Tag: Facebook

Facebook

  • Facebook: ট্যুইটারের পথে মেটা! বড় কর্মী-ছাঁটাইয়ের পথে মার্ক জুকারবার্গের সংস্থা?

    Facebook: ট্যুইটারের পথে মেটা! বড় কর্মী-ছাঁটাইয়ের পথে মার্ক জুকারবার্গের সংস্থা?

    মাধ্যম নিউজ ডেস্ক: ট্যুইটারের পর এবার ফেসবুক। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের  (Wall Street Journal) প্রতিবেদন অনুযায়ী,  খুব তাড়াতাড়ি তারা সংস্থার বহু কর্মীকে ছাঁটাই করতে পারে ফেসবুকের মালিক সংস্থা মেটা। ছাঁটাই প্রক্রিয়া শুরু হতে পারে বুধবার থেকেই। সংস্থার তরফে এ সপ্তাহের শুরুতে কর্মীদের কোথাও অপ্রয়োজনীয় ভ্রমণে যেতে বারণ করা হয়েছে। সম্প্রতি ট্যুইটার (Twitter) থেকে কর্মী ছাঁটাই করেছেন ইলন মাস্ক (Elon Musk)। একই পথে হাঁটতে চলেছে ফেসবুকের (Facebook) প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গও (Mark Zuckerberg)।

    আরও পড়ুন: ‘‘ভুল হয়েছে, ফিরে আসুন…’’! বহু সদ্যপ্রাক্তন কর্মীকে পুনরায় কাজে যোগ দেওয়ার আবেদন ট্যুইটারের

    অক্টোবর মাসে মেটার তরফে  বলা হয়েছিল, আগামী বছর স্টক মার্কেট ভ্যালু ৬৭ বিলিয়ন ডলার কমে যেতে পারে। এ বছর ইতিমধ্যেই এক ট্রিলিয়ন ডলারের অর্ধেক ভ্যালু নষ্ট হয়েছে। এই দুর্দশার কারণ দুনিয়াজুড়ে অর্থনীতি মন্থর হয়ে পড়ছে।  জুনে, মেটার প্রধান পণ্য কর্মকর্তা ক্রিস কক্স কর্মীদের ‘গুরুতর সময়ের’ বিষয়ে সতর্ক করেছিলেন। সেই সময়ে তিনি জানান যে কর্মীদেরকে অবশ্যই ‘ধীরগতির বৃদ্ধির পরিবেশে নির্ভুলভাবে কর্মসম্পাদনা করতে হবে’। মেটার সিইও মার্ক জুকারবার্গ একই সময়ে কর্মীদের উপর চাপ বৃদ্ধি করতে শুরু করেছিলেন। তিনি জানিয়েছিলেন যে ‘সম্ভবত কোম্পানিতে এমন এক গুচ্ছ লোক রয়েছেন যাদের এখানে থাকা উচিত নয়’। জুকারবার্গ পরবর্তীতে সেপ্টেম্বরে নিয়োগ স্থগিত করে এবং সতর্ক করে দেন যে অদূর ভবিষ্যতে কোম্পানির আকার কমতে পারে। 

    আরও পড়ুন: কর্মী ছাঁটাই শুরু করেছে ট্যুইটার, ভয় বাড়ছে H1B ভিসাধারীদের

    প্রসঙ্গত, গত জুন মাসেই ইঞ্জিনিয়ারদের চাকরিতে নিয়োগ ৩০ শতাংশ কমিয়ে দিয়েছিল মেটা। বর্তমানে  ৮৭,০০০ এরও বেশি কর্মচারী রয়েছে মেটায়। কিন্তু এই ছাঁটাই প্রক্রিয়া শুরু হলে কর্মীদের একটি উল্লেখযোগ্য অংশ কমে যাবে বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে এই ছাঁটাই ট্যুইটারে ব্যাপক ছাঁটাইয়ের তুলনায় মেটাকে আরও বেশি প্রভাবিত করতে পারে। ট্যুইটারের ছাঁটাই কোম্পানির ৭,৫০০ কর্মচারীর মধ্যে প্রায় অর্ধেককে প্রভাবিত করেছিল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • IT Rules: তথ্যপ্রযুক্তি নিয়মে বড়সড় বদল আনল কেন্দ্র, জানেন কী আছে তাতে?

    IT Rules: তথ্যপ্রযুক্তি নিয়মে বড়সড় বদল আনল কেন্দ্র, জানেন কী আছে তাতে?

    মাধ্যম নিউজ ডেস্ক: তথ্য প্রযুক্তি নিয়মে (IT Rules)  সংশোধনী প্রকাশ করল কেন্দ্র। শুক্রবার ওই সংশোধনী প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, আগামী তিন মাসের মধ্যে কমিটি গড়া হবে, যারা ফেসবুক (Facebook), ট্যুইটারের (Twitter) মতো বিভিন্ন সোশ্যাল মিডিয়া (social media) প্লাটফর্ম ব্যবহারকারীর (User) অভিযোগ শুনবে।  অভিযোগ খতিয়ে দেখে নির্দিষ্ট সময়ের মধ্যে এই কমিটি ব্যবস্থাও নেবে। তিন মাসের মধ্যে তিন সদস্যের গ্রিভান্স অ্যাপিলেট কমিটি গঠন করা হবে। ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফর্মেশন টেকনোলজি মন্ত্রকের তরফে জারি করা নোটিশ থেকেই এ খবর জানা গিয়েছে। প্রসঙ্গত, সরকার এই নোটিশটি জারি করেছিল ২০২১ সালেই। তবে এখন যেটি প্রকাশ করা হয়েছে, সেটি ওই নোটিশেরই সংশোধনী।

    ফেসবুক, ট্যুইটারের মতো সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের উদ্দেশে বেশ কিছু নিয়ম (IT Rules) জারি রয়েছে সবদিনই। এবার সেই নিয়ম লঙ্ঘন করে যদি কোনও ইউজার সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করেন, তাহলে সেই পোস্ট সরিয়ে দেওয়ার ব্যবস্থাও রয়েছে। তবে কোনও সংস্থা যদি সেই পোস্ট সরিয়ে দিতে অস্বীকার করে, তাহলে সেই সংস্থার বিরুদ্ধে ওই প্যানেলের কাছে আবেদন করা যাবে। কমিটি যা নির্দেশ দেবে, তা মানতে হবে সোশ্যাল মিডিয়াগুলিকে।

    আরও পড়ুন: ফের ১৪ দিনের জেল হেফাজত! এবার সিবিআইয়ের জেরার মুখে মানিক

    জানা গিয়েছে, ভারতের ঐক্য, অখণ্ডতা, প্রতিরক্ষা, নিরাপত্তা, সার্বভৌমত্ব বিরোধী যে কোনও পোস্টকে সরিয়ে দিতে হবে সোশ্যাল মিডিয়া থেকে। অশ্লীল, অপমানজনক, জাত, বর্ণ, শিশু যৌন নির্যাতন, অন্যের গোপনীয়তার সঙ্গে সম্পর্কিত এবং হয়রানিমূলক কোনও পোস্ট সোশ্যাল মিডিয়ায় করা যাবে না। নয়া নিয়ম অনুযায়ী, সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিকে ইউজারদের অভিযোগ শুনতে হবে ২৪ ঘণ্টার মধ্যে। অভিযোগের নিষ্পত্তি করতে হবে পক্ষকালের মধ্যে। বিতর্কিত ও সম্ভাব্য বিপজ্জনক কনটেন্ট সরিয়ে নিতে হবে ৭২ ঘণ্টার মধ্যেই। যে আপিল কমিটিগুলি গড়া হবে, তারা সোশ্যাল মিডিয়া সংস্থাগুলির কনটেন্ট নিয়ন্ত্রণ ও অন্যান্য সিদ্ধান্ত পর্যালোচনাও করতে পারবে। কমিটির  তিন সদস্যের মধ্যে একজন হবেন চেয়ারপার্সন। অন্য দুজন হবেন ওই কমিটির সদস্য। তিনজনকেই নিয়োগ করবে কেন্দ্র।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Cyber Security: সাবধান! আপনার ফোনে এই অ্যাপগুলো নেই তো? নয়তো চুরি হয়ে যেতে পারে আপনার ফেসবুকের পাসওয়ার্ড

    Cyber Security: সাবধান! আপনার ফোনে এই অ্যাপগুলো নেই তো? নয়তো চুরি হয়ে যেতে পারে আপনার ফেসবুকের পাসওয়ার্ড

    মাধ্যম নিউজ ডেস্ক: মেটা সংস্থার তরফে এবারে এক সতর্কতা জারি করা হল। মেটা বিশেষ করে ফেসবুক ব্যবহারকারীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। কারণ সম্প্রতি মেটা প্রায় ৪০০টি অ্যান্ড্রয়েড এবং আইওএস ম্যালিশিয়াস অ্যাপ শনাক্ত করতে পেরেছে। যা ফেসবুক ব্যবহারকারীদের লগ-ইন সম্পর্কিত তথ্য চুরি করছে। অর্থাৎ আপনি যদি সেই অ্যাপগুলি ব্যবহার করেন, তাহলে আপনার ফেসবুক আইডি ও পাসওয়ার্ড চুরির সম্ভাবনা রয়েছে। তাই ফেসবুক ব্যবহারকারীদের বেশি করে সজাগ থাকার ও এই অ্যাপগুলোর থেকে দূরে থাকার জন্য সতর্ক করা হয়েছে।

    ব্যবহারকারীদের সতর্ক করার জন্য সেই সকল অ্যাপের তালিকাও প্রকাশ করেছে মেটা। এর মধ্যে উল্লেখযোগ্য হল বিভিন্ন ধরনের ফটো এডিটিং টুলস এবং ভিপিএন সার্ভিসের অ্যাপ। শুধু তা-ই নয়, এর মধ্যে আবার বেশ কিছু গেমিং অ্যাপ, বিসনেস অ্যাপও রয়েছে। যা ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চেয়ে থাকে। মেটা-র তরফে জানানো হয়েছে যে, এই সকল ম্যালিসিয়াস অ্যাপগুলো বিভিন্ন অ্যাপের নামে গুগল প্লে স্টোরে রয়েছে। আর বেশির ভাগ অ্যাপেই ব্যবহারকারীদের আইডি এবং পাসওয়ার্ড চুরি করার জন্য ‘লগইন উইথ ফেসবুক’ নোটিফিকেশন পাঠায়। এরপর ইউজারদের লগ-ইন ডিটেলস খুব সহজেই চুরি হয়ে যায়। আর তার মানেই বিভিন্ন ধরনের ব্যক্তিগত তথ্যও এমনকি পরিবার সম্পর্কিত তথ্য কিংবা গোপন চ্যাটও ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

    আরও পড়ুন: হোয়াটসঅ্যাপের ক্লোন অ্যাপ ভারতীয়দের ব্যক্তিগত তথ্য চুরি করছে

    জানা গিয়েছে, গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোরে এই ম্যালিশিয়াস অ্যাপগুলির রয়েছে বলে মেটার তরফে গুগল ও অ্যাপলকে উভয় সংস্থাকেই সতর্ক করা হয়েছে। ফলে এই দুই সংস্থাই অ্যাপ স্টোর থেকে এই ধরনের ক্ষতিকারক অ্যাপগুলিকে সরিয়ে নিয়েছে। মেটার ব্লগ পোস্টে আরও লেখা হয়েছে, তারা এমন ব্যবহারকীদেরও সতর্ক করছে, যাঁরা এই অ্যাপগুলি ডাউনলোড করেছে। ফলে তাঁরা কীভাবে তাঁদের তথ্য ও অ্যাকাউন্ট সুরক্ষিত ও নিরাপদ রাখবে তার জন্য সহায়তা করা হচ্ছে।

    তাই মেটা থেকে কিছু উপায় বলা হয়েছে, যার সাহায্যে ব্যবহারকারীরা এই ম্যালিশিয়াস অ্যাপগুলো থেকে রেহাই পেতে পারে। মেটা বলছে, ব্যবহারকারীদের শুধুমাত্র অফিসিয়াল অ্যাপ স্টোর থেকেই অ্যাপস ডাউনলোড করতে হবে এবং নতুন অ্যাপ ডাউনলোড করার আগে যাচাই করতে হবে। এছাড়াও কোনও ব্যবহারকারীর যদি মনে হয় সে ম্যালিশিয়াস অ্যাপ ভুলবশত ডাইনলোড করেছে, তবে অবিলম্বে সেই অ্যাপ ডিলিট করে দেওয়া উচিত। এবং যাতে ফেসবুকের অ্যাকাউন্ট ও পাসওয়ার্ড হ্যাকারদের কাছে না যায়, তাই যত দ্রুত সম্ভব তাঁদের ফেসবুক পাসওয়ার্ড রিসেট করা উচিত।

  • Facebook user: ফেসবুক বা ইনস্টাগ্রাম ব্যবহার করেন? আপনার জন্য আসছে বিশেষ সুবিধা

    Facebook user: ফেসবুক বা ইনস্টাগ্রাম ব্যবহার করেন? আপনার জন্য আসছে বিশেষ সুবিধা

    মাধ্যম নিউজ ডেস্ক: ফেসবুক ব্যবহারকারীদের (Facebook User) জন্য সুখবর! মার্ক জুকারবার্গের (Marc Zuckerberg) কোম্পানি নিয়ে এল নতুন ফিচার। এখন থেকে ফেসবুক ও ইনস্টাগ্রাম (Instragram) ব্যবহারকারীরা সহজেই এক অ্যাপ থেকে অন্য অ্যাপে স্যুইচ (Switch) করতে পারবেন। নয়া এই ফিচারের ফলে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারী আরও সহজেই এই দুটি অ্যাপ ব্যবহার করতে পারবেন।

    আরও পড়ুন: ইনস্টাগ্রাম, ফেসবুকের মত এবারে হোয়াটসঅ্যাপেও পাবেন পোল বৈশিষ্ট্যের সুবিধা 

    মেটা কোম্পানি তাদের ওয়েবসাইটে (Website) পোস্ট করে জানিয়েছে, এখন থেকে ফেসবুক বা ইনস্টাগ্রাম যে কোনও একটি অ্যাকাউন্টের মাধ্যমে একই সঙ্গে দুটো অ্যাপ চালাতে পারবেন।

    আরও পড়ুন: ইনস্টাগ্রাম, ফেসবুকের মত এবারে হোয়াটসঅ্যাপেও পাবেন পোল বৈশিষ্ট্যের সুবিধা

    তারা আরও জানিয়েছে, বর্তমান যুগে মানুষ বিশ্বের সঙ্গে সংযোগস্থাপনের (Connect) জন্য একাধিক অ্যাপের অ্যাকাউন্ট (Account) ব্যবহার করে। তাই ব্যবহারকারীদের কথা মাথায় রেখে এই অ্যাপ্লিকেশনটিকে আরও সহজ করা হয়েছে।

    আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে ব্যক্তিগত ছবি, ভিডিও! এই পরিস্থিতিতে কী করা উচিত?

    মেটা (Meta) নিশ্চিত করেছে, যে এই পরিবর্তনের ফলে অচেনা ডিভাইসে (Device) কেউ প্রোফাইল অ্যাক্সেস করতে পারবেন না। ব্যবহারকারীদের ডেটা (Data) আরও সুরক্ষিত থাকবে নতুন এই ব্যবস্থায়।

    আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে পাঠানো ফাইল খোঁজা হবে আরও সহজ! শেয়ার করার সময় লেখা যাবে ‘ক্যাপশন’
    প্রসঙ্গত, জনপ্রিয় সোস্যাল প্ল্যাটফর্ম ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ২৫০ কোটি ছাড়িয়ে গিয়েছে। ইনস্টাগ্রাম ব্যবহারকারীর সংখ্যাও প্রায় ১১৬ কোটি। চিনের জনপ্রিয় প্ল্যাটফর্ম টিকটক (Tiktok) ব্যান করার পর থেকেই ইনস্টাগ্রামের জনপ্রিয়তা বেড়ে চলেছে তরতরিয়ে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
LinkedIn
Share