Tag: breaking news

breaking news

  • Red Fort Attack Case: প্রাণভিক্ষার আর্জি খারিজ রাষ্ট্রপতির, ফাঁসি নিশ্চিত লালকেল্লা হামলায় দোষী আরিফের

    Red Fort Attack Case: প্রাণভিক্ষার আর্জি খারিজ রাষ্ট্রপতির, ফাঁসি নিশ্চিত লালকেল্লা হামলায় দোষী আরিফের

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০০০ সালে দিল্লির লালকেল্লায় হামলার (Red Fort Attack Case) ঘটনায় দোষী পাক জঙ্গি মহম্মদ আরিফ ওরফে আশফাকের প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি ভবনের তরফে এই খবর নিশ্চিত করা হয়েছে। স্বাভাবিকভাবেই মহম্মদ আরিফের দেশে কিংবা বেঁচে ফেরার রাস্তা বন্ধ হয়ে গেল। দিন ধার্য হয়ে গেলে ফাঁসি কাঠে ঝুলতে হবে লালকেল্লার হামলায় দোষী সাব্যস্ত মূল অপরাধীকে।

    ঠিক কি হয়েছিল (Red Fort Attack Case)

    ২০০০ সালের ২২ ডিসেম্বর রাত ৯টা নাগাদ লস্কর-ই-তৈবার জঙ্গিরা লালকেল্লার পাহারায় থাকা বাহিনীর ওপর নির্বিচারে গুলি চালাতে শুরু করে। এই অতর্কিত (Red Fort Attack Case) হামলায় রাজপুতানা রাইফেলসের দুই জওয়ান রাইফলম্যান উমাশঙ্কর এবং নায়েক অশোক কুমার সহ একজন অসামরিক  নিরাপত্তারক্ষী আবদুল্লা ঠাকুর নিহত হন। এই ঘটনার চারদিন পর আরিফকে গ্রেফতার করেছিল পুলিশ। ৬ জনকে অভিযুক্ত করে মামলা শুরু হয়। ২০০৫ সালে নিম্ন আদালত আরিফকে ফাঁসির সাজা দেয়। দিল্লি হাইকোর্টও একই সাজা বাহাল রেখেছিল। মহম্মদ আরিফ ওরফে আশফাককে এই মামলায় দোষী সাব্যস্ত করা হয়। নিম্ন আদালত থেকে শুরু করে মামলা পৌঁছয় দেশে সর্বোচ্চ আদালত পর্যন্ত। ২০২২ সালের ৩ নভেম্বর লস্করের সদস্য পাকিস্তানের বাসিন্দা মহম্মদ আরিফের মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ করে ফাঁসির সাজা বাহাল রাখে সুপ্রিম কোর্ট। এরপর রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন জানায় আরিফ। কিন্তু সেই আবেদন নাকচ হয়ে যাওয়ায় আরিফের ফাঁসির কাঠে ঝোলা কার্যত নিশ্চিত হল এদিন।

    আদালতে দোষী সাব্যস্ত পাক জঙ্গি মোহাম্মদ আরিফ

    এই মামলায় আরিফের সঙ্গী’ দাবি করে ২০১৮ সালে বিলাল আহমেদ কাওয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল গুজরাট পুলিশের সন্ত্রাসদমন শাখা (অ্যান্টি টেররিস্ট স্কোয়াড বা ATS) ও দিল্লি পুলিশের স্পেশাল সেল। কিন্তু জম্মু ও কাশ্মীর পুলিশ জানায়, বিলালের সঙ্গে লস্কর-ই-তৈবার যোগাযোগের কোনও প্রমাণ মেলেনি।

    আরও পড়ুন: জম্মু-কাশ্মীরে ফের জঙ্গি হানা, আহত পাঁচ জওয়ান, নিহত এক জঙ্গি

    অন্যদিকে, ফাঁসির সাজা রদ করার আবেদন জানিয়ে শীর্ষ আদালতে আরিফের তরফে (Red Fort Attack Case) যে ‘রিভিউ পিটিশন’ জমা দেওয়া হয়েছিল তা ২০২২ সালের ৩ নভেম্বর তৎকালীন প্রধান বিচারপতি ইউইউ ললিত এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চ খারিজ করে দিয়েছিল। আদালত জানিয়েছিল যে, আরিফের বিরুদ্ধে হামলায় সরাসরি অংশ নেওয়ার যথেষ্ট প্রমাণ রয়েছে আদালতের হাতে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • CBSE: ইন্টারনাল অ্যাসেসমেন্টের নম্বর নিয়ে দু’নম্বরি করেছে স্কুলগুলি! বড় দাবি সিবিএসই-র

    CBSE: ইন্টারনাল অ্যাসেসমেন্টের নম্বর নিয়ে দু’নম্বরি করেছে স্কুলগুলি! বড় দাবি সিবিএসই-র

    মাধ্যম নিউজ ডেস্ক: পরীক্ষার নম্বর নিয়েই দু’নম্বরি করার অভিযোগ উঠল সিবিএসই-র (CBSE) পরীক্ষায়। দিল্লির এই বোর্ডের কর্মকর্তাদের ধারণা দশম-দ্বাদশে ইন্টারনাল অ্যাসেসমেন্টের নম্বরে ব্যাপক কারচুপি হয়েছে এবং এই কারচুপির পিছনে রয়েছে স্কুলগুলি। সিবিএসই-র কর্তাদের মতে স্কুলগুলি পরীক্ষার্থীদের খাতায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই কাজে লাগিয়ে দেখা গিয়েছে প্র্যাকটিক্যাল এবং থিওরির পেপারের নম্বরের মধ্যে ব্যাপক অমিল রয়েছ।

    ইন্টারনাল অ্যাসেসমেন্টে নম্বর বাড়িয়ে দেওয়র অভিযোগ

    সিবিএসই (CBSE) সূত্রে জানা গিয়েছে, যে সমস্ত পড়ুয়ারা স্কুলের হাতে থাকা ইন্টারনাল অ্যাসেসমেন্টে ভালো নম্বর পেয়েছে তাঁরাই আবার বোর্ডের থিওরি পরীক্ষায় খারাপ ফল করেছে। ভালো ছাত্র-ছাত্রী বা যুক্তি-তর্কের জায়গায় এই তারতম্য হওয়ার কথা নয়। এখানেই প্রশ্ন উঠছে স্কুলের হাতে থাকা ইন্টারনাল অ্যাসেসমেন্টের স্বচ্ছতা নিয়ে। এক্ষেত্রে স্কুলে হাতে থাকা ইন্টারনাল অ্যাসেসমেন্ট এর স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা ফিরিয়ে আনতে বেশ কিছু গাইডলাইন পাঠানো হচ্ছে স্কুলগুলিকে। যাতে আগামীতে এই ধরণের গরমিল না করা হয়। সিবিএসই মনে করছে সারা দেশের ৫০০-র বেশি স্কুল ৫০ শতাংশর বেশি ছাত্রছাত্রীকে ইন্টারনাল অ্যাসেসমেন্টের মাধ্যমে বেশি নম্বর পাইয়ে দিয়েছে স্কুল। বোর্ডের পড়ুয়াদের মোট নম্বরের একটা বড় অংশ স্কুলের হাতে থাকে। সেখানে প্রাকটিক্যাল ও প্রজেক্টের মাধ্যমে স্কুল নিজেদের ছাত্র-ছাত্রীদের মূল্যায়ন করে থাকে। সেই মূল্যায়নের নম্বর বোর্ডের কাছে পরবর্তীকালে জমা দেওয়া হয়। সব মিলিয়ে চূড়ান্ত নম্বর দেওয়া হয় ছাত্রছাত্রীদের।

    আরও পড়ুন: এবার থেকে বিশ্ববিদ্যালয়গুলিতে বছরে দুবার ভর্তির সুযোগ! বড় সিদ্ধান্ত ইউজিসির

    এক্ষেত্রে কলকাতার নামকরা সিবিএসই স্কুল ভারতী বিদ্যাভবনের প্রিন্সিপাল অরুণ দাশগুপ্ত বলেন, “যদি সত্যিই গরমিল হয়ে থাকে তাহলে পড়ুয়ারা ক্ষতিগ্রস্ত হবে। পরবর্তী ক্লাসে ভর্তির ক্ষেত্রে অসুবিধার পাশাপাশি পরবর্তী ক্লাসে তাঁদের পড়া বুঝতে অসুবিধা হতে পারে। কেউ যদি মনে করে স্কুলগুলি এই গরমিল করেছে তাহলে সেই স্কুলগুলোর নাম প্রকাশে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত।”

    কী ব্যবস্থা নিল সিবিএসই (CBSE)

    এক্ষেত্রে সিবিএসই স্কুলগুলির নাম প্রকাশ্যে না আনলেও অ্যাডভাইজরি জারি করেছে। যাতে আগামী দিনে এই ধরনের গরমিল ঠেকানো যায়। এছাড়াও শিক্ষা ক্ষেত্রে মানোন্নয়নের জন্য বোর্ডের তরফে একটা ক্লাসে সর্বোচ্চ কতজন ছাত্র ভর্তি নেওয়া যাবে তাও জানানো হয়েছে। ছাত্রের সঙ্গে শিক্ষকের অনুপাত কী হবে সেসব বিষয়ে গাইডলাইন দিয়েছে (CBSE) বোর্ড। এক্ষেত্রে উল্লেখ্য স্কুলের ছাত্র-ছাত্রীদের মার্কস বাড়িয়ে দেওয়ার রোগ শুধুমাত্র সিবিএসইতে রয়েছে এমনটা নয়। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ শিক্ষা সংসদেও এই অভিযোগ উঠেছে এর আগেও। ২০২১ সালে করোনা কালে মাধ্যমিক পরীক্ষা হয়নি। সেবার স্কুলকে এই নম্বর দিতে বলা হয়েছিল। তখন দেখা যায় ২৫০ জন ছাত্রছাত্রী মাধ্যমিকে ফুল মার্কস পেয়েছিল। পরে বোর্ডে সন্দেহ হওয়ায় মার্কস ট্যাবুলেশন শিট চেয়ে পাঠানো হয়। পরে সেই সংখ্যা ২৫০ থেকে ৭৯তে নেমে আসে। এমনকী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজের প্রাকটিক্যাল পরীক্ষার যে নম্বর কলেজের হাতে থাকে, সেখানেও দেখা যায় ছাত্র-ছাত্রীদের বাড়তি নম্বর দেওয়া হয়। অনেক সময় এক্ষেত্রে নেপোটিজম বা স্বজনপোষণের অভিযোগও ওঠে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Purana Qila: পাণ্ডবদের ইন্দ্রপ্রস্থের অস্তিত্বের খোঁজে পুরানা কিলায় শুরু হবে খননকার্য

    Purana Qila: পাণ্ডবদের ইন্দ্রপ্রস্থের অস্তিত্বের খোঁজে পুরানা কিলায় শুরু হবে খননকার্য

    মাধ্যম নিউজ ডেস্ক: মহাভারতে উল্লেখিত পাণ্ডবদের ইন্দ্রপ্রস্থ নগরের খোঁজে আগামী কয়েক মাসের মধ্যেই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (ASI) দিল্লির পুরানা কিলা (Purana Qila) এলাকায় খনন শুরু করবে। মনে করা হচ্ছে প্রাচীন ইন্দ্রপ্রস্থ নগর ঠিক এই জায়গাতেই ছিল। দিল্লির “পুরানা কিলা” ষোড়শ শতকে প্রাচীন দুর্গের ধ্বংসাবশেষের উপর তৈরি করেছিলেন মুঘল শাসক হুমায়ুন (Humayun) । প্রাচীন ধ্বংসাবশেষের সঙ্গে পাণ্ডবদের (Pandav) ইন্দ্রপ্রস্থের নগরীর যোগ রয়েছে বলে ইতিহাসবিদরা মনে করেন।

    ইন্দ্রপ্রস্থের উপর দাঁড়িয়ে পুরানা কিলা!

    দিল্লির পুরানা কিলা (Purana Qila) ঘিরে রয়েছে রয়েছে নানান তত্ত্ব, সংশয় ও অনুমান। ৩১ মার্চ ভারতের পর্যটন মন্ত্রকের ‘এক বিরাসত অপনাও” যোজনার অন্তর্গত “পুরানা কিলা” ডালমিয়া গ্রুপের সভ্যতা ফাউন্ডেশনের হাতে তুলে দেওয়ার আগে এক ঘণ্টার তথ্যচিত্র দেখানো হয়। এর আগে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া পুরানা কিলার আশেপাশে থেকে খননে যে মাটির বাসন, মুদ্রা ও টেরাকোটার মূর্তি উদ্ধার করেছিল তা ওই তথ্যচিত্রে দেখানো হয়। সভ্যতা ফাউন্ডেশনের তরফ থেকে হেরিটেজ অ্যান্ড ইভেন্টসের সিইও অজয় বর্মন বলেন, “ইন্দ্রপ্রস্থ (Indraprastha) নগরীর উপরেই দাঁড়িয়ে আছে পুরানা কিলা। যেভাবে একই জায়গায় সভ্যতার অনেক স্তর পাওয়া যায়, ঠিক সেভাবেই এই এলাকায় মাটির তলায় লুকিয়ে আছে ইন্দ্রপ্রস্থ নগর। আমরা এরপর যে হেরিটেজ ওয়াক করব সবটাই মহাভারত কেন্দ্রিক হবে। মহাভারত কোনও কাল্পনিক গল্প নয়। আমাদের দেশের ইতিহাস। এএসআই একটু চেষ্টা করলেই মাটির তলা থেকে সেই সময়ের স্মৃতিচিহ্ন বের করে নিয়ে আসতে সক্ষম হবে।”

    পুরানা কিলায় (Purana Qila) শুরু হবে সপ্তম খনন

    এই আসন্ন খনন হবে পুরানা কিলায় (Purana Qila) এএসআই দ্বারা পরিচালিত সপ্তম খনন। যা দিল্লি-এনসিআর-এর সবচেয়ে বড় খনন হবে। এর মূল উদ্দেশ্য হল ,মহাভারতের সঙ্গে দুর্গের সংযোগ সংক্রান্ত প্রমাণ খুঁজে বের করা। এই কাজে ২০১৪ সালে একটি উল্লেখযোগ্য অগ্রগতি আসে যখন এএসআই প্রত্নতাত্ত্বিকরা রঙ করা মাটির পাত্র, (PGW), জ্যামিতিক নিদর্শন সহ সূক্ষ্ম, মসৃণ ধূসর মৃৎপাত্র উদ্ধার করে করেন।

    আরও পড়ুন: সমীক্ষা শুরুর ৮০ দিনের মধ্যেই ভোজশালায় উদ্ধার হিন্দু দেবদেবীর মূর্তি

    কার্বন ডেটিং করে যার তারিখ বের হয় প্রায় ১১০০ খ্রিষ্টপূর্ব থেকে ৫০০-৪০০ খ্রিষ্টপূর্ব। এই সময়সীমা মহাভারতের রচনাকালের কিছু অনুমান মেলে। এএসআই খননের পরিচালক বসন্ত স্বর্ণকার আবিষ্কারটিকে একটি গুরুত্বপূর্ণ প্রমাণ হিসাবে বর্ণনা করেছেন। তিনি বলেন “আমাদের জন্য, এটি সবচেয়ে মূল্যবান আবিষ্কার।”

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • J&K Terror Attack: জম্মু-কাশ্মীরে ফের জঙ্গি হানা, আহত পাঁচ জওয়ান, নিহত এক জঙ্গি

    J&K Terror Attack: জম্মু-কাশ্মীরে ফের জঙ্গি হানা, আহত পাঁচ জওয়ান, নিহত এক জঙ্গি

    মাধ্যম নিউজ ডেস্ক: জম্মু-কাশ্মীরের ডোডা জেলার চত্তরগলা এলাকায় সেনাবাহিনীর উপরে ফের হামলা (J&K Terror Attack) করল জঙ্গিরা। সেনা বাহিনী ও জঙ্গিদের মধ্যে মঙ্গলবার রাতে ব্যাপক গুলিবিনিময় হয়। এই আক্রমণ চালানো হয় সেনার অস্থায়ী ছাউনি বা ফাঁড়িতে। এই ঘটনায় একজন জঙ্গি নিহত হয়েছে। অন্যদিকে, সেনাবাহিনীর ৫ জন  এবং একজন সরকারি আধিকারিক জখম হয়েছেন। অন্যদিকে, জঙ্গিদের ছোড়া গুলিতে একজন সাধারণ মানুষেরও আহত হইয়েছেন বলে জানা গিয়েছে।

    আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে (J&K Terror Attack)

    সেনাবাহিনী সূত্রে খবর, আহত জওয়ান, স্থানীয় বাসিন্দা ও আধিকারিকদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জঙ্গিরা জঙ্গল থেকে বেরিয়ে এসে হঠাৎ করেই সেনার অস্থায়ী আউট পোস্টে লক্ষ্য করে (J&K Terror Attack) গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাব দেয় বাহিনী। কিছুক্ষণের গুলি বিনিময়ের পর জঙ্গিরা জঙ্গলের দিকে পালাতে শুরু করে। সেই সময় বাহিনীর গুলিতে এক জঙ্গি নিহত হয়। গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। বুধবার সকালে এলাকায় চিরুনি তল্লাশি চালানো হয়।

    কাঠুয়া জেলার হিরানগরেও বাহিনী জঙ্গি সঙ্ঘর্ষ

    অন্যদিকে, মঙ্গলবার রাতে জম্মু-কাশ্মীরের কাঠুয়া জেলার হিরানগর এলাকার সায়েদা সোহেল গ্রামেও সুরক্ষা বাহিনীর সঙ্গে জঙ্গিদের (J&K Terror Attack) গুলি বিনিময় হয়। এই অভিযানে এক জঙ্গির মৃত্যু হয়েছে। দুজন সাধারণ মানুষ আহত হয়েছেন। আহতদের হিরানগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রসঙ্গত, রিয়াসি হামলায় এখনও জঙ্গিদের খোঁজে ধরপাকড় ও তল্লাশি অভিযান চলছে। রিয়াসির হামলার ঘটনায় জঙ্গিরা ফেরার পথে গ্রামে একাধিক ঘরে ঢুকে খাবার ও জল চেয়ে বসে। তাঁদের পরিচয় জানতে চাইলে যে উত্তর জঙ্গিরা দেয় তাতে সন্দেহ হয় গ্রামবাসীদের। এরপর এই গ্রামবাসীরা চিৎকার জুড়ে দিলে জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। হিরানগরের একজন গ্রামবাসী জঙ্গির গুলিতে গুরুতর জখম হয়েছেন।

    আরও পড়ুন: রিয়াসির জঙ্গি হানার নিন্দায় সরব বলিউড

    খবর পেয়ে হিরানগর থানার পুলিশ ও এসডিপিও ঘটনাস্থলে পৌঁছে যান। এরপরই তাঁদের সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়। জানা গিয়েছে, পুলিশের উপর গ্রেনেড ছোড়ার চেষ্টা করে জঙ্গিরা। নিহত জঙ্গির কাছ থেকে একটি একে রাইফেল এবং একটি ব্যাগ বাজেয়াপ্ত হয়েছে। এর আগে জঙ্গিদের ফেলে যাওয়া একটি এম ফোর কার্বাইন বাজেয়াপ্ত হয়েছিল।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Wishes for Pm Modi: ভারতের প্রধানমন্ত্রীকে তৃতীয় বার সরকার গড়ার শুভেচ্ছা জানালেন কানাডার প্রধানমন্ত্রী

    Wishes for Pm Modi: ভারতের প্রধানমন্ত্রীকে তৃতীয় বার সরকার গড়ার শুভেচ্ছা জানালেন কানাডার প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত ও কানাডার মধ্যে বিপর্যস্ত কূটনৈতিক সম্পর্কের মধ্যে লোকসভা নির্বাচনে টানা তৃতীয় জয়ী হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জাস্টিন ট্রুডো অভিনন্দন জানিয়েছেন। ট্রুডোর অফিস থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে। তাতে লেখা হয়েছে, “মোদি বলেছিলেন যে ভারত পারস্পরিক বোঝাপড়া এবং একে অপরের উদ্বেগের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে কানাডার সঙ্গে কাজ করার জন্য উন্মুখ।”

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানালেন ট্রুডো

    গত বছর ট্রুডো যখন খালিস্তানিপন্থী নেতা হরদীপ সিং নিজ্জর হত্যায় ভারতের জড়িত থাকার অভিযোগ করেছিলেন তখন দুই দেশের মধ্যে সম্পর্কে অবনমন হয়। ভারত এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। পাল্টা বার্তায় ট্রুডোকে ভারতের প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে লেখেন “অভিনন্দন বার্তার জন্য @CanadianPM আপনাকে ধন্যবাদ। ভারত পারস্পরিক বোঝাপড়া এবং একে অপরের উদ্বেগের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে কানাডার সাথে কাজ করার জন্য উন্মুখ।” সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ ৬ জুন একটি পোস্টে, ট্রুডোর অফিস বলেছে, যে কানাডা দুই দেশের মধ্যে সম্পর্ক এগিয়ে নিতে তার সরকারের সাথে কাজ করতে প্রস্তুত। “ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁর নির্বাচনী বিজয়ের জন্য অভিনন্দন। কানাডা সম্পর্ককে এগিয়ে নিতে ভারত সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে। মানবাধিকার, বৈচিত্র্য এবং আইনের শাসনের প্রতি আমরা দায়বদ্ধ”

    নিজ্জার মামলার তথ্য জানায়নি কানাডা দাবি নয়া দিল্লির

    প্রসঙ্গত গত মাসে কানাডা নিজ্জার হত্যা মামলায় চারজনকে গ্রেপ্তারের কথা ভারতকে জানায়। নয়াদিল্লি, এদিকে,দাবি করেছে যে কানাডা “আজ পর্যন্ত কোনো নির্দিষ্ট বা প্রাসঙ্গিক প্রমাণ বা তথ্য ভারতের সঙ্গে ভাগ করেনি”। গত সপ্তাহে, একটি কানাডিয়ান সংসদীয় প্রতিবেদনে বলা হয়েছে যে, কানাডার গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং প্রক্রিয়াগুলির জন্য “দ্বিতীয়-সবচেয়ে উল্লেখযোগ্য বিদেশী হস্তক্ষেপের হুমকি হিসেবে উঠে এসেছে ভারত”। প্রতিবেদনে পরামর্শ দেওয়া হয়েছে যে ভারতের কথিত বিদেশী হস্তক্ষেপ কানাডায় “খালিস্তানপন্থী উপাদানগুলির বিরুদ্ধে প্রতিরোধের বাইরেও প্রসারিত হয়েছে”। ৯২ পৃষ্ঠার প্রতিবেদনে ৪৪ বার ‘ভারত’ উল্লেখ করা হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য মোদীকে অভিনন্দন জানানোর একদিন পরে এই প্রতিবেদনটি এসেছে। অর্থাৎ ভারতের সঙ্গে নরমে গরমে সম্পর্ক রাখতে চায় কানাডা। যদিও সরকারে এসে পাল্টা কৌশল নেওয়ার প্রস্তুতি নিচ্ছে নয়াদিল্লী।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Wishes for PM Modi on Third Term: পাকিস্তানের বর্তমান ও প্রাক্তন প্রধানমন্ত্রীর মোদিকে শুভেচ্ছা

    Wishes for PM Modi on Third Term: পাকিস্তানের বর্তমান ও প্রাক্তন প্রধানমন্ত্রীর মোদিকে শুভেচ্ছা

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং ক্ষমতাসীন দলের প্রধান নওয়াজ শরিফ ও বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সোমবার তৃতীয়বারের মত কেন্দ্রীয় সরকার গঠনের জন্য নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন। নওয়াজ সমাজ মাধ্যমে পোস্ট করেছেন যে, “লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে জনগণের আস্থা প্রতিফলিত করে এবং আশা করি ঘৃণার বদলে শান্তি আসবে। তৃতীয়বারের মত দায়িত্ব নেওয়ায় মোদীজিকে আমার উষ্ণ অভিনন্দন (Wishes for PM Modi on third term)। সাম্প্রতিক নির্বাচনে আপনার দলের সাফল্য আপনার নেতৃত্বের প্রতি জনগণের আস্থা প্রতিফলিত করে। আসুন ঘৃণাকে আশা দিয়ে প্রতিস্থাপন করি এবং দুই বিলিয়ন মানুষের ভাগ্য গঠনের সুযোগটি কাজে লাগাই। দক্ষিণ এশিয়ার,” তিনি সমাজ মাধ্যম X এ লেখেন।

    পাকিস্তানে বর্তমান ও প্রাক্তন প্রধানমন্ত্রী মোদিকে অভিনন্দন জানালেন (Wishes for PM Modi on third term)

    পাকিস্তানের পররাষ্ট্র দফতরের মুখপাত্র মমতাজ জাহরা বালোচ এক সপ্তাহ আগে একটি বিবৃতিতে বলেন যে প্রধানমন্ত্রী মোদিকে অভিনন্দন জানানো এখনও খুব দ্রুততা হবে। এখন পাক প্রধানমন্ত্রী অভিনন্দন (Wishes for PM Modi on third term) জানানোয় জবাবে প্রধানমন্ত্রী মোদি তাঁকে ধন্যবাদ ও শুভ কামনা জানান। প্রধানমন্ত্রী মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে। অন্যদিকে, ভারতের প্রতিবেশী দেশ এবং ভারত মহাসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কামাল দাহাল, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে।


    অতীতে ব্যর্থ ভারতের শান্তির প্রয়াস

    ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক সবসময় হিমশীতল ছিল, কিছু ক্ষেত্রে উভয় দেশের নেতারা (Wishes for PM Modi on third term) সংঘাত কমানোর জন্য একসঙ্গে বসেছিলেন। কিন্তু ব্যর্থ হয়েছে “অমন কি আশা” বাংলায় বলতে গেলে শান্তির প্রয়াস। পাকিস্তানের সেনার রুজি রুটির সঙ্গে জড়িত জঙ্গি কার্যকলাপ।

    আরও পড়ুন: “একযোগে কাজ করবে ভারত-বাংলাদেশ”, মোদিতে আস্থা রেখে বার্তা হাসিনার

    তাই আমন্ত্রণ তালিকা থেকে শেহবাজ শরীফকে বাদ দেওয়া দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক উত্তেজনাকে প্রতিফলিত করে। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ৫৪৩ আসনের মধ্যে ২৯৩ টি আসন পাওয়ার কয়েকদিনের মধ্যেই প্রধানমন্ত্রী মোদি টানা তৃতীয় মেয়াদের জন্য শপথ নেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Jammu and Kashmir Terror Attack: ‘‘যুদ্ধ করতে বাধ্য করছে পাকিস্তান’’! কাশ্মীরে জঙ্গি হামলার তদন্তে এনআইএ

    Jammu and Kashmir Terror Attack: ‘‘যুদ্ধ করতে বাধ্য করছে পাকিস্তান’’! কাশ্মীরে জঙ্গি হামলার তদন্তে এনআইএ

    মাধ্যম নিউজ ডেস্ক: জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir Terror Attack) রিয়াসি জেলায় জঙ্গি হামলায় ৯ জনের প্রাণহানির একদিন পর কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাওয়ালের হুঙ্কার “যে নরেন্দ্র মোদি (PM Modi) যেদিন ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন, সেদিনই আতঙ্ক ছড়ানোর জন্য এটি একটি “ইচ্ছাকৃতভাবে করা” হামলা। ভারতকে যুদ্ধ করতে বাধ্য করার দিকে নিয়ে যাচ্ছে পাকিস্তান।”

    মোদির শপথের দিনেই হামলার নিন্দা দেশজুড়ে

    টানা তৃতীয় মেয়াদ। তৃতীয় মোদি মন্ত্রিসভার অংশ হিসাবে আঠাওয়ালেও শপথ গ্রহণ করেছেন। জওহরলাল নেহরুর পর একমাত্র নরেন্দ্র দামোদর দাস মোদি টানা তৃতীয় বার প্রধানমন্ত্রী হলেন। রিয়াসি জেলায় সন্ত্রাসী হামলার (Jammu and Kashmir Terror Attack) বিষয়ে কথা বলার সময়, আঠাওয়ালে দাবি করেছিলেন যে, “জম্মু ও কাশ্মীর অঞ্চলে সন্ত্রাসবাদের অবসান হয়েছে। তিনি দৃঢ়তার সঙ্গে বলেছিলেন যে এই ধরনের ঘটনা অব্যাহত থাকলে দেশকে যুদ্ধ শুরু করতে হবে। “আমি বিশ্বাস করি জম্মু ও কাশ্মীর অঞ্চলে সন্ত্রাসবাদের অবসান হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তৃতীয়বারের মতো সরকার গঠন করায় ভয় তৈরি করতে এই হামলাটি ইচ্ছাকৃতভাবে হামলা করা হয়েছে। কিন্তু, যদি এই ধরনের ঘটনা ঘটতে থাকে তবে আমাদের পাকিস্তানের সঙ্গে যুদ্ধ শুরু করতে হবে।” অনেক সন্ত্রাসী পাক অধিকৃত কাশ্মীর হয়ে ভারতে প্রবেশ করে দাবি কেন্দ্রীয় মন্ত্রীর।

    হামলার তদন্তে নামল এনআইএ (Jammu and Kashmir Terror Attack)

    প্রসঙ্গত একটি এনআইএ দল জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় পৌঁছেছে এবং জঙ্গি হামলার তদন্তে স্থানীয় পুলিশের সঙ্গে সমন্বয় করছে। জঙ্গি হামলার পর, নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলে এবং (Jammu and Kashmir Terror Attack) হামলার জন্য দায়ী সন্ত্রাসীদের সন্ধানে অনুসন্ধান অভিযান শুরু করে। ৯ জুন, জম্মু ও কাশ্মীরের রিয়াসি অঞ্চলে বাসের উপর জঙ্গি সন্ত্রাসী হামলায় ৯ জন নিহত এবং ৪১ জন আহত হয়েছিল। শিবখোরি মন্দির থেকে কাটরায় মাতা বৈষ্ণোদেবীর মন্দিরে যাওয়ার সময় পনি এলাকার টেরিয়াথ গ্রামের কাছে তীর্থযাত্রীদের বহনকারী ৫৩ সিটের বাস লক্ষ্য করে জঙ্গিরা গুলি চালায়। হামলার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। হামলায় বাসে থাকা অন্তত ১০ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

    আরও পড়ুন: জমকালো অনুষ্ঠানে ফের প্রধানমন্ত্রী পদে শপথ মোদির, মন্ত্রিসভায় কারা?

    হামলার পরপরই, কাটরা, ডোডা শহর এবং কাঠুয়া জেলা সহ জম্মু অঞ্চল জুড়ে পাকিস্তান-বিরোধী বিক্ষোভ শুরু হয়। এই ধরনের ঘটনা প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর আহ্বান জানায় তাঁরা। বিক্ষোভকারীরা এই অঞ্চলে (Jammu and Kashmir Terror Attack) হামলা চালানোর জন্য পাকিস্তানকে অভিযুক্ত করেছে এবং প্রতিবেশী দেশের বিরুদ্ধে কেন্দ্রের কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছে। জম্মু ও কাশ্মীরের এল-জি মনোজ সিনহা সন্ত্রাসী হামলায় যারা প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবারের জন্য ১০ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। যারা হামলায় আহত হয়েছেন তাদের ৫০ হাজার টাকা দেওয়া হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Post Poll Violence: ঘরছাড়া কর্মীদের নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী

    Post Poll Violence: ঘরছাড়া কর্মীদের নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২১-এর ভয়ানক রাজনৈতিক রোগ ফিরে এসেছে ২০২৪-এ। ভোট মিটতেই শাসকদলের অত্যাচারে (Post Poll Violence) ঘরছাড়া হয়েছেন বিরোধী রাজনৈতিক দলের হাজার হাজার কর্মী। আক্রান্তদের মধ্যে বেশিরভাগ বিজেপির সদস্য। এবার লোকসভা ভোট পরবর্তী রাজনৈতিক হিংসায় ঘর ছাড়াদের নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী। বিচারপতি প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করা হয়েছে। বুধবার আদালতে এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

    হাইকোর্টে বিজেপি কর্মীদের নিরাপত্তা চেয়ে মামলা

    প্রসঙ্গত এর আগে কলকাতা হাইকোর্টের গ্রীষ্মকালীন বেঞ্চের বিচারপতি কৌশিক চন্দ্র এবং অপূর্ব সিনহার ডিভিশন বেঞ্চ ৬ই জুন ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যের তীব্র সমালোচনা করেছিল। একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে সেদিন শুনানি হয়। শুনানি চলাকালীন ডিভিশন বেঞ্চ রাজ্যকে অবিলম্বে যাতে (Post Poll Violence) হিংসা বন্ধ হয় তার জন্য প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। সেদিন হাইকোর্টে রাজ্য পুলিশ অক্ষম হলে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার ব্যবস্থা করার হুঁশিয়ারি দেয়। অভিযোগ উঠছে ভোট পরবর্তী হিংসায় ১১ জনের মৃত্যু হয়েছে। ঘর ছাড়া হয়েছেন কয়েক হাজার। ইতিমধ্যেই কলকাতার মাহেশ্বরী ভবনে ঠাঁই দাওয়া হয়েছে বহু বিজেপি কর্মীদের। তাঁরা কবে বাড়ি ফিরতে পারবেন তার জন্য দিন গুনছেন। রাজ্যে সাত দফায় ভোট হয়েছে। অন্য বারের তুলনায় শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। কিন্তু ভোট শেষ হতেই কেন্দ্রীয় বাহিনী নিষ্ক্রিয় হয়ে পড়েছে। এরপরই শুরু হয়েছে শাসক দলের অত্যাচার। খুন, জখম, মারধরের পাশাপাশি বিজেপি কর্মীদের দোকান ভাঙচুর করা হয়েছে। তাঁদের বাড়িঘর ঘিরে হামলা করা হচ্ছে। অনেকেই এর জেরে ঘরছাড়া হয়েছেন। তাই আক্রান্তদের নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

    ফিরে এল ভোট পরবর্তী সন্ত্রাস (Post Poll Violence)

    প্রসঙ্গত ২০২১ সালেও ভোটের পর রাজনৈতিক হিংসার (Post Poll Violence) ঘটনা ঘটেছিল। বিজেপির কয়েক হাজার কর্মী এক বছরের বেশি সময় ঘরছাড়া ছিলেন। যারা ঘরে ফিরেছিলেন তাঁরাও নিজের ভিটে মাটিতে উঠতে পেরেছিলেন কয়েক মাস পর। অনেকে কোন রাজনৈতিক দল না করার মুচলেকা লিখে বাড়ি ফিরেছিলেন। এবারও ধীরে ধীরে পরিস্থিতি সেদিকেই যাচ্ছে বলে অভিযোগ রাজ্য বিজেপির নেতাদের। সেবার ভোটের পর বিভিন্ন কমিশন রাজ্যের বিভিন্ন এলাকায় ঘোরার পর প্রশাসন ব্যবস্থা নিতে শুরু করেছিল।

    আরও পড়ুন: মানিকতলা সহ রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, তারিখ জানাল কমিশন

    এবার পরিস্থিতি আরো বিপজ্জনক বলে দাবি করা হচ্ছে বিজেপির তরফ থেকে। বিজেপির অভিযোগ এলাকায় এতটাই সন্ত্রাস (Post Poll Violence) যে বিষয়গুলো সামনে সামনে আনাও কষ্টসাধ্য হয়ে দাঁড়াচ্ছে। বহু ক্ষেত্রে বিষয়টি সংবাদ মাধ্যমের সামনে আসছে না এতটাই সন্ত্রাস রয়েছে ওই সমস্ত গ্রামীণ এলাকায়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi Meditation: ৪৫ ঘণ্টা পর ধ্যান ভঙ্গ মোদির, ফিরলেন কন্যাকুমারী

    PM Modi Meditation: ৪৫ ঘণ্টা পর ধ্যান ভঙ্গ মোদির, ফিরলেন কন্যাকুমারী

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০১৯ এর লোকসভা নির্বাচনের পর তিনি ধ্যানে বসেছিলেন কেদারনাথ গুহায়। ২০২৪ এর লোকসভা নির্বাচনের শেষ লগ্নে দীর্ঘ ৪৫ ঘন্টা ধ্যানমগ্ন ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi Meditation) । অবশেষে ধ্যান ভঙ্গ করলেন মোদি। ধ্যান শেষে তিনি বেরিয়ে এলেন বিবেকানন্দ রক মেমোরিয়াল থেকে। শনিবার দুপুরে যখন তিনি ধ্যান শেষে বেরিয়ে আসেন তার পরনে ছিল হালকা নীল রংয়ের কুর্তা, সাদা রঙের ধুতি। কুর্তার উপরে লাল সাদা গামছা ও চোখে ছিল কালো চশমা।

    ৪৫ ঘণ্টা পর ধ্যান ভঙ্গ করলেন মোদি

    শনিবার দেশের সপ্তম দফার নির্বাচন তখনও চলছে। ধ্যান ভঙ্গ করে লঞ্চে কন্যাকুমারী ফিরে এলেন প্রধানমন্ত্রী। কথিত আছে এই বিবেকানন্দ রকে বসেই আদর্শ ভারতের কল্পনা করেছিলেন স্বামী বিবেকানন্দ। প্রধানমন্ত্রী নিজেও তাঁর ভাষণে বিবেকানন্দের আদর্শের কথা অতীতে তুলে ধরেছেন বহুবার। তিনি কলকাতা এসে বিবেকানন্দ মিশনের মহারাজদের সঙ্গে দেখা করেছেন একাধিকবার।

    প্রধানমন্ত্রীর ধ্যান নিয়ে বিতর্ক (PM Modi Meditation)

    প্রধানমন্ত্রীর ধ্যান করা নিয়ে কম বিতর্ক তৈরি হয়নি রাজনৈতিক মহলে। বিরোধী দলের কেউ কেউ প্রধানমন্ত্রীর ধ্যান করা নিয়ে আদর্শ আচরণ বিধি ভঙ্গের অভিযোগ তুলেছেন। ২০১৯ সালে একইভাবে কেদারনাথ গুহায় ধ্যান করেছিলেন মোদী। এবারও তার বিরুদ্ধে একই অভিযোগ তুলেছিল বিরোধীরা।

    আরও পড়ুন: জিডিপি বৃদ্ধির হার ৮.২ শতাংশ, ‘‘এটা তো ট্রেলার’’, ট্যুইট উচ্ছ্বসিত প্রধানমন্ত্রীর

    বিশেষজ্ঞদের মত প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মসূচির সঙ্গে আদর্শ আচরণ বিধির কোন সম্পর্ক নেই। এবারও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচন কমিশন কোন পদক্ষেপ গ্রহণ করেনি। নির্বাচন কমিশনের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। পাল্টা প্রধানমন্ত্রীর (PM Modi Meditation) ধ্যান করা নিয়ে কটাক্ষ করতে গিয়ে বিপাকে পড়েছেন বিরোধীরা। সনাতন ধর্মের একটা বড় অংশের মানুষের মতে, প্রধানমন্ত্রীর নিজ ধর্ম পালনেও আপত্তি তুলতে চাইছে বিরোধীরা এর পিছনে রয়েছে তাঁদের তুষ্টিকরণ ও ভোটব্যাংকের রাজনীতি।

    সনাতম ধর্মে কন্যাকুমারীর গুরুত্ব

    প্রসঙ্গত সনাতন ধর্মে কন্যাকুমারী গুরুত্ব অনেক। কথিত আছে এই কন্যাকুমারীতেই ভগবান শিবের জন্য অপেক্ষা অপেক্ষায় ছিলেন দেবী পার্বতী। এক পায়ে দাঁড়িয়ে শিবের জন্য প্রতীক্ষা করেছিলেন তিনি। দেবী পার্বতীরই একটা রূপ কন্যাকুমারী। কন্যাকুমারীতে এসে প্রথমে দেবী পার্বতীর উদ্দেশ্যে নিবেদিত মন্দিরেও পুজো দেন প্রধানমন্ত্রী। সেখান থেকেই তিনি (PM Modi Meditation) বিবেকানন্দ রক মেমোরিয়ালের দিকে অগ্রসর হন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • West Bengal Weather Update: টানা বর্ষা বঙ্গে, সুখবর দিল আবহাওয়া দফতর

    West Bengal Weather Update: টানা বর্ষা বঙ্গে, সুখবর দিল আবহাওয়া দফতর

    মাধ্যম নিউজ ডেস্ক: সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রির আশেপাশে থাকলেও বাতাসে আপেক্ষিক আর্দ্রতার জেরে গলদঘর্ম অবস্থা বাঙালির। এরই মাঝে সুখবর দিল আলিপুর আবহাওয়া দফতর (West Bengal Weather Update) । ৭ দিন ধরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

    বঙ্গে প্রবেশ করেছে বর্ষা (West Bengal Weather Update)

    বঙ্গে ইতিমধ্যেই প্রবেশ করেছে বর্ষা, আগামী সাতদিন ধরে দক্ষিণ ও উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নির্বাচনের দিনেও সপ্তম দফায় কলকাতা সহ আশেপাশের অঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আগামী ৪৮ ঘণ্টা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। জানা গিয়েছে, ৩১ শে মে বঙ্গে প্রবেশ করেছে বর্ষা। তবে এবার উত্তরবঙ্গে বর্ষা আগে প্রবেশ করেছে। এর ফলে উত্তরবঙ্গের প্রতিটি জেলায় বৃষ্টি হবে। চলতি বছর স্বাভাবিকের তুলনায় একটু বেশি বর্ষা হবে(West Bengal Weather Update), এমনটাই আশা করছেন আবহাওয়াবিদরা।

    একাধিক জেলায় জারি সতর্কতা

    শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বৃষ্টি হবে। এর মধ্যেই বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। এই তিনটি জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাত হতে পারে এই জেলাগুলিতে। তবে বৃষ্টিপাত (West Bengal Weather Update) হলেও তাপমাত্রায় খুব একটা হেরফের হবে না।

    আরও পড়ুন: সন্দেশখালিতে ভোট লুট করল তৃণমূল! ভাঙচুর করা হল বাইক, রক্ত ঝরল বিজেপি নেতা-কর্মীর

    টানা বর্ষা হলে কিছুক্ষণের জন্য কমে যেতে পারে তাপমাত্রা। তবে যে সময় বর্ষা হবে না, সেই সময় আকাশ মেঘলা থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি কোথাও কোথাও হতে পারে । মঙ্গলবার ভোট গণনার দিন উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ঝড়-বৃষ্টির জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share