Tag: Facebook

Facebook

  • Whatsapp Message Yourself Feature: হোয়াটসঅ্যাপের নতুন ফিচার নিজেকে নিজেই বার্তা পাঠান

    Whatsapp Message Yourself Feature: হোয়াটসঅ্যাপের নতুন ফিচার নিজেকে নিজেই বার্তা পাঠান

    মাধ্যম নিউজ ডেস্ক: হোয়াটসঅ্যাপের মাধ্যমে আগে অন্যকে মেসেজ পাঠানো গেলেও নিজেকে পাঠানো যেত না। এবার সেই ফিচারটি নিয়ে আসতে চলেছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। মেসেজ ইওরসেলফ’ (Message Yourself) ফিচারটি দিয়ে নিজেকে মেসেজ করা যাবে। 

    এই ফিচারটি কেন ব্যবহার করবেন?

    আগে কাউকে মেসেজ পাঠানোর ক্ষেত্রে বার বার মুছে দিতে হতো এবার নিজে সুন্দর গন্ধ গুছিয়ে মেসেজ লিখে নিজেকে পাঠিয়ে রাখলে পরে সেই মেসেজ সহজেই ফরওয়ার্ড করতে পারবে ইউজার (Whatsapp Message Yourself Feature)।এছাড়াও নিজের জন্য যে কোনও ধরনের নোট বা এমনকি গুরুত্বপূর্ণ নথি শেয়ার করতে চান তবে এই ফিচারটি কার্যকর। বিভিন্ন ডিভাইসে হোয়াটসঅ্যাপ উপলব্ধ থাকায় এই ফিচারটি ছবি বা ভিডিও, নথি, নম্বর এবং আরও অনেক কিছু এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে শেয়ার করা যাবে।

    [tw]


    [/tw] 

    কিভাবে ব্যবহার করা যাবে? 

    হোয়াটঅ্যাপের মালিকানাধীন মেটা কোম্পানি একটি প্রতিবেদনে বিস্তারিত জানিয়েছেন (Whatsapp Message Yourself Feature)।কীভাবে এটি ব্যবহার করতে পারবেন তাও বলা হয়েছে। রিপোর্টে দাবি করা হয়েছে যে ‘মেসেজ ইওরসেলফ’ ফিচারটি অ্যান্ড্রয়েডে 2.22.24.2 বিটা আপডেটের সঙ্গে নিয়ে আসা হবে।নতুন কোনও বার্তালাপ বা চ্যাট শুরু করার সময়ে যে ভাবে পরিচিতের নম্বরের তালিকা থেকে চ্যাট খুলতে হয়, সে ভাবেই নিজের সঙ্গে চ্যাটবক্স খোলা যাবে। সেভ করে রাখা নম্বরের তালিকায় সবার উপরে থাকবে নিজের নাম। ‘মেসেজ ইওরসেলফ’ এর মাধ্যমে আপনি সহজেই আপনার নিজের চ্যাট শনাক্ত করতে পারবেন। সেই নথি অন্য কাউকে পাঠাতে পারবেন।

    আগে আপনাকে শুধুমাত্র ‘ক্লিক টু হোয়াটসঅ্যাপ’-এর মাধ্যমে আপনার নিজের চ্যাট খুলতে হত। এটি এমন একটি পদ্ধতি যেখানে চ্যাট শুরু করার জন্য একটি লিঙ্কে আপনার নিজের নম্বর লিখতে হবে। একবার চ্যাট শুরু হয়ে গেলে, আপনি সর্বদা চ্যাট তালিকায় এটি খুঁজে পাবেন। এখন নতুন ‘মেসেজ ইওরসেলফ’ ফিচারটি ব্যবহারকারীদের প্রথমবারের মতো চ্যাটে সহজেই অ্যাক্সেস করতে দেবে, এমনকি অ্যাপের মাধ্যমেও। জানা গিয়েছে শুধু অ্যান্ড্রয়েড ফোন নয়, ডেক্সটপ এবং আইওএস মাধ্যমেও আসতে পারে এই সব বৈশিষ্ট্য।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Facebook Shut Instant Articles: ২০২৩ সাল থেকেই ফেসবুকে বন্ধ হতে পারে চটজলদি খবর পড়া

    Facebook Shut Instant Articles: ২০২৩ সাল থেকেই ফেসবুকে বন্ধ হতে পারে চটজলদি খবর পড়া

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি ফেসবুক মালিকাধীন মেটা ঘোষণা করেছে যে,ফেসবুক প্ল্যাটফর্মে  ‘ইনস্ট্যান্ট আর্টিকেল’ ফর্ম্যাটের ফিচারটি বন্ধ করবে, কারণ কোম্পানিটি সংবাদ-সম্পর্কিত ব্যবসা থেকে সরে গিয়ে টিকটকের মতো শর্ট ভিডিও প্ল্যাটফর্মের দিকে মতো ফোকাস করছে।

    ২০১৫ সালে এই ইনস্ট্যান্ট আর্টিকেল পড়ার জন্য এই ফিচারটি যুক্ত করেছিল তা ২০২৩ সালেই বন্ধ করার সিদ্ধান্ত নিচ্ছে। সাধারণত ফেসবুক অ্যাপের ফিডে কোন সংবাদের লিংকে ক্লিক করলে ওই ওয়েবসাইট লোড হয়। যা সময় সাপেক্ষ বিষয়। কিন্তু ইনস্ট্যান্ট আর্টিকেল থাকলে অ্যাপের ভেতরে খুব দ্রুত সংবাদটি পড়া যায়।

    [tw]


    [/tw] 

    ফেসবুক সূত্রে জানা গিয়েছে,নিউজ ফিডে আসা সংবাদের লিংকের প্রতি ব্যবহারকারীদের আগ্রহ খুবই কম। এছাড়া মোট ব্যবহারকারীর মাত্র ৩ ভাগ এসব লিংকে ক্লিক করেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই পরিষেবা বন্ধ হলে যে সকল ডিজিটাল মিডিয়া ফেসবুকের ওপর নির্ভরশীল তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হতে পারেন। যার প্রভাব সরাসরি সামাজিক মাধ্যমের ওপরেও পড়তে পারে। ইনস্ট্যান্ট আর্টিকেল সেবার মাধ্যমে প্রকাশকদের বিজ্ঞাপনের লভ্যাংশ শেয়ার করতো জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যম। সংস্থাটি এখন সংবাদ প্রকাশকদের তাদের কৌশলগুলি পরিবর্তন করার জন্য ছয় মাস সময় দিচ্ছে।

    [tw]


    [/tw] 

    ফেসবুক নতুন নতুন নিউজ ট্যাব চালু করেছিল যা ব্রেকিং নিউজ সহ অন্যান্য বিষয়গুলির মধ্যে একটি অংশ স্থানীয় সংবাদ বিভাগের জন্য দিয়েছিল। মেটা জানিয়েছে যে, এটি তারা অ্যালগরিদমের উপর গবেষণা করে দেখেছে যে নিউজ বুলেটিন থেকে টিকটকের মতো শর্ট ভিডিওতে বেশী মুনাফা করা যায়। সেহেতু সংস্থাটি শর্টভিডিওতে পুনরায় ফোকাস করবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Google TikTok: টিকটককে কেনার প্লানিং করছে গুগল! দেখুন বিস্তারিত

    Google TikTok: টিকটককে কেনার প্লানিং করছে গুগল! দেখুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম টিকটকে(TikTok) কেনার ভাবনাচিন্তা করছে টেক জায়ান্ট কোম্পানি গুগল(Google)। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (Artificial Intelligence) উপর অল্টার (Alter) নামে একটি স্টার্টআপ কোম্পানি কোন ব্যক্তির ছবি নিয়ে তা হুবহু একটি কার্টুন চরিত্রে বদল করে দিতে পারে। এই কার্টুনের মতো দেখতে ছবি গুলিকে বলা হয় অবতার (Avatar)। গুগল এই কোম্পানিকে অধিগ্রহণ করেছে। যদিও ১০০ মিলিয়ন দিয়ে কেনা এই কোম্পানির অধিগ্রহণের বিষয়টি গুগলের কেনার ২ মাস পর প্রকাশ্যে এসেছে।

    [tw]


    [/tw]

    অল্টার কে সহ-সংস্থাপক নেও লিংকন তার সোস্যাল মিডিয়া প্রোফাইলে ‘building avatars at Google’ আপডেট করার পরেই বিশেষজ্ঞরা অল্টার ও তাদের অবতারকে ভবিষ্যতে গুগলের  একটি গুরুত্বপূর্ণ  অংশ হিসেবে মনে করছেন।
    মেটা মালিকানাধীন  মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg) তার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইন্সটাগ্রামের প্ল্যাটফর্মে অবিলম্বে এই অবতার ফিচারটি আনার চেষ্টা করছে, ফেসবুকে বর্তমানে অবতার ফিচারটি থাকলেও  তার উন্নতি সাধনের চেষ্টা চালাচ্ছে ফেসবুক।

    AI প্রযুক্তিটি ভবিষ্যতে ব্যবসার জন্য একটি উজ্জ্বল  সম্ভাবনা পথ দেখাচ্ছে। ভবিষ্যতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে চিত্র তৈরী, সঙ্গীত এবং এমনকি শিল্পকারুকার্য  তৈরি করা যাবে। এই AI-ভিত্তিক অবতারগুলি Google ভালরকম ব্যবহার করতে পারবে। গুগলের ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি অ্যাপলের ফেস আইডির মতো উন্নত নয়। এই AI প্রযুক্তির অবতারগুলি গুগলের ফেস রিকগনিশন প্রযুক্তির উন্নতি ঘটাতে পারবে। ইউটিউব শর্টসের সাথেও অবতারগুলি একত্রিত করা যেতে পারে।

    গুগল এই শর্টস ভিডিওর বাজারকে ধরতে টিকটক অ্যাপটিকে কিনতে পারে বলে জানা গিয়েছে। গুগল সম্প্রতি স্টার্টআপ কোম্পানি অল্টারের (Alter) সমস্ত কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নেয়।

    প্রসঙ্গত, শর্টস ভিডিও এই অ্যাপ টিকটক প্রতিদিন, কোনও বিজ্ঞাপন ছাড়াই আড়াই মিলিয়ন ডলার আয় করে টিকটক। হিসেব করলে দেখা যায়, ঘণ্টায় এই সংস্থার আয় ১ লাখ ৪ হাজার ডলার।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Facebook’s new feature: ভুয়ো খবর ঠেকাতে ফেসবুকের গ্রুপ অ্যাডমিনদের জন্য নতুন ফিচার

    Facebook’s new feature: ভুয়ো খবর ঠেকাতে ফেসবুকের গ্রুপ অ্যাডমিনদের জন্য নতুন ফিচার

    মাধ্যম নিউজ ডেস্ক: ভুয়া খবর ছড়ানো ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক (Facebook)। এ লক্ষ্যে বেশ কয়েকটি নতুন টুল চালু করেছে মেটার মালিকানাধীন কোম্পানিটি। নতুন ফিচার (Facebook’s new feature) ভুয়া তথ্য শনাক্তে সহায়তা করবে শুধু তাই নয়; ফেসবুক গ্রুপের অ্যাডমিনদের কাজের চাপও কমিয়ে দেবে। এতে করে গ্রুপের কর্মযজ্ঞ আরও ভালোভাবে সম্পাদন করতে পারবেন অ্যাডমিনরা। গ্রুপে কোনও তথ্য পোস্ট করার আগে ওই তথ্যটির সত্যতা সম্পর্কে ফ্যাক্ট চেকার টুল (Fact Checker Tool) সেই তথ্যটির সত্য বা মিথ্যা সম্পর্কে গ্রুপটির আডমিনের কাছে সঠিক তথ্য তুলে ধরবে।এমনকি যদি তথ্যটি মিথ্যে হয় সেক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে পোস্টটিকে সরিয়ে ফেলা হবে তবে সেক্ষেত্রে অ্যাডমিনের অনুমতি নেওয়া হবে।

    চলতি বছরের মার্চ মাস থেকেই ফেসবুক ভুল তথ্য সম্বলিত পোস্টগুলিকে স্বয়ংক্রিয়ভাবে সরিয়ে ফেলছে।

    ফেসবুকের পরিসংখ্যান অনুযায়ী প্রতিমাসে, ১.৮ বিলিয়নের ও বেশী মানুষ রাজনীতি থেকে শুরু করে সমাজের নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এই গ্রুপগুলিতে জড়ো হয়।

    ফেসবুক প্রধান মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg) জানিয়েছেন, প্রতিদিন পৃথিবীর প্রায় ১০০ মিলিয়নের বেশী ফেসবুক ব্যবহারকারী নতুন গ্রুপে সদস্যতা গ্রহণ করে চলেছে।

    এ ছাড়াও হালনাগাদ ডেস্কটপ সংস্করণের জন্য ‘অ্যাডমিন হোম’ ডিজাইন টুলও যুক্ত করা হয়েছে। মোবাইল ফোনের জন্য নতুন বিন্যাস যুক্ত হয়েছে। অ্যাডমিনদের জন্য ফেসবুক গ্রুপের বিজ্ঞাপনে স্বয়ংক্রিয়ভাবে কিআর কোড যুক্ত হয়েছে। এতে করে ব্যবহারকারীরা কিআর কোড স্ক্যান করে গ্রুপ সম্পর্কে সহজেই বিস্তারিত জানতে পারবেন।

    ভুয়ো খবর বন্ধ করার জন্য দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে মেটা (Meta)। হোয়াটসঅ্যাপেও (Whatsapp) বিশেষ ফিচার ব্যবহার করা হবে। যার মাধ্যমে কোনও একটি চ্যাট শুধুমাত্র একটি গ্রুপেই ফরোয়ার্ড করা সম্ভব হবে। আগে 5জনকে ফরোয়ার্ড করা হলেও কিছুদিনের মধ্যে সেই সুবিধা থেকে বঞ্চিত হবেন ব্যবহারকারীরা।

    বর্তমানে এই ফেসবুক গ্রুপ বা ফেসবুকে ফেক আইডি খুলে কোন সম্প্রদায় বা গোষ্ঠীর বিরুদ্ধে আকছার বিষোদগার করে চলেছে একদল কুচক্রী মানুষ। মুখোশের পিছনে থেকে সমাজে অশান্তি বাধিয়ে চলেছে। বর্তমানে ভারতের বেশ কিছু সাম্প্রদায়িক অশান্তি সোস্যাল মিডিয়ার পোস্টকে কেন্দ্র করে হয়েছে। ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশে ২০২১ সালে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দূর্গাপুজোর সময় অশান্তি ঘটেছিল। তাই বর্তমানে সোস্যাল মিডিয়ার প্ল্যাটফর্মকে হাতিয়ার করে যাতে পুনরায় অশান্তি না ঘটে তার জন্য সোস্যাল মিডিয়া কোম্পানি গুলি বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। তবে এক্ষেত্রে আমাদের সকলে সচেতন না হই। সেক্ষেত্রে সমাজে সোস্যাল মিডিয়ার উপকারিতা দেখা যাবে না।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Facebook Meta News: রাতারাতি কমল ফেসবুক প্রতিষ্ঠাতা জুকারবার্গের ফলোয়ার 

    Facebook Meta News: রাতারাতি কমল ফেসবুক প্রতিষ্ঠাতা জুকারবার্গের ফলোয়ার 

    মাধ্যম নিউজ ডেস্ক: ১০ কোটি থেকে কমে ফলোয়ারের সংখ্যা দাঁড়ালো ১০ হাজারেরও কম। মঙ্গলবার রাত পর্যন্ত জনপ্রিয় সোস্যাল মিডিয়া ফেসবুকের স্রস্টা (Facebook Meta News) মার্ক জুকারবার্কের (Mark Zuckerberg) যেখানে ফলোয়ারের সংখ্যা ছিল ১০০ মিলিয়ন তা কমে  দাঁড়িয়েছে ৯ হাজার ৯৯৩ এ। 

    আরও পড়ুন: হোয়াটসঅ্যাপের ক্লোন অ্যাপ ভারতীয়দের ব্যক্তিগত তথ্য চুরি করছে

    একই অভিজ্ঞতা লেখিকা তসলিমা নাসরিনেরও (Taslima Nasreen)। তিনি টুইটে জানিয়েছেন যে, তাঁর ফেসবুকে ৯০ হাজার ফলোয়ার ছিল। এখন মাত্র ৯ হাজার ফলোয়ার রয়েছে।

    [tw]


    [/tw] 

    আরও পড়ুন: সাবধান! আপনার ফোনে এই অ্যাপগুলো নেই তো? নয়তো চুরি হয়ে যেতে পারে আপনার ফেসবুকের পাসওয়ার্ড 

    টলিউড অভিনেতা জিতু কামাল অবশ্য ব্যঙ্গ করে লিখেছেন, বেশ হয়েছে আমার।। খুব অহং না, দেখ কেমন লাগে..”

    [fb][/fb]

    টলিউডের এক অভিনেত্রী শ্রীলেখা বলছেন, “আমার কত ছিল, কত কমেছে তা জানি না। এযুগে বড়ই অচল আমি। কী-ই বা যায়-আসে?.. টাকাও পাই না। কাজও দেয় না। সবই তো মায়া।” 

    [fb][/fb]

    অন্যদিকে টলিউডের আরও এক অভিনেত্রী  স্বস্তিকা দত্তর মন্তব্য, “৪ লক্ষ ফলোয়ার কমে গিয়ে কিনা শেষে ৯ হাজার।

    [fb][/fb]

    অনিন্দ্য বলছেন, “শুনছি ফেসবুকে অনেকের ফলোয়ার্স কমে যাচ্ছে। ভাগ্যিস ইনস্টাগ্রামে ডিজিটাল ক্লেনসিং হয়নি। অনেকে ফুলটু কেস খেতো তাহলে।”

    [fb][/fb]

    বিদ্যুৎগতিতে ফলোয়ার কমে যাওয়ায় নাস্তানাবুদ সকল তারকা থেকে সমাজের বিশিষ্ট ব্যক্তিরা।যদিও ফেসবুকের তরফ থেকে আনুষ্ঠানিক ভাবে কোনও ঘোষণা করা হয়নি তবে মনে করা হচ্ছে অতীতের মতো ফের প্রযুক্তি বিভ্রাট দেখা দিয়েছে মেটার (Facebook Meta News) নেতৃত্বাধীন এই জনপ্রিয় সোস্যাল মিডিয়া প্ল্যাটফর্মটিতে।  মেটার (Facebook Meta News) কমিউনিটি স্ট্যান্ডার্ড এনফোর্সমেন্ট (Enforcement) রিপোর্ট বলছে চলতি বছরের এপ্রিল থেকে জুনের মধ্যে প্রায় ১.৪ বিলিয়ন সন্দেহজনক ভুয়ো অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তার আগের তিন মাসে প্রায় ১.৬ বিলিয়ন ভুয়ো অ্যাকাউন্ট বন্ধ করেছে প্রতিষ্ঠানটি।
    ফেসবুকের (Facebook Meta News) অনেক ব্যবহারকারীর হঠাৎ ফলোয়ার সংখ্যা হারানোর অভিযোগ পাওয়ায় ফলে ধারণা করা হচ্ছে যে ভুয়ো অ্যাকাউন্টগুলো বন্ধ করার ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখন তাই প্রশ্ন উঠছে মার্ক জুকারবার্গের সমস্ত অনুসারীরাও কী ভুয়া ছিল?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
     
  • Murshidabad: সেট পরীক্ষায় কলেজের ক্যান্টিনে বসে দেদার টুকলি! ফেসবুকে ভাইরাল ভিডিও

    Murshidabad: সেট পরীক্ষায় কলেজের ক্যান্টিনে বসে দেদার টুকলি! ফেসবুকে ভাইরাল ভিডিও

    মাধ্যম নিউজ ডেস্ক: অধ্যাপক নিয়োগের সেট পরীক্ষায় কলেজের ক্যান্টিনে বসে দেদার টুকলি চলছিল। এই ঘটনায় অভিযোগ জানিয়ে ফেসবুকে লাইভ করলেন কেলেজেরই এক প্রতিবাদী অধ্যাপক। ঘটনায় মুর্শিদাবাদের (Murshidabad) নরুল হাসান কলেজের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। অপর দিকে পরিস্থিতি খতিয়ে দেখার আশ্বাস কলেজ কর্তৃপক্ষের।

    ঘটনা কীভাবে ঘটল (Murshidabad)?

    সূত্রে জানা গিয়েছে, সেট পরীক্ষা অর্থাৎ স্টেট এলিজিবিলিটি পরীক্ষার মাধ্যম কলেজ-বিশ্ববিদ্যালয়ের নিয়োগ করা হয়। গতকাল রবিবার ছিল এই সেট পরীক্ষার দিন। এই পরীক্ষা নিয়ে থাকেন পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন। কলেজের মধ্যেও একটি ঘরে চারজন পরীক্ষার্থী টুকলি করছিল। খবর পেয়ে কলেজের (Murshidabad) এক বাংলার অধ্যাপক সঞ্জয় মণ্ডল সেই ঘরে ঢুকে টুকলি করার ভিডিও করেন। সেই সঙ্গে তিনি চুরি করে পাশ করানোর কথা বলে অভিযোগ করে ফেসবুকে লাইভ করেন। এরপর মুহূর্তেই সেই লাইভ ভিডিও ভাইরাল হয়ে যায়।

    সঞ্জয় বাবুর অভিযোগ কী?

    কলেজের (Murshidabad) অধ্যাপক সঞ্জয় মণ্ডল বলেন, “সাধারণ ভাবে সেট পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল। কিন্তু কলেজের এক ক্যান্টিনে বসে চারজন পরীক্ষা দিচ্ছিল। খবর জানতেই আমরা অনেকে ঘরে ঢুকে দেখি টুকলি চলছে। সঙ্গে সঙ্গে চোরেরা পালিয়ে যেতে চেষ্টা করে। সম্পূর্ণ চুরির কাজ কলেজের অধ্যক্ষের সামনেই ঘটছিল। তিনি মোটা অঙ্কের টাকা খেয়ে এই অনৈতিক কাজ করেছেন। তবে এই ঘটনা প্রথম নয়। বছর বছর সেট পরীক্ষায় এই ভাবেই টাকার বিনিময়ে পাশ করানো হয়। চোখের সামনে এতও বড় দুর্নীতি দেখে আমি আর চুপ থাকতে পারলাম না। ফেসবুক লাইভ করে সকলের কাছে দুর্নীতি কথা রাখলাম।”

    কলজের অধ্যক্ষের বক্তব্য

    সেট পরীক্ষায় টুকলি নিয়ে কলজের (Murshidabad) অধ্যক্ষ শিবাশিস বলেন, “বাংলার ওই অধ্যাপক নিজে পরীক্ষার নিয়ম ভেঙেছেন। তাঁর বিরুদ্ধে আমরা আইন আনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।”

    কলেজ পরিচালন সমিতির বক্তব্য

    টুকলির বিষয়ে কলজের (Murshidabad) পরিচালন সমিতির পক্ষ থেকে বক্তব্য দিয়ে জানানো হয় পরীক্ষায় এই রকম দুর্নীতি কাম্য নয়। পরিচালন সমিতির সভাপতি সৌমেন পাণ্ডে বলেন, “ফেসবুকে লাইভ দেখেছি। অধ্যাপকের কাছ থেকেও অভিযোগ পেয়েছি। গোটা ঘটনাকে খতিয়ে দেখা হবে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • China Based Facebook: নির্বাচনের আগে ছড়ানো হচ্ছে ‘ভুয়ো তথ্য’! বহু চিনা অ্যাকাউন্ট সরাল মেটা

    China Based Facebook: নির্বাচনের আগে ছড়ানো হচ্ছে ‘ভুয়ো তথ্য’! বহু চিনা অ্যাকাউন্ট সরাল মেটা

    মাধ্যম নিউজ ডেস্ক: নতুন বছরেই হতে চলেছে বিশ্বের দু’দুটি গণতান্ত্রিক দেশে সাধারণ নির্বাচন। একটি বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত, আর অন্যটি বিশ্বের প্রবীণতম গণতান্ত্রিক দেশ আমেরিকা। সাধারণ নির্বাচনের আগে দুই দেশেই জনমত গঠনে বিরূপ প্রভাব ফেলছিল চিন ভিত্তিক ফেসবুক (China Based Facebook)। ভারতে এরকমই কিছু ফেসবুক অ্যাকাউন্ট সরিয়ে দিল মেটা। এই অ্যাকাউন্টগুলির সবগুলি জাল। সেগুলি ভারতবাসীকে বিপথেও চালিত করছিল বলে অভিযোগ।

    শতাধিক ওয়েবসাইট নিষিদ্ধ

    দিন কয়েক আগেই ভারত শতাধিক চিনা ওয়েবসাইট নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু করেছে বলে খবর। এই ওয়েবসাইটগুলির মুখ ভারতীয়। যদিও সেগুলির মালিক চিনা। ওয়েবসাইটগুলির মাধ্যমে কোটি কোটি টাকা লুটে নিচ্ছিল তারা। এবার বন্ধ করা হল ৪ হাজার ৭৮৯টি ফেক ও মিসলিডিং ফেসবুক অ্যাকাউন্ট। জানা গিয়েছে, এই অ্যাকাউন্টগুলির মাধ্যমে ভুল ও মিথ্যে তথ্য পরিবেশন করা হচ্ছিল। ভারত ও আমেরিকার বিভিন্ন সংবেদনশীল (China Based Facebook) ইস্যু নিয়ে মিথ্যে তথ্য ছড়াচ্ছিল তারা। ভারত-মার্কিন সম্পর্ক নিয়েও গালগল্প ছড়ানো হচ্ছিল। বিকৃত করে ছড়িয়ে দেওয়া হচ্ছিল ভারতীয় রাজনীতির বিভিন্ন খবর।

    তৃতীয় বৃহত্তম ডিসেপটিভ নেটওয়ার্ক

    সম্প্রতি একটি রিপোর্টে মেটা জানিয়েছে, বিশ্বের তৃতীয় বৃহত্তম ডিসেপটিভ নেটওয়ার্ক রয়েছে চিনে। মেটার পরিভাষায় এদের আচরণ হল ‘কোঅর্ডিনেটেড ইনঅথেনটিক বিহেভিয়ার’। চিনের আগে রয়েছে আরও দুই দেশ। একটি হল রাশিয়া, অন্যটি হল ইরান। মেটার রিপোর্টে বলা হয়েছে, আমরা ১৩টি অ্যাকাউন্ট সরিয়ে দিয়েছি। ৭টি গ্রুপও সরিয়ে দিয়েছি। এরা ভারত ও তিব্বতকে টার্গেট করেছিল। টার্গেট করেছিল আমেরিকাকেও। সন্দেহজনক লোকজন ফেসবুকে এই নেটওয়ার্কগুলি অপারেট করত। এরা এক্স হ্যান্ডেলও চালাত। সাংবাদিক, আইনজীবী এবং মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে এগুলি চালাত। এই অঞ্চলে ‘কোঅর্ডিনেটেড ইনঅথেনটিক বিহেভিয়ার’ করছিল ওরা।

    আরও পড়ুুন: “এই জয় আমার নয়, টিম স্পিরিটের”, বিজেপির পরিষদীয় দলের বৈঠকে বললেন প্রধানমন্ত্রী

    অন্তর্তদন্তে আমরা এসব জানতে পেরেছি। মেটা জানিয়েছে, ফেসবুকে ১৩টি অ্যাকাউন্ট এবং ইনস্টাগ্রামে ৭টি গ্রুপ যুক্ত রয়েছে কোঅর্ডিনেটেড ইনঅথেনটিক বিহেভিয়ারে। এই গ্রুপগুলিতে প্রায় ১৪০০ অ্যাকাউন্ট রয়েছে। জানা গিয়েছে, ইংরেজি, হিন্দি এবং চিনা ভাষায় বিভিন্ন আঞ্চলিক সংবাদ পরিবেশন করা হত এই অ্যাকাউন্টগুলির মাধ্যমে। খাবার, সংস্কৃতি এবং তিব্বত ও অরুণাচল প্রদেশের বিভিন্ন খবরও পরিবেশন করা হত (China Based Facebook)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Deepfake: আগেই উদ্বেগ প্রকাশ মোদির, ডিপফেক নিয়ে মেটা, গুগলকে ডেকে পাঠাচ্ছে কেন্দ্র

    Deepfake: আগেই উদ্বেগ প্রকাশ মোদির, ডিপফেক নিয়ে মেটা, গুগলকে ডেকে পাঠাচ্ছে কেন্দ্র

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি, এক জাল ভিডিওতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরবা নাচছেন। ডিপফেক (Deepfake) প্রযুক্তির মাধ্যমে তৈরি হওয়া এই ভিডিও প্রকাশ্যে আসতেই প্রধানমন্ত্রী জানান যে স্কুল জীবনের পর তিনি কখনও গরবা নাচেননি। এই প্রযুক্তি নিয়ে তখনই উদ্বেগও প্রকাশ করতে দেখা যায় নরেন্দ্র মোদিকে। এবার ডিপফেক (Deepfake) প্রযুক্তি নিয়ে এক উচ্চপর্যায় বৈঠককে বসতে চলেছে কেন্দ্র। এখানে ডেকে পাঠানো হয়েছে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের পরিচালক সংস্থা মেটা, গুগল সহ অন্যান্য তথ্যপ্রযুক্তি সংস্থাকে।

    তিন অভিনেত্রী শিকার ডিপফেক প্রযুক্তির

    জানা গিয়েছে, বৈঠকটি ডেকেছে কেন্দ্রের তথ্য ও প্রযুক্তি মন্ত্রক। এই বৈঠকে থাকার কথা রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং রাজীব চন্দ্রশেখরের। প্রসঙ্গত, ডিপফেক (Deepfake) প্রযুক্তি ক্রমশই শালীনতার মাত্রাকেও লঙ্ঘন করছে। এই প্রযুক্তিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে যে কোনও জনের শরীরে জনপ্রিয় সেলিব্রিটির মুখ বসিয়ে দেওয়া হচ্ছে। এরপরই তৈরি করা হচ্ছে ভুয়ো ভিডিও। সম্প্রতি বলিউডে তিন অভিনেত্রী ডিপফেক প্রযুক্তির শিকার হয়েছেন। দিন কয়েক আগেই বলিউড অভিনেত্রী কাজলের একটি ভিডিও প্রকাশ্যে আসে। সেখানে ক্যামেরার সামনেই পোশাক বদলাতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। এনিয়ে হৈচৈ শুরু হওয়ার পরে ইন্টারনেটের ফ্যাক্ট চেকিং সংস্থাগুলি ওই ভিডিওটি (Deepfake) পরীক্ষা করে এবং তারা জানায় যে ওটি আসলে এক টিকটিক তারকার ভিডিও। তার মুখে জুড়ে দেওয়া হয়েছে কাজলের মুখ। একই ঘটনা ঘটতে দেখা যায় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এবং দক্ষিণ ভারতের নায়িকা রশ্মিকা মান্দানার সঙ্গেও। বিষয়টি নিয়ে সে সময় সোচ্চার হন অমিতাভ বচ্চনও।

    ডিপফেক নিয়ে কী বললেন প্রধানমন্ত্রী?

    গত ১৭ অক্টোবর দিল্লিতে বিজেপির সদর দফতরে দীপাবলির এক অনুষ্ঠানে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই ডিপফেক (Deepfake) ভিডিও নিয়ে তিনি উদ্বেগের কথা জানান। তিনি বলেন, ‘‘আমাদের হাতে এখন কৃত্রিম মেধার মতো উন্নত প্রযুক্তি রয়েছে। আমাদের উচিত দায়িত্ববোধের সঙ্গে সেই প্রযুক্তি ব্যবহার করা। কেউ যেন এই ধরনের প্রযুক্তি অপব্যবহার না করেন, তার জন্য এ ব্যাপারে উপযুক্ত শিক্ষার প্রসার ঘটানো জরুরি।’’ এনিয়ে চ্যাট জিপিটির সঙ্গে কথাও বলেন প্রধানমন্ত্রী।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Karnataka High Court: ‘ফেসবুক পরিষেবা বন্ধ করে দেওয়া হতে পারে ভারতে’, হুঁশিয়ারি কর্নাটক হাইকোর্টের

    Karnataka High Court: ‘ফেসবুক পরিষেবা বন্ধ করে দেওয়া হতে পারে ভারতে’, হুঁশিয়ারি কর্নাটক হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: ফেসবুক (Facebook) পরিষেবা বন্ধ করে দেওয়া হতে পারে ভারতে। বুধবার এই ভাষায়ই বৃহত্তম সোশ্যাল মিডিয়া গ্রুপকে সতর্ক করল কর্নাটক হাইকোর্ট (Karnataka High Court)। সৌদি আরবের জেলে বন্দি রয়েছেন শৈলেশ নামে এক ভারতীয়। তাঁর পরিবারের দায়ের করা মামলার তদন্তে কর্নাটক পুলিশকে ফেসবুকের তরফে যথেষ্ট সাহায্য করা হচ্ছে না বলে অভিযোগ। তার প্রেক্ষিতেই আদালতের এই মন্তব্য। মামলাটির শুনানি হয় বিচারপতি কৃষ্ণ এস দীক্ষিতের এজলাসে। সেখানে আবেদন পেশ করেছিলেন ওই বন্দির স্ত্রী কবিতা।

    ফেসবুককে বেঞ্চের নির্দেশ

    ফেসবুককে বেঞ্চের নির্দেশ, এক সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় তথ্য সহ সম্পূর্ণ রিপোর্ট পেশ করতে হবে আদালতে। এর পাশাপাশি ভারত সরকারের কাছে কর্নাটক হাইকোর্ট জানতে চেয়েছে, ভুয়ো মামলায় (Karnataka High Court) বন্দি ভারতীয় নাগরিকের ব্যাপারে কী পদক্ষেপ করা হয়েছে। ম্যাঙ্গালুরু পুলিশকেও সঠিক তদন্ত করে রিপোর্ট জমা দিতে হবে। এই মামলার পরবর্তী শুনানি হবে ২২ জুন। গত ২৫ বছর ধরে সৌদি আরবের একটি সংস্থায় কাজ করছিলেন শৈলেশ। সেই সুবাদে তিনি থাকেন সে দেশেই। ছেলেমেয়েদের নিয়ে তাঁর স্ত্রী কবিতা থাকেন দক্ষিণ কন্নড়ের ম্যাঙ্গালুরুর কাছে বিকারনাকাট্টে নামে একটি জায়গায়।

    শৈলেশের অভিযোগ

    কবিতার অভিযোগ, ২০১৯ সালে তাঁর স্বামীর নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে সেখান থেকে সৌদির রাজা ও কিছু সংবেদনশীল বিষয়ে বিতর্কিত পোস্ট করা হয়। এর আগে অবশ্য সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআরসির সমর্থনে কয়েকটি পোস্ট করেছিলেন শৈলেশ। তাঁর নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে বিতর্কিত পোস্ট দেওয়ার কথা জানতে পেরে দ্রুত ঘটনাটি পরিবারকে জানান তিনি। ম্যাঙ্গালুরুতে অভিযোগ দায়ের করা হয় পুলিশে। ইতিমধ্যেই সৌদি পুলিশ গ্রেফতার করে শৈলেশকে।

    আরও পড়ুুন: ‘‘পঞ্চায়েতে ভোট লুটের পরিকল্পনায় তৃণমূল ও পুলিশ’’! বিস্ফোরক শুভেন্দু

    এদিকে, ফেসবুককে চিঠি দিয়ে ভুয়ো অ্যাকাউন্টটি সম্পর্কে জানতে চান ম্যাঙ্গালুরু পুলিশের তদন্তকারীরা (Karnataka High Court)। পুলিশের দাবি, ফেসবুক কোনও উত্তর করেনি। তদন্তে দেরির কারণে ২০২১ সালে ফের কর্নাটক হাইকোর্টের দ্বারস্থ হন কবিতা। তার প্রেক্ষিতেই বুধবার ফেসবুককে সতর্ক করে কর্নাটক হাইকোর্ট। স্বামীর বন্দিদশা যাতে দ্রুত ঘোঁচে, তাই কেন্দ্রকেও চিঠি লিখেছেন কবিতা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share