Tag: breaking news

breaking news

  • Gold Smuggling: সোনা পাচারের অভিযোগে গ্রেফতার শশী তারুরের সহকারী, উত্তপ্ত হল কেরলের রাজনীতি

    Gold Smuggling: সোনা পাচারের অভিযোগে গ্রেফতার শশী তারুরের সহকারী, উত্তপ্ত হল কেরলের রাজনীতি

    মাধ্যম নিউজ ডেস্ক: অবৈধ সোনা (Gold Smuggling) শহ এক ব্যক্তিকে দিল্লি বিমানবন্দরে আটক করে কাস্টমসের আধিকারিকরা। শুল্ক দফতরের আধিকারিকরা পড়ে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ তাঁকে গ্রেফতার করে। জানা গিয়েছে ৭০ বছর বয়সি ওই ব্যক্তির নাম শিবকুমার। তিনি কংগ্রেসের সাংসদ শশী তারুরের সহকারী। তাঁর কাছ থেকে বিমান যাত্রা সময় বৈধ সীমার তুলনায় অতিরিক্ত সোনা পাওয়া যায় বলে অভিযোগ। শুল্ক দফতরের আধিকারিকরা জানিয়েছেন, দুবাই থেকে আসা অন্য এক ব্যক্তির কাছ থেকে সোনার প্যাকেট হাতে নেওয়ার সময় ওই ব্যক্তিকে আটক করা হয়।

    অভিযুক্তের পাশে শশী তারুর 

    সহকারীর গ্রেফতারের খবর পেয়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন কংগ্রেস নেতা শশী তারুর। তিনি বলেন, “শুল্ক দফতরের ভূমিকা নিয়ে কিছু বলার নেই। আইন ভেঙে থাকলে আটক করা হবেই। তবে শিবকুমার এমন অপরাধে গ্রেফতার হয়েছে তাতে আমি বিস্মিত। তিনি গ্রেফতার হয়েছেন বলে শুনেছি। উনি আমার সর্বক্ষণের সহকারী নন। তবে নানান কাজে তিনি আমাকে সহযোগিতা করেন। শিবকুমার গুরুতর অসুস্থ এবং তাঁর ডায়ালিসিস চলছে।” শশীর সহকারি গ্রেফতার হওয়ার খবরে উত্তপ্ত হয়ে ওঠে কেরলের রাজনীতি। জাতীয় স্তরের সংবাদমাধ্যমের শিরোনামে ওঠে এই খবর। ইতিমধ্যেই কেরলের ২০টি আসনে ভোট সম্পন্ন হয়েছে। এরপর থেকে কে কত আসন কে পাবে? তা নিয়ে চলছে বাকযুদ্ধ। তিরুবনন্তপুরমে এবার কংগ্রেস প্রার্থী শশীর প্রধান প্রতিপক্ষ বিজেপি সরকারের তথ্যপ্রযুক্তি মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। বিজেপির দাবি এবার তাঁরা কেরলে খাতা খুলবে এবং ভালো ফল করবে।

    অতীতেও নেতাদের বিরুদ্ধে সোনা পাচারের অভিযোগ (Gold Smuggling)

    এদিকে শশীর সহকারী গ্রেফতারের ঘটনায় সক্রিয় হয়ে উঠেছে বিজেপি শিবির। কংগ্রেসের পাশাপাশি সিপিএমকেও নিশানা করছে তাঁরা। আক্রমণের সুরে বিজেপি নেতারা বলতে শুরু করেছেন বাম কংগ্রেস মিলে সোনা পাচারের কারবারে জড়িয়ে পড়েছে। রাজীব চন্দ্রশেখর সরাসরি বলছেন কংগ্রেস সাংসদকে প্রমাণ করতে হবে তিনি নির্দোষ। কেরলের পাশাপাশি বঙ্গেও একসময় সোনা পাচারের (Gold Smuggling) ঘটনায় উত্তপ্ত হয়েছিল রাজ্য রাজনীতি। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর বিরুদ্ধে উঠেছিল অবৈধভাবে সোনা ভারতে নিয়ে আসার অভিযোগ। তবে সেই অভিযোগ পরে ঠান্ডা ঘরে চলে যায়।

    আরও পড়ূন: মহিলাদের ফোন নম্বর ও ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে তৃণমূল, বিস্ফোরক সুকান্ত

    দক্ষিণের এই রাজ্যেও সোনা পাচারের অভিযোগ উঠেছিল বছর চারেক আগে। সরাসরি মুখ্যমন্ত্রীর অফিসের দিকে সোনা পাচারের অভিযোগ ছিল। সিপিএমের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের অফিসের কয়েকজন কর্মীর বিরুদ্ধে মধ্যপ্রাচ্য থেকে ভারতে সোনা পাচারের অভিযোগ ওঠে। নাম জড়ায় বিজয়নের মেয়ে ও জামাইয়ের। সেই ঘটনায় অভিযুক্ত এক মহিলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই সোনা পাচারের সঙ্গে যুক্ত থাকার দাবি করেছিলেন। কিন্তু বিজেপি এই সুযোগে পুরনো ঘটনাকে ফের মনে করিয়ে দিচ্ছে। ওই ঘটনায় পুলিশ দোষীদের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে। ধৃতরা জেলে বন্দি। তবে এক্ষেত্রে বিজেপির অভিযোগ সোনা পাচারে ইন্ডি জোটের দুই শরিক বাম কংগ্রেস যৌথ উদ্যোগে সোনা পাচার (Gold Smuggling) করছে। তবে জোটের সদস্য হলেও কেরলে বামেদের সঙ্গে কংগ্রেসের নির্বাচনী বোঝাপড়া হয়ে ওঠেনি। যার জেরে এবার দক্ষিণের ওই রাজ্যে বিজেপি তাঁদের খাতা খুলতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Crocodile in Bulandsahar: রেলিং টপকাতে গিয়ে ধপাস করে পড়ে গেল কুমির! মুহূর্তে ভিডিও ভাইরাল

    Crocodile in Bulandsahar: রেলিং টপকাতে গিয়ে ধপাস করে পড়ে গেল কুমির! মুহূর্তে ভিডিও ভাইরাল

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরপ্রদেশের বুলন্দশহরে (Crocodile in Bulandsahar) কুমিরের রেলিং টপকানোর ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে চারিদিকে সেই সময় হৈহৈ কাণ্ড। দৈত্যাকার একটি কুমির খাল থেকে উঠে এসেছে শহরের রাস্তায়। তীব্র গরমে বেচারা কুমির জলে ফিরে যেতে চাইছে। রেলিংয়ের ধারে রাস্তায় এদিক সেদিক সে ঘুরে বেড়াচ্ছে। এরপর সে চার হাত পা ও লেজের সাহায্যে কোনও মনে রেলিং টপকানোর চেষ্টা করছে। আর এরই মাঝে বেচারা ধপাস করে পড়ে গেল রাস্তায়।

    জলে ছেড়ে দেওয়া হল কুমিরকে

    স্থানীয়রা এই দৃশ্য দেখে বন দফতরে খবর দেয়। বনদফতরের কর্মীরা এসে কুমিরটিকে বাগে আনে। তাঁরা কুমিরের হাত-পা ও মুখ বেঁধে সেটিকে তুলে নিয়ে গিয়ে খালের জলে ফিরিয়ে দেয়। যদিও কুমিরকে বাগে আনার যুদ্ধে দু’ঘণ্টার বেশি সময় লেগে যায়। এই সাময়িক বিপত্তিতে গোটা এলাকায় হৈচৈ রব পড়ে যায়।

    আরও পড়ুন: কঙ্কালীতলায় পুজো দেওয়ার লাইনে রণিত রায়, ছবি শেয়ার করে কী লিখলেন?

    স্থানীয় এক ব্যক্তি জানিয়েছেন, “গঙ্গার খাল থেকে নারোরা হয়ে (Crocodile in Bulandsahar) এলাকায় ঢুকে পড়েছিল ওই কুমির। বুলন্দশহর জেলার অন্তর্গত এই নারোরা এলাকা। বনদফতরের একটি দল খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় এবং পুনরায় ওই দৈত্যাকার কুমিরের হাত পা দড়ি দিয়ে বেঁধে এবং মুখ কাপড় দিয়ে ঢেকে খালের কাছে নিয়ে যায়। এর পর ওই সরীসৃপটিকে বাঁধনমুক্ত করে ছেড়ে দেয়।” বন দফতর জানিয়েছে, কুমিরটি জলে ছাড়ার আগে সুস্থ ছিল। তাঁর উপর আক্রমণ হয়নি।

    কুমিরের রেলিং টপকানর ভিডিও ভাইরাল(Crocodile in Bulandsahar)

    কুমির এলাকায় ঢুকে পড়েছে জেনে স্থানীয়রা অনেকেই চাঞ্চল্যকর ঘটনা ক্যামেরাবন্দি করা শুরু করে দেন। মুহূর্তের মধ্যে সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। বনদফতর জানিয়েছে, “যে কুমিরটিকে উদ্ধার করা হয়েছে সেটি কমপক্ষে ১০ ফিট লম্বা ছিল। উত্তরপ্রদেশে এই ধরনের ঘটনা খুবই বিরল।” কুমির শহরে ঢুকে পড়েছে, তাও তীব্র গরমের সময়। এমন শেষ কবে হয়েছিল মনে করতে পারছেন না অনেকেই। কুমির (Crocodile in Bulandsahar) শহরে ঢুকে পড়লেও কোন মানুষের উপর আক্রমণ করেনি। সেই সময় আমি অনেক মানুষই চিৎকার চেঁচামেচি জুড়ে দিয়েছিলেন। যার জেনে কিছুক্ষণের জন্য কুমির বিভ্রান্ত হয়ে পড়েছিল। তা সত্ত্বেও সে মানুষের দিকে তেড়ে যায়নি। বরং কোনও মতে মানুষের হাত থেকে বাঁচার জন্য সে জলের মধ্যে ফিরে যাওয়ার চেষ্টা করে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Loksabha Election 2024: বুথে ২২ জন এজেন্ট বসবে কোথায়? ভেবেই কুল পাচ্ছে না নির্বাচন কমিশন

    Loksabha Election 2024: বুথে ২২ জন এজেন্ট বসবে কোথায়? ভেবেই কুল পাচ্ছে না নির্বাচন কমিশন

    মাধ্যম নিউজ ডেস্ক: যদি হও সুজন, তেঁতুল পাতায় ৯ জন। কিন্তু বাংলার প্রবাদ একটু বদলে গেছে বরাহনগরে। এখানে যেন তেঁতুল পাতায় ২২ জন। কথা হচ্ছে একেবারে শেষ দফার ভোটের। দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত বরাহনগর বিধানসভায় লোকসভা (Loksabha Election 2024) ও উপনির্বাচন মিলিয়ে প্রার্থীর সংখ্যা ২২। স্বাভাবিকভাবেই সকলে এজেন্ট দিলে কমপক্ষে ২২ জন কে স্থান দিতে হবে প্রতিটি বুথে। আর এ নিয়েই চিন্তার ভাঁজ কমিশনের কপালে।

    ২ ইভিএম বনাম ২২ এজেন্ট

    একদম শেষ দফায় ১ জুন দমদম লোকসভার সঙ্গেই হবে বরাহনগর বিধানসভার। উপনির্বাচনের এই কেন্দ্রে পাশাপাশি দুটি ইভিএমে ভোট দেবেন বরাহনগরের বাসিন্দারা। একদিকে দমদম লোকসভায় প্রার্থীর সংখ্যা ১৪। অন্যদিকে বরাহনগর বিধানসভার উপনির্বাচনের প্রার্থী হয়েছেন ৮ জন। সব মিলিয়ে সংখ্যাটা দাঁড়ায় ২২, তৃণমূল, সিপিএম, বিজেপির মত রাজনৈতিক দলের পাশাপাশি কিছু নির্দল প্রার্থীও রয়েছেন। তাঁরা সকলে একজন করে যদি এজেন্ট দেন সে ক্ষেত্রেও ২২ জনকে কোথায় বসানো হবে, একরতি বুথের ভিতর, সেটাই এখন চিন্তার বিষয়। তারপর নিয়মমাফিক একজন প্রিসাইডিং অফিসার ও দুজন পোলিং অফিসার এবং ব্যালট ইউনিটের জন্য আলাদা জায়গা।

    কমিশনের রফাসূত্র

    ভোটারদেরও এই কেন্দ্রে ঢুকলে অন্য কেন্দ্রের থেকে আলাদা চিত্র দেখতে হবে। এতগুলি এজেন্টের দিকে ভোটারদের না তাকালেও চলবে। কিন্তু দুটি ইভিএম দেখতে পাবেন নির্বাচকরা। একটি দমদম লোকসভার জন্য অন্যটি বরাহনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য। স্বাভাবিকভাবেই দুটি ইভিএমের বোতামে টিপতে হবে ভোটারদের। তবে ভোটারদের থেকে বেশি এখন চিন্তা নির্বাচন কমিশনের কারণ দমদম লোকসভায় প্রধান তিন দলের প্রার্থী ছাড়াও ১১ জন নির্দল প্রার্থী রয়েছেন। অন্যদিকে বিধানসভার উপনির্বাচনে পাঁচ জন নির্দল প্রার্থী রয়েছেন। ফলে ২২ জন প্রার্থীর জন্য সব জায়গায় না হলেও কিছু জায়গায় ২২ জন এজেন্ট হওয়ার কথা। কিন্তু তাঁদের কোথায় বসাবে কমিশন, সেটাই এখন চিন্তার বিষয়। এবার বরাহনগরে অনেক ক্লাবেও ভোটগ্রহণ কেন্দ্র করা হয়েছে। ক্লাবের ছোট্ট পরিসরে বহু জায়গায় ২২ জনের বসার জায়গা হবে না।

    আরও পড়ুন: পঞ্চায়েতের পাঠানো ট্যাঙ্কের জল খেয়ে ২০ জন অসুস্থ, সরব বিজেপি

    বরাহনগরে ২৫২ টি বুথের মধ্যে ৩২ টি বুথ ছোট বলে নির্বাচন কমিশন চিহ্নিত করেছে। সেখানে মেরে কেটে ৪-৫ জন বসতে পারবে সুস্থভাবে। এর মধ্যে আবার নির্বাচনের কাজ পরিচালনার জন্য আধিকারিক কর্মী মিলিয়ে অন্তত চারজন থাকেন। বাকিরা কোথায় বসবেন তা নিয়েই রফা সূত্র বের করার চেষ্টা করছে কমিশন। কমিশনের রফাসূত্র হল ছোট্ট বুথ গুলিতে অস্থায়ী কাঠামো করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এজেন্টের চাপ কমাতে সর্বদলীয় বৈঠক করে কমিশনের তরফে রাজনৈতিক দলগুলির কাছে লোকসভা (Loksabha Election 2024) এবং বিধানসভা নির্বাচনের জন্য বুথে একজন করে প্রতিনিধি বসানোর অনুরোধ করা হচ্ছে। তবে শাসক দল কমিশনের অনুরোধ না মানলে বিরোধীরা ও বেঁকে বসবে বলেই মনে করা হচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share