Tag: Madhyom

Madhyom

  • Mohun Bagan: প্রথম দল হিসেবে আইএসএলে টানা চার ম্যাচ জিতে ইতিহাস গড়ল মোহনবাগান

    Mohun Bagan: প্রথম দল হিসেবে আইএসএলে টানা চার ম্যাচ জিতে ইতিহাস গড়ল মোহনবাগান

    মাধ্যম নিউজ ডেস্ক: আইএসএলের শীর্ষস্থান ধরে রেখে রেকর্ড গড়ল সবুজ মেরুন দল। বুধবার জামশেদপুর এফসির বিরুদ্ধে ৩-২ গোলে জয় পেল মোহনবাগান (Mohun Bagan)। পিছিয়ে পড়েও বিপক্ষের মাঠে দুর্দান্ত ভাবে ফিরে এলেন লিস্টনরা। মোহনবাগানের হয়ে গোল করেন আর্মান্দো সাদিকু, লিস্টন কোলাসো এবং কিয়ান নাসিরি। টানা চার ম্যাচ জিতে আইএসএল-এর ইতিহাসে রেকর্ড গড়ল মোহনবাগান। প্রথম কোনও দল টানা চার ম্যাচ জয়ের নজির সৃষ্টি করল আইএসএল-এর ইতিহাসে। এই জয়ের ফলে, পয়েন্ট তালিকার শীর্ষ স্থান ধরে রেখে অবিচল থাকল সবুজ মেরুন।

    জামশেদপুরের রং সবুজ মেরুন (Mohun Bagan)

    বুধবার প্রথম থেকেই ম্যাচে জামশেদপুর আক্রমণাত্মক ছিল। খেলার গতি ছিল বেশ তীব্র। টানটান উত্তেজনায় বল তাঁদের পায়ে পেয়েই ছিল। মাত্র সাত মিনিটের মাথায় গোল করে এগিয়ে যায় জামশেদপুর। কিন্তু গোল খেয়েই আক্রমণে তেজ বাড়ায় মোহনবাগান (Mohun Bagan)। খেলার ২৯ মিনিটের মাথায় সাহাল এবং মনবীরের দুরন্ত পাসে গোল করেন সাদিকু। বিরতির পর খেলার গতিকে আরও তীব্র করে মোহনবাগান। গোটা মাঠ জুড়ে সবুজ মেরুনদের দখলে চলে যায় বল। ৫০ মিনিটের মাথায় গোল করেন লিস্টন। রীতিমতো ডিফেন্ডারদের পাশ কাটিয়ে বল ঢুকিয়ে দেন গোলে। ৭০ মিনিটের মাথায় জামশেদপুরের গোলকিপার টিপি রেহনেশ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এরপর ৭৩ মিনিটের মাথায় কিয়ান নাসিরি নেমে দুরন্ত গোল করেন। এই খেলায় ৮৬ মিনিটের মাথায় পেনাল্টি পায় জামশেদপুর। সেখান থেকে একটি গোল করে স্টিভ আম্বরি। শেষের ২৫ মিনিটে জামশেদপুরের পক্ষে ম্যাচে ভারসাম্য ফেরানো আর সম্ভব হয়নি। সবুজ মেরুনের কোচ জুয়ান বলেন, খেলোয়াড়দের খেলায় আমি খুব আনন্দিত। আগামী দিনে ওঁরা আরও ভালো খেলবে।

    প্রতিকূল ছিল ম্যাচ   

    বুধবার খেলায় দলের তিনজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন না। ফলে ম্যাচ ছিল মোহনবাগানের পক্ষে প্রতিকূল। ম্যাচে এদিন ছিলেন না বুমোস। জ্বরে আক্রান্ত ছিলেন কামিন্স। সেই সঙ্গে চোট লেগেছিল ডিফেন্ডার আনোয়ার আলির। কিন্তু জয় দলের কাছে বাধা হয়ে দাঁড়ায়নি। আইএসএলে মোহনবাগানের (Mohun Bagan) পরবর্তী ম্যাচ ২ ডিসেম্বর। মাঝে ২৭ নভেম্বর এফসি-র বিরুদ্ধে এএফসি কাপের ম্যাচ রয়েছে বলে জানা গিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Yogi Adityanath: “বজরঙ্গবলীর গদাই হল তালিবানের দাওয়াই”, কেন বললেন যোগী আদিত্যনাথ?

    Yogi Adityanath: “বজরঙ্গবলীর গদাই হল তালিবানের দাওয়াই”, কেন বললেন যোগী আদিত্যনাথ?

    মাধ্যম নিউজ ডেস্ক: “বজরঙ্গবলীর গদাই হল তালিবানের দাওয়াই।” কথাগুলি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath)। ভোটমুখী রাজস্থানে বিজেপির এক জনসভায় যোগ দিয়েছিলেন যোগী। সেখানেই ইজরায়েল-হামাস যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “হনুমানের গদা তালিবানি মানসিকতাকে দূর করতে পারে। আপনারা নিশ্চয় দেখছেন, গাজায় কীভাবে তালিবানি মানসিকতাকে গুঁড়িয়ে দেওয়ার কাজ চলছে। সঠিক নিশানায়, সঠিক উপায়ে মেরে গুঁড়িয়ে দিচ্ছে।”

    ইজরায়েল-হামাস যুদ্ধে ভারতের অবস্থান

    যোগীর এই মন্তব্য ভারতের বিদেশনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেই ধারণা সংশ্লিষ্ট মহলের। কারণ ইজরায়েল-হামাস যুদ্ধে ভারত তেল আভিভের পাশে দাঁড়ালেও, হামাসকে জঙ্গি বলে ঘোষণা করেনি। গাজা স্ট্রিপে সাহায্যও পাঠিয়েছে। যদিও আমেরিকা সহ পশ্চিমী বিশ্বের বেশ কয়েকটি দেশ হামাসকে জঙ্গি বলে দেগে দিয়েছে। আন্তর্জাতিক মহলের একাংশের মতে, হামাসকে জঙ্গি ঘোষণা না করে ভারত মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে চাইছে। যে কাজটা এতদিন করে এসেছে কাতার। দেশে সন্ত্রাসবাদকে বাড়তে না দিয়েও, বিশ্বের বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে সুসম্পর্ক রেখে চলেছে ইসলামি রাষ্ট্র কাতার। তাই যোগীর মন্তব্য কতটা ভারতের বিদেশনীতির সঙ্গে সাযুজ্যপূর্ণ, তা নিয়েই উঠছে প্রশ্ন।

    ইজরায়েলে হামলা হামাসের

    ৭ অক্টোবর ইহুদি রাষ্ট্র ইজরায়েলে হামলা চালায় ইসলামি রাষ্ট্র প্যালেস্তাইনের জঙ্গি সংগঠন হামাস। এই হামাসের প্রধান ডেরা ইজরায়েল সীমান্তের গাজা স্ট্রিপে। হামাসের ওই হামলায় নিহত হন ১৪০০ ইজরায়েলি। তার পরেই প্রত্যাঘাত করতে শুরু করে তেল আভিভ। গাজা স্ট্রিপে আক্রমণ তীব্রতর করতে শুরু করে ইজরায়েল। মঙ্গলবার ভোরে (Yogi Adityanath) গাজা স্ট্রিপে এয়ারস্ট্রাইক চালায় ইজরায়েলি সেনা। আক্রমণ যে আরও বাড়ানো হবে, সে ইঙ্গিত মিলেছে ইজরায়েলি সেনার নির্দেশেই।

    আরও পড়ুুন: হাতে মেরুন ডায়েরি! বালুর বিরুদ্ধে ইডি-র হাতিয়ার বাকিবুর, আপ্ত সহায়কদের বয়ান?

    গাজা স্ট্রিপের বাসিন্দাদের তারা শহরের দক্ষিণ দিকে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। ইজরায়েলি হানায় মৃত্যু হয়েছে গাজা স্ট্রিপের বহু বাসিন্দার। এহেন আবহে এল যোগী আদিত্যনাথের এমন মন্তব্য। ইজরায়েলি সেনার ভূমিকার প্রশংসা করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী (Yogi Adityanath) বলেন, “একদম সঠিকভাবে (ইজরায়েলি সেনা) সঠিক নিশানায় খুঁজে খুঁজে শত্রুদের মারছে।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India Vs Sri Lanka: আজ জিতলেই সেমির টিকিট নিশ্চিত ভারতের, প্রথম ব্যাটিং করবেন রোহিতরা

    India Vs Sri Lanka: আজ জিতলেই সেমির টিকিট নিশ্চিত ভারতের, প্রথম ব্যাটিং করবেন রোহিতরা

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি ভারত ও শ্রীলঙ্কা। ম্যাচ হচ্ছে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। যে মাঠে দুই দলের একটা ইতিহাস রয়েছে বৈকি। ২০১১ বিশ্বকাপের ফাইনালে শেষবার এই মাঠে মুখোমুখি হয়েছিল দুই দল। সেবার, লঙ্কাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারত। তার পর পেরিয়ে গিয়েছে ১২ বছর। ফের একবার বিশ্বকাপের ম্যাচে ওয়াংখেড়েতে মুখোমুখি ভারত ও শ্রীলঙ্কা। 

    এদিন টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস। ভারতের প্রথম একাদশে কোনও পরিবর্তন হয়নি। রোহিত জানান, টসে জিতলে তিনি প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্তই নিতেন। ফলে, টস হারাটা ফ্যাক্টর নয়। পিচ ব্যাটিং সহায়ক। অন্যদিকে, শ্রীলঙ্কা দলে একটি পরিবর্তন হয়েছে। ধনঞ্জয় ডি সিলভার জায়গায় দুশন হেমন্ত এসেছেন প্রথম একাদশে।  

    দুই দলের দুই লক্ষ্য

    দুই দল আজ নিজ নিজ পৃথক লক্ষ্য নিয়েই মাঠে নামছে। একদিকে, এই প্রথম ভারত এবং শ্রীলঙ্কা ওয়াংখেড়ের মাঠে মুখোমুখি হচ্ছে। বৃহস্পতিবার দুই দল নামবে দু’টি আলাদা লক্ষ্য নিয়ে। ৬ ম্যাচ খেলে ৬টিতেই জয়ী ভারতীয় দল এখন দারুন ফর্মে রয়েছে। ভারতের মোট পয়েন্ট এখন ১২। তাও সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে পারেনি টিম ইন্ডিয়া। ফলে, রোহিতরা চাইবেন আজকের ম্যাচ জিতে সেমিফাইনালের জায়গা পাকা করে ফেলতে। অন্যদিকে, শ্রীলঙ্কা চাইবে এই ম্যাচ জিতে সেমিফাইনালে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে। এখনও পর্যন্ত ছ’টি ম্যাচ খেলে তারা পেয়েছে মাত্র ৪ পয়েন্ট। আফগানিস্তানের বিরুদ্ধে হেরে ভারতের বিরুদ্ধে খেলতে নামবে তারা। একদিনের বিশ্বকাপের মঞ্চে মোট ৯ বার সাক্ষাৎ হয়েছে দুই দলের। এতে দুই দলের সাফল্যই সমান। ৪ বার জয় পেয়েছে মেন ইন ব্লু। শ্রীলঙ্কাও তাই। ৪ ম্যাচে জয় পেয়েছে তারা।

    দুদলের একাদশ…

    ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ শামি, জসপ্রিত বুমরা, মহম্মদ সিরাজ।

    শ্রীলঙ্কার একাদশ: পাথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালঙ্কা, দুশন হেমন্ত, অ্যাঞ্জেলো ম্যাথুজ, মাহেশ থিক্সানা, কাসুন রাজিথা, দুষ্মন্ত চামিরা, দিলশান মধুশঙ্কা।

    ফর্ম নিয়ে সতর্ক রোহিত

    গতকাল সাংবাদিক সম্মেলনে ভারত অধিনায়ক রোহিত শর্মা জানিয়ে দেন, তাঁরা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবেন। প্রথম একাদশ নির্ধারণ করবেন পিচ দেখেই। রোহিত বলেন, ‘‘এই মুহূর্তে সব বোলারই ভালো ছন্দে রয়েছেন। সকলেই খেলতে মুখিয়ে রয়েছেন। ওদের বিশ্রামের দরকার নেই। ওদের শরীর ভালো জায়গায় রয়েছে। তবে, পিচ দেখে চূড়ান্ত কম্বিনেশন ঠিক করব।’’ চলতি বিশ্বকাপে ভালো ফর্মে রয়েছেন ব্যাটার রোহিত শর্মাও। ৬টা ম্যাচে ৩৯৮ রান করেছেন। তা সত্ত্বেও তাঁর গলায় ধরা পড়ল সতর্কতার ছাপ। তিনি বললেন, ‘‘সবকিছু ক্লিক করাতেই তিনি সাফল্য এনে দিতে পারছি। তবে যদি আমি একটি খারাপ খেলা খেলি তখন আমি হঠাৎ করেই একজন খারাপ অধিনায়ক হয়ে যাব।’’

    কোথায়, কখন হচ্ছে ম্যাচ?

    আজ, ২ নভেম্বর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ভারত ও শ্রীলঙ্কা। ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ২টোয়।

    কীভাবে দেখবেন ম্যাচ?

    ভারতে ম্যাচ সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টসে। অনলাইনে ম্যাচ দেখতে পাবেন ডিজনি + হটস্টার অ্যাপে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • WBJEE 2024: আগামী বছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার তারিখ জানাল বোর্ড

    WBJEE 2024: আগামী বছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার তারিখ জানাল বোর্ড

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী বছর রাজ্য জয়েন্ট এন্ট্রান্স (WBJEE) পরীক্ষার তারিখ ঘোষণা করল বোর্ড।  বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হল ২৮ এপ্রিল, রবিবার হবে এই পরীক্ষা। তারিখ ঘোষণার পাশাপাশি বিস্তারিত তথ্যের জন্য বোর্ডের ওয়েবসাইটেও নজর রাখতে বলা হয়েছে।       

    বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে         

    ২০২৪ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে ১৬ ফেব্রুয়ারি। অন্যান্য বছর মার্চ মাসে হয় এই পরীক্ষা। পাশাপাশি প্রায় একই সময় শুরু হওয়ার কথা রয়েছে আইএসসি এবং সিবিএসই দ্বাদশের পরীক্ষাও। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘‘পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মেসি, আর্কিটেকচার কোর্সে ভর্তি হওয়ার পরীক্ষা WBJEE-২০২৪ আগামী ২৮ এপ্রিল, রবিবার অনুষ্ঠিত হবে।’’ বিশদ বিবরণের জন্য বোর্ডের সংশ্লিষ্ট ওয়েবসাইটে নিয়মিত নজরে রাখতে হবে। বোর্ডের ওয়েবসাইটগুলি হল www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in. অন্যদিকে বোর্ডের তরফে দেওয়া বিজ্ঞপ্তিটি দেখতে এই লিঙ্কে- WBJEE Exam Date 2024 – ক্লিক করতে হবে।

    আরও পড়ুন: ইডেনে টিকিটের কালোবাজারি! সাধারণের জন্য টিকিট নেই, সিএবি-কে নোটিস পুলিশের

    আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের জয়েন্টের পরীক্ষা (WBJEE Exam Date 2024) কবে হবে তা নিয়ে ধোঁয়াশা ছিল। পুজোর কয়েকমাস আগে অর্থাৎ ২৬ মে চলতি বছরের জন্যে জয়েন্টের ফলাফল ঘোষণা হলেও পরীক্ষার দিন ঘোষণা হয়নি। ২০২৩ সালে জয়েন্টের পরীক্ষা নেওয়া হয় ৩০ এপ্রিল। পরীক্ষার ২৬ দিনের মাথায় ফলপ্রকাশ হয়। মেধা তালিকায় (merit list) প্রথম দশে ছিলেন ১০ জন। এই বছর মোট পরীক্ষার্থী ছিল ১,২৪ ৯১৯ জন। মোট পরীক্ষাকেন্দ্র (examination centre) ছিল ৩১৯টি। বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজে ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, ফার্মেসি সহ একাধিক কোর্সে ভর্তির জন্যে এই প্রবেশিকা পরীক্ষা নেওয়া হয়। এবার পরীক্ষার্থীর সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Ration Scam: জ্যোতিপ্রিয়র জন্য বাড়ি থেকে আসছে খাবার, পরীক্ষা করতে হচ্ছে বাড়ির লোককেই!

    Ration Scam: জ্যোতিপ্রিয়র জন্য বাড়ি থেকে আসছে খাবার, পরীক্ষা করতে হচ্ছে বাড়ির লোককেই!

    মাধ্যম নিউজ ডেস্ক: হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ইডি হেফাজত শুরু হয়েছে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী তৃণমূলের জ্যোতিপ্রিয় মল্লিকের (Ration Scam)। বাড়ি থেকে খাবার আসছে মন্ত্রীর জন্য। তিনি সুগারের রোগী। তাই এই ব্যবস্থা। তবে মন্ত্রীর জন্য বাড়ি থেকে আনা খাবার পরীক্ষা করানো হচ্ছে জ্যোতিপ্রিয়রই বাড়ির লোককে দিয়ে। তার পরেই তা খেতে দেওয়া হচ্ছে উত্তর ২৪ পরগনার এই তৃণমূল নেতাকে।

    ইডি হেফাজতে মন্ত্রী

    আর পাঁচজন ইডি হেফাজতে থাকা ব্যক্তির মতো জ্যোতিপ্রিয়কেও খাবার দেওয়ার কথা ছিল ইডিরই। তবে তৃণমূলের এই নেতা আদালতে জানিয়েছিলেন তিনি সুগারের রোগী। নিয়ম মেনে খাওয়াদাওয়া করেন। এর পরেই জ্যোতিপ্রিয়কে ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেয় আদালত। বিচারকের এজলাসেই অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্রিয়। পরে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। জ্যোতিপ্রিয় অসুস্থ হয়ে পড়ায় তাঁর পরিবার বাড়ি থেকে খাবার পাঠানোর আবেদন জানায়। অসুস্থ জ্যোতিপ্রিয়র ক্ষেত্রে (Ration Scam) সেই আবেদন মঞ্জুর করে আদালত।

    খাবার পরীক্ষা মেয়েকে দিয়েও!

    বিচারক জানিয়ে দেন, ইডি হেফাজতে থাকার সময় বাড়ির খাবার খেতে পারবেন জ্যোতিপ্রিয়। আদালতের সেই নির্দেশ মেনেই জ্যোতিপ্রিয়কে দেওয়া হচ্ছে তাঁর বাড়ি থেকে আনা খাবার। তবে সেই খাবার মন্ত্রীর পাতে দেওয়ার আগে খেয়ে দেখতে হচ্ছে তাঁর বাড়ি থেকে যিনি খাবার আনছেন, তাঁকেই। জানা গিয়েছে, বুধবার রাতে মন্ত্রীর জন্য খাবার নিয়ে এসেছিলেন তাঁর মেয়ে প্রিয়দর্শিনী। তাঁকে দিয়েও নাকি পরীক্ষা করানো হয়েছে মন্ত্রীর জন্য আনা খাবার।

    আরও পড়ুুন: হাতে মেরুন ডায়েরি! বালুর বিরুদ্ধে ইডি-র হাতিয়ার বাকিবুর, আপ্ত সহায়কদের বয়ান?

    রেশন বণ্টন কেলেঙ্কারিতে সপ্তাহখানেক আগে গ্রেফতার হন জ্যোতিপ্রিয়। তার আগে গ্রেফতার করা হয়েছিল পেশায় ব্যবসায়ী বাকিবুর রহমানকে। মন্ত্রী ঘনিষ্ঠ এই বাকিবুরই ইডির জেরার মুখে নাম নেন জ্যোতিপ্রিয়র। তার পরেই গ্রেফতার করা হয় মন্ত্রিমশাইকে। আদালতে তোলা হলে বিচারক তাঁকে ইডি হেফাজত দেন। রায় শুনে অসুস্থ হয়ে পড়লে তাঁকে ভর্তি করা হয় বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে। সোমবার রাতে সেখান থেকে ছাড়া পান তিনি। তার পরেই শুরু হয় ইডি হেফাজত। মঙ্গলবার একপ্রস্ত জেরা করা হয়েছে জ্যোতিপ্রিয়কে। এদিনই তলব করা হয়েছিল তাঁর দুই আপ্ত সহায়ককে। জিজ্ঞাসাবাদ করা (Ration Scam) হয়েছে তাঁদেরও।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Manipur Violence: ফের অশান্ত মণিপুর! মুখ্যমন্ত্রীর দফতরের অদূরে চলল গুলি

    Manipur Violence: ফের অশান্ত মণিপুর! মুখ্যমন্ত্রীর দফতরের অদূরে চলল গুলি

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের অশান্ত হয়ে উঠল মণিপুর (Manipur Violence)। রাজধানী ইম্ফলের পরিস্থিতি হঠাৎই উত্তপ্ত হয়ে উঠল বুধবার সন্ধ্যায়। মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের দফতরের অদূরে চলল গুলি। খবর, এদিন এক দল জনতা মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে একটি থানা ঘেরাও করে নেয়। থানা ঘিরে ফেলার পাশাপাশি অস্ত্রশস্ত্র, গুলিগোলা দাবি করতে থাকে। স্থানীয় আরামবাই তেঙ্গল গ্রুপ এই ঘেরাও করেছিল বলে জানা যাচ্ছে। 

    অশান্ত ইম্ফল

    মঙ্গলবার মায়ানমার-মণিপুর (Manipur Violence) সীমান্তের টেঙ্গনৌপলে সন্দেহভাজন কুকি জঙ্গিদের গুলিতে নিহত হয়েছিলেন মোরের মহকুমা পুলিশ আধিকারিক (এসডিওপি) চিংথাম আনন্দ। আদিবাসীদের চালানো গুলিতেই ওই পুলিশ অফিসারের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। গুলি লাগার সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলেও লাভ হয়নি। এই ঘটনার পরই মণিপুরে অতিরিক্ত বাহিনী পাঠানো হয়। সেই বাহিনী মোরেহ শহরে পৌঁছতেই কনভয়ে হামলা চালায় দুষ্কৃতীরা। জানা গেছে, মণিপুরের ইন্দো–মায়ানমার জাতীয় সড়কের উপরে দুই জায়গায় পুলিশের কনভয়ের উপরে হামলা চালায় দুষ্কৃতীরা। প্রথম হামলাটি চলে বংগ্যাং গ্রামে। এরপর কে সিনাম গ্রামে ফের পুলিশের কনভয়ের উপরে হামলা হয়। 

    আরও পড়ুুন: খোদ এসএসকেএমে ভুল চিকিৎসার শিকার মুখ্যমন্ত্রী! সাধারণ মানুষ কোথায় যাবে?

    সেই ঘটনার প্রতিবাদে মেইতেই যুব সংগঠন বিভিন্ন জেলায় বিক্ষোভ শুরু করে। সেই আন্দোলন থেকেই ইম্ফলে (Manipur Violence) অশান্তি ছড়ায় রাতে। গত ৩ মে মণিপুরের জনজাতি ছাত্র সংগঠন ‘অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন অফ মণিপুর’ (এটিএসইউএম)-এর বিক্ষোভ-মিছিল ঘিরে উত্তর-পূর্বের ওই রাজ্যে অশান্তির সূত্রপাত হয়েছিল। তারপর থেকে কেন্দ্রীয় বাহিনী দায়িত্ব নেওয়ার পর ধীরে ধীরে মণিপুরের পরিস্থিতি স্বাভাবিক হলেও মাঝে মাঝেই অশান্তি ছড়ায়। পুলিশ সূত্রে খবর, বুধবার থানা লুট করার উদ্দেশ্যেই জড়ো হয়েছিল বিক্ষোভকারীরা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে থানাকে লুট হওয়া থেকে বাঁচাতে শূন্যে গুলি চালানোর নির্দেশ দেন কর্তৃপক্ষ। এর পর জনতাকে হঠাতে শূন্যে বেশ কয়েক রাউন্ড গুলি করে পুলিশ। লাঠিচার্জও করা হয়েছে বলে জানা গিয়েছে। এর জেরে বেশ কয়েক জন আহত হয়েছেন। এই ঘটনার পর ফের কার্ফু জারি করা হয়েছে ইম্ফলে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Jyotipriya Mallick: হাতে মেরুন ডায়েরি! বালুর বিরুদ্ধে ইডি-র হাতিয়ার বাকিবুর, আপ্ত সহায়কদের বয়ান?

    Jyotipriya Mallick: হাতে মেরুন ডায়েরি! বালুর বিরুদ্ধে ইডি-র হাতিয়ার বাকিবুর, আপ্ত সহায়কদের বয়ান?

    মাধ্যম নিউজ ডেস্ক: রেশন দুর্নীতি মামলায় (Ration Distribution Scam) বর্তমানে এনফোর্সেমেন্ট ডিরেক্টরেট বা ইডি-র হেফাজতে রয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা হেভিওয়েট তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick) ওরফে বালু। গত ২ দিন ধরে তাঁকে দফায় দফায় জেরা করেছেন ও করে চলেছেন তদন্তকারীরা। এই কাণ্ডে তল্লাশি অভিযানের সময় মন্ত্রীর প্রাক্তন আপ্ত সহায়ক অভিজিৎ দাসের বাড়ি থেকে একটি মেরুন ডায়েরি উদ্ধার করেছিল ইডি। সেটাই এখন তদন্তকারীদের কাছে তুরুপের তাস হয়ে উঠেছে। কেন?

    ইডির হাতে মেরুন ডায়েরি! কী আছে তাতে?

    ইডি সূত্রে খবর, ওই ডায়েরিতে প্রচুর ‘এন্ট্রি’ রয়েছে। বেশিরভাগই টাকা লেনদেনের। কোন তারিখে, কার থেকে কত টাকা এসেছে, কোথায় সেই টাকা জমা হয়েছে, সেই সব তথ্য দিনক্ষণ ধরে ধরে ডায়েরিতে তুলে রাখা আছে। শুধু তাই নয়। সূত্র মারফৎ জানা গিয়েছে, একাধিক জায়গায় রয়েছে ‘মন্ত্রীর নাম’-ও (Jyotipriya Mallick)। কোথায়, কখন, কোন জায়গায় মন্ত্রী বাকিবুরের সঙ্গে বৈঠক করে সংস্থা খোলার নির্দেশ দিয়েছিলেন সেই সব তথ্যই ওই মেরুন ডায়েরিতে রয়েছে বলে তদন্তকারী সংস্থা সূত্রে খবর। 

    আরও পড়ুন: চালু না হওয়া গোডাউনে চালের বস্তা বোঝাই ট্রাক ঢুকত কার? বালুর জন্মভিটেয় বাকিবুর যোগ

    প্রাক্তন সহায়কদের মুখোমুখি বসিয়ে জেরা বালুকে?

    জানা যাচ্ছে, এই মেরুন ডায়েরিতে লেখা তথ্যকে হাতিয়ার করে বালুকে প্রশ্নবাণে বিদ্ধ করছে ইডি। যদিও, তদন্তকারী সংস্থা সূত্রে খবর, এখনও সব অভিযোগই (Ration Distribution Scam) অস্বীকার করছেন মন্ত্রীমশাই। যে কারণে, এবার ওই ডায়েরির মালিক তথা প্রাক্তন আপ্ত সহায়কের মুখোমুখি বসিয়ে জ্যোতিপ্রিয়কে (Jyotipriya Mallick) জেরা করার ভাবনাচিন্তা করছেন তদন্তকারীরা। সেই লক্ষ্যেই আজ বৃহস্পতিবার, সিজিওতে ফের তলব করা হয়েছে অভিজিৎ দাসকে। এর আগে, বুধবার মন্ত্রীর অফিসের প্রাক্তন কর্মী অমিত দে-কেও আজ সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছিল। তাঁর বয়ানও পৃথকভাবে রেকর্ড করা হয়েছে বলে জানা গিয়েছে। প্রয়োজনে, তাঁকেও জ্যোতিপ্রিয়র মুখোমুখি বসিয়ে জেরা করতে পারেন তদন্তকারীরা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • World Cup 2023: নিউজিল্যান্ড বধ করে শেষ হাসি হাসল দক্ষিণ আফ্রিকা, কত রানে জিতল জানেন?

    World Cup 2023: নিউজিল্যান্ড বধ করে শেষ হাসি হাসল দক্ষিণ আফ্রিকা, কত রানে জিতল জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: শেষ হাসি হাসল দক্ষিণ আফ্রিকা (World Cup 2023)। নিউজিল্যান্ডকে হারিয়ে শেষ চারে উঠে গেল তারা। বুধবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে ছিল দক্ষিণ আফ্রিকা। 

    ছন্দে ছিল দুই দলই

    নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা চলতি বিশ্বকাপে দুই দলই ফেভারিট। শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিল এই দুই টিম। বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় পাওয়ায় সেমিফাইনালও নিশ্চিত করে ফেলল দক্ষিণ আফ্রিকা। এদিন টসে জেতে নিউজিল্যান্ড। ফিল্ডিং নিয়ে তারা ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকাকে। শুরু থেকেই ঝড় তোলেন কুইন্টন ডি’কক। এটি তাঁর কেরিয়ারের শেষ ওয়ান-ডে টুর্নামেন্ট। সেটিকে স্মরণীয় করে রাখলেন তিনি। করলেন সেঞ্চুরি। চলতি বিশ্বকাপে এটি তাঁর চতুর্থ সেঞ্চুরি। ঝোড়ো ইনিংস খেলেছেন রাসি ভ্যান ডুসেনও। ১১৮ বলে তিনি করেছেন ১৩৩ রান। হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন মিলারও। যার জেরে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ৩৫৭ রান করে দক্ষিণ আফ্রিকা।

    পিছিয়ে ছিল নিউজিল্যান্ড

    রান (World Cup 2023) তাড়া করতে গিয়ে দক্ষিণ আফ্রিকার সঙ্গে এঁটে উঠতে পারেনি নিউজিল্যান্ড। ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্রকে ড্রেসিংরুমে ফিরিয়ে দেন বাঁ হাতি পেসার মার্কো জানসেন। জেরাল্ড কোৎজের হাতে বধ হন উইল ইয়ং। অধিনায়ক টম লাথামকে ঘরে ফেরান কাগিসো রাবাডার। এদিন চার উইকেট নিয়েছেন বাঁ হাতি স্পিনার কেশব মহারাজ। শেষের দিকে নিউজিল্যান্ডকে জেতাতে মরিয়া চেষ্টা করেন গ্লেন ফিলিপ্স। তবে তাতে বিশেষ লাভ হয়নি। কারণ ততক্ষণে বড্ড বেশি দেরি হয়ে গিয়েছে। মাত্র ১৬৭ রানেই অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড। ১৯০ রানে তাদের হারিয়ে দেয় দক্ষিণ আফ্রিকা।

    আরও পড়ুুন: অরুণাচল প্রদেশে নিয়ন্ত্রণ রেখার কাছেই পরিকাঠামো গড়ছে ভারত, কেন জানেন?

    প্রসঙ্গত, ২৪ বছর পর এবার বিশ্বকাপের মঞ্চে নিউজিল্যান্ডকে হারাল দক্ষিণ আফ্রিকা। নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনের চোটের পাশাপাশি দলে আরও কয়েকজনের চোট-আঘাতের কারণেই নিউজিল্যান্ড হারল বলেই দাবি সংশ্লিষ্ট মহলের (World Cup 2023) একাংশের।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Arunachal Pradesh: অরুণাচলে চিন সীমান্তে আধ্যাত্মিক পরিকাঠামো গড়ছে ভারত, বিষয়টা কী?

    Arunachal Pradesh: অরুণাচলে চিন সীমান্তে আধ্যাত্মিক পরিকাঠামো গড়ছে ভারত, বিষয়টা কী?

    মাধ্যম নিউজ ডেস্ক: কিছুদিন আগেই অরুণাচল প্রদেশকে (Arunachal Pradesh) চিনের অন্তর্ভুক্ত বলে দাবি করে মানচিত্রের নয়া সংস্করণ প্রকাশ করেছিল বেজিং। তবে অরুণাচল প্রদেশ যে ভারতেই অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে, নানা সময় চিনকে সে বার্তা দিয়েছে ভারত। এবার চিন সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছেই আধ্যাত্মিক পরিকাঠামো গড়ে তুলছে ভারত। 

    তাওয়াংয়ে ‘শস্ত্র পূজা’

    দিন কয়েক আগে অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে ‘শস্ত্র পূজা’ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। সেদিন তিনি তাওয়াং যুদ্ধের স্মৃতিসৌধও পরিদর্শন করেন। শ্রদ্ধা জানান চিন-ভারত যুদ্ধের শহিদদের। এই তাওয়াংয়েই রয়েছে লেজেন্ডারি ছুমি গিস্তে। এখানে রয়েছে ১০৮ পবিত্র জলপ্রপাতও। এটিকেই কাজে লাগাতে চাইছে অরুণাচল প্রদেশ সরকার এবং সেনাবাহিনী। তাদের ধারণা, জায়গাটির ভোল বদল করতে পারলে অভাব হবে না পর্যটকের। ফলে সমঝে দেওয়া যাবে চিনকেও।

    পবিত্র প্রপাত

    চিনের তরফে অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh) দখলের চেষ্টার খামতি নেই। গত ডিসেম্বরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার অদূরে নজরদারি কেন্দ্র গড়তে চেয়েছিল চিনের লালফৌজ। যদিও শেষমেশ আর তা দিনের আলো দেখেনি। এর পরেই প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অঞ্চলে যাতায়াত বাড়িয়ে দেয় ভারত। লালফৌজের কার্যকলাপ যাতে নজরে পড়ে তাই এই উদ্যোগ। সেই উদ্যোগেরই অংশ হিসেবে এবার পবিত্র ১০৮ জলপ্রপাতের কাছে আধ্যাত্মিক পরিকাঠামো গড়ছে ভারত।

    আরও পড়ুুন: খোদ এসএসকেএমে ভুল চিকিৎসার শিকার মুখ্যমন্ত্রী! সাধারণ মানুষ কোথায় যাবে?

    তিব্বতি উপাখ্যানে পবিত্র ১০৮ জলপ্রপাত খুব গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে রয়েছে। এই জলপ্রপাতকে ঘিরে ছড়িয়ে রয়েছে নানা কাহিনি। তিব্বতিদের বিশ্বাস, এই প্রপাতের জলের নানা ক্ষমতা রয়েছে। নানা রোগের উপশমে ব্যবহার করা হয় এই জল। বছরের এক বিশেষ সময়ে এখানে আসেন বৌদ্ধ তীর্থযাত্রীরা। উত্তর-পূর্ব ভারতের বহু মানুষও আসেন এই সময়। প্রার্থনা জানানোর পাশাপাশি তাঁরা সবাই সংগ্রহ করেন পবিত্র প্রপাতের জল। আধ্যাত্মিক পরিকাঠামোর উন্নয়ন হলে, বছরভর এখানে ঢল নামবে পর্যটকের।

    স্থানীয় বাসিন্দাদেরও বিশ্বাস, এলাকার রাস্তাঘাটের উন্নয়ন হলে সারা বছরই আসতে থাকবেন পর্যটকরা। তাওয়াং শহর থেকে এখানে বেড়াতে এসেছিলেন সোনম সেরিং। তিনি বলেন, “জায়গাটার ভোল ক্রমেই বদলাচ্ছে। এখানে এখন মন্দির, গুম্ফা মায় লামাদেরও দেখতে পাচ্ছি। দীর্ঘদিন ধরে এই জায়গাটি দেখার ইচ্ছে ছিল। শেষমেশ তা পূরণ হওয়ায় আমি খুশি।” অসমের গুয়াহাটি থেকে এসেছিলেন (Arunachal Pradesh) পর্যটক রাজু তামাং। তিনি বলেন, “এই পবিত্র প্রপাতের বিষয়ে নানা কাহিনি শুনেছিলাম। চিন সীমান্তের কাছের এই পবিত্রভূমে আসতে পেরে আমি ধন্য। পবিত্র প্রপাতের জল সংগ্রহ করেছি আমিও।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Mamata Banerjee: খোদ এসএসকেএমে ভুল চিকিৎসার শিকার মুখ্যমন্ত্রী! সাধারণ মানুষ কোথায় যাবে?

    Mamata Banerjee: খোদ এসএসকেএমে ভুল চিকিৎসার শিকার মুখ্যমন্ত্রী! সাধারণ মানুষ কোথায় যাবে?

    মাধ্যম নিউজ ডেস্ক: মুখ্যমন্ত্রী, যিনি আবার স্বাস্থ্যমন্ত্রীও, সেই তিনি অভিযোগ করছেন, রাজ্যের শীর্ষস্থানীয় সরকারি হাসপাতালের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছেন, তাঁর পায়ে ভুল চিকিৎসা হওয়ার ফলে সেপটিক হয়ে যায়। ভুল চিকিৎসার কথা বললেও মমতা কোনও হাসপাতাল বা চিকিৎসকের নাম উল্লেখ করেননি। তবে এর আগে একাধিকবার মুখ্যমন্ত্রীর পায়ের চিকিৎসা এসএসকেএম-এ হয়েছিল। তাই মমতার মন্তব্যের পরই জল্পনা শুরু হয়। রাজ্যবাসীর মতে, এর থেকেই প্রমাণিত, রাজ্যের স্বাস্থ্য পরিষেবা, বিশেষ করে সরকারি হাসপাতালের কী হাল। তার ফল, হাতেনাতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী। খোদ মুখ্যমন্ত্রীরই যদি ভুল চিকিৎসা হয়, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে?

    কী বললেন মুখ্যমন্ত্রী

    স্পেনের শিল্প সফর সেরে ফিরে আসার পর অসুস্থতার কারণে বেশ কিছুদিন নবান্নে যাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাড়ি থেকে সামলাচ্ছিলেন যাবতীয় প্রশাসনিক দায়িত্ব। পুজোর ছুটি কাটিয়ে প্রায় দেড় মাস পর মঙ্গলবার নবান্নে আসেন মমতা। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের একবার নিজের অসুস্থতা নিয়ে মুখ খুলেছেন তিনি। একই সঙ্গে ভুল চিকিৎসার চাঞ্চল্যকর অভিযোগ শোনা গিয়েছে মমতার গলায়।  মমতা বলেন, ‘অনেকে বলছেন আমি ৫৫ দিন নবান্নে আসিনি। এটা ভুল তথ্য। বাড়ি থেকে পুজো উদ্বোধন করেছি, মন্ত্রিসভার বৈঠক করেছি। সব কাজ সেরেছি।’মমতা আরও বলেন, ‘১০-১২ দিন আমার চিকিৎসা চলেছে। ভুল চিকিৎসার কারণে আমার পায়ের আঘাতে সেপটিক হয়ে গিয়েছিল। ১০ দিন স্যালাইনের মতো আমার হাতে চ্যানেল করা ছিল, ওষুধ চলেছে। সেই অবস্থায় বিছানা থেকে উঠতে পারিনি।’

    আরও পড়ুুন: রামমূর্তির অধিষ্ঠান হবে সোনার প্রলেপ দেওয়া সিংহাসনে, তৈরি হচ্ছে রাজস্থানে

    উল্লেখ্য, রাজ্যে বিনিয়োগ টানতে যখন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) স্পেন সফরে গিয়েছিলেন, তখনই পায়ে চোট লেগেছিল। এর আগে উত্তরবঙ্গে হেলিকপ্টার বিভ্রাটে পায়ের যেখানে চোট লেগেছিল, সেই জায়গাতেই আবার পা হড়কে গিয়ে চোট লাগে স্পেন সফরে। সেই নিয়েই টানা বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাওয়ার পর কলকাতায় ফিরে সোজা তিনি গিয়েছিলেন এসএসকেএম হাসপাতালে। রাজ্যের সরকারি স্বাস্থ্য পরিষেবার এক অন্যতম প্রধান স্তম্ভ হল এসএসকেএম হাসপাতাল। সেই হাসপাতালে যদি রাজ্যের প্রধানেরই এই অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষ কী করবেন এই প্রশ্নই ঘুরছে সকলের মনে। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share