Tag: news in bengali

news in bengali

  • PM Modi: “জনতা কাজ চায়, স্লোগান নয়”, লোকসভা অধিবেশনের আগে বললেন মোদি

    PM Modi: “জনতা কাজ চায়, স্লোগান নয়”, লোকসভা অধিবেশনের আগে বললেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: “জনতা কাজ চায়, স্লোগান নয়।” অষ্টাদশ লোকসভা অধিবেশন শুরুর আগে কথাগুলি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন মোদি। এর আগে স্বাধীন ভারতে এই রেকর্ড ছিল প্রথম প্রধানমন্ত্রী জওহর লাল নেহরুর। সেই রেকর্ড ছুঁয়ে ফেলেছেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএর সর্বসম্মত নেতা মোদি। আজ, সোমবার থেকে শুরু হয়েছে অষ্টাদশ লোকসভার অধিবেশন।

    গণতন্ত্রের ‘কালো অধ্যায়’ (PM Modi)

    প্রধানমন্ত্রী বলেন, “অষ্টাদশ লোকসভা শ্রেষ্ঠ ভারত ও বিকশিত ভারত রূপায়ণে দৃঢ়প্রতিজ্ঞ।” তাঁর এবারকার সরকারও যে জনগণের আশা-আকাঙ্খা পূরণে সচেষ্ট হবে, তাও মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী (PM Modi)। ২৫ জুন দেশে জরুরি অবস্থা জারির ৫০ বছর পূর্তি হবে। দিনটিকে ভারতীয় গণতন্ত্রের ‘কালো অধ্যায়’ বলে উল্লেখ করেছেন তিনি। তাঁর মতে, এই দিনেই লঙ্ঘিত হয়েছিল সংবিধান। 

    কী বললেন প্রধানমন্ত্রী?

    সংসদের নয়া সাংসদদের স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “অষ্টাদশ লোকসভার অধিবেশন শুরু হবে একটা স্বপ্ন নিয়ে। এই স্বপ্নটি হল ২০৪৭ সালের মধ্যে উন্নত ভারত গড়ে তোলা।” তিনি বলেন, “জনগণ এতদিন বিরোধীদের নেতিবাচক আচরণই দেখে এসেছে। তবে আশা করি, এবার তাঁরা গণতন্ত্রের ডেকোরাম মেনে চলবেন, পালন করবেন বিরোধীদের ভূমিকা।” এর পরেই প্রধানমন্ত্রী বলেন, “ভারতের প্রয়োজন একটি দায়িত্বশীল বিরোধীর। কারণ জনতা কাজ চায়, স্লোগান নয়। সংসদে বিতর্ক চায়, অশান্তি নয়।”

    সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে ৬৫ কোটি মানুষ ভোট দিয়েছেন বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি মনে করিয়ে দেন, স্বাধীনতার পর থেকে এনিয়ে দ্বিতীয়বার একটা সরকার রাজ করছে পরপর তিনবার। এমন ঘটনা ঘটল ৬০ বছর পরে। এদিকে, এদিন লোকসভার সদস্য হিসেবে শপথ নিলেন প্রধানমন্ত্রী। সেই সময় সংসদে প্রতিধ্বনিত হয় ‘মোদি’, ‘মোদি’ স্লোগান। প্রধানমন্ত্রী হিসেবে আগেই শপথ নিয়েছিলেন তিনি। এবার নিলেন লোকসভার সদস্য হিসেবে। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) বারাণসী কেন্দ্রের সাংসদ।

    আর পড়ুন: হিজাব নিষিদ্ধ হয়ে গেল মুসলিম দেশ তাজিকিস্তানে!

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Tajikistan Hijab Ban: হিজাব নিষিদ্ধ হয়ে গেল মুসলিম দেশ তাজিকিস্তানে!

    Tajikistan Hijab Ban: হিজাব নিষিদ্ধ হয়ে গেল মুসলিম দেশ তাজিকিস্তানে!

    মাধ্যম নিউজ ডেস্ক: হিজাব নিষিদ্ধ হয়ে গেল মুসলিম অধ্যুষিত দেশ তাজিকিস্তানে (Tajikistan Hijab Ban)! মধ্য এশিয়ার এই দেশটির মোট জনসংখ্যার ৯৫ শতাংশই মুসলমান। দেশের সংসদের উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠ ভোটে বিলটি পাশ হয় ১৯ জুন, বুধবার। কেবল তাই নয়, নয়া আইনে গুচ্ছের বিধিনিষেধও আরোপ করা হয়েছে। ইদের দিন রাস্তায় বেরিয়ে উদযাপনে মাততে পারবে না সে দেশের শিশুরা। ‘ইদগারদাক’ (তাজিকিস্তানে ইদ এই নামেই পরিচিত)-এর দিন তাজিকিস্তানের শিশুরা রাস্তায় ও প্রতিবেশীদের বাড়িতে গিয়ে পয়সা চায়। তাতেও এবার ইতি টানা হল।

    ‘এলিয়েনদের পোশাক’ (Tajikistan Hijab Ban)

    সদ্য পাশ হওয়া এই আইনে হিজাবকে ‘এলিয়েনদের পোশাক’ বলে উল্লেখ করা হয়েছে। আর ইদ উদযাপনকে বলা হয়েছে বিদেশি সংস্কৃতি। প্রসঙ্গত, ৮ জুন তাজিকিস্তানের সংসদের নিম্নকক্ষে পাশ হয়েছিল এই বিলটি (Tajikistan Hijab Ban)। এবার পাশ হয়ে গেল উচ্চকক্ষেও। নয়া আইনে বলা হয়েছে, শিশুদের পড়াশোনা নিশ্চিত করতে হবে। নজর দিতে হবে তাদের সুরক্ষার দিকেও। আইন না মানলে গুণতে হবে মোটা টাকা জরিমানা। সে দেশের মুদ্রায় গচ্চা দিতে হতে পারে ৭,৯২০ থেকে ৩৯,৫০০ সোমোনি পর্যন্ত। সরকারি আধিকারিক এবং ধর্মীয় নেতা কিংবা কোনও প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ এই আইন ভাঙলে ভারতীয় টাকায় জরিমানা দিতে হবে ৩ লাখ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত।

    লম্বা দাড়ি রাখায়ও নিষেধাজ্ঞা!

    তাজিকিস্তানের সরকারি ধর্ম ইসলাম। দেশটির ৯৫ শতাংশই মুসলমান। তবে অন্য যে কোনও ধর্মীয় রীতি পালনের পূর্ণ স্বাধীনতা রয়েছে সে দেশে। হিজাব ও লম্বা দাড়ি রাখায় নিষেধাজ্ঞা আগেও ছিল সে দেশে। তবে এ সংক্রান্ত কোনও আইন ছিল না। এবার আইন করে নিষিদ্ধ করে দেওয়া হয় হিজাব। বিশেষজ্ঞদের মতে, হিজাবের আড়ালে দুষ্কর্ম করে চলে চরমপন্থীরা। তাই আইন করে বন্ধ করে দেওয়া হল ‘এলিয়েনদের এই পোশাক’। সরকারি বিবৃতিতে তাজিকিস্তানের প্রেসিডেন্ট রহমন ইমোমালি বলেছেন, “পূর্বপুরুষের মূল্যবোধ এবং সংস্কৃতি বাঁচাতেই এই পদক্ষেপ।”

    আর পড়ুন: বাংলায় জাল নথি বানিয়ে হিন্দু ‘সেজে’ বাস অনুপ্রবেশকারীর, গ্রেফতার বাংলাদেশি

    প্রসঙ্গত, গত ২৩ ডিসেম্বর হিজাব নিষিদ্ধ করেছিল এশিয়ারই ভারতের একটি অঙ্গরাজ্য কর্নাটকের সরকার। তা নিয়ে ভোটব্যাঙ্কের রাজনীতি শুরু করে দেয় বিজেপি-বিরোধী রাজনৈতিক দলগুলি। বিরোধীদের আন্দোলন থেকে অক্সিজেন পেয়ে মাঠে নেমে পড়েছেন ভারতীয় মুসলমানদের একটা বড় অংশ। এবার খোদ ইসলামিক একটি রাষ্ট্রেই নিষিদ্ধ হয়ে গেল হিজাব।

    মুখের মতো জবাব পেলেন তো আন্দোলনকারীরা (Tajikistan Hijab Ban)?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladeshi Infiltration: মুসলমান পরিচয় গোপন রেখে বাংলাদেশি যুবক পড়েছেন নন্দীগ্রামের মাদ্রাসায়! চাঞ্চল্যকর তথ্য

    Bangladeshi Infiltration: মুসলমান পরিচয় গোপন রেখে বাংলাদেশি যুবক পড়েছেন নন্দীগ্রামের মাদ্রাসায়! চাঞ্চল্যকর তথ্য

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ (Bangladeshi Infiltration) করে নিজের ভুয়ো হিন্দু পরিচয়পত্র তৈরি করেছে এক যুবক। ঠিক তারপর বাংলাদেশে যাওয়ার সময় এই মুসলিম যুবককে গ্রেফতার করা হয়েছে। গতকাল রবিবার গুজরাটের সুরাট থেকে তাকে আটক করেছে তদন্তকারী দল। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয়েছে হলদিয়া মহকুমার নন্দীগ্রাম-১ ব্লকের গুমগড় হাই মাদ্রাসার দাউদপুরের একটি সার্টিফিকেট। ফলে তার কাছে মিলেছে বাংলার বিশেষ যোগসূত্র। এই নিয়ে রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল পড়েছে।

    গুজরাট প্রতিমন্ত্রীর বক্তব্য (Bangladeshi Infiltration)

    গুজরাট সরকারের পুলিশ প্রতিমন্ত্রী হর্ষ সাংভি এক্স হ্যান্ডেলে এবিষয় সংক্রান্ত একটি পোস্ট করেছেন। তিনি বলেছেন, “পশ্চিমবঙ্গ সরকারের সহায়তায় চলা একটি মাদ্রাসার সাহায্যে এই যুবক (Bangladeshi Infiltration) নিজের ধর্মীয় পরিচয় জাল করেছে। মাদ্রাসার ভুয়ো শংসাপত্র ব্যবহার করে হিন্দু নামে জাল নথিপত্র তৈরি করেছে।” জানা গিয়েছে এই যুবক গত ২০১০ সালে নন্দীগ্রাম-১ ব্লকের গুমগড় হাই মাদ্রাসায় পড়াশুনা করেছিল। তার বাড়ি নদিয়ার কৃষ্ণনগরে। তার সার্টিফিকেটে ৩০ এপ্রিল ২০১০ সালের উল্লেখ পাওয়া যায়। যদিও সেই সময় রাজ্যের শাসনে ছিল বামফ্রন্ট সরকার। এখন প্রশ্ন উঠছে কেন বাংলাদেশি মুসলমান যুবক হিন্দু নামে মাদ্রাসায় পড়াশুনা করেছিল? পরিবারের সদস্যরাই বা কোথায়?

    বিজেপির বক্তব্য

    পূর্ব মেদিনীপুরের বিজেপি নেতা অভিজিৎ মাইতি তৃণমূলকে আক্রমণ করে বলেছেন, “এই রাজ্যের শিক্ষার কী হাল বোঝাই যাচ্ছে। তৃণমূল নেতাদের সুপারিশে সার্টিফিকেট পেয়েছে ওই যুবক। এগুলি অনুপ্রবেশের (Bangladeshi Infiltration) বাস্তব উদাহরণ।”

    তৃণমূলের বক্তব্য

    নন্দীগ্রাম-১ ব্লকের সভাপতি বাপ্পাদিত্য গর্গ বলেছেন, “২০১০ সাল মানে সিপিএমের সূর্য ডুবু ডুবু ভাব। সেই সময়ে চিরকুটে চাকরি হতো। একই ভাবে অবৈধ কাজ হতো। নন্দীগ্রামে কোন সিপিএম নেতার নির্দেশে এই কাজ (Bangladeshi Infiltration) হয়েছিল তার খোঁজ নিতে হবে। হাইমাদ্রসার প্রধান শিক্ষককে ডেকে তদন্ত করা হোক।”

    মাদ্রাসার প্রধান শিক্ষকের দাবি

    সেই সময়ের মাদ্রাসার প্রধান শিক্ষক গোপালকৃষ্ণ দাস বলেছেন, “সার্টিফিকেটে (Bangladeshi Infiltration) এই সই আমার নয়। আমাকে এড়িয়ে এই সার্টিফিকেট দেওয়া হয়েছে।” আবার জেলার সিপিএম সম্পাদক নিরঞ্জন সিহি বলেছেন, “স্কুলে ভর্তির সময় রেসিডেন্সিয়াল শংসাপত্র এবং এইট পাসের সার্টিফিকেট খতিয়ে দেখতে হবে। প্রধান শিক্ষকের সই জাল না সঠিক, তাকে প্রমাণ করে দেখতে হবে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • NEET-UG Retest: রিটেস্টে গরহাজির প্রায় ৫০ শতাংশ পড়ুয়া, বাদ যাবে অতিরিক্ত নম্বর

    NEET-UG Retest: রিটেস্টে গরহাজির প্রায় ৫০ শতাংশ পড়ুয়া, বাদ যাবে অতিরিক্ত নম্বর

    মাধ্যম নিউজ ডেস্ক: অতিরিক্ত নম্বর পাওয়ার জন্য নিট পরীক্ষায় ১৫৬৩ জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে আদালত। অতিরিক্ত নম্বর পাওয়া সেই সব ছাত্রছাত্রীর জন্য রবিবার (NEET- UG Retest) পরীক্ষার আয়োজন হয়। কিন্তু সেই পরীক্ষায় ৭৫০ জন ছাত্র পরীক্ষাই দিলেন না। অর্থাৎ গরহাজির পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৫০ শতাংশ।

    অর্ধেক পরীক্ষার্থী গরহাজির (NEET- UG Retest)

    প্রসঙ্গত নিট পরীক্ষায় ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। বিপুল অংকের টাকার বিনিময়ে প্রশ্নপত্র ছাত্রদের আগের দিন পৌঁছে দেওয়া থেকে শুরু করে ডার্ক ওয়েবের মাধ্যমে প্রশ্নপত্র ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এমনকি মেঘালয়, হরিয়ানা, চন্ডিগড়, গুজরাট ও ছত্রিশগড়ের মোট ছটি পরীক্ষা কেন্দ্রে দেরিতে পরীক্ষা শুরু হওয়ার কারণে অতিরিক্ত মার্কস দেওয়া হয়েছিল বলে অভিযোগ। এরপর এই নানা বিতর্ক জুড়ে যায় এই পরীক্ষার সঙ্গে।  এর জেরেই পুনরায় (NEET- UG Retest) পরীক্ষার আয়োজন করা হয়।

    রিটেরস্টের ফল বেরোবে ৩০ জুন  

    সুপ্রিম কোর্ট কেন্দ্রকে জানিয়ে দেয়, অতিরিক্ত নম্বর বাতিল করা হচ্ছে। কেন্দ্রের তরফে পাল্টা জানানো হয় চাইলে আবার (NEET- UG Retest) পরীক্ষা দিতে পারবেন ওই পরীক্ষার্থীরা। কিন্তু পরীক্ষা না দিলে অতিরিক্ত নম্বর বাতিল হবে। রবিবার সেই রিটেস্ট পরীক্ষার আয়োজন করা হয়। কিন্তু তাতে অর্ধেক পরীক্ষার্থী গড়হাজির ছিলেন। ৩০ জুন এই পরীক্ষার ফল প্রকাশিত হবে।

    শিক্ষামন্ত্রীর হুঁশিয়ারি

    অন্যদিকে উত্তরপ্রদেশ সরকার প্রশ্ন ফাঁস রুখতে কড়া আইন আনার কথা ভাবছে। ওই আইনে থাকছে কঠিন শাস্তির বিধান। থাকবে মোটা অংকের জরিমানা থেকে জেলের ব্যবস্থা। এমনকি বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দেওয়ার বিধানও থাকতে পারে। সূত্রের খবর ন্যাশনাল টেস্টিং এজেন্সি ‘নেট’ এবং ‘নিট’ পরীক্ষা বাতিল ঘোষণা করতেই উত্তরপ্রদেশ সরকার এ বিষয়ে কঠোর আইন আনতে তৎপর হয়েছে। এবিষয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, ‘‘নিটে দুর্নীতি (UGC NET Controversy) প্রমাণিত হলে দোষীরা অবশ্যই শাস্তি পাবে। নেটের ক্ষেত্রেও বিষয়টি তাই।

    আরও পড়ুন: স্থগিত নিট-পিজি পরীক্ষাও! ফের নেওয়া হচ্ছে নিট, আরেকবার প্রশ্ন ফাঁস নয় তো? প্রশ্ন পরীক্ষার্থীদের

    কাউকে কোনও অবস্থাতেই রেয়াত করা হবে না। আমি তার গ্যারান্টি দিচ্ছি। পরীক্ষা পদ্ধতির উপর বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনার দায়িত্ব আমার।’’ যাতে পরীক্ষার্থীদের বছর নষ্ট না হয় এর জন্য সরকারের তরফে নানান সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একদিকে রিটেস্ট (NEET- UG Retest) অন্যদিকে যাদের বিরুদ্ধে অভিযোগ নেই তাঁদের কাউন্সিলিং চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • UEFA Euro 2024: শেষ মুহূর্তের গোলে কোনও মতে মানরক্ষা জার্মানির! ইউরো থেকে ছুটি স্কটল্যান্ডের

    UEFA Euro 2024: শেষ মুহূর্তের গোলে কোনও মতে মানরক্ষা জার্মানির! ইউরো থেকে ছুটি স্কটল্যান্ডের

    মাধ্যম নিউজ ডেস্ক: একদিকে জার্মানি-সুইৎজারল্যান্ড (Germany vs Switzerland), আর অন্যদিকে হাঙ্গেরি-স্কটল্যান্ড। রবিবার ছিল ইউরো কাপের (UEFA Euro 2024) জমজমাটি দুই ম্যাচ। একদিকে ইউরো কাপে লজ্জার হাত থেকে বেঁচে গেল আয়োজক দেশ জার্মানি। আর অন্যদিকে স্কটিশদের হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে যাওয়ার রাস্তা প্রস্তুত করল হাঙ্গেরি৷ এদিনের ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে সংযুক্ত সময়ের গোলে কোনও মতে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে হার এড়াল জার্মানি। ম্যাচ শেষ হল ১-১ অমীমাংসিত অবস্থায়। আর স্কটল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে জয়ী হল হাঙ্গেরি। 

    জার্মানি বনাম সুইৎজারল্যান্ড (UEFA Euro 2024) 

    ম্যাচের শুরু থেকে আধিপত্য ছিল জার্মানিরই। তিন মিনিটের মাথায় জামাল মুসিয়ালা ডিফেন্সচেরা পাস দিয়েছিলেন ইলকাই গুন্ডোয়ানকে। কিন্তু সেই আক্রমণ ক্লিয়ার করে দেয় সুইস রক্ষণ। তবে জার্মানির আক্রমণ তাতে কমেনি। বলের লড়াইয়ে তারাই এগিয়েছিল। মুসিয়ালা এবং ফ্লোরিয়ান উইর্ৎজ ইচ্ছামতো জায়গা বদল করে খেলে সুইসদের বিভ্রান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। এরপর খেলার ১৭ মিনিটে এগিয়ে গিয়েছিল জার্মানি। জার্মানির আক্রমণের সামনে ভালই খেলছিল সুইস রক্ষণ। ২৮ মিনিটের মাথায় আচমকাই এগিয়ে যায় তারা। এনডোয়ের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় সুইজারল্যান্ড। তারপর বেশকিছু সুযোগ তৈরি হলেও আর কোনও গোল হয়নি। অতএব প্রথমার্ধ শেষ হয় ১-০ ফলাফল নিয়েই।

    এরপর খেলার (UEFA Euro 2024) দ্বিতীয়ার্ধে বাড়তি উদ্যম নিয়ে মাঠে নামে জার্মানি। খেলার ৪৯ মিনিটে, মুসিয়ালার জোরালো শট রুখে দেন সুইস গোলরক্ষক সমার। অন্যদিকে, পরিবর্ত হিসেবে নামা ডেভিড রাউমের শট একটুর জন্য বাইরে যায়। এরপর ম্যাচের ৭০ মিনিটে, দুরন্ত ব্লকিং করেন সুইস ডিফেন্ডাররা। ফলে, গোলের একেবারে কাছ থেকে ফিরে আসতে হয় জার্মানিকে। কিন্তু খেলার শেষদিকে লাগাতার আক্রমণ তুলে আনে জার্মানি। ম্যাচের অতিরিক্ত সময়ে, নিকলাস ফুলক্রাগের হেডে সমতা ফেরায় জার্মানি (Germany vs Switzerland)। বলা যেতে পারে, খেলার একেবারে শেষ মুহূর্তের নাটকীয় গোলে শেষপর্যন্ত, খেলা শেষ হয় ১-১ ফলাফল নিয়ে।

    আরও পড়ুন: নয়া সরকার গঠনের পর আজ শুরু লোকসভার প্রথম অধিবেশন, কী হবে সারাদিন?

    হাঙ্গেরি বনাম স্কটল্যান্ড (Hungary vs Scotland) 

    এদিন ম্যাচের (UEFA Euro 2024) প্রথমার্ধে তুলনামূলকভাবে স্কটল্যান্ডের আধিপত্য থাকলেও দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে হাঙ্গেরি৷ বিপক্ষ গোলরক্ষক অ্য়াঙ্গাস গুনকে ব্যস্ত রাখে তাঁরা৷ তবে গোল কিছুতেই আসছিল না৷ শেষমেশ খেলার ১০০ মিনিটে গিয়ে গোল তুলে নেয় হাঙ্গেরি৷ প্রতি-আক্রমণ থেকে রোলান্ড সালাইয়ের বাড়ানো বল ধরে গোল করে যান সবথ৷ এর ফলে গ্রুপ ‘এ’তে তৃতীয়স্থানে ম্যাচ শেষ করল হাঙ্গেরি৷ যদিও পরের পর্বে যাওয়ার জন্য অন্যান্য গ্রুপের ফলাফলের উপর নির্ভর করতে হবে তাঁদের৷  

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Kamakhya Temple: অম্বুবাচীতে কামাখ্যা মন্দিরে কী হয় জানেন?

    Kamakhya Temple: অম্বুবাচীতে কামাখ্যা মন্দিরে কী হয় জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: চলছে অম্বুবাচী। এই সময় তিনদিনের জন্য বন্ধ থাকে গুয়াহাটির কামাখ্যা মন্দিরের দ্বার। প্রচলিত বিশ্বাস, এই সময় মা কামাখ্যা (Kamakhya Temple) ঋতুমতী হন। অম্বুবাচী উপলক্ষে তিন ধরে চলে বিশেষ পুজো-পাঠ-মেলা।

    রজঃস্বলা হন দেবী (Kamakhya Temple)

    পুরাণ অনুযায়ী, শিবনিন্দা সহ্য করতে না পেরে দেহত্যাগ করেন সতী। তাঁকে নিয়ে তাণ্ডব নৃত্য করতে শুরু করেন সতী-পতি মহাদেব। শুরু হয় প্রলয়। শিবকে শান্ত করতে সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ ছিন্নভিন্ন করে দেন বিষ্ণু। সতীর যোনিদেশ গিয়ে পড়ে কামাখ্যায়। এই কামাখ্যা প্রসিদ্ধ সিদ্ধপীঠ। প্রতিবছর ৭ আষাঢ় রজঃস্বলা হন দেবী কামাখ্যা। নীল পর্বতে অবস্থিত দেবী কামাখ্যার মন্দির (Kamakhya Temple) চত্বর তন্ত্র সাধনার পবিত্র ক্ষেত্র। তাই অম্বুবাচীর সময় দেশ-বিদেশের নানা স্থান থেকে তান্ত্রিক ও অঘোরিরা এসে উপস্থিত হন এখানে। মগ্ন থাকেন জপ-তপে। লোকবিশ্বাস, এই সময় দেবী জাগ্রত হন। তাই যা কিছু কামনা, দেবীর কাছে তা করতে হয় এই সময়।

    মন্দিরের দ্বার বন্ধ

    প্রতি বছর ২২ জুন থেকে বন্ধ থাকে মন্দিরের দ্বার। খোলা হয় ২৫ জুন। এই সময় মন্দিরে প্রবেশ করতে পারেন না ভক্ত কিংবা পুরোহিতরা। মন্দির বন্ধের দিন সতীর প্রস্তরীভূত যোনিমণ্ডলের ওপর রেখে দেওয়া হয় একটি সাদা কাপড়। মন্দির খোলা হলে দেখা যায়, সেটি রক্তে রাঙা। সেই কাপড়ের টুকরোই প্রসাদ হিসেবে বিলি করা হয় ভক্তদের।

    মন্দিরের দ্বার বন্ধ হলেও, পুজো-পাঠ বন্ধ থাকে না। এই সময় দেবীর ভোগরাগ হয় বাইরে দেবী মূর্তির সামনে। অবশ্য প্রতিদিনই তাই হয়। পার্থক্য কেবল, বছরের ৩৬২ দিন ভক্তরা যোনিপীঠ দর্শন করতে পারলেও, অম্বুবাচী চলাকালীন তা করা যায় না। রজঃনিবৃত্তির পর ঋতুস্নান করিয়ে খুলে দেওয়া হয় মন্দিরের দ্বার। তারপর ফের ভক্তরা দর্শন করতে পারেন সতীর প্রস্তরীভূত যোনি।

    আর পড়ুন: বাংলায় জাল নথি বানিয়ে হিন্দু ‘সেজে’ বাস অনুপ্রবেশকারীর, গ্রেফতার বাংলাদেশি

    অম্বুবাচী চলাকালীন স্থানীয় বাসিন্দাদের অনেকেই গরম খাবার খান না। পুরোহিতরাও এই তিনদিন গরম কোনও খাবার খান না। অনেকে আবার ফলমূল খেয়েই কাটান অম্বুবাচীর দিনগুলি। যেহেতু অম্বুবাচীতে দেবীর মহিমা প্রকটিত হয়, তাই এই সময় তিল ধারণের ঠাঁই থাকে না কামাখ্যায়। মেলা উপলক্ষেও প্রচুর মানুষের আগমন হয় (Kamakhya Temple)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Maoists Attack: ‘কোবরা’র ট্রাকে আইইডি বিস্ফোরণ মাওবাদীদের, হত ২ জওয়ান

    Maoists Attack: ‘কোবরা’র ট্রাকে আইইডি বিস্ফোরণ মাওবাদীদের, হত ২ জওয়ান

    মাধ্যম নিউজ ডেস্ক: মাও দমনে কোমর কষে নেমেছে কেন্দ্র। তাতে সাফল্যও মিলেছে। গত কয়েক মাসে এনকাউন্টারে খতম হয়েছে বেশ কয়েকজন মাওবাদী। এমতাবস্থায় পাল্টা আঘাত হানল ‘বনপার্টি’। রবিবার আধাসামরিক বাহিনী ভর্তি একটি ট্রাকে হামলা চালায় মাওবাদীরা (Maoists Attack)। আইইডি বিস্ফোরণে উড়িয়ে দেওয়া ট্রাকটি। শহিদ হন আধাসামরিক বাহিনীর দুজন।

    শহিদ দুই জওয়ান (Maoists Attack)

    ছত্তিশগড়ের সুকমার ঘটনা। বাহিনীর যে দুজন শহিদ হয়েছেন, তাঁরা সিআরপিএফের জওয়ান। মাও-বিরোধী কোবরা বাহিনীর সদস্য ছিলেন তাঁরা। পুলিশ জানিয়েছে, রবিবার দুপুর তিনটে নাগাদ সুকমার সিলগের ক্যাম্প থেকে বেরিয়ে একটি ট্রাক ও বাইকে করে টেকুলাগুদেম গ্রামের দিকে রুটিন টহল দিতে বেরিয়েছিলেন তাঁরা। সেই সময় আইইডি বিস্ফোরণ ঘটে। শহিদ হন কোবরা বাহিনীর বিষ্ণু আর এবং শৈলেন্দ্র (Maoists Attack)।

    আইইডি-ই বড় বাধা

    পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে পাঠানো হয়েছে আরও বাহিনী। মাওবাদীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। ছত্তিশগড়ের জঙ্গলে মাওবাদী দমনে সব চেয়ে বড় বাধা এই আইইডি, বলছেন বিশেষজ্ঞরা। রাস্তার পাশের ঘন জঙ্গলের কোনও গাছে বেঁধে রাখা হয় এই বিস্ফোরক। পরে প্রশাসনের লোকজন দেখলেই ঘটানো হয় বিস্ফোরণ। বিস্ফোরণ ঘটানো হয় দূরনিয়ন্ত্রিত পদ্ধতিতে।

    সিআরপিএফের বিশেষ গেরিলা বাহিনী হল কোবরা। পুলিশ জানিয়েছে, সেনার ট্রাকটি চালাচ্ছিলেন বিষ্ণু। সঙ্গে ছিলেন শৈলেন্দ্র। বস্তার পুলিশের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, “২০১ কোবরা ব্যাটেলিয়নের সদস্যরা বাইক ও ট্রাক নিয়ে যখন এগোচ্ছিলেন, তখনই ঘটে বিস্ফোরণ। যে জওয়ান ট্রাকটি চালাচ্ছিলেন তিনি এবং আরও এক জওয়ানের মৃত্যু হয়েছে।”

    আর পড়ুন: তৃতীয়বার সফল অবতরণ ‘পুষ্পকে’র, ইসরোর মুকুটে নয়া পালক

    গত মাসেই ছত্তিশগড়ের অবুঝমাড়ের জঙ্গলে মাওবাদী গেরিলা বাহিনীর সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই হয়। বস্তার ডিভিশনের নারায়ণপুর জেলায় এই গুলির লড়াইয়ে মৃত্যু হয় আট মাওবাদীর। নিহত হন নিরাপত্তাবাহনীর এক জওয়ানও।

    ছত্তিশগড় বিধানসভা নির্বাচনের পর থেকে সে রাজ্যে নকশাল- বিরোধী অভিযানের গতি বেড়েছে। জানা গিয়েছে, রাজ্যে নয়া সরকার গঠিত হওয়ার পর ৭২টি অভিযানে মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলি বিনিময় হয়েছে। খতম হয়েছে ১৩৬ জন। গ্রেফতার করা হয়েছে ৩৯২জন মাওবাদীকে। আত্মসমর্পন করেছে ৩৯৯জন (Maoists Attack)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Bangladeshi Arrest: বাংলায় জাল নথি বানিয়ে হিন্দু ‘সেজে’ বাস অনুপ্রবেশকারীর, গ্রেফতার বাংলাদেশি

    Bangladeshi Arrest: বাংলায় জাল নথি বানিয়ে হিন্দু ‘সেজে’ বাস অনুপ্রবেশকারীর, গ্রেফতার বাংলাদেশি

    মাধ্যম নিউজ ডেস্ক: সুরাটে বাংলাদেশি মুসলমান গ্রেফতারে (Bangladeshi Arrest) বঙ্গ যোগ! পশ্চিমবঙ্গ থেকে জাল নথি বানিয়ে বাংলাদেশি মুসলমান হিন্দু ‘সেজে’ দিব্যি বাস করছিল গুজরাটের সুরাটে। ধরা পড়তেই ফাঁস বাংলার কেলেঙ্কারির পর্দা।

    বাংলায় জাল নথির রমরমা কারবার! (Bangladeshi Arrest)

    সীমান্তে নিরাপত্তার ফাঁক গলে বাংলাদেশ থেকে ঢুকে পড়ছে ভারতে। পরে হিন্দু সেজে দিব্যি বসবাস করছে এ দেশে। ধরা পড়ার পরে জানা যায়, তারা আদতে বাংলাদেশি, ধর্মে মুসলমান। দিন কয়েক আগে এমন খবর প্রকাশ করেছিল মাধ্যম। ফের প্রকাশ্যে এল এমন একটি খবর। এবার ঘটনাস্থল গুজরাটের সুরাট। এখানকারই এক হিন্দু এলাকায় হিন্দু পরিচয়ে বাস করছিল বাংলাদেশি এই মুসলমান। রবিবার তাকে গ্রেফতার করে সুরাট পুলিশ। ভারতে পুলিশের চোখে ধুলো দিতে সে জাল নথিপত্রও বানিয়ে নিয়েছিল (Bangladeshi Arrest)। সেই নথি দেখিয়েই বাস করছিল সুরাট শহরে। প্রশাসন সূত্রে খবর, তার কাছে উদ্ধার হওয়া নথিপত্রগুলির মধ্যে রয়েছে ভারতীয় পাসপোর্ট, আধার কার্ড, পশ্চিমবঙ্গের একটি স্কুললিভিং সার্টিফিকেট, কাতার রেসিডেন্সি পারমিট এবং বাংলাদেশি পরিচয়পত্র সংক্রান্ত কাগজপত্র।

    মুসলমান হয়েও হিন্দু নাম!

    পুলিশ জানিয়েছে, তদন্তে জানা গিয়েছে, ধৃতের আসল নাম মিনার হেমায়েত সর্দার। ২০২০ সালে সে ভারতে অনুপ্রবেশ করে। ভারতে চলে আসার পর একাধিক জাল নথিপত্র তৈরি করে সে। মুসলমান পরিচয় লুকিয়ে সে নাম নিয়েছিল শুভ দাস। জাল নথিগুলো সে বানিয়েছিল পশ্চিমবঙ্গে। বঙ্গেরই নদিয়া জেলা থেকে নকল পাসপোর্ট জোগাড় করেছিল এই সব জাল নথি দেখিয়ে। তদন্তকারীরা জেনেছেন, জাল পাসপোর্ট বানিয়েই ২০২১ সালে মিনার ঘুরে এসেছে দোহা, কাতার। ২০২৩ সাল পর্যন্ত সেখানেই সে কাজ করত শ্রমিক হিসেবে। চলতি বছর সে ফিরে আসে সুরাটে। এখানেই নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিল সে। মিনারকে জেরা করছে পুলিশ।

    পুলিশের দাবি, জেরায় অপরাধ কবুল করেছে সে। তাকে জেরা করে এই জাল নথিপত্র বানানোর চক্রের হদিশ পেতে চাইছে পুলিশ। গুজরাটের পুলিশ প্রতিমন্ত্রী হর্ষ সাংভি এক্স হ্যান্ডেলে লিখেছেন, “বাংলাদেশি মুসলমান এক ব্যক্তি তার মুসলিম পরিচয় গোপন করে পশ্চিমবঙ্গ সরকার সাহায্যপ্রাপ্ত মাদ্রাসার সাহায্যে হিন্দু নামে জাল সার্টিফিকেট বানিয়েছিল।” ঘটনার কড়া সমালোচনা করেছেন বিজেপির রাজ্য সভাপতি তথা মন্ত্রী সুকান্ত মজুমদারও। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “বাংলাদেশি মুসলিমদের হিন্দু করার নথিপত্রের জন্য ব্যবহার করা হচ্ছে বাংলার মাদ্রাসাগুলিকে। মাদ্রাসাগুলির জন্য পশ্চিমবঙ্গ সরকারের ৫ হাজার ৫৩০ কোটি টাকা বাজেট অনুমোদন নিয়ে প্রশ্ন উঠছে। এতে কি তাহলে রাজ্য সরকারের সমর্থন রয়েছে (Bangladeshi Arrest)?”

    আর পড়ুন: ‘‘হিন্দুরা নয়, শুধুমাত্র একটি ধর্মই সাম্প্রদায়িকতা ছড়ায়’’, তোপ হিমন্তের

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Durgapur: “মহিলা কর্মীকে তৃণমূলের নেতাদের কুপ্রস্তাব! দুর্গাপুর কি এখন সন্দেশখালি?”, তোপ অগ্নিমিত্রার

    Durgapur: “মহিলা কর্মীকে তৃণমূলের নেতাদের কুপ্রস্তাব! দুর্গাপুর কি এখন সন্দেশখালি?”, তোপ অগ্নিমিত্রার

    মাধ্যম নিউজ ডেস্ক: গতকাল শনিবার দুর্গাপুরে (Durgapur) তৃণমূল সমর্থক এক মহিলাকে কুপ্রস্তাব দিয়েছিল তৃণমূলের তিন নেতা। ঘটনায় মর্মাহত হয়ে আত্মঘাতী হতে চেয়েছিলেন মহিলা। কিন্তু আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এরপর আজ রবিবার বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল মহিলাকে দেখতে গেলে গো ব্যাক স্লোগান দেয় এলাকার তৃণমূল কর্মী-সমর্থকরা। এরপর ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে যায় এলাকায়। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এই বিজেপি নেত্রী। তিনি বলেন, “মহিলা কর্মীকে তৃণমূলের নেতাদের কুপ্রস্তাব! দুর্গাপুর কি এখন সন্দেশখালি?”

    কী বললেন অগ্নিমিত্রা পল (Durgapur)?

    ঘটনাস্থলে (Durgapur) বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল পৌঁছে ওঁই মহিলার খোঁজ নিতে যান। এরপর সব শুনে তৃণমূল নেতাদের বিরুদ্ধে এবং রাজ্য সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “দুর্গাপুরেও কি সন্দেশখালির মতো ঘটনা ঘটছে? তৃণমূলের কাছে মহিলাদের কাছে সম্মান নেই। পুলিশকে আমরা জানিয়েছি। শেখ বিল্লি আর সুকুমার নামে দুই জনকে গ্রফতার করা হয়েছে। বাকি আরও দুজনকে পুলিশ খোঁজ করছে। তৃণমূলের রাজত্বে জুয়া, মদের আড্ডা পাড়ায় পাড়ায় গজে উঠেছে। মুখ্যমন্ত্রী যতই চেষ্টা করুন বিরোধী শূন্য করতে পারবেন না। তৃণমূলের নেতারা কুপ্রস্তাব দিয়ে দুর্গাপুরকে সন্দেশখালি করে দিয়েছেন। বিজেপি সব সময় পথে আছে। আগামী দিনে আন্দোলন আরও জোড়াল হবে।”

    ঘটনা কী ঘটেছিল?

    গত দুদিন আগে দুর্গাপুরে (Durgapur) তৃণমূলের সমর্থক এক মহিলা আত্মহত্যার চেষ্টা করেছিলেন। অভিযোগ ছিল, এলাকায় তৃণমূল নেতাদের মদের ঠেক চালানোর প্রতিবাদ করেছিলেন এই মহিলা। এরপর তাঁর স্বামীর ঠিকাদারের কাজ বন্ধ করে দিয়েছিল তৃণমূলের নেতারা। পুনরায় স্বামীকে আবার কাজে যুক্ত হতে গেলে ওঁই মহিলাকে এলাকার তৃণমূল নেতাদের সঙ্গে সহবাস করতে হবে। ঠিক এরকম কুপ্রস্তাবের অভিযোগ উঠেছিল। এই পরিপ্রেক্ষিতে ওঁই মহিলা আত্মহত্যার চেষ্টা করেন এবং এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাদের মধ্যে দুইজনকে গ্রেপ্তার করা করেছে পুলিশ। যদিও বাকি দুজন এখনও গ্রেপ্তার হয়নি।

    আরও পড়ুনঃ “আজ যে বাংলায় মমতা রাজত্ব করছেন, তা শ্যামাপ্রসাদের জন্যই”, তোপ দিলীপের

    তৃণমূলের বক্তব্য

    দুর্গাপুরের (Durgapur) এই এলাকার তৃণমূল নেতৃত্বের অবশ্য অভিযোগ, “এখানে যে ঘটনা ঘটেছে সে ঘটনার কোনও সত্যতা নেই। এখানে রাজনৈতিক ইস্যুকে খাড়া করতে অগ্নিমিত্রা এসেছেন। তাই এলাকাবাসী তাঁকে গো ব্যাক স্লোগান দিয়েছে।”

      

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Cancer In Indians: চল্লিশের নীচে ভারতীয়দের ক্যান্সারের ঝুঁকি বাড়ছে, সতর্ক করলেন চিকিৎসকরা

    Cancer In Indians: চল্লিশের নীচে ভারতীয়দের ক্যান্সারের ঝুঁকি বাড়ছে, সতর্ক করলেন চিকিৎসকরা

    মাধ্যম নিউজ ডেস্ক: মারণ ব্যাধি ক্যান্সার (Cancer In Indians)। নামটা শুনলেই আঁতকে ওঠেন না এমন মানুষ নেই বললেই চলে। ফি বছর তামাম বিশ্বে ক্যান্সারের করাল গ্রাসে মৃত্যু হয় বহু মানুষের। ভারতেও ক্যান্সার আক্রান্তের সংখ্যা বাড়ছে। চিকিৎসকদের মতে, নিম্নমানের খাবার খাওয়ার পাশাপাশি বেহিসেবি জীবনযাপনের কারণে চল্লিশের নীচে ভারতীয়দের ক্যান্সারে আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে।

    ক্যান্সার আক্রান্তের সংখ্যা বাড়ার কারণ (Cancer In Indians)

    ভারতে ক্যান্সারে আক্রান্তের সংখ্যা বাড়ার অনেকগুলি কারণ রয়েছে। তার মধ্যে চিকিৎসকরা মূল কারণ হিসেবে বেছে নিয়েছেন নিম্নমানের খাবার এবং জীবনযাপনের ধরনকেই। চিকিৎসকদের মতে, ভারতীয়দের মধ্যে প্রসেসড (Cancer In Indians) ফুড খাওয়ার প্রবণতা বাড়ছে। বাড়ছে তামাক এবং মদ্যপানের প্রবণতাও। স্থূলত্ব, স্ট্রেস এবং বেহিসেবি জীবনযাপনও তাঁদের ক্যান্সারের কারণ। গোদের ওপর বিষফোঁড়ার মতো রয়েছে পরিবেশ দূষণ। ভারতীয় শহরগুলিতে দূষণের পরিমাণ অত্যন্ত বেশি।

    কী বলছেন চিকিৎসকরা?

    চিকিৎসকদের মতে, এ থেকেও হচ্ছে নানা ধরনের ক্যান্সার। বায়ু দূষণ এবং জল দূষণও ক্রমেই বাড়িয়ে তুলছে ভারতীয় জীবনে ক্যান্সারের ঝুঁকি। বিশিষ্ট চিকিৎসক রাহুল ভার্গব বলেন, “আল্টা-প্রসেসড খাবার খাওয়া এবং বেহিসেবি জীবনযাপন কম বয়সী ভারতীয়দের জীবনে কারণ হচ্ছে ক্যান্সারের। প্রচুর পরিমাণে এই জাতীয় খাবার খাওয়া, অস্বাস্থ্যকর জীবন যাপন করা এবং এই দুইয়ের সঙ্গে কায়িক পরিশ্রম না করা ভারতীয় তরুণদের স্বাস্থ্যে সৃষ্টি করছে নানা সমস্যা।” তাঁর মতে, এসব খাবার থেকে দূরে থাকা এবং জীবনযাপনের ধরন বদলালেই থাকা যাবে সুস্থ।

    আর পড়ুন: ‘‘হিন্দুরা নয়, শুধুমাত্র একটি ধর্মই সাম্প্রদায়িকতা ছড়ায়’’, তোপ হিমন্তের

    ‘ক্যান্সার মুক্ত ভারত ফাউন্ডেশনে’র সমীক্ষায় প্রকাশ, প্রতি একশো জনের মধ্যে ২০ জন ভারতীয় তরুণ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন চল্লিশের নীচেই। এঁদের মধ্যে ৬০ শতাংশই পুরুষ। বাকি ৪০ শতাংশ নারী। প্রবীণ ক্যান্সার বিশেষজ্ঞ তথা বিশিষ্ট চিকিৎসক আশিস গুপ্ত বলেন, “আমাদের দেশে স্থূলত্বের হার বাড়ছে। বদলাচ্ছে খাদ্যাভ্যাস। আল্ট্রা-প্রসেসড খাবার খাওয়ার চলও বাড়ছে। এর সঙ্গে রয়েছে বেহিসেবি জীবনযাপন। এসবের কারণেই বাড়ছে ক্যান্সারের ঝুঁকি।” জীবন যাপনের ধরনে বদল আনলেই যে ক্যান্সারের ঝুঁকি কমবে, তাও মনে করিয়ে দিয়েছেন তিনি। আশিস বলেন, “দূষণমুক্ত পরিবেশ, কায়িক শ্রম, নিয়মিত ব্যায়ামের পাশাপাশি খাদ্যাভ্যাসে বদলও কমিয়ে দেবে ক্যান্সারের ঝুঁকি (Cancer In Indians)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

LinkedIn
Share