Tag: Corruption

Corruption

  • Suvendu on Anubrata: অনুব্রত একজন মাফিয়া, মমতার প্রশ্রয়ে ওর বাড়বাড়ন্ত, বললেন শুভেন্দু 

    Suvendu on Anubrata: অনুব্রত একজন মাফিয়া, মমতার প্রশ্রয়ে ওর বাড়বাড়ন্ত, বললেন শুভেন্দু 

    মাধ্যম নিউজ ডেস্ক: তদন্তে অসহযোগীতার অভিযোগ তুলে গরুপাচার মামলায় দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে তাঁর বোলপুরের বাড়ি থেকে আজ সকালে গ্রেফতার করেছে সিবিআই (CBI)। বুধবার সিবিআইয়ের দশম হাজিরা এড়ানোর পর বৃহস্পতিবার সকালে অনুব্রতর বাড়িতে পৌঁছয় সিবিআই। দেড় ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি গোটা বাড়িতে তল্লাশি চালান সিবিআইয়ের আধিকারিকরা। এর পর তাঁকে নিয়ে দুর্গাপুরের দিকে রওনা দিয়েছে কনভয়। সিবিআইয়ের দাবি, গরুপাচারকাণ্ডে অনুব্রতর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। ইতিমধ্যে চার্জশিটে তাঁর নামের উল্লেখ করা হয়েছে। দীর্ঘদিন ধরে সিবিআইয়ে তদন্তে অসহযোগিতা করছেন তিনি। এমনকী বৃহস্পতিবার সকালে তাঁর বাড়িতে সিবিআইয়ের গোয়েন্দারা পৌঁছলে তাঁদের বিভ্রান্ত করার চেষ্টা করেন অনুব্রত।

    আরও পড়ুন: একসময় বেচতেন মাগুর, সেখান থেকে কীভাবে তৃণমূলের ‘মুগুর’ হয়ে উঠলেন কেষ্ট? 

    এবার অনুব্রত কাণ্ডে প্রতিক্রিয়া দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন সাংবাদিকদের মাধ্যমে তিনি বীরভূমের জেলা সভাপতিকে অনুরোধ করেন, “যাদের নির্দেশে এই কাজ করেছেন, সেই নামগুলো দয়া করে বলে দিন।”   

    শুভেন্দু আরও বলেন, “অনুব্রত মণ্ডল একজন মাফিয়া। হাটে মাগুর মাছ বিক্রি করত। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রয়ে প্রশ্রয়ে সে আজকে ১,০০০ কোটি টাকার মালিক। এতো মমতা ব্যানার্জির সৃষ্টি।”   

    অনুব্রতর উদ্দেশ্যে অনুরোধের সুরে শুভেন্দু বলেন, “আমি আশা করব এই অনুব্রত মণ্ডলের মতো লোকেরা কাদের নির্দেশে গরু, কয়লা, বালি পাচার করেছে এবং বিরোধী দলের লোকেদের বিশেষ করে হিন্দুদের ওপরে পুরো বীরভূম জেলায় যে অত্যাচার করেছেন তাদের নাম বলে দিন।  নির্বাচন পরবর্তী সময়ে কয়েক হাজার লোককে ঘরছাড়া করা, মানুষকে খুন করা, কার ইন্ধনে হয়েছে? আশা করব, তিনি যার যার নির্দেশে করেছেন, আর মুড়ির টিনে করে যাদের কাছে টাকা পাঠিয়েছেন সেই নামগুলো দয়া করে বলে দেবেন।”

    আরও পড়ুন: গরুপাচার মামলায় গ্রেফতার অনুব্রত মণ্ডল! নিয়ে যাওয়া হতে পারে সিবিআই ক্যাম্প অফিসে

    তৃণমূলের অন্যান্য নেতাদের দিকেও এদিন আক্রমণ শানান শুভেন্দু। কটাক্ষ করে বলেন, “যাদের শেষ দশ বছরের আইটি রিটার্নের ফাইল ঠিক আছে, তাদের তো ভয় পাওয়ার কোনও কারণ নেই। দেখবেন তৃণমূল নেতাদের আইটি রিটার্নের ফাইলের সঙ্গে সম্পত্তির কোনও মিল খুঁজে পাবেন না। এই দুর্নীতি শুরু হয়েছে নীচু স্তর থেকে। ১০০ দিনের কাজের সুপারভাইজার থেকে নির্মাণ সহায়ক, সবাই কোটি কোটি টাকার মালিক।”

    জ্যোতিপ্রিয় মল্লিকের নাম সরাসরি উল্লেখ করে বিজেপি নেতা বলেন,”নোট বন্দীর সময় জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী স্থানীয় ব্যাঙ্ক থেকে ৪ কোটি টাকা বদলেছেন। কোথা থেকে এল এই টাকা? মেদিনীপুরের এক প্রাক্তন বিধায়ক ১৫ কোটি টাকা বদলেছেন। এই টাকার উৎস কী? খোঁজ নিয়ে দেখবেন ২০১৬ সালের পর থেকে হঠাৎ বেড়েছে এই নেতাদের সম্পত্তি।”  

     

     

     

     

        

     

  • Vijay Mallya: বিজয় মালিয়াকে ৪ মাসের সাজা শোনালো শীর্ষ আদালত, সঙ্গে জরিমানা

    Vijay Mallya: বিজয় মালিয়াকে ৪ মাসের সাজা শোনালো শীর্ষ আদালত, সঙ্গে জরিমানা

    মাধ্যম নিউজ ডেস্ক: পলাতক শিল্পপতি বিজয় মালিয়াকে (Vijay Mallya) চার মাসের কারাদণ্ডের নির্দেশ দিল শীর্ষ আদালত (Supreme Court)। সেই সঙ্গে দুহাজার টাকা জরিমানাও করা হয়েছে কিংফিসারের প্রাক্তন প্রধানকে। শর্ত না মানলে আরও ২ মাস জেল খাটতে হবে বলেও জানিয়েছে দেশের শীর্ষ আদালত। এছাড়াও বিদেশে পাচার করা ৪ কোটি মার্কিন ডলারও ফেরত দেওয়ার জন্যে শিল্পপতিকে চার সপ্তাহের সময় বেঁধে দিয়েছে আদালত।

    তথ্য গোপন এবং আদালত অবমাননার দায়ে বিজয় মালিয়াকে ২ হাজার টাকা জরিমানা এবং ৪ মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি ইউইউ ললিত, রবীন্দ্র ভাট এবং বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চ।

    আরও পড়ুন: সোমবার বিজয় মালিয়া মামলার রায় ঘোষণা, সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে গোটা দেশ

    ২০১৭ সালে শীর্ষ আদালতের নির্দেশ অমান্য করে নিজের ছেলে ও মেয়েকে প্রায় ৩১৭ কোটি ৬৩ লক্ষ টাকা পাঠিয়েছিলেন বিজয় মালিয়া। সেই টাকা ৮ শতাংশ সুদে চার সপ্তাহের মধ্যে ফেরত দিতে হবে তাঁকে বলে নির্দেশ দিয়েছে আদালত। অন্যথায় ‘কিংফিশার কিং’ -এর সম্পত্তি বেঁচে পাওনাদার সংস্থাগুলিকে টাকা তোলার অনুমতি দিয়েছে আদালত।

    আরও পড়ুন: দেশে সবচেয়ে বড় ব্যাঙ্ক জালিয়াতি! অভিযুক্ত ওয়াধওয়ান ভাতৃদ্বয়

    ২০১৬ সালে ৯ হাজার কোটি টাকা ঋণখেলাপি করে দেশ ছেড়ে পালিয়ে যান বিজয় মালিয়া। ২০১৭ সালের ১০ জুলাই বিজয় মালিয়াকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। কিন্তু হাজিরা তিনি দেননি। এছাড়াও নিজের সম্পত্তির সম্পূর্ণ খতিয়ান ব্যাঙ্কগুলির কাছে গোপন করেছিলেন বলে অভিযোগ রয়েছে মালিয়ার বিরুদ্ধে। ব্যাঙ্কগুলির অভিযোগ, ২০১৭ সালের কর্ণাটক হাইকোর্টের নির্দেশ অমান্য করে ছেলে সিদ্ধার্থ ও মেয়ে লীনাকে প্রায় ৪ কোটি ডলার পাঠিয়েছিলেন মালিয়া।  

    ৫ বছর আগে আদালত অবমাননার অভিযোগে মালিয়ার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা শুরু হয়। শীর্ষ আদালত জানায়, মালিয়া তথ্য গোপন করেছেন। কর্ণাটক হাইকোর্টের নির্দেশও অমান্য করে বিদেশে টাকা পাঠিয়েছেন। ভারত সরকারের হাত থেকে বাঁচতে ২০১৬ সালের মার্চ মাস থেকেই লন্ডনে গা ঢাকা দিয়ে বসে আছেন বিজয় মালিয়া। এখনও তিনি অধরা।

    গত ফেব্রুয়ারি মাসে সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টে জানান, ঋণখেলাপি মামলায় অভিযুক্ত এবং পলাতক বিজয় মাল্য, নীরব মোদী এবং মেহুল চোকসির কাছ থেকে মোট ১৮,০০০ কোটি টাকা উদ্ধার করা হয়েছে।  

  • Calcutta High Court: “সাপের লেজ দিয়ে…”, মাদ্রাসা-দুর্নীতি মামলায় হুঁশিয়ারি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

    Calcutta High Court: “সাপের লেজ দিয়ে…”, মাদ্রাসা-দুর্নীতি মামলায় হুঁশিয়ারি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যের ঝুলি থেকে ফের বেরল বেড়াল! আবারও উঠল দুর্নীতির অভিযোগ। স্কুল সার্ভিস কমিশন (School Service Commission) নিয়োগে দুর্নীতি, টেটে (TET) অনিয়মের অভিযোগ উঠেছিল আগেই। এবার একই অভিযোগ উঠল মাদ্রাসা সার্ভিস কমিশনেও (Madrasa Service Commission)।

    মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চে ওই মামলার শুনানি ছিল। বিচারপতি ১৫ দিনের মধ্যে মাদ্রাসা সার্ভিক কমিশনকে ৭০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে হুঁশিয়ারি দেন, মাদ্রাসা সার্ভিস কমিশন তুলে দেওয়ার হুঁশিয়ারি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুনানি চলাকালীন কমিশনকে ভর্ৎসনাও করেন বিচারপতি। বলেন, “সাপের লেজ দিয়ে কান চুলকোবেন না।”

    আরও পড়ুন : এসএসসির দুর্নীতির টাকায় স্ত্রীর নামে ঝাঁ চকচকে স্কুল করেছেন পার্থ! দাবি শুভেন্দুর

    স্কুল সার্ভিস কমিশনে নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছিল বিস্তর। এবার অনিয়মের অভিযোগ উঠল মাদ্রাসা সার্ভিস কমিশনের বিরুদ্ধেও। অভিযোগ, তারা অপেক্ষাকৃত কম মেধার ছাত্রছাত্রীদের সুযোগ দিয়ে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করেছে। মাদ্রাসা কমিশনের সুপারিশের ভিত্তিতেই ওই নিয়োগ হয়েছে বলে অভিযোগ।

    মাদ্রাসায় নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন জনৈক আকমল হোসেন সহ সাত জন। আদালতে তাঁরা জানিয়েছিলেন, ২০১৪ সালের ৬ ফেব্রুয়ারি মাদ্রাসায় শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল। তার প্রেক্ষিতে যে নিয়োগ হয়েছিল, তাতে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত হওয়া সত্ত্বেও তাঁদের সুযোগ দেওয়া হয়নি। এর জবাবেই বিচারপতি জানিয়ে দেন, এই সাতজনকে জরিমানার অর্থ বাবদ ১০ হাজার টাকা করে দিতে হবে কমিশনকে।

    আরও পড়ুন : বদলে যাচ্ছে পঠন-পাঠনের ধারণা? মডেল স্কুল তৈরির ভাবনা কেন্দ্রের

    গত কয়েক মাস ধরে স্কুল শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে হাইকোর্টে মামলা হয়েছে একাধিক। সেই সব মামলায় রাজ্যের প্রাক্তন ও বর্তমান মন্ত্রীদের নামও জড়িয়েছে। স্কুল সার্ভিস কমিশনের পর্যবেক্ষণ কমিটির বিরুদ্ধেও দায়ের হয়েছে মামলা। এই পরিস্থিতিতে মাদ্রাসা সার্ভিস কমিশনের বিরুদ্ধে নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠায় আদালত তাদের সতর্ক করে দেয়।

    এদিনের শুনানিতে বিচারপতি বলেন, এর আগে তাঁর এজলাসে এই সংক্রান্ত মামলা দুবার এসেছে। তৃতীয়বার এই রকম অভিযোগ হলে মাদ্রাসা সার্ভিস কমিশন হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এর পরিপ্রেক্ষিতেই সাপের লেজের প্রসঙ্গ টানেন বিচারপতি। তাঁর নির্দেশ, ২০১০ সালের মাদ্রাসা কমিশনের রুল অনুযায়ী বিশেষ প্রশিক্ষণপ্রাপ্তদের অগ্রাধিকার দিতে হবে। ভবিষ্যতে নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীদের সুযোগ দিতে হবে। কমিশনকে দিতে হবে ৭০ হাজার টাকা জরিমানাও।

     

  • Lalu Prasad Yadav: নতুন দুর্নীতি মামলায় লালু প্রসাদের বাড়িতে অভিযান সিবিআই-এর 

    Lalu Prasad Yadav: নতুন দুর্নীতি মামলায় লালু প্রসাদের বাড়িতে অভিযান সিবিআই-এর 

    মাধ্যম নিউজ ডেস্ক: কয়েক সপ্তাহ আগেই জামিনে ছাড়া পেয়েছেন জেল থেকে। ফের নতুন দুর্নীতি মামলায় জড়ালো আরজেডি প্রধান, প্রাক্তন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদবের (Lalu Prasad Yadav) নাম। রেলমন্ত্রী থাকাকালীন জমি নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। লালু প্রসাদ যাদবের সঙ্গে সম্পর্কযুক্ত ১৭টি জায়গায় অভিযান চালাচ্ছে সিবিআই। সিবিআই সূত্রে খবর, পাটনা, গোপালগঞ্জ ও দিল্লিতে লালু প্রসাদ, তাঁর স্ত্রী রাবড়ি দেবী এবং মেয়ে মিসা ভারতীর বাড়িতে অভিযান চালানো হচ্ছে। রেলে চাকরি দেওয়ার নামে কম টাকায় জমি ও প্লট কেনা হয়েছে বলে অভিযোগ রয়েছে এই তিনজনের বিরুদ্ধে। তদন্তের পর লালু ও তাঁর মেয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সিবিআই।

    প্রসঙ্গত, ২০০৪ থেকে ২০০৯ পর্যন্ত রেলমন্ত্রী ছিলেন লালু প্রসাদ যাদব। তিনি যখন রেলমন্ত্রী ছিলেন, তখন চাকরির বদলে কম টাকায় জমি নেওয়া হয়েছে এমন বহু ঘটনা সামনে এসেছে। আর তার তদন্তেই লালু, রাবড়ি এবং তাঁদের মেয়ের বাড়িতে সকাল থেকে তদন্ত চালাচ্ছে সিবিআই (CBI)।

    মাত্র কয়েক সপ্তাহ আগেই পশুখাদ্য কেলেঙ্কারি সংক্রান্ত ডোরান্ডা ট্রেজারি মামলায় জামিন পেয়েছিলেন লালু প্রসাদ যাদব। ডোরান্ডা কোষাগার থেকে ১৩৯ কোটি টাকা নয়ছয় হয়েছে বলে অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ১৯৯০ থেকে ১৯৯৫ সালের মধ্যে, ডোরান্ডা কোষাগার থেকে ১৩৯ কোটি টাকা সরানো হয়েছিল। প্রায় ২৭ বছর পর এই বছরের ফেব্রুয়ারিতে, আদালত এই দুর্নীতি মামলার রায়ে লালুকে দোষী সাব্যস্ত করে। পাঁচ বছরের সাজা হয় লালুর। ফের আবারও একবার এক নতুন দুর্নীতি মামলায় নাম জড়ালো তাঁর।

     

LinkedIn
Share