Tag: Madhyom

Madhyom

  • Sikkim Flash Flood: মেঘভাঙা বৃষ্টিতে তিস্তায় হড়পা বান, সিকিমে নিখোঁজ ২৩ সেনা জওয়ান

    Sikkim Flash Flood: মেঘভাঙা বৃষ্টিতে তিস্তায় হড়পা বান, সিকিমে নিখোঁজ ২৩ সেনা জওয়ান

    মাধ্যম নিউজ ডেস্ক: বুধবার ভোরে মেঘভাঙা বৃষ্টির জেরে উত্তর সিকিমের চুংথামে লোনক হ্রদ ফেটে যায়। সেই জল হু-হু করে ঢুকে যায় তিস্তা নদীতে। তাতেই বেধে যায় বিপর্যয়। আচমকা ধেয়ে আসা হড়পা বানে (Sikkim Flash Flood) ভেসে যায় সড়ক। জলের তোড়ে ভেসে গিয়েছে সেনার বহু গাড়ি সহ সেনা ছাউনিও। নিখোঁজ হন ২৩ সেনা জওয়ান (Army Jawans Missing)। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়েছে।

    লোনাক হ্রদে মেঘভাঙা বৃষ্টির ফলে বিপত্তি

    গুয়াহাটিস্থিত সেনার জনসংযোগ আধিকারিক ট্যুইটারে লেখেন, ‘‘উত্তর সিকিমের লোনাক হ্রদে মেঘভাঙা বৃষ্টির ফলে লাচেন উপত্যকার কাছে তিস্তা নদীতে হড়পা বান (Sikkim Flash Flood) আসে। তাতে ২৩ জওয়ান নিখোঁজ (Army Jawans Missing) হয়েছেন।’’ বেশ কয়েকটি জায়গায় ধসও নেমেছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে খবর। এই ঘটনার জেরে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে চুংথাম। গতরাত থেকেই প্রবল বৃষ্টি হচ্ছে সিকিমে। মেঘ ভাঙা বৃষ্টিতে গতরাতেই অন্তত সাতজন নিখোঁজ হন। ৬টি সেতু ধুয়ে যায়। আর আজ সকালে হড়পা বানে তলিয়ে গেল সেনার গাড়ি। 

    তলিয়ে গেছে ৪১টি ট্রাক সমেত গোটা সেনা ছাউনি!

    এদিন সকালে সেনার ইস্টার্ন কমান্ডের মুখপাত্র জানান, মেঘভাঙা বৃষ্টিতে উত্তর সিকিমের লাচেন উপত্যকার লোনক হ্রদ উপচে পড়ে। চুংথাম বাঁধ ভেঙে বিপুল পরিমাণ জল চলে আসে তিস্তা নদীতে। এর ফলে মুহূর্তে তিস্তার জলস্তর প্রায় ১৫ থেকে ২০ ফুট বেড়ে যায়। সিংতমের কাছে বরদঙে নদীর ধারে একটি রাস্তায় দাঁড় করানো ছিল বেশ কয়েকটি সেনার গাড়িটি। হড়পা বান (Sikkim Flash Flood) আসায় ট্রাকগুলি তলিয়ে যায় নদীতে (Army Jawans Missing)। সেনা জানিয়েছে, অন্তত ৪১টি ট্রাক তলিয়ে গিয়েছে। ভেসে গিয়েছে ছাউনির প্রায় সমস্ত কিছুই। জলের তলায় চলে গিয়েছে গাড়ি-সহ গোটা সেনা ছাউনি। এর মধ্যে আবার ধস নামতে শুরু হয়েছে। এত বড় ঘটনা সিকিমের বুকে এই প্রথম বলে জানিয়েছে সেনাবাহিনী। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়েছে। 

    ভয়াবহ পরিস্থিতি সিকিমে

    প্রশাসন সূত্রে খবর, সিংথামে তিস্তার উপর একটি ফুটব্রিজ ছিল। নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার জেরে সেই সেতুটি ভেঙে পড়েছে। এ ছাড়াও তিস্তার দাপটে ক্ষতিগ্রস্ত হয়েছে সিকিমের গোটা লাচেন উপত্যকাই। বহু বাড়ি ভেসে গিয়েছে। বহু মানুষও নিখোঁজ হয়েছেন বলে আশঙ্কা (Sikkim Flash Flood)। ২০১৩ সালে উত্তরাখণ্ড বিপর্যয় দেখেছিল গোটা ভারত। এবার সিকিমের এই ভয়াবহ পরিস্থিতির মুখে সকলে। সিকিমে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সিকিম রাজ্য প্রশাসন মানুষকে তিস্তা নদী থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে। সিংথাম ও রংপোয় সরানো হয়েছে বাসিন্দাদের।

    কার্যত বিচ্ছিন্ন সিকিম

    সিকিমের চুংথামে ব্যাপক জলস্ফীতি হয়েছে। সিকিমের উঁচু এলকায় ঢুকে পড়েছে নদীর জল। চুংথাম এলাকা কার্যত সিকিম থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। জলের তোড়ে ভেঙেছে ১০ নম্বর জাতীয় সড়ক। বন্ধ হয়ে গিয়েছে সিকিম থেকে দার্জিলিং-শিলিগুড়ির যাতায়াতের রাস্তা (Sikkim Flash Flood)। সামনেই পুজো। পাহাড়ে ঘুরতে যেতে পছন্দ করেন অনেক পর্যটক। হোটেল বুকিংও হয়েছে। শুধু তাই নয়, বহু পর্যটক সিকিমের পাহাড়ি এলাকায় রয়েছেন। তাঁরা কিন্তু এই মুহূর্তে আটকে গিয়েছেন। যাঁরা পুজোয় আসবেন বলে ঠিক করেছেন, তাঁদের কপালে চিন্তার ভাঁজ।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Asian Games 2023: বুধের সকালে নতুন ইতিহাস! এশিয়ান গেমসে ১৬তম সোনা জিতল ভারত

    Asian Games 2023: বুধের সকালে নতুন ইতিহাস! এশিয়ান গেমসে ১৬তম সোনা জিতল ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়ান গেমসে (Asian Games 2023) নিজেদের অর্জিত মোট মেডেল তালিকায় সব রেকর্ড ভেঙে দিল ভারত। হানঝাউ গেমস থেকে ১০০টা পদক আনার লক্ষ্য ভারতের। পাঁচ বছর আগে জাকার্তা এশিয়ান গেমসে ১৬টা সোনা সহ ৭০টা পদক এসেছিল। জ্যোতি-প্রবীণ ১৬তম সোনা এনে দিলেন। সেই সঙ্গে ৭১টা পদক। জাকার্তার সাফ্যকে পিছনে ফেলে দিলেন ভারতীয় অ্যাথলিটরা।

    দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সোনা

    এদিন সকালেই তিরন্দাজিতে (Archery) সোনা জিতলেন ভারতের জ্যোতি সুরেখা এবং ওজাস প্রবীণ দেওতালে। কমপাউন্ড মিক্সড ইভেন্টে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সোনা জিতলেন তাঁরা। এর ফলে এ বারের এশিয়ান গেমসে ভারতের সোনার সংখ্যা দাঁড়াল ১৬। কমপাউন্ড মিক্সড ইভেন্টে মোট ৮টি রাউন্ড হয়। প্রতি রাউন্ডে একটি করে তির ছোড়েন দুই প্রতিযোগী। ভারতের দুই প্রতিযোগী শুরুটা খুব ভাল করেন। প্রথম রাউন্ডে ২০তে ২০ স্কোর করেন তাঁরা। অন্য দিকে কোরিয়ার প্রতিযোগী প্রথম রাউন্ডেই ১ পয়েন্ট কম স্কোর করেন। ফলে শুরুতেই এগিয়ে যায় ভারত।তার পর টান টান খেলা চলছিল। দু’দলই নিজেদের তির ১০ পয়েন্টেই মারছিলেন। শেষ পর্যন্ত  ১৫৯-১৫৮ ব্যবধানে জিতে দেশের জন্য ১৬তম সোনা আনেন জ্যোতি, ওজাস।

    আরও পড়ুন: মঙ্গলে জোড়া সোনা জয় ভারতের, ইতিহাস গড়লেন অন্নু রানি

    পদক জয়ের রেকর্ড

    এ বারের এশিয়ান গেমসে (Asian Games 2023) আর্চারির কম্পাউন্ড বিভাগে ভারতের দুরন্ত সাফল্যের পিছনে রয়েছেন সর্জিও পাগ্নি। ইতালির কোচ নিজেও ছিলেন কিংবদন্তি আর্চার। প্রচুর সাফল্য ও অভিজ্ঞতার কারণে ভারতীয় আর্চারদের মানসিকতা বদলে দিয়েছেন তিনি। পাগ্নিকে পাশে নিয়েই সোনার মঞ্চে উঠে পড়লেন প্রবীণ ও জ্যোতি। ২০১৮ তে রেকর্ড ৭০ টি পদক এশিয়ান গেমসের মঞ্চ থেকে জিতেছিল ভারত৷ ২০২৩ এ সেই সংখ্যাকে ছাড়িয়ে গেল টিম ইন্ডিয়া৷ বুধবার সকালে সেই সংখ্যা ৭১ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই তৈরি হল নতুন সেরা হওয়ার ইতিহাস৷ এদিকে এদিন ব্যাডমিন্টনেও কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন পিভি সিন্ধু৷

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • NewsClick: খবরের আড়ালে চিনের প্রচার! গ্রেফতার নিউজক্লিকের প্রতিষ্ঠাতা প্রবীর পুরকায়স্থ 

    NewsClick: খবরের আড়ালে চিনের প্রচার! গ্রেফতার নিউজক্লিকের প্রতিষ্ঠাতা প্রবীর পুরকায়স্থ 

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্ত্রাসবাদ বিরোধী আইনে নিউজক্লিকের সাংবাদিক প্রবীর পুরকায়স্থকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। দিনভর তল্লাশির পর, অনলাইন নিউজ পোর্টাল ‘নিউজক্লিক’-এর প্রতিষ্ঠাতা তথা প্রধান সম্পাদক প্রবীর পুরকায়স্থ-সহ দুজনকে গ্রেফতার করল দিল্লি পুলিশের বিশেষ শাখা। বেআইনি কর্মকাণ্ড (প্রতিরোধ) আইন বা ইউপিএ (UAPA)-র আওতায় এই নিউজ পোর্টালের বিরুদ্ধে তদন্ত করছে দিল্লি পুলিশ। গ্রেফতার করা হয়েছে সংস্থার এইচআর প্রধান অনিন্দ্য চক্রবর্তীকেও। চিনের হয়ে প্রচারের জন্য বিদেশ থেকে তহবিল গ্রহণের অভিযোগ রয়েছে এই অনলাইন পোর্টালটির বিরুদ্ধে। তল্লাশির পর ওই দুই সাংবাদিককে গ্রেফতার করা হয় এবং নিউজক্লিকের অফিসও সিল করে দেওয়া হয়েছে।

    কী বলছে পুলিশ

    দিল্লি পুলিশ বলেছে, “মোট ৩৭ জন সন্দেহভাজন পুরুষকে জেরা করা হয়েছে। পাশাপাশি ৯ জন সন্দেহভাজন মহিলার বাড়িতে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরীক্ষার জন্য তাদের কাছ থেকে বিভিন্ন ডিজিটাল যন্ত্র, নথিপত্র ইত্যাদি বাজেয়াপ্ত করা হয়েছে।” তদন্তের অংশ হিসেবেই প্রবীর পুরকায়স্থ এবং অনিন্দ্য চক্রবর্তীকে গ্রেফতার করা হয়। তাদের প্রথমে  জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি পুলিশের দক্ষিণ দিল্লির এক কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে দিল্লি পুলিশের এক ফরেনসিক দলও উপস্থিত ছিল।

    কত টাকা এসেছিল চিন থেকে

    সম্প্রতি নিউ ইয়র্ক টাইমস একটি অন্তর্তদন্তমূলক রিপোর্ট প্রকাশ করেছিল। সেখানে বলা হয়েছিল চিনের পক্ষে প্রচার করার জন্য তারা ফান্ডিং পাচ্ছে। এরপরই শুরু হয় অভিযান। এর আগে দিল্লি এনসিআর, মুম্বইতে অন্তত ২০টি জায়গায় পুলিশ অভিযানে নামে। দিল্লি পুলিশ জানিয়েছে, নিউজ ক্লিক প্রায় ৩৮ কোটি টাকা চিনের এক সূত্র থেকে পেয়েছিল। এই ওয়েবসাইটটি মূলত চিনের পক্ষে খবর করার জন্য ব্যবহার করা হচ্ছিল। ২৯ কোটি এক্সপোর্ট সার্ভিস হিসাবে পেয়েছিল এই সংস্থা। আর ৯ কোটি পেয়েছিল এফডিআই হিসাবে। এই ফান্ড তিস্তা শীতলাবাদ ও গৌতম নবলাখার মধ্যেও ভাগ করা হয়েছিল বলে খবর।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Kaliachak Chapter 1: সত্য ঘটনা অবলম্বনে তৈরি সিনেমা ‘কালিয়াচক চ্যাপ্টার ১’, প্রকাশ্যে এল মোশন পোস্টার

    Kaliachak Chapter 1: সত্য ঘটনা অবলম্বনে তৈরি সিনেমা ‘কালিয়াচক চ্যাপ্টার ১’, প্রকাশ্যে এল মোশন পোস্টার

    মাধ্যম নিউজ ডেস্ক: বড় পর্দায় এবার আসছে ‘কালিয়াচক চ্যাপ্টার ১’ (Kaliachak Chapter 1)। ২০২১ সালে ঘটা মামদার কালিয়াচক হত্যাকাণ্ডের বাস্তব ঘটনার উপর নির্ভর করে এই সিনেমা নির্মাণ করা হয়েছে। মূলত এটি ক্রাইম থ্রিলার ঘরানার ছবি। সামাজিক মাধ্যমে প্রকাশিত হল মোশন পোস্টার।

    প্রযোজকের বক্তব্য (Kaliachak Chapter 1)

    সামাজিক মাধ্যমে এই ‘কালিয়াচক চ্যাপ্টার ১’ ছবির (Kaliachak Chapter 1) পোস্টার প্রকাশ হলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রযোজক অসীম আকতার বলেন, “মানুষ নিজের পরিবারের প্রতি যাতে যত্নশীল হয়, সেই জন্যই কালিয়াচকের নির্মম হত্যাকাণ্ডের মতো বিষয়কে বেছে নিয়েছি। কালিয়াচক নাম শুনলেই সকলের মনে ভয় হয়। অনেকেই মনে করেন এই এলাকায় প্রচুর চোরাকারবার, বেআইনি কাজ হয়। এলাকায় মাফিয়াদের রাজ চলে। গ্যাংস্টারদের বসবাস রয়েছে। তাই কালিয়াচককে একটু অন্যরকম ভাবে উপস্থাপনের চেষ্টা করবো সিনেমায়”।

    কে কে থাকছেন অভিনয়ে

    সিনেমার (Kaliachak Chapter 1) পরিচালক রাতুল মুখোপাধ্যায়। তিনি বলেন, “আশা করি বেশ মনোরঞ্জক অডিও-ভিজ্যুয়াল সফর হবে। তবে আপাতত এটা আমার শেষ থ্রিলার। প্রচুর মাথা খাটাতে হয়। তবে কাজে আনন্দ আছে।“ এই সিনেমাতে টলিপাড়া থেকে যেমন অনেকে রয়েছেন, তেমনি মালদার কিছু স্থানীয় অভিনেতাও রয়েছেন। অভিনয় করছেন রূপাঞ্জন মিত্র, পার্থসারথি, দেবপ্রসাদ হালদার, দেবপ্রতিম মিত্র। এছাড়া জেলার শিল্পীদের বিশেষ ভূমিকায় দেখা যাবে এই সিনেমায়। ছবির সঙ্গীত পরিচালক ভিকি সিংহ এবং গীতিকার তাপস সরকার এবং সায়ন্তন। ১১ অক্টোবর এই সিনেমার টিজার প্রকাশ্যে আসবে বলে জানা গেছে।

    সত্য ঘটনা অবলম্বনে সিনেমা

    গত তিন বছর আগে, মালদার কালিয়াচকে মর্মান্তিক হাড়হিম করা হত্যাকাণ্ডে রাজ্য তোলপাড় হয়ে গিয়েছিল। মাত্র ১৯ বছরের মহম্মদ আসিফ খুন করে পরিবারের চার সদস্যকে। পুলিশ জানিয়েছিল, আসিফ খুব মাথা ঠান্ডা করে খুন করে। হ্যাকিংয়ে খুব দক্ষ ছিল সে। তবে খুনের পরেও কোনও রকম অনুশোচনা ছিল না তার মধ্যে। পরে খুনের কথা স্বীকার করে  আসিফ। এই ঘটনার বাস্তবতা জায়গা করে নিচ্ছে এবার বড় পর্দায় (Kaliachak Chapter 1)। দর্শক মহলে সিনেমাকে ঘিরে তীব্র উত্তেজনা। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Sukanta Majumdar: ‘‘ভুয়ো জব কার্ডের টাকা কার ঘরে ঢুকলো?’’ প্রশ্ন সুকান্তর

    Sukanta Majumdar: ‘‘ভুয়ো জব কার্ডের টাকা কার ঘরে ঢুকলো?’’ প্রশ্ন সুকান্তর

    মাধ্যম নিউজ ডেস্ক: সামনে লোকসভা নির্বাচন, নির্বাচনের আগে বেশকিছু রেল প্রকল্প সম্পূর্ণ করতে তৎপর কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই বালুরঘাট স্টেশন থেকে আরও বেশি করে ট্রেন সার্ভিস চালু করতে শুরু হয়েছে পিট লাইন,সিক লাইনের কাজ। সেই কাজের অগ্রগতির কাজ খতিয়ে দেখতে মঙ্গলবার বালুরঘাট স্টেশনে যান বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। পাশাপাশি বালুরঘাট স্টেশনকে অমৃত ভারত স্টেশনের আওতায় আনা হয়েছে।

    রেল প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে কী বললেন বিজেপি সাংসদ? (Sukanta Majumdar)

    অমৃত ভারত স্টেশন তালিকায় থাকা এই স্টেশন থেকে দক্ষিণ ভারত ও উত্তরপূর্ব ভারতের দূরপাল্লার ট্রেন চালু করার লক্ষ্যে পরিকাঠামো তৈরির কাজ শুরু করেছে রেল দফতর। প্রায় এক বছর হতে চললেও প্রকল্পের কাজ সেভাবে গতি পায়নি। সেই কাজগুলিই এদিন পরিদর্শন করলেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। এই বিষয়ে তিনি বলেন, আমি বালুরঘাট রেল স্টেশনের সিক লাইন ও পিট লাইনের কাজ খতিয়ে দেখতে এসেছি। এখানে টেকনিক্যাল কিছু সমস্যা হচ্ছে, যারজন্য কাজ ধীর গতিতে হচ্ছে। আশা করি দ্রুত কাজ শেষ হবে।

    অভিষেককে নিয়ে কী বললেন সুকান্ত?

    অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাজিরা নিয়ে সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন,কোর্ট বলেছে তাঁকে থাকতে হবে। এবার কোর্টের আদেশ তিনি মানবেন কি মানবেন না, সেটা তাঁর ব্যাপার। আমি আপনি হলে কোর্টের আদেশ মানতাম। আমরা সাধারণ মানুষ। তিনি আর সাধারণ মানুষ না। তিনি সোনার চামচ নিয়ে বড়লোকের ঘরে জন্মেছেন।

    ১০০ দিনের কাজ নিয়ে কী বললেন সুকান্ত?

    ১০০ দিনের কাজ ও আবাস যোজনা তদন্ত নিয়ে বিজেপির রাজ্য সভাপতি (Sukanta Majumdar) বলেন, যে পরিমাণে চুরি হয়েছে, তাতে তদন্ত হওয়া উচিত। ২৫ লক্ষ জব কার্ড বাতিল হয়েছে। আমাদের বিরোধী দলনেতা তথ্য দিয়ে আরও জানিয়েছেন, এইটা সংখ্যাতে  ১ কোটি হতে পারে। ১ কোটি জব কার্ড বা ২৫ লক্ষ জব কার্ড আধারের সঙ্গে যুক্ত হওয়ার ফলে বাতিল হয়ে যায়। ১০০ দিনের কাজ বন্ধ হওয়ার আগে পর্যন্ত যে পরিমাণ টাকা এসেছে এই জব কার্ডগুলোতে, সেই টাকা কার ঘরে ঢুকলো? এই প্রশ্নটা হল সবথেকে বড় প্রশ্ন। তৃণমূলের কোন ভূতেরা টাকাগুলো নিয়েছে সেটা জানা দরকার।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Asian Games 2023: শেষ ৩০ মিটার যেন ঝড়! ৫ হাজারে সোনা জিতে ইতিহাস পারুলের

    Asian Games 2023: শেষ ৩০ মিটার যেন ঝড়! ৫ হাজারে সোনা জিতে ইতিহাস পারুলের

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়ান গেমসে নতুন ইতিহাস লিখে ফেললেন পারুল চৌধুরী।  চতুর্থ থেকে তৃতীয়, তৃতীয় থেকে দ্বিতীয়, দ্বিতীয় থেকে একে উঠে আসা — পুরোটাই ছিল স্ট্র্যাটেজিক। এমন পরিকল্পনামাফিক দৌড় অলিম্পিক, বিশ্বমিটে দেখা যায়। সেটাই এশিয়ান গেমসে দেখালেন ভারতের মেয়ে। শেষ ৩০ মিটারে ঝড় তুলে মহিলাদের ৫০০০ মিটারে সোনা জিতলেন পারুল চৌধুরী (Parul Chaudhary)। এশিয়ান গেমসের মহিলাদের ৫,০০০ মিটার দৌড়ে এটাই ভারতের প্রথম সোনা। ১৯তম এশিয়ান গেমসের নবম দিনে ৩০০০ মিটার স্টিপলচেজে জিতেছিলেন রুপো। আজ, শুধু পারুলের পদকের রং বদলাল।

    শেষবেলায় বাজিমাত

    মঙ্গলবার, ১২ ল্যাপের দৌড়ের শুরু থেকেই জয়ের জন্য বদ্ধপরিকর ছিল পারুল। শ্যুটিংয়ের পর অ্যাথলেটিক্স থেকেই সবচেয়ে বেশি পদক আসছে ভারতের। এদিন হানঝাউ গেমসে ফের সোনা ফলালেন পারুল। এ নিয়ে চলতি এশিয়ান গেমসে ১৪তম সোনা এল ভারতের। সোমবার এশিয়ান গেমসে সাতটি পদক এলেও সোনা জিততে পারেনি ভারত। মঙ্গলবার আবার ভারতকে সোনা এনে দিলেন পারুল।

    পরিকল্পনামাফিক দৌড় পারুলের

    ৫ হাজার মিটার রেসে গতি আর ছন্দ দুইই ধরে রাখতে হয় শুরু থেকে। প্রতিপক্ষ অ্যাথলিটরা পিছিয়ে পড়তে শুরু করেন একটু পর থেকে। কিন্তু পদকের নেশায় বুঁদ থাকেন যাঁরা, তাঁরা কোনও ভাবে জায়গা ছাড়েন না। টানা ৯টা ল্যাপ মসৃণ দৌড়েছেন ভারতের মেয়ে। পিছন থেকে উঠে এসে কেউ কেউ টপকেছেন তাঁকে। কিন্তু আবার চার নম্বর জায়গাটা দখলে নিয়েছেন। ১০ম ল্যাপটার সময় হঠাৎ গতি পাল্টালেন। জাপানের ফেভারিট হিরিকা হিরোনাকাও ততক্ষণে নিজের এক নম্বর জায়গাটার দখল করে নিয়েছেন। ৩০০০ মিটার অতিক্রমের পরে প্রতিযোগীদের মধ্যে তিন জন বাকিদের থেকে অনেকটা এগিয়ে যান। সেই তালিকায় ছিলেন, পারুল।

    আরও পড়ুন: এশিয়ান গেমস আর্চারিতে সোনা-রুপো নিশ্চিত! যশস্বীর শতরানে ক্রিকেটে শেষ চারে ভারত

    শেষ ল্যাপে দেখে মনে হচ্ছিল, রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হবে পারুলকে। কিন্তু শেষ ৫০ মিটারে গতি বাড়ালেন পারুল। ৫০০ মিটার শেষ করতে তিনি সময় নিলেন ১৫ মিনিট ১৪.৭৫ সেকেন্ড। সোমবার ৩০০০ মিটার দৌড়ের ফাইনালে নেমেছিলেন পারুল। সেখানে দ্বিতীয় স্থানে শেষ করে রুপো পান তিনি। দ্বিতীয় স্থানে শেষ করে খুব একটা খুশি দেখাচ্ছিল না তাঁকে। আসলে সোনা জিততে চাইছিলেন তিনি। সোমবারের দুঃখ মঙ্গলবার ভোলালেন পারুল।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: ‘‘স্বাধীনতার পর সবচেয়ে বড় দুর্নীতি বাংলায়’’, তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন শুভেন্দু

    Suvendu Adhikari: ‘‘স্বাধীনতার পর সবচেয়ে বড় দুর্নীতি বাংলায়’’, তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন শুভেন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: মিথ্যা অভিযোগ নিয়ে দিল্লিতে প্রতিবাদ-আন্দোলনে করছে তৃণমূল কংগ্রেস। যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভাঙার চেষ্টা চালাচ্ছে তৃণমূল, দাবি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। শুভেন্দুর কথায়, “মনরেগা প্রকল্পে ইউপিএ আমলে বাংলা পেয়েছিল ১৪ হাজার ৫০০ কোটি টাকা। আর এনডিএ আমলে সেই বরাদ্দ বেড়ে হয়েছে ৫৪ হাজার কোটি টাকা।” কেন্দ্রের মঞ্জুর করা এত টাকা কোথায় গেল? প্রশ্ন শুভেন্দুর। নানান তথ্য সামনে রেখে তিনি দাবি করেন, “তৃণমূল নেতা-কর্মীদের পকেটেই গিয়েছে অধিকাংশ টাকা।” 

    স্বাস্থ্যসাথী ও জব কার্ড নিয়ে শুভেন্দু

    কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যে মিথ্যা প্রচার করা হয়, বলে জানান বিরোধী দলনেতা। শুভেন্দুর (Suvendu Adhikari)তোপ, “আয়ুষ্মান ভারত বাংলায় চলতে দেওয়া হয় না। রাজ্যের স্বাস্থ্যসাথী কার্ড দেশের অন্যান্য হাসপাতালে কাজ করে না। কেন্দ্রের স্বাস্থ্য প্রকল্প নিয়ে রাজনীতি হয়।” ভুয়ো জব কার্ড নিয়েও রাজ্য সরকারকে চাঁচাছোলা আক্রমণ করেন শুভেন্দু। তিনি বলেন, “৩ কোটি ৮৮ লক্ষ জবকার্ড ইস্যু হয়েছিল। তার মধ্যে বাতিল হয়েছে ১ কোটি ৩২ লক্ষের বেশি ভুয়ো জব কার্ড। দক্ষিণ ২৪ পরগনায় সবচেয়ে বেশি ভুয়ো জবকার্ড। কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতি হয়েছে, নয়ছয় হয়েছে টাকা। মনরেগা প্রকল্পের সেকশন ২৭ অনুযায়ী কেন্দ্র কড়া ব্যবস্থা নিয়েছে।”  

    আবাস যোজনায় দুর্নীতি

    শুভেন্দুর দাবি, “সব রাজ্যের মতো, পশ্চিমবঙ্গেও আবাস যোজনার টাকা পাঠানো হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় অসংখ্য ভুয়ো নাম রয়েছে। এই ভুয়ো নামের তালিকা আমি কৃষি ও গ্রামন্নোয়ন দফতরে পাঠিয়েছি। তৃণমূলের পঞ্চায়েত প্রধানদের সঙ্গে প্রশাসনিক প্রধানদের আঁতাঁতে এই দুর্নীতি হয়েছে।”

    ১০০ দিনের কাজে দুর্নীতি

    এদিন দিল্লিতে সাংবাদিক সম্মেলনে নানান তথ্য তুলে ধরে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, “স্বাধীনতার পর থেকে বাংলায় সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে তৃণমূলের আমলে। ১০০ দিনের কাজে দেশ সবচেয়ে বড় দুর্নীতির হয়েছে পশ্চিমবঙ্গে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করে সিবিআই তদন্তের দাবি জানাবেন বলে জানিয়েছেন বিরোধী দলনেতা। শুভেন্দুর অভিযোগ, “বিদেশে পাচার হয়েছে দুর্নীতির টাকা। বাংলার শাসকদলের তিনটি এজেন্ডা পরিবারতন্ত্র-দুর্নীতি-তোষণ।” 

    মিথ্যার রাজনীতি তৃণমূলের

    এদিন সাংবাদিক বৈঠকে শুভেন্দু বলেন, “লোকসভা নির্বাচনের আগে হারিয়ে যাওয়া জনসমনর্থন ফিরে পেতে এই নাটক করছে তৃণমূল। দিল্লিতে রাজনৈতিক কর্মসূচি করছে। আঞ্চলিক দল তৃণমূল দেশের রাজধানীতে মিথ্যা দাবি নিয়ে রাজনৈতিক কর্মসূচি করছে। জাতীয় স্তরে ওদের এই আন্দোলনের কোনও প্রভাব পড়েনি। প্রভাব পড়েনি পশ্চিমবঙ্গেও। মিথ্যা অভিযোগ নিয়ে আন্দোলন গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে।”

    আরও পড়ুন: ‘‘আজ তলবে সাড়া দেবেন না, ইডিকে আগে জানাননি কেন?’’ অভিষেকের আইনজীবীকে প্রশ্ন হাইকোর্টের

    এদিন সন্ধেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করবেন শুভেন্দু। বাংলার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শাহকে তথ্য দেবেন তিনি। কয়লামন্ত্রী প্রহ্লাদ জোশীর সঙ্গেও বৈঠক রয়েছে। তৃণমূল যেমন কৃষিভবনের উদ্দেশে রওনা দেবে, শুভেন্দুও কৃষি ভবনে গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন সেখানে। কেন্দ্রীয় প্রকল্পে অনিয়মের অভিযোগে সাধ্বী নিরঞ্জনকে স্মারকলিপি দেবেন।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Earthquake in Delhi: উৎস নেপাল, তীব্রতা ৬.২! জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি, পার্শ্ববর্তী এলাকা

    Earthquake in Delhi: উৎস নেপাল, তীব্রতা ৬.২! জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি, পার্শ্ববর্তী এলাকা

    মাধ্যম নিউজ ডেস্ক: শক্তিশালী জোড়া ভূমিকম্পে ভরদুপুরে কেঁপে উঠল দিল্লি (Earthquake in Delhi)। কম্পন অনুভূত হয়েছে উত্তরপ্রদেশের বিস্তীর্ণ অঞ্চলেও।

    কম্পনের উৎসস্থল নেপাল

    ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, মঙ্গলবার প্রথম ভূমিকম্পটি অনুভূত হয় দুপুর ২টো ২৫ মিনিট নাগাদ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৬। অর্থাৎ, মাঝারি মানের কম্পন। কিন্তু, ২৬ মিনিট পর, অর্থাৎ ২টো ৫১ মিনিটে দ্বিতীয়বার কেঁপে ওঠে দিল্লি। এবার কম্পনের মাত্রা ছিল ৬.২। অর্থাৎ, দ্বিতীয় কম্পনটা শক্তিশালী ছিল (Earthquake in Delhi)। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল নেপালের ভাতেখোলা থেকে দু’কিলোমিটার দূরে, মাটির পাঁচ কিলোমিটার গভীরে। জানা গিয়েছে, ৪০ সেকেন্ড ধরে হয়েছে কম্পন। সে কারণে ভূমিকম্পেরর তীব্রতা এত বেশি।

    আতঙ্কে দিল্লিবাসী নামলেন রাস্তায়

    শক্তিশালী কম্পন হলেও, দিল্লি তথা উত্তর ভারতের কোথাও কোনও ক্ষয়ক্ষতির খবর এখনও মেলেনি। তবে, ভূমিকম্পের ফলে দিল্লিবাসীদের (Earthquake in Delhi) মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। বিশেষ বহুতলের বাসিন্দারা অনুভব করেন সবার আগে। তড়িঘড়ি নিচে নেমে আসেন অনেকেই। দিল্লির পুলিশের তরফ থেকে বার্তা দেওয়া হয় সাধারণ মানুষকে। রাস্তায় লোকজনের ভিড় জমে যায়। অনেকেই আবার এই কম্পনের সময়ের নানা ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন। 

    দিল্লি পুলিশের সাবধানবাণী

    ট্যুইটার (অধুনা এক্স) হ্যান্ডলে দিল্লি পুলিশ লেখে, ‘‘আপনারা বিল্ডিং-এর বাইরে বেরিয়ে আসুন। নিরাপদ জায়গায় যাওয়ার চেষ্টা করুন। অযথা ভয় পাবেন না, লিফট ব্যবহার করবেন না। জরুরি পরিস্থিতে যোগাযোগ করার জন্য নম্বরও দেওয়া হয়েছে দিল্লি পুলিশের তরফে।’’ দিল্লির পাশাপাশি, উত্তরপ্রদেশের লখনউ, হাপুর, আমরোহাতেও কম্পন অনুভূত হয়েছে। কম্পন অনুভব করেন নয়ডা, ফরিদাবাদ, গুরুগ্রাম, গাজিয়াবাদের বাসিন্দারাও।

    আগেও কেঁপেছে দিল্লি

    প্রসঙ্গত, রবিবার রাতে ভূমিকম্পে কেঁপে উঠেছিল দিল্লির (Earthquake in Delhi) প্রতিবেশী রাজ্য হরিয়ানার কিছু অংশে। রাত ১১টা ২৬ মিনিট নাগাদ হয়েছিল ভূমিকম্প। তার কেন্দ্র ছিল রোহতক থেকে সাত কিলোমিটার পূর্ব, দক্ষিণ-পূর্বে। তার আগে, গত অগাস্ট মাসেই কেঁপে উঠেছিল দিল্লিসহ উত্তর ভারতের একাংশ। কম্পন অনুভূত হয়েছিল জম্মু-কাশ্মীরেও। জানা যায়, রাতের ওই ভূমিকম্পটি হয় আফগানিস্তানে। উৎসস্থল ছিল হিন্দুকুশ। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.৮। তারই প্রভাব পড়ে রাজধানী শহর সহ উত্তর ভারত জুড়ে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • West Bengal Weather: পুজোর মুখে থামছেই না বৃষ্টি, উত্তর থেকে দক্ষিণ জেলায় জেলায় দুর্যোগের ভ্রুকুটি

    West Bengal Weather: পুজোর মুখে থামছেই না বৃষ্টি, উত্তর থেকে দক্ষিণ জেলায় জেলায় দুর্যোগের ভ্রুকুটি

    মাধ্যম নিউজ ডেস্ক: পুজো বাকি আর তিন সপ্তাহও নেই। এদিকে রাজ্যে ব্যাপক বৃষ্টিপাত (West Bengal Weather) অব্যাহত। পুজো প্যান্ডেল এবং ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি, তাই প্রতিমা ও মণ্ডপ শিল্পী থেকে শুরু করে ছোট বড় ব্যবসায়ী, বৃষ্টি সবাইকে চিন্তায় ফেলে দিয়েছে। গত কয়েক দিনের মতো মঙ্গলবারেও বৃষ্টির প্রভাব প্রবল ছিল। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্বাভাস, বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন রাজ্যের উত্তর থেকে দক্ষিণে সর্বত্র জেলা জুড়ে হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ।

    আবহাওয়া দফতর কী জানিয়েছে (West Bengal Weather)?

    আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, এই বৃষ্টি (West Bengal Weather) বৃহস্পতিবার পর্যন্ত চলবে। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ এখন ঝাড়খণ্ড ও ছত্তীসগড়ে প্রভাব বিস্তার করে আছে। ছত্তীসগড় থেকে মহারাষ্টের মধ্যভাগ পর্যন্ত একটি অক্ষরেখা সৃষ্টি হয়েছে। ফলে বঙ্গোপসাগরে প্রচুর জলীয় বাষ্পের সঞ্চার হয়েছে। এর ফলেই এতো বৃষ্টিপাত। আগামী ২৪ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়াতে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি হয়েছে। এছাড়াও কলকাতায় সহ বাকি জেলায় চলবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

    কলকাতায় বৃষ্টিপাত

    আবহাওয়া দফতরের সূত্রে জানা গেছে, বুধবার কলকাতার তাপমাত্রা (West Bengal Weather) স্বাভাবিকের থেকে কম থাকবে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্র ছিল ২৬.১ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৮৪ থেকে ৯৮ শতাংশ। বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১৫.৮ মিলিমিটার।

    উত্তরবঙ্গে বৃষ্টিপাত

    দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাতের (West Bengal Weather) সম্ভাবনা রয়েছে। কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দার্জিলিং, কোচবিহার, উত্তর দিনাজপুর জেলায় ভারী বর্ষণের কথা বলা হয়েছে। এই বৃষ্টিপাত বিক্ষিপ্ত ভাবে চলবে আগামী শনিবার পর্যন্ত। ফলে আবহাওয়া খুব একটা স্বাভাবিক থাকবে না বলে জানা গিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • DVC: টানা বৃষ্টি আর ডিভিসি-র জলাধার থেকে ছাড়া হচ্ছে জল, পুজোর আগে সাত জেলায় বন্যা পরিস্থিতি

    DVC: টানা বৃষ্টি আর ডিভিসি-র জলাধার থেকে ছাড়া হচ্ছে জল, পুজোর আগে সাত জেলায় বন্যা পরিস্থিতি

    মাধ্যম নিউজ ডেস্ক: পুজো হাতে গোনা আর কয়েকটা দিন বাকি। টানা বৃষ্টি পুজোর বাজারে অনেকটাই ধাক্কা দিয়েছে। এবার বৃষ্টির পাশাপাশি ডিভিসি-র (DVC) বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার কারণে পুজোর আগে রাজ্যের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

    মঙ্গলবারও বিভিন্ন জলাধার থেকে কত জল ছাড়া হয়েছে? (DVC)

    দামোদর ভ্যালি রিভার রেগুলেটরি কমিশন বা ডিভিআরআরসির তরফে টানা কয়েকদিন বৃষ্টি ও খারাপ আবহাওয়াকে মাথায় রেখে সতর্কতা জারি করা হল। মাইথন, পাঞ্চেত ও দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া হয়েছিল প্রায় ২ লক্ষ কিউসেক জল। রবিবার কমলা বা অরেঞ্জ সতর্কতা জারি করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু, সোমবার সকালের পরে জল ছাড়ার পরিমাণ বেড়ে এক লক্ষ কিউসেক হওয়ায় হলুদ সতর্কতা জারি হয়েছে। মঙ্গলবার ডিভিসি নতুন করে ১ লক্ষ ১০ হাজার কিউসেক জল ছেড়েছে। এরমধ্যে মাইথন থেকে ৩৫ হাজার কিউসেক এবং পাঞ্চেত থেকে ৭৫ হাজার কিউসেক জল ছাড়়া হয়েছে। দুর্গাপুর ব্যারেজ থেকে ১ লক্ষ ৩৫ হাজার ৫৭৫ কিউসেক জল ছা়ড়া হয়েছে।

    দামোদর ভ্যালি কর্পোরেশনের এগজিকিউটিভ ডিরেক্টর কী বললেন?

    এদিন দামোদর ভ্যালি কর্পোরেশনের (DVC) এগজিকিউটিভ ডিরেক্টর (সিভিল) অঞ্জনকুমার দুবে বলেন, ‘টানা বৃষ্টির কারণে মাইথন এবং পাঞ্চেতে জলস্তর বেশ কয়েক ফুট বেড়েছে। ফলে, প্রয়োজনে ধাপে ধাপে জল ছাড়া হবে।’ জানা গিয়েছে, ডিভিসির কাছ থেকে জল ছাড়ার একটা বার্তা সোমবার সকালে পশ্চিম বর্ধমানের জেলাশাসক গোন্নাবলন এসকে পাঠানো হয়েছে। সেই মতো জেলাশাসক জেলার দুই পুরনিগম আসানসোল ও দুর্গাপুরকে তা জানিয়েছেন। নির্দেশে বলা হয়েছে, মাইথন ও পাঞ্চেত থেকে পরবর্তী কালে জল ছাড়ার পরিমাণ বাড়ানো হলে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ ধাপে ধাপে বাড়তে পারে।

    পুজোর আগে সাতটি জেলায় বন্যা পরিস্থিতি

    পুজোর আনন্দে এলাকার মানুষ এখন থেকে মেতে উঠবেন। ক্লাবগুলিতে মণ্ডপ তৈরির কাজ চলবে। এটাই এখন ছিল চেনা চিত্র। কিন্তু, তার পরিবর্তে ডিভিসির ছাড়া জলে ঘুম উড়েছে পূর্ব বর্ধমানের দামোদর সংলগ্ন এলাকার মানুষজনের। জল আরও বাড়লে প্লাবনের আশঙ্কায় শঙ্কিত নিম্ন দামোদরের বিস্তীর্ণ অঞ্চলের অধিবাসীরা। ডিভিসি (DVC) থেকে দফায় দফায় জল ছাড়ার পরিমাণ বাড়ছে। স্বাভাবিকভাবেই আতঙ্ক বাড়ছে নদীবাঁধ সংলগ্ন এলাকায়। জল ছাড়ার পরিমাণ আরও বাড়লে জেলার রায়না ও জামালপুরের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন এলাকার মানুষজন। এছাড়়াও প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে হাওড়া, হুগলি, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান-সহ সাতটি জেলার পার্শ্ববর্তী এলাকায়। যে কারণে এই সব জেলা প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে। বন্যা পরিস্থিতি তৈরি হলে তাঁরা কীভাবে সামলাবেন, বুঝে উঠতে পারছেন না নদী তীরবর্তী এলাকার মানুষজন। পরিস্থিতির উপর নজর রাখতে জেলা প্রশাসনের তরফে একদফা বৈঠকও করা হয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share