Tag: Madhyom

Madhyom

  • Burdwan: দোতলা বাড়িতে থেকেও তৃণমূল নেতা ১০০ দিনের শ্রমিক, পেলেন ‘অভিষেকের টাকা’!

    Burdwan: দোতলা বাড়িতে থেকেও তৃণমূল নেতা ১০০ দিনের শ্রমিক, পেলেন ‘অভিষেকের টাকা’!

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূল নেতার বিরুদ্ধে এলাকায় পড়ল পোস্টার। আর সেটাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের (Burdwan) কাঁকসা মলানদিঘি এলাকায়। যে তৃণমূল নেতার নামে পোস্টার পড়েছে তাঁর নাম সুকুমার সাহা। তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা কাঁকসা পঞ্চায়েত সমিতির দু’বারের সদস্য। এক সময় পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষও ছিলেন তিনি।

    পোস্টারে কী লেখা রয়েছে? (Burdwan)

    তৃণমূল নেতার নামে দেওয়া পোস্টারে লেখা রয়েছে, ‘৮ লক্ষ টাকার গাড়ির মালিক জব কার্ডধারী, ভাঁওতাবাজ তৃণমূল নেতা সুকুমার সাহা গরিব মানুষের টাকা আত্মসাৎকারী।’ আবার কোনও পোস্টারে ব্লক সভাপতি যে টাকা দিচ্ছেন সুকুমারকে, সেই ছবিও রয়েছে। এ রকম পোস্টার পশ্চিম বর্ধমানের (Burdwan) কাঁকসার মলানদিঘি হাটতলা, পেট্রল পাম্পের সামনে-সহ বিভিন্ন জায়গায় সাঁটানো রয়েছে। আর এই পোস্টার সামনে আসতেই এলাকায় চর্চা শুরু হয়ে গিয়েছে।

    কেন পোস্টার?

    সুকুমারের দোতলা পাকা বাড়ি রয়েছে। হাটতলা এলাকায় প্রসাধনী সামগ্রীর একটি দোকানও রয়েছে। তিনি আবার ১০০ দিনের প্রকল্পের শ্রমিক। কয়েক মাস আগে একশো দিনের বকেয়া টাকা চেয়ে তৃণমূলের দিল্লির কর্মসূচিতেও যোগ দিয়েছিলেন সুকুমার। কিছুদিন আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, কেন্দ্র টাকা না দিলে, দলের তরফেই একশো দিনের বকেয়া টাকা সংশ্লিষ্ট শ্রমিকদের দেওয়া হবে। সেই মতো তাঁকেই সম্প্রতি অর্থ সাহায্য করা হয়েছে। তৃণমূল নেতা সুকুমার সাহাকে টাকা দেওয়ার কথা জানিয়েছেন দলের ব্লক সভাপতি ভবানী ভট্টাচার্য। বিষয়টি জানাজানি হতেই এলাকার মানুষ প্রশ্ন তুলতে শুরু করেন। এলাকার (Burdwan) মানুষের বক্তব্য, তৃণমূল নেতা লক্ষ লক্ষ টাকার মালিক। ১০০ দিনের প্রকল্পে যে দুর্নীতি হয়েছে তা জ্বলন্ত হল এই ঘটনা।

    কী সাফাই দিলেন তৃণমূল নেতা?

    সুকুমারবাবু বলেন, ২০১০ থেকে আমার ‘জব কার্ড’ রয়েছে। তখন থেকে একশো দিনের শ্রমিক হিসাবে কাজ করি আমি। মাটির বাড়িতে বাস করি আমি। যে দোতলা বাড়ির কথা বলা হচ্ছে, সেটি আমার মামাদের। আমার বাবা দুর্গাপুর স্টিল প্ল্যান্টে (Burdwan) কাজ করতেন। বর্তমানে আমার দাদা ডিএসপিতে কাজ করেন। আমি শ্রমিক।

    বিজেপি নেতৃত্ব কী বললেন?

    পোস্টার প্রসঙ্গে বিজেপির কাঁকসা ৪ নম্বর মণ্ডলের সহ- সভাপতি সপ্তম দাস বলেন, আসলে তৃণমূলের চুরির জন্য যাঁরা একশো দিনের টাকা পাচ্ছেন না, তাঁরা ক্ষোভে এই কাজ করেছেন। এটা ওদের গোষ্ঠী কোন্দল।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Purba Bardhaman: পেটের দায়ে কাজের খোঁজে কলকাতায় যাচ্ছিলেন বিট্টু, স্টেশনেই বিপত্তি!

    Purba Bardhaman: পেটের দায়ে কাজের খোঁজে কলকাতায় যাচ্ছিলেন বিট্টু, স্টেশনেই বিপত্তি!

    মাধ্যম নিউজ ডেস্ক: প্ল্যাটফর্মে উপর হাঁটতে এখনও বুক কাঁপছে। বর্ধমান স্টেশনে (Purba Bardhaman) দাঁড়ানো যাত্রীদের আতঙ্ক এখনও কাটছেনা। বুধবার জলের ট্যাঙ্ক ভেঙে পড়ায় আজ স্টেশন চত্বর প্ল্যাটফর্মে থমথমে ভাব রয়েছে। সকল ব্যস্ততার মধ্যে যাত্রীরা অত্যন্ত সাবধান। কেউ কেউ এদিক ওদিক তাকিয়ে ভাবছেন আবার বিপত্তি নেমে আসবে না তো?

    অপর দিকে পেটের দায়ে কাজের খোঁজে কলকাতায় যাচ্ছিলেন বছর চল্লিশের বিট্টু দাস। কিন্তু জলের ট্যাঙ্ক ভেঙে গুরুতর আহত হয়েছেন তিনি। পেশায় তিনি একজন রাজমিস্ত্রী, বাড়ি বিহারের কাটারিয়া গ্রামে। তাঁর বাড়িতে দুই সন্তান এবং স্ত্রী। সংসারের পুরো দায়িত্ব তাঁর উপরেই। বর্তমানে বর্ধমান মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন তিনি। স্ত্রী মালতী এখন কঠিন উৎকণ্ঠার মধ্যে দিনপাত করছেন। কীভাবে চলবে সংসার এটাই এখন বড় প্রশ্ন?

    আতঙ্ক এখনও কাটেনি (Purba Bardhaman)!

    গতকাল বুধবার থেকে আজ বৃহস্পতিবার ২৪ ঘণ্টা কেটে গেলেও এখনও পর্যন্ত আতঙ্ক কাটছে না বর্ধমান স্টেশনের (Purba Bardhaman) প্ল্যাটফর্মের যাত্রীদের। এক যাত্রী বলেন, “আমি আজ দুই নম্বর প্ল্যাটফর্মে দিয়ে যাওয়ার সময় গায়ে শিহরণ হচ্ছিল। মনে হচ্ছিল আরেকবার কিছু একটা বিপত্তি ঘটবে না তো! ভাবতেই অবাক লাগছে সুস্থ সবল মানুষ নিজেদের গন্তব্যে যেতে চেয়েছিলেন, কিন্তু গন্তব্য পৌঁছানোর আগেই সময় তাঁদের জীবন কেড়ে নিল জলের ট্যাঙ্ক।”

    হাকারদের বক্তব্য

    সূত্রে জানা গিয়েছে, স্টেশনের (Purba Bardhaman) হকারদের বক্তব্য, অনেক দিন ধরে জলের ট্যাঙ্ক নিয়ে একটা আশঙ্কা ছিল। কিন্তু আচমকা ভেঙে পড়বে কেউ ভেবে উঠতে পারেনি। অপর দিকে দুর্ঘটনায় মৃত মাফিজা খাতুনের স্বামী মেমারির বাসিন্দা আব্দুল মফিজ শেখ বলেন, “রেলের বিরুদ্ধে এফআইআর করবো। রেলের কর্তব্যে গাফিলতি ছিল।”

    রেলের তরফ থেকে ক্ষতিপূরণ ঘোষণা

    গতকাল জলের ট্যাঙ্ক ভেঙে পড়লে ঘটনাস্থলে মৃত্যু হয় তিন জনের। সেইও সঙ্গে মোট চল্লিশ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। রেলের তরফ থেকে মৃতদের পাঁচ লাখ এবং আহতদের ৫০ হাজার করে টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। ঘটনার পর অনেক সময় স্টেশনে ট্রেন চলাচলে ব্যঘাত ঘটেছিল। সাময়িক ভাবে স্টেশনে ব্যাপক ভিড় জমায়েত হয়ে গিয়েছিল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Mohammed Shami: “আমি গর্বিত ভারতীয়”! সজদা-বিতর্কে পাকিস্তানি ট্রোলারদের কড়া জবাব শামির

    Mohammed Shami: “আমি গর্বিত ভারতীয়”! সজদা-বিতর্কে পাকিস্তানি ট্রোলারদের কড়া জবাব শামির

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতে নিজ নিজ ধর্ম পালন করতে গেলে কারুর অনুমতি নিতে হয় না। সজদা বিতর্কে পাকিস্তানকে কড়া জবাব  দিলেন মহম্মদ শামি। বিশ্বকাপে (ICC World Cup 2023) শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫ উইকেট নেওয়ার পর চর্চায় উঠে এসেছিল তাঁর সেলিব্রেশন। খেলার মাঠে সজদা করতে গিয়েও থেমে যেতে হয়েছে মহম্মদ শামিকে, এমনটাই মনে করেছিল পাকিস্তানি নেট দুনিয়া। অবশেষে সেই বিতর্কে মুখ খুললেন শামি (Mohammed Shami)। সাফ জানিয়ে দিলেন, মাঠের মধ্যে সজদা করতে চাইলে তিনি অবশ্যই করতেন, কেউ তাঁকে বাধা দিত না।

    ভারতে নিজ ধর্মাচরণে বাধা নেই

    সম্প্রতি একটি সাক্ষাৎকারে ভারতের তারকা পেসারকে  জিজ্ঞাসা করা হয়, সদ্য শেষ হওয়া বিশ্বকাপে ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে পাঁচ উইকেট নেওয়ার পরেই পাকিস্তানিদের একাংশ দাবি করেন যে ভারতীয় মুসলিম বলেই খেলার মাঠে সজদা করতে পারেননি শামি। কারণ ভারতে থেকে প্রকাশ্যে সজদা করতে ভয় পেয়েছিলেন তিনি। এর উত্তরে শামি বলেন, “সজদা করতে চাইলে তো কেউ বাধা দিতে পারে না। আমার ধর্ম পালনে কেউ বাধা দেবে না। আমিও কারোওর ধর্ম পালনে বাধা দেব না। যদি সজদা করতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই করব। গর্বের সঙ্গে বলতে পারি আমি ভারতীয় মুসলিম। আগেও তো পাঁচ উইকেট নিয়েছি, কখনও কি সজদা করতে দেখেছেন? যদি মনে হয় তাহলে আমি যেখানে খুশি সজদা করতে পারি।”

    আরও পড়ুন: আইপিএলে নাইটদের ব্যাটন শ্রেয়সের হাতেই! সহকারী হলেন কে?

    অযথা বিতর্ক তৈরির প্রয়াস

    পাকিস্তানে থাকা একদল মানুষের কাজই  অযথা বিতর্ক সৃষ্টি করা। এসব থেকে দূরে থাকা প্রয়োজন। অযথা বিতর্ক বন্ধ করা দরকার। শামির কথায়, “সজদা করার জন্য় অনুমতি নিতে হলে আমি ভারতে থাকতাম না। আসলে এরা সবসময় বিতর্ক তৈরি করে সেখান থেকে খবর বের করতে চায়। এরা কাউকেই ভালোবাসে না। আসলে ওইদিন আমি নিজের ক্ষমতার বাইরে গিয়ে বোলিং করছিলাম। তাই ক্লান্ত হয়ে মাঠে বসে পড়েছিলাম।” 

    বল বিকৃত করার অভিযোগ

    পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার হাসান রাজা বিশ্বকাপে ভারতীয় বোলারদের বিশেষ বল দেওয়ার অভিযোগ করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, ভারতীয় বোলারেরা বলে অতিরিক্ত সুইং পাচ্ছেন, তাঁদের বলে বিশেষ যন্ত্র লাগিয়ে দেওয়া হচ্ছে। এর  জবাবে শামি বলেন, ‘‘বলে কি কোনও যন্ত্র লাগানো যায়? আমি যখন এই কথা শুনেছিলাম তখন অবাক হয়েছিলাম। ভেবেছিলাম, কেউ কী ভাবে এ কথা বলতে পারে। আমি হাসি চেপে রাখতে পারিনি। আমি ভেবেছিলাম একটা ভিডিয়ো করব। সেখানে বল ফাটিয়ে দেখাব যে ভিতরে কিছু রাখা যায় না। কিন্তু তেমন করলে প্রচণ্ড বিতর্ক হত। সেই কারণে করিনি।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (শুক্রবার ১৫/১২/২০২৩)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (শুক্রবার ১৫/১২/২০২৩)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) কাজে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে।

    ২) শত্রু থেকে সাবধান।

    বৃষ

    ১) প্রেমে নৈরাশ্য থেকে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে।

    ২) প্রতিবেশীর অশান্তির দায় আপনার কাঁধে চাপতে পারে। 

    মিথুন

    ১) সকালের দিকে বন্ধুদের দ্বারা বিব্রত হতে পারেন।

    ২) শরীরে ব্যথা-বেদনা বৃদ্ধি পাবে। কর্মস্থানে সমস্যা দেখা দিতে পারে। 

    কর্কট

    ১) ভ্রমণে গিয়ে শরীর খারাপ হওয়ার আশঙ্কা।

    ২) প্রেমের প্রতি ঘৃণাবোধ দেখা দিতে পারে। 

    সিংহ

    ১) প্রেমের ব্যাপারে অতিরিক্ত আবেগ থেকে সংযত থাকুন।

    ২) শরীরে ক্ষয় বৃদ্ধি। 

    কন্যা

    ১) খরচ বাড়তে পারে।

    ২) বৈরী মনোভাবের জন্য ব্যবসায় শত্রু বৃদ্ধি পাবে।

    তুলা

    ১) আপনার বিষয়ে সমালোচনা বৃদ্ধি পাবে।

    ২) সকালের দিকে একই খরচ বার বার হবে। 

    বৃশ্চিক

    ১) রক্তহীনতা বাড়তে পারে।

    ২) কোনও মহিলার জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ।

    ধনু

    ১) বিলাসিতার কারণে খরচ বাড়তে পারে।

    ২) বাড়িতে বিবাদের জন্য মনঃকষ্ট।

    মকর

    ১) অতিরিক্ত কাজের চাপে ক্লান্তিবোধ।

    ২) সন্তানের জন্য সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা। 

    কুম্ভ

    ১) ধর্ম সংক্রান্ত ব্যাপারে তর্কে জড়াতে পারেন।

    ২) মা-বাবার সঙ্গে সামান্য কারণে তর্ক হতে পারে। 

    মীন

    ১) কর্মস্থানে বন্ধুদের বিরোধিতা আপনাকে চিন্তায় ফেলবে।

    ২) বুদ্ধির ভুলের জন্য চাপ বৃদ্ধি। 

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Asansol: প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়িতে ২০ ঘণ্টা ধরে আয়কর দফতরের তাল্লশি, উদ্ধার ব্যাঙ্কের নথি

    Asansol: প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়িতে ২০ ঘণ্টা ধরে আয়কর দফতরের তাল্লশি, উদ্ধার ব্যাঙ্কের নথি

    মাধ্যম নিউজ ডেস্ক: গতকাল বুধবার সারা রাত ধরে লোহা ব্যবসায়ী ইমতিয়াজের হিসাব রক্ষক পঙ্কজ আগরওয়ালের বাড়িতে তল্লাশি চালিয়েছেন আয়কর দফতরের আধিকারিকেরা। অন্য দিকে ব্যবসায়ী মহেন্দ্র শর্মার বাড়িতেও ইনকাম ট্যাক্স আধিকারিকদের হানা চলেছিল। উল্লেখ্য প্রত্যেকেই আসানসোলের তৃণমূল ঘনিষ্ঠ ব্যবসায়ী ছিলেন।

    আবার বৃহস্পতিবার আসানসোলে (Asansol) বেশ কিছু জায়গায় সকাল থেকেই দ্বিতীয় দিনেও চলছে আয়কর দফতরের তল্লাশি। বার্নপুরের পুরানহাটে পঙ্কজ আগরওয়ালের বাড়িত প্রায় ২৪ ঘন্টা ধরে আয়কর দপ্তরের ম্যারাথন তল্লাশি চলছে। ধরমপুরের লোহা ব্যবসায়ী সৈয়দ ইমতিয়াজের বাড়িতে ২৪ ঘন্টা ধরে আয়কর দপ্তর অভিযান চালিয়েছে। তবে গতকাল বুধবার রাত থেকে রানীগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহরাব আলির বাড়িতে আয়কর দফতরের ২০ ঘণ্টার বেশি সময় ধরে তল্লাশি অভিযান চলেছিল। আর্থিক দুর্নীতি মামলায় আয়কর দফতর অত্যন্ত সক্রিয় বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

    তৃণমূল ঘনিষ্ঠ ব্যবসায়ীদের পাঁচ জায়গায় হানা

    আসানসোলে (Asansol) ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও আয়কর দফতরের ম্যারাথন অভিযান এখনও অব্যাহত। মোট ৫ জায়গায় অভিযান চলেছে। বর্তমানে ৩ তৃণমূল ঘনিষ্ঠ ব্যবসায়ীদের বাড়িতে অভিযান এখনও চলছে। তবে তৃণমূল প্রাক্তন বিধায়ক তথা লোহা ব্যবসায়ী সোহারাব আলির বাড়িতে যে অভিযান চলছিল তা রাত ১২ টাতেই শেষ হয়ে যায়। ভোর ৫ টা থেকে রাত ১২টা পর্যন্ত অর্থাৎ ১৯ ঘন্টা অভিযান চলেছিল বলে জানা গিয়েছে। সেই সঙ্গে ইমতিয়াজের ঘনিষ্ঠ সুজিত সিং-এর বাড়িতেও তল্লশি চলে। অবশেষে ভোর ৪ টে নাগাদ সুজিতের বাড়ি থেকে চলে যান আয়কর দফতরের অধিকারিকেরা।

    কী কী উদ্ধার হয়েছে?

    সূত্রের খবর, বেশ কিছু ব্যবসা সংক্রান্ত আর্থিক লেনদেনের কাগজপত্র, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি নিয়ে যান আয়কর দফতরের আধিকারিকেরা। তবে ব্যবসায়ী ইমতিয়াজ আহমেদ খান, হিসাবরক্ষক পঙ্কজ আগরওয়াল এবং শিল্পপতি মহেন্দ্র শর্মার বাড়িতে (Asansol) তল্লাশি এখনও চলছে।

    চলছে সিবিআই তল্লাশি

    আসানসোলের (Asansol) বার্নপুর থানার অন্তর্গত পুরানাহাট এলাকায় ইসিসিএলের নিরাপত্তার দায়িত্বে থাকা প্রাক্তন কর্মী শ্যামল সিং ও আরেক ব্যবসায়ী স্নেহাশিস তালুকদারের বাড়িতে সিবিআই তল্লাশি চালাচ্ছে। সকাল থেকেই সিবিআইয়ের দুটি টিম হিরাপুরের এই দুটি বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে। কয়লা পাচারকাণ্ড সংক্রান্ত ঘটনার তদন্তে সিবিআই-এর এই হানা বলে জানা গিয়েছে। সিবিআই স্নেহাশিস তালুকদারকে আটক করে নিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। সূত্রে খবর কয়লা পাচার কাণ্ডে অভিযুক্ত লালা ঘনিষ্ঠ স্নেহাশিস।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Parliament Security Breach: মিলল বাংলা-যোগ! সংসদ হানার মাস্টারমাইন্ড ললিত ভাড়া থাকত কলকাতায়!

    Parliament Security Breach: মিলল বাংলা-যোগ! সংসদ হানার মাস্টারমাইন্ড ললিত ভাড়া থাকত কলকাতায়!

    মাধ্যম নিউজ ডেস্ক: সংসদে স্মোক গ্রেনেড নিয়ে তাণ্ডবের পরেই উঠে এল বাংলা-যোগ। এই ঘটনার অন্যতম সন্দেহভাজন ললিত ঝা। সূত্রের খবর, ললিত ভাড়া থাকত কলকাতার বড়বাজারে। টিভিতে সংসদে তাণ্ডবের খবর দেখে তাকে সনাক্ত করেন স্থানীয় বাসিন্দারা। লোকসভায় রং বোমা বানিয়ে তাণ্ডব চালানোর অন্যতম মাস্টারমাইন্ড (Parliament Security Breach) ললিতের পরিবার বিহারে থাকতো বলে জানা গিয়েছে। সন্দেহভাজন ললিতকে এখনও খুঁজে চলেছেন তদন্তকারীরা।

    টিউশন পড়াত ললিত

    জানা গিয়েছে, ললিত ঝা ভাড়া থাকত কলকাতার ২১৮ রবীন্দ্র সরণিতে। এখানেই এক তলার একটি ঘরে সে ভাড়া থাকত। স্থানীয় কিছু বাচ্চাদের ললিত টিউশন পড়াত বলেও খবর। তারপর বছর দেড়েক আগে সে  হঠাৎই সেই ঘর ছেড়ে চলে যায় (Parliament Security Breach)। স্থানীয় এক বাসিন্দা এ বিষয়ে বলেন, ‘‘একটা কোণার ঘরের ললিত থাকতো। ওই ঘরে পড়াত ছেলেদের। বাচ্চারা দেখতাম বই নিয়ে জোরে জোরে পড়তো। শুনতে পেতাম।’’ তবে ললিত এখানে একা থাকত কিনা, তা নিয়ে স্পষ্ট কিছু বলতে পারেননি ওই বাসিন্দা।

    বাড়ির মালিক বর্তমানে দিল্লিতে থাকে

    জানা গিয়েছে, যে বাড়িতে ভাড়া থাকত ললিত, তার মালিক এখন দিল্লিতে থাকেন। এখন ওই বাড়িতে যাঁরা ভাড়া থাকেন, তাঁরা অনলাইনে বাড়ির মালিককে টাকা পাঠান। কার মাধ্যমে ললিত ভাড়া পেয়েছিল, তা জানার চেষ্টা করছেল তদন্তকারীরা। জানা গিয়েছে, কলকাতার বাসিন্দা এক কলেজ পড়ুয়া নীলাক্ষকে সংসদে স্মোকিং তাণ্ডবের (Parliament Security Breach) ভিডিও পাঠিয়েছিল ললিত। নীলাক্ষ এ বিষয়ে বলেন, ‘‘আমি তখন কলেজে ছিলাম। কলেজ থেকে বেরনোর পরে হোয়াটসঅ্যাপে দেখি একটি ভিডিও এসেছে। ললিত ঝা পাঠিয়েছিলেন। সংসদের বাইরে রাস্তায় যেটা হয়েছিল, স্মোক টর্চ নিয়ে দাঁড়িয়েছিলেন দু,জন। ওই ভিডিও পাঠিয়েছিলেন। আমি তখন পুরোটা দেখিনি। তখন জানতামও না সংসদে এমন ঘটে গিয়েছে। আমি জিজ্ঞেস করেছিলাম এটা কোথায় হয়েছে, তারপর থেকে কোনও উত্তর পাইনি।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Menstruation Leave: অফিসে ঋতুকালীন ছুটি কাম্য নয়! সংসদে এর ব্যাখ্যা দিলেন স্মৃতি ইরানি

    Menstruation Leave: অফিসে ঋতুকালীন ছুটি কাম্য নয়! সংসদে এর ব্যাখ্যা দিলেন স্মৃতি ইরানি

    মাধ্যম নিউজ ডেস্ক: কাজের জায়গায় মহিলাদের বেতনযুক্ত ঋতুস্রাবকালীন ছুটির কোনও প্রয়োজন নেই, অভিমত কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানির (Smriti Irani)। সংসদে এক প্রশ্নের উত্তরে স্মৃতি জানান, ঋতুস্রাব মহিলাদের জীবনের একটি স্বাভাবিক অংশ, এটি কোনও প্রতিবন্ধকতা নয়। ঋতুস্রাবের জন্য বিশেষ ছুটি মঞ্জুর করার করা উচিত নয়।

    কোন প্রশ্ন সাপেক্ষে উত্তর

    ঋতুমতী মহিলারা ঋতুচক্রের সময় নানা শারীরিক কষ্ট সহ্য করেন। মহিলাদের সমস্যার কথা মাথায় রেখেই একাধিক দেশে চালু করা হয়েছে মেনেস্ট্রুয়েশন লিভ (Menstruation Leave) বা ঋতুকালীন ছুটি। ভারতেও কি এই ছুটি চালু করা হবে? কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani)-র কাছে এই প্রশ্নই রেখেছিলেন আরজেডি সাংসদ মনোজ কুমার ঝা (Manoj Kumar Jha)। জবাবে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেন, “ঋতুমতী মহিলা হিসাবে, ঋতুস্রাব ও ঋতুচক্র নারী জীবনের অত্যন্ত সাধারণ একটি অংশ। আমাদের এমন ইস্যু তৈরি করা উচিত নয় যেখানে তাদের সমানাধিকার থেকে বঞ্চিত করা হবে শুধুমাত্র একজনের নির্দিষ্ট দৃষ্টিভঙ্গির কারণে, যার ঋতুস্রাব হয় না।”

    আরও পড়ুন: বালুর স্ত্রী-কন্যার নামে ৫৮টি ফিক্সড ডিপোজিট রেশন ‘দুর্নীতি’র টাকায়? অনুমান ইডির

    অকপট স্মৃতি

    মাসিক ছুটির ফলে কর্মক্ষেত্রে মহিলাদের প্রতি বৈষম্য হতে পারে বলে স‌ংসদে সকলকে সতর্ক করেন স্মৃতি। ঋতুস্রাবের সময় স্বাস্থ্যবিধির গুরুত্ব কথা বিবেচনা করে স্মৃতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক কর্তৃক জাতীয় নীতি প্রণয়ন করার কথা ঘোষণা করেন। এই নীতির লক্ষ্য হবে দেশবাসীকে ঋতুস্রাবের বিষয়ে আরও বেশি সজাগ করা, ঋতুস্রাবের সময় স্বাস্থ্যবিধি নিয়ে সতর্ক করা। কেন্দ্রীয় মন্ত্রী লিখিত জবাবে বলেন, “অল্প সংখ্যক মহিলা অত্যাধিক ডিসমেনোরিয়া বা এই ধরনের সমস্যার সম্মুখীন হন। অধিকাংশ ক্ষেত্রেই তা ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু ঋতুচক্র ও তার সঙ্গে জড়িত কার্যকলাপকে আড়ালে রাখা হয়। সামাজিক ছুৎমার্গের কারণে স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়। সাধারণ কাজ করতে বাধা দেওয়া হয়, যা শেষ অবধি হেনস্থা ও সমাজে বিতাড়িত করার পর্যায়ে পৌঁছয়। যখন কোনও কিশোরী শারীরিক ও মানসিক পরিবর্তনের মধ্যে দিয়ে যায় এবং এই পরিবর্তন সম্পর্কে অবগতই না হয়, তখন বিষয়টি আরও স্পর্শকাতর হয়ে ওঠে।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: উত্তরকন্যায় শুভেন্দুকে ঢুকতে বাধা, আদালতে যাওয়ার প্রস্তুতি নিল বিজেপি

    Suvendu Adhikari: উত্তরকন্যায় শুভেন্দুকে ঢুকতে বাধা, আদালতে যাওয়ার প্রস্তুতি নিল বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফর সেরে শিলিগুড়ি ছাড়তেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বে বিজেপি-র উত্তরকন্যা অভিযানকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায়। পুলিশের বিরুদ্ধে অভব্য আচরণ করার অভিযোগ তুলে সরব হন বিরোধী দলনেতা। পুলিশি বাধার প্রতিবাদে এবার আদালতে যাওয়ার প্রস্তুতি নিল রাজ্য বিজেপি নেতৃত্ব। উত্তরবঙ্গের সরকারি সচিবালয় উত্তরকন্যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ অন্যান্য বিধায়কদের ঢুকতে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ। এরপরই পুলিশের বিরুদ্ধে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের দ্বারস্থ হওয়ার কথা ঘোষণা করেন বিরোধী দলনেতা। আদালতের অনুমতি নিয়েই তিনি এবং অন্যান্য বিধায়করা উত্তরকন্যায় যাওয়ার হুঁশিয়ারি দেন। এই ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    ঠিক কী ঘটেছিল উত্তরকন্যায়? (Suvendu Adhikari)

    শিলিগুড়ির এক সভা থেকে উত্তরকন্যায় যাওয়ার কথা ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। তা ঠেকাতে আগেভাগেই প্রস্তুত ছিল পুলিশ। উত্তরকন্যার সামনে পৌঁছতেই শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়কদের ব্যারিকেড করে আটকে দেয় বিশাল পুলিশ বাহিনী। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন বিরোধী দলনেতা। পুলিশের সঙ্গে তুমুল বচসা শুরু হয়। উত্তরবঙ্গের সরকারি সচিবালয় উত্তরকন্যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী- (Suvendu Adhikari) সহ অন্যান্য বিধায়কদের ঢুকতে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ। এরপরই ক্ষোভে ফেটে পড়েন বিরোধী দলনেতা। শেষে অবশ্য রাজ্য প্রশাসনের পক্ষ থেকে এক আধিকারিক শুভেন্দু অধিকারীকে উত্তরকন্যার ভিতরে নিয়ে যাওয়ার জন্য বাইরে আসেন। কিন্তু ওই আধিকারিকের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন শুভেন্দু অধিকারী।  

    পুলিশি বাধা নিয়ে কী বললেন বিরোধী দলনেতা?

    উত্তরকন্যায় যাওয়ার পথে পুলিশের বাধা পেয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেছিলেন, উত্তরকন্যা থেকে কীভাবে সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন তা সরেজমিনে খতিয়ে দেখতে উত্তরকন্যা পরিদর্শনে যেতে চেয়েছিলাম। সঙ্গে দলীয় অন্যান্য জনপ্রতিনিধিরা ছিলেন। উত্তরবঙ্গের সচিবালয়ে ঢুকতে অন্যায়ভাবে বাধা দেওয়া হয়। পুলিশের অন্যায় আচরণের বিরুদ্ধে এবার জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে আবেদন জানাতে চলেছেন বিজেপির উত্তরবঙ্গের বিধায়করা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Abhishek Banerjee:  অভিষেকের আয়ের উৎস কী? মুখবন্ধ খামে আদালতে জানাল ইডি

    Abhishek Banerjee: অভিষেকের আয়ের উৎস কী? মুখবন্ধ খামে আদালতে জানাল ইডি

    মাধ্যম নিউজ ডেস্ক: দুদিন আগেই অভিষেকের (Abhishek Banerjee) আয়ের উৎস কী? একথা জানতে চেয়ে ইডিকে প্রশ্ন করেছিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবারই কেন্দ্রীয় সংস্থা সেই জবাব জমা দিল মুখবন্ধ খামে। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিষেকের (Abhishek Banerjee) সংস্থা ‘লিপস অ্যান্ড বাউন্ডস’কে ব্যবহার করা হতো, কালো টাকা সাদা করতে, এই অভিযোগ আগেই উঠেছে। এবার এই সংস্থা সংক্রান্ত রিপোর্টও ইডি জমা করল আদালতে। জানা গিয়েছে, বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে ওই রিপোর্ট জমা দিয়েছে কেন্দ্রীয় সংস্থা। তবে রিপোর্ট এখনও পর্যন্ত দেখেননি বিচারপতি। সূত্রের খবর, তিনি জানিয়েছেন রিপোর্ট দেখার পরেই এ বিষয়ে তিনি মন্তব্য করবেন।

    মঙ্গলবারের শুনানি 

    মঙ্গলবারই বিচারপতি অমৃতা সিনহা ইডিকে প্রশ্ন করেন ২০১৪ সালের পর থেকে সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেয়েছে অভিষেকের এবং তাঁর আয়ের উৎস ঠিক কি? সেদিন রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বয়ানও রেকর্ড করা হয়। ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ সংস্থার প্রায় সাড়ে ৫ হাজার পাতার নথি আগেই জমা করেছেন অভিষেক (Abhishek Banerjee)।  ইডির আইনজীবী মঙ্গলবার আদালতে বলেন, ‘‘যে নথি এসেছে, তা থেকে নিশ্চিত করে বলতে পারি, কোনও কিছুই গোপন না করে তদন্তের আরও অগ্রগতি হবে।’’ ইডির আইনজীবীর কাছে একথা শোনার পরে বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন করেন, ‘‘যে পরিমাণ নথি জমা পড়েছে, তা ইঙ্গিত দিচ্ছে বিপুল পরিমাণ সম্পত্তির। ওই নথি অনুযায়ী যে সম্পত্তি কেনা বা লেনদেন হয়েছে, তা কি খুঁজে দেখেছেন আপনারা? আদালত যা জানতে চাইছে, তা কি খুঁজে দেখেছেন? আয়ের উৎস খুঁজে দেখেছেন? আইন আপনাদের ক্ষমতা দিয়েছে। এটাই তো আপনাদের তদন্তের মুখ্য বিষয় হওয়া উচিত।’’

    মামলার পরবর্তী শুনানি আগামী ২০ ডিসেম্বর

    প্রসঙ্গত, ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ সংক্রান্ত বেশ কিছু তথ্য আগেই আদালতে বিশদে জানাতে বলেছিলেন বিচারপতি অমৃতা সিনহা। যার মধ্যে ছিল সংস্থার ৬ জন ডিরেক্টরের নাম, সংস্থার আর্থিক লেনদেন, এই সংস্থা কারা ক্লায়েন্ট, তাঁদের নাম, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, পাশাপাশি সিইও হিসেবে অভিষেকের সম্পত্তির বিস্তারিত বিবরণ, সংস্থার যাঁরা কাজ করেন তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কে কবে থেকে কাজে যোগ দিয়েছেন তার বিবরণ, সংস্থা কেন ঠিকানা পরিবর্তন করল ইত্যাদি বিষয়ে। জানা গিয়েছে, মামলার পরবর্তী শুনানি ২০ ডিসেম্বর।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Coal Scam Case: কয়লা পাচারকাণ্ডে সিবিআই ফের সক্রিয়, লালা ঘনিষ্ঠদের বাড়িতে হানা

    Coal Scam Case: কয়লা পাচারকাণ্ডে সিবিআই ফের সক্রিয়, লালা ঘনিষ্ঠদের বাড়িতে হানা

    মাধ্যম নিউজ ডেস্ক: কয়লা পাচার মামলায় রাজ্য জুড়ে ফের সিবিআই হানা। বৃহস্পতিবার সকাল থেকে রাজ্যের নানা জায়গায় কয়লা পাচারকাণ্ডে অভিযুক্ত লালা ওরফে অনুপ মাজি ঘনিষ্ঠদের বাড়িতে-অফিসে অভিযান শুরু করেছে। এদিন সকাল থেকেই সক্রিয় সিবিআই। তদন্তকারী দলের অফিসাররা একাধিক দলে বিভক্ত হয়ে ভবানীপুর, আসানসোল, মালদা এবং পুরুলিয়ায় তল্লাশি চালাচ্ছেন বলে জানা গিয়েছে।

    রাজ্যের শাসক দলের একাধিক নেতা, মন্ত্রী কয়লা পাচার (Coal Scam Case) কাণ্ডে অভিযুক্ত বলে সিবিআই-ইডি জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। বীরভূমের অনুব্রত মণ্ডল ইতিমধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে গ্রেফতার হয়ে তিহার জেলে বন্দি। উল্লেখ্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কয়লাকাণ্ডে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হয়েছে। সিবিআইয়ের তল্লাশি অভিযান ফের একবার রাজ্যে শোরগোল ফেলে দিয়েছে।

    সিবিআই সূত্রে খবর (Coal Scam Case)

    রাজ্যের জেলা জুড়ে ১২ টি জায়গায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিযান চালাচ্ছে বলে জানা গিয়েছে। সূত্রে জানা গিয়েছে, আসানসোলের স্নেহাশিস তালুকদার নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হচ্ছে। মালদার রতুয়ার শ্যামল সিং নামে আরও এক ব্যক্তির বাড়িতেও তদন্তকারী সংস্থা হানা দিয়েছে। উল্লেখ্য দু’জনই কয়লা পাচারকাণ্ডে (Coal Scam Case) অভিযুক্ত লালার খুব ঘনিষ্ঠ। এই স্নেহাশিস লালার আর্থিক হিসেবের কাজ দেখাতেন। পাশপাশি বৃহস্পতিবার সকালে ভবানীপুরের এক আবাসনে তল্লাশি চালিয়েছে সিবিআই।

    কয়লা পাচার মামলায় প্রধান অভিযুক্ত লালা

    ২০২০ সালে কয়লা পাচারের (Coal Scam Case) তদন্ত শুরু করে সিবিআই। লালা ওরফে অনুপ মাজি হলেন এই মামলায় প্রধান অভিযুক্ত। বর্তমানে তিনি সুপ্রিম কোর্ট থেকে জামিন নিয়েছেন। এই লালা আবার তৃণমূলের খুব ঘনিষ্ঠ। লালার সঙ্গে গুরুপদ মাজি নামক আরও চারজনকে গ্রেফতার করেছিল সিবিআই। লালা জামিন পেলেও বাকিরা তিহার জেলে বন্দি। উল্লেখ্য এই কয়লা পাচার মামলায় তৃণমূলের তৎকালীন যুব সহ সভাপতি বিনয় মিশ্রও প্রধান অভিযুক্ত। তদন্তকারী অফিসারেরা তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছেন। বর্তমানে তিনি পলাতক।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share