Tag: news in bengali

news in bengali

  • Hypersonic missile: গতি শব্দের চেয়ে ৫ গুণ বেশি, হাইপারসনিক মিসাইলের সফল পরীক্ষা ভারতে

    Hypersonic missile: গতি শব্দের চেয়ে ৫ গুণ বেশি, হাইপারসনিক মিসাইলের সফল পরীক্ষা ভারতে

    মাধ্যম নিউজ ডেস্ক: দূরপাল্লার হাইপারসনিক (Hypersonic missile) মিসাইল পরীক্ষা সফল হল ভারতে। এর ফলে দেশে সামরিক শক্তি অনেকটাই বেড়ে গেল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মাত্র কয়েকটি দেশের কাছেই এই মিসাইল রয়েছে। এবার সেই ক্লাবে জুড়ে গেল ভারতও। এ নিয়ে ডিআরডিওকে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। প্রসঙ্গত সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে এই মিসাইল যা আত্মনির্ভর ভারত কর্মসূচিরই সাফল্য বলে মনে করছেন অনেকে। ২০১৪ সালে ক্ষমতায় এসেই মেক ইন ইন্ডিয়া কর্মসূচিতে জোর দেন প্রধানমন্ত্রী। এবার মোদির নেতৃত্বে সুপারসনিক মিসাইলও (Hypersonic missile) তৈরি করে ফেলল ভারত।

    দেড় হাজার কিমি দূরে লক্ষ্যমাত্রায় আঘাত হানতে সক্ষম (Hypersonic missile)

    মিসাইলটি উৎক্ষেপণ করা হয়েছিল ওড়িশায় অবস্থিত ডক্টর এপিজে আবদুল কালাম দ্বীপ থেকে। জানা গিয়েছে, এই ক্ষেপণাস্ত্রটি দেড় হাজার কিলোমিটার রেঞ্জের বিভিন্ন পেলোড বহন করতে সক্ষম। এই সফল পরীক্ষার পরে ভারত উন্নত সামরিক দেশগুলির সারিতে চলে এসেছে বলেও মন্তব্য করেছেন রাজনাথ সিং।

    বড় মাইলফলক ও ঐতিহাসিক মুহূর্ত বললেন রাজনাথ 

    নিজের এক্স হ্যান্ডেলের পোস্টে প্রতিরক্ষা মন্ত্রী লেখেন, ‘‘ওড়িশা উপকূলে এপিজে আবদুল কালাম দ্বীপ থেকে দূরপাল্লার হাইপারসনিক (Hypersonic missile) ক্ষেপণাস্ত্রের ট্রায়াল সফলভাবে সম্পন্ন হয়েছে। এটি একটি বড় মাইলফলক ও এক ঐতিহাসিক মুহূর্ত।’’

    অন্যদিকে ডিআরডিও তরফ থেকে জানানো হয়েছে এই মিসাইল শব্দের চেয়ে পাঁচ গুণ বেশি গতিতে লক্ষ্যবস্তুর দিকে ছুটে যেতে পারে। প্রসঙ্গত, দুর্দান্ত গতির এমন মিসাইল (Hypersonic missile) বিশ্বের মাত্র কয়েকটি দেশের কাছেই রয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Rajnath Singh: কংগ্রেস দেয়নি মর্যাদা, আম্বেদকরকে যোগ্য সম্মান দিয়েছেন মোদি, মহারাষ্ট্রে বললেন রাজনাথ

    Rajnath Singh: কংগ্রেস দেয়নি মর্যাদা, আম্বেদকরকে যোগ্য সম্মান দিয়েছেন মোদি, মহারাষ্ট্রে বললেন রাজনাথ

    মাধ্যম নিউজ ডেস্ক: বছরের পর বছর ধরে দেশ শাসন করলেও বাবাসাহেব আম্বেদকরকে সম্মান জানায়নি কংগ্রেস (Congress), মহারাষ্ট্রে নির্বাচনী প্রচারে গিয়ে এমনটাই জানালেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। প্রসঙ্গত, শনিবারে রাজনাথ সিং মুম্বই, পালঘর, পুনে প্রভৃতি জায়গায় নির্বাচনী জনসভা করেন এবং সেখানেই তিনি জানান, আম্বেদকরকে যোগ্য সম্মান দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধেও তোপ দাগেন রাজনাথ সিং। তিনি বলেন, ‘‘রাহুল গান্ধী জাতভিত্তিক জনগণনা করতে চাইছেন। তিনি লাল মলাটের একটি বই নিয়ে ঘুরছেন সারা দেশ এবং দাবি করছেন সেটা নাকি সংবিধান। তিনি বিভ্রান্তি ছড়াচ্ছেন জনগণের মধ্যে।’’

    কংগ্রেস (Congress) জোটের নেতাদের কাছে মহারাষ্ট্র হল এটিএম 

    রাজনাথ সিং (Rajnath Singh) আরও বলেন, ‘‘কংগ্রেস জোটের নেতারা নিজেদের মধ্যে লড়াই করতে ব্যস্ত। ইন্ডি জোটের কাছে মুম্বই সমেত গোটা মহারাষ্ট্র হল একটা এটিএম-এর মতো। তারা এখানে থেকে শুধু টাকা তুলতে চায়।’’ বিজেপি প্রার্থীর প্রচারে পালঘরে রাজনাথ সিং বলেন, ‘‘যে ধরনের জনসমর্থন বিজেপি পাচ্ছে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে, তাতে এটা পরিষ্কার যে এই দুই রাজ্যে এনডিএ সরকার তৈরি হতে চলেছে এবং বহু রাজনৈতিক বিশ্লেষক এই মতকে সমর্থন করেছেন।’’

    দারিদ্রতা দূরীকরণ করতে পারেনি কংগ্রেস

    রাজনাথ সিং (Rajnath Singh) এদিন আরও বলেন, ‘‘কংগ্রেস সরকার প্রতিবারই স্লোগান দেয় যে তারা ক্ষমতায় এলে দারিদ্রতা দূরীকরণ করবে। কিন্তু কেন্দ্রে এবং বিভিন্ন রাজ্যে তারা পঞ্চাশ বছরের বেশি সময় ক্ষমতায় ছিল। তার পরেও তারা দেশ থেকে দারিদ্র দূরীকরণ করতে পারেনি। কিন্তু ২০১৪ সালের পর প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির নেতৃত্বে ২৫ কোটি মানুষ দারিদ্রতা সীমা থেকে বেরিয়ে এসেছেন।’’

    প্রসঙ্গ মহিলা সংরক্ষণ

    মহিলা সংরক্ষণ নিয়ে এদিন রাজনাথ সিং (Rajnath Singh) বলেন, ‘‘জেলা পঞ্চায়েত, নগর পঞ্চায়েত, পুরসভায় মহিলা প্রতিনিধিত্বের জন্য মোদি সরকার ইতিমধ্যে বিল পাশ করেছে। এর ফলে মহিলারা ৩৩ শতাংশ সংরক্ষণ পাবেন। সংসদীয় কাজকর্মে আরও বেশি অংশগ্রহণ করতে পারবেন তাঁরা। রাজনাথ সিং আরও বলেন, ‘‘ভারতীয় সংবিধান কখনও ধর্মভিত্তিক সংরক্ষণের অনুমোদন দেয় না। বিজেপির রাজনীতির ভাবনাই হল মূল্যবোধ ও মানবতার রাজনীতি।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Manipur Violence: অশান্ত মণিপুরে হামলা মুখ্যমন্ত্রীর বাড়িতে, ইম্ফলে জারি কার্ফু, ৭ জেলায় বন্ধ ইন্টারনেট

    Manipur Violence: অশান্ত মণিপুরে হামলা মুখ্যমন্ত্রীর বাড়িতে, ইম্ফলে জারি কার্ফু, ৭ জেলায় বন্ধ ইন্টারনেট

    মাধ্যম নিউজ ডেস্ক: অশান্ত মণিপুরে (Manipur Violence) হিংসার আঁচ পৌঁছাল মুখ্যমন্ত্রীর বাড়িতে। সে রাজ্যের মন্ত্রী-বিধায়কদের বাড়িতে হামলার পরে বিক্ষোভকারীরা মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের (CM N Biren Singh) বাড়িতেও চড়াও হয় বলে অভিযোগ। দরজা ভেঙে তাঁর বাড়িতে ঢোকার চেষ্টা করে বিক্ষুব্ধ জনতা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠে যে বিক্ষোভ প্রতিরোধ করতে পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে কাঁদানে গ্যাসও (Manipur Violence) ছুড়তে হয়। এই আবহে অশান্ত মণিপুরের ইম্ফলে কার্ফু জারি করা হয়েছে। গুজব যাতে না ছড়ায় ঠিক সে কারণে সাত জেলাতে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট। পূর্ব, পশ্চিম ইম্ফলে কার্ফু জারি করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য। বিষ্ণুপুর, থৌবাল, কাঙ্কপোকপি, চূড়াচন্দপুর সহ ৭ জেলায় ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। মণিপুর সরকারের তরফে কেন্দ্রের কাছে আফস্পা  পর্যালোচনা ও প্রত্যাহারের আর্জি জানানো হয়েছে।

    দেড় বছরেও কমেনি হিংসা (Manipur Violence)

    ২০২৩ সালের মে মাস থেকে যে হিংসা চলছে, গত দেড় বছরেও তা এতটুকু কমেনি। গত সপ্তাহ থেকে ফের একবার উত্তপ্ত হয়ে ওঠে মণিপুর। কুকি জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সংঘর্ষে ১০ জনের মৃত্যু হয়। এরপরেই নিখোঁজ হয়ে যায় আট মাসের শিশু সহ ৬ জন। প্রসঙ্গত,কুকি জঙ্গিদের বিরুদ্ধে অভিযোগ ওঠে মেইতেই সম্প্রদায়ের ৮ মাসে শিশুসহ তিন জন মহিলা ও তিনজন শিশুকে অপহরণ করার। পাঁচ দিন পরে তাদেরকে হত্যা করা হয়। গত শুক্রবার মণিপুরের একটি নদী থেকে ৬টি দেহ উদ্ধার করে পুলিশ। এরপরই ফের উত্তপ্ত হয়ে ওঠে মণিপুর।

    হামলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীর বাড়িতেও

    প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর (CM N Biren Singh) বাড়িতে (Manipur Violence) হামলার আগেই জিরিবাম জেলায় বিক্ষোভকারীরা ইম্ফলের ২ মন্ত্রী ও তিনজন বিধায়কের বাড়িতে হামলা করে। এরপরেই ফের উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশের এক উচ্চ পদস্থ আধিকারিক জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সাপম রঞ্জনের বাড়িতেও হামলা চালানো হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: নাইজেরিয়ায় মোদিকে উষ্ণ অভ্যর্থনা প্রবাসী ভারতীয়দের, উঠল ‘ভারত মাতা কী জয়’ ধ্বনি

    PM Modi: নাইজেরিয়ায় মোদিকে উষ্ণ অভ্যর্থনা প্রবাসী ভারতীয়দের, উঠল ‘ভারত মাতা কী জয়’ ধ্বনি

    মাধ্যম নিউজ ডেস্ক:  রবিবার নাইজেরিয়া (Nigeria) পৌঁছে উষ্ণ অভ্যর্থনা পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। সেখানকার প্রবাসী ভারতীয়রা ‘ভারত মাতা কী জয়’, ‘বন্দেমাতরম’ প্রভৃতি স্লোগানে আবুজা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। প্রবাসী ভারতীয়দের এমন উষ্ণ অভ্যর্থনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘‘প্রবাসী ভারতীয়দের তরফ থেকে উষ্ণ অভ্যর্থনা পেলাম।’’

    নাইজেরিয়ার প্রবাসী ভারতীয় মহিলা, শিশু এবং পুরুষদের সঙ্গে আলাপচারিতা করতেও দেখা যায় মোদিকে। প্রধানমন্ত্রীর সঙ্গে প্রবাসী ভারতীয়রা সেলফিও নেন। নিজের অন্য একটি এক্স হ্যান্ডেলের পোস্টে প্রধানমন্ত্রী মোদি (PM Modi) লেখেন, ‘‘নাইজেরিয়ায় বসবাসরত মারাঠি সমাজ তাঁদের মাতৃভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া অনেক খুশি। তাঁরা তাঁদের সংস্কৃতি ও শিকড়ের সঙ্গে যেভাবে জুড়ে রয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। প্রসঙ্গত, শনিবারই পাঁচ দিনের নাইজেরিয়া-ব্রাজিল-গয়ানা সফরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    ব্রাজিলে যোগ দেবেন জি২০ শীর্ষ সম্মেলনে

    ১৮ ও ১৯ নভেম্বর ব্রাজিলের রাজধানী রিও-ডি-জেনিরোতে রয়েছে জি২০ শীর্ষ সম্মেলন। সেখানেই যোগ দেবেন প্রধানমন্ত্রী। নাইজেরিয়া থেকেই তিনি ব্রাজিল পৌঁছাবেন। পরে ব্রাজিল থেকে পাড়ি দেবেন গয়ানা। বিদেশে পাড়ি দেওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, তিনি আশাবাদী জি২০ শীর্ষ সম্মেলনে অত্যন্ত ফলপ্রসু আলোচনা হবে। প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, ‘‘১৯ নভেম্বর জি২০ সম্মেলনের  ট্রোইকা সদস্য হিসেবে যোগ দেব। গত বছরই ভারতের সভাপতিত্বে সফল হয়েছে জি২০ সম্মেলন।’’ প্রসঙ্গত, জি২০-তে ট্রোইকা সদস্য হিসেবে তিন দেশ রয়েছে- ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা। বিদেশে পাড়ি দেওয়ার আগে প্রধানমন্ত্রী আরও বলেছিলেন, ‘‘এ বছরে আমি এক পৃথিবী, এক পরিবার ও এক ভবিষ্যৎ এই দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনার উদ্দেশে মুখিয়ে রয়েছি।’’

    প্রধানমন্ত্রীর (PM Modi) গয়ানা সফর

    প্রসঙ্গত, নাইজেরিয়ার (Nigeria) রাষ্ট্রপতি বোলা আহমেদ টিনুবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দুই দিনের সফরে আগেই আমন্ত্রণ জানিয়েছিলেন। নাইজেরিয়ার পর ব্রাজিলের রিও-ডি-জেনিরোতে আয়োজিত জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে মোদি (PM Modi) যাবেন দক্ষিণ আমেরিকার গয়ানায়। ১৯৬৮ সালের পর প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী সেদেশে পা রাখতে চলেছেন। আগামী ১৯ থেকে ২১ নভেম্বর গয়ানা সফরে মোদি দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেবেন, প্রবাসীদের সঙ্গে আলাপচারিতা করবেন এবং সেদেশের সংসদে ভাষণও দেবেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ramakrishna 196: “সংসারী লোকদের ঈশ্বরে অনুরাগ ক্ষণিক—যেমন তপ্ত লৌহে জলের ছিটে দিলে, জল তাতে যতক্ষণ থাকে”

    Ramakrishna 196: “সংসারী লোকদের ঈশ্বরে অনুরাগ ক্ষণিক—যেমন তপ্ত লৌহে জলের ছিটে দিলে, জল তাতে যতক্ষণ থাকে”

    ষষ্ঠ পরিচ্ছেদ

    ১৮৮৩, ২রা মে

    নন্দনবাগান ব্রাহ্মসমাজে রাখাল, মাস্টার প্রভৃতি ভক্তসঙ্গে

    শ্রীমন্দিরদর্শন ও উদ্দীপন—শ্রীরাধার প্রেমোন্মাদ

    “মন্দির দেখলে তাঁকেই মনে পড়ে—উদ্দীপন হয়। যেখানে তাঁর কথা হয় সেইখানে তাঁর আবির্ভাব হয়,—আর সকল তীর্থ উপস্থিত হয়। এ-সব জায়গা দেখলে ভগবানকেই মনে পড়ে।

    “একজন ভক্ত বাবলাগাছ দেখে ভাবাবিষ্ট হয়েছিল!—এই মনে করে যে, এই কাঠে ঠাকুর (Ramakrishna) রাধাকান্তের বাগানের জন্য কুড়ুলের বাঁট হয়।

    “একজন ভক্তের এরূপ গুরুভক্তি যে, গুরুর পাড়ার লোককে দেখে ভাবে বিভোর হয়ে গেল!

    “মেঘ দেখে—নীলবসন দেখে—চিত্রপট দেখে—শ্রীমতীর কৃষ্ণের উদ্দীপন হত। তিনি এই সব দেখে উন্মত্তের ন্যায় ‘কোথায় কৃষ্ণ!’ বলে (Kathamrita) ব্যাকুল হতেন।”

    ঘোষাল—উন্মাদ তো ভাল নয়।

    শ্রীরামকৃষ্ণ (Ramakrishna)—সে কি গো? একি বিষয়চিন্তা করে উন্মাদ, যে অচৈতন্য হবে? এ অবস্থা যে ভগবানচিন্তা করে হয়! প্রেমোন্মাদ, জ্ঞানোন্মাদ—কি শুন নাই?

    উপায়—ঈশ্বরকে ভালবাসা ও ছয় রিপুকে মোড় ফিরানো 

    একজন ব্রাহ্মভক্ত—কি উপায়ে তাঁকে পাওয়া যায়?

    শ্রীরামকৃষ্ণ—তাঁর উপর ভালবাসা।—আর এই সদাসর্বদা বিচার—ঈশ্বরই সত্য, জগৎ অনিত্য।

    “অশ্বত্থই সত্য—ফল দুদিনের জন্য।”

    ব্রাহ্মভক্ত—কাম, ক্রোধ, রিপু রয়েছে, কি করা যায়?

    শ্রীরামকৃষ্ণ (Ramakrishna)—ছয় রিপুকে ঈশ্বরের দিকে মোড় ফিরিয়ে দাও।

    “আত্মার সহিত রমণ করা, এই কামনা।

    “যারা ঈশ্বরের পথে বাধা দেয় তাদের উপর ক্রোধ। তাঁকে পাবার লোভ। ‘আমার আমার’ যদি করতে হয়, তবে তাঁক লয়ে। যেমন—আমার কৃষ্ণ, আমার রাম। যদি অহংকার করতে হয় তো বিভীষণের মতো!—আমি রামকে প্রণাম করেছি—এ-মাথা আর কারু কাছে অবনত করব না।”

    ব্রাহ্মভক্ত—তিনিই যদি সব করাচ্ছেন, তাহলে আমি পাপের জন্য দায়ী নই?

    Free Will, Responsibility (পাপের দায়িত্ব

    শ্রীরামকৃষ্ণ (সহাস্যে)—দুর্যোধন ওই কথা বলেছিল (Kathamrita),

    “ত্বয়া হৃষিকেশ হৃদিস্থিতেন, যথা নিযুক্তোঽস্মি তথা করোমি।

    “যার ঠিক বিশ্বাস—‘ঈশ্বরই কর্তা আর আমি অকর্তা’—তার পাপ কার্য হয় না। যে নাচতে ঠিক শিখেছে তার বেতালে পা পড়ে না।

    “অন্তর শুদ্ধ না হলে ঈশ্বর আছেন বলে বিশ্বাসই হয় না!”

    ঠাকুর উপাসনাগৃহে সমবেত লোকগুলিকে দেখিতেছেন ও বলিতেছেন—“মাঝে মাঝে এরূপ একসঙ্গে ঈশ্বরচিন্তা ও তাঁর নামগুণকীর্তন করা খুব ভাল।

    “তবে সংসারী লোকদের ঈশ্বরে অনুরাগ ক্ষণিক—যেমন তপ্ত লৌহে জলের ছিটে দিলে, জল তাতে যতক্ষণ থাকে!”

    আরও পড়ুনঃ “আবার সেই সমাধি! আবার নিস্পন্দন দেহ, স্তিমিতি লোচন, দেহ স্থির

    আরও পড়ুনঃ দেখিয়াই ঠাকুর উচ্চহাস্য করিয়া ছোকরাদের বলিয়া উঠিলেন, “ওই রে আবার এসেছে”

    আরও পড়ুনঃ “ধ্যান করবার সময় তাঁতে মগ্ন হতে হয়, উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়?”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ramakrishna 195: “নরেন্দ্র আমায় বলেছিল, সমাজমন্দির প্রণাম করে কি হয়?”

    Ramakrishna 195: “নরেন্দ্র আমায় বলেছিল, সমাজমন্দির প্রণাম করে কি হয়?”

    ষষ্ঠ পরিচ্ছেদ

    ১৮৮৩, ২রা মে

    নন্দনবাগান ব্রাহ্মসমাজে রাখাল, মাস্টার প্রভৃতি ভক্তসঙ্গে

    শ্রীমন্দিরদর্শন ও উদ্দীপন—শ্রীরাধার প্রেমোন্মাদ

    ঠাকুর শ্রীরামকৃষ্ণ (Ramakrishna) নন্দনবাগান ব্রাহ্মসমাজ-মন্দিরে ভক্তসঙ্গে বসিয়া আছেন। ব্রাহ্মভক্তদের সহিত কথা (Kathamrita) কহিতেছেন। সঙ্গে রাখাল, মাস্টার প্রভৃতি আছেন। বেলা পাঁচটা হইবে।

    ৺কাশীশ্বর মিত্রের বাগান বড়ি নন্দনবাগানে। তিনি পূর্বে সদরওয়ালা ছিলেন। আদি ব্রাহ্মসমাজভুক্ত ব্রহ্মজ্ঞানী। তিনি নিজের বাড়িতেই দ্বিতলায় বৃহৎ প্রকোষ্ঠমধ্যে ঈশ্বরের উপাসনা করিতেন, আর ভক্তদের নিমন্ত্রণ করিয়া মাঝে মাঝে উৎসব করিতেন। তাঁহার স্বর্গরোহণের পর শ্রীনাথ, যজ্ঞনাথ প্রভৃতি তাঁহার পুত্রগণ কিছুদিন ওইরূপ উৎসব করিয়াছিলেন। তাঁহারাই ঠাকুরকে অতি যত্ন করিয়া নিমন্ত্রণ করিয়া আনিয়াছেন।

    ঠাকুর প্রথমে আসিয়া নিচে একটি বৈঠকখানাঘরে আসন গ্রহণ করিয়াছিলেন। সে ঘরে ব্রাহ্মভক্তগণ ক্রমে ক্রমে আসিয়া একত্রিত হইয়াছিলেন। শ্রীযুক্ত রবীন্দ্র (ঠাকুর) প্রভৃতি ঠাকুরবংশের ভক্তগণ এই উৎসবক্ষেত্রে উপস্থিত ছিলেন।

    আহূত হইয়া ঠাকুর ভক্তসঙ্গে দ্বিতলায় উপাসনামন্দিরে গিয়া উপবেশন করিলেন। উপাসনার গৃহের পূর্বধারে বেদী রচনা হইয়াছে। দক্ষিণ-পশ্চিম কোণে একটি ইংরেজী বাদ্যযন্ত্র (Piano) রহিয়াছে। ঘরের উত্তরাংশে কয়েকখানি চেয়ার পাতা আছে। তাহারই পূর্বধারে দ্বার আছে—অন্তঃপুরে যাওয়া যায়।

    সন্ধ্যার সময় উৎসবের উপাসনা আরম্ভ হইবে। আদি ব্রাহ্মসমাজের শ্রীযুক্ত ভৈরব বন্দ্যোপাধ্যায় দু-একটি ভক্তসঙ্গে বেদীতে বসিয়া উপাসনাকার্য সম্পন্ন করিবেন।

    গ্রীষ্মকাল—আজ বুধবার (২০শে বৈশাখ), চৈত্র কৃষ্ণা দশমী তিথি। ২রা মে, ১৮৮৩ খ্রীষ্টাব্দ। ব্রাহ্মভক্তেরা অনেকে নিচের বৃহৎ প্রাঙ্গণে বা বারান্দায় বেড়াইতেছেন। শ্রীযুক্ত জানকী ঘোষাল প্রভৃতি কেহ কেহ ঠাকুর শ্রীরামকৃষ্ণের (Ramakrishna) কাছে উপাসনাগৃহে আসিয়া আসন গ্রহণ করিয়াছেন। তাঁহার মুখে ঈশ্বরীয় কথা শুনিবেন। ঘরে প্রবেশ করিবামাত্র বেদীর সম্মুখে ঠাকুর প্রণাম করিলেন। আসন গ্রহণ করিয়া রাখাল, মাস্টার প্রভৃতিকে কহিতেছেন—

    নরেন্দ্র আমায় বলেছিল(Kathamrita), ‘সমাজমন্দির প্রণাম করে কি হয়?’

    আরও পড়ুনঃ “আবার সেই সমাধি! আবার নিস্পন্দন দেহ, স্তিমিতি লোচন, দেহ স্থির

    আরও পড়ুনঃ দেখিয়াই ঠাকুর উচ্চহাস্য করিয়া ছোকরাদের বলিয়া উঠিলেন, “ওই রে আবার এসেছে”

    আরও পড়ুনঃ “ধ্যান করবার সময় তাঁতে মগ্ন হতে হয়, উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়?”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Chhattisgarh: ছত্তিশগড়ে ফের বড় সাফল্য বাহিনীর, বস্তারের অবুঝমাড় জঙ্গলে খতম ৫ মাওবাদী

    Chhattisgarh: ছত্তিশগড়ে ফের বড় সাফল্য বাহিনীর, বস্তারের অবুঝমাড় জঙ্গলে খতম ৫ মাওবাদী

    মাধ্যম নিউজ ডেস্ক: ছত্তিশগড়ে (Chhattisgarh) মাওবাদী দমন অভিযানে ফের বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। শনিবার সকালেই বস্তারের অবুঝমাড় জঙ্গলে জওয়ানদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে ৫ মাওবাদীর। নিহত মাওবাদীদের (Maoists) কাছ থেকে ৫টি স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। তবে গুলির লড়াইয়ের জখম হয়েছেন দুই জওয়ানও। জানা গিয়েছে, বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে রায়পুরে। প্রসঙ্গত, গত অক্টোবরের ৪ তারিখে বস্তারের জঙ্গলেই বাহিনীর গুলিতে নিহত হয় ৩১ মাওবাদী। গত ১ বছরে এই জঙ্গলে ১৯৭ জন মাওবাদী খতম হয়েছে বলে জানা গিয়েছে।

    প্রথমেই এলাকা ঘিরে ফেলেন জওয়ানরা

    গোপন সূত্র মারফত, ওই জঙ্গলে (Chhattisgarh) মাওবাদীদের উপস্থিতির খবর পায় বাহিনী। সেই মতো শনিবার সকাল থেকেই অভিযান শুরু হয়। প্রথমেই গোটা এলাকা ঘিরে ফেলেন জওয়ানরা। জানা যায়, এই সময়ই (সকাল ৮টা নাগাদ) গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পাল্টা জবাব দিতে আরম্ভ করে নিরাপত্তা বাহিনীও। এই গুলির লড়াইয়েই ৫ মাওবাদী খতম হয়। অন্যদিকে, মাওবাদীদের (Maoists) ছোড়া গুলিতে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের (ডিআরজি) দুই জওয়ান জখম হন। তাঁদের কপ্টারে করে রায়পুরে নিয়ে যাওয়া হয়।

    আরও পড়ুনঃ সিঁদুর সরিয়ে মহিলাদের কপালে ক্রস, বিহারে ধর্মান্তকরণের অভিযোগে গ্রেফতার ৩ মিশনারি

    কী বলছেন বস্তার রেঞ্জের আইজিপি পি সুন্দররাজ?

    বস্তার রেঞ্জের (Chhattisgarh) আইজিপি পি সুন্দররাজ এনিয়ে বলেন, ‘‘তল্লাশি অভিযান এখনও চলছে। মাঝে মাঝে জঙ্গলের ভিতর থেকে মাওবাদীরা গুলি চালাচ্ছে।’’ (প্রতিবেদন লেখা পর্যন্ত) তিনি সংবাদমাধ্যমকে আরও জানিয়েছেন, কাঙ্কের ও অবুঝমাড়ের উত্তরে জঙ্গলে মাওবাদীদের (Chhattisgarh) উপস্থিতি নিয়ে তাঁরা গোপন সূত্রে তথ্য পান। তারপরই অপারেশনে নামে ডিআরজি, স্পেশাল টাস্ক ফোর্স এবং বিএসএফ।

    টানা চার ঘণ্টা গুলির লড়াই চলার পরই মাওবাদীরা পিছু হঠতে থাকে

    জানা গিয়েছে, টানা চার ঘণ্টা গুলির লড়াই চলার পরই মাওবাদীরা পিছু হঠতে থাকে। তারপরেই সেখান থেকে উদ্ধার করা হয় পাঁচজন মাওবাদীর দেহ। প্রসঙ্গত, অবুঝমাড়ের ওই জঙ্গলের আয়তন গোয়ার থেকেও বড়। একসময় এই ঘন জঙ্গল এলাকা মাওবাদীদের দুর্গ ছিল। এর অনেকটা অংশ বিজাপুর, দান্তেওয়াড়া এবং কাঙ্কের ও মহারাষ্ট্রর মধ্যে পড়ে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Pakistan: ভারত ও আইসিসি-র চাপের কাছে নতিস্বীকার পাকিস্তানের, অধিকৃত কাশ্মীরে যাবে না ট্রফি

    Pakistan: ভারত ও আইসিসি-র চাপের কাছে নতিস্বীকার পাকিস্তানের, অধিকৃত কাশ্মীরে যাবে না ট্রফি

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত ও আইসিসির চাপের কাছে নতি স্বীকার করল পাকিস্তান (Pakistan)। শুক্রবারই আইসিসি জানিয়েছিল যে, অধিকৃত কাশ্মীরে যাবে না চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy Tour)। পাকিস্তানের তরফ থেকে আজ, শনিবার জানানো দেওয়া হয়েছে যে, ট্রফি ট্যুর করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডিতেই সীমাবদ্ধ থাকবে। প্রসঙ্গত, বিশ্ব ক্রিকেটের সবচেয়ে ধনী বোর্ড হল বিসিসিআই। তারাই আইসিসির কাছে আপত্তি জানিয়েছিল পাক অধিকৃত কাশ্মীরে ট্রফি যেন কোনওভাবেই না নিয়ে যাওয়া হয়। এক্ষেত্রে আপত্তি জানান বিসিসিআইয়ের বর্তমান সেক্রেটারি তথা আইসিসির হবু চেয়ারম্যান জয় শাহ। অবশেষে নতি স্বীকার করল পাকিস্তান।

    আইসিসির সঙ্গে আলোচনা পিসিবি-র 

    জানা গিয়েছে, পিসিবি (Pakistan) ইতিমধ্যে আইসিসির সঙ্গে আলোচনা করেছে যে কীভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy Tour) ট্যুর পাকিস্তানে করা যায়। প্রসঙ্গত, আগামী ১ ডিসেম্বর আইসিসি চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করতে চলেছেন জয় শাহ। তিনি আইসিসিকে বলেছিলেন যে, পাক অধিকৃত কাশ্মীরে যেন কোনওভাবে ট্রফি না নিয়ে যাওয়া হয়। আইসিসিকে আরও জানানো হয়েছিল, পাকিস্তানের অন্য যে কোনও শহর বা স্টেডিয়ামে যদি ট্রফি ট্যুর করানো হয়, তাহলে বিসিসিআইয়ের কোনও সমস্যা নেই।

    ভারত, পাকিস্তানে (Pakistan) কোনও ম্যাচই খেলতে চায় না

    প্রসঙ্গত, ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত পাকিস্তানে হওয়ার কথা রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির। সেখানে আটটি দেশ খেলবে। কিন্তু এরই মধ্যে আপত্তি জানিয়েছে ভারত। কারণ পাকিস্তানের ভূমিতে কোনও ম্যাচে তারা খেলতে চায় না একাধিক কারণে। ভারতের ম্যাচগুলি দুবাইতে খেলার জন্য আবেদন জানিয়েছে বিসিসিআই। এর আগেও এশিয়া কাপের ম্যাচে দেখা গিয়েছিল, ভারতের ম্যাচগুলি শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত হয়েছিল এবং বাকিগুলো পাকিস্তানে আয়োজন করা হয়েছিল। প্রসঙ্গত, পাকিস্তানে ভারতীয় ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টিও বড় করে দেখছে বিসিসিআই। তারা মনে করছে, সে দেশের জঙ্গিরা রোহিত শর্মা, বিরাট কোহলিদের টার্গেট করতে পারে। তার কারণ পাকিস্তানে শ্রীলঙ্কার ক্রিকেট বাসে আক্রমণের ঘটনা এর আগেও ঘটেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • NCRTC: আপনি কি রিল বানান? নমো ভারত ট্রেনে বানিয়ে জিততে পারেন দেড় লক্ষ টাকা পুরস্কার!

    NCRTC: আপনি কি রিল বানান? নমো ভারত ট্রেনে বানিয়ে জিততে পারেন দেড় লক্ষ টাকা পুরস্কার!

    মাধ্যম নিউজ ডেস্ক: সামাজিক মাধ্যমে রিল তৈরি করা অনেকেরই নেশা। কেউ কেউ আবার আয়ের খোঁজেও কাজ করছেন। ঘরে-বাইরে, রাস্তায়, প্রকৃতি, ট্রেন-বাস ইত্যাদি জায়গায় ব্যাপকভাবে রিল বানান এক শ্রেণির যুবক-যুবতীরা। কখনও কথন আবার কখনও অভিনয়-নাচে আকর্ষণ করেন সামজিক মাধ্যমের দর্শকদের। আবার পথ চলতি মানুষ বিরক্তও হন। এবার এই রিলকে লাভজনক ব্যবসা করতে কেন্দ্রের মোদি সরকার (Modi Government) বিশেষ ভাবনা নিয়ে এসেছে। জানা গিয়েছে, ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন ট্রান্সপোর্ট কর্পোরেশন বা এনসিআরটিসি (NCRTC) এই প্রতিযোগিতার আয়োজন করেছে। এই প্রতিযোগিতার নাম, ‘নমো ভারত শর্ট ফিল্ম মেকিং কম্পিটিশন’।

    প্রতিযোগিতার শর্ত কী (NCRTC)?

    এই প্রতিযোগিতায় (NCRTC) অংশগ্রহণকারীদের একটি শর্ট ফিল্ম বা রিল তৈরি করতে হবে। তবে শর্ত একটাই ওই শর্ট ফিল্ম বা রিল অত্যাধুনিক নমো ভারত ট্রেন এবং আরআরটিএস বা রিজিওনাল র‌্যাপিড ট্রানজিট সিস্টেম স্টেশন থাকতে হবে। কলেজ ছাত্র থেকে চলচ্চিত্র বা কন্টেন্ট নির্মাতা অথবা চাকরিজীবী বা ব্যবসা যে কেউ এই প্রতিযগিতায় অংশগ্রহণ করতে পারবেন। সকলের জন্য এই প্রতিযোগিতা উন্মুক্ত। নির্দিষ্ট কোনও ধরাবাধা নিয়ম নেই। কেবল মাত্র আধুনিক পরিবহণ ব্যবস্থাগুলিকে সুকুশল ভাবে উপস্থাপন করতে হবে।

    রিল জমা করার শেষ তারিখ ২০ ডিসেম্বর

    আরআরটিএস স্টেশন এবং নমো ভারত ট্রেনে প্রায় বিনামূল্যেই এই উচ্চমানের ভিডিও তোলা যাবে। আলাদা করে অতরিক্ত খরচ লাগবে না। তবে যাঁরা অংশ গ্রহণ করবেন তাঁদের হিন্দি বা ইংরেজি ভাষায় রিল তৈরি করে রিল জমা (NCRTC) দিতে হবে। সমস্ত রিল এমপি ৪ বা এমওভি ফর্ম্যাটে জমা দিতে হবে। তবে ন্যূনতম রেজোলিউশন হতে হবে ১০৮০কিউ। রিল জমা করার শেষ তারিখ ২০ ডিসেম্বর। প্রতিযোগীরা সাবটাইটেল দিতে চাইলে দিতে পারেন, কিন্তু বাধ্যতামূলক নয়।

    আরও পড়ুনঃ সিঁদুর সরিয়ে মহিলাদের কপালে ক্রস, বিহারে ধর্মান্তকরণের অভিযোগে গ্রেফতার ৩ মিশনারি

    কোন ঠিকানায় আবেদন করবেন?

    একই ভাবে প্রতিযোগীদের (NCRTC) অংশগ্রহণ করতে গেলে রিল নির্মাতাদের pr@ncrtc.in এই ঠিকানায় ইমেল করতে হবে। ইমেলের বিষয় হিসেবে লিখতে হবে, অ্যাপ্লিকেশন ফর নমো ভারত শর্ট ফিল্ম মেকিং কম্পিটিশন। একই ভাবে প্রতিযোগীতায় রিল নির্মাতার সম্পূর্ণ নাম, ১০০ শব্দের মধ্যে কাহিনীর সংক্ষিপ্তসার এবং রিলের আনুমানিক সময়কাল লিখে জানাতে হবে। মূল্যায়নের (Modi Government) পর তিনজন বিজয়ীকে নগদ পুরস্কার দেওয়া হবে। প্রথমস্থান অধিকারী পাবেন দেড় লক্ষ টাকা। দ্বিতীয়স্থান অধিকারী পাবেন এক লক্ষ টাকা এবং তৃতীয়স্থান অধিকারী পাবেন ৫০ হাজার টাকা। তবে জয়ীদের রিল বা ভিডিও এনসিআরটিসির ডিজিটাল প্ল্যাটফর্মে দেখানো হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Drug Cartel: ৭০০ কেজি মাদক উদ্ধার গুজরাট উপকূলে, ফাঁস আন্তর্জাতিক চক্র, অভিনন্দন শাহের

    Drug Cartel: ৭০০ কেজি মাদক উদ্ধার গুজরাট উপকূলে, ফাঁস আন্তর্জাতিক চক্র, অভিনন্দন শাহের

    মাধ্যম নিউজ ডেস্ক: মাদক পাচারের (Drug Cartel) বিরুদ্ধে বড় সাফল্য পেল ভারত। গুজরাটের (Gujarat) পোরবন্দরে ধরা পড়ল ৭০০ কেজিরও বেশি মেথামফেটামিন (মেথ নামে অধিক পরিচিত)। একটি ভেসেলের মাধ্যমে মাদক পাচার করা হচ্ছিল। প্রশাসনের আধিকারিকরা জানিয়েছেন, জাহাজটিতে থাকা ৮ জনকেই গ্রেফতার করা হয়েছে। এরা সকলেই নিজেদের ইরানি বলে পরিচয় দিয়েছে বলে জানা গিয়েছে। ধৃতদের কাছে কোনও পরিচয়পত্র ছিল না বলেই জানিয়েছে প্রশাসন। এমন সাফল্যে, এদিনের অভিযানে অংশ নেওয়া ভারতীয় এজেন্সিগুলিকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

    অপারেশনের নাম দেওয়া হয়েছিল সাগর মন্থন ৪

    আধিকারিকরা জানান, মাদকের (Drug Cartel) উৎস এবং এত বড় চালান কোথা থেকে এসেছে তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধার হওয়া মেথের প্রকৃত মূল্য জানার চেষ্টা করা হচ্ছে। তবে, তথ্যাভিজ্ঞ মহলের মতে, এই পরিমাণ মেথ-এর বাজারদর হতে পারে প্রায় ১৭০০ কোটি টাকা! প্রসঙ্গত, এই অপারেশনের নাম দেওয়া হয়েছিল সাগর মন্থন ৪। ভারতীয় নৌসেনা, গুজরাট (Gujarat) অ্যান্টি-টেরর স্কোয়াড (ATS) এবং কেন্দ্রীয় মাদক-রোধ সংস্থা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)-এর আধিকারিকরা এই যৌথ অভিযানে অংশগ্রহণ করেছিলেন বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, এখনও পর্যন্ত মাদকের বিরুদ্ধে অভিযানে মোট ১১ জন ইরানের নাগরিক ও ১৪ জন পাকিস্তানিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। মাদক (Drug Cartel) বিরোধী অভিযানে ৩,৪০০ কেজিরও বেশি মাদক উদ্ধার করতে সমর্থ হয়েছে প্রশাসন।

    অভিনন্দন জানালেন অমিত শাহ

    স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখেছেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির লক্ষ্য হল মাদকমুক্ত ভারত। আমাদের এজেন্সিগুলি আজকে আন্তর্জাতিক মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেয়েছে।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

LinkedIn
Share