Tag: Madhyam

Madhyam

  • Hooghly: ভিডিও কলে বোমা দেখিয়ে গ্রেফতার হলেন তৃণমূল কর্মী, তীব্র চাঞ্চল্য

    Hooghly: ভিডিও কলে বোমা দেখিয়ে গ্রেফতার হলেন তৃণমূল কর্মী, তীব্র চাঞ্চল্য

    মাধ্যম নিউজ ডেস্ক: ভিডিও কলে বোমা দেখিয়ে গ্রেফতার হলেন তৃণমূল কর্মী বলে পরিচিত এক যুবক। যুবকের নাম শেখ শামিম। ঘটনা ঘটেছে হুগলির (Hooghly) তারকেশ্বরের কাছে নাইটা মাল পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের পিয়াসারা এলাকায়। পুলিশের কাছে জেরা করে ধৃত যুবকের কাছে এক ডজন আরও বোমা পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

    পুলিশের বক্তব্য (Hooghly)

    ঘটনায় স্থানীয় (Hooghly) পুলিশ জানিয়েছে, ধৃত যুবক এলাকায় তৃণমূল করে। গত সোমবার রাতে একটি ভিডিও কলের ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, শামিম নিজের হাতে বোমা নিয়ে একজনকে দেখাচ্ছে। একই ভাবে তার কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে বলে অপর প্রান্তের আরেক যুবককে ইশারাও দেয়। এই ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক বিনিময় হয়। এরপর পুলিশ তল্লাশি করে পাকড়াও করে শামিমকে। সেই সঙ্গে জিজ্ঞাসাবাদ করে এলাকায় বোমা মজুত রয়েছে বলে খোঁজ মেলে এবং এরপর পুলিশ ১২ টি বোমা উদ্ধার করে। তারপরেই বালতির জলে ডুবিয়ে বোমাগুলিকে নিস্ক্রিয় করে পুলিশ। এই যুবকের সঙ্গে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের মনিরুল ইসলামের সঙ্গে খুব ঘনিষ্ঠতা রয়েছে বলে জানা গিয়েছে। অপর দিকে ঘটনায় তৃণমূল দলের মধ্যেই তীব্র অস্বস্তি তৈরি হয়েছে।

    বিজেপির বক্তব্য

    স্থানীয় (Hooghly) বিজেপি নেতা গণেশ চক্রবর্তী বলেন, “লোকসভার ভোটের আগে এলাকায় অশান্তি করতে তৃণমূল এই ধরনের কাজ করছে। উপপ্রধান এই সব অসামাজিক কাজের নেতৃত্ব দিচ্ছেন।”

    তৃণমূলের বক্তব্য

    অপর দিকে গ্রাম পঞ্চায়েতের (Hooghly) মনিরুল ইসলাম অভিযোগ পুরোপুরি অস্বীকার করেন। তিনি বলেন, “পুলিশ ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করুক। দোষীকে আমি চিনি না।” আবার তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ বলেন, “বিষয় সম্পর্কে আমি কিছু জানি না। খোঁজ নিয়ে বলব।” উল্লেখ্য এই পিয়াসারায় দুমাস আগে বিধায়ক এবং উপপ্রধান গোষ্ঠীর সঙ্গে পরস্পরের ব্যাপক সংঘর্ষ হয়েছিল। দুই গোষ্ঠীর মধ্যে বোমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠেছিল এলাকা। পরিস্থিতি সামাল দিতে এলকায় নেমেছিল পুলিশ।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Vadnagar: মোদির হোম টাউন ভাদনগরে মিলল ২৮০০ বছরের পুরাতন সভ্যতার নিদর্শন

    Vadnagar: মোদির হোম টাউন ভাদনগরে মিলল ২৮০০ বছরের পুরাতন সভ্যতার নিদর্শন

    মাধ্যম নিউজ ডেস্ক: ২৮০০ বছরের পুরাতন সভ্যতার নিদর্শন পাওয়া গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হোম টাউন ভাদনগরে (Vadnagar)। একাধিক স্থানে এএসআই খনন কার্য চালিয়ে এই বহু পুরাতন বসতির সন্ধান পেয়েছে। শহরে নানা সংস্কৃতি ও ধর্মীয় মেল বন্ধনের নিদর্শন পাওয়া গিয়েছে। বৌদ্ধ, জৈন এবং হিন্দু ধর্মের নানান সাংস্কৃতিক সূত্রের ঐতিহাসিক নিদর্শন পাওয়া গিয়েছে। হরপ্পা সভ্যতার শেষ পর্যায়ের সময়কার নিদর্শন বলে মনে করা হচ্ছে।

    খ্রিস্টপূর্ব ৮০০ বছরের পুরাতন একটি সভ্যতা (Vadnagar)

    আইআইটি খড়গপুর, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (এএসআই), ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি (পিআরএল), জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি (জেএনইউ) এবং ডেকান কলেজের বিশেষজ্ঞদের নেতৃত্বে ২০১৬ থেকে ২০২৩ পর্যন্ত খননকার্য চালিয়ে গবেষণা করা হয়েছে। এরপর তথ্য দিয়ে বলা হয়েছে, গুজরাটের ভাদনগরের (Vadnagar) সভ্যতা হল খ্রিস্টীয় যুগের অনেক আগের সভ্যতার নিদর্শন। খনন কাজের ফলে প্রাপ্ত উপাদান থেকে গবেষণায় জানা গেয়েছে, এখানে একটি সুপ্রচীন জনবসতি ছিল। আনুমানিক প্রায় খ্রিস্টপূর্ব ৮০০ বছরের পুরাতন একটি সভ্যতা এখানে ছিল। গবেষকরা অনুমান করছেন, এই সভ্যতার উপর বিভিন্ন সময়ের উত্থান পতনের ক্ষেত্রে মধ্য এশিয়ায় বারংবার আক্রমণের একটি প্রভাব পড়ে থাকতে পারে। এছাড়াও প্রাকৃতিক ভাবে জলবায়ুর পরিবর্তন, বৃষ্টিপাত, বন্যা, খরা ইত্যাদির প্রভাব পড়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

    কী জানালেন বিশেষজ্ঞরা

    ভাদনগরে (Vadnagar) খনন কাজের ফলে পাওয়া নিদর্শন সম্পর্কে খড়গপুর আইআইটির ভূতত্ত্ব এবং ভূ-পদার্থবিদ্যার অধ্যাপক ডঃ অনিন্দ্য সরকার বলেছেন, “আমরা গত ৪-৫ বছর ধরে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সঙ্গে ভাদনগরে কাজ করছি। খননের ফলে উদ্ধার হওয়া ভূমির স্তর দেখে মনে হয়, একটি খুব পুরাতন বৌদ্ধ বিহার এখানে এক সময় ছিল। বিস্তৃত ভূমির স্তরে নানান উপাদান এখানে খুঁজে পাওয়া গেছে। ২০১৬-২০২৩ সালে খনন করে ভূ-গর্ভের মোট ২০ মিটার গভীরে যাওয়া সম্ভব পর হয়েছে। খননের ফলে জানা গিয়েছে ভাদনগরের ইতিহাস অনেক প্রাচীন। এখনও পর্যন্ত ভূমির মোট সাতটি সাংস্কৃতিক স্তরের সন্ধান পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত সব থেকে প্রাচীনতম স্তরটি আনুমানিক ২৮০০ বছরের পুরাতন যা ৮০০ খ্রিস্টপূর্বাব্দের সময়কার হতে পারে। সবটা মিলিয়ে শেষ স্তরের খনন দেখে বলা যায় আনুমানিক সাড়ে ৩ হাজার বছরের কম হবে না। এটা এক প্রকার হরপ্পা সভ্যতার শেষ সময়কালকেই ইঙ্গিত করে।” আবার এএসআই প্রত্নতত্ত্ববিদ অভিজিৎ আম্বেকর বলেছেন, “খননের ফলে চারিত্রিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন, মৃৎপাত্র, তামা, সোনা, রুপো, লোহার বস্তু এবং জটিল নকশা করা চুড়িও পাওয়া গিয়েছে। আমরা ভাদনগরে ইন্দো-গ্রীক শাসনের সময় গ্রীক রাজা অ্যাপোলোডাটাসের মুদ্রার ছাঁচও পেয়েছি।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Saokat Molla: “জিনা হারাম করে দেব”, ভাঙড়ে তৃণমূল বিধায়কের মুখে এ কেমন কথা!

    Saokat Molla: “জিনা হারাম করে দেব”, ভাঙড়ে তৃণমূল বিধায়কের মুখে এ কেমন কথা!

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূল নেতা শওকত মোল্লার (Saokat Molla) ফের বেফাঁস মন্তব্য “জিনা হারাম করে দেব”। একজন জনপ্রতিনিধি, তাও আবার দক্ষিণ ২৪ পরগনার তৃণমূল কংগ্রসের বিধায়ক! এমন মন্তব্য কীভাবে করতে পারেন? ভাঙড়ে এক প্রকাশ্য সভায় দলীয় পতাকা লাগানোকে ঘিরে গোলমাল হলে বিরোধী দলের কর্মীদের উদ্দেশ্য করে এই মন্তব্য করেন তিনি। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশে গণতন্ত্র নেই বলে রোজ সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করেন, আর সেখানে তাঁর দলেরই এক বিধায়ক বিরোধী দলের কর্মীদের এই রকম হুমকি দিচ্ছেন! এই ঘটনা ভাঙড় এলাকায় ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে। এলাকার মানুষের বক্তব্য, রাজনৈতিক হিংসা ছড়াতে উস্কানি দিচ্ছেন তৃণমূলের এই বিধায়ক।

    কেন করেছেন এমন মন্তব্য(Saokat Molla)?

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ক্যানিং পূর্ব বিধানসভার তৃণমূল বিধায়ক শওকত মোল্লা (Saokat Molla) প্রতিবাদ সভার নামে এই মন্তব্য করেন। ভাঙড়ের বোদারা অঞ্চলের খড়গাছিতে একটি প্রকাশ্য সভায় এই রকম হুমকি দিয়ে বক্তব্য রাখেন। আরও জানা গিয়েছে, তৃণমূল এবং বিরোধীদের মধ্যে দলের পতাকা লাগানো ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল এবং সেই সঙ্গে শাসক-বিরোধী দলের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছিলেন। এরপর বিরোধীদের উদ্দেশ্যে এমন মন্তব্য করেন। 

    ঠিক কী বলেছেন?

    এই প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে শওকত (Saokat Molla) বলেন, “প্রশাসন যদি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করে তাহলে এই এলাকার মানুষ তাদের শাস্তির ব্যবস্থা করবে। বোদরা এলাকায় তাদের জিনা হারাম করে দেব। এই কথা আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি।” এই বক্তব্যে এলাকায় শাসক দলের আগ্রাসী মনোভাবের পরিচয় যে ফুটে উঠেছে সে কথা রাজ্যের বিরোধী দলের কর্মীরা মনে করছেন। উল্লেখ্য মাত্র কয়েকদিন আগে মালাদা জেলার তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুল রহিম বক্সি বলেন, “বিরধিতা করলে সমাজ থেকে বহিষ্কার করে গ্রামছাড়া করা হবে।” আর এই মন্তব্যে রাজনীতির আঙিনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।

    বিরোধীদের বক্তব্য

    ঘটনায় বিরোধী দলের পক্ষ থেকে স্থানীয় বিজেপি নেতা বলেন, “মানুষ আর তৃণমূলের সঙ্গে নেই। পুলিশ এবং প্রশাসনকে ব্যবহার করে একযোগে অত্যাচার করা হচ্ছে।” ঘটনায় আইএসএফের এক তৃণমূল নেতা বলেন, “রক্তারক্তি না হলে ভাঙড়ের মাটিতে তৃণমূল থাকতে পারবে না। তাই আগে থেকে ভয় পেয়ে শওকত মোল্লারা (Saokat Molla) এই সব কথা বলেছেন। শান্তিপূর্ণ ভোট হলে ভাঙড়ে তৃণমূল একটাও ভোট পাবে না।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Sukanta Majumdar: “চোরেদের এনার্জি অভিষেক ব্যানার্জি”, বিশাল জনসভায় তৃণমূলকে তোপ সুকান্তর

    Sukanta Majumdar: “চোরেদের এনার্জি অভিষেক ব্যানার্জি”, বিশাল জনসভায় তৃণমূলকে তোপ সুকান্তর

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ রবিবার মুর্শিদাবাদ সফরে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। বহরমপুর কোর্ট স্টেশনে আসার পর সেখান থেকে বহরমপুর খাগড়া এলাকার স্থানীয় একটি জগন্নাথ মন্দিরে সাফাই অভিযান করেন তিনি। মন্দিরে ঢুকে নিজেই ঝাড়ু হাতে নিয়ে মন্দির চত্বর পরিষ্কারের কাজ করেন।

    এরপর বহরমপুর সাংগঠনিক জেলার সাটুই বাজারে বিজেপির বিশাল জনসভায় উপস্থিত হয়ে তিনি বলেন, “ইন্ডি জোট ভারতবর্ষের পিন্ডি চটকাচ্ছে, এখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি প্রধানমন্ত্রী হব না।” আবার অভিষেককে আক্রমণ করে সুকান্ত বলেন, “চোরেদের এনার্জি হল অভিষেক ব্যানার্জি”। একই ভাবেই প্রদেশ কংগ্রেস সভাপতিকে আক্রমণ করে বলেন, “কংগ্রেসের মৃত কর্মীদের বাড়িতে নিয়ে যান রাহুল গান্ধীকে।”

    তৃণমূল কংগ্রেস কর্মীকে আক্রমণ (Sukanta Majumdar)?

    মুর্শিদাবাদের বহরমপুরে সভায় গিয়ে সুকান্ত (Sukanta Majumdar) বলেন, “তৃণমূল নেতা সুজিত বসু এখন কয়েক হাজার কোটি টাকার মালিক। পুজোর সময় কোটি কোটি টাকা খরচ করে বিদেশি অতিথি নিয়ে আসেন। এত টাকার উৎস কোথায়? একটা সময় কম বয়সে এগরোল বিক্রি করতেন। এখন এত সম্পত্তির মালিক কীভাবে হলেন? টাকা নিয়ে চাকরি দিয়েছেন। তাই ইডি তদন্ত করছে।” পাশাপাশি মোদির চা বিক্রির প্রসঙ্গে তিনি আরও বলেন, “মোদি চা বিক্রি করে লোকের টাকা চুরি করেননি। তাঁর পরিবারের লোকজন এখনও পেট্রোল পাম্পে কাজ করেন। অন্যদিকে তৃণমূলের নেতারা শুধু চুরি করেন।” বালু প্রসঙ্গে তিনি আরও বলেন, “বালুকে প্রেসিডেন্সি জেলে নিরপাত্তায় রাখা দরকার। কারণ ওঁর কাছে অনেক তথ্য রয়েছে।”

    কংগ্রেসকে আক্রমণ

    বহরমপুরে প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীররঞ্জন চৌধুরিকে আক্রমণ করে সুকান্ত (Sukanta Majumdar) বলেন, “অধীরদাকে বলব যদি এখনও লড়াই করার ক্ষমতা থাকে, তাহলে রাহুল গান্ধীকে নিয়ে বাংলায় আক্রান্ত কংগ্রেস কর্মীর বাড়িতে যান। তৃণমূলের যে দুষ্কৃতীরা যে কংগ্রেস কর্মীদের বাড়ি ভাঙচুর করেছে, লুটপাট করেছে, খুন করেছে, সেই সব পরিবারে নিয়ে যান পাপ্পুকে। শুধু দিল্লিতে ইন্ডি জোটের নামে ফিস ফ্রাই খেয়ে মিটিংয়ের নামে চোরদের বাঁচানোর চেষ্টা চলছে। আপনাদের অন্যায় যাত্রা বন্ধ করুন।”

    আক্রান্ত সাধুদের সমর্থনে  কী বললেন?

    এই রাজ্যে গৈরিক বসনধারী সাধুদের আক্রান্ত হতে হয়। রাজ্যের আইনশৃঙ্খলা বলে কিছু নেই। এই কথা বলে সুকান্ত (Sukanta Majumdar) বলেন, “রাজ্যে পালঘরের মতো আরও একটা সাধু হত্যার ঘটনা ঘটতে চলেছিল। কিন্তু আমাদের সজাগ দৃষ্টি তা হতে দেয়নি।” আবার শেখ শাহজাহানের গ্রেফতার প্রসঙ্গে বলেন, “দিদির শাহজাহান এখন তাজমহল বানাতে গিয়েছেন। সরকার এবং পুলিশ দোষীদের আড়াল করছে।”  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: “বাবর একদিনে ১ লক্ষ ৮০ হাজার হিন্দুকে খুন করেছিল” মন্দির ইস্যুতে তোপ শুভেন্দুর

    Suvendu Adhikari: “বাবর একদিনে ১ লক্ষ ৮০ হাজার হিন্দুকে খুন করেছিল” মন্দির ইস্যুতে তোপ শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনকে ঘিরে দেশ জুড়ে মন্দিরে মন্দিরে স্বচ্ছতা অভিযানের ডাক দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বামীজির জন্মদিনে মন্দিরের স্বচ্ছতা অভিযানে নামতে দেখা যায় তাঁকে নাসিকের কালারাম মন্দিরে। এবার রাজ্যে একই ভাবে মন্দিরে স্বচ্ছতা অভিযানে নামলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), তাঁর নিজের বিধানসভা ক্ষেত্র নন্দীগ্রামে। তিনি আজ রবিবার জাগ্রত রেয়াপাড়া শিব মন্দিরে স্বচ্ছতার কাজে হাত লাগিয়ে মন্দির চত্বর পরিষ্কার করলেন। সেই সঙ্গে বললেন, “এই রাম মন্দির হিন্দুদের কাছে বিরাট পাওনা।”

    কীভাবে স্বচ্ছতা অভিযান করলেন (Suvendu Adhikari)?

    এদিন সকালে নন্দীগ্রাম ২ নম্বর ব্লকে রেয়াপাড়া শিব মন্দিরে উপস্থিত হন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মন্দিরে ঢুকে প্রথমে প্রণাম করেন। এরপর শুরু করেন মন্দিরের মেঝে পরিষ্কারের কাজ। মন্দির চত্বরে প্রচুর ফুল পড়েছিল, সেগুলি পরিষ্কার করেন। এরপর জল ঢেলে পরিষ্কার করে দেন তিনি। সেই সঙ্গে দলের আরও কর্মী তাঁর সঙ্গে মন্দিরের স্বচ্ছতা অভিযানে যোগদান করেন।

    কী বললেন শুভেন্দু?

    মন্দিরে স্বচ্ছতা অভিযানের পর সাংবাদিকদের শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, “আমরা যাঁরা সনাতন, যাঁরা ভারতবাসী, তাঁরা সকলেই মন্দির সাফাই করছি। প্রধানমন্ত্রী জানিয়েছেন সকল মন্দির সাফাই করতে হবে। নন্দীগ্রামে এই মুহূর্তে মোট মন্দির রয়েছে মোট ১১১ টি। সবগুলিতে আমাদের কর্মীরা স্বচ্ছতা অভিযান চালাচ্ছেন।” এরপর অযোধ্যার রাম জন্মভূমি এবং মন্দির পুনর্নির্মাণ প্রসঙ্গে বিদেশি আক্রমণকারীদের উদ্দেশে তোপ দেগে বলেন, “মন্দির নিয়ে সারা দেশ উচ্ছ্বসিত। মন্দির উদ্ধারের জন্য ৫০০ বছরের মধ্যে মোট ৬৭ বার সংঘর্ষ হয়েছে। উদ্ধারের জন্য ৩ লক্ষ হিন্দু শহিদ হয়েছে, ৩ লক্ষ হিন্দুকে খুন করেছে মুঘলরা। যেদিন বাবর রাম জন্মভূমি দখল করেছিল, সেদিন ১ লক্ষ ৮০ হাজার হিন্দুকে খুন করেছিল। তারপর রাম মন্দির নির্মাণ হয়েছে। হিন্দুদের কাছে এই মন্দির বিরাট পাওনা।” অপর দিকে এদিন বহরমপুরে জগন্নাথ মন্দির সাফাই করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আবার কলকাতায় রাম মন্দিরের স্বচ্ছতা অভিযান করেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Ayodhya Ram Temple: রাম মন্দির সেজে উঠবে চন্দননগরের আলোয়, রাজপথে থাকবে ৩০০টি গেট

    Ayodhya Ram Temple: রাম মন্দির সেজে উঠবে চন্দননগরের আলোয়, রাজপথে থাকবে ৩০০টি গেট

    মাধ্যম নিউজ ডেস্ক: অযোধ্যার রাম মন্দির (Ayodhya Ram Temple) যাওয়ার পথ সেজে উঠবে চন্দননগরের আলোয়। সেজে উঠবে ফিরোজাবাদ থেকে অযোধ্যার রাম মন্দিরের গোটা রাজপথ। আলোয় ফুটে উঠবে রাম-লক্ষ্মণ, সীতা, হনুমান, অশোকবন, বানর সেনা ইত্যদি। আগামী ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন হবে। মন্দিরের গর্ভগৃহে স্থাপনা করা হবে রামলালার মূর্তি। দেশের প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে।

    মন্দির গেট পর্যন্ত থাকবে আলোকসজ্জা (Ayodhya Ram Temple)

    অযোধ্যায় রাম মন্দিরের (Ayodhya Ram Temple) গেট পর্যন্ত যেতে মোট ৩০০টি আলোর গেট থাকবে বলে জানা গিয়েছে। সেই সঙ্গে আলোকসজ্জা জ্বলবে টানা ১ বছর পর্যন্ত। লোহার কাঠামোর উপর নতুন ধরনের এলইডি স্ট্রিপ দিয়ে সাজানো হবে আলোকসজ্জা। আলো দিয়ে ফুটিয়ে তোলা হবে রামায়ণের নানা চরিত্রকে।

    আলোকশিল্পীর বক্তব্য

    চন্দননগরের আলো নিয়ে শনিবার অযোধ্যার (Ayodhya Ram Temple) উদ্দেশে যাত্রা শুরু করেছেন বলে জানা গিয়েছে শিল্পীরা। বিশেষ কিছু আলোকচিত্র এখান থেকেই তৈরি করে নিয়ে যাওয়া হয়েছে। বাকি কাজ অযোধ্যায় পৌঁছে করা হবে। শিল্পী মনোজ সাহা বলেন, “২০ তারিখের মধ্যে সমস্ত কাজ শেষ করতে পুরোদমে প্রস্তুতি চলছে। আলোর রোশনাইতে ভাসবে রাজনগরী। দেশ-বিদেশের অনেক রামভক্ত এই শ্রী রামের মন্দির দেখতে আসবেন। চন্দননগরের আলো দিয়ে রামনগরী সেজে উঠবে। তাই বাংলার জন্য এই প্রাপ্তি অত্যন্ত গৌরবের।”

    ১৫০ জন আলোকশিল্পী যাচ্ছেন অযোধ্যায়

    উল্লেখ্য দীপাবলির সময়েও চন্দননগরের আলোয় অযোধ্যা (Ayodhya Ram Temple) সেজে উঠেছিল। মন্দিরের বাইরের রাস্তায় সপ্তকাণ্ড রামায়ণের নানা চিত্র আলোর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছিল। সেই আলোতে একই ভাবে মন্দির উদ্বোধনপর্বে সাজানো হবে। রামরাজ্যে এই মুহূর্তে সজো সাজো রব। সূত্রে জানা গিয়েছে, প্রায় ২ কোটি টাকার বরাত এসেছে আলোকশিল্পীদের কাছে। হুগলি থেকে ইতিমধ্যে ১৫০ জন আলোকশিল্পী অযোধ্যায় যাচ্ছেন বলে জানা গিয়েছে।   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • Ramdev: ওবিসি নিয়ে বাবা রামদেবের বিতর্কিত মন্তব্য ভাইরাল, কী ব্যাখ্যা দিলেন তিনি?

    Ramdev: ওবিসি নিয়ে বাবা রামদেবের বিতর্কিত মন্তব্য ভাইরাল, কী ব্যাখ্যা দিলেন তিনি?

    মাধ্যম নিউজ ডেস্ক: ওবিসি সম্প্রদায়কে নিয়ে বিতর্কিত মন্তব্যে ভাইরাল হলেন যোগগুরু বাবা রামদেব (Ramdev)। বিরূপ প্রভাব পড়েছে বুঝতে পেরেই মন্তব্যের বিশ্লেষণ করলেন তিনি। বাবা রামদেব বলেন, “ওবিসি নয়, এআইএমআইএম নেতা আসাদউদ্দিন ওয়াইসির কথা বলেছি”। অপর দিকে যাঁরা ভিডিও বিনিময় করছেন, তাঁদের উদ্দেশে বলেন সম্পূর্ণ ভিডিও বিনিময় করতে। এই নিয়ে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।

    কী বলেছেন রামদেব (Ramdev)?

    কয়েক দিন আগে হরিদ্বারে বাবা রামদেব (Ramdev) একটি অনুষ্ঠানে ওবিসি নিয়ে বিরূপ মন্তব্য করেন বলে অভিযোগ উঠেছিল। সমাজের পিছিয়ে পড়া বর্গের মানুষের বিরুদ্ধে ৩০ সেকেন্ডের একটি কথা সামজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। যদিও সেই ভিডিওর সত্যতার ‘মাধ্যম’ যাচাই করেনি। এরপর এই কথা প্রসঙ্গে শনিবার ভুবনেশ্বরে সংবাদ মাধ্যমকে তিনি বলেন, “ওবিসি নয় ওয়াইসি। ওঁরা আসলে উল্টো মাথার মানুষ। সব সময় বিরোধিতা করা একটা স্বভাব। ওঁদের পূর্ব পুরুষেরা দেশদ্রোহী। ওঁকে আমাদের গুরুত্ব দেওয়া উচিত নয়। ওবিসি নিয়ে আমার তেমন কোনও বিরোধী বক্তব্য নেই।” প্রসঙ্গ ক্রমে তিনি ওয়াইসিকে আক্রমণ করে আরও বলেন, “মিমের নেতা আসাদউদ্দিন ওয়াইসি ধর্মের নামে ভারতকে ভাগ করার চেষ্টা করে থাকেন। সস্তার রাজনীতি করতে এবং নিজের জনপ্রিয়তা আরও বৃদ্ধি করতে এই ধরনের কাজ করে থাকেন।” এই প্রসঙ্গে যাঁরা বক্তব্যের ভিডিও প্রকাশ করেছেন, তাঁদেরকে সম্পূর্ণ ভিডিও প্রকাশের চ্যালেঞ্জ ছুড়ে দেন। একই ভাবে বলেন, “যাঁরা ভিডিও বিনিময় করছেন, তাঁদের অবিলম্বে ক্ষমা চাওয়া উচিত।”

    ওবিসি সমাজের বক্তব্য

    রামদেব (Ramdev) বাবার বক্তব্যের পরিপ্রেক্ষিতে ওবিসি সমাজ তীব্রভাবে সমালোচনা করে। রামদেব সমাজের কাছে ভণ্ডামি করেছেন বলে অভিযোগ তোলা হয়। সেই সঙ্গে তাঁর পতঞ্জলির পণ্যসামগ্রী বয়কট করার কথাও বলা হয়। যোগগুরু যাতে সামজের পিছিয়ে থাকা মানুষ হিসেবে ওবিসি সমাজের প্রতি শুভাকাঙ্খী হন, সেই বার্তা দিয়ে সতর্ক করার কথাও বলা হয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Maldives: ভারত বিরোধিতাই কাল, মলদ্বীপে মেয়র নির্বাচনে পরাজিত মুইজ্জুরের দল

    Maldives: ভারত বিরোধিতাই কাল, মলদ্বীপে মেয়র নির্বাচনে পরাজিত মুইজ্জুরের দল

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত বিরোধিতার কারণে মলদ্বীপের (Maldives) মেয়র নির্বাচনে হেরে গেল প্রেসিডেন্ট মহম্মদ মইজ্জুরের দল পিএনসি। জয়যুক্ত হলেন ভারতপন্থী দলের নেতা। শনিবার রাজধানী মালের স্থানীয় নির্বাচনে জয়ী হয়েছে মলদ্বীপ ডেমোক্র্যাটিক পার্টির (এমডিপি) নেতা অ্যাডাম আজিম। সম্প্রতি মোদি লাক্ষাদ্বীপ সফরে যেতেই মলদ্বীপের তিন মন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সামাজিক মাধ্যমে বিরূপ মন্তব্য করেন। এরপর ভারত মলদ্বীপের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করলে ব্যাপক শোরগোল তৈরি হয়।

    ভারত বিদ্বেষী দলের পরাজয় (Maldives)

    মলদ্বীপের (Maldives) গুরুত্বপূর্ণ নির্বাচনে ভারত বিদ্বেষী পিপলস ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ পিএনসি মেয়র নির্বাচনে পরাজিত হয়েছে এবং সেই সঙ্গে ভারতপন্থী মলদ্বীপ ডেমোক্র্যাটিক পার্টির নেতা অ্যাডাম আজিম জয়যুক্ত হয়েছেন। এমডিপি নেতা ইব্রাহিম সোলি অবশ্য মলদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন। তিনি যতদিন ক্ষমতায় ছিলেন, ভারতের সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক বজায় রেখেছিলেন। সম্প্রতি তাঁকে পরাজিত করে প্রেসিডেন্টের চেয়ারে বসেছিলেন পিএনসি দলের নেতা মহম্মদ মুইজ্জুর। এমডিপি নেতা অ্যাডাম যে পদে নির্বাচিত হয়েছেন, সেই পদে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় ছিলেন মুইজ্জু। মুইজ্জু অবশ্য নির্বাচনের আগে ভারতের বিরুদ্ধে অপপ্রচার করে ক্ষমতায় ছিলেন বলে জানা যায়। গত বছর প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার আগে মেয়রের পদে ইস্তফা দিয়েছিলেন তিনি। এবার সেই পদে মেয়র হিসেবে বিপুল ভোটে জয়যুক্ত হন অ্যাডাম আজিম।

    ৫ হাজারের বেশি ভোট ভারতপন্থীর

    জানা গিয়েছে, ভারতপন্থী মলদ্বীপের (Maldives) এমডিপি নেতা অ্যাডাম আজিম মেয়র নির্বাচনে ৫ হাজারের বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর দিকে ভারত বিরোধী পিএনসি দলের মুইজ্জরের সমর্থিত প্রার্থী ছিলেন আইশাঠ আজিমা। মেয়র নির্বাচনে হার ভারত বিদ্বেষী ভাবনার পাল্টা মলদ্বীপের প্রভাব ফলে মনে করেছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।

    হুঙ্কার বৃথাই গেল প্রেসিডেন্ট মুইজ্জুর

    সম্প্রতি মলদ্বীপের (Maldives) প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু ৫ দিনের চিন সফর করে এসেছেন। ঠিক তারপরই শনিবার এক সাংবাদিক সম্মলেন করে বলেন, “হতে পারি আমরা ক্ষুদ্র। কিন্তু তাই বলে কাউকে চমকানোর ছাড়পত্র দিয়ে দিইনি আমরা।” এই প্রসঙ্গে নাম না করে ভারতের উদ্দেশে বলেন, “ভারত মহাসাগর কোনও নির্দিষ্ট দেশের অংশ নয়। যদিও এই সাগরের দ্বীপে আমাদের ছোট ছোট অংশ রয়েছে। আমাদের কাছে আছে ৯০০,০০০ বর্গকিমির একটি বিরাট অর্থনৈতিক ক্ষেত্র। আমরা কারও এলাকার মধ্যে নেই। আমাদের দেশ সার্বভৌম দেশ।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Asansol: বিজেপি বিধায়কের চেষ্টায় হল্টের জন্য তোড়জোড় শুরু করল রেল

    Asansol: বিজেপি বিধায়কের চেষ্টায় হল্টের জন্য তোড়জোড় শুরু করল রেল

    মাধ্যম নিউজ ডেস্ক: কালিপাহাড়ি ও রানীগঞ্জের মাঝামাঝি কুমাডিতে হল্ট স্টেশন করার দাবি স্থানীয়দের অনেক দিনের। এলাকার মানুষের দাবি, কর্মক্ষেত্রে যেতে যোগাযোগের সুবিধা প্রয়োজন। এই এলাকায় আশেপাশে বহু গ্রাম রয়েছে যেমন – টিরাত, চাপুই, রতি বাটি, চেলোদ, কুমাডি, হাড়ভাঙ্গা, নিমচা। এই অঞ্চলের গরিব মানুষকে কর্মক্ষেত্রে যাতায়াতের জন্য প্রত্যেকদিন যেতে হয় রানিগঞ্জ, নয় কালিপাহাড়ি অথবা আসানসোলে (Asansol)। এছাড়াও মহিলাদের ট্রেন ধরতে অনেক অসুবিধা হয়। এবার রেলের আধিকারিকরা পরিদর্শনে এলেন। বিজপি বিধায়কের চেষ্টায় হল্টের জন্য তোড়জোড় শুরু করল রেল। উল্লেখ্য, বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল দাবি করেন, “কুমাডিতে একটি হল্ট স্টেশন হলে এখানকার মানুষের অনেক সুবিধা হবে। সেই কথা অনুযায়ী আসানসোলের ডিআরএম–এর কাছে হল্ট স্টেশনের প্রস্তাব রেখেছি।”

    কী বলল রেল?

    আসানসোল (Asansol) রেলের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, “এলাকার অনেক দিনের যাতায়াতের সমস্যা নিয়ে আমাদের কাছে হল্টের দাবি জানানো হয়েছিল। আমরা আজ এলাকা পরিদর্শন করেছি। এরপর আমরা ঊর্ধবতন কর্তৃপক্ষের কাছে  রিপোর্ট জমা করবো।”

    কী বললেন বিজেপি বিধায়ক (Asansol)?

    প্রস্তাব অনুযায়ী শুক্রবার বিধায়ক ও রেল কর্তৃপক্ষ সরজমিনে পরিদর্শনে আসেন। সব কিছু দেখার পর উচ্চ কর্তৃপক্ষকে জানানো হবে বলে আশ্বাস দেওয়া হয়। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল (Asansol) এই প্রসঙ্গে বলেন, “এই অঞ্চলের আশেপাশের মানুষের দীর্ঘদিনের চাহিদা, এখানে একটি লোকাল ট্রেনের হল্ট স্টেশন হোক। আর তা হলে এখানকার সাধারণ মানুষ ভীষণ ভাবে উপকৃত হবেন। তাই তাঁদের অসুবিধার কথা শুনে আমরা রেলের উচ্চপদস্থ কর্তৃপক্ষকে জানাই। এরপর সেই অনুযায়ী এখানকার রেলের কর্তৃপক্ষ সমস্ত বিষয় দেখেছেন। দেশের প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রীর উপর আমাদের দৃঢ় বিশ্বাস রয়েছে। যদি কোনও বড় সমস্যা না হয় তাহলে হল্ট স্টেশন খুব দ্রুত সম্পাদন করা হবে।”

    তৃণমূলের বক্তব্য

    অন্যদিকে এই অঞ্চলের (Asansol) তৃণমূলের চেয়ারম্যান বিনোদ নুনিয়া বলেন, “অনেকে এসেছেন আবার অনেকে চলেও গিয়েছেন কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এর আগেও বাবুল সুপ্রিয় যখন বিজেপিতে ছিলেন, তখন বলেছিলেন হল্ট স্টেশন এখানে হবে, কিন্তু তা হয়নি। এবার বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল এসেছেন। সামনে ভোট, এলাকা গরম করতে এসেছেন বিজেপির নেত্রী। এর আগে যখন মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিলেন সেই সময় পশ্চিমবঙ্গে অনেক কাজ হয়েছে। বিজেপি শুধু যখন ভোট আসে তখন অনেক প্রতিশ্রুতি দেয় কাজের কাজ কিছু হয় না। যদি হয়, তা হলে ভালোই হবে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Malda: হাত দিলেই ভেঙে যাচ্ছে পিলার! স্কুলে লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ

    Malda: হাত দিলেই ভেঙে যাচ্ছে পিলার! স্কুলে লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ

    মাধ্যম নিউজ ডেস্ক: স্কুল তৈরিতে নিম্নমানের জিনিস ব্যবহার করে লক্ষ লক্ষ টাকা লুঠের অভিযোগে তীব্র শোরগোল পড়েছে মালদায় (Malda)। নির্মাণের জন্য যে লোহার রড বা সিমেন্ট ব্যবহার করা হয়ছে তা অত্যন্ত নিম্নমানের। হাত দিতেই ভেঙে যাচ্ছে স্কুলের নতুন ভবনের অংশ বিশেষ। ফলে নির্মীয়মাণ স্কুল ঘর, ক্লাস ঘর, ছাত্র-ছাত্রী জন্য কতটা সুরক্ষিত? তাই নিয়েই অভিযোগ উঠেছে এলাকার মানুষের। ঘটনা ঘটেছে মনিকচক ব্লকের দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের ব্রজলালটোলা প্রাথমিক বিদ্যালয়ে।

    মানুষ ক্ষিপ্ত হয়ে কাজ বন্ধ করে দিয়েছে(Malda)

    স্কুলে ভেঙে পড়ছে দেওয়াল, কঙ্কালসার ছাদ আবার কোথাও গাছতলায় চলছে ক্লাস। সম্প্রতি এই ধরনের খবরের কথা সংবাদ মাধ্যমের শিরোনাম হয়েছে। প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্কুলের একই অবস্থা। এমন কী প্রশাসনের কাছে জানিয়েও কোনও রকম ভাবে সমস্যার সমাধান হচ্ছে না। কার্যত একই চিত্র দেখা গিয়েছে মালাদা (Malda) জেলাতেও। স্কুলের ভবন নির্মাণের জন্য ২৩ লক্ষ টাকা এসেছে। অথচ স্কুলের নির্মীয়মাণ ঘরের পিলার, দেওয়ালে হাত দিলেই ভেঙে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এলাকার মানুষের অভিযোগ, বরাদ্দ টাকাকে সঠিক ভাবে ব্যবহার না করে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হচ্ছে। আর এই দুর্বল নির্মাণের মধ্যে পড়ুয়াদের পাঠানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এরপর এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে কাজ বন্ধ করে দিয়েছে। সেই সঙ্গে দাবি করা হয়েছে প্রশাসনিক তদন্তেরও।

    গ্রাম পঞ্চায়েত সদস্যের বক্তব্য

    এলাকার (Malda) গ্রাম পঞ্চায়েত সদস্য অচিন্ত্য মণ্ডল তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “নির্মাণ কাজে খুবই খারাপ সামগ্রী ব্যবহার করা হচ্ছে। হাত দিলে ভেঙে যাচ্ছে পিলারের অংশ। আমরা সকলে স্থানীয়রা প্রতিবাদ করে কাজ বন্ধ করে দিয়েছি। বিডিও-র কাছে লিখিত ভাবে অভিযোগ জানিয়ে তদন্তের কথা বলেছি।” অপরদিকে স্কুলের প্রধান শিক্ষক অরুণ মণ্ডল জানিয়েছেন, “সঠিক ভাবে কাজ হোক। আমরা ঊর্ধবতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছি।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share