Tag: Madhyom

Madhyom

  • Nagerbazar: নাগেরবাজারে গেঞ্জি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

    Nagerbazar: নাগেরবাজারে গেঞ্জি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

    মাধ্যম নিউজ ডেস্ক: দমদমের নাগেরবাজার (Nagerbazar) সংলগ্ন মল রোড এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। একের পর এক কারখানা দাউ দাউ করে জ্বলতে থাকে। স্থানীয়রা উদ্যোগী হয়ে আগুন নেভানোর কাজে হাত লাগালেও কোনও লাভ হয়নি। কারণ, একটি গোডাউনে দাহ্য পদার্থ থাকায় আগুনের তীব্রতা কয়েক গুণ বেড়ে যায়। দমকলের বিশাল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে।  

    কীভাবে আগুন লাগল? (Nagerbazar)

    নাগেরবাজার (Nagerbazar)১০ কাঠা জমির ওপর একাধিক কারখানা রয়েছে। কারখানার চারিদিকে পাঁচিল দেওয়া ছিল। প্রাথমিকভাবে জানা গিয়েছে, একটি আইসক্রিম কারখানায় প্রথম আগুন লাগে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশের এক হোসিয়ারি কারখানায়। পাশাপাশি দুটি কারখানায় দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত আড়াইটে নাগাদ আগুন লাগে। সকালের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে। যদিও খবর পেয়ে রাতেই দমকলের কয়েকটি ইঞ্জিন এসে কাজ শুরু করেছিল। কিন্তু, তাতে কাজের কাজ কিছু হয়নি। বরং, আগুন আশপাশের কারখানা,গোডাউনে ছড়িয়ে পড়ে। পরে, দমকলের ই়়ঞ্জিনের সংখ্যা বাড়ানো হয়। সবমিলিয়ে ২২টি ইঞ্জিন একযোগে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, বেলা ১১টা পর্যন্ত দমকল কর্মীরা আগুনের উৎসস্থলে পৌঁছতে পারেননি। ভয়ঙ্কর আগুনের (Fire) তাপে কারখানা দুটির লোহার গ্রিলগুলি পর্যন্ত বেঁকে গিয়েছে। সেগুলি সরিয়ে আগুনের উৎসস্থলে পৌঁছতে হিমশিম খাচ্ছেন তাঁরা। এখনও পর্যন্ত অবশ্য কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

    আরও পড়ুন: ঢাকায় আওয়ামি লিগ কাউন্সিলরের নেতৃত্বে সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলা, জখম ৬০

    দমকল দেরিতে আসায় ক্ষোভ

    জানা গিয়েছে, হোসিয়ারি কারখানায় প্রচুর গেঞ্জি এবং অন্যান্য হোসিয়ারি পণ্য মজুত ছিল। সেগুলি থেকে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ছে। আগুনের উৎসস্থলে পৌঁছতে না পেরে দমকল কর্মীরা আপাতত জানলার বাইরে থেকে জল দিয়ে আগুন (Fire) নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। দুটি কারখানাতেই প্রচুর শ্রমিক কাজ করতেন বলে জানা গিয়েছে। তবে, রাতে সেখানে কেউ ছিল কি না তা স্পষ্ট নয়। রাত থেকেই বৃষ্টি হচ্ছে। এর মধ্যে কীভাবে আগুন লাগল, সেই বিষয়টিও জানা  যায়নি। তবে, দমকলকর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে এই আগুন লেগে থাকতে পারে। ঘটনাস্থলে দমকলমন্ত্রী সুজিত বসু যান। তিনি ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন। এদিকে, স্থানীয় বাসিন্দারা বলেন, দমকল আসতে অনেক দেরি করেছে। দমকল সময় মতো এলে, আগুন এতটা ছড়িয়ে পড়ত না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Nepal’s Communists: ‘সেকুলার’ শব্দ হিন্দু ধর্মকে আক্রমণের লাইসেন্স দেয় না, মত নেপালের কমিউনিস্টদের 

    Nepal’s Communists: ‘সেকুলার’ শব্দ হিন্দু ধর্মকে আক্রমণের লাইসেন্স দেয় না, মত নেপালের কমিউনিস্টদের 

    মাধ্যম নিউজ ডেস্ক: বেশিরভাগ ভারতীয়র কাছে আশ্চর্যজনক হলেও এটা সত্য যে নেপালের (Nepal’s Communists) বৃহত্তম কমিউনিস্ট পার্টি ইউনিফায়েড মার্কসবাদী-লেনিনবাদী প্রায় নয় বছর আগে সেদেশের নতুন সংবিধানে অন্তর্ভুক্ত করা ‘ধর্মনিরপেক্ষতা’ শব্দের অপব্যবহার ও ভুল ব্যাখ্যার জন্য যথেষ্ট চিন্তিত। এনিয়ে সরব হয়েছেন সেদেশের একাধিক কমিউনিস্ট নেতাও। ভারতের মতো নেপালেও সাংবিধানিক ‘ধর্মনিরপেক্ষতা’র অপব্যবহার করার  অভিযোগ একাধিকবার উঠেছে খ্রিস্টান মিশনারী এবং ইসলাম ধর্মের প্রচারকদের বিরুদ্ধে। বিপুল সংখ্যক সে দেশের হিন্দুকে খ্রিস্টান ও ইসলামে ধর্মান্তরিত (Secularism) করা হচ্ছে শুধুমাত্র সাংবিধানিকভাবে ‘ধর্মনিরপেক্ষতা’ শব্দের ভুল ব্যাখ্যা এবং অপব্যবহারের মাধ্যমে। নেপালের ‘ধর্মনিরপেক্ষতা’ শব্দকে অপব্যবহার করা হচ্ছে শুধুমাত্র সনাতন ধর্মকে আক্রমণ করা ও খাটো করার উদ্দেশে। এমনিতে সে দেশের অ-কমিউনিস্ট দলগুলি প্রায় সরব হয়ে থাকে ‘ধর্মনিরপেক্ষতা’ শব্দের অপব্যবহারের জন্য। এই দাবিতে তারা আন্দোলনও করেছে। যেমন, নেপালের রাজনৈতিক দল ‘রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি’ ইতিমধ্যে দাবি তুলেছে যে নেপালকে হিন্দু রাষ্ট্রের মর্যাদা ফিরিয়ে দিতে হবে। আশ্চর্যজনকভাবে নেপালের কমিউনিস্ট পার্টির নেতারাও ‘ধর্মনিরপেক্ষতা’র অপব্যবহারের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন।

    কী বলছেন শীর্ষ কমিউনিস্ট নেতা (Nepal’s Communists) প্রদীপ গিয়াওয়ালি?

    সে দেশের অন্যতম শীর্ষ কমিউনিস্ট নেতা প্রদীপ গিয়াওয়ালি একটি নেপালি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে এমন মতই তুলে ধরেছেন। গিয়াওয়ালি তাঁর সাক্ষাৎকারে জানিয়েছেন, সমাজের একটা অংশ সর্বদাই সচেষ্ট রয়েছে সংবিধানের ‘ধর্মনিরপেক্ষতা’ শব্দটিকে কিভাবে অপব্যবহার করা যায়। নেপালের কমিউনিস্ট পার্টির নেতার (Nepal’s Communists) এমন মন্তব্যে ভারতের বামপন্থী তথা লিবারেলরা যে ঘাবড়ে যাবেন তা বলাই যায়। গিয়াওয়ালি আরও বলেছেন, ‘‘কিছু লোক ধর্মনিরপেক্ষতাকে ব্যবহার করছে শুধুমাত্র ধর্মান্তরিত করার জন্যই। ধর্মনিরপেক্ষ শব্দ আজকে লাইসেন্স হয়ে গিয়েছে অন্য ধর্মের লোককে আরেকটি ধর্মে ধর্মান্তরিত করার জন্য।’’

    ভারতবর্ষের কমিউনিস্টদের চিরাচরিত বৈশিষ্ট্য হল হিন্দু সংস্কৃতির বিরোধিতা

    ভারতবর্ষের কমিউনিস্টদের চিরাচরিত বৈশিষ্ট্য হল হিন্দু সংস্কৃতির বিরোধিতা এবং এক্ষেত্রে তাঁরা চোখ-কান-নাক মুখ বুজে থাকেন। যখন হিন্দু জনগোষ্ঠীর ওপর আক্রমণ হয় অথবা হিন্দু ধর্মাবলম্বীদের খ্রিস্টান বা ইসলামে ধর্মান্তকরণ করা হয় তখনও নিশ্চুপ থাকেন এদেশের কমিউনিস্টরা। পার্শ্ববর্তী রাষ্ট্রের কমিউনিস্ট পার্টির নেতাদের কাছ থেকে কি এবার শিক্ষা নিয়ে ভারতের কমিউনিস্ট পার্টির নেতারা তাঁদের লাইন চেঞ্জ করবেন? এমন প্রশ্ন উঠছে।

    নেপালের কমিউনিস্ট পার্টির আর এক শীর্ষ নেতা ঈশ্বর পোখারেল কী বলছেন?

    নেপালের কমিউনিস্ট পার্টির আর এক শীর্ষ নেতা ঈশ্বর পোখারেল তিনিও তাঁর সহকর্মী গিয়াওয়ালির মতামতকে ১০০ শতাংশ সমর্থন করেছেন। এর পাশাপাশি তিনি জানিয়েছেন, ধর্মান্তকরণ রোধ করার জন্য নতুন শক্তিশালী আইন আনা প্রয়োজন। প্রসঙ্গত, নেপালে দীর্ঘ দিন ধরেই অভিযোগ আসছে যে খ্রিস্টান মিশনারীরা এবং ইসলামিক ধর্ম প্রচারকরা হিন্দুদের ব্যাপকভাবে ধর্মান্তরিতকরণ করছেন। ঈশ্বর পোখারেলের কথাতেও উঠে এসেছে সেই প্রসঙ্গই। তিনি জানিয়েছেন, খ্রিস্টান মিশনারীরা ধর্মনিরপেক্ষতার অপব্যবহার করে বড়সড় ধর্মান্তকরণের ফাঁদ পাতা হয়েছে সারা নেপালজুড়ে। এক্ষেত্রে তাঁরা ব্যবহার করছেন মানুষের দারিদ্রতা-অসচ্ছলতাকে। এটা যে কোনও মূল্যে বন্ধ করতে হবে বলেও জানিয়েছেন ঈশ্বর। নেপালের কমিউনিস্ট পার্টির বর্তমান সাংসদ জনার্দন শর্মা তিনি এ বিষয়ে বলেন,‘‘বড় আকারের ধর্মান্তকরণ চলছে নেপালজুড়ে। বিশেষ করে খ্রিস্টান ধর্মে। এর ফলে এক সামাজিক বৈষম্য তৈরি হচ্ছে।’’

    একই মত উঠে এসেছে, নেপালি কংগ্রেসের কাছ থেকেও

    একই মত উঠে এসেছে, নেপালি কংগ্রেসের কাছ থেকেও। সে দেশের কেন্দ্রীয় কমিটির সদস্য শেখর কৈরালা জানিয়েছেন, সনাতন ধর্মকে খাটো করার প্রয়াস চলছে ধর্মান্তকরণের মাধ্যমে। অর্জুন প্রসাদ জোশি নামের অপর এক নেপালি কংগ্রেসের নেতা জানিয়েছেন ধর্মনিরপেক্ষতার (Secularism) ব্যাপকভাবে অপব্যবহার হচ্ছে নেপালে। এই আবহে রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি ফের একবার দাবি তুলেছে যে সংবিধান থেকে সেকুলার শব্দকে হটিয়ে দেওয়া হোক এবং হিন্দু রাষ্ট্রকে প্রতিষ্ঠা করা হোক।

    ভারত সফরের সময়ও নেপালের কমিউনিস্ট পার্টির নেতারা মন্দির পরিদর্শন করেন

    ভারত সফরের সময়ও নেপালের কমিউনিস্ট পার্টির (Nepal’s Communists) নেতাদের মন্দির পরিদর্শন এবং পূজা দিতে দেখা যায়। নেপালের প্রধানমন্ত্রী দাহাল গত বছরের মে মাসে ভারত সফরে এসেছিলেন এবং সে সময় উজ্জ্বয়নীর মহাকালেশ্বর মন্দিরে পরিদর্শন করেছিলেন। কিন্তু ভারতের কমিউনিস্টদের কাছে মন্দির পরিদর্শন যেন খুব বড় অপরাধ হয়ে যায়। হিন্দু সংস্কৃতিতে বিশ্বাস করাটা, তাঁদের পার্টির শোকজের কারণ হয়। অনেক আগে সিপিএম নেতা সুভাষ চক্রবর্তী তারাপীঠ মন্দির পরিদর্শন করেছিলেন এবং এর পরে কী ঘটনা ঘটেছিল তা আমরা সকলেই জানি। সে সময় গোটা কমিউনিস্ট পার্টি সুভাষ চক্রবর্তীর এমন সিদ্ধান্তের বিরোধিতায় নেমেছিল। ভারতবর্ষের কমিউনিস্টদের কখনও মন্দিরে যেতে বা হিন্দুদের কোনও উৎসব অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায় না। শুধুমাত্র তাই নয়, তাঁদের দলের সম্মেলন যখন শুরু হয় তখন ভারতের কমিউনিস্টরা প্রদীপ জ্বালিয়ে উদ্বোধনটাও করেন না। কারণ হিসেবে তাঁরা মনে করেন, হিন্দু সংস্কৃতির প্রতিফলন হয় প্রদীপে। তবে কমিউনিস্ট নেতা হয়েও আব্দুল রেজ্জাক মোল্লা হজ করতে যেতেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Nepal Bus Accident: ভারী বৃষ্টিতে ভয়াবহ ধস নেপালে! রাস্তা থেকে নদীতে পড়ল ২টি বাস, নিখোঁজ ৬৩ জন

    Nepal Bus Accident: ভারী বৃষ্টিতে ভয়াবহ ধস নেপালে! রাস্তা থেকে নদীতে পড়ল ২টি বাস, নিখোঁজ ৬৩ জন

    মাধ্যম নিউজ ডেস্ক: আবারও বিপর্যয় নেপালে। ভারী বৃষ্টি এবং ধসের জেরে রাস্তা থেকে ছিটকে খরস্রোতা ত্রিশূলি নদীতে গিয়ে পড়ল দুটি যাত্রীবোঝাই বাস (Nepal Bus Accident)। শুক্রবার সকালে নেপালের মদন-আশ্রিত মহাসড়কে দুর্ঘটনাটি ঘটেছে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী দুর্ঘটনায় দুটি বাস মিলিয়ে নিখোঁজ ৬৩ জন যাত্রী। দুর্ঘটনার পরেই নদীতে তল্লাশি অভিযান শুরু হয়েছে। তবে একনাগাড়ে বৃষ্টির জেরে নিখোঁজ বাসগুলির সন্ধান পেতে নাজেহাল হতে হচ্ছে উদ্ধারকারী দলকে। ইতিমধ্যেই এই দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল ওরফে ‘প্রচণ্ড’। 

    কীভাবে ঘটল এই দুর্ঘটনা? (Nepal Bus Accident)

    উল্লেখ্য, গত কয়েক দিন ধরেই নেপালের বড় অংশে ভারী বৃষ্টিপাত হচ্ছে। রাস্তায় ধস (Nepal Landslide) নামার ঘটনাও ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোর ৪টে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। সেই সময় নেপালের চিতওয়ান জেলার মদন-আশ্রিত সড়ক ধরে এগোচ্ছিল দুটি বাস। দুটি বাসই নেপালের রাজধানী কাঠমান্ডুর দিকে যাচ্ছিল। তবে ভারী বৃষ্টির কারণে রাস্তায় হঠাৎ ধস নামে। তখনই দুটি বাস ছিটকে গিয়ে পড়ে পাশ দিয়ে বয়ে চলা ত্রিশূলি নদীতে। ভেসে যান যাত্রীদের প্রায় সকলেই। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যান জেলা প্রশাসনের আধিকারিকেরা। তড়িঘড়ি শুরু হয় উদ্ধারকাজ। নিখোঁজদের মধ্যে ৭ জন ভারতীয় রয়েছেন বলে জানা গিয়েছে৷ 

    ঘটনায় শোকপ্রকাশ নেপালের প্রধানমন্ত্রীর

    ঘটনায় (Nepal Bus Accident) শোকপ্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল৷ দ্রুত তল্লাশি অভিযান শেষ করে সকলকে খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন তিনি৷ এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘‘নারায়ণগড়-মুগলিন সড়কে ভূমিধসের ঘটনায় নদীতে তলিয়ে গিয়েছে বাস৷ ভয়াবহ এই ঘটনায় আমি গভীরভাবে শোকাহত৷ প্রশাসনের সমস্ত সংস্থাকে দ্রুত অনুসন্ধান এবং উদ্ধারকার্যের জন্য নির্দেশ দেওয়া হয়েছে৷’’

    আরও পড়ুন: সেনার নমিনি নিয়মে বদলের আর্জি ক্যাপ্টেন অংশুমান সিং-এর বাবা-মার

    দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বাতিল সব ফ্লাইট 

    অন্যদিকে, আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকায় কাঠমান্ডু থেকে ভরতপুরগামী সব ফ্লাইট বাতিল করা হয়েছে। এই দুর্ঘটনার পর নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বর্ষার মরশুম শুরু হওয়ার পর থেকে প্রাকৃতিক দুর্যোগে সারাদেশে ১ হাজার ৫৮টি পরিবার বাস্তুচ্যুত হয়েছে। পাশাপাশি নেপালে বৃষ্টিজনিত ঘটনায় কমপক্ষে ৬২ জন নিহত এবং ৯০ জন আহত হয়েছেন। এর মধ্যে থেকে ভূমিধসে (Nepal Landslide) ৩৪ জন এবং টানা বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় ২৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ভারী বৃষ্টিপাতের জেরে সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কমপক্ষে ১২১টি বাড়ি প্লাবিত হয়েছে এবং ৮২টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Burdwan: তোলাবাজিরই কি পরিণাম? বর্ধমানে যুবককে বাঁশ দিয়ে পিটিয়ে খুনে অভিযুক্ত তৃণমূ্লেরই কর্মী

    Burdwan: তোলাবাজিরই কি পরিণাম? বর্ধমানে যুবককে বাঁশ দিয়ে পিটিয়ে খুনে অভিযুক্ত তৃণমূ্লেরই কর্মী

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার বর্ধমানে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল। আর তাতে নাম জড়ালো তৃণমূলের। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম রবি পাশোয়ান(৩৪)। তাঁর বাড়ি বর্ধমান (Burdwan) শহরের ১৬ নম্বর ওয়ার্ডের সদরঘাটের সুকান্তপল্লি এলাকায়। অভিযুক্ত তৃণমূল কর্মী শেখ ইনসান ওরফ গাবুর বাড়ি একই জায়গায়। ঘটনার পর থেকে সে উধাও। মৃতের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ প্রশাসনের এক আধিকারিক বলেন, অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Burdwan)

    পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূল কর্মী (Trinamool Congress) গাবুর সঙ্গে থাকতেন রবি। শাসক দলের সঙ্গে যুক্ত থাকায় সে তোলাবাজিও করত। মাঝে দুজনের মধ্যে দূরত্ব তৈরি হলেও বেশ কিছুদিন ধরে তাঁরা একসঙ্গে থাকতেন। রবি ভ্যান চালিয়ে সংসার চালাতেন। আর গাবুর এলাকায় (Burdwan) চায়ের দোকান রয়েছে। কোনও একটি বিষয় নিয়ে রবির সঙ্গে গাবুর বচসা হয়। এরপরই তাঁকে বাঁশ দিয়ে বেধড়ক পেটায় গাবু। গুরুতর জখম অবস্থায় রবিকে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়। এই ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশীরা। মৃতের স্ত্রী রাধা পাশোয়ান বলেন, আমার স্বামীকে গাবু বাঁশ দিয়ে ব্যাপক মারধর করে। তাঁর ঘাড়ে ও পেটে আঘাত লাগে। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্বামীর মৃত্যু হয়। আমরা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। মৃতের দাদা প্রেমনাথ পাশোয়ান বলেন, গাবু সব সময়ে অসামাজিক কাজকর্ম ও তোলাবাজি করত। আর তৃণমূল করত বলে কেউ কথা বলার সাহস পেত না। ভাই পরিবারে একমাত্র রোজগার করত। ও চলে যাওয়ার পর সংসার কী করে চলবে তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছি। আমরা চাই, গাবুর শাস্তি হোক।

    আরও পড়ুন: ঢাকায় আওয়ামি লিগ কাউন্সিলরের নেতৃত্বে সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলা, জখম ৬০

    তৃণমূল নেতৃত্ব কী বললেন?

    রাজ্য তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, কে কি রাজনৈতিক দল করে সেটা কোনও বিষয় নয়। আইনে অনুযায়ী পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে। পুলিশ তদন্ত করে দেখুক। অপরাধী শাস্তি পাবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Joe Biden: ইউক্রেনের প্রেসিডেন্ট ‘পুতিন’, কমলা হলেন ‘ট্রাম্প’! কী বললেন বাইডেন?

    Joe Biden: ইউক্রেনের প্রেসিডেন্ট ‘পুতিন’, কমলা হলেন ‘ট্রাম্প’! কী বললেন বাইডেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: আবার বক্তব্য-বিভ্রাট বাইডেনের (Joe Biden)। ন্যাটো শীর্ষ সম্মেলনে তিনি ইউক্রেনের প্রেসিডেন্টকে ‘পুতিন’ বলে ডাকলেন। আবার কথায় কথায় কমলা হ্যারিসের কথা বলতে গিয়ে নিজের ভাইস প্রেসিডেন্টকে ডোনাল্ড ট্রাম্প বানিয়ে দিলেন। স্বভাবতই মার্কিন প্রেসিডেন্ট (US President) বাইডেনের শারীরিক সক্ষমতা, বয়স নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

    জেলেনস্কি হলেন ‘পুতিন’

    আমেরিকায় নেটো গোষ্ঠীভুক্ত দেশগুলির রাষ্ট্রপ্রধানদের নিয়ে বৈঠক চলছে। বৃহস্পতিবার সেই বৈঠকেই বক্তব্য রাখতে ওঠেন আমেরিকার প্রেসিডেন্ট (US President) জো বাইডেন (Joe Biden)। তাঁর পরের বক্তা ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। বাইডেনকে বলতে শোনা যায়, “আমি এ বার মঞ্চ ছেড়ে দিতে চাই ইউক্রেনের প্রেসিডেন্টকে। যাঁর আছে সাহস, আছে কিছু করে দেখানোর ইচ্ছা। আমি প্রেসিডেন্ট পুতিনকে স্বাগত জানাচ্ছি।” নেটোর বৈঠকে পুতিন এলেন কোথা থেকে, তা ভেবেই হতচকিত হয়ে যায় বৈঠকে উপস্থিত অতিথিরা। অপ্রস্তুত দেখায় জেলেনস্কিকেও। ভুল হয়েছে বুঝতে পেরে তা সংশোধন করে নেন বাইডেনও। বলেন, “জেলেনস্কি পুতিনকে হারাবেন।”

    হ্যারিস হলেন ‘ট্রাম্প’

    শুধু একবারই নয়, বাইডেন (Joe Biden) আরও একবার মুখ ফস্কান। ওই বৈঠকেই। তিনি বলেন, “দেখুন, আমি ট্রাম্পকে ভাইস প্রেসিডেন্ট করতামই না, যদি তিনি প্রেসিডেন্ট হওয়ার যোগ্য না হতেন।” বাইডেন যখন এই মন্তব্য করছেন, তখন দর্শকাসনে বসে আমেরিকার শীর্ষ পদাধিকারীরা। অনেকেই মনে করছেন, দেশের প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পকে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে গুলিয়েছেন বাইডেন।

    আরও পড়ুন: বাজেটের আগে বিশেষ বৈঠক, অর্থনীতিবিদদের থেকে পরামর্শ নিলেন মোদি

    পরপর ভুল বাইডেনের (Joe Biden)

    প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে একের পর এক ‘ভুল’ করেছেন জো বাইডেন (Joe Biden)। সাক্ষাৎকার থেকে ট্রাম্পের বিরুদ্ধে ডিবেটে জড়িয়েছে তাঁর কথা। এরই মাঝে কয়েকদিন আগেই এক রিপোর্টে দাবি করা হয়, গত জানুয়ারি মাসে হোয়াই হাউজে এসেছিলেন পার্কিনসন রোগ বিশেষজ্ঞ। এই আবহে বাইডেনের শারীরিক অবস্থা নিয়ে আরও জল্পনা বেড়েছে। এরই মাঝে এবার আন্তর্জাতিক মঞ্চেও ‘হোঁচট’ খেলেন বাইডেন। উল্লেখ্য, ২০২৪ সালের নির্বাচনের প্রচারে দাঁড়িয়ে বাইডেন বলেন, ‘২০২০ সালে ট্রাম্পকে আবারও হারাব’। আর তাঁর সেই মুখ ফসকে বেরিয়ে যাওয়া কথা নিয়ে তোলপাড় নেটপাড়া। বাইডেনের পরপর ‘হোঁচট’ দেখে ইতিমধ্যেই ডেমোক্র্যাটদের প্রার্থী বদলের গুঞ্জন শোনা যাচ্ছে। তবে নিজের অবস্থানে অনড় থেকেছেন বাইডেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh: ঢাকায় আওয়ামি লিগ কাউন্সিলরের নেতৃত্বে সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলা, জখম ৬০

    Bangladesh: ঢাকায় আওয়ামি লিগ কাউন্সিলরের নেতৃত্বে সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলা, জখম ৬০

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশে (Bangladesh) ধর্মীয়ভাবে সংখ্যালঘু হিন্দুদের ওপরে ফের একটি আক্রমণের ঘটনা সামনে এসেছে। ইসলামিক উগ্র মৌলবাদীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ। হামলায় নেতৃত্ব দেন স্থানীয় এক আওয়ামী লিগ নেতা। বুধবার হিন্দুদের ওপর এমন আক্রমণের ঘটনা ঘটেছে রাজধানী ঢাকার মিরানজিল্লা কলোনিতে। ঘটনায় ৬০ জন হিন্দু গুরুতর জখম হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের ঢাকা (Hindus in Dhaka) মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হিন্দুদের ওপর এমন হামলার ঘটনা ফের একবার প্রশ্নের মুখের দাঁড় করাল বাংলাদেশের সংখ্যালঘু নিরাপত্তাকে।

    কীভাবে শুরু গণ্ডগোল (Bangladesh)

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গন্ডগোলের সূত্রপাত হয় বুধবার দুপুর দেড়টা নাগাদ। যখন ঢাকার (Bangladesh) স্থানীয় এক প্রশাসনিক আধিকারিক মিরানজিল্লা কলোনি পরিদর্শনে আসেন। ওই কলোনিতে একটি নবনির্মিত কেন্দ্রে সংখ্যালঘু হিন্দুদের পুনর্বাসনের ব্যবস্থা তিনি খতিয়ে দেখতে থাকেন। কিন্তু সংখ্যালঘু হিন্দুদের এমন পুনর্বাসন কেন্দ্র নিয়ে আপত্তি জানান স্থানীয় আওয়ামি লিগের নেতারা, (Bangladesh) সেটাই পরবর্তীকালে রূপ নেয় সাম্প্রদায়িক সংঘর্ষে। জানা গিয়েছে, উত্তেজিত উগ্রবাদী মুসলিম জনতা এরপরেই ইট, পাথর ছুড়তে থাকে। বহু হিন্দু বাড়িতে (Hindus in Dhaka) লুট চালানো হয়, ভাঙচুর করা হয়।

    মূলচক্রী মহম্মদ আওয়াল হোসেন  

    ঘটনার মূলচক্রী হিসেবে নাম উঠে আসছে আওয়ামি লিগ নেতা মহম্মদ আওয়াল হোসেনের। তবে এটাই নতুন বা প্রথম কিছু নয়। এমন ঘটনা বাংলাদেশে (Bangladesh) ঘটেই থাকে। গত জুন মাসের ১৯ তারিখ মাদারিপুর জেলাতেও একই ধরনের ঘটনা সামনে এসেছিল যেখানে স্থানীয় একটি হিন্দু মন্দিরের ওপর হামলা চালায় দুষ্কৃতীরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Captain Anshuman Singh: সেনার নমিনি নিয়মে বদলের আর্জি ক্যাপ্টেন অংশুমান সিং-এর বাবা-মার

    Captain Anshuman Singh: সেনার নমিনি নিয়মে বদলের আর্জি ক্যাপ্টেন অংশুমান সিং-এর বাবা-মার

    মাধ্যম নিউজ ডেস্ক: সেনাবাহিনীর এনওকে বা নমিনি (Next Of Kin Rule) নিয়ম পরিবর্তনের আর্জি জানালেন অকাল প্রয়াত সেনা ক্যাপ্টেন অংশুমান সিংয়ের (Captain Anshuman Singh) বাবা-মা৷ গত বছর সিয়াচেনে এক অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন সেনা বাহিনীর ক্যাপ্টেন অংশুমান। সম্প্রতি মরণোত্তর কীর্তি চক্রে সম্মানিত করা হয় তাঁকে।

    নমিনি নিয়মে বদলের দাবি (Next Of Kin Rule) 

    সম্প্রতি  নিহত ক্যাপ্টেনের (Captain Anshuman Singh) বাবা রবি প্রতাপ সিং এবং মা মঞ্জু সিং বলেন, “আমরা চাই সরকার সেনার নমিনির নিয়মগুলি (Next Of Kin Rule) পুনর্বিবেচনা করুক। এর ফলে নিহত সেনার অভিভাবকদের কষ্ট করতে হবে না।” তাঁদের কথায়, একজন সৈনিকের মৃত্যুর ক্ষেত্রে পরিবারের সদস্যদের আর্থিক সহায়তার জন্য ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী উত্তরাধিকার হিসেবে যে মানদণ্ড রয়েছে তা পরিবর্তন করা জরুরি। তাঁরা জানান, অংশুমান নিহত হওয়ার মাত্র পাঁচ মাস আগে তাঁর বিয়ে হয়। নিয়ম অনুযায়ী বিয়ের পর অংশুমানের সবকিছু তাঁর স্ত্রীকে নমিনি করে দেওয়া হয়। কিন্তু বর্তমানে অংশুমানের স্ত্রী তাঁর শ্বশুরবাড়িতে থাকেন না। অংশুমানের বাবা-মা থাকেন লখনউয়ে। শহিদ সেনা ক্যাপ্টেনের বাবা-মায়ের কথায়, “বৌমা আমাদের সঙ্গে থাকেন না। ছেলের মৃত্যুর পরে উত্তরাধিকারের সব সুবিধা সে পায়। আমাদের কাছে ছেলের শুধুমাত্র একটি ছবি আছে। আমরা প্রতিদিন তাতে মালা দিই, আর সব যন্ত্রণা বুকে চেপে রাখি। অংশুমানের সেই ছবিই আমাদের সম্বল।”

    এনওকে বা নমিনির নিয়ম (Next Of Kin Rule) 

    নিয়ম অনুযায়ী, যখন একজন অফিসার সেনাবাহিনীতে যোগদান করেন, তখন তাঁর পিতামাতা বা অভিভাবকদের নাম নমিনি (Next Of Kin Rule)  হিসেবে লিপিবদ্ধ করা হয়। যখন সেই অফিসার বিয়ে করেন, তখন ব্যক্তির স্ত্রীর নাম পিতামাতার পরিবর্তে ব্যক্তির নিকটাত্মীয় হিসাবে রেকর্ড করা হয়। এক্ষেত্রে সংশ্লিষ্ট অফিসার চাকরিরত অবস্থায় মারা গেলে তাঁর উত্তরাধিকার হিসেবে সমস্ত সুযোগ সুবিধা পেয়ে থাকেন ওই নমিনি।

    আরও পড়ুন: বাজেটের আগে বিশেষ বৈঠক, অর্থনীতিবিদদের থেকে পরামর্শ নিলেন মোদি

    অংশুমানের সঙ্গে কী ঘটেছিল (Captain Anshuman Singh)

    ২০২৩ সালের ১৯ জুলাই, সিয়াচেন হিমবাহের কাছে অবস্থিত সেনা ক্যাম্পে বিধ্বংসী আগুন লাগে। নিজের জীবন বাজি রেখে সহকর্মীদের বাঁচাতে আগুনে ঝাঁপিয়ে পড়েন ক্যাপ্টেন অংশুমান সিং (Captain Anshuman Singh)। সহকর্মীদের বাঁচাতে পারলেও, নিজেকে রক্ষা করতে পারেননি ক্যাপ্টেন। অগ্নিদ্বগ্ধ হয়ে তাঁর মৃত্যু হয়। চলতি বছরেই কেন্দ্রীয় সরকারের তরফে ক্যাপ্টেন অংশুমানকে মরণোত্তর কীর্তি চক্রে সম্মানিত করা হয়। এখন সরকারের কাছে নিহত ক্যাপ্টেনের বাবা-মায়ের একটাই দাবি, স্ত্রীর পাশাপাশি বাবা-মাকেও সেই সুবিধা দেওয়া উচিত। নিহতের উপর যাঁরা যাঁরা নির্ভরশীল তাঁদের মধ্যে নমিনির অর্থ ভাগ করে দেওয়া জরুরি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Daily Horoscope 12 july 2024: মকর রাশির জাতকদের ভ্রমণের পক্ষে দিনটি শুভ নয়

    Daily Horoscope 12 july 2024: মকর রাশির জাতকদের ভ্রমণের পক্ষে দিনটি শুভ নয়

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) প্রিয়জনের কুকর্মের জন্য বাড়িতে বিবাদ। নিজের বাণীকে সংযত রাখুন।

    ২) ব্যবসায় ক্ষতির সম্ভাবনা রয়েছে, সতর্ক থাকুন।

    বৃষ

    ১) সংসারের ব্যয় বাড়তে পারে আজ।

    ২) গরিব মানুষকে সাহায্য করতে পেরে আনন্দ লাভ করবেন। 

    মিথুন

    ১) প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবেন। দাম্পত্য জীবন সুখী হবে।

    ২) গাড়িচালকদের জন্য দিনটি শুভ।

    কর্কট

    ১) প্রেমের বিবাদ মিটে যেতে পারে। আনন্দে কাটবে সারা দিন।

    ২) কোমরের নীচে যন্ত্রণা নিয়ে চিন্তা। চিকিৎসকের পরামর্শ নিন।

    সিংহ

    ১) খুব কাছের কোনও মানুষের জন্য পারিবারিক অশান্তি হতে পারে।

    ২) দামি কিছু জিনিস হঠাৎই লাভ করবেন আপনি।

    কন্যা

    ১) সন্তানদের নিয়ে সংসারে কলহ হতে পারে।

    ২) আইনি সমস্যা থেকে মুক্তিলাভ। স্বস্তি পাবেন।

    তুলা

    ১) ধর্মালোচনায় আপনার সুনাম বৃদ্ধি পাবে।

    ২) প্রেমে মাত্রাছাড়া আবেগ ক্ষতি ডেকে আনতে পারে।

    বৃশ্চিক

    ১) উপার্জন নিয়ে মনে প্রচুর ক্ষোভ থাকবে।

    ২) ভ্রাতৃস্থানীয় কারও সঙ্গে বিবাদ হতে পারে।

    ধনু

    ১) কর্মক্ষেত্রে মিশ্রফল পাবেন আজকে।

    ২) নিজের ভাগের সম্পত্তি থেকে কিছু অংশ ছাড়তে হতে পারে।

    মকর

    ১) কর্মচারীদের জন্য ব্যবসায় বিবাদ হতে পারে।

    ২) ভ্রমণের পক্ষে  দিনটি শুভ নয়। কোথাও বের না হওয়া ভালো।

    কুম্ভ

    ১) প্রেমের ক্ষেত্রে সাফল্য লাভ।

    ২) কুটিরশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতি হতে পারে।

    মীন

    ১) কোনও উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে বিবাদ।

    ২) স্বামীর সঙ্গে তর্ক না করাই ভাল হবে। 

     DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: দিল্লিতে শাহ-শুভেন্দু বৈঠক, রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে নালিশ বিরোধী দলনেতার

    Suvendu Adhikari: দিল্লিতে শাহ-শুভেন্দু বৈঠক, রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে নালিশ বিরোধী দলনেতার

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা ভোটের ফলাফল ঘোষণার পরে প্রথমবারের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবারই অমিত শাহের দিল্লির বাসভবনে দুই নেতার মধ্যে ৪৫ মিনিট কথা হয় বলে জানা গিয়েছে। শুভেন্দু অধিকারী নিজের এক্স হ্যান্ডেলের পোস্টে জানিয়েছেন, রাজ্যের চোপড়াকাণ্ড, কামারহাটিকাণ্ড নিয়ে অমিত শাহকে রিপোর্ট জমা দিয়েছেন তিনি। এর পাশাপাশি রাজ্যের যে সমস্ত জায়গায় গণপিটুনির ঘটনা সামনে এসেছে, সেগুলির ভিডিও ফুটেজ অমিত শাহের হাতে তুলে দিয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

    ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে অমিত শাহ খোঁজখবর নিয়েছেন

    বিরোধী দলনেতা (Suvendu Adhikari) জানিয়েছেন, ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে অমিত শাহ অনেক খোঁজখবর নিয়েছেন। আক্রান্তদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাঁদের সাহায্য করার প্রতিশ্রুতিও দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর পাশাপাশি নন্দীগ্রামের বিধায়ক জানিয়েছেন, কোচবিহারে বিজেপির সংখ্যালঘু মহিলা কর্মীকে নির্যাতন করার ভিডিও তিনি তুলে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে। বিরোধী দলনেতার দাবি, আড়িয়াদহকাণ্ডের ভিডিওটিও তিনি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে।

    শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) দাবি প্রত্যেকটি অভিযোগই অমিত শাহ মন দিয়ে শুনেছেন 

    শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আরও জানিয়েছেন, চোপড়ার জেসিবি থেকে কামারহাটির তৃণমূল ঘনিষ্ঠ জয়ন্ত সিং- এঁদের সম্পর্কে তিনি ওয়াকিবহাল করেছেন অমিত শাহকে। শুভেন্দু অধিকারীর দাবি প্রত্যেকটি অভিযোগই অমিত শাহ মন দিয়ে শুনেছেন এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি। রাজ্যে যে আইনের শাসন নেই- এ নিয়ে বারবারই সরব হতে দেখা গিয়েছে রাজ্যের বিজেপি নেতাদের। এবার সেই একই দাবি নিয়ে বিরোধী দলনেতা পৌঁছে গেলেন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর দরবারে। চার কেন্দ্রে উপনির্বাচন মেটার পরে রাজ্যের ইস্যুগুলি নিয়ে আন্দোলনে নামা হবে বলে আগেই বিজেপির তরফে জানিয়েছিলেন সুকান্ত মজুমদার। তার ঠিক আগে শাহ-শুভেন্দু বৈঠক সম্পন্ন হল। রাজ্যে কী ধরনের আন্দোলন করা হবে, তা নিয়েও আলোচনা হয়ে থাকতে পারে বলে বিজেপির অনেকে মনে করছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Limca Book Of Records: নাক দিয়ে মাউথ অর্গান বাজিয়ে বাজিমাত চয়নের, ঝুলিতে ‘লিমকা বুক অফ রেকর্ডস’

    Limca Book Of Records: নাক দিয়ে মাউথ অর্গান বাজিয়ে বাজিমাত চয়নের, ঝুলিতে ‘লিমকা বুক অফ রেকর্ডস’

    মাধ্যম নিউজ ডেস্ক: মুখ নয়, নাক দিয়ে মাউথ অর্গান বাজিয়ে তাক লাগিয়েছেন পূর্ব মেদিনীপরে মহিষাদলের (Mahishadal) বাসিন্দা চয়ন চক্রবর্তী। নাম তুলে নিয়েছেন লিমকা বুক অফ রেকর্ডসে (Limca Book Of Records)। তাঁর এই কর্মকাণ্ড দেখে প্রতিবেশীরাও তাঁকে কুর্ণিশ জানিয়েছেন। আর প্রতিবেশীদের প্রশংসা পেয়ে চয়নবাবুও আপ্লুত। তিনি অনুশীলন আরও বাড়িয়ে দিয়েছেন। তাঁর ছাত্রছাত্রীর সংখ্যাও প্রচুর।

    নাক দিয়ে একটানা ১২ ঘণ্টা মাউথ অর্গান বাজিয়ে রেকর্ড! (Limca Book Of Records)

    প্রায় ২৫ বছর ধরে মাউথ অর্গান বাজাচ্ছেন চয়নবাবু। ১৯৯৯ সালে বাজনায় হাতেখড়ি। ১৩-১৪ বছর বয়সেই হাতে তুলে নেন মাউথ অর্গান। তারপর থেকে এই মাউথ অর্গানকেই করে নেন সঙ্গী । হাওড়ায় শৈবাল সেন নামে এক ব্যক্তির কাছে শুরু হয় তাঁর শিক্ষা। তারপর থেকে লাগাতার চলেছে বাজনা। সঙ্গীতের প্রতি চয়নের আগ্রহ দেখে, বাড়ির সদস্যরাও বারেবারেই উৎসাহিত করেছেন তাঁকে। শিক্ষা ও অনুশীলন বেশ ভালোই চলছিল। চয়নবাবু বলেন, নাক দিয়ে বাজানো যায় কি না তা দেখার জন্য একবার চেষ্টা করি। কিন্তু, পারি না। এরপর মনে জেদ চেপে ধরে। নাক দিয়ে মাউথ অর্গান বাজাবো বলে মনস্থির করি। এরপর শুরু হয় অনুশীলন। দীর্ঘ অনুশীলনের পর রপ্ত করে ফেলি। আর এখন অনায়াসেই নাক দিয়ে মাউথ অর্গান বাজাতে পারি। পরে, লিমকা বুক অফ রেকর্ডসের বিষয়টি জানতে পারি। সেই মতো লিমকা বুক অফ রেকর্ডস (Limca Book Of Records) কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করি। একদিন একটানা ১২ ঘণ্টা বাজিয়ে রেকর্ড গড়েছি। এই রেকর্ড আমার মনে অনেকটাই সাহস জুগিয়েছে।

    আরও পড়ুন: শীতলকুচিতে তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া হল বোমা! রক্তাক্ত বিজেপি কর্মীর দুই মেয়ে

    স্থানীয় বাসিন্দারা কী বললেন?

    বর্তমানে মহিষাদল (Mahishadal) এলাকায় মাউথ অর্গান শিল্পী হিসেবে যথেষ্টই পরিচিত চয়ন চক্রবর্তী। বিভিন্ন জায়গায় অনুষ্ঠানও করেন। অনুষ্ঠানে মূলত মুখ দিয়ে মাউথ অর্গান বাজালেও, শ্রোতা ও দর্শকদের অনুরোধ রাখতে নাক দিয়েও বাজিয়ে শোনাতে হয়। পাশাপাশি ছাত্রছাত্রীদের মাউথ অর্গানের শিক্ষাও দেন চয়ন। এক্ষেত্রে শুধু স্থানীয় স্তরেই নয়, দেশের বিভিন্ন রাজ্য, এমনকী বিদেশেও প্রচুর ছাত্র ছাত্রী রয়েছে তাঁর। প্রতিদিনই অনলাইনে চলে ক্লাস। স্থানীয় বাসিন্দারা বলেন, নাক দিয়ে অত সুন্দর মাউথ অর্গান বাজাতে আমরা কাউকে দেখিনি। চয়নের জন্য আমাদের গর্ব হয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share