Tag: Madhyam

Madhyam

  • Gangasagar Mela 2024: কয়েকদিন পরই গঙ্গাসাগর মেলা, অনিয়মিত ভেসেলে চরম দুর্ভোগ পুণ্যার্থীদের

    Gangasagar Mela 2024: কয়েকদিন পরই গঙ্গাসাগর মেলা, অনিয়মিত ভেসেলে চরম দুর্ভোগ পুণ্যার্থীদের

    মাধ্যম নিউজ ডেস্ক: আর মাত্র কয়েকদিন বাকি গঙ্গাসাগর মেলার (Gangasagar Mela 2024)। সারা ভারত থেকে সাগর দ্বীপে ভিড় জমাতে শুরু করেছেন তীর্থযাত্রীরা। কিন্তু অনিয়মিত ভেসেলের জন্য চরম দুর্ভোগে পড়তে হয়েছে পুণ্যার্থীদের। মেলার জন্য মুখ্যমন্ত্রী নিজে কিছু নির্দেশিকা দিয়েছিলেন। জেলা প্রশাসনের তরফ থেকে প্রস্তুতি নেওয়ার কথা বললেও কার্যত চূড়ান্ত হয়রানির শিকার হতে হয়েছে সাধারণ মানুষকে। 

    সাত ঘণ্টা ধরে বন্ধ ভেসেল (Gangasagar Mela 2024)

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লট নম্বর আট ও কচুবেড়িয়া জেটিঘাটে ভাটার সময় ছয় থেকে সাত ঘণ্টা ধরে বন্ধ থাকছে ভেসেল পরিষেবা। দীর্ঘ সময় ধরে ফেরি পরিষেবা বন্ধ থাকায় সমস্যায় পড়ছেন যাত্রীরা। এদিকে সামনেই মেলা, (Gangasagar Mela 2024) প্রচুর ভক্ত সমাগম হতে চলেছে। কিন্তু এর মধ্যেই যদি পারাপার বন্ধ থাকে, তা হলে বিরাট মুশকিলের ব্যাপার।

    নড়েচড়ে বসেছে প্রশাসন

    মুড়িগঙ্গা নদীর বুকে জেগে উঠেছে প্রচুর চর। প্রশাসন মেলার (Gangasagar Mela 2024) পরিস্থিতি ঠিক রাখতে নদীবক্ষে পলি কাটার ব্যবস্থা শুরু করেছে। জেলাশাসক সুমিত গুপ্ত জানিয়েছেন, “যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে পলি কাটার কাজ চলছে। আগামী ৫ জানুয়ারির মধ্যে সমস্ত পলি কাটার কাজ শেষ করা হবে। পুণ্যার্থীদের যাতে কোনও সমস্যার মধ্যে না পড়তে হয়, তার দিকে বিশেষ নজর রাখা হয়েছে।” উল্লেখ্য এই পথে একটি ব্রিজ হওয়ার দাবি বহুদিন ধরে এলাকার মানুষের মধ্যে রয়েছে। প্রত্যেক বছর মেলায় এই সমস্যা একটি বড় সমস্যা। প্রথমে দুটি বড় মেশিন দিয়ে ড্রেজিংয়ের কাজ করা চলছিল। রবিবার থেকে আরও অতিরিক্ত একটি মেশিন লাগানো হয়েছে। আগামী ৫ জানুয়ারির মধ্যে পলি কাটার কাজ শেষ না হলে সমস্যা আরও প্রবল হতে পারে। প্রশাসন এখন আরও কতটা অতিসক্রিয় হয়, তাই এখন দেখার।

    ভারতের দ্বিতীয় বৃহত্তম মেলা

    বলা হয় সব তীর্থ বারবার, গঙ্গাসাগর (Gangasagar Mela 2024) একবার। ভারতের দ্বিতীয় বৃহৎ মেলা হল এই সাগরদ্বীপের গঙ্গাসাগর মেলা। লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে এই মেলায়। আগামী ৮ জানুয়ারি ২০২৪ এই মেলা শুরু হবে। মেলাকে ঘিরে ইতিমধ্যেই সাধুসন্তদের সমাগম লক্ষ্য করা যাচ্ছে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • North 24 Parganas: দুষ্কৃতীদের তাণ্ডব! সরস্বতী পুজোর আগেই একের পর এক মূর্তি ভাঙায় কাদের হাত?

    North 24 Parganas: দুষ্কৃতীদের তাণ্ডব! সরস্বতী পুজোর আগেই একের পর এক মূর্তি ভাঙায় কাদের হাত?

    মাধ্যম নিউজ ডেস্ক: দুষ্কৃতীদের দৌরাত্ম্য উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বারাকপুরের বিলকান্দা পঞ্চায়েতে। রাতের অন্ধকারে সরস্বতীর মূর্তি ভাঙার ঘটনা নিয়ে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে বিলকান্দা ব্লক ২ লেনিনগড় অঞ্চলে। ঘটনায় প্রায় ৪০ থেকে ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে মৃৎশিল্পীদের। এই নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসনের কাছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকার মানুষ। ঘটনায় তদন্তে নেমেছে ঘোলা থানা।

    ভাঙা হয় প্রায় ৩৫ টিরও বেশি মূর্তি (North 24 Parganas)

    স্থানীয় (North 24 Parganas) সূত্রে জানা গিয়েছে, ৩৫ টির বেশি তৈরি করা সরস্বতীর মূর্তি ভেঙেছে দুষ্কৃতীরা। এই ঘটনায় কারা কারা জড়িত এখনও পর্যন্ত তাদের নাম জানা যায়নি। তৈরি করা সরস্বতী মূর্তিগুলিকে এমনভাবে ভাঙা হয়েছে যে সেগুলি ফের নতুন করে তৈরি করতে অনেক সময় লাগবে। এই অবস্থায় সামনেই পুজো। তাই সঠিক সময়ে মূর্তির জোগান না দিতে পারলে ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন, এই ভেবে মৃৎশিল্পীরা দুশ্চিন্তার মধ্যে পড়েছেন। স্থানীয় মৃৎশিল্পী শ্যামল পাল বলেন, “এলাকায় পুলিশ নিস্ক্রিয়। মানুষের সুরক্ষার জন্য কাজ করে না। পুলিশের কাছে দাবি জানিয়েছি যেন দ্রুত দোষীদের অবিলম্বে গ্রেফতার করে।”

    মৃৎশিল্পীদের বক্তব্য

    এলাকার (North 24 Parganas) মৃৎশিল্পী বাপন পাল বলেন, “আমরা রাত জেগে কাজ করি। রাতে কাজের পর যখন চলে গিয়েছি, পরদিন এসে দেখি সরস্বতীর মূর্তিগুলির নাক, হাত, পা ভেঙে দিয়েছে। এমনকী অনেক মূর্তি পুরোটাই ভেঙে দিয়েছে। প্রায় ৪০-৫০ হাজার টাকার মূর্তি ভেঙে ক্ষতি করে দিয়েছে। কয়েকদিন পরেই পুজো। ৮-১০ জন পরিবারের জীবন চলে এই মাটির কাজ করে। এটা আমদের জন্য মারাত্মক ক্ষতি। পুলিশের কাছে দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানাই।”

    তৃণমূলের বক্তব্য

    এলাকার (North 24 Parganas) তৃণমূল পঞ্চায়েত সদস্য রিনি দে সাহা বলেন, “এলাকায় এই ধরনের মূর্তি ভাঙার খবর আগেও ঘটেছিল। দুর্গাপুজোর সময় বেশ কিছু মূর্তি ভাঙা হয়েছিল। এবার সরস্বতী পুজোর সময়েও একই ঘটনা ঘটেছে। কোনও খারাপ উদ্দেশ্যে এই কাজ করা হচ্ছে। আমরা প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে তদন্তের কথা বলেছি।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Mohan Bhagwat: শহরে আরএসএস প্রধান মোহন ভাগবত, কোন কোন বিশিষ্টজনের বাড়িতে গেলেন?

    Mohan Bhagwat: শহরে আরএসএস প্রধান মোহন ভাগবত, কোন কোন বিশিষ্টজনের বাড়িতে গেলেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: কলকাতায় দু’দিনের জন্য এসেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সরসঙ্ঘ চালক ডক্টর মোহন ভাগবত (Mohan Bhagwat)। তিনি গতকাল শনিবার দেখা করলেন সর্ব ভারতীয় ফুটবল সংস্থার সভাপতি কল্যাণ চৌবের সঙ্গে। সঙ্ঘচালক অবশ্য নিজে থেকেই গিয়েছেন বলে খবর। তবে জানা গিয়েছে, কোনও রাজনৈতিক আলোচনা হয়নি। এরপর তিনি যান প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাসের বাড়িতে। পাশপাশি আজ রবিবার তিনি যান অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। এরপর যান বিখ্যাত তবলা বাদক বিক্রম ঘোষের বাড়িতেও। লোকসভা ভোটের আগে সরসঙ্ঘ চালকের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

    কী বললেন কল্যাণ চৌবে (Mohan Bhagwat)?

    সঙ্ঘ মানুষ তৈরির কাজ করে। কল্যাণ চৌবে সঙ্ঘচালক সম্পর্কে বলেন, “সরসঙ্ঘ চালকজি প্রতি বছর রাজ্যে দু’বার করে আসেন। সমাজের মানুষের সঙ্গে বার্তালাপ করেন। আমাদের বাড়িতে সঙ্ঘের কাজ নিয়েই আলোচনা হয়। ২০১৭ সালে প্রণব মুখোপাধ্যায় যখন নাগপুরে গিয়েছিলেন, তখন থেকেই সঙ্ঘের কাজ সম্পর্কে অনুভব করতে পেরেছিলাম। সঙ্ঘ সমাজে শৃঙ্খলাবদ্ধ হতে শেখায়। সমাজ, ধর্ম, রুচি, সংস্কৃতি নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে। খেলোয়াড়দের চরিত্র গঠন নিয়েও অনেক আলোচনা হয়েছে। সঙ্ঘের স্বয়ংসেবকরা সামজিক কাজের জন্য নিজেদের নিবেদন করে থাকেন। তবে কোনও রাজনৈতিক আলোচনা করা হয়নি।”

    কী বলেন দিলীপ ঘোষ?

    বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন, “মোহন ভাগবত (Mohan Bhagwat) বছরে বেশ কয়েকবার বঙ্গে আসেন। সামাজিক কাজের সঙ্গে যুক্ত করার জন্য বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে দেখা করা এবং বাড়িতে যাওয়া আরএসএস-এর একটি বিশেষ কাজের পদ্ধতি। এটা খবর হয়, তাই সবাই জানতে পারেন।”

    দু’দিনের সফর

    শনিবার দুপুরে এসেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান (Mohan Bhagwat)। আজ রবিবার কলকাতা থেকে ফেরার কথা। এর মধ্যে বেশ কিছু সাংগঠনিক বৈঠক করবেন। একই সঙ্গে আরএসএস-এর সরকার্যবাহ দত্তাত্রেয় হোসবলেও রাজ্যে এসেছেন। তিনি অবশ্য রয়েছেন দুর্গাপুরে। তবে সঙ্ঘের এই উচ্চপদস্থ কর্তাদের সাংগঠনিক বৈঠক থাকলেও লোকসভার আগে বাংলার লোকসভার আসনকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে অনেকে মনে করছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Ayodhya Airport: জয় শ্রীরাম ধ্বনিতে উড়ল অযোধ্যা-দিল্লি বিমান, যাত্রীরা পড়লেন হনুমান চালিশা

    Ayodhya Airport: জয় শ্রীরাম ধ্বনিতে উড়ল অযোধ্যা-দিল্লি বিমান, যাত্রীরা পড়লেন হনুমান চালিশা

    মাধ্যম নিউজ ডেস্ক: বিমান টেক-অফের আগে পাইলটের মুখে জয় শ্রীরাম ধ্বনি। হনুমান চালিশা পাঠের মাধ্যমে উড়ল অযোধ্যা-দিল্লি বিমান (Ayodhya Airport)। শনিবার ৩০ ডিসেম্বর অযোধ্যায় মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমান বন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিমানের ক্যাপ্টেন আশুতোষ শেখর সকল যাত্রীকে স্বাগত জানান। এরপর বিমানে ওঠা সকল যাত্রী জয় শ্রীরাম নাম জপ করে প্রভু রামকে স্মরণ করলেন। জানা গিয়েছে, অযোধ্যা থেকে কলকাতা-বেঙ্গালুরু বিমান পরিষেবা চালু হবে খুব দ্রুত।

    বিমান পরিষেবার সময়সূচি (Ayodhya Airport)

    এয়ার ইন্ডিয়া জানিয়েছে, দিল্লি, কলকাতা এবং বেঙ্গালুরু থেকে এবার সরাসরি অযোধ্যার রাম মন্দিরে আকাশপথে দ্রুত পৌঁছে যাওয়া যাবে। ৩০ ডিসেম্বর অয্যোধ্যা বিমান বন্দর (Ayodhya Airport) থেকে দিল্লি সরাসরি বিমান পরিষেবা চালু হল। একই ভাবে কলকাতা এবং বেঙ্গালুরু থেকে এই বিমান চালু হবে আগামী ১৭ জানুয়ায়রি। ১৭ তারিখে বেঙ্গালুরু থেকে অযোধ্যার উদ্দেশে সকাল ৮ টার সময় বিমান পরিষেবা চালু হবে। এই বিমান সকাল ১০ টা ৩৫ মিনিটে অয্যোধ্যায় পৌঁছাবে এবং এরপর একই বিমান বিকেল ৩ তে ৪০ মিনিটে ছাড়বে, যা সন্ধ্যা ৬ টা ১০ মিনিটে বেঙ্গালুরুতে পৌঁছাবে। বেঙ্গালুরু থেকে অযোধ্যা যেতে সময় লাগবে আড়াই ঘণ্টা। কলকাতা থেকে যে বিমান অযোধ্যা যাবে, তা ছাড়া হবে ১ টা ২৫ মিনিটে। এই বিমান পৌঁছাবে ৩ টে ১০ মিনিট সময়ে। অযোধ্যা থেকে বিমান কলকাতায় যাবে সকাল ১১ টা ৫ মিনিটে। এই বিমান পৌঁছাবে দুপুর ১২  টা ৫০ মিনিটে।

    এয়ার ইন্ডিয়ার বক্তব্য

    এয়ার ইন্ডিয়ার মুখ্য বাণিজ্যিক আধিকারিক ডা অঙ্কুর গর্গ বলেছেন, “রাজধানী দিল্লি ছাড়াও পূর্ব ভারত এবং দক্ষিণ ভারতের তীর্থযাত্রীদের অযোধ্যায় পৌঁছানোর সুবিধা দিতে বেঙ্গালুরু, কলকাতায় বিমান বন্দর (Ayodhya Airport) থেকে একবার বিরতি দিয়ে বিমান পরিষেবা চালু করা হবে। অযোধ্যার জন্য কলকাতা এবং বেঙ্গালুরু যাথক্রমে পূর্ব ভারত এবং দক্ষিণ ভারতের প্রবেশ দ্বার হিসাবে কাজ করবে। এই দুই শহর থেকে অযোধ্যায় যাওয়ার বিমান পরিষেবা সপ্তাহে ৩ দিন করা হয়েছে।”

    আগামী ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। এর মধ্যেই উদ্বোধন হল আন্তর্জাতিক বিমান বন্দর। সেই সঙ্গে রেলের বিষয় হিসাবে অমৃত ভারতের বিশেষ ট্রেনের শুভ সূচনা হয়েছে। অযোধ্যায় মোট ১৫ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করেছেন মোদি। আগামী লোকসভা ভোটের আগেই এই মন্দির উদ্বোধনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা যে তীব্র হচ্ছে, রামনগরীর বাসিন্দারা বুঝতেই পারছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (রবিবার ৩১/১২/২০২৩)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (রবিবার ৩১/১২/২০২৩)

    মাধ্যম নিউজ ডেস্ক: চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) ঋণমুক্তির সুযোগ পাবেন।

    ২) কাজের ভুল হতে পারে। 

    বৃষ

    ১) প্রেমে নৈরাশ্য থেকে মানসিক চাপ হতে পারে।

    ২) প্রতিবেশীদের অশান্তির দায় আপনার হতে পারে। 

    মিথুন

    ১) বন্ধুদের দ্বারা বিব্রত হতে পারেন। 

    ২) শরীরে ব্যথা বৃদ্ধি পারে।

    কর্কট

    ১) ভ্রমণে শরীর খারাপ হতে পারে।

    ২) প্রেমে ঘৃণাবোধ হতে পারে।

    সিংহ

    ১) প্রেমে বেশী অতিরিক্ত আবেগ দেখাবেন না ।

    ২) শরীর খারাপ হতে পারে।

    কন্যা

    ১) খরচ বেশি বাড়তে পারে।

    ২) বৈরী মনোভাবের জন্য ব্যবসায় শত্রু হতে পারে।

    তুলা

    ১) সমালোচনা বৃদ্ধি পেতে পারে।

    ২) সকলের দিকে এই খরচ হতে পারে।

    বৃশ্চিক

    ১) রক্তহীনতা দেখা দিতে পারে সাবধান থাকুন।

    ২) অন্য মহিলার জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ।

    ধনু

    ১) বিলাসিতা কারণে খরচ বাড়তে পারে।

    ২) বাড়িতে বিবাদ বাড়তে পারে।

    মকর

    ১) অতরিক্ত কাজের জন্য ক্লান্তিবোধ।

    ২) সন্তানের জন্য সম্মানহানির সম্ভাবনা।

    কুম্ভ

    ১) ধর্ম সংক্রান্ত বিষয়ে তর্ক জড়াতে পারে।

    ২) মা-বাবার সঙ্গে সামান্য কারণে তর্ক হতে পারে।

    মীন

    ১) কর্মক্ষেত্রে বন্ধুদের বিরোধিতা হতে পারে।

    ২) ভুলের জন্য চাপ বৃদ্ধি হতে পারে।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • Cooch Behar: বিজেপিতে যোগদান করলেন বংশীবদনের দাদা, লোকসভার আগে আরও মজবুত দল

    Cooch Behar: বিজেপিতে যোগদান করলেন বংশীবদনের দাদা, লোকসভার আগে আরও মজবুত দল

    মাধ্যম নিউজ ডেস্ক: গ্রেটার কোচবিহারের (Cooch Behar) পিপলস অ্যাসোসিয়েশনের প্রধান বংশীবদন বর্মণের দাদা সুদর্শন যোগদান করলেন বিজেপিতে। বুধবার কোচবিহারের সাংসদ তথা দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, ভেটাগুড়িতে বিজেপির দলীয় কার্যালয়ে দলের পতাকা তুলে দেন সুদর্শনের হাতে। লোকসভা ভোটের আগে এই যোগদান সংগঠনকে আরও শক্তিশালী করল বলে মনে করছে জেলার বিজেপি নেতৃত্ব। 

    বিপাকে জেলা তৃণমূল (Cooch Behar)

    উল্লেখ্য, কোচবিহারের (Cooch Behar) বংশীবদন সরাসরি তৃণমূল না করলেও মুখ্যমন্ত্রীর খুব ঘনিষ্ঠ বলে পরিচিত। এই বংশীবদনকেই তৃণমূল সুপ্রিমো রাজবংশী ভাষা আকাদেমির চেয়ারম্যান এবং রাজবংশী উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছিলেন। ফলে দাদা যোগদান করায় বংশীবদন রীতিমতো বিপাকে পড়েছেন বলে মনে করছে বিজেপি। সেই সঙ্গে জেলা তৃণমূল কংগ্রেসও চরম অস্বস্তির মধ্যে রয়েছে। জেলা তৃণমূলের চেয়ারম্যান গিরীন্দ্র বর্মণ বলেন, “এটা কোনও দলীয় সিদ্ধান্ত নয়। ব্যক্তি বিশেষে রাজনৈতিক ভাবনা আলাদা হতেই পারে। তবে বিজেপি তাঁকে দলে নিয়েও কিছু করতে পারবে না। লোকসভায় বিজপির হার নিশ্চিত।”

    বংশীবদনের বক্তব্য

    দাদার দলীয় কার্যালয়ে (Cooch Behar) বিজেপিতে যোগদান প্রসঙ্গে বংশীবদন বলেন, “গণতান্ত্রিক দেশে সকলের মত প্রকাশের অধিকার রয়েছে। সৌগত রায় তৃণমূলে আবার দাদা তথাগত রায় বিজেপিতে। ওঁরাও আপন ভাই। রাজবংশী জনজাতির উন্নয়ন আমাদের কাছে বড় বিষয়। মানুষের জন্য কাজ করব।”

    দাদা সুদর্শন কী বললেন?

    বংশীবদনের দাদা সুদর্শন বিজেপিতে যোগদান করে বলেন, “আমি এক সময় কংগ্রেস করতাম এলাকায় (Cooch Behar)। এখন মনে হচ্ছে দেশকে একমাত্র এগিয়ে নিয়ে যেতে পারবে বিজেপি। মমতা একসঙ্গে রাজবংশী এবং কামতাপুরি ভাষার অ্যাকাডেমি তৈরি করেছেন, এটা আমার পছন্দ নয়। আর তাই বিজেপিতে যোগদান করেছি।”

    জেলা বিজেপির বক্তব্য

    কোচবিহার (Cooch Behar) জেলা বিজেপির সভাপতি সুকুমার রায় বলেন, “অনেক মানুষ বিজেপিতে যোগদান করার জন্য আবেদন করছেন। তাঁদের মধ্যে অনেক তৃণমূল কর্মী-নেতাও রয়েছেন। তবে এবার থেকে বাছাই করে নেওয়া হবে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (শুক্রবার ২৯/১২/২০২৩)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (শুক্রবার ২৯/১২/২০২৩)

    মাধ্যম নিউজ ডেস্ক: চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) ধর্মীয় স্থানে দান করার কাজ শান্তিপূর্ণ হতে পারে।

    ২) কাজের জন্য বাইরে গেলে কষ্ট হতে পারে। 

    বৃষ

    ১) ভ্রমণের সুযোগ হাত ছাড়া হতে পারে।

    ২) নিজের অজান্তে কাজের সুবিধা হতে পারে। 

    মিথুন

    ১) সুবক্তা হিসাবে সুনাম পেতে পারেন। 

    ২) প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে।

    কর্কট

    ১) পড়াশুনায় ভালো খবর আসতে পারে।

    ২) বাবা মায়ের সঙ্গে সু সম্পর্ক বজায় থাকতে পারে।

    সিংহ

    ১) ভুল কাজে অনুতপ্ত হতে পারে।

    ২) ব্যবসা ভালো চললে জটিলতা দেখা দিতে পারে।

    কন্যা

    ১) কর্ম ক্ষেত্রে দায়িত্ব নিয়ে সমস্যা বাড়তে পারে।

    ২) নিজের চিকিৎসায় অর্থ ব্যয় হতে পারে।

    তুলা

    ১) কর্ম ক্ষেত্রে শত্রুতা তৈরি হতে পারে।

    ২) মামলার সমস্যা হতে পারে।

    বৃশ্চিক

    ১) কাজের জায়গা থেকে আঘাত আসতে পারে, তাই সাবধানে থাকুন।

    ২) সংসারে খুব সংযত থাকতে হবে।

    ধনু

    ১) ব্যবসায় ভালো যেতে পারে।

    ২) প্রতিভা প্রকাশের সুযোগ পাওয়া যাবে।

    মকর

    ১) উচ্চপদস্থ কোনও ব্যক্তির অনুগত থাকতে লাভবান হবেন।

    ২) প্রতিবেশীর ঝামেলায় বেশি কথা না বলাই ভালো।

    কুম্ভ

    ১) প্রতিযোগিতা মূলক কাজে সাফল্য আসতে পারে।

    ২) কুসঙ্গে পড়লে নিজের ক্ষতি হতে পারে।

    মীন

    ১) যন্ত্র খারাপ হতে পারে।

    ২) কর্মে অন্যের সাহায্য পেতে পারেন।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • TMC leader: বিদ্যাসাগরের সঙ্গে তুলনা সংসদ সভাপতির! চরম বিতর্কে তৃণমূলের প্রাক্তন মন্ত্রী

    TMC leader: বিদ্যাসাগরের সঙ্গে তুলনা সংসদ সভাপতির! চরম বিতর্কে তৃণমূলের প্রাক্তন মন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: গত মঙ্গলবার বর্ধমানের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল বিধায়ক তথা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শ্রীচৈতন্য মহাপ্রভুর সার্থক বংশধর বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। শুধু তাই নয়, সেই সঙ্গে বলেছিলেন, ‘মমতা যথার্থ উত্তরসূরী’। এবার এই বিতর্কের মধ্যেই প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতিকে বিদ্যাসাগরের সঙ্গে তুলনা করলেন হলদিয়া ডেভেলপমেন্ট অথিরিটির চেয়ারম্যান এবং প্রাক্তন তৃণমূল বিধায়ক (TMC leader) তথা প্রাক্তন মন্ত্রী জ্যোতির্ময় কর। আর তাই নিয়ে ব্যাপক শোরগোল পড়েছে।

    কী বললেন প্রাক্তন বিধায়ক (TMC leader)?

    পূর্ব মেদিনীপুরের রামনগর বিধানসভা এলাকার একটি মেলায় উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে প্রাক্তন মন্ত্রী জ্যোতির্ময় কর (TMC leader) বলেন, “প্রাথমিক শিক্ষার ভার বিদ্যাসাগরের পরে যাঁর ওপর পড়েছে, তিনি হলেন হাবিবুর রহমান।” এর পরেই ব্যাপক বিতর্ক শুরু হয়ে যায়। সত্যিই কি বিদ্যাসাগরের পরে দায়িত্ব দেওয়া হয়েছিল হাবিবুরকেই? উল্লেখ্য, পরে প্রাক্তন তৃণমূল মন্ত্রী ভুল স্বীকার করে নেন। তিনি বলেন, “অনেক লোকজন ছিল, তাই হয়তো একটু ভুল বলা হয়েছে।”

    প্রাথমিক শিক্ষা সংসদ চেয়ারম্যানের বক্তব্য

    প্রাথমিক শিক্ষা সংসদ চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, “পণ্ডিত ঈশ্বরচন্দ্রের সঙ্গে আমার তুলনা ভাবা যায় না। বিদ্যাসাগরের কাছে আমি অত্যন্ত নগণ্য মানুষ। তবে তিনি (TMC leader) হয়তো অন্য কিছু বলতে চেয়েছেন। প্রাথমিক শিক্ষার দায়িত্বে যেহেতু বিদ্যাসাগর ছিলেন, তাই বিদ্যাসাগরের সঙ্গে এই তুলনা ঠিক নয়।”

    মমতা চৈতন্যের উত্তরসূরী

    রাজ্যে বাঙালি মহাপুরুষদের সঙ্গে তৃণমূল নেত্রীর তুলনা টেনে বারবার বিতর্ক তৈরি করেছেন তৃণমূলের নেতা-মন্ত্রীরা (TMC leader)। তাই বিরোধীদের অভিযোগ, এই ধরনের কথা বলে মমতার স্নেহধন্য হওয়ার একটা প্রতিযোগিতা চলছে রাজ্যে। ব্রাত্য বসু বলেছেন, মমতা চৈতন্যের ‘উত্তরসূরী’, ডাক্তার নির্মল মাজি বলেছেনে, মমতা ‘সারদা দেবী’। আবার তৃণমূলের আরও অনেক জেলার নেতা মমতাকে বলেছেন, লতা মঙ্গেশকর, সচিন, আবার কখনও ভগ্নী নিবেদিতাও। বিরোধীদের বক্তব্য, বাংলার মহাপুরুষদের সঙ্গে তুলনা করে কার্যত বাংলার সংস্কৃতিকেই ছোট করা হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Paschim Bardhaman: গ্যাসের রি-কেওয়াইসি’র নামে ফের টাকা নেওয়ার অভিযোগে ধুন্ধুমার

    Paschim Bardhaman: গ্যাসের রি-কেওয়াইসি’র নামে ফের টাকা নেওয়ার অভিযোগে ধুন্ধুমার

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্য যেন মগের মুলুক। সরকার বা প্রশাসনের কোনও নিয়ন্ত্রণই নেই। যে কাজে টাকা লাগার কথা নয়, সেই কাজে টাকা নেওয়াটা যেন রাজ্যে অলিখিত প্রথা হয়ে দাঁড়িয়েছে। আর প্রশাসন! সে তো চোখ থাকতেই অন্ধ। গ্যাসের ভর্তুকির রি-কেওয়াইসি করে দেওয়ার নামে ডিলাররা সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে। ফের এমন অভিযোগে ব্যাপক শোরগোল পড়েছে পশ্চিম বর্ধমানের উখড়ায় (Paschim Bardhaman)।

    ঘটনা কী ঘটেছে (Paschim Bardhaman)?

    নতুন নিয়ম অনুযায়ী গ্যাসে ভর্তুকি পেতে হলে রি-কেওয়াইসি করাটা বাধ্যতামূলক। বিভিন্ন জায়গায় সম্প্রতি শুরু হয়েছে রি-কেওয়াইসির কাজ। গ্যাসের দোকানে তাই লম্বা লম্বা লাইন। কিছু জায়গায় আধার যোগের নামে গ্রাহকদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে বলে উঠছে অভিযোগ। এই নিয়ে এলাকার (Paschim Bardhaman) মানুষের প্রশাসনের বিরুদ্ধে বেজায় ক্ষুব্ধ। বৃহস্পতিবার উখড়া (Paschim Bardhaman) গ্রামের নতুন হাটতলা এলাকায় দেখা গেল এরকমই ছবি। চার-পাঁচদিন ধরে নতুন হাটতলায় একটি দোকানের বাইরে উজ্জ্বলা গ্যাসের ভর্তুকির জন্য আধার যোগের কাজ চলছিল অস্থায়ী ক্যাম্প করে। ওই ক্যাম্পে প্রতি গ্রাহকের কাছ থেকে আধার যোগের নামে ৪০ টাকা করে নেওয়া হচ্ছিল বলে অভিযোগ। তবে টাকা নিলেও কোনও রসিদ না দেওয়ায় সন্দেহ হয় গ্রাহকদের। খোঁজ নিয়ে গ্রাহকরা জানতে পারেন, আধার লিঙ্কের জন্য কোনও টাকা লাগে না। এরপরই টাকা ফেরত দেওয়ার দাবিতে সরব হন গ্রাহকদের একাংশ। এরপর ক্যাম্পে ছড়ায় উত্তেজনা।

    ঘটনাস্থলে পুলিশ

    খবর পেয়ে ঘটনাস্থলে আসে উখড়া (Paschim Bardhaman) ফাঁড়ির পুলিশ। গ্যাসের ডিলার বিশ্বজিৎ মাঝি ও কর্মী নির্মলকুমার ঠাকুরকে আটক করে উখড়া ফাঁড়িতে নিয়ে যায় পুলিশ। স্থানীয় গ্রাহক সীমা রুইদাস এবং নাসরিন খাতুন বলেন, “রি-কেওয়াইসি’তে আধার যোগের জন্য ৪০ টাকা করে আমাদের কাছে নেওয়া হয়েছে। কিন্তু বিনিময়ে কোনও রসিদ দেয়নি ওই ডিলার।” ঘটনায় অভিযুক্ত আটক ডিলার বিশ্বজিৎ মাজি বলেন, “ক্যাম্পটি আয়োজন করেছে একটি স্বনির্ভর গোষ্ঠী। কেন টাকা নেওয়া হয়েছে, সেটা তারাই বলতে পারবে।”

    তৃণমূলের বক্তব্য

    উখড়া (Paschim Bardhaman) গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান মীনা কোল বলেন, “ক্যাম্প করার কথা পঞ্চায়েতকে জানানো হয়নি। আধার যোগের নামে টাকা নেওয়াটা বেআইনি। বিষয়টি খতিয়ে দেখে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • South 24 Parganas: বিজেপি করায় নেই সরকারি সাহায্য! শীতে রাত কাটছে খোলা আকাশের নীচে

    South 24 Parganas: বিজেপি করায় নেই সরকারি সাহায্য! শীতে রাত কাটছে খোলা আকাশের নীচে

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপি করার ‘অপরাধে’ খোলা আকাশের নীচে দিন কাটাতে হচ্ছে বৈদ্য পরিবারকে। রাজ্যে বিরোধী রাজনীতি করাটা যেন অন্যায়। গত পঞ্চায়েত নির্বাচনের সময় থেকেই দক্ষিণ ২৪ পরগনায় (South 24 Parganas) শাসকদল আশ্রিত দুষ্কৃতীদের অত্যাচারের বিরুদ্ধে সরব হয়েছিল বিরোধীরা। এমনকী একাধিক জায়গায় বোমা বিস্ফোরণ এবং রাজনৈতিক হত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠেছিল জেলার রাজনীতি। এবার ফের একবার কেবলমাত্র বিজেপি করার জন্য সরকারি সুবিধা থেকে বঞ্চিত করার অভিযোগ উঠেছে। 

    দক্ষিণ ২৪ পরগনার কোথায় ঘটেছে (South 24 Parganas)?

    এলাকায় (South 24 Parganas) জল প্রকল্পের কাজ করতে গিয়ে ভাঙা পড়েছে আস্ত বাড়ি। এরপর থেকেই শীতে খোলা আকাশের নীচে অসহায় ভাবে বাস করতে হচ্ছে গোটা পরিবারকে। প্রশাসনকে জানিয়েও মেলেনি কোনও সুরাহা। অগত্যা শীতকালে খোলা আকাশের নীচে বসবাস করছে দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থানা এলাকার গাববেড়িয়া গ্রাম পঞ্চায়েতের রামেশ্বরপুর গ্রামের বৃদ্ধা স্বর্ণলতা বৈদ্য ও তাঁর পরিবার।

    পরিবারের বক্তব্য

    অসহায় পরিবারের (South 24 Parganas) পক্ষে বিধবা বৃদ্ধা স্বর্ণলতা বৈদ্য অভিযোগ করেন, “এলাকায় জলের পাইপ লাইনের কাজ করার সময় গত নভেম্বর মাসের ৩০ তারিখ আমাদের বাড়িটি ভেঙে পড়ে গিয়েছিল। এখন তাই থাকতে হচ্ছে খোলা আকাশের নীচে। সমস্যার কথা স্থানীয় পঞ্চায়েতকে জানালে, পঞ্চায়েত থেকে মাত্র একটি ত্রিপল দেওয়া হয়েছিল। এলাকায় বিজেপি করি বলে প্রশাসন সহযোগিতা করছে না। এখন আমাদের দরকার একটি বাড়ির।” পরিবারের আরও এক সদস্য জয়ন্ত বৈদ্য বলেন, “স্থানীয় প্রশাসন, শাসকদলের নির্দেশেই সাহায্য করছে না। কিন্তু প্রশাসন যদি তাদের সাহায্য করে, তাহলে হয়তো শীত থেকে একটু নিস্তার পেতে পারেন তাঁরা।

    সরব বিজেপি

    এলাকার (South 24 Parganas) বিজেপি নেতা রণজিৎ হালদার বলেন, “ওই বৃদ্ধার পরিবারের লোকজন বিজেপি কর্মী। তাই ইচ্ছাকৃত ভাবে তাদের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত সরকার কোনও সাহায্য করছে না।”

    তৃণমূলের বক্তব্য

    অবশ্য এই ঘটনায় গাববেড়িয়া (South 24 Parganas) পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান সুবীর সর্দার বিজেপির অভিযোগ অস্বীকার করে বলেন, “পঞ্চায়েতের পক্ষ থেকে ওই বৃদ্ধাকে আপৎকালীন একটি ত্রিপল দেওয়া হয়েছে। তবে যেহেতু পিএইচই=র পক্ষ থেকে কাজ করা হচ্ছে, ফলে এখানে কিছুই করার নেই। পঞ্চায়েতের পক্ষ থেকে যতটা সম্ভব সাহায্য করা হবে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share