Tag: news in bengali

news in bengali

  • Amit Shah: “এই তো শুরু…সবাইকে জেলে যাওয়ার জন্য তৈরি হতে হবে’’, মমতাকে আক্রমণ শাহের

    Amit Shah: “এই তো শুরু…সবাইকে জেলে যাওয়ার জন্য তৈরি হতে হবে’’, মমতাকে আক্রমণ শাহের

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যের পঞ্চমদফার নির্বাচনের আগে ফের ভোটের প্রচারে এসেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তিনি এদিন বনগাঁয় নির্বাচনী সভা করেন। মতুয়া সমাজকে বিজেপির জন্য ভোট দানের কথা বলেন। তিনি বলেন, “বিশ্বের কোনও শক্তি নেই সিএএ আটকাতে পারবে না”। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক বার নাগরিকত্ব সংশোধন আইন নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছিলেন। এবার অমিত শাহ, মমতাকে ফের আক্রমণ করলেন।

    কী বললেন আমিত শাহ (Amit Shah)?

    নির্বাচনী প্রচারে এসে প্রবীণ বিজেপি নেতা অমিত শাহ (Amit Shah) তৃণমূলকে একাধিক বিষয়ে আক্রমণ করেন। তিনি বলেন, “আপনারা কেউ জীবনে একসঙ্গে ৫০ কোটি টাকা দেখেছেন। তৃণমূলের মন্ত্রীর কাছে ৫০ কোটি টাকা উদ্ধার হয়েছে। অনুব্রত মণ্ডল, তাপস পাল অনেক নেতা কুলপতি হয়েছেন। কেউ চাকরি বিক্রি করেছেন আবার কেউ গরু পাচার করেছেন। রাজ্যের কয়লা, বালি, গরু পাচারকারী সকলকে জেলে যেতে হবে। সবাইকে জেলে যাওয়ার জন্য তৈরি হতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলার জন্য কিছুই করেননি। অনুপ্রবেশকারী এবং দুর্নীতিগ্রস্থ লোকেদের জন্য কেবল কাজ করে গিয়েছেন। দিদি আপনি যখন ক্ষমতায় এসেছিলেন তখনও ইভিএম-ই ছিল।”

    আরও পড়ুনঃ জলপাইগুড়ি সীমান্তে বিএসএফ-এর গুলিতে ঝাঁঝরা এক পাচারকারী

    আর কী বললেন?

    বনগাঁয় এদিন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের সমর্থনে ভোট প্রচারে এসে অমিত শাহ(Amit Shah) বলেন, “সিএএ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে ভুল বোঝাচ্ছেন। মতুয়ারা নাগরিকত্ব পাবেনই। কেউ আটকাতে পারবেননা। দিদি আপনার সময় শেষ হতে চলেছে। দেশের কোনও এমন শক্তি নেই যে সিএএকে আটকাতে পারবে। নিমন্ত্রণ করা সত্ত্বেও রাহুল গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যাননি। তাঁদের কাছে ভোটব্যাঙ্ক হল অনুপ্রবেশকারীরা। রামমন্দির নির্মাণে বড় বাধা দিয়েছিল কংগ্রেস, তৃণমূল, কমিউনিস্টরা। কিন্তু দ্বিতীয়বার ক্ষমতায় এসে মোদি জী রামমন্দির নির্মাণ করেছেন। দেশে ইতিমধ্যে ৩৮০টি আসনের ভোট হয়েছে। ইতিমধ্যে ২৭০টি আসনে মোদি জয়লাভ করেছেন। বাংলায় ৩০টি আসনএ জয়ী হবে বিজেপি।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Pepsico India: পাম অয়েল ছেড়ে এবার সূর্যমুখীর তেল! লে’স নিয়ে বড় সিদ্ধান্ত পেপসিকোর

    Pepsico India: পাম অয়েল ছেড়ে এবার সূর্যমুখীর তেল! লে’স নিয়ে বড় সিদ্ধান্ত পেপসিকোর

    মাধ্যম নিউজ ডেস্ক: চিপস মানেই লোভনীয় চটপটা খাবার। যে খাবার কেউ অফার করলে চোট করে না বলা যায় না। একেবারে ৮ থেকে ৮০ সকলেরই প্রিয় চিপস। আর সেই চিপসের প্রথম শাড়িতেই রয়েছে লে’স। তবে যে খাবার আমরা সকলেই এত ভালোবেসে খাই সেই খাবারটি কি আদেও আমাদের স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যকর? বর্তমানে সারা বিশ্বে আলোচনা চলছে কোন খাবারের প্রভাব স্বাস্থ্যের উপর কেমন পড়তে পারে তা নিয়ে। আর সেই খাবারের তালিকাতেই প্রথমের শাড়িতে রয়েছে লে’স। যা নিয়ে গভীর দুঃশ্চিন্তায় রয়েছেন অনেকেই। তবে সুস্বাস্থ্য বজায় রাখতে এবার এরই মধ্যে লে’স নিয়ে বড় সিদ্ধান্ত নিল কোম্পানি। এবার থেকে লেইস প্রস্তুতকারক সংস্থা পেপসিকো (Pepsico India) লে’স তৈরি করতে পাম তেলের পরিবর্তে সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করতে শুরু করেছে। 

    কেন এই সিদ্ধান্ত? (Pepsico India) 

    আসল বিষয় হল, পাম তেলের দাম কম থাকার কারণে এই তেল খাবার প্রক্রিয়াকরণ শিল্পে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। তবে পাম অয়েল দামে সস্তা হলেও তা স্বাস্থ্যের দিক থেকে কতটা নিরাপদ, সে বিষয়ে উদ্বিগ্ন অনেকেই। আর সেই কারণেই এই পদক্ষেপ বলে অনুমান। জানা গিয়েছে, এবার সানফ্লাওয়ার তেল দিয়ে চিপস তৈরির প্রক্রিয়ায় ট্রায়াল শুরু করেছে পেপসিকো। 

    আরও পড়ুন: কলা গাছের ছালের সুতোয় তৈরি চট, গামছাসহ আস্ত জ্যাকেট, বালুরঘাটের শিল্পীর কামাল

    শুধুমাত্র ভারতের ক্ষেত্রেই পাম তেলের ব্যবহার 

    আমেরিকায় যেখানে পেপসিকোর (Pepsico India) হেডকোয়ার্টার রয়েছে, সেখানে এই চিপসের সবচেয়ে বড় বাজার। আর সেখানে এই চিপস ‘হার্ট সুরক্ষিত রাখে’ এমন তেল দিয়ে তৈরি হয়। এই তেলের তালিকায় সানফ্লাওয়ার অয়েল, কর্ন, ক্যানোলা রয়েছে। কিন্তু পেপসিকো ভারতে তাদের জিনিসগুলোতে পামোলিন এবং পাম তেলের মিশ্রণ ব্যবহার করত। তবে এখন থেকে কোম্পানিটি পামোলিনের সঙ্গে সানফ্লাওয়ার অয়েলের ব্যবহার শুরু করবে। এ প্রসঙ্গে পেপসিকো ইন্ডিয়ার (Pepsico India) মুখপাত্র জানান, সানফ্লাওয়ার অয়েল বা সূর্যমুখীর তেল দিয়ে চিপস তৈরির ট্রায়াল গত বছরই শুরু হয়েছে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Chabahar Port Agreement: “চাবাহার বন্দর চুক্তিতে খুলে গেল বিনিয়োগের বৃহত্তর দ্বার”, বললেন জয়শঙ্কর

    Chabahar Port Agreement: “চাবাহার বন্দর চুক্তিতে খুলে গেল বিনিয়োগের বৃহত্তর দ্বার”, বললেন জয়শঙ্কর

    মাধ্যম নিউজ ডেস্ক: ১৩ মে, সোমবার ভারত স্বাক্ষর করেছে ঐতিহাসিক চাবাহার বন্দর চুক্তিতে (Chabahar Port Agreement)। ইরানে গিয়ে এই চুক্তিতে স্বাক্ষর করেছেন ভারতের জাহাজ ও জলপথমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। তার পরে পরেই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, ইরানের সঙ্গে ভারতের এই চুক্তিতে মধ্য এশিয়ায় ভারতের জন্য খুলে গেল বিনিয়োগের বৃহত্তর দ্বার।

    কী বললেন জয়শঙ্কর (Chabahar Port Agreement)

    সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকার দিতে গিয়ে জয়শঙ্কর বলেন, “চাবাহার বন্দর চুক্তি নিয়ে আজ আমার কথা হয়েছে সতীর্থ মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে। চুক্তি স্বাক্ষর করতে তিনি গিয়েছেন ইরানে। এটা আশা করা হচ্ছে যে ভারত ও ইরানের মধ্যে দীর্ঘ মেয়াদি (দশ বছরের জন্য) এই চুক্তি আজই স্বাক্ষরিত হবে। অ্যাড হক অ্যারেঞ্জমেন্টসের ভিত্তিতে এই চুক্তি হচ্ছে। এতে ভারতের দিক থেকে কোনও সমস্যা নেই। যদিও ইরানের তরফে কিছু সমস্যা দেখা দিতে পারে (এর আগেই অবশ্য চুক্তি স্বাক্ষরিত হয়ে গিয়েছে)।” তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, যখন (Chabahar Port Agreement) এই দীর্ঘ মেয়াদি চুক্তি স্বাক্ষরিত হয়ে যাবে, তখন এই বন্দরে বৃহত্তর বিনিয়োগের দ্বার খুলে যাবে। বন্দরটির এখনও সেভাবে নামডাক হয়নি। কারণ দীর্ঘ মেয়াদি চুক্তি না হলে বন্দরে মোটা অঙ্কের টাকা লগ্নি করা খুব কঠিন। এখন যখন দীর্ঘ মেয়াদি চুক্তি হচ্ছে, তখন অবশ্যই ওই বন্দরে আমরা মোটা অঙ্কের টাকা লগ্নি করব।”

    ইন্ডিয়া-মিডল-ইস্ট ইউরোপ ইকনমিক করিডর

    বিদেশমন্ত্রী এদিন ইন্ডিয়া-মিডল-ইস্ট ইউরোপ ইকনমিক করিডর চুক্তির প্রসঙ্গ তোলেন। গত বছর জি২০ সম্মেলনের আয়োজন করেছিল ভারত। সেখানেই এই চুক্তি হয়। জয়শঙ্কর জনান, চাবাহার বন্দর ভারতকে জুড়ে দেবে ইন্টারন্যাশনাল নর্থ-সাউথ ট্রান্সপোর্ট করিডরের সঙ্গে। তিনি বলেন, “এই বন্দরের মাধ্যমে অনেকগুলি কানেকটিভিটি লিঙ্কেজ তৈরি হবে। আজ আমরা বিশ্বাস করি, এই অংশের কানেকটিভিটি একটা বড় ইস্যু। ইন্টারন্যাশনাল নর্থ-সাউথ ট্রান্সপোর্ট করিডর, যেটা করা হয়েছিল ইরান-রাশিয়ার সঙ্গে, এর সঙ্গে আমাদের যুক্ত করবে চাবাহার। মধ্য এশিয়াকেও যুক্ত করবে এই বন্দর।” বিদেশমন্ত্রী বলেন, “আমাদের একটা আলাদা করিডর আছে, আইএমইইসি করিডর সৌদি আরবের মধ্যে দিয়ে। তাই আমি মনে করি, চুক্তি (চাবাহার চুক্তি) নিয়ে নিশ্চিত হওয়া পর্যন্ত আমায় অপেক্ষা করতে হবে। আপনারা জানেন, না আঁচালে বিশ্বাস নেই।” প্রসঙ্গত, চাবাহার বন্দর চুক্তিতে স্বাক্ষর করতে এদিনই ইন্ডিয়ান এয়ারফোর্সের বিশেষ বিমানে ইরানে উড়ে গিয়েছিলেন জাহাজ ও জলপথমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।

    চাবাহার বন্দর

    ইরানের এই চাবাহার বন্দর রয়েছে ওমান উপসাগরের মুখে। এর আগে প্রতি বছরের জন্য চুক্তি পুনর্নবীকরণ করা হলেও, এবার টানা দশ বছরের জন্য চুক্তি হয়েছে। অবস্থানগতভাবে ভারতের কাছে এই বন্দরের গুরুত্ব অপরিসীম। পাকিস্তানের করাচির পাশাপাশি গদর বন্দরকে বাইপাশ করেই ইরানের মাধ্যমে দক্ষিণ এশিয়া ও মধ্য এশিয়ায় বাণিজ্য করতে পারবে ভারত। ব্যবসায়িক যোগাযোগের একটি নয়া রাস্তাও খুলে দেবে এই বন্দর। সংবেদনশীল এবং ব্যস্ত পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর বিকল্প ব্যবসায়িক রুট হিসেবেও কাজ করবে এই বন্দর (Chabahar Port Agreement)। বিভিন্ন বন্দরের রাশ হাতে নেওয়ার খেলায় মেতেছে চিন। এভাবে বিভিন্ন দেশে মাতব্বরি করার সুযোগ হাতছাড়া করতে চাইছে না বেজিং। চিনকে টেক্কা দিতে কোমর কষে নেমে পড়েছে ভারতও। ইতিমধ্যেই মায়ানমারের সিট্টে বন্দরের রাশ হাতে নিয়েছে ভারত। গত বছর মে মাসে মায়ানমারের ওই বন্দরের রাশ হাতে নিয়েছিল নয়াদিল্লি। সেই বন্দরের উদ্বোধনও করেছিলেন সোনোয়াল। এবার ভারত নিল চাবাহার বন্দরের রশিও।

    আরও পড়ুুন: শ্রীনগরে পড়ল রেকর্ড ভোট, কী প্রতিক্রিয়া প্রধানমন্ত্রীর?

    চাবাহার বন্দরের গুরুত্ব

    ভারত ও ইরান দুই দেশের কাছেই চাবাহার বন্দরের গুরুত্ব অপরিসীম। এই বন্দর-চুক্তি স্বাক্ষরিত হওয়ায় ভারতের সঙ্গে ইরান, আফগানিস্তান এবং মধ্য এশিয়ার যোগাযোগের রুট হল সংক্ষিপ্ততর। চাবাহার বন্দরকে ট্রানজিট হাব বানাতে চাইছে ভারত। এর মাধ্যমে ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডরের মাধ্যমে কমনওয়েল্থ অফ ইন্ডিপেনডেন্ট স্টেটসের দেশগুলিতে অনায়াসে পৌঁছতে পারবে ভারত। ভারতের সঙ্গে মধ্য এশিয়ার কার্গো যোগাযোগের জেরে মজবুত হবে ভারতের অর্থনীতির ভিত। সেক্ষেত্রে এই অঞ্চলে চাবাহার বন্দর পরিণত হবে এই অঞ্চলের কমার্সিয়াল ট্রানজিট সেন্টারে। আইএনএসটিসি একটি মাল্টি টান্সপোর্টেশন রুট। এটি কাস্পিয়ান সাগরের মধ্যে দিয়ে ভারত মহাসাগর ও পারস্য উপসাগরে সংযোগকারী পরিবহণ রুট হিসেবে কাজ করে। ইরান এবং ভায়া রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ হয়ে ইউরোপের উত্তরাংশের সঙ্গে ভারতের যোগাযোগ করে সুগম। মুম্বই থেকে সমুদ্র পথে শাহিদ বেহেস্তি বন্দর-চাবাহার, চাবাহার থেকে স্থলপথে কাস্পিয়ান সাগরে থাকা ইরানের আর এক বন্দর বন্দের-ই-আনজালি এবং সেখান থেকে কাস্পিয়ান সাগর হয়ে রাশিয়ান ফেডারেশনের সঙ্গে ভারতের যোগাযোগও অনায়াস হবে চাবাহার বন্দরের মাধ্যমে (Chabahar Port Agreement)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Calcutta High Court: ব্যক্তিগত কারণ দেখিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

    Calcutta High Court: ব্যক্তিগত কারণ দেখিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

    মাধ্যম নিউজ ডেস্ক: ব্যক্তিগত কারণ দেখিয়ে তমলুক কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মামলা থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। 
    এর আগে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছিল। সেই ইস্যুতে পাল্টা কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন তিনি। মঙ্গলবার বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু এই মামলা থেকে সরে দাঁড়িয়েছেন বিচারপতি। আপাতত মামলা চলে গেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। পরবর্তী বিচারপতি নির্ধারণ করবে সেই বেঞ্চ। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন বিচারপতি, এমনটাই জানা গেছে।

    ঠিক কী ঘটেছিল? (Calcutta High Court) 

    উল্লেখ্য গত ৪ মে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay) মনোনয়ন জমা দেন। তমলুকের রাজবাড়ি ময়দান থেকে বর্ণাঢ্য পদযাত্রা বের হয়। নেতৃত্বে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে ওইদিন হাসপাতাল মোড়ে মিছিল পৌঁছতেই ধুন্ধুমার কাণ্ড ঘটে। কারণ সেখানেই চাকরিহারাদের নিয়ে তৃণমূল শিক্ষক সংগঠনের অবস্থান বিক্ষোভ করছিল। অভিযোগ, অনশনরত শিক্ষক–শিক্ষিকাদের উপর হামলা করা হয়। অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay) ও শুভেন্দু অধিকারীর মদতেই বিজেপির দুষ্কৃতীরা হামলা করে বলে অভিযোগ।
    অন্যদিকে আবার গত ৫ মে তমলুকে অভিজিতের বিরুদ্ধে খুনের চেষ্টা, হামলা ও ভাঙচুর-সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়। অস্ত্র আইনেও মামলা হয় তাঁর বিরুদ্ধে। ঘটনাচক্রে, প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে অভিযোগ করেছিলেন এসএসসি মামলার রায়ে চাকরিহারা শিক্ষকদের একাংশ। তাঁদের অভিযোগের ভিত্তিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay) বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছিল পুলিশ। সেই ইস্যুতে পাল্টা কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন তিনি। 

    আরও পড়ুন: নির্দিষ্ট সময়ের আগেই আসছে বর্ষা! সুখবর জানাল আবহাওয়া দফতর

    হাইকোর্টের দ্বারস্থ অভিজিৎ 

    নির্বাচনী প্রচারে সমস্যা হচ্ছে। এই যুক্তি দিয়ে হাই কোর্টে (Calcutta High Court) তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজ করার আর্জি জানান অভিজিৎ। মঙ্গলবার বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু শুনানির আগেই এই মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: নির্দিষ্ট সময়ের আগেই আসছে বর্ষা! সুখবর জানাল আবহাওয়া দফতর

    Weather Update: নির্দিষ্ট সময়ের আগেই আসছে বর্ষা! সুখবর জানাল আবহাওয়া দফতর

    মাধ্যম নিউজ ডেস্ক: আর দেরি নেই। বেশিদিন আর সূর্যের তাপে নাজেহাল হতে হবে না। কারণ এবছর নির্ধারিত সময়ের কিছুটা আগেই দেশে ঢুকছে বর্ষা। আবহাওয়া (Weather Update) দপ্তরের পূর্বাভাস অনুযায়ী স্বাভাবিক সময়ের আগেই ১৯ মে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা (Monsoon Arrival) প্রবেশ করতে পারে। তবে আগামী কয়েকদিন বঙ্গে কোনও বৃষ্টির সম্ভাবনা নেই।

    আবহাওয়া দপ্তরের পূর্বাভাস (Weather Update)

    যদিও জুনের প্রথম সপ্তাহেই বর্ষার (Weather Update) প্রবেশের অফিসিয়াল টাইম। কিন্তু এবার বর্ষার আগমন হতে চলেছে তার আগেই। সূত্রে খবর, বঙ্গোপসাগরে ও আন্দামান সাগরে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশে করতে চলেছে ১৯ মে নাগাদ। তাই এবার আগেভাগেই ভারত ভূখণ্ডে বর্ষা ঢুকতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। 

    দিল্লির মৌসম ভবনের পূর্বাভাস 

    আবহাওয়াবিদদের মতে এবছর কেরলে বর্ষা (Monsoon Arrival) প্রবেশ করতে চলেছে ২৬ মের মধ্যে। তার পরবর্তী ৭ থেকে ১৩ দিনের মাথায় বর্ষা দেশের পূর্বাঞ্চলের রাজ্যে প্রবেশ করার সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে এবার স্বাভাবিকের তুলনায় ৭ থেকে ১১ শতাংশ অতিরিক্ত বৃষ্টি পেতে চলেছে দেশ। অন্তত তেমনই ইঙ্গিত দিল্লির মৌসম ভবনের। ফলে দীর্ঘ হবে বর্ষাকাল। আইএমডির রিপোর্ট অনুসারে, চলতি বছর গড়ে ৮৭ সেন্টিমিটার বৃষ্টি হবে ভারতে। ২০১৬ সালের পর এই প্রথম আবহাওয়া (Weather Update) দফতর বর্ষায় স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।  

    তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী 

    তবে সময়ের আগে বর্ষা আসলেও আপাতত কয়েকদিন তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখীই (Weather Update) থাকবে। আবহাওয়া দফতর তরফে জানানো হয়েছে আগামী পাঁচ দিনে পারদ শুধুই উপরে উঠবে। তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। সপ্তাহের শেষে তাপমাত্রা আবারও ৪০ ডিগ্রি পেরোতে পারে বেশ কিছু জেলাতে। অর্থাৎ এবার হাওয়াবদলের পালা শুরু। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি ছাড়া আর সেভাবে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি কমবে উত্তরবঙ্গেও। 

    আরও পড়ুন: তৃতীয় দফার থেকে চতুর্থ দফায় সামান্য এগিয়ে ভোটের হার, জানাল কমিশন

    এল নিনোর প্রভাব

    আবহাওয়া (Weather Update) দফতর মনে করছে, এল নিনোর প্রভাবে বর্ষার প্রথম ভাগে তাপমাত্রার এই পরিবর্তন ঘটছে। যা মোটামুটি জুলাই অবধি চলবে। এরপর বৃষ্টি বাড়বে (Monsoon Arrival)। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগও বাড়বে সারা দেশে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Cattle Smuggling Case: জলপাইগুড়ি সীমান্তে বিএসএফ-এর গুলিতে ঝাঁঝরা এক পাচারকারী

    Cattle Smuggling Case: জলপাইগুড়ি সীমান্তে বিএসএফ-এর গুলিতে ঝাঁঝরা এক পাচারকারী

    মাধ্যম নিউজ ডেস্ক: বিএসএফ-এরগুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন এক গরু পাচারকারী। জানা গিয়েছে, এই গরু পাচারকারী (Cattle Smuggling Case) একই কাজে সিদ্ধহস্ত ছিলেন। জলপাইগুড়ির সীমান্তবর্তী এলাকায় গরুপাচারের সঙ্গে অনেক দিন যুক্ত ছিলেন। ঘটনায় রাজ্যে গরু পাচারে সীমান্ত সুরক্ষা বাহিনী কতটা তৎপর তা আরও একবার প্রমাণিত হল। উল্লেখ্য স্থানীয় শাসকদল তৃণমূলের নেতারা এই রকম পাচার কাজকে প্রত্যক্ষ মদত দিয়ে থাকে বলে বিজেপি বার বার অভিযোগ করে এসেছে। লোকসভার ভোটের আবহে ফের একবার গরু পাচারকাণ্ডে চাঞ্চাল্য ফেলে দিয়েছে রাজ্যে।

    ঘটনা কীভাবে ঘটল (Cattle Smuggling Case)?

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের খাল পাড়া সীমান্ত দিয়ে গরু পাচারের (Cattle Smuggling Case) ঘটনা ঘটছিল। এই বিষয় নজরে আসতেই ১৯৫ নং ব্যাটালিয়ানের বিএসএফ বাহিনী। এরপর পাচার রুখতে সীমান্ত সুরক্ষা বাহিনী এবং পাচারকারীদের মধ্যে শুরু হয় গুলির লড়াই। এই লড়াইতে মৃত্যু হয় পাচারকারীর। পাচারকারীর নাম হল কাজিরুল মহম্মদ। তাঁর বাড়ি হল জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের ভাঙামালি গ্রামে। এলাকায় অনেক বছর ধরে পাচার কাজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এলাকায় কুখ্যত ছিলেন। অপরদিকে ঘটনায় গুলির ঘায়ে কয়েক জন সীমান্ত বাহিনী আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

    আরও পড়ুনঃ কয়লাকাণ্ডে ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন অনুপ মাঝি

    বিএসএফের বক্তব্য

    এই ঘটনায় বিএসএফের পক্ষ থেকে বলা হয়, “নিজেদের আত্ম রক্ষার জন্য এই গুলি চালাতে হয়েছিল। তবে দুই পক্ষের লড়াইতে কয়েকজন পাচরকারী (Cattle Smuggling Case) পালিয়ে যান। গুলিবিদ্ধ অবস্থায় ঘটনা স্থলে পড়েছিলেন কাজিরুল।” বিএসএফ আধিকারিকরা তাঁকে উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানেই ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় এলাকায় শোরগোল পড়েছে।

    উল্লেখ্য এই রাজ্যে গরু পাচারকাণ্ডে (Cattle Smuggling Case) তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তৃণমূলের প্রথম সারির নেতা অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে ইতি মধ্যে। একই ভাবে তৃণমূল নেতা দেবকে বেশ কয়েকবার তলব করা হয়েছে। একই সঙ্গে তৃণমূলের সেকেন্ড ইন কামান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আগেও রাজ্যের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী নানা সময়ে তৃণমূলকে রাজ্যের গরুপাচারকাণ্ড নিয়ে নিশানা করেছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Calcutta High Court: আর্থিক দুর্নীতির অভিযোগে দেব-ঘনিষ্ঠের বিরুদ্ধে মামলা দায়ের হল হাইকোর্টে

    Calcutta High Court: আর্থিক দুর্নীতির অভিযোগে দেব-ঘনিষ্ঠের বিরুদ্ধে মামলা দায়ের হল হাইকোর্টে

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভার (Calcutta High Court) ভোট চালাকালীন ফের দুর্নীতিকাণ্ডে বিতর্কে জড়ালেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের প্রতিনিধি রামপদ মান্না। এই তৃণমূল নেতার বিরুদ্ধে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে আর্থিক দুর্নীতির কথা অভিযোগ উঠেছে। আদালত সূত্রে খবর, মৌসুমি সাঁতরা নামে একমহিলা ২০২২ সালে আশাকর্মীর পরীক্ষা দিয়ে মে মাসে ইন্টারভিউয়ের ডাক পান। এরপর ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের এক কর্মীর মাধ্যমে রমাপদের সঙ্গে যোগাযোগ হয় তাঁর। কিন্তু টাকা নিয়ে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা হয় বলে অভিযোগ ওঠেছে। এরপর পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। কিন্তু ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। এই তৃণমূল নেতা টাকা নেওয়ার সঙ্গে যুক্ত রয়েছেন, এই অভিযোগে একটি অডিও ভাইরাল হয়েছে বলে জানা গিয়েছে। এবার এই বিষয়ে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। এলাকায় এই নিয়ে তীব্র চাঞ্চাল্য তৈরি হয়েছে। 

    হাইকোর্টে দ্বারস্থ হন অভিযোগকারী (Calcutta High Court)

    জানা গিয়েছে, চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়া হয়েছে ওঁই মহিলার কাছ থেকে। এরপর পুলিশের কাছে গেলে এফআইআর দায়ের করতে চায়নি। এরপর হাইকোর্টে (Calcutta High Court) দ্বারস্থ হন ওঁই মহিলা। এই মামলা বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে এই সপ্তাহেই শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাল্টা তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ ভাবে অস্বীকার করেছে। সবটাই বিরোধীদের ষড়যন্ত্র। সবটাই বিরোধীদের চক্রান্ত বলে জানানো হয়েছে। তবে লোকসভার (Lok Sabha Election 2024) নির্বাচনে এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে।

    আরও পড়ুনঃ কয়লাকাণ্ডে ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন অনুপ মাঝি

    ভাইরাল অডিও-ক্লিপ

    স্থানীয় বাসিন্দারা এমন অভিযোগ নতুন নয়। আগেও ঘাটালে চাকরি দেওয়ার নাম করে একাধিক ব্যক্তির কাছে টাকা নিয়েছিলেন বলে জানা গিয়েছে। এই বিষয়ে ইতিমধ্যে একটি অডিও-ক্লিপ ‘ভাইরাল’ হয়েছে। এই অডিও-ক্লিপে রামপদের নাম শোনা গিয়েছে বলে অভিযোগ উঠেছে। ভোটের (Lok Sabha Election 2024) মুখে হাইকোর্টে (Calcutta High Court) এই মামলা দায়ের হওয়ায়, এই অভিযোগে তৃণমূলের উপর চাপ বাড়ল বলে মনে করেছে রাজনীতির এক অংশের মানুষ।    

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • India Maldives Relation: সংঘাতের মধ্যেই মলদ্বীপকে ৫০ মিলিয়ন মার্কিন ডলার অর্থ সাহায্য ভারতের

    India Maldives Relation: সংঘাতের মধ্যেই মলদ্বীপকে ৫০ মিলিয়ন মার্কিন ডলার অর্থ সাহায্য ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: দুই দেশের সম্পর্কের এখনও সেভাবে উন্নতি হয়নি। তবে দ্বীপরাষ্ট্র মলদ্বীপকে ৫০ মিলিয়ন মার্কিন ডলার বাজেট সাহায্য করেছে ভারত (India Maldives Relation)। সেই কারণে সোমবার মলদ্বীপের তরফে ধন্যবাদ জানানো হয়েছে ভারতকে। মলদ্বীপের রাজধানী মালেতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে শাখা রয়েছে, তার মাধ্যমেই ওই টাকা রোলওভার করার জন্য দেওয়া হয়েছে ভারতের তরফে। তার জেরেই ধন্যবাদ প্রাপ্তি নয়াদিল্লির।

    ভারতের সাহায্য (India Maldives Relation)

    মলদ্বীপ সরকারের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারত (India Maldives Relation) সরকার আজ মলদ্বীপকে ৫০ মিলিয়ন মার্কিন ডলার বাজেট সাপোর্ট করেছে। ৫০ মিলিয়ন মার্কিন ডলারের ট্রেজারি বিল রোলওভার করতেই দেওয়া হয়েছে ওই পরিমাণ টাকা। আরও এক বছরের জন্য ওই টাকা দেওয়া হয়েছে। মালেতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে শাখা রয়েছে, তার মাধ্যমেই দেওয়া হয়েছে টাকাটা।’ নয়াদিল্লিকে অনুরোধ করার পরেই ভারত ট্রেজারি বিল আরও একবছর রোলওভার করার সিদ্ধান্ত নিয়েছে বলেন জানান মলদ্বীপের বিদেশমন্ত্রী মুশা জামির।

    কী বলছে মলদ্বীপ

    গত সপ্তাহেই তিনি এসেছিলেন নয়াদিল্লি সফরে। সেই সময়ই তিনি সাক্ষাৎ করেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে। সূত্রের খবর, অনুরোধ জানানোর পর্বটা সারা হয় সেখানেই। জামির বলেন, “ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও ভারত সরকারকে আমি ধন্যবাদ জানাই মলদ্বীপকে ৫০ মিলিয়ন মার্কিন ডলার বাজেটারি সাহায্য আরও একবছর বাড়ানোর জন্য। এটা শুভইচ্ছাশক্তির প্রকাশ। এ থেকে প্রমাণ হয় ভারতের সঙ্গে মলদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ক রয়েছে।”

    আরও পড়ুন: ভারতের দেওয়া এয়ারক্র্যাফ্ট চালাতে ব্যর্থ মলদ্বীপের সেনা, বিপাকে মুইজ্জু প্রশাসন

    মলদ্বীপের অর্থমন্ত্রকের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারত সরকার টি-বিল রোলওভারের সিদ্ধান্ত নিয়েছে বিদেশমন্ত্রী মুশা জামিরের অনুরোধে। তিনি এই অনুরোধ করেছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে। ৮-১০ মে মুশা যখন ভারত সফরে গিয়েছিলেন, তখনই দ্বিপাক্ষিক সাক্ষাৎ হয়।’

    বিবৃতিতে আরও বলা হয়েছে, মলদ্বীপ সরকারকে ভারত সরকার যে এই বাজেটারি সাপোর্ট করছে, ‘সেজন্য ভারতের এই উদার সাহায্যের প্রশংসা করছে মালে। ভারত সরকারের এই সাহায্যে পরিকাঠামোগত বিভিন্ন প্রকল্পের উন্নয়ন এবং হাই ইমপ্যাক্ট কমিউনিটি ডেভেলপমেন্টাল প্রজেক্ট রূপায়ণ করা হবে। মলদ্বীপ সরকার দেশবাসীর সমৃদ্ধির জন্য সহযোগিতামূলক এই অংশীদারিত্বের দিকে তাকিয়ে থাকে (India Maldives Relation)।’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Lok Sabha Election 2024: তৃতীয় দফার থেকে চতুর্থ দফায় সামান্য এগিয়ে ভোটের হার, জানাল কমিশন

    Lok Sabha Election 2024: তৃতীয় দফার থেকে চতুর্থ দফায় সামান্য এগিয়ে ভোটের হার, জানাল কমিশন

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রথম তিন দফার পর চতুর্থ দফাতেও  নির্বিঘ্নে ভোট (Lok Sabha Election 2024) হল। আর ভোট দানের হারে প্রথম তিন দফার থেকে এগিয়ে রইল চতুর্থ দফা। সোমবার চতুর্থ দফায় পশ্চিমবঙ্গের আট লোকসভা কেন্দ্র-সহ দেশের মোট ৯৬টি আসনে ভোটগ্রহণ ছিল। ভোট হয়েছে দেশের ৯টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে। অন্ধ্রপ্রদেশ (২৫) এবং‌ তেলঙ্গানা (১৭)-র সব আসনেই ভোট হয়েছে সোমবার। তাছাড়াও উত্তরপ্রদেশের ১৩টি, মহারাষ্ট্রের ১১টি, মধ্যপ্রদেশের ৮টি, ওড়িশার ৪টি, বিহার এবং ঝাড়খণ্ডের ৫টি আসনে ভোটগ্রহণ হয়েছে চতুর্থ দফায়। 

    কোথায় কত ভোটদানের হার? (Lok Sabha Election 2024) 

    কমিশন তরফে জানা গেছে চতুর্থ দফায় ভোটদানের হার ৬৭.৭১ শতাংশ। যা তৃতীয় দফার থেকে একটু এগিয়ে। কারণ তৃতীয় দফায় ভোটের হার ছিল ৬৫.৬৮%। চতুর্থ  দফায় সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে ৭৮.৩৭ শতাংশ। সবচেয়ে কম ভোট (Lok Sabha Election 2024) পড়েছে জম্মু এবং কাশ্মীরে। সেখানে ভোট পড়েছে ৩৭.৯৮ শতাংশ। এ ছাড়াও, অন্ধ্রপ্রদেশে ৭৮.৩৬ শতাংশ, ওড়িশায় ৭৩.৯৭ শতাংশ, মধ্যপ্রদেশে ৭০.৯৮ শতাংশ, ঝাড়খণ্ডে ৬৫.২ শতাংশ, তেলঙ্গানায় ৬৪.৭৪ শতাংশ, মহারাষ্ট্রে ৫৯.৬৪ শতাংশ, উত্তরপ্রদেশে ৫৮.০৫ শতাংশ, বিহারে ৫৭.০৬ শতাংশ ভোট পড়েছে।

    ভোটদানের হারে এগিয়ে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা

    ভোটদানের (Lok Sabha Election 2024) হারে অন্যান্য রাজ্যের তুলনায় এগিয়ে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা। লোকসভা নির্বাচন ২০২৪-এর চতুর্থ দফা ছাড়াও, দুটি রাজ্য-অন্ধ্র প্রদেশ এবং ওড়িশা-তে বিধানসভা নির্বাচনের ভোট সোমবার শেষ হয়েছে। অন্ধ্র ও ওড়িশায় (Andhra Pradesh-Odisha) সকাল ৭টায় ভোট শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে। 

    আরও পড়ুন: ধুলো ঝড়ে বিপর্যস্ত মুম্বই! মৃতদের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ-জানালেন শিন্ডে 

    এখনো পর্যন্ত রাজ্যে ভোট (Lok Sabha Election 2024) হয়েছে চার দফায়। গত ১৯ এপ্রিল, ২৬ এপ্রিল, ৭ মে, ১৩ মে ছিল প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দফার ভোট। এরপর আগামী ২০ মে, ২৫ মে এবং ১ জুন রয়েছে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম দফার ভোট। যদিও চতুর্থ দফাতে সব থেকে বড় চিন্তা ছিল কাশ্মীরকে নিয়ে। কিন্তু সেখানেও নির্বিঘ্নেই সমস্ত কিছু মিটে গিয়েছে। এমনকী পশ্চিমবঙ্গেও দু-একটি ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বিঘ্নেই মিটেছে ভোটপর্ব (Lok Sabha Election 2024)। পাশাপাশি দেশের অন্য কোনও প্রান্ত থেকেও অশান্তির খবর পাওয়া যায়নি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: শ্রীনগরে পড়ল রেকর্ড ভোট, কী প্রতিক্রিয়া প্রধানমন্ত্রীর?

    PM Modi: শ্রীনগরে পড়ল রেকর্ড ভোট, কী প্রতিক্রিয়া প্রধানমন্ত্রীর?

    মাধ্যম নিউজ ডেস্ক: আঠাশ বছর পরে রেকর্ড ভোট পড়ল জম্মু-কাশ্মীরের শ্রীনগর লোকসভা কেন্দ্রে। সোমবার তারই প্রশংসা শোনা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গলায় (PM Modi)। এর আগে লোকসভা নির্বাচন হয়েছিল ২০১৯ সালে। তখনও ভূস্বর্গে ছিল ৩৭০ ধারা।

    কী বললেন প্রধানমন্ত্রী?

    দ্বিতীয়বার ক্ষমতায় এসেই ৩৭০ ধারা রদ করে মোদি সরকার। তার পর এই প্রথম বড় কোনও নির্বাচন হল সেখানে। প্রধানমন্ত্রী বলেন, “৩৭০ ধারা রদের পর জনগণের আকাঙ্খা বেড়েছে। তাই দ্বিগুণ উৎসাহে ভোট দিয়েছেন উপত্যকার মানুষ।” ১৩ মে চতুর্থ দফায় নির্বাচন হয়েছে শ্রীনগর লোকসভা কেন্দ্রে। ভোট পড়েছে ৩৮ শতাংশ। যা উনিশের নির্বাচনের ভোটদানের হারের দ্বিগুণ।

    অপ্রীতিকর ঘটনা কোনও ঘটনা ঘটেনি

    সোমবার শ্রীনগরের ২ হাজার ১৩৫টি ভোটকেন্দ্রের কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জনগণ ভোট (PM Modi) দিয়েছেন উৎসবের মেজাজে। জম্মু-কাশ্মীরের মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরের তরফে জানানো হয়েছে, প্রায় তিন দশকে সর্বোচ্চ ভোট পড়ল। কোনও নেতিবাচক ঘটনা ঘটেনি। প্রচারও হয়েছে স্বাভাবিক ছন্দেই। নির্বাচনের দিনও অপ্রীতিকর কোনও ঘটনা ঘটেনি। জম্মু-কাশ্মীরের সার্বিক পরিবেশের উন্নতি হয়েছে। তাই বেশি সংখ্যক মানুষ ভোট দিয়েছেন।

    এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, “বিশেষ করে শ্রীনগর লোকসভা কেন্দ্রের ভোটারদের অভিনন্দন জানাতে চাই। আগের চেয়ে অনেক বেশি সংখ্যায় ভোট দিয়েছেন তাঁরা। ৩৭০ ধারা রদ উপত্যকার জনগণের আকাঙ্খা বাড়িয়ে দিয়েছে। পূর্ণ উদ্যমে ভোট দিয়েছেন তাঁরা। এটি জম্মু-কাশ্মীরের বিশেষ করে যুবদের একটি বড় প্রাপ্তি।”

    আরও পড়ুুন: “পাকিস্তান যদি চুড়ি না পরে, আমরা পরাব”, ‘ইন্ডি’ নেতাদের জবাব মোদির

    শ্রীনগরে এবার লড়াই মূলত চতুর্মুখী। এই কেন্দ্রে লড়ছেন ন্যাশনাল কনফারেন্স পার্টির অগা রুহুল্লা, পিডিপির ওয়াহিদ পারা, জেকে আপনি পার্টির আশরাফ মির এবং ডিপিএপির অমিত ভাট। যদিও এই কেন্দ্রে এবার প্রার্থী রয়েছেন ২৪ জন। উনিশের সাধারণ নির্বাচনে শ্রীনগরে প্রার্থী ছিলেন ১২ জন। কাশ্মীরি পণ্ডিতরা জম্মুর একটি বিশেষ বুথে গিয়ে প্রয়োগ করেছেন ভোটাধিকার। নির্বাচন কমিশন জানিয়েছে, পুরো ভোটগ্রহণ পর্বটিই লাইভ ওয়েব কাস্টিং করা হয়েছে (PM Modi)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

      

LinkedIn
Share