Tag: Madhyom

Madhyom

  • ICC World Cup 2023: ‘ভারতের সময় বল বদলে দিচ্ছে’, অদ্ভুত অভিযোগ প্রাক্তন পাক ক্রিকেটারের

    ICC World Cup 2023: ‘ভারতের সময় বল বদলে দিচ্ছে’, অদ্ভুত অভিযোগ প্রাক্তন পাক ক্রিকেটারের

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বিশ্বকাপে সবথেকে ধারাবাহিক দল ভারত। সাতটি ম্যাচের সাতটাতেই জিতেছে তারা। প্রথম দল হিসেবে সেমিফাইনালে প্রবেশ করেছে। চলতি বিশ্বকাপে ভারতীয় ব্যাটরদের নিয়ে দু-একটা প্রশ্ন উঠলেও বোলাররা দুরন্ত। সেই ভারতীয় বোলারদের ধারাবাহিকতায় মুগ্ধ বিশ্ব ক্রিকেটের সর্বকালের সেরা বোলার ওয়াসিম আক্রম থেকে শুরু করে প্রাক্তন নিউজিল্যান্ডের তারকা সাইমন ডুলরা। কিন্তু শামি-সিরাজের বোলিং নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ফ্লপ পাক ক্রিকেটার হাসান রাজা।

    কী বলছেন প্রাক্তন পাক ক্রিকেটার

    ভারত-শ্রীলঙ্কা ম্যাচের পর পাকিস্তানের একটি সংবাদমাধ্যমে হাসান প্রশ্ন তোলেন, মহম্মদ শামি, মহম্মদ সিরাজরা কীভাবে কেন ভালো বোলিং করছেন? যে পিচে শ্রীলঙ্কা ৩৫০ রান হজম করছে, সেখানে কীভাবে শামিরা এত সুইং এবং সিম করতে পারছেন?ভারত যখন বোলিং শুরু হচ্ছে, তখন কি বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি বা ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বল পালটে দিচ্ছে? পাকিস্তানের হাসান রাজা জানান, ভারত ব্য়াটিং করার সময় যেই বলে খেলে, বোলিংয়ের সময় অন্য বলে খেলে। তিনি বলেন, ‘অ্যালন ডোনাল্ড ও মাখায়া এনিটনির মত বল করছে সামি ও সিরাজ। বলের একদিকে শাইন থাকে আর একদিকে থাকে না, এতে বল রিভার্স স্যুইং হয়। আমার ভারতের খেলা দেখার পর মনে হচ্ছে ভারতের বোলিংয়ের সময় বল পরিবর্তন হয়ে যাচ্ছে। আমার মনে হয় আইসিসি বা বিসিসিআই এটা করছে। প্রথম বল থেকে টার্ন পাচ্ছে। এই পিচে ভারত ৩৫০-র বেশি রান করল আর এরপরের দল ব্য়াট করতে নেমে রান করতে পারল না কী করে হয় এটা।’

    কড়া জবাব আকাশ চোপড়ার

    হাসানের এমন বক্তব্য শুনে এবার বেজায় চটলেন আকাশ চোপড়া (Aakash Chopra)। কড়া জবাব দিলেন ভারতের প্রাক্তন ওপেনার। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘এটা কি ক্রিকেট নিয়ে আদৌ সিরিয়াস অনুষ্ঠান? যদি সেটা না হয় তাহলে সেটা চ্যানেলের উল্লেখ করে দেওয়া উচিত। লেখা উচিত এটা ব্যঙ্গাত্মক কিংবা কমেডি অনুষ্ঠান। কারণ সঞ্চালক ও প্রাক্তন ক্রিকেটার কী বলতে চাইছেন সেটা বোঝাই যাচ্ছে না।’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Rice Mill: “খাদ্য দফতরের আধিকারিকের প্রতারণায় বন্ধ হয়েছে চালকল”, বিস্ফোরক মালিক

    Rice Mill: “খাদ্য দফতরের আধিকারিকের প্রতারণায় বন্ধ হয়েছে চালকল”, বিস্ফোরক মালিক

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০১৮ সালে বন্ধ হয়ে যায় ৬০ বছরের পুরাতন চালকল (Rice Mill)। খাদ্য দফতরের আধিকারিকের প্রতারণায় চালকল বন্ধ হয়েছে বলে অভিযোগ। চালকলের মালিক জানিয়েছেন, একদিকে মূলত আর্থিক প্রতারণা এবং অপর দিকে প্রশাসনিক চাপের কারণেই চালকল বন্ধ হয়ে গিয়েছে। এই অভিযোগে তীব্র শোরগোল হুগলির গোঘাটে।

    প্রধান অভিযোগ কী (Rice Mill)?

    ২০১৭ সালে খানাকুলের ঘোষপুর-রামপ্রসাদ সিপিসি ক্যাম্প থেকে কৃষকদের ধান কিনেছিল খাদ্য দফতর। কিন্তু সেই ধান হরগৌরী রাইস মিলের (Rice Mill) গোডাউনে পাঠায়। মিলের কম্পিউটারে ১৫০০ মেট্রিক টন ধান দেওয়া হয় বলে তথ্য লোড করা হয়েছিল। এরপর চাপ এবং ভয় দেখিয়ে বিক্রির কাগজে সই করিয়ে নেয় খাদ্য দফতরের এক আধিকারিক। এমনকী ২৫০ মেট্রিক টন চালের টাকা খাদ্য দফতর আটকে দিয়েছিল। ফলে  টাকা না পাওয়ায় বিষয় নিয়ে মিল কর্তৃপক্ষ আদালতে মামলা করে। আর তার ফলেই আর্থিক অভাবে রাইস মিল বন্ধ হয়ে যায় বলে জানা গিয়েছে।

    চালকল মালিকের বক্তব্য

    হুগলির হরগৌরি চালকলের (Rice Mill) মালিক আশিসকুমার মণ্ডল বলেন, “পুরোপুরি খাদ্য দফতরের আধিকারিক প্রতারণা করেছে। যিনি পারচেজ অফিসার, তিনি ধান নিয়ে বাজারে বিক্রি করে দিয়েছেন। ফলে কোনও টাকা আমরা পাইনি। অথচ ধান আমার নামে ইস্যু দেখিয়েছেন। পুলিশ নিজে চার্জশিটে লিখেছে বিষয়টি। আমাকে সিবিআইয়ের ভয় দেখিয়ে, সবকিছুতে সই করিয়ে নেওয়া হয়েছে। খাদ্য দফতরের কাছে অভিযোগ জানানো হয়েছে। কিন্তু কোনও লাভ হয়নি। আজ বন্ধ আমাদের রাইস মিল।”

    মহাকুমা কন্ট্রোলারের বক্তব্য

    বিষয়টি নিয়ে মহকুমা কন্ট্রোলার অজিত মাইতি বলেন, “খাদ্য দফতরের ধান রাখার কোনও জায়গা নেই, যা কেনা হয় সব ধান রাইস মিলে চলে যায়। ২০১৭ সালে আমি ছিলাম না। বিষয়টি আদালতে বিচারাধীন। তাই মন্তব্য করব না।”

    আরামবাগে মোট ১২০ টি রাইস মিল রয়েছে। বেশ কিছু মিল আর্থিক অনটনে ভুগছে। খাদ্য দফতরের প্রাক্তন মন্ত্রী গ্রেফতার হয়েছেন ইতিমধ্যে। ফলে খাদ্য দফতরের কর্মীরা কোন উদ্দেশ্যে রাইস মিলগুলির (Rice Mill) সঙ্গে আর্থিক প্রতারণা করছে, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Delhi Pollution: দূষণ বিষে নাভিশ্বাস দিল্লির! বন্ধ স্কুল, গাড়ি চলায় নিষেধাজ্ঞা, সতর্কবার্তা হাইকোর্টের

    Delhi Pollution: দূষণ বিষে নাভিশ্বাস দিল্লির! বন্ধ স্কুল, গাড়ি চলায় নিষেধাজ্ঞা, সতর্কবার্তা হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: গত পাঁচ বছরে দেশের সবেচেয় দূষিত শহরের তকমা রয়েছে রাজধানী দিল্লির মুকুটে। দূষণ বিষে গ্যাস চেম্বারের মতো পরিস্থিতি হয়েছে দিল্লির। ধোঁয়ায় ঢেকেছে আকাশ। বাংলায় বাড়তে থাকা দূষণও উদ্বেগের কারণ হয়ে উঠছে। রাজ্য পরিবেশ দফতরও জানিয়েছে, কলকাতা সহ এ রাজ্যের কয়েকটি জেলায় দূষণের মাত্রা বেড়েছে। দূষণের নিরিখে কলকাতা দ্বিতীয় স্থানে, দিল্লির পরেই। 

    ঘন ধোঁয়াশায় ঢাকা দিল্লি

    বায়ুদূষণের তীব্রতা এতটাই বেড়েছে, যে দিল্লির সব প্রাথমিক স্কুল দুই দিনের জন্য বন্ধ রাখার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কেজরি বলেছেন,  ‘বায়ুদূষণ বাড়তে থাকায় দিল্লির সব সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আগামী দু’দিন বন্ধ থাকবে।’ এদিকে পাথর ভাঙা, খনি খননের মতো কাজও বন্ধ করা হয়েছে। সুনির্দিষ্ট কিছু প্রকল্প ছাড়া বন্ধ রাখা হয়েছে অন্যান্য পরিকাঠামোগত উন্নয়নমূলক কাজও।  উল্লেখ্য, গতকালই দিল্লির দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মার্কিন রাষ্ট্রদূত। এদিন সকালে ঘন ধোঁয়াশা ঢেকে যায় গোটা দিল্লি। পরিস্থিতি ‘খুব খারাপ’ বলে জানিয়ে দেয় আবহাওয়া দফতর। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দেওয়া তথ্য় অনুযায়ী, সকাল ৭টা নাগাদ দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ছিল ৩৪৬। এর মধ্য়ে আবার অশোক বিহার ও টি থ্রি টার্মিনাল এলাকার একিউআইয়ের পরিমাণ ছিল আরও বেশি। এই দু’টি জায়গাতেই দূষণের মাত্রা ছিল যথাক্রমে ৪৩০ ও ৪৭৩।

    কলকাতাতেও বাড়ছে দূষণ

    এই অবস্থায় এদিন জরুরি বৈঠক ডেকেছেন দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই। যান চলাচলের ক্ষেত্রেও বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। দিল্লি, গুরুগ্রাম, ফরিদাবাদ, গাজিয়াবাদ ও গৌতম বুদ্ধ নগরে বিএস থ্রি পেট্রোল ও বিএস ফোর ডিজেলের চার চাকার গাড়ি চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।  একিউআরের পরিমাণ অস্বাভাবিক বেড়ে যাওয়ায় রাজধানীতে বাড়ছে শ্বাসকষ্ট, হৃদরোগ ও সিওপিডি জনিত রোগীর সংখ্যা। পিছিয়ে নেই কলকাতাও। দিল্লির পরেই কলকাতার স্থান। গবেষণা এমনও বলছে যে, ২০২৩ সালে এ রাজ্যে বাতাসে ভাসমান দূষিত কণা বা অ্যারোসলের মাত্রা ৮ শতাংশ বেড়ে যাবে যা রাজ্যবাসীর কাছে মোটেই সুখকর হবে না। দিল্লি, কলকাতা ছাড়াও দূষিত শহরগুলির তালিকায় ছিল মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু, লখনউ এবং পাটনা। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • UNESCO: কোঝিকোড় ‘সাহিত্যের শহর’, গোয়ালিয়র ‘সঙ্গীতের শহর’! বিশেষ স্বীকৃতি ইউনেস্কোর

    UNESCO: কোঝিকোড় ‘সাহিত্যের শহর’, গোয়ালিয়র ‘সঙ্গীতের শহর’! বিশেষ স্বীকৃতি ইউনেস্কোর

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের দুটি শহরকে বিশেষ সম্মানের তক্‌মা ঘোষণ করল ইউনেস্কো (UNESCO)।  এই ঘোষণায় ভারতের মুকুটে আরও এক জোড়া পালক যুক্ত হল। কেরলের কোঝিকোড় শহরকে ‘সাহিত্যের শহর’ এবং মধ্যপ্রদেশের গোয়ালিয়রকে ‘সঙ্গীতের শহর’ বলে বিশেষ ঘোষণা করল ইউনেস্কো। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকে এক্স (সাবেক ট্যুইটার) হ্যান্ডেলে পোস্ট করে এই খুশির খবর প্রকাশ করা হয়েছে। সেই প্রেক্ষিতে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

    সাহিত্যের শহর কোঝিকোড়

    ইউনেস্কো (UNESCO) কেরলের কোঝিকোড় শহরকে সাহিত্যের শহর বলে বিশেষ সম্মানে ভূষিত করেছে। এই শহর হল প্রাণবন্ত সাহিত্যের কেন্দ্রভূমি। কেরল ইনস্টিটিউট অফ লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের একটি প্রস্তাবেই ২০২২ সাল থেকে সাহিত্য কৃতিত্বের দিকে যাত্রা শুরু করে। কোঝিকড় কর্পোরেশনের প্রচেষ্টায় চেক রিপাবলিক দেশের প্রাগ বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে ২০১৪ সালেও বিশেষ সম্মান লাভ করেছিল এই শহর। প্রাগ বিশ্ববিদ্যালয়ের এক গবেষক ছাত্রী লুদমিলা কোলোচোয়া তাঁর এক গবেষণায় কোঝিকোড়ের সাহিত্য বিষয়ে তথ্য প্রদান করেন। তুলনামূলক আলোচনায় দেখা গিয়েছে, প্রাগের তুলনায় কঝিকোড় শহরে ৫০০টির বেশি গ্রন্থাগার এবং ৭০টির বেশি প্রকাশক মিলে সাহিত্য নির্মাণের ভিত্তি নির্মাণ করেছে। বার্ষিক কেরল সাহিত্য উৎসবে বই প্রকাশের সংখ্যা বিচারে এই শহরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

    সঙ্গীতের শহর গোয়ালিয়র

    মধ্যপ্রদেশের গোয়ালিয়র এই শহরটিকে ইউনেস্কো (UNESCO) ‘সঙ্গীতের শহর’ বলে বিশেষ মর্যাদা প্রদান করেছে। এই শহরের সঙ্গীত চর্চার একটি দীর্ঘ পরম্পরা রয়েছে। সঙ্গীতজ্ঞ তানসেন, বালিতি বাওরার মতো ব্যক্তিত্ব গোয়ালিয়র সঙ্গীত ঘরানার মাত্রা সৃষ্টি করেছিলেন। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এই বিষয়ে প্রতিক্রিয়া দিয়ে বলেন, “আমরা খুব গর্বিত যে সঙ্গীত চর্চায় গোয়ালিয়র বিশেষ জায়গা করে নিয়েছে। এই শহর কিংবদন্তী সঙ্গীত শিল্পী তানসেন এবং বালিতি বাওরার জন্মভূমি। ভারতের প্রাচীন হিন্দুস্থানী সঙ্গীত চর্চার অন্যতম পীঠস্থান।”

    উল্লেখ্য, বিশ্বের ১০০টি দেশের ৩৫০টি শহরকে সৃজনশীল কারুশিল্প, লোকশিল্প, নকশা, চলচ্চিত্র, সাহিত্য, মিডিয়া আর্টস এবং সঙ্গীত বিষয়ে সম্মানিত করেছে ইউনেস্কো। আগামী ৫ জুলাই ২০২৪ সালে পর্তুগালের ব্রাগায় এক বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করবে উক্ত দেশগুলি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Goutam Haldar: বিদ্যা বালনের অভিষেক তাঁর হাত ধরেই! প্রয়াত পরিচালক গৌতম হালদার

    Goutam Haldar: বিদ্যা বালনের অভিষেক তাঁর হাত ধরেই! প্রয়াত পরিচালক গৌতম হালদার

    মাধ্যম নিউজ ডেস্ক: তারাদের দেশে পাড়ি দিলেন বিশিষ্ট চিত্রপরিচালক গৌতম হালদার। শুক্রবার সকালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর। পরিবার সূত্রে খবর, শুক্রবার সকালে তিনি অসুস্থ বোধ করায় হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু পথেই মৃত্যু হয় তাঁর।

    শোকস্তব্ধ বিনোদন জগৎ

    বলিউড অভিনেত্রী বিদ্যা বালনের প্রথম ছবি ‘ভালো থেকো’র পরিচালক গৌতম। এবারের পুজোতেও গৌতম হালদারের সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে এসেছিলেন বিদ্যা। কেবল বিদ্যা নন, তাঁর ‘নির্বাণ’ ছবিতে অভিনয় করেছিলেন রাখি গুলজারও। বিদ্যা-রাখিকে পরিচালনার পাশাপাশি বাংলা নাট্যজগতের উল্লেখযোগ্য নাম গৌতম। তাঁর নির্দেশনায় মঞ্চস্থ হয়েছে বহু নাটক। দীর্ঘ কেরিয়ারে তিনি প্রায় ৮০টি নাটকের নির্দেশক ছিলেন। যে নাটকের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রক্তকরবী’। ‘রক্তকরবী’র নন্দিনী চরিত্রটিতে অভিনয় করেছিলেন বাঙালি অভিনেত্রী চৈতি ঘোষাল। তাঁর কথায়, “মনে হচ্ছে দ্বিতীয়বার বাবাকে হারিয়েছি। এই যন্ত্রণা সহ্য করা যায় না।” চৈতি ঘোষাল সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘গৌতম দা ভালো থেকো। আর নাগাল পাওয়া যাবে না। নন্দিনী’।  তাসলিমা নাসরিনও সোশ্যাল মিডিয়া থেকে এই খবরটি পেয়েছে চমকে উঠেছেন। লিখেছেন, ‘এই তো সেদিন কথা হল।’  উস্তাদ আমজাদ আলি খানের বিশেষ ঘনিষ্ঠ ছিলেন গৌতম। ১৯৯৯ সালে সরোদ শিল্পীকে নিয়ে গৌতম তৈরি করেন ‘স্ট্রিংস ফর ফ্রিডম’ তথ্যচিত্রটি।

    আরও পড়ুন: ২২ জানুয়ারি রামমূর্তির প্রাণ প্রতিষ্ঠা, বিগ্রহ হাতে ৫০০ মিটার পথ হেঁটে মন্দিরে ঢুকবেন মোদি

    কেরিয়ারের শুরুতে সিনেমা পরিচালনার মাধ্যমে ইন্ডাস্ট্রিতে পা রাখেন গৌতম। ২০০৩ সালে মুক্তি পায় তাঁর পরিচালিত ছবি ‘ভালো থেকো’। এই ছবিতে অভিনয় করেছিলেন বিদ্যা বালন, সৌমিত্র চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, দেবশঙ্কর হালদার প্রমুখ। উল্লেখ্য, এই ছবিটিই বিদ্যা বালনের কেরিয়ারের প্রথম ছবি। ছবিটি সেরা অডিয়োগ্রাফি, সেরা সিনেমাটাগ্রাফির জাতীয় পুরস্কার-সহ বিশেষ জুরি পুরস্কারও জিতে নেয়। ২০১৯ সালে মুক্তি পায় গৌতম পরিচালিত ছবি ‘নির্বাণ’। গৌতমের মৃত্যুতে শোকস্তব্ধ বাংলার বিনোদন জগৎ। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Puri Jagannath Temple: পুরীর জগন্নাথদেবের মহাপ্রসাদের মূল্য একলাফে বেড়ে ৩ গুণ! ভক্তমহলে অসন্তোষ

    Puri Jagannath Temple: পুরীর জগন্নাথদেবের মহাপ্রসাদের মূল্য একলাফে বেড়ে ৩ গুণ! ভক্তমহলে অসন্তোষ

    মাধ্যম নিউজ ডেস্ক: পুরীর শ্রী জগন্নাথ মহাপ্রভুর (Puri Jagannath Temple) মহাপ্রসাদের দাম এক লাফে তিন গুণ বৃদ্ধি বেড়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, অনেক দিন ধরেই মহাপ্রভুর প্রসাদের দাম বৃদ্ধি করা হবে বলে জানা যাচ্ছিল। কিন্তু এবার এই প্রসাদের দাম বৃদ্ধি হয়েছে। এই নিয়ে ভক্ত মহলের বিভিন্ন প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। তবে অধিকাংশ ভক্ত মহলে নতুন দাম নিয়ে অসন্তোষ রয়েছে, বলে এমনটাই জানা গিয়েছে।

    প্রভু জগন্নাথের প্রসাদের নতুন মূল্য কত?

    পুরীর জগন্নাথ মন্দিরে (Puri Jagannath Temple) প্রসাদের দাম নিয়ে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। জগন্নাথ মন্দিরে গত সপ্তাহেও মহাপ্রসাদের প্লেট পিছু দাম ছিল ১০০ টাকা। কিন্তু বর্তমানে সেই প্রসাদের মূল্য হয়েছে ৩০০ টাকা। ফলে প্লেট পিছু প্রসাদের দাম বৃদ্ধি হল এক লাফে ৩ গুণ। অপর দিকে মহাপ্রভু জগন্নাথের স্পেশাল মহাপ্রসাদের মূল্য ছিল ৩০০ টাকা। এবার তা বৃদ্ধি পেয়ে দাঁড়াল ৫০০ টাকা। স্পেশাল প্লেটের প্রসাদের মধ্যে থাকত ভাত, ডাল, ডালমা, বেসর, মহুরা ও সাগা।

    জগন্নাথ ভক্তের প্রতিক্রিয়া (Puri Jagannath Temple)

    জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদের দাম বৃদ্ধি পাওয়ায় আক্ষেপের বহিঃপ্রকাশ করেন জগন্নাথ ভক্তরা। কটক থেকে আগত এক ভক্ত বলেন, “প্রভুর প্রসাদের দাম এতটা বৃদ্ধি পেয়েছে আমি আগে কখনও দেখিনি। দরিদ্র ভক্তদের পক্ষে এতো মূল্য দিয়ে প্রসাদ গ্রহণ করা কীভাবে সম্ভব? সবার তো আর আর্থিক অবস্থা সমান নয়। প্রসাদের মূল্য বৃদ্ধির বিষয়ে আরও ভাবনাচিন্তা করা প্রয়োজন।” অপর দিকে জয়পুর থেকে আগত এক জগন্নাথ ভক্ত, প্রসাদের মূল্য বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন।

    সেবায়েত সংগঠনের বক্তব্য

    জগন্নাথ মন্দিরের (Puri Jagannath Temple) মহাপ্রসাদের বিষয় নজরে রাখেন মহাসুয়া নিজোগ বা সেবায়েত সংগঠন। এই সংগঠনের পক্ষ থেকে সচিব নারায়ণ মহাসুয়া বলেন, “মহাপ্রসাদের দাম বাড়ানো হয়েছে এটা ঠিক। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীরা আমাদের কাছ থেকে প্রসাদ কিনে ভক্তদের অতিরিক্ত দামে বিক্রি করে। আর তাই এই দাম, তারাই ধার্য করেছে। তবে মন্দির কমিটিকে এই বিষয়ে নিয়ন্ত্রণ করা উচিত।” দাম বৃদ্ধির প্রেক্ষিতে জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন, মন্দির সংলগ্ন পুরীর আনন্দ বাজারে মহাপ্রসাদ বিক্রির প্রবাহ স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • PM Modi: বালিকার আঁকা ছবি উপহার পেয়ে আপ্লুত প্রধানমন্ত্রী মোদি, খুদেকে দিলেন বিরাট প্রতিশ্রুতি

    PM Modi: বালিকার আঁকা ছবি উপহার পেয়ে আপ্লুত প্রধানমন্ত্রী মোদি, খুদেকে দিলেন বিরাট প্রতিশ্রুতি

    মাধ্যম নিউজ ডেস্ক: নির্বাচনী প্রচারে গিয়ে মানুষের ভালবাসায় আবেগাপ্লুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তাঁর প্রতি জনগণের ভালবাসা, তাঁকে সামনে পেয়ে জনগণের আবেগ চোখ এড়ায় না প্রধানমন্ত্রীরও। ছত্তিসগড়ের (Chhatisgarh) কানকেরে নির্বাচনী জনসভার মঞ্চে দাঁড়িয়ে ভিড়ের মধ্যে মিশে থাকা এক ছোট্ট কিশোরীর তাঁর প্রতি ভালবাসা চোখে পড়েছে প্রধানমন্ত্রীর।

    প্রধানমন্ত্রীর ভালবাসা

    ছত্তিসগড়ে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই প্রচারের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভায় দর্শকদের সারিতে একেবারে সামনের দিকে দাঁড়িয়ে রয়েছে এক কিশোরী। তার হাতে প্রধানমন্ত্রীর একটি ছবি। নিজের হাতে মোদির সেই ছবিটি স্কেচ করেছে সে। যা দেখে মঞ্চ থেকেই প্রধানমন্ত্রী বলেন, “আমি তোমার এই ছবি দেখেছি। তুমি অনেক বড় কাজ করেছ। আমি তোমাকে আশীর্বাদ করছি। কিন্তু, তুমি কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? ক্লান্ত হয়ে পড়বে। এখানে পুলিশকর্মীদের আমি বলছি, ওই ছবি আমার কাছে পাঠিয়ে দিতে আর তোমার বসার ব্যবস্থা করে দিতে।” প্রধানমন্ত্রী তাঁকে আরও বলেন, “ওই ছবির পিছনে অবশ্যই তুমি তোমার ঠিকানা লিখে দেবে। আমি তোমাকে অবশ্যই চিঠি লিখব।” প্রধানমন্ত্রীর এই কথা শুনে করতালিতে ফেটে পড়ে জনসভা।

    কানকেরের বাসিন্দা ওই কিশোরীর নাম আকাঙ্খা ঠাকুর। প্রধানমন্ত্রী তার হাতে আঁকা ছবি গ্রহণ করেছেন এবং চিঠি দেবেন জানানোয় আপ্লুত সে। আকাঙ্খা জানিয়েছে, সে প্রধানমন্ত্রী মোদির ভক্ত। অনেকদিন তাঁর সঙ্গে দেখা করার ইচ্ছা ছিল। তাই বাড়ির কাছে প্রধানমন্ত্রী আসবেন শুনে একটি ছবি এঁকে নিয়ে আসে। প্রধানমন্ত্রীর চিঠির অপেক্ষায় রয়েছে আকাঙ্খা।

    আরও পড়ুন: আয়কর রিটার্নের নথি প্রকাশ! ‘কালীঘাটে জমি দখল করে বাস করছেন,’ মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর

    আগামী ৭ ও ১৭ নভেম্বর, দু-দফায় ভোট হবে ছত্তিশগড়ে। এদিন নির্বাচনী প্রচারে বিরোধীদের একহাত নিয়ে প্রধানমন্ত্রী বলেন, “দেশের উন্নতিতে বিজেপি যে কাজ করছে তাকে বন্ধ করার চেষ্টা করছে কংগ্রেস। তবে কংগ্রেসের ওপর মানুষের আর ভরসা নেই। কংগ্রেস আর উন্নতি কখনই একসঙ্গে থাকতে পারে না।”

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: আয়কর রিটার্নের নথি প্রকাশ! ‘কালীঘাটে জমি দখল করে বাস করছেন,’ মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর 

    Suvendu Adhikari: আয়কর রিটার্নের নথি প্রকাশ! ‘কালীঘাটে জমি দখল করে বাস করছেন,’ মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর 

    মাধ্যম নিউজ ডেস্ক: আয়কর রিটার্নের নথি পোস্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা চ্য়ালেঞ্জ ছুড়লেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লেখেন, কারও নাম না করলেও বুধবার মমতা তাঁকেই নিশানা করেছেন। তাঁর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলা হয়েছে। তিনি লেখেন, ‘ভিত্তিহীন অভিযোগ করে আমাকেই টার্গেট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘোষিত সম্পত্তির থেকে এক পয়সা বেশি সম্পত্তি আছে প্রমাণ করুন।’

    কী বললেন শুভেন্দু

    হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি ও দিঘা ডেভেলপমেন্ট অথরিটির ভূমিকা নিয়ে বুধবার নবান্ন থেকে সুর চড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক সময় এই দুই উন্নয়ন পর্ষদ কী করেছে, সেই ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এরপরই  আয়কর রিটার্নের কপি তুলে ধরে এদিন মমতাকে পাল্টা জবাব দেন শুভেন্দু। সোশাল মিডিয়ায় বিরোধী দলনেতা দাবি করেন, ‘গতকাল আপনি আমাকে আক্রমণ করেছেন এবং আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করেছেন। যদিও আমার নাম নেওয়ার সাহস আপনার হয়নি।’ শুভেন্দু বলেন, “আমার ইনকাম ট্যাক্সে সব দেখানো আছে। পেট্রোল পাম্প ক’টা সব বৈধ। আপনি মুখ্যমন্ত্রী হওয়ার আগের পেট্রোলপাম্প। ইনকাম ট্যাক্স দেখে নেবেন। ২০২১ সালে শুভেন্দু অধিকারীর হলফনামা দেখে নেবেন।”

    সোশাল মিডিয়ার পোস্টে শুভেন্দু অধিকারী আরও লিখেছেন, ‘আমার বিরুদ্ধে সিআইডি, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (EB), ইন্টেলিজেন্স ব্রাঞ্চকে (IB) দিয়ে তদন্ত করান। আয়কর রিটার্নের বাইরে ‘এক পয়সা’ও উপার্জন করেছি বা এরকম কোনও সম্পদ বা সম্পত্তি আছে কি না তা, প্রমাণ করুন।’ এরপরই চ্যালেঞ্জ করে শুভেন্দু অধিকারী বলেন, ‘কালীঘাটে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে যেখানে আপনি জমি দখল করে বাস করছেন, তার চুক্তি প্রকাশ্যে আনুন। জমির দখল বৈধ না অবৈধ সেটা সবাইকে জানতে দিচ্ছেন না কেন? আশা করি, আপনি আমার চ্যালেঞ্জ গ্রহণ করবেন।’ 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC ODI World Cup 2023: বিশ্বকাপে ৩ ম্যাচে ১৪ উইকেট! ৫ উইকেটের জোড়া নজির, কী বললেন শামি?

    ICC ODI World Cup 2023: বিশ্বকাপে ৩ ম্যাচে ১৪ উইকেট! ৫ উইকেটের জোড়া নজির, কী বললেন শামি?

    মাধ্যম নিউজ ডেস্ক: ধীরে ধীরে অপ্রতিরোধ্য হয়ে উঠছেন বাংলার পেসার মহম্মদ শামি। চলতি বিশ্বকাপের প্রথম দিকে সুযোগ পাননি তিনি। আসলে দল এতটাই ব্যালান্স যে সুযোগ পেতে গেলে সেরা হতেই হবে। আর তাই করে দেখালেন শামি। বিশ্বকাপে তিনটি ম্যাচ খেলে দুটোতে ম্যাচের সেরা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রত্যাবর্তনের ম্যাচ পাঁচ উইকেটে। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে চার উইকেট। শ্রীলঙ্কার বিরুদ্ধে আবার পাঁচ উইকেট। 

    ধৈর্য এবং অধ্যবসায়ের ফল

    সাফল্যের কারণ হিসেবে শামির মুখে সেই ধৈর্য এবং অধ্যবসায়ের কথা। তিনি জানালেন সাফল্যের রসায়নটা সহজ নয়। ম্যাচের সেরার পুরস্কার নিতে এসে শামি বললেন, “আমি সব সময় চেষ্টা করি সঠিক এলাকায় বল করতে। সব সময় ছন্দে থাকতে চাই। বড় প্রতিযোগিতায় ছন্দ এক বার হারিয়ে গেলে ফিরে পাওয়া খুব মুশকিল। তার জন্যে সঠিক এলাকা এবং নির্দিষ্ট লেংথে বল করাই আমার মূল লক্ষ্য থাকে। তা ছাড়া, সাদা বলের ক্রিকেটে ছন্দ ধরে রাখাই আসল। ঠিক জায়গায় বল করলে পিচ থেকে সাহায্য পাওয়া যায়। আমার কাছে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।” 

    ইডেনেও ধারাবাহিকতা ধরে রাখাই লক্ষ্য

    ভারতের পরের ম্যাচ ইডেনে। শামির কাছে এক প্রকার ঘরের মাঠ। বাংলার হয়েই খেলেন তিনি। সেখানেও ম্যাজিক দেখাতে চান বলে জানালেন শামি। সতীর্থদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “আমাদের বোলারেরা দারুণ ছন্দে রয়েছে। পেসারদের কাছে ধারাবাহিকতা বজায় রাখা খুব জরুরি। যে ছন্দের মধ্যে আমরা রয়েছি সেখানে প্রত্যেকে একে অপরের সাফল্য উপভোগ করছি। তার চেয়েও বড় কথা, একটা একতা নিয়ে বল করছি। ফলাফল তো আপনারা দেখতেই পাচ্ছেন।”

    আরও পড়ুন: শামি-সিরাজের দাপট! শ্রীলঙ্কাকে রেকর্ড রানে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ভারত

    শামির রেকর্ড

    বিশ্বকাপের ইতিহাসে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারী হলেন মহম্মদ শামি। এর আগে এই রেকর্ড ছিল জাহির খান ও জাভাগল শ্রীনাথের নামে। বিশ্বকাপে তাদের উইকেট সংখ্যা মোট ৪৪। শ্রীলঙ্কার ৫ উইকেট নিয়ে শামির উইকেট সংখ্যা হল ৪৫টি। একদিনের ক্রিকেটে ভারতের সবথেকে বেশিবার ৫ উইকেট শিকারীও হলেন শামি। হরভজন সিং, জভাগল শ্রীনাথ ৩বার করে ৫ উইকেটের রেকর্ড টপকে চতুর্থবার ৫ উইকেট নিয়ে শীর্ষে উঠলেন মহম্মদ শামি। ওডিআই ক্রিকেটে দ্বিতীয়বাপ টানা তিনটি ম্যাচে চার বা তার বেশি উইকেট নেওয়ার নজির গড়লেন মহম্মদ শামি। এর আগে ২০১৯ বিশ্বকাপেও এই রেকর্ড গড়েছিলেন শামি। শমি ছাড়া এই রেকর্ড রয়েছে ওয়াকার ইউনিসের। তবে বিশ্বকাপে এই নজির শুধু শামির নামে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: শামি-সিরাজের দাপট! শ্রীলঙ্কাকে রেকর্ড রানে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ভারত

    ICC World Cup 2023: শামি-সিরাজের দাপট! শ্রীলঙ্কাকে রেকর্ড রানে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়া কাপের ফাইনালে যেখানে শেষ করেছিল ভারত।  বৃহস্পতিবার সেখান থেকেই শুরু করল রোহিতরা। তবে খাতায় কলমে বিশ্বকাপ হলেও শ্রীলঙ্কার ব্যাটিংকে ক্লাব স্তরে নামিয়ে আনল শামি, সিরাজ, বুমরারা। ২০১১ সালের বিশ্বকাপ ফাইনালে এই মাঠে শ্রীলঙ্কাকে হারিয়েই বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল মহেন্দ্র সিং ধোনির ভারত। এদিন সেই শ্রীলঙ্কাকেই ৫৫ রানে অলআউট করে ৩০২ রানের বিশাল জয় পেল টিম ইন্ডিয়া। একই সঙ্গে বিশ্বকাপের প্রথম দল হিসাবে সেমিফাইনালে চলে গেল ভারত। এ বারের প্রতিযোগিতায় সাতটির মধ্যে সাতটি ম্যাচেই জিতল তারা। ভারতের পয়েন্ট হল ১৪। পরের দু’টি ম্যাচে হারলেও ভারত এক থেকে চারের মধ্যে কোনও একটি জায়গায় নিশ্চিত ভাবেই শেষ করবে। 

    দুরন্ত ছন্দে ভারত

    টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছিলেন মেন্ডিস। ঘরের মাঠে রান পেলেন না রোহিত শর্মা (৪)। অধিনায়ক ম্যাচের দ্বিতীয় বলেই আউট হন। কিন্তু ভারত তো এবার দল হিসেবে খেলছে। রোহিত পারলেন না তো কি হয়েছে ইনিংস গড়লেন গিল ও কোহলি। শ্রীলঙ্কার ফিল্ডারদের কার্যত দাঁড় করিয়ে রেখে তাঁদের শট ছুটল বাউন্ডারির দিকে। দর্শক হয়ে দেখতে হল প্রতিপক্ষের বোলারদের। ২২ গজের কোথায় বল ফেললে কোহলি, শুভমনের আগ্রাসনে রাশ টানা যাবে, তা ঠাওর করতেই পারল না শ্রীলঙ্কা। অল্পের জন্য দুজনেই শতরান হাতছাড়া করেন। কোহলি ৮৮ ও গিল ৯২ রান করেন। রান পেলেন শ্রেয়সও। ভারতীয় ব্যাটারদের মধ্যে এক মাত্র তিনিই রান পাচ্ছিলেন না। ঘরের চেনা মাঠে চেনা মেজাজে দেখা গেল কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ককে।

    শামি-সিরাজ-বুমরার গোলা

    ভারতের ৩৫৭ রান তাড়া করতে নেমে অন্ধকার ঘনিয়ে এল সিংহলী শিবিরে। ১৪ রানে ৬ উইকেট, ভাবা যায় না। ২০ ওভারের মশলা ম্যাচেও এমন স্কোর বোর্ড দেখা যায় না। যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি— তিন জনে যেন ইচ্ছামতো আউট করলেন শ্রীলঙ্কার ব্যাটারদের। শ্রীলঙ্কার ইনিংসের প্রথম বলেই উইকেট তুললেন বুমরা। দ্বিতীয় ওভারে আক্রমণে এসে প্রথম বলেই উইকেট তুললেন সিরাজও। আবার নবম ওভারে বল করতে এসে প্রথম ওভারেই দু’টি উইকেট তুলে নিলেন শামি।

    অ্যাঞ্জেলো ম্যাথেউসের উইকেট তুলে নিয়ে জাহির খানকে স্পর্শ করলেন মহম্মদ শামি। ভারতের হয়ে ওডিআই বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় জাহিরকে (৪৪টি উইকেট) ছুঁলেন শামি। এই ম্যাচে ফের পাঁচ উইকেট নিয়ে ম্যাচের সেরা শামি।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share