেজের প্রার্থী বাছাই করতে বলেছেন কমিটিকে। যাঁদের নিয়ে বিতর্ক রয়েছে, তাঁদের প্রার্থী করতেও নিষেধ করেছেন।”

    সম্ভাব্য প্রার্থী তালিকা

    ঝাড়খণ্ড বিজেপির কোর কমিটি আগেই একটি সম্ভাব্য প্রার্থী তালিকা তৈরি করেছিল। অক্টোবরের ৭ তারিখে নাড্ডার সঙ্গে রাজ্য কমিটির বৈঠকের পরেই ওই তালিকা তৈরি করা হয়েছিল। বিজেপির ওই নেতা বলেন, “সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে আলোচনা হয়েছে। এই তালিকায় বিহার ও ঝাড়খণ্ডের জোট সঙ্গীদের জন্য আসন বরাদ্দ করা ছিল। এনডিএ-র সহযোগী দলগুলি যেমন জেডিইউ এবং এলজেপি (আরভি)-কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।”

    আরও পড়ুন: শুরুতেই জোটে ঘোঁট! ওমরের মন্ত্রিসভায় যোগ দিচ্ছে না কংগ্রেস, কী কারণ?

    জানা গিয়েছে, বিজেপি এ রাজ্যে জেডিইউ এবং অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন পার্টির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত। কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ানের নেতৃত্বাধীন এলজেপি (আরভি)-র সঙ্গে প্রাক নির্বাচনী জোট গড়ার বিষয়েও আলোচনা হতে পারে। ঝাড়খণ্ড বিধানসভার আসন সংখ্যা ৮১। নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে প্রতিটি আসনে তিনজন করে প্রার্থীর নাম প্রস্তাব করা হয়েছে।ঝাড়খণ্ডে নির্বাচন হবে দু’দফায়। প্রথম দফার নির্বাচন হবে ১৩ নভেম্বর। এদিন নির্বাচন হবে ৪৩টি আসনে। দ্বিতীয় দফার নির্বাচন হবে নভেম্বরের ২০ তারিখে। এদিন হবে ৩৮টি আসনে (PM Modi) ভোট (Jharkhand Polls)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Singur: ১৮ অক্টোবর সিঙ্গুরে রতন টাটার ছবি নিয়ে মৌন মিছিলের ডাক শুভেন্দুর

    Singur: ১৮ অক্টোবর সিঙ্গুরে রতন টাটার ছবি নিয়ে মৌন মিছিলের ডাক শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ১৮ অক্টোবর সিঙ্গুরে (Singur) রতন টাটার ছবি নিয়ে মৌন মিছিল করবেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বাম আমলে সিঙ্গুরে টাটা ন্যানো কারখানা গড়তে চেয়েছিল, কিন্তু তৎকালীন বিরোধী দলেরনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জমি অধিগ্রহণ এবং অনিচ্ছুক চাষিদের পক্ষ নিয়ে আন্দোলন করে কারখানা নির্মাণ করতে দেননি। বিরোধী শিবিরের দাবি, এর ফলে রাজ্য একটি ভারী শিল্প-কারখানা থেকে বঞ্চিত হয়েছে। সেই মাশুল আজও রাজ্যবাসীকে দিতে হচ্ছে বলে দাবি করেছে বিজেপি। টাটা গোষ্ঠীর কর্ণধার রতন টাটা প্রয়াত হয়েছেন গত ১০ অক্টোবর। এবার তাঁর ছবি নিয়ে রাজ্যে শিল্প-কারখানা তথা কর্মসংস্থান কতটা দরকার, সেই বার্তা দিতেই মিছিল করবেন এই বিজেপি নেতা।

    অন্ধকারেই সিঙ্গুর (Singur)!

    তখন বাম রাজত্ব মধ্যগগনে। হুগলির সিঙ্গুরে (Singur) ন্যানো কারখানা তৈরি করে বড় শিল্পের কথা ঘোষণা করেছিলেন তৎকালীন টাটা গোষ্ঠীর চেয়ারম্যান রতন টাটা। কিন্তু এই কারখানার বিরুদ্ধে প্রথম থেকেই বিরোধিতা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে প্রবল বিরোধিতা এবং জমি অধিগ্রহণকে ঘিরে নানা জটিলতা তৈরি হলে ওই কারখানা স্থানান্তর হয় গুজরাটে। যদিও ঠিক পরের বছর ভোটের আগেই গুজরাটে সফল ভাবে ন্যানো উৎপাদন শুরু হয়। পরবর্তীতে ২০১১ সালের পর তৃণমূল সরকার ক্ষমতায় আসলে সিঙ্গুরের জমির কোনও গতি লক্ষ্য করা যায়নি। এমনকী, মমতা ওই জমিতে সর্ষে বীজ বপণ করলেও জমি আজও চাষের যোগ্য হয়ে ওঠেনি। উল্টে গত বছর দেশের শীর্ষ আদালত, টাটা গোষ্ঠীকে বিরাট অঙ্কের সুদ সমেত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকারকে। আদালতে টাটারা, মমতার বিরুদ্ধে বিরাট সাফল্য পেয়েছে। এই টাকা এখন দিতে হবে মমতার সরকারকে। এই অবস্থায় সিঙ্গুরবাসীর মনে চরম ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। না হল চাষ, না হল কারখানা, সিঙ্গুর সেই অন্ধকারে। বিজেপির দাবি অন্ধকারে আলো জ্বালানো হবে।

    আরও পড়ুনঃ কোজাগরীতে বৃষ্টি কলকাতায়, লক্ষ্মী পুজোয় কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

    একটিও নতুন কারখানা গড়তে পারেননি মমতা

    এবার এই সিঙ্গুরে (Singur) প্রয়াত টাটা গোষ্ঠীর প্রধান রতন টাটার ছবি নিয়ে মিছিল করবেন শুভেন্দু (Suvendu Adhikari)। বিজেপির দাবি, মমতা সম্পূর্ণ ব্যর্থ। রতন টাটা চেয়েছিলেন বাংলার মানুষের কর্মসংস্থান হোক। তাই রতন টাটাকে স্মরণ করে শিল্প-কারখানার কথাকেই আরও জোর দিয়ে সমাজের মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই মৌন মিছিলের উদ্দেশ্য। বিজেপি আরও দাবি করেছে, গত তেরো বছরের মুখ্যমন্ত্রী রাজ্যে একটিও নতুন কারখানা গড়তে পারেননি। সর্বত্র তৃণমূলের নেতারা তোলাবাজি করছে। রাজ্যের শিল্প গড়ার অনুকুল পরিবেশ নেই। তাই রাজ্যের মানুষকে অন্য রাজ্যে পরিযায়ী হয়ে কাজ করতে হয়। বিজেপির মতে, এই বেকারত্ব এবং দারিদ্র্যতা থেকে মুক্তি পেতে রাজ্যে পরিবর্তন দরকার। তৃণমূল থেকে মুক্তি পেলে তবেই রাজ্যের উন্নতি সম্ভব। এমনটাই বলছে গেরুয়া শিবির।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Jagdeep Dhankhar: ‘‘জনবিন্যাসে ভারসাম্যহীনতার বিপদ পারমাণবিক বোমার চেয়ে কম নয়’’, মত ধনখড়ের

    Jagdeep Dhankhar: ‘‘জনবিন্যাসে ভারসাম্যহীনতার বিপদ পারমাণবিক বোমার চেয়ে কম নয়’’, মত ধনখড়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘‘জনবিন্যাসে ভারসাম্যহীনতার বিপদ কোনও অংশে পারমাণবিক বোমার চেয়ে কম নয়’’। মঙ্গলবার এভাবেই উদ্বেগ প্রকাশ করতে দেখা গেল উপরাষ্ট্রপতি (Vice President of India) জগদীপ ধনখড়কে (Jagdeep Dhankhar)। দেশের বেশ কিছু রাজ্যের ক্রমবর্ধমান জনবিন্যাস পরিবর্তনের কারণ উদ্দেশ্যপ্রণোদিত বলেই জানিয়েছেন তিনি এবং এরজন্য নির্দিষ্ট জনগোষ্ঠীকেই দায়ী করেন উপরাষ্ট্রপতি। তিনি অভিযোগ করেন, ‘‘দেশের বেশ কিছু বিস্তীর্ণ অঞ্চল নির্দিষ্ট জনগোষ্ঠীর রাজনৈতিক দুর্গে পরিণত হয়েছে, যেখানে নির্বাচনের আলাদা কোনও অর্থ নেই।’’ কিছু রাজনৈতিক দল এই ঘটনার মদত দিয়ে, জাতীয় স্বার্থকেও হুমকির মুখে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

    রাজস্থানের জয়পুরের বিড়লা অডিটোরিয়ামে বক্তব্য রাখেন ধনখড়

    মঙ্গলবারই রাজস্থানের জয়পুরের বিড়লা অডিটোরিয়ামে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি (Jagdeep Dhankhar) বলেন, ‘‘এটা অত্যন্ত উদ্বেগজনক যে দেশের বেশ কিছু এলাকায় জনবিন্যাসের পরিবর্তন ঘটেছে এবং সেগুলি নির্দিষ্ট জনগোষ্ঠীর দুর্গে পরিণত হয়েছে।’’ এভাবেই গণতন্ত্র তার গুরুত্ব হারিয়েছে বলেও মনে করেন তিনি।

    ভারতীয় সভ্যতার মূল্যবোধ ও গণতন্ত্রকে চ্যালেঞ্জও জানাচ্ছে জনবিন্যাসের পরিবর্তন 

    নিজের বক্তব্যে উপরাষ্ট্রপতি (Jagdeep Dhankhar) সাফ জানিয়েছেন, প্রাকৃতিকভাবে জনবিন্যাসের পরিবর্তন নিয়ে তিনি কখনও উদ্বিগ্ন নন। কিন্তু বিশেষ কোনও অসৎ উদ্দেশ্য সাধনের জন্য কৌশলের মাধ্যমে জনবিন্যাসের পরিবর্তন ঘটানো হচ্ছে এবং তা রাজনৈতিক উদ্দেশ্যে।’’ তিনি আরও অভিযোগ করেন যে বিগত কয়েক দশক ধরেই এই ধরনের পরিবর্তনগুলি সামনে এসেছে এবং তা আমাদের ভারতীয় সভ্যতার মূল্যবোধ ও গণতন্ত্রকে চ্যালেঞ্জও জানাচ্ছে। উপরাষ্ট্রপতির (Vice President of India) নিজের ভাষায়, ‘‘যদি এইভাবে জনবিন্যাসের পরিবর্তনের চ্যালেঞ্জকে পদ্ধতিগতভাবে মোকাবিলা না করা যায়, তাহলে তা জাতির অস্তিত্বের পক্ষে হুমকির কারণ হবে।’’ তিনি আরও বলেন, ‘‘জনবিন্যাসের এই পরিবর্তনের কারণেই অনেক দেশ নিজেদের জাতীয় সত্ত্বাকে হারিয়ে ফেলেছে। সেগুলি নাম বলার দরকার নেই।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • RG Kar: ‘‘পুলিশকে ব্যবহার করে অন্যায় কাজ করেছেন মমতা’’, বিস্ফোরক নির্যাতিতার বাবা-মা

    RG Kar: ‘‘পুলিশকে ব্যবহার করে অন্যায় কাজ করেছেন মমতা’’, বিস্ফোরক নির্যাতিতার বাবা-মা

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘‘প্রথম থেকেই পুলিশকে ব‍্যবহার করে মুখ্যমন্ত্রী অন্যায় কাজ করে গিয়েছেন’’, দ্রোহের কার্নিভালের এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এভাবেই ক্ষোভ উগরে দিলেন আরজি করের নির্যাতিতার বাবা-মা (RG Kar)। তিলোত্তমার মা বলেন, ‘‘পুলিশই সাহায্য করেছে আমার মেয়ের তথ্য প্রমাণ লোপাটে।’’ অন্যদিকে, নির্যাতিতার বাবা-মা সিবিআইয়ের ওপরে ভরসা রেখেছেন।

    ক্ষোভ মমতা (Mamata Banerjee) পুলিশের বিরুদ্ধে (RG Kar)

    প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে কলকাতা হাইকোর্টে দ্রোহের কার্নিভাল ইস্যুতে ধাক্কা খায় মমতা পুলিশ। এই প্রসঙ্গে আরজি করের (RG Kar) পড়ুয়া চিকিৎসকের বাবা বলেন, ‘‘আমার মেয়ে যেদিন মারা গেল, সেদিনই দেখেছি পুলিশের ভূমিকা কী! তার আগে জানতাম না, পুলিশ সাধারণ মানুষের সঙ্গে এই ধরনের আচরণ করে থাকে। সেটা এখন আরও স্পষ্ট হচ্ছে। পুলিশ এই ক’দিনে যা যা পদক্ষেপ করেছে, তার জন্য পরবর্তীতে হাইকোর্টে গিয়ে থাপ্পড় খেতে হচ্ছে তাঁদের। আজকেও তাঁরা থাপ্পড় খেলেন হাইকোর্টে।’’

    তথ্য প্রমাণ লোপাট করেছে পুলিশ (RG Kar)

    আরজি করে (RG Kar) নির্যাতিতা চিকিৎসকের মায়ের কথায়, ‘‘রানি রাসমণি অ্যাভিনিউয়ে আজ যে দ্রোহের কার্নিভাল হচ্ছে, সেটা মানুষের নৈতিক জয়। মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জুনিয়র ডাক্তারদের এই কর্মসূচি বন্ধ করতে চেয়েছিলেন।’’ পুলিশের বিরুদ্ধে তাঁর অভিযোগ, ‘‘এই পুলিশই আমার মেয়ের মৃত্যুর যাবতীয় তথ্য প্রমাণ লোপাট করতে সহযোগিতা করেছে। আজকে তারা হাইকোর্টে ধাক্কা খেয়েছে।’’

    সিবিআইয়ের ওপর আমাদের ভরসা রয়েছে

    শীর্ষ আদালতের নির্দেশ প্রসঙ্গে নির্যাতিতা ছাত্রীর বাবা বলেন, ‘‘সিবিআই-এর প্রথম চার্জশিট জমা পড়েছে। তাতে সিভিক ভলান্টিয়ারকেই অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে। তাই সুপ্রিম কোর্ট সঠিক পদক্ষেপ করেছে।’’ সুপ্রিম কোর্টের চার্জশিট নিয়ে নির্যাতিতার বাবা বলেন, ‘‘সিবিআই নিশ্চয় পরবর্তী সময়ে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেবে কোর্টে। সিবিআইকে সময় দিতেই হবে। কারণ, আমাদের চোখের সামনেই তো সমস্ত তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে। ডিজিটাল তথ্য প্রমাণ জোগাড় করতে সময় লাগে। ওরা সেকথা বারবার বলেছে। সিবিআইয়ের ওপর আমাদের ভরসা রয়েছে।’’

    ছাত্ররা তো অন্যায় আন্দোলন করেননি (RG Kar)

    এদিকে, রাজ‍্য সরকারের পুজো কার্নিভাল নিয়ে নির্যাতিতা ছাত্রীর বাবা বলেন, ‘‘আজকে তিনি (মুখ্যমন্ত্রী) পুজো কার্নিভাল না করলেই ভালো করতেন। ডাক্তারি পড়ুয়ারা অনশন করছেন। তাঁদের সঙ্গে বসে একটা বোঝাপড়া কেন তিনি করছেন না? ছাত্ররা তো অন্যায় আন্দোলন করেননি। আমাদেরও দুঃখ দিচ্ছেন। তাঁরা আরও অসুস্থ হয়ে পড়বেন। না খেয়ে ক’দিন থাকতে পারবেন। ছাত্ররা যেন চরম সিদ্ধান্ত না নেন। রিলে করে অনশন করুক।’’

     
     
    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Amit Shah: বাংলায় বিজেপির সদস্যতা অভিযানের আনুষ্ঠানিক সূচনা, ২৪ অক্টোবর রাজ্যে অমিত শাহ

    Amit Shah: বাংলায় বিজেপির সদস্যতা অভিযানের আনুষ্ঠানিক সূচনা, ২৪ অক্টোবর রাজ্যে অমিত শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: দীপাবলির আগেই কলকাতায় পা রাখতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। জানা যাচ্ছে, চলতি মাসের ২৪ তারিখ বাংলায় এসে বিজেপির (BJP) সদস্যতা অনুষ্ঠানের অনুষ্ঠানিক সূচনা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এর পাশাপাশি, ওই দিন দলের কোর কমিটির সঙ্গে বৈঠকও করতে পারেন অমিত শাহ। প্রসঙ্গত আরজি কর কাণ্ড নিয়ে উত্তাল হয়ে রয়েছে বাংলা। জুনিয়র ডাক্তারদের অনশন কর্মসূচি চলছে ধর্মতলায়। এই আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পশ্চিমবঙ্গ সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। বিজেপি সূত্রে খবর, ২৪ অক্টোবরের শাহের (Amit Shah) কর্মসূচিতে দলের সমস্ত সাংসদ, বিধায়ক সহ সাংগঠনিক জেলার সভাপতি ও অন্যান্য পদাধিকারীরা হাজির থাকবেন। কর্মসূচি হওয়ার কথা রয়েছে সল্টলেকের ইজেডসিসি-তে।

    দিন কয়েক আগেই দিল্লিতে শুভেন্দু-সুকান্তর সঙ্গে বৈঠক করেন শাহ (Amit Shah)

    জানা গিয়েছে, এই কর্মসূচি ঘিরে ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতিও শুরু করে দিয়েছে গেরুয়া শিবির (BJP)। বিজেপির সদস্যতা অভিযান ছাড়াও দলের পরবর্তী কর্মসূচি নির্ধারণে দিশা নির্দেশ করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এমনটাই জানা যাচ্ছে গেরুয়া শিবির সূত্রে। প্রসঙ্গত দিন কয়েক আগেই কেন্দ্রীয় নেতৃত্বের বিশেষ তলব পেয়ে দিল্লি গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে সেসময় বৈঠক হয় রাজ্য বিজেপির দুই শীর্ষ নেতৃত্বের সঙ্গে। আরজি কর ইস্যুতে বিজেপির কর্মসূচি নিয়েও আলোচনা হয় ওই বৈঠকে।

    মঙ্গলবার বৈঠক সল্টলেকে

    প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার রাজ্যের কোর কমিটির বৈঠক বসেছিল সল্টলেকের বিজেপির দফতরে। সে বৈঠকে হাজির ছিলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল সহ রাজ্য বিজেপির নেতৃত্ব। তবে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই বৈঠকে ছিলেন না। কারণ বর্তমানে তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সফর সঙ্গী হয়ে আলজেরিয়াতে রয়েছেন। বিজেপি সূত্রে খবর এই বৈঠকে একাধিক আন্দোলনের কর্মসূচি ঠিক করা হয়েছে। আরজি কর ইস্যুতে বেশ চাপে রয়েছে মমতা সরকার, এই আবহে আন্দোলনের ঝাঁঝ আরও বাড়াতে চাইছে গেরুয়া শিবির।
     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share